পরীক্ষা আর্কাইভ

NTRCA জব সল্যুশন - রিভিশন

পরীক্ষাUnlistedতারিখতারিখ অনির্ধারিতসময়55 minutes
মোট প্রশ্ন৬৫
সিলেবাস
রিভিশন পরীক্ষা-৬ সিলেবাস: ১৫তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - ২০১৮ (কলেজ পর্যায়) ৯ম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - ২০১৩ (কলেজ পর্যায়) ১১তম শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষা - ২০১৪ (কলেজ পর্যায়) এই ৩টি শিক্ষক নিবন্ধন (NTRCA) পরীক্ষার প্রশ্ন মডিফাই করে রিভিশন পরীক্ষার প্রশ্ন প্রণীত হবে। তাই এই ৩টি পরীক্ষার প্রশ্ন ও ব্যাখ্যা আর্কাইভ থেকে ভালো করে পড়ে নিন।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

NTRCA জব সল্যুশন - রিভিশন

Unlisted · তারিখ অনির্ধারিত · ৬৫ প্রশ্ন

.
চলিত ভাষায় কীসের ব্যবহার রয়েছে?
  1. অপিনিহিতি ও অভিশ্রুতির
  2. অপিনিহিতি ও অসমীকরণের
  3. অভিশ্রুতি ও অন্তর্হতির
  4. অপিনিহিতি ও অন্তর্হতির
সঠিক উত্তর:
অপিনিহিতি ও অভিশ্রুতির
উত্তর
সঠিক উত্তর:
অপিনিহিতি ও অভিশ্রুতির
ব্যাখ্যা
চলিত ভাষার বৈশিষ্ট্য:
- চলিত ভাষা ব্যাকরণের সকল নিয়মের অনুসারী নয়।
- এ ভাষায় তদ্ভব, দেশি ও বিদেশি শব্দের ব্যবহার অধিক।
- চলিত ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত হয়।
- এ ভাষা বক্তৃতা, আলাপ, নাট্য সংলাপের উপযোগী।
- চলিত ভাষা পরিবর্তনশীল।
- চলিত ভাষার গতি লঘু, চঞ্চল ও সাবলীল।
- চলিত ভাষায় অপিনিহিতি ও অভিশ্রুতির ব্যবহার রয়েছে।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ, একাদশ-দ্বাদশ শ্রেণি (ড. হায়াৎ মামুদ)।
.
'রাবণের গোষ্ঠী' কথাটির অর্থ কী?
  1. ছোট পরিবার
  2. ঝগড়াটে পরিবার
  3. বড় পরিবার
  4. অশান্ত পরিবার
সঠিক উত্তর:
বড় পরিবার
উত্তর
সঠিক উত্তর:
বড় পরিবার
ব্যাখ্যা
• ‘রাবণের গোষ্ঠী‘ বাগ্‌ধারাটির অর্থ - বড় পরিবার

কয়েকটি গুরুত্বপুর্ণ বাগ্‌ধারা:
- 'রাবণের চিতা' বাগ্‌ধারাটির অর্থ = চির অশান্তি।
- 'শাপে বর' বাগ্‌ধারাটির অর্থ = অনিষ্টে ইষ্ট লাভ।
- 'শাঁখের করাত' বাগ্‌ধারাটির অর্থ = উভয় সংকট।
- 'নজর লাগা' বাগ্‌ধারাটির অর্থ = অশুভ দৃষ্টিতে পড়া।
- 'অগস্ত্য যাত্রা' বাগ্‌ধারাটির অর্থ = শেষ বিদায়।
- 'অনন্ত শয্যা' বাগ্‌ধারাটির অর্থ = শেষ শয্যা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
যিনি বিদ্যালাভ করেছেন - এককথায় কী হবে?
  1. কৃতবিদ্য
  2. কৃতবিদ্যা
  3. লব্ধবিদ্য
  4. লব্ধবিদ্যা
সঠিক উত্তর:
কৃতবিদ্য
উত্তর
সঠিক উত্তর:
কৃতবিদ্য
ব্যাখ্যা
•  যিনি বিদ্যালাভ করেছেন - এর এককথায় প্রকাশ = কৃতবিদ্য

কয়েকটি গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ:
- যে বাস্তু থেকে উৎখাত হয়েছে = উদ্বাস্তু,
- যা চিরস্থায়ী নয় = নশ্বর,
- যিনি ন্যায়শাস্ত্রে পণ্ডিত = নৈয়ায়িক,
- ক্ষণকাল ব্যাপিয়া স্থায়ী = ক্ষণস্থায়ী,
- নষ্ট হওয়াই স্বভাব যার = নশ্বর।

উৎস: ভাষা-শিক্ষা, হায়াৎ মামুদ।
.
দন্ত্য ব্যঞ্জন নয় কোনটি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
দন্ত্য ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে দন্ত্য ব্যঞ্জন বলে।
- তাল, থালা, দাদা, ধান প্রভৃতি শব্দের ত, , , দন্ত্য ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

দন্তমূলীয় ব্যঞ্জন:
- যেসব ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে জিভের ডগা উপরের পাটির দাঁতের গােড়ার সঙ্গে লেগে বায়ুপথে বাধা সৃষ্টি করে, সেগুলােকে দন্তমূলীয় ব্যঞ্জন বলে।
- নানা, রাত, লাল, সালাম প্রভৃতি শব্দের , র, ল, স দন্তমূলীয় ব্যঞ্জনধ্বনির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
উৎ + শৃঙ্খল - এটি কোন সন্ধি?
  1. জটিল সন্ধি
  2. নিপাতনে সিদ্ধ
  3. ব্যঞ্জনসন্ধি
  4. স্বরসন্ধি
সঠিক উত্তর:
ব্যঞ্জনসন্ধি
উত্তর
সঠিক উত্তর:
ব্যঞ্জনসন্ধি
ব্যাখ্যা
• উচ্ছৃঙ্খল = উৎ + শৃঙ্খল।
- এটি ব্যঞ্জনসন্ধির উদাহরণ।

সূত্র:
- ত্ (ৎ) ও দ্‌ এর পর শ্‌ থাকলে ত্‌ ও দ্‌-এর স্থলে চ্‌ এবং শ্‌-এর স্থলে ছ উচ্চারিত হয়। 
যেমন -
- ত্‌ + শ = চ্‌ + ছ = চ্ছ  ⇒ উৎ + শ্বাস = উচ্ছ্বাস।

এরূপ,  
- উৎ + শৃঙ্খল = উচ্ছৃঙ্খল,
- চলৎ + শক্তি = চলচ্ছক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সন্সকরণ), মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
কোন বানানটি শুদ্ধ?
  1. তাম্বুলিক
  2. তাম্বূলিক
  3. তাম্বুলীক
  4. তাম্বূলীক
সঠিক উত্তর:
তাম্বূলিক
উত্তর
সঠিক উত্তর:
তাম্বূলিক
ব্যাখ্যা
• শুদ্ধ বানান - তাম্বূলিক (বিশেষ্য)।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি-প্রত্যয় = তাম্বূল + ইক।
- অর্থ: পান ব্যবসায়ী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
বাক্যে ড্যাস থাকলে কতক্ষণ থামতে হয়?
  1. ১ বলতে যে সময় লাগে
  2. এক সেকেন্ড
  3. ১ বলার দ্বিগুণ সময়
  4. থামার প্রয়োজন নেই
সঠিক উত্তর:
এক সেকেন্ড
উত্তর
সঠিক উত্তর:
এক সেকেন্ড
ব্যাখ্যা
• ড্যাস থাকলে - এক সেকেন্ড থামতে হয়।

♦ বাক্যে যতিচিহ্ন অনুসারে থামার পরিমাণ -

• কমা বা পাদচ্ছেদ থাকলে -
- 'এক' বলতে যে সময় লাগে সেই পরিমাণ সময় থামতে হয়।

• সেমিকোলন বা অর্ধচ্ছেদ থাকলে -
- 'এক' বলার দ্বিগুণ সময় থামতে হয়।

• হাইফেন, ইলেক বা লোপ চিহ্ন ও ব্র্যাকেট থাকলে -
- থামার প্রয়োজন হয় না।

• দাঁড়ি বা পূর্ণচ্ছেদ, প্রশ্নবোধক চিহ্ন, বিস্ময় চিহ্ন, কোলন, কোলন ড্যাস, ড্যাস ইত্যাদি চিহ্ন থাকলে -
- 'এক' সেকেন্ড থামতে হয়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'আশীবিষ' কোন সমাসের উদাহরণ?
  1. উপপদ তৎপুরুষ
  2. প্রত্যয়ান্ত বহুব্রীহি
  3. ব্যাধিকরণ বহুব্রীহি
  4. সমানাধিকরণ বহুব্রীহি
সঠিক উত্তর:
ব্যাধিকরণ বহুব্রীহি
উত্তর
সঠিক উত্তর:
ব্যাধিকরণ বহুব্রীহি
ব্যাখ্যা
ব্যাধিকরণ বহুব্রীহি:
বহুব্রীহি সমাসের পূর্বপদ এবং পরপদ কোনোটিই যদি বিশেষণ না হয়, তবে তাকে বলে ব্যাধিকরণ বহুব্রীহি।
যথা:
- আশীতে (দাঁতে) বিষ যার = আশীবিষ,
- কথা সর্বস্ব যার = কথাসর্বস্ব,
- বীণা পানিতে যার = বীণাপাণি।

• পরপদ কৃদন্ত বিশেষণ হলেও ব্যাধিকরণ বহুব্রীহি সমাস হয়।
যেমন -
- দুই কান কাটা যার = দু কানকাটা,
- বোঁটা খসেছে যার = বোঁটাখসা।
অনুরূপভাবে - ছা-পোষা, পা-চাটা, পাতা-চাটা, পাতাছেঁড়া, ধামাধরা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) ও ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
‘রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা খুঁজে পেলাম না।' বাক্যটিতে 'নজরুল’ - শব্দটির কারক ও বিভক্তি কোনটি?
  1. কর্তায় প্রথমা
  2. কর্মে প্রথমা
  3. করণে প্রথমা
  4. অধিকরণে প্রথমা
সঠিক উত্তর:
কর্মে প্রথমা
উত্তর
সঠিক উত্তর:
কর্মে প্রথমা
ব্যাখ্যা
• ‘রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা খুঁজে পেলাম না।' বাক্যটিতে 'নজরুল’ - শব্দটি কর্মে প্রথমা। 

কর্মকারক:
কর্তা যাকে আশ্রয় করে বা অবলম্বন করে ক্রিয়া সম্পাদন করে তাকে বল হয় কর্মকারক।
যেমন -
সেলিম বই পড়ে।
এ বাক্যের কর্ম হলাে 'বই'। কারণ বইকে আশ্রয় করে কর্তা এখানে কাজ সম্পাদন করেছে।

কর্মকারকের বিভিন্ন বিভক্তির ব্যবহার:
ক) প্রথমা বা শূন্য বা অ বিভক্তি:
- ডাক্তার ডাক।
- আমাকে এক খানা বই দাও। (দ্বিকর্মক ক্রিয়ার মুখ্য কর্ম)
- রবীন্দ্রনাথ পড়লাম, নজরুল পড়লাম, এর সুরাহা খুঁজে পেলাম না। (গ্রন্থ অর্থে বিশিষ্ট গ্রন্থকার প্রয়ােগে)

খ) দ্বিতীয়া বা কে বিভক্তি: তাকে বল।
রে বিভক্তি: ‘আমারে তুমি করিবে ত্রাণ, এ নহে মাের প্রার্থনা।'

গ) ষষ্ঠী বা র বিভক্তি: তােমার দেখা পেলাম না।

ঘ) সপ্তমীর এ বিভক্তি : 'জিজ্ঞাসিবে জনে জনে।' (বীপ্সায়)

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০.
'কাজটিতে তার হাত এসেছে।' - বাক্যে 'হাত' ব্যবহৃত হয়েছে -
  1. অধিকার অর্থে
  2. অভ্যাস হওয়া অর্থে
  3. নিপুণতা অর্থে
  4. যশ অর্থে
সঠিক উত্তর:
অভ্যাস হওয়া অর্থে
উত্তর
সঠিক উত্তর:
অভ্যাস হওয়া অর্থে
ব্যাখ্যা
• 'কাজটিতে তার হাত এসেছে।' - বাক্যে 'হাত' ব্যবহৃত হয়েছে - অভ্যাস হওয়া অর্থে।

• 'হাত' আভিধানিক বা সাধারণ অর্থ: হস্ত; শরীরের একটি অঙ্গ।

'হাত' এর বিশেষ অর্থ:
১. হাত আসা (অভ্যাস হওয়া / রপ্ত হওয়া): কাজটিতে তার হাত এসেছে
২. হাত করা (বশীভূত করা): চাকরটাকে হাত করে চোর ঘরে ঢুকেছে।
৩. হাত থাকা (প্রস্তাব): এ ব্যাপারে আমার হাত নেই।
৪. হাত পাতা (অনুগ্রহ চাওয়া / ভিক্ষা করা): আমি তার কাছে হাত পাততে পারবাে না।
৫. হাত দেওয়া (কাজ করতে চাওয়া): এক সপ্তাহ ধরে কাজটিতে হাত দিতে পারি না।
৬. হাতটান (চুরির অভ্যাস): হাতটানের জন্য চাকরটাকে বিদায় দেওয়া হয়েছে।
৭. হাত তােলা (প্রহার করা): গরিবের গায়ে হাত তােলা ভাল নয়।
৮. হাত দেখা (ভাগ্য গণনা করা): জ্যোতিষী তার হাত দেখেছে।
৯. হাত যশ (সুখ্যাতি): ডা. রফিকের হাত যশ আছে।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১.
পত্র লেখকের স্থান ও তারিখ, ব্যক্তিগত পত্রের কোথায় লেখা হয়?
  1. উপরের ডান কোণে
  2. নিচের ডান কোণে
  3. উপরের বাম কোণে
  4. নিচের বাম কোণে
সঠিক উত্তর:
উপরের ডান কোণে
উত্তর
সঠিক উত্তর:
উপরের ডান কোণে
ব্যাখ্যা
• ব্যক্তিগত পত্রের উপরের ডান কোণে পত্র লেখকের বা প্রেরকের স্থান ও তারিখ উল্লেখ থাকে।

• সাধারণত একটি ব্যক্তিগত পত্রে ছয়টি অংশ বিদ্যমান থাকে। যথা:
১. মঙ্গলসূচক শব্দ।
২. স্থান ও তারিখ।
৩. সম্বোধন ও সম্ভাষণ।
৪. চিঠির বক্তব্য।
৫. লেখকের স্বাক্ষর, বিদায় সম্ভাষণ।
৬. শিরোনাম - প্রেরক ও প্রাপকের নাম ঠিকানা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১২.
'অসুখ' শব্দটি -
  1. অলুক তৎপুরুষ
  2. উপপদ তৎপুরুষ
  3. নঞ তৎপুরুষ
  4. নঞ বহুবীহি
সঠিক উত্তর:
নঞ তৎপুরুষ
উত্তর
সঠিক উত্তর:
নঞ তৎপুরুষ
ব্যাখ্যা
নঞ তৎপুরুষ সমাস:
নাবাচক নঞ অব্যয় (না, নেই, নাই, নয়) পূর্বে বসে যে তৎপুরুষ সমাস হয়, তাকে নঞ তৎপুরুষ সমাস বলে।
যেমন -
নয় এক = অনেক, 
নয় সুখ = অসুখ,
নয় উচিত = অনুচিত,
নেই বিশ্বাস = অবিশ্বাস,
নাই হায়া = বেহায়া প্রভৃতি।

• এছাড়া সংস্কৃত নঞ অব্যয়ের বাংলা প্রতিরূপ রূপে অ, অন, আনা, গর, বে, বি, ন, না, নি ইত্যাদি এসেছে।
যেমন -
নাই আহার = অনাহার,
নয় জোড় = বিজোড়,
নয় অতি দূর = নাতিদূর ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
'আশীর্বাদ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. আশিঃ + বাদ
  2. আশী + বাদ
  3. আশীঃ + বাদ
  4. আশীর + বাদ
সঠিক উত্তর:
আশীঃ + বাদ
উত্তর
সঠিক উত্তর:
আশীঃ + বাদ
ব্যাখ্যা
• 'আশীর্বাদ' শব্দের সন্ধি বিচ্ছেদ = আশীঃ + বাদ

বিসর্গসন্ধি:
বিসর্গসন্ধিতে বিসর্গের কয়েক ধরনের পরিবর্তন লক্ষ করা যায়:
- বিসর্গ বিদ্যমান থাকে: মনঃ + কষ্ট = মনঃকষ্ট, অধঃ + পতন = অধঃপতন, বয়ঃ + সন্ধি = বয়ঃসন্ধি।
- বিসর্গ 'ও' হয়ে যায়: মনঃ + যােগ = মনােযােগ, তিরঃ + ধান = তিরােধান, তপঃ + বন = তপোবন।
- বিসর্গ 'র্‌’ হয়ে যায়: নিঃ + আকার = নিরাকার, পুনঃ + মিলন = পুনর্মিলন, আশীঃ + বাদ = আশীর্বাদ
- বিসর্গ শ্‌ / ষ্‌ / স্‌ হয়: নিঃ + চয় = নিশ্চয়, দুঃ + কর = দুষ্কর, পুরঃ + কার = পুরস্কার।
- কিছু কিছু সন্ধিতে পূর্ববর্তী স্বর দীর্ঘ হয়: নিঃ + রব = নীরব, নিঃ + রস = নীরস, নিঃ + রােগ = নীরােগ।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৪.
মৌলিক শব্দ কোনটি?
  1. চলন্ত
  2. ডুবুরি
  3. ধুমাধুম
  4. পাখি
সঠিক উত্তর:
পাখি
উত্তর
সঠিক উত্তর:
পাখি
ব্যাখ্যা
• গঠন অনুযায়ী শব্দ দুই প্রকার। যথা:
১. মৌলিক শব্দ,
২. সাধিত শব্দ।

মৌলিক শব্দ:
যেসব শব্দ বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশ থাকে না, সেগুলোকে মৌলিক শব্দ বলে।
যেমন - গাছ, পাখি, ফুল, হাত, গোলাপ ইত্যাদি।

২. সাধিত শব্দ:
- যেসব শব্দকে বিশ্লেষণ করলে তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ থাকে, সেগুলোকে সাধিত শব্দ বলে।
- উপসর্গ বা প্রত্যয় যোগ করে অথবা সমাস প্রক্রিয়ায় সাধিত শব্দ তৈরি হয়।
যেমন - পরিচালক, গরমিল, সম্পাদকীয়, সংসদ সদস্য, নীলাকাশ, চলন্ত, ডুবুরি ইত্যাদি।
- শব্দের দ্বিত্ব করেও সাধিত শব্দ হয়ে থাকে।
যেমন - ফিসফিস, ধুমাধুম ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯, ২০২২ সংস্করণ)।
১৫.
I would rather stay than _________.
  1. leave
  2. left
  3. will leave
  4. leaving
সঠিক উত্তর:
leave
উত্তর
সঠিক উত্তর:
leave
ব্যাখ্যা
• would rather অর্থ – বরং করব/বলব/যাব ইত্যাদি।
- would rather দিয়ে দুটি কাজের মধ্যে দ্বিতীয়টির চেয়ে প্রথমটি শ্রেয়, এ রকম বোঝায়।
- Would rather এর পরে Verb এর Present form হয়।

- Structure: Sub + would rather + verb এর present form + than + verb/noun.

Complete sentence: I would rather stay than leave.
১৬.
She insists on ______ everything on her way.
  1. to do
  2. doing
  3. does
  4. did
সঠিক উত্তর:
doing
উত্তর
সঠিক উত্তর:
doing
ব্যাখ্যা
• Insist on/upon/ Insist on doing something
- To keep doing something, even if it annoys other people, or people think it is not good for you.
- বাংলায়,  কোনো কিছুতে জোর দেয়া বা পীড়াপীড়ি করা  ।
- Insist on/upon এর সাথে verb এর ing form বসে।

যেমন:
- He insisted on my going there.
- She insists on doing everything on her way.
১৭.
What kind of parts of speech is the word 'believe'?
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. Adverb
সঠিক উত্তর:
Verb
উত্তর
সঠিক উত্তর:
Verb
ব্যাখ্যা
• Believe (verb)
English meaning: to think that something is true, correct, or real.
Bangla meaning: বিশ্বাস করা।

Source: Cambridge & Accessible Dictionary.
১৮.
No sooner had I closed my eyes than I ______ asleep.
  1. fell
  2. had fell
  3. fallen
  4. fall
সঠিক উত্তর:
fell
উত্তর
সঠিক উত্তর:
fell
ব্যাখ্যা
• No sooner had যুক্ত বাক্যের প্রথম অংশে past perfect এবং verb এর past participle হয় এবং দ্বিতীয় অংশে past indefinite হয়.
- মনে রাখতে হবে, No sooner had _____ than এভাবে আসে।
- অর্থাৎ No sooner had এর সাথে than হয়।

- তাই এখানে সঠিক বাক্যটি হবে, No sooner had I closed my eyes than I fell asleep.
১৯.
Complete the sentence with the appropriate idiom: After meeting her for the first time, he fell _______ in love.
  1. on top of
  2. face down
  3. head over heels
  4. feet first
সঠিক উত্তর:
head over heels
উত্তর
সঠিক উত্তর:
head over heels
ব্যাখ্যা
♦ Head over heels (in love)
English Meaning: completely in love / madly in love.
Bangla Meaning: গভীরভাবে একজনের প্রেমে পরা / প্রেমে মজে যাওয়া

Complete sentence: After meeting her for the first time, he fell head over heels in love.

অন্য অপশন গুলো এক্ষেত্রে অপ্রাসঙ্গিক।

Source: Live MCQ Lecture
২০.
Which one is a compound noun?
  1. Cricket bat
  2. Entertainment
  3. Comprehension
  4. None of these
সঠিক উত্তর:
Cricket bat
উত্তর
সঠিক উত্তর:
Cricket bat
ব্যাখ্যা
♦ Compound Nouns:
- A compound noun is a noun that is made with two or more words.
- অর্থাৎ দুই বা ততোধিক শব্দ নিয়ে যে noun গঠিত হয় সেগুলোকে compound noun বলা হয়।
- A compound noun is usually [noun + noun] or [adjective + noun], but there are other combinations. Each compound noun acts as a single unit and can be modified by adjectives and other nouns.

• There are three main types of compound nouns:

1. open or spaced - space between words (Cricket bat)
2. hyphenated - hyphen between words (By-product)
3. closed or solid - no space or hyphen between words (Rainfall)
২১.
The professor noticed a high level of engagement _____ the students during the lecture.
  1. among
  2. between
  3. over
  4. on
সঠিক উত্তর:
among
উত্তর
সঠিক উত্তর:
among
ব্যাখ্যা
• দুইজন এর মাঝে ভাগ করা বুঝাতে Between এবং
• দুইয়ের অধিক বা অনেকের মধ্যে ভাগ করে দেওয়া বুঝাতে among ব্যবহার হয়।

Complete sentence: The professor noticed a high level of engagement among the students during the lecture.

এখানে অনেক students এর মাঝে বোঝানো হয়েছে তাই among বসবে।
২২.
I cannot help ________ with gratitude when he surprised me with a thoughtful gift.
  1. smile
  2. smiling
  3. to smile
  4. smiled
সঠিক উত্তর:
smiling
উত্তর
সঠিক উত্তর:
smiling
ব্যাখ্যা
• Cannot help / Cannot but = না করে না পারা।
- Can't but এরপর verb এর base form বসে।
- Can't help এরপর verb + ing হয়।
- যেহেতু প্রদত্ত প্রশ্নে Cannot help রয়েছে, তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - smiling

Complete sentence: I cannot help smiling with gratitude when he surprised me with a thoughtful gift.
২৩.
It was long since his granddad ____.
  1. was passed away
  2. pass away
  3. is passed away
  4. had passed away
সঠিক উত্তর:
had passed away
উত্তর
সঠিক উত্তর:
had passed away
ব্যাখ্যা
• Since দিয়ে সময় নির্দেশ করলে -
- Since এর আগের অংশ Present Indefinite Tense হলে পরের অংশ Past Indefinite Tense হয়। 
- আর Since এর আগের অংশ Past Indefinite Tense হলে পরের অংশ Past Perfect Tense হয়।

• যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যে since এর পূর্বের অংশ Past Indefinite Tense এ আছে, তাই এরপরের অংশ হবে  Past Perfect Tense.
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর - had passed away. 

Complete Sentence: It was long since his granddad had passed away.
২৪.
Change the narration: "What is your name?" He said to me.
  1. He asked me what my name was.
  2. He said me what my name was.
  3. He told me what my name was.
  4. He asked me what my name is.
সঠিক উত্তর:
He asked me what my name was.
উত্তর
সঠিক উত্তর:
He asked me what my name was.
ব্যাখ্যা
• Interrogative Sentence কে Direct থেকে Indirect speech- এ পরিবর্তন করার নিয়ম:
- Reporting verb টি ask, enquire of, wonder তে পরিবর্তিত হয় ‌।
- Reported speech এর অন্তর্গত Interrogative sentence টি যদি কোন Wh - question word দ্বারা শুরু হয়,তাহলে তা অপরিবর্তিত থাকবে অর্থাৎ সেই Wh - - question word টিই Conjunction হিসাবে বসবে।

- তবে, reported speech টি যদি Auxiliary verb দ্বারা শুরু হয় তাহলে inverted comma তুলে, linker হিসেবে if/ whether বসবে।

• Direct speech এ present Indefinite tense থাকলে Indirect narration এ তা past indefinite tense হয়।
- সুতরাং নিয়মানুযায়ী -He asked me what my name was.
২৫.
It is high time _____ kindness and empathy in our daily interactions with others.
  1. to promote
  2. to promoted
  3. promoted
  4. promoting
সঠিক উত্তর:
to promote
উত্তর
সঠিক উত্তর:
to promote
ব্যাখ্যা
• It is time/It is high time এরপর যদি subject না থাকে তবে to + verb হয়।
Example: It is high time to stop corruption.

Complete sentence: It is high time to promote kindness and empathy in our daily interactions with others.

• It is time/ It is high time এরপর যদি subject থাকে তাহলে verb টি past tense এ হয়।
- It is high time we left the place.
 - It is high time we stopped corruption.
- It is high time he changed his bad habits.

Source: Applied English Grammar and Composition, P.C. DAS.
২৬.
What kind of parts of speech is the word 'Humanity'?
  1. Noun
  2. Adjective
  3. Verb
  4. Adverb
সঠিক উত্তর:
Noun
উত্তর
সঠিক উত্তর:
Noun
ব্যাখ্যা
• Humanity [Noun]
English meaning: Humanity.
Bangla meaning: মানবজাতি; মনুষ্যজাতি

Source: Oxford Dictionary & Bangla Academy Dictionary.
২৭.
I am confident _________ her ability to complete the task.
  1. on
  2. in
  3. to
  4. with
সঠিক উত্তর:
in
উত্তর
সঠিক উত্তর:
in
ব্যাখ্যা
• কারো ability সম্পর্কে বলতে Confident এর পর preposition হিসেবে in বসে। 

Example Sentence:
- Be a bit more confident in yourself!
- I am confident in her ability to complete the task.
২৮.
_______ Himalayas are a source of numerous important rivers, providing water to millions of people.
  1. A
  2. An
  3. The
  4. Zero article
সঠিক উত্তর:
The
উত্তর
সঠিক উত্তর:
The
ব্যাখ্যা
• সাধারণত পর্বতমালার নামের পূর্বে article হিসাবে the বসে।
যেমনঃ The Himalayas, The Bindhays ইত্যাদি।

Complete sentence: The Himalayas are a source of numerous important rivers, providing water to millions of people.


কিন্তু একটিমাত্র পর্বত বা পর্বতশৃঙ্গ এর নামের পূর্বে article হিসাবে the বসে না।
যেহেতু  Mount Everest একটি মাত্র পর্বতশৃঙ্গের নাম সুতরাং এর পূর্বে কোন article বসবে না।
২৯.
Choose the correct sentence.
  1. I put up with his jokes even when they're not funny.
  2. I put of with his jokes even when they're not funny.
  3. I put to with his jokes even when they're not funny.
  4. I put on with his jokes even when they're not funny.
সঠিক উত্তর:
I put up with his jokes even when they're not funny.
উত্তর
সঠিক উত্তর:
I put up with his jokes even when they're not funny.
ব্যাখ্যা
• প্রশ্নটি করা হয়েছে idiom এর সঠিক ব্যবহার এর উপর।

• The idiom 'put up with' means - tolerate.

• Put up with অর্থ হচ্ছে সহ্য করা বা tolerate. 

Correct sentence: I put up with his jokes even when they're not funny.

সেই হিসেবে উল্লিখিত অন্য অপশন গুলো এক্ষেত্রে অপ্রাসঙ্গিক।
৩০.
Choose the correct spelling.
  1. Stagfletion
  2. Stagflation
  3. Stagflasion
  4. Stagflution
সঠিক উত্তর:
Stagflation
উত্তর
সঠিক উত্তর:
Stagflation
ব্যাখ্যা
Stagflation(noun) [uncountable noun]
Bangla Meaning: শব্দটি stagnation ও inflation শব্দদ্বয়ের সন্ধিবদ্ধ রূপ-যে বিশেষ সময়সীমার মধ্যে মুদ্রাস্ফীতি দেখা দেয়, কিন্তু উৎপাদন বৃদ্ধি পায় না।
English meaning: An economic situation where there is high inflation (= prices rising continuously) but no increase in the jobs that are available or in business activity.

Source: Accessible Dictionary and Oxford Learners Dictionaries.
৩১.
Choose a synonym for the underlined word: The superhero had the power to annihilate evil with a single glance.
  1. Establish
  2. Kinship
  3. Manifesto
  4. Destroy
সঠিক উত্তর:
Destroy
উত্তর
সঠিক উত্তর:
Destroy
ব্যাখ্যা
♦ The superhero had the power to annihilate evil with a single glance. 

'Annihilate' হচ্ছে একটি verb যার অর্থ - সম্পূর্ণরূপে ধ্বংস করা; নিশ্চিহ্ন করা।

প্রশ্নে উল্লেখিত অন্যান্য অপশন গুলোর মধ্যে - 
- Destroy: ধ্বংস/নষ্ট/বিধ্বস্ত/বরবাদ/পয়মাল করা। 
- Establish: স্থাপন করা; প্রতিষ্ঠা করা। 
- Manifesto: প্রকাশ্য লিখিত ঘোষণা।
- Kinship: জ্ঞাতিত্ব; রক্তের সম্পর্ক; চরিত্র বা স্বভাবগত সাযুজ্য।

সুতরাং বোঝা যাচ্ছে যে অর্থগত দিক দিয়ে একমাত্র Destroy -  এই শব্দটিই annihilate এর synonym অর্থ প্রকাশ করে।
৩২.
Which kind of noun is 'Water'?
  1. Abstract noun
  2. Proper noun
  3. Common noun
  4. Material noun
সঠিক উত্তর:
Material noun
উত্তর
সঠিক উত্তর:
Material noun
ব্যাখ্যা
♦ Material noun: 
- যে noun কোন পদার্থের সমুদয় অংশকে এককভাবে  বুঝায় এবং তার অন্তর্গত কোন অংশকে বুঝায় না তাকে Materiel noun বলে।
- এগুলো গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়।
- Tea হলো Materiel noun কারণ এটি এমন একটি বস্তুবাচক জিনিস যা গণনা করা যায় না তবে পরিমাপ/ওজন করা যায়।
- কিছু উদাহরণ: water, gold, iron, silver, steel, tea, sand, wood, mutton, oil etc.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.
৩৩.
Choose the correct sentence.
  1. Man should not boast of his red blood.
  2. Man should not boast of his blue blood.
  3. Man should not boast of his black blood.
  4. Man should not boast of his green blood.
সঠিক উত্তর:
Man should not boast of his blue blood.
উত্তর
সঠিক উত্তর:
Man should not boast of his blue blood.
ব্যাখ্যা
• Blue blood
English Meaning: membership in a noble or socially prominent family.
Bangla Meaning: অভিজাত।

Ex. Sentence: Man should not boast of his blue blood.
Bangla Meaning: মানুষের নিজেদের আভিজাত্য নিয়ে অহংকার করা উচিত নয়।

উল্লিখিত অন্য অপশন গুলো এখানে অপ্রাসঙ্গিক।

Source: Live MCQ Lecture
৩৪.
Would you mind _______ to my house?
  1. came
  2. come
  3. coming
  4. comes
সঠিক উত্তর:
coming
উত্তর
সঠিক উত্তর:
coming
ব্যাখ্যা
• Would you mind যুক্ত incomplete sentence কে complete করার নিয়ম:
- Would you mind এরপর verb এর মূল form এর সাথে ing যোগ করতে হয়।
Structure: Would you mind + verb + ing + object.

Example:
- Would you mind coming to my house?
- Would you mind opening the door?
- Would you mind Taking a cup of tea?
- Would you mind giving some money?
৩৫.
Translate it into Bengali: No sooner had I gone out than Ruby came.
  1. আমি বেরিয়ে যেতে না যেতেই রুবী এলো।
  2. আমি বেরিয়ে যাবার পরেই রুবী এলো।
  3. আমি বাইরে গেলাম এবং তারপর রুবী এলো।
  4. আমি বেরিয়ে গিয়েছিলাম যেহেতু রুবী এসেছিল।
সঠিক উত্তর:
আমি বেরিয়ে যেতে না যেতেই রুবী এলো।
উত্তর
সঠিক উত্তর:
আমি বেরিয়ে যেতে না যেতেই রুবী এলো।
ব্যাখ্যা
♦ No sooner had:
Meaning: 'যেতে-- না যেতে', 'খেতে--না খেতে', 'পোঁছাতে-- না পোঁছাতেই'।

• আমি বেরিয়ে যেতে না যেতেই রুবী এল।
- বাক্যটি সঠিক।
- কারণ No sooner had দ্বারা বোঝায় 'যেতে-- না যেতেই', বাক্যটিতে তাই উল্লেখ রয়েছে।

• আমি বেরিয়ে যাবার পরেই রুবী এলো।
- বাক্যটি ভুল।
- মূল বাক্যের সরাসরি অর্থ এটি প্রকাশ করে না।
- এখানে No sooner had এর অর্থ অনুযায়ী অনুবাদ হয়নি।

• আমি বাইরে গেলাম এবং তারপর রুবী এলো।
- বাক্যটি ভুল।
- মূল বাক্যের সরাসরি অর্থ এটি প্রকাশ করে না।
- এখানে বাক্যটির ইংরেজি দাড়াচ্ছে,'I went out and then Ruby came.'

• আমি বেরিয়ে গিয়েছিলাম যেহেতু রুবী এসেছিল।
- বাক্যটি ভুল।
- এখানে বাক্যটির ইংরেজি দাড়াচ্ছে, 'I went out as Ruby came.'

Correct sentence: আমি বেরিয়ে যেতে না যেতেই রুবী এলো।
৩৬.
নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক?
  1. (২৫, ১৫)
  2. (১২, ১৫)
  3. (১৪, ২৫)
  4. (১৬, ১৮)
সঠিক উত্তর:
(১৪, ২৫)
উত্তর
সঠিক উত্তর:
(১৪, ২৫)
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক?

সমাধান:
দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়ক কেবল ১ হলে, ঐ সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক।

এখানে, 
১৪ ও ২৫ ক্রমজোড়টি সহমৌলিক
১৪ = ১ × ২ × ৭
২৫ = ১ × ৫ × ৫
৩৭.
কোনটি বৃত্তের সমীকরণ?
  1. ax2 + bx + c = 0
  2. 5x2 + 5y2 = 25
  3. y2 = 5x + 4
  4. y2 = ax
সঠিক উত্তর:
5x2 + 5y2 = 25
উত্তর
সঠিক উত্তর:
5x2 + 5y2 = 25
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি বৃত্তের সমীকরণ?

সমাধান:
5x2 + 5y2 = 25
5(x2 + y2) = 25
x2 + y2 = 5

বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য;
(i) x, y এর সর্বোচ্চ ঘাত 2
(ii) x2, y2 এর সহগ সমান
(iii) xy সম্বলিত পদ না থাকা।
বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য অনুযায়ী x2 + y2 = 5 বৃত্তের সমীকরণ
৩৮.
1 + 3 + 6 + 10 + 15 + ...................... ধারাটির ৮ম পদটি কত?
  1. 28
  2. 21
  3. 36
  4. 32
সঠিক উত্তর:
36
উত্তর
সঠিক উত্তর:
36
ব্যাখ্যা
প্রশ্ন: 1 + 3 + 6 + 10 + 15 + ......................... ধারাটির ৮ম পদটি কত?

সমাধান:
ধারাটিতে, 
প্রথম পদ = 1 
দ্বিতীয় পদ = 3 = 1 + 2
তৃতীয় পদ = 6 = 3 + 3
চতুর্থ পদ = 10  = 6 + 4
পঞ্চম পদ = 15  = 10 + 5
ষষ্ঠ পদ = 21 = 15 + 6 
সপ্তম পদ = 21 + 7 = 28
∴ অষ্টম পদ = 28 + 8 = 36
৩৯.
পানি ভর্তি একটি বালতির ওজন ১৭ কেজি। বালতির অর্ধেক পানি হলে, তার ওজন দাঁড়ায় ১০ কেজি। খালি বালতির ওজন কত?
  1. ৩ কেজি
  2. ২ কেজি
  3. ৫ কেজি
  4. ১ কেজি
সঠিক উত্তর:
৩ কেজি
উত্তর
সঠিক উত্তর:
৩ কেজি
ব্যাখ্যা
প্রশ্ন: পানি ভর্তি একটি বালতির ওজন ১৭ কেজি। বালতির অর্ধেক পানি হলে, তার ওজন দাঁড়ায় ১০ কেজি। খালি বালতির ওজন কত?

সমাধান: 
বালতির ওজন + পানি = ১৭ কেজি 
বালতির ওজন + অর্ধেক পানিভর্তি বালতির ওজন = ১০ কেজি 

বাকি অর্ধেক পানির ওজন = ১৭ - ১০ = ৭ কেজি 

বালতির ওজন + অর্ধেক পানির ওজন = ১০ কেজি 
                         অর্ধেক পানির ওজন  = ৭ কেজি 

বালতির ওজন = (১০ - ৭) = ৩ কেজি
৪০.
(7x)0 + 7(x)0 = কত?
  1. 2
  2. 8
  3. 7
  4. 14
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: (7x)0 + 7(x)0 = কত?

সমাধান:
 (7x)0 + 7(x)0 = 1 + 7 ×1
= 1 + 7 
= 8
৪১.
একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 13 এবং অন্তরফল 1, ভগ্নাংশটি কত?
  1. 7/6
  2. 5/4
  3. 9/8
  4. 11/10
সঠিক উত্তর:
7/6
উত্তর
সঠিক উত্তর:
7/6
ব্যাখ্যা
প্রশ্ন: একটি অপ্রকৃত ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 13 এবং অন্তরফল 1, ভগ্নাংশটি কত?

সমাধান:
ভগ্নাংশের হর x
ভগ্নাংশের লব = x + 1

প্রশ্নানুসারে,
 x + x +1 = 13
বা, 2x + 1 = 13
বা, 2x = 12
∴ x = 6

ভগ্নাংশটি =(6 + 1)/6 = 7/6
৪২.
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৫ : ৬। বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত?
  1. ৫ : ৬
  2. ৩৬ : ৫
  3. ২৫ : ৬
  4. ২৫ : ৩৬
সঠিক উত্তর:
২৫ : ৩৬
উত্তর
সঠিক উত্তর:
২৫ : ৩৬
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৫ : ৬। বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত?

সমাধান:
দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৫ : ৬

ধরি,
বৃত্ত দুইটির ব্যসার্ধ ৫x এবং ৬x 
∴ বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত = π(৫x) : π(৬x)
= ২৫πx : ৩৬πx
= ২৫ : ৩৬
৪৩.
যদি A = {3, 4}, B = {2, 3} এবং x ও y যথাক্রমে A ও B এর উপাদান বিবেচনা করে x > y সম্পর্কটির জন্য অন্বয় নিচের কোনটি?
  1. {(3, 2), (4, 2), (3, 3)}
  2. {(3, 3), (4, 2), (4, 3)}
  3. {(3, 2), (3, 3), (4, 3)}
  4. {(3, 2), (4, 2), (4, 3)}
সঠিক উত্তর:
{(3, 2), (4, 2), (4, 3)}
উত্তর
সঠিক উত্তর:
{(3, 2), (4, 2), (4, 3)}
ব্যাখ্যা
প্রশ্ন: যদি A = {3, 4}, B = {2, 3} এবং x ও y যথাক্রমে A ও B এর উপাদান বিবেচনা করে x > y সম্পর্কটির জন্য অন্বয় নিচের কোনটি?

সমাধান: 
A = {3, 4}
B = {2, 3} 

A × B = {3, 4} × {2, 3} 
= {(3, 2), (3, 3), (4, 2), (4, 3)}
A ও B এর উপাদানগুলো মধ্যে x > y সম্পর্কটি বিবেচনা করে  অন্বয়টি {(3, 2), (4, 2), (4, 3)}
৪৪.
কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 14° হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?
  1. 36°
  2. 26°
  3. 52°
  4. 38°
সঠিক উত্তর:
38°
উত্তর
সঠিক উত্তর:
38°
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণদ্বয়ের পার্থক্য 14° হলে ক্ষুদ্রতম কোণটির মান কত?

সমাধান: 
ধরি,
ক্ষুদ্রতম কোণ x এবং
অপর ক্ষুদ্রতম কোণ x + 14°

এখন,
x + x + 14° + 90° = 180°
⇒ 2x = 180° - 104°
⇒ 2x = 76°
⇒ x = 76°/2
∴ x = 38°

∴ ক্ষুদ্রতম কোণ 38°
৪৫.
একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার আট গুণের হয়। সংখ্যাটি কত?
  1. 7
  2. 8
  3. 9
  4. 6
সঠিক উত্তর:
8
উত্তর
সঠিক উত্তর:
8
ব্যাখ্যা
প্রশ্ন: একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সাথে সংখ্যাটি যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার আট গুণের হয়। সংখ্যাটি কত?

সমাধান: 
স্বাভাবিক সংখ্যা = x 
পরবর্তী স্বাভাবিক সংখ্যা = x + 1

প্রশ্নমতে 
x2 + x = 8(x + 1)
x2 + x = 8x + 8
x2 + x - 8x - 8 = 0
x2 - 7x - 8 = 0
x2 - 8x + x - 8 = 0
x(x - 8) + 1(x - 8) = 0
(x - 8)(x + 1) = 0
x = 8  [x = - 1 গ্রহণযোগ্য নয়]

স্বাভাবিক সংখ্যা = 8
৪৬.
x + 1/x = 5 হলে 2x/(x2 - 3x + 1) এর মান কত?
  1. 1
  2. 1/2
  3. 1/4
  4. 2
সঠিক উত্তর:
1
উত্তর
সঠিক উত্তর:
1
ব্যাখ্যা
প্রশ্ন: x + 1/x = 5 হলে 2x/(x2 - 3x + 1) এর মান কত? 

সমাধান: 
 x + 1/x = 5
(x2 +1)/x = 5
x2 + 1 = 5x

2x/(x2 - 3x + 1) = 2x/(x2 - 3x + 1)
= 2x/(x2 + 1 - 3x )
 = 2x/(5x - 3x)
= 2x/2x
= 1
৪৭.
x2 + x - (a + 2)(a + 3) উৎপাদকে বিশ্লেষণ করুন।
  1. (x - a + 2)(x + a - 3)
  2. (x + a + 2)(x + a + 3)
  3. (x - a - 2)(x + a + 3)
  4. (x - a - 2)(x - a - 3)
সঠিক উত্তর:
(x - a - 2)(x + a + 3)
উত্তর
সঠিক উত্তর:
(x - a - 2)(x + a + 3)
ব্যাখ্যা
প্রশ্ন: x2 + x - (a + 2)(a + 3) উৎপাদকে বিশ্লেষণ করুন।

সমাধান:
x2 + x - (a + 2)(a + 3)
= x2 + x - (a + 2)(a + 2 + 1)
= x2 + x - m(m + 1)  [ধরি m = a + 2]
= x2 + x - m2 - m
= x2 - m2 + x - m
= (x + m)(x - m) + 1(x - m)
= (x - m)(x + m + 1)
= {x - (a + 2)}{x + (a + 2) + 1}
= (x - a - 2)(x + a + 3)
৪৮.
একটি সংখ্যা ৭৩৫ থেকে যত বড়ো ৮২৫ থেকে তত ছোটো। সংখ্যাটি কত?
  1. ৭৭০
  2. ৭৮০
  3. ৭৬০
  4. ৭৯০
সঠিক উত্তর:
৭৮০
উত্তর
সঠিক উত্তর:
৭৮০
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যা ৭৩৫ থেকে যত বড়ো ৮২৫ থেকে তত ছোটো। সংখ্যাটি কত?

সমাধান:
ধরি,
সংখ্যাটি = ক

প্রশ্নমতে,
ক - ৭৩৫ = ৮২৫ - ক
বা, ২ক = ৮২৫ + ৭৩৫
বা, ২ক = ১৫৬০
∴ ক = ৭৮০
৪৯.
কালাম ও ৪ পুত্রের বয়সের গড় ২১ বছর। কালামের স্ত্রী ও ঐ ৪ পুত্রের বয়সের গড় ১৯ বছর। কালামের বয়স ৪২ বছর হলে, স্ত্রীর বয়স কত?
  1. ২৭ বছর 
  2. ৩২ বছর 
  3. ৩৫ বছর 
  4. ২৯ বছর 
সঠিক উত্তর:
৩২ বছর 
উত্তর
সঠিক উত্তর:
৩২ বছর 
ব্যাখ্যা
প্রশ্ন: কালাম ও ৪ পুত্রের বয়সের গড় ২১ বছর। কালামের স্ত্রী ও ঐ ৪ পুত্রের বয়সের গড় ১৯ বছর। কালামের বয়স ৪২ বছর হলে, স্ত্রীর বয়স কত?

সমাধান: 
কালাম ও ৪ পুত্রের বয়সের গড় ২১ বছর
কালাম ও ৪ পুত্রের মোট বয়স=  ২১ × ৫ বছর = ১০৫ বছর
কালামের বয়স ৪২ বছর
৪ পুত্রের মোট বয়স = ১০৫ - ৪২ = ৬৩ বছর

কালামের স্ত্রী ও  ৪ পুত্রের বয়সের গড় ১৯ বছর
কালামের স্ত্রী ও  ৪ পুত্রের মোট বয়স =  ১৯  × ৫ বছর = ৯৫ বছর
কালামের স্ত্রীর বয়স = ৯৫ - ৬৩ = ৩২ বছর 
৫০.
দুইটি সংখ্যার ল.সা.গু ২১৬, গ.সা.গু  ৯। একটি সংখ্যা ২৭ হলে অপর সংখ্যাটি কত?
  1. ৭২
  2. ৩৬
  3. ৫৪
  4. ১২৮
সঠিক উত্তর:
৭২
উত্তর
সঠিক উত্তর:
৭২
ব্যাখ্যা
প্রশ্ন: দুইটি সংখ্যার ল.সা.গু ২১৬, গ.সা.গু  ৯। একটি সংখ্যা ২৭ হলে অপর সংখ্যাটি কত?

সমাধান:
আমরা জানি,
দুইটি সংখ্যার গুণফল = ল.সা.গু. × গ.সা.গু.
বা, ২৭× অপর সংখ্যা = ২১৬ × ৯
বা, অপর সংখ্যা = (২১৬ × ৯)/২৭
∴ অপর সংখ্যা  = ৭২
৫১.
23x - 8 = 16  হলে (x/2)2 এর মান কত?
  1. 4
  2. 3
  3. 2
  4. 1
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা
প্রশ্ন: 23x - 8 = 16  হলে (x/2)2 এর মান কত?

সমাধান: 
23x - 8 = 16
বা, 23x - 8 = 24
বা, 3x - 8 = 4
বা, 3x = 12
বা,  x = 4
বা, x/2 = 4/2
বা, x/2 = 2
বা, (x/2)2 = 22
(x/2)2 =4
৫২.
tanθ = 3/4 হলে, cosθ এর মান কত?
  1. 5/4
  2. 5/3
  3. 4/5
  4. 4/3
সঠিক উত্তর:
4/5
উত্তর
সঠিক উত্তর:
4/5
ব্যাখ্যা
প্রশ্ন: tanθ = 3/4 হলে, cosθ এর মান কত?

সমাধান: 
tanθ = 3/4
আমরা জানি 
tanθ = লম্ব/ভূমি
অতিভুজ = 4 , লম্ব = 3

এখন 
(লম্ব)2 + (ভূমি)2 = (অতিভুজ)2
32 +42 = (অতিভুজ)2
9 + 16  = (অতিভুজ)2
25 = (অতিভুজ)2
52 = (অতিভুজ)2
অতিভুজ = 5

cosθ = ভূমি/অতিভুজ
= 4/5
৫৩.
একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৯০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?
  1. ৩০০ টাকা
  2. ৬০০ টাকা
  3. ৪০০ টাকা
  4. ৫০০ টাকা
সঠিক উত্তর:
৬০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
৬০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ঘড়ি ১০% ক্ষতিতে বিক্রয় করা হলো। বিক্রয়মূল্য ৯০ টাকা বেশি হলে ৫% লাভ হতো। ঘড়িটির ক্রয়মূল্য কত?

সমাধান: 
মনেকরি,
ঘড়ির ক্রয়মূল্য = ১০০ টাকা।

১০% ক্ষতিতে,
বিক্রয়মূল্য = (১০০ - ১০) টাকা = ৯০ টাকা।
 ৫% লাভে,
বিক্রয়মূল্য = (১০০ + ৫) টাকা = ১০৫ টাকা।

 বিক্রয়মূল্য বেশি = (১০৫ - ৯০) = ১৫ টাকা।

বিক্রয়মূল্য ১৫ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ১ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০/১৫ টাকা
বিক্রয়মূল্য ৯০ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ৯০)/১৫ টাকা
= ৬০০ টাকা।
৫৪.
সূর্যের উন্নতি কোণ 45° হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য 120 মিটার হয়। মিনারটির উচ্চতা কত?
  1. 120√3 মিটার 
  2. 120 মিটার 
  3. 60√3 মিটার 
  4. 60 মিটার 
সঠিক উত্তর:
120 মিটার 
উত্তর
সঠিক উত্তর:
120 মিটার 
ব্যাখ্যা
প্রশ্ন: সূর্যের উন্নতি কোণ 45° হলে একটি মিনারের ছায়ার দৈর্ঘ্য 120 মিটার হয়। মিনারটির উচ্চতা কত?

সমাধান:
 
ধরি,
মিনারের উচ্চতা = h

আমরা জানি
tan45° = h/120
বা, 1 = h/120
বা, h = 120
∴ h = 120 মিটার 
৫৫.
একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 12 মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ মিটার?
  1. 36√3 বর্গ মিটার
  2. 144√3 বর্গ মিটার
  3. 72√3 বর্গ মিটার
  4. 18√3 বর্গ মিটার
সঠিক উত্তর:
36√3 বর্গ মিটার
উত্তর
সঠিক উত্তর:
36√3 বর্গ মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 12 মিটার হলে, ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ মিটার?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে, ক্ষেত্রফল = (√3/4)a²
দেওয়া আছে,
সমবাহু ত্রিভুজটির একটি বাহুর দৈর্ঘ্য a = 12 মিটার।

সুতরাং, ত্রিভুজটির ক্ষেত্রফল = (√3/4) × (12)2
= (√3/4) × (12 × 12)
= 36√3 বর্গ মিটার
৫৬.
বেলা ৩.৩০ ঘটিকায় সময় ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে?
  1. ১২০°
  2. ৯০°
  3. ৭৫°
  4. ৬০°
সঠিক উত্তর:
৭৫°
উত্তর
সঠিক উত্তর:
৭৫°
ব্যাখ্যা
প্রশ্ন: বেলা ৩.৩০ ঘটিকায় সময় ঘড়িতে ঘন্টা ও মিনিটের কাঁটা পরস্পর কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে?

সমাধান:
আমরা জানি,
মধ্যবর্তী কোণ = |(১১M – ৬০H/২|°
= |{(১১ × ৩০) - (৬০ × ৩)}/২|°
= |৩৩০ - ১৮০/২|°
= |১৫০/২|°
= ৭৫°
৫৭.
২০ টাকায় ১ হালি লেবু কিনে ৯৬ টাকায় কত হালি লেবু বিক্রয় করলে ২০% লাভ হবে?
  1. ৩ হালি
  2. ৪ হালি
  3. ৫ হালি
  4. ৬ হালি
সঠিক উত্তর:
৪ হালি
উত্তর
সঠিক উত্তর:
৪ হালি
ব্যাখ্যা
প্রশ্ন: ২০ টাকায় ১ হালি লেবু কিনে ৯৬ টাকায় কত হালি লেবু বিক্রয় করলে ২০% লাভ হবে?

সমাধান:
 ২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা 
∴ ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য = ১২০/১০০ টাকা 
∴ ক্রয়মূল্য ২০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ২০)/১০০ টাকা 
 = ২৪ টাকা। 

এখন,
২০% লাভ করতে , 
২৪ টাকায় বিক্রি করতে হবে = ১ হালি লেবু 
∴ ১ টাকায় বিক্রি করতে হবে = ১/২৪ হালি লেবু 
∴ ৯৬ টাকায় বিক্রি করতে হবে = (১ × ৯৬)/২৪ হালি লেবু
 =  ৪ হালি লেবু। 
৫৮.
(২৫/৪)% হার সুদে কত সময়ে ১১২ টাকার সুদ ২৮ টাকা হবে?
  1. ২ বছর
  2. ৪ বছর
  3. ৩ বছর
  4. ৫ বছর
সঠিক উত্তর:
৪ বছর
উত্তর
সঠিক উত্তর:
৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: (২৫/৪)% হার সুদে কত সময়ে ১১২ টাকার সুদ ২৮ টাকা হবে?

সমাধান: 
মূলধন P = ১১২
সুদ, I = ২৮
সুদের হার, r = (২৫/৪)%
= ২৫/(৪ × ১০০)
= ১/১৬

সরল মুনাফার ক্ষেত্রে, I = Pnr
 ∴ n = I/Pr 
 = ২৮/{১১২ × (১/১৬)}
 = ২৮/৭
 = ৪
৫৯.
নীরব শহর কোনটি?
  1. ভেনিস
  2. রোম
  3. অসলো
  4. এথেন্স
সঠিক উত্তর:
রোম
উত্তর
সঠিক উত্তর:
রোম
ব্যাখ্যা
রোম: 
- ইতালির রাজধানী রোম। 
- এ নগরীতে সাতটি পাহাড় রয়েছে। 
- এগুলোর নাম হলো অ্যাভেনটাইন, কেইলিয়ান, ক্যাপিটোলাইন, ইসকুইলিন, প্যালেটাইন, কুইরিনাল ও ভিমিনাল। 
- এই পাহাড়গুলো নগরীর ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে। 
- এজন্য রোম নগরীকে সাত পাহাড়ের শহর বলা হয়। 
- রোমকে চির শান্তির শহর এবং নীরব শহরও বলা হয়। 
- ভেনিস নিশ্চুপ সড়কের শহর, রাজপ্রাসাদের শহর, দ্বীপের নগরী ইত্যাদি নামে পরিচিত। 
- কিটোকে বলা হয় চির বসন্তের শহর। 

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
৬০.
মহান মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য কতজন নারীকে "বীরপ্রতীক" উপাধিতে ভূষিত করা হয়?
  1. দুই জন
  2. সাত জন
  3. পাঁচ জন
  4. তিন জন
সঠিক উত্তর:
দুই জন
উত্তর
সঠিক উত্তর:
দুই জন
ব্যাখ্যা
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহসী ভূমিকা পালনের জন্য দুই নারী ‘বীরপ্রতীক’ খেতাব পেয়েছেন। 
- তাদের একজন ক্যাপ্টেন ডা. সিতারা বেগম এবং অন্যজন তারামন বিবি। 
- তারামন বিবি মুক্তিবাহিনীর ১১ নম্বর সেক্টরের একটি দলের সঙ্গে ছিলেন। 
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় আহত বা অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসাসেবা দেওয়ার জন্য ২ নম্বর সেক্টরে ‘বাংলাদেশ হাসপাতাল’ নামে একটি চিকিৎসাকেন্দ্র স্থাপন করা হয়েছিল। 
- এই রকম অনেক হাসপাতালে ডা. জাফরউল্লাহ, ডা. মোবিন, ডা. আখতার, ডা. সিতারা বেগমসহ আরও অনেক চিকিৎসক, মেডিকেল কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রী ও সেবিকা নিয়োজিত ছিলেন। 

উৎস: চিরন্তন ১৯৭১, প্রথম আলো পত্রিকা।
৬১.
সিএফসির ফলে কোন ধরনের ক্ষতি হয়?
  1. বায়ুর তাপ বৃদ্ধি করে
  2. এসিড বৃষ্টিপাত ঘটায়
  3. ওজোন স্তর ধ্বংস করে
  4. রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা হ্রাস করে
সঠিক উত্তর:
ওজোন স্তর ধ্বংস করে
উত্তর
সঠিক উত্তর:
ওজোন স্তর ধ্বংস করে
ব্যাখ্যা
- সিএফসি ওজোন স্তর ধ্বংস করে। 

সিএফসি: 
- CFC-এর পূর্ণরূপ হলো ক্লোরো-ফ্লুরো-কার্বন। 
- মূলত মিথেন বা ইথেনের ক্লোরিন ও ফ্লোরিনের জাতকসমূহকে সিএফসি বলা হয়। 
- গন্ধহীন, অদাহ্য, অবিষাক্ত এবং নিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট এসব যৌগের বাণিজ্যিক নাম ফ্রেয়ন। 

সিএফসি'র ক্ষতিকর দিকসমূহ: 
১. প্রাণীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। 
২. ত্বকের ক্যান্সার, চোখের ছানি এবং বিভিন্ন মারাত্মক রোগ সৃষ্টি। 
৩. খাদ্যশস্যের ক্ষতি করে এবং উৎপাদন কমিয়ে দেয়। 
৪. কৃষিক্ষেত্রে পোকামাকড়ের আক্রমণ বৃদ্ধি করে। 
৫. খাদ্য উৎপাদনকারী শৈবাল ও প্লাঙ্ককটন ধ্বংস করে। 

CFC এর ব্যবহারের দিকসমূহ: 
১। কীটনাশক ও পােকামাকড় দমনের জন্য বিষাক্ত দ্রবণ তৈরিতে দ্রাবক হিসাবে CFC ব্যবহার করা হয়। 
২। শ্বাস-প্রশ্বাসের ক্ষেত্রে ব্যবহৃত ইনহেলার, মেডিক্যাল স্প্রে-প্রভূতি ক্ষেত্রে CFC ব্যবহার করা হয়। 
৪। সার্জিক্যাল যন্ত্রপাতি পরিষ্কার করার কাজে CFC ব্যবহার করা হয়। 

উৎস: American Chemical Society [লিঙ্ক]
৬২.
'সোয়াইন ফ্লু' রোগের ভাইরাস কোনটি?
  1. HN
  2. H1N1
  3. H2N1
  4. H1N2
সঠিক উত্তর:
H1N1
উত্তর
সঠিক উত্তর:
H1N1
ব্যাখ্যা
সোইয়ইন ফ্লু ভাইরাস: 
- সোইয়ইন ফ্লু ভাইরাসটি সর্বপ্রথম ২০০৯ সালের এপ্রিল মাসে মেক্সিকোতে শনাক্ত করা হয়েছিল। পরবর্তীতে এই রোগটি অন্যান্য দেশে ছড়িয়ে পড়ে। 
- সোয়াইন ফ্লু হচ্ছে মানবদেহের ইনফ্লুয়েঞ্জার ভাইরাসের মতোই এক ধরনের ভাইরাস, যা প্রধানত শূকরের দেহে দ্রুত বংশবিস্তার করতে পারে। 
- এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস টাইপ A (H1N1)। 
- বিশ্বস্বাস্থ্য সংস্থা ২০০৯-এর জুন মাসে বিশ্বের ৭৪টি দেশে নতুন H1N1 ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের উপস্থিতির কারণে এই রোগের সাম্প্রতিক অবস্থাকে বিশ্বব্যাপী মহামারি বলে চিহ্নিত করেছে। 
- মানুষ, শূকর ও পাখির সংমিশ্রণে উদ্ভব হওয়া ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের এই রূপটি সম্পর্কে ধারণা করা হয় এটি শূকরের মাধ্যমে মানুষকে আক্রান্ত করেছে। 
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার উপসর্গের মধ্যে জ্বর হওয়া, মাথা ব্যথা, গলা ও শরীর ব্যথা, শ্বাস কষ্ট, ক্ষুধামান্দ্য ও আলস্যবোধ করা, ওজন কমে যাওয়া ইত্যাদি অন্যতম। 
- ২০০৯ সালের ১৮ জুন বাংলাদেশে প্রথম সোয়াইন ফ্লু রোগী শনাক্ত করা হয়। 

উৎস: WHO Website [লিঙ্ক]।
৬৩.
ফিফা বিশ্বকাপ ২০২৬ এ কতটি দেশ অংশগ্রহণ করবে?
  1. ২৪টি
  2. ৩৬টি
  3. ৪২টি
  4. ৪৮টি
সঠিক উত্তর:
৪৮টি
উত্তর
সঠিক উত্তর:
৪৮টি
ব্যাখ্যা
ফিফা বিশ্বকাপ: 
- ফিফা বিশ্বকাপের ২৩ তম আসরটি অনুষ্ঠিত হবে ২০২৬ সালে। 
- কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটি দেশ একসঙ্গে ফিফা বিশ্বকাপ এর ২৩ তম আসরটি আয়োজন করবে। 
- ২০২৬ ফিফা বিশ্বকাপে ৪৮টি দল অংশগ্রহণ করবে। 

অন্যদিকে, 
২২তম ফিফা বিশ্বকাপ-২০২২ এর ফলাফল হচ্ছে-  
- আয়োজক দেশ- কাতার। 
- কাতার বিশ্বকাপে গোল্ডেন বুট জিতেছেন- কিলিয়ান এমবাপ্পে। 
- গোল্ডেন বল জিতেছেন- লিউনেল মেসি। 
- গোল্ডেন গ্লাভস জেতেন আর্জেন্তিনার গোলকিপার- মার্টিনেজ। 
- সেরা তরুণ প্লেয়ারের পুরস্কার পান- আর্জেন্তিনার এনজো ফার্নান্ডেজ। 

উৎস: ফিফার অফিসিয়াল ওয়েবসাইট।
৬৪.
G-7 এর সদস্য দেশ নয় কোনটি?
  1. জার্মানি
  2. জাপান
  3. রাশিয়া
  4. কানাডা
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
G-7 (Group of Seven): 
- G-7 (Group of Seven) হলো বিশ্বের শিল্পোন্নত সাতটি দেশের সরকার/রাষ্ট্র প্রধানদের অর্থনৈতিক ফোরাম যা ১৯৭৫ সালে গঠিত হয়। 
- G-7 এর দেশগুলো হলো- 
• যুক্তরাষ্ট্র, 
• যুক্তরাজ্য, 
• ফ্রান্স, 
• জার্মানি, 
• ইতালি, 
• কানাডা ও 
• জাপান (একমাত্র এশীয় দেশ)। 

- ২০১৪ সালের পূর্বে রাশিয়া এর সদস্য ছিলো, বর্তমানে সদস্য দেশ নয়। তখন এর নাম ছিলো G-8। 

উৎস: g7uk ওয়েবসাইট।
৬৫.
'ব্রি ধান-১০০' হচ্ছে একটি -
  1. খরা সহিষ্ণু ধান
  2. জলমগ্নতা সহিষ্ণু ধান
  3. লবণাক্ততা সহিষ্ণু ধান
  4. জিংক সমৃদ্ধ ধান
সঠিক উত্তর:
জিংক সমৃদ্ধ ধান
উত্তর
সঠিক উত্তর:
জিংক সমৃদ্ধ ধান
ব্যাখ্যা
জিংক সমৃদ্ধ ধানের জাতসমূহ: 
- ব্রি ধান-৬২, 
- ব্রি ধান-৬৪, 
- ব্রি ধান-৭২, 
- ব্রি ধান-৭৪, 
- ব্রি ধান-৮৪, 
- ব্রি ধান-১০০ প্রভৃতি। 

খরা সহিষ্ণু ধানের জাতসমূহ: 
- ব্রি ধান-৪৩, 
- ব্রি ধান-৫৫, 
- ব্রি ধান-৫৬, 
- ব্রি ধান-৫৭, 
- ব্রি ধান-৬৬, 
- ব্রি ধান-৭১, 
- ব্রি ধান-৮৩ প্রভৃতি। 

লবণাক্ততা সহিষ্ণু ধানের জাতসমূহ: 
- ব্রি ধান-৬৭, 
- ব্রি ধান-৬৯, 
- বিনা ধান-১০ ইত্যাদি। 

জলমগ্নতা সহিষ্ণু ধানের জাতসমূহ: 
- ব্রি ধান-৫১, 
- ব্রি ধান-৫২, 
- ব্রি ধান-৭৯ প্রভৃতি। 

উৎস: কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট।