পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন১০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ১০ প্রশ্ন

.
সম্প্রতি ভারতীয় কোন কোম্পানির সাথে বাংলাদেশের বিদ্যুৎ সংক্রান্ত চুক্তি জটিলতা বিদ্যমান? [নভেম্বর,২০২৪]
  1. টাটা গ্রুপ
  2. আদানি গ্রুপ
  3. পাওয়ার গ্রিড
  4. এসইআইএল এনার্জি
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশে ও আদানি গ্রুপ বিদ্যুৎ চুক্তি:
- ভারতের ঝাড়খণ্ডে আদানি পাওয়ার লিমিটেডের ১৬০০ মেগাওয়াট কেন্দ্র থেকে বাংলাদেশ প্রায় ১৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে, যা নিয়ে বিতর্ক চলছে।
- আদানির সঙ্গে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করা জন্য বিপিডিবির চুক্তি ২৫ বছরের।
- চুক্তির শর্ত অনুযায়ী, কয়লা মূল্য নির্ধারণ এবং উৎপাদন খরচ তুলনামূলকভাবে বেশি হওয়ায় এই চুক্তি বাংলাদেশের স্বার্থবিরোধী বলে সমালোচনা হচ্ছে।
- বিশেষজ্ঞদের মতে, কয়লা আমদানি এবং ক্যাপাসিটি চার্জের ধারা আদানিকে অতিরিক্ত সুবিধা দিচ্ছে।
- বাংলাদেশের তরফ থেকে আরো সতর্ক হওয়া প্রয়োজন ছিল বলে মনে করেন বিদ্যুৎ খাতের সাথে সংশ্লিষ্ট প্রকৌশলীরা।
- সরকার বলছে, এ নিয়ে আলোচনা চলছে এবং সমঝোতার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে।

উল্লেখ্য, 
সম্প্রতি  বিদ্যুৎ বিক্রি বাবদ বাংলাদেশের কাছে আদানির ৮০ কোটি ডলার পাওনা হয়েছে।
বকেয়া অর্থ পরিশোধের জন্য ৭ নভেম্বরের সময়সীমা বেঁধে দিয়েছইলো আদানি।

তথ্যসূত্র: বিবিসি বাংলায় ও প্রথম আলো।
.
সম্প্রতি, যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত কতজন জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছে? [নভেম্বর,২০২৪]
  1. তিনজন
  2. চারজন
  3. পাঁচজন
  4. দুইজন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশি ও যুক্তরাষ্ট্রের নির্বাচন ২০২৪:
- যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত পাঁচজন জনপ্রতিনিধি বিভিন্ন রেকর্ড গড়ে নির্বাচিত হয়েছেন।
- জর্জিয়ায় চতুর্থবারের মতো সিনেটর হয়েছেন শেখ রহমান।
- বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান জর্জিয়ায় প্রথম মুসলিম ও এশিয়ান সিনেটর।
- জর্জিয়ায় প্রথম মুসলিম নারী হিসেবে সিনেটর হয়েছেন নাবিলা ইসলাম।
- নিউজার্সিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চমবারের মতো কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন নুরুন নবী।
- একুশে পদকপ্রাপ্ত লেখক ও বীর মুক্তিযোদ্ধা নূরুন নবী। 
- কানেকটিকাতে ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন মাসুদুর রহমান।
- মাসুদুর রহমানের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায়।
- শেখ রহমান, নাবিলা ইসলাম, নুরুন নবী ও মাসুদুর রহমান তাঁরা চারজনই ডেমোক্র্যাট।
- অপর দিকে নিউ হ্যাম্পশায়ারে ষষ্ঠবারের মতো প্রতিনিধি নির্বাচিত হয়েছেন রিপাবলিকান দলের আবুল খান।
- তিনি এ নিয়ে ছয়বার আইনসভার সদস্য নির্বাচিত হলেন।

তথ্যসূত্র: প্রথম আলো।
.
প্রধান উপদেষ্টাসহ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মোট উপদেষ্টা কত জন? [নভেম্বর, ২০২৪]
  1. ২১ জন
  2. ২৩ জন
  3. ২৫ জন
  4. ২৪ জন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]
অন্তর্বর্তীকালীন সরকারের:
-ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।
- প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা ছিল ২১।
- অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে।
- এর মধ্যে পুরনোদের কয়েকজনের দায়িত্ব রদবদল হয়েছে।
- এ ছাড়া নতুন করে যুক্ত তিনজনকে দেওয়া হয়েছে নতুন দায়িত্ব।
- এখন নতুন ৩ উপদেষ্টা মিলিয়ে উপদেষ্টা পরিষদের সদস্য সংখ্যা ২৪ জন।
- রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নতুন তিন উপদেষ্টার শপথ গ্রহণের পরপর মন্ত্রিপরিষদ থেকে এক প্রজ্ঞাপনে দায়িত্ব পুনর্বণ্টনের কথা জানানো হয়।
- নতুনদের মধ্যে মোস্তফা সরওয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
- এতদিন এই দায়িত্ব পালন করে আসছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
- সেখ বশির উদ্দিন পেয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব।
- মাহফুজ আলমকে কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি।
- প্রধান উপদেষ্টা সহ বর্তমানে অন্তবর্তীকালীন সরকারের মোট উপদেষ্টা ২৪ জন।

তথ্যসূত্র:- প্রথম আলো।
.
'নানকার বিদ্রোহ' কোন অঞ্চলের আন্দোলন ছিল?
  1. সিলেট
  2. রংপুর
  3. রাজশাহী
  4. কুমিল্লা
ব্যাখ্যা
নানকার বিদ্রোহ:
- 'নানকার বিদ্রোহ' সিলেট অঞ্চলের একটি কৃষক-আন্দোলন, যা ১৮ আগস্ট ১৯৪৯ সালে সংঘটিত হয়।
- জমিদারের ভূমিদাসদের একটি প্রথাকে 'নানকার প্রথা' বলা হতো।
- বিংশ শতাব্দীর বিশের দশকে শুরু হওয়া এই আন্দোলন ১৯৫০ সালে জমিদারপ্রথা বিলুপ্ত করার মাধ্যমে সমাপ্ত হয়।
- নানকার ছিল এক বর্বর শ্রম শোষণের প্রথা।
- 'নান' ফারসি শব্দ, এর অর্থ রুটি এবং 'কার' অর্থ জোগান বা কাজ করা; অর্থাৎ 'নানকার' শব্দটি দ্বারা বোঝানো হয় সেসব কর্মীকে, যারা খাবারের বিনিময়ে কায়িক শ্রম দান করেন।
- এই নানকার প্রজারা ছিল ভূমিমালিকের হুকুমদাস; প্রজাই নয়, তাদের স্ত্রী-সন্তানরাও বংশানুক্রমে ভূমিমালিকের দাস হতো।

উল্লেখ্য, 
নাচোল বিদ্রোহ: - নাচোল উপজেলার জমিদারদের বিরুদ্ধে সাঁওতাল কৃষকদের বিদ্রোহের নেত্রীর নাম ইলা মিত্র।
-কিংবদন্তিতুল্য কৃষক নেত্রী ইলা মিত্রের নেতৃত্বে ১৯৪৯-৫০ সালে বৃহত্তর রাজশাহী জেলার চাঁপাইনবাবগঞ্জ মহকুমার অন্তর্গত নাচোল উপজেলার জমিদারদের বিরুদ্ধে সাঁওতাল কৃষকদের বিদ্রোহ সংঘটিত হয় যা ইতিহাসে নাচোল বিদ্রোহ নামে পরিচিত। 

নীল বিদ্রোহ: - নীল চাষীদের উপর কোম্পানীর ক্রমাগত অত্যাচারের ফলে নীল চাষিরা ১৮৫৯ সালে বিদ্রোহ করে। ১৮৫৯-৬০ সাল নীল বিদ্রোহের সময়।
-১৮৬১ সালে ব্রিটিশ সরকার নীল কমিশন গঠন করে এবং কমিশনের সুপারিশে নীল চাষের বিষয়টি কৃষকের ইচ্ছাধীন বলে ঘোষনা করে।

তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক। [লিঙ্ক] ও ইতিহাস, এসএসএইচএল, উন্মুক্ত বিশবিদ্যালয়।
.
‘ডিজিট ৩৬০’ কী?
  1. সেন্সরযুক্ত রোবোটিক গাড়ি
  2. সেন্সরযুক্ত রোবোটিক হাত
  3. মহাকাশের একটি গ্রহ
  4. মহাকাশ অভিযানের একটি রকেট
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

মেটার সেন্সরযুক্ত রোবোটিক হাত: 

- স্পর্শনির্ভর সেন্সরযুক্ত রোবোটিক হাত তৈরি করছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও থ্রেডস অ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা।
- ‘ডিজিট ৩৬০’ নামের রোবোটিক হাতটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর মডেলকে বিভিন্ন জিনিস স্পর্শ করার অনুভূতি দেবে।
- এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বর্তমানের তুলনায় আরও বাস্তব ভার্চ্যুয়াল পরিবেশ তৈরি করা সম্ভব হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

- দক্ষিণ কোরিয়ার ওওনিক রোবোটিকসের সঙ্গে যৌথভাবে তৈরি করা হচ্ছে রোবোটিক হাতটি।
- রোবোটিক হাতটি মূলত গবেষকেরা ব্যবহার করতে পারবেন।
- হাতটিতে থাকা শক্তিশালী সেন্সর স্পর্শের অনুভূতি দ্রুত জানাবে, যা কাজে লাগিয়ে বিভিন্ন এআই মডেলকে সহজেই স্পর্শের অনুভূতি দেওয়া যাবে।
- রোবোটিক হাতের জন্য ‘ডিজিট প্লেক্সাস’ নামের সমন্বিত পদ্ধতিও তৈরি করেছে মেটা।
- নতুন এ পদ্ধতি রোবোটিক হাতের আঙুলে থাকা সেন্সরের মাধ্যমে তথ্য সংগ্রহ করে দ্রুত কম্পিউটারে পাঠাবে।
- হাতটিতে মানুষের আঙুলের মতো গঠন এবং অনুভূতি থাকায় বিভিন্ন এআই মডেলগুলোর সক্ষমতা উন্নয়নে ব্যবহার করা যাবে।
- আগামী বছর রোবোটিক হাতটি বাজারজাত করা হবে।

তথ্যসূত্র:  প্রথম আলো।
.
মার্কিন সাময়িকী ফোর্বসের তালিকা অনুযায়ী, বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রা কোনটি? [নভেম্বর,২০২৪]
  1. ব্রিটিশ পাউন্ড
  2. বাহরাইনি দিনার
  3. কুয়েতি দিনার
  4. আমেরিকান ডলার
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী মুদ্রা:

-একটি মুদ্রার শক্তি নির্ভর করে মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রা বাজারে সেটির চাহিদা, সরবরাহ পরিস্থিতি এবং সংশ্লিষ্ট দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার মতো বিভিন্ন বিষয়ের ওপর।
- মুদ্রাশক্তি বলতে একটি মুদ্রার ক্রয়ক্ষমতাকে বোঝানো হয়। জাতিসংঘের তথ্য অনুযায়ী, বিশ্বের ১৯৫টি দেশে বর্তমানে ১৮০টি মুদ্রা ব্যবহৃত হচ্ছে।
- বেশিরভাগ মানুষ মার্কিন ডলারকে সবচেয়ে শক্তিশালী মুদ্রা মনে করলেও, কুয়েতি দিনার সেই স্থান দখল করে আছে।
- ১৯৬০-এর দশকে চালু হওয়া কুয়েতি দিনার বিশ্বজুড়ে তেলের রপ্তানির কারণে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার অবস্থান অর্জন করেছে।
- মার্কিন সাময়িকী ফোর্বসের তালিকা অনুযায়ী, ২০২৪ সালের বিশ্বের সেরা ১০টি মুদ্রার তালিকায় কুয়েতি দিনার (কেডাব্লিউডি) সবচেয়ে শক্তিশালী। 

ক্রমানুসারে বিশ্বের শীর্ষ ১০ শক্তিশালী মুদ্রা: 
১. কুয়েতি দিনার (কেডাব্লিউডি)
২. বাহরাইনি দিনার (বিএইচডি)
৩. ওমানি রিয়াল (ওএমআর)
৪. জর্ডানিয়ান দিনার (জেওডি)
৫. জিব্রালটার পাউন্ড (জিআইপি)
৬. ব্রিটিশ পাউন্ড (জিবিপি)
৭. কেম্যান দ্বীপপুঞ্জের ডলার (কেওয়াইডি)
৮. সুইস ফ্রাঙ্ক (সিএইচএফ)
৯. ইউরো (ইইউআর)
১০. ইউএস ডলার (ইউএসডি)

তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। [লিঙ্ক]
.
‘মাউন্ট ফুজি’ কোন দেশে অবস্থিত?
  1. জাপান
  2. তানজানিয়া
  3. নাইজেরিয়া
  4. দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
দ্বীপরাষ্ট্র জাপান ও মাউন্ট ফুজি: 
- মাউন্ট ফুজি জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি জাপানের তিনটি পবিত্র পর্বতের একটি।
- ২০১৩ সালের ২২ জুন সংস্কৃতিক এলাকা হিসেবে এটিকে বিশ্ব ঐতিহ্যের তালিকায় যুক্ত করা হয়।
- অস্বাভাবিক উষ্ণ আবহাওয়ার কারণে গত ১৩০ বছরের মধ্যে এবারই সবচেয়ে দেরিতে মাউন্ট ফুজিতে তুষারপাত হয়েছে।
- প্রতি বছর ফুজি তুষারে ঢেকে যাওয়ার ঘটনা সরকারিভাবে ঘোষণা করে কোফুর স্থানীয় আবহাওয়া অফিস।

উল্লেখ্য, 
- জাপান একটি দ্বীপরাষ্ট্র।
- জাপানের প্রধান চারটি দ্বীপ রয়েছে।
- এগুলো হলো: শিকোকু,  কিউসু,  হনসু ও হোক্কাইডো।
- আয়তনে বৃহত্তম দ্বীপ হনসু।
- রাজধানী টোকিও হনসু দ্বীপে অবস্থিত।
- হনসু জাপানের মূল ভূখণ্ড হিসেবে গণ্য হয়। 
- জাপানের সর্বোচ্চ পর্বত মাউন্ট ফুজি এবং
- জাপানের বৃহত্তম হ্রদ বিওয়া হ্রদ হনসু দ্বীপে অবস্থিত।

তথ্যসূত্র:  ইত্তেফাক ও ওয়ার্ল্ড অ্যাটলাস।
.
হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ হবেন কে? [নভেম্বর,২০২৪]
  1. মেলানিয়া ট্রাম্প
  2. সুসি উইলস
  3. জিল উইলস
  4. ন্যান্সি ডেভিস রিগ্যান
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ:
- হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে সুসি উইলসের নাম ঘোষণা করলেন সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- ৬৭ বছর বয়সী সুসি হবেন হোয়াইট হাউসের প্রথম নারী চিফ অব স্টাফ।
- হোয়াইট হাউসের চিফ অব স্টাফ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দ্বাররক্ষক (গেটকিপার) হিসেবে কাজ করেন।
- তার সাধারণত অনেক প্রভাব থাকে। তিনি হোয়াইট হাউসের কর্মীদের পরিচালনা করেন।
- প্রেসিডেন্টের বিভিন্ন কাজের সময়সূচি নির্ধারণ করেন।
- সরকারের অন্যান্য বিভাগ ও আইনপ্রণেতাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন।

উল্লেখ্য, 
 - ৫ নভেম্বর ২০২৪ সালে ৩১২টি ইলেকটোরাল ভোট পেয়ে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয় ডোনাল্ড ট্রাম্প।
- রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
- ২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের রানিংমেট হলো জেডি ভ্যান্স। 
- তিনি ২০২৫ সালের ২০ জানুয়ারি ৪৭তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন।
- এর আগে ২০২৫ সালের ৬ জানুয়ারি কংগ্রেস চেম্বারে সভায় ইলেকটোরাল কলেজ ভোটের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে।

এছড়াও, 
- তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী, বিনিয়োগকারী, বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব, লেখক হিসেবে আলোচিত।
- তিনি দ্য ট্রাম্প অর্গানাইজেশ্যানের পরিচালক এবং ট্রাম্প এন্টারটেইনম্যান্ট রিসোর্টের প্রতিষ্ঠাতা।
- তার আত্মজীবনীমূলক বইয়ের নাম - Trump: The Art of the Deal।

তথ্যসূত্র: The White House (.gov) ওয়েবসাইট ও প্রথম আলো।
.
‘শারজাহ ক্রিকেট স্টেডিয়াম’ কোন দেশে অবস্থিত?
  1. কাতার
  2. সৌদি আরব
  3. আফগানিস্তান
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
শারজাহ ক্রিকেট স্টেডিয়াম:
- ১৯৮৪ সালে আরব আমিরাতের শিল্পনগরী শারজাহতে ওয়ানডে ক্রিকেটের জনপ্রিয়তা বিবেচনায় তৈরি করা হয় শারজাহ ক্রিকেট স্টেডিয়াম।
- বিশ্বের প্রথম ভেন্যু হিসেবে ৬ নভেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মাঠে অনুষ্ঠিত হয় ৩০০তম আন্তর্জাতিক ম্যাচ।
- এই ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ।

উল্লেখ্য, 
- জনসংখ্যার দিক থেকে সংযুক্ত আরব আমিরাতের তৃতীয় বৃহত্তম শহর শারজায় অবস্থিত এই স্টেডিয়াম। 
- ১৯৮৪ সালে শারজায় প্রথম আন্তর্জাতিক ম্যাচটিতে পাকিস্তানকে ৫ উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা।
- সেটি ছিল এশিয়া কাপের ম্যাচ।

তথ্যসূত্র:  প্রথম আলো। [লিঙ্ক]
১০.
ইউএনআরডব্লিউএ (UNRWA) কী?
  1. বাংলাদেশে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা।
  2. ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা।
  3. ইউক্রেনের জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা।
  4. সব সদস্য রাষ্ট্রেরের জন্য জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থা।
ব্যাখ্যা
ইউএনআরডব্লিউএ (UNRWA):
-যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় ত্রাণ সরবরাহ করা সবচেয়ে বড় সংস্থা হচ্ছে ইউএনআরডব্লিউএ।

-সম্প্রতি ইউএনআরডব্লিউএর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে ইসরায়েল।
-আগামী জানুয়ারি, ২০২৫ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।
- ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও দেশটির এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে।] 
- ১ জুন ১৯৪৬ থেকে ১৫ মে ১৯৪৮ সালের আরব-ইসরাইল সংঘাত এবং ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে বাস্তুচ্যুত হয়ে জর্ডান, সিরিয়া, লেবানন, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম সহ পশ্চিমতীরে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি শরনার্থীদের সহায়তার কাজে UNRWA নিয়োজিত।
- ১৯৪৮ সালের আরব-ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে জাতিসংঘের সাধারন পরিষদের Resolution - 302 (4) - এর মাধ্যমে ৮ ডিসেম্বর, ১৯৪৯ সালে UNRWA গঠিত।
- UNRWA প্রায় পুরোটাই জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর স্বেচ্ছায় অবদানের মাধ্যমে অর্থায়ন করা হয়।
⇒ ফিলিস্তিন বাদে বাকি সকল দেশের শরনার্থী নিয়ে UNHCR কাজ করে থাকে।

উল্লেখ্য,
- UNRWA-এর পূর্ণরূপ: The United Nations Relief and Works Agency for Palestine Refugees in the Near East.
- এটি হলো ফিলিস্তিনি শরনার্থীদের সহায়তার লক্ষ্যে জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক প্রতিষ্ঠিত একটি মানবিক সহায়তা এজেন্সি।
- প্রতিষ্ঠিত হয়: ৮ ডিসেম্বর, ১৯৪৯ সালে।
- কার্যক্রম শুরু হয়: ১ মে, ১৯৫০ সালে।
- বর্তমান কমিশনার জেনারেল: ফিলিপ্পে লাজ্জারিনি।
- সদরদপ্তর: আম্মান, জর্ডান এবং গাজা।।
- UNRWA জরুরি ত্রাণ সহায়তা, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান প্রভৃতি বিষয়ে কাজ করে থাকে।

তথ্যসূত্র: ইউএনআরডব্লিউএ (UNRWA) ওয়েবসাইট ও প্রথম আলো।