পরীক্ষা আর্কাইভ

Sonali Bank Ltd - Assistant Database Administrator (ADA)

পরীক্ষাCTI, DUতারিখ৩০ নভেম্বর, ২০২০সময়28 minutes৩৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪০
সিলেবাস
Sonali Bank Ltd Post Name: Assistant Database Administrator (ADA) Exam Date: 30.11.2020 Faculty Name: Centre for Trade and Inverstment (CTI), DU.
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Sonali Bank Ltd - Assistant Database Administrator (ADA)

CTI, DU · ৩০ নভেম্বর, ২০২০ · ৪০ প্রশ্ন

.
They while their evenings with books and games. Here while is-
  1. ক) Noun
  2. খ) Verb
  3. গ) Adjective
  4. ঘ) Adverb
ব্যাখ্যা
বাক্যে 'while' শব্দটি verb হিসেবে ব্যবহৃত হয়েছে।
অর্থঃ তারা বই ও খেলা নিয়ে তাদের সন্ধ্যাটা কাটায়।
 
While (Verb)
English Meaning: Pass time in a leisurely manner.
Bangla Meaning: ছুটির মেজাজে (সময়) অতিবাহিত করা
Example Sentence: A diversion to while away the long afternoons.
 
Source: Oxford Dictionary, Bangla Academy Dictionary
 
.
His evidence bears out, the evidence of the first witness. Here bears out means-
  1. ক) confirms
  2. খ) nullifies
  3. গ) attacks
  4. ঘ) none
ব্যাখ্যা
Bears out - সমর্থন করা। 
Confirm - সমর্থন ও অনুমোদন করা।
Nullify অর্থ বাতিল করা।
Attack অর্থ আক্রমণ করা।

সুতরাং bears out এর সাথে confirm এর মিল রয়েছে।
.
The person with _____ you should ______ registering your complaint is the manager, but he's unavailable ______the moment.
  1. ক) which, be, for
  2. খ) who, at, for
  3. গ) which, who, at
  4. ঘ) whom, be, at
ব্যাখ্যা
- যাকে, যাদেরকে, যার, যাদের অর্থ বুঝাতে কর্মরূপে Whom ব্যবহৃত হয়। যেমন:
- That is the man (whom) I met in Rajshahi last year. 
- That is the man about whom I told you.
 
তাই প্রথম শূন্যস্থানে, The person with এর পর whom বসবে। 
 
Should এর পর be থাকলে মূল verb এর সাথে ing যোগ হয়। 
যেহেতু মূল verb register এর সাথে ing যোগ হয়েছে, সেহেতু দ্বিতীয় শূন্যস্থানে be বসবে। 
 
at the moment অর্থ এখন (Now)
Example: Sorry, she's not here at the moment.
অতএব, তৃতীয় শূন্যস্থানে at বসবে। 
 
Complete sentence: The person with whom you should be registering your complaint is the manager, but he's unavailable at the moment.
অর্থ: যে ব্যক্তির সাথে আপনার অভিযোগ নথিভুক্ত করা উচিত তিনি হলেন ম্যানেজার, কিন্তু তিনি এই মুহূর্তে নেই৷
.
If you had come earlier, you would _____ found a good seat.
  1. ক) have
  2. খ) had
  3. গ) can
  4. ঘ) has
ব্যাখ্যা
- If clause এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause এ would/could/might + have + V3 + extension ব্যবহৃত হয়।
- এটাকে Third conditional বলা হয়।
- আবার, Conditional sentence- এ Had + Sub + V3 + Extension. এভাবে কোন Sentence শুরু হলে সেটিও Perfect conditional/ 3rd conditional হয়।
- If you had come earlier, you would have found a good seat.
- If you had started earlier, you would not have missed the train.
- Had I been a king, I would have helped the poor.
.
A misconception frequently held by novice writers is that sentence structure mirrors thought; the more convoluted the structure,the more _____ the ideas.
  1. ক) complicated
  2. খ) engaged
  3. গ) essential
  4. ঘ) fanciful
ব্যাখ্যা
complicated অর্থ জটিল।
convoluted অর্থ দুর্বোধ্য, দুরূহ।

complicated ও convoluted কাছাকাছি শব্দ।
The more convoluted (দুর্বোধ্য) the structure, the more complicated (জটিল) the ideas.

এখানে, শূন্যস্থানে সমার্থক শব্দ বসালে বাক্যটি অর্থপূর্ণ হয়।
.
People who pay their debts are trusted. Here 'who pay their debts' is -
  1. ক) Phrase
  2. খ) Clause
  3. গ) Idioms
  4. ঘ) Gerund
ব্যাখ্যা
- যে Dependent clause টি Adjective এর মত ব্যবহৃত হয় তাকে adjective clause বলে। 
- অর্থাৎ সংক্ষেপে Noun এর পর যদি কোন Clause বসে তাহলে সেটি Adjective clause হবে। 
- এখানে People হচ্ছে Noun তাই এর পরের clause অবশ্যই Adjective clause হবে। 
- Adjective clause এর অপর নাম Relative clause।
.
I've got a week to finish this,____ is just about long enough.
  1. ক) what
  2. খ) which
  3. গ) whether
  4. ঘ) who
ব্যাখ্যা
Antecedent ব্যক্তিবাচক হলে connective হিসেবে সাধারণত who বসে।
আবার antecedent বস্তুবাচক হলে Relative Pronoun/Connective হিসেবে which/that বসে।
বাক্যটিতে this একটি বস্তুবাচক pronoun বিধায় শূন্যস্থানটিতে which বসবে।
.
He really can't work out, _____ he has to go to get ____ information he needs.
  1. ক) what, the
  2. খ) which, to
  3. গ) what, to
  4. ঘ) for, which
ব্যাখ্যা
বাক্যেটিতে go to ব্যবহৃত হওয়ায় প্রথম শূন্যস্থানে where বসবে। 
কিন্তু অপশনে where না থাকায় what সঠিক উত্তর হিসেবে নেওয়া হয়েছে। 
 
বাক্যে information শব্দটিকে নির্দিষ্ট করে বুঝাচ্ছে, তাই দ্বিতীয় শূন্যস্থানে the বসবে। 
.
Reading is very good _____ children's intellectual development.
  1. ক) at
  2. খ) on
  3. গ) for
  4. ঘ) in
ব্যাখ্যা
for সাধারণত 'জন্য' অর্থে preposition হিসেবে বসে। 
পূর্ণাঙ্গ বাক্য: Reading is very good for children's intellectual development. 
অর্থ: পড়া শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশের জন্য খুবই ভালো।
 
১০.
The quote "All that glitters is not gold" is from which play of Shakespeare?
  1. ক) The Merchant of Venice
  2. খ) Othello
  3. গ) Romeo and Juliet
  4. ঘ) None
ব্যাখ্যা
• The Merchant of Venice is a famous comedy by William Shakespeare.
• Famous quotations of this comedy:
- All that glitters is not gold.
- It is a wise father that knows his own child.
- Love is blind.
- In sooth, I know not why I am so sad.

Source: The Oxford Dictionary of Quotations.
১১.
How many countries are members of Commonwealth?
  1. ক) 47
  2. খ) 51
  3. গ) 57
  4. ঘ) 61
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রতিষ্ঠাকাল: ২৮ এপ্রিল, ১৯৪৯ সাল
প্রতিষ্ঠার স্থান: লন্ডন, যুক্তরাজ্য
সদস্য সংখ্যা: ৫৬টি দেশ
সদরদপ্তর: মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য
(১৯৬৫ সালে প্রতিষ্ঠিত)
অফিসিয়াল ভাষা: ইংরেজি

⤇ কমনওয়েলথ-এর সর্বশেষ যোগদানকারী দেশ - রুয়ান্ডা ও মোজাম্বিক ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ছিলো না।
⤇ ব্রিটিশ উপনিবেশ ছিল অথচ কমনওয়েলথের সদস্য নয় এমন দেশ- যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, মিয়ানমার ও আরব বিশ্বের দেশসমূহ।
⤇ কমনওয়েলথের সদস্য সবচেয়ে বেশি আফ্রিকা মহাদেশ থেকে - ২১টি। 
এছাড়া এশিয়া থেকে - ৮টি, ক্যারিবিয়ান ও আমেরিকান অঞ্চল থেকে - ১৩টি, অস্ট্রেলিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে - ১১টি ও ইউরোপ থেকে - ৩টি সদস্য দেশ রয়েছে।
 
উৎস: কমনওয়েলথ ওয়েবসাইট 
১২.
The total border district of Bangladesh-
  1. ক) 29
  2. খ) 32
  3. গ) 45
  4. ঘ) 53
ব্যাখ্যা
- বাংলাদেশের মোট সীমান্তবর্তী জেলা ৩২টি
- এদের মধ্যে ভারতের সাথে সীমান্তবর্তী জেলা ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি।
- একমাত্র রাঙামাটি জেলার সাথে ভারত ও মিয়ানমার উভয় দেশের স্থলসীমান্ত রয়েছে।

(তথ্যসূত্র: জাতীয় তথ্য বাতায়ন)
১৩.
What is the position of Bangladesh in the Financial Privacy Index 2020?
  1. ক) 29th
  2. খ) 37th
  3. গ) 43th
  4. ঘ) 54th
অনির্ধারিত
ব্যাখ্যা
তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন। তাই বাতিল করা হলো। 
Bangladesh has ranked 54th out of 133 nations in the Financial Secrecy Index (FSI) 2020, with a score of 72.73, based on the country's high secrecy over jurisdiction and offshore financial services.
 
Source: www.tbsnews.net
১৪.
The river Padma enters into Bangladesh through-
  1. ক) Sylhet
  2. খ) Rajshahi
  3. গ) Mymensingh
  4. ঘ) Pabna
ব্যাখ্যা
ভারতের উত্তরাখণ্ডের দেবপ্রয়োগ নামক স্থানে ভাগীরথী ও অলকানন্দা নদী মিলিত হয়ে গঙ্গা নামে দক্ষিণ-পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে। হিন্দু ধর্মে ভাগীরথী নদীকে গঙ্গার মূলধারা বিবেচনা করা হয়। ভাগীরথী নদী ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে। অলকানদীর উৎপত্তিও উত্তরাখণ্ড রাজ্যে।

গঙ্গা নদী উত্তরাখণ্ড রাজ্য থেকে উৎপত্তি হয়ে ভারতের উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হয়েছে

বাংলাদেশের চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা দিয়ে গঙ্গা নদী বাংলাদেশে প্রবেশ করেছে। পরবর্তীতে এটি গোয়ালন্দের নিকট যমুনার সাথে মিলিত হয়ে পদ্মা নামধারণ করেছে।

পদ্মা নদী চাঁদপুরের নিকট মেঘনা নদীর সাথে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য ২,৬০০ কিলোমিটার।

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া)
 
অপশনে,  চাঁপাইনবাবগঞ্জ না থাকায় সঠিক উত্তর হিসেবে রাজশাহী নেওয়া হয়েছে। 
১৫.
The headquarter of World Economic Forum is situated in -
  1. ক) Cologny
  2. খ) Geneva
  3. গ) Davos
  4. ঘ) San Francisco
ব্যাখ্যা

- World Economic Forum (WEF) ১৯৭১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়। এটির প্রতিষ্ঠাতা ও বর্তমান নির্বাহী চেয়ারম্যান জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- শুরুতে এটির নাম ছিলো European Management Forum যা ১৯৮৭ সালে World Economic Forum নামধারণ করে।
- WEF প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের ডাভোসে বিশ্বের সরকারি ও বেসরকারি অংশীদারদের মধ্যে সংলাপের আয়োজন করে থাকে।
- এটির প্রধান কার্যালয় জেনেভায় অবস্থিত।
- WEF ২০১৫ সালে সরকারি-বেসরকারি সহযোগিতা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা হিসেবে স্বীকৃতি লাভ করে।
- ২০২১ সালে সংস্থাটির প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী বা ৫০ বছর পালিত হচ্ছে।

(তথ্যসূত্র: WEF ওয়েবসাইট)
১৬.
The term of a non-permanent member of the UN security council is-
  1. ক) 2 years
  2. খ) 3 years
  3. গ) 5 years
  4. ঘ) 7 years
ব্যাখ্যা
- জাতিসংঘের স্থায়ী সদস্য ৫টি দেশ। দেশগুলো নিরাপত্তা পরিষদেরও স্থায়ী সদস্য।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫টি।
- এর মধ্যে ৫টি স্থায়ী সদস্য এবং ১০টি অস্থায়ী সদস্য।
- স্থায়ী সদস্য ৫টি দেশ হলো: যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, যুক্তরাজ্য ও ফ্রান্স।
- অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হয়। 
- নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা রয়েছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যেকোন প্রস্তাব পাশের জন্যে এই ৫টি দেশের সম্মতির প্রয়োজন হয়।
- জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশ দু’বার নির্বাচিত হয়, প্রথমবার জাপানকে পরাজিত করে ১৯৭৯-১৯৮০ সালে এবং দ্বিতীয়বার ২০০০-২০০১ সালে।

তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট, বাংলাপিডিয়া।
১৭.
The Constitution Drafting Committee of Bangladesh formed in 1972 had
  1. ক) 21 members
  2. খ) 24 members
  3. গ) 31 members
  4. ঘ) 34 members
ব্যাখ্যা
- ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর রাষ্ট্র পরিচালনার জন্য একটি সংবিধান প্রয়োজন হয়।
- সংবিধান তৈরির জন্য ১৯৭২ সালে ড. কামাল হোসেনের সভাপতিত্বে ৩৪ সদস্যবিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়।
- এ খসড়া কমিটির প্রথম অধিবেশন বসে  ১৯৭২ সালের ১৭ এপ্রিল।
- এ কমিটি অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের খসড়া সংবিধান তৈরি করে এবং তা গণপরিষদে উত্থাপিত হয়।
- ১৯ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত গণপরিষদে সংবিধানের খসড়া পাঠ করা হয়।
- গণপরিষদে সদস্যগণ পক্ষে-বিপক্ষে মত দেন অবশেষে পরিমার্জিত হয়ে উক্ত সংবিধান ৪ নভেম্বর ১৯৭২ সালে গণপরিষদ কর্তৃক গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২   থেকে তা কার্যকর হয়।
- স্বাধীনতার পর বাংলাদেশ দ্রুততম সময়ে একটি আর্দশ সংবিধান প্রণয়ন করে। 

সূত্রঃ বাংলাদেশের সংবিধান: আরিফ খান।
১৮.
Which bank was the first to introduce dual currency debit card system in Bangladesh?
  1. ক) Mutual Trust Bank
  2. খ) City Bank
  3. গ) Dutch Bangla Bank
  4. ঘ) AB Bank
ব্যাখ্যা
- এবি ব্যাংক এর পূর্ণরূপ আরব - বাংলাদেশ ব্যাংক। 
- এটি বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক। 
- এবি ব্যাংক বাংলাদেশের সর্বপ্রথম ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড চালু করে। 
- ক্রেডিট কার্ডের বিকল্প হিসেবে প্রথমবারের মতো ডুয়াল কারেন্সি ‘ভিসা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড’ চালু করে ব্যাংকটি।
 
উৎস: পত্রিকা রিপোর্ট। 
১৯.
Which one of the following is not an official language of the United Nations?
  1. ক) Arabic
  2. খ) Chinese
  3. গ) Portuguese
  4. ঘ) Spanish
ব্যাখ্যা
- জাতিসংঘের অফিসিয়াল ভাষা ছয়টি। এগুলো হলো:
- ইংরেজি
- ফরাসি
- রাশিয়ান
- চীনা
- স্পেনিশ ও
- আরবি।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
২০.
The number of tribes lives in the Chattogram Hill Tracts is
  1. ক) 7
  2. খ) 9
  3. গ) 11
  4. ঘ) 15
ব্যাখ্যা
পার্বত্য চট্টগ্রামে মোট ১১ টি উপজাতি বসবাস করে।
 এগুলো হলোঃ 
- চাকমা, 
- মারমা, 
- ত্রিপুরা,
- লুসাই, 
- মুরং, 
- তঞ্চঙ্গা, 
- বম,
- পাংখোয়া, 
- চাক, 
- খুমি এবং 
- খ্যাং।
 
নৃতাত্ত্বিকভাবে এরা মঙ্গোলীয়। বান্দরবান জেলায় ১১ টি উপজাতিরই বসবাস রয়েছে। 
 
তথ্যসূত্রঃ বাংলাদেশ ও বিশ্বপরিচয় : অষ্টম শ্রেণি।
২১.
অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে ওরা। এখানে 'দিকে' শব্দটি-
  1. ক) অনুসর্গ
  2. খ) বিশেষণ
  3. গ) অব্যয়
  4. ঘ) উপসর্গ
ব্যাখ্যা
'অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে ওরা।' এখানে 'দিকে' শব্দটি- অনুসর্গ

যেসব শব্দ কোনাে শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে।
যেমন
- সে কাজ ছাড়া কিছুই বােঝে না। - এই বাক্যে ছাড়া একটি অনুসর্গ।
কোন পর্যন্ত পড়েছ? - এই বাক্যে পর্যন্ত একটি অনুসর্গ।

কয়েকটি অনুসর্গের উদাহরণ:
অপেক্ষা, অবধি, অভিমুখে, আগে, উপরে, করে, কর্তৃক, কাছে, কারণে, ছাড়া, জন্য, তরে, থেকে, দরুন, দিকে, দিয়ে, দ্বারা, ধরে, নাগাদ, নিচে, পর্যন্ত, পানে, পাশে, পিছনে, প্রতি, বদলে, বনাম, বরাবর, বাইরে, বাদে, বাবদ, বিনা, ব্যতীত, ভিতরে, মতাে, মধ্যে, মাঝে, লেগে, সঙ্গে, সম্মুখে, সাথে, সামনে, হতে ইত্যাদি। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২১ সংস্করণ)।
২২.
'চশমা' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
  1. ক) আরবি
  2. খ) ফারসি
  3. গ) তুর্কি
  4. ঘ) পর্তুগিজ
ব্যাখ্যা
চশমা (বিশেষ্য) 
- ফারসি ভাষা থেকে আগত শব্দ। 
-অর্থ: ক্ষীণ দৃষ্টিশক্তি সংশোধনের উদ্দেশ্যে নাকের ওপর ধারণীয় ফ্রেমে আটা কাচ বা প্লাস্টিকের পরকলা যুক্ত সরঞ্জাম, উপনেত্র।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২৩.
'বৃক্ষ' শব্দের সমার্থক নয় কোনটি?
  1. ক) তরু
  2. খ) বিটপী
  3. গ) কানন
  4. ঘ) মহীরুহ
ব্যাখ্যা
বাংলা একাডেমি অভিধান অনুসারে,
'কানন' শব্দের অর্থ = উদ্যান, অরণ্য 

অরণ্য - শব্দের সমার্থক শব্দ: 
- বন, জঙ্গল, অটবি, কানন, বিপিন, গহন, কুঞ্জ, কান্তার, উপবন, বনানী ইত্যাদি। 

'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ - গাছ, তরু, দ্রুম, শাখী, পাদপ, মহীরুহ, উদ্ভিদ্, অটবি, বিটপী, পর্ণী, গাছপালা, পল্লবী। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
২৪.
'আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে?' কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মে প্রথমা
  2. খ) অপাদানে সপ্তমী
  3. গ) অধিকরণে পঞ্চমী
  4. ঘ) কর্মে সপ্তমী
ব্যাখ্যা
প্রশ্নের অংশটি (রাঘবে) অপাদানে সপ্তমী বিভক্তি।

রাঘব অর্থ পরের বা সরকারি সম্পদাদি অন্যায়ভাবে ভোগকারী প্রভাবশালী লোক, মস্ত বড় ধনী ব্যক্তি।
যেহেতু প্রশ্নোক্ত বাক্যে রাঘবকে দেখে ভীত হওয়ার কথা বলা হয়েছে, তাই তা অপাদান কারক।
আর 'রাঘবে' শব্দের সাথে 'এ' বিভক্তি যুক্ত আছে, তাই এটি অপাদানে সপ্তমী বিভক্তি।

অপাদান কারক:
যা থেকে কোনাে কিছু উৎপত্তি, বিচ্যুত, জাত, গৃহীত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয়, তাকে বলা হয় অপাদান কারক।
- বাক্যের ক্রিয়াপদকে কোথা হতে, কি থেকে, কিসের থেকে ইত্যাদি প্রশ্ন করলে উত্তরে যে কারক পাওয়া যায়, তা-ই হলাে অপাদান কারক।
উদাহরণ
বিচ্যুত : ছাদ থেকে পানি পড়ে। মেঘ থেকে বৃষ্টি হয় ইত্যাদি।
গৃহীত : দুধ থেকে দই হয়। বিশ্বাস থেকে বস্তু মেলে।
জাত : জমি থেকে আমরা ফসল পাই। খেজুর রসে গুড় হয়।
বিরত : পাপে বিরত হও। মিথ্যা বলা ছাড়।
দূরীভূত : দেশ থেকে পাপাচার দূর করতে হবে।
রক্ষিত : বিপদ থেকে আমায় বাঁচাও।
আরম্ভ : বুধবার থেকে দুর্নীতিবিরােধী অভিযান চলবে।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৫.
নিচের কোনটি দেশি শব্দ?
  1. ক) ডাব
  2. খ) ধর্ম
  3. গ) তোশক
  4. ঘ) হাত
ব্যাখ্যা
ডাব (বিশেষ্য) 
- দেশি শব্দ 
অর্থ: ক্রান্তীয় অঞ্চলে জাত শাখাহীন দীর্ঘ কান্ডবিশিষ্ট চিরহরিৎ উদ্ভিদের অপক্ক ফল যার জল সুপেয় এবং নরম শাঁস উপাদেয় খাদ্য, কচি নারকেল। 

ধর্ম - সংস্কৃত শব্দ 
তোশক - ফারসি শব্দ 
হাত - সংস্কৃত হস্ত থেকে উদ্ভূত তদ্ভব শব্দ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২৬.
দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তনকে বলে
  1. ক) স্বরসঙ্গতি
  2. খ) বিষমীভবন
  3. গ) ধ্বনি বিপর্যয়
  4. ঘ) ব্যঞ্জন বিকৃতি
ব্যাখ্যা
ধ্বনি বিপর্যয় :
শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
যেমন – ইংরেজি বাক্স > বাংলা বাক্স, জাপানি রিক্সা » বাংলা রিস্কা ইত্যাদি। অনুরুপ – পিশাচ » পিচাশ, লাফ » ফাল। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
২৭.
'ব্রাহ্মণ' শব্দের 'হ্ম' এর বিশ্লেষিত রূপ-
  1. ক) হ্‌ + ম
  2. খ) ক্ + খ
  3. গ) ক্ + ষ + ম
  4. ঘ) ক্ + ষ + ণ
ব্যাখ্যা
হ্ম = হ্‌  + ম: ব্রাহ্মণ, ব্রহ্ম। 
ক্ষ্ম = ক্‌ + ষ্‌+ ম্‌: লক্ষ্মণ, লক্ষ্মী ।  

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৮.
'কাজটি শেষ করার জন্য সে আদা-কাঁচকলা খেয়ে নেমেছে'। বাক্যটি কী হারিয়েছে?
  1. ক) আকঙ্ক্ষা
  2. খ) আসত্তি
  3. গ) যোগ্যতা
  4. ঘ) পদক্রম
ব্যাখ্যা
সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য: একটি বাক্যকে সার্থক ও শুদ্ধ হতে হলে কতগুলাে গুণ বা বৈশিষ্ট্য থাকা দরকার।
এগুলাে হচ্ছে
১. আকাঙ্ক্ষা
২. আসত্তি এবং
৩. যােগ্যতা 

যােগ্যতা : বাক্যের পদসমূহের অর্থগত ও ভাবগত মেলবন্ধনের নামই যােগ্যতা। যেমন- বর্ষাকালে জলপথে নৌকা চলে। এটি একটি যােগ্যতা সম্পন্ন বাক্য। কারণ বাক্যটিতে পদসমূহের অর্থগত ও ভাবগত মিল রয়েছে। কিন্তু যদি বলা হয়- “বর্ষাকালে আকাশ পথে নৌকা চলে” তবে বাক্যটি ভাব প্রকাশের যােগ্যতা হারাবে। কারণ নৌকা আকাশ পথে চলে । সার্থক বাক্যের জন্য অর্থ সংগতি বা যােগ্যতা থাকতে হবে।

বাগধারা ভাষার সম্পদ। বিশেষ অর্থে এসব শব্দ ব্যবহৃত হয়। বাগধারার গঠনের একটি সুনির্দিষ্ট নিয়ম থাকে।
এ গঠনের যথেচ্ছ পরিবর্তন ঘটলে শব্দ তার যােগ্যতা হারায়
'কাজটি শেষ করার জন্য সে আদা-কাঁচকলা খেয়ে নেমেছে।' বাক্যে 'আদা-কাঁচকলা' একটি বাগ্‌ধারা। অর্থ ঘোর শত্রুভাবাপন্ন। তাই এই বাগ্‌ধারা প্রয়োগে বাক্যটি তার যোগ্যতা হারিয়েছে। 
সঠিক বাক্যটি হবে: কাজটি শেষ করার জন্য সে আদা-জল খেয়ে নেমেছে। 

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৯.
ভাষা আন্দোলনের পটভূমিতে 'কবর' নাটকটি রচনা করেন-
  1. ক) কবীর চৌধুরী
  2. খ) সৈয়দ শামসুল হক
  3. গ) সেলিম আল দীন
  4. ঘ) মুনীর চৌধুরী
ব্যাখ্যা
'কবর' মুনীর চৌধুরীর একাঙ্ক বিশিষ্ট নাটক। 
- বাংলা ভাষা আন্দোলনের পক্ষে কাজ করার অভিযোগে মুনীর চৌধরীকে আটক করা হয়।
- জেলে বন্দি থাকা অবস্থায় অন্য রাজবন্দি বামপন্থী লেখক রণেশ দাশগুপ্ত মুনীর চৌধুরীকে নাটক লিখতে বলেন।
- মার্কিন নাট্যকার Irwin Shaw রচিত Bury The Dead নাটকের অনুসরণে ভাষা আন্দোলনের পটভূমিতে ‘কবর’ নাটকটি রচিত হয়েছে।
- রাজবন্দিরা এই নাটকটি জেলেই মঞ্চস্থ করেন।

মুনীর চৌধুরীর অন্যান্য নাটক:
- রক্তাক্ত প্রান্তর
- চিঠি
- দণ্ডকারণ্য
- পলাশী ব্যারাক ও অন্যান্য

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩০.
নিচের কোনটি সাধুরীতির বৈশিষ্ঠ্য নয়?
  1. ক) তৎসম শব্দবহুল
  2. খ) তদ্ভব শব্দবহুল
  3. গ) সংলাপের অনুপযোগী
  4. ঘ) শব্দবিন্যাস সুনির্দিষ্ট
ব্যাখ্যা
'তদ্ভব শব্দবহুল' চলিত ভাষার বৈশিষ্ট্য

সাধুরীতির বৈশিষ্ট্যসমূহ:
১. সাধুরীতি ব্যাকরণ নির্ধারিত নিয়ম মেনে চলে।
২. সাধুরীতি তৎসম শব্দবহুল ও গুরুগম্ভীর।
৩. সাধুরীতিতে ক্রিয়ার পূর্ণরূপ ব্যবহৃত হয়। যেমন : পড়িতেছি, লিখিতেছি ইত্যাদি।
৪. সাধুরীতিতে সর্বনামের পূর্ণরূপ ব্যবহৃত হয়। যেমন: তাহারা, উহারা ইত্যাদি।
৫. সাধুরীতিতে অব্যয়ের তৎসম রূপ ব্যবহৃত হয়। যেমন : তথাপি, যদ্যপি ইত্যাদি।
৬. এই রীতিতে সন্ধি ও সমাসবদ্ধ পদের ব্যবহার বেশি। যেমন : রসনেন্দ্রিয়, মহাবুদ্ধিসম্পন্ন ইত্যাদি।
৭. সাধুরীতি নাটক, বক্তৃতা, সংলাপের উপযােগী নয়।

চলতিরীতির বৈশিষ্ট্যসমূহ:
১. চলতিরীতি ব্যাকরণের সুনির্ধারিত নিয়ম মেনে চলে না।
২. চলতিরীতিতে ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। যেমন : পড়ছি, লিখছি ইত্যাদি।
৩. চলতিরীতিতে সর্বনামের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়। যেমন: ওরা, তারা ইত্যাদি।
৪. চলতিরীতিতে অব্যয়ের তদ্ভব রূপ ব্যবহৃত হয়। যেমন: তবু, যদিও ইত্যাদি।
৫. চলতিরীতি পরিবর্তনশীল।
৬. চলতিরীতিতে সন্ধি ও সমাসবদ্ধ পদের ব্যবহার অপেক্ষাকৃত কম।
৭. চলতিরীতি বক্তৃতা, নাটক ও সংলাপের উপযােগী।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩১.
What is the greatest prime factor of (24)2 - 1?
  1. ক) 3
  2. খ) 5
  3. গ) 11
  4. ঘ) 17
ব্যাখ্যা
এখানে 
(24)2 - 1 = (24)2 - 12
              = (24 + 1)(24 - 1)
              =  (16 + 1)(16 - 1)
              = 17 × 15 
              = 17 × 3 × 5 

সুতরাং, বৃহত্তম মৌলিক উৎপাদক  হলো 17
৩২.
If x + 2y = 4 and x/y = 2, then determine the value of x and y.
  1. 1,2
  2. 2,3
  3. 2,1
  4. 3,4
ব্যাখ্যা
দেয়া আছে 
x + 2y = 4..............(1)
এবং 
x/y = 2
x = 2y...............(2)

x এর মান (1) নং সমীকরণে বসিয়ে পাই
x + 2y = 4
2y + 2y = 4
4y = 4 
y = 1 

y এর মান (2) নং সমীকরণে বসিয়ে পাই 
x = 2y
x = 2 × 1 = 2 

নির্ণেয় সমধান (x, y) = (2,1)
৩৩.
Which one is factor of 2x4 - 5x3 + 6x2 - 5x + 2?
  1. ক) x + 1
  2. খ) x - 1
  3. গ) x + 2
  4. ঘ) x - 4
ব্যাখ্যা
ধরি 
F(x) =  2x4 - 5x3 + 6x2 - 5x + 2
F(1) =  2×14 - 5×13 + 6×12 - 5×1 + 2
       = 2 × 1 - 5 × 1 + 6 × 1 - 5 × 1 + 2
       = 2 - 5 + 6 - 5 + 2
       = 10 - 10 
       = 0 

(x - 1) হলো, 2x4 - 5x3 + 6x2 - 5x + 2 এর একটি উৎপাদক ।
৩৪.
How many positive integers less than 500 can be formed using the numbers 1, 2,3 and 5 for the digit? 
  1. ক) 48
  2. খ) 56
  3. গ) 62
  4. ঘ) 68
ব্যাখ্যা
১ম ক্ষেত্রেঃ
3 অংক বিশিষ্ট 500 থেকে ছোট সংখ্যার ক্ষেত্রে যার প্রথমে 5 কে বসানো যাবে না। 500 এর থেকে ছোট 3 অংক বিশিষ্ট সংখ্যার প্রথম ঘরে 5 ভিন্ন বাকি 3 টি সংখ্যার যেকোনোটি নিতে পারি। আবার ২য় ও ৩য় ঘরে 1, 2, 3,5 এই 4টি অংকের যে কোনটিই নেওয়া যায়।
এক্ষেত্রে  3× 4 × 4 = 48 উপায়ে

২য় ক্ষেত্রেঃ
2 অংক বিশিষ্ট 500 থেকে ছোট সংখ্যার ক্ষেত্রে 1, 2, 3, 5 এর যেকোনো ২টি অংক নিয়েই 500 থেকে ছোট সংখ্যা গঠন করা যাবে।
= 4 × 4 = 16 উপায়ে

৩য় ক্ষেত্রেঃ 1 অংক বিশিষ্ট 500 থেকে ছোট সংখ্যার ক্ষেত্রে 1, 2, 3, 5 এই 4টি অংকের যে কোনটি নিয়েই 500 থেকে ছোট। অংকবিশিষ্ট সংখ্যা গঠন করা যায়।
= 4 উপায়ে

1, 2, 3, 5 এই 4টি অংক নিয়ে 500 থেকে ছোট মোট সংখ্যা গঠন করা যাবে 48 + 16 + 4 = 68 উপায়ে।
৩৫.
Which one of the following is the minimum value of sum of two integers whose product is 36?
  1. ক) 12
  2. খ) 15
  3. গ) 20
  4. ঘ) 35
ব্যাখ্যা
এখানে,
3 + 12 = 15 এবং  3 × 12 = 36 
2 + 18 = 20 এবং   2 × 18 = 36 
6 + 6 = 12  এবং  6 × 6 = 36
৩৬.
A computer takes 50 nanoseconds to do an addition. How many additions can it do in 1 seconds?
  1. ক) 20 million
  2. খ) 25 million
  3. গ) 30 million
  4. ঘ) 35 million
ব্যাখ্যা
আমরা জানি 
1 ন্যানো সেকেন্ড = 10 - 9 সেকেন্ড
50 ন্যানো সেকেন্ড = 50 × 10 - 9 সেকেন্ড
                             = 5 × 10 × 10 - 9
                             = 5 × 10 - 8

কম্পিউটারটি  5 × 10 - 8 সেকেন্ডে যোগ করে 1 টি 
কম্পিউটারটি 1 সেকেন্ডে যোগ করে = 1/(5 × 10 - 8
                                                         = 108/5
                                                          = (10 × 107)/5 
                                                          = 2 × 107 
                                                          = 2 কোটি বা 20 মিলিয়ন 
৩৭.
If a/b = 4/5 and b/c = 15/16, Then (c2 - a2)/(c2 + a2) is-
  1. ক) 1/7
  2. খ) 7/25
  3. গ) 3/4
  4. ঘ) None of these
ব্যাখ্যা
a/b = 4/5 
b/c= 15/16
এখানে
(a/b)(b/c) = (4/5)(15/16)
a/c = 3/4
c/a = 4/3 
c2/a2 = 16/9 
(c2 - a2)/(c2 + a2) = (16 - 9)/(16 + 9)
                             = 7/25
৩৮.
If speed is increased by 4 miles per hour, it takes 4 hour less to cover a distance of 32 km. Find the previous speed. 
  1. ক) 8 kmph
  2. খ) 4 kmph
  3. গ) 12 kmph
  4. ঘ) 2 kmph
ব্যাখ্যা
ধরি
প্রকৃত বেগ = x kmph 
নতুন বেগ = x + 4 kmph 

এখানে
(32/x) - {32/(x + 4)} = 4 
{32(x + 4) - 32x}/{x(x + 4)} = 4 
(32x + 128 - 32x)/(x2 + 4x) = 4
128/(x2 + 4x) = 4
x2 + 4x = 128/4
x2 + 4x = 32
x2 + 8x - 4x - 32 = 0
x(x + 8) - 4 (x + 8) = 0
(x + 8)(x - 4) = 0
হয় 
x + 8 = 0
x = - 8 [গ্রহণযোগ্য নয় ]
অথবা 
x - 4 = 0
x = 4
৩৯.
What is the number of divisor of 1008?
  1. ক) 12
  2. খ) 20
  3. গ) 30
  4. ঘ) 32
ব্যাখ্যা
1008 = 2 × 2 × 2 × 2 × 3 × 3 × 7
          = 24 ×  32 × 7
নির্ণেয় ভাজক সংখ্যা = (4 + 1)(2 + 1)(1 + 1) 
                                  = 5 × 3 × 2 = 30
৪০.
A number consist of two digits, the sum of the digits is 10. If 72 is subtracted from the number, the digits are interchanged. Find the number.
  1. ক) 73
  2. খ) 82
  3. গ) 91
  4. ঘ) 95
ব্যাখ্যা
ধরি 
একক স্থানীয় অংক x 
দশক স্থানীয় অংক y 

সংখ্যাটি = x + 10y 

প্রশ্নমতে 
x + y = 10 ....................(1) 
আবার 
x + 10y - 72 = 10x + y 
10y - y = 10x - x  + 72
9y - 9x = 72 
9(y - x) = 72
y - x  = 8 
y = 8 + x......................(2)

(1) নং সমীকরণ হতে পাই 
x + 8 + x = 10
2x + 8 = 10 
2x = 10 - 8 
2x = 2
x = 1 

x এর মান (2) নং সমীকরণে বসিয়ে পাই 
y = 8 + 1 
y = 9 

সংখ্যাটি = x + 10y 
              = 1 + 10 × 9 
              = 1 + 90