পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়14 minutes
মোট প্রশ্ন২৭
সিলেবাস
পরীক্ষা - ১১: বিষয়: বাংলা ব্যাকরণ সিলেবাস সন্ধি, সমাস, প্রয়োগ-অপপ্রয়োগ, পরিভাষা, সমার্থক ও বিপরীতার্থক শব্দ
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ২৭ প্রশ্ন

.
'Eclipse' শব্দের বাংলা পরিভাষা কোনটি?
  1. সূর্যগ্রহণ
  2. চন্দ্রগ্রহণ
  3. বলয়গ্রাস
  4. সবগুলো
সঠিক উত্তর:
সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
সবগুলো
ব্যাখ্যা
• 'Eclipse'- সূর্যগ্রহণ, বলয়গ্রাস, চন্দ্রগ্রহণ।

আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
• ‘Appendix' - পরিশিষ্ট।
• ‘Gazette’ - ঘোষণাপত্র।
• ‘Idealism’ - ভাববাদ।
• ‘Idiom’ - বাগধারা।
• ‘Utterance’ - উক্তি/বচন। 

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি এবং অভিগম্য অভিধান।
.
'হিমাংশু' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. অলক
  2. চন্দ্র
  3. সূর্য
  4. আগুন
সঠিক উত্তর:
চন্দ্র
উত্তর
সঠিক উত্তর:
চন্দ্র
ব্যাখ্যা
• 'হিমাংশু' শব্দের প্রতিশব্দ — 'চন্দ্র'।

গুরুত্বপূর্ণ কিছু সমার্থক শব্দ:
• চাঁদ : চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

• চুল: কেশ, অলক, চিকুর, কুন্তল, কবরী।

• 'সূর্য': রবি, সবিতা, দিবাকর, দিনমণি, দিননাথ, দিবাবসু, অর্ক, ভানু, তপন, ভাস্কর, মার্তণ্ড, প্রভাকর, কিরণমালী, অরুণ, মিহির, অংশুমালী ইত্যাদি।

• ‘আগুন’: অগ্নি, অনল, বহ্নি, পাবক, হুতাশন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘Duty’ এর পারিভাষিক শব্দ-
  1. অভ্যাস
  2. প্রথা
  3. শুল্ক
  4. আইন
সঠিক উত্তর:
শুল্ক
উত্তর
সঠিক উত্তর:
শুল্ক
ব্যাখ্যা
• ‘Duty’ এর পারিভাষিক শব্দ - শুল্ক।

অন্যদিকে,
- ‘Custom' শব্দের পারিভাষিক শব্দ - প্রথা, অভ্যাস, সামাজিক রীতিনীতি।
- ‘Act’ এর পারিভাষিক শব্দ - আইন।

উৎস: প্রসাশসিক পরিভাষা, বাংলা একাডেমি।
.
'হিতৈষী' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. হিত + ঋষি
  2. হিত + এষী
  3. হিতো + এষা
  4. হিতৈ + এষী
সঠিক উত্তর:
হিত + এষী
উত্তর
সঠিক উত্তর:
হিত + এষী
ব্যাখ্যা
• 'হিতৈষী' এর সন্ধি বিচ্ছেদ — 'হিত + এষী'। 

• সন্ধির নিয়ম:
- অ-কার কিংবা আ-কারের পর এ-কার কিংবা ঐ-কার থাকলে উভয়ে মিলে ঐ-কার হয়।
- ঐ-কার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়।
যেমন, 
- হিতৈষী = হিত + এষী,
- মত + ঐক্য = মতৈক্য,
- সর্বৈব = সর্ব + এব, 
- হিতৈষণা = হিত + এষণা, 
- অতুলৈশ্বর্য = অতুল + ঐশ্বর্য, 
- একৈক = এক + এক, 
- তথৈব = তথা + এব। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা শিক্ষা - হায়াৎ মামুদ।
.
'তুষারশুভ্র' কোন সমাসের উদাহরণ?
  1. রূপক কর্মধারয় সমাস
  2. উপমিত কর্মধারয় সমাস
  3. মধ্যপদলোপী কর্মধার‍য় সমাস
  4. উপমান কর্মধারয় সমাস
সঠিক উত্তর:
উপমান কর্মধারয় সমাস
উত্তর
সঠিক উত্তর:
উপমান কর্মধারয় সমাস
ব্যাখ্যা
• উপমান কর্মধারয় সমাস:
- যার সঙ্গে তুলনা করা হয়, তা উপমান।
- কিছু কর্মধারয় সমাসে উপমানের সঙ্গে গুণবাচক শব্দের সমাস হয়।
- এগুলােকে উপমান কর্মধারয় বলে।
- এই সমাসে পরপদ সাধারণত বিশেষণ হয়।
যেমন:
- কাজলের মতাে কালাে = কাজলকালাে,
- শশের মতাে ব্যস্ত = শশব্যস্ত,
- তুষারের ন্যায় শুভ্র = তুষারশুভ্র।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম (২০২২ সংস্করণ)।
.
Demographic' এর বাংলা পরিভাষা -
  1. জনসংখ্যা
  2. গণতন্ত্র
  3. জনতাত্ত্বিক
  4. সমাজতন্ত্র
সঠিক উত্তর:
জনতাত্ত্বিক
উত্তর
সঠিক উত্তর:
জনতাত্ত্বিক
ব্যাখ্যা
• 'Demographic' এর বাংলা পরিভাষা - জনতাত্ত্বিক।

অন্যদিকে:
- 'Democracy' শব্দের বাংলা পরিভাষা - গণতন্ত্র।
- ‘Demography’ শব্দের বাংলা পরিভাষা - জনতত্ত্ব।
- 'Socialism' শব্দের বাংলা পরিভাষা - সমাজতন্ত্র।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
.
'তদবধি' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. তদ + বধি
  2. তৎ + অবধি
  3. তৎ + বধি
  4. তদ + অবধি
সঠিক উত্তর:
তৎ + অবধি
উত্তর
সঠিক উত্তর:
তৎ + অবধি
ব্যাখ্যা
• 'তদবধি' এর সন্ধি বিচ্ছেদ — 'তৎ + অবধি'। 

• সন্ধির নিয়ম:
ক, চ, ট, ত্, প্-এর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে গ্‌, জ্, ড্ (ড়্), দ্‌, ব্‌ হয়। পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জনধ্বনির সঙ্গে যুক্ত হয়। যেমন-
• দিক্ + অন্ত = দিগন্ত।
• ণিচ্ + অন্ত = ণিজন্ত।
• ষট্ + আনন = ষড়ানন।
• তৎ + অবধি = তদবধি।
• সুপ্ + অন্ত = সুবন্ত।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
'আফতাব' শব্দের সমার্থক শব্দ-
  1. অর্ণব
  2. রবি
  3. পৃথিবী
  4. চাঁদ
সঠিক উত্তর:
রবি
উত্তর
সঠিক উত্তর:
রবি
ব্যাখ্যা
• 'আফতাব' — 'সূর্য' শব্দের সমার্থক শব্দ।

• 'সূর্য' শব্দের অন্যান্য সমার্থক শব্দ:
- আফতাব, রবি, তপন, সবিতা, প্রভাকর ইত্যাদি। 

অন্যদিকে, 
অর্ণব - সমুদ্র এর সমার্থক শব্দ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'গাম্ভীর্য' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. চপল
  2. ঔদ্ধত্য
  3. চঞ্চল
  4. চাপল্য
সঠিক উত্তর:
চাপল্য
উত্তর
সঠিক উত্তর:
চাপল্য
ব্যাখ্যা
• 'গাম্ভীর্য' এর বিপরীত শব্দ- 'চাপল্য'। 

অন্যদিকে, 
'চপল' এর বিপরীত শব্দ- গম্ভীর।
'স্থির' শব্দের বিপরীত শব্দ - চঞ্চল।
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয়।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১০.
'বউভাত' কোন সমাস?
  1. দ্বন্দ্ব সমাস
  2. বহুব্রীহি সমাস
  3. তৎপুরুষ সমাস
  4. কর্মধারয় সমাস
সঠিক উত্তর:
বহুব্রীহি সমাস
উত্তর
সঠিক উত্তর:
বহুব্রীহি সমাস
ব্যাখ্যা
• বহুব্রীহি সমাস:
- যে সমাসে পূর্বপদ বা পরপদ কোনােটির অর্থ না বুঝিয়ে অন্য কিছু বােঝায়, তাকে বহুব্রীহি সমাস বলে।
যেমন:
- বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে = বউভাত,
- লাঠিতে লাঠিতে যে যুদ্ধ = লাঠালাঠি ইত্যাদি।

অন্যদিকে, 
দ্বন্দ্ব সমাস:
- যে সমাসে সমস্যমান পদ্গুলোর প্রতিটিতেই অর্থ প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে।
যেমন:
- ভাইবোন,
- তালতমাল ইত্যাদি।

তৎপুরুষ সমাস:
- পূর্বপদের বিভক্তির লোপে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের অর্থ প্রধানভাবে বোঝায় তাকে তৎপুরুষ সমাস বলে।
যেমন:
- ছাত্রের সমাজ = ছাত্রসমাজ।

কর্মধারয় সমাস:
- যে সমাসে পরপদের অর্থ-প্রাধান্য থাকবে এবং পূর্বপদটি পরপদের বিশেষণের মত কাজ করবে, তাকে কর্মধারয় সমাস বলে। 
যেমন: নীল যে কমল = নীলকমল, এখানে পূর্বপদ নীল হচ্ছে পরপদ কমলের বিশেষণ এবং 'নীলকমল' শব্দে কমলের‌ই অর্থপ্রাধান্য। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম (২০২২ সংস্করণ)।
১১.
কোন শব্দটির প্রয়োগ শুদ্ধ?
  1. অহোরাত্রি
  2. বিবিধপ্রকার
  3. উপর্যুপরি
  4. কনিষ্ঠতর
সঠিক উত্তর:
উপর্যুপরি
উত্তর
সঠিক উত্তর:
উপর্যুপরি
ব্যাখ্যা
• উপর্যুপরি - শব্দটির প্রয়োগ শুদ্ধ।
- 'উপর্যুপরি' শব্দের অর্থ - পরপর, ক্রমান্বয়ে, ক্রমাগত, অবিরাম।

অন্যদিকে,
• 'অহোরাত্রি', সমাস-ঘটিত অপপ্রয়োগ।
এর শুদ্ধরূপ: অহোরাত্র।

• 'বিবিধপ্রকার', সমার্থ শব্দের বাহুল্যজনিত অপপ্রয়োগ।
এর শুদ্ধরূপ: বিবিধ।

• 'কনিষ্ঠতর', উৎকর্ষবাচক '-তর' প্রত্যয়জনিত অপপ্রয়োগ।
এর শুদ্ধরূপ: কনিষ্ঠ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২.
'মাথায়পাগড়ি' কোন সমাসের উদাহরণ?
  1. ব্যাধিকরণ বহুব্রীহি সমাস
  2. সমানাধিকরণ বহুব্রীহি সমাস
  3. অলুক বহুব্রীহি সমাস
  4. মধ্যপদলোপী বহুব্রীহি সমাস
সঠিক উত্তর:
অলুক বহুব্রীহি সমাস
উত্তর
সঠিক উত্তর:
অলুক বহুব্রীহি সমাস
ব্যাখ্যা
• 'মাথায় পাগড়ি যার - মাথায়পাগড়ি' - অলুক বহুব্রীহি সমাসের উদাহরণ। 
-------------------- 
• অলুক বহুব্রীহি:

যে বহুব্রীহি সমাসে পূর্ব পদের বিভক্তির লোপ হয়না তাই অলুক বহুব্রীহি সমাস।
যেমন:
গায়ে এসে পড়ে যে - গায়ে পড়া। 
মাথায় পাগড়ি যার - মাথায়পাগড়ি। 

অন্যদিকে, 
ব্যধিকরণ বহুব্রীহি:
যে বহুব্রীহি সমাসে পূর্বপদ এবং পরপদ কোনটিই সাধারণত বিশেষণ না হয় (অন্যপদ) তাকে ব্যধিকরণ বহুব্রীহি বলে।
যেমন:
বীণা পাণিতে যার - বীণাপাণি, শূল পাণিতে যার - শূলপাণি। 

সমানাধিকরণ বহুব্রীহি:
পূর্বপদ বিশেষণ ও পরপদ বিশেষ্য হলে সমানাধিকরণ বহুব্রীহি সমাস হয়।
যেমন –
খোশ মেজাজ যার - খোশমেজাজ। এছাড়া হতশ্রী, হৃতসর্বস্ব, উচ্চশির, নীলকন্ঠ ইত্যাদি।


মধ্যপদলোপী বহুব্রীহি:
যে বহুব্রীহি সমাসের ব্যাসবাক্য থেকে এক বা একাধিক পদ লোপ পায়, তাকে মধ্যপদলোপী বহুব্রীহি বলে।
যেমন –
এক দিকে চোখ যার- 'একচোখা, চিরুনির মতো দাঁত যার - চিরুনদাঁতি, হাতে খড়ি দেওয়া হয় যে অনুষ্ঠানে - হাতেখড়ি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণি (২০১৯ সংস্করণ); প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি- ড. হায়াৎ মামুদ।
১৩.
'Detenu' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. পরিকল্পক
  2. রাজবন্দী
  3. কামনা
  4. বংশধর
সঠিক উত্তর:
রাজবন্দী
উত্তর
সঠিক উত্তর:
রাজবন্দী
ব্যাখ্যা
• 'Detenu' এর বাংলা পরিভাষা — 'রাজবন্দী'।

অন্যদিকে,
• Designer- পরিকল্পক,
• Desire- কামনা,
• Descendant- বংশধর।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
১৪.
'বায়ু' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. সমীরণ
  2. অনিল
  3. অগ্নিসখ
  4. পাবক
সঠিক উত্তর:
পাবক
উত্তর
সঠিক উত্তর:
পাবক
ব্যাখ্যা
• 'বাতাস' শব্দের সমার্থক — 'সমীরণ, অনিল, অগ্নিসখ'।
----------------
• 'বাতাস' এর অন্যান্য সমার্থক শব্দ:
- বায়ু, পবন, সমীর, সমীরণ, অনিল, মারুত, বাত, বায়, আশুগ, পবমান, সদাগতি, নভঃশ্বাস, শব্দবহ, অগ্নিসখ, জগতায়ু, জগৎপ্রাণ, মাতরিশ্বা, জগদ্বল, ইত্যাদি। 

অন্যদিকে,
পাবক- আগুন শব্দের সমার্থক শব্দ।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৫.
'নয়নপদ্ম' কোন প্রকারের সমাস?
  1. উপমান কর্মধারয় সমাস
  2. উপমিত কর্মধারয় সমাস
  3. অব্যয়ীভাব সমাস
  4. রূপক কর্মধারয় সমাস
সঠিক উত্তর:
উপমিত কর্মধারয় সমাস
উত্তর
সঠিক উত্তর:
উপমিত কর্মধারয় সমাস
ব্যাখ্যা
• উপমিত কর্মধারয়:
- যাকে তুলনা করা হয়, তা উপমেয়। কিছু কর্মধারয় সমাসে উপমেয় পদের সাথে উপমান পদের সমাস হয়। এগুলােকে উপমিত কর্মধারয় সমাস বলে।
যেমন:
- নয়ন পদ্মের ন্যায় = নয়নপদ্ম,
- আঁখি পদ্মের ন্যায় = পদ্মআঁখি,
- পুরুষ সিংহের ন্যায় = সিংহপুরুষ,
- ব- এর মতো দ্বীপ = বদ্বীপ,
- প্রাণের মতো প্রিয় = প্রাণপ্রিয় ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৬.
বিরােধার্থক দ্বন্দ্ব সমাস কোনটি?
  1. হাট-বাজার
  2. সুখ-দুঃখ
  3. দা-কুমড়া
  4. জায়া ও পতি
সঠিক উত্তর:
দা-কুমড়া
উত্তর
সঠিক উত্তর:
দা-কুমড়া
ব্যাখ্যা
• দা-কুমড়া- বিরােধার্থক দ্বন্দ্ব সমাস। 
------------------ 
• দ্বন্দ্ব সমাস:
যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের সমান প্রাধান্য থাকে, তাকে দ্বন্দ্ব সমাস বলে।
- দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে।
যেমন: ক্ষুধা ও পিপাসা - ক্ষুৎপিপাসা।

- বিরােধার্থক দ্বন্দ্ব : অর্থের দিক থেকে যে দ্বন্দ্ব পরস্পরের মধ্যে বিরােধ তৈরি করে তাকে বলা হয় বিরােধার্থক দ্বন্দ্ব।
যেমন-
ভালােমন্দ, সাদাকালাে, দা-কুমড়া, অহি-নকুল, স্বর্গ-নরক, দেবদানব, ধনীগরিব ইত্যাদি। 

- বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ: ছোট ও বড় - ছোটবড়, সুখ ও দুঃখ - সুখদুঃখ। 

- সমার্থক দ্বন্দ্ব সমাস: হাট ও বাজার - হাটবাজার

- সম্বন্ধবাচক দ্বন্দ্ব সমাস: জায়া ও পতি- দম্পতি। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, ২০১৯ সংস্করণ ও ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৭.
'মেঘ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. পয়োধর
  2. অভ্র
  3. জলদ
  4. নীরধি
সঠিক উত্তর:
নীরধি
উত্তর
সঠিক উত্তর:
নীরধি
ব্যাখ্যা
'মেঘ' শব্দের সমার্থক শব্দ:
- জলদ, বারিদ, নীরদ,ঘন, অভ্র, পয়োদ, পয়োধর ইত্যাদি। 

অন্যদিকে,
নীরধি - সমুদ্র শব্দের সমার্থক শব্দ। 

• 'সমুদ্র' শব্দের আরো কিছু সমার্থক শব্দ:
- সিন্ধু, সায়র, দরিয়া, বারিধি,  জলধি, অকূল, নীলাম্বু, পয়োধি ইত্যাদি।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১৮.
নিচের কোন সন্ধি বিচ্ছেদটি অশুদ্ধ?
  1. এক্‌ + দশ = একাদশ
  2. গো + পদ = গোস্পদ
  3. মনস্‌ + ইষা = মনীষা
  4. আ + চর্য = আশ্চর্য
সঠিক উত্তর:
মনস্‌ + ইষা = মনীষা
উত্তর
সঠিক উত্তর:
মনস্‌ + ইষা = মনীষা
ব্যাখ্যা
• 'মনীষা' শব্দের সন্ধি বিচ্ছেদ = মনস্‌ + ঈষা। 
- এটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ। 

 নিপাতনে সিদ্ধ সন্ধি: 
কতগুলো সন্ধি কোন নিয়ম অনুসারে হয় না, এগুলোকে নিপাতনে সিদ্ধ সন্ধি বলে।

• কয়েকটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ: 
- বন্‌ + পতি = বনস্পতি,
- আ + চর্য = আশ্চর্য,
- গো + পদ = গোস্পদ,
- পর্‌ + পর = পরস্পর,
- বৃহৎ + পতি = বৃহস্পতি,
- মনস্‌ + ঈষা = মনীষা,
- ষট্ + দশ = ষোড়শ,
- এক্‌ + দশ = একাদশ,
- পতৎ + অঞ্জলি = পতঞ্জলি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৯.
'Radiance' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. বিকীর্ণ তাপ
  2. দীপ্তি
  3. মূলকেন্দ্র
  4. ব্যাসার্ধ
সঠিক উত্তর:
দীপ্তি
উত্তর
সঠিক উত্তর:
দীপ্তি
ব্যাখ্যা
• 'Radiance' এর বাংলা পরিভাষা — 'দীপ্তি, প্রভা'। 

অন্যদিকে,
Radiant heat- বিকীর্ণ তাপ,
Radical Centre- মূলকেন্দ্র, 
Radius- ব্যাসার্ধ।

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।
২০.
'ষণ্ডা' শব্দের বিপরীত শব্দ -
  1. দুর্বল
  2. পশ্চাৎ
  3. ঢালু
  4. ঢোসা
সঠিক উত্তর:
দুর্বল
উত্তর
সঠিক উত্তর:
দুর্বল
ব্যাখ্যা
• 'ষণ্ডা' শব্দের বিপরীত শব্দ - 'দুর্বল'।

উল্লেখ্য,
'ষণ্ডা' শব্দের অর্থ- 'বলবান, পালোয়ান, বলিষ্ঠ'। 

অন্যদিকে,
- 'ঢালু' শব্দের বিপরীত শব্দ - সমান।
- 'অগ্র' শব্দের বিপরীত শব্দ - পশ্চাৎ।
- 'ঢোসা' শব্দের বিপরীত শব্দ- হালকা।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (সংস্করণ- ২০২১)।
২) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২১.
'যজ্ঞ' এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. যচ্‌ + ন
  2. যগ্‌ + গ
  3. যজ্‌ + ন
  4. যাচ্‌ + ঞ
সঠিক উত্তর:
যজ্‌ + ন
উত্তর
সঠিক উত্তর:
যজ্‌ + ন
ব্যাখ্যা
• 'যজ্ঞ' এর সঠিক সন্ধি বিচ্ছেদ - যজ্‌ + ন।

• সন্ধির নিয়ম:
- ব্যঞ্জসন্ধিতে চ্‌ ও জ্‌ এর পর নাসিক্য ধ্বনি তালব্য হয়। 
যেমন:
যাচ্‌ + না = যাচ্ঞা, 
রাজ্‌ + নী = রাজ্ঞী, 
যজ্‌ + ন = যজ্ঞ। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯ সংস্করণ)।
২২.
নিত্য সমাস নয় কোনটি?
  1. গ্রামান্তর
  2. গৃহান্তর
  3. বিরানব্বই
  4. একচোখা
সঠিক উত্তর:
একচোখা
উত্তর
সঠিক উত্তর:
একচোখা
ব্যাখ্যা
নিত্য সমাস:
- যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্য সমাস বলে। শুধু সমস্তপদের ব্যাখ্যা দিতে হয়।
যেমন: 
তুমি আমি ও সে - আমরা,
অন্য গ্রাম - গ্রামান্তর,
অন্য গৃহ- গৃহান্তর, 
দুই এবং নব্বই - বিরানব্বই।
- তেমনিভাবে, কালসাপ - নিত্য সমাসের উদাহরণ।

- সমস্তপদের শেষে ‘অন্তর’ থাকলে ব্যাসবাক্যে ‘অন্য’ হবে। যেমন: দেশান্তর = অন্য দেশ।
- সমস্তপদের শেষে ‘মাত্র/খানা’ থাকলে ‘কেবল’ হবে। যেমন: শয়নমাত্র = কেবল শয়ন।

অন্যদিকে,
'একচোখা' প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসের উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণি (সংস্করণ ২০১৯)।
২৩.
'ঐক্যতা' শব্দটি কোন কারণে অশুদ্ধ?
  1. বিভক্তিজনিত
  2. প্রত্যয়জনিত
  3. সমাসজনিত
  4. সন্ধিবিষয়ক
সঠিক উত্তর:
প্রত্যয়জনিত
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যয়জনিত
ব্যাখ্যা
• 'ঐক্যতা' শব্দটিতে 'তা' প্রত্যয়ের ভুল প্রয়োগ হয়েছে।
- শব্দটির সঠিক বানান হবে — ঐক্য বা একতা।

• '-তা' এবং 'ত্ব' প্রত্যয়ের অপপ্রয়োগ:
- '-তা' এবং 'ত্ব' হলো বিশেষ্যবাচক প্রত্যয়। 
- এই প্রত্যয় কেবল বিশেষণ শব্দকে বিশেষ্য করে।
- তাই বিশেষ্য শব্দের সঙ্গে আবারো '-তা' বা 'ত্ব' যুক্ত করলে তা ভুল হবে।
যেমন -
 • 'উৎকর্ষ' শব্দটি বিশেষ্য।
- ‘উৎকর্ষ' শব্দের সঙ্গে আবারো বিশেষ্যবাচক ‘-তা' প্রত্যয় যুক্ত হলে তা ভুল বলে গণ্য হবে।
অর্থাৎ 'উৎকর্ষতা' প্রত্যয়জনিত অপপ্রয়োগ। 

উৎস- বাংলা একাডেমির প্রমিত বাংলা বানান এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৪.
'প্রতিনিধি' অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি?
  1. প্রতিবাদ
  2. প্রতিচ্ছবি
  3. অনুধাবন
  4. প্রতিপক্ষ
সঠিক উত্তর:
প্রতিচ্ছবি
উত্তর
সঠিক উত্তর:
প্রতিচ্ছবি
ব্যাখ্যা
• 'প্রতিনিধি' অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ- প্রতিচ্ছবি। 
----------------------- 
• অব্যয়ীভাব সমাস:

- ‘অব্যয়ীভাব’ অর্থ অব্যয়ের ভাব বর্তমান। অব্যয় শব্দ পূর্বে বসে যে-সমাস হয় এবং যেখানে পূর্বপদের অর্থ প্রাধান্য পায় তাকে অব্যয়ীভাব সমাস বলে। অব্যয়ীভাব সমাসের পূর্বপদে অব্যয় এবং পরপদে বিশেষ্য থাকে।

বিভিন্ন অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ:

- বীপ্সা (অনু, প্রতি) : দিন দিন = প্রতিদিন, ক্ষণে ক্ষণে = প্রতিক্ষণ, অনুক্ষণ ইত্যাদি।
- পশ্চাৎ (অনু) : পশ্চাৎ গমন = অনুগমন, পশ্চাৎ ধাবন = অনুধাবন ইত্যাদি।
- বিরােধ (প্রতি) : বিরুদ্ধ বাদ = প্রতিবাদ, বিরুদ্ধ কূল = প্রতিকূল ইত্যাদি।
- প্রতিনিধি অর্থে (প্রতি): প্রতিচ্ছায়া, প্রতিচ্ছবি, প্রতিবিম্ব।
- প্রতিদ্বন্দ্বী অর্থে (প্রতি) : প্রত্যুত্তর, প্রতিপক্ষ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
২৫.
'খিড়কি' শব্দের বিপরীত শব্দ -
  1. ঘাটতি
  2. জানালা
  3. দেউড়ি
  4. স্বাভাবিক
সঠিক উত্তর:
দেউড়ি
উত্তর
সঠিক উত্তর:
দেউড়ি
ব্যাখ্যা
• 'খিড়কি' শব্দের বিপরীত শব্দ - 'দেউড়ি'।

• দেউড়ি (বিশেষ্য):
অর্থ -  বাড়ির প্রধান প্রবেশদ্বার; সদর দরজা ইত্যাদি।

• খিড়কি শব্দের অর্থ - জানালা।
‘দেউড়ি’ শব্দের বিপরীতার্থক শব্দ হলো খিড়কি।

আরো কিছু বিপরীত শব্দ: 
• ‘অনুরাগ’ - বিরাগ।
• 'দরদি' - নির্দয়।
• 'সৌম্য' - 'উগ্র'।
• 'আবির্ভাব'- 'তিরোভাব'।
• 'অচল'- 'সচল'।
• 'আবশ্যক'- 'অনাবশ্যক'।

অভিসম্বন্ধ: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৬.
'উদ্‌ঘাটন' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ-
  1. উদঃ + ঘাটন
  2. উৎ + ঘাটন
  3. উদ + ঘাটন
  4. উৎ + ঘটন
সঠিক উত্তর:
উৎ + ঘাটন
উত্তর
সঠিক উত্তর:
উৎ + ঘাটন
ব্যাখ্যা
• সঠিক সন্ধি বিচ্ছেদ - উৎ + ঘাটন = উদ্‌ঘাটন।

• সন্ধির নিয়ম: 
- ব্যঞ্জন ধ্বনিসমূহের যে কোনো বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পর যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ধ্বনি কিংবা ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি, (য > জ), ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ ধ্বনি (ব), ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি (র) কিংবা ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ্য ব্যঞ্জনধ্বনি (ব) থাকলে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ঘোষ অল্পপ্রাণরূপে উচ্চারিত হয়।
যথা:
- বাক্ + দান = বাগদান,
- ষট্ + যন্ত্ৰ ষড়যন্ত্র,
- উৎ + ঘাটন = উদ্‌ঘাটন,
- উৎ + যোগ = উদ্যোগ,
- উৎ + বন্ধন = উদ্বন্ধন,
- তৎ + রূপ = তদ্রুপ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৮ সংস্করণ)।
২৭.
'Respirometer' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. শ্বাসহার
  2. শ্বাসযন্ত্র
  3. শ্বাসমাপক
  4. শ্বাসবীক্ষক
সঠিক উত্তর:
শ্বাসমাপক
উত্তর
সঠিক উত্তর:
শ্বাসমাপক
ব্যাখ্যা
• 'Respirometer' এর বাংলা পরিভাষা — 'শ্বাসমাপক'।

অন্যদিকে,
Respiratory quotient- শ্বাসহার, 
Respiratory organ- শ্বাসযন্ত্র, 
Respiroscope- শ্বাসবীক্ষক। 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা।