পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
সেট ও ভেনচিত্র, পরিংখ্যান, সম্ভাব্যতা
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
C = {x ∈ N : 1 < x ≤ 5} হলে, P(C) এর উপাদান সংখ্যা কত? 
  1. ক) 32
  2. খ) 15
  3. গ) 16
  4. ঘ) 31
ব্যাখ্যা
দেওয়া আছে, 
C = {x ∈ N : 1 < x ≤ 5}
C = {2, 3, 4, 5}
C এর উপাদান সংখ্যা n=4

P(C) এর উপাদান সংখ্যা = 2n 
                                      = 24
                                      = 16 
.
A = {x | x ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং x2 < 16},
B = {x | x মৌলিক সংখ্যা এবং x2 < 16},
C = {x | x ধনাত্মক সংখ্যা এবং x2 = 16} হলে, A ∩ B ∩ C = ?
  1. ক) Ø
  2. খ) {3, 5}
  3. গ) {1, 2, 3, 4}
  4. ঘ) {2, 4}
ব্যাখ্যা
A = {x | x ধনাত্মক সংখ্যা এবং x2 < 16}
∴ A = {1, 2, 3}
B = {x | x মৌলিক সংখ্যা এবং x2 <16}
∴ B = {2, 3}
C = {x | x ধনাত্মক সংখ্যা এবং x2 = 16}
∴ C = {4}

∴ A ∩ B ∩ C = {1, 2, 3} ∩ {2, 3} ∩ {4}
                    = Ø
.
একটি বাক্সে 10 টি সবুজ এবং 15 টি লাল বল আছে। দৈব চয়নে দুটি বল তুললে দুটিই একই রংয়ের হবার সম্ভাব্যতা -
  1. ক) 3/20
  2. খ) 1/2
  3. গ) 7/20
  4. ঘ) 1/5
ব্যাখ্যা
বাক্সে 10 টি সবুজ এবং 15 টি লাল বল আছে
 মোট বল = 10+15 = 25 টি

সবুজ বল হওয়ার সম্ভাবনা = (10/25)×(9/24)
                                      = 3/20
লাল বল হওয়ার সম্ভাবনা = (15/25)×(14/24)
                                      =7/20

মোট সম্ভাবনা = (3/20)+(7/20)
                     = (3 + 7)/20
                     = 10/20
                     = 1/2
.
৫, ৭, ৯, ১০, ১৫, ৯, ১১, ৬, ৯ সংখ্যা গুলোর প্রচুরক কত?
  1. ক) ৭
  2. খ) ৮
  3. গ) ৯
  4. ঘ) ১৫
ব্যাখ্যা
দেয়া আছে, 
প্রদত্ত উপাত্ত ৫, ৭, ৯, ১০, ১৫, ৯, ১১, ৬, ৯ 

উপাত্তগুলোকে মানের ঊর্ধক্রমানুসারে সাজিয়ে পাই, 
৫, ৬, ৭, ৯, ৯, ৯, ১০, ১১, ১৫

এখানে, 
উপাত্তগুলোর মধ্যে ৯ সবচেয়ে বেশি বার  আছে। 
প্রচুরক = ৯ 
.
৫, ৭, ৮, ১৯, ১৫, ১৭, ৯, ১২, ২, ২০, ১৩, ৪ ও ১৮ উপাত্ত সমূহের মধ্যক কোনটি? 
  1. ক) ১৫
  2. খ) ১২
  3. গ) ১৩
  4. ঘ) ১৮
ব্যাখ্যা
আমরা জানি,
যদি উপাত্তের সংখ্যা n হয় আর n যদি বিজোড় হয় তবে মধ্যক হবে {(n + 1)/2} তম পদের মান 

উপাত্তগুলোকে মানের উর্ধক্রম অনুসারে সাজিয়ে পাই- 
২,৪,৫,৭,৮,৯,১২,১৩,১৫,১৭,১৮,১৯,২০
 উপাত্ত সংখ্যা = ১৩

মধ্যক  = {(n + 1)/2} তম পদের মান 
           = {(১৩ + ১)/২}  তম পদের মান 
           = (১৪/২) তম পদের মান 
           = ৭  তম পদের মান 

নির্ণেয় মধ্যক = ১২
.
একটি বাক্সে ৭টি লাল, ৯টি কালো এবং ৬টি সাদা বল আছে। এলোমেলো ভাবে ১টি বল তুলে নেওয়া হলো। বলটি লাল বা কালো হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) ৭/১১
  2. খ) ৮/১১
  3. গ) ৯/১১
  4. ঘ) ৬/১১
ব্যাখ্যা
বাক্সে লাল আছে = ৭টি 
বাক্সে  কালো আছে = ৯টি 
সাদা বল আছে = ৬টি 

মোট বল = (৭ + ৯ + ৬)টি  = ২২ টি 

বলটি লাল হওয়ার সম্ভাবনা = ৭/২২ 
বলটি কালো হওয়ার সম্ভাবনা =৯/২২

বলটি লাল বা কালো হওয়ার সম্ভাবনা  = (৭/২২) + (৯/২২)
                                                         = (৭ + ৯)/২২
                                                         = ১৬/২২
                                                          = ৮/১১
.
আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০১৫ সালের জুলাই মাসের ২য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) ১
  2. খ) ২/৭
  3. গ) ৫/৭
  4. ঘ) ১/৭
ব্যাখ্যা
জুলাই মাসের ২য় সপ্তাহে মোট ৭ দিনে বৃষ্টি হয়েছিল ৫ দিন
বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৫/৭

বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা = ১ - ৫/৭
                                              = (৭ - ৫)/৭
                                              = ২/৭
.
তিনটি ক্রমিক সংখ্যার গুনফল তাদের যোগফলের ৮ গুণ, সংখ্যা তিনটির গড় কত?
  1. ক) ৫
  2. খ) ৪
  3. গ) ৬
  4. ঘ) ৩
ব্যাখ্যা
মনে করি,
তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে ক - ১, ক, ক + ১

প্রশ্নমতে,
(ক - ১)(ক)(ক + ১) = ৮(ক - ১ + ক + ক + ১)
বা, ক(ক² - ১) = ৮×৩ক
বা, ক² - ১ = ২৪
বা, ক² = ২৫
∴ ক = ৫
সুতরাং সংখ্যা তিনটি হলো  ৪, ৫, ৬
এবং এদের গড় = (৪ + ৫ + ৬)/৩ = ৫
.
52টি তাসের একটি প্যাকেট থেকে ২টি তাস নেয়া হলো। তাস দু’টি হরতন হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 13/102
  2. খ) 1/17
  3. গ) 1/26
  4. ঘ) 29/34
ব্যাখ্যা
• একটি প্যাকেটে মোট তাসের সংখ্যা = 52টি।
• এর মধ্যে লাল কালো তাসের সংখ্যা = 26টি করে।
• রুইতন, হরতন, ইস্কাপন ও চিরাতন 13টি করে।
• টেক্কা, রাজা, রানি ও জ্যাক 4টি করে।
• নম্বর যুক্ত তাস 36টি।
• ছবিযুক্ত তাস 12টি (রাজা, রানি ও জ্যাক 4টি করে)।


∴ তাস দু’টি হরতন হওয়ার সম্ভাবনা সম্ভাবনা = ১৩C/৫২C
                                                                  = ৭৮/১৩২৬
                                                                   = ১/১৭
১০.
কোনো শ্রেণির 40 জন ছাত্রের 25জন ফুটবল এবং 20 জন ক্রিকেট খেলতে পছন্দ করে। প্রত্যেকে খেলোয়াড়ই 2টি খেলার অন্তত 1টি খেলা পছন্দ করে। কতজন ছাত্র দুটি খেলা পছন্দ করে?
  1. ক) 10
  2. খ) 3
  3. গ) 4
  4. ঘ) 5
ব্যাখ্যা
ধরি,
 ফুটবল পছন্দ করা ছাত্রের সেট = n(A) এবং
ক্রিকেট পছন্দ করা ছাত্রের সেট = n(B)
এখানে n(A) = 25, n(B) = 20 এবং n(A ∪ B) = 40, n(A ∩ B) = ?

আমরা জানি,
n(A ∪ B) = n(A) + n(B) - n(A ∩ B)
বা, 40 = 25 + 20 - n(A ∩ B)
 n(A ∩ B) = 45 - 40 = 5
১১.
একটি থলিতে 6টি নীল বল, 8টি সাদা বল এবং 10টি কালো বল আছে। দৈবভাবে একটি বল তুললে সেটি সাদা না হওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 1/4
  2. খ) 1/2
  3. গ) 2/ 3
  4. ঘ) 5/12
ব্যাখ্যা

নীল বল = 6টি 
সাদা বল = 8টি
কালো বল = 10টি 

মোট বল = (6 +8 + 10)টি 
              = 24 টি 

সাদা হওয়ার সম্ভাবনা = 8/24 
                                 = 1/3 

সাদা না হওয়ার সম্ভাবনা = 1 - 1/3 
                                     = (3 - 1)/3 
                                      = 2/3 
১২.
তিনটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলে কেবল একটি টেল  পাওয়ার সম্ভাবনা কত?
  1. ক) 2/3
  2. খ) 3/8 
  3. গ) 5/8
  4. ঘ) 1/8
ব্যাখ্যা
তিনটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করলে মোট নমুনা বিন্দু হবে = {HHH, HHT, HTH, HTT, THH, THT, TTH, TTT}
                                                                                                    = 8 টি

তাহলে কেবল একটা টেল পাওয়ার অনুকূল ঘটনাগুলো = {HHT, HTH,THH}
                                                                                  = 3 টি।
সুতরাং কেবল একটা টেল উঠার সম্ভাবনা, P(1T) = 3/8 
১৩.
যদি  A = {1, 2, 3}, B= {3, 4} এবং C ={4, 5, 6} হয়, তবে (A × B) ∩ (B × C ) = কত হবে? 
  1. ক) {(1,3), (1,4), (2,3)}
  2. খ) {(3,6), (4,4), (4,5)}
  3. গ) {(3,4), (3,5)}
  4. ঘ) {(3,4)}
ব্যাখ্যা
দেয়া আছে, 
A = {1, 2, 3},
B= {3, 4} এবং
C ={4, 5, 6} 

A × B =  {1, 2, 3} × {3, 4} = {(1,3), (1,4), (2,3), (2,4), (3,3), (3,4)}
B × C = {3, 4} ×{4, 5, 6} = {(3,4), (3,5), (3,6), (4,4), (4,5), (4,6)}

(A × B) ∩ (B × C ) = {(1,3), (1,4), (2,3), (2,4), (3,3), (3,4)} ∩ {(3,4), (3,5), (3,6), (4,4), (4,5), (4,6)}
                             = {(3,4)}
১৪.
একটি ব্যাগে 4টি সাদা ও 5টি কালো বল আছে। একজন লোক নিরপেক্ষভাবে তিনটি বল উত্তোলন করলেন। 3টি বলই কালো হওয়ার সম্ভাবনা কত? 
  1. ক) 5/9
  2. খ) 3/7
  3. গ) 5/42
  4. ঘ) 2/21
ব্যাখ্যা
সাদা বল = 4টি 
কালো বল = 5টি 
মোট বল = (4 + 5)টি 

9টি বলের মধ্যে 3টি বল কালো হবার সম্ভাবনা = 9C3 = 84
5টি বলের মধ্যে 3টি বল কালো হবার সম্ভাবনা =5C3 = 10
3টি বলই কালো হওয়ার সম্ভাবনা = 10/84
                                                  = 5/42
১৫.
A ={x : x, 12 এর গুণনীয়কসমূহ} এবং B = {x ;x, 3 এর গুণিতক এবং x ≤ 12} হলে,  A - B কত? 
  1. ক) {1, 3, 6}
  2. খ) {1, 2, 3}
  3. গ) {1, 2, 4}
  4. ঘ) {3, 6, 9}
ব্যাখ্যা
A = {x : x, 12 এর গুণনীয়কসমূহ}
    = {1, 2, 3, 4, 6, 12}

B = {x : x, 3 এর গুণিতক এবং x ≤ 12}
   = {3, 6, 9, 12}

∴ A - B = {1, 2, 3, 4, 6, 12} - {3, 6, 9, 12}
            = {1, 2, 4}