পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১]তারিখতারিখ অনির্ধারিতসময়20 minutes
মোট প্রশ্ন৩৯
সিলেবাস
পরীক্ষা- ৬ রবীন্দ্রনাথ ঠাকুর (লেকচার ৫)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১]

৪৯তম বিসিএস ⎯ বাংলা [১১১] · তারিখ অনির্ধারিত · ৩৯ প্রশ্ন

.
কোন পত্রিকা প্রকাশের মধ্য দিয়ে রবীন্দ্রযুগের সূত্রপাত হয়।
  1. সাধনা
  2. ভারতী
  3. প্রবাসী
  4. বঙ্গদর্শন
ব্যাখ্যা

দ্বিজেন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত ও সম্পাদিত ১৮৭৭ প্রথম প্রকাশিত ভারতী পত্রিকার মাধ্যমে রবীন্দ্রযুগের সূত্রপাত।

​বঙ্গদর্শন পত্রিকায় লেখালেখি করতেন সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়।

​রবীন্দ্রনাথের সাহিত্য প্রতিভার পূর্ণ পরিণতি প্রকাশ পায় 'সাধনা' পত্রিকায়।

​প্রবাসী পত্রিকায় রবীন্দ্রনাথের অজস্র রচনা প্রকাশিত হয়। শরৎচন্দ্রের আত্মপ্রকাশে এই পত্রিকার অবদান অনেক।

​উৎসঃ ‘বাংলা সাহিত্যের ইতিহাস’, মাহবুবুল আলম।

.
রবীন্দ্রনাথের ধর্ম ও দর্শন বিষয়ক প্রবন্ধ গ্রন্থ কোনটি?
  1. আত্মশক্তি
  2. রাজাপ্রজা
  3. ভারতবর্ষ
  4. শান্তিনিকেতন
ব্যাখ্যা

‘ধর্ম’, শান্তিনিকেতন’, ‘মানুষের ধর্ম’ প্রভৃতি তাঁর ধর্ম ও দর্শনবিষয়ক প্রবন্ধগ্রন্থ। 

​তুলেছেন। ‘আত্মশক্তি’, ‘ভারতবর্ষ’, ‘রাজাপ্রজা', 'স্বদেশ', 'পরিচয়', 'কালান্তর', ‘সভ্যতার সঙ্কট' প্রভৃতি গ্রন্থ তাঁর রাজনীতি বিষয়ক মতবাদ প্রকাশক। দেশের রাজনীতি, সমাজনীতি প্রভৃতি বিষয়ে তিনি যে সচেতন ছিলেন তার প্রমাণ এসব গ্রন্থ থেকে লাভ করা যায়। 

​‘শিক্ষা' গ্রন্থে রবীন্দ্রনাথ দেশের শিক্ষা ব্যবস্থার নানা সমস্যার প্রতি আলোকপাত করেছেন। 

​উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

.
রবীন্দ্রনাথের 'পুনশ্চ' কাব্য যে ছন্দে রচিত— 
  1. স্বরবৃত্ত
  2. অক্ষরবৃত্ত
  3. মাত্রাবৃত্ত
  4.  উপরের কোনটিই নয়
ব্যাখ্যা

'পুনশ্চ' কাব্য গদ্যছন্দে রচিত রবীন্দ্রনাথের কাব্য। গদ্য কবিতার অসংকোচ প্রকাশ হয় এই কাব্যের মাধ্যমে।

​কাব্যের উল্লেখযোগ্য কবিতাঃ
​-ক্যামেলিয়া
​-শেষ চিঠি

​উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
সত্যেন্দ্রনাথ ঠাকুর এর পিতামহের নাম—
  1. দেবেন্দ্রনাথ ঠাকুর
  2. দ্বারকানাথ ঠাকুর
  3. জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর
  4. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা

সত্যেন্দ্রনাথ ঠাকুর এর পিতামহ দ্বারকানাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ ঠাকুর এর পিতা।
​জ্ঞানেন্দ্রনাথ ঠাকুর এবং জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ ঠাকুর এর ভাই।

​উৎসঃ বাংলাপিডিয়া।

.
রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প—
  1. গুপ্তধন
  2. রবিবার
  3. মধ্যবর্তিনী
  4. মাল্যদান
ব্যাখ্যা

রবীন্দ্রনাথের কতকগুলো গল্পের মধ্যে অতিপ্রাকৃতের স্পর্শ রয়েছে। 'গুপ্তধন', ‘জীবিত ও মৃত’, 'নিশীথে', 'মণিহারা', 'ক্ষুধিত পাষাণ' প্রভৃতি গল্পের নাম এই প্রসঙ্গে উল্লেখযোগ্য ।

​প্রেমের গল্প হিসেবে ‘একরাত্রি', 'মহামায়া', 'সমাপ্তি', 'দৃষ্টিদান', 'মাল্যদান', ‘মধ্যবর্তিনী', 'শাস্তি', ‘প্রায়শ্চিত্ত', 'মানভঞ্জন', 'দুরাশা', 'অধ্যাপক', 'নষ্টনীড়', 'স্ত্রীর পত্র', ‘পাত্র ও পাত্রী', 'রবিবার', ‘শেষকথা', 'ল্যাবরেটরি' প্রভৃতি গল্পের নাম উল্লেখযোগ্য।

​উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। 

.
কত বছর বয়সে রবীন্দ্রনাথের প্রথম কবিতা প্রকাশিত হয়?
  1. ১২
  2. ১৩
  3. ১৪
ব্যাখ্যা

রবীন্দ্রনাথের প্রথম কবিতা প্রকাশিত হয় ১৩ বছর বয়সে ।  কবিতাটির নাম হিন্দুমেলার উপহার  ।

​আট বছর বছর বয়সে কবিতা রচনা  আরম্ভ করেন । 

​উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 

.
নলিনী' রবীন্দ্রনাথের কোন গ্রন্থের চরিত্র  ?
  1. বাল্মীকি প্রতিভা'
  2. ‘বৌঠাকুরাণীর হাট'
  3. ‘কবি-কাহিনী'
  4. ভিখারিনী'
ব্যাখ্যা

চার সর্গে বিভক্ত ‘কবি-কাহিনী'নাতিদীর্ঘ কাব্যের নায়ক এক কবি এবং নায়িকা নলিনী। নলিনীর মৃত্যুর পর নায়ক কবির বিশ্বপ্রেমের উপলব্ধিতে কাব্যের পরিসমাপ্তি। মনে করা হয়, এ কাব্যের নায়ক রবীন্দ্রনাথ নিজেই। কবিতার কাহিনিতে নাটকীয়তা নেই। অমিত্রাক্ষর ছন্দের রচনা। তবে বিন্যাস পয়ার ও ত্রিপদী উভয় ধরনের।

​উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
মহেন্দ্র, মোহিনী, রজনী রবীন্দ্রনাথের কোন গ্রন্থের চরিত্র  ? 
  1. ‘বৌঠাকুরাণীর হাট'
  2. ‘বাল্মীকি প্রতিভা'
  3. ‘করুণা’
  4. ‘পৃথ্বীরাজের পরাজয়'
ব্যাখ্যা

‘করুণা’ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস, কিন্তু গ্রন্থাকারে প্রকাশিত প্রথম উপন্যাস নয় (প্রথম উপন্যাসগ্রন্থের নাম ‘বৌঠাকুরাণীর হাট')। মাসিক ‘ভারতী’ পত্রিকায় এক বৎসর ধরে (আশ্বিন-ভাদ্র ১২৮৪-৮৫) ‘করুণা' উপন্যাসটি ছাপা হয়। এটি রবীন্দ্রনাথের জীবৎকালে গ্রন্থাকারে প্রকাশিত হয় নি। রবীন্দ্রনাথ ‘জীবনস্মৃতি’তেও এই রচনার কোনো উল্লেখ করেন নি। পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত ‘রবীন্দ্র রচনাবলি'তে (১৯৬১) ‘করুণা' প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। সাতাশ পরিচ্ছেদ বিশিষ্ট এই উপন্যাস। উল্লেখযোগ্য চরিত্র: মহেন্দ্র, মোহিনী, রজনী ।

​উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত প্রবন্ধ গ্রন্থ ?
  1. 'বিচিত্র প্রবন্ধ'
  2. 'বিবিধপ্রসঙ্গ' 
  3. 'পঞ্চভূত'
  4. সাহিত্য'
ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য
প্রবন্ধগ্রন্থের নাম হলো 'বিবিধপ্রসঙ্গ'(১৮৮৩), পঞ্চভূত' (১৮৯৭), 'বিচিত্র প্রবন্ধ'
(১৯০৭), 'সাহিত্য' (১৯০৭), ‘মানুষের
ধর্ম' (১৯৩৩), ‘কালান্তর' (১৯৩৭), 
‘সভ্যতার সংকট' (১৯৪১) ইত্যাদি।

​উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১০.
রবীন্দ্রনাথ ভিক্টোরিয়া ওকাম্পোকে কোনটি উৎসর্গ করেন?
  1. ‘করুণা’
  2. ‘বৌঠাকুরাণীর হাট'
  3. ‘পূরবী'
  4. 'মানসী'
ব্যাখ্যা

রবীন্দ্রনাথ ভিক্টোরিয়া ওকাম্পোকে 'পূরবী' (১৯২৫) কাব্য উৎসর্গ করেন  । 
​ 
​​শিশুকালে ভৃত্যলালিত রবীন্দ্রনাথ মাতৃবিয়োগ হবার পর জ্যেষ্ঠ ভগ্নী সৌদামিনী দেবীর স্নেহে লালিত-পালিত হন। ‘বৌঠাকুরাণীর হাটে' সেই স্নেহের সুষমা আছে। গ্রন্থটি উৎসর্গ করা হয় সৌদামিনী দেবীকে।   
​ 
​‘করুণা’ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস । উল্লেখযোগ্য চরিত্র: মহেন্দ্র, মোহিনী, রজনী । 

​ উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১১.
গ্রন্থ Song Offerings কত সালে প্রকাশিত হয় ৷
  1. ১৯১০
  2. ১৯১১
  3. ১৯১২
  4. ১৯১৩
ব্যাখ্যা

'গীতাঞ্জলি' অবলম্বনে গ্রন্থ Song Offerings ১৯১২ সালের নবেম্বরে, ইংল্যান্ডে প্রকাশিত হয় ৷
​রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার অর্জন করেন ইংরেজি 'গীতাঞ্জলি' বা Song Offerings গ্রন্থের
জন্য।

​উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১২.
ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রবীন্দ্রনাথকে কত সালে ডি.লিট উপাধি দেয়া হয়? 
  1. ১৯১৫
  2. ১৯৩৬
  3. ১৯৪০
  4. ১৯৭৬
ব্যাখ্যা

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রবীদ্ন্দ্রনাথকে১৯৩৬ সালে ডি.লিট উপাধি দেয়া হয়।

ব্রিটিশ সরকার  তাঁকে নাইটহুড বা 'স্যার' উপাধি প্রদান করেন ১৯১৫, ৩রা জুন ।​

​অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় তাঁকে ডি.লিট উপাধি প্রদান করে ১৯৪০-এর ৭ই অগস্ট।

​উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৩.
নির্ঝরের স্বপ্নভঙ্গ' কবিতাটি কোন গ্রন্থে রয়েছে?
  1. সেঁজুতি 
  2. কড়ি ও কোমল
  3. কথা ও কাহিনী
  4. প্রভাতসঙ্গীত 
ব্যাখ্যা

'প্রভাতসঙ্গীত' (১৮৮৩) একটি কাব্যগ্রন্থ। এখানে মোট একুশটি কবিতা আছে। রবীন্দ্রনাথ লিখেছেন, 'প্রভাতসঙ্গীত আমার অন্তর প্রকৃতির প্রথম বহির্মুখী উচ্ছ্বাস।' এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতাঃ নির্ঝরের স্বপ্নভঙ্গ। 

​উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৪.
ছদ্মবেশে কবিসত্তাকে জীবনদেবতা ঘর ছাড়া করে স্বপ্ন-অভিসারের মধ্যে নিয়ে গিয়ে নবজীবনলোকে জীবনস্বামিনী রূপে আত্মপ্রকাশ করলেন । এমন ভাব প্রকাশ পেয়েছে কোন কাব্যে?
  1. প্রভাতসঙ্গীত
  2. ক্ষণিকা
  3. কণিকা
  4. চিত্রা
ব্যাখ্যা

'চিত্রা'র শেষ কবিতা সিন্ধুপারেতে প্রকাশ করা হয়েছে যে, ছদ্মবেশে কবিসত্তাকে জীবনদেবতা ঘর ছাড়া করে স্বপ্ন-অভিসারের মধ্যে নিয়ে গিয়ে নবজীবনলোকে জীবনস্বামিনী রূপে আত্মপ্রকাশ করলেন ।

​বিজয়িনী, জীবনদেবতা, স্বর্গ হইতে বিদায়, ১৪০০ সাল ‘দুঃসময়' দুই বিঘা
জমি, এবার ফিরাও মোরে প্রভৃতি রবীন্দ্রনাথের বহুবিখ্যাত কবিতা এই কাব্যের অন্তর্গত। 

​উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৫.
রবীন্দ্রনাথ জগদীশ চন্দ্র বসুকে কোন গ্রন্থটি উৎসর্গ করেন?
  1. পূরবী
  2. খেয়া
  3. তাসের দেশ
  4. ক্ষণিকা
ব্যাখ্যা

রবীন্দ্রনাথ জগদীশ চন্দ্র বসুকে তার 'খেয়া' কাব্যগ্রন্থটি  উৎসর্গ করেন। 

​ তাসের দেশ' নাটকটি উৎসর্গ করেন সুবাসচন্দ্র বসুকে।

​পূরবী  উৎসর্গ করেন আর্জেন্টিনার নারীকবি ভিক্টোরিয়া ওকাম্পোকে।

​উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 

১৬.
'গান্ধারীর আবেদন' কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
  1. খেয়া
  2. ক্ষণিকা
  3. কথা ও কাহিনী
  4. পূরবী
ব্যাখ্যা

‘কথা ও কাহিনী’র প্রথম অংশে বৌদ্ধ অবদান এবং উইলিয়াম টডের গ্রন্থ ‘রাজস্থানে'র কয়েকটি আখ্যান অবলম্বনে রচিত কবিতা আছে। কাহিনি অংশে আছে লেখকের মৌলিক কাহিনি-কবিতা।

​দেবতার গ্রাস, গান্ধারীর আবেদন, কর্ণ-কুন্তী সংবাদ, বিসর্জন
প্রভৃতি কাহিনি এই অংশের অন্তর্ভুক্ত।

​উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 

১৭.
'আমারই চেতনার রঙে পান্না হল সবুজ', পঙক্তি কোন কাব্যের অন্তর্ভুক্ত?
  1. কথা ও কাহিনী
  2. শ্যামলী
  3. উৎসর্গ
  4. মহুয়া 
ব্যাখ্যা

'শ্যামলী' কাব্যগ্রন্থটি  মোট বাইশটি কবিতার সংকলন। এগুলো
গদ্যকবিতার বিশেষ উদাহরণ। ‘পুনশ্চ’ কাব্যগ্রন্থের সঙ্গে এর মিল আছে।
‘আমারই চেতনার রঙে পান্না হল সবুজ',
‘বাঁশিওয়ালা', 'হঠাৎ দেখা' প্রভৃতি পরিচিতি পক্তি বা কবিতাগুলি এ কাব্যের অন্তর্ভুক্ত। 

​উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৮.
রবীন্দ্রনাথ সুধীন্দ্রনাথ দত্তকে কোন গ্রন্থটি উৎসর্গ করেন?
  1. পূরবী
  2. খেয়া
  3. তাসের দেশ
  4. আকাশ-প্রদীপ
ব্যাখ্যা

রবীন্দ্রনাথ সুধীন্দ্রনাথ দত্তকে 'আকাশ প্রদীপ' কাব্যগ্রন্থটি  উৎসর্গ করেন। 

​রবীন্দ্রনাথ জগদীশ চন্দ্র বসুকে তার 'খেয়া' কাব্যগ্রন্থটি  উৎসর্গ করেন। 

​ তাসের দেশ' নাটকটি উৎসর্গ করেন সুবাসচন্দ্র বসুকে।

​পূরবী  উৎসর্গ করেন আর্জেন্টিনার নারীকবি ভিক্টোরিয়া ওকাম্পোকে।

​উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৯.
গদ্যছন্দে লেখা রবীন্দ্রনাথের কাব্য হলো?
  1. শেষ সপ্তক
  2. মালঞ্চ
  3. মানসী
  4.  কথা ও কাহিনী
ব্যাখ্যা

'শেষ সপ্তক' (১৯৩৬) কাব্যগ্রন্থের কবিতাগুলি গদ্যছন্দে লিখিত।

​গদ্যছন্দে লেখা অন্য কাব্য হলো- 'পুনশ্চ', 'শ্যামলী'।

​উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২০.
'ক্যামেলিয়া' কবিতাটি রবীন্দ্রনাথের কোন কাব্যেগ্রন্থের অন্তর্ভুক্ত ।
  1. মানসী
  2. সেঁজুতি 
  3. কথা ও কাহিনী
  4. পুনশ্চ
ব্যাখ্যা

'পুনশ্চ' (১৯৩২) রবীন্দ্রনাথ ঠাকুরের গদ্যছন্দে রচিত প্রথম ও সার্থক কাব্যগ্রন্থ।
এই কাব্যের ভূমিকায় রবীন্দ্রনাথ লিখেছেন, 'অসংকুচিত গদ্যরীতিতে কাব্যের অধিকারকে অনেকদূর বাড়িয়ে দেওয়া সম্ভব এই আমার বিশ্বাস এবং সেই
দিকে লক্ষ্য রেখে এই গ্রন্থে প্রকাশিত কবিতাগুলি লিখেছি।'

​উল্লেখযোগ্য কবিতা : ছেলেটা, শেষ চিঠি, ক্যামেলিয়া, সাধারণ মেয়ে,
বাঁশি, খ্যাতি ইত্যাদি।

​উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২১.
‘গীতাঞ্জলি' রবীন্দ্রনাথ ঠাকুরের কতটি গানের সংকলন?
  1. ১৫৩
  2. ১৫৫
  3. ১৫৭
  4. ১৫১
ব্যাখ্যা

গীতাঞ্জলি' রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৭টি গানের সংকলন। গানগুলি ১৯০৮ ও
১৯০৯ সালে রচিত এবং ১৯১০ সালে গ্রন্থাকারে প্রকাশিত। 
​গীতাঞ্জলি'র গানগুলো মূলত কবিতা। 

​উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২২.
‘তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি' কবিতাটি কোন কাব্য গ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. পুনশ্চ
  2. উৎসর্গ
  3. শেষ সপ্তক
  4. শেষ লেখা
ব্যাখ্যা

‘তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি' কবিতাটি  রবীন্দ্রনাথের সর্বশেষ কাব্যগ্রন্থ 'শেষ লেখা' (১৯৪১) এর অন্তর্ভুক্ত।
​ 
​উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৩.
‘রূপ-নারানের কূলে জেগে উঠিলাম; জানিলাম এজগৎ স্বপ্ন নয়' আলোচ্য পঙক্তি কোন কাব্যের অন্তর্ভুক্ত । 
  1. মানসী
  2. শেষলেখা
  3. বলাকা
  4. সোনারতরী 
ব্যাখ্যা

‘রূপ-নারানের কূলে জেগে উঠিলাম; জানিলাম এজগৎ স্বপ্ন নয়' আলোচ্য পঙক্তি  'শেষলেখা' কাব্যের অন্তর্ভুক্ত । 

​এই কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথের ভাববাদী
দর্শনের মধ্যেও চরমভাবে ইহজগৎপ্রীতি প্রকাশিত।

​উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৪.
‘গোরা' উপন্যাস কত সালে প্রকাশিত হয় ?
  1. ১৯০৩
  2. ১৯১০
  3. ১৯১৬
  4. ১৯২৬
ব্যাখ্যা

'গোরা' (১৯১০:) রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম এবং অনেকের মতে সর্বশ্রেষ্ঠ
উপন্যাস।

​এই উপন্যাসের
উল্লেখযোগ্য চরিত্র : গোরা, পরেশবাবু,
সুচরিতা, পানুবাবু, ললিতা, বিনয়, বরদাসুন্দরী, কৃষ্ণদয়াল, আনন্দময়ী।

​উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৫.
ললিতা, বিনয় রবীন্দ্রনাথের কোন গ্রন্থের চরিত্র ।
  1. মালঞ্চ
  2. দুই বোন
  3. চার অধ্যায়
  4. গোরা
ব্যাখ্যা

'গোরা' (১৯১০:) রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম এবং অনেকের মতে সর্বশ্রেষ্ঠ
উপন্যাস।

​এই উপন্যাসের
উল্লেখযোগ্য চরিত্র : গোরা, পরেশবাবু,
সুচরিতা, পানুবাবু, ললিতা, বিনয়, বরদাসুন্দরী, কৃষ্ণদয়াল, আনন্দময়ী।

​উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৬.
শর্মীলা ' কোন গ্রন্থের চরিত্র?  
  1. চারঅধ্যায়
  2. চতুরঙ্গ
  3. মালঞ্চ
  4. দুইবোন
ব্যাখ্যা

‘মেয়েরা দুই
জাতের কোনো কোনো পণ্ডিতের কাছে এমন একথা শুনেছি। একজাত প্রধানত
মা, আর একজাত প্রিয়া।' শর্মিলা প্রথম জাতের, অন্যদিকে ঊর্মিলা দ্বিতীয় জাতের। শর্মিলার
স্বামী শশাঙ্কের সঙ্গে উর্মিলার ঘনিষ্ঠতা
তাদের সকলের জীবনে যে আলোড়ন সৃষ্টি
করেছিল তারই নাটকীয়তাময় রূপায়ণ
এই উপন্যাসে।

​উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৭.
মালঞ্চ' উপন্যাসের চরিত্র কোনটি ?
  1. নীরজা 
  2. শশাঙ্ক
  3. অতীন
  4. ইন্দ্রনাথ
ব্যাখ্যা

মালঞ্চ' উপন্যাসের  গুরুত্বপূর্ণ চরিত্র 'নীরজা' । 

​ দুইবোন' উপন্যাসের  গুরুত্বপূর্ণ চরিত্র 'শশাঙ্ক' ।

​চার-অধ্যায়' উপন্যাসের  গুরুত্বপূর্ণ চরিত্র 'অতীন, ইন্দ্রনাথ ।​

​উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৮.
'ইন্দ্রনাথ ' নিচের কোন  সাহিত্যকর্মের চরিত্র?
  1. নষ্টনীড়
  2. মালঞ্চ
  3. চতুরঙ্গ
  4. চারঅধ্যায়
ব্যাখ্যা

মালঞ্চ' উপন্যাসের  গুরুত্বপূর্ণ চরিত্র 'নীরজা' । 

​ নষ্টনীড়' উপন্যাসধর্মী ছোটগল্প। চারু, অমল এই গল্পের  চরিত্র ।  

​চার-অধ্যায়' উপন্যাসের  গুরুত্বপূর্ণ চরিত্র 'অতীন, ইন্দ্রনাথ ।​

​উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৯.
রবীন্দ্রনাথের  রাজনীতি বিষয়ক মতবাদ প্রকাশ পেয়েছে কোন প্রবন্ধ গ্রন্থে?
  1. ‘আত্মশক্তি’
  2. 'শিক্ষা'
  3. 'শান্তিনিকেতন’
  4. ‘লিপিকা'
ব্যাখ্যা

‘আত্মশক্তি’, ‘ভারতবর্ষ’, ‘রাজাপ্রজা', 'স্বদেশ', 'পরিচয়', 'কালান্তর', ‘সভ্যতার সঙ্কট' প্রভৃতি গ্রন্থ তাঁর রাজনীতি বিষয়ক মতবাদ প্রকাশক। দেশের রাজনীতি, সমাজনীতি প্রভৃতি বিষয়ে তিনি যে সচেতন ছিলেন তার প্রমাণ এসব গ্রন্থ থেকে লাভ করা যায়। 
​‘শিক্ষা' গ্রন্থে রবীন্দ্রনাথ দেশের শিক্ষা ব্যবস্থার নানা সমস্যার প্রতি আলোকপাত করেছেন।
​ ‘ধর্ম’, শান্তিনিকেতন’, ‘মানুষের ধর্ম’ প্রভৃতি তাঁর ধর্ম ও দর্শনবিষয়ক প্রবন্ধগ্রন্থ।
​ ‘চারিত্র্যপূজা’, ‘পঞ্চভূত’, ‘লিপিকা' প্রভৃতি গ্রন্থে তাঁর বিচিত্র ব্যক্তিমানসের প্রকাশ ঘটেছে। 

​উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। 

৩০.
রবীন্দ্রনাথের লিখিত সর্বশেষ উপন্যাস কোনটি?
  1. চার অধ্যায়
  2. মালঞ্চ
  3. শেষলেখা
  4. শেষের কবিতা
ব্যাখ্যা

রবীন্দ্রনাথের লিখিত সর্বশেষ উপন্যাস চার অধ্যায় (১৯৩৪)।

​রবীন্দ্রনাথ রচিত উপন্যাসের সংখ্যা মোট বার। সেগুলো হল : বৌঠাকুরাণীর হাট (১৮৮৩), রাজর্ষি (১৮৮৭), চোখের বালি (১৯০৩), নৌকাডুবি (১৯০৬), গোরা(১৯০৯), ঘরে বাইরে (১৯১৬), চতুরঙ্গ (১৯১৬), যোগাযোগ (১৯২৯), শেষের কবিতা (১৯২৯), দুই বোন (১৯৩৩), মালঞ্চ (১৯৩৩) ও চার অধ্যায় (১৯৩৪) ।

​'শেষলেখা' রবীন্দ্রনাথের লিখিত সর্বশেষ কাব্য।

​উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।

৩১.
গোবিন্দমাণিক্য-রঘুপতির কাহিনি স্থান পেয়েছে কোন গ্রন্থে?
  1. ‘বৌঠাকুরাণীর হাট'
  2. মালঞ্চ
  3. চার অধ্যায়
  4. রাজর্ষি
ব্যাখ্যা

‘রাজর্ষি' উপন্যাসে গোবিন্দমাণিক্য-রঘুপতির কাহিনির সঙ্গে অজস্র কাহিনি স্থান পেয়েছে।

​বঙ্কিমচন্দ্রের প্রভাব থেকে রবীন্দ্রনাথ প্রথম জীবনের উপন্যাস ‘বৌঠাকুরাণীর হাট' ও 'রাজর্ষি' আত্মরক্ষা করতে পারে নি। কিন্তু এগুলো ঐতিহাসিক উপন্যাসের আদর্শে রচিত হলেও ইতিহাসের বিচিত্র ও বর্ণবহুল শোভাযাত্রা তখনকার এই নবীন ঔপন্যাসিকের মনকে প্রবলভাবে আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে। ‘বৌঠাকুরাণীর হাট' উপন্যাসে রাজা প্রতাপাদিত্যের কাহিনি বর্ণনা করতে গিয়ে অসংখ্য উপকাহিনির সমাবেশ ঘটিয়েছেন। ‘রাজর্ষি' উপন্যাসেও গোবিন্দমাণিক্য-রঘুপতির কাহিনির সঙ্গে অজস্র কাহিনি স্থান পেয়েছে। 

​উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। 

৩২.
'রঞ্জন' চরিত্রটি রবীন্দ্রনাথের কোন নাটকের?
  1. মুক্তধারা
  2. ডাকঘর
  3. রক্তকরবী
  4. বিসর্জন
ব্যাখ্যা
নন্দিনী, রঞ্জন 'রক্তকরবী' নাটকের উল্লেখযোগ্য চরিত্র।

'বিসর্জন 'নাটকের চরিত্র অপর্ণা, জয়সিংহ, রঘুপতি, গুণবতী,  গোবিন্দমাণিক্য।

মুক্তধারা নাটকের উল্লেখযোগ্য  চরিত্র 'অভিজিৎ'।

ডাকঘর নাটকের উল্লেখযোগ্য চরিত্র' অমল'।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৩.
রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুতারিখ?
  1. ২৫শে বৈশাখ ১২৬৮
  2. ২২শে শ্রাবণ১২৬৮
  3. ২২ শে শ্রাবণ ১৩৪৮
  4. ২৫ শে বৈশাখ ১৩৪৮
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুরের  জন্ম ২৫ শে বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দ ।

রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু হয় ২২শে শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দে।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৪.
রবীন্দ্রনাথের তথা বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প?
  1. মুকুট
  2. দেনাপাওনা
  3. 'ভিখারিণী
  4. ঘাটের কথা'
ব্যাখ্যা
রবীন্দ্রনাথের তথা বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প ‘দেনাপাওনা'।

রবীন্দ্রনাথের প্রথম গল্প 'ভিখারিণী' ভারতী পত্রিকায় ১৮৭৪ সালে প্রকাশিত হয়। এরপর ১৮৮৪-৮৫তে ‘ঘাটের কথা’, রাজপথের কথা' ও 'মুকুট' নামে গল্পগুলো প্রকাশিত হলেও ১৮৯০ সালে 'হিতবাদী' পত্রিকায় প্রকাশিত ‘দেনাপাওনা' গল্পটিই রবীন্দ্রনাথের তথা বাংলা সাহিত্যের প্রথম সার্থক ছোটগল্প ।


উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। 
৩৫.
প্রকৃতির সঙ্গে মানবমনের নিবিড় যোগাযোগের কথা আছে নিচের কোন গল্পে?
  1. 'শুভা'
  2. 'দেনাপাওনা'
  3. 'হৈমন্তী'
  4. 'ছুটি'
ব্যাখ্যা
প্রকৃতির সঙ্গে মানবমনের নিবিড় যোগাযোগের কথা কয়েকটি গল্পে প্রকাশিত হয়েছে। এই শ্রেণির গল্পের মধ্যে 'শুভা', 'অতিথি', 'আপদ' প্রভৃতি উল্লেখযোগ্য।

রবীন্দ্রনাথের কতকগুলো গল্পে সামাজিক জীবনের বিচিত্র সম্পর্কের চিত্র রূপায়িত হয়েছে। এ প্রসঙ্গে উল্লেখযোগ্য গল্প হচ্ছে 'ব্যবধান', 'মেঘ ও রৌদ্র', 'পণরক্ষা', 'দিদি', ‘কর্মফল', 'দান প্রতিদান', 'দেনাপাওনা', 'যজ্ঞেশ্বরের যজ্ঞ', 'হৈমন্তী', 'ছুটি', 'পুত্রযজ্ঞ', ‘পোস্ট মাস্টার', 'কাবুলিওয়ালা' ইত্যাদি। এই সমস্ত গল্পের মাধ্যমে সমাজের বিচিত্র মানুষের বৈচিত্র্যপূর্ণ অনুভূতির সঙ্গে পরিচিত হওয়া যায় ।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৩৬.
নিচের কোনটি রবীন্দ্রনাথের গীতিনাট্য?
  1. ‘বাল্মীকি প্রতিভা'
  2. ‘রুদ্রচণ্ড’
  3. ‘রাজা ও রানী'
  4. 'চিত্রাঙ্গদা'
ব্যাখ্যা
রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য গীতিনাট্য ‘বাল্মীকি প্রতিভা' (১৮৮১)।

রবীন্দ্রনাথের নাটককে কয়েক শ্রেণিতে ভাগ করা যেতে পারে। সে সব হচ্ছে : গীতিনাট্য, কাব্যনাট্য, সাঙ্কেতিক নাটক, সামাজিক নাটক, প্রহসন, নৃত্যনাট্য ইত্যাদি। গীতিনাট্য হিসেবে ‘বাল্মীকি প্রতিভা' (১৮৮১), ‘কালমৃগয়া' ও ‘মায়ার খেলা'(১৮৮৮) উল্লেখযোগ্য। এই সময়ে ‘রুদ্রচণ্ড’, ‘প্রকৃতির প্রতিশোধ' প্রভৃতি কাব্যনাট্য রচিত হয়েছিল। এসব বৈশিষ্ট্য থেকে মনে হয়, তাঁর নাট্যপ্রতিভা কখনও সঙ্গীত, কখনও কাব্যাশ্রিত ছিল। ‘রুদ্রচণ্ড' (১৮৮১), ‘প্রকৃতির প্রতিশোধ' (১৮৮৪), ‘রাজা ও রানী' (১৮৮৯), 'বিসর্জন' (১৮৯০), 'চিত্রাঙ্গদা' (১৮৯২), 'মালিনী' (১৮৯৬) প্রভৃতি তাঁর কাব্যনাট্য।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম। 
৩৭.
নিচের কোনটি রবীন্দ্রনাথের কাব্যনাট্য?
  1. 'মায়ার খেলা'
  2. ‘কালমৃগয়া'
  3. 'প্রকৃতির প্রতিশোধ'
  4. উপরের কোনটিই নয়।
ব্যাখ্যা
রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য কাব্যনাট্য ‘প্রকৃতির প্রতিশোধ' (১৮৮৪)।

রবীন্দ্রনাথের নাটককে কয়েক শ্রেণিতে ভাগ করা যেতে পারে।
সে সব হচ্ছে : গীতিনাট্য, কাব্যনাট্য, সাঙ্কেতিক নাটক, সামাজিক নাটক, প্রহসন, নৃত্যনাট্য ইত্যাদি।

গীতিনাট্য হিসেবে ‘বাল্মীকি প্রতিভা' (১৮৮১), ‘কালমৃগয়া' ও ‘মায়ার খেলা'(১৮৮৮) উল্লেখযোগ্য।

এই সময়ে ‘রুদ্রচণ্ড’, ‘প্রকৃতির প্রতিশোধ' প্রভৃতি কাব্যনাট্য রচিত হয়েছিল।
এসব বৈশিষ্ট্য থেকে মনে হয়, তাঁর নাট্যপ্রতিভা কখনও সঙ্গীত, কখনও কাব্যাশ্রিত ছিল।

‘রুদ্রচণ্ড' (১৮৮১), ‘প্রকৃতির প্রতিশোধ' (১৮৮৪), ‘রাজা ও রানী' (১৮৮৯), 'বিসর্জন' (১৮৯০), 'চিত্রাঙ্গদা' (১৮৯২), 'মালিনী' (১৮৯৬) প্রভৃতি তাঁর কাব্যনাট্য।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৩৮.
রবীন্দ্রনাথ রচিত সাঙ্কেতিক নাটক নয় কোনটি?
  1. ‘কালের যাত্রা'
  2. ‘রাজা’
  3. ‘রাজা ও রানী'
  4. প্রায়শ্চিত্ত'
ব্যাখ্যা
‘রাজা ও রানী' (১৮৮৯) রবীন্দ্রনাথ রচিত সাঙ্কেতিক নাটক নয়। এটি একটি কাব্যনাট্য।

‘রুদ্রচণ্ড' (১৮৮১), ‘প্রকৃতির প্রতিশোধ' (১৮৮৪), ‘রাজা ও রানী' (১৮৮৯), 'বিসর্জন' (১৮৯০), 'চিত্রাঙ্গদা' (১৮৯২), 'মালিনী' (১৮৯৬) প্রভৃতি তাঁর কাব্যনাট্য।

সাঙ্কেতিক নাটকের মধ্যে উল্লেখযোগ্য : 'শারদোৎসব' (১৯০৮), ‘প্রায়শ্চিত্ত' (১৯০৯), ‘রাজা’(১৯১০), ‘অচলায়তন' (১৯১২), ‘ডাকঘর' (১৯১২), ‘ফাল্গুনী' (১৯১৬), ‘মুক্তধারা’(১৯২৫), ‘রক্তকরবী' (১৯১৬), ‘কালের যাত্রা' (১৯৩২), 'তাসের দেশ' (১৯০৩) ইত্যাদি।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
৩৯.
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রহসন নয় কোনটি?
  1. ‘বৈকুণ্ঠের খাতা'
  2. ‘শোধবোধ'
  3. ‘শেষরক্ষা'
  4. 'চিরকুমার সভা'
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রহসন নয় ‘শোধবোধ' ।
সামাজিক নাটক হিসেবে ‘শোধবোধ' ও 'বাঁশরী' উল্লেখযোগ্য।

রবীন্দ্রনাথের প্রহসনগুলোর নাম :
‘বৈকুণ্ঠের খাতা' (১৮৯৭),
‘চিরকুমার সভা’(১৯২৬),
‘শেষরক্ষা' (১৯২৮),
'ব্যঙ্গকৌতুক' (১৯০৭),
'হাস্যকৌতুক' (১৯০৭) ইত্যাদি।

উৎসঃ বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।