পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন৯৪
সিলেবাস
Live MCQ™ Apple Mania: Season - 3 এর জন্য প্রযোজ্য! --------------------------------------- Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ৯৪ প্রশ্ন

.
She exercised vigorously at the gym.
Here the underlined word is -
  1. Adjective
  2. Adverb
  3. Modifier
  4. Noun
সঠিক উত্তর:
Adverb
উত্তর
সঠিক উত্তর:
Adverb
ব্যাখ্যা

Vigorously (adverb):
English Meaning - In a way that is very forceful or energetic. 
Bangla Meaning - বলিষ্ঠভাবে।

• Adverb: 
 - Adverb এমন একটি part of speech যা একটি verb, adjective, অন্য একটি adverb অথবা পুরো একটি বাক্যকে modify করতে পারে। 
- অর্থাৎ, যেসব word noun বা pronoun ছাড়া অন্য যেকোন parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে adverb বলে।
- কখন, কোথায়, কীভাবে, কেন এই প্রশ্নগুলোর উত্তর যা আসে তা adverb হয়ে থাকে।

• She exercised vigorously at the gym. 
Meaning - তিনি ব্যায়ামাগারে জোর দিয়ে ব্যায়াম করেছেন। 
- এই sentence- টিতে 'vigorously' Adverb of manner হিসেবে ব্যবহৃত হয়েছে। 
- কেননা, এই বাক্যে 'কীভাবে' দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়- তিনি জোর দিয়ে ব্যায়াম করেছেন।  
- অর্থাৎ, তিনি কীভাবে ব্যায়াম করছেন তা বুঝাচ্ছে। 

• Adverb of manner:
- যে adverb কোনোকিছু কীভাবে হয়/হচ্ছে/হবে তা ব্যখ্যা/উল্লেখ করে তাকে Adverb of manner বলে ।
- Most of these adverbs have “ly” at their end such as, clearly, quickly, slowly, happily, badly, etc. Fast, hard, well, etc. are also adverbs of manner.

.
I sincerely hope she won't depart, leaving us utterly bereft _____ her guidance and expertise.
  1. of
  2. to
  3. with
  4. in
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
Bereft of: 
English Meaning - Not having (something that is needed, wanted, or expected). 
Bangla Meaning -  বঞ্চিত হওয়া/বিছিন্ন হওয়া (বিমূর্ত কোনো কিছু থেকে)। 

Example Sentences: 
- They appear to be completely bereft of new ideas.
- I am bereft of all expectations. 

Complete Sentence - I sincerely hope she won't depart, leaving us utterly bereft of her guidance and expertise.
Meaning - আমি আন্তরিকভাবে আশা করি তিনি চলে যাবেন না, আমাদেরকে তার দিকনির্দেশনা এবং দক্ষতা থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করবেন না। 

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Cambridge Dictionary.  
.
Which word is similar to 'Innocuous'?
  1. Servile
  2. Adverse
  3. Benign
  4. Wicked
সঠিক উত্তর:
Benign
উত্তর
সঠিক উত্তর:
Benign
ব্যাখ্যা
Innocuous (adjective): 
English Meaning: Completely without harm.
Bangla Meaning: অনপকারী; নির্বিষ: innocuous snakes/drugs.

• Synonyms: Inoffensive (নিরপরাধ), Gentle (অমায়িক), Safe (নিরাপদ), Harmless (নিরীহ), Benign (অমায়িক)। 
• Antonyms: Obnoxious (নোংরা, অত্যন্ত আপত্তিকর), Harmful (ক্ষতিকর), Adverse (প্রতিকূল), Mischievous (অনিষ্টজনক), Wicked (দুষ্টু)। 

Other Forms: Innocuously (adverb); Innocuousness (noun).
Example Sentence:
1. At least one good thing I can say about this ride is that it is fairly innocuous and gentle.
2. Those innocuous lies we must tell every day if society is to remain civil.

Servile - ক্রীতদাসসুলভ। 

Source: Live MCQ lecture.
.
Choose the right form of the verb:
Weary after their journey, the travelers had paused briefly before they ________ with their adventure.
  1. had proceeded
  2. proceeded
  3. was proceeded
  4. being proceeded
সঠিক উত্তর:
proceeded
উত্তর
সঠিক উত্তর:
proceeded
ব্যাখ্যা

Proceed with something: 
Meaning - শুরু করা; চালিয়ে যাওয়া; প্রবৃত্ত হওয়া। 

• কোন sentence এ 'before' থাকলে, 
Before এর প্রথম অংশ Past Perfect Tense এর হলে পরের অংশ Past Indefinite Tense হয়। 
যেমন- They had eaten dinner before the movie began.
- She had visited that museum before it closed for renovations. 

• কোন sentence এ 'after' থাকলে, 
After এর প্রথম অংশ Past Indefinite Tense এর হলে পরের অংশ Past Perfect Tense হয়। 
যেমন - He arrived at the airport after the flight had departed.

So, Complete Sentence - Weary after their journey, the travelers had paused briefly before they proceeded with their adventure.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

.
Wordsworth is known for writing poems about which of the following?
  1. Nature
  2. War and politics
  3. The supernatural
  4. The virtues of the aristocracy
সঠিক উত্তর:
Nature
উত্তর
সঠিক উত্তর:
Nature
ব্যাখ্যা

William Wordsworth (1770 -1850):
- William Wordsworth এবং Samuel Taylor Coleridge রচিত Lyrical Ballads এর প্রকাশনার মাধ্যমে Romantic Period এর সূচনা হয় ।
- Lyrical Ballads, William Wordsworth and Samuel Taylor এর যৌথ প্রকাশনা কিন্তু এই প্রকাশনায় William Wordsworth এর অবদান ছিল সর্বোচ্চ ছিল বলে তাকে The father of Romantic Age বলা হয়।
- ফরাসী বিপ্লবের দ্বারা প্রচণ্ডভাবে প্রভাবিত ছিলেন তিনি। ইংল্যান্ডে পড়াশোনা শেষ করে, কর্মহীন জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে তিনি পাড়ি জমান ফ্রান্সে ১৭৯১ সালে।
- তার সাহিত্যকর্মের অন্যতম বৈশিষ্ট্য হলো তিনি প্রায়শই “situations from common life” বা সাধারণ জীবনের কথা তুলে ধরার চেষ্টা করতেন।
- Poet of Nature: বা প্রকৃতির কবি। Wordsworth নিজেই নিজেকে 'A Worshiper of Nature' বলে অভিহিত করেন। তার রচনায় প্রকৃতি এক অনন্য রুপে ধরা দেয়। তিনি মনে করতেন সুখ, সমৃদ্ধি আর ভালোবাসার সব উপকরণ প্রকৃতিতে বিদ্যমান।
- Throughout Wordsworth’s work, nature provides the ultimate good influence on the human mind.

Notable literary works of Wordsworth:
- The Solitary Reaper (poem);
- Peter Bell (poem); 
- The Recluse (poem); 
- The World is Too Much with Us (poem); 
- Tintern Abbey (poem); 
- Rainbow (poem); 
- To The Cuckoo (poem); 
- Laodamia (poem); 
- Lucy Poems (Series of five poems); 
- The Daffodils (poem); 
- Ode on immortality (poem); 
- The Excursion (poem); 
- Michael (poem) etc. 

• The only play by William Wordsworth is - The Borderers.
- The Borderers, a tragedy in five acts, was Wordsworth's first major work.

Source: 
1. Encyclopedia Britannica; 
2. Live MCQ Lecture; 
3. Spark Notes. 

.
Which literary term involves the use of a word or phrase that contradicts its literal meaning?
  1. Metaphor
  2. Irony
  3. Oxymoron
  4. Allegory
সঠিক উত্তর:
Irony
উত্তর
সঠিক উত্তর:
Irony
ব্যাখ্যা
Irony:
- A statement or a situation or an action that actually means the opposite of its surface meaning.
- প্রশংসার আদলে নিন্দা কিংবা নিন্দার আদলে প্রশংসা করা হয় এরুপ রচনা দ্বারা। অর্থাৎ এ ধরনের উক্তি দ্বারা যা বলা হয়, প্রকৃত অর্থ তার সম্পুর্ন বিপরীত। 
- The first sentence of Pride and Prejudice is an example of irony:
“It is a truth universally acknowledged, that a single man in
possession of a good fortune, must be in want of a wife.”

Other options, 
Metaphor - A figure of speech that implies an implicit comparison between two unlike entities signed by the words like or as. 
Irony - A linguistic and literary device, in spoken or written form, in which real meaning is concealed or contradicted. 
Allegory - It is a literary term in which one story is told in the guise of another story.
Oxymoron - A figure of speech in which apparently contradictory words are put together.

Source: 
1. Encyclopedia Britannica. 
2. An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.
.
Change the voice of the following sentence:
'The teacher assigned the students a project.'
  1. The students were assigned a teacher by the project.
  2. A project was assigned to the teacher by the students.
  3. A project assigned the students by the teacher.
  4. A project was assigned to the students by the teacher.
সঠিক উত্তর:
A project was assigned to the students by the teacher.
উত্তর
সঠিক উত্তর:
A project was assigned to the students by the teacher.
ব্যাখ্যা
'The teacher assigned the students a project.' - এই sentence এ double object আছে। 

• Double object যুক্ত Active Voice কে Passive Voice এ রূপান্তরের নিয়ম: 
1) দুটি object এর যেকোন একটিকে passive voice এর subject করতে হয় (তবে ব্যক্তিবাচক অর্থাৎ Indirect object- কে subject করাই শ্রেয়) + 
2) Tense অনুযায়ী Auxiliary verb বসে + 
3) প্রদত্ত মূল verb এর Past Participle বসে + 
4) প্রদত্ত বাকী object টি বসে + 
5) by বসে + 
6) প্রদত্ত active voice এর subject টি object রূপে বসে। 

Active: The teacher assigned the students a project.
Passive: A project was assigned to the students by the teacher.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.
.
W.B. Yeats served as one of the key figures in the literary revival of which country?
  1. England
  2. Scotland
  3. Ireland
  4. United States
সঠিক উত্তর:
Ireland
উত্তর
সঠিক উত্তর:
Ireland
ব্যাখ্যা

W.B. Yeats: 
-W.B Yeats কে Ireland এর National poet  বলা হয়ে থাকে।
- একজন কবি এবং নাট্যকার হিসাবে, তার সাহিত্যকর্ম গুলো Ireland এর ঐতিহ্য এবং রাজনীতি দ্বারা প্রভাবিত হয়েছিলেন। 
- নিজের জন্মভূমির প্রতি তার ভালোবাসার প্রকাশ তার বিভিন্ন কবিতায় লক্ষ্য করা যায়।
- W.B Yeats was first awarded the Nobel Prize in Literature as the first Irishman.
- ১৯২৩ সালে সাহিত্যে Nobel Prize লাভ করেন। 

তাঁর রচিত কিছু বিখ্যাত কবিতা - 
- No Second Troy;
- A Prayer for My Daughter;
- The Tower;
- Sailing to Byzantium;
- The Second Coming;
- Easter 1916;
- The Man Who Dreamed of Fairyland;
- The Stolen Child;
- The Lake Isle of Innisfree;
- September 1913;
- An Irish Airman Foresees His Death.

Source: Encyclopedia Britannica, Live MCQ Lecture. 

.
Who initiated the revenge tragedy of English Literature?
  1. William Shakespeare
  2. John Webster
  3. Christopher Marlowe
  4. Thomas Kyd
সঠিক উত্তর:
Thomas Kyd
উত্তর
সঠিক উত্তর:
Thomas Kyd
ব্যাখ্যা

Thomas Kyd: 
- English Dramatist. 
- তিনি Renaissance যুগের সাহিত্যিক। 
- তিনি একজন 'University wit' ছিলেন। 
- English Revenge Tragedy এর জনক তিনি। 

• Revenge Tragedy is a kind of tragedy that presents a quest for vengeance and results in bloodshed and mutilation.
- সাধারণত Senecan tragedy কে অনুসরণ করে revenge tragedy লেখা হয়।
- Thomas Kyd এর 'The Spanish Tragedy" এর মাধ্যমে তাঁর যুগে অর্থাৎ Elizabethan Period এ revenge tragedy জনপ্রিয়তা লাভ করে।

• His notable plays:
– The Spanish Tragedy (1585); 
- Cornelia (1590). 

Source: 
1. Encyclopedia Britannica. 
2. Live MCQ lecture. 

১০.
In which sentence the underlined part is not a determiner?
  1. The last car caught my eye at the dealership.
  2. I need some assistance with my homework.
  3. This book on the shelf belongs to me.
  4. Please pass me the salt.
সঠিক উত্তর:
Please pass me the salt.
উত্তর
সঠিক উত্তর:
Please pass me the salt.
ব্যাখ্যা

Determiner: 
- Determiner এর প্রধান কাজ Noun কে Determine করা।
- Noun এর নির্দিষ্টতা-অনির্দিষ্টতা বুঝাতে এটি ব্যবহার হয়।
- তবে তা noun কে আংশিক কিংবা পরিপূর্ণ ভাবে modify করলেও, modify করা এটির প্রধান কাজ নয়।

• Determiners include the following common types:
- Articles: a, an, the. 
- Demonstratives: this, that, these, those. 
- Possessives: my, your, his, her, etc.
- Quantifiers: some, many, few, one, two, no, etc.
- Interrogatives: which, what, whose, etc. 
- Numbers: two, second, last, etc. 

• Given options, 
- The last car caught my eye at the dealership.
- I need some assistance with my homework.
- This book on the shelf belongs to me.
এই তিনটি sentence এ যথাক্রমে 'last', 'some' ও 'This' determiner হিসেবে ব্যবহৃত হয়ে Noun কে Determine করেছে। 

অন্যদিকে, Please pass me the salt.- এই বাক্যে 'me' determiner হিসেবে ব্যবহৃত হয় নি, pronoun হিসেবে ব্যবহৃত হয়েছে। 

তাই, সঠিক উত্তর: ঘ) Please pass me the salt.

১১.
Select the opposite word of 'Impassive'.
  1. Phlegmatic
  2. Emotional
  3. Stoic
  4. Abundance
সঠিক উত্তর:
Emotional
উত্তর
সঠিক উত্তর:
Emotional
ব্যাখ্যা

Impassive (adjective):
English Meaning: Not showing or feeling any emotion.
Bangla Meaning: নির্বিকার; নিরাবেগ।

• Synonyms: Expressionless (ভাবলেশহীন), Unexpressive (আবেগশূন্য), Unresponsive (সংবেদনহীন), Stolid (অবিচলিত), Stoic (ভাবলেশহীন), Phlegmatic (স্বভাবত উদাসীন)। 
• Antonyms: Expressive (প্রকাশক), Passionate (অনুরাগী), Alert (তৎপর), Excitable (উৎসাহী, Active (সক্রিয়), Emotional (আবেগী)।

Other Forms:
Impassively (adverb) - নির্বিকারভাবে।
Impassiveness, Impassivity (noun) - নির্বিকারত্ব।

Example Sentence:
1. He remains utterly impassive when an entire audience is booing him behind his back.
2. She remained impassive as the officers informed her of her son's death.

Abundance - অতিপ্রাচুর্য। 

Source: Live MCQ Lecture.

১২.
Choose the correct sentence:
  1. She was so excited about the concert that she had to run out of joy.
  2. Despite the rain, the marathon runners managed to run out and complete the race.
  3. The car ran out of gas on the highway, leaving us stranded.
  4. None above.
সঠিক উত্তর:
The car ran out of gas on the highway, leaving us stranded.
উত্তর
সঠিক উত্তর:
The car ran out of gas on the highway, leaving us stranded.
ব্যাখ্যা

Run out (phrasal verb): 
English Meaning - 1. To finish, use, or sell all of something, so that there is none left. 
2. If a supply of something runs out, all of it has been used or it is completely finished. 
Bangla Meaning - (মজুত, সরবরাহ) ফুরিয়ে যাওয়া। 

• The car ran out of gas on the highway, leaving us stranded. 
Meaning - হাইওয়েতে গাড়িটির গ্যাস ফুরিয়ে গিয়েছিল, যার দরুণ আমরা আটকে পড়েছিলাম। 
- এই বাক্যে 'Run out' এর যথাযথ প্রয়োগ ঘটেছে। 

অন্যান্য অপশনসমূহ, 
She was so excited about the concert that she had to run out of joy.
- 'Run out' is not used to express joy. 

Despite the rain, the marathon runners managed to run out and complete the race.
- এখানে 'run out' এর বদলে 'carry on' হলে বাক্যটির অর্থ পূর্ণতা পাবে। 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 

১৩.
The board unanimously agreed to assent ____ the revised budget proposed by the finance committee.
  1. by
  2. to
  3. with
  4. for
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
Assent to something: 
English Meaning - To agree to or give official approval to something. 
Bangla Meaning - সম্মত হওয়া। 
Example Sentence - Eventually, the government assented to a modified version of the plan.

So, Complete Sentence - The board unanimously agreed to assent to the revised budget proposed by the finance committee. 
Meaning - অর্থ কমিটির প্রস্তাবিত সংশোধিত বাজেটে বোর্ড সর্বসম্মতিক্রমে সম্মত হয়।

আরো কিছু Appropriate Prepositions, 
Akin to - সদৃশ; 
Allot to -বরাদ্দ; 
Appetite for - ক্ষুধা। 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
১৪.
The bonds that link us through mutual endeavors are so _____ that they can dissolve abruptly.
  1. robust
  2. consistent
  3. restrictive
  4. fragile
সঠিক উত্তর:
fragile
উত্তর
সঠিক উত্তর:
fragile
ব্যাখ্যা

• প্রশ্নে উল্লিখিত বাক্যে এমন একটি word বসবে যাতে বাক্যটির অর্থ পূর্ণতা পায়। বাক্যটি দ্বারা বুঝাচ্ছে তাদের বন্ধ দৃঢ় নয়। 
অর্থাৎ, এমন কোন শব্দ বসবে যা দুর্বলতা প্রকাশ পায়। 

অপশনসমূহ, 
ক) robust - মোটাসোটা; স্বাস্থ্যবান; প্রবল।
খ) consistent - সঙ্গতিপূর্ণ; নিয়মিত ও রীতিমাফিক; পূর্বাপর একই রকম। 
গ) restrictive - নিয়ন্ত্রণপ্রবণ।
ঘ) fragile - ভঙ্গুর; ঠুনকো; পলকা; ক্ষণভঙ্গুর; নশ্বর; নাজুক। 

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তরটি হচ্ছে - fragile

Complete Sentence - The bonds that link us through mutual endeavors are so fragile that they can dissolve abruptly. 
Meaning - পারস্পরিক প্রচেষ্টার মাধ্যমে যে বন্ধন আমাদের আবদ্ধ করেছে, তা এতটাই নাজুক যে যেকোনো মুহুর্তে ভেঙ্গে যেতে পারে। 

১৫.
The supervisor is available to respond to any inquiries regarding the updated project guidelines.
Here 'regarding' is a/an -
  1. Conjunction
  2. Preposition
  3. Adjective
  4. Adverb
সঠিক উত্তর:
Preposition
উত্তর
সঠিক উত্তর:
Preposition
ব্যাখ্যা
Regarding (preposition): 
English Meaning - In relation to; about. 
Bangla Meaning - সম্পর্কে; বিষয়ে।

• The supervisor is available to respond to any inquiries regarding the updated project guidelines.
- As a preposition, 'regarding' connects the noun 'inquiries' to the noun phrase 'the updated project guidelines', indicating the relationship between them. 
- এখানে 'regarding' হচ্ছে Participle preposition. 

Participle preposition: 
- কতগুলো Present participle এবং past participle- preposition এর মত ব্যবহৃত হয়ে থাকে, এদের Participle preposition বলে। 
- যেমন: Regarding this matter I know nothing. 

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
১৬.
চর্যাপদের কোন কবির প্রকৃত নাম শান্তিদেব?
  1. লুই পা
  2. কাহ্ন পা
  3. শবর পা
  4. ভুসুকু পা
সঠিক উত্তর:
ভুসুকু পা
উত্তর
সঠিক উত্তর:
ভুসুকু পা
ব্যাখ্যা
• ভুসুকু পা: 
- চর্যাগীতি রচনার সংখ্যাধিক্যে দ্বিতীয় স্থানের অধিকারী হলেন ভুসুকু পা।
- তাঁর রচিত আটটি পদ চর্যাপদ গ্রন্থে সংগৃহীত হয়েছে।
- নানা কিংবদন্তি বিচারে ভুসুকু নামটিকে ছদ্মনাম বলে মনে করা হয়।
- তাঁর প্রকৃত নাম শান্তিদেব।
- তিনি সৌরাষ্ট্রের রাজপুত্র ছিলেন এবং শেষ জীবনে নালন্দায় বৌদ্ধ ভিক্ষু হিসেবে নিঃসঙ্গভাবে অবস্থান করেন।
- রাহুল সাংকৃত্যায়নের মতে ভুসুকুর জীবৎকালের শেষ সীমা ৮০০ সাল।
- ধর্মপালের রাজত্বকালে (৭৭০-৮০৬ সাল) ভুসুকু জীবিত ছিলেন।
- "আজি ভুসুকু বঙ্গালী ভইলী। নিঅ ঘরিণী চণ্ডালে লেলী।'--- ভুসুকুর এই উক্তিকে প্রমাণ স্বরূপ মনে করে তাঁকে বাঙালি অনুমান করা হয়।

• ভুসুকু রচিত চর্যাপদের নমুনা: 
কাহৈরি যিনি মেলি অচ্ছহু কীস
বেটিল হাক পড়অ চৌদীস ।। 
অপণা মাংসে হরিণা বৈরী।
খনহ না ছাড়অ ভুসুঅ হেরি ।।  

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম।
১৭.
'চাকরি > চারকি' কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. বিষমীভবন
  2. সমীভবন
  3. ধ্বনি বিপর্যয়
  4. ব্যঞ্জন বিকৃতি
সঠিক উত্তর:
ধ্বনি বিপর্যয়
উত্তর
সঠিক উত্তর:
ধ্বনি বিপর্যয়
ব্যাখ্যা
• ধ্বনি বিপর্যয়:
- শব্দের মধ্যবর্তী দুটো ব্যঞ্জনধ্বনি পরষ্পর পরিবর্তন ঘটলে হলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।

যেমন:
- পিশাচ ˃ পিচাশ,
- লাফ˃ ফাল,
- বাক্‌স > বাস্‌ক,
- রিকসা্‌ > রিস্‌কা,
- চাকরি > চারকি ইত্যাদি।

অন্যদিকে: 
• বিষমীভবন: 
- দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমীভবন বলে।

যেমন:
- শরীর > শরীল,
- লাল > নাল ইত্যাদি।

• সমীভবন: 
- শব্দমধ্যস্থ দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প-বিস্তর সমতা লাভ করে।
- এ ব্যাপারকে বলা হয় সমীভবন।

যেমন:
- জন্ম > জম্ম,
- কাঁদনা > কান্না ইত্যাদি।

• ব্যঞ্জন বিকৃতি:
- শব্দ-মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নতুন ব্যঞ্জনধ্বনি ব্যহৃত হয়।
- একে বলে ব্যঞ্জন বিকৃতি।

যেমন:
- ধাইমা > দাইমা,
- কবাট > কপাট।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৮.
'বিচিত্রকর্মা' কোন সমাসের উদাহরণ?
  1. তৎপুরুষ সমাস
  2. বহুব্রীহি সমাস
  3. কর্মধারয় সমাস
  4. অব্যয়ীভাব সমাস
সঠিক উত্তর:
বহুব্রীহি সমাস
উত্তর
সঠিক উত্তর:
বহুব্রীহি সমাস
ব্যাখ্যা
• বহুব্রীহি সমাস:
যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনােটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে = বউভাত,
- লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি ইত্যাদি।

• বহুব্রীহি সমাসে সমস্তপদে 'অক্ষি' শব্দের স্থলে 'অক্ষ' এবং 'নাভি' শব্দ বলে 'নাভ হয়।
যেমন:
- কমলের ন্যায় অক্ষি যার- কমলাক্ষ, 
- পদ্ম নাভিতে যার পদ্মনাভ। এরূপ— ঊর্ণনাভ।

• বহুব্রীহি সমাসে পরপদে 'জায়া' শব্দ স্থানে 'জানি' হয় এবং পূর্বপদের কিছু পরিবর্তন হয়।
যেমন:
- যুবতী জায়া যার = যুবজানি ('যুবতী' স্থলে 'যুব' ও 'জায়া' স্থলে 'জানি' হয়েছে)।

• বহুব্রীহি সমাসে পরপদের ‘চূড়া' শব্দ সমস্তপদে ‘চূড়' ও 'কর্ম' শব্দ সমস্তপদে 'কর্মা' হয়।
যেমন:
- চন্দ্ৰ চূড়ায় যার - চন্দ্রচূড়।
- বিচিত্র কর্ম যার - বিচিত্রকর্মা।

• বহুব্রীহি সমাসে ‘সমান” শব্দের স্থানে 'স' এবং 'সহ' হয়।
- যেমন:
- সমান কর্মী যে - সহকর্মী,
- সমান বর্ণ যার - সবর্ণ,
- সমান উদর যার = সহোদর ইত্যাদি।

সূত্র: ভাষা শিক্ষা - হায়াৎ মামুদ। 
১৯.
'বাপে না জিজ্ঞাসে মায়ে না সম্ভাষে যদি দেখে লক্ষ্মীছাড়া' - আলোচ্য উক্তিটির রচয়িতা কে?
  1. ভারতচন্দ্র রায়গুণাকর
  2. আলাওল
  3. কবীন্দ্র পরমেশ্বর
  4. চণ্ডীদাস
সঠিক উত্তর:
ভারতচন্দ্র রায়গুণাকর
উত্তর
সঠিক উত্তর:
ভারতচন্দ্র রায়গুণাকর
ব্যাখ্যা
• ভারতচন্দ্র রায়গুণাকর:
- মধ্যযুগের সর্বশেষ কবি, আধুনিক বাংলা সাহিত্যের অগ্রদূত ভারতচন্দ্র রায়গুণাকর।
- ইন্দ্রনারায়ণ তাঁর বিশিষ্ট বন্ধু নবদ্বীপ-কৃষ্ণনগরের মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের সঙ্গে তাঁকে পরিচয় করিয়ে দেন।
- মহারাজা কবির পান্ডিত্য ও ব্যবহারে মুগ্ধ হন এবং তাঁকে ৪০ টাকা মাসোহারা দিয়ে আমত্য বা রাজসভাসদ পদে নিয়োগ দেন।
- মহারাজা কৃষ্ণচন্দ্র তাঁকে ‘গুণাকর’ অর্থাৎ ‘সকল গুণের আধার’ উপাধিতে সম্মানিত করেন।

• তাঁর উল্লেখযোগ্য রচনাসমূহ:
- অন্নদামঙ্গল,
- গঙ্গাষ্টক,
- রসমঞ্জরী।

• তাঁর কিছু বিখ্যাত উক্তি:
- মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন।
- আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।
- নগর পুড়িলে দেবালয় কি এড়ায়। যতন নহিলে নাহি মিলয়ে রতন।
-  নীচ যদি উচ্চ ভাষে সুবুদ্ধি উড়ায় হেসে।
- বাপে না জিজ্ঞাসে মায়ে না সম্ভাষে যদি দেখে লক্ষ্মীছাড়া।
- হাভাতে যদ্যপি চায় সাগর শুকায়ে যায়।
- বাঘের বিক্রম সম মাঘের শিশির।
- মাতঙ্গ পড়িলে দরে পতঙ্গ প্রহার করে।
- বাতাসে পাতিয়া ফাঁদ কন্দল ভেজায় ।
- কড়িতে বাঘের দুধ মিলে ।
- বড়র পিরীতি বালির বাঁধ
ক্ষণে হাতে দড়ি ক্ষণেকে চাঁদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর,  বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক এবং বাংলাপিডিয়া।
২০.
'চোখ' শব্দটি কোন ভাষার শব্দ?
  1. দেশি
  2. হিন্দি
  3. আরবি
  4. সংস্কৃত
সঠিক উত্তর:
দেশি
উত্তর
সঠিক উত্তর:
দেশি
ব্যাখ্যা
- চোখ শব্দটি দেশি শব্দ। 

• চোখ: 
- দেশি শব্দ। 
- বিশেষ্য পদ। 

অর্থ: 
- মাথার সম্মুখভাগে অবস্থিত যে অঙ্গের সাহায্যে মানুষ বা অন্যান্য প্রাণী দেখতে পায়, চক্ষু, নয়ন, লোচন, দর্শনেন্দ্রিয়।
- দৃষ্টি, নজর (স্নেহের চোখে দেখা)।
-  সুদৃষ্টি, অনুকূল দৃষ্টি; খেয়াল (চোখ রাখা)। 
- লোলুপ দৃষ্টি (চোখ দেওয়া)।
- যে স্থানে বাঁশ আখ আনারস প্রভৃতির অঙ্কুরোদ্‌গম হয়। 

• আরোকিছু দেশি শব্দ:
- ডিঙা,
- ডাব,
- পান্তা,
- চুড়ি ইত্যাদি।

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২১.
'চিলেকোঠার সেপাই'  উপন্যাসটির প্রধান চরিত্র কোনটি? 
  1. রুহুল
  2. ওসমান
  3. আজাদ
  4. ফিরোজ
সঠিক উত্তর:
ওসমান
উত্তর
সঠিক উত্তর:
ওসমান
ব্যাখ্যা
• 'চিলেকোঠার সেপাই' উপন্যাস: 
- ‘চিলেকোঠার সেপাই’ বিশিষ্ট কথা সাহিত্যিক আখতারুজ্জামান ইলিয়াস এর লেখা।
- এটি তার একটি মহাকাব্যোচিত উপন্যাস।
- ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে লেখা উপন্যাস চিলেকোঠার সেপাই।
- উপন্যাসটির প্রধান চরিত্র ওসমান।
- কোন বাড়ির চিলেকোঠায় বাস করেও স্বাধীনতার লক্ষ্যে গড়ে ওঠা বৃহত্তর আন্দোলনের জোয়ারে সেদিন মিলিত হয়েছিল ওসমান।
-------------------------------- 
• আখতারুজ্জামান ইলিয়াস: 
- পূর্ণনাম আখতারুজ্জামান মুহম্মদ ইলিয়াস। 
- ১৯৪৩ সালে গাইবান্ধা জেলায় জন্মগ্রহন করেন। 
- তিনি চিলেকোঠার সেপাই, খােয়াবনামা নামে দুটি মহাকাব্যোচিত উপন্যাস রচনা করেছেন। 
- আখতারুজ্জামান ইলিয়াস ১৯৯৭ সালের ৪ জানুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। 

• তাঁর রচিত উপন্যাস:
- চিলেকোঠার সেপাই,
- খােয়াবনামা।

• তাঁর রচিত ছােটগল্প:
- অন্য ঘরে অন্য স্বর,
- খোয়ারি, 
- দুধভাতে উৎপাত,
- দোজখের ওম।

উৎস: বাংলা ভাষা ও জিজ্ঞাসা ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
২২.
'বামা' এর সমার্থক শব্দ কোনটি?
  1. রামা
  2. নিধি
  3. শ্যামল
  4. গহন
সঠিক উত্তর:
রামা
উত্তর
সঠিক উত্তর:
রামা
ব্যাখ্যা
• 'বামা' এর সমার্থক শব্দ গুলো হল:
- নারী, স্ত্রীজাতি, বনিতা, ভামিনী, কান্ত, পত্নী, রামা, ললনা, মহিলা, কামিনী।

• অন্যদিকে: 
- নিধি অর্থ গচ্ছিত ধন; ধনরত্ন। 
- শ্যামল অর্থ কালো। 
- গহন অর্থ বন। 

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও অভিগম্য অভিধান। 
২৩.
ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের কোন কবি ত্রিপুরা বা মগধের রাজা ছিলেন?
  1. আর্যদেব
  2. জয়নন্দী
  3. ডোম্বী পা
  4. লাড়ীডোম্বী পা
সঠিক উত্তর:
ডোম্বী পা
উত্তর
সঠিক উত্তর:
ডোম্বী পা
ব্যাখ্যা
• ডোম্বী পা:
- ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, ডোম্বী পা ত্রিপুরা বা মগধের রাজা ছিলেন।
- তাঁর গুরু ছিলেন বিরূপ পা।
- রাহুল সংকৃত্যায়নের মতে, ডোম্বী পার জীবৎকালের শেষ সীমা দেবপালের রাজত্বকালে ৮৪০ সাল অবধি ।
- তিনি বর্ণে ক্ষত্রিয়, নিবাস মগধ এবং চুরাশি সিদ্ধার একজন ।
---------------------------
• চর্যাপদ: 
- চর্যাপদ বাংলা ভাষা ও সাহিত্যের আদি নিদর্শন। 
- ১৯০৭ খ্রিস্টাব্দে মহামহোপাধ্যায়  হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে এর পুঁথি আবিষ্কার করেন।
- চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।
- কাহ্নপা সর্বাপেক্ষা বেশি ১৩টি পদ রচনা করেন।
- চর্যাপদ গ্রন্থে সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া গেছে।
- চর্যাপদের ২৩ নং পদটি খণ্ডিত আকারে পাওয়া গেছে। 
- চর্যাপদের ২৪, ২৫, ৪৮ নং পদগুলো পাওয়া যায় নি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম, বাংলাপিডিয়া।
২৪.
'মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায়' সাহিত্যকর্মের রচয়িতা কে?
  1. মীর মশাররফ হোসেন
  2. মাইকেল মধুসূদন দত্ত
  3. প্যারীচাঁদ মিত্র
  4. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
সঠিক উত্তর:
প্যারীচাঁদ মিত্র
উত্তর
সঠিক উত্তর:
প্যারীচাঁদ মিত্র
ব্যাখ্যা
• প্যারীচাঁদ মিত্র:
- প্যারীচাঁদ মিত্র লেখক, সাংবাদিক, সংস্কৃতিসেবী, ব্যবসায়ী।
- ১৮১৪ সালের ২২ জুলাই কলকাতায় তাঁর জন্ম। 
- আলালের ঘরের দুলাল প্যারীচাঁদ মিত্রের প্রথম গ্রন্থ।

- তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্মের মধ্যে রয়েছে:
→ আলালের ঘরের দুলাল (১৮৫৭),
→ মদ খাওয়া বড় দায় জাত থাকার কি উপায় (১৮৫৯),
→ রামারঞ্জিকা (১৮৬০),
→ কৃষিপাঠ (১৮৬১),
→ ডেভিড হেয়ারের জীবনচরিত (১৮৭৮)
→ এবং বামাতোষিণী (১৮৮১)।

- আলালের ঘরের দুলাল উপন্যাসটি ১৮৫৮ সালে গ্রন্থাকারে প্রকাশ পায়।
- আলালের ঘরের উপন্যাসটির প্রধান চরিত্র মতিলাল। 

উৎস : বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২৫.
'শুখো' এর বিপরীত শব্দ কোনটি?
  1. তুষ্ট
  2. হাজা
  3. সংহার
  4. হর্ষ
সঠিক উত্তর:
হাজা
উত্তর
সঠিক উত্তর:
হাজা
ব্যাখ্যা
- 'শুখো' শব্দের বিপরীত শব্দ হাজা।

• অন্যদিকে: 
- তুষ্ট এর বিপরীত শব্দ রুষ্ট।
- সংহার এর বিপরীত শব্দ সৃষ্টি।
- হর্ষ এর বিপরীত শব্দ শোক। 

• গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
- 'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন। 
- 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত।
- 'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয়।
- 'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত। 
- 'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয়। 
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত। 
- 'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর ও ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।
২৬.
'পূর্বরাগ' এর শ্রেষ্ঠ পদকর্তা বলা হয় কাকে?
  1. বিদ্যাপতি
  2. চণ্ডীদাস
  3. জ্ঞানদাস
  4. জয়দেব
সঠিক উত্তর:
চণ্ডীদাস
উত্তর
সঠিক উত্তর:
চণ্ডীদাস
ব্যাখ্যা
• পূর্বরাগ:
- রূপ গোস্বামী ''উজ্জ্বলনীলমণি'' গ্রন্থে পূর্বরাগের সংজ্ঞার্থে বলেছেন -
- মিলনের পূর্বে দর্শন, নাম শ্রবণ প্রভৃতি দ্বারা নায়ক নায়িকার মনে পরস্পরের প্রতি যে অনুরাগ জন্মে, তাকে বলে পূর্বরাগ।
- পূর্বরাগের শ্রেষ্ঠ পদকর্তা - চণ্ডীদাস।
- বৈষ্ণব পদাবলিতে পূর্বরাগ জনপ্রিয় কাব্যরূপ।

এছাড়াও, 
- প্রেমিক বা প্রেমিকা যখন গোপনে কোনো একটা নির্দিষ্ট স্থানে পরস্পরের সঙ্গে মিলিত হবার জন্য যাত্রা করে তাকে অভিসার বলে।
- প্রেমাবিষ্ট হৃদয়ের একটি বিশিষ্ট ভাবকে প্রেমবৈচিত্ত্য বলা হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
২৭.
কোন প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে শিক্ষার মাধ্যম করার প্রস্তাব দেন?
  1. শিক্ষার ইতিকথা
  2. ভাষা শিক্ষা
  3. মাতৃভাষা
  4. শিক্ষার হেরফের
সঠিক উত্তর:
শিক্ষার হেরফের
উত্তর
সঠিক উত্তর:
শিক্ষার হেরফের
ব্যাখ্যা
• ‘শিক্ষার হেরফের’: 
- শিক্ষার হেরফের প্রবন্ধে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষাকে শিক্ষার মাধ্যম করার প্রস্তাব দেন।
- রাজশাহীতে অবস্থানকালে রবীন্দ্রনাথ ‘শিক্ষার হেরফের' শীর্ষক একখানা প্রবন্ধ রচনা করেন।
-------------------------- 
• রবীন্দ্রনাথ ঠাকুর: 
- রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- ১৯১৩ সালে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়।
- এশিয়ার বিদগ্ধ ও বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম এই পুরস্কার জয়ের গৌরব অর্জন করেন।
- তিনি অসংখ্য কবিতা, গান,  ছোটগল্প,  উপন্যাস, প্রবন্ধ, নাটক, গীতিনাট্য,  নৃত্যনাট্য, ভ্রমণকাহিনী, চিঠিপত্র রচনা করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি  দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স  দ্বারকানাথ ঠাকুর।
- এই পরিবারের পূর্বপুরুষ পূর্ববঙ্গ থেকে ব্যবসায়ের সূত্রে কলকাতায় গিয়ে বসবাস শুরু করেন।
- বাংলাদেশের শাহজাদপুর,  পতিসর, কালিগ্রাম ও শিলাইদহে আসেন।
- তিনি ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

• রবীন্দ্রনাথ ঠাকুরের অন্যান্য উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ- 
- পঞ্চভূত,  
- বিচিত্র প্রবন্ধ, 
- সাহিত্য, 
- মানুষের ধর্ম।

• তাঁর বিখ্যাত কয়েকটি উপন্যাস:
- ঘরে-বাইরে,
- চোখের বালি,
- শেষের কবিতা,
- যোগাযোগ,
- নৌকাডুবি,
- দুই বোন,
- মালঞ্চ,
- গোরা,
- রাজর্ষি,
- চার অধ্যায় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
২৮.
'আচাভুয়ার বোম্বাচাক' বাগধারাটির অর্থ কী?
  1. আজগুবি কথাবার্তা
  2. অসম্ভব ব্যাপার
  3. অন্যের অত্যাচারে অতিষ্ঠ
  4. ঘুমের মধ্যে কথা বলা
সঠিক উত্তর:
অসম্ভব ব্যাপার
উত্তর
সঠিক উত্তর:
অসম্ভব ব্যাপার
ব্যাখ্যা
• 'আচাভুয়ার বোম্বাচাক' বাগধারাটির অর্থ - অসম্ভব ব্যাপার। 

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- 'কালে ভদ্রে' বাগধারাটির অর্থ = কদাচিৎ। 
- ‘ডাকাবুকো’ বাগধারাটির অর্থ = নির্ভীক।
- ‘কূপমুন্ডক’ বাগধারার অর্থ = সীমাবদ্ধ জ্ঞান।
- ‘কানকাটা’  বাগধারাটির অর্থ = বেহায়া।
- ইঁদুর কপালে বাগধারাটির অর্থ = মন্দভাগ্য।
- অদৃষ্টের পরিহাস বাগধারাটির অর্থ = ভাগ্যের নিষ্ঠুরতা।
- ‘তামার বিষ’ বাগধারাটির অর্থ = অর্থের কু-প্রভাব।
- ‘ভূষন্ডির কাক’ = বিচক্ষণ ব্যক্তি/ দীর্ঘজীবী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৯.
নিচের কোনটির অর্থ নেই, কিন্তু অর্থের দ্যোতনা তৈরি করার ক্ষমতা আছে?
  1. কারক
  2. অনুসর্গ
  3. উপসর্গ
  4. সমাস
সঠিক উত্তর:
উপসর্গ
উত্তর
সঠিক উত্তর:
উপসর্গ
ব্যাখ্যা
• উপসর্গ:
- যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলোকে উপসর্গ বলে।
- অজানা (অ+জানা), অভিযোগ (অভি+যোগ), বেতার (বে+তার) প্রভৃতি শব্দের 'অ', ‘অভি’, ‘বে’ হলো উপসর্গ।

- অনেক সময়ে শব্দের শুরুতে একসঙ্গে একাধিক উপসর্গ বসতে পারে।
- যেমন, ‘সম্প্রদান' শব্দে ‘দান’-এর আগে ‘সম্’ এবং ‘প্র’ – এই দুটি উপসর্গ যুক্ত হয়েছে।
- একইভাবে 'বিনির্মাণ' শব্দে ‘মান’-এর আগে বসেছে ‘বি’ এবং ‘নির্’ উপসর্গ।

- উপসর্গের নিজের অর্থ নেই; কিন্তু নতুন নতুন অর্থবোধক শব্দ তৈরিতে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- এজন্য বলা হয় - উপসর্গের অর্থ নেই, কিন্তু অর্থের দ্যোতনা তৈরি করার ক্ষমতা আছে ৷

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি ৯ম -১০ম শ্রেণি (২০২২ সংস্করণ)।
৩০.
নিচের কোনটি যৌগিক শব্দ?
  1. চালক
  2. গোলাপ
  3. কুশল
  4. হরিণ
সঠিক উত্তর:
চালক
উত্তর
সঠিক উত্তর:
চালক
ব্যাখ্যা
• যৌগিক শব্দ:
- যে সব শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই, তাদের যৌগিক শব্দ বলে।
- অর্থাৎ, শব্দগঠনের প্রক্রিয়ায় যাদের অর্থ পরিবর্তিত হয় না, তাদেরকে যৌগিক শব্দ বলে।

যেমন-
- গায়ক (মূল শব্দ) - গৈ + অক (শব্দ গঠন অর্থ) - যে গান করে (অর্থ)।
- মধুর = মধু + র; অর্থ - মধুর মতো মিষ্টি গুণযুক্ত।
- চালক  = চল্‌ + ওক, অর্থ - যে চালায়। 

অন্যদিকে: 
- গোলাপ - মৌলিক শব্দ।
- কুশল ও হরিণ - রূঢ়ি শব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি (২০১৮) ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩১.
মাইকেল মধুসূদন দত্ত রচিত কোন কাব্যটি ইতালির কবি ওভিদের Heroides কাব্যের আদর্শানুসারে লিখিত?
  1. বীরাঙ্গনা কাব্য
  2. ব্রজাঙ্গনা কাব্য
  3. তিলোত্তমাসম্ভব কাব্য
  4. চতুর্দশপদী কবিতাবলী
সঠিক উত্তর:
বীরাঙ্গনা কাব্য
উত্তর
সঠিক উত্তর:
বীরাঙ্গনা কাব্য
ব্যাখ্যা
• বীরাঙ্গনা: 
- ‘বীরাঙ্গনা' ইতালির কবি ওভিদের Heroides কাব্যের আদর্শানুসারে লিখিত পত্রকাব্য।
- যীশু খ্রিস্টের জন্মের অব্যবহিত পরে রচিত ওভিদের কবিতাগুলোর মূল বিষয়বস্তু প্রেম হলেও উপকরণ ছিল পুরাণের।
- মধুসূদনের এই কাব্যেও তাই। 
- ওভিদের কাব্যের পত্রসংখ্যা ছিল একুশ।
- মধুসূদন এগারটি পত্র পূর্ণ করেছিলেন। 
- ওভিদের কাব্যের নায়িকারা তাদের পতি প্রিয়জনের উদ্দেশ্যে প্রধানত প্রেম-উদ্বোধিত চিত্তে পত্ররচনা করেছে।
- মধুসূদন এদেশের পৌরাণিক নারীচরিত্র উপজীব্য করে পত্ররচনা করেছেন।
----------------------------- 
• মাইকেল মধুসূদন দত্ত:
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার।
- তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জম্ম গ্রহণ করেন।
- মাইকেল মধুসূদন দত্ত বাংলাভাষার সনেট প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন ‘পদ্মাবতী’ নাটকে।
- অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ - তিলোত্তমাসম্ভব কাব্য। অর্থ্যাৎ, এই কাব্যটি সম্পূর্ণ অমিত্রাক্ষর ছন্দে রচিত।
- মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম কাব্যগ্রন্থ দ্য ক্যাপটিভ লেডি। এটি ইংরেজিতে রচিত।
- তাঁর অমর কীর্তি ‘মেঘনাদ-বধ কাব্য'।

• তাঁর অন্যান্য কাব্য:
→ তিলোত্তমাসম্ভব কাব্য,
→ বীরাঙ্গনা কাব্য,
→ ব্রজাঙ্গনা কাব্য ও
→ চতুর্দশপদী কবিতাবলী।

• তাঁর নাটক:
→ কৃষ্ণকুমারী,
→ শর্মিষ্ঠা,
→ পদ্মাবতী; 

• তাঁর প্রহসন:
→ একেই কি বলে সভ্যতা ও
→ বুড় সালিকের ঘাড়ে রোঁ।

- বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দ এবং সনেট প্রবর্তন করে তিনি যোগ করেছেন নতুন মাত্রা।
- ১৮৭৩ খ্রিষ্টাব্দের ২৯শে জুন কবি পরলোকগমন করেন।

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম, বাংলা সাহিত্য - ৯ম-১০ম শ্রেণি। 

৩২.
'মানব মুকুট' সাহিত্যকর্মের লেখক -
  1. মুহম্মদ এনামুল হক
  2. মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী
  3. এস ওয়াজেদ আলী
  4. মোহাম্মদ লুৎফর রহমান
সঠিক উত্তর:
মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী
ব্যাখ্যা
• মোহাম্মদ এয়াকুব আলী চৌধুরী: 
- শক্তিশালী প্রবন্ধলেখক হিসেবে এয়াকুব আলী চৌধুরী খ্যাতিলাভ করেছিলেন।
- মানব মুকুট তাঁর শ্রেষ্ঠ রচনা।
- হযরত মুহাম্মদ (সাঃ) কে তিনি এখানে মানবজাতির সেবক ও পথপ্রদর্শক হিসেবে দেখিয়েছেন।
- এয়াকুব আলীর রচনার মূল উপজীব্য ইসলামি দর্শন ও সংস্কৃতি।
- গাম্ভীর্যপূর্ণভাব, মাধুর্যপূর্ণ ভাষা ও বলিষ্ঠ বক্তব্যের সমন্বয়ে তাঁর রচনাশৈলী অনন্য।
- বিশ শতকের প্রথম দিকে বাঙালি মুসলমানের মাতৃভাষা বাংলা না  উর্দু হবে এ বিতর্কে তিনি বাংলা ভাষাকেই সমর্থন করেন।

• তাঁর প্রধান রচনা হলো:
- ‘মানব মুকুট’,
- ‘নূরনবী’,
- ‘শান্তিধারা’,
- ‘ধর্মের কাহিনি’।

সূত্র: বাংলা সাহিত্যের ইতিহাস - মাহবুবুল আলম ও বাংলাপিডিয়া।  
৩৩.
'অভিশপ্ত নগরী'র দ্বিতীয় খণ্ড হিসেবে পরিকল্পিত উপন্যাস কোনটি?
  1. ভোরের বিহঙ্গী
  2. পদচিহ্ন
  3. পাপের সন্তান
  4. বিদ্রোহী কৈবর্ত
সঠিক উত্তর:
পাপের সন্তান
উত্তর
সঠিক উত্তর:
পাপের সন্তান
ব্যাখ্যা
•পাপের সন্তান: 
- অভিশপ্ত নগরী'র দ্বিতীয় খণ্ড হিসেবে পরিকল্পিত ‘পাপের সন্তান' (১৯৬৯) শুধু সত্যেন সেনেরই সেরা সৃষ্টি নয়, বাংলা ভাষায় লিখিত একটি শ্রেষ্ঠ উপন্যাস।
- এ উপন্যাসের জন্য লেখক আদমজি পুরস্কার (১৯৭০) লাভ করেন ।
- ‘পাপের সন্তানে’ সেই পতনের প্রায় পঞ্চাশ বছর পরের প্রতিক্রিয়া ব্যক্ত।
- এই দীর্ঘ সময়ে ইহুদিদের সঙ্গে অন্য ধর্ম-জাতির অনেকেরই বিয়ে এবং সন্তান জন্মের ঘটনা ঘটে।
- পরজাতি স্ত্রীর গর্ভে জন্মগ্রহণকারী ইহুদি সন্তানদের পাপের সন্তান আখ্যা দিয়ে তাদের ধ্বংস কামনা করা হয়।
--------------------------- 
• সত্যেন সেন: 

 - সাহিত্যিক, সাংবাদিক, রাজনীতিক।
- ১৯০৭ সালের ২৮ মে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার সোনারঙ গ্রামে তাঁর জন্ম।
- ১৯৫৪ সালে দৈনিক  সংবাদ-এ সহকারী সম্পাদক হিসেবে যোগদানের মাধ্যমে তাঁর সাংবাদিক জীবন শুরু হয়। 
- তিনি প্রগতি লেখক ও শিল্পী সংঘের সংগঠক এবং উদীচী (১৯৬৯) সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা।

• তাঁর উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস:
- ভোরের বিহঙ্গী, 
- অভিশপ্ত নগরী, 
- পদচিহ্ন,
- পাপের সন্তান, 
- কুমারজীব,  
- বিদ্রোহী কৈবর্ত, 
- বাংলাদেশের কৃষকের সংগ্রাম। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা - ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
৩৪.
যদি ax = by = cz এবং b2 = ac হয়, তবে (y/x) + (y/z) =?
  1. 0
  2. 1
  3. 2
  4. 3
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: যদি ax = by = cz এবং b2 = ac হয়, তবে (y/x) + (y/z) =? 

সমাধান: 
ax = by 
⇒a = b y/x

cz = by 
⇒ c = by/z

 b2 = ac
⇒ b2 = b y/x × by/z
⇒ b2 = b(y/x) + (y/z)
⇒ (y/x) + (y/z) = 2
৩৫.
z1 = 4 + i এবং z2 = 2 + 3i হলে, z1 - z2 এর মডুলাস কত?
  1. √2
  2. √5
  3. √13
  4. 2√2
সঠিক উত্তর:
2√2
উত্তর
সঠিক উত্তর:
2√2
ব্যাখ্যা
প্রশ্ন: z1 = 4 + i এবং z2 = 2 + 3i হলে, z1 - z2 এর মডুলাস কত? 

সমাধান:
 z1 - z2 = 4 + i - 2 - 3i 
= 2 - 2i

z1 - z2 এর মডুলাস = ।z1 - z2। 
= √{22 + (-2)2}
=  √8 
= 2√2
৩৬.
যদি x এর ৮ শতাংশের সমান y এর ৪ শতাংশ হয়, তাহলে x এর ২০ শতাংশ কত? 
  1. y এর ৫০%
  2. y এর ২৫%
  3. y এর ২০%
  4. y এর ১০%
সঠিক উত্তর:
y এর ১০%
উত্তর
সঠিক উত্তর:
y এর ১০%
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x এর ৮ শতাংশের সমান y এর ৪ শতাংশ হয়, তাহলে x এর ২০ শতাংশ কত? 

সমাধান: 
x × 0.08 = y × 0.04
⇒ x/y = 0.04/0.08
⇒ x = y/2 
⇒ x × 20% = (y/2) × 20%
= 10% of y 
৩৭.
f(x) = x2 + 3x + 1 এবং g(x) = 2x - 3 হলে (gof)(2) এর মান কত?
  1. 5
  2. 9
  3. 13
  4. 19
সঠিক উত্তর:
19
উত্তর
সঠিক উত্তর:
19
ব্যাখ্যা
প্রশ্ন: f(x) = x2 + 3x + 1 এবং g(x) = 2x - 3 হলে (gof)(2) এর মান কত? 

সমাধান: 
(gof)(2) = g(f(2))

f(2) = 22 + 3 × 2 + 1
= 4 + 6 + 1 
= 11 

g(11) = 2 × 11 - 3 
= 22 - 3 
= 19
৩৮.
  1. 1/2
  2. 21/9
  3. 1/12
  4. 32/3
সঠিক উত্তর:
32/3
উত্তর
সঠিক উত্তর:
32/3
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান: 
প্রথম পদ a = 8 
সাধারণ অনুপাত r = 2/8 = 1/4 

অসীমতক সমষ্টি = a/(1 - r) 
= 8/{1 - (1/4)}
= 8/3/4
= 32/3
৩৯.
একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4 ও 5 সে.মি. এবং উচ্চতা 8 সে.মি.। ইহার আয়তন কত?
  1. 48 ঘন সে.মি
  2. 108 ঘন সে.মি
  3. 60 ঘন সে.মি
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
48 ঘন সে.মি
উত্তর
সঠিক উত্তর:
48 ঘন সে.মি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকার প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4 ও 5 সে.মি. এবং উচ্চতা 8 সে.মি.। ইহার  আয়তন কত?

সমাধান: প্রিজমের ভূমির বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে 3, 4 ও 5 সে.মি.
যেহেতু 32 + 42 = 52,
ইহার ভূমি একটি সমকোণী ত্রিভুজ যার ক্ষেত্রফল = (1/2) × 4 × 3 = 6 বর্গ সে.মি.

সুতরাং, প্রিজমটির  আয়তন = 6 × 8 = 48 ঘন সে.মি.
৪০.
(0, 0) কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 64π হলে বৃত্তটির সমীকরণ-
  1. x2 - y2 = 42
  2. x2 + y2 = 82
  3. x2 - y2 = 82
  4. x2 + y2 = 642
সঠিক উত্তর:
x2 + y2 = 82
উত্তর
সঠিক উত্তর:
x2 + y2 = 82
ব্যাখ্যা
প্রশ্ন: (0, 0) কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল 64π হলে বৃত্তটির সমীকরণ-

সমাধান: 
বৃত্তের ব্যাসার্ধ r হলে,
ক্ষেত্রফল πr2 = 64π
বা, r2 = 64
∴ r = 8

∴ বৃত্তের সমীকরণ,
x2 + y2 = 82
বা, x2 + y2 = 82
৪১.
  1. 0
  2. 1
  3. 2
  4. 1/2
সঠিক উত্তর:
2
উত্তর
সঠিক উত্তর:
2
ব্যাখ্যা
প্রশ্ন: 

সমাধান: 
৪২.
দুইটি ছক্কাঘুঁটি নিক্ষেপ পরীক্ষণে পরপর দুইটি একই সংখ্যা পাবার সম্ভাবনা কত?
  1. 2/3
  2. 1/6
  3. 1/36
  4. 1/3
সঠিক উত্তর:
1/6
উত্তর
সঠিক উত্তর:
1/6
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি ছক্কাঘুঁটি নিক্ষেপ পরীক্ষণে পরপর দুইটি একই সংখ্যা পাবার সম্ভাবনা কত? 

সমাধান: 


পরপর দুইটি একই সংখ্যা পাবার অনুকূল নমুনা বিন্দুর সেট, A = {(1, 1), (2, 2), (3, 3), (4, 4), (5, 5), (6, 6)}
P(A)= 6/36 = 1/6 

উৎস: উচ্চতর গণিত ২য় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৪৩.
x ≤ (x/4) + 3 অসমতাটির সমাধান সেট কোনটি?
  1. S = {x ∈ R : x ≤ 4}
  2. S = {x ∈ R : x ≥ 2}
  3. S = {x ∈ R : x ≤ 2}
  4. S = {x ∈ R : x ≥ 4}
সঠিক উত্তর:
S = {x ∈ R : x ≤ 4}
উত্তর
সঠিক উত্তর:
S = {x ∈ R : x ≤ 4}
ব্যাখ্যা
প্রশ্ন: x ≤ (x/4) + 3 অসমতাটির সমাধান সেট কোনটি?

সমাধান:
প্রদত্ত অসমতা,
x ≤ (x/4) + 3
বা, 4x ≤ x + 12
বা,  3x ≤ 12
∴ x ≤ 4

∴ নির্ণেয় সমাধান সেট, S = {x ∈ R : x ≤ 4}
৪৪.
  1. 290/11
  2. 290/13
  3. 29
সঠিক উত্তর:
290/11
উত্তর
সঠিক উত্তর:
290/11
ব্যাখ্যা
প্রশ্ন:

সমাধান: 
৪৫.
উদ্ভিদ কোন প্রক্রিয়ায় মূলরোমের সাহায্যে মাটি হতে পানি শোষণ করে?
  1. ব্যাপন
  2. প্রস্বেদন
  3. অভিস্রবণ
  4. ইমবাইবিশন
সঠিক উত্তর:
অভিস্রবণ
উত্তর
সঠিক উত্তর:
অভিস্রবণ
ব্যাখ্যা
উদ্ভিদে সালোকসংশ্লেষণে উৎপাদিত পদার্থ: 
- উদ্ভিদ অভিস্রবণ প্রক্রিয়ায় মূলের সাহায্যে পানি শোষণ করে। 
- এ পানি জাইলেম ভেসেলের মাধ্যমে উদ্ভিদের মূল থেকে পাতায় পৌঁছে। 
- পাতা উক্ত পানি এবং বায়ুর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সহায়তায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে। 
- উচ্চস্তরের উদ্ভিদে কেবলমাত্র সবুজ অংশ এবং পাতায় সালোকসংশ্লেষণ ঘটে। 
- পাতায় সংশ্লেষিত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অঙ্গে প্রয়োজন অনুযায়ী পৌঁছানোর প্রক্রিয়াকে বলা হয় খাদ্য পরিবহন। 
- পাতার মেসোফিল টিস্যুতে খাদ্য তৈরি হয়। 
- তৈরির পর ফ্লোয়েমের মাধ্যমে খাদ্য বিভিন্ন স্থানের কোষে পৌঁছায়। 
- ফ্লোয়েমের চারটি কোষীয় উপাদান থাকে। যথা- সীভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু। 
- এর মধ্যে সীভনল, সঙ্গীকোষ এবং ফ্লোয়েম প্যারেনকাইমা খাদ্যরস পরিবহনে অংশ নেয়। 
- এ তিনটির মধ্যে আবার সীভনল খাদ্য পরিবহনে প্রধান ভূমিকা রাখে। 

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৬.
বীজ উৎপাদনকারী উদ্ভিদকে কী বলে?
  1. স্পারমাটোফাইটা
  2. ফাইকোফাইটা
  3. ব্রায়োফাইটা
  4. অ্যানজিওস্পার্মোফাইটা
সঠিক উত্তর:
স্পারমাটোফাইটা
উত্তর
সঠিক উত্তর:
স্পারমাটোফাইটা
ব্যাখ্যা
স্পারমাটোফাইটা: 
- বীজ উৎপাদনকারী উদ্ভিদকে স্পারমাটোফাইটা (Spermatophyta) বলা হয়। 
- এরা উদ্ভিদ জগতের উপজগত ফ্যানেরোগ্যামিয়ার (Phanerogamia) অন্তর্ভুক্ত। Phanerogamia শব্দের প্রকৃত অর্থ-দৃশ্যমান জনন অঙ্গধারী উদ্ভিদ। 
- বর্তমান পৃথিবীতে স্পারমাটোফাইটা উদ্ভিদের প্রাধান্য সবচেয়ে বেশি। 
- স্পারমাটোফাইটা উদ্ভিদের জীবন চক্রের প্রধান অংশ স্পোরোফাইট। 
- উদ্ভিদের স্পোরোফাইটিক অংশ দীর্ঘস্থায়ী এবং গ্যামিটোফাইট অতি সংক্ষিপ্ত। 
- বীজ উৎপাদন পদ্ধতির উপর নির্ভর করে স্পারমাটোফাইটাকে দু'ভাগে ভাগ করা হয়। 
যথা- 
(ক) নগ্নবীজী এবং 
(খ) আবৃতবীজী উদ্ভিদ। 

নগ্নবীজী উদ্ভিদ: 
- যে সব উদ্ভিদের বীজ সরাসরি উদ্ভিদের অক্ষে জন্মে এবং কোন ফল উৎপন্ন হয় না, এদেরকে জিমনোস্পার্মি (Gymnospermeae) বা নগ্নবীজী উদ্ভিদ বলা হয়। 
- এদের গর্ভাশয় থাকে না তাই ফল হয় না। বীজ নগ্ন অবস্থায় থাকে। 
- পৃথিবীর সবচেয়ে উঁচু বৃক্ষ (Sequoia gigantea ) এ গোষ্ঠীর অন্তর্ভুক্ত। 
যেমন- Cycas, Pimus, Gnetum ইত্যাদি হলো উল্লেখযোগ্য নগ্নবীজী উদ্ভিদ। 

আবৃতবীজী উদ্ভিদ: 
- যে সকল উদ্ভিদের ফুল, ফল ও বীজ উৎপন্ন হয় এবং ফলের বীজ নির্দিষ্ট আবরণ দিয়ে আবৃত অবস্থায় থাকে তাকে আবৃতবীজী উদ্ভিদ (Angiosperm) বলে। 
- আজ থেকে প্রায় ১২০ মিলিয়ন বছর পূর্বে Cretaceous যুগের প্রথম দিকে আবৃতবীজী উদ্ভিদের উদ্ভব হয়েছিল বলে ধরে নেয়া হয়। 
- Cretaceous যুগের শেষের দিকেই (আজ থেকে ৮০ মিলিয়ন বছর পূর্বে) পৃথিবীর অধিকাংশ অঞ্চলে আবৃতবীজী উদ্ভিদ প্রাধান্য বিস্তার লাভ করে ফেলে। 
- বর্তমানে আবৃতবীজী উদ্ভিদ প্রজাতির সংখ্যা প্রায় আড়াই লক্ষ ধারণা করা হয়। 
- এরা পানিতে, সিক্ত মাটিতে, মরুভূমিতে, পাথুরে পাহাড়ি অঞ্চলে এমনকি পরাশ্রয়ী ও পরভোজী হিসেবে অন্য উদ্ভিদের উপর জন্মায়। 

উৎস: উদ্ভিদবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৭.
নিচের কোনটি হ্যাকার গ্রুপ নয়?
  1. মাস্টার্স অফ ডিসেপশন
  2. সিরিয়ান ইলেক্ট্রনিক আর্মি
  3. লিজার্ড স্কোয়াড
  4. ট্রোজান হর্স
সঠিক উত্তর:
ট্রোজান হর্স
উত্তর
সঠিক উত্তর:
ট্রোজান হর্স
ব্যাখ্যা
বিখ্যাত হ্যাকার গ্রুপ:

১) মাস্টার্স অফ ডিসেপশন
২) লিজার্ড স্কোয়াড
৩) অ্যানোনিমাস
৪) সিরিয়ান ইলেক্ট্রনিক আর্মি
৫) Cozy Bear
৬) Elderwood Group and 20 other Chinese APTS
৭) APT
8) Dragonfly
৯) Tarh Andishan/Ajax
১০) Morpho
১১) Chaos Computer Club

ট্রোজান হর্স  হলো এক ধরনের ম্যালওয়ার।

সূত্র: https://itibritto.com/ten-hackers-group/
৪৮.
PaaS দ্বারা কী বুঝায়?
  1. Platform as a Services
  2. Program as a Services
  3. Pay as a Services
  4. Private Services
সঠিক উত্তর:
Platform as a Services
উত্তর
সঠিক উত্তর:
Platform as a Services
ব্যাখ্যা
ক্লাউড কম্পিউটিংয়ের প্রধান সার্ভিস মডেল বা সেবার ধরণ অনুসারে ক্লাউড কম্পিউটিংকে তিন ভাগে ভাগ করা যায়। যথা-

1. অবকাঠামোগত সেবা (Infrastructure as a services-laaS) 
2. প্ল্যাটফর্মভিত্তিক সেবা ( Platform as a services-PaaS)
3. সফ্টওয়্যার সেবা (Software/application as a services-SaaS)

প্ল্যাটফর্মভিত্তিক সেবা ( Platform as a services-PaaS): ক্লাউড সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় হার্ডওয়্যার, অপারেটিং সিস্টেম, ওয়েব সার্ভার, ডেটাবেজ, প্রোগ্রাম এক্সিউশন পরিবেশ ইত্যাদি থাকে। এ্যাপ্লিকেশন ডেভেলপারগণ তাদের তৈরি করা সফ্টওয়্যার এই প্ল্যাটফর্মে ভাড়ায় চালাতে পারেন।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বই (প্রকৌশলী মুজিবুর রহমান)।
 
৪৯.
বাংলাদেশে SEA-ME-WE-5 এর ল্যান্ডিং স্টেশন কোথায়?
  1. পটিয়া, কক্সবাজার
  2. কুয়াকাটা, পটুয়াখালী
  3. পায়রা, বরগুনা
  4. মংলা, বাগেরহাট
সঠিক উত্তর:
কুয়াকাটা, পটুয়াখালী
উত্তর
সঠিক উত্তর:
কুয়াকাটা, পটুয়াখালী
ব্যাখ্যা
- দক্ষিণ পূর্ব এশিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ ৫ (SEA- ME-WE 5) একটি অপটিক্যাল ফাইবার সাবমেরিন ক্যাবল যোগাযোগ ব্যবস্থা।
- ক্যাবলটি প্রায় ২০,০০০ কিলোমিটার দীর্ঘ এবং দক্ষিণ পূর্ব এশিয়া, ভারতীয় উপমহাদেশ, মধ্যপ্রাচ্য ও ইউরোপের মধ্যে টেলিযোগাযোগ বহন করে।
- প্রতি সেকেন্ডে ২৪ টেরাবাইটের ব্রডব্যান্ড যোগাযোগ সরবরাহ করে।
- ক্যাবলটি ১৯টি ল্যান্ডিং পয়েন্টের মাধ্যমে সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, মিয়ানমার, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, জিবুতি, ইয়েমেন, সৌদি আরব, মিশর, ইতালি, তুরস্ক ও ফ্রান্সকে সংযুক্ত করেছে।

- এটি বাংলাদেশের ২য় সাবমেরিন ক্যাবল সংযুক্তি যা পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় ২০১৭ সালে সংযুক্ত হয়।

• The Kuakata Cable Landing Station (Kuakata CLS) is located at Kuakata, Patuakhali, Bangladesh, owned and operated by Bangladesh Submarine Cable Company (BSCCL) for the cable landing of SEA-WE-ME 5 (SMW5) in Bangladesh.

উৎস: www.submarinenetworks.com.
৫০.
নিচের কোন ডিভাইসে ডেটা ফিল্টারিং সম্ভব?
  1. সুইচ
  2. রাউটার
  3. হাব
  4. ক ও খ উভয়ই
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
ক ও খ উভয়ই
ব্যাখ্যা
• সুইচ (Switch):
- সুইচ হলো বহু পোর্টবিশিষ্ট একটি নেটওয়ার্ক ডিভাইস, যার সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটারসমূহ পরস্পরের সাথে কেন্দ্রীয়ভাবে যুক্ত থাকে।
- সুইচ প্রেরক থেকে প্রাপ্ত ডেটা সুনির্দিষ্ট পোর্টে পাঠিয়ে থাকে। 
- এর মাধ্যমে নেটওয়ার্কের মধ্যে সার্ভার, ওয়ার্কস্টেশন এবং বিভিন্ন পেরিফেরাল ডিভাইসসমূহ সংযুক্ত থাকে।

• সুইচের সুবিধা:
- ডেটা আদান-প্রদানের ক্ষেত্রে বাঁধার সম্ভাবনা কমায়। 
- ডেটা ফিল্টারিং করা সম্ভব।
- ভার্চুয়াল LAN ব্যবহার করে ব্রডকাস্ট নিয়ন্ত্রণ করা যায়। 

[দ্রষ্টব্য: প্রকৌশলী মুজিবুর রহমানের বইয়ে সুইচে ডেটা ফিল্টারিং করা সম্ভব নয় আছে, যা প্রকৃতপক্ষে ভুল।]

• রাউটার:
- রাউটার ব্যবহার করে নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করা হয়।
- ছোট ছোট নেটওয়ার্ক রাউটারের মাধ্যমে সংযুক্ত করে বড় ধরনের নেটওয়ার্ক গড়ে তোলা হয়।
- রাউটার নেটওয়ার্কের মধ্যে একাধিক পথ সৃষ্টি করে ভিন্ন ভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন ইথারনেট, টোকেন, রিং কে সংযুক্ত করতে পারে।
- রাউটার একই প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্ক সংযুক্ত করতে পারে।

• রাউটারের সুবিধা:
১। ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে বাধার সম্ভাবনা কমায়।
২। ডেটা ফিল্টারিং সম্ভব হয়।
৩। বিভিন্ন ধরনের নেটওয়ার্ক যেমন-ইথারনেট, টোকেন, রিং ইত্যাদিকে সংযুক্ত করতে পারে।

হাব:
- হাব একটি নেটওয়ার্ক ডিভাইস এবং একে LAN ডিভাইসও বলা হয়।
- এর সাহায্যে নেটওয়ার্কের কম্পিউটারসমূহ পরস্পরের সাথে কেন্দ্রিয়ভাবে যুক্ত থাকে।
- একটি হাবে কতোগুলো ডিভাইস যুক্ত করা যাবে তা হাবের পোর্ট সংখ্যার উপর নির্ভর করে।
- LAN তৈরি করার জন্য হাব অধিক ব্যবহৃত হয়।
- স্টার - টপোলজির ক্ষেত্রে হাব হচ্ছে কেন্দ্রীয় ডিভাইস ।


উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (প্রকৌশলী মুজিবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৩. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫১.
প্রচলিত মোবাইল ফোন প্রযুক্তিকে কয় ভাগে ভাগ করা যায়?
  1. দুই
  2. তিন
  3. চার
  4. পাঁচ
সঠিক উত্তর:
দুই
উত্তর
সঠিক উত্তর:
দুই
ব্যাখ্যা
বর্তমানে মোবাইল ফোন প্রযুক্তিকে দুই ভাগে ভাগ করা যায়। যথা-GMS এবং CDMA

GSM: 
- GSM হচ্ছে মূলত FDMA ও TDMA এর একটি সম্মিলিত চ্যানেল অ্যাকসেস পদ্ধতি।
- GSM প্রযুক্তির তৃতীয় প্রজন্মের ভার্সনকে UMTS বলে।
- UMTS এর পূর্ণরূপ- Universal Mobile Telecommunication System। 

সুবিধাসমূহ- 
- আন্তর্জাতিক রোমিং সুবিধার কারণে GSM প্রযুক্তি পৃথিবীর প্রায় ২১৮টি দেশে ব্যবহৃত হয়।  
- যেকোনো ধরণের SIM কার্ড সহজেই ব্যবহার যায়। 
- অধিক দক্ষ ও কার্যকরী ফ্রিকোয়েন্সির সুবিধা প্রদান। 
- উচ্চ গুণগত মান সম্পন্ন নিরবিচ্ছিন্ন ট্রান্সমিশন।

CDMA: 
- CDMA এর পূর্ণরূপ- Code Division Multiple Access। 

সুবিধাবলী- 
- ট্রান্সমিশন পাওয়ার কম হওয়ায় রেডিয়েশন কম থাকে।
- অপেক্ষাকৃত ভালো মানের কল পাওয়া যায়।

অসুবিধাবলী- 
- আন্তর্জাতিক রোমিং সুবিধা অপ্রতুল। 
- যেকোনো মোবাইল সেট ব্যবহারের সুবিধা নেই।
- ব্যবহারকারী বৃদ্ধি পাওয়ার সাথে ট্রান্সমিশনের গুণগত মান হ্রাস পায়।

সূত্র: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান। 
৫২.
নিচের কোনটি ডেটাবেজ সিস্টেমের কী নয়?
  1. প্রাইমারি কী
  2. ফরেন কী
  3. মাস্টার কী
  4. কম্পোজিট কী
সঠিক উত্তর:
মাস্টার কী
উত্তর
সঠিক উত্তর:
মাস্টার কী
ব্যাখ্যা
ডেটাবেজ সিস্টেমে কী ফিল্ড প্রধানত ৩ প্রকার।
যথা- প্রাইমারি কী, কম্পোজিট কী এবং ফরেন কী।
 
প্রাইমারি কী:
যে ফিল্ড কোন একটি রেকর্ডকে অদ্বিতীয়তাবে (Unique) সনাক্ত করে তাকে প্রাইমারি কী (Key) বলে। প্রাইমারি কী এর সাহায্যে একাধিক ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপন করে রিলেশনাল ডেটাবেজ তৈরি করা হয় ।

ফরেন কী:
কোন একটি টেবিলের প্রাইমারি যদি অন্য টেবিলে ব্যবহৃত হয় তখন ঐ কী-কে ফরেন কী বলে। ফরেন কীর সাহায্যে একটি টেবিলের সাথে অন্য টেবিলের সম্পর্ক স্থাপন করা হয়। 

কম্পোজিট প্রাইমারি কী:
যখন কোন ডেটাবেজ ফাইলে কোন সুনির্দিষ্ট প্রাইমারি কী থাকে না, সেসব ক্ষেত্রে একাধিক ফিল্ডকে একত্রে প্রাইমারি কী ফিল্ড হিসেবে ব্যবহার করা হয়। এ ধরনের প্রাইমারি কী ফিল্ডকে বলা হয় কম্পোজিট প্রাইমারি কী ফিল্ড। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৩.
কম্পিউটার, _____ ছাড়া কিছুই করতে পারে না।
  1. মেমোরি
  2. প্রোগ্রাম
  3. চিপ
  4. আউটপুট ডিভাইস
সঠিক উত্তর:
প্রোগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
প্রোগ্রাম
ব্যাখ্যা
কম্পিউটারের I.Q. শূন্য। অর্থাৎ, কম্পিউটার নিজ থেকে কিছু করতে পারে না। 
প্রোগ্রামিং এর মাধ্যমে কম্পিউটার কে কাজের দিকনির্দেশনা দেয়া হয়। 

• কম্পিউটার প্রোগ্রামিং:
- কোন সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের বোধগম্য ভাষায় নির্দেশ বা কোড লেখা হয়। এরূপ সারিবদ্ধ সুশৃঙ্খল একগুচ্ছ নির্দেশমালার সমষ্টিকে প্রোগ্রাম বলে।
- প্রোগ্রাম হলো ধারাবাহিকভাবে সাজানো কতগুলো নির্দেশের সমষ্টি যা কম্পিউটারের কাজে সহায়তা করে।
- প্রোগ্রামিং ভাষা হচ্ছে সেই কোড যা দ্বারা কম্পিউটারের মাধ্যমে সমস্যা সমাধান করা যায়। 

আনুবাদক প্রোগ্রাম:
- অনুবাদক প্রোগ্রামের কাজ হলো উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রুপান্তরিত করা।
তিন ধরনের অনুবাদক প্রোগ্রাম রয়েছে:
১) কম্পাইলার: সম্পূর্ন প্রোগ্রামকে একসাথে অনুবাদ করে সব ভুল এক সাথে দেখায় ডিবাগিং করার জন্য।
২) ইন্টারপ্রেটার: লাইন ধরে ধরে অনুবাদ করে এবং কোথাও বাগ খুজে পেলে সাথে সাথে অনুবাদ বন্ধ হয়ে যায়। ডিবাগ করে তারপর পরবর্তী লাইন থেকে অনুবাদ শুর হয়।
৩) অ্যাসেম্বলার: শুধু মাত্র অ্যাসেম্বলি ভাষার জন্য প্রযোজ্য।

উৎস প্রোগ্রাম:
- হিউম্যান লেঙ্গুয়েজে রচিত প্রোগ্রামকে সাধারনত উৎস প্রোগ্রাম বলা হয়।
- কম্পিউটার এইসব উৎস প্রোগ্রাম বুঝে না।

বস্তু প্রোগ্রাম:
- উৎস প্রোগ্রামকে অনুবাদক প্রোগ্রামের সাহায্যে কম্পিউটার এর গ্রহন উপযোগী প্রোগ্রামে রুপান্তরিত করা হয়। এই প্রোগ্রামকেই বস্তু প্রোগ্রাম বলা হয়।
- বস্তু প্রোগ্রামে রুপান্তরিত না করলে কম্পিউটারকে নির্দেশনা দেয়া যায় না।
- কম্পিউটার শুধুই বস্তু প্রোগ্রাম বুঝে।

উৎস: উচ্চ মাধ্যমিকের ICT বই, প্রকৌশলী মুজিবুর রহমান।
৫৪.
ভার্চুয়াল রিয়েলিটি (VR) এবং অগমেন্টেড রিয়েলিটি (AR) অ্যাপ্লিকেশনগুলিতে ব্যবহৃত কোন প্রযুক্তিটি ভার্চুয়াল জগতে স্পর্শের অনুভূতি প্রদান করে?
  1. Holography
  2. Tactile Feedback
  3. Augmented Audio
  4. Quantum Computing
সঠিক উত্তর:
Tactile Feedback
উত্তর
সঠিক উত্তর:
Tactile Feedback
ব্যাখ্যা
- Tactile Feedback (স্পর্শানুভূুিত-সংক্রান্ত প্রতিক্রিয়া) পদ্ধতি, একটি ইলেকট্রনিক ডিভাইস থেকে একজন ব্যবহারকারীর কাছে একটি শারীরিক প্রতিক্রিয়া প্রেরণ করে।
- Tactile Feedback ব্যবহার করে এমন ডিভাইসগুলি এক ধরণের সংবেদনশীলতা কাজে লাগায়। যেমন:  একটি কম্পন (vibration) অথবা শ্রবণযোগ্য ক্লিক (Audible click)।

- Tactile feedback, also known as haptic feedback, allows users to feel sensations of touch and texture through physical feedback mechanisms in VR and AR devices, such as vibrations or pressure applied to the user's skin or hands, enhancing the immersive experience.

- Tactile feedback is achieved through the use of haptic devices, which are devices that can generate vibrations or forces. These devices can be worn on the hands, fingers, or other parts of the body. 
৫৫.
নিচের কোনটি একইসাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে না?
  1. পেনড্রাইভ
  2. টাচ স্ক্রিন
  3. মডেম
  4. ওয়েবক্যাম
সঠিক উত্তর:
ওয়েবক্যাম
উত্তর
সঠিক উত্তর:
ওয়েবক্যাম
ব্যাখ্যা
ইনপুট ডিভাইসঃ যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড
- মাউস
- অপটিকাল রিডার
- জয়স্টিক
- মাইক্রোফোন
- স্ক্যানার
- গ্রাফিক্স প্যাড
- লাইট পেন
- ওয়েবক্যাম
- ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইসঃ যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর
 - প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন

ইনপুট-আউটপুট ডিভাইসঃ  কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ
- টাচ স্ক্রিন
- মডেম

সূত্র: উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম দশম শ্রেণী ও কালের কণ্ঠ পত্রিকা
৫৬.
আমরা কম্পিউটারে যে এন্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করি এগুলো কী ধরনের সফটওয়্যার?
  1. Device driver software
  2. Utility software
  3. Operating system
  4. Software driver
সঠিক উত্তর:
Utility software
উত্তর
সঠিক উত্তর:
Utility software
ব্যাখ্যা
ইউটিলিটি সফটওয়্যারঃ
সিস্টেম সফটওয়্যার বিশ্লেষণ, কনফিগার, অপটিমাইজ বা কম্পিউটার এর সাথে সমন্বয় রাখার জন্য যে সফটওয়্যার ডিজাইন করা হয়েছে তাকে ইউটিলিটি সফটওয়্যার বলে।

নিন্মোক্ত ধরনের সফটওয়্যারসমুহ ইউটিলিটি সফটওয়্যার; 
১। এন্টিভাইরাস 
২। অনুবাদক সফটওয়্যার 
৩। ফাইল কম্প্রেসর সফটওয়্যার  
৪। ব্যাক আপ/ ফাইল রিকোভারি সফটওয়্যার  
৫। ক্লিপবোর্ড ম্যানেজ সফটওয়্যার,
৬। ডিস্ক ডিফ্রাগমেনটেশন,
৭। সর্ট মার্জ প্রোগ্রাম,
৮। লিংকার প্রোগ্রাম ইত্যাদি।

- সাধারণত সার্বিকভাবে কম্পিউটারকে দেখাশোনা করা, কম্পিউটারের স্পিড যাতে না কমে যায় সেজন্য ইউটিলিটিস প্রোগ্রাম ব্যবহার করা হয়।
- অ্যাপ্লিকেশন প্রোগ্রাম পরিচালনার জন্য ইউটিলিটিস প্রোগ্রাম কাজ করে থাকে।
- ইউটিলিটিস প্রোগ্রাম এর কাজ হচ্ছে ফাইল তৈরি করা, সংরক্ষণ করা, কোনো কিছু মোছা, ডিস্ক ফরমেট ও অন্যান্য অ্যাপ্লিকেশন প্রোগ্রাম লোড করা
ইত্যাদি।
- উইন্ডোজ প্রোগ্রামের আওতায় System Tools -এর সাথে কিছু ইউটিলিটি প্রোগ্রাম সংযোজন করা হয়েছে।
- সিস্টেমসংক্রান্ত বিভিন্ন ত্রুটি শনাক্তকরণ এবং তা সংশোধন, ভাইরাস চেক করা, ডিস্ক পার্টিশন ইত্যাদি করার জন্য এসব ইউটিলিটি প্রোগ্রাম ব্যবহার করা হয়।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৭.
অর গেইটের বিপরীত গেইট কোনটি?
  1. নর গেইট
  2. এক্স অর গেইট
  3. এক্স নর গেইট 
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
নর গেইট
উত্তর
সঠিক উত্তর:
নর গেইট
ব্যাখ্যা
নর গেইট
- নর (NOR) গেইট হচ্ছে অর গেইট ও নট গেইটের সমষ্টি। 
- অর গেইটের আউটপুটকে নট গেইটের মধ্য দিয়ে প্রবাহিত করলে নর গেইট তৈরি হয়। 
- অর গেইট যে কাজ করে নর গেইট তার বিপরীত কাজ করে।

এক্স অর গেইট
- Exclusive OR গেইটকে সংক্ষেপে এক্স অর (XOR) গেইট বলে।
- মৌলিক গেইট দিয়ে এক্স অর গেইট তৈরি করা হয় বলে একে প্রকৃত অর গেইট বলে।
- এটি অ্যান্ড, অর, নট, ন্যান্ড, নর ইত্যাদি গেইটের সাহায্যেও তৈরি করা যায়।
- এই গেইটের দুটি ইনপুট সমান না হলে আউটপুট 1 হয়, অন্যথায় আউটপুট 0 হবে।

এক্স নর গেইট
- Exclusive NOR গেইটকে সংক্ষেপে এক্স নর (XNOR)গেইট বলে।
- এক্স অর গেইট এবং নট গেইটের সমন্বয়ে এক্স নর গেইট গঠিত হয়।
- এক্স অর গেইটর বিপরীত কাজ করে।
- দুইটি ইনপুট সমান হলেই কেবলমাত্র আউটপুট 1 হবে, অন্যথায় আউটপুট 0 হবে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৫৮.
নিম্নের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই সঠিক?
  1. অনূর্বর, ঊর্ধবগামী, শুদ্ধ্যশুদ্ধি
  2. পিপিলীকা, দুরবস্থা, উপর্যুক্ত
  3. কৌতূহল, বিভীষিকা, পুষ্পাঞ্জলি
  4. প্রজ্বলন, শ্রদ্ধাঞ্জলী, প্রজ্জ্বল
সঠিক উত্তর:
কৌতূহল, বিভীষিকা, পুষ্পাঞ্জলি
উত্তর
সঠিক উত্তর:
কৌতূহল, বিভীষিকা, পুষ্পাঞ্জলি
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই সঠিক?

সমাধান:
তৃতীয় অপশনের সব শব্দের বানান সঠিক।

- প্রথম অপশনের ২টি বানান (শ্রদ্ধাঞ্জলী, প্রজ্জ্বল) ভুল।
এদের শুদ্ধ বানান হল- শ্রদ্ধাঞ্জলি ও প্রোজ্জ্বল। 

- দ্বিতীয় অপশনের ২টি বানান (অনূর্বর, ঊর্ধবগামী) ভুল।
এদের শুদ্ধ বানান হল- অনুর্বর, ঊর্ধ্বগামী।

- তৃতীয় অপশনে একটি বানান (পিপিলীকা) ভুল।
শুদ্ধ বানান হল- পিপীলিকা।

উৎস: বাংলা একাডেমি অভিধান।
 
৫৯.
শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো -
  1. লাল-হলুদ-সবুজ-লাল-হলুদ
  2. লাল-হলুদ-সবুজ- হলুদ -লাল
  3. লাল-হলুদ-লাল-সবুজ-হলুদ
  4. লাল-সবুজ-হলুদ-লাল-সবুজ
সঠিক উত্তর:
লাল-হলুদ-সবুজ- হলুদ -লাল
উত্তর
সঠিক উত্তর:
লাল-হলুদ-সবুজ- হলুদ -লাল
ব্যাখ্যা
প্রশ্ন: শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো-

সমাধান:  
শহরের রাস্তায় ট্রাফিক লাইট যে ক্রম অনুসারে জ্বলে তা হলো:
লাল-হলুদ-সবুজ- হলুদ -লাল 

ট্রাফিক সিগন্যালে লাল মানে থামতে হবে।
হলুদ বাতি জ্বলে উঠলে নিতে হবে যাত্রার প্রস্তুতি। অর্থাৎ আরও কিছু সময় অপেক্ষা করার পরই যাত্রা শুরু নির্দেশক হলুদ আলো।
আর সবুজ বাতি জ্বলে উঠলেই এগিয়ে যেতে হবে।

চলন্ত অবস্থায় হলুদ বাতি জ্বলে উঠলে গতি কমিয়ে থামানোর প্রস্তুতি নিতে হবে।
লালবাতি জ্বলে উঠলে থামতে হবে।

উৎস: পত্রিকা রিপোর্ট।
৬০.
একটি চৌবাচ্চার ৩/৫ অংশ পূর্ণ হতে ৬ ঘণ্টা লাগে। চৌবাচ্চার বাকি অংশ পূর্ণ হতে আর কত সময় লাগবে?
  1. ৩ ঘণ্টা
  2. ৪ ঘণ্টা
  3. ৫ ঘণ্টা
  4. ১০ ঘণ্টা
সঠিক উত্তর:
৪ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
৪ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি চৌবাচ্চার ৩/৫ অংশ পূর্ণ হতে ৬ ঘণ্টা লাগে। চৌবাচ্চার বাকি অংশ পূর্ণ হতে আর কত সময় লাগবে?

সমাধান:
একটি চৌবাচ্চার ৩/৫ অংশ পূর্ণ হতে ৬ ঘণ্টা লাগে।
বাকি অংশ = ১ - ৩/৫
= (৫ - ৩)/৫
= ২/৫ 

৩/৫ অংশ পূর্ণ হতে সময় লাগে ৬ ঘণ্টা
১ অংশ পূর্ণ হতে সময় লাগে (৬ × ৫)/৩ ঘণ্টা বা ১০ ঘণ্টা 
∴ ২/৫ অংশ পূর্ণ হতে সময় লাগে  ১০ × ২/৫ ঘণ্টা
= ৪ ঘণ্টা
৬১.
B2E, D5H, F12K, H27N,______ শূন্যস্থানে কোনটি বসবে? 
  1. I58Q
  2. J57R
  3. J57Q
  4. J58Q
সঠিক উত্তর:
J58Q
উত্তর
সঠিক উত্তর:
J58Q
ব্যাখ্যা
প্রশ্ন: B2E, D5H, F12K, H27N,______ শূন্যস্থানে কোনটি বসবে? 

সমাধান: 
B, D, F, H অক্ষরগুলি একটি বর্ণ বাদ দিয়ে পরের টি বসেছে। পরবর্তী অক্ষরটি হবে J

5 = 2 × 2 + 1
12 = 5 × 2 + 2
27 = 12 × 2 + 3
∴ পরবর্তী সংখ্যা = 27 × 2 + 4 = 54 + 4 = 58

E, H, K, N অক্ষরগুলি ২ বর্ণ পরপর আছে। 
পরবর্তী বর্ণ = Q

∴ শূন্যস্থানে  হবে = J58Q
৬২.
ডিজেল ইঞ্জিন মোটর গাড়ির সাথে সম্পর্কিত হলে, সার্চ ইঞ্জিন কিসের সাথে সম্পর্কিত?
  1. উড়োজাহাজ
  2. হেলিকপ্টার
  3. রেডিও
  4. কম্পিউটার
সঠিক উত্তর:
কম্পিউটার
উত্তর
সঠিক উত্তর:
কম্পিউটার
ব্যাখ্যা
প্রশ্ন: ডিজেল ইঞ্জিন মোটর গাড়ির সাথে সম্পর্কিত হলে, সার্চ ইঞ্জিন কিসের সাথে সম্পর্কিত?

সমাধান:
- যে যন্ত্র দ্বারা তাপশক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করা যায় তাকে তাপীয় ইঞ্জিন বলে।
- যেমন বাষ্পীয় ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন, ডিজেল ইঞ্জিন ইত্যাদি।

- সার্চ ইঞ্জিন হচ্ছে এমন এক ধরনের টুল যার সাহায্যে ইন্টারনেটে থাকা অনেক ধরনের তথ্য থেকে সহজেই যেকোনো তথ্য খুঁজে বের করা যায়।
- সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে আমরা বিভিন্ন তথ্য জানতে পারি। 

• মোটর গাড়িতে যেমন ডিজেল ইঞ্জিন থাকে, তেমনি কম্পিউটারে সার্চ অপশন/সার্চ ইঞ্জিন থাকে।
৬৩.
পাঁচটি সংখ্যার গড় ২৭। একটি সংখ্যা বাদ দিলে গড় ২০ হয়। বাদ দেয়া সংখ্যাটি কত?
  1. ৫০
  2. ৫২
  3. ৪৫
  4. ৫৫
সঠিক উত্তর:
৫৫
উত্তর
সঠিক উত্তর:
৫৫
ব্যাখ্যা
প্রশ্ন: পাঁচটি সংখ্যার গড় ২৭। একটি সংখ্যা বাদ দিলে গড় ২০ হয়। বাদ দেয়া সংখ্যাটি কত?

সমাধান:
পাঁচটি সংখ্যার সমষ্টি = ২৭ × ৫
= ১৩৫

ধরি, বাদ দেয়া সংখ্যাটি ক

প্রশ্নমতে,
(১৩৫ - ক)/৪ = ২০
⇒ ১৩৫ - ক = ৮০
⇒ ক = ১৩৫ - ৮০
∴ ক = ৫৫

অতএব, বাদ দেয়া সংখ্যাটি ৫৫। 
৬৪.
৯৫, ৮৭, ৮০, ৭৪, … ধারাটির ৮ম পদ কত হবে?
  1. ৬৫
  2. ৬২
  3. ৬০
  4. ৭০
সঠিক উত্তর:
৬০
উত্তর
সঠিক উত্তর:
৬০
ব্যাখ্যা
প্রশ্ন: ৯৫, ৮৭, ৮০, ৭৪, … ধারাটির ৯ম পদ কত হবে

সমাধান:
ধারাটিতে,
প্রথম পদ = ৯৫
৯৫ - ৮ = ৮৭ (২য় পদ)
৮৭ - ৭ = ৮০ (৩য় পদ)
৮০ - ৬ = ৭৪ (৪র্থ পদ)
৭৪ - ৫ = ৬৯ (৫ম পদ)
৬৯ - ৪ = ৬৫ (৬ষ্ঠ পদ)
৬৫ - ৩ = ৬২ (৭ম পদ)
৬২ - ২ = ৬০ (৮ম পদ)
৬৫.
১ থেকে ১০০ পর্যন্ত লিখতে ৭ সংখ্যাটি কতবার ব্যবহৃত হয়?
  1. ৯ বার
  2. ১৯ বার
  3. ২০ বার
  4. ২২ বার
সঠিক উত্তর:
২০ বার
উত্তর
সঠিক উত্তর:
২০ বার
ব্যাখ্যা
প্রশ্ন: ১ থেকে ১০০ পর্যন্ত লিখতে ৭ সংখ্যাটি কতবার ব্যবহৃত হয়?
 
সমাধান:
১ থেকে ১০০ পযন্ত লিখতে ৭ সংখ্যাটি ব্যবহৃত হয় ৭, ১৭, ২৭, ৩৭, ৪৭, ৫৭, ৬৭, ৭০, ৭১, ৭২, ৭৩, ৭৪, ৭৫, ৭৬, ৭৭, ৭৮, ৭৯, ৮৭,  ৯৭;
৭ সংখ্যাটি ৭৭ এ দুইবারসহ মোট ২০ বার ব্যবহৃত হয়। 
৬৬.
একজন পোশাক নকশাকর ১৫ টি কাপড়ে নকশা করেন। কাপড়গুলোর ৪০% প্যান্ট এবং বাকিগুলো শার্ট। শার্টের সংখ্যা কত?
  1. ৮ টি
  2. ৯ টি
  3. ১০ টি
  4. ১১ টি
সঠিক উত্তর:
৯ টি
উত্তর
সঠিক উত্তর:
৯ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একজন পোশাক নকশাকর ১৫ টি কাপড়ে নকশা করেন। কাপড়গুলোর ৪০% প্যান্ট এবং বাকিগুলো শার্ট। শার্টের সংখ্যা কত?

সমাধান:
৪০% কাপড়
শার্ট = (১০০ - ৪০)%
= ৬০%

∴শার্টের সংখ্যা = ১৫ এর ৬০%
= ১৫ × ৬০/১০০
= ৯ টি
৬৭.
নর্ডস্ট্রিম-১ কোন দেশের মালিকানাধীন গ্যাস পাইপলাইন?
  1. চীন
  2. রাশিয়া
  3. কনাডা
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
• নর্ডস্ট্রিম-১ রাশিয়ার দেশের মালিকানাধীন গ্যাস পাইপলাইন। 

• নর্ডস্ট্রিম-১: 
- রাশিয়ার গ্যাস রপ্তানির সবচেয়ে বড় পাইপলাইন নর্ড স্ট্রিম ১। 
- এটির মাধ্যমে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ করে।
- নর্ড স্ট্রিম-১ পাইপলাইন বাল্টিক সমুদ্রের নিচে দিয়ে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার (৭৪৫) এলাকা জুড়ে বিস্তৃত।
- এটি রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গ এলাকা থেকে জার্মানির উত্তর-পূর্ব প্রান্ত পর্যন্ত প্রসারিত।
- ২০১১ সালে এই পাইপলাইনের উদ্বোধন হয়।
- এটি রাশিয়া থেকে দিনে ১৭০ ঘন মিটার গ্যাস জার্মানিতে পাঠাতে পারে।

সূত্র: ডেইলি স্টার বাংলা ও Nord Stream ওয়েবসাইট (লিঙ্ক) ।
৬৮.
মাইকেল এ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী ছিলেন?
  1. ইতালি
  2. স্পেন
  3. ফ্রান্স
  4. জার্মানি
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা
• মাইকেল এ্যাঞ্জেলো:
- মাইকেল এঞ্জেলো রেনেসাঁস যুগের একজন ইতালীয় ভাস্কর, চিত্রকর, স্থপতি এবং কবি যিনি পশ্চিমা শিল্পের বিকাশে একটি অতুলনীয় প্রভাব ফেলেছিল।
- তিনি ইতালির বিখ্যাত ফ্লোরেন্স শহরে জন্মগ্রহণ করেন।
- জন্ম - মার্চ ৬, ১৪৭৫ এবং মৃত্যু- ফেব্রুয়ারি ১৮, ১৫৬৪।
- মাইকেলেঞ্জেলোকে তার জীবদ্দশায় সর্বশ্রেষ্ঠ জীবন্ত শিল্পী হিসাবে বিবেচনা করা হয়েছিল।
- তখন থেকেই তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ শিল্পী হিসেবে ধরা হয়। 
- পেইন্টিং, ভাস্কর্য, এবং স্থাপত্যে তার বেশ কয়েকটি কাজ অস্তিত্বের মধ্যে সবচেয়ে বিখ্যাত।
- যদিও সিস্টিন চ্যাপেলের ছাদের ফ্রেস্কোগুলি সম্ভবত তার কাজের সবচেয়ে পরিচিত।

উৎস: Encyclopedia Britannica.
৬৯.
জাতিসংঘের কোন সংস্থা 'Digital Economy Report' প্রতিবেদন প্রকাশ করে?
  1. WTO
  2. World Bank
  3. UNCTAD
  4. MIGA
সঠিক উত্তর:
UNCTAD
উত্তর
সঠিক উত্তর:
UNCTAD
ব্যাখ্যা
• UNCTAD:
- UNCTAD হচ্ছে জাতিসংঘের উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণ সংস্থা।
- UNCTAD এর পূর্ণরূপ- United Nations Conference on Trade and Development.
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে।
- এর বর্তমান সদস্য দেশ ১৯৫টি।
- UNCTAD শীর্ষ সম্মেলন প্রতি (৪) চার বছর পরপর অনুষ্ঠিত হয়।
- বাংলাদেশ ১৯৭২ সালে UNCTAD এর সদস্য পায়।  

• জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD) বাৎসরিক যে রিপোর্টগুলো প্রকাশ করে সেগুলো হল: 
- The Trade and Development Report,
- Digital Economy Report, 
- The World Investment Report,
- The Trade and Environment Review, 
- The Least Developed Countries Report,
- The Technology and Innovation Report ইত্যাদি।

উৎস: UNCTAD ওয়েবসাইট।
৭০.
দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে উচ্চগতির বুলেট ট্রেন চালু করে -
  1. বাংলাদেশ
  2. ইন্দোনেশিয়া
  3. ভারত
  4. নেপাল
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
• দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে উচ্চগতির বুলেট ট্রেন চালু করে ইন্দোনেশিয়া। 
- চীনের সহায়তায় ইন্দোনেশিয়া এই প্রকল্পটি গ্রহণ করে। 
- ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো 'ইন্দোনেশিয়ার পরিবহণ ব্যবস্থার আধুনিকায়নের প্রতীক' হিসেবে অভিহিত করেছেন।
- বুলেট ট্রেন 'হুশ' (Whoosh) এর সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৩৫০ কিলোমিটার (২২০ মাইল)।
- এই ট্রেনে রাজধানী জাকার্তা থেকে বানদুং শহর যেতে সময় লাগবে মাত্র ৪৫ মিনিট যার দূরত্ব ১৪০ কিলোমিটার। 
- এটি বেইজিংয়ের 'বেল্ট অ্যান্ড রোড' উদ্যোগের অংশ। 

সূত্র: ডেইলি স্টার বাংলা।
৭১.
বাংলাদেশ নিচের কোনটি সংস্থাটির সদস্য?
  1. INTERPOL
  2. NATO
  3. Warsaw Pact
  4. ANZUS
সঠিক উত্তর:
INTERPOL
উত্তর
সঠিক উত্তর:
INTERPOL
ব্যাখ্যা
• বাংলাদেশ INTERPOL এর সদস্য। 

• INTERPOL
- পূর্ণরূপ: The International Criminal Police Organization।
- এটি পুলিশের একটি আন্তর্জাতিক সংগঠন।
- প্রতিষ্ঠা: ১৯২৩।
- সদস্য সংখ্যা: ১৯৫টি দেশ।
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- ১৪ অক্টোবর, ১৯৭৬ সালে বাংলাদেশ INTERPOL -এর সদস্যপদ লাভ করে। 

অন্যদিকে: 
• NATO:
- পূর্ণরুপ-The North Atlantic Treaty Organization. 
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- NATO র বর্তমান সদস্য ৩১ টি।

• Warsaw Pact:
- Warsaw Pact বলতে বোঝায় Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance।
- সাবেক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে পূর্ব ইউরোপের ৮টি দেশের মধ্যে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তি।
- সদস্য সংখ্যা ছিলো: ৮টি; সোভিয়েত ইউনিয়ন, আলবেনিয়া, বুলগেরিয়া, চেকোস্লাভিয়া, পূর্ব জার্মানি, হাঙেরি, পোল্যান্ড ও রোমানিয়া।
- বিলুপ্ত: ১ জুলাই, ১৯৯১।

• ANZUS:
-চুক্তি  স্বাক্ষরিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৫১।
- কার্যকর হয়: ১৯৫২ সালে।
- সদস্য দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্র।
- স্বাক্ষরের স্থান:  সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া।
- এটি একটি সামরিক জোট। 

সূত্র: ব্রিটানিকা ও সংশ্লিষ্ট ওয়েবসাইট। (19.11.2023). 
৭২.
৭৬তম কান চলচ্চিত্র উৎসব-২০২৩-এ সেরা চলচ্চিত্র (স্বর্ণপাম) জয়ী চলচ্চিত্রের নাম কী?
  1. ট্রায়াঙ্গল অব স্যাডনেস
  2. অ্যানাটনি অব অ্যা ফল
  3. ওয়ান ট্রি হিল
  4. দ্য জোন অব ইন্টারেস্ট
সঠিক উত্তর:
অ্যানাটনি অব অ্যা ফল
উত্তর
সঠিক উত্তর:
অ্যানাটনি অব অ্যা ফল
ব্যাখ্যা
• ৭৬তম কান চলচ্চিত্র উৎসব ২০২৩:
- ৭৬তম আসরে স্বর্ণপাম বা পামদর পেয়েছেন ফ্রান্সের নির্মাতা জাস্টিন ত্রিয়েত।
- তিনি ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমার জন্য এই পুরস্কার পেয়েছেন।
- এর আগে ২০১৯ সালে স্বর্ণপাম পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন জাস্টিন ত্রিয়েত।
- তরুণ নির্মাতা জাস্টিন ত্রিয়েত তাঁর ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমায় তুলে ধরেছেন রোমমহর্ষক কিছু ঘটনা।
- ক্রাইম, ড্রামা ও থ্রিলার ঘরানার এই সিনেমার গল্প এগোতে থাকে এক নারীর স্বামীর হত্যাকাণ্ডের পর থেকে।
- কিন্তু পরে জানা যায়, এই নারীই তার স্বামীর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।
- এ ঘটনার সাক্ষী নিয়ে শুরু হয় নতুন গল্প। 

অন্যদিকে -
- ৭৫তম কান চলচ্চিত্র উৎসবে স্বর্ণপাম জিতল ‘ট্রায়াঙ্গল অব স্যাডনেস’।

উৎস: প্রথম আলো ও কান চলচ্চিত্র ওয়েবসাইট।
 
৭৩.
QUAD এর পূর্ণরূপ কী?
  1. Quadrilateral Defense Establishment
  2. Quadrilateral Security Dialogue
  3. Quadrilateral Regional Cooperation
  4. Quadrilateral Regional Organization
সঠিক উত্তর:
Quadrilateral Security Dialogue
উত্তর
সঠিক উত্তর:
Quadrilateral Security Dialogue
ব্যাখ্যা
• কোয়াড (Quad):
- Quadrilateral Security Dialogue যা সংক্ষেপে কোয়াড।
- যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ভারত এই চারটি দেশের জোট হচ্ছে কোয়াড।
- ২০০৭ সালে কোয়াড গঠনের পর দীর্ঘদিন এর কোন তৎপরতা না থাকলেও ১২ নভেম্বর ২০১৭ এক বৈঠকের মাধ্যমে কোয়াড আবারো সক্রিয় হয়ে ওঠে।
- ২৪ মে ২০২২ কোয়াডের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।
- মূলত মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত ‘ভারত মহাসাগর’ ও ‘প্রশান্ত মহাসাগরে’ নৌপথে অবাধ চলাচল বা স্বাধীন চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই জোট গঠিত হয়।

সূত্র: অস্ট্রেলিয়ান সরকারের ওয়েবসাইট (লিংক)।
৭৪.
“ক্যাং” হচ্ছে চাকমাদের - 
  1. বৌদ্ধ মন্দির
  2. পাড়ার নাম
  3. উৎসবের নাম
  4. গানের নাম
সঠিক উত্তর:
বৌদ্ধ মন্দির
উত্তর
সঠিক উত্তর:
বৌদ্ধ মন্দির
ব্যাখ্যা
• চাকমা সম্প্রদায়:
→ চাকমারা প্রধানত বৌদ্ধধর্মের অনুসারী।
→ তাদের বৌদ্ধ মন্দির বা বৌদ্ধ বিহারের নাম ক্যাং।
→ চাকমা অধ্যুষিত বিভিন্ন গ্রামে ক্যাং প্রতিষ্ঠিত রয়েছে।
→ প্রতিটি ক্যাং-এ একজন বৌদ্ধ ভিক্ষু থাকেন যিনি ধর্মীয় অনুষ্ঠান পরিচালনা করে থাকেন।
→ চাকমাদের ধর্মীয় অনুষ্ঠানাদিতে হিন্দুধর্মের প্রভাব পরিলক্ষিত হয়।
→ ঘরে ঘরে চাকমাদের মধ্যে গঙ্গাপূজা এবং লক্ষ্মী পূজার প্রচলন রয়েছে।
→ এছাড়া তাদের প্রধান ধর্মীয় উৎসব মাঘী পূর্ণিমা আড়ম্বরের সাথে পালন করা হয়। 

তথ্যসূত্র: সমাজ বিজ্ঞান (দ্বিতীয় পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৫.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২ অনুযায়ী, কোন জেলায় সবচেয়ে বেশি মাছ উৎপাদন হয়?
  1. ময়মনসিংহ
  2. কুমিল্লা
  3. চাদঁপুর
  4. শেরপুর
সঠিক উত্তর:
ময়মনসিংহ
উত্তর
সঠিক উত্তর:
ময়মনসিংহ
ব্যাখ্যা
• মাছ উৎপাদন:
- মিঠা পানিতে মৎস্য উৎপাদনে শীর্ষ বিভাগ ও জেলা:

জেলা হিসেবে - 
- মাছ উৎপাদনে শীর্ষ জেলা হচ্ছে - ময়মনসিংহ।
- মাছ উৎপাদনে দ্বিতীয় শীর্ষ জেলা হচ্ছে - কুমিল্লা।
- মাছ উৎপাদনে তৃতীয় শীর্ষ জেলা হচ্ছে - যশোর।
=========================
অপরদিকে, 
বিভাগ হিসেবে - 
- মাছ উৎপাদনে শীর্ষ বিভাগ হচ্ছে - চট্টগ্রাম।
- মাছ উৎপাদনে দ্বিতীয় শীর্ষ বিভাগ হচ্ছে - খুলনা।
- মাছ উৎপাদনে তৃতীয় শীর্ষ বিভাগ হচ্ছে - রাজশাহী।

তথ্যসূত্র: কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২২
৭৬.
আকবরের শাসনামলে আমলে কোন ইউরোপীয় পর্যটক ভারতে এসেছিলেন?
  1. উইলিয়াম হকিন্স  
  2. স্যার টমাস রো
  3. রাল্ফ ফিচ্
  4. এডওয়ার্ড
সঠিক উত্তর:
রাল্ফ ফিচ্
উত্তর
সঠিক উত্তর:
রাল্ফ ফিচ্
ব্যাখ্যা
• রাল্ফ ফিচ্:
 → সম্রাট আকবরের রাজত্বকালের মাঝামাঝি সময়কালে (১৫৮৩-১৫৯১) রাল্ফ ফিচ্ (ইংরেজ) ভারতবর্ষে এসেছিলেন। তিনি ভারতের বিভিন্ন অঞ্চল ঘুরে বেড়ান।
 → তাঁর ভ্রমণ বৃত্তান্তে ভারতের বিভিন্ন খাদ্যশস্য, সুত বস্ত্র এবং জনজীবনের প্রয়োজনীয় সামগ্রীর প্রাচুর্যের কথা তিনি তুলে ধরেছেন।
 → তিনি দিউ, আগ্রা, বাংলাদেশ, পেগু, দক্ষিণ-ভারত ও সিংহলের বিস্তীর্ণ অঞ্চলে ভ্রমণ করেছেন। আর সে সমস্ত অঞ্চলের মানুষের সামাজিক, অর্থনৈতিক ও ধর্মীয় জীবনের প্রতিচ্ছবি তাঁর ভ্রমণ বৃত্তান্তে লিপিবদ্ধ করেছেন।
=================
অপরদিকে, 
 → সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে বহু ইউরোপীয় ভারতবর্ষে এসেছিলেন। তাঁদের মধ্যে উইলিয়াম হকিন্স উল্লেখযোগ্য।
 → স্যার টমাস রো, তিনিও রাজা প্রথম জেমসের দূত হিসেবে জাহাঙ্গীরের দরবারে আগমন করেন। 
 → ১৬১৫ খ্রি. রাজা প্রথম জেমসের চিঠি নিয়ে এডওয়ার্ড জাহাঙ্গীরের দরবারে এসেছিলেন।

তথ্যসূত্র: ইতিহাস (এস এস এইচ এল), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৭.
সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের প্রধান কাজ কী?
  1. শেয়ার বাজার নিয়ন্ত্রণ
  2. অর্থনৈতিক স্থিতিশীলতা
  3. মুদ্রাবাজার নিয়ন্ত্রণ
  4. ঋণ নিয়ন্ত্রণ
সঠিক উত্তর:
শেয়ার বাজার নিয়ন্ত্রণ
উত্তর
সঠিক উত্তর:
শেয়ার বাজার নিয়ন্ত্রণ
ব্যাখ্যা
• স্টক এক্সচেঞ্জ:
- সিকিউরিটিজ এন্ড একচেঞ্জ কমিশন অ্যাক্ট ১৯৯৩ এর অধীনে ১৯৯৩ সালের ৮ জুন সিকিউরিটিস এন্ড এক্সচেঞ্জ কমিশন গঠিত হয়।
- গ্রাহকের পুঁজির নিরাপত্তা বিধান ও পুঁজি বাজারে বিনিয়োগ পরিবেশ নিয়ন্ত্রণ করা এই কমিশন প্রতিষ্ঠার উদ্দেশ্য।
- বাংলাদেশে স্টক এক্সচেঞ্জ দুইটি। একটি ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং অপরটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ।
- পুঁজি বাজার বা স্টক মার্কেটকে সেকেন্ডারি মার্কেট হিসাবে আখ্যায়িত করা হয়ে থাকে। 

তথ্যসূত্র:- ঢাকা স্টক এক্সচেঞ্জ ও BSEC ওয়েবসাইট।
৭৮.
‘জাতীয় মঞ্চ’ বলে অভিহিত করা হয় কোন বিভাগকে?
  1. শাসন বিভাগ
  2. বিচার বিভাগ
  3. আইন বিভাগ
  4. উপরের সবগুলো 
সঠিক উত্তর:
আইন বিভাগ
উত্তর
সঠিক উত্তর:
আইন বিভাগ
ব্যাখ্যা
• আইন বিভাগ:
→ আইনসভা সরকারের তিনটি অঙ্গের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিভাগ।
→ বস্তুত: সংবিধান প্রণয়ন কিংবা আইন প্রণয়নের মত দায়িত্ব পালনের মধ্য দিয়ে বলতে গেলে আইন সভা থেকেই একটি রাষ্ট্রের কার্যক্রম সূচনা হয়।
 → জনগনের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা আইনসভার সদস্য হন। যার জন্য আইনসভাকে গণতন্ত্রের প্রতীক বলা হয়।
→ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আইনসভা সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। 
→ আইন প্রণয়নের কারণে সরকারের অন্য দুই বিভাগ থেকে এ বিভাগের মর্যাদা অধিকতর। আইনসভাকে অনেকে তাই ‘জাতীয় মঞ্চ’ বলে অভিহিত করেন। 

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৯.
'আকবর' কোন ফসলের উন্নত জাত?
  1. বেগুন
  2. টমেটো
  3. গম
  4. আলু
সঠিক উত্তর:
গম
উত্তর
সঠিক উত্তর:
গম
ব্যাখ্যা
• গম:
- গমের উন্নত জাত: বলাকা, দোয়েল, সোনালিকা, আকবর, আনন্দ, কাঞ্চন, শতাব্দী। 
এছাড়াও - 
- বেগুনের উন্নত জাত: শুকতারা, তারাপুরী, ইওরা ,ইসলামপুর্‌, খটখটিয়া, শিংনাথ, ঝুমকো, মুক্তকেশী, কাজলা, নয়নতারা, বিজয়, চমক এফ১।
- টমেটোর উন্নত জাত: বাহার, মানিক, রতন, মিন্টো, ঝুমকা। 
- আলুর উন্নত জাত: ডায়মন্ড, কার্ডিনাল, সিন্দুরী। 

উৎস: কৃষি তথ্য সার্ভিস ওয়েবসাইট।
৮০.
বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির সাধারণ ক্ষমা সংক্রান্ত বিধান রয়েছে?
  1. ২৭ নং
  2. ৪৯ নং
  3. ৫২ নং
  4. ৫৪ নং
সঠিক উত্তর:
৪৯ নং
উত্তর
সঠিক উত্তর:
৪৯ নং
ব্যাখ্যা
• ক্ষমা প্রদর্শনের অধিকার:
→ সংবিধানের ৪৯ নং অনুচ্ছেদ অনুযায়ী, কোন আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে−কোন দণ্ডের মার্জনা, বিলম্বন ও বিরাম মঞ্জুর করিবার এবং যে−কোন দণ্ড মওকুফ, স্থগিত বা হ্রাস করিবার ক্ষমতা রাষ্ট্রপতির থাকিবে।
===============
অপরদিকে, 
→ ২৭ নং অনুচ্ছেদে বলা আছে - আইনের দৃষ্টিতে সমতা সর্ম্পকে।
→ ৫২ নং অনুচ্ছেদে বলা আছে - রাষ্ট্রপতির অভিশংসন সর্ম্পকে।
→ ৫৪ নং অনুচ্ছেদে বলা আছে - অনুপস্থিতি প্রভৃতির-কালে রাষ্ট্রপতি-পদে স্পীকার সর্ম্পকে।

তথ্যসূত্র: বাংলাদের সংবিধান।
৮১.
বাংলাদেশের সর্বপ্রথম কাগজকল কোনটি?
  1. চন্দ্রঘোনা কাগজ কল
  2. কর্ণফুলী কাগজ কল
  3. নিউজপ্রিন্ট কাগজ কল
  4. মেঘনা কাগজ কল
সঠিক উত্তর:
কর্ণফুলী কাগজ কল
উত্তর
সঠিক উত্তর:
কর্ণফুলী কাগজ কল
ব্যাখ্যা
• কর্ণফুলি পেপার মিলস্:
- বাংলাদেশের প্রথম কাগজ কল কর্ণফুলি পেপার মিলস্ লিমিটেড।
- অবস্থান- চন্দ্রঘোনা, কাপ্তাই, রাঙ্গামাটি পার্বত্য জেলা।
- প্রতিষ্ঠা লাভ করে -১৯৫৩ সালে।
- ’বাংলাদেশ স্বাধীন হওয়ার পরই এ প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করা হয়।

- কাগজ উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল বাশেঁর প্রাপ্যতার উপর ভিত্তি করে কর্ণফুলি পেপার মিলটি চন্দ্রঘোনায় স্থাপন করা হয়।
- এতে কাঁচামাল হিসেবে পার্বত্য চট্টগ্রাম বনাঞ্চলের বাঁশ ব্যবহৃত হয়।
- এই মিলে সাদা কাগজ এবং বাদামী ও অন্যান্য রঙ্গিন কাগজ উৎপাদিত হয়।
- এ দেশে সরকারী চাহিদার প্রায় অর্ধেকের বেশি কাগজ সরবরাহ করে থাকে এ প্রতিষ্ঠানটি।

তথ্যসূত্র: বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন।
৮২.
মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে কত তারিখ?
  1. ১০ এপ্রিল, ১৯৭১
  2. ১২ এপ্রিল, ১৯৭১
  3. ১৪ এপ্রিল, ১৯৭১
  4. ১৭ এপ্রিল, ১৯৭১
সঠিক উত্তর:
১৭ এপ্রিল, ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
১৭ এপ্রিল, ১৯৭১
ব্যাখ্যা
• মুজিবনগর সরকার:
- ১৯৭১ সালের ১০ এপ্রিল বাংলাদেশের অস্থায়ী প্রবাসী/মুজিবনগর সরকার গঠিত হয়।
- এই সরকার ১৭ এপ্রিল বর্তমান মেহেরপুর জেলার মুজিবনগরে শপথ গ্রহণ করে।
- মুজিবনগর সরকার ছিলো রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থা।
- এই সরকারের প্রধান ছিলেন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

• মুজিবনগর সরকারের মন্ত্রিসভা:
- রাষ্ট্রপতি - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- উপরাষ্ট্রপতি ও অস্থায়ী রাষ্ট্রপতি - সৈয়দ নজরুল ইসলাম।
- প্রধানমন্ত্রী - তাজউদ্দিন আহমেদ
- অর্থ ও বাণিজ্যমন্ত্রী - এম মনসুর আলী
- স্বরাষ্ট্র, ত্রাণ, পুনর্বাসন ও কৃষিমন্ত্রী - এএইচএম কামরুজ্জামান
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী - খন্দকার মোশতাক আহমেদ।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি এবং স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র : তৃতীয় খণ্ড।
৮৩.
রাজ মহলের যুদ্ধ সংঘটিত হয় কত খ্রিস্টাব্দে?
  1. ১৫৭৫ খ্রিস্টাব্দে
  2. ১৫৭৬ খ্রিস্টাব্দে
  3. ১৫৭৭ খ্রিস্টাব্দে
  4. ১৫৭৯ খ্রিস্টাব্দে
সঠিক উত্তর:
১৫৭৬ খ্রিস্টাব্দে
উত্তর
সঠিক উত্তর:
১৫৭৬ খ্রিস্টাব্দে
ব্যাখ্যা
• রাজ মহলের যুদ্ধ:
- ১৫৭৬ খ্রিস্টাব্দে রাজমহলে মোগল বাহিনীর সাথে যুদ্ধে হয় দাউদ কররানির।
- এ যুদ্ধে দাউদ পরাজিত ও বন্দি হন। পূর্ববর্তীকালে সন্ধি ভঙ্গের অপরাধে দাউদ খানকে প্রাণদণ্ড দেওয়া হয়। এভাবে কররানি শাসনের অবসান।

তথ্যসূত্র: ইতিহাস প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৮৪.
বাংলাদেশের ক্রীড়া সংগীতের রচয়িতা কে?
  1. খন্দকার নূরুল আলম
  2. খান আতাউর রহমান
  3. সেলিমা রহমান
  4. গৌরি শংকর
সঠিক উত্তর:
সেলিমা রহমান
উত্তর
সঠিক উত্তর:
সেলিমা রহমান
ব্যাখ্যা
• ক্রীড়া সংগীত:
 - বাংলাদেশের ক্রীড়া সংগীতের রচয়িতা - সেলিমা রহমান।
- সেলিমা রহমান রচিত 'বাংলাদেশের দুরন্ত সন্তান আমরা দুর্দম দুর্জয়' নামক গানটি বাংলাদেশের ক্রীড়া সংগীত। 
- বাংলাদেশের ক্রীড়া সংগীতের সুরকার - খন্দকার নূরুল আলম।
- এটি ১০ চরণ বিশিষ্ট।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৮৫.
_______ অধিকারের আইনগত ভিত্তি নেই।
  1. রাজনৈতিক
  2. নৈতিক
  3. অর্থনৈতিক
  4. সামাজিক
সঠিক উত্তর:
নৈতিক
উত্তর
সঠিক উত্তর:
নৈতিক
ব্যাখ্যা
• নৈতিক অধিকার:
- নাগরিকদের জন্য সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত এ রকম সুযোগ-সুবিধাই হল অধিকার।
- এ বিষয়ে টি, এইচ, গ্রীন বলেন, ”অধিকার হচ্ছে সেসব বাহ্যিক অবস্থা যা মানসিক পরিপুষ্টি সাধন করে।” 

• নৈতিক অধিকার (Moral Rights):
- নৈতিক অধিকার নীতি এবং বিবেকদ্বারা জাগ্রত।
- ন্যায়বোধ থেকে এটি তৈরি হয়।
- নৈতিক অধিকারের আইনগত ভিত্তি নেই। যেমন-ভিখারীর ভিক্ষা পাবার অধিকার।
- ভিক্ষারীকে ভিক্ষা না দিলেও সে কারও বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে না।
- নৈতিক অধিকার সমাজের সুন্দর পরিবেশ বজায় রাখতে সাহায্য করে। এর ফলে নাগরিকের সুকুমার মনোবৃত্তির বিকাশ ঘটে।
- এই নৈতিক অধিকার সমাজ ও সময়ভেদে পরিবর্তন হতে পারে।
- নৈতিক অধিকার মানুষের নৈতিক অনুভূতির ওপর নির্ভরশীল এবং এগুলো কোনো বৈধ কর্তৃপক্ষ কর্তৃক সুরক্ষিত নয়। 

উৎস: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৮৬.
সকল ধরনের স্বাধীনতার মূলভিত্তি হচ্ছে -
  1. জাতীয় স্বাধীনতা
  2. পারিবারিক স্বাধীনতা
  3. অর্থনৈতিক স্বাধীনতা
  4. সামাজিক স্বাধীনতা
সঠিক উত্তর:
জাতীয় স্বাধীনতা
উত্তর
সঠিক উত্তর:
জাতীয় স্বাধীনতা
ব্যাখ্যা
⇒ জাতীয় স্বাধীনতা সব ধরনের স্বাধীনতার মূলভিত্তি।

জাতীয় স্বাধীনতা:
• 'বৈদেশিক শাসন থেকে মুক্তি লাভ করে যখন একটি জাতি পূর্ণ সার্বভৌমত্ব অর্জন করে তখন তাকে ‘জাতীয় স্বাধীনতা বা সার্বভৌমত্ব' বলে।
• জাতীয়তাবোধে উদ্বুদ্ধ একটি জনসমষ্টি পৃথক রাজনৈতিক সংগঠন ও রাষ্ট্র গড়ে তুলে জাতীয় স্বাধীনতা অর্জন করে।
• জাতীয় স্বাধীনতা ব্যতীত অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতা মূল্যহীন।

• সামাজিক স্বাধীনতা:
- সমাজে সভ্য-সুন্দর জীবনযাপন করতে গেলে যে অনুকূল পরিবেশ ও স্বাচ্ছন্দ্য প্রয়োজন তাকে সামাজিক স্বাধীনতা বলে।
যেমন- চলাফেরার স্বাধীনতা, জীবনযাত্রার স্বাধীনতা ইত্যাদি। মানুষের অধিকার বোধের ধারণা থেকে সামাজিক স্বাধীনতার জন্ম।

• অর্থনৈতিক স্বাধীনতা:
- অর্থনৈতিক স্বাধীনতার অর্থ যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী জীবিকা নির্বাহের স্বাচ্ছন্দ্য ব্যবস্থা এবং দৈনন্দিন অভাব, অনিশ্চয়তা থেকে মুক্তি।

উৎস: পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৮৭.
প্রত্যেক রাষ্ট্রই পরিচিত হয় তার প্রদত্ত অধিকার দ্বারা - উক্তিটি কার?
  1. অধ্যাপক গেটেল
  2. জন অস্টিন
  3. অধ্যাপক হ্যারল্ড লাস্কি
  4. টমাস হবস
সঠিক উত্তর:
অধ্যাপক হ্যারল্ড লাস্কি
উত্তর
সঠিক উত্তর:
অধ্যাপক হ্যারল্ড লাস্কি
ব্যাখ্যা
অধ্যাপক হ্যারল্ড লাস্কি এর মতে "প্রত্যেক রাষ্ট্রই পরিচিত হয় তার প্রদত্ত অধিকার দ্বারা"।

অন্যদিকে,
- টমাস হবস এর মতে, “জনগণের ভবিষ্যৎ কার্যাবলি নির্দিষ্ট করে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ যে আদেশ প্রদান করে তাই আইন।"
- জন অস্টিন বলেন, “আইন হচ্ছে নিম্নতমের প্রতি ঊর্ধ্বতন রাজনৈতিক কর্তৃত্বের আদেশ।
- অধ্যাপক গেটেল  বলেন, “রাষ্ট্র যেসব নিয়ম-কানুন সৃষ্টি বা স্বীকার করে এবং বলবৎ করে তাই শুধু আইন বলে পরিগণিত হয়।"
 
উৎস: পৌরনীতি ও সুশাসন, প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
৮৮.
নিচের কোনটি একজন আমলার মৌলিক মূল্যবোধ?
  1. কর্মদক্ষতা অর্জন
  2. জনগণের কল্যাণ সাধন
  3. ক্ষমতা প্রদর্শন
  4. জনগণের গণতন্ত্র সুসংহত করা
সঠিক উত্তর:
জনগণের কল্যাণ সাধন
উত্তর
সঠিক উত্তর:
জনগণের কল্যাণ সাধন
ব্যাখ্যা
• মূল্যবোধ:
- যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তা ই মূল্যবোধ।
- একজন জনপ্রশাসক বা আমলার মৌলিক মূল্যবোধ হলো জনগণের কল্যাণ সাধন করা।
- এই মূল্যবোধের আলোকেই একজন জনপ্রশাসক বা আমলা তার কর্মকাণ্ডকে পরিচালিত করে।

উৎস: পৌরনীতি ও সুশাসন প্রথমপত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো. মোজাম্মেল হক।
৮৯.
‘তুমব্রু সীমান্ত’ কোন জেলায় অবস্থিত?
  1. বান্দরবান
  2. রাঙ্গামাটি
  3. খাগড়াছড়ি
  4. সিলেট
সঠিক উত্তর:
বান্দরবান
উত্তর
সঠিক উত্তর:
বান্দরবান
ব্যাখ্যা
 সীমান্ত:
• অবস্থান:
- তুমব্রু সীমান্ত বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নে অবস্থিত।

•  সংগঠনসমূহ ও গোলাগুলি:
- এই সীমান্তে মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি • অর্গানাইজেশনের (আরএসও) মধ্যে প্রায় গোলাগুলি হয়।

•  ব্রিজ নির্মাণ:
- তুমব্রু সীমান্তের কোনারপাড়া শূন্যরেখায় খালে ব্রিজ নির্মাণ করছে মিয়ানমার।

•  ব্রিজ নির্মাণের কৌশল:
- রোহিঙ্গাদের শূন্যরেখা থেকে তাড়িয়ে দেয়ার কৌশল হিসেবে এ ব্রিজ নির্মাণ করা হয়।

অন্যদিকে,
• বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মোট ৩২টি।
• ভারতের সাথে ৩০টি জেলা।
•  মিয়ানমারের সাথে ৩টি (কক্সবাজার, রাঙ্গামাটি ও বান্দরবান) জেলার সীমান্ত রয়েছে।
• রাঙ্গামাটি একমাত্র জেলা যার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের সীমান্ত রয়েছে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৯০.
নিচের কোনটি সাত পাহাড়ের শহর হিসেবে পরিচিত?
  1. রোম
  2. এথেন্স
  3. ভেনিস
  4. কিটো
সঠিক উত্তর:
রোম
উত্তর
সঠিক উত্তর:
রোম
ব্যাখ্যা
দেশ:
• রাজধানী:
- ইতালির রাজধানী রোম।

• সাতটি পাহাড়:
- এ নগরীতে সাতটি পাহাড় রয়েছে, যা হলো অ্যাভেনটাইন, কেইলিয়ান, ক্যাপিটোলাইন, ইসকুইলিন, প্যালেটাইন, কুইরিনাল ও ভিমিনাল।

• পাহাড়গুলোর গুরুত্ব:
- এই পাহাড়গুলো নগরীর ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে, এজন্য রোম নগরীকে সাত পাহাড়ের শহর বলা হয়

• বিশেষত্ব:
- রোম চির শান্তির শহর এবং নীরব শহর ও বলা হয়।

অন্যদিকে,
- ভেনিস: নিশ্চুপ সড়কের শহর।
- কিটো: চির বসন্তের শহর।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৯১.
বাংলাদেশে প্রথম কত সালে কয়লা খনি পাওয়া যায়?
  1. ১৯৮৫ সালে
  2. ১৯৮৩ সালে
  3. ১৯৮১ সালে
  4. ১৯৭৯ সালে
সঠিক উত্তর:
১৯৮৫ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৫ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জি.এস.বি):

• গঠন এবং উদ্দেশ্য:
- জি.এস.বি হলো বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর, যা ১৯৭২ সালে স্বাধীনতার পর গঠিত হয়।

• খনন ক্ষেত্রগুলি:
- ১৯৮৫ সালে: দিনাজপুর জেলার বড়পুকুরিয়া এলাকায় খনি পাওয়া যা্‌
- ১৯৮৯ সালে: রংপুর জেলার খালাশপীর নামক স্থানে খনি পাওয়া যায়,
- ১৯৯৫ সালে: দিনাজপুরের দীঘিপাড়াতে (পার্মিয়ান যুগের গন্ডোয়ানা কয়লাক্ষেত্র)।

• প্রকল্পের মাধ্যমে অবস্থান উত্তোলন:
- বড়পুকুরিয়া কয়লা অববাহিকায় ১৯৮৫ সাল থেকে ১৯৮৭ সালের মধ্যে জি.এস.বি ৭টি উত্তোলন কূপ (drill holes) খনন করে।
- জি.এস.বি এ কয়লাক্ষেত্রের মজুত, গুরুত্ব ও বিস্তার নির্ণয় করতেও সমর্থ হয়।

• কৃষ্টি অনুমান:
- বাংলাদেশে এ পর্যন্ত ৫টি কয়লা ক্ষেত্র আবিস্কৃত হয়েছে এবং এই ক্ষেত্রগুলিতে মোট মজুদ কয়লার পরিমাণ আনুমানিক ৩৩০০ মিলিয়ন টন।

• বিসিএমসিএল এবং খনি ইজারা:
- খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর সাথে সহযোগিতায় বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড (বিসিএমসিএল)-এর অনুকূলে ১৯৯৪ সালে খনি ইজারা মঞ্জুর করা হয়।
 
উৎস: বাংলাপিডিয়া ও বিদ্যুৎ, জ্বালানি এবং খনিজ সম্পদ বিষয়ক মন্ত্রণালয়।
৯২.
কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য -
  1. ২১ কিলোমিটার
  2. ২০ কিলোমিটার
  3. ১৯ কিলোমিটার
  4. ১৮ কিলোমিটার
সঠিক উত্তর:
১৮ কিলোমিটার
উত্তর
সঠিক উত্তর:
১৮ কিলোমিটার
ব্যাখ্যা
কুয়াকাটা সমুদ্র সৈকত:
• অবস্থান: কুয়াকাটা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নে অবস্থিত।
• কুয়াকাটা "সাগর কন্যা" হিসেবে পরিচিত, এই সমুদ্র সৈকতটি পর্যটকদের মাঝে অত্যন্ত জনপ্রিয়।
এটি ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের সৈকত যা বাংলাদেশের অন্যতম নৈসর্গিক সমুদ্র সৈকতের হিসেবে পরিচিত।

•বাংলাদেশের একমাত্র সৈকত হিসেবে এটি অনুভব করতে দেয় যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয়ই অবস্থান দেখা যায়।
• সৈকতের গঙ্গামতির বাঁক থেকে সূর্যোদয় এবং পশ্চিম সৈকত থেকে সূর্যাস্ত দেখা যায় একবিশেষ ভাবে।
• কুয়াকাটা হিন্দু ও বৌদ্ধ ধর্মালম্বীদের নিকট একটি তীর্থ স্থান।
• তারা রাস পূর্ণিমা ও মাঘী পূর্ণিমাতে কুয়াকাটার পবিত্র সৈকতে স্নানসহ নানা ধর্মীয় অনুষ্ঠানাদির আয়োজন করে।

উৎস: বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এবং বাংলাপিডিয়া।
৯৩.
কোনটি দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান -
  1. উন্নয়ন
  2. প্রতিরোধ
  3. সাড়াদান
  4. পুনরুদ্ধার
সঠিক উত্তর:
প্রতিরোধ
উত্তর
সঠিক উত্তর:
প্রতিরোধ
ব্যাখ্যা
• দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান:

•দুর্যোগ প্রতিরোধ:
- দুর্যোগের আগেই সকল প্রস্তুতি নেওয়া, এমনকি দুর্যোগ ঘটনা হওয়ার পরেও প্রতিষ্ঠিত পদক্ষেপ নেওয়া।

• দুর্যোগ প্রশমন:
- দুর্যোগ ঘটনা হলে তা সহ্য করতে এবং আবার পূর্বাভাস দেওয়ার জন্য দক্ষতা দেখানো এবং ব্যক্তিগত বা সামাজিক সহানুভূতি প্রদান করতে এই উপাদানটি গুরুত্বপূর্ণ।

•  দুর্যোগের পূর্বপ্রস্তুতি:
- দুর্যোগ সম্পর্কিত সম্ভাব্য ঘটনা বা প্রতিবন্ধী পরিস্থিতিতে মোকাবেলা করতে এই উপাদানটি গুরুত্বপূর্ণ।

• দুর্যোগ সংগঠনের পরপরই এর ব্যবস্থাপনার অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে:
- সাড়াদান:
- দুর্যোগে ক্ষতি হলে তা সহ্য করতে এবং আবার পূর্বাভাস দেওয়ার জন্য ব্যক্তিগত বা সামাজিক সহানুভূতি প্রদান করতে এই উপাদানটি গুরুত্বপূর্ণ।

- পুনরুদ্ধার:
- দুর্যোগে সহায়ক হওয়া, ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পুনর্মূল্যায়ন করা এবং মানবিক সহায় প্রদান করতে এই উপাদানটি গুরুত্বপূর্ণ।

- উন্নয়ন:
- দুর্যোগ সংকটের পরে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির উন্নতি ও উন্নয়নে এই উপাদানটির গুরুত্ব অত্যন্ত বৃদ্ধি পায়।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৯৪.
রকি, আল্পস ও আন্দিজ  ______ পর্বত।
  1. ল্যাকোলিথ
  2. ক্ষয়জাত
  3. ভঙ্গিল
  4. আগ্নেয়
সঠিক উত্তর:
ভঙ্গিল
উত্তর
সঠিক উত্তর:
ভঙ্গিল
ব্যাখ্যা
• পর্বত :
- সমুদ্রতল থেকে অন্তত ১০০০মিটারের বেশি উঁচু, সুবিস্তৃত ও খাড়া ঢালবিশিষ্ট শিলাস্তূপকে পর্বত বলে যায়।

পর্বতের প্রকৃতির ভিত্তিতে প্রধান গঠন ও উৎপত্তি:
পর্বত প্রধানত ৪ প্রকার, যা হলো:
 - ভঙ্গিল পর্বত,
 - আগ্নেয় পর্বত,
 - চ্যুতি-স্তুপ পর্বত, ও
 - ল্যাকোলিথ পর্বত।

• ভঙ্গিল পর্বত:
 - ভঙ্গ বা ভাঁজ থেকে ভঙ্গিল শব্দটির উৎপত্তি।
 - এটি কোমল পাললিক শিলায় ভাঁজ পড়ে এবং এ প্রকার পর্বত গঠিত হয়।
 - ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য হলো ভাঁজ বা ভঙ্গ।
 - পৃথিবীর উচ্চতম অধিকাংশ পর্বত এ শ্রেণীর অন্তর্ভুক্ত।
 -  উদাহরণ: এশিয়ার হিমালয়, ইউরোপের আল্পস, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বত

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।