পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৪ সেপ্টেম্বর, ২০২৩সময়40 minutes৪৯ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৫০
সিলেবাস
মৎস্য অধিদপ্তর পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ১৭.১২.২০২১---------------------------[For iPad Mania: Season - 2]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৪ সেপ্টেম্বর, ২০২৩ · ৫০ প্রশ্ন

.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
  1. সিংহবীর
  2. বীরসিংহ
  3. বাঘমারা
  4. ঈশ্বরপাড়া
সঠিক উত্তর:
বীরসিংহ
উত্তর
সঠিক উত্তর:
বীরসিংহ
ব্যাখ্যা
⇒ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর:
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৩৯ সালে সংস্কৃত কলেজ ঈশ্বরচন্দ্রকে ‘বিদ্যাসাগর’ উপাধি প্রদান করে।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ বেতালপঞ্চবিংশতি।

বিদ্যাসাগরের কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম:
- শকুন্তলা,
- সীতার বনবাসের,
- ভ্রান্তিবিলাস ইত্যাদি।

• ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ:
- আখ্যান মঞ্জরী,
- বোধোদয়,
- বর্ণপরিচয়,
- কথামালা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
নারী জাগরণের পথিকৃৎ কে?
  1. কবি সুফিয়া কামাল
  2. সানজিদা খাতুন
  3. কামিনি রায়
  4. বেগম রোকেয়া
সঠিক উত্তর:
বেগম রোকেয়া
উত্তর
সঠিক উত্তর:
বেগম রোকেয়া
ব্যাখ্যা
• বেগম রোকেয়া:
- নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ৯ই ডিসেম্বর, ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুরে।
- বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে বেগম রোকেয়ার অবদান চিরঅম্লান।
- মুসলমান মেয়েদের মধ্যে সচেতনতা সৃষ্টি এবং তাদের অধিকার আদায়ের জন্য ১৯১৬ সালে বেগম রোকেয়া প্রতিষ্ঠা করেন আঞ্জুমান খাওয়াতিনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি।

রোকেয়ার উলেখযোগ্য রচনার মধ্যে রয়েছে:
- মতিচূর,
- Sultana’s Dream,
- পদ্মরাগ,
- অবরোধবাসিনী ।
এছাড়া আছে অসংখ্য প্রবন্ধ, ছোটগল্প, কবিতা, ব্যঙ্গাত্মক রচনা ও অনুবাদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ কোনটি?
  1. সোজন বাদিয়ার ঘাট
  2. গীতাঞ্জলি
  3. ছায়ানট
  4. মেঘনাদ বধ
সঠিক উত্তর:
ছায়ানট
উত্তর
সঠিক উত্তর:
ছায়ানট
ব্যাখ্যা
• কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ - ছায়ানট।

• কাজী নজরুল ইসলাম:

- কাজী নজরুল ইসলাম ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- কাজী নজরুল ইসলাম ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 
- নজরুলের ডাক নাম ছিল ‘দুখু মিয়া’। 
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’।
- কাজী নজরুল ইসলাম আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।

কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ- 
- অগ্নিবীণা,
- বিষের বাঁশি, 
- ভাঙার গান, 
- সাম্যবাদী,
- সর্বহারা,
- ঝিঙে ফুল,
- ফণি-মনসা,
- জিঞ্জির,
- সন্ধ্যা,
- নতুন চাঁদ, 
- প্রলয় শিখা ইত্যাদি।

অন্যদিকে,
• কবি জসীমউদদীনের কাহিনীকাব্য- সোজন বাদিয়ার ঘাট।
• গীতাঞ্জলি রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১) রচিত অন্যতম একটি কাব্যগ্রন্থ।
• মাইকেল মধুসূদন দত্ত রচিত মহাকাব্য 'মেঘনাদবধ কাব্য'।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
.
রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে সাহিত্যে নোবেল পেয়েছিলেন?
  1. ১৯১৩
  2. ১৯২৩
  3. ১৯৩৩
  4. ১৯১৫
সঠিক উত্তর:
১৯১৩
উত্তর
সঠিক উত্তর:
১৯১৩
ব্যাখ্যা
⇒ রবীন্দ্রনাথ ঠাকুর: 
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি  দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স  দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে পান
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথের ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রধান কাব্যগ্রন্থ হলো:
- মানসী,
- সোনারতরী,
- চিত্রা,
- কল্পনা,
- বলাকা,
- পুনশ্চ,
- সেঁজুতি,
- শেষলেখা,
- পূরবী,
- চৈতালি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
.
‘আশাতীত’ -এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. আশা + অতিত
  2. আশা + অতীত
  3. আশ + অতিত
  4. আশ + অতীত
সঠিক উত্তর:
আশা + অতীত
উত্তর
সঠিক উত্তর:
আশা + অতীত
ব্যাখ্যা
• ‍সূত্র: অ/আ + অ/আ = আ সূত্রযোগে গঠিত স্বরসন্ধি। যেমন:
- আশা+অতীত = আশাতীত।
- উত্তর + অধিকার = উত্তরাধিকার।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।
.
নদীতে  মাছ আছে’ -এখানে নদীতে কোন কারক?
  1. কর্মকারক
  2. করণকারক
  3. অপাদান কারক
  4. অধিকরণ কারক
সঠিক উত্তর:
অধিকরণ কারক
উত্তর
সঠিক উত্তর:
অধিকরণ কারক
ব্যাখ্যা
• অধিকরণ কারক:
ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে (সময় এবং স্থানকে) অধিকরণ কারক বলে। ক্রিয়াকে ‘কোথায়/ কখন/ কোন বিষয়ে’ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই অধিকরণ কারক।
যেমন:
- নদীতে পানি আছে।- বাক্যকে (কোথায় আছে?) দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় ‘নদীতে’।
অতএব, ‘নদীতে’  অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি।

• এ কারকে সপ্তমী অর্থ্যাৎ ‘এ’, ‘য়’ ‘তে’ ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
কতিপয় অধিকরণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ:
- তিলে তৈল আছে।
- বনে বাঘ আছে।
- আকাশে চাঁদ উঠেছে।
- সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
.
বাংলা ভাষারীতি কি কি?
  1. কথ্য ও সাধু
  2. কথ্য ও চলিত
  3. চলিত ও সাধু
  4. কথ্য, চলিত ও সাধু
সঠিক উত্তর:
কথ্য, চলিত ও সাধু
উত্তর
সঠিক উত্তর:
কথ্য, চলিত ও সাধু
ব্যাখ্যা

বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) অনুসারে,
• বাংলা ভাষার ৩টি রীতি রয়েছে।
যথা -
১. সাধু রীতি,
২. চলিত রীতি,
৩. আঞ্চলিক কথ্য রীতি বা উপভাষা।

অন্যদিকে,
বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ) অনুসারে,
অধিকাংশ ভাষায় অন্তত দুটি রীতি থাকে:
১. কথ্য ভাষা রীতি,
২. লেখ্য ভাষা রীতি।

বাংলা ভাষায় এসব রীতির এবাধিক বিভাজন রয়েছে। যেমন কথ্য ভাষা রীতির মধ্যে রয়েছে-
১.আদর্শ কথ্য রীতি ও
২. আঞ্চলিক কথ্য রীতি।

আবার লেখ্য ভাষা রীতির মধ্যে রয়েছে-
- প্রমিত রীতি,
- সাধু রীতি এবং
- কাব্য রীতি।

উল্লেখিত অপশন গুলোর মধ্যে সর্বাধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে অপশান ‘ঘ’ গ্রহণ করা হলো।

.
যা কখনো নষ্ট হয় না — এককথায় প্রকাশ কর।
  1. অনিষ্ট
  2. অবনিষ্ট
  3. অবিনশ্বর
  4. নশ্বর
সঠিক উত্তর:
অবিনশ্বর
উত্তর
সঠিক উত্তর:
অবিনশ্বর
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ হলো:
- 'নষ্ট হওয়ার স্বভাব যার' = নশ্বর;
- 'যা চিরস্থায়ী নয়' = নশ্বর;
- 'যা কখনো নষ্ট হয় না' = অবিনশ্বর;
- 'ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী' = ক্ষণস্থায়ী;
- 'যা স্থায়ী নয়' = অস্থায়ী।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
.
সমাসের প্রক্রিয়ায় সমাস নিষ্পন্ন পদটির নাম -
  1. সমস্ত পদ
  2. সমস্যমান পদ
  3. পূর্ব পদ
  4. উত্তর পদ
সঠিক উত্তর:
সমস্ত পদ
উত্তর
সঠিক উত্তর:
সমস্ত পদ
ব্যাখ্যা
⇒ সমাস:
- সমাসের প্রক্রিয়ায় সমাসবদ্ধ বা সমাসনিষ্পন্ন পদটির নাম সমস্তপদ। এবং সমস্ত পদের অন্তর্গত পদগুলোকে বলে সমস্যমান পদ।
- সমাসযুক্ত পদের প্রথম অংশকে বলা হয় পূর্বপদ এবং পরবর্তী অংশকে বলা হয় উত্তরপদ বা পরপদ।
যেমন:
- নব রত্নের সমাহার = নবরত্ন; এখানে 'নবরত্ন' সমস্তপদ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
১০.
‘অনাবিল’ -এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. নাবিল
  2. আবিল
  3. সালসাবিল
  4. আনাবিল
সঠিক উত্তর:
আবিল
উত্তর
সঠিক উত্তর:
আবিল
ব্যাখ্যা
• অনাবিল শব্দের বিপরীতার্থক শব্দ - আবিল।

কয়েকটি গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ:
- 'বিভক্ত' শব্দের বিপরীতার্থক শব্দ - সংহত।
- 'জীবিত' শব্দের বিপরীতার্থক শব্দ - হত।
- 'সংকুচিত' শব্দের বিপরীতার্থক শব্দ - প্রসারিত।
- 'অসংযত' শব্দের বিপরীতার্থক শব্দ - সংযত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১১.
চলিত শব্দ কোনটি?
  1. করলেন
  2. করিলেন
  3. করিয়াছিলেন
  4. করিইয়াছিলেন
সঠিক উত্তর:
করলেন
উত্তর
সঠিক উত্তর:
করলেন
ব্যাখ্যা
• বাংলা ভাষার ৩টি রীতি রয়েছে।
যথা -
১. সাধু রীতি
২. চলিত রীতি
৩. আঞ্চলিক কথ্য রীতি বা উপভাষা

• চলিত রীতি:
- চলিত রীতি পরিবর্তনশীল অর্থাৎ সময়ের প্রবাহের কারনের চলিত রীতি পরিবর্তিত রূপ লাভ করে।
- এই রীতি তদ্ভব শব্দবহুল। এছাড়াও এতে দেশি ও বিদেশি শব্দের প্রাধান্য রয়েছে।
- চলিতরীতির লৈখিক ও মৌখিক দুটি রূপই বিদ্যমান।
- এই রীতি সহজবোধ্য, সংক্ষিপ্ত। বকৃতা, সংলাপ ও আলাপ - আলোচনার জন্য উপযোগী।

• সাধু ও চলিত ভাষার প্রধান পার্থক্য হলো ক্রিয়াপদ ও সর্বনাম পদের ভিন্নতায়।
প্রদত্ত ‘করিলেন’ এর চলিত রূপ - করলেন।
এবং ‘করিয়াছিলেন’ এর চলিত রূপ - ‘করেছিলেন’ 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১২.
‘কুহক’ -এর স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. কুহকি
  2. কুহকী
  3. কুহকিনী
  4. কুহকিনি
সঠিক উত্তর:
কুহকিনী
উত্তর
সঠিক উত্তর:
কুহকিনী
ব্যাখ্যা
• 'কুহক' এর স্ত্রী-বাচক শব্দ - কুহকিনী।

- ঈনী এবং নী প্রত্যয় যোগে গঠিত সংস্কৃত স্ত্রীবাচক শব্দ:
অনুরূপভাবে, 
- মায়াবী - মায়াবিনী,
- যোগী - যোগিনী

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১৩.
কৃৎ প্রত্যয়ান্ত শব্দ কোনট?
  1. মিঠাই
  2. জেলে
  3. বক্তব্য
  4. মেছো
সঠিক উত্তর:
বক্তব্য
উত্তর
সঠিক উত্তর:
বক্তব্য
ব্যাখ্যা
• বক্তব্য (বিশেষণ),
- সংস্কৃত শব্দ ।
- প্রকৃতি প্রত্যয় = [√বচ্‌ + তব্য]
অর্থ: 
- বলতে হবে বা বলার যোগ্য এমন। 
- আলোচ্য, উল্লেখ্য। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৪.
‘কমা’ থাকলে বিরতিকালের পরিমাণ কত?
  1. ১ (এক) বলতে যে সময় প্রয়োজন
  2. ১ (এক) বলার দ্বিগুণ সময়
  3. ১ (এক) সেকেন্ড
  4. থামার প্রয়োজন নেই
সঠিক উত্তর:
১ (এক) বলতে যে সময় প্রয়োজন
উত্তর
সঠিক উত্তর:
১ (এক) বলতে যে সময় প্রয়োজন
ব্যাখ্যা
• 'কমা' এর বিরতিকাল = ১ (এক) বলতে যে সময় প্রয়োজন। 

• বাক্যের অর্থ সুস্পষ্টভাবে প্রকাশ করার জন্য বাক্য উচ্চারণের সময় বাক্যের মাঝে ও শেষে বিরতি দিতে হয়।
এই বিরতির পরিমাণ প্রয়োজন অনুযায়ী কম-বেশি হয়ে থাকে। আবার বাক্য উচ্চারণের সময় বিভিন্ন আবেগের জন্য উচ্চারণ বিভিন্ন হয়ে থাকে।

যেমন:
- হাইফেন - হাইফেন এর জন্য থামার প্রয়োজন নেই।
- ইলেক বা লোপ চিহ্নের জন্য ও থামার প্রয়োজন নেই।
- কমা - ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
- সেমিকোলন - ১ বলার দ্বিগুণ সময়।
- দাঁড়ি - এক সেকেন্ড
- প্রশ্নবোধক চিহ্ন - এক সেকেন্ড। ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১৫.
বিবৃতিমূলক বাক্য কোনটি?
  1. তোমার মঙ্গল হোক।
  2. তোমার আজ কি পরীক্ষা?
  3. সে ঢাকা যাবে না।
  4. তাজ্জব ব্যাপার!
সঠিক উত্তর:
সে ঢাকা যাবে না।
উত্তর
সঠিক উত্তর:
সে ঢাকা যাবে না।
ব্যাখ্যা
বিবৃতিমূলক বাক্য: 
এ বাক্যে কোনো বক্তব্য সাধারণভাবে বিবৃত বা বর্ণনা নির্দেশ করা হয়। এই ধরনের বাক্যকে দুই ভাগে ভাগ করা যায়।
- যথা: অস্তিবাচক বাক্য ও নেতিবাচক বাক্য।

বিবৃতিমূলক বাক্যের আরো কয়েকটি উদাহরণ হচ্ছে-
- সে ঢাকা যাবে না।
- পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে।
- লোকটি প্রতিদিন পুকুরে সাতার কাটে।
- সে কবিতা লিখছে। 

অন্যদিকে,
• যে বাক্যে শুভজনক প্রার্থনা, আশিস, আকাঙ্খা করা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে ইচ্ছাসূচক বাক্য বলে।
যেমন- তোমার মঙ্গল হোক।

• যে বাক্যের সাহায্যে কোনাে কিছু জিঞ্জাসা বা প্রশ্ন করা হয়, তাকে বলা হয় প্রশ্নবােধক বাক্য।
যেমন:
- তোমার আজ কি পরীক্ষা?
- তুমি কি লােকটিকে চিন? 

• যে বাক্যে আশ্চর্যজনক কিছু বোঝায় তাকে বিস্ময়সূচক বাক্য বলে।
যেমন:
- তাজ্জব ব্যাপার!
- কী সাংঘাতিক ব্যাপার!

উৎস: উচ্চ মাধ্যমিক, বাংলা দ্বিতীয় পত্র, বাংলাদেশ উন্মক্ত বিশ্ববিদ্যালয়।
১৬.
Pastime নয় কোনটি?
  1. Playing chess
  2. Painting
  3. Gardening doing
  4. Homework regularly
সঠিক উত্তর:
Homework regularly
উত্তর
সঠিক উত্তর:
Homework regularly
ব্যাখ্যা
Pastime (noun) [Countable noun]
English Meaning:  That which amuses, and serves to make time pass agreeably; sport; amusement; diversion.
Bangla Meaning: অবসর বিনোদন; অবসরের খেলা

• সুতরাং, বোঝা যাচ্ছে যে pastime বলতে অবসর সময়ে করা হয় বা শখের বশে করা হয় এমন কোনো কাজকে নির্দেশ করে। 
- সে হিসাবে Home work regularly কোন অবসর বিনোদন এর মধ্যে পরে না কারন, এটি সাধারণত স্কুল-কলেজ বা শিক্ষামূলক কাজ সংক্রান্ত যা দায়িত্বমূলক কাজ বা কর্তব্যের মধ্যে পরে।
- অন্য অপশন গুলোর মধ্যে - Playing chess, Painting এবং Gardening doing সাধারণত মানুষ অবসর কাটাতে কিংবা শখের বশে করে থাকে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৭.
‘আমি এইচএসসি পাশ করেছি’ ইংরেজি অনুবাদ কোনটি?
  1. I have passed the HSC examination.
  2. I passed the HSC examination.
  3. I would passed the HSC examination.
  4. I would have passed the HSC examination.
সঠিক উত্তর:
I have passed the HSC examination.
উত্তর
সঠিক উত্তর:
I have passed the HSC examination.
ব্যাখ্যা
• ‘আমি এইচএসসি পাশ করেছি’- এর  ইংরেজি অনুবাদ হচ্ছে - I have passed the HSC examination.
-  কাজ শেষ হয়ে গেলেও বর্তমানে তার ফল এখনো উপস্থিত, এই ধরনের বাক্যগুলিকে আমরা Present Perfect Tense ব্যবহার করি।
- Structure: - Subject +have/has+ verb এর past participle form+ Object+ Extension.
১৮.
কোনটি verb?
  1. Succeed
  2. Success
  3. Successful
  4. Successfully
সঠিক উত্তর:
Succeed
উত্তর
সঠিক উত্তর:
Succeed
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Succeed - (verb intransitive), (verb transitive) - সফল/সিদ্ধ/সাফল্যমণ্ডিত/সার্থক/কৃতকার্য হওয়া; সিদ্ধিলাভ করা
খ) Success (noun) - সাফল্য; সফলতা; সিদ্ধি; চরিতার্থতা; কৃতকার্যতা; কৃতকৃত্যতা
গ) Successful (adjective) - সফল; সাফল্যমণ্ডিত; সিদ্ধ; সার্থক; কৃতার্থ; কৃতকার্য; কৃতকৃত্য; চরিতার্থ:
ঘ) Successfully - (adverb) সাফল্যের সঙ্গে, সফলভাবে, সার্থকভাবে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১৯.
Advice কোন পদ?
  1. verb
  2. Adverb
  3. Noun
  4. Adjective
সঠিক উত্তর:
Noun
উত্তর
সঠিক উত্তর:
Noun
ব্যাখ্যা
• Advice (noun) 
English Meaning: guidance or recommendations offered with regard to prudent future action.
Bangla Meanig: উপদেশ; পরামর্শ।

Source: Accessible Dictionary by Bangla Academy.
২০.
We ____ waiting for him until he comes back শূন্যস্থান পূরণ করুন।
  1. shall be
  2. was
  3. is
  4. shall have been
সঠিক উত্তর:
shall be
উত্তর
সঠিক উত্তর:
shall be
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - shall be.
- Complete sentence: We shall be waiting for him until he comes back.

• Till/unlill যুক্ত বাক্যের প্রথম clause টি future indefinite হলে , till/until এর পরের clause টি present indefinite হয়।
- Will you wait until I am ready?

অন্যদিকে,
• When, as, till, until ইত্যাদি যখন সময় অর্থে ব্যবহৃত হয় তখন এগুলোর পুর্বে past form থাকলে পরের অংশে past indefinite এবং past perfect tense দুইটির ব্যবহারই শুদ্ধ।
• যেমন:
- We waited until she had finished speaking.
- এখানে until এর আগের অংশে past indefinite tense এবং পরের অংশে past perfect tense ব্যবহৃত হয়েছে।

• আবার,
- We played until it got dark.
- এখানে, until এর আগে এবং পরে উভয় ক্ষেত্রেই past indefinite tense ব্যবহৃত হয়েছে।
২১.
Present indefinite tense কোনটি?
  1. I am playing cricket.
  2. I will play cricket.
  3. He plays cricket.
  4. Rahim played cricket
সঠিক উত্তর:
He plays cricket.
উত্তর
সঠিক উত্তর:
He plays cricket.
ব্যাখ্যা
• Present Indefinite Tense:
- কোন কাজ বর্তমানে হয় বোঝালে বা অভ্যাসগত সত্য বোঝালে বা চিরসত্য বোঝালে Present Indefinite Tense হয়।
- Always, Daily, Regularly, Normally, Generally, Every day, Usually, Occasionally, Rarely, Frequently, Naturally, constantly, Sometimes, often, nowadays, seldom, never ইত্যাদি হচ্ছে present indefinite tense নির্দেশক।

- Affirmative Sentence: Subject + মূল Verb এর Present Form + Object + Extension.
- Negative Sentence: Subject + do / does + not + মূল Verb এর present form + extension.

• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - He plays cricket - হচ্ছে present indefinite tense.

অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) I am playing cricket - Present Continues Tense.
- যে Tense দ্বারা কোন কাজ পূর্বে শুরু হয়ে বর্তমানে চলছে বুঝায় তাকে Present Perfect Continuous Tense বলে। 
- Structure: Subject + have been/has been + মূল verb + ing + Extension. 

খ) I will play cricket - Future Indefinite Tense
- ভবিষ্যতে কোন কাজ ঘটবে এরূপ বোঝালে Future indefinite tense হয়।
- Structure: Subject + shall/will + verb + object.

গ) Rahim played cricket - Past Indefinite Tense.
- অতীত কালের কোন কাজ বোঝাতে বা অতীতের কোন অভ্যাস বোঝাতে, যার ফল এখন আর বিদ্যমান নেই তাকে Past Indefinite Tense বলে।
- Structure: Subject + past form of main verb + object.

২২.
Two and two ____ four. শূন্যস্থানে সঠিক শব্দ হবে-
  1. makes
  2. make
  3. made
  4. are made
সঠিক উত্তর:
make
উত্তর
সঠিক উত্তর:
make
ব্যাখ্যা
• Two and two make/makes four.
- এই বিষয়টি নিয়ে বিতর্ক রয়েছে।

• একটি নিয়মানুযায়ী, 
- গাণিতিক হিসাবের ক্ষেত্রে and দ্বারা যুক্ত দুটি শব্দ থাকলে verb plural হয়।
- বাক্যের অর্থ, দুইয়ে দুইয়ে চার হয়।
- Two and two make four.

• আবার, একই ধরণের দুইটি  noun যদি and দ্বারা যুক্ত হয়ে একই ধরনের অর্থ প্রকাশ করে ,সেক্ষেত্রে এদের পরের verb টি singular হয়।
- যেমন - Two and two makes four.

• Cambridge Dictionary, Longman Dictionary এবং Oxford Learner's Dictionary তে পর্যালোচনা করলে দেখা যায়, make/makes দুটোকেই উত্তর হিসেবে নেয়া হয়েছে।

তবে, প্রচলিত উত্তর হিসেবে Two and two make four অধিক গ্রহণযোগ্য।
২৩.
I like I ___
  1. sing
  2. sang
  3. could sing
  4. খ ও গ উভয়ই
সঠিক উত্তর:
খ ও গ উভয়ই
উত্তর
সঠিক উত্তর:
খ ও গ উভয়ই
ব্যাখ্যা
• বাক্যের শুরুতে I wish/ I like/ I fancy (আমার ইচ্ছা হয়/ আকাঙ্ক্ষা হয়/ কল্পনা হয়) থাকলে -
- Structure: (Any) Present + Past Indefinite.

Example:
I wish I were an elephant.
I like I could sing.
I like I Sang.
২৪.
Smoking is detrimental ____ health.
  1. for
  2. with
  3. to
  4. after
সঠিক উত্তর:
to
উত্তর
সঠিক উত্তর:
to
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - to.
Complete Sentence: Smoking is detrimental to health.

• Detrimental to: 
- Causing harm or damage. 
- ক্ষতিকর। 
- Detrimental এর পর appropriate preposition হিসেবে 'to' ব্যবহৃত হয়।
২৫.
Cuckoo -এর plural রূপ কোনটি?
  1. Cuckos
  2. Cuckoose
  3. Cuckess
  4. Cuckoos
সঠিক উত্তর:
Cuckoos
উত্তর
সঠিক উত্তর:
Cuckoos
ব্যাখ্যা

• Cuckoo (noun) কোকিল।
- এর plural form হচ্ছে - Cuckoos

• Noun এর শেষে 'o' থাকলে এবং 'o' এর আগে vowel থাকলে noun এর শেষে শুধু 's' যোগ হয়ে থাকে।
যেমন:
- Studio: Studios

২৬.
কোনটি শুদ্ধ বানান?
  1. TRENSPARENCY
  2. TRANSPARENCY
  3. TRANSPERENCY
  4. TRANSPARENSY
সঠিক উত্তর:
TRANSPARENCY
উত্তর
সঠিক উত্তর:
TRANSPARENCY
ব্যাখ্যা
• Transparency
Meaning: the characteristic of being easy to see through.
Bangla Meaning: স্বচ্ছতা

Source: Cambridge Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
২৭.
Abortive -এর ‍Synonym নয় কোনটি?
  1. Supportive
  2. Futile
  3. Vain
  4. Unsuccessful
সঠিক উত্তর:
Supportive
উত্তর
সঠিক উত্তর:
Supportive
ব্যাখ্যা
•  Abortive - ব্যর্থ; ভণ্ডুল; অসফল

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ- 
ক) Supportive (adjective) সহায়ক; সমর্থক।
খ) Futile - (adjective) (কাজ) নিষ্ফল; বৃথা:
গ) Vain - (adjective) - নিষ্ফল; বিফল; বৃথা; খামোকা; অনর্থক; অসার
ঘ) Unsuccessful - অসফল, ব্যর্থ।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Supportive শব্দটি, Abortive এর বিপরীত অর্থ প্রকাশ করছে।
- অর্থাৎ, Abortive -এর ‍Synonym নয় Supportive.

Source: Accessible Dictionary by Bangla Academy.
২৮.
He was _____ honorary Magistrate.
  1. a
  2. an
  3. the
  4. one
সঠিক উত্তর:
an
উত্তর
সঠিক উত্তর:
an
ব্যাখ্যা
• Article: 
- Articles মুলত Noun, Pronoun এর আগে বসে তাদের সংখ্যা এবং নির্দিষ্টতা, অনির্দিষ্টতা জ্ঞাপন করে।
- Articles কে প্রধানত দুই ভাগে ভাগ করে যায়।
• Indefinite Articles: A, An-এরা  Indefinite Article. (এরা নির্দিষ্টভাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো বিষয়কে নির্দেশ করে না)।
• Definite Articles: The হল Definite Article (এটি কোনো বিশেষ ব্যক্তি, বস্তু বা বিষয়কে নির্দিষ্টভাবে বোঝাতে বা চিহ্নিত করতে ব্যবহৃত হয়ে থাকে)।

• Vowel sound (a,e, i,o,u) এর পূর্বে 'an' ব্যবহৃত হয়। যেমন: An elephant, An ice-cream, An ox, etc. 
- কিন্তু h যদি অনুচ্চারিত থাকে এবং পরবর্তী Vowel এর উচ্চারণ মূখ্য থাকে, তাহলে তার পূর্বে a না বসে an বসে। 
- Honorary শব্দটির উচ্চারণ অনারারি, এর অর্থ অবৈতনিক।
- তাই এখানে an বসবে।
- Complete sentence: He was an honorary Magistrate.
২৯.
Auxiliary verb নয় কোনটি?
  1. am
  2. was
  3. go
  4. are
সঠিক উত্তর:
go
উত্তর
সঠিক উত্তর:
go
ব্যাখ্যা
• যে সব verb বাক্যের মূল verb (main verb) এর সাথে ব্যবহৃত হয়ে, Main verb এর Tense, Mood, Voice এর অর্থকে স্পষ্ট করে প্রকাশ করতে সহায়তা করে তাদেরকে Auxiliary Verb বলে।

• Auxiliary verb প্রধানত ২ প্রকার:
1) Primary Auxiliaries
Be verb: am, is, are, was, were, being, been, will be
Have verb: has, have, had, having, will have
Do verb: does, do, did, will do
2) Modal Auxiliaries
- Can, Could, Shall, Should, Will, Would, Had better, May, Might, Must, Ought to, Used to, Dare.

- সুতরাং, প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - go, auxiliary verb নয়।
৩০.
কোনটি comparative form of adjective?
  1. Best
  2. Worst
  3. Bad
  4. Worse
সঠিক উত্তর:
Worse
উত্তর
সঠিক উত্তর:
Worse
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Worse (অধিকতর মন্দ)  হচ্ছে comparative form of adjective
- এর superlative form হচ্ছে - Worst - সবচেয়ে খারাপ।
- এবং positive form হচ্ছে Bad (খারাপ)।

• অন্যদিকে, - Best (superlative) -এর comparative হচ্ছে Better- অধিকতর ভালো।
এবং এর positive form Good (ভাল)।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৩১.
নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?
  1. ৪৩
  2. ৩১
  3. ৫৭
  4. ৬১
সঠিক উত্তর:
৫৭
উত্তর
সঠিক উত্তর:
৫৭
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি মৌলিক সংখ্যা নয়?

সমাধান:
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি।
৫৭ মৌলিক সংখ্যা নয়।
৩২.
১ হতে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হতে ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি?

সমাধান: 
১ এর চেয়ে বড় যে সকল সংখ্যাকে শুধু ১ এবং ঐ সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাদেরকে মৌলিক সংখ্যা বলে। 
অর্থাৎ মৌলিক সংখ্যার উৎপাদক হবে দুইটি: ১ এবং শুধুমাত্র সেই সংখ্যাটি। 

১ - ১০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২, ৩, ৫, ৭ = ৪টি।
১০ - ২০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ১১, ১৩, ১৭, ১৯ = ৪টি।
২০ - ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ২৩, ২৯ = ২টি।
৩০ - ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৩১, ৩৭ = ২টি।
৪০ - ৫০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৪১, ৪৩, ৪৭ = ৩টি।
৫০ - ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৫৩, ৫৯ = ২টি।
৬০ - ৭০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৬১, ৬৭ = ২টি।
৭০ - ৮০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৭১, ৭৩, ৭৯ = ৩টি।
৮০ - ৯০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৮৩, ৮৯ = ২টি।
৯০ - ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৯৭ = ১টি।

∴ ১ - ১০০ পর্যন্ত সংখ্যা গুলোর মধ্যে ২৫টি মৌলিক সংখ্যা।
৩৩.
গ.সা.গু. এর পূর্ণরূপ কোনট?
  1. গরিষ্ঠ সাধারণ গুণিতক
  2. গরিষ্ঠ স্বাভাবিক গুণনীয়ক
  3. গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক
  4. গরিষ্ঠ স্বাভাবিক গুণিতক
সঠিক উত্তর:
গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক
উত্তর
সঠিক উত্তর:
গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক
ব্যাখ্যা
প্রশ্ন: গ.সা.গু. এর পূর্ণরূপ কোনট?

সমাধান:
- গ.সা.গু এর পূর্ণরূপ হলো গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক।
- ল.সা.গু এর পূর্ণরূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক।
৩৪.
ত্রিভুজের ক্ষেত্রফল কোনটি?
  1. ভূমি × উচ্চতা
  2. (১/২) × ভূমি × উচ্চতা
  3. (১/২) × ভূমি × ১ বাহুর দৈর্ঘ্য
  4. (১/২) × (১/২) × ভূমি × উচ্চতা
সঠিক উত্তর:
(১/২) × ভূমি × উচ্চতা
উত্তর
সঠিক উত্তর:
(১/২) × ভূমি × উচ্চতা
ব্যাখ্যা
প্রশ্ন: ত্রিভুজের ক্ষেত্রফল কোনটি?

সমাধান:
ত্রিভুজের ক্ষেত্রফল = (১/২) × ভূমি × উচ্চতা
সামন্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
৩৫.
দুই সমকোণ সমান কত ডিগ্রি?
  1. ৯০°
  2. ১৮০°
  3. ৩৬০°
  4. ২৪০°
সঠিক উত্তর:
১৮০°
উত্তর
সঠিক উত্তর:
১৮০°
ব্যাখ্যা
প্রশ্ন: দুই সমকোণ সমান কত ডিগ্রি?

সমাধান:
৯০° সমান কোণকে সমকোণ বলা হয়।
১ সমকোণ  = ৯০°
২ সমকোণ  = ৯০° × ২ = ১৮০°
৩৬.
৬০° এর পূরক কোণ কোনটি?
  1. ১২০°
  2. ৩০০°
  3. ৩০°
  4. ২১০°
সঠিক উত্তর:
৩০°
উত্তর
সঠিক উত্তর:
৩০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ৬০° কোণের পূরক কোণ কত?

সমাধান:
দুইটি কোণের সমষ্টি ৯০° হলে,  কোণ দুইটি একটিকে অপরটির পূরক কোণ বলে।
৬০° কোণের পূরক কোণ = ৯০° - ৬০° = ৩০°
৩৭.
রেখার বৈশিষ্ট্য কোনটি?
  1. কেবল দৈর্ঘ্য আছে
  2. দৈর্ঘ্য ও প্রস্থ আছে
  3. দৈর্ঘ্য ও প্রান্ত বিন্দু আছে
  4. ক ও গ উভয়ই
সঠিক উত্তর:
কেবল দৈর্ঘ্য আছে
উত্তর
সঠিক উত্তর:
কেবল দৈর্ঘ্য আছে
ব্যাখ্যা
রেখা:
- বিন্দুর চলার পথকে রেখা বলে।
- রেখার দৈর্ঘ্য আছে, প্রস্থ নেই। 
- একটি রেখার নির্দিষ্ট দৈর্ঘ্য ও প্রান্তবিন্দু নেই।
৩৮.
কোন শর্তে a0 = 1 হয়?
  1. a = 0
  2. a ≠ 0
  3. a > 0
  4. a ≠ 1
সঠিক উত্তর:
a ≠ 0
উত্তর
সঠিক উত্তর:
a ≠ 0
ব্যাখ্যা
প্রশ্ন: কোন শর্তে a0 = 1 হয়?

সমাধান:
a ≠ 0 শর্তে a0 = 1 হয়।
৩৯.
চলক -এর বৈশিষ্ট্য কোনটি?
  1. মান নির্দিষ্ট
  2. প্রতীক ব্যবহার করা যায় না
  3. মান নির্দিষ্ট নয়
  4. খ ও গ উভয়ই
সঠিক উত্তর:
মান নির্দিষ্ট নয়
উত্তর
সঠিক উত্তর:
মান নির্দিষ্ট নয়
ব্যাখ্যা
- বীজগণিতে অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে চলক বলে। 
- চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয় ।
- চলকের মান নির্দিষ্ট নয়। 
- চলক বিভিন্ন মান ধারণ করতে পারে ।
৪০.
তিনটি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে?
  1. ১১
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
প্রশ্ন: তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে?সমাধান : 

সমাধান: 
ধরি,
সংখ্যা তিনটি যথাক্রমে x , x + 1, x + 2

x= 1 হলে, x (x + 1)(x + 2) = 1 × 2 × 3 = 6
x= 2 হলে, x (x + 1)(x + 2) = 2 × 3 × 4 = 24
x= 3 হলে, x (x + 1)(x + 2) = 3 × 4 × 5 = 60
.............................................................................
.............................................................................

প্রতিটি গুণফলই 6 দ্বারা বিভাজ্য। 
৪১.
১৬ ডিসেম্বর, ১৯৭১ কতজন পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করেন?
  1. ৯২,০০০
  2. ৯৩,০০০
  3. ৯৪,০০০
  4. ৯৫,০০০
সঠিক উত্তর:
৯৩,০০০
উত্তর
সঠিক উত্তর:
৯৩,০০০
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনী ৯৩ হাজার সৈন্যসহ ঢাকার রেসকোর্স ময়দানে ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের নিকট আত্মসমর্পণ করে।
- পাকিস্তান বাহিনীর পক্ষে লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ খান নিয়াজী আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করেন।
- আত্মসমর্পণ অনুষ্ঠানে যৌথবাহিনীর পক্ষে লে. জেনারেল জগজিৎ সিং অরোরা এবং বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন মুক্তিবাহিনীর উপ প্রধান গ্রুপ ক্যাপ্টেন আবদুল করিম খন্দকার (এ.কে খন্দকার)।

তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী।
৪২.
বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
  1. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  2. সৈয়দ নজরুল ইসলাম
  3. তাজউদ্দীন আহমদ
  4. ক্যাপ্টেন মনসুর আলী
সঠিক উত্তর:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
উত্তর
সঠিক উত্তর:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
ব্যাখ্যা
• স্বাধীন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি:
১৯৭১ সালের ১০ এপ্রিল স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় যা অস্থায়ী প্রবাসী সরকার বা মুজিবনগর সরকার নামে পরিচিত।
১৭ এপ্রিল এই সরকার শপথ গ্রহণ করে।
মুজিবনগর সরকার ছিলো রাষ্ট্রপতি শাসিত সরকার।
এই সরকারের প্রধান ছিলেন রাস্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তার অনুপস্থিতিতে উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।

• মুজিবনগর সরকারের গঠন:
- রাষ্ট্রপতি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
- উপ ও ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি : সৈয়দ নজরুল ইসলাম।
- প্রধানমন্ত্রী : তাজউদ্দিন আহমদ।
- অর্থ ও বাণিজ্যমন্ত্রী : ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলী।
- স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী : এএইচএম কামরুজ্জামান।
- পররাষ্ট্র ও সংসদ বিষয়ক মন্ত্রী : খন্দকার মুশতাক আহমদ।

(তথ্যসূত্র: পৌরনীতি ও নাগরিকতা এবং বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৪৩.
নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত কি.মি?
  1. ৪.৮৫
  2. ৬.১৫
  3. ৫.১৫
  4. ৫.৮৫
সঠিক উত্তর:
৬.১৫
উত্তর
সঠিক উত্তর:
৬.১৫
ব্যাখ্যা
• পদ্মা সেতু: 
- পদ্মা সেতুর উদ্বোধন হয় - ২৫ জুন, ২০২২
- যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়- ২৬ জুন, ২০২২ সালে।
- উদ্বোধন করেন- শেখ হাসিনা
- সেতুটির দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার।
- পদ্মা সেতু নির্মাণে মোট ৪১টি স্টিলের স্প্যান ব্যবহৃত হয়েছে।

-  পদ্মা সেতুর আয়ুষ্কাল ১০০ বছর।
- পদ্মা সেতু নির্মাণে মোট ব্যয় হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
- খুঁটির সংখ্যা ৪২টি।
- প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার।

উৎস: প্রথম আলো।
৪৪.
Dot Matrix is a ____
  1. printer
  2. Scanner
  3. Mouse
  4. Key-board
সঠিক উত্তর:
printer
উত্তর
সঠিক উত্তর:
printer
ব্যাখ্যা
• প্রিন্টার (Printer):
- প্রিন্টার কম্পিউটারের একটি আউটপুট ডিভাইস।
- কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণের পর ফলাফলকে লিখিত আকারে পাওয়ার জন্য প্রিন্টার ব্যবহার করা হয়। 
- উদাহরণ: ডট ম্যাট্রিক্স প্রিন্টার, লেজার প্রিন্টার, ইংকজেট প্রিন্টার, থার্মাল প্রিন্টার ইত্যাদি। 

• ডট ম্যাট্রিক্স প্রিন্টার (Dot matrix Printer): 
- এ ধরনের প্রিন্টারের প্রিন্টিং হেডের পিনের সাহায্যে কয়েকটি কালির ফোঁটা দিয়ে অক্ষর লেখা হয়।
- তবে প্রিন্টিং হেড ৯২,৪৪৮ পিন বা আরো বেশি পিনবিশিষ্ট হয়ে থাকে। 

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৪৫.
কোনটি Input Device নয়?
  1. Mouse
  2. Key-board
  3. Joystick
  4. Monitor
সঠিক উত্তর:
Monitor
উত্তর
সঠিক উত্তর:
Monitor
ব্যাখ্যা
ইনপুট ডিভাইস:
যেসব ডিভাইসের মাধ্যমে কম্পিউটারে ডাটা বা তথ্য ইনপুট বা কমান্ড দেওয়া যায়, সেগুলোই ইনপুট ডিভাইস।
- কি-বোর্ড,
- মাউস,
- অপটিকাল রিডার,
- জয়স্টিক,
- মাইক্রোফোন,
- স্ক্যানার,
- গ্রাফিক্স প্যাড,
- লাইট পেন,
- ওয়েবক্যাম,
- ওসিআর ইত্যাদি।

আউটপুট ডিভাইস:
যেগুলোর মাধ্যমে কম্পিউটার থেকে ডাটা/তথ্য বা যেকোনো কিছু আউটপুট নেওয়া যায়, সেগুলোই আউটপুট ডিভাইস।
- মনিটর,
 - প্রিন্টার,
- প্রজেক্টর,
- স্পিকার,
- প্লটার,
- হেডফোন। 

ইনপুট-আউটপুট ডিভাইস:
 কিছু ডিভাইস আছে যেগুলো ইনপুট-আউটপুট দুটোরই কাজ করে
- পেনড্রাইভ,
- টাচ স্ক্রিন,
- মডেম। 

সূত্র: উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নবম - দশম শ্রেণি ও কালের কণ্ঠ পত্রিকা। 
৪৬.
৮ম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ-
  1. জুলাই, ২০২০ - জুন, ২০২৫
  2. জুলাই, ২০২০ - জুন, ২০২৪
  3. জুলাই, ২০২১ - জুন, ২০২৫
  4. জুলাই, ২০২১ - জুন, ২০২৬
সঠিক উত্তর:
জুলাই, ২০২০ - জুন, ২০২৫
উত্তর
সঠিক উত্তর:
জুলাই, ২০২০ - জুন, ২০২৫
ব্যাখ্যা
• পঞ্চবার্ষিকী পরিকল্পনা:
- বাংলাদেশে পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে- পরিকল্পনা কমিশন।
- স্বাধীন বাংলাদেশের এ পর্যন্ত মোট ৮ টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
- যার মধ্যে এ পর্যন্ত ৭টি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করেছে।
- অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ জুলাই, ২০২০ - জুন, ২০২৫।
- প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল ১৯৭৩-১৯৭৮।
- পাকিস্তান থাকাকালীন সর্বপ্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ - ১৯৫৫ - ৬০ সাল।

তথ্যসূত্র: পরিকল্পনা কমিশন।
৪৭.
স্যার আইজ্যাক নিউটন কোন দেশের অধিবাসী ছিলেন?
  1. জার্মানি
  2. ফ্রান্স
  3. যুক্তরাজ্য
  4. যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাজ্য
ব্যাখ্যা
- স্যার আইজ্যাক নিউটন, বিজ্ঞান জগতে এক অবিনশ্বর নাম।
- ১৬৪৩ সালের ৪ জানুয়ারি যুক্তরাজ্যের লিংকনশায়ারের উল্‌সথর্পম্যানরে এক দরিদ্র কৃষক পরিবারে তিনি জন্মগ্রহন করেন।
- নিউটন ছিলেন একাধারে প্রখ্যাত ইংরেজ পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক এবং আলকেমিস্ট।
- সার্বজনীন মহাকর্ষ এবং বিখ্যাত তিন গতির সূত্রের আবিস্কারক তিনি।
- আলোর কণা তত্ত্বের প্রবক্তা স্যার আইজ্যাক নিউটন।

তথ্যসূত্র: হিস্টোরি ডট কম।
৪৮.
শহিদ বুদ্ধিজীবী দিবস -
  1. ১৪ ডিসেম্বর
  2. ১৫ ডিসেম্বর
  3. ২১ ফেব্রুয়ারি
  4. ১৬ ডিসেম্বর
সঠিক উত্তর:
১৪ ডিসেম্বর
উত্তর
সঠিক উত্তর:
১৪ ডিসেম্বর
ব্যাখ্যা
শহীদ বুদ্ধিজীবী দিবস:
- শহীদ বুদ্ধিজীবী দিবস ১৪ ডিসেম্বর পালন করা হয়।
- বুদ্ধিজীবী হত্যা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পূর্ব পাকিস্তানে বাঙালি বুদ্ধিজীবী নিধন ইতিহাসের নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ।
- ১৪ ডিসেম্বর রাতে ঢাকায় দুই শতেরও বেশি বুদ্ধিজীবীকে তাঁদের বাড়ি থেকে তুলে নেয়া হয়।
- শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির উদ্দেশে বাংলাদেশে শোকাবহ শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়।

উৎস: বাংলাপিডিয়া।
৪৯.
মুজিববর্ষের সময়কাল-
  1. ১৭ মার্চ ২০২০ থেকে ১৬ ডিসেম্বর ২০২১
  2. ১৭ মার্চ ২০২০ থেকে ২৬ মার্চ ২০২১
  3. ১৭ মার্চ ২০২১ থেকে ১৬ মার্চ ২০২১
  4. ১ জানুয়ারি ২০২১ থেকে ৩১ ডিসেম্বর ২০২১
অনির্ধারিত
ব্যাখ্যা
 [অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।]

মুজিববর্ষ:

- (১৭ মার্চ, ২০২০ – ৩১ মার্চ, ২০২২)

• প্রথমে ১৭ মার্চ, ২০২০ থেকে ২৬শে মার্চ, ২০২১ সাল পর্যন্ত সময়কে ‍মুজিববর্ষ হিসেবে ঘোষণা করা হয়। পরবর্তীতে, বৈশ্বিক করোনা মহামারির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার সম্প্রতি ‍‘মুজিববর্ষ’ এর সময়সীমা পুনঃনির্ধারণ করে।
• প্রথম দফায় মুজিববর্ষের সময়সীমা ১৬ ডিসেম্বর ২০২১ পর্যন্ত বর্ধিত করা হয়।
• পরে আবার সেই সময়সীমা আরও বর্ধিত করে ৩১ মার্চ ২০২২ করা হয়।
 
উৎস: পত্রিকা রিপোর্ট ও Live MCQ সাম্প্রতিক সমাচার।
৫০.
মুক্তিযুদ্ধের সেক্টরসমূহের মধ্যে নৌ-সেক্টর কোনটি?
  1. ৮ নং
  2. ১০ নং
  3. ১১ নং
  4. ৯ নং
সঠিক উত্তর:
১০ নং
উত্তর
সঠিক উত্তর:
১০ নং
ব্যাখ্যা
• মুক্তিযুদ্ধ:
- ১৯৭১ সালের ১১ এপ্রিল ‍মুজিবনগর সরকার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্যে সমগ্র দেশকে ১১ টি সেক্টরে ভাগ করে।
- এর মধ্যে ১০ নং সেক্টর ছিলো একমাত্র নৌ সেক্টর।
- দেশের সমুদ্র এলাকা ও নৌপথ নিয়ে এই সেক্টর গঠিত ছিলো।
- ১০ নং সেক্টরে কোন নিয়মিত সেক্টর কমান্ডার ছিলো না।
- যখন যে সেক্টর এলাকায় অভিযান পরিচালিত হতো সেই সেক্টরের কমান্ডার ১০ নং সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করতেন।

তথ্যসূত্র: বাংলাপিডিয়া।