পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ২৬ ফেব্রুয়ারি, ২০২৩সময়40 minutes৬৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৭০
সিলেবাস
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর পদের নাম: কার্যসহকারী (গ্রেড-১৬) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৪. ০২. ২০২৩
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ২৬ ফেব্রুয়ারি, ২০২৩ · ৭০ প্রশ্ন

.
‘ইচ্ছুক' শব্দটিতে কোন প্রত্যয়টি যুক্ত হয়েছে?
  1. ক) -অক
  2. খ) -ইক
  3. গ) -উক
  4. ঘ) -আক
সঠিক উত্তর:
গ) -উক
উত্তর
সঠিক উত্তর:
গ) -উক
ব্যাখ্যা
‘ইচ্ছুক' শব্দটিতে 'উক' প্রত্যয়টি যুক্ত হয়েছে।

'ইচ্ছুক' শব্দটিতে 'উক' প্রত্যয়টি কর্মসম্পাদনকারী বা কর্মসম্পাদনের প্রকৃতি বোঝাতে বিশেষণ শব্দ গঠন করে। 
এমন আরো কিছু শব্দ:
মিথ্যুক= মিথ্যা+ উক;
পেটুক= পেট+ উক;
মিশুক= মিশ+ উক;
লাজুক= লাজ+ উক ইত্যাদি।

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
Sustainable Development Goals (SDG) কয়টি?
  1. ক) ১৭টি
  2. খ) ১৩টি
  3. গ) ১৫টি
  4. ঘ) ৩১টি
সঠিক উত্তর:
ক) ১৭টি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৭টি
ব্যাখ্যা
• SDG:
- সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার আদলে ২০১৫ সালের ২৫-২৭ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের টেকসই উন্নয়ন সম্মেলনে ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) নির্ধারণ করা হয়।
- এসডিজির লক্ষ্যমাত্রাসমূহ ২০১৬-২০৩০ সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যস্থির করা হয়।

এসডিজির ১৭টি লক্ষ্য হলাে:
- দারিদ্র্য নির্মূল
- ক্ষুধামুক্তি
- সুস্বাস্থ্য
- মানসম্মত শিক্ষা
- লিঙ্গ সমতা
- বিশুদ্ধ পানি ও স্যানিটেশন
- সাশ্রয়ী ও নবায়নযােগ্য জ্বালানি
- উপযুক্ত কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি
- শিল্প, উদ্ভাবন ও অবকাঠামাে
- বৈষম্য হ্রাস
- টেকসই শহর ও জনগণ
- পরিমিত ভােগ ও উৎপাদন
- জলবায়ু বিষয়ে পদক্ষেপ
- সামুদ্রিক বাস্তুসংস্থান
- স্থলভাগের জীবন
- শান্তি, ন্যায়বিচার ও শক্তিশালী প্রতিষ্ঠান এবং
- অভিষ্টের জন্য অংশীদারিত্ব।

উৎসঃ SDG ওয়েবসাইট।
.
নিচের কোনটি তৎসম শব্দ?
  1. ক) নারিকেল
  2. খ) গেরাম
  3. গ) চামার
  4. ঘ) মাটি
সঠিক উত্তর:
ক) নারিকেল
উত্তর
সঠিক উত্তর:
ক) নারিকেল
ব্যাখ্যা
'নারিকেল' শব্দটি তৎসম শব্দ।  

• তৎসম শব্দ:
- সংস্কৃত শব্দ যদি অপরিবর্তিতরূপে হুবহু বাংলায় ব্যবহৃত হয় তাহলে সেই শব্দকে তৎসম শব্দ বলে।
- 'তৎসম' অর্থ তার (তৎ) সমান (সম)। এখানে 'তার' অর্থ সংস্কৃতের।

• নিচে তৎসম শব্দের উদাহরণ হলো:
- চন্দ্র, সূর্য, আকাশ, মনুষ্য, হস্ত, পদ, মস্তক, চক্ষু, কর্ণ, বৃক্ষ, স্বামী ইত্যাদি।



উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
.
রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর কোন রশ্মি বের হয়?
  1. ক) গামা
  2. খ) বিটা
  3. গ) কসমিক
  4. ঘ) রঞ্জন
সঠিক উত্তর:
ঘ) রঞ্জন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) রঞ্জন
ব্যাখ্যা
• রঙিন টেলিভিশন থেকে ক্ষতিকর রঞ্জন রশ্মি বের হয়।
• রঙিন অনুষ্ঠান সম্প্রচারের জন্য রঙিন টেলিভিশনে যে সকল মৌলিক যন্ত্রপাতি ব্যবহৃত হয়, সাদাকালো অনুষ্ঠান সম্প্রচারের জন্যও একই যন্ত্রপাতি ব্যবহৃত হয়। তবে রং সম্পর্কিত তথ্য প্রেরণ ও গ্রহণের জন্য রঙিন টেলিভিশনে বাড়তি কিছু যন্ত্রপাতি ব্যবহৃত হয়।
- রঙিন টেলিভিশনের ক্যামেরায় রঙিন ছবি উৎপাদনের জন্য লাল, নীল ও সবুজ এ তিনটি রং-এর পৃথক পৃথক ইলেকট্রন টিউব থাকে।
- রঙিন টেলিভিশনের গ্রাহক যন্ত্রেও তিনটি রং যেমন লাল, নীল ও সবুজের জন্য তিনটি ইলেকট্রনগান ব্যবহার করা হয়।
- এর পর্দাও তৈরী হয় তিন রকম ফসফর দানা দিয়ে।
- ইলেকট্রন গান থেকে যখন ফসফরাসের উপর ইলেকট্রন বীম পতিত হয় তখন একটা বিশেষ রং শুধু একটি বিশেষ রং-এর দানাকে আলোকিত করে।
- ফলে পর্দায় একই সাথে ফুটে ওঠে লাল, নীল ও সবুজ রঙের বিন্দু যার বিভিন্ন রকম মিশ্রণে টেলিভিশন পর্দায় ফুটে ওঠে রঙিন ছবি।
- টিভির পর্দায় যে ফসফর থাকে, ইলেকট্রন যখন ফসফরকে আঘাত করে তখন সেখান থেকে মৃদু রঞ্জনরশ্মি নির্গত হয়, এটার পরিমাণ এতই ক্ষুদ্রতর যা উপেক্ষা করা যায়। 

উৎস: বিজ্ঞান, এসএসসি প্রোগাম, বাংলাদেশ ঊন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
The correct translation of 'সমাজ বিরোধীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে'-
  1. ক) The anti-socials are still at large.
  2. খ) The anti-socials are still now at large.
  3. গ) The anti-socials are at large.
  4. ঘ) The anti-socials are till at large.
সঠিক উত্তর:
ক) The anti-socials are still at large.
উত্তর
সঠিক উত্তর:
ক) The anti-socials are still at large.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হচ্ছে - The anti-socials are still at large.
• At large
English Meaning: at liberty / free.
Bangla Meaning: স্বাধীন।
• Still
English Meaning: even now /nevertheless 
Bangla Meaning: এখন বা তখন পর্যন্ত
.
Everyone ________ when a thief entered into our house.
  1. ক) would sleep
  2. খ) were sleeping
  3. গ) was asleep
  4. ঘ) were asleep
সঠিক উত্তর:
গ) was asleep
উত্তর
সঠিক উত্তর:
গ) was asleep
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - was asleep.
• Everyone হচ্ছে Singular, তাই verb ও singular হবে।
- তাই verb হিসাবে was বসবে এবং asleep অর্থ ঘুমন্ত/নিদ্রিত।
.
RAM শব্দের অর্থ কি?
  1. ক) Read Access Memory
  2. খ) Random Access Memory
  3. গ) Readable Access Memory
  4. ঘ) Read Access Move
সঠিক উত্তর:
খ) Random Access Memory
উত্তর
সঠিক উত্তর:
খ) Random Access Memory
ব্যাখ্যা
• RAM শব্দের অর্থ Random Access Memory
- র‍্যামে অত্যন্ত সহজে তথ্য সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে তথ্য মুছে ফেলা যায়।
- তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র‍্যামে সম্পাদন করা যায় বলে র‍্যামকে লিখন/পঠন (Read/Write Memory) স্মৃতিও বলা হয়।
- কম্পিউটার চালু করার সাথে সাথেই কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রোগাম ও ডেটা র‍্যাম স্মৃতিতে চলে আসে।
- কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র‍্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায়। তাই একে ভোলাটাইল স্মৃতি বা অস্থায়ী স্মৃতিও বলা হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
Gulliver's Travels is written by-
  1. ক) Ernest Hemingway
  2. খ) Jonathan Swift
  3. গ) Bernard Shaw
  4. ঘ) Charles Dickens
সঠিক উত্তর:
খ) Jonathan Swift
উত্তর
সঠিক উত্তর:
খ) Jonathan Swift
ব্যাখ্যা
• Gulliver's Travels is written by - Jonathan Swift
- It is a famous satire of the - 18th century.
- এটি ৪ খন্ডের একটি রম্য রচনা। 
- এর full title হচ্ছে - Travels into Several Remote Places in the World.
- এই novel টি ১৭২৬ সালে প্রকাশিত হয়।
- Gulliver’s Travels combines adventure with savage satire, mocking English customs and the politics of the day.

• It's important characters are:
- Gulliver
- Blefuscudian
- Yahoos
- Houyhnhnms
- Lilliputians
- Laputans.

Source: Britannica.
.
‘দমকি দমকি দেয়া হাঁক, কাঁপে দামিনী' । এখানে 'দামিনী'
  1. ক) নারীর নাম
  2. খ) বিদ্যুৎ
  3. গ) পৃথিবী
  4. ঘ) মেঘ
সঠিক উত্তর:
খ) বিদ্যুৎ
উত্তর
সঠিক উত্তর:
খ) বিদ্যুৎ
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
দামিনী শব্দের অর্থ- বিদ্যুৎ, বিজলি, চঞ্চলা, সৌদামিনী, তড়িৎ, চপলা, , ক্ষণপ্রভা ইত্যাদি। 

পৃথিবী শব্দের সমার্থক শব্দ: বসুন্ধরা, পৃথিবী, অবনী, ক্ষিতি, পৃথ্বী, ধরণি, ধরা ইত্যাদি। 
মেঘ শব্দের সমার্থক শব্দ: জলধর, জীমূত, বারিদ, নীরদ, পয়োদ, ঘন, তোয়দ, পয়োধর, বলাহক, তোয়ধর, বারিবাহ ইত্যাদি। 

উৎস: বাংলা একাডেমি বানান অভিধান এবং ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ। 
১০.
Choose the word closest in meaning to the word 'absorbed'.
  1. ক) Fatigued
  2. খ) Disturbed
  3. গ) Engrossed
  4. ঘ) Successful
সঠিক উত্তর:
গ) Engrossed
উত্তর
সঠিক উত্তর:
গ) Engrossed
ব্যাখ্যা
absorbed - নিবিষ্ট/নিমগ্ন করা
প্রশ্নে উল্লেখিত অপ্সহন গুলোর মধ্যে - 
ক) Fatigued -  শ্রান্তি; ক্লান্তি; অবসাদ
খ) Disturbed - বিশৃঙ্খল করা; স্বাভাবিক অবস্থাকে বিঘ্নিত করা; মনোযোগ নষ্ট করা
গ) Engrossed - সব সময়ে কাজে লেগে থাকা
ঘ) Successful - সফল; সাফল্যমণ্ডিত; সিদ্ধ; সার্থক; কৃতার্থ; কৃতকার্য; কৃতকৃত্য; চরিতার্থ
- সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশনগুলোর মধ্যে -  Engrossed শব্দটি absorbed এর সমার্থক অর্থ প্রকাশ করে।
- তাই এটিই সঠিক উত্তর ।

Source: Bangla Academy Dictionary.
১১.
ECNEC এর চেয়ারম্যান কে?
  1. ক) অর্থমন্ত্রী
  2. খ) প্রধানমন্ত্রী
  3. গ) পরিকল্পনা মন্ত্রী
  4. ঘ) স্পীকার
সঠিক উত্তর:
খ) প্রধানমন্ত্রী
উত্তর
সঠিক উত্তর:
খ) প্রধানমন্ত্রী
ব্যাখ্যা
• ECNEC:
- একনেক (ECNEC)-এর প্রধান- প্রধানমন্ত্রী।
- একনেক (Executive Committee of the National Economic Council) 1982 সালে গঠিত হয়। এর চেয়ারম্যান বা সভাপতি হলেন প্রধানমন্ত্রী।
- বিকল্প সভাপতি হলেন- অর্থমন্ত্রী।
- সদস্য হচ্ছেন- পরিকল্পনা মন্ত্রী।

তথ্যসূত্র: প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইট।
১২.
‘বিশ শতকের মেয়ে' উপন্যাসটির রচয়িতা কে?
  1. ক) আনিস চৌধুরী
  2. খ) আনেয়ার পাশা
  3. গ) শহীদুল্লা কায়সার
  4. ঘ) ড. নীলিমা ইব্রাহীম
সঠিক উত্তর:
ঘ) ড. নীলিমা ইব্রাহীম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ড. নীলিমা ইব্রাহীম
ব্যাখ্যা
‘বিশ শতকের মেয়ে' উপন্যাসটির রচয়িতা- ড. নীলিমা ইব্রাহীম।

নীলিমা ইব্রাহিম 
- নীলিমা ইব্রাহিমের ১৯২১ সালে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় জন্মগ্রহণ করেন।  
- তিনি মূলত শিক্ষাবিদ হিসেবে পরিচিত। 
- তিনি বেশকিছু উল্লেখযোগ্য গ্রন্থ ও প্রবন্ধ রচনা করেছেন।
-  বহু জাতীয় ও আন্তর্জাতিক সমাজকল্যাণ ও নারী-উন্নয়সংস্থা এবং বুদ্ধিবৃত্তিক সংগঠনের সঙ্গে যু্ক্ত ছিলেন 

তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- বিশ শতকের মেয়ে 
- এক পথ দুই বাঁক 
- কেয়াবন সঞ্চারিণী 
- বহ্নিবলয়। 

তাঁর রচিত নাটক: 
- দুয়ে দুয়ে চার 
- যে অরণ্যে আলো নেই 
- রোদ জ্বলা বিকেল 
- সূর্যাস্তের পর

কথানাট্য
- আমি বীরাঙ্গনা বলছি (২ খন্ড)

ছোটগল্প
রমনা পার্কে

আত্মজীবনী
- বিন্দু-বিসর্গ

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৩.
Find out the correct sentence.
  1. ক) I and he is present.
  2. খ) He and I are present.
  3. গ) He and me are present.
  4. ঘ) I and him is present.
সঠিক উত্তর:
খ) He and I are present.
উত্তর
সঠিক উত্তর:
খ) He and I are present.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হচ্ছে - He and I are present.
• কোনো sentence এ একাধিক pronoun বসলে  '231' নিয়মে অর্থাৎ প্রথমে 'second person', তারপর 'third person' এবং শেষে 'first person' বসে।
- সেই সাথে auxiliary verb এর plural form হবে।
- প্রশ্নে উল্লেখিত বাক্যে  third person' (He) এবং 'first person' (I) রয়েছে।
- তাই নিয়মানুযায়ী প্রথমে He এবং তারপর হবে এবং plural verb হিসাবে are হবে। 
১৪.
What is the right Synonym of 'Hostile'?
  1. ক) Flexible
  2. খ) Unfriendly
  3. গ) Happy
  4. ঘ) Indifferent
সঠিক উত্তর:
খ) Unfriendly
উত্তর
সঠিক উত্তর:
খ) Unfriendly
ব্যাখ্যা
• 'Hostile' - শত্রুপক্ষীয়; বৈরী।

প্রশ্নে উল্লেখিত অন্য অপশন গুলোর মধ্যে - 
ক) Flexible - নমনশীল; আনম্য; নম্য; নমনীয়।
খ) Unfriendly - অবন্ধুসুলভ; বৈরী; প্রতিকূল; অপ্রিয়; অস্নিগ্ধ।
গ) Happy - ভাগ্যবান; সুখী; তৃপ্ত
ঘ) Indifferent -  নিঃস্পৃহ; অনীহ; উদাসীন; নিরুৎসুক
- সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - Unfriendly শব্দটি Hostile এর সমার্থক অর্থ প্রদান করে। 
- তাই, সঠিক উত্তর - Unfriendly.
১৫.
logx(1/8) = - 2 হলে x = কত?
  1. ক) 2
  2. খ) √2
  3. গ) 2√2
  4. ঘ) 4
সঠিক উত্তর:
গ) 2√2
উত্তর
সঠিক উত্তর:
গ) 2√2
ব্যাখ্যা
প্রশ্ন: logx(1/8) = - 2 হলে x = কত?

সমাধান: 
logx(1/8) = - 2 
x - 2 = 1/8
1/x2 = 1/8
x2 = 8
x = √8
x = √(4 × 2)
x = 2√2
১৬.
রামসাগর দিঘী কোন জেলায় অবস্থিত?
  1. ক) ঠাকুরগাঁও
  2. খ) পঞ্চগড়
  3. গ) নীলফামারী
  4. ঘ) দিনাজপুর
সঠিক উত্তর:
ঘ) দিনাজপুর
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দিনাজপুর
ব্যাখ্যা
• রামসাগর দীঘি:
রামসাগর দীঘি দিনাজপুরে অবস্থিত। 
- বাংলাদেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্বিক নিদর্শন সমূহের মধ্যে দিনাজপুরের রামসাগর অন্যতম।
- দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ আলীবর্দীখানের সময়ে ১৭৫০থেকে ১৭৫৫ খ্রিস্টাব্দের মধ্যে দীঘিটি খনন করেন।

সূত্র: বাংলাপিডিয়া
১৭.
পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬৫ বছর। পিতা পুত্রের চেয়ে ২৫ বছরের বড়। পুত্রের বয়স কত?
  1. ক) ২০ বছর
  2. খ) ৩৫ বছর
  3. গ) ২৫ বছর
  4. ঘ) ২৪ বছর
সঠিক উত্তর:
ক) ২০ বছর
উত্তর
সঠিক উত্তর:
ক) ২০ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ৬৫ বছর। পিতা পুত্রের চেয়ে ২৫ বছরের বড়। পুত্রের বয়স কত?

সমাধান: 
ধরি,
পুত্রের বয়স ক বছর
পিতার বয়স ক + ২৫ বছর

প্রশ্নমতে,
ক + ক + ২৫ = ৬৫
বা, ২ক = ৬৫ -২৫ 
বা, ২ক = ৪০
বা, ক  = ২০

অর্থাৎ, পুত্রের বয়স ২০ বছর
১৮.
শয়ন, হরণ, গ্রহণ- এগুলো কোন বিশেষ্য?
  1. ক) ব্যক্তিবাচক
  2. খ) বস্তুবাচক
  3. গ) গুণবাচক
  4. ঘ) জাতিবাচক
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর: ভাববাচক বিশেষ্য ।

ভাব বিশেষ্য:  যে বিশেষ্য পদে কোন ক্রিয়ার ভাব বা কাজের ভাব প্রকাশিত হয়, তাঁকে ভাববাচক বিশেষ্য বলে।
যেমন: শয়ন, হরণ, গ্রহণ, দর্শন, ভোজন, দেখা, শোনা ইত্যাদি।  


• বিশেষ্য: যেসব শব্দ দিয়ে ব্যক্তি, প্রাণী, স্থান, বস্তু, ধারণা ও গুণের নাম বোঝায়, সেগুলোকে বিশেষ্য বলে
যেমন- নজরুল, বাঘ, ঢাকা, ইট, ভোজন, সততা ইত্যাদি। 

ব্যক্তিবাচক বিশেষ্য: যেসব শব্দ দিয়ে ব্যক্তির নাম বোঝায়। যেমন- কামাল, রনি।
বস্তুবাচক বিশেষ্য: যে পদে কোনো উপাদানবাচক পদার্থের নাম বোঝায়।
যেমন: চাল, লবণ, পানি ইত্যাদি। 

গুণবাচক বিশেষ্য: যে বিশেষ্য দ্বারা কোন বস্তুর দোষ, গুণ বোঝায়।
যেমন: মধুরতা, সৌরভ, তারল্য ইত্যাদি। 

জাতি-বিশেষ্য : এ ধরনের বিশেষ্য নির্দিষ্ট কোনাে নামকে না বুঝিয়ে প্রাণী ও অপ্রাণীর সাধারণ নামকে বোঝায়।
যেমন – মানুষ, গরু, ছাগল, ফুল, ফল, নদী, সাগর, পর্বত ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি। 
১৯.
The phrase pooh-pooh is-
  1. ক) To reject
  2. খ) To accept
  3. গ) To respect
  4. ঘ) To take for granted
সঠিক উত্তর:
ক) To reject
উত্তর
সঠিক উত্তর:
ক) To reject
ব্যাখ্যা
• The phrase pooh-pooh is -To reject.
Pooh-pooh
English Meaning: dismiss (an idea or suggestion) as being foolish or impractical.
Bangla Meaning:  অবজ্ঞা প্রকাশ করা; নাক সিটকানো।

Source: Bangla Academy Dictionary and Oxford learners Dictionary.
২০.
I am used to ______ coffee in the morning now.
  1. ক) drink
  2. খ) drank
  3. গ) drunk
  4. ঘ) drinking
সঠিক উত্তর:
ঘ) drinking
উত্তর
সঠিক উত্তর:
ঘ) drinking
ব্যাখ্যা
• অতীতে কোন কাজ করা হত বোঝাতে subject + used to + verb এর base form বসে।
- যেমন, I used to work from home.
• কিন্তু কোন কাজে অভ্যস্ততা বোঝাতে subject+ be verb + used to + verb+ ing বসে।
- যেমন, I am used to working from home now.
- তাই নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - drinking.
- Complete Sentence: I am used to drinking coffee in the morning now.
২১.
'সাপের পাঁচ পা দেখা' প্রবাদের অর্থ কী?
  1. ক) ভয় পাওয়া
  2. খ) চোখে অন্ধকার দেখা
  3. গ) শেষ মুহুর্ত পর্যন্ত আশায় থাকা
  4. ঘ) অহংকারে অসম্ভবকে সম্ভব মনে করা
সঠিক উত্তর:
ঘ) অহংকারে অসম্ভবকে সম্ভব মনে করা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) অহংকারে অসম্ভবকে সম্ভব মনে করা
ব্যাখ্যা
'সাপের পাঁচ পা দেখা' প্রবাদের অর্থ- অহংকারে অসম্ভবকে সম্ভব মনে করা।
২২.
'কৃশ' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) হালকা
  2. খ) ভারী
  3. গ) লম্বা
  4. ঘ) স্থুল
সঠিক উত্তর:
ঘ) স্থুল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) স্থুল
ব্যাখ্যা
'কৃশ' শব্দের বিপরীত শব্দ- স্থুল। 

তাছাড়া,
হালকা শব্দের বিপরীত শব্দ- ভারী। 
লম্বা শব্দের বিপরীত শব্দ- বেঁটে/ খাটো। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
২৩.
“হৈম কে আমি লইয়া যাইব”- কে বলেছিল?
  1. ক) হৈমন্তীর স্বামী
  2. খ) হৈমন্তীর বাবা
  3. গ) দিদিমা
  4. ঘ) বনমালী বাবু
সঠিক উত্তর:
ক) হৈমন্তীর স্বামী
উত্তর
সঠিক উত্তর:
ক) হৈমন্তীর স্বামী
ব্যাখ্যা
- লাইনটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'হৈমন্তি' নামক ছোটগল্প থেকে নেওয়া হয়েছে। 

উৎস: হৈমন্তি গল্প-  রবীন্দ্রনাথ ঠাকুর। 
২৪.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) মহিয়াস
  2. খ) মহীয়সী
  3. গ) মহিয়সী
  4. ঘ) মহীয়সি
সঠিক উত্তর:
খ) মহীয়সী
উত্তর
সঠিক উত্তর:
খ) মহীয়সী
ব্যাখ্যা
এখানে, মহীয়সী বানানটি শুদ্ধ। 
 
বাংলা একাডেমি বানান অভিধান অনুসারে,
মহীয়ান (অতি মহান) এর স্ত্রীলিঙ্গ শব্দ- মহীয়সী।  

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।  
২৫.
দুইটি সংখ্যার অনুপাত ৩ : ২ এবং এদের গ.সা.গু = ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?
  1. ক) ৪
  2. খ) ৮
  3. গ) ১৬
  4. ঘ) ২৪
সঠিক উত্তর:
ঘ) ২৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২৪
ব্যাখ্যা
প্রশ্ন : দুইটি সংখ্যার অনুপাত ৩ : ২ এবং এদের গ.সা.গু = ৪ হলে সংখ্যা দুটির ল.সা.গু কত?

সমাধান : 
ধরি, সংখ্যা দুইটি ২x ও ৩x।
∴এদের গ.সা.গু. = x,
ল.সা.গু = ৬x
প্রশ্নমতে,
x = ৪

∴ল.সা.গু = ৬x = ৬ × ৪ = ২৪
২৬.
লেনিনগ্রাড এর বর্তমান নাম কী?
  1. ক) প্রোট্রোগ্রাড
  2. খ) সেন্ট পিটার্সবার্গ
  3. গ) পিটার্সবার্গ
  4. ঘ) মস্কো
সঠিক উত্তর:
খ) সেন্ট পিটার্সবার্গ
উত্তর
সঠিক উত্তর:
খ) সেন্ট পিটার্সবার্গ
ব্যাখ্যা
- লেনিনগ্রাড এর বর্তমান নাম সেন্ট পিটার্সবার্গ। 
- সেন্ট পিটার্সবার্গ একটি প্রধান ঐতিহাসিক ও সাংস্কৃতিক কেন্দ্র এবং একটি গুরুত্বপূর্ণ বন্দর।
- সেন্ট পিটার্সবার্গ রাশিয়ার মস্কো থেকে প্রায় 400 মাইল (640 কিমি) উত্তর-পশ্চিমে। 
- এটি রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং বিশ্বের অন্যতম প্রধান শহর।
- 1703 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সেন্ট পিটার্সবার্গ রাশিয়ার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

উৎস: ব্রিটানিকা 
২৭.
'Out and out' means-
  1. ক) Not at all
  2. খ) Brave
  3. গ) Whole heartedly
  4. ঘ) Thoroughly
সঠিক উত্তর:
ঘ) Thoroughly
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Thoroughly
ব্যাখ্যা
'Thoroughly' is the meaning of the phrase - Out and out.

• Out and out
English Meaning: complete or in every way; in every respect; thoroughly
Bangla Meaning: সম্পূর্ণরূপে; পুরোপুরি।

• Example Sentence: 
- That's an out-and-out lie!
- The whole project was an out-and-out disaster.

Source: Oxford Dictionary.
২৮.
x - y = 2 এবং xy = 15 হলে (x + y) এর মান কত?
  1. ক) 4
  2. খ) 8
  3. গ) 10
  4. ঘ) 12
সঠিক উত্তর:
খ) 8
উত্তর
সঠিক উত্তর:
খ) 8
ব্যাখ্যা
প্রশ্ন:  x - y = 2 এবং xy = 15 হলে (x + y) এর মান কত?

সমাধান:
x - y = 2 
xy = 15

আমরা জানি 
(x + y)2 = (x - y)2 + 4xy 
(x + y)2 = 22 + 4 × 15 
(x + y)2 = 4 + 60
(x + y)2 =64
(x + y)2 =82
(x + y) = 8
২৯.
নিচের কোনটি বাংলার প্রাচীন জনপদ?
  1. ক) চন্দ্রদ্বীপ
  2. খ) ময়নামতি
  3. গ) হরিকেল
  4. ঘ) পাটালীপুত্র
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।
সঠিক উত্তর
: ক, গ
৩০.
কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী' কবিতায় উল্লেখকৃত “শাক্যমুনি কে?
  1. ক) গৌতম বুদ্ধ
  2. খ) যিশু খ্রিষ্ট
  3. গ) চৈতন্য
  4. ঘ) অতীশ দীপঙ্কর
সঠিক উত্তর:
ক) গৌতম বুদ্ধ
উত্তর
সঠিক উত্তর:
ক) গৌতম বুদ্ধ
ব্যাখ্যা
কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী' কবিতায় উল্লেখকৃত “শাক্যমুনি হলো- গৌতম বুদ্ধ।
এখানে শাক্যমুনি ছিলেন- শাকবংশে জন্মগ্রহণকারী গৌতমবুদ্ধ। 

'সাম্যবাদী' কবিতা
- সাম্যবাদী' কবিতাটি কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী; কাব্যগ্রন্থের নামকবিতা। 
- 'সাম্যবাদী' কাব্যগ্রন্থটি ১৯২৫ সালে প্রকাশিত হয়। 
- ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থে মোট ১১ টি কবিতা রয়েছে ।
- সবগুলোতেই মানুষের সমতা নিয়েই আলোচনা করা হয়েছে।

এ গ্রন্থের কবিতাগুলো হলো:
- সাম্যবাদী,
- ঈশ্বর,
- মানুষ,
- পাপ
- চোর-ডাকাত,
- বারাঙ্গনা,
- মিথ্যাবাদী
- নারী,
- রাজা-প্রজা
- সাম্য
- কুলি-মজুর,

[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ‘সাম্যবাদী’ কাব্যগ্রন্থ।]
৩১.
জলবায়ুর উপাদান নয় কোনটি?
  1. ক) মেঘ
  2. খ) সমুদ্রস্রোত
  3. গ) বায়ু
  4. ঘ) অদ্ৰতা
সঠিক উত্তর:
খ) সমুদ্রস্রোত
উত্তর
সঠিক উত্তর:
খ) সমুদ্রস্রোত
ব্যাখ্যা
- কোনো একটি নির্দিষ্ট স্থানের বায়ুর তাপ, চাপ, আর্দ্রতা, মেঘাচ্ছন্নতা, বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহের দৈনন্দিন সামগ্রিক অবস্থাকে সেই দিনের আবহাওয়া বলে।
- কোনো একটি অঞ্চলের সাধারণত ৩০-৪০ বছরের গড় আবহাওয়ার অবস্থাকে জলবায়ু বলে।
- কাজেই জলবায়ু কোন একটি অঞ্চলের অনেক দিনের বায়ুমণ্ডলের নিম্নস্তরের সামগ্রিক অবস্থা।
- আবহাওয়া ও জলবায়ুর উপাদানগুলো হলো- বায়ুর তাপ, বায়ুর চাপ, বায়ুর আর্দ্রতা, বায়ুপ্রবাহ ও বারিপাত।

- প্রদত্ত অপশন গুলোতে সমুদ্রস্রোত জলবায়ুর উপাদান নয় এটি জলবায়ুর নিয়ামক।
- জলবায়ুর নিয়ামক সমূহ- অক্ষাংশ, উচ্চতা, বায়ুপ্রবাহ, ভূমির ঢাল, সমুদ্রস্রোত, মৃত্তিকার গঠন, পর্বতের অবস্থান, সমুদ্র থেকে দূরত্ব ইত্যাদি।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
৩২.
Find out the wrong sentence.
  1. ক) How long has Rahim been unemployed?
  2. খ) How long do you know Karim?
  3. গ) She has been ill for quite a long time.
  4. ঘ) My Father got married in USA.
সঠিক উত্তর:
ঘ) My Father got married in USA.
উত্তর
সঠিক উত্তর:
ঘ) My Father got married in USA.
ব্যাখ্যা
• উল্লেখিত অপশন গুলোর মধ্যে - My Father got married in USA - এই বাক্যটি ভুল।

- কেননা সমষ্টিবাচক দেশের নামের পূর্বে সাধারণত article হিসাবে the বসে। 
- যেমন - the U.S.A , the U.K.
- সঠিক বাক্যটি হবে - My Father got married in the USA.
৩৩.
Who is calling me? বাক্যটির Passive form হবে?
  1. ক) By whom I amm called?
  2. খ) By whom I amm being called?
  3. গ) By whom am I being called?
  4. ঘ) By whom have I been called?
সঠিক উত্তর:
গ) By whom am I being called?
উত্তর
সঠিক উত্তর:
গ) By whom am I being called?
ব্যাখ্যা
• Who যুক্ত Interrogative Sentence কে Active Voice থেকে Passive Voice করার নিয়ম:
- Who এর পরিবর্তে By whom হবে।
- Tense অনুসারে Verb এর পরিবর্তন হবে।
- প্রশ্ন প্রদত্ত বাক্যটি Future indefinite tense এ রয়েছে।

• structure: By whom + will + obj + be + verb এর পর past particle + extension.
- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক উত্তর হবে - By whom am I being called?
৩৪.
'ষ্ণ' সংযুক্তি ব্যঞ্জনটি কোন বর্ণের সংযুক্ত রূপ?
  1. ক) ষ্ + ঞ
  2. খ) ষ্ + ণ
  3. গ) ষ্ + ন
  4. ঘ) ষ্ + চ
সঠিক উত্তর:
খ) ষ্ + ণ
উত্তর
সঠিক উত্তর:
খ) ষ্ + ণ
ব্যাখ্যা
'ষ্ণ' সংযুক্তি ব্যঞ্জনটি 'ষ্ + ণ' বর্ণের সংযুক্ত রূপ। 

'ষ্ণ'- সহযোগে গঠিত কয়েকটি শব্দ:
কৃষ্ণ
কৃষ্ণচূড়া,
তৃষ্ণা,
উষ্ণ ইত্যাদি। 



[উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৫.
জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে
  1. ক) সাইট্রোপ্লাজম
  2. খ) ক্রোমোজোম
  3. গ) নিউক্লিয়াস
  4. ঘ) নিউক্লিওলাস
সঠিক উত্তর:
খ) ক্রোমোজোম
উত্তর
সঠিক উত্তর:
খ) ক্রোমোজোম
ব্যাখ্যা
• জীবের বংশগতির বৈশিষ্ট্য বহন করে ক্রোমোজোম।
• ক্রোমোজোম:
বংশগতির প্রধান উপাদান হচ্ছে ক্রোমোজোম।
- এটি নিউক্লিয়াসের অন্যতম বস্তু।
- Strasburger (১৮৭৫) নিউক্লিয়াসে ক্রোমোজোম আবিষ্কার করেন কিন্তু তিনি এই নামকরণ করেননি।
- Weldeyer (১৮৮৮) সর্বপ্রথম ক্রোমোজোম শব্দটি ব্যবহার করেন।
- প্রত্যেক প্রজাতির নিউক্লিয়াসে একটি নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম থাকে।
- তবে একই প্রজাতির বিভিন্ন নমুনায় ক্রোমোজোম সংখ্যা একই থাকে।
- প্রজাতির বৈশিষ্ট্যভেদে এর সংখ্যা ২ থেকে ১৬০০ পর্যন্ত হয়।

উৎস: জীববিজ্ঞান, এসএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
৩৬.
‘পণ্ডিতমূর্খ' এর ব্যাসবাক্য কোনটি?
  1. ক) পণ্ডিত সেজে আছে যে মূর্খ
  2. খ) যিনি পণ্ডিত তিনিই মূর্খ
  3. গ) পণ্ডিত অথচ মূৰ্খ
  4. ঘ) পণ্ডিত ও মূর্খ
সঠিক উত্তর:
ক) পণ্ডিত সেজে আছে যে মূর্খ
উত্তর
সঠিক উত্তর:
ক) পণ্ডিত সেজে আছে যে মূর্খ
ব্যাখ্যা
নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস :
যে বহুব্রীহি সমাস কোনাে নিয়মের সাহায্যে ব্যাখ্যা করা যায় না, তাকে বলা হয় নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস।

যেমন- পণ্ডিত হয়েও যে মূর্খ = পণ্ডিতমূর্খ
          দুই দিকে অপ যার = দ্বীপ,
          অন্তর্গত অপ(জল) যার = অন্তরীপ,
          নরাকারের পশু যে = নরপশু,
          জীবিত থেকেও যে মৃত = জীবন্মৃত ইত্যাদি।


উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৭.
Many men and women aspire to _____ presidency.
  1. ক) a
  2. খ) an
  3. গ) the
  4. ঘ) no article
সঠিক উত্তর:
ঘ) no article
উত্তর
সঠিক উত্তর:
ঘ) no article
ব্যাখ্যা
• সঠিক উত্তর - no article.
• Presidency অর্থ  রাষ্ট্রপ্রধান বা সভাপতির কার্যকাল; অধ্যক্ষতা; সভাপতিত্ব।
- এটি একটি Abstract noun.
- শব্দটির কোন physical existence নেই ।  
- এছাড়াও, এটি অবস্তুগত ধারনা বা গুনকে নির্দেশ করে।
- এবং abstract nouns এর আগে article ব্যবহার হয় না।
৩৮.
টাকায় ৩টি করে জিনিস ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
  1. ক) ৫০%
  2. খ) ২৫%
  3. গ) ১৫%
  4. ঘ) ১০%
সঠিক উত্তর:
ক) ৫০%
উত্তর
সঠিক উত্তর:
ক) ৫০%
ব্যাখ্যা
প্রশ্ন: টাকায় ৩টি করে জিনিস ক্রয় করে টাকায় ২টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?

সমাধান: 
৩টি জিনিসের ক্রয়মূল্য ১ টাকা
১টি জিনিসের ক্রয়মূল্য ১/৩ টাকা

আবার,
২টি জিনিসের বিক্রয়মূল্য ১ টাকা
১টি জিনিসের বিক্রয়মূল্য ১/২ টাকা

∴ লাভ = (১/২) - (১/৩)
= (৩ - ২)/৬
= ১/৬ টাকা

এখন
১/৩ টাকায় লাভ হয় ১/৬ টাকা
১ টাকায় লাভ হয় (১ × ৩)/৬ টাকা
১০০ টাকায় লাভ হয় (১ × ৩ × ১০০)/৬ টাকা
= ৫০ টাকা

∴ নির্ণেয় লাভ ৫০%
৩৯.
একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত?
  1. ক) ৬০°
  2. খ) ৪৫°
  3. গ) ৩০°
  4. ঘ) ২৫°
সঠিক উত্তর:
গ) ৩০°
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩০°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের মান তার পূরক কোণের মানের অর্ধেকের সমান। কোণটির মান কত? 

সমাধান: 
একটি কোণ x হলে,
কোনটির পূরক কোণ (90°- x)

এখন 
x = (90° -  x)/2
2x =90° -  x
2x + x = 90°
3x = 90°
x = 30°
৪০.
‘প্রথম আলো' উপন্যাসটি কে লিখেছেন?
  1. ক) মতিউর রহমান
  2. খ) রবীন্দ্রনাথ ঠাকুর
  3. গ) সৈয়দ শামসুল হক
  4. ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়
সঠিক উত্তর:
ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সুনীল গঙ্গোপাধ্যায়
ব্যাখ্যা
‘প্রথম আলো' উপন্যাসটি লিখেছেন- সুনীল গঙ্গোপাধ্যায়।

কবি ও উপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়
- 'নীললোহিত', 'সনাতন পাঠক', 'নীল উপাধ্যায়' ইত্যাদি ছদ্মনাম ব্যবহার করেছেন।

সুনীল গঙ্গোপাধ্যায় রচিত উপন্যাস:
- পূর্ব-পশ্চিম
- আত্মপ্রকাশ
- সেই সময়
- প্রথম আলো
- অরণ্যের দিনরাত্রি 
- মনের মানুষ
- সত্যের আড়াল 
- একা এবং কয়েকজন ইত্যাদি। 

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল হক
৪১.
They went to school yesterday, ________?
  1. ক) did they
  2. খ) weren't they
  3. গ) didn't they
  4. ঘ) were they
সঠিক উত্তর:
গ) didn't they
উত্তর
সঠিক উত্তর:
গ) didn't they
ব্যাখ্যা
Tag question করার নিয়ম- 
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য। 
- Statement positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question positive হবে।
- Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।
- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যটি affirmative এ আছে, তাই  Tag question Negative হবে এবং বাক্যটি Present indefinite tense হওয়ায় Subject ও Tense অনুসারে auxiliary verb অনুযায়ী সঠিক tag হবে - didn't they
- Complete sentence: They went to school yesterday, didn't they?
৪২.
We have to deal _____ our problem.
  1. ক) with
  2. খ) after
  3. গ) on
  4. ঘ) by
সঠিক উত্তর:
ক) with
উত্তর
সঠিক উত্তর:
ক) with
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - with.
- কাজ-কারবার সম্বন্ধে) ব্যবস্থা/বিহিত করা বোঝাতে Deal এর সাথে with ব্যবহৃত হয়।

• Deal with
(ক) মেলামেশা/সম্পর্ক রক্ষা করা: She is easy/impossible/difficult to deal with.
(খ) আচরণ/ব্যবহার করা: I don’t know how to deal with such precocious children.
(গ) (কাজ-কারবার সম্বন্ধে) ব্যবস্থা/বিহিত করা; Let’s deal with one problem at a time.
ঘ) উপজীব্য করা; বিষয়বস্তুরূপে নেওয়া: The article deals with rural poverty.
(৫) deal well/badly by somebody তার সঙ্গে ভালো/মন্দ ব্যবহার করা/আচরণ করা (সাধারণত passive) He’s been well dealt by me.

Source: Bangla Academy Dictionary
৪৩.
'Accommodation' is-
  1. ক) Noun
  2. খ) Adjective
  3. গ) Preposition
  4. ঘ) Adverb
সঠিক উত্তর:
ক) Noun
উত্তর
সঠিক উত্তর:
ক) Noun
ব্যাখ্যা
Accommodation (noun) ১ [Uncountable noun] 
English Meaning: a room, group of rooms, or building in which someone may live or stay.
Bangla Meaning: ফ্ল্যাট, বাড়ি, ছাত্রাবাস, হোটেল ইত্যাদিতে সুসজ্জিত বা শূন্য কক্ষ; নিবাসন

Source: Bangla Academy Dictionary and Oxford learners Dictionary.
৪৪.
'যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী থাকে না'- তাকে এক কথায় কি বলে?
  1. ক) অনুসূরা
  2. খ) অনুচার্য
  3. গ) ক্ষণপ্রভা
  4. ঘ) কোনটাই নয়
সঠিক উত্তর:
গ) ক্ষণপ্রভা
উত্তর
সঠিক উত্তর:
গ) ক্ষণপ্রভা
ব্যাখ্যা
'যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী থাকে না' এক কথায় হবে- ক্ষণপ্রভা। 

যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না = ক্ষণপ্রভা।
ক্ষণপ্রভা শব্দের অন্যান্য অর্থ - বিদ্যুৎ; বিজলি, তড়িৎ ইত্যাদি।
৪৫.
১০ × ০.০২ × ০.০০০১ = কত?
  1. ক) ০.০০২
  2. খ) ০.০০০০২
  3. গ) ০.০০০২
  4. ঘ) ০.০২
সঠিক উত্তর:
খ) ০.০০০০২
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.০০০০২
ব্যাখ্যা
প্রশ্ন: ১০ × ০.০২ × ০.০০০১ = কত?

সমাধান: 

১০ × ০.০২ × ০.০০০১ = ০.০০০০২
৪৬.
'সংসার' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. ক) সং+সার
  2. খ) সাং+সার
  3. গ) সম্+সার
  4. ঘ) সম+সার
সঠিক উত্তর:
গ) সম্+সার
উত্তর
সঠিক উত্তর:
গ) সম্+সার
ব্যাখ্যা
'সংসার' এর সন্ধি বিচ্ছেদ- সম্+সার।
সন্ধির নিয়ম: 
ম্‌- এর পর অন্তঃস্থ ধ্বনি যথা: য, র, ল, ব, কিংবা শ, ষ, স, হ থাকলে ম্‌- স্থলে অনুস্বার (ং) হয়।  

যেমন:- সম্‌+ সার= সংসার
সম্‌+ বাদ= সংবাদ
সম্‌+ যম= সংযম
সম্‌+ রক্ষন= সংরক্ষণ।
সম্‌+ লাপ= সংলাপ
সম্‌+ শয়= সংশয় 
সম্‌+হার= সংহার ইত্যাদি। 
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি।
৪৭.
স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলিত হয় ১৯৭১ সালের কোন তারিখে?
  1. ক) ১৬ ডিসেম্বর
  2. খ) ২৬ মার্চ
  3. গ) ৭ মার্চ
  4. ঘ) ২ মার্চ
সঠিক উত্তর:
ঘ) ২ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ২ মার্চ
ব্যাখ্যা
• প্রথম জতীয় পতাকা উত্তোলন:
- ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের পশ্চিম গেটে বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলিত হয়।
- সেদিন জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন ছাত্রনেতা আ স ম আবদুর রব। সেই পতাকার মাঝখানে হলুদ বৃত্ত ছিল। আর বৃত্তের মধ্যে ছিল বাংলাদেশের মানচিত্র।
- সেই থেকে প্রতি বছর ২ মার্চ জাতীয় পতাকা উত্তোলন দিবস পালন করা হয়।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ২৩ মার্চে তার বাসভবনে পতাকা উত্তোলন করেছিলেন।
- ১৯৭২ সালে শিবনারায়ণ দাশের ডিজাইন করা পতাকা থেকে মানচিত্রটি বাদ দেওয়া হয়। 
- পতাকার মাপ, রং ও তার ব্যাখ্যাসহ একটি প্রতিবেদন দিতে বলা হয় পটুয়া কামরুল হাসানকে। 
- কামরুল হাসান আমাদের জাতীয় পতাকার যে রূপ দিয়েছিলেন সেটিই বর্তমানে বাংলাদেশের জাতীয় পতাকা।
- বাংলাদেশের জাতীয় পতাকা সবুজ আয়তক্ষেত্রের মধ্যে লাল বৃত্ত। সবুজ রং বাংলাদেশের সবুজ প্রকৃতি ও তারুণ্যের প্রতীক, বৃত্তের লাল রং উদীয়মান সূর্য, মুক্তিযুদ্ধের শহীদদের রক্তের প্রতীক।
-  বাংলাদেশের জাতীয় পতাকার এই রূপটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি সরকারিভাবে গৃহীত হয়।
 
উৎস: বিডিনিউজ 
৪৮.
m - 1/m = 2 হলে m4 + 1/m4 = কত?
  1. ক) 30
  2. খ) 31
  3. গ) 32
  4. ঘ) 34
সঠিক উত্তর:
ঘ) 34
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 34
ব্যাখ্যা
প্রশ্ন: m - 1/m = 2 হলে m4 + 1/m4 = কত?

সমাধান: 
m - 1/m = 2

প্রদত্ত রাশি = m4 + 1/m
= (m2)2 + (1/m2)2
= (m2 + 1/m2)2 - 2.m2.(1/m2)
= {(m - 1/m)2 + 2.m. 1/m}2 - 2 
= {22 + 2}2 - 2
= 62 - 2
= 36 - 2
= 34 
৪৯.
কোনটি সংবিধানিক প্রতিষ্ঠান?
  1. ক) দুর্নীতি দমন কমিশন
  2. খ) জাতীয় মানবাধিকার কমিশন
  3. গ) জাতীয় তথ্য কমিশন
  4. ঘ) মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
সঠিক উত্তর:
ঘ) মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক
ব্যাখ্যা
• সংবিধানিক প্রতিষ্ঠান:
- যেসব প্রতিষ্ঠান সংবিধানের সুস্পষ্ট বিধি মোতাবেক প্রতিষ্ঠিত ও পরিচালিত হয় তাকে সাংবিধানিক প্রতিষ্ঠান বলে।
- বাংলাদেশে এ ধরণের বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যা সাংবিধানিক উপায়ে প্রতিষ্ঠিত। যথা:-
১। এটর্নি জেনারেল
২। নির্বাচন কমিশন
৩। মহাহিসাব নিরীক্ষক
৪। সরকারি কর্ম কমিশন

তথ্যসূত্র:- পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের সংবিধান।
৫০.
'বল্কল' শব্দের অর্থ কোনটি?
  1. ক) বৃক্ষপত্র
  2. খ) শিকড়
  3. গ) বৃক্ষকাণ্ড
  4. ঘ) বৃক্ষত্বক
সঠিক উত্তর:
ঘ) বৃক্ষত্বক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বৃক্ষত্বক
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান অনুসারে, 
বল্কল, (বিশেষ্য)
বাকল; গাছের ছাল, বৃক্ষত্বক। 
 
উৎস: বাংলা একাডেমি বানান অভিধান।
৫১.
৮, ১১, ১৭, ২৯, ৫৩ ...... ধারাটির পরবর্তী সংখ্যা কত?
  1. ক) ১৫০
  2. খ) ১০৫
  3. গ) ১০১
  4. ঘ) ৭৫
সঠিক উত্তর:
গ) ১০১
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০১
ব্যাখ্যা
প্রশ্ন:  ৮, ১১, ১৭, ২৯, ৫৩ ...... ধারাটির পরবর্তী সংখ্যা কত?

সমাধান: 
১ম পদ = ৮
২য় পদ,  ৮ + ৩ = ১১
৩য় পদ, ১১ + ৬ = ১৭
৪র্থ পদ, ১৭ + ১২ = ২৯
৫ম পদ, ২৯ + ২৪ = ৫৩
৬ষ্ঠ পদ, ৫৩ + ৪৮ = ১০১
৫২.
‘ম্রিয়মান' শব্দের অর্থ কোনটি?
  1. ক) যা ম্লান হয়েছে
  2. খ) যা মান হবে
  3. গ) যার মৃত্যু হয়েছে
  4. ঘ) যার মৃত্যু অবস্থা
সঠিক উত্তর:
ঘ) যার মৃত্যু অবস্থা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) যার মৃত্যু অবস্থা
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
‘ম্রিয়মান' শব্দের অর্থ- যার মৃত্যু অবস্থা। 
ম্রিয়মান শব্দের বিপরীত শব্দ উদ্ভাসিত।

উৎস: বাংলা একাডেমি বানান অভিধান।
৫৩.
‘হাড় হাভাতে' বাগধারাটির অর্থ কোনটি?
  1. ক) হতভাগ্য
  2. খ) ক্ষুধার্ত
  3. গ) রোগা
  4. ঘ) দরিদ্র
সঠিক উত্তর:
ক) হতভাগ্য
উত্তর
সঠিক উত্তর:
ক) হতভাগ্য
ব্যাখ্যা
‘হাড় হাভাতে' বাগধারাটির অর্থ - হতভাগ্য

বাক্য গঠন: সব হারিয়ে ছেলেটি একেবারে হাড় হাভাতে এর কিছু হবেনা। 


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি।
৫৪.
Choose the correct spelling.
  1. ক) Achievment
  2. খ) Acheivement
  3. গ) Achevement
  4. ঘ) Achievement
সঠিক উত্তর:
ঘ) Achievement
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Achievement
ব্যাখ্যা
• Achievement (Noun)
English Meaning: a thing done successfully with effort, skill, or courage.
Bangla Meaning: অর্জন; সিদ্ধি; সিদ্ধিলাভ।

Source: Bangla Academy Dictionary and Oxford learners Dictionary.
৫৫.
কোনটিকে কোষের প্রাণশক্তি বলা হয়?
  1. ক) প্লোটোপ্লাজম
  2. খ) ক্রোমোজোম
  3. গ) মাইটোকন্ড্রিয়া
  4. ঘ) নিউক্লিয়াস
সঠিক উত্তর:
ঘ) নিউক্লিয়াস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) নিউক্লিয়াস
ব্যাখ্যা
নিউক্লিয়াসকে কোষের মস্তিষ্ক, প্রাণকেন্দ্র বা প্রাণশক্তি বলা হয়।
যদিও, মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তি ঘর বলা হয়।
এটি কোষের যাবতীয় জৈবনিক কাজের শক্তি সরবরাহ থাকে।
কিন্তু, কোষে সংগঠিত সকল ক্রিয়া-বিক্রিয়া নিয়ন্ত্রিত হয় নিউক্লিয়াস দ্বারা।
তাই, নিউক্লিয়াসকে কোষের প্রাণশক্তি বলা যায়।

এছাড়াও,
রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়।
বংশগতির প্রধান উপাদান ক্রোমোজোম।
লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে।
৫৬.
৯২২০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?
  1. ক) ৬
  2. খ) ৩
  3. গ) 8
  4. ঘ) ৫
সঠিক উত্তর:
গ) 8
উত্তর
সঠিক উত্তর:
গ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: ৯২২০ জন সৈন্য হতে কমপক্ষে কতজন সরিয়ে রাখলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে?

সমাধান: 
মোট সৈন্য = ৯২২০ জন 
৯৬ এর বর্গ = ৯২১৬

সৈন্য সরাতে হবে = (৯২২০ - ৯২১৬) জন
= ৪ জন।
৫৭.
‘Othello' is a Shakespear's play about -
  1. ক) A Jew
  2. খ) A Roman
  3. গ) A Turk
  4. ঘ) A Moor
সঠিক উত্তর:
ঘ) A Moor
উত্তর
সঠিক উত্তর:
ঘ) A Moor
ব্যাখ্যা
• ‘Othello' is a Shakespear's play about - A Moor.
- 'Othello, in full Othello, the Moor of Venice, tragedy in five acts by William Shakespeare.
- এই tragedy টি লেখা হয় 1603 -04 সালে এবং প্রকাশিত হয় 1622 সালে। 
- Desdemona এই tragedy এর অন্যতম প্রধান চরিত্র এবং Othello এর স্ত্রী।
- ষড়যন্ত্র ও ঈর্ষার বর্শবর্তী হয়ে Othell Desdemona কে হত্যা করেছিল।

• এই Tragedy এর অন্যান্য চরিত্র সমূহ - 
- Othello
- Iago
- Cassio
- Roderigo
- Brabantio
- Emilia
- Montana, etc.

Source: Britannica.
৫৮.
There are two brothers, but ____ of them were honest.
  1. ক) both
  2. খ) neither
  3. গ) either
  4. ঘ) no one
সঠিক উত্তর:
খ) neither
উত্তর
সঠিক উত্তর:
খ) neither
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - neither.
- Neither দ্বারা দুইয়ের কোনটিই নয় বুঝানো হয়/ not one or the other of two people or things.
- Either দ্বারা দুইয়ের প্রত্যেকটি বুঝানো হয়।
- No one -  কোনো একটি বা একজন
- both - উভয়ই।
- যেহেতু প্রশ্নে উল্লেখিত বাক্যটি দ্বারা দুই ভাই এর মধ্যে একজন ও সৎ নয় বলা হয়েছে তাই neither সঠিক উত্তর। 
৫৯.
একটি সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত?
  1. ক) ১৮০ ডিগ্রি
  2. খ) ৯০ ডিগ্রি
  3. গ) ১২০ ডিগ্রি
  4. ঘ) ১৯০ ডিগ্রি
সঠিক উত্তর:
ক) ১৮০ ডিগ্রি
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮০ ডিগ্রি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত?

সমাধান: 
আমরা জানি,
- ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ। 
- ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বলে সমকোণী ত্রিভুজের সমকোণ ছাড়া অন্য দুই কোণের সমষ্টি = ৯০°
৬০.
মুক্তিযুদ্ধে সাতজন বীরশ্রেষ্ঠর মধ্যে প্রথম শহীদ কে?
  1. ক) মোহাম্মদ রুহুল আমিন
  2. খ) মোহাম্মদ মোস্তফা কামাল
  3. গ) মোহাম্মদ হামিদুর রহমান
  4. ঘ) মতিউর রহমান
সঠিক উত্তর:
খ) মোহাম্মদ মোস্তফা কামাল
উত্তর
সঠিক উত্তর:
খ) মোহাম্মদ মোস্তফা কামাল
ব্যাখ্যা
[মুন্সী আব্দুর রউফের শহীদ হওয়ার তারিখ ও স্থান নিয়ে বহু জায়গায় বিভ্রান্তিকর তথ্য রয়েছে। সরকারি–বেসরকারি নানা স্থানে সে তারিখ কোথাও ৮, কোথাও ১৮ এপ্রিল। ১৯৭১ সালে মুন্সী আব্দুর রউফকে নিয়ে লেখা মুজিবনগর সরকারের অভিজ্ঞানপত্র (সাইটেশন) সম্প্রতি প্রথম আলোর হাতে এসেছে। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি এম এ জি ওসমানী, মীর শওকত আলী এবং চৌধুরী খালেকুজ্জামান স্বাক্ষরিত সে অভিজ্ঞানপত্রে মুন্সী আব্দুর রউফের শহীদ হওয়ার তারিখ ২০ এপ্রিল। যদিও নামের বানান তাতে ছিল মুন্সী আবদুর রব। কয়েক বছর পর সে ভুল সংশোধন করা হয়। সূত্র: প্রথম আলো।]

[যেহেতু অপশনে মুন্সি আব্দুর রউফ নেই, সে হিসেবে অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে মোস্তফা কামালকে নেওয়া হয়েছে।]

মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠদের শাহাদাতের তারিখ:
- সিপাহী মোস্তফা কামাল : ১৮ এপ্রিল ১৯৭১
- ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান : ২০ আগস্ট ১৯৭১
- ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ : ৫ সেপ্টেম্বর ১৯৭১
- সিপাহী হামিদুর রহমান : ২৮ অক্টোবর ১৯৭১
- ইঞ্জিনরুম আর্টিফিসার রুহুল আমিন : ১০ ডিসেম্বর ১৯৭১
- ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর : ১৪ ডিসেম্বর ১৯৭১।

তথ্যসূত্র: প্রথম আলো এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়
৬১.
১৫ টাকা ২৫ টাকার শতকরা কত?
  1. ক) ৪৫%
  2. খ) ৫০%
  3. গ) ৬০%
  4. ঘ) ৭৫%
সঠিক উত্তর:
গ) ৬০%
উত্তর
সঠিক উত্তর:
গ) ৬০%
ব্যাখ্যা
প্রশ্ন: ১৫ টাকা ২৫ টাকার শতকরা কত?

সমাধান: 
১৫ টাকা ২৫ টাকার শতকরা = (১৫/২৫) × ১০০%
= ৬০ %
৬২.
একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ৭৮ বেশি হলে সংখ্যাটি
  1. ক) ১২
  2. খ) ৯
  3. গ) ৪
  4. ঘ) ৬
সঠিক উত্তর:
খ) ৯
উত্তর
সঠিক উত্তর:
খ) ৯
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সংখ্যার বর্গ তার বর্গমূলের চেয়ে ৭৮ বেশি হলে সংখ্যাটি

সমাধান: 
সঠিক উত্তরঃ খ) ৯
খ) ৯ - √৯ = ৮১ - ৩ = ৭৮

অন্যান্য অপশন:
ক) ১২ - √১২ ≠ ৭৮
গ) ৪ - √৪ ≠  ৭৮
ঘ) ৬ - √৬ ≠ ৭৮

[এই ধরণের প্রশ্ন সমাধানের ক্ষেত্রে অপশন টেস্ট করে বের করলে তুলনামূলক কম সময়ে উত্তর বের করা যায়]
৬৩.
‘ততোধিক' শব্দের সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি?
  1. ক) তত+অধিক
  2. খ) তত+ধিক
  3. গ) ততঃ+অধিক
  4. ঘ) ততা+ধিক
সঠিক উত্তর:
গ) ততঃ+অধিক
উত্তর
সঠিক উত্তর:
গ) ততঃ+অধিক
ব্যাখ্যা
‘ততোধিক' শব্দের সন্ধি বিচ্ছেদ- ততঃ+অধিক। 
‘ততোধিক’ হলো বিসর্গ সন্ধির উদাহরণ।

সন্ধির নিয়ম:
পুর্বপদের শেষে যদি অঃ (=অস্‌) থাকে এবং পরপদের প্রথমে যদি বর্গের ৩য়, ৪র্থ বা ৫ম বর্ণের ধ্বনি (গ/ঘ, জ/ঝ, ড/ঢ, দ/ধ/ন, ব/ভ/ম) থাকে কিংবা অন্তঃস্থ বর্ণ (য/র্‌/ল্‌) অথবা হ থাকে তবে সন্ধির ফলে অঃ রূপান্তরিত হয়ে ও- ধ্বনি হয় এবং পূর্ব বর্ণে যুক্ত হয়।
- অ- ধ্বনির পরস্থিত বিসর্গের পর অ ধ্বনি থাকলে ( অ+ঃ +অ)এ তিনে মিলে ও কার হয়।
যেমন: ততঃ + অধিক= ততোধিক। 


উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি। 
৬৪.
বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি?
  1. ক) ৭টি
  2. খ) ৬টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
সঠিক উত্তর:
ঘ) ৫টি
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫টি
ব্যাখ্যা
ভারতের মোট ৫টি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী।
এগুলো হলো:
- আসাম
- ত্রিপুরা
- মিজোরাম
- মেঘালয় ও
- পশ্চিমবঙ্গ।

উৎসঃ বর্ডার গার্ড বাংলাদেশ এর ওয়েবসাইট।
৬৫.
একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১৫ মিটার এবং প্রস্থ ১০ মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?
  1. ক) ৩৫√৫
  2. খ) ৪০√৫
  3. গ) ৪৫√৫
  4. ঘ) ৫০√৫
সঠিক উত্তর:
ঘ) ৫০√৫
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ৫০√৫
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য ১৫ মিটার এবং প্রস্থ ১০ মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার?

সমাধান: 
ধরি, আয়তক্ষেত্র ABCD এর কর্ণের দৈর্ঘ্য ১৫ মি. এবং প্রস্থ ১০ মি.
∴ দৈর্ঘ্য, BC = √(১৫ - ১০) মি.
                  =√(২২৫ - ১০০) মি.
                  = √১২৫ মি 
                  = ৫√৫ মি 

আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = ১০ × ৫√৫ বর্গ মিটার 
= ৫০√৫ বর্গ মিটার
৬৬.
বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ প্রায়-
  1. ক) ০.০২৫%
  2. খ) ০.০৩%
  3. গ) ০.০৩৬%
  4. ঘ) ০.০৪%
সঠিক উত্তর:
খ) ০.০৩%
উত্তর
সঠিক উত্তর:
খ) ০.০৩%
ব্যাখ্যা
• বায়ুমন্ডলে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ মাত্র ০.০৩% হলেও এর গুরুতু অপরিসীম।
- কারণ উদ্ভিদের সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের জন্য আবশ্যকীয় উপাদান কার্বন-ডাই-অক্সাইড।
- এছাড়া তাপ শোষণ ও জলবায়ু নিয়ন্ত্রনে এটি ভূমিকা রাখে।
- ভূ-পৃষ্ঠের সর্বত্র কার্বন ডাই-অক্সাইড এর পরিমাণ সমান থাকে না।
- মানুষের বিভিন্নমুখী কর্মকান্ড যেমন- কাঠ, কয়লা, খনিজ তেল প্রভৃতি জ্বালানি হিসেবে ব্যবহারের ফলে এর পরিমাণ স্থির না থেকে হ্রাস-বৃদ্ধি হয়।
- বায়ুমন্ডলের উপাদানের পরিমাণ:


উৎস: ভূগোল-১ম পত্র, এইচএসসি প্রোগাম এবং সাধারণ বিজ্ঞান, এসএসসি প্রোগাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৭.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) ঈন্দ্ৰীয়
  2. খ) ঈন্দ্ৰিয়
  3. গ) ইন্দ্ৰীয়
  4. ঘ) ইন্দ্রিয়
সঠিক উত্তর:
ঘ) ইন্দ্রিয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইন্দ্রিয়
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'ইন্দ্রিয়' বানানটি সঠিক। 

ইন্দ্রিয় শব্দের অর্থ:
- যে সকল অঙ্গ বা শক্তি দ্বারা পদার্থের বা বাহ্য বিষয়ের উপলব্ধি বা জ্ঞান জন্মেএবং কর্ম-সাধন করা যায়।
- ইন্দ্রিয় মোট চোদ্দটি:
- যথা-চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক-এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়;
- বাক, হস্ত, পদ, পায়ু, উপস্থ, -এই পাঁচটি কর্মেন্দ্রিয়;
- মন, বুদ্ধি, অহঙ্কার, চিত্ত-এই চারটি অন্তরিন্দ্রিয়
- (মন সকল ইন্দ্রিয়ের পরিচালক)।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান। 
৬৮.
Choose the word which is most nearly opposite to the word 'OPAQUE'
  1. Feverish
  2. Monstrous
  3. Monstrous
  4. Transparent
সঠিক উত্তর:
Transparent
উত্তর
সঠিক উত্তর:
Transparent
ব্যাখ্যা
• OPAQUE - আলোনিরোধক; অস্বচ্ছ; জড়।
• প্রশ্নে উল্লেখিত অপশন গুলোর মধ্যে - 
ক) Feverish - জ্বরের লক্ষণযুক্ত; অতি উত্তেজিত; অতি ব্যাকুল
খ) Monstrous - কিম্ভূতকিমাকার; বিরাটকায়; ভীমদর্শন; বিকটদর্শন।
গ) Monstrous - নিষ্ঠুর; উৎকট; পৈশাচিক; ভয়ংকর; বিকট, কিম্ভূতকিমাকার; বিরাটকায়; ভীমদর্শন; বিকটদর্শন। 
ঘ) Transparent - স্বচ্ছ; সহজবোধ্য।
- সুতরাং, বোঝা যাচ্ছে উল্লেখিত অপশন গুলোর মধ্যে Transparent শব্দটি OPAQUE এর বিপরিত অর্থ প্রকাশ করে। 
- তাই সঠিক উত্তর হবে - Transparent.

Source: Bangla Academy dictionary.
৬৯.
Do you know the solution _____ the problem?
  1. ক) to
  2. খ) into
  3. গ) for
  4. ঘ) about
সঠিক উত্তর:
ক) to
উত্তর
সঠিক উত্তর:
ক) to
ব্যাখ্যা
• Solution এর পর preposition হিসেবে সাধারণত to বসে।
- তবে খুব কম ক্ষেত্রে for ও ব্যবহৃত হয়।
- অপশনে to এবং for দুইটিই থাকলে সঠিক উত্তর হিসেবে to অধিক গ্রহণযোগ্য হবে।
- আর অপশনে to না থাকলে for উত্তর হবে।

• solution to/for: UN leaders are working hard to find a peaceful solution to the conflict.
- come up with/devise a solution: The committee has failed to come up with any solutions for the crisis.

• offer/provide a solution (=be a possible solution): Solar energy offers a low-cost solution to our fuel problems.
- be the solution: Putting children in prison is not the solution.

Source: Macmillan dictionary.
৭০.
১ ÷ ০ = কত?
  1. ক) অসীম
  2. খ) ১
  3. গ) সসীম
  4. ঘ) ০
সঠিক উত্তর:
ক) অসীম
উত্তর
সঠিক উত্তর:
ক) অসীম
ব্যাখ্যা
প্রশ্নঃ ১ ÷ ০ = কত?

সমাধান: 
১ ÷ ০ = অনির্ণেয় 
তবে অপশনে অনির্ণেয় না থাকলে যদি অসীম থাকে তাহলে অসীম উত্তর হবে। 
অসীম হওয়ার যুক্তি হলো:
1 ÷ 0.1 = 10
1 ÷ 0.01 = 100
1 ÷ 0.001 = 1000
1 ÷ 0.0001 = 10000
1 ÷ 0.00..................1 ≈ 0 = 100............................... ≈ অসীম

অতএব
১ ÷ ০ = অসীম বলা যায়।