পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৫ মে, ২০২৩সময়50 minutes৭৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৮০
সিলেবাস
পায়রা বন্দর কর্তৃপক্ষ। পদের নাম: সহকারী পরিচালক (গ্রেড-৯) পরীক্ষার তারিখ: ২০-০৫-২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৫ মে, ২০২৩ · ৮০ প্রশ্ন

.
বাংলা ভাষার কোন রীতি সুনির্ধারিত ব্যাকরণের অনুসারী?
  1. ক) চলিত রীতি
  2. খ) কথ্য রীতি
  3. গ) সাধু রীতি
  4. ঘ) লেখা রীতি
সঠিক উত্তর:
গ) সাধু রীতি
উত্তর
সঠিক উত্তর:
গ) সাধু রীতি
ব্যাখ্যা
বাংলা ভাষার সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়মের অনুসারী।

 বাংলা ভাষার সাধু রীতির বৈশিষ্ঠ্য: 
(ক) বাংলা লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট।
(খ) এ রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল।
(গ) সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী।
(ঘ) এ রীতিতে সর্বনাম ও ক্রিয় পদ এক বিশেষ গঠনপদ্ধতি মেনে চলে।

সূত্র: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী (২০১৯ সংস্করণ)। 
.
'জঙ্গম' এর বিপরীত শব্দ কোনটি ?
  1. ক) সৈকত
  2. খ) অরণ্য
  3. গ) স্থাবর
  4. ঘ) সাগর
সঠিক উত্তর:
গ) স্থাবর
উত্তর
সঠিক উত্তর:
গ) স্থাবর
ব্যাখ্যা
'জঙ্গম' এর বিপরীত শব্দ: 'স্থাবর'। 

আরো কিছু গুরুরত্বপূর্ণ বিপরীত শব্দ: 
- 'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান। 
- 'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত। 
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো- বিনীত। 
- 'ঐহিক' শব্দের বিপরীত শব্দ- পারত্রিক।
- 'ইচ্ছুক' শব্দের বিপরীত শব্দ- অনিচ্ছুক।
- 'প্রত্যয়' এর বিপরীত শব্দ- 'সংশয়'। 
- 'ভদ্র' এর বিপরীত শব্দ- অভদ্র। 
- 'বিরত' এর বিপরীত শব্দ- 'নিরত'।  

উৎস: ভাষা শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ। 
.
'জাঁদরেল' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ক) ফারসি
  2. খ) তুর্কি
  3. গ) পর্তুগিজ
  4. ঘ) ইংরেজি
সঠিক উত্তর:
ঘ) ইংরেজি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইংরেজি
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'জাঁদরেল' শব্দটি 'ইংরেজি' ভাষা থেকে এসেছে। 

• 'জাঁদরেল' শব্দের অর্থ- 'বিরাট, প্রকাণ্ড, প্রভাবশালী। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
.
নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
  1. ক) কষ্ট
  2. খ) উপনিষৎ
  3. গ) কল্যাণীয়েষু
  4. ঘ) ভূষণ
সঠিক উত্তর:
ঘ) ভূষণ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ভূষণ
ব্যাখ্যা
• ষত্ব বিধান
- তৎসম শব্দের বানানে মূর্ধন্য ষ- এর ব্যবহারের নিয়মকে ষত্ব বিধান বলে। 

• 'ষ' ব্যবহারের কিছু নিয়ম:
'ঋ' এবং ঋ-কারের পর 'ষ' হয়।
যেমন- ঋষি, কৃষক, উৎকৃষ্ট, দৃষ্টি, সৃষ্টি ইত্যাদি।

• তৎসম শব্দে র - এর পর ষ হয়। 
যথা: বর্ষা, ঘর্ষণ, বর্ষণ ইত্যাদি।

• ট-বর্গীয় ধ্বনির সঙ্গে ষ যুক্ত হয়।
যথা: কষ্ট, স্পষ্ট, নষ্ট, কাষ্ট, ওষ্ঠ ইত্যাদি 

• নিত্য মূর্ধন্য-ষ 
কতোগুলো শব্দে স্বভাবতই 'ষ' হয়।
যেমন:- 
- ষড়ঋতু,
- রোষ,
- কোষ,
- আষাঢ়
- ভাষণ,
- ভাষা,
- ঊষা,
- পৌষ,
- কলুষ
- পাষাণ,
- মানুষ
- ঔষধ,
- ষড়যন্ত্র,
- ভূষণ
- দ্বেষ ইত্যাদি

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ। 
.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) নিষ্পন্ন
  2. খ) নিষ্পন্দ
  3. গ) নিষ্ফল
  4. ঘ) নিস্পৃহ
সঠিক উত্তর:
খ) নিষ্পন্দ
উত্তর
সঠিক উত্তর:
খ) নিষ্পন্দ
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'নিষ্পন্দ'- বানানটি অশুদ্ধ। 

• এর শুদ্ধ বানান: 'নিস্পন্দ'। 

• 'নিস্পন্দ' শব্দের অর্থ- স্পন্দনশূন্য, স্থির, অসাড়, নিশ্চেষ্ট। 

• অন্য অপশনগুলোর শব্দার্থ: 
'নিষ্পন্ন (সংস্কৃত শব্দ) এর অর্থ- 'মীমাংসিত'।  
'নিষ্ফল' শব্দের অর্থ- ফল ধরে না এমন, অনর্থক।  
'নিস্পৃহ' শব্দের অর্থ- বাসনাহীন, অনাসক্ত। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।  
.
‘টাকায় সবই হয়' এখানে 'টাকায়’ কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মে দ্বিতীয়া
  2. খ) সম্প্রদানে সপ্তমী
  3. গ) করণে সপ্তমী
  4. ঘ) অপাদানে সপ্তমী
সঠিক উত্তর:
গ) করণে সপ্তমী
উত্তর
সঠিক উত্তর:
গ) করণে সপ্তমী
ব্যাখ্যা
• ‘টাকায় সবই হয়' এখানে 'টাকায়’- করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ।  

করণ কারক:
- যার দ্বারা বা যার সাহায্যে ক্রিয়া সম্পাদিত হয় তাকে করণ কারক বলে।
- ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। 
- বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে 'কীসের দ্বারা' বা 'কী উপায়ে' প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, তাই করণ কারক। 

• একবচনে ব্যবহৃত ৭মী বিভক্তি: এ, য়, তে, এতে ইত্যাদি। 
তাই বলা যায়, 'টাকায় কী না হয়' বাক্যটি করণ কারকে ৭মী বিভক্তির উদাহরণ। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
.
‘ন্যায়' শব্দের বিশেষণ কোনটি?
  1. ক) ন্যায়সংগত
  2. খ) নীতিবাদ
  3. গ) ন্যায্য
  4. ঘ) নৈতিকতা
সঠিক উত্তর:
গ) ন্যায্য
উত্তর
সঠিক উত্তর:
গ) ন্যায্য
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
• 'ন্যায়' শব্দটি বিশেষ্য, এর বিশেষণ রূপটি হলো- ন্যায্য।

• 'ন্যায়' (বিশেষ্য) শব্দের অর্থ:
- নীতি; যুক্তি; যথার্থ; সত্য; সুবিচার যা সত্যে নিয়ে যায়।

• 'ন্যায্য' (বিশেষণ) শব্দের অর্থ- 'ন্যায়সংগত, যুক্তিসংগত।  

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
.
'নেই আঁকড়া' বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
  1. ক) দ্বন্দু
  2. খ) সখ্যতা
  3. গ) একগুঁয়ে
  4. ঘ) রগচটা
সঠিক উত্তর:
গ) একগুঁয়ে
উত্তর
সঠিক উত্তর:
গ) একগুঁয়ে
ব্যাখ্যা
• 'নেই আঁকড়া' বাগধারাটির সঠিক অর্থ: 'একগুঁয়ে'।  
বাক্য গঠন: রফিকের মত নেই আঁকড়া ছেলেকে চাকরি দেওয়া ঠিক হবেনা। 

আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা রয়েছে: 
- তালকানা বাগধারাটির অর্থ: 'বাতাল অবস্থা'।
- ফপর দালালি বাগধারাটির অর্থ: 'অতিরিক্ত চালবাজ'।
- ননীর পুতুতল বাগধারাটির অর্থ: 'শ্রমবিমুখ'।
- একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ: 'সৌভাগ্যের বিষয়'।
- 'কেতাদুরস্ত' বাগধারাটির অর্থ: 'পরিপাটি'। 
- 'উড়নচণ্ডী' বাগধারাটির অর্থ: 'অপব্যয়ী'।
- 'খয়ের খাঁ' বাগধারাটির অর্থ: 'তোষামোদকারী'। 
 
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'সূর্য' এর প্রতিশব্দ কোনটি?
  1. ক) সুধাংশু
  2. খ) শশাংক
  3. গ) বিধু
  4. ঘ) আদিত্য
সঠিক উত্তর:
ঘ) আদিত্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আদিত্য
ব্যাখ্যা
• 'সূর্য' এর প্রতিশব্দ 'আদিত্য'। 

অন্যদিকে, 
• সুধাংশু, শশাঙ্ক, বিধু = 'চাঁদ' এর প্রতিশব্দ।

• 'সূর্য' শব্দের অন্যান্য প্রতিশব্দ -
- রবি,
- সবিতা,
- দিবাকর,
- আদিত্য,
- দিনমনি,
- দিননাথ,
- দিবাবসু,
- অর্ক,
- ভানু,
- তপন,
- ভাস্কর,
- মার্তণ্ড,
- অংশু,
- প্রভাকর,
- কিরণমালী,
- অরুণ,
- মিহির,  
- দিনপতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০.
‘অবীরা' বলতে কোন নারীকে বুঝায়?
  1. ক) যে স্বামীর বশীভূত
  2. খ) যার পুত্র হয়নি
  3. গ) যার স্বামী ও পুত্র নেই
  4. ঘ) যার বিয়ে হয়নি
সঠিক উত্তর:
গ) যার স্বামী ও পুত্র নেই
উত্তর
সঠিক উত্তর:
গ) যার স্বামী ও পুত্র নেই
ব্যাখ্যা
• 'যার স্বামী ও পুত্র নেই' এর এক কথায় প্রকাশ-  ‘অবীরা'। 

• কিছু এক কথায় প্রকাশ নিম্নরূপ: 
- যে নারীর হাসি পবিত্র = শুচিস্মিতা।
- যে নারীর হাসি সুন্দর = সুহাসিনী।
- যে নারীর হিংসা নেই = অনসূয়া।
- যে নারীর স্বামী বর্তমান = সধবা। 
- যে নারীর স্বামী বিদেশে থাকে = প্রোষিতভর্তৃকা। 
- যে নারী বাড়ি বাড়ি ভিক্ষা করে = ভিখারিনী। 
- যে নারীর হাসি সুন্দর - সুহাসিনী।
- যে নারীর হিংসা নেই - অনসূয়া।
- যে স্ত্রী বশীভূত - স্ত্রৈণ।
- যা ক্রমশ বর্ধিত হয় - বর্ধিষ্ণু।
- যা পূর্বে শোনা যায়নি - অশ্রুতপূর্ব।
- যা সহজে ভেঙ্গে যায় - ভঙ্গুর, ঠুনকো।
- যে সহ্য করতে পারে - সহিষ্ণু।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১১.
'তস্কর' এর বিপরিতার্থক শব্দ কোনটি?
  1. ক) সাধু
  2. খ) লস্কর
  3. গ) নিরীহ
  4. ঘ) নির্লোভ
সঠিক উত্তর:
ক) সাধু
উত্তর
সঠিক উত্তর:
ক) সাধু
ব্যাখ্যা
• 'তস্কর' শব্দের  অর্থ 'চোর বা অপহরণ কারী' এবং এর বিপরীত শব্দ- 'সাধু'। 

• কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দের উদাহরণ- 
- 'তিক্ত' এর বিপরীত শব্দ- 'মধুর',
- 'ত্যাগ' এর বিপরীত শব্দ- 'ভোগ',
- 'ত্বরা' এর বিপরীত শব্দ- বিলম্ব,
- 'তিমির' এর বিপরীত শব্দ- 'আলোক',
- 'তরল' এর বিপরীত শব্দ- 'কঠিন',
- 'তিরস্কার' এর বিপরীত শব্দ- 'পুরস্কার',
- 'তেজ' এর বিপরীত শব্দ- 'মন্দা',
- 'তাপ' এর বিপরীত শব্দ- 'শৈত্য'। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
'প্রবেশ করার ইচ্ছা' কে এক কথায় কী বলা হয়?
  1. ক) বিবিক্ষা
  2. খ) বিবিক্ত
  3. গ) বিবাসন
  4. ঘ) বিবর্ধন
সঠিক উত্তর:
ক) বিবিক্ষা
উত্তর
সঠিক উত্তর:
ক) বিবিক্ষা
ব্যাখ্যা
• 'প্রবেশ করার ইচ্ছা' এর এক কথায় বলা হয়- 'বিবিক্ষা'। 

• আরো কিছু গুরুত্বপূর্ণ এর এক কথায় প্রকাশ: 
-  ‘লাভ করার ইচ্ছ‘ এর এক কথায় প্রকাশ- লিপ্সা।
- 'বলার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ- বিবক্ষা।
- ‘ভোজন করার ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ- বুভুক্ষা।
- 'বমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ = বিবমিষা।
- 'বাস করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ = বিবৎসা।
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ = জিগীষা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান,  বাংলা ব্যাকরণ নবম-দশম শ্রেণি। 
১৩.
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত ২০২০ সালে ২রা ফেব্রুয়ারি প্রকাশিত গ্রন্থটির নাম -----
  1. ক) আমার দেখা নয়াচীন
  2. খ) অসমাপ্ত আত্মজীবনী
  3. গ) কারাগারের রোজনামচা
  4. ঘ) মুক্তিযুদ্ধের ইতিহাস
সঠিক উত্তর:
ক) আমার দেখা নয়াচীন
উত্তর
সঠিক উত্তর:
ক) আমার দেখা নয়াচীন
ব্যাখ্যা
• “আমার দেখা নয়াচীন” জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর চীন ভ্রমণের উপর লেখা গ্রন্থ।
- এই গ্রন্থটি তার প্রকাশিত তৃতীয় গ্রন্থ।
- ০২ ফেব্রুয়ারী ২০২০ বাংলা একাডেমি এটি প্রকাশ করে।
- ১৯৫২ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে বিশ্ব শান্তি সম্মেলনে যোগ দিতে নয়া চীন যান বঙ্গবন্ধু।
- তার এ সফরের অভিজ্ঞতাই এ গ্রন্থে বর্ণনা করা হয়েছে।

সূত্র: আমার দেখা নয়াচীন : বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমান। 
১৪.
SAARC এর ১৪তম মহাসচিব হিসেবে নিয়োগ লাভ করেন কোন দেশের কূটনীতিক?
  1. ক) ভারত
  2. খ) পাকিস্তান
  3. গ) শ্রীলংকা
  4. ঘ) বাংলাদেশ
সঠিক উত্তর:
গ) শ্রীলংকা
উত্তর
সঠিক উত্তর:
গ) শ্রীলংকা
ব্যাখ্যা
• SAARC এর পূর্ণরুপ: South Asian Association for Regional Cooperation.
- সার্কের বর্তমান (১৪তম) মহাসচিব হলেন শ্রীলংকার ইসালা রুয়ান উরেকুন।
- তিনি ২০২০ সালের ১ মার্চ সার্কের নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত। সার্কের বর্তমান সদস্য ৮টি।
- সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।

সূত্র: SAARC ওয়েবসাইট। 
১৫.
বাংলাদেশের ক্ষুদ্রতম হাওর কোনটি?
  1. ক) পাথর চাগুলি
  2. খ) চলনবিল
  3. গ) হাইলি
  4. ঘ) বুরবুক
সঠিক উত্তর:
ঘ) বুরবুক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বুরবুক
ব্যাখ্যা
• হাওর:
- হাকালুকি হাওর বাংলাদেশের বৃহত্তর হাওর।
- এটি মৌলভীবাজার ও সিলেট জেলায় অবস্থিত।
- হাকালুকি হাওরে প্রায় ২৩৮টি বিল রয়েছে।
- শনির হাওর ও টাঙ্গুয়ার হাওর সুনামগঞ্জ জেলায় অবস্থিত।
- টাঙ্গুয়ার হাওর বিভিন্ন জাতের মৎস্য প্রজাতি ও অতিথি পাখির জন্য বিখ্যাত।
- বাংলাদেশের ক্ষুদ্রতম হাওর- বুরবুক হাওর। এটি সিলেট জেলার জৈন্তাপুরে অবস্থিত।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন ও বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর ওয়েবসাইট।
১৬.
গত শনিবার টম স্কুলে ছিল না। এর পূর্বে ও সে আরো চার দিন অনুপস্থিত ছিল। আজ সোমবার এবং ৩১ শে অক্টোবর। টম প্রথম কোন দিন এবং কোন তারিখে অনুপস্থিত ছিল।
  1. ক) সোমবার, ২৪ অক্টোবর
  2. খ) মঙ্গলবার, ২৫ অক্টোবর
  3. গ) বুধবার, ২৬ অক্টোবর
  4. ঘ) বৃহস্পতিবার, ২৭ অক্টোবর
সঠিক উত্তর:
খ) মঙ্গলবার, ২৫ অক্টোবর
উত্তর
সঠিক উত্তর:
খ) মঙ্গলবার, ২৫ অক্টোবর
ব্যাখ্যা
প্রশ্ন: গত শনিবার টম স্কুলে ছিল না। এর পূর্বে ও সে আরো চার দিন অনুপস্থিত ছিল। আজ সোমবার এবং ৩১ শে অক্টোবর। টম প্রথম কোন দিন এবং কোন তারিখে অনুপস্থিত ছিল।

সমাধান:
মঙ্গলবার = ২৫ শে অক্টোবর
বুধবার =২৬ শে অক্টোবর
বৃহস্পতিবার = ২৭ শে অক্টোবর
শুক্রবার = ২৮ শে অক্টোবর
গত শনিবার = ২৯ শে অক্টোবর
গত রবিবার = ৩০ শে অক্টোবর
আজ সোমবার = ৩১ শে অক্টোবর

গত শনিবারের পূর্বে আরো চার দিন মানে ২৫ শে অক্টোবর(মঙ্গলবার ) থেকে ২৮ শে অক্টোবর (শুক্রবার) এই চার দিন  অনুপস্থিত ছিল। 
টম প্রথম মঙ্গলবার, ২৫ অক্টোবর অনুপস্থিত ছিল। 
১৭.
হাতির ঝিলের নকশা পরিকল্পনাকারী?
  1. ক) মৃণাল হক
  2. খ) এহসান খান
  3. গ) মইনুল হক
  4. ঘ) ভাস্কর রাশা
সঠিক উত্তর:
খ) এহসান খান
উত্তর
সঠিক উত্তর:
খ) এহসান খান
ব্যাখ্যা
• হাতিরঝিল বাংলাদেশের রাজধানী ঢাকার একটি এলাকা যা জনসাধারণের চলাচলের জন্য তৈরি করা হয়েছে।
- এ প্রকল্প এলাকাটি উদ্বোধন ও জনসাধারণের জন্য উন্মুক্ত হয় ২০১৩ সালের ২ জানুয়ারি।
- হাতির ঝিলের নক্‌শা পরিকল্পনাকারী-এহসান খান

তথ্যসূত্র: দৈনিক প্রথম আলো। 
১৮.
বাংলাদেশে প্রস্তাবিত 'এক্সক্লুসিভ ট্যুরিজম জোন' টি কোন সমুদ্র বন্দরে অবস্থিত?
  1. ক) ইনানি
  2. খ) সাবরং
  3. গ) লাবনি
  4. ঘ) কুয়াকাটা
সঠিক উত্তর:
খ) সাবরং
উত্তর
সঠিক উত্তর:
খ) সাবরং
ব্যাখ্যা
• এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন:
- কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাংয়ে একটি পর্যটন অঞ্চল তৈরি করা হয়েছে।
- কক্সবাজারের সাবরাং ট্যুরিজমের ১ হাজার ১৬৫ একর জমি রয়েছে। এতে চাষযোগ্য ৯১.৬৮ একর, খাস ৯৩৭.৪৬ একর ও বিচ ১৩৫.৭১ একর।

- এছাড়া অপর অর্থনৈতিক অঞ্চল নাফনদীর বুকে জেগে ওঠা জালিয়ার দ্বীপে ২৭১.৯৩ একর জমি রয়েছে। এতে অত্যাধুনিক পর্যটন কেন্দ্র গড়ে তোলা হচ্ছে।

- দেশের পর্যটন শিল্পের প্রতি বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে সীমান্ত উপজেলা টেকনাফে তা বাস্তবায়ন করা হচ্ছে।
- এ সাবরাং ট্যুরিজম পার্কে একাধিক আন্তর্জাতিক মানের হোটেল, কটেজ, বিচ ভিলা, ওয়াটার ভিলা, নাইট ক্লাব, কার পার্কিং, সুইমিংপুল, কনভেনশন হল, বার, অডিটোরিয়াম, অ্যামিউজমেন্ট পার্ক, ক্রাফট মার্কেট, ল্যান্ডস্কেপিংসহ বিভিন্ন পর্যটন সুবিধা থাকবে বলে জানা গেছে।

তথ্যসূত্র: দৈনিক ইনকিলাব।
১৯.
হাজার দ্বীপের দেশ বলা হয় কোন দেশকে?
  1. ক) মালয়শিয়াকে
  2. খ) আয়ারল্যান্ড
  3. গ) ইন্দোনেশিয়া
  4. ঘ) ফিনল্যান্ড
সঠিক উত্তর:
গ) ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
গ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
- ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র।
- ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপগুলো হচ্ছে - সুমাত্রা, জাভা, বালি ইত্যাদি।
- ইন্দোনেশিয়াকে 'হাজার দ্বীপের দেশ' ও বলা হয়।

উৎসঃ ওয়ার্ল্ড এটলাস
২০.
ইউক্রেনের রাজধানীর নাম কি?
  1. ক) kazan
  2. খ) kiev
  3. গ) aden
  4. ঘ) crimea
সঠিক উত্তর:
খ) kiev
উত্তর
সঠিক উত্তর:
খ) kiev
ব্যাখ্যা
• ইউক্রেন পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র।
- আয়তনে ইউক্রেন ইউরোপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র।
- এটির আয়তন ৬০৫,৬২৮ বর্গ কিলোমিটার।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ নিপার নদীর তীরে অবস্থিত।
- দোনবাস ও লুহানস্ক ইউক্রেনের দুটো রুশভাষী সংঘাতপূর্ণ অঞ্চল।

সূত্র: হিস্টোরি ডটকম।
২১.
বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী ২০২১-২০২২ অর্থ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত?
  1. ক) ৬.৯৪
  2. খ) ৭.২১
  3. গ) ৭.২৫
  4. ঘ) ৭.৮৮
সঠিক উত্তর:
গ) ৭.২৫
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭.২৫
ব্যাখ্যা
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত ২০২১-২০২২ অর্থবছরের চূড়ান্ত হিসাব অনুসারে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার ৭.১০ শতাংশ।

খাত অনুসারে জিডিপির প্রবৃদ্ধির হার:
- কৃষিখাতে : ৩.০৫ শতাংশ
- শিল্পখাতে : ৯.৮৬ শতাংশ
- সেবাখাতে : ৬.২৬ শতাংশ।
- সর্বাধিক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে বৃহৎ শিল্পখাতে ১৫.৬৮ শতাংশ।

উল্লেখ্য, ২০২১-২০২২ অর্থবছরে সাময়িক হিসাবে স্থিরমূল্যে জিডিপির প্রবৃদ্ধির হার ছিলো ৭.২৫ শতাংশ।

যেহেতু অপশনে ৭.১০ নেই এবং ৭.২৫ রয়েছে, তাই আমরা সঠিক উত্তর হিসেবে ৭.২৫ গ্রহণ করছি।

(তথ্যসূত্র: বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ওয়েবসাইট)
২২.
কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত "বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের” দৈর্ঘ্য কত?
  1. ক) ৩.২৮ কি.মি.
  2. খ) ৩.৩০ কি. মি.
  3. গ) ৩.8০ কি.মি.
  4. ঘ) ৩.৪২ কি.মি.
সঠিক উত্তর:
গ) ৩.8০ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩.8০ কি.মি.
ব্যাখ্যা
• বঙ্গবন্ধু টানেল:
- দেশের ফাস্ট ট্র্যাক মেগাপ্রকল্পের একটি বঙ্গবন্ধু টানেল নির্মাণ।
- চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত হচ্ছে দেশের প্রথম টানেল।
- জাপানি সংস্থা জাইকা প্রথম কর্ণফুলী নদীতে টানেল নির্মাণের সুপারিশ করে।
- ১৪ অক্টোবর ২০১৭ বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং চীন সরকারের পক্ষ থেকে দ্য এক্সিম ব্যাংক অব চায়না এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় এবং ঐ দিনই টানেলের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়।
- মূল টানেলের দৈর্ঘ্য ৩.৪ কিমি এবং উভয় পাশের সংযোগ সড়ক ৫.৩৫ কিমি।
- চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে দেশের প্রথম টানেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মিত হচ্ছে।
- এটি চট্টগ্রাম শহরের পতেঙ্গা ও আনোয়ারা উপজেলাকে সংযুক্ত করবে।
• টানেলের নির্মাতা প্রতিষ্ঠান চায়না কমিউনিকেশন্স কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড (CCCC)।

সূত্র: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। 
২৩.
প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে?
  1. ক) রাশিয়া
  2. খ) চীন
  3. গ) জার্মানী
  4. ঘ) কোরিয়া
সঠিক উত্তর:
ক) রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ক) রাশিয়া
ব্যাখ্যা
- বিশ্বের প্রথম দেশ হিসাবে ফাইজারের তৈরি কোভিড-১৯ টিকার অনুমোদন দেয় যুক্তরাজ্য।
- কিন্তু বিশ্বের প্রথম দেশ হিসাবে এবং কোনরকম তথ্য প্রকাশ না করেই অগাস্ট মাসে স্থানীয়ভাবে ব্যবহারের জন্য টিকার লাইসেন্স দেয় রাশিয়া।
- প্রশ্নের অপশন অনুযায়ী উত্তর করতে হবে।

উৎস: বিবিসি বাংলা নিউজ পত্রিকা রিপোর্ট।
২৪.
বিটকয়েন কি?
  1. ক) লবনের দানা
  2. খ) ইলেকট্রনিক মুদ্রা
  3. গ) ভার্চুয়ল গেইম
  4. ঘ) এক ধরণের সফটওয়ার
সঠিক উত্তর:
খ) ইলেকট্রনিক মুদ্রা
উত্তর
সঠিক উত্তর:
খ) ইলেকট্রনিক মুদ্রা
ব্যাখ্যা
• অনলাইনে ডলার-পাউন্ড-ইউরোর পাশাপাশি কেনাকাটা করা যায় বিটকয়েনে।
- তবে অন্যান্য মুদ্রাব্যবস্থায় যেমন সে দেশের সরকার ও কেন্দ্রীয় ব্যাংক জড়িত থাকে, বিটকয়েনের ক্ষেত্রে তা নয়।
- ২০০৯ সালে সাতোশি নাকামোতো ছদ্মনামের কেউ কিংবা একদল সফটওয়্যার ডেভেলপার নতুন ধরনের ভার্চ্যুয়াল মুদ্রা বা ইলেকট্রনিক মুদ্রার প্রচলন করে।
- এ ধরনের মুদ্রা ক্রিপ্টোকারেন্সি নামে পরিচিতি পায়।
- নাকামোতোর উদ্ভাবিত সে ক্রিপ্টোকারেন্সির নাম দেওয়া হয় বিটকয়েন।

সূত্র: প্রথম আলো। 
২৫.
পায়রা বন্দরের কার্যক্রম কত সালে শুরু হয়?
  1. ক) ২০১২ ইং
  2. খ) ২০১৩ ইং
  3. গ) ২০১৪ ইং
  4. ঘ) ২০১৫ ইং
সঠিক উত্তর:
খ) ২০১৩ ইং
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০১৩ ইং
ব্যাখ্যা
২০১৩ সালে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে পায়রা বন্দরের যাত্রা শুরু হয়েছে।
- পায়রা বন্দরটি পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠার জন্য যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান এইচআর ওয়েলিংফোর্ড কর্তৃক Feasibility Study সম্পন্ন করা হয়।
- উক্ত প্রতিষ্ঠান কর্তৃক প্রণীত প্রতিবেদনে বন্দরটি বাস্তবায়নের সুবিধার্থে বন্দরের সকল কার্যক্রমকে ১৯টি কম্পোনেন্টে বিভাজন করা হয়েছে।
- তন্মধ্যে ১২টি কম্পোনেন্ট নৌপরিবহন মন্ত্রণালয় ও ৭টি কম্পোনেন্ট অন্যান্য মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং সেই অনুযায়ী ধাপে ধাপে বন্দরটি পূর্ণাঙ্গরুপে গড়ে তোলার কাজ চলমান রয়েছে। 
-  ধারনা করা যায় যে, এ বন্দর প্রতিষ্ঠার ফলে দেশের অর্থনৈতিক কর্মকান্ডে যে গতি সঞ্চার হবে তাতে দেশের জিডিপি প্রায় ২% বৃদ্ধি পাবে।

সূত্র: পায়রা বন্দর কর্তৃপক্ষ।
২৬.
বাংলাদেশে মোট সমুদ্র বন্দর কয়টি?
  1. ক) ৫টি
  2. খ) ৪টি
  3. গ) ৩টি
  4. ঘ) ২টি
সঠিক উত্তর:
গ) ৩টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩টি
ব্যাখ্যা
• বাংলাদেশের প্রথম সমুদ্রবন্দর - চট্টগ্রাম সমুদ্রবন্দর।
- এটি ১৮৮৭ সালে প্রতিষ্ঠিত হয়।

- বাংলাদেশের দ্বিতীয় সমুদ্রবন্দর - মোংলা সমুদ্রবন্দর।
- এটি ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়।

- বাংলাদেশের তৃতীয় সমুদ্রবন্দর এবং স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্রবন্দর - পায়রা সমুদ্রবন্দর। 
- এটি ২০১৬ সালে যাত্রা শুরু করে।

• মাতারবাড়ী সমুদ্রবন্দরের কাজ এখনো শেষ হয়নি, এটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে ২০২৫ সালে।
- তাই বলা যায় বাংলাদেশে বাংলাদেশে মোট সমুদ্র বন্দর ৩টি। 

উৎস: প্রথম আলো ও সংশ্লিষ্ট বন্দর ওয়েবসাইট।
২৭.
পায়রা বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যানের নাম কি?
  1. ক) রিয়ার এডমিরাল এম সোহাইল
  2. খ) রিয়ার এডমিরাল গোলাম সাদেক
  3. গ) রিয়ার এডমিরাল এম শাহজাহান
  4. ঘ) রিয়ার এডমিরাল শহীদ আজাদ
সঠিক উত্তর:
খ) রিয়ার এডমিরাল গোলাম সাদেক
উত্তর
সঠিক উত্তর:
খ) রিয়ার এডমিরাল গোলাম সাদেক
ব্যাখ্যা
• পায়রা সমুদ্র বন্দর বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর।
- এটি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত।
- পায়রা সমুদ্র বন্দর প্রতিষ্ঠিত হয় ১৩ আগস্ট ২০১৬।
- বর্তমান চেয়ারম্যান: রিয়ার এডমিরাল গোলাম সাদেক। 
- ২০১৩ সালে দেশের তৃতীয় সমুদ্র বন্দর হিসেবে পায়রা বন্দরের যাত্রা শুরু হয়েছে।

সূত্র: পায়রা বন্দর কর্তৃপক্ষ।
২৮.
পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোনটি?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) সাংহাই
  3. গ) সিঙ্গাপুর
  4. ঘ) মায়ামি
সঠিক উত্তর:
খ) সাংহাই
উত্তর
সঠিক উত্তর:
খ) সাংহাই
ব্যাখ্যা
পোর্ট অব সাংহাই:
- বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র বন্দর হচ্ছে চীনের ‘পোর্ট অব সাংহাই’ বা সাংহাই বন্দর।
- ইয়াংজি নদীর মোহনায় অবিস্তত এই বন্দরটির আয়তন ৩ হাজার ৬১৯ বর্গ কিলোমিটার।
- এই পরিচালনা করে সাংহাই ইন্টারন্যাশনাল পোর্ট গ্রুপ (এসআইপিজি)।
- ২০ কিলোমিটার দীর্ঘ জেটিতে রয়েছে ১২৫টি বার্থ (নৌযান ভিড়ানোর স্থান)।
- এই বন্দরে মাসে প্রায় দুই হাজার কন্টেইনার জাহাজ আসা-যাওয়া করে।
- চীনের বৈদেশিক বাণিজ্যের একচতুর্থাংশ এই বন্দর দিয়েই পরিচালিত হয়।

তথ্যসূত্র: World Shipping Council
২৯.
বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি হাওয়ার নূন্যতম বয়স কত?
  1. ক) ১৮ বছর
  2. খ) ২৫ বছর
  3. গ) ৩০ বছর
  4. ঘ) ৩৫ বছর
সঠিক উত্তর:
ঘ) ৩৫ বছর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৩৫ বছর
ব্যাখ্যা
• বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার নূন্যতম বয়স ২৫ বছর।
- সংবিধানের ৪৮(৪) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স ৩৫ বছর।
- বাংলাদেশ সংবিধানের ১২২(২) খ অনুচ্ছেদ অনুযায়ী ব্যক্তির ভোটাধিকার প্রাপ্তির নূন্যতম বয়স ১৮ বছর।
- সংবিধানের ১২২(১) অনুচ্ছেদে বলা আছে 'প্রাপ্ত বয়স্কদের ভোটাধিকার- এই নীতির ভিত্তিতে সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়।'
- তাই ভোটার হওয়ার নূন্যতম বয়স ১৮ বছর।
- রাষ্ট্রপতি হওয়ার নূন্যতম বয়স ৩৫ বছর

উৎসঃ বাংলাদেশের সংবিধান।
৩০.
জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান-
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) চতুর্থ
সঠিক উত্তর:
ঘ) চতুর্থ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চতুর্থ
ব্যাখ্যা
• জনসংখ্যায় বিশ্বে বাংলাদেশের অবস্থান- অষ্টম,
• জনসংখ্যায় মুসলিম বিশ্বে অবস্থান - চতুর্থ। 
• জনসংখ্যার সার্কভুক্ত দেশসমূহে অবস্থান - তৃতীয়।

উৎস:- বিশ্ব জনসংখ্যা রিপোর্ট- ২০২২ ও বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। 
৩১.
২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কয়টি দেশে অনুষ্ঠিত হবে?
  1. ক) ১টি
  2. খ) ২টি
  3. গ) ৩টি
  4. ঘ) ৪টি
সঠিক উত্তর:
গ) ৩টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩টি
ব্যাখ্যা
• ২০২৬ সালের ৮ জুন থেকে ৩ জুলাই ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপ প্রতিযোগিতা যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে
- ২৩তম বিশ্বকাপের চূড়ান্ত পর্বে প্রথম বারের মতো ৪৮টি দেশ অংশগ্রহণ করবে।
- ২২তম ফিফা ফুটবল বিশ্বকাপ চলতি ২০২২ সালের ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর কাতারে অনুষ্ঠিত হয়।
- প্রথম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা ১৯৩০ সালে উরুগুয়েতে অনুষ্ঠিত হয়েছিলো।

তথ্যসূত্র: ফিফা ওয়েবসাইট। 
৩২.
I agree  _____ you _____ the proposal. Fill in the blanks with right options.
  1. ক) with, on
  2. খ) with, to
  3. গ) with, of
  4. ঘ) of, with
সঠিক উত্তর:
খ) with, to
উত্তর
সঠিক উত্তর:
খ) with, to
ব্যাখ্যা
Agree with- কাহারও সঙ্গে কোন বিষয়ে একমত হওয়া। 
Agree to- কোন প্রস্তাবে সম্মত হওয়া। 

• প্রদত্ত বাক্যে ব্যক্তির সাথে রাজি হওয়া অর্থে 'with' এবং প্রস্তাবে সম্মত হওয়া অর্থে 'to' appropriately বসবে। 

Complete sentence: I agree with you to the proposal. 
অর্থ: আমি আপনার প্রস্তাবের সাথে একমত। 

Source: 
1. A Passage to the English Language by S.M. Zakir Hussain. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
৩৩.
Which of the following words is an odd to the others?
  1. ক) Joey
  2. খ) Filly
  3. গ) Vixen
  4. ঘ) Calf
সঠিক উত্তর:
গ) Vixen
উত্তর
সঠিক উত্তর:
গ) Vixen
ব্যাখ্যা
প্রদত্ত অপশনগুলোর মধ্যে একমাত্র Vixen (শৃগালী) হলো পূর্ণবয়স্ক পশু।

• Joey (noun):
English Meaning- A baby animal especially: a baby kangaroo. 
Bengali Meaning- ক্যাঙ্গারুর বাচ্চা। 

• Filly (noun): 
English Meaning- A young female horse usually of less than four years.
Bengali Meaning- বাচ্চা ঘোটকী। 

• Calf (noun): 
English Meaning- The young of the domestic cow.
Bengali Meaning- বাছুর; এক বছর বয়স পর্যন্ত তিমি, হাতি, সিল প্রভৃতি জন্তুর শাবক।

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৪.
Which of the following words is antonym for 'Ingenious"?
  1. ক) Crafty
  2. খ) Inane
  3. গ) Incompetent
  4. ঘ) Skillful
সঠিক উত্তর:
গ) Incompetent
উত্তর
সঠিক উত্তর:
গ) Incompetent
ব্যাখ্যা
• Ingenious - উদ্ভাবনকুশল; উপায়জ্ঞ; বিচক্ষণ

• অপশনে উল্লেখিত অন্য শব্দ গুলোর অর্থ - 
ক) Crafty -  কুশলী; শঠ।
খ) Inane - অসার; নিঃসার; তুচ্ছ; ফাঁকা
গ) Incompetent - অযোগ্য; যোগ্যতাহীন; অনুপযুক্ত; অনধিকারী।
ঘ) Skillful - দক্ষ; পটু।
- সুতরাং, বোঝা যাচ্ছে, অর্থানুযায়ী Ingenious এর সঠিক antonym হবে - Incompetent.

Source: Bangla Academy Dictionary.
৩৫.
Meaning of the idiom "have one's duck in a row" is____
  1. ক) well organized
  2. খ) being close
  3. গ) do everything
  4. ঘ) full count
সঠিক উত্তর:
ক) well organized
উত্তর
সঠিক উত্তর:
ক) well organized
ব্যাখ্যা
Have one's duck in a row: 
• English Meaning- To get everything properly organized and under control. 
• Bengali Meaning- সবকিছু সঠিকভাবে সংগঠিত এবং নিয়ন্ত্রণ করা। 

Example Sentence- The government needs to get its ducks in a row.

Source: Collins Dictionary.
৩৬.
Choose the correct spelling.
  1. ক) Nausea
  2. খ) spacesuite
  3. গ) Mandetory
  4. ঘ) Diseminate
সঠিক উত্তর:
ক) Nausea
উত্তর
সঠিক উত্তর:
ক) Nausea
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - সঠিক বানান হচ্ছে - Nausea.
• Nausea -
English Meaning: a feeling of sickness with an inclination to vomit.
Bangla Meaning: বমনেচ্ছা; বমিবমি ভাব; বিতৃষ্ণাবোধ; বিরাগবোধ; বিবমিষা; সমুদ্রপীড়া

• অন্য অপশন গুলোর সঠিক বানান - 

• spacesuite - spacesuit 
• Mandetory - Mandatory
• Diseminate - Disseminate

Source: Bangla Academy Dictionary and Oxford Dictionary.
৩৭.
"A fair little girl set under a tree"? এই বাক্যটির preposition কোনটি?
  1. ক) fair
  2. খ) little girl
  3. গ) under
  4. ঘ) tree
সঠিক উত্তর:
গ) under
উত্তর
সঠিক উত্তর:
গ) under
ব্যাখ্যা
• "A fair little girl set under a tree"? এই বাক্যটির preposition হচ্ছে under.
- Noun word Tree এর পূর্বে বসে tree কে modify করায়, এটি preposition হয়েছে।
- যে Word কোন Noun বা Pronoun এর পূর্বে বসে Sentence এর অন্য কোন Word এর সাথে সম্পর্ক স্থাপন করে তাকে Preposition বলে ।
৩৮.
'Our teacher told us off for being late'. The underline phrase is closest to
  1. ক) expelled us
  2. খ) detained us
  3. গ) scolded us
  4. ঘ) punished us
সঠিক উত্তর:
গ) scolded us
উত্তর
সঠিক উত্তর:
গ) scolded us
ব্যাখ্যা
• Tell someone off (phrasal verb)
Meaning: reprimand or scold someone/ to speak angrily to someone because they have done something wrong.
- অর্থাৎ,  'Our teacher told us off for being late'. The underline phrase is closest to - scolded us.
৩৯.
'The new king did not take after his father'. The underline phrase is closest to:
  1. ক) follow
  2. খ) run after
  3. গ) contradict
  4. ঘ) resemble
সঠিক উত্তর:
ঘ) resemble
উত্তর
সঠিক উত্তর:
ঘ) resemble
ব্যাখ্যা
• Take after একটি phrasal verb.
- যার অর্থ হচ্ছে একইরকম হওয়া বা সাদৃশ্য হওয়া, বিশেষত চেহারা বা স্বভাবে৷

অন্য অপশন গুলোর মধ্যে - 
• follow - পরে আসা, যাওয়া, বসা; পিছে পিছে আসা/যাওয়া; অনুসরণ/অনুগমন করা
• run after - কোনো কিছু পাবার জন্য তার পেছনে ছোটা।
• contradict - অস্বীকার করা; প্রতিবাদ করা; বিরুদ্ধ মত প্রকাশ করা
• resemble - সাদৃশ্য, প্রতিচ্ছায়া বা অনুরূপতা৷

- সুতরাং, বোঝা যাচ্ছে -  'The new king did not take after his father'.- The underline phrase is closest to: resemble.
৪০.
Translate into English: সে কি এ খবরটি পেয়ে থাকবে?
  1. ক) Would this news get by him?
  2. খ) Will he have got this news?
  3. গ) Would this news got by him?
  4. ঘ) Will he get this news?
সঠিক উত্তর:
খ) Will he have got this news?
উত্তর
সঠিক উত্তর:
খ) Will he have got this news?
ব্যাখ্যা
• 'সে কি এ খবরটা পেয়ে থাকবে?'
- বাক্যটি Future Perfect Tense নির্দেশ করছে।
- ভবিষ্যৎ কালে কোনো কাজ করে থাকবে, হয়ে থাকবে এরকম অর্থ প্রকাশ করলে বাক্যটি Future perfect tense - এ হয়। 
- অতএব এর যথার্থ ইংরেজি অনুবাদ হবে: Will he have got this news?
৪১.
What is the feminine gender of the word 'proprietor'?
  1. ক) proprietrix
  2. খ) proprietoree
  3. গ) proprietory
  4. ঘ) proprietorship
সঠিক উত্তর:
ক) proprietrix
উত্তর
সঠিক উত্তর:
ক) proprietrix
ব্যাখ্যা
• Proprietor = স্বত্বাধিকারী।
- এর feminine gender হচ্ছে - proprietrix.
- Foreign masculine gender এর শেষে Tor থাকলে Feminine form এ Tor এর পরিবর্তে Trix হয়।
৪২.
যদি A, B এবং C তিনটি সেট হয়, তাহলে A × (B ∪ C) নিচের কোনটি সমান হবে-
  1. ক) (A × B) ∪ (A × C)
  2. খ) (A ∪ B) × (A ∪ C)
  3. গ) (A × B) ∩ (A × C)
  4. ঘ) None of the above
সঠিক উত্তর:
ক) (A × B) ∪ (A × C)
উত্তর
সঠিক উত্তর:
ক) (A × B) ∪ (A × C)
ব্যাখ্যা
যদি A, B এবং C তিনটি সেট হয়, তাহলে A × (B ∪ C) নিচের কোনটি সমান হবে-

সমাধান: যেকোন সেট A, B, C এর জন্য 
A × (B ∪ C) = (A × B) ∪ (A × C)
A × (B ∩ C) = (A × B) ∩  (A × C)
৪৩.
দুটি সরলরেখা একটি অপরটির উপর উলম্ব অবস্থায় থাকবে, যদি তাদের Slop মানের পার্থক্য হয়-
  1. ক) - 1
  2. খ) 0
  3. গ) 1
  4. ঘ) None of these
সঠিক উত্তর:
ঘ) None of these
উত্তর
সঠিক উত্তর:
ঘ) None of these
ব্যাখ্যা
কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য: 
1. যদি কোনো রেখা x-অক্ষের সমান্তরাল হয় তবে θ = 0° এবং m = = tan 0° = 0 অর্থাৎ x-অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল শূন্য (0)
2.  যদি কোনো রেখা y-অক্ষের সমান্তরাল হয় তবে θ = 90° এবং m = tan 90° = 0 অর্থাৎ y-অক্ষের সমান্তরাল সরলরেখার ঢাল সংজ্ঞায়িত নয় ।
3. দুইটি সরলরেখার ঢাল সমান হলে তারা পরস্পর সমান্তরাল হবে।
4. দুইটি সরলরেখা পরস্পর লম্ব হলে তাদের ঢালদ্বয়ের গুণফল - 1 হবে অর্থাৎ m1m2 = - 1 হবে।
৪৪.
একটি পাম্প ২ঘণ্টায় একটি ট্যাঙ্কে পানি ভর্তি করতে পারে, কিন্তু লিক থাকায় ট্যাঙ্কটি পূরণ করতে (৭/৩) ঘণ্টা সময় লাগে, তাহলে লিকটি দিয়ে কত সময়ে পুরো ট্যাঙ্কটি খালি হবে।
  1. ক) (১৩/৩) ঘণ্টা
  2. খ) ৭ ঘণ্টা
  3. গ) ৮ ঘণ্টা
  4. ঘ) ১৪ ঘণ্টা
সঠিক উত্তর:
ঘ) ১৪ ঘণ্টা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৪ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পাম্প ২ঘণ্টায় একটি ট্যাঙ্কে পানি ভর্তি করতে পারে, কিন্তু লিক থাকায় ট্যাঙ্কটি পূরণ করতে (৭/৩) ঘণ্টা সময় লাগে, তাহলে লিকটি দিয়ে কত সময়ে পুরো ট্যাঙ্কটি খালি হবে।

সমাধান:
পাম্প দ্বারা ১ ঘণ্টায় পূর্ন হয় ট্যাঙ্কের = 1/2 অংশ
পাম্প এবং লিক দ্বারা ১ ঘণ্টায় পূর্ন হয় ট্যাঙ্কের = 3/7 অংশ

 লিক দ্বারা 1 ঘন্টায় খালি হয় ট্যাঙ্কের  = 1/2 - 3/7 অংশ
=  (7 - 6)/14 অংশ
= 1/14 অংশ
 
 লিক দ্বারা ট্যাঙ্কের 1/14 অংশ খালি হয় 1 ঘণ্টায়
 লিক দ্বারা ট্যাঙ্কের 1(সম্পূর্ণ) অংশ খালি হয় (1× 14)/1 ঘণ্টায়
= 14 ঘণ্টা
৪৫.
একটি পন্য বিক্রয় করে পাইকারী বিক্রেতা ২০% এবং খুচরা বিক্রেতা ২০% লাভ করে। যদি পন্যটির খুচরা বিক্রয় মূল্য ৫৭৬ টাকা হয় তবে পাইকারী বিক্রেতার ক্রয়মূল্য কত?
  1. ক) ২৫০ টাকা
  2. খ) ৩০০ টাকা
  3. গ) ৪০০ টাকা
  4. ঘ) ৪৮০ টাকা
সঠিক উত্তর:
গ) ৪০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
গ) ৪০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি পণ্য বিক্রয় করে পাইকারী বিক্রেতা ২০% এবং খুচরা বিক্রেতা ২০% লাভ করে। যদি দ্রব্যটির খুচরা বিক্রয়মূল্য ৫৭৬ টাকা হয়, তবে পাইকারী বিক্রেতার ক্রয়মূল্য কত?

সমাধান:
খুচরা বিক্রেতার ক্ষেত্রে,
২০% লাভে দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে
বিক্রয়মূল্য (১০০ + ২০) টাকা = ১২০ টাকা

বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২০ টাকা
∴ বিক্রয়মূল্য ৫৭৬ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৫৭৬)/১২০ টাকা
= ৪৮০ টাকা

খুচরা বিক্রেতার ক্রয়মূল্য = পাইকারী বিক্রেতার বিক্রয়মূল্য

পাইকারি বিক্রেতার ক্ষেত্রে,
২০% লাভে দ্রব্যটির ক্রয়মূল্য ১০০ টাকা হলে
বিক্রয়মূল্য (১০০ + ২০) টাকা = ১২০ টাকা

বিক্রয়মূল্য ১২০ টাকা হলে ক্রয়মূল্য ১০০ টাকা
∴ বিক্রয়মূল্য ১ টাকা হলে ক্রয়মূল্য ১০০/১২০ টাকা
∴ বিক্রয়মূল্য ৪৮০ টাকা হলে ক্রয়মূল্য (১০০ × ৪৮০)/১২০ টাকা
= ৪০০ টাকা
৪৬.
একজন ব্যক্তি ব্যাংকে ৪০০০টাকা রেখে ৪ বৎসর পর দেখলো মুনাফাসহ ব্যাংকে ৫,২৮০ টাকা আছে। আর কত বছর পর সে তার একাউন্টে ৮,৮০০ টাকা দেখতে পারে?
  1. ক) ৮ বছর
  2. খ) ১০ বছর
  3. গ) ১২ বছর
  4. ঘ) ১৩ বছর
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তি ব্যাংকে ৪০০০টাকা রেখে ৪ বৎসর পর দেখলো মুনাফাসহ ব্যাংকে ৫,২৮০ টাকা আছে। আর কত বছর পর সে তার একাউন্টে ৮,৮০০ টাকা দেখতে পারে?

সমাধান:
আসল P = ৪০০০ টাকা
মুনাফা I = (৫২৮০ - ৪০০০) টাকা
= ১২৮০ টাকা 

সময় n = ৪ বছর 
আমরা জানি,
I = Pnr
r = I/Pn
  = (১২৮০ × ১০০)/(৪০০০ × ৪)
= ৮%

আবার 
মুনাফা I = (৮৮০০ - ৪০০০) টাকা
= ৪৮০০ টাকা 

আবার 
n = I/Pr
 = ৪৮০০/{৪০০০ × (৮/১০০)}
= ৪৮০০/৩২০
= ১৫ বছর

আরো সময় লাগবে = (১৫ - ৪) বছর  = ১১ বছর 
৪৭.
যদি x = 1 + √2 এবং y = 1 - √2 হয়, তাহলে (x2 + y2 ) এর মান কত?
  1. ক) 12
  2. খ) 6
  3. গ) 8
  4. ঘ) 10
সঠিক উত্তর:
খ) 6
উত্তর
সঠিক উত্তর:
খ) 6
ব্যাখ্যা

প্রশ্ন: যদি x = 1 + √2 এবং y = 1 - √2 হয়, তাহলে (x2 + y2) এর মান কত?

সমাধান:
x = 1 + √2
 y = 1 - √2

x + y = 1 + √2 + 1 - √2
= 2

xy = (1 + √2)(1 - √2)
= 12 - (√2)2
= 1 - 2
= - 1

(x2 + y2)= (x + y)2 - 2xy
= 22 - 2(- 1)
= 4 + 2
= 6

৪৮.
৬০ লিটার মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রনে অতিরিক্ত কী পরিমাণ পানি মিশালে সিরাপ ও পানির অনুপাত ৩ : ৭ হবে?
  1. ক) ৮০ লিটার
  2. খ) ৭০ লিটার
  3. গ) ৬০ লিটার
  4. ঘ) ৫০ লিটার
সঠিক উত্তর:
ক) ৮০ লিটার
উত্তর
সঠিক উত্তর:
ক) ৮০ লিটার
ব্যাখ্যা
প্রশ্ন: ৬০ লিটার মিশ্রণে সিরাপ ও পানির অনুপাত ৭ : ৩। ঐ মিশ্রণে অতিরিক্ত কী পরিমাণ পানি মিশালে সিরাপ ও পানির অনুপাত ৩ : ৭ হবে?

সমাধান: 
৬০ লিটার মিশ্রণে সিরাপের পরিমাণ = ৬০ এর ৭/১০ = ৪২ লিটার
৬০ লিটার মিশ্রণে পানির পরিমাণ = ৬০ এর ৩/১০ = ১৮ লিটার

ধরি
ক লিটার পানি মিশালে মিশ্রণের অনুপাত ৩ : ৭ হবে।

শর্তমতে,
৪২/(১৮ + ক ) = ৩/৭
⇒ ৫৪ + ৩ক = ২৯৪
৩ক = ২৯৪ - ৫৪ 
৩ক = ২৪০
∴ ক  =৮০ লিটার
৪৯.
একজন দোকানদার (১৫/২)% লোকসানে একটি দ্রব্য বিক্রয় করে। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হত এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশী হত, তবে তার ২০% লাভ হত, দ্রব্যটির ক্রয়মূল্য কত?
  1. ক) ১৮০ টাকা
  2. খ) ২০০ টাকা
  3. গ) ২২০ টাকা
  4. ঘ) ৩১০ টাকা
সঠিক উত্তর:
খ) ২০০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একজন দোকানদার (১৫/২)% লোকসানে একটি দ্রব্য বিক্রয় করে। যদি দ্রব্যটির ক্রয়মূল্য ১০% কম হত এবং বিক্রয়মূল্য ৩১ টাকা বেশী হত, তবে তার ২০% লাভ হত, দ্রব্যটির ক্রয়মূল্য কত?

সমাধান:
(১৫/২)% ক্ষতিতে
বিক্রয়মূল্য = ১০০ - (১৫/২) টাকা
=(২০০ - ১৫)/২
= ১৮৫/২ টাকা

১০% কমে, ক্রয়মূল্য = ১০০ - ১০ = ৯০ টাকা

২০% লাভে,
ক্রয়মূল্য ১০০ টাকা হলে বিক্রয়মূল্য ১২০ টাকা
ক্রয়মূল্য ১ টাকা হলে বিক্রয়মূল্য ১২০/১০০ টাকা
ক্রয়মূল্য ৯০ টাকা হলে বিক্রয়মূল্য = (১২০ × ৯০)/১০০ = ১০৮ টাকা

বিক্রয়মূল্য বেশি (১০৮ - ১৮৫/২) টাকা
= (২১৬ - ১৮৫)/২
= ৩১/২ টাকা 

বিক্রয়মূল্য ৩১/২ টাকা বেশি হলে ক্রয়মূল্য ১০০ টাকা
বিক্রয়মূল্য ৩১/২ টাকা বেশি হলে ক্রয়মূল্য (১০০ × ২)/৩১ টাকা
বিক্রয়মূল্য ৩১ টাকা বেশি হলে ক্রয়মূল্য = (১০০ × ৩১ × ২)/৩১ = ২০০ টাকা।
৫০.
অফিসে দেরিতে আসার কারনে একজন কর্মচারীর বেতন ১০% কমানো হলো এবং পরবর্তীতে ক্ষমা চাওয়ার কারণে আবার ১০% বাড়ানো হলো। এতে তার শতকরা কত ক্ষতি হলো?
  1. ক) ০%
  2. খ) ১%
  3. গ) ১/২%
  4. ঘ) ৯%
সঠিক উত্তর:
খ) ১%
উত্তর
সঠিক উত্তর:
খ) ১%
ব্যাখ্যা
প্রশ্ন: অফিসে দেরিতে আসার কারনে একজন কর্মচারীর বেতন ১০% কমানো হলো এবং পরবর্তীতে ক্ষমা চাওয়ার কারণে আবার ১০% বাড়ানো হলো। এতে তার শতকরা কত ক্ষতি হলো?

সমাধান:
মূল বেতন = ১০০ টাকা 

10% কমানোর পর
বেতন = ১০০ - ১০০ এর ১০%
= ১০০ - ১০০ এর ১০/১০০
= ১০০ - ১০
= ৯০

10% বৃদ্ধিতে 
বেতন = ৯০ + ৯০ এর ১০%
= ৯০ + ৯০ এর ১০/১০০
= ৯০ + ৯
= ৯৯

ক্ষতি = (১০০ - ৯৯) = ১%
৫১.
দুই অংকের একটি সংখ্যা ও সংখ্যাদ্বয় স্থান বিনিময় করলে যে, সংখ্যা পাওয়া যায় তার অন্তর ৩৬ হলে, সংখ্যা দুটির অন্তর কত?
  1. ক) ২
  2. খ) ৪
  3. গ) ৮
  4. ঘ) ১২
সঠিক উত্তর:
খ) ৪
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪
ব্যাখ্যা
প্রশ্ন: দুই অংকের একটি সংখ্যা ও সংখ্যাদ্বয় স্থান বিনিময় করলে যে, সংখ্যা পাওয়া যায় তার অন্তর ৩৬ হলে, সংখ্যা দুটির অন্তর কত?

সমাধান: 
ধরি,
দশক স্থানীয় সংখ্যাটি = x
একক স্থানীয় সংখ্যাটি = y

সংখ্যাটি = 10x + y
 সংখ্যাদ্বয় স্থান বিনিময় করলে পাওয়ার যায় = 10y + x

প্রশ্নমতে,
বা, (10x + y) - (10y + x) = 36
বা, 10x + y - 10y - x = 36
বা, 9x - 9y = 36
বা, 9(x - y)=36
বা, (x - y) = 36/9
বা, (x - y) = 4
৫২.
কোন পরীক্ষায় একটি ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম ২০টি প্রশ্ন হতে ১৫টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয়, এবং বাকি প্রশ্নগুলোর এক তৃতীয়াংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি ৫০% প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তবে ঐ পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল?
  1. ক) ২০টি
  2. খ) ৩০টি
  3. গ) ৪০টি
  4. ঘ) ৫০টি
সঠিক উত্তর:
ঘ) ৫০টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫০টি
ব্যাখ্যা
প্রশ্ন: কোন পরীক্ষায় একটি ছাত্র n সংখ্যক প্রশ্নের প্রথম ২০টি প্রশ্ন হতে ১৫টি প্রশ্নের শুদ্ধ উত্তর দেয়, এবং বাকি প্রশ্নগুলোর এক তৃতীয়াংশের শুদ্ধ উত্তর দিতে পারে। এভাবে সে যদি ৫০% প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়ে থাকে তবে ঐ পরীক্ষায় প্রশ্নের সংখ্যা কত ছিল?

সমাধান:
১৫ + (n - ২০)/৩ = n এর ৫০%
বা (৪৫ + n - ২০)/৩ =  n এর ৫০/১০০
বা,  (n + ২৫)/৩ = n/২
বা, ৩n = ২n + ৫০
বা, ৩n - ২n = ৫০ 
 n = ৫০ 
৫৩.
হিসাব বিজ্ঞানকে বলা হয়-
  1. ক) ব্যবসায়ের চালিকাশক্তি
  2. খ) ব্যবসায়ের পরিভাষা
  3. গ) ব্যবসায়ের দর্পণ
  4. ঘ) ব্যবসায়ের ভাষা
সঠিক উত্তর:
ঘ) ব্যবসায়ের ভাষা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্যবসায়ের ভাষা
ব্যাখ্যা
• হিসাব বিজ্ঞানকে বলা হয়- 'ব্যবসায়ের ভাষা'। 

- 'হিসাববিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয়'—"Accounting is called the language of business Explain the statement.
- মানুষ মনের ভাব প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে থাকে।
- তেমনি কোন প্রতিষ্ঠানের আর্থিক ব্যবস্থাপনা উপস্থাপন করার জন্য হিসাববিজ্ঞানকে ব্যবহার করা হয়ে থাকে।  
- কোনো নির্দিষ্ট সময়ে একটি ব্যবসায় প্রতিষ্ঠান মুনাফা অর্জন করেছে, নাকি ক্ষতির সম্মুখীন হয়েছে, তা জানা অপরিহার্য।
- একটি ব্যবসায় প্রতিষ্ঠানের উন্নত ব্যবস্থাপনা এবং পরিচালনার বিভিন্ন ক্ষেত্রে হিসাববিজ্ঞানকে একটি হাতিয়ার স্বরূপ গণ্য করা হয়। 
- হিসাববিজ্ঞানের সাহায্যে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও পরিবেশন করা যায়।
- এসব কারণে হিসাববিজ্ঞানকে ব্যবসায় প্রতিষ্ঠানের ভাষা বলা হয়।
 
উৎস: উন্মুক্ত বিশ্ববিদ্যালয় Master of Business Administration(MBA) প্রোগ্রাম। 
৫৪.
কোনটির কারণে ঋন খেলাপি হওয়ার সম্ভাবনা কমায় ?
  1. ক) হিসাব সতেনতা
  2. খ) হিসাব সংরক্ষন
  3. গ) ব্যবসায় অধিক লাভ
  4. ঘ) কোনটিই নয়
সঠিক উত্তর:
ক) হিসাব সতেনতা
উত্তর
সঠিক উত্তর:
ক) হিসাব সতেনতা
ব্যাখ্যা
• খেলাপি ঋণ:
যখন কোনো কারণে চুক্তির শর্ত অনুযায়ী নির্দিষ্ট সময় পর কোনো ঋণ বা ঋণের কিস্তি ফেরত পাওয়া যায় না বা সম্ভব হয় না; তখন ওই ঋণকে খেলাপি ঋণ বলে।
বর্তমান বাংলাদেশের অর্থনীতি তথা ব্যাংক খাতের প্রধান সমস্যা এই খেলাপি ঋণ। 

ঋণ খেলাপী হওয়া  থেকে পরিত্রাণের উপায় 
১. নৈতিকতার চর্চা করা;
২. ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক নেতা এবং ব্যাংক পরিচালকদের প্রভাবমুক্ত করা;
৩. সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে সংঘবদ্ধভাবে কাজ করতে হবে;
৪. কেন্দ্রীয় ব্যাংকসহ সব ব্যাংককে শুধু খেলাপি ঋণসাপেক্ষে আলাদা করে মনিটরিং সেল গঠন করতে হবে;
৫. যাচাই-বাছাই করে ঋণ প্রদান এবং বিতর্কিত ঋণের যথাযথ পর্যবেক্ষণ;
৬. সুশাসন নিশ্চিত করা এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সুদক্ষ ব্যবস্থাপনা গড়ে তোলা;
৭. ঋণ প্রদানে দুর্নীতি ও স্বজনপ্রীতি বন্ধ করা;
৮. অর্থ ঋণ আদালতসহ আইনি প্রক্রিয়া আরও উন্নত ও সংস্কার করা;
৯. খেলাপি ঋণগ্রহীতাদের কালো তালিকা প্রকাশ এবং ভবিষ্যতে ঋণ প্রদানে বিরত থাকা;
১০. ঋণের বিপরীতে বন্ধকি সম্পত্তির সঠিক চলতি বাজারমূল্য নিরূপণ করা;
১১. একই খাতে বেশি ঋণ না দিয়ে বিভিন্ন খাতে ঋণ প্রদান করা;
১২. অর্থঋণ আদালতকে আরও শক্তিশালী করতে হবে ইত্যাদি। 

উৎস: যুগান্তর রিপোর্ট- ১৯ ফেব্রুয়ারি, ২০২০। 
৫৫.
একটি দেশে শ্রম, জমি, বা মূলধনের সেবার জন্য প্রাপ্ত আয়ের সমষ্টিকে বলা হয়?
  1. ক) গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট
  2. খ) গ্রস ডোমেস্টিক ইনকাম
  3. গ) ন্যাশনাল ইনকাম
  4. ঘ) গ্রস ন্যাশনাল ইনকাম
সঠিক উত্তর:
ক) গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট
উত্তর
সঠিক উত্তর:
ক) গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট
ব্যাখ্যা
জাতীয় আয় ও এর পরিমাপ:
মোট অভ্যন্তরীণ (দেশজ) উৎপাদন (GDP) একটি নির্দিষ্ট সময়ে সাধারণত  একটি দেশের অভ্যন্তরে উৎপাদিত মোট দ্রব্য ও সেবাসমূহের সমষ্টিকে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা মোট দেশজ উৎপাদন বলে।

মোট দেশজ উৎপাদনকে সংক্ষেপে জিডিপি (GDP) বলা হয়। জিডিপি হিসাব করার সময় দেশের মধ্যে অবস্থানরত বিদেশীদের দ্বারা উৎপাদিত দ্রব্য ও সেবাসহ দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত মোট দ্রব্য ও সেবা সমূহের সমষ্ঠিকে বুঝায়।

কিন্তু বিদেশে অবস্থানরত দেশের জনগণ কর্তৃক উৎপাদিত দ্রব্য ও সেবা জিডিপি'র মধ্যে বিবেচনা করা হয় না। অর্থাৎ জিডিপি'র ক্ষেত্রে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্য ও সেবার সমষ্টিকেই বুঝায়।

সুতরাং কোন নির্দিষ্ট সময়ে সাধারণত এক অর্থবছরে একটি দেশের অভ্যন্তরে তথা ভৌগোলিক সীমারেখার মধ্যে সে সব দ্রব্য ও সেবা উৎপাদিত হয় তার সমষ্টিকে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা মোট দেশজ উৎপাদন (Gross Domestic Product - GDP) বলা হয়।

অন্যদিকে,
- মোট জাতীয় উৎপাদন (GNP): একটি নির্দিষ্ট সময়ে সাধারণত এক বছরে একটি দেশের জনগণ যে পরিমাণ বস্তুগত ও অবস্তুগত চূড়ান্ত দ্রব্য ও সেবা উৎপাদন করে তার সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন (GNP) বলে।

- একটি দেশের জনগণ দেশের ভেতরে ও দেশের বাহিরে অবস্থান করে উৎপাদন কাজ করতে পারে। তাই বিদেশে অবস্থানরত দেশীয় নাগরিকদের অর্জিত আয় GNP-তে অন্তর্ভূক্ত হয়।

- দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্য ও সেবা বিদেশে বিক্রয় তা হল রপ্তানী আর বিদেশে উৎপাদিত পণ্য ও সেবা দেশের অভ্যন্তরে বিক্রয় তা হল আমদানি। এ রপ্তানি ও আমদানির ব্যবধানকে নীট রপ্তানি আয় বলে।

অতএব একটি দেশের সব নাগরিকদের মোট ভোগ ব্যয়, মোট বিনিয়োগ ব্যয়, মোট সরকারি ব্যয় এবং নীট রপ্তানি আয়ের সমষ্টিকে মোট জাতীয় উৎপাদন (GNP) বলা হয়।

উৎস: উচ্চ মাধ্যমিক অর্থনীতি দ্বিতীয় পত্র, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬.
বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম কী?
  1. ক) ড. আতিয়ার রহমান
  2. খ) ড. সালেহ উদ্দীন আহমেদ
  3. গ) ফজলে কবির
  4. ঘ) আব্দুর রউফ তালুকদার
সঠিক উত্তর:
ঘ) আব্দুর রউফ তালুকদার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আব্দুর রউফ তালুকদার
ব্যাখ্যা
• বাংলাদেশ ব্যাংক:
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান (১২তম) গভর্নর হলেন - 'আব্দুর রউফ তালুকদার'।
- তিনি দায়িত্ব গ্রহণ করেন ৪ জুলাই, ২০২২ থেকে।
- তাঁর পূর্বে ১১তম গভর্নর  ছিলেন  ফজলে কবির (১৬ মার্চ ২০১৬ থেকে ৩ জুলাই ২০২২)।
- বাংলাদেশ ব্যাংকের  প্রথম গভর্নর ছিলেন এ. এন. এম. হামিদুল্লাহ্‌।

- বাংলাদেশ ব্যাংক ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- ব্যাংকটির মূল কার্যনির্বাহী প্রধানকে ‘গভর্নর' বলা হয়।
- গভর্নরের মেয়াদকাল: ৪ বছর। 
- গভর্নরের বয়সসীমা: ৬৭ বছর (২০২০ সালে ৬৫ থেকে ৬৭ বছর করা হয়) 

উৎস: দৈনিক প্রথম আলো ও বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।
৫৭.
Artificial Intelligence (AI) ধারণাটির জনক কে?
  1. ক) লি ডি ফরেষ্ট
  2. খ) চার্লস ব্যাবেজ
  3. গ) জন ম্যাকার্থী
  4. ঘ) জে পি ইকার্ট
সঠিক উত্তর:
গ) জন ম্যাকার্থী
উত্তর
সঠিক উত্তর:
গ) জন ম্যাকার্থী
ব্যাখ্যা
কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence - AI):
- কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) হচ্ছে বিজ্ঞান এবং প্রযুক্তির সমন্বয়।
- মানুষ যেভাবে চিন্তা করে তেমনি কৃত্রিম উপায়ে কম্পিউটারে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence (AI) বলে।
- ১৯৫৬ সালে যুক্তরাষ্ট্রের MIT এর John McCarthy সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন। 
- তবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জনক হিসেবে কম্পিউটার বিজ্ঞানী অ্যালান টুরিং-কেও ধরে নেয়া হয়। কারন ১৯৫০ সালে তাঁর করা টুরিং টেস্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তি স্থাপন করে। 
- তবে অনন্য প্রতিভাবান অ্যালান টুরিং পদার্থবিজ্ঞানের জনক হিসেবেই বেশি সমাদৃত। আর কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থীকেই অধিকাংশের মতে কৃত্রিম বুদ্ধিমত্তার জনক হিসেবে ধরে নেয়া হয়। 
- AI এর প্রধান উদ্দেশ্য হলো কম্পিউটারকে উন্নত করা যাতে কম্পিউটার চিন্তা করার ক্ষমতা, পাশাপাশি দেখতে পারা, শুনতে পারা, হাঁটা এবং অনুভব করার ক্ষমতা পায়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৫৮.
‘ইউরো’ মুদ্রা প্রথম চালু হয় কোন সালে?
  1. ক) ২০১৪ সালে
  2. খ) ২০০০ সালে
  3. গ) ১৯৯৯ সালে
  4. ঘ) ১৯৯৫ সালে
সঠিক উত্তর:
গ) ১৯৯৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৯৯৯ সালে
ব্যাখ্যা
• ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরো মুদ্রা চালু হয় ১ জানুয়ারি ১৯৯৯ সালে।
- লাটভিয়া ১৮তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।
- লিথুনিয়া ১৯তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।
- ক্রোয়েশিয়া ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।

উৎস: ইইউ এর ওয়েবসাইট।
৫৯.
নিচের কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়?
  1. ক) ঋণ নিয়ন্ত্রণ
  2. খ) মুদ্রা প্রচলন
  3. গ) সরকারের পরামর্শদাতা
  4. ঘ) আমানত সংগ্রহ
সঠিক উত্তর:
ঘ) আমানত সংগ্রহ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আমানত সংগ্রহ
ব্যাখ্যা
• আমানত সংগ্রহ কেন্দ্রীয় ব্যাংকের কাজ নয়। 
- এটি বানিজ্যিকের কাজ। 

কেন্দ্রীয় ব্যাংকের কাজ:
- নোট ও মুদ্রার প্রচলন করা।
- মুদ্রা মান ঠিক রাখা
- মুদ্রা বাজার পরিচালনা ও নিয়ন্ত্রণ করা
- ঋণ নিয়ন্ত্রণ করা ।
- বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করা।
- সরকারকে পরামর্শ দেয়া।

সূত্র: ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৬০.
মাথাপিছু মোট জাতীয় আয়ের ভিত্তিতে নিচের উচ্চ আয়ের দেশ নয় কোনটি?
  1. ক) কানাডা
  2. খ) নরওয়ে
  3. গ) চীন
  4. ঘ) জাপান
সঠিক উত্তর:
গ) চীন
উত্তর
সঠিক উত্তর:
গ) চীন
ব্যাখ্যা
• আইএমএফ এর মাথাপিছু মোট জাতীয় আয় ২০২৩ অনুসারে:
- কানাডার মাথাপিছু মোট জাতীয় আয় -  ৫২.৭২ হাজার ডলার।
- চীনের মাথাপিছু মোট জাতীয় আয় - ১৩.৭২ হাজার ডলার।
- নরওয়ের মাথাপিছু মোট জাতীয় আয় -.১০১.১ হাজার ডলার।
- জাপানের মাথাপিছু মোট জাতীয় আয় - ৩৫.৩৯ হাজার ডলার।

উৎস: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ওয়েবসাইট।[লিঙ্ক]
৬১.
আমাদের দেশের কৃষিভিত্তিক ইপিজেড কোথায় অবস্থিত?
  1. ক) উত্তরা ইপিজেড
  2. খ) কর্ণফুলি ইপিজেড
  3. গ) চট্টগ্রাম ইপিজেড
  4. ঘ) সীতাকুণ্ড ইপিজেড
সঠিক উত্তর:
ক) উত্তরা ইপিজেড
উত্তর
সঠিক উত্তর:
ক) উত্তরা ইপিজেড
ব্যাখ্যা
• সরকারি ইপিজেড ৮টি।
- বাংলাদেশের প্রথম ইপিজেড হচ্ছে চট্টগ্রাম ইপিজেড। ১৯৮৩ সালে যাত্রা শুরু করে।
- বাংলাদেশের দ্বিতীয় ইপিজেড ঢাকা ইপিজেড, ঢাকার সাভারে এর অবস্থান।
- বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপিজেড উত্তরা ইপিজেড। এটি নীলফামারীতে অবস্থিত।
- মংলা ইপিজেড বাগেরহাট জেলায় অবস্থিত।
- আদমজী ইপিজেড নারায়ণগঞ্জে অবস্থিত।
- কর্ণফুলী ইপিজেডের অবস্থান পতেঙ্গা, চট্টগ্রাম।

উৎস: বেপজা ওয়েবসাইট ও প্রথম আলো।
৬২.
বিশ্বে সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে যে দেশ?
  1. ক) ইংল্যান্ড
  2. খ) ইরান
  3. গ) সৌদি আরব
  4. ঘ) যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
- বিশ্বে সবচেয়ে বেশি পেট্রোলিয়াম উৎপাদন করে - যুক্তরাষ্ট্র।

এছাড়াও -
দ্বিতীয় অবস্থানে আছে - সৌদি আরব।
তৃতীয় অবস্থানে আছে - রাশিয়া।
চর্তুথ অবস্থানে আছে - কানাডা।
পঞ্চম অবস্থানে আছে - চীন।

তথ্যসূত্র: U.S. Energy Information Administration
৬৩.
'দি ওয়ার্ল্ড ডেভলপমেন্ট রিপোর্ট’ প্রকাশ করে কোন সংস্থা?
  1. ক) আইএমএফ
  2. খ) বিশ্বব্যাংক
  3. গ) ইউএনডিপি
  4. ঘ) ব্যাংক অব আমেরিকা
সঠিক উত্তর:
খ) বিশ্বব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
খ) বিশ্বব্যাংক
ব্যাখ্যা
• ১৯৭৮ সাল থেকে বিশ্বব্যাংক প্রতিবছর বিভিন্ন দেশের অর্থনীতির গভীর বিশ্লেষণধর্মী ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রকাশ করে আসছে৷
- এছাড়াও বিশ্বব্যাংক প্রতিবছর ডুয়িং বিজনেস রিপোর্ট প্রকাশ করে।

সূত্র: বিশ্বব্যাংক।
৬৪.
বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক কোনটি?
  1. ক) ব্যাংক অব ডেনিস
  2. খ) ব্যাংক অব ইংল্যান্ড
  3. গ) কানাডা
  4. ঘ) ব্যাংক অব বার্সিলোনা
সঠিক উত্তর:
খ) ব্যাংক অব ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্যাংক অব ইংল্যান্ড
ব্যাখ্যা
• ব্যাংক ব্যবস্থা:
- বিশ্বের প্রথম কেন্দ্রীয়ব্যাংক 'স্ভেরিজেস রিকস ব্যাংক' হলেও প্রথম সুসংগঠিত কেন্দ্রীয় ব্যাংক হিসেবে ১৬৯৪ সালের ২৭ জুলাই স্থাপিত হয়  ‘ব্যাংক অব ইংল্যান্ড’
- ‘ব্যাংক অব ইংল্যান্ড’কে কেন্দ্রীয় ব্যাংকের জননী নামেও অভিহিত করা হয়।
- ব্যাংকিং কার্যক্রমের ধারণা প্রাচীন আমলেও বিদ্যমান ছিল।
- ব্যাংক ব্যবস্থার জননী বলা হয় - মুদ্রাকে।
- তবে বিশ্বের প্রথম সংগঠিত ব্যাংক ধরা হয় ১১৫৭ সালে প্রতিষ্ঠিত ব্যাংক অব ভেনিসকে।
- ১৪০১ সালে প্রতিষ্ঠিত ব্যাংক অব বার্সিলোনা ছিল প্রথম আধুনিক ব্যাংক।
- ১৬৫৬ সালে প্রতিষ্ঠিত ব্যাংক অব সুইডেন ছিল সনদপ্রাপ্ত প্রথম বাণিজ্যিক ব্যাংক।
 
উৎস: সংশ্লিষ্ট ব্যাংকের ওয়েবসাইট এবং ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেনি।
৬৫.
নিচের কোনটি বাণিজ্যিক ব্যাংক নয়?
  1. ক) HSBC
  2. খ) বাংলাদেশ শিল্প ব্যাংক
  3. গ) ইসলামী ব্যাংক
  4. ঘ) আরব বাংলাদেশ ব্যাংক
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ শিল্প ব্যাংক
উত্তর
সঠিক উত্তর:
খ) বাংলাদেশ শিল্প ব্যাংক
ব্যাখ্যা
ব্যাংক:
• বাণিজ্যিক ব্যাংক হ'ল এক ধরনের ব্যাংক যা আমানত গ্রহণ, ব্যবসায় ঋণ বিতরন এবং লাভের জন্য ব্যবসা হিসাবে পরিচালিত মৌলিক বিনিয়োগের পণ্য সরবরাহ করার মতো পরিষেবা সরবরাহ করে।
• হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং কর্পোরেশন লিমিটেড এবং ইসলামী ব্যাংক, আরব বাংলাদেশ ব্যাংক হচ্ছে বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক।

• বাংলাদেশ শিল্প ব্যাংক অর্ডার, ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নং ১২৯) অনুযায়ী শিল্প প্রকল্পে ঋণ ও ইক্যুইটি প্রদানের মাধ্যমে দেশের শিল্পের গতি ত্বরান্বিত করার জন্য ৩১ অক্টোবর, ১৯৭২-এ  বাংলাদেশ শিল্প ব্যাংক (বিএসবি) প্রতিষ্ঠিত হয়েছিল। একই উদ্দেশ্য নিয়ে, বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা অর্ডার, ১৯৭২ (১৯৭২ সালের রাষ্ট্রপতির আদেশ নং ১২৮) অনুযায়ী ৩১ অক্টোবর, ১৯৭২-এ বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা (বিএসআরএস)  প্রতিষ্ঠিত হয়েছিল। বিএসবি এবং বিএসআরএস বিষেশায়িত ব্যাংক দুটিকে একত্র করে পূর্ণাংগ একটি বাণিজ্যিক ব্যাংকের রুপ দেওয়ায় লক্ষো কোম্পানী আইন ১৯৯৪ অনুযায়ী  বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল )  গঠন করা হয়। বাংলাদেশ ব্যাংক বিডিবিএলকে তফসিল ব্যাংক হিসেবে ব্যাংকিং ব্যবসা করার জন্য ১৯ নভেম্বর, ২০০৯ লাইসেন্স প্রদান করে।

• বর্তমানে বাংলাদেশ শিল্প ব্যাংকের কোন অস্তিত্ব নেই তাই সঠিক উত্তর হবে বাংলাদেশ শিল্প ব্যাংক

উৎস: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন এবং ব্যাংকিং নিউজ পত্রিকা রিপোর্ট।
৬৬.
বাংলাদেশের বর্তমানে মোট কত ধরনের ব্যাংক নোট প্রচলিত আছে?
  1. ক) ৫টি
  2. খ) ৬টি
  3. গ) ৭টি
  4. ঘ) ৮টি
সঠিক উত্তর:
গ) ৭টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭টি
ব্যাখ্যা
• বাংলাদেশ ব্যাংক থেকে যেসব নোট বের করা হয় সেগুলো ব্যাংক নোট নামে পরিচিত।
- এসব নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের স্বাক্ষর থাকে।
- বর্তমানে দেশে সাতটি ব্যাংক নোট প্রচলিত রয়েছে।
- নোটগুলো হলো- ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ এবং ১০০০ টাকার নোট।

• অন্যদিকে,
- বাংলাদেশের প্রচলিত ১, ২ ও ৫ টাকার নোট হলো সরকারি নোট।
- এসব নোট অর্থ মন্ত্রণালয় বের করে আর এগুলোতে অর্থসচিবের স্বাক্ষর থাকে।

উৎস: বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট।
৬৭.
আধুনিক অর্থনীতির জনক কে?
  1. ক) John Maynard Keynes
  2. খ) Paul Samuelson
  3. গ) Joseph Stieglitz
  4. ঘ) David Ricardo
সঠিক উত্তর:
খ) Paul Samuelson
উত্তর
সঠিক উত্তর:
খ) Paul Samuelson
ব্যাখ্যা
আধুনিক অর্থনীতির জনক- 'Paul Samuelson' বাংলায় 'পল স্যামুয়েলসন'। 
- Paul Samuelson, in full Paul Anthony Samuelson.
- তিনি একজন আমেরিকান অর্থনীতিবিদ।
- ১৯৭০ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।   
- তিনি গণিতের মাধ্যমে অর্থনীতির অসংখ্য তত্ব ব্যাখ্যা করেন যা অর্থনীতিতে অনেক বঢ় অবদান রাখে।

• আধুনিক অর্থশাস্ত্রের জনক অ্যাডাম স্মিথ।
- অর্থনীতিকে ‘সম্পদের বিজ্ঞান’ বলেছেন। 
- অ্যাডাম স্মিথের বিখ্যাত গ্রন্থ- 'The Wealth of Nations’
- তিনি ক্লাসিকাল অর্থনীতির প্রবক্তা।

- অধ্যাপক মার্শাল অর্থনীতিকে ‘কল্যাণের বিজ্ঞান’ বলে অভিহিত করেছেন। তিনি নিও-ক্লাসিকাল অর্থনীতির প্রবক্তা।
- অর্থনীতির আধুনিক মতবাদের প্রবক্তা লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লায়নেল রবিন্স।

উৎস: অর্থনীতি- একাদশ দ্বাদশ শ্রেণী
৬৮.
বাংলাদেশের পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী ২০২১-২০২২ অর্থ বছরে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার কত?
  1. ক) ৬.৯৪
  2. খ) ৭.২১
  3. গ) ৭.২৫
  4. ঘ) ৭.৮৮
সঠিক উত্তর:
ক) ৬.৯৪
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬.৯৪
ব্যাখ্যা
• বাংলাদেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখা কৃষি, শিল্প ও সেবা খাতে আগের অর্থবছরের চেয়ে প্রবৃদ্ধি কমে যাওয়ার প্রভাবে চলতি ২০২২-২৩ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৬ শতাংশের ঘরে নেমে এসেছে।
- ২০২৩ অর্থবছরের জন্য সরকার বাজেটে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরেছিল ৭ দশমিক ৫০ শতাংশ।
- এরপর অর্থ মন্ত্রণালয় তা ৬ দশমিক ৫০ শতাংশে সংশোধন করে।
- গত ২০২১-২২ অর্থবছরে চুড়ান্ত হিসাবে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ১০ শতাংশ।
- ২০২১-২২ অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছিল ৬ দশমিক ৯৪ শতাংশ।
- আর মহামারীর ধাক্কায় ২০১৯-২০ অর্থবছরে দেশের জিডিপি প্রবৃদ্ধি নেমে গিয়েছিল ৩ দশমিক ৪৫ শতাংশে।

সূত্র: ডেইলি স্টার। 
৬৯.
একটি বৈধ ব্যাংক চেকের মেয়াদ কত দিন?
  1. ক) ৬ মাস
  2. খ) ১৫ দিন
  3. গ) ১ বছর
  4. ঘ) ২ মাস
সঠিক উত্তর:
ক) ৬ মাস
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬ মাস
ব্যাখ্যা
- বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী একটি বৈধ চেকের মেয়াদ ৬ মাস। একটি চেক ইস্যুর তারিখ থেকে ছয় মাস মেয়াদে কার্যকর থাকে।

এছাড়াও,
- MICR হলো Magnetic Ink Character Recognition.
- চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালীর সাহায্যে MICR লেখা হয়।
- এই কালিতে লেখা কাগজ শক্তিশালী চৌম্বকক্ষেত্রে রাখলে কালির ফেরোসোফেরিক অক্সাইড চুম্বকে পরিণত হয়।
- MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
- মূলত MICR চেক ব্যাংক আধুনিকীকরণ প্রক্রিয়ার অন্যতম একটি অংশ।

উৎস: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, এইচএসসি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭০.
একটি দেশের উচ্চ মুদ্রাস্ফীতির সময় নিচের কোনটি ঘটে না-
  1. ক) বেকার হার বাড়ে
  2. খ) মূল্যস্তর বাড়ে
  3. গ) অর্থের মূল্য কমে
  4. ঘ) অর্থের সরবরাহ বাড়ে
সঠিক উত্তর:
ক) বেকার হার বাড়ে
উত্তর
সঠিক উত্তর:
ক) বেকার হার বাড়ে
ব্যাখ্যা
মুদ্রাস্ফীত:
• ক্ল্যাসিকেল অর্থনীবিদদের মতে, অর্থের পরিমাণ বৃদ্ধিই হলো মুদ্রাস্ফীতি।

• মনিটারিস্টরা মনে করেন যে, অর্থের অতিরিক্ত যোগান বৃদ্ধির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি পায় এবং মুদ্রাস্ফীতি দেখা দেয়।

• কেইনসের মতে, পূর্ণ নিয়োগ অবস্থার পর অর্থের চাহিদার চেয়ে অর্থের যোগান বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি দেখা দেয়।

• সংক্ষেপে বলা যায়, যখন দেশে প্রচলিত অর্থের পরিমাণ উৎপাদিত মোট দ্রব্যসামগ্রীর তুলনায় অধিক হয় এবং তার ফলে দ্রব্যমূল্য বা দামস্তর ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে সে অবস্থাকেই ‘মুদ্রাস্ফীতি' (Inflation) বলা হয় ।

মুদ্রাস্ফীতির প্রভাব: 
• উৎপাদন ও কর্মসংস্থানের উপর প্রভাব: 
পূর্ণ নিয়োগস্তর অতিক্রান্ত হওয়ার পর যদি মুদ্রাস্ফীতি ঘটে তাহলে মূল্যবৃদ্ধি উৎপাদন ও কর্মনিয়োগ সম্প্রসারণ করতে সক্ষম হয় না। ফলে মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করে এবং দেশের উৎপাদন ও কর্মসংস্থানের উপর বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। 

• আয় বণ্টনের উপর প্রভাব
মুদ্রাস্ফীতির ফলে অর্থ ও সম্পদ এক শ্রেণীর লোকের হাত হতে অন্য এক শ্রেণীর লোকের হাতে চলে যায়। 

• মুদ্রাস্ফীতির ফলে সাধারণ মূল্যস্তর ও উৎপাধন ব্যয় বৃদ্ধি পায়। 

উৎস: উচ্চ মাধ্যমিক অর্থনীতি ২য় পত্র- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৭১.
Sustainable development goals অর্জনের নির্ধারিত বছর -
  1. ক) ২০২৫
  2. খ) ২০৩০
  3. গ) ২০৩৫
  4. ঘ) ২০৪০
সঠিক উত্তর:
খ) ২০৩০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০৩০
ব্যাখ্যা
• SDG - এর পূর্ণরূপ Sustainable Development Goals বা টেকসই উন্নয়ন লক্ষ্য।
- SDGs-এর মেয়াদ ২০১৬ থেকে ২০৩০ সাল
- এতে মোট ১৭টি বৈশ্বিক লক্ষ্য (Goals) এর আওতায় ১৬৯টি টার্গেট অন্তর্ভুক্ত রয়েছে। 

• লক্ষ্যমাত্রাসমূহ হলো:
১. দারিদ্র্য নির্মূল, 
২. ক্ষুধামুক্তি, 
৩. সুস্বাস্থ্য, 
৪. মানসম্মত শিক্ষা, 
৫. লিঙ্গ সমতা, 
৬. বিশুদ্ধ পানি ও স্যানিটেশন, 
৭. সাশ্রয়ী ও নবায়নযোগ্য জ্বালানি, 
৮. উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি, 
৯. শিল্প, উদ্ভাবন ও অবকাঠামো, 
১০. বৈষম্য হ্রাস, 
১১. টেকসই শহর ও জনগণ, 
১২. পরিমিত ভোগ ও উৎপাদন, 
১৩. জলবায়ু বিষয়ে পদক্ষেপ, 
১৪. সামুদ্রিক বাস্তুসংস্থান, 
১৫. স্থলভাগের জীবন, 
১৬. শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
১৭. অভিষ্টের জন্যে অংশীদারিত্ব।

তথ্যসূত্র: SDG ওয়েবসাইট।
৭২.
বাংলাদেশের সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চল কোথায় অবস্থিত?
  1. ক) চট্টগ্রাম
  2. খ) ঢাকা
  3. গ) গাজীপুর
  4. ঘ) খুলনা
সঠিক উত্তর:
ক) চট্টগ্রাম
উত্তর
সঠিক উত্তর:
ক) চট্টগ্রাম
ব্যাখ্যা
• বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর:
- উন্নয়ন নিশ্চিতকল্পে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) মাধ্যমে বিভিন্ন স্থানে ২০১৫ থেকে ২০৩০ সালের মধ্যে ১৫ বছরে ১০০টি অর্থনৈতিক অঞ্চল গঠনের মহাপরিকল্পনা নেয় সরকার।
- এই মহাপরিকল্পনায় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর সবচেয়ে বড়।
- চট্টগ্রামের মিরসরাই, সীতাকুণ্ড ও ফেনীর সোনাগাজী উপজেলায় এ শিল্পনগরের অবস্থান।
- দেশের বৃহত্তম এ অর্থনৈতিক অঞ্চল প্রায় ৩৩,৮০৫ একর জায়গার ওপর নির্মিত হচ্ছে।

সূত্র: ইনকিলাব, প্রথম আলো। 
৭৩.
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী ২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় কত?
  1. ক) ২৪৬২ মার্কিন ডলার
  2. খ) ২৫৩২ মার্কিন ডলার
  3. গ) ২৭২৩ মার্কিন ডলার
  4. ঘ) ২৮২৪ মার্কিন ডলার
সঠিক উত্তর:
ঘ) ২৮২৪ মার্কিন ডলার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৮২৪ মার্কিন ডলার
ব্যাখ্যা
• বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাবে ২০২১-২০২২ অর্থবছর শেষে বাংলাদেশের মানুষের মাথাপিছু জাতীয় আয়ের পরিমাণ ২,৮২৪ মার্কিন ডলার। - জিডিপির প্রবৃদ্ধির হার ৭.২৫ শতাংশ।
- ২০২০-২০২১ অর্থবছরে মাথাপিছু আয় ছিলো ২,৫৯১ মার্কিন ডলার এবং জিডিপির প্রবৃদ্ধি ৬.৯৪ শতাংশ।

• উল্লেখ্য ২০২২-২০২৩ সালে মাথাপিছু আয় কমে ২৭৯৩ ডলার হয়েছে। 

তথ্যসূত্র: ডেইলি স্টার ও কালের কন্ঠ।
৭৪.
E-banking-এর সমার্থক কোনটি?
  1. ক) Tele Banking
  2. খ) Pure Banking
  3. গ) Automated Banking
  4. ঘ) Internet Banking
সঠিক উত্তর:
ঘ) Internet Banking
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Internet Banking
ব্যাখ্যা
• E-banking-এর সমার্থক Internet Banking.

অনলাইন ব্যাংকিং বা ইন্টারনেট ব্যাংকিং:
- ই-ব্যাংকিং হল একটি ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান এবং এর গ্রাহকদের মধ্যে একটি ব্যবস্থা যা ইন্টারনেটের মাধ্যমে লেনদেন করতে সক্ষম।
- তথ্য প্রযুক্তির ক্রমাগত উন্নতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে ‘অনলাইন ব্যাংকিং'। 
- প্রধান ধরনের ই-ব্যাংকিং হলো অনলাইন ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, অটোমেটেড টেলার মেশিন (এটিএম), এবং ডেবিট এবং ক্রেডিট কার্ড।

উৎস: ব্যবসায় নীতি ও প্রয়োগ- ২য় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৫.
যেসব জিনিস মানুষ বেশি ভোগ করে, তখন তাদের দাম বেড়ে যায়, এগুলিকে কী বলা হয়?
  1. ক) প্রয়োজনীয় পণ্য
  2. খ) ক্যাপিটাল পণ্য
  3. গ) শপিং পণ্য
  4. ঘ) গিফেন পণ্য
সঠিক উত্তর:
ঘ) গিফেন পণ্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গিফেন পণ্য
ব্যাখ্যা
• চাহিদার ধারণা (Concept of Demand): 
- সাধারন অর্থে, কোন কিছু পাওয়ার আকাঙ্খা বা ইচ্ছাকে চাহিদা বলে।
- কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে ভোক্তার কোন দ্রব্য বা সেবা পাওয়ার আকাঙ্খার সাথে সাথে
তা ক্রয়ের অর্থ, সামর্থ্য এবং ব্যয় করার ইচ্ছা থাকলে তবেই ঐ আকাঙ্খাকে চাহিদা বলে। 

অর্থনীতিতে চাহিদা হতে হলে নিম্নোক্ত তিনটি শর্ত অবশ্যই পূরণীয়। শর্ত তিনটি হলো :
(১) কোন দ্রব্য পাওয়ার আকাঙ্খা;
(২) দ্রব্যটি ক্রয় করার প্রয়োজনীয় আর্থিক সামর্থ্য; এবং
(৩) প্রয়োজনীয় অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয় করার ইচ্ছা।

সুতরাং আমরা বলতে পারি, কোন ক্রেতা বা ভোক্তার একটি নির্দিষ্ট দ্রব্য পাওয়ার আকাঙ্খা, আর্থিক সামর্থ্য বা ক্রয়ক্ষমতা এবং নির্দিষ্ট দামে ক্রয় করার ইচ্ছা থাকলে তবে তাকেই অর্থনীতিতে চাহিদা (Demand) বলে ।

চাহিদা বিধির ব্যতিক্রম (Exceptions of the Law of Demand):
সাধারণত: চাহিদা অনুযায়ী দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণের মধ্যকার সম্পর্ক বিপরীতমুখী। তবে কিছু কিছু ক্ষেত্রে এর ব্যতিক্রম লক্ষ্য করা যায়। চাহিদা বিধির ব্যতিক্রম নিম্নরূপ:

বিলাসবহুল দ্রব্য:
এমন কিছু দ্রব্য আছে যে গুলোর দাম বৃদ্ধি পেলে লোকে সামাজিক মর্যাদা বা গৌরবের আশায় বেশী পরিমাণ ক্রয় করে।
যেমন- ডায়মন্ড, দামী গাড়ী, সৌখিন বাড়ি ইত্যাদি।
এসব দ্রব্যের ক্ষেত্রে চাহিদা বিধি কার্যকর হয় না।

গিফেন দ্রব্য:
এমন কিছু নিকৃষ্ঠ দ্রব্য আছে যেমন- মোটা চাল, মোটা কাপড়, প্রভৃতির ক্ষেত্রে দাম বাড়লে ক্রয়ের পরিমাণ বৃদ্ধি পায় এবং দাম কমলে ক্রয়ের পরিমাণ হ্রাস পায়। অর্থনীতিবিদ স্যার রবার্ট গিফেন এর নামানুসারে এসব ব্যতিক্রমধর্মী দ্রব্যকে গিফেন দ্রব্য বলা হয়।

নিত্য প্রয়োজনীয় দ্রব্য:
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে দ্রব্যের দাম পরিবর্তনের ফলে চাহিদার তেমন কোন পরিবর্তন হয় না।
যেমন- লবন, ঔষধ ইত্যাদি।

উৎস: উচ্চ মাধ্যমিক অর্থনীতি ১ম পত্র- বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৬.
বুড়িমারি স্থল বন্দর নিচের কোন জেলায় অবস্থিত?
  1. ক) কুড়িগ্রাম
  2. খ) রংপুর
  3. গ) লালমনিরহাট
  4. ঘ) চাঁপাইনবাবগঞ্জ
সঠিক উত্তর:
গ) লালমনিরহাট
উত্তর
সঠিক উত্তর:
গ) লালমনিরহাট
ব্যাখ্যা
• বুড়িমারী স্থলবন্দর :
- লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িমারী সীমান্তেএ স্থল বন্দর অবস্থিত।
- ভারত, ভূটান এবং নেপালের সঙ্গে স্থলপথে মালামাল আমদানী ও রপ্তানির সুবিধার্থে বুড়িমারী জিরো পয়েন্ট এলাকায় এ বন্দরটি চালু করা হয় ১৯৮৮ খ্রিষ্টাব্দে।
- এ বন্দর দিয়ে ভারত, ভূটান ও নেপাল হতে কয়লা, কাঠ, টিম্বার, পাথর, সিমেন্ট, চায়না ক্লে, বল ক্লে, কোয়ার্টজ, রাসায়নিক সার, কসমেটিক সামগ্রী, পশু খাদ্য, বিভিন্ন ধরণের ফলমূল, পিঁয়াজ, রসুন, আদা, চাল, ডাল, গম, বিভিন্ন ধরণের বীজ, তামাক ডাটা প্রভৃতি মালামাল আমদানী করা হয়।
- বাংলাদেশ থেকে রপ্তানি করা হয় ইলিশ মাছ, মেলামাইনের তৈরী বাসনপত্র এবং ঔষধ সহ কতিপয় মালামাল। 

সূত্র: বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। 
৭৭.
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাব অনুযায়ী ২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশের মাথাপিছু আয় কত?
  1. ক) ২৪৬২ মার্কিন ডলার
  2. খ) ২৫৩২ মার্কিন ডলার
  3. গ) ২৭২৩ মার্কিন ডলার
  4. ঘ) ২৭৬০ মার্কিন ডলার
অনির্ধারিত
ব্যাখ্যা
• বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাবে ২০২১-২০২২ অর্থবছর শেষে বাংলাদেশের মানুষের মাথাপিছু জাতীয় আয়ের পরিমাণ ২,৮২৪ মার্কিন ডলার। - জিডিপির প্রবৃদ্ধির হার ৭.২৫ শতাংশ।
- ২০২০-২০২১ অর্থবছরে মাথাপিছু আয় ছিলো ২,৫৯১ মার্কিন ডলার এবং জিডিপির প্রবৃদ্ধি ৬.৯৪ শতাংশ।
• উল্লেখ্য ২০২২-২০২৩ সালে মাথাপিছু আয় কমে ২৭৯৩ ডলার হয়েছে। 

• অপশনে ২,৮২৪ মার্কিন ডলার না থাকায় উত্তরটি বাতিল করা হলো।

তথ্যসূত্র: ডেইলি স্টার ও কালের কন্ঠ।
৭৮.
বিশ্ব ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠানের কোনটি দারিদ্রতম উন্নয়নশীল দেশগুলোতে শূন্য সুদে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে?
  1. ক) International Development Association
  2. খ) International Monetary Fund
  3. গ) International Finance Corporation
  4. ঘ) Asian Development Bank
সঠিক উত্তর:
ক) International Development Association
উত্তর
সঠিক উত্তর:
ক) International Development Association
ব্যাখ্যা
বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান IDA দরিদ্রতম উন্নয়শীল দেশগুলোতে শূন্য সুদে দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে। 

- IDA (International Development Association) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি ১৯৬০ সালের ২৪ সেপ্টেম্বর প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৩টি।
- বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ IDA থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়।
- IDA তৃতীয় বিশ্বের অনুন্নত দেশগুলোকে সহজ শর্তে ও স্বল্পসুদে ঋণ প্রদান করে থাকে। যার কারণে IDA কে Soft Loan Window বলা হয়।
- যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, সেসব দেশকে IDA ঋণ প্রদান করে থাকে।

তথ্যসূত্র: IDA ওয়েবসাইট
৭৯.
IPO নিচের কোনটির সংক্ষিপ্ত রূপ?
  1. ক) Initial Public Offering
  2. খ) Initial Public Order
  3. গ) International Policy Ordinance
  4. ঘ) Internal Policy Order
সঠিক উত্তর:
ক) Initial Public Offering
উত্তর
সঠিক উত্তর:
ক) Initial Public Offering
ব্যাখ্যা
IPO এর পূর্ণ রূপ: Initial Public Offering. 

An initial public offering (IPO) refers to the process of offering shares of a private corporation to the public in a new stock issuance for the first time. An IPO allows a company to raise equity capital from public investors.

Source: Investopedia. 
৮০.
IBRD সংস্থাটি অন্য কি নামে পরিচিত?
  1. ক) World Bank
  2. খ) IMF
  3. গ) AIIB Bank
  4. ঘ) World Development Bank
সঠিক উত্তর:
ক) World Bank
উত্তর
সঠিক উত্তর:
ক) World Bank
ব্যাখ্যা
IBRD এর পূর্ণরূপ হলো International Bank for Reconstruction and Development.
- IBRD সাধারণত বিশ্বব্যাংক নামে পরিচিত।
- ১৯৪৪ সালের ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে IBRD এর আত্মপ্রকাশ ঘটে। তবে আনুষ্ঠানিকভাবে ১৯৪৬ সালের জুন মাসে এর কার্যক্রম শুরু হয়।
- এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৯টি।
- সদরদপ্তর - ওয়াশিংটন ডিসিতে।
- IBRD ১৯৭৮ সাল থেকে প্রতিবছর ‘World Development Report’ (WDR) প্রকাশ করে থাকে।

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।