পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন২৮
সিলেবাস
পরীক্ষা - ৪০: রিভিশন পরীক্ষা [অভিজ্ঞদের জন্য বিসিএস প্রস্তুতি বাটনের বিগত ৩টি পরীক্ষার টপিকের উপর রিভিশন পরীক্ষা।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ২৮ প্রশ্ন

.
William Shakespeare is the most intelligent of all playwrights. (Make it comparative)
  1. William Shakespeare is more intelligent than most other playwrights.
  2. William Shakespeare is the more intelligent of all playwrights.
  3. William Shakespeare is more intelligent than all other playwrights.
  4. William Shakespeare is more intelligent than any other playwrights.
সঠিক উত্তর:
William Shakespeare is more intelligent than all other playwrights.
উত্তর
সঠিক উত্তর:
William Shakespeare is more intelligent than all other playwrights.
ব্যাখ্যা
• Of all যুক্ত sentence কে comparative করার নিয়ম - 
- প্রথম subject প্রথমেই + verb + superlative এর comparative form + than all other + বাকি অংশ।
- সুতরাং নিয়মানুযায়ী -
- Superlative sentence: William Shakespeare is the most intelligent of all playwrights. 
- Comparative sentence: William Shakespeare is more intelligent than all other playwrights.
.
Because of his poor time management, he missed the important meeting. (Make it complex)
  1. His time management was poor so that he missed the important meeting.
  2. His time management was poor so therefore he missed the important meeting.
  3. As his time management was poor, he missed the important meeting.
  4. His time management was poor so he missed the important meeting.
সঠিক উত্তর:
As his time management was poor, he missed the important meeting.
উত্তর
সঠিক উত্তর:
As his time management was poor, he missed the important meeting.
ব্যাখ্যা
• Because of যুক্ত Simple Sentence কে Complex-এ পরিবর্তনের নিয়ম:
- প্রথমে Simple sentence এ because of থাকলে Complex sentence এ because of এর স্থলে As/since ব্যবহৃত হয়
- Subject বসে + Verb বসে
- Adjective /Noun বসে
- Comma বসে
- অপর বাক্যটি বসে।

• নিয়মানুযায়ী সঠিক উত্তর - As his time management was poor, he missed the important meeting.
.
What is the antonym of 'Within'?
  1. Inside
  2. Periphery
  3. Core
  4. Interior
সঠিক উত্তর:
Periphery
উত্তর
সঠিক উত্তর:
Periphery
ব্যাখ্যা
• Within 
English Meaning: inside (something).
Bangla Meaning: মধ্যে; ভিতরে; অভ্যন্তরে।

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ -
ক) Inside - ভিতরে।
খ) Periphery -  বাহ্যসীমা; চৌহদ্দি; পরিধি।
গ) Core - কোনো জিনিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ; মর্মবস্তু
ঘ) Interior - অভ্যন্তরীণ; আভ্যন্তর; অন্তরস্থ; অন্তর্বর্তী।

• সুতরাং, বোঝা যাচ্ছে যে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Periphery শব্দটি Within এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Merriam webster Dictionary and Accessible Dictionary by Bangla Academy.
.
Choose the synonym of the word 'Synopsis'.
  1. Addendum
  2. Abstruse
  3. Corrigendum
  4. Compendium
সঠিক উত্তর:
Compendium
উত্তর
সঠিক উত্তর:
Compendium
ব্যাখ্যা
• Synopsis
English Meaning: A brief summary or general survey of something.
Bangla Meaning: সারাংশ বা রূপরেখা; সারপত্রক; চুম্বক।

• অপশনে উল্লেখিত শব্দগুলোর অর্থ - 
ক) Addendum- বাদ পড়েছে বলে যোগ করতে হবে এমন বস্তু; সংযোজন।
খ)  Abstruse - নিগূঢ়।
গ) Corrigendum  সংশোধনীয় বিষয়।
ঘ) Compendium - সংক্ষিপ্ত ও তথ্যবহুল সংক্ষিপ্তসার।

• সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশ্ন গুলোর মধ্যে Compendium  শব্দটি Synopsis এর সমার্থক অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary, Merriam-Webster Dictionary.
.
What is the synonym of the word 'Redeem'?
  1. Forfeit
  2. Restore
  3. Disregard
  4. Reaction
সঠিক উত্তর:
Restore
উত্তর
সঠিক উত্তর:
Restore
ব্যাখ্যা
• Redeem (Verb-transitive)
English Meaning: 
1. to make somebody/something seem less bad
2. to do something to improve the opinion that people have of you, especially after you have done something bad.

Bangla Meaning: 
(১) কিছু করে বা অর্থ পরিশোধ করে (কোনো কিছু) উদ্ধার করা; পুনরুদ্ধার করা; Redeem a pawned necklace; Redeem one’s honour.
(২) (প্রতিশ্রুতি বা দায়িত্ব) পালন বা রক্ষা করা।
(৩) অর্থ পরিশোধ করে বা মুক্তিপণ দিয়ে মুক্ত করা; ত্রাণ করা: redeem a slave/prisoner; (যিশু কর্তৃক) পাপমুক্ত করা।
(৪) ক্ষতিপূরণ করা; প্রায়শ্চিত্ত করা: his redeeming feature, যে দিকটি তার দোষত্রুটির ক্ষতি পূরণ করে।

Synonyms: Pay off (পরিশাধ), Restore (পুনরুদ্ধার), Repay (শোধ দেয়া), Regain (পুনরুদ্ধার করা), Complete (সমাপ্ত করা)।
Antonyms: Abandon (পরিত্যাগ করা), Disregard, (ছেড়ে দেয়া), Default (কর্তব্যে অক্ষম হওয়া), Forfeit (ছেড়ে দেয়া)।

• অন্যদিকে, 
- Reaction - প্রতিক্রিয়া।

Source: Live MCQ Lecture and Accessible Dictionary by Bangla Academy.
.
He made us upset. (Make it passive)
  1. We were made upset by him.
  2. We were made to upset by him.
  3. We were made upset for him.
  4. We were made to upset with him.
সঠিক উত্তর:
We were made to upset by him.
উত্তর
সঠিক উত্তর:
We were made to upset by him.
ব্যাখ্যা
• Make, need, dare, bare, hear, feel, know ইত্যাদি causative verb গুলোর পর active voice এ bare infinitive হয় অর্থাৎ to উহ্য থাকে। 
- কিন্তু passive এ পরিবর্তন করবার সময় তাদের পর to বসাতে হয়। 

• Causative verb যুক্ত বাক্যটির passive voice এ পরিণত করার নিয়ম -
- object কে  sub + auxiliary verb + causative verb - এর past participle form + to +  মুল verb + by + sub কে object.
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - We were made to upset by him.
.
Identify the antonym of the word 'Truculence'.
  1. Combativeness
  2. Militancy
  3. Ceasefire
  4. Aggression
সঠিক উত্তর:
Ceasefire
উত্তর
সঠিক উত্তর:
Ceasefire
ব্যাখ্যা
• Truculence (noun)
English Meaning: An inclination to fight or quarrel. Also, the quality of being unpleasant and likely to argue a lot.
Bangla Meaning: যুদ্ধাভিলাষ; জিঘাংসা; যুদ্ধোন্মাদ।

Synonyms: Aggression (বিনা উস্কানিতে বৈরী আচরণ; হামলা), Belligerence (যুধ্যমান অবস্থা), Combativeness (যুদ্ধের ঝোঁক), Militancy (জঙ্গিপনা), Hostility (শত্রুতা)।
Antonyms: Nonaggression (অনাক্রমণ), Pacifism (শান্তিবাদ). Submission (আত্মসমর্পন), Truce (সন্ধি), Ceasefire (যুদ্ধবিরতি)। 

Other Forms:
- Truculent [ট্রাক্যিউলান্‌ট্] (adjective) যুদ্ধাভিলাষী; জিঘাংসু; হিংস্র; যুযুৎসু; যুদ্ধংদেহী।
- Truculently (adverb) যুযুৎসুভাবে।

Example Sentence: 
1. I lost four friends in 18 months because of my truculence, my antagonism, my aggression and my mood swings.
2. It was a display of pointless truculence and ignorance, and he was applauded for it.

Source: Live MCQ Lecture.
.
'World Watch’ কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৫ সালে
সঠিক উত্তর:
১৯৭৪ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৭৪ সালে
ব্যাখ্যা
• পরিবেশবাদী সংগঠন:
- World Watch যুক্তরাষ্ট্রভিত্তিক পরিবেশবাদী সংগঠন।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে।
-  প্রতিষ্ঠিতা- লেস্টার আর ব্রাউন।
-  World Watch এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।

উৎস: World Watch এর ওয়েবসাইট ।
.
'World Wildlife Fund' থেকে 'World Wide Fund for Nature' নামকরণ করা হয় -
  1. ১৯৭৫ সালে
  2. ১৯৮২ সালে
  3. ১৯৮৪ সালে
  4. ১৯৮৬ সালে
সঠিক উত্তর:
১৯৮৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৮৬ সালে
ব্যাখ্যা
WWF:
- WWF এর পূর্ণরূপ হলো World Wildlife Fund for Nature.
- এটি প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক বেসরকারি সংগঠন যা ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এর নাম ছিলো World Wildlife Fund যা ১৯৮৬ সালে নামকরণ করা হয় World Wide Fund for Nature। 
- এটি বিশ্বের ১০০টির অধিক দেশে পরিবেশ রক্ষায় কাজ করছে।
- সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে WWF এর সদরদপ্তর অবস্থিত। 

উৎস: WWF ওয়েবসাইট।
১০.
'রামসার কনভেনশন' এর বিষয়বস্তু কী?
  1. জলাভূমি ও জীববৈচিত্র্য রক্ষা
  2. ওজন স্তর সুরক্ষা
  3. গ্রিনহাউস গ্যাস নির্গমন রোধ
  4. কার্বন-ডাই-অক্সাইড নির্গমন রোধ
সঠিক উত্তর:
জলাভূমি ও জীববৈচিত্র্য রক্ষা
উত্তর
সঠিক উত্তর:
জলাভূমি ও জীববৈচিত্র্য রক্ষা
ব্যাখ্যা
রামসার কনভেনশন:
- রামসার কনভেনশনের পূর্ণনাম - The Ramsar Convention on Wetlands.
- এটি জলাভূমি ও এর জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে স্বাক্ষরিত একটি আন্তর্জাতিক চুক্তি।
- চুক্তিটি ইরানের রামসারে স্বাক্ষরিত ও অনুমোদিত হয়।
- চুক্তি অনুমোদন - ২ ফেব্রুয়ারি, ১৯৭১ সাল। 
- চুক্তি অনুমোদনের স্থান - রামসার, ইরান।
- চুক্তি কার্যকর - ডিসেম্বর, ১৯৭৫ সাল।

উৎস: রামসার ওয়েবসাইট।
১১.
২০২৪ সালে কোন দেশ তেল উৎপাদনে কোটার দ্বন্দ্ব নিয়ে OPEC ত্যাগ করেছে?
  1. Kiribati
  2. Namibia
  3. Venezuela
  4. Angola
সঠিক উত্তর:
Angola
উত্তর
সঠিক উত্তর:
Angola
ব্যাখ্যা
এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

OPEC:
- এটি পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা।
- OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries. 
- প্রতিষ্ঠিত হয়: বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫ টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদর দপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া। 
- সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।
- ১ জানুয়ারি, ২০২৪ সালে অ্যাঙ্গোলা 'তেল উৎপাদনে কোটার দ্বন্দ্ব নিয়ে' OPEC এর সদস্যপদ ত্যাগ করেছে।

উৎস: OPEC এর ওয়েবসাইট।
১২.
ওজোনস্তর সংরক্ষণ সংক্রান্ত চুক্তি কোনটি?
  1. মন্ট্রিল প্রটোকল
  2. ভিয়েনা কনভেনশন
  3. বাসেল কনভেনশন
  4. কিয়োটো প্রটোকল
সঠিক উত্তর:
মন্ট্রিল প্রটোকল
উত্তর
সঠিক উত্তর:
মন্ট্রিল প্রটোকল
ব্যাখ্যা
মন্ট্রিল প্রটোকল:
- 'মন্ট্রিল প্রটোকল’ হলো ওজোনস্তর সংরক্ষণ বিষয়ক একটি বৈশ্বিক চুক্তি
- চুক্তিটির উদ্দেশ্য হলো পৃথিবীর বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোনস্তরের ক্ষয় সাধনকারী পদার্থের নির্গমন হ্রাস করে ওজনস্তরকে সংরক্ষণ করা।
- ১৯৮৭ সালের ১৬ সেপ্টেম্বর এই প্রটোকলটি কানাডার মন্ট্রিয়াল শহরে গৃহিত হয় এবং ১৯৮৯ সালের ১ জানুয়ারি এটি কার্যকর হয়।
- ১৯৮টি দেশ ও অঞ্চল চুক্তিটির অংশীদার।
- চুক্তি গৃহিত হওয়ার দিন ১৬ সেপ্টেম্বর প্রতিবছর ‘আন্তর্জাতিক ওজনস্তর সংরক্ষণ দিবস’ হিসেবে পালিত হয়।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১৩.
পরিবেশ বিষয়ক সংস্থা নিচের কোনটি?
  1. WHO
  2. IMO
  3. WWF
  4. কোনটি নয়
সঠিক উত্তর:
WWF
উত্তর
সঠিক উত্তর:
WWF
ব্যাখ্যা
পরিবেশ বিষয়ক:
- WWF এর পূর্ণরূপ World Wide Fund for Nature।
- জাতিসংঘের পরিবেশ রক্ষা বিষয়ক সংস্থা (WWF)।
- WWF প্রতিষ্ঠিত হয় ১৯৬১ সালে।
- সদর দপ্তর সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে অবস্থিত।

অন্যদিকে,
- WHO - বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
 - IMO - আন্তর্জাতিক নৌ চলাচল সংক্রান্ত সংস্থা।

উৎস : WEF ওয়েবসাইট।
১৪.
ইউরোপীয় পরিবেশ সংস্থার সদস্য দেশ -
  1. ৩০টি
  2. ৩১টি
  3. ৩২টি
  4. ৩৩টি
সঠিক উত্তর:
৩২টি
উত্তর
সঠিক উত্তর:
৩২টি
ব্যাখ্যা
• ইউরোপীয় পরিবেশ সংস্থা:
- EEA এর পূর্ণরূপ European Environment Agency.
- গঠন - ১৯৯৪ সালে।
- সদরদপ্তর - কোপেনহেগেন, ডেনমার্ক।
- সদস্য সংখ্যা -৩২টি। 
- ইউরোপীয় ইউনিয়নকে পরিবেশ বিষয়ক তথ্য সরবরাহের মাধ্যমে সহায়তা করা এই সংস্থার প্রধান কাজ।

উৎস: EEA ওয়েবসাইট।[link]
১৫.
‘বাদশা হারুন’ শওকত ওসমান রচিত কোন উপন্যাসের চরিত্র?
  1. রাজা উপাখ্যান
  2. বনি আদম
  3. ক্রীতদাসের হাসি
  4. রাজসাক্ষী
সঠিক উত্তর:
ক্রীতদাসের হাসি
উত্তর
সঠিক উত্তর:
ক্রীতদাসের হাসি
ব্যাখ্যা
• ক্রীতদাসের হাসি:
- শওকত ওসমানের কালােত্তীর্ণ উপন্যাস ক্রীতদাসের হাসি।
- এটি একটি প্রতিকাশ্রয়ী উপন্যাস। উপন্যাসটি ১৯৬২ সালে প্রকাশিত হয়।
- উপন্যাসে তৎকালীন সামরিক শাসক আইয়ুব খানের সমালােচনা করা হয়েছিল রূপক-প্রতীকের আশ্রয়ে।
- বাগদাদের বাদশা হারুন অর রশিদ অত্যাচারী। সে ক্রীতদাস তাতারি ও বাঁদি মেহেরজানের প্রণয়ে বাধা সৃষ্টি এবং তাতারিকে গৃহবন্দি ও অত্যাচার করে।
- তাতারি আমৃত্যু বাদশা হারুনের নির্যাতনের প্রতিবাদ করে যায়।
- এখানে তাতারি বাঙালি জনতার এবং বাদশা হারুন আইয়ুব খানের প্রতীক তাতারির হাসি উপন্যাসে বাঙালির স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে।
- এটি শওকত ওসমানের সর্বশ্রেষ্ঠ উপন্যাস বলে স্বীকৃত। এই গ্রন্থ রচনার জন্য তাঁকে আদমজি পুরস্কার দেয়া হয় ১৯৬৬ সালে।

-------------------------------
• শওকত ওসমান:  
- শওকত ওসমান কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক।
- ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলি জেলার সবলসিংহপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর প্রকৃত নাম শেখ আজিজুর রহমান; ‘শওকত ওসমান’ তাঁর সাহিত্যিক নাম।
- ‘নেকড়ে অরণ্য’ শওকত ওসমান রচিত উপন্যাস। মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত নেকড়ে অরণ্য গ্রন্থে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক বাংলার নরনারীর নির্যাতনের করুণ বিবরণ আছে।
- তাঁর জননী ও ক্রীতদাসের হাসি উপন্যাস দুটি প্রশংসিত হয়েছে।
- জননীতে সামাজিক জীবন ও ক্রীতদাসের হাসিতে রাজনৈতিক জীবনের কিছু অন্ধকার দিক উন্মোচিত হয়েছে।
- 'জাহান্নম হইতে বিদায়' শওকত ওসমান রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস। 

• শওকত ওসমান রচিত কয়েকটি উপন্যাস-
- ক্রীতদাসের হাসি,
- সমাগম,
- রাজা উপাখ্যান,
- দুই সৈনিক,
- নেকড়ে অরণ্য,
- পতঙ্গ পিঞ্জর,
- রাজসাক্ষী,
- জলাঙ্গী,
- পুরাতন খঞ্জর,
- বনি আদম,
- জননী।

• শওকত ওসমান রচিত নাটক-
- তস্কর নস্কর,
- পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা,
- আমলার মামলা।

• শওকত ওসমান রচিত গল্পগ্রন্থ-
- ঈশ্বরের প্রতিদ্বন্দী,
- পিঁজরাপোল,
- জন্ম যদি তব বঙ্গে ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১৬.
'রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীচরনে অর্ঘ্য। ঋণশোধের জন্য নয়, ঋণস্বীকারের জন্য।"- উৎসর্গ পত্রটি কার রচনা?
  1. সত্যেন্দ্রনাত দত্ত
  2. সুধীন্দ্রনাথ দত্ত
  3. সত্যেন সেন
  4. সোমেন চন্দ
সঠিক উত্তর:
সুধীন্দ্রনাথ দত্ত
উত্তর
সঠিক উত্তর:
সুধীন্দ্রনাথ দত্ত
ব্যাখ্যা
• সুধীন্দ্রনাথ দত্ত তাঁর 'তন্বী' কাব্যগ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন। 
- এ কাব্যগ্রন্থের উৎসর্গ পত্রে লিখা ছিলো- 'রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রীচরনে অর্ঘ্য। ঋণশোধের জন্য নয়, ঋণস্বীকারের জন্য।" 
- রবীন্দ্রনাথ ঠাকুর ‘আকাশ-প্রদীপ’ কাব্যগ্রন্থটি সুধীন্দ্রনাথ দত্তকে উৎসর্গ করেন। 

---------------------
• সুধীন্দ্রনাথ দত্ত:
- সুধীন্দ্রনাথ দত্ত (১৯০১-১৯৬০) ছিলেন কবি, প্রাবন্ধিক ও পত্রিকা সম্পাদক। ১৯০১ সালের ৩০ অক্টোবর কলকাতার হাতীবাগানে তাঁর জন্ম।
- ১৯৩১ সাল থেকে দীর্ঘ বারো বছর তিনি পরিচয় পত্রিকার সম্পাদক ছিলেন। প্রমথ চৌধুরীর সবুজপত্রের সঙ্গেও তাঁর সম্পৃক্ততা ছিল।
- সুধীন্দ্রনাথ কর্মজীবনের পাশাপাশি সাহিত্যচর্চাও করেছেন। আধুনিক মনন ও বৈশ্বিক চেতনার কারণে তিনি বাংলা কাব্যে স্বতন্ত্র স্থান লাভ করেন।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি:
কাব্যগ্রন্থ:  
• তন্বী,
• অর্কেস্ট্রা,
• ক্রন্দসী,
• উত্তরফাল্গুনী,
• সংবর্ত,
• দশমী।

প্রবন্ধগদ্য:
• স্বগত ,
• কুলায় ও কালপুরুষ।

• এছাড়া প্রতিধ্বনি (১৯৫৪) নামে তাঁর একটি অনুবাদগ্রন্থও আছে।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা সৌমিত্র শেখর।
১৭.
'নূরলদীনের সারাজীবন' কাব্যনাট্যের বিষয়বস্তু কী?
  1. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
  2. কৃষক বিদ্রোহ
  3. দেশ বিভাগ
  4. সাঁওতাল বিদ্রোহ
সঠিক উত্তর:
কৃষক বিদ্রোহ
উত্তর
সঠিক উত্তর:
কৃষক বিদ্রোহ
ব্যাখ্যা
• নূরলদীনের সারাজীবন:
- সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাট্য নূরলদীনের সারা জীবন।
- রংপুরের কৃষক বিদ্রোহের নেতা নুরুলদীনের সামন্তবাদ বিরােধী সংগ্রাম অবলম্বনে রচিত নাটক- নূরলদীনের সারাজীবন (১৯৮২)।
- ব্রিটিশ বিরােধী আন্দোলনের নায়ক নুরুলদীনের অবিস্মরণীয় আহবান- ‘জাগাে বাহে, কোনঠে সবাই'।
- ১৪ টি দৃশ্যে কাব্যনাটকটি রচিত।
-------------------
• সৈয়দ শামসুল হক:
- সৈয়দ শামসুল হক ১৯৩৫ সালে কুড়িগ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি মূলত লেখক হিসেবে সমধিক পরিচিত।

• তাঁর রচিত কাব্যনাট্য:
- পায়ের আওয়াজ পাওয়া যায়,
- নূরলদীনের সারাজীবন,
- এখানে এখন।

• তাঁর রচিত গল্পগ্রন্থ:
- তাস,
- শীত বিকেল,
- আনন্দের মৃত্যু,
- প্রাচীন বংশের নিঃস্ব সন্তান,
- জলেশ্বরীর গল্পগুলো।

তাঁর রচিত উপন্যাস:
- এক মহিলার ছবি,
- অনুপম দিন,
- খেলারাম খেলে যা,
- নীল দংশন,
- স্তব্ধতার অনুবাদ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৮.
কোনটি সেলিনা হোসেন রচিত উপন্যাস?
  1. আর্তনাদ
  2. গায়ত্রী সন্ধ্যা
  3. উৎস থেকে নিরন্তর
  4. একাত্তরের নয় মাস
সঠিক উত্তর:
গায়ত্রী সন্ধ্যা
উত্তর
সঠিক উত্তর:
গায়ত্রী সন্ধ্যা
ব্যাখ্যা
• সেলিনা হোসেন:
- সেলিনা হোসেনের জন্ম ১৪ জুন ১৯৪৭ রাজশাহী শহরে।
- ষাটের দশকের মধ্যভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে লেখালেখির সূচনা।
- প্রথম গল্পগ্রন্থ উৎস থেকে নিরন্তর প্রকাশিত হয় ১৯৬৯ সালে।
- রাজশাহীতে উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পড়ার সময় বিভাগীয় সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় চেম্পিয়নশীপ স্বর্ণপদক পান।

তাঁর রচিত উপন্যাসগুলো হলো
- গায়ত্রী সন্ধ্যা,
- নীল ময়ূরের যৌবন,
- যাপিত জীবন,
- নিরন্তর ঘণ্টাধ্বনি,
- হাঙর নদী গ্রেনেড,
- কালকেতু ও ফুল্লরা।

অন্যদিকে,
• শওকত ওসমান রচিত ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস - আর্তনাদ।
• ‘একাত্তরের নয় মাস’ রাবেয়া খাতুন রচিত মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন বিষয়ক প্রবন্ধ।

উৎস: 'যাপিত জীবন' উপন্যাস সেলিনা হোসেন এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৯.
অ্যালগরিদমের চিত্ররূপকে বলা হয় -
  1. বেসিক কমান্ড
  2. সুডােকোড
  3. ফ্লোচার্ট
  4. ছদ্ম-প্রােগ্রাম
সঠিক উত্তর:
ফ্লোচার্ট
উত্তর
সঠিক উত্তর:
ফ্লোচার্ট
ব্যাখ্যা
• প্রবাহচিত্র/ফ্লোচার্ট:
- এটি অ্যালগরিদমের চিত্ররূপ।
- এই চিত্রে প্রােগ্রামের পূর্ণাঙ্গ পরিকল্পনা দেয়া হল।
- ফ্লোচার্ট অনুসরণ করে প্রকৃত প্রােগ্রাম রচনা করা হয়।

• সুডােকোড:
- প্রােগ্রামের ধরন ও কার্যাবলী তুলে ধরার জন্য কিছু সংখ্যক নির্দেশ বা স্টেটমেন্টের সমাহারকেই সুডােকোড বলা হয়।
- Pseudo অর্থ ছদ্ম।
- সুডোকোড অর্থ ছদ্ম-প্রােগ্রাম।

• বেসিক কমান্ড:
- বেসিক প্রােগ্রাম লেখার জন্য ব্যবহৃত শব্দ, যেমন- PRINT, LET, GOTo ইত্যাদি।

• বেসিক সংরক্ষিত শব্দ:
- এসব শব্দ বেসিক চলক হিসেবে ব্যবহার করা নিষেধ। যেমন- LIST, PRINT, READ ইত্যাদি।

• অ্যালগরিদম:
- সমস্যা সমাধানের যৌক্তিক ক্রমানুসারী বর্ণনা। এই বর্ণনার ভিত্তিতে ফ্লোচার্ট অঙ্কন করা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রােগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২০.
ইনস্টাগ্রামের প্রতিষ্ঠাতা কে?
  1. কেভিন সাইস্ট্রম
  2. পল এলেন
  3. অ্যাডাম মোসেরি
  4. ইভান উইলিয়ামস
সঠিক উত্তর:
কেভিন সাইস্ট্রম
উত্তর
সঠিক উত্তর:
কেভিন সাইস্ট্রম
ব্যাখ্যা
• Instagram:
- ইনস্টাগ্রাম চালু হয় ২০১০ সালের ৬ অক্টোবর।
- ইনস্টাগ্রাম প্রতিষ্ঠা করেন- কেভিন সাইস্ট্রম, মাইক ক্রিঞ্জার। 
- এটি বর্তমানে সারা বিশ্বে ৩৩ ভাষায় ব্যবহার করা হয়। 
- অ্যালেক্সা র‍্যাঙ্কিং- এ ইন্সটাগ্রাম বিশ্বের ২৬তম বৃহৎ ওয়েবসাইট। (জানুয়ারী ২০২০ পর্যন্ত)। 
- ২০১২ সালে Instagram কিনে নিয়েছিল সোশ্যাল মিডিয়া জায়ান্ট Facebook।
- বর্তমানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ “Meta” এর অধীনে পরিচালিত হচ্ছে।
- Instagram এর বর্তমান CEO অ্যাডাম মোসেরি (৭ এপ্রিল, ২০২৪ পর্যন্ত)।

উৎস: ব্রিটানিকা।
২১.
স্নায়ুকোষের কত শতাংশ ধ্বংস হলে মস্তিষ্কের ক্ষমতা লোপ পেতে থাকে? 
  1. অর্ধেক
  2. এক-তৃতীয়াংশ
  3. এক-চতুর্থাংশ
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
এক-চতুর্থাংশ
উত্তর
সঠিক উত্তর:
এক-চতুর্থাংশ
ব্যাখ্যা
স্নায়ুতন্ত্র: 
- স্নায়ুতন্ত্রের প্রধান অঙ্গ মস্তিষ্ক। 
- স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক কে বলে নিউরন। 
- মস্তিষ্কের নিউরন থাকে ১০ মিলিয়ন। 
- মানুষের মস্তিষ্কের ওজন ১.৩৬ কেজি। 
- মস্তিষ্ককে আবৃতকারী পর্দার নাম মেনিনজেস। 
- মস্তিষ্কে রক্তক্ষরণ এবং রক্ত প্রবাহে বাধা পাওয়াকে বলে স্ট্রোক। 
- স্নায়ুকোষের এক-চতুর্থাংশ বা ২৫% ধ্বংস হয়ে গেলে মস্তিষ্কের ক্ষমতা লোপ পেতে থাকে। 
- স্নায়ুকোষ ধ্বংস হলে মস্তিষ্কের বিভিন্ন প্রকার রোগ যেমন স্মৃতিভ্রংশ, বুদ্ধিবৈকল্য ইত্যাদি হতে পারে। 

উৎস: প্রাণিবিজ্ঞান, একাদশ-দ্বাদশ শ্রেণি এবং জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২২.
নিচের কোনটি জীবন্ত জীবাশ্ম? 
  1. রাজকাঁকড়া
  2. স্ফোনোডন
  3. প্লাটিপাস
  4. সবগুলোই
সঠিক উত্তর:
সবগুলোই
উত্তর
সঠিক উত্তর:
সবগুলোই
ব্যাখ্যা
জীবন্ত জীবাশ্ম: 
- কতগুলো জীব সুদূর অতীতে উৎপত্তি লাভ করেও কোনোরকম পরিবর্তন ছাড়াই এখনো পৃথিবীতে বেঁচে আছে, অথচ তাদের সমগোত্রীয় এবং সমসাময়িক অনেক জীবনের বিলুপ্তি ঘটেছে। এই জীবদের জীবন্ত জীবাশ্ম বলে। 
- লিমুলাস বা রাজকাঁকড়া নামক সন্ধিপদ প্রাণী, স্ফোনোডন নামক সরীসৃপ প্রাণী, প্লাটিপাস নামক স্তন্যপায়ী প্রাণী এর উদাহরণ। 
- অন্যদিকে ইকুইজিটাম, নিটাম ও পিঙ্কো বাইলোবা নামের উদ্ভিদগুলো উদ্ভিদের জীবন্ত জীবাশ্মের উদাহরণ। 
- প্রায় ৪০০ মিলিয়ন বছর আগের লিমিউলাস জীবাশ্ম পাওয়া গিয়েছে। এর সমসাময়িক অন্যান্য আর্থ্রোপোডাগুলো বিলুপ্ত হয়ে গিয়েছে, কিন্তু এরা আজও বেঁচে আছে। তাই এদের জীবন্ত জীবাশ্ম বলা হয়।

উৎস: বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
২৩.
‘দারা ও দ্বারা’ শব্দজোড় দুটি কী অর্থ প্রকাশ করে?
  1. নৌকার বাট ও মাধ্যমে
  2. স্ত্রী ও দিয়ে
  3. মাধ্যমে ও স্ত্রী
  4. তীর ও মাধ্যমে
সঠিক উত্তর:
স্ত্রী ও দিয়ে
উত্তর
সঠিক উত্তর:
স্ত্রী ও দিয়ে
ব্যাখ্যা
• শব্দজোড়: 
বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে, যেগুলোর উচ্চারণ এক অথবা প্রায় এক, কিন্তু অর্থ ভিন্ন, এমন যুগল শব্দকে শব্দজোড় বলে। অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয়, তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে এদের পার্থক্য করা যায় না। বাক্যে ব্যবহৃত হলে প্রসঙ্গ বিবেচনায় এসব শব্দের পার্থক্য বোঝা যায়।
যেমন:
• ‘দারা’ শব্দের অর্থ - স্ত্রী।
• ‘দ্বারা’ শব্দের অর্থ - দিয়ে।

নিচে কিছু শব্দজোড়ের উদাহরণ:
• ‘করী’ শব্দের অর্থ - হাতি।
• ‘কড়ি’ শব্দের অর্থ - অর্থ।

• ‘গোড়া’ শব্দের অর্থ - মূল অংশ।
• ‘গোঁড়া’ শব্দের অর্থ - রক্ষণশীল।

• ‘জাল’ শব্দের অর্থ - ফাঁদ।
• ‘জ্বাল’ শব্দের অর্থ -অগ্নিশিখা।

• ‘অকুল’ শব্দের অর্থ - নীচ বংশ। 
• ‘অকূল’ শব্দের অর্থ - তীরহীন। 

• ‘অণু’ শব্দের অর্থ - ক্ষুদ্রতম অংশ। 
• ‘অনু’ শব্দের অর্থ - পশ্চাৎ। 

• ‘অনিষ্ট’ শব্দের অর্থ - ক্ষতি।
• ‘অনিষ্ঠ’ শব্দের অর্থ - নিষ্ঠাহীন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২৩ সংস্করণ)।
২৪.
‘এ জমিতে সোনা ফলে।’- বাক্যে জমিতে কোন কারক?
  1. অপাদান কারক
  2. করণ কারক
  3. অধিকরণ কারক
  4. সম্বন্ধ কারক
সঠিক উত্তর:
অধিকরণ কারক
উত্তর
সঠিক উত্তর:
অধিকরণ কারক
ব্যাখ্যা
• অধিকরণ কারক:
ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বােঝায়। অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।

- বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনাে বিষয় বােঝাতে অধিকরণ কারক হয়। অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন-
আধার (স্থান): আমরা প্রতিদিন কলেজে যাই। কাল (সময়) সকালে সূর্য উঠবে।

• অধিকরণ কারকের উদাহরণ - 
- তিলে তৈল আছে - অধিকরণ কারকে ৭মী বিভক্তি।
- কাননে কুসুম কলি সকলি ফুটিল - অধিকরণ কারকে ৭মী বিভক্তি। 
- পাতায় পাতায় পড়ে শিশির নিশির - অধিকরণ কারকে ৭মী বিভক্তি। 
- বাংলাদেশ আমাদের জন্মভূমি - অধিকরণ কারকে শূন্য বিভক্তি।
- বন্যেরা বনে সুন্দর - অধিকরণ কারকে ৭মী বিভক্তি। 
- ছাদে পানি আছে - অধিকরণ কারকে ৭মী বিভক্তি। 
- কপালের লিখন যায় না খণ্ডন - অধিকরণ কারকে ষষ্ঠী বিভক্তি।

প্রদত্ত ‘এ জমিতে সোনা ফলে।’ বাক্যকে কোথায় দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় জমিতে। সুতরাং ‘জমিতে’ অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৫.
নিচের কোন শব্দে মূর্ধন্য-ষ এর ব্যবহার অশুদ্ধ?
  1. ষাণ্মাসিক
  2. কষাকষি
  3. পোষাক
  4. সুষুপ্ত
সঠিক উত্তর:
পোষাক
উত্তর
সঠিক উত্তর:
পোষাক
ব্যাখ্যা
• ‘পোষাক’ শব্দের বানানে মূর্ধন্য-ষ এর ব্যবহার অশুদ্ধ।
• শুদ্ধ বানান:পোশাক,
- এটি ফারসি শব্দ।

• ষ-ত্ব বিধানের নিয়ম অনুসারে বিদেশি শব্দের বানান বাংলায় লেখার সময় কখনো ‘ষ’ লেখা যাবে না।
যেমন: 
- ফটোষ্ট্যাট হবে না, সঠিক বানান হবে ফটোস্ট্যাট।
তেমনইভাবে ষ্টেশন, ষ্ট্রিট ও কিষমিশ লিখলে ভুল হবে, সঠিক বানান হবে স্টেশন, স্ট্রিট এবং কিশমিশ।

অন্যদিকে,
কষাকষি, ষাণ্মাসিক ও সুষুপ্ত শব্দগুলোতে ‘ষ’ এর ব্যবহার শুদ্ধ।
-----------------------
• ষ-ত্ব বিধান:
বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য-ষ ধ্বনির ব্যবহার নেই। তাই দেশি, তদ্ভব ও বিদেশি শব্দের বানানে মূর্ধন্য-ষ লেখার প্রয়োজন হয় না। কেবল কিছু তৎসম শব্দে ষ-এর প্রয়োগ রয়েছে। তৎসম শব্দের বানানে মূর্ধন্য-ষ এর ব্যবহারের নিয়মকে ষ-ত্ব বিধান বলে।

• ‘ষ’ ব্যবহারের নিয়ম:
১. 'ঋ' এবং 'ঋ-কার' এর পর 'ষ' হয়। যেমন - ঋষি, কৃষক, উৎকৃষ্ট ইত্যাদি।
২. ট-বর্গীয় ধ্বনির সাথে 'ষ' যুক্ত হয়। যেমন - কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ঠ, ওষ্ঠ ইত্যাদি।
৩. অ, আ ভিন্ন অন্য স্বরধ্বনি এবং ক ও র-এর পরে প্রত্যয়ের ‘স’ ‘ষ’ হয়। যেমন- ভবিষ্যৎ, মুমূর্ষু, চক্ষুষ্মান, চিকীর্ষা ইত্যাদি।
৪. ই-কারান্ত এবং উ-কারান্ত উপসর্গের পর কতগুলো ধাতুতে ‘ষ” হয়। যেমন- অভিসেক > অভিষেক, সুসুপ্ত > সুষুপ্ত, অনুসঙ্গ > অনুষঙ্গ, সুসমা > সুষমা ইত্যাদি।
৫. তৎসম শব্দে ‘র’-এর পর ‘ষ’ হয়। যেমন: বর্ষা, ঘর্ষণ, বর্ষণ।
৬. কতগুলো শব্দে স্বভাবতই 'ষ' ব্যবহৃত হয়। যেমন - ষড়ঋতু, রোষ, কোষ, আষাঢ়, ভাষণ, ঊষা, পৌষ ইত্যাদি।

• যে সব ক্ষেত্রে ষ-ত্ব বিধান প্রযোজ্য নয়:
- আরবি, ফারসি, ইংরেজি ইত্যাদি বিদেশি ভাষা থেকে আগত শব্দে ষ হয় না। যেমন- জিনিস, পোশাক, মাস্টার, পোস্ট ইত্যাদি।
- সংস্কৃত ‘সাৎ’ প্রত্যয়যুক্ত পদেও ‘ষ’ হয় না। যেমন- অগ্নিসাৎ, ধূলিসাৎ, ভূমিসাৎ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৬.
'হাত' এর সমার্থক শব্দ কোনটি?
  1. সারঙ্গ
  2. ভুজঙ্গ
  3. ভুজগ
  4. ভুজ
সঠিক উত্তর:
ভুজ
উত্তর
সঠিক উত্তর:
ভুজ
ব্যাখ্যা
• 'হাত' এর সমার্থক শব্দ:
- হস্ত, কর, বাহু, ভুজ, পাণি ।

অন্যান্য শব্দগুলোর প্রতিশব্দ বা সমর্থক শব্দ হলো:
• ‘সাপ' এর সমর্থক শব্দ: সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।
• 'হরিণ' এর সমর্থক শব্দ: মৃগ, কুরঙ্গ, সুনয়ন, সারঙ্গ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
২৭.
কোনটি শুদ্ধ বানান?
  1. দূরদর্শি
  2. পূর্বাহ্ণিক
  3. দুরাকাঙ্খী
  4. তিরষ্কার
সঠিক উত্তর:
পূর্বাহ্ণিক
উত্তর
সঠিক উত্তর:
পূর্বাহ্ণিক
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: পূর্বাহ্ণিক (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ: দিনের প্রথমভাগে করণীয়, পূর্বাহ্ণে করা উচিত এমন।

অন্যদিকে,
• শুদ্ধ বানান: দূরদর্শী (বিশেষণ পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- বিচক্ষণ,
- ভবিষ্যতের ফলাফল অনুধাবন করতে পারে এমন।

• শুদ্ধ বানান: দুরাকাঙ্ক্ষী,
- এটি সংস্কৃত শব্দ।
- প্রকৃত প্রত্যয় = [দুঃ+আ+√কাঙ্ক্ষ্+ইন্]
অর্থ: অনুচিত উচ্চ আকাঙ্ক্ষাবিশিষ্ট।

• শুদ্ধ বানান: তিরস্কার ( বিশেষ্য পদ),
- এটি সংস্কৃত শব্দ।
অর্থ:
- ভর্ৎসনা,
- অবজ্ঞা,
- অনাদর।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
২৮.
কথা অসমাপ্ত রেখে দেওয়া হচ্ছে বোঝাতে কোন যতিচিহ্নটি ব্যবহৃত হয়?
  1. ত্রিবিন্দু চিহ্ন
  2. হাইফেন চিহ্ন
  3. বিস্ময় চিহ্ন
  4. উদ্ধার চিহ্ন
সঠিক উত্তর:
ত্রিবিন্দু চিহ্ন
উত্তর
সঠিক উত্তর:
ত্রিবিন্দু চিহ্ন
ব্যাখ্যা
• কথা অসমাপ্ত রেখে দেওয়া হচ্ছে - বোঝাতে ব্যবহৃত হয় - ত্রিবিন্দু।

ত্রিবিন্দু ব্যবহার করা হয় মোটামুটি দুটি ক্ষেত্রে :
• বর্জনচিহ্ন হিসেবে এর ব্যবহার। কোনো কথা বাদ দেওয়া হয়েছে - বোঝাবার জন্যে ত্রিবিন্দু ব্যবহার করা হয়।
যেমন:
লেস্কোফ্ একজন যথার্থ লেখক ... ভাষার ওপরে প্রচণ্ড দখল। [এখানে বর্জিত অংশের চিহ্ন এই ত্রিবিন্দু]

• কথা অসমাপ্ত রেখে দেওয়া হচ্ছে - বোঝাতে ত্রিবিন্দু ব্যবহার করা হয়।
যেমন:
- পাগল কি আমিই, নাকি অন্যরা যারা … [এখানে বক্তব্য অসমাপ্ত রেখে দেওয়া হয়েছে। অসম্পূর্ণতার চিহ্ন হিসেবে এখানে ত্রিবিন্দু বসেছে।]

উৎস: প্রমিত বাংলা ব্যকরণ ও নির্মিতি - ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।