পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৯৯
সিলেবাস
ফুল মডেল টেস্ট: ব্যাংক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর ১০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি মঙ্গলবার একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৯৯ প্রশ্ন

.
"কেতাদুরস্থ" এর বাগ্‌ধারা কী?
  1. পরিপাটি
  2. সম্পূর্ণভাবে
  3. কাণ্ডজ্ঞানহীন
  4. দীর্ঘসূত্রিতা
সঠিক উত্তর:
পরিপাটি
উত্তর
সঠিক উত্তর:
পরিপাটি
ব্যাখ্যা

• "কেতাদুরস্থ" বাগধারাটির অর্থ - পরিপাটি।

অন্যদিকে,
- 'অক্ষরে অক্ষরে' বাগ্‌ধারাটির অর্থ - সম্পূর্ণভাবে।
- 'আঠারো মাসে বছর' বাগ্‌ধারাটির অর্থ - দীর্ঘসূত্রিতা।
-  তালকানা বাগধারার অর্থ - কাণ্ডজ্ঞানহীন।

উৎস: ভাষা শিক্ষা।

.
নিচের কোনটি উচ্চমধ্য-পশ্চাৎ স্বরধ্বনি?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা

স্বরধ্বনির উচ্চারণ:
উচ্চারণের সময়ে জিভের উচ্চতা অনুযায়ী, জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়।

উচ্চারণের সময়ে জিভ কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি চার ভাগে বিভক্ত।
যথা -
১. উচ্চ স্বরধ্বনি - ই, উ।
২. উচ্চ -মধ্য স্বরধ্বনি - এ,
৩. নিম্ন-মধ্য স্বরধ্বনি - অ্যা, অ।
৪. নিম্ন স্বরধ্বনি - আ।

আবার, জিভের সম্মুখ - পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি তিন ভাগে বিভক্ত।
যথা -
১. সম্মুখ স্বরধ্বনি - ই, এ, অ্যা।
২. মধ্য স্বরধ্বনি: আ।
৩. পশ্চাৎ স্বরধ্বনি: অ, ও, উ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

.
"আমি মাত্রই বাড়িতে ফিরেছি।" বাক্যটি কোন কালের উদাহরণ?
  1. পুরাঘটিত বর্তমান
  2. সাধারণ বর্তমান
  3. পুরাঘটিত অতীত
  4. সাধারণ অতীত
সঠিক উত্তর:
পুরাঘটিত বর্তমান
উত্তর
সঠিক উত্তর:
পুরাঘটিত বর্তমান
ব্যাখ্যা

পুরাঘটিত বর্তমান:
- এইমাত্র সম্পন্ন ক্রিয়ার কালকে পুরাঘটিত বর্তমান কাল বলে।
যেমন
• আমি অঙ্কটি করেছি।
• তারা বাড়িতে ফিরেছে।
• আমি মাত্রই বাড়িতে ফিরেছি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম-১০ম শ্রেণি, ২০২৫ সালের সংস্করণ।

.
বিদেশি ধাতু কোনটি?
  1. কথ্
  2. খাট্
  3. নাচ্
  4. হস্
সঠিক উত্তর:
খাট্
উত্তর
সঠিক উত্তর:
খাট্
ব্যাখ্যা

• মৌলিক ধাতু:
- যেসকল ধাতুকে বিশ্লেষণ করা যায় না, সেগুলোই মৌলিক ধাতু। এগুলোকে সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতুও বলা হয়।
যেমন- চল্‌, পড়্‌, কর্‌ ইত্যাদি।

মৌলিক ধাতু আবার ৩ প্রকার। যথা-
ক) বাংলা ধাতু,
খ) সংস্কৃত ধাতু ও
গ) বিদেশি ধাতু।

• বাংলা ধাতু:
- যেসব ধাতু বা ক্রিয়ামূল সংস্কৃত থেকে সোজাসুজি আসে নি, সেগুলোকে বাংলা ধাতু বা ক্রিয়ামূল বলে।
যেমন- কাদ্, কাট্, নাচ্, আক্ কহ্, কর্ ইত্যাদি।

• সংস্কৃত মূল ধাতু:
- যে সব ক্রিয়াপদের মূল সংস্কৃত ভাষা থেকে এসে বাংলাভাষায় সরাসরি ব্যবহৃত হচ্ছে সেসব ধাতুকে বলা হয় সংস্কৃত মূল ধাতু। এসব ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়ে ক্রিয়া বিশেষ্য বাক্রিয়া বিশেষণ গঠিত হয়।
যেমন:
অঙ্ক, কথ্, কৃৎ, খাদ্, হস্, পঠ্‌, দৃশ্ ইত্যাদি।

• বিদেশি ধাতু:
- তৎসম ও বাংলা ধাতু ছাড়া যেসব ধাতু বিদেশি ভাষা থেকে এসে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে সেসব ধাতুকে বলা হয় বিদেশি ধাতু। 
যেমন:
আঁট, খাট্, চেঁচ্, ঝুল্ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

.
‘মনস্তাপ‘- এর সন্ধিবিচ্ছেদ-
  1.  মন + তাপ
  2. মনস + তাপ
  3. মনঃ + তাপ
  4. মনসঃ + তাপ
সঠিক উত্তর:
মনঃ + তাপ
উত্তর
সঠিক উত্তর:
মনঃ + তাপ
ব্যাখ্যা

• 'মনস্তাপ' শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ - মনঃ + তাপ।
(ত থাকলে পূর্বপদে বিসর্গ হয়) 
 
কয়েকটি বিসর্গ সন্ধি-
- তিরঃ + ধান = তিরোধান,
- মনঃ + রম = মনোরম,
- মনঃ + যোগ = মনোযোগ,
- মনঃ + হর = মনোহর,
- তপঃ + বন = তপোবন ইত্যাদি।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং  ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

.
'নিদাঘ' শব্দের অর্থ কী?
  1. গ্রীষ্মকাল
  2. কলঙ্কহীন
  3. অন্তিমকাল
  4. পড়ন্ত সূর্য
সঠিক উত্তর:
গ্রীষ্মকাল
উত্তর
সঠিক উত্তর:
গ্রীষ্মকাল
ব্যাখ্যা

বাংলা একডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,

- 'নিদাঘ' শব্দের অর্থ: গ্রীষ্মকাল।
- ব্যুৎপত্তি: নি+√দহ+ অ।
'নিদাঘ' অর্থ:
২) উত্তাপ।
৩) উষ্মা।
৪) ঘাম।

উৎস: বাংলা একডেমি আধুনিক বাংলা অভিধান।

.
বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক কোনটি?
  1. কৃষ্ণকুমারী
  2. নীলদর্পণ
  3. শর্মিষ্ঠা
  4. জমিদার দর্পণ
সঠিক উত্তর:
শর্মিষ্ঠা
উত্তর
সঠিক উত্তর:
শর্মিষ্ঠা
ব্যাখ্যা

• 'শর্মিষ্ঠা' নাটক:
- বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক।
- এটি মধুসূদন দত্তের প্রথম প্রকাশিত বাংলা নাটক।
- কলকাতার পাইকপাড়ার রাজাদের অনুপ্রেরণায় বেলগাছিয়া থিয়েটারের জন্য মধুসূদন দত্ত ১৮৫৮ সালে নাটকটি রচনা করেন।
- ১৮৫৯ সালের জানুয়ারি মাসে রাজাদের অর্থানুকূল্যে ‘শর্মিষ্ঠা' প্রকাশিত ও ১৮৫৯ সালের ৩রা সেপ্টেম্বর সেটা বেলগাছিয়া থিয়েটারে মঞ্চস্থ হয়।
- পাশ্চাত্যরীতিতে বাংলা নাটক রচনার চেষ্টা এই নাটকের মধ্যে বিশেষভাবে সফলতা পায়।
- মধুসূদন পরে ‘শর্মিষ্ঠা’র ইংরেজি অনুবাদও করেন ।
- এই নাটক রচনায় পুরাণের কাহিনি অবলম্বন করা হয়েছে।
- উল্লেখযোগ্য চরিত্র: যযাতি, দেবযানী, শর্মিষ্ঠা, মাধব্য, পূর্ণিমা, রাজমন্ত্রী প্রমুখ

• মাইকেল মধুসূদন দত্ত:
- মাইকেল মধুসূদন দত্ত একজন মহাকবি, নাট্যকার।
- তিনি ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে জন্ম গ্রহণ করেন।
- মাইকেল মধুসূদন দত্ত বাংলাভাষার সনেট প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
- মাইকেল মধুসূদন দত্ত প্রথম অমিত্রাক্ষর ছন্দের প্রয়োগ করেন ‘পদ্মাবতী’ নাটকে।

তাঁর রচিত নাটক:
- শর্মিষ্ঠা,
- পদ্মাবতী,
- কৃষ্ণকুমারী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

.
‘করকমল’ কোন সমাস?
  1. উপমান কর্মধারয় সমাস
  2. উপমিত কর্মধারয় সমাস
  3. রূপক কর্মধারয় সমাস
  4. মধ্যপদলোপী কর্মধারয় সমাস
সঠিক উত্তর:
উপমিত কর্মধারয় সমাস
উত্তর
সঠিক উত্তর:
উপমিত কর্মধারয় সমাস
ব্যাখ্যা

• উপমিত কর্মধারয় সমাস:
- উপমান ও উপমেয় পদের মধ্যে যে কর্মধারয় সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। অন্যভাবে বলা যায়, সাধারণ গুণের উল্লেখ না করে উপমান ও উপমেয় পদের মধ্যে যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলা হয়।
যেমন—
- চাঁদের মতো মুখ = চাঁদমুখ
- কর কমলের ন্যায় = করকমল

তেমনই—
রক্তকমল, ফুলবাবু, মুখচন্দ্র, চরণতল, চন্দ্রমুখ, পদ্মচক্ষু, হাঁড়িমুখ, চাঁদবদন প্রভৃতি।

উপমিত কর্মধারয় সমাসের বৈশিষ্ট্য :
১. এ সমাসের ব্যাসবাক্যের দুটি পদই বিশেষ্য হয়।
২. সাধারণ গুণের উল্লেখ না করে উপমান ও উপমেয় পদের মধ্যে সমাস হয়।
৩. উপমেয় পদটি সাধারণত পূর্বে বসে।
৪. এ সমাসে সাধারণ ধর্মবাচক পদের উল্লেখ থাকে না।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ, ড. মোহাম্মদ আমীন।

.
‘সপ্তাহ’ কোন সমাস?
  1. দ্বিগু সমাস
  2. দ্বন্দ্ব সমাস
  3. অব্যয়ীভাব সমাস
  4. তৎপুরুষ সমাস
সঠিক উত্তর:
দ্বিগু সমাস
উত্তর
সঠিক উত্তর:
দ্বিগু সমাস
ব্যাখ্যা

• ‘সপ্ত অহের সমাহার = সপ্তাহ’- দ্বিগু সমাস। 

দ্বিগু সমাস:
যে-সমাসে সংখ্যাবাচক শব্দ পূর্বে বসে সমাহার বােঝায় তাকে ‘দ্বিগু সমাস' বলে।
- দ্বিগু সমাসে সমাসনিষ্পন্ন পদটি বিশেষ্য হয়।
যেমন : সপ্ত অহের সমাহার = সপ্তাহ, নব রত্নের সমাহার = নবরত্ন ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১০.
কোনটি করণ কারকের উদাহরণ?
  1. চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে।
  2. আমাদের বাড়ির দরজি নেয়ামত খলিফা।
  3. আমরা রোজ স্কুলে যাই।
  4. জমি থেকে ফসল পাই।
সঠিক উত্তর:
চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে।
উত্তর
সঠিক উত্তর:
চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে।
ব্যাখ্যা

• করণ কারক:
যার দ্বারা বা যে উপায়ে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে করণ কারক বলে। এই কারকে সাধারণত দ্বারা”, “দিয়ে, কর্তৃক ইত্যাদি অনুসর্গ যুক্ত হয়।
যেমন
- ভেড়া দিয়ে চাষ করা সম্ভব নয়।
- চাষিরা ধারালো কাস্তে দিয়ে ধান কাটছে

অন্যদিকে,
• সম্বন্ধ কারক:
যে কারকে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে বিশেষ্য ও সর্বনামের সম্পর্ক নির্দেশিত হয়, তাকে সম্বন্ধ কারক বলে। এই কারকে ক্রিয়ার সঙ্গে সম্পর্ক পরোক্ষ।
যেমন:
- আমাদের বাড়ির দরজি নেয়ামত খলিফা।

• অধিকরণ কারক:
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ', 'য়', 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন:
- আমরা রোজ স্কুলে যাই।

• অপাদান কারক:
যে কারকে ক্রিয়ার উৎস নির্দেশ করা হয়, তাকে অপাদান কারক বলে। এই কারকে সাধারণত 'হতে', 'থেকে, ইত্যাদি অনুসর্গ শব্দের পরে বসে।
যেমন:
- জমি থেকে ফসল পাই।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

১১.
'আকুঞ্চন' এর বিপরীত শব্দ কি?
  1. নিকুঞ্চন
  2. বিকুঞ্চন
  3. প্রসারণ
  4. নিঃসরণ
সঠিক উত্তর:
প্রসারণ
উত্তর
সঠিক উত্তর:
প্রসারণ
ব্যাখ্যা

• 'আকুঞ্চন' এর বিপরীত শব্দ প্রসারণ।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:

- 'গ্রহণ' শব্দের বিপরীত শব্দ - বর্জন। 
- 'গ্রাহ্য' শব্দের বিপরীত শব্দ - অগ্রাহ্য।
- 'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত 
- 'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয় 
- 'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত 
- 'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত 
- 'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয় 
- 'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত 
- 'উগ্র' এর বিপরীত শব্দ - মৃদু / সৌম্য 
- 'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয় 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।

১২.
বাংলা ব্যাকরণে বাচ্য মূলত কত প্রকার?
  1. ২ প্রকার
  2. ৩ প্রকার
  3. ৪ প্রকার
  4. ৫ প্রকার
সঠিক উত্তর:
৩ প্রকার
উত্তর
সঠিক উত্তর:
৩ প্রকার
ব্যাখ্যা

• বাচ্য:
বাক্যের প্রকাশভঙ্গিকে বাচ্য বলে।
বাচ্য তিন প্রকার:
- কর্তাবাচ্য,
- কর্মবাচ্য ও
- ভাববাচ্য।

১. কর্তাবাচ্য:
- যে বাক্যের ক্রিয়া কর্তাকে অনুসরণ করে, তাকে কর্তাবাচ্য বলে। এক্ষেত্রে ক্রিয়ার রূপটি কর্তার পক্ষ অনুযায়ী হয়।
যেমন-
- ঝরনা ছবি আঁকে।

২. কর্মবাচ্য:
যে বাক্যের ক্রিয়া কর্মকে অনুসরণ করে, তাকে কর্মবাচ্য বলে।
যেমন-
- পুলিশ কর্তৃক ডাকাত ধৃত হয়েছে।

৩. ভাববাচ্য:
যে বাক্যের ক্রিয়া-বিশেষ্য বাক্যের ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে, তাকে ভাববাচ্য বলে।
যেমন-
- আমার যাওয়া হলো না।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম ও দশম শ্রেণি (২০২৪ সংস্করণ)।

১৩.
'সমাচার দর্পণ' পত্রিকা সম্পাদনা করেন -
  1. ডেভিড হেয়ার
  2. জন ক্লার্ক মার্শম্যান
  3. উইলিয়াম কেরি​
  4. জন আব্রাহাম গ্রিয়ার্সন
সঠিক উত্তর:
জন ক্লার্ক মার্শম্যান
উত্তর
সঠিক উত্তর:
জন ক্লার্ক মার্শম্যান
ব্যাখ্যা

 'সমাচার দর্পণ' পত্রিকা:
- বাংলা ভাষার প্রথম সংবাদপত্র- 'সমাচার দর্পণ'।
- ১৮১৮ সালের মে মাসে হুগলির শ্রীরামপুর থেকে খ্রিষ্টান মিশনারিরা 'সমাচার দর্পণ' পত্রিকা প্রকাশ করে।
- সমাচার দর্পণ পত্রিকা সম্পাদনা করেন জন ক্লার্ক মার্শম্যান।
- এটি জন ক্লার্ক মার্শম্যান সম্পাদিত বাংলা ভাষার প্রথম সাপ্তাহিক সংবাদপত্র।
- সমাচার দর্পণে প্রথমাবস্থায় সম্পাদকীয়-বিভাগে পণ্ডিত ছিলেন 'জয়গোপাল তর্কালঙ্কার'।
- প্রথম পর্যায়ে, ১৮১৮ সালের ২৩ মে সমাচার দর্পণের প্রথম সংখ্যা বের হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।

১৪.
'রক্তকরবী' নাটক কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়?
  1. ভারতী
  2. সাধনা
  3. কল্লোল
  4. প্রবাসী
সঠিক উত্তর:
প্রবাসী
উত্তর
সঠিক উত্তর:
প্রবাসী
ব্যাখ্যা

 'রক্তকরবী' নাটক:
- এটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক।
- ১৩৩০ বঙ্গাব্দে নাটকটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত।
- রক্তকরবীতে ধনের উপর ধান্যের, শক্তির উপর প্রেমের ও মৃত্যুর উপর জীবনের জয়গান গাওয়া হয়েছে।
- চরিত্র - নন্দিনী, রঞ্জন। 
- নাটকে 'নন্দিনী' চরিত্রটি নিপীড়িত মানুষের মাঝখানে দেখা দিয়েছে আনন্দের দূত রূপে। 
- 'রঞ্জন' বিদ্রোহের বাণী বহন করে এনেছে। 
- শেষপর্যন্ত জয়ী হয়েছে মানুষের প্রাণশক্তি।

রবীন্দ্রনাথ ঠাকুর: 
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি  দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স  দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।
- রবীন্দ্রনাথ ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুরের চতুর্দশ সন্তান।
- ১৮৮৩ সালের ৯ ডিসেম্বর বেণীমাধব রায়চৌধুরীর মেয়ে মৃণালিনী দেবী রায়চৌধুরীকে বিয়ে করেন রবীন্দ্রনাথের ঠাকুর।
- তিনি ১৯১৫ সালে ইংরেজ প্রদত্ত ‘নাইট’ উপাধি পান এবং ১৯১৯ সালে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কারণে ‘নাইট’ উপাধি ফিরিয়ে দেন।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর নিজ বাড়িতে রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

রবীন্দ্রনাথ রচিত আরো নাটক:
- বিসর্জন,
- রাজা,
- অচলায়তন,
- চিরকুমার সভা,
- তাসের দেশ,
- বৈকুন্ঠের খাতা
- শারদোৎসব,
- প্রায়শ্চিত্ত,
- ডাকঘর,
- বসন্ত,
- চণ্ডালিকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৫.
কোনটি জটিল বাক্য?
  1. পরিশ্রমী ব্যক্তিরাই জীবনে সাফল্য লাভ করে।
  2. তিনি বিদ্বান কিন্তু তাঁর বিন্দুমাত্র অহংকার নেই।
  3. মুসলিমদের যে আত্মজাগরণ তা অভিনন্দনের দাবি রাখে।
  4. সৎ লোক কখনোই মিথ্যার সঙ্গে আপস করে না।
সঠিক উত্তর:
মুসলিমদের যে আত্মজাগরণ তা অভিনন্দনের দাবি রাখে।
উত্তর
সঠিক উত্তর:
মুসলিমদের যে আত্মজাগরণ তা অভিনন্দনের দাবি রাখে।
ব্যাখ্যা

 • জটিল বাক্য:
যে বাক্যে প্রধান খণ্ডবাক্যের অধীন এক বা একের বেশি অপ্রধান খণ্ডবাক্য থাকে বা একটি প্রধান খণ্ডবাক্যের এক বা একাধিক আশ্রিত বাক্য পরস্পর সাপেক্ষভাবে ব্যবহৃত হয়। তাকে জটিল বা মিশ্র বাক্য বলে।

জটিল বাক্যে ব্যবহৃত সাপেক্ষ সর্বনাম ও যোজক/অব্যয়গুলো হলো:
• যে - সে, যা - তা, যিনি - তিনি, যাঁরা - তাঁরা ইত্যাদি।
• নিত্যসম্বন্ধীয় যোজক (অব্যয়): যখন – তখন, যেমন - তেমন, বরং - তবু, যেইনা - অমনি, যেহেতু -সেজন্যে/সেহেতু ইত্যাদি।

যেমন:
- মুসলিমদের যে আত্মজাগরণ তা অভিনন্দনের দাবি রাখে।
[প্রদত্ত বাক্যে প্রধান খণ্ডবাক্যের অধীন অপ্রধান খণ্ডবাক্য 'যা - তা' সাপেক্ষ সর্বনাম দ্বারা যুক্ত হয়ে ভাব প্রকাশ করছে।]

অন্যদিকে,
• পরিশ্রমী ব্যক্তিরাই জীবনে সাফল্য লাভ করে।

• সৎ লোক কখনোই মিথ্যার সঙ্গে আপস করে না।
বাক্যগুলো সরল বাক্যের উদাহরণ।
• তিনি বিদ্বান কিন্তু তাঁর বিন্দুমাত্র অহংকার নেই।বাক্যটি সরল বাক্যের উদাহরণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১৬.
‘পাদচ্ছেদ’ বলা হয় কোন যতিচিহ্ন কে?
  1. কোলন
  2. দাঁড়ি
  3. সেমিকোলন
  4. কমা
সঠিক উত্তর:
কমা
উত্তর
সঠিক উত্তর:
কমা
ব্যাখ্যা

• কমা:
- কমা সামান্য বিরতি নির্দেশ করে। শব্দ , বর্গ ও অধীনে বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়।
- যেমন:
• গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত- বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ।
• সুজন, দেখ তোকে আসছে।

দাঁড়ি:
- দাঁড়ি অর্থ  পূর্ণচ্ছেদ।
- দাঁড়ি সাধারণত বাক্যের সমাপ্তি নির্দেশ করে।
যেমন:
• প্রান্ত ফুটবল খেলা পছন্দ করে।
• যথাযথ অনুসন্ধানের পর বলা যাবে কী ঘটেছিল।

সেমিকোলন:
- সেমিকোলন অর্থ হচ্ছে ‘অর্ধচ্ছেদ’।
- স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে অথবা একই ধরনের বর্গকে পাশাপাশি সাজাতে সেমিকোলন ব্যবহৃত হয়। যেমন: 
• সোহাগ ক্রিকেট পছন্দ করে; আমি ফুটবল পছব্দ করি।
• কোনো বইয়ের সমালোচনা করা সহজ; কিন্তু বই লেখা অত সহজ না।

কোলন:
- বাক্যের প্রথম অংশের কোনো উক্তিকে দ্বিতীয় অংশে ব্যাখ্যা করা এবং উদাহরণ উপস্থানের কাজে কোলন ব্যবহৃত হয়।
যেমন:
• ভাষার দুটি রূপ: কথ্য ও লেখ্য।
• সভার সিন্ধান্ত হলো: প্রতি মাসে সব সদস্যকে দশ টাকা করে চাদাঁ দিতে হবে।

উৎস:  বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

১৭.
'করিতকর্মা' বলতে কী বোঝায়?
  1. সময়মতো কাজ করে এমন
  2. নিজ হাতে কাজ করে এমন
  3. দ্রুত কাজ করে এমন
  4. সব কাজে পটু এমন
সঠিক উত্তর:
নিজ হাতে কাজ করে এমন
উত্তর
সঠিক উত্তর:
নিজ হাতে কাজ করে এমন
ব্যাখ্যা

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
• করিতকর্মা শব্দের অর্থ: নিজ হাতে কাজ করে এমন।



উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১৮.
'স্বদেশে পরবাসী' প্রবন্ধটি কার রচনা?
  1. জাহানারা ইমাম
  2. শহীদুল্লা কায়সার
  3. সেলিনা হোসেন
  4. আবুল মনসুর আহমদ
সঠিক উত্তর:
সেলিনা হোসেন
উত্তর
সঠিক উত্তর:
সেলিনা হোসেন
ব্যাখ্যা

• 'স্বদেশে পরবাসী' প্রবন্ধের রচয়িতা - সেলিনা হোসেন।

সেলিনা হোসেন:
- কথাশিল্পী সেলিনা হোসেন ১৯৪৭ সালের ১৪ই জুন, রাজশাহীতে জন্মগ্রহণ করেন।
- সেলিনা হোসেন বর্তমানে বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্বরত রয়েছেন।

তাঁর রচিত প্রবন্ধ:
- স্বদেশ পরবাসী,
- একাত্তরের ঢাকা,
- নির্ভয় করো হে।

তার রচিত গল্প:
- পরজন্ম,
- মানুষটি,
- মতিজানের মেয়েরা,
- অনূঢ়া পূর্ণিমা,
- একালের পান্তাবুড়ি,
- নারীর রূপকথা,
- মৃত্যুর নীল পদ্ম ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

১৯.
সৈয়দ মুজতবা আলী রচিত 'চাচা কাহিনী' কোন ধরনের গ্রন্থ?
  1. উপন্যাস
  2. গল্পগ্রন্থ
  3. নাটক
  4. প্রবন্ধ
সঠিক উত্তর:
গল্পগ্রন্থ
উত্তর
সঠিক উত্তর:
গল্পগ্রন্থ
ব্যাখ্যা

 'চাচা কাহিনী' গল্পগ্রন্থ:
- সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত গল্পগ্রন্থগুলির মধ্যে প্রধানতম। প্রায় প্রতিটি গল্পই বিদেশের পটভূমিকা রচিত।
- বিদেশে বিশেষ করে বার্লিন প্রবাসী বাঙালী তরুণ বয়স্ক ছাত্রদের নিয়েই রচিত। অনেক গল্প। স্বয়ং লেখক যৌবনে বার্লিন প্রবাসী ছাত্র ছিলেন। সে সময়কার নানা কাহিনী গল্পাকারে পরিবেশন করেচেন চাচা কাহিনীতে।
- সৈয়দ মুজতবা আলীর কলমে খাঁটি দেশী যাদু সেরা বিদেশী পলিশে সারাক্ষণ ঝকঝক করছে। চাচা কাহিনীর মতো এমন বিশুদ্ধ উপাদেয় আন্তর্জাতিক রসিকতা বাংলা ভাষায় অন্তত আগে কখনও পড়া যায়নি।

সৈয়দ মুজতবা আলী:
- তিনি শিক্ষাবিদ ও সাহিত্যিক ছিলেন।
- ১৯০৪ সালের ১৩ সেপ্টেম্বর পিতার কর্মস্থল শ্রীহট্ট (সিলেট) জেলার করিমগঞ্জে তিনি জন্মগ্রহণ করেন, কিন্তু তাঁর পৈতৃক নিবাস ছিল হবিগঞ্জের উত্তরসুর গ্রামে।
- চাকরিসূত্রে পিতার কর্মস্থল পরিবর্তনের কারণে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নের পর মুজতবা আলী শেষপর্যন্ত শান্তিনিকেতন-এ ভর্তি হন এবং পাঁচ বছর অধ্যয়ন করে ১৯২৬ সালে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং বাংলাপিডিয়া।

২০.
নিত্য সমাস কোনটি?
  1. হাভাত
  2. দর্শনমাত্র
  3. আকণ্ঠ
  4. আরক্ত
সঠিক উত্তর:
দর্শনমাত্র
উত্তর
সঠিক উত্তর:
দর্শনমাত্র
ব্যাখ্যা

• নিত্য সমাস:
যে সমাসে সমস্যমান পদগুলো নিত্য সমাসবদ্ধ থাকে, ব্যাসবাক্যের দরকার হয় না, তাকে নিত্যসমাস বলে। তদর্থবাচক ব্যাখ্যামূলক শব্দ বা বাক্যাংশ যোগে এগুলোর অর্থ বিশদ করতে হয়।
যেমন:
- অন্য গ্রাম = গ্রামান্তর,
- কেবল দর্শন = দর্শনমাত্র,
- অন্য গৃহ = গৃহান্তর,
- তুমি আমি ও সে = আমরা,
- দুই এবং নব্বই = বিরানব্বই,
- (বিষাক্ত) কাল (যম) তুল্য সাপ = কালসাপ।

অন্যদিকে:
অব্যয়ীভাব সমাসের উদাহরণ-
- ভাতের অভাব = হাভাত,
- কণ্ঠ পর্যন্ত = আকণ্ঠ,
- ঈষৎ রক্ত = আরক্ত। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০১৯ ও ২০২১ সংস্করণ) এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

২১.
পরশুরাম কার ছদ্মনাম?
  1. সমরেশ বসু
  2. রাজশেখর বসু
  3. সুনীল গঙ্গোপাধ্যায়
  4. রোকনুজ্জামান খান
সঠিক উত্তর:
রাজশেখর বসু
উত্তর
সঠিক উত্তর:
রাজশেখর বসু
ব্যাখ্যা

• রাজশেখর বসুর ছদ্মনাম - পরশুরাম।

অন্যদিকে,
- সমরেশ বসুর ছদ্মনাম - কালকূট।
- রোকনুজ্জামান খান এর ছদ্মনাম - দাদাভাই।
- সুনীল গঙ্গোপাধ্যায় এর ছদ্মনাম - নীল লোহিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।

২২.
কোনটি ক্রিয়া বিশেষণের উদাহরণ?
  1.  চলন্ত ট্রেনে উঠা বারণ।
  2. যথাসময়ে সে হাজির হয়।
  3. সবুজ মাঠে বাচ্চারা খেলছে।
  4. নীল আকাশের নিচে বসে আছি।
সঠিক উত্তর:
যথাসময়ে সে হাজির হয়।
উত্তর
সঠিক উত্তর:
যথাসময়ে সে হাজির হয়।
ব্যাখ্যা

 ক্রিয়াবিশেষণ:
- যে শব্দ ক্রিয়াকে বিশেষিত করে, তাকে ক্রিয়া বিশেষণ বলে।

নিচের বাক্যে নিম্নরেখ শব্দগুলাে ক্রিয়া বিশেষণের উদাহরণ:
- ছেলেটি দ্রুত দৌড়ায়।
- লোকটি ধীরে হাঁটে।
- যথাসময়ে সে হাজির হয়।
এখানে দ্রুত, ধীরে শব্দ গুলো হল ক্রিয়া বিশেষণ।

ক্রিয়া বিশেষণকে কয়েক ভাগে ভাগ করা যায়। যথা:

অন্যদিকে,
রূপবাচক বিশেষণ: নীল আকাশ, সবুজ মাঠ, কালো মেঘ।
অবস্থাবাচক বিশেষণ: চলন্ত ট্রেন।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

২৩.
“গায়ত্রী সন্ধ্যা” - কার রচিত উপন্যাস?
  1. দিলারা হাশেম
  2. হাসান আজিজুল হক
  3. নীলিমা ইব্রাহিম
  4. সেলিনা হোসেন
সঠিক উত্তর:
সেলিনা হোসেন
উত্তর
সঠিক উত্তর:
সেলিনা হোসেন
ব্যাখ্যা

‘গায়ত্রী সন্ধ্যা' উপন্যাস:
• গায়ত্রী সন্ধ্যা' সেলিনা হোসেন রচিত একটি ত্রয়ী উপন্যাস।
• গ্রন্থটি একই শিরোনামে ৩টি পটভূমিতে ৩টি খণ্ডে প্রকাশিত হয়।
• সেলিনা হোসেন রচিত 'গায়ত্রী সন্ধ্যা' উপন্যাসের পটভূমি ১৯৪৭ থেকে ১৯৭৫ পর্যন্ত সময়।
• দীর্ঘ আটাশ বছরের অর্থ- সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক পটভূমিতে রচিত হয়েছে এ উপন্যাস।

♦ সেলিনা হোসেন:
- সেলিনা হোসেন খ্যাতিমান কথাসাহিত্যিক।
- সেলিনা হোসেন ১৪ই জুন ১৯৪৭ সালে রাজশাহীতে জন্মগ্রহণ করেন।
- রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে স্নাতক সম্মান ও স্নাতকোত্তর লাভ করেন।
- অসাম্প্রদায়িক জীবনবোধ, মুক্তিযুদ্ধের চেতনা, নারীমুক্তি তাঁর কথাসাহিত্যের মূলগত আখ্যান।
- সাহিত্যক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার ও ফিলিপ্স সাহিত্য পুরস্কারসহ অনেক পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

• তাঁর রচিত উপন্যাসসমূহের মধ্যে উল্লেখযোগ্য:
- হাঙর নদী গ্রেনেড,
- মগ্ন চৈতন্যে শিস,
- যাপিত জীবন,
- চাঁদবেনে,
- পোকামাকড়ের ঘরবসতি,
- গায়ত্রী সন্ধ্যা,
- দীপান্বিতা ইত্যাদি।

 • গল্পগ্রন্থ:
- উৎস থেকে নিরন্তর,
- খোলকরতাল,
- মুক্তিযুদ্ধের গল্প ইত্যাদি;

• শিশু-কিশোর উপযোগ্য রচনা:
- সাগর,
- বাংলা একাডেমী গল্পে বর্ণমালা,
- বর্ণমালার গল্প,
- জ্যোৎস্নার রঙে আঁকা ছবি,
- চাঁদের বুড়ির পান্তা ইলিশ ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা এবং ‘গায়ত্রী সন্ধ্যা' উপন্যাস সেলিনা হোসেন।

২৪.
'চর্যাপদ' আধুনিক কোন ছন্দে রচিত বলে ধরা হয়?
  1. স্বরবৃত্ত ছন্দে
  2. অক্ষরবৃত্ত ছন্দে
  3. মাত্রাবৃত্ত ছন্দে
  4. অমিত্রাক্ষর ছন্দে
সঠিক উত্তর:
মাত্রাবৃত্ত ছন্দে
উত্তর
সঠিক উত্তর:
মাত্রাবৃত্ত ছন্দে
ব্যাখ্যা

• 'চর্যাপদ' রচিত - মাত্রাবৃত্ত ছন্দে।

• 'চর্যাপদ' এর ছন্দ সম্পর্কিত তথ্য:
- চর্যাপদ প্রাচীন কোন ছন্দে রচিত তা নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে।
- চর্যাপদের ছন্দে সংস্কৃত পজঝটিকা ছন্দের প্রভাব রয়েছে। পজঝটিকা ছন্দের প্রতিটি চরণ ষোল মাত্রার, চরণে চার পর্ব, চার মাত্রা।
- আবার শৌরসেনী প্রাকৃত প্রভাবিত মাত্রাপ্রধান পাদাকুলক ছন্দের সঙ্গেও চর্যার ছন্দের মিল রয়েছে।
- পাদাকুলক ছন্দের চরণও ষোল মাত্রার, প্রতিটি চরণে চার পর্ব, প্রতি পর্বে চার মাত্রা।
- চর্যাপদের ছন্দ মাত্রাবৃত্ত রীতিতে গঠিত হলেও মাত্রাবৃত্তের বর্তমান সুনির্দিষ্ট গণনা পদ্ধতি এতে মানা হয় নি।
- তবে আধুনিক ছন্দের বিচারে এটি মাত্রাবৃত্ত ছন্দের অধীনে বিবেচ্য।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম; বাংলা ভাষা ও জিজ্ঞাসা।

২৫.
'আত্মাকে অধিকার করে' এর এক কথায় প্রকাশ-
  1. আধ্যান
  2. অধ্যাত্ম
  3. আধ্যাত্মিক
  4. আরাধ্য
সঠিক উত্তর:
অধ্যাত্ম
উত্তর
সঠিক উত্তর:
অধ্যাত্ম
ব্যাখ্যা

• 'আত্মাকে অধিকার করে' এর এক কথায় প্রকাশ - অধ্যাত্ম।

অন্যদিকে,
• 'আধ্যান' অর্থ - স্মরণ, ধ্যান, চিন্তন। 
• আত্মা থেকে জাত - আধ্যাত্মিক। 
• 'আরাধনার যোগ্য যিনি' - আরাধ্য।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

২৬.
(Qs. 26-30) Fill in the blanks with the most appropriate word from the given options to make the sentence meaningful and complete.
The child has a __________ imagination that turns everyday objects into magical creatures.
  1. logical
  2. connoisseur
  3. whimsical 
  4. denigrate
সঠিক উত্তর:
whimsical 
উত্তর
সঠিক উত্তর:
whimsical 
ব্যাখ্যা

• Correct answer: The child has a whimsical imagination that turns everyday objects into magical creatures.
- Bangla meaning: শিশুটির খেয়ালী কল্পনা সাধারণ জিনিসকেও জাদুকরী প্রাণীতে রূপ দেয়।

• উল্লিখিত অপশনগুলো,
ক) logical - যৌক্তিক; যুক্তিবাদী।

খ) connoisseur - বিষয়ে রসজ্ঞ; পণ্ডিত বিচারক; সমঝদার। 

গ) whimsical - খামখেয়ালী, অদ্ভুত কল্পনাপূর্ণ। 

ঘ) denigrate - মানহানি/ কালিমালেপন করা। 

• অপশন গুলো বিবেচনা করলে দেখা যায় শুন্যস্থানে whimsical বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

২৭.
To the dismay of activists, the government actions _______ freedom of speech.
  1. promoted
  2. inhibited
  3. protected
  4. polarized
সঠিক উত্তর:
inhibited
উত্তর
সঠিক উত্তর:
inhibited
ব্যাখ্যা

• Correct answer: To the dismay of activists, the government actions inhibited freedom of speech.
- Bangla meaning: কর্মীদের হতাশাজনক পরিস্থিতিতে, সরকারের পদক্ষেপগুলো বাকস্বাধীনতাকে বাধাগ্রস্ত করেছে।

• উল্লিখিত অপশনগুলো,
ক) promoted (Verb):
- উন্নীত; বেশ অগ্রসর।

খ) inhibited (Verb):
- দমন করা; নিষিদ্ধ করা; বাধা দেওয়া।

গ) protected (Verb):
- সংরক্ষিত; নিরাপদ।

ঘ) polarized (Verb):
- সমবর্তিত।

• অপশনগুলো বিবেচনা করলে দেখা যায় শুন্যস্থানে inhibited বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source: Merriam-Webster Dictionary, Oxford Dictionary, English-Bangla Dictionary.

২৮.
The agents carefully arranged a secret _________ late at night to exchange important information. 
  1. rendezvous 
  2. diverge
  3. exacerbate 
  4. confound
সঠিক উত্তর:
rendezvous 
উত্তর
সঠিক উত্তর:
rendezvous 
ব্যাখ্যা

• Correct sentence: The agents carefully arranged a secret rendezvous late at night to exchange important information.
- Bangla meaning: এজেন্টরা গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানের জন্য রাতের বেলা সতর্কভাবে একটি গোপন সাক্ষাতের আয়োজন করেছিল।

• উল্লিখিত অপশনগুলো,
ক) rendezvous - একটি সম্মত সময়ে পরস্পর সাক্ষাৎ এবং ঐরূপ সাক্ষাতের স্থান; সংকেতস্থান।

খ) diverge - ভিন্নমত হওয়া; অপসরণ করা।

গ) exacerbate - উত্তেজিত করা।

ঘ) confound - বিস্মিত করা।

• অপশন গুলো বিবেচনা করলে দেখা যায় শুন্যস্থানে rendezvous বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

২৯.
The board meeting focused on several ________ proposals that could improve the company’s efficiency.
  1. frivolous
  2. pertinent
  3. irrelevant
  4. ambiguous
সঠিক উত্তর:
pertinent
উত্তর
সঠিক উত্তর:
pertinent
ব্যাখ্যা

• Correct sentence: The board meeting focused on several pertinent proposals that could improve the company’s efficiency.
- Bangla meaning: বোর্ড মিটিংটি কয়েকটি প্রাসঙ্গিক প্রস্তাবের উপর মনোনিবেশ করেছিল যা কোম্পানির কার্যক্ষমতা উন্নত করতে পারে।

• উল্লিখিত অপশনগুলো,
ক) frivolous - তুচ্ছ; হালকা; চপল; অকিঞ্চিৎকর।

খ) pertinent - প্রত্যক্ষত সম্পর্কযুক্ত; প্রাসঙ্গিক।

গ) irrelevant - অপ্রাসঙ্গিক; প্রস্তুতবহির্ভূত; অবান্তর; সম্বন্ধহীন।

ঘ) ambiguous - অনিশ্চিত অর্থ বা অভিপ্রায়বিশিষ্ট।

• অপশন গুলো বিবেচনা করলে দেখা যায় শুন্যস্থানে pertinent বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৩০.
The manager’s ________ of the team’s repeated mistakes motivated them to improve their performance.
  1. castigation
  2. appreciation
  3. indulgence
  4. applause
সঠিক উত্তর:
castigation
উত্তর
সঠিক উত্তর:
castigation
ব্যাখ্যা

• Correct sentence: The manager’s castigation of the team’s repeated mistakes motivated them to improve their performance.
- Bangla meaning: টিমের বারবারের ভুলের জন্য ম্যানেজারের কঠোর সমালোচনা তাদের কর্মদক্ষতা উন্নত করার জন্য প্রেরণা যুগিয়েছিল।

• উল্লিখিত অপশনগুলো,
ক) castigation - কঠোর শাস্তি; কঠোর সমালোচনা।

খ) appreciation - যথাযথ উপলব্ধি ও তজ্জনিত স্বীকৃতি। 

গ) indulgence - প্রশ্রয়; আশকারা।

ঘ) applause - সমর্থন বা অভিনন্দনজ্ঞাপক তুমুল হর্ষধ্বনি বা করতালি।

• অপশন গুলো বিবেচনা করলে দেখা যায় শুন্যস্থানে castigation বসালে বাক্যটি পরিপূর্ণ হয়।

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৩১.
Choose the correct spelling.
  1. Sycopohant
  2. Sycophent
  3. Sycophant
  4. Psychophant
সঠিক উত্তর:
Sycophant
উত্তর
সঠিক উত্তর:
Sycophant
ব্যাখ্যা

• The correct spelling is 'Sycophant' (Noun).

• Sycophant:
- English Meaning: A person who acts obsequiously towards someone important in order to gain advantage/ A flattering person.
- Bangla Meaning: যে ব্যক্তি ক্ষমতাবান বা ধনী লোকদের তোষামোদ করে অনুগ্রহ পেতে তৎপর; মোসাহেব।

Example sentence:  The manager was surrounded by sycophants who praised his every decision.
- Bangla meaning: ম্যানেজারটির চারপাশে চাটুকাররা ঘেরা ছিল যারা তার প্রতিটি সিদ্ধান্তের প্রশংসা করত।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৩২.
Choose the correct spelling.
  1. Asiduous
  2. Assiduous
  3. Assiduouss
  4. Assiduosus
সঠিক উত্তর:
Assiduous
উত্তর
সঠিক উত্তর:
Assiduous
ব্যাখ্যা

• The correct spelling is 'Assiduous' (Adjective).

• Assiduous:
- English Meaning: Showing hard work, care, and attention to detail.
- Bangla Meaning: অধ্যবসায়ী; প্রযত্নবান; নিষ্ঠাবান।

Example sentence: She is an assiduous student who never neglects her assignments.
- Bangla Meaning: সে একজন অধ্যবসায়ী শিক্ষার্থী, যে কখনোই তার কাজ অবহেলা করে না।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৩৩.
Identify the correctly spelled word.
  1. Dissonance
  2. Disonance
  3. Dissonence
  4. Dissonaience
সঠিক উত্তর:
Dissonance
উত্তর
সঠিক উত্তর:
Dissonance
ব্যাখ্যা

• The correct spelling is 'Dissonance' (Noun).

• Dissonance:

- English Meaning: A combination of sounds or musical notes that are not pleasant when heard together.
- Bangla Meaning: সুরের অমিল, অনৈক্য।

Example sentence: The dissonance between the two team members caused frequent arguments.
- Bangla meaning: দুই দলের সদস্যের মধ্যে অমিল প্রায়ই বিতর্কের কারণ হয়ে দাঁড়িয়েছিল।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৩৪.
Choose the correct spelling.
  1. Rajuvenate
  2. Rejuvanate
  3. Rejuvenate
  4. Rajuvaneta
সঠিক উত্তর:
Rejuvenate
উত্তর
সঠিক উত্তর:
Rejuvenate
ব্যাখ্যা

• The correct spelling is 'Rejuvenate' (Verb).

• Rejuvenate:

- English Meaning: Give new energy or vigour to; revitalize.
- Bangla Meaning: নবযৌবন/ পুনর্যৌবন দান বা লাভ করা; নবতেজোদ্দীপ্ত হওয়া বা করা।

Example sentence: A weekend at the beach helped rejuvenate her after a stressful week.
- Bangla meaning: চাপপূর্ণ সপ্তাহের পর সৈকতে এক সপ্তাহান্ত তার মন ও শরীরকে পুনরুজ্জীবিত করতে সাহায্য করল।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৩৫.
Choose the correct spelling.
  1. Contumecious
  2. Contumacious
  3. Conturmacious
  4. Contomacious
সঠিক উত্তর:
Contumacious
উত্তর
সঠিক উত্তর:
Contumacious
ব্যাখ্যা

• The correct spelling is 'Contumacious' (Adjective).

Contumacious:
- English meaning: Having no respect for authority.
- Bangla meaning: অবাধ্য; একগুঁয়ে; বেপরোয়া।

Example sentence: The contumacious student refused to follow the school rules despite multiple warnings.
- Bangla meaning: একাধিকবার সতর্ক করার পরও অবাধ্য ছাত্রটি স্কুলের নিয়ম মানতে অস্বীকার করেছিল।

Source: Accessible Dictionary, Oxford Dictionary, Merriam & Webster Dictionary.

৩৬.
(Qs. 36-40) Choose the word opposite/ similar in meaning to the given word.
Enthrall (similar)
  1. Weary
  2. Agitate
  3. Pedagogue 
  4. Ravish
সঠিক উত্তর:
Ravish
উত্তর
সঠিক উত্তর:
Ravish
ব্যাখ্যা

• Enthrall (Verb):
- English Meaning: If something enthrals you, it is so interesting, beautiful, etc. that you give it all your attention.
- Bangla Meaning: বিমুগ্ধ করা।

• উল্লিখিত অপশনগুলো,
ক) Weary - ক্লান্ত।

খ) Agitate - ঝাঁকানো।

গ) Pedagogue - খুবই শিক্ষকসুলভ বৈশিষ্ট্যের অধিকারী শিক্ষক; পণ্ডিতপ্রবর।

ঘ) Ravish - আনন্দে বিহ্বল করা; বিমুগ্ধ করা।

• সুতরাং, Enthrall is similar in meaning to the word Ravish.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৩৭.
Ameliorate (opposite)
  1. Deteriorate 
  2. Refine
  3. Amend 
  4. Vague 
সঠিক উত্তর:
Deteriorate 
উত্তর
সঠিক উত্তর:
Deteriorate 
ব্যাখ্যা

• Ameliorate (Verb):
- English Meaning: To make a bad or unpleasant situation better.
- Bangla Meaning: (আনুষ্ঠানিক) অপেক্ষাকৃত উন্নত বা ভালো হওয়া; অপেক্ষাকৃত উন্নত বা ভালো করা।

• উল্লিখিত অশনগুলো,
ক) Deteriorate - অবনতি হওয়া।

খ) Refine - শোধন/ বিশুদ্ধ করা।

গ) Amend - সংশোধিত করা।

ঘ) Vague - অস্পষ্ট ভাসাভাসা।

• সুতরাং, Ameliorate is opposite in meaning to the word Deteriorate.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৩৮.
Halcyon (similar)
  1. Turbulent
  2. Bustling
  3. Tranquil 
  4. Dross
সঠিক উত্তর:
Tranquil 
উত্তর
সঠিক উত্তর:
Tranquil 
ব্যাখ্যা

• Halcyon (Adjective):
- English Meaning: (Of a period of time in the past) peaceful and happy.
- Bangla Meaning: শান্ত; দুর্যোগহীন।

• উল্লিখিত অপশনগুলো,
ক) Turbulent - অশান্ত; আলোড়নপূর্ণ।

খ) Bustling - শশব্যস্ততা।

গ) Tranquil - শান্তিপূর্ণ।

ঘ) Dross - মূল্যহীন বস্তু, আবর্জনা।

• সুতরাং, Halcyon is similar in meaning to the word Tranquil.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৩৯.
Inconsequential (opposite)
  1. Negligible
  2. Important 
  3. Insignificant
  4. Anomaly
সঠিক উত্তর:
Important 
উত্তর
সঠিক উত্তর:
Important 
ব্যাখ্যা

• Inconsequential (Adjective):
- English Meaning: Not important; able to be ignored.
- Bangla Meaning: অকিঞ্চিৎকর।

• উল্লিখিত অপশনগুলো,
ক) Negligible - উপেক্ষণীয়; তুচ্ছ।

খ) Important - গুরুত্বপূর্ণ; গুরুতর; তাৎপর্যপূর্ণ।

গ) Insignificant - অর্থহীন; গুরুত্বহীন।

ঘ) Anomaly - অনিয়ম বা ব্যাতিক্রম।

• সুতরাং, Inconsequential is opposite in meaning to the word Important.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৪০.
Perfidious (similar)
  1. Firm 
  2. Reliable
  3. Decipher 
  4. Untrustworthy 
সঠিক উত্তর:
Untrustworthy 
উত্তর
সঠিক উত্তর:
Untrustworthy 
ব্যাখ্যা

• Perfidious (Adjective):
- English Meaning: Unable to be trusted, or showing no loyalty.
- Bangla Meaning: (আনুষ্ঠানিক) বিশ্বাসঘাতক; দুরাচারী।

• উল্লিখিত অপশনগুলো,
ক) Firm - দৃঢ়।

খ) Reliable - নির্ভরযোগ্য।

গ) Decipher - অর্থোদ্ধার করা।

ঘ) Untrustworthy - অবিশ্বাসযোগ্য।

• সুতরাং, Perfidious is similar in meaning to the word Untrustworthy.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৪১.
(Qs. 26-30) In the following questions, some of the sentences have errors and some have none. Find out which part of a sentence has an error. If there is no error, mark your answer as "No error".
The teacher (a) said that the course (b) was not only challenging (c) but also it was rewarding. (d) No error.
  1. a
  2. b
  3. c
  4. No error
সঠিক উত্তর:
c
উত্তর
সঠিক উত্তর:
c
ব্যাখ্যা

• The required answer is - c.
- এখানে "it was" এর ব্যবহার বাহুল্য।
- ইংরেজি গ্রামারে not only … but also ব্যবহার করার সময় দুই পাশের অংশের গঠন সমান্তরাল (parallel) হতে হবে। অর্থাৎ দুই পাশে একই ধরনের শব্দ/বাক্যাংশ থাকতে হবে।

• Correct sentence: The teacher said that the course was not only challenging but also rewarding.

• Parrallelism এর নিয়মানুসারে,
- Correlative conjunctions "not only... but also" -এর উভয়পাশে সমজাতীয় parts of speech বসে।
- অর্থাৎ, এখানে "not only [adjective] এবং but also [adjective/phrase] হবে।

- তাই সঠিক উত্তর হবে: but also + rewarding.

• Parallelism এর নিয়মানুসারে,
- And, or, but, be verb ইত্যাদির আগেও যা বসে পরেও তা বসে, অর্থাৎ, সমজাতীয় parts of speech বসে।
- আবার, Both...and, Not only.... but also, Either...or, Neithert...nor ইত্যাদি Correlatives এর উভয় পাশে সমজাতীয় Parts of speech বসে।
- অর্থাৎ, noun, pronoun, adjective, verb, adverb হলে সবগুলো noun, pronoun, adjective, verb, adverb হবে।
- আবার infinitive, gerund হলে সবগুলো infinitive, gerund হবে।

• Parallelism:
- Parallelism হলো যখন কোনো বাক্যে ধারাবাহিক কিছু তথ্য দেওয়া থাকে, তখন প্রত্যেক তথ্য গঠন করার জন্য একই গঠনরূপ ব্যবহার করতে হয়।

Source: A Passage to the English Language by S. M. Zakir Hussain.

৪২.
(a) Neptune is (b) a very cold planet, and (c) so Uranus is. (d) No error.
  1. a
  2. b
  3. c
  4. No error
সঠিক উত্তর:
c
উত্তর
সঠিক উত্তর:
c
ব্যাখ্যা

• The required answer is - c.

• Affirmative & Negative agreement:
• Affirmative agreement এর ক্ষেত্রে,
- কারো হ্যাঁ-সূচক বাক্যের সাথে একমত প্রকাশ করা।
- বাক্যের প্রথম অংশ হ্যাঁ-সূচক হলে so, too, also ইত্যাদি এর ব্যবহৃত হবে।
- So, auxiliary verb এর পূর্বে এবং too, also auxiliary verb এর পরে ব্যবহৃত হবে।

Structure:
• Rule 01: Subject + positive verb + --- + and + so + auxiliary verb + Subject.
- Example: She took pictures, and so did I.

• Rule 02: Subject + positive verb + --- + and + Subject + auxiliary verb + too/ also.
- Example: She took pictures, and I did too/ also.

• Correct answer: Neptune is a very cold planet, and so is Uranus.

• Negative agreement এর ক্ষেত্রে,
- কারো না-সূচক বাক্যের সাথে একমত প্রকাশ করা।
- বাক্যের প্রথম অংশ না-বোধক হলে neither, nor, either ইত্যাদি এর ব্যবহৃত হবে।
- neither, nor auxiliary verb এর পূর্বে এবং either auxiliary verb + not এর পরে ব্যবহৃত হবে।

Structure:
• Rule 01: Subject + verb (Negative) + --- + and + neither/ nor + auxiliary verb + Subject.
- Example: I did not know the answer, and neither/ nor did he.
• Rule 02: Subject + verb (Negative) + --- + and + Subject + auxiliary verb + too/ also.
- Example: I did not know the answer, and he did not either.

• Note:
- Auxiliary verb টি সর্বদাই প্রথম verb এর Tense অনুসারে হবে।

৪৩.
The manager, (a) together with his assistants, (b) are planning (c) the new project carefully. (d) No error.
  1. a
  2. b
  3. c
  4. No error
সঠিক উত্তর:
b
উত্তর
সঠিক উত্তর:
b
ব্যাখ্যা

• The required answer is - b.

• Correct sentence: The manager, together with his assistants, is planning the new project carefully.

• With, together with, along with, as well as, in addition to, accompanied with/by, and not, including, excluding, but, except ইত্যাদি দ্বারা কোনো noun বা pronoun যুক্ত হলে, verb টি সর্বদা প্রথম subject (noun/ pronoun) অনুযায়ী হবে।

- অর্থাৎ, প্রথম noun/ pronoun টি singular হলে verb টি singular হবে।
- আবার প্রথম noun/ pronoun টি plural হলে verb টি plural হবে।

• যেমন: The manager, together with his assistants, is planning the new project carefully.
- এখানে প্রথম subject - The manager হচ্ছে singular, তাই verb টি singular হিসেবে এখানে is হবে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৪৪.
(a) He started studying hard (b) with a view to passed (c) the exam with distinction. (d) No error.
  1. a
  2. b
  3. c
  4. No error
সঠিক উত্তর:
b
উত্তর
সঠিক উত্তর:
b
ব্যাখ্যা

• The required answer is - b.
- প্রদত্ত sentence টিতে with a view to passed এরপর passed আছে। যা ভুল
- With a view to এর পর verb+ing হয়।
- তাই, এটি passed না হয়ে passing হবে।

• Correct sentence: He started studying hard with a view to passing the exam with distinction.

• সাধারণত to এর পর Verb এর base form হলেও কিছু কিছু শব্দগুচ্ছ সমূহের পর verb+ing হয়।

• শব্দগুচ্ছ সমূহ হলো:
- With a view to,
- With an eye to,
- Accustomed to,
- Adhere to,
- Adverse to,
- Addicted to,
- Committed to,
- Confess to,
- Devoted to,
- Look forward to,
- Conducive to,
- Addicted to,
- Be used to,
- Get used to.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

৪৫.
(a) He hid the documents (b) lest they should be discovered (c) by the police. (d) No error.
  1. a
  2. b
  3. c
  4. No error
সঠিক উত্তর:
No error
উত্তর
সঠিক উত্তর:
No error
ব্যাখ্যা

• The required answer is - No error.

• Lest (Conjunction):
- "Lest" is used to express the idea of "for fear that" or "in order to prevent".
- শব্দটি মূলত: একটি Conjunction - যার অর্থ পাছে (কোনো কিছু ঘটে) এই ভয়ে।
- Lest এর পরে subject থাকলে subject এর পূর্বে Should/ might + base form অথবা Should/ might be + V3 বসে।
- Lest negative অর্থ প্রদান করে, এ কারণে Lest যুক্ত বাক্যে should এর পরে no/ not/ never বসে না Lest এরপর subject থাকলে এর should পূর্বে বসাতে হয়।
- উল্লেখ্য যে, Should না থাকলে might বসবে।

• Structure:
- Lest + 1st subject + should/ might + base form + complement.
- Lest + 1st subject + should/ might + be + V3 + complement.

• More examples:
- Work hard lest you should fail.
- He walked fast lest he should miss the train.
- He fled the country lest he be captured.

Source: Cambridge Dictionary.

৪৬.
What does the phrase “Apple-pie order” imply?
  1. Completely organized and tidy
  2. Very simple or easy
  3. Messy and disorderly
  4. Something that happens frequently
সঠিক উত্তর:
Completely organized and tidy
উত্তর
সঠিক উত্তর:
Completely organized and tidy
ব্যাখ্যা

• The phrase “Apple-pie order” implies - Completely organized and tidy.

• Be in apple-pie order:
- English Meaning: Perfect order or neatness; to be perfectly arranged and tidy.
- Bangla Meaning: যেখানে যা থাকা উচিত সেখানে তা-ই আছে; নিখুঁত শৃঙ্খলাপূর্ণ।

Example Sentence: Everything in the cupboard was in apple-pie order.
- Bangla Meaning: আলমারির সবকিছুই নিখুঁতভাবে সাজানো ছিল।

Source: Oxford Dictionary, Cambridge Dictionary, Merriam-Webster Dictionary.

৪৭.
The idiom "At loggerheads" is used to describe a situation where someone is - 
  1. Facing a dangerous situation
  2. Forgetful or absent-minded
  3. Deeply in love
  4. In a serious argument or conflict
সঠিক উত্তর:
In a serious argument or conflict
উত্তর
সঠিক উত্তর:
In a serious argument or conflict
ব্যাখ্যা

• The idiom "At loggerheads" is used to describe a situation where someone is - In a serious argument or conflict.

• Be at loggerheads (with someone): 
- English Meaning: In or into a state of quarrelsome disagreement; to be in strong conflict with someone.
- Bangla Meaning: মতানৈক্য অথবা ঝগড়া-বিবাদ।

• Example Sentences: 
- The party is at loggerheads with the president over public spending.
- The principal and the teachers were at loggerheads over some of the new school rules.

Source: Cambridge Dictionary, Merriam-Webster Dictionary.

৪৮.
She burned her fingers by trusting the wrong people.
Here, the idiom "Burns one’s fingers" means -
  1. To get physically injured by fire
  2. To suffer harm or loss due to one’s own mistake
  3. To feel extreme anger
  4. To help someone carelessly
সঠিক উত্তর:
To suffer harm or loss due to one’s own mistake
উত্তর
সঠিক উত্তর:
To suffer harm or loss due to one’s own mistake
ব্যাখ্যা

• She burned her fingers by trusting the wrong people. Here, the idiom "Burns one’s fingers" means - To suffer harm or loss due to one’s own mistake.

• Burns one’s fingers:
- English meaning: To suffer as a result of doing something without realizing the possible bad results, especially in business.
- Bangla meaning: অপ্রীতিকর কর্মফল ভোগ করা।

• Example sentence:
- He invested in a fake company and burned his fingers badly.
- She burned her fingers by lending money to an untrustworthy friend.

Source: Oxford Dictionary, Live MCQ Lecture.

৪৯.
The idiom "Gift of the gab" means -
  1. The habit of speaking rudely
  2. The inability to express ideas clearly
  3. The ability to speak fluently and persuasively
  4. The talent for writing poetry
সঠিক উত্তর:
The ability to speak fluently and persuasively
উত্তর
সঠিক উত্তর:
The ability to speak fluently and persuasively
ব্যাখ্যা

• The idiom "Gift of the gab" means - The ability to speak fluently and persuasively.

• Gift of the gab:
- English Meaning: The ability to speak with eloquence and fluency; the ability to talk glibly and persuasively.
- Bangla Meaning: বাকপটু হওয়া; আত্মবিশ্বাসের সাথে কথা বলার ক্ষমতা।

• Example sentence:
- He has the gift of the gab, which makes him a successful salesman.
- With her gift of the gab, she easily convinced the audience.

Source: Merriam & Webster Dictionary, Oxford Dictionary, Accessible Dictionary.

৫০.
The idiom "Play duck and drakes" means -
  1. To save money very carefully
  2. To waste money carelessly
  3. To act in a foolish manner for fun
  4. To play a children’s game near water
সঠিক উত্তর:
To waste money carelessly
উত্তর
সঠিক উত্তর:
To waste money carelessly
ব্যাখ্যা

• The idiom "Play ducks and drakes" means - To waste money carelessly.

• Play ducks and drakes:
- English Meaning: To use recklessly/ to carelessly misuse one's wealth.
- Bangla Meaning: অপব্যবহার করা/ টাকা উড়ানো।

Example Sentence: Jakir played duck and drakes with the financial system of the company.
- Bangla Meaning: জাকির কোম্পানির অর্থনৈতিক কাঠামো নিয়ে ছিনিমিনি খেলেছে।

Source: Live MCQ Lecture.

৫১.
If x is a whole number greater than 1. Then x2(x2 - 1) is always divisible by?
  1. 10
  2. 6
  3. 8
  4. 5
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা

Question: If x is a whole number greater than 1. Then x2(x2 - 1) is always divisible by?

Solution:
Here, x = 2, 3, 4...
When x = 2,
then = x2(x2 - 1)
= 22(22 - 1)
= 4 (4 - 1)
= 4 × 3
= 12

When, x = 3,
then = x2(x2 - 1)
= 32 (32 - 1)
= 9 × 8
= 72
............

Now, the given options are 10, 6, 8 and 5.
∴ 12 and 72 is not divisible by 10, 8 and 5. 
But, 12 and 72 is divisible by 6.

So, x2(x2 - 1) is always divisible by 6.

৫২.
A bus travels 300 km in 5 hours. What is its average speed?
  1. 30 km/h
  2. 60 km/h
  3. 50 km/h
  4. 20 km/h
সঠিক উত্তর:
60 km/h
উত্তর
সঠিক উত্তর:
60 km/h
ব্যাখ্যা

Question: A bus travels 300 km in 5 hours. What is its average speed?

Solution:
ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব = 300 কি.মি.
মোট সময় = 5 ঘণ্টা

গড় গতিবেগ = 300/5 km/h
= 60 km/h

৫৩.
If tanA = 3/4, then sinA = ? 
  1. 4/5
  2. 2/5
  3. 3/5
  4. 1/5
সঠিক উত্তর:
3/5
উত্তর
সঠিক উত্তর:
3/5
ব্যাখ্যা

Question: If tanA = 3/4, then sinA = ?

Solution:
tanA = 3/4
লম্ব/ভূমি = 3/4
অতিভুজ = √{(4)2 + (3)2} = 5

sinA = লম্ব/অতিভুজ
= 3/5

৫৪.
The number of subsets of a set with 6 elements is:
  1. 24
  2. 64
  3. 32
  4. 48
সঠিক উত্তর:
64
উত্তর
সঠিক উত্তর:
64
ব্যাখ্যা

Question: The number of subsets of a set with 6 elements is:

Solution:
- কোনো সেট থেকে যতগুলো সেট গঠন করা যায়, এদের প্রত্যেকটি সেটকে ঐ সেটের উপসেট (subset) বলা হয়।
কোনো সেটের উপাদানের সংখ্যা, n = 6
ঐ সেটের উপসেট (subset) সংখ্যা = 2n
=26
= 64

৫৫.
If x2 - 10x + 25 = 0, then the value of x is: 
  1. 5
  2. - 5
  3. 4
  4. None
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা

Question: If x2 - 10x + 25 = 0, then the value of x is:

Solution:
দেওয়া আছে,
x2 - 10x + 25 = 0
⇒ x2 - 2. x. 5 + 25 = 0
⇒ (x - 5)2 = 0
⇒ (x - 5)(x - 5) = 0
∴  x = 5 এবং x = 5 [যেহেতু সমীকরণটি একটি দ্বিঘাত সমীকরণ তাই এর মূল হবে দুইটি]

৫৬.
A plumber charges Tk. 60 as a service fee plus Tk. 25 per hour for labor. If a customer's total cost is Tk. 185, what is the maximum number of full hours the plumber can work? 
  1. 10 hours
  2. 8 hours
  3. 6 hours
  4. 5 hours
সঠিক উত্তর:
5 hours
উত্তর
সঠিক উত্তর:
5 hours
ব্যাখ্যা

Question: A plumber charges Tk. 60 as a service fee plus Tk. 25 per hour for labor. If a customer's total cost is Tk. 185, what is the maximum number of full hours the plumber can work?

Solution:
Given that,
Fixed service fee = Tk. 60
Charge per hour = Tk. 25
Total bill = Tk. 185

Let h = number of full hours the plumber works.

Now, total cost equation,
60 + 25h ≤ 185
⇒ 25h ≤ 185 - 60
⇒ 25h ≤ 125
⇒ h ≤ 125/25
∴ h ≤ 5

So, the plumber can work a maximum of 5 full hours.

৫৭.
In a class of 50 students, 20 study History, 25 study Geography, and 10 study both subjects. How many students study neither subject? 
  1. 12 students
  2. 25 students
  3. 15 students
  4. 10 students
সঠিক উত্তর:
15 students
উত্তর
সঠিক উত্তর:
15 students
ব্যাখ্যা

Question: In a class of 50 students, 20 study History, 25 study Geography, and 10 study both subjects. How many students study neither subject?

Solution:
Given that,
Total students = 50
Study History = 20
Study Geography = 25
Study both = 10

Students studying at least one subject = H + G - Both
= 20 + 25 - 10
= 35

Therefore, Students who study neither subject = Total students - at least one subject
= 50 - 35 = 15

∴ 15 students study neither subject.

৫৮.
The ratio of X : Y is 3 : 5, and the ratio of Y : Z is 6 : 7. If X = 18, what is the value of Z? 
  1. 28
  2. 30
  3. 35
  4. 25
সঠিক উত্তর:
35
উত্তর
সঠিক উত্তর:
35
ব্যাখ্যা

Question: The ratio of X : Y is 3 : 5, and the ratio of Y : Z is 6 : 7. If X = 18, what is the value of Z?

Solution:
Given that,
X : Y = 3 : 5
Y : Z = 6 : 7
And X = 18

Now,
X : Y = 3 : 5
⇒ X/Y = 3/5
⇒ 5X = 3Y
⇒ Y = (5 × 18)/3 ; [X = 18]
∴ Y = 30

And,
Y : Z = 6 : 7
Y/Z = 6/7
⇒ 30/Z = 6/7
⇒ Z = (30 × 7)/6
∴ Z = 35

So the value of Z is 35.

৫৯.
A shopkeeper marks up his goods by 30% above the cost price. He then offers a discount of 10% on the marked price. What is the overall percentage profit? 
  1. 20%
  2. 37%
  3. 27%
  4. 17%
সঠিক উত্তর:
17%
উত্তর
সঠিক উত্তর:
17%
ব্যাখ্যা

Question: A shopkeeper marks up his goods by 30% above the cost price. He then offers a discount of 10% on the marked price. What is the overall percentage profit?

Solution:
Let,
the cost price (CP) be Tk. 100

Marked Price = 30% more than cost price
= 100 + 30
= Tk. 130

Discount = 10% of 130
= (10/100) × 130
= Tk. 13

Selling Price (SP) = 130 - 13 = Tk. 117

∴ Profit = SP - CP = 117 - 100 = Tk. 17

∴ Overall percentage profit = (profit / cost price) × 100%
= (17 / 100) × 100%
= 17%

৬০.
A sum of money doubles itself in 10 years at a certain rate of simple interest. In how many years will it become six times itself at the same rate of interest? 
  1. 50 years 
  2. 20 years 
  3. 30 years 
  4. 40 years 
সঠিক উত্তর:
50 years 
উত্তর
সঠিক উত্তর:
50 years 
ব্যাখ্যা

Question: A sum of money doubles itself in 10 years at a certain rate of simple interest. In how many years will it become six times itself at the same rate of interest?

Solution:
Given that,
The sum doubles itself in 10 years.
Amount after 10 years = 2P
Simple Interest for 10 years = 2P - P = P

We know,
SI = (P × r × n)/100
⇒ P = (P × r × 10)/100
⇒ 10r = 100
⇒ r = 100 / 10
∴ r = 10% per year

Now, we want to find in how many years the sum becomes six times itself.
Amount = 6P
Interest needed = 6P - P = 5P

We know,
SI = (P × r × n)/100
⇒ 5P = (P × 10 × n)/100
⇒ 5 = (10 × n)/100
⇒ n = (5 × 100)/10
∴ n = 50 years

∴ The sum will become six times itself in 50 years.

৬১.
If 8 workers can complete a task in 24 days, how many days will it take for 12 workers to complete the same task assuming they all work at the same rate? 
  1. 10 days 
  2. 16 days 
  3. 22 days 
  4. 8 days 
সঠিক উত্তর:
16 days 
উত্তর
সঠিক উত্তর:
16 days 
ব্যাখ্যা

Question: If 8 workers can complete a task in 24 days, how many days will it take for 12 workers to complete the same task assuming they all work at the same rate?

Solution:
8 workers can complete work in 24 days
∴ 1 worker can complete work in = 8 × 24 days
∴ 12 workers can complete work in = (8 × 24)/12 days
= 16 days

It will take 12 workers 16 days to complete the same task.

৬২.
If x and y are positive real numbers, then (2x0 - 5y0)4 = ? 
  1. 64
  2. 16
  3. 25
  4. 81
সঠিক উত্তর:
81
উত্তর
সঠিক উত্তর:
81
ব্যাখ্যা

Question: If x and y are positive real numbers, then (2x0 - 5y0)4 = ?

Solution:
We know that for any positive real number,
x0 = 1 and y0 = 1

So, (2x0 - 5y0)4
= (2 × 1 - 5 × 1)4
= (2 - 5)4
= (- 3)4
= 81

The value of (2x⁰ - 5y⁰)⁴ is 81

৬৩.
Solve the inequality: 3(2x - 5) + 1 > 4(x - 3) 
  1. x < 1
  2. x > 3
  3. x > 2
  4. x > 1
সঠিক উত্তর:
x > 1
উত্তর
সঠিক উত্তর:
x > 1
ব্যাখ্যা

Question: Solve the inequality: 3(2x - 5) + 1 > 4(x - 3)

Solution:
Given inequality,
3(2x - 5) + 1 > 4(x - 3)
⇒ 6x - 15 + 1 > 4x - 12
⇒ 6x - 14 > 4x - 12
⇒ 6x - 4x > −12 + 14
⇒ 2x > 2
∴ x > 1

So, the solution of the inequality is x > 1.

৬৪.
Solve for x: log3 (x - 1) = 3 
  1. 20
  2. 25
  3. 28
  4. 12
সঠিক উত্তর:
28
উত্তর
সঠিক উত্তর:
28
ব্যাখ্যা

Question: Solve for x: log3 (x - 1) = 3

Solution:
Given that,
log3 (x - 1) = 3
⇒ x - 1 = 33
⇒ x - 1 = 27
⇒ x = 27 + 1
∴ x = 28

৬৫.
In a trapezoid, the lengths of the two parallel bases are 12 and 20 units, respectively. If the height of the trapezoid is 5, find the area of the trapezoid. 
  1. 70 square units
  2. 50 square units
  3. 80 square units
  4. None
সঠিক উত্তর:
80 square units
উত্তর
সঠিক উত্তর:
80 square units
ব্যাখ্যা

Question: In a trapezoid, the lengths of the two parallel bases are 12 and 20 units, respectively. If the height of the trapezoid is 5, find the area of the trapezoid.

Solution:
Given that,
Trapezoid with bases a = 12 and b = 20
Height, h = 5

We know,
Area of trapezoid = (1/2) × (sum of bases) × height
= (1/2) × (a + b) × h
= (1/2) × (12 + 20) × 5
= (1/2) × 32 × 5
= 80

So, the area of the trapezoid is 80 square units.

৬৬.
A man's salary was reduced by 50%, again the reduced salary was increased by 50%. Find the loss of in terms of percentage.
  1. 15%
  2. 25%
  3. 10%
  4. 20%
সঠিক উত্তর:
25%
উত্তর
সঠিক উত্তর:
25%
ব্যাখ্যা

Question: A man's salary was reduced by 50%, again the reduced salary was increased by 50%. Find the loss of in terms of percentage.

Solution: 
Let, The wages of man = 100 Tk.
Then wages decreased by 50%
So wages = (100 - 50) = 50 Tk
The reduced wages were increased by 50%
Then wages = 50 × (150/100) = 75 Tk.
So, the percentage of wages loss = (100 - 75) tk
= 25 Tk

৬৭.
What is the weight of 1 cubic meter of water?
  1. 1000 kg
  2. 1000 g
  3. 100 kg
  4. 10 kg
সঠিক উত্তর:
1000 kg
উত্তর
সঠিক উত্তর:
1000 kg
ব্যাখ্যা

Question: What is the weight of 1 cubic meter of water?

Solution: 
We know, 
The weight of 1 cubic meter of water is 1000 kg.

৬৮.
A mother told her daughter, "I was your present age at the time of your birth." If the mother is currently 38 years old, what was the daughter’s age five years ago?
  1. 20 years.
  2. 15 years.
  3. 14 years.
  4. 25 years.
সঠিক উত্তর:
14 years.
উত্তর
সঠিক উত্তর:
14 years.
ব্যাখ্যা

Question: A mother told her daughter, "I was your present age at the time of your birth." If the mother is currently 38 years old, what was the daughter’s age five years ago? 
Solution: 
Let,
Daughter present age = x years
Mother's present age = (x + x) years
= 2x years

ATQ,
2x = 38
⇒ x = 19
So daughter age five years back was = 19 - 5
= 14 years.
 

৬৯.
A bag contains 5 green, 3 yellow, and 2 black balls. If one ball is drawn at random, what is the probability that it will not be a yellow ball? 
  1. 2/5
  2. 7/10
  3. 9/10
  4. 3/10
সঠিক উত্তর:
7/10
উত্তর
সঠিক উত্তর:
7/10
ব্যাখ্যা

Question: A bag contains 5 green, 3 yellow, and 2 black balls. If one ball is drawn at random, what is the probability that it will not be a yellow ball?

Solution:
Given that,
Green balls = 5
Yellow balls = 3
Black balls = 2

∴ Total balls = 5 + 3 + 2 = 10
∴ Number of non-yellow balls = Green + Black = 5 + 2 = 7

We know,
Probability(not yellow) = favorable outcomes/total outcomes
= 7/10

∴ The probability that the ball drawn is not yellow is 7/10.

৭০.
In which village was the Grameen Bank project first started?
  1. Sholla, Dhaka
  2. Jobra, Chittagong
  3. Lohagora, Chittagong
  4. Amkona, Sylhet
সঠিক উত্তর:
Jobra, Chittagong
উত্তর
সঠিক উত্তর:
Jobra, Chittagong
ব্যাখ্যা

গ্রামীণ ব্যাংক প্রকল্পটি ১৯৭৬ সালে চট্টগ্রাম জেলার জোবরা গ্রামে প্রথম শুরু হয়।
-------------------------------------------------- 
• গ্রামীণ ব্যাংক:
- গ্রামীণ ব্যাংক নারীদের জন্য জামানত ছাড়া ক্ষুদ্রঋণ প্রদানকারী একটি সামাজিক উন্নয়ন ব্যাংক।
- এটি ১৯৭৬ সালে চট্টগ্রামের ‘জোবরা’ গ্রামে একটি পাইলট প্রকল্প হিসেবে শুরু হয়।
- এই গ্রাম থেকেই ড. মুহাম্মদ ইউনূস জামানতবিহীন ক্ষুদ্রঋণের কার্যক্রম চালু করেন।
- এই জামানতবিহীন ক্ষুদ্রঋণের কার্যক্রম পরবর্তীতে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করে।
- ২ অক্টোবর ১৯৮৩ সালে সরকারিভাবে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়।
- ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস।
- ইউনুস ক্ষুদ্রঋণের মাধ্যমে দরিদ্র ও ভূমিহীন নারীদের আত্মকর্মসংস্থান ও সামাজিক উন্নয়নে অবদান রাখার জন্য ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন।
- গ্রামীণ ব্যাংকের ৯৮% ঋণগ্রহীতা হচ্ছে নারী। 
- গ্রামীণ ব্যাংকের মূল কার্যপদ্ধতি হলো- নারীদের পাঁচ সদস্যের ছোট দলে ঋণ প্রদান করা।
- নারীদের ঋণ প্রদানের ফলে নারীর ক্ষমতায়ন ও দারিদ্র্য বিমোচন ঘটছে।

উল্লেখ্য,
- গ্রামীণ ব্যাংকের মানবিক উদ্যোগের মধ্যে অন্যতম হলো— সংগ্রাম সদস্যদের জন্য সুদ-মুক্ত ঋণ, যা ভিক্ষুকদের আর্থিক সক্ষমতা বৃদ্ধি করে।
- ২০২৫ সালের নতুন অধ্যাদেশে ব্যাংকের পরিচালনা পর্ষদের গঠন পরিবর্তন করা হয়েছে।
- এখন শেয়ারহোল্ডারদের মধ্যে ৯০% ঋণগ্রহীতা।
- এছাড়া চেয়ারম্যান নির্বাচিত হবেন পর্ষদ সদস্যদের মধ্য থেকে।
- ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক -এর সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর নির্ধারণ করা হয়েছে।

উৎস: গ্রামীণ ব্যাংক ওয়েবসাইট।

৭১.
Who is the sculptor of “Aparajeyo Bangla”?
  1. Syed Abdullah Khaled
  2. Syed Mainul Hossain
  3. Shamim Sikder
  4. Abdur Razzak 
সঠিক উত্তর:
Syed Abdullah Khaled
উত্তর
সঠিক উত্তর:
Syed Abdullah Khaled
ব্যাখ্যা

"অপরাজেয় বাংলা”:
- “অপরাজেয় বাংলা” বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রতীকী ভাস্কর্য।
- এটি একটি মুক্তিযুদ্ধভিত্তিক ভাস্কর্য।
- এই ভাস্কর্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সম্মুখ প্রাঙ্গনে স্থাপিত।
- এর স্থপতি হচ্ছে— সৈয়দ আব্দুল্লাহ খালেদ।
- এই ভাস্কর্যটি ১৯৭৯ সালের ১৬ ডিসেম্বর উদ্বোধন করা হয়।
- অপরাজেয় বাংলা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম ভাস্কর্য হিসেবে স্বীকৃত।
- অপরাজেয় বাংলা ভাস্কর্যটি বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারী–পুরুষ সাধারণ মুক্তিযোদ্ধা ও সংগ্রামী জনতার যৌথ অংশগ্রহণ ও প্রতিরোধের প্রতীক।
- ভাস্কর্যটিতে তিনজন মুক্তিযোদ্ধার অবয়ব—একজন নারী ও দুজন পুরুষ—উপস্থাপিত হয়েছে।
- এই প্রতীকী উপস্থাপনা মুক্তিযুদ্ধে সমাজের সব স্তরের মানুষের সম্মিলিত লড়াই ও অবদানকে স্পষ্টভাবে তুলে ধরে।
-------------------------------------- 
অন্যদিকে,
- জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে- সৈয়দ মাইনুল হোসেন।
- স্বাধীনতা সংগ্রাম স্থাপত্যের স্থপতি হচ্ছে- শামীম শিকদার।
- জাগ্রত চৌরাঙ্গী’র প্রধান ভাস্কর ছিলেন শিল্পী আব্দুর রাজ্জাক।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী।  

৭২.
Which type of commercial bank is primarily involved in import-export business?
  1. Specialized bank
  2. Exchange commercial bank
  3. Development bank
  4. None 
সঠিক উত্তর:
Exchange commercial bank
উত্তর
সঠিক উত্তর:
Exchange commercial bank
ব্যাখ্যা

Exchange commercial bank বা বিনিময় বাণিজ্যিক ব্যাংক আমদানি-রপ্তানি ব্যবসায় জড়িত।
----------------------------------- 
• বিনিময় বাণিজ্যিক ব্যাংক:
- যে বাণিজ্যিক ব্যাংক শুধুমাত্র বৈদেশিক মুদ্রা বিনিময় এবং আমদানি ও রপ্তানি ব্যবসায়ে জড়িত থাকে, তাকে বিনিময় বাণিজ্যিক ব্যাংক বলে।
- বর্তমানে বাংলাদেশে বড় বড় বাণিজ্যিক ব্যাংকগুলো বৈদেশিক বিনিময় বিভাগ বা শাখা খুলে বৈদেশিক বিনিময় সংক্রান্ত লেনদেন সম্পাদন করে আসছে।
- এই ব্যাংকের কার্যের মধ্যে রয়েছে—
• বৈদেশিক বিনিময় বিল ভাংগানো,
• প্রত্যয়পত্র খোলা,
• ব্যাংক ড্রাফট প্রচার এবং
• আমদানি ও রপ্তানি বাণিজ্যে অর্থ সংস্থান ইত্যাদি।

অন্যদিকে:
• Specialized bank – বিশেষ খাতের উন্নয়নের জন্য।
• Development bank – দীর্ঘমেয়াদি উন্নয়ন প্রকল্পের জন্য ঋণ দেয়।

উৎস: ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা দ্বিতীয় পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৭৩.
Which emperor first introduced the currency coin called “Dam” in India?
  1. Sher Shah Suri
  2. Humayun
  3. Shah Suja 
  4. Alauddin Hussen Shah 
সঠিক উত্তর:
Sher Shah Suri
উত্তর
সঠিক উত্তর:
Sher Shah Suri
ব্যাখ্যা

শের শাহ সূরি ভারতবর্ষে প্রথম “দাম” নামের মুদ্রা চালু করেন। 
------------------------------------- 
• শের শাহ সূরি:
- শের শাহ সূরি ভারতবর্ষের সম্রাট ও শূর রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন।
- তাঁর প্রকৃত নাম ফরিদুদ্দিন খান।
- ১৫২৯–১৫৪০ পর্যন্ত তিনি বিহারের শাসক ছিলেন।
- পরে মুঘলদের পরাজিত করে দিল্লিতে সুরি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং সম্রাট হিসাবে মুকুট ধারণ করেন।
- বারুদ বিস্ফোরণে শের শাহ মৃত্যুবরণ করেন। 

- শের শাহ সূরির অবদানসমূহ:
তিনি ভারতবর্ষে প্রথম তামার তৈরি “দাম” নামক মুদ্রা প্রচলন করেন।
• এছাড়া তিনি রৌপ্য'র তৈরি “টাকা” নামক মুদ্রা চালু করেন।
• শের শাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হলো সড়ক-ই-আযম;
• উপনিবেশিক আমলে এটি “গ্র্যান্ড ট্রাঙ্ক রোড” নামে পরিচিত হয়।
• শেরশাহ ঘোড়ার ডাকের প্রচলন করেন।
• এছাড়া তিনি কবুলিয়ত ও পাট্টা ব্যবহারের প্রচলনও শুরু করেন।
• শেরশাহ আফগান দুর্গ নির্মাণ করেন।  

উৎস: বাংলাপিডিয়া ও দৈনিক যুগান্তর পত্রিকা। 

৭৪.
Which is the highest peak in South America?
  1. Everest
  2. Aconcagua
  3. Kilimanjaro
  4. Chimborazo
সঠিক উত্তর:
Aconcagua
উত্তর
সঠিক উত্তর:
Aconcagua
ব্যাখ্যা

দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ হলো- আকাঙ্কাগুয়া, যা আন্দেস পর্বতমালায় অবস্থিত।
------------------------------------------ 
• দক্ষিণ আমেরিকা:
- দক্ষিণ আমেরিকা মহাদেশ আয়তনে চতুর্থ বৃহত্তম।
- দক্ষিণ আমেরিকা মহাদেশ প্রধানত দক্ষিণ গোলার্ধে অবস্থিত।
- এটি পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং পূর্বে আটলান্টিক মহাসাগর দ্বারা সীমাবদ্ধ।
- দক্ষিণ আমেরিকা আকারে মূলত ত্রিকোণাকৃতির।
- দক্ষিণ আমেরিকা উত্তরে প্রশস্ত এবং দক্ষিণে চিলি ও কেপ হর্ন পর্যন্ত সংকীর্ণ।
- এটি “নিউ ওয়ার্ল্ড” বা পশ্চিম গোলার্ধের অংশ হিসেবে পরিচিত।
- দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ আকাঙ্কাগুয়া। 

- এই মহাদেশে মোট ১২টি স্বীকৃত সার্বভৌম দেশ এবং ৩টি নির্ভরশীল অঞ্চল রয়েছে।
• সার্বভৌম দেশগুলো হলো—
- ব্রাজিল, 
- আর্জেন্টিনা,
- বলিভিয়া,
- চিলি,
- কলম্বিয়া,
- ইকুয়েডর,
- গায়ানা,
- প্যারাগুয়ে,
- পেরু,
- সুরিনাম,
- উরুগুয়ে ও
- ভেনেজুয়েলা।

• নির্ভরশীল অঞ্চলের মধ্যে উল্লেখযোগ্য হলো—
- ফকল্যান্ড দ্বীপপুঞ্জ;
- দক্ষিণ জর্জিয়া ও দক্ষিণ স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ (যুক্তরাজ্যের অধীনে);
- ফরাসি গায়ানা (ফ্রান্সের অধীনে)।
-------------------------------------------------
উল্লেখ্য, 
- ব্রাজিল হলো আয়তন ও জনসংখ্যার দিক থেকে দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ দেশ।
- আয়তনে সবচেয়ে ছোট দেশ হলো সুরিনাম। 
- আর দক্ষিণ আমেরিকার দীর্ঘতম ও পৃথিবীর সবচেয়ে প্রশস্ত নদী হলো আমাজান।
------------------------------------------------
অন্যদিকে:
• এভারেস্ট —এশিয়ার শৃঙ্গ।
• কিলিমাঞ্জারো —আফ্রিকার শৃঙ্গ।
• চিম্বরাজ —ইকুয়েডরের একটি শৃঙ্গ। 

উৎস: Britannica. 

৭৫.
What was the main aim of the Swadeshi Movement in Bengal?
  1. Promote foreign goods
  2. Expand British rule 
  3. Build resistance against colonial rule
  4. Establish a monarchy
সঠিক উত্তর:
Build resistance against colonial rule
উত্তর
সঠিক উত্তর:
Build resistance against colonial rule
ব্যাখ্যা

স্বদেশী আন্দোলনের প্রধান লক্ষ্য ছিল— দেশীয় পণ্য, শিক্ষা ও শিল্প প্রচারের মাধ্যমে ব্রিটিশ উপনিবেশী শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।
------------------------------------------------------------- 
• স্বদেশী আন্দোলন: 
- স্বদেশী আন্দোলন ভারতের ব্রিটিশ বিরোধী একটি আন্দোলন।
-  এটি ১৯০৫ সালের বঙ্গভঙ্গের ফলে সৃষ্টি হয়ে ১৯০৮ পর্যন্ত চলেছিল।
- স্বদেশী আন্দোলন ছিল গান্ধী-পূর্ব আন্দোলনগুলোর মধ্যে সবচেয়ে সফল।
-  স্বদেশী আন্দোলন বাঙালি জাতীয়তাবাদ এবং দেশপ্রেমকে প্রজ্বলিত করে।

- কংগ্রেস ও বাঙালি হিন্দুরা বঙ্গভঙ্গের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে আন্দোলনকে উদ্দীপ্ত করেন।
- আন্দোলনের মূল লক্ষ্য ছিল—
• বিলেতি (ব্রিটিশ) পণ্য বর্জন করা এবং
উপনিবেশী শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।

- এই আন্দোলনের সময় বাংলায় গ্রামে ও শহরে দেশীয় তাঁতবস্ত্র, সাবান, লবণ, চিনি ও চামড়ার দ্রব্য উৎপাদনের কারখানা গড়ে ওঠে।
- আন্দোলনের সঙ্গে যুক্তদের সরকারি স্কুল-কলেজ থেকে বের করার পর জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানও প্রতিষ্ঠিত হয়।
- এই আন্দোলনে রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায় ও রজণীকান্ত সেন, তাদের সাহিত্যকর্মের মাধ্যমে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।
- বঙ্গভঙ্গের প্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর ২টি গান রচনা করেন:
- আমার সোনার বাংলা এবং বাংলার মাটি, বাংলার জল। 
- কালীপ্রসন্ন কাব্য বিশারদ, মতিলাল ঘোষ, কৃষ্ণকুমার মিত্র- স্বদেশী আন্দোলনের প্রেক্ষিতে বয়কট নীতি গ্রহণ করেছিলেন। 

উৎস: বাংলাপিডিয়া ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৭৬.
Which article deals with the power to amend the Constitution of Bangladesh? 
  1. Article 133
  2. Article 137
  3. Article 139
  4. Article 142 
সঠিক উত্তর:
Article 142 
উত্তর
সঠিক উত্তর:
Article 142 
ব্যাখ্যা

সংবিধান সংশোধনের ক্ষমতা স্পষ্টভাবে ১৪২ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে।
-----------------------------------------------------
• সংবিধানের বিধান সংশোধনের ক্ষমতা:
- ১৪২ নং অনুচ্ছেদ অনুযায়ী—
- সংবিধানে যাই বলা থাকুক না কেন, সংসদ আইন প্রণয়নের মাধ্যমে সংবিধানের যে কোনো বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা বাতিল করতে পারে।

- তবে এ ধরনের সংশোধনের ক্ষেত্রে কিছু শর্ত মানতে হবে—
• প্রথমত, সংশোধনের জন্য আনা বিলের পূর্ণ শিরোনামে স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে যে সংবিধানের কোন বিধান সংশোধন করা হবে; অন্যথায় বিলটি বিবেচনার জন্য গ্রহণযোগ্য হবে না।

• দ্বিতীয়ত, সংসদের মোট সদস্যসংখ্যার কমপক্ষে দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে গৃহীত না হলে বিলটি রাষ্ট্রপতির সম্মতির জন্য উপস্থাপন করা যাবে না।
- উক্ত পদ্ধতিতে কোনো বিল গৃহীত হওয়ার পর রাষ্ট্রপতির নিকট সম্মতির জন্য উপস্থাপন করা হলে, রাষ্ট্রপতি সাত দিনের মধ্যে তাতে সম্মতি প্রদান করবেন।
- যদি তিনি ওই সময়ের মধ্যে সম্মতি দিতে ব্যর্থ হন, তবে নির্ধারিত সময় শেষ হলে ধরে নেওয়া হবে যে তিনি বিলটিতে সম্মতি প্রদান করেছেন।
--------------------------------------------------------------- 

অন্যদিকে,
• নিয়োগ ও কর্মের শর্তাবলী (ধারা ১৩৩):
- সংসদ আইনের মাধ্যমে প্রজাতন্ত্রের কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তাবলী নিয়ন্ত্রণ করতে পারে।
- তবে আইনের দ্বারা বা অধীন বিধান না হওয়া পর্যন্ত, এই ক্ষমতা রাষ্ট্রপতির অধিকার হিসেবে থাকবে।
- প্রণীত কোনো আইন থাকলে তার বিধান অনুযায়ী নিয়ম কার্যকর হবে।

• কমিশন-প্রতিষ্ঠা (ধারা ১৩৭):
- আইন প্রণয়ের মাধ্যমে বাংলাদেশে এক বা একাধিক সরকারি কর্ম কমিশন গঠন করা যাবে।
- প্রত্যেক কমিশনে একজন সভাপতি ও অন্যান্য সদস্য থাকবেন, যাদের নিয়োগ আইনের বিধান অনুযায়ী হবে।

• পদের মেয়াদ (ধারা ১৩৯):
- কমিশনের সভাপতি বা অন্য কোনো সদস্য দায়িত্ব গ্রহণের দিন থেকে ৫ বছর বা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত পদে থাকবেন।

উৎস: Laws Of Bangladesh.  

৭৭.
Which was the first film based on the Language Movement of Bangladesh? 
  1. Jibon Theke Neya
  2. Fagun Haway 
  3. Bangla
  4. Bayanno
সঠিক উত্তর:
Jibon Theke Neya
উত্তর
সঠিক উত্তর:
Jibon Theke Neya
ব্যাখ্যা

বাংলাদেশের ভাষা আন্দোলন ও বাঙালি স্বাধিকার আন্দোলনের প্রেক্ষাপটে নির্মিত প্রথম চলচ্চিত্র “জীবন থেকে নেয়া”।
--------------------------------------------------- 
“জীবন থেকে নেয়া”:
- “জীবন থেকে নেয়া” চলচ্চিত্রের পরিচালক ছিলেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা জহির রায়হান।
- তিনি এই কালজয়ী ছবির কাহিনি ও চিত্রনাট্যও রচনা করেছিলেন।
- ছবিটি ১৯৭০ সালে আনিস ফিল্মস করপোরেশনের পরিবেশনায় মুক্তি পেয়েছিল।
- ছবির লেখক হিসেবে কাজ করেছেন আমজাদ হোসেন ও জহির রায়হান।

- “জীবন থেকে নেয়া” বাংলাদেশের প্রথম ভাষা আন্দোলনভিত্তিক ও জাতীয়তাবাদী বিপ্লবী চলচ্চিত্র।
- চলচ্চিত্রের পোস্টারে লেখা ছিল: “একটি দেশ। একটি সংসার। একটি চাবির গোছা। একটি আন্দোলন।”
- এই লিখাটা ছিল রাষ্ট্রের অধিকার আদায় ও মুক্তিযুদ্ধের গল্প।
- কালজয়ী নির্মাতা জহির রায়হান এই ছবির মাধ্যমে স্বাধীন বাংলাদেশের সাংস্কৃতিক আবহ তৈরি করেছিলেন।
- চলচ্চিত্রে অভিনয় করেছিলেন— জহির রায়হান, খান আতাউর রহমান, আনোয়ার হোসেন, শওকত আকবর, রওশন জামিল, রাজ্জাক, রোজী সামাদ ও আমজাদ হোসেন।
- ২০২০ সালের ১০ এপ্রিল চলচ্চিত্রটি মুক্তির অর্ধশতক পূর্ণ করেছে। 
---------------------------------------------------------
অন্যদিকে,
• “ফাগুন হাওয়ায়” চলচ্চিত্রটি টিটো রহমানের উপন্যাস ‘বউ কথা কও’ অবলম্বনে নির্মিত।
- এটি ১৯৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে তৈরি।

• এছাড়া, আহমদ ছফার উপন্যাস ‘ওঙ্কার’-এর ওপর ভিত্তি করে 'বাংলা' চলচ্চিত্রটি নির্মিত হয়েছে।

• ভাষা আন্দোলনভিত্তিক ‘বায়ান্ন’ চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রোকেয়া প্রাচী।

উৎস: প্রথম আলো ও দৈনিক ইত্তেফাক পত্রিকা। 

৭৮.
Who is the current Governor of Bangladesh Bank as of January 2026?
  1. Md. Abdullah Al Mamun
  2. Shafiqul Islam
  3. Md Khairuzzaman Mozumder
  4. Ahsan H. Mansur
সঠিক উত্তর:
Ahsan H. Mansur
উত্তর
সঠিক উত্তর:
Ahsan H. Mansur
ব্যাখ্যা

বাংলাদেশ ব্যাংক:
- বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক।
- বাংলাদেশ ব্যাংক ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়।
- বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ অনুযায়ী পরিচালিত হয়।
- ব্যাংকের প্রধান কার্যালয় ঢাকার মতিঝিলে অবস্থিত।
- এর প্রধান কার্যালয় ব্যতীত দেশের বিভিন্ন অঞ্চলে আরও দশটি শাখা রয়েছে- 
- মতিঝিল, সদরঘাট, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী, বগুড়া, খুলনা, ময়মনসিংহ ও রংপুর।
- বাংলাদেশ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন আ ন ম হামিদুল্লাহ।  
- বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হচ্ছেন আহসান এইচ মনছুর।
- তিনি ১৩তম গভর্নর হিসেবে নিযুক্ত হয়েছেন
- গভর্নরের মেয়াদকাল চার বছর।
------------------------------------- 
অন্যদিকে, 
- বাংলাদেশ ব্যাংকের বর্তমান অর্থসচিব -ড. মোঃ খায়েরুজ্জামান মজুমদার।

উৎস: বাংলাদেশ ব্যাংক ওয়েবসাইট।

৭৯.
Against which team did Bangladesh play its first ODI match?
  1. India
  2. Pakistan
  3. Kenya
  4. Zimbabwe
সঠিক উত্তর:
Pakistan
উত্তর
সঠিক উত্তর:
Pakistan
ব্যাখ্যা

বাংলাদেশ প্রথম ODI খেলেছিল ৩১ মার্চ ১৯৮৬ সালে পাকিস্তানের বিপক্ষে।
----------------------------------------------
• বাংলাদেশ ক্রিকেট দল (ওয়ানডে):
- বাংলাদেশ ক্রিকেট দল প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে অংশ নেয় ১৯৭৯ সালে।
- ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি ট্রফির মাধ্যমে আন্তর্জাতিকভাবে বাংলাদেশ দলের অভিষেক ঘটে।
- বাংলাদেশ ওয়ানডে স্ট্যাটাস লাভ করে ১৯৯৭ সালে।
- বাংলাদেশ ক্রিকেট দল- বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দ্বারা পরিচালিত হয়।
- এবং এটি বর্তমানে টেস্ট, ওডিআই ও টি২০আই-এর পূর্ণ সদস্য। 

- বাংলাদেশ প্রথম ODI ম্যাচ খেলেছিল ৩১ মার্চ ১৯৮৬ সালে পাকিস্তানের বিপক্ষে।
- ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল শ্রীলঙ্কার টাইরন ফার্নান্দো স্টেডিয়ামে।
- সেই ম্যাচটি ছিল ৩৬৫তম ODI ম্যাচ।
- এই ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন গাজী আশরাফ।
- বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান করেছিলেন শহিদুর রহমান।
- বাংলাদেশ প্রথম ওয়ানডে জয় লাভ করে কেনিয়ার বিপক্ষে ১৭ মে ১৯৯৮ সালে।
- আর প্রথম ওয়ানডে সিরিজ জয় আসে জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৫ সালে।
- বাংলাদেশ ওয়ানডে দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন তামিম ইকবাল, যিনি ওয়ানডেতে ৬৮৯২ রান করেছেন।
- ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান ছিলেন মেহরাব হোসেন অপি।
--------------------------------------------- 
উল্লেখ্য,
- বর্তমানে দলের ওডিআই অধিনায়ক হলেন মেহেদী হাসান মিরাজ।
- বাংলাদেশ ওয়ানডে দল দীর্ঘ প্রতীক্ষার পর ২৪ অক্টোবর,২০২৫ সালে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৩ ম্যাচের সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল।
- তাদের সর্বশেষ ওয়ানডে সিরিজ জয় হয়েছিল ২০২৪ সালের মার্চে, ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে।
- এরপর দল টানা চারটি ৫০ ওভারের সিরিজে পরাজয়ের মুখোমুখি হলেও দেড় বছর পর আবার জয়ের ধারায় ফিরেছে টাইগার্সরা।

উৎস: বিসিবি; Cricinfo ওয়েবসাইট ও দৈনিক ইত্তেফাক পত্রিকা। 

৮০.
The concept of 365 day's in a year was first developed in which civilization?
  1. Mesopotamian Civilization
  2. Greek Civilization
  3. Egyptian Civilization
  4. Indus Valley Civilization
সঠিক উত্তর:
Egyptian Civilization
উত্তর
সঠিক উত্তর:
Egyptian Civilization
ব্যাখ্যা

৩৬৫ দিনে ১ বছর ধারণাটি প্রথম উদ্ভাবন হয়েছিল মিশরীয় সভ্যতায়।
-------------------------------------------------
• মিশরীয় সভ্যতা:
- প্রাচীন মিশরীয় সভ্যতা ৫০০০ খ্রিষ্টপূর্বাব্দে শুরু হয়ে প্রায় ২৫০০ বছর ধরে স্থায়ী হয়েছিল।
- সভ্যতার গোড়াপত্তন হয় মেনেসের নেতৃত্বে, যা নবোপলীয় যুগ পর্যন্ত সমৃদ্ধি লাভ করে।
- প্রাচীন মিশরীয় সভ্যতা নীল নদীর তীরে গড়ে উঠেছিল.
- এবং তাদের প্রধান অবদান ছিল কৃষিকাজে।
- এই সভ্যতায় নগর সভ্যতার সূচনা ঘটে।
- গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাস মিশরকে বলেছেন নীল নদের দান।
- নীল নদ না থাকলে মিশর মরুভূমিতে পরিণত হত।

- তাদের অবদান ধর্ম, শিল্প, ভাস্কর্য, লিখন, বিজ্ঞান ও গণিতসহ নানা ক্ষেত্রে অস্বীকারযোগ্য নয়।
- মিশরীয় সভ্যতার মানুষ ধর্মীয় বিশ্বাসে প্রভাবিত জীবনযাপন করত। 
- মিশরীয় সভ্যতার অন্যতম কৃতিত্ব হলো পিরামিড, যা আজও পৃথিবীর প্রাচীনতম কীর্তিসমূহের মধ্যে অন্যতম।
- এছাড়া, নগর সভ্যতার বিকাশের সঙ্গে সঙ্গে তারা লিখন পদ্ধতি উদ্ভাবন করে।
- এই সভ্যতায় হায়ারোগ্লিফিক্স (Hieroglyphics) নামক একটি বিশেষ ধরনের লেখা ও অক্ষর পদ্ধতি উদ্ভাবিত হয়েছিল।
- তারা প্রথমে ছবি আঁকায় মনের ভাব প্রকাশ করত।
- এই সভ্যতায় প্রায় ২৪টি ব্যঞ্জনবর্ণের বর্ণমালা আবিষ্কার হয়েছিলো।
- মিশরীয়রা যোগ, বিয়োগ ও ভাগ জানত।
- সময় নির্ধারণের জন্য তারা সূর্যঘড়ি, ছায়াঘড়ি ও জলঘড়ি ব্যবহার করত।

- মিশরীয়রা ক্যালেন্ডার ব্যবস্থাও উদ্ভাবন করেছিলেন—
-১ বছর = ১২ মাস, প্রতিটি মাস = ৩০ দিন, এবং ১ বছর = ৩৬৫ দিন।
- এটি ছিল প্রাচীন কালের সূর্য ও নদীর বন্যার প্যাটার্ন অনুযায়ী সময় গণনার একটি অন্যতম কৃতিত্ব।

উৎস: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণি (মাধ্যমিক)। 

৮১.
The Gorai River is a branch of which major river in Bangladesh?
  1. Padma
  2. Karnaphuli
  3. Teesta
  4. Jamuna
সঠিক উত্তর:
Padma
উত্তর
সঠিক উত্তর:
Padma
ব্যাখ্যা

গড়াই নদী পদ্মা নদীর একটি শাখা।
-----------------------------------------------
• পদ্মা নদী:
- পদ্মা বাংলাদেশের একটি প্রধান নদী।
- এটি দেশের দ্বিতীয় দীর্ঘতম নদী।
- এই নদীটি হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা। 
- ভারতের হরিদ্বার থেকে প্রবাহিত গঙ্গা নদী দক্ষিণ-পশ্চিম ও পরে দক্ষিণ-পূর্ব দিকে বয়ে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সীমান্ত বরাবর প্রবাহিত হয়ে কুষ্টিয়ার উত্তর-পশ্চিম প্রান্তে বাংলাদেশে প্রবেশ করেছে।
- বাংলাদেশে প্রবেশের পর পদ্মা নদী চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় প্রবেশ করে;
- এবং এখান থেকে পদ্মা নাম ধারণ করে।
- পদ্মা নদী গোয়ালন্দে যমুনা নদীর সঙ্গে মিলিত হয়ে মিলিত প্রবাহ সৃষ্টি করে;
- এবং চাঁদপুরে মেঘনা নদীর সঙ্গে মিলিত হয়ে দক্ষিণে বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হয়।
- রাজশাহী পদ্মার উত্তর তীরে অবস্থিত। 

• পদ্মা নদীর দৈর্ঘ্য ও গভীরতা:
- দৈর্ঘ্য: ৩৬৬ কিমি;
- সর্বোচ্চ গভীরতা: ১,৫৭১ ফুট (৪৭৯ মি);
- গড় গভীরতা: ৯৬৮ ফুট (২৯৫ মি)।

• পদ্মা নদীর অন্য নাম: রাজা রাজবল্লভের কীর্তি পদ্মার ভাঙনের ফলে ধ্বংস হওয়ায় পদ্মাকে কীর্তিনাশা নামেও ডাকা হয়।

• পদ্মা নদীর শাখানদীসমূহ:
- মধুমতি;
- আড়িয়াল খাঁ;
- ভৈরব;
- কপোতাক্ষ;
- গড়াই;
- বড়াল;
- ইছামতি;
- কুমার;
- মাথাভাঙ্গা

• পদ্মা নদীর উপনদীসমূহ: মহানন্দা ও পুনর্ভবা। 

উৎস: জাতীয় তথ্য বায়তায়ন ও ভূগোল ও পরিবেশ, নবম ও দশম শ্রেণি।

৮২.
Which vaccine is the latest included under Bangladesh’s EPI? [January, 2026] 
  1. BCG
  2. Polio
  3. TCV
  4. Hepatitis B
সঠিক উত্তর:
TCV
উত্তর
সঠিক উত্তর:
TCV
ব্যাখ্যা

বাংলাদেশে EPI-তে সর্বশেষ টাইফয়েড প্রতিরোধের জন্য TCV (Typhoid Conjugate Vaccine) অন্তর্ভুক্ত করা হয়েছে।
----------------------------------------------
• EPI:
- EPI -এর পূর্ণরূপ— Expanded Program on Immunization. 
- ইপিআই হলো WHO কর্তৃক পরিচালিত একটি জাতীয় টিকাদান কর্মসূচি।
- শিশুকে জন্ম থেকে বিভিন্ন মারাত্মক ও সংক্রামক রোগ থেকে সুরক্ষা দেয়ার জন্য EPI হলো একটি অপরিহার্য ও বিনামূল্যের টিকাদান কর্মসূচি।
- এই টিকার মাধ্যমে যক্ষা, পোলিও, ডিফথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টংকার, হাম, হেপাটাইটিস–বি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ–বি, রুবেলা, নিউমোনিয়া, জরায়ুমুখ ক্যান্সার ও টাইফয়েডসহ অন্যান্য রোগের ঝুঁকি কমানো হয়।

- বাংলাদেশে EPI চালু হয় ১৯৭৯ সালের ৭ এপ্রিল।
- এবং ১৯৮৫ সালে জাতীয়ভাবে এর কার্যক্রম সম্প্রসারিত হয়।
- শুরুতে ৬টি রোগের টিকাদানের মাধ্যমে কার্যক্রম শুরু হয়েছিলো।
- সর্বশেষ টাইফয়েড প্রতিরোধে TCV (Typhoid Conjugate Vaccine) চালু করা হয়েছে।

- বর্তমানে বাংলাদেশে EPI-তে মোট ১২টি টিকা অন্তর্ভুক্ত:
• যক্ষ্মা;
• ডিফথেরিয়া;
• হুপিং কাশি;
• ধনুষ্টংকার;
• পোলিওমাইলাইটিস;
• হাম;
• হেপাটাইটিস–বি জনিত রোগ;
• হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ–বি জনিত রোগ;
রুবেলা;
• নিউমোনিয়া;
• জরায়ুমুখ ক্যান্সার;
• টাইফয়েড। 

 উৎস:
১. WHO ওয়েবসাইট,
২. প্রথম আলো ও যুগান্তর পত্রিকা।

৮৩.
Which planet in the solar system is known as the Red Planet?
  1. Mars
  2. Jupiter
  3. Mercury
  4. Uranus
সঠিক উত্তর:
Mars
উত্তর
সঠিক উত্তর:
Mars
ব্যাখ্যা

মঙ্গল গ্রহকে (Mars) লাল গ্রহ বলা হয়।
----------------------------------------
• সৌরজগৎ ও মঙ্গলগ্রহ:
- সৌরজগত (Solar System) হলো সূর্য এবং তার চারপাশে নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণনরত সকল গ্রহ, উপগ্রহ, গ্রহাণু, ধুমকেতু ও উল্কাপিন্ডের সমষ্টি।
- সৌরজগতের মোট ৮টি গ্রহ রয়েছে: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন।

মঙ্গলগ্রহ (Mars):
মঙ্গলগ্রহ সৌরজগৎ এর চতুর্থ গ্রহ।
- সূর্য থেকে মঙ্গলগ্রহের গড় দূরত্ব ২২.৮ কোটি কিমি;
- আর ব্যাস: ৬,৭৮৭ কিমি।
- সূর্যের চারপাশে মঙ্গলগ্রহের একবার প্রদক্ষিণের সময়: প্রায় ৬৮৭ দিন।
- মঙ্গলগ্রহের দুইটি উপগ্রহ: ডিমোস ও ফোবোস। 
- মঙ্গলে রয়েছে সৌরজগতের বৃহত্তম আগ্নেয়গিরি নিকস অলিম্পিকা।

- মঙ্গল গ্রহকে লাল দেখায় এর পৃষ্ঠে থাকা ফেরিক অক্সাইড (iron oxide) এর কারণে।
- ফেরিক অক্সাইড বা লোহার মরিচা- ধুলো ও পাথরে মিশে থাকে।
- এই আয়রন অক্সাইডের কারণে মঙ্গল দূর থেকে লালচে, কমলা বা বাদামী দেখায়।
- গ্রহের বাতাস মরিচাপড়া ধুলো ছড়িয়ে দেয়, ফলে পুরো গ্রহ লালচে প্রদর্শিত হয়। 
- তাই মঙ্গলকে লালগ্রহ বলা হয়। 

উল্লেখ্য,
- চীনের বিজ্ঞানীরা নাসার স্যাটেলাইট তথ্য বিশ্লেষণ করে মঙ্গল গ্রহের হেব্রাস ভ্যালিস অঞ্চলে পানির প্রবাহে তৈরি আটটি গুহার সন্ধান পেয়েছেন।
- এটি পৃথিবীর বাইরে পানির কারণে তৈরি গুহা খোঁজার প্রথম ঘটনা।
- এই ঘটনা মঙ্গলে প্রাণের অস্তিত্বের সম্ভাবনায় নতুন আশা জাগাচ্ছে।
--------------------------------------------- 
অন্যদিকে,
- সৌরজগতের বৃহত্তম গ্রহ হলো বৃহস্পতি (Jupiter);
- যাকে গ্রহরাজ বলা হয়।

- সূর্যের কাছে সবচেয়ে নিকটবর্তী গ্রহ হলো বুধ (Mercury). 

- বিশেষ রঙের কারণে ইউরেনাসকে (Uranus) সবুজ গ্রহ বলা হয়।

উৎস:
১. বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়;
২. যুগান্তর পত্রিকা ও প্রথম আলো পত্রিকা [লিঙ্ঙ্ক]। 

৮৪.
What type of crop is named 'Kanaibashi'?
  1. Rice
  2. Banana
  3. Wheat
  4. Maize
সঠিক উত্তর:
Banana
উত্তর
সঠিক উত্তর:
Banana
ব্যাখ্যা

কলার একটি জাতের নাম- কানাইবাঁশি। 
---------------------------------- 
• কলা (Banana):
- বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (BARI) কলাসহ বিভিন্ন ফসলের উন্নত জাত উদ্ভাবন করে থাকে।
- BARI নিয়মিতভাবে কলার বিভিন্ন জাত নিয়ে গবেষণা চালায়।

- বাংলাদেশে উৎপাদিত কলার বিভিন্ন নাম:
• সবরি কলা, 
• বারি কলা,
• মিহের সাগর,
• আনাজি কলা,
• অগ্নিশর,
• অমৃতসাগর,
• মোহনবাশি,
• বিটজোবা,
• সিংগাপুরি,
কানাইবাঁশি।

- বাংলাদেশে উৎপাদিত কলার ওপর জলবায়ু পরিবর্তনের ব্যাপক প্রভাব রয়েছে।
- তাপমাত্রা বৃদ্ধি, অনিয়মিত বৃষ্টিপাত, খরা, বন্যা ও লবণাক্ততা বৃদ্ধির কারণে ফলন কমছে, রোগবালাই বাড়ছে;
- এবং সামগ্রিক উৎপাদন ও চাষাবাদের ঝুঁকি বাড়ছে, যা কলার দাম বৃদ্ধি ও কৃষকদের জীবন-জীবিকায় প্রভাব ফেলছে। 
------------------------------------------------
উল্লেখ্য,
• তেলবীজ (Oilseed)- এর বিভিন্ন জাতের নাম- সফল, অগ্রণী, কিরণী, ডিএস-১।
• তুলা'র(Cotton) বিভিন্ন জাতের নাম- সিবি-১০, রুপালী, ডেলহোজ।
• তামাক (Tobacco)- এর বিভিন্ন জাতের নাম- সমতা, ম্যানিলা।
• আলু'র (Potato) বিভিন্ন জাতের নাম- ডায়মন্ড, কার্ডিনাল, কুফরী, সিন্ধুরী।
• আম (Mango)- এর বিভিন্ন জাতের নাম- মহানন্দা, মোহনভোগ, ল্যাংড়া, গোপালভোগ, হাড়িভাঙা।
• মরিচ (Chili)- এর বিভিন্ন জাতের নাম- যমুনা।
• টমেটো (Tomato)- এর বিভিন্ন জাতের নাম- বাহার, মানিক, রতন, ঝুমকা, সিন্দুর, শ্রাবণী।
--------------------------------
অন্যদিকে,
• ধান (Rice)- এর বিভিন্ন জাতের নাম-
- চান্দিনা, দুলাভোগ, আশা, সুফলা, প্রগতি, সোনার বাংলা, ময়না, মোহিনী, মঙ্গল, হাসি, নিজামী, নিয়ামত, কিরণ, দীপশ্রী, রহমত, গাজী, ইরি-৮, হরিধান, নারিকা-১, ব্রাইডাল, ইরাটম।

• গম (Wheat)- এর বিভিন্ন জাতের নাম-
- বলাকা, দোয়েল, শতাব্দী, অগ্রণী, সোনালিকা, আকবর, কাঞ্চন, আনন্দ। 

• ভুট্টা (Maize)- এর বিভিন্ন জাতের নাম-
- বর্ণালী, শুভ্রা, উত্তরণ

উৎস:
১. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর;
২. জাতীয় তথ্য বাতায়ন। 

৮৫.
How many countries were the founding members of OPEC?
  1. 4
  2. 5
  3. 6
  4. 7
সঠিক উত্তর:
5
উত্তর
সঠিক উত্তর:
5
ব্যাখ্যা

OPEC: 
- OPEC এর পূর্ণরূপ হলো- Organization of the Petroleum Exporting Countries.
- সংস্থাটি ১৯৬০ সালের ১৪ সেপ্টেম্বর বাগদাদে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রাথমিক প্রতিষ্ঠাতা সদস্য ৫টি:
• ইরান;
• ইরাক,
• কুয়েত,
• সৌদি আরব এবং
• ভেনিজুয়েলা।

- OPEC-এর প্রথম সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- ১৯৬৫ সালে সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় স্থানান্তরিত করা হয়। 

- OPEC-এর বর্তমান সদস্য সংখ্যা ১২টি।
- এর বর্তমান সদস্য দেশগুলো হলো: আলজেরিয়া, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, কঙ্গো প্রজাতন্ত্র, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং ভেনিজুয়েলা।
-  OPEC - এ সর্বশেষ যোগ হওয়া সদস্য দেশ হলো কঙ্গো প্রজাতন্ত্র।
- অ্যাঙ্গোলা সর্বশেষ দেশ হিসেবে ২০২৪ সালের ১ জানুয়ারি OPEC ত্যাগ করেছে।
- এর আগে কাতার (২০১৯) এবং ইকুয়েডর (২০২০) OPEC ত্যাগ করেছিল।
- OPEC-এর মহাসচিব হলেন মোহাম্মদ সানুসি বারকিন্দো (নাইজেরিয়া)।
- তিনি ১ আগস্ট ২০১৬ থেকে এই এখন ও এই পদে আছেন। 

উৎস: Britannica ও OPEC Website. 

৮৬.
Which organ is the principal judicial body of the United Nations?
  1. International Criminal Court
  2. Permanent Court of Arbitration
  3. International Court of Justice
  4. Human Rights Council
সঠিক উত্তর:
International Court of Justice
উত্তর
সঠিক উত্তর:
International Court of Justice
ব্যাখ্যা

আন্তর্জাতিক আদালত হলো জাতিসংঘের প্রধান বিচার বিভাগীয় অঙ্গ সংস্থা।
---------------------------------------- 
• আন্তর্জাতিক আদালত (International Court of Justice): 
• প্রতিষ্ঠা ও সদরদপ্তর:
- জাতিসংঘের ছয়টি প্রধান সংস্থার মধ্যে আন্তর্জাতিক আদালত অন্যতম।
- আন্তর্জাতিক আদালত ২৪ অক্টোবর, ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদরদপ্তর নেদারল্যান্ডসের হেগ শহরে অবস্থিত। 

• সংগঠন ও বিচারক:
- আদালতের বিচারকের সংখ্যা ১৫ জন।
- প্রত্যেক বিচারকের মেয়াদ ৯ বছর।
- বিচারকরা জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ দ্বারা নির্বাচিত হন।
- বিচারকদের মধ্যে একজনকে সভাপতি নির্বাচিত করা হয়, যার মেয়াদ ৩ বছর।

• কার্যাবলি:
- জাতিসংঘ সনদ বা সদস্য রাষ্ট্রের মধ্যে চুক্তি সংক্রান্ত বিরোধ মীমাংসা করা।
- সাধারণ ও নিরাপত্তা পরিষদের আইনের ব্যাখ্যা প্রদান করা।
- বিচার কার্যক্রমের মাধ্যমে বিশ্বশান্তি রক্ষা করা।
- আদালতে কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যায় না; কেবল রাষ্ট্রবিরোধী মামলা করা যায়।
- আন্তর্জাতিক আদালতের রায় নিরাপত্তা পরিষদ কর্তৃক কার্যকরী হয়।
- বিচারকার্যের মাধ্যমে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তি করে বিশ্বশান্তি বজায় রাখতে আন্তর্জাতিক আদালত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উৎস: Britannica ও জাতিসংঘ ওয়েবসাইট। 

৮৭.
How is Fiscal Deficit calculated?
  1. Total Revenue − Total Borrowings = Fiscal Deficit.
  2. Total Revenue + Total Expenditure = Fiscal Deficit.
  3. Total Revenue – Total Expenditure = Fiscal Deficit.
  4. Total Borrowings − Total Revenue = Fiscal Deficit.
সঠিক উত্তর:
Total Revenue – Total Expenditure = Fiscal Deficit.
উত্তর
সঠিক উত্তর:
Total Revenue – Total Expenditure = Fiscal Deficit.
ব্যাখ্যা

ফিসক্যাল ডেফিসিট (Fiscal Deficit):
- ফিসক্যাল ডেফিসিট বা রাজস্ব ঘাটতি তখন ঘটে, যখন কোনো সরকারের মোট ব্যয় তার মোট আয় (ঋণ বাদে) অপেক্ষা বেশি হয়।
- অর্থাৎ সরকার যে পরিমাণ আয় করে, তার চেয়ে বেশি ব্যয় করলে অতিরিক্ত অর্থের যে প্রয়োজন হয়, তাকেই ফিসক্যাল ডেফিসিট বলা হয়।
- এটি একটি দেশের আর্থিক অবস্থার গুরুত্বপূর্ণ সূচক;
- কারণ এর মাধ্যমে বোঝা যায় সরকার ঘাটতি মেটাতে ঋণের ওপর কতটা নির্ভর করছে।

- ফিসক্যাল ডেফিসিট সাধারণত দুই কারণে সৃষ্টি হয়—
• প্রথমত, সরকারি আয় কমে গেলে—আয়কর, কর্পোরেট কর—অন্যান্য কর থেকে প্রত্যাশিত রাজস্ব না পাওয়া।
• দ্বিতীয়ত, সরকারি ব্যয় বেড়ে গেলে—যেমন—শিক্ষা, স্বাস্থ্য, প্রতিরক্ষা—অবকাঠামো উন্নয়ন বা সরকারি কর্মচারীদের বেতনে অতিরিক্ত খরচ হওয়া।

• ফিসক্যাল ডেফিসিট হিসাব করা হয় এভাবে—
- মোট আয় − মোট ব্যয় = রাজস্ব ঘাটতি (ফিসক্যাল ডেফিসিট).

- ফিসক্যাল ডেফিসিট এর কিছু ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে।
- সীমিত পরিমাণ ফিসক্যাল ডেফিসিট অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়ক হতে পারে;
- কারণ সরকার তখন শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে বিনিয়োগ করতে পারে।

- তবে অতিরিক্ত ফিসক্যাল ডেফিসিট হলে—
• মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায়, 
• জাতীয় ঋণের বোঝা বেড়ে যায়
• এবং বিনিয়োগকারীদের আস্থা হ্রাস পাওয়ার ঝুঁকি তৈরি হয়।

- এই ঘাটতি পূরণের জন্য সরকার সাধারণত যেসব পদক্ষেপ গ্রহণ করে তা হলো—
• ঋণ গ্রহণ,
• সরকারি ব্যয় হ্রাস,
• রাজস্ব আদায় ব্যবস্থার উন্নয়ন,
• কর ভিত্তি সম্প্রসারণ এবং
• রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বেসরকারীকরণ।  

উৎস: Corporate Finance Institution [লিঙ্ক]। 

৮৮.
Which famous American economist wrote the book "Foundations of Economic Analysis"? 
  1. Milton Friedman
  2. Adam Smith
  3. John Maynard Keynes
  4. Paul Samuelson
সঠিক উত্তর:
Paul Samuelson
উত্তর
সঠিক উত্তর:
Paul Samuelson
ব্যাখ্যা

পল স্যামুয়েলসন:
- পল স্যামুয়েলসন একজন বিখ্যাত মার্কিন অর্থনীতিবিদ।
- তিনি প্রথম যুক্তরাষ্ট্রের নাগরিক হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান।
- ১৯৭০ সালে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন।

- পল স্যামুয়েলসনকে আধুনিক অর্থনীতির জনক বলা হয়।
- স্যামুয়েলসন অর্থনীতিতে গাণিতিক বিশ্লেষণ ব্যবহার করে গুরুত্বপূর্ণ তত্ত্ব ও ধারণা তৈরি করেছেন।
- এই তত্ত্ব ও ধারণা আধুনিক অর্থনীতির ভিত্তি হিসেবে গণ্য হয়।

- তাঁর কাজের মূল লক্ষ্য ছিল—
- ভোক্তার আচরণ, অর্থনৈতিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক বাণিজ্য, কল্যাণ অর্থনীতি এবং সরকারি খরচকে বিশ্লেষণ করা।
- বিশেষভাবে তিনি দুটি গুরুত্বপূর্ণ ধারণা নিয়ে কাজ করেছেন:
১. মাল্টিপ্লায়ার ও অ্যাক্সিলারেটর প্রভাব এবং
২. ভোক্তার পছন্দ বোঝার ‘রিভিলড প্রেফারেন্স’ তত্ত্ব।

- স্যামুয়েলসন এর বিখ্যাত গ্রন্থ- “Foundations of Economic Analysis”.
- এই গ্রন্থটি আধুনিক অর্থনীতির বিশ্লেষণাত্মক ভিত্তি স্থাপন করেছে এবং
- অর্থনীতিতে গাণিতিক পদ্ধতির ব্যবহারকে জনপ্রিয় করেছে।
-------------------------------------------------- 
অন্যদিকে,
• Milton Friedman—
- বিখ্যাত বই: “Capitalism and Freedom”.
- বিষয়: বাজার অর্থনীতি, ব্যক্তিগত স্বাধীনতা, ও নীতি পরামর্শ।

Adam Smith—
- বিখ্যাত বই: “The Wealth of Nations”.
- বিষয়: আধুনিক অর্থনীতির ভিত্তি, বাজার ও অদৃশ্য হাত (Invisible Hand) তত্ত্ব।

• John Maynard Keynes— 
- বিখ্যাত বই: “The General Theory of Employment, Interest and Money”.
- বিষয়: মাক্রোইকোনমিক নীতি, সরকারি ব্যয় ও অর্থনৈতিক চক্র নিয়ন্ত্রণ।

উৎস: Britannica. 

৮৯.
What is the basis of AIIB’s “Clean and Green” policy?
  1. Renewable energy projects
  2. Urban development
  3. Trade import-export policy
  4. Climate-friendly projects
সঠিক উত্তর:
Climate-friendly projects
উত্তর
সঠিক উত্তর:
Climate-friendly projects
ব্যাখ্যা

এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক- পরিষ্কার ও সবুজ’ নীতির মাধ্যমে জলবায়ু-বান্ধব প্রকল্পে বিনিয়োগ করে। 
-------------------
• AIIB:
- AIIB বেইজিং, চীনে অবস্থানরত একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক।
- AIIB এর পূর্ণরূপ হলো- Asian Infrastructure Investment Bank.
- এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয় এবং
- ২০১৬ সালে কার্যক্রম শুরু করে।
- AIIB সরকারের পাশাপাশি বেসরকারি বিনিয়োগও উৎসাহিত করে
- এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক- পরিবেশ সংরক্ষণমূলক এবং জলবায়ু বান্ধব প্রকল্পে বিনিয়োগ উৎসাহিত করে।
- বর্তমানে ১১৪টি দেশ এর সদস্য; যার মধ্যে বাংলাদেশও রয়েছে।

- এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (AIIB)-এ চীন সবচেয়ে বড় শেয়ারহোল্ডার, যার শেয়ার প্রায় ২৬.৫২%–২৭% এর মধ্যে।
- ভারত দ্বিতীয় বৃহত্তম শেয়ারহোল্ডার, যার শেয়ার প্রায় ৭.৫৭%।
- বাংলাদেশের শেয়ার ০.৬৭%।  

উৎস: Asian Infrastructure Investment Bank Official Website.

৯০.
Which protocol is widely used for data exchange on the internet?
  1. TCP/IP
  2. SMTP
  3. HTTP/IP
  4. FTP
সঠিক উত্তর:
TCP/IP
উত্তর
সঠিক উত্তর:
TCP/IP
ব্যাখ্যা

• ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রটোকল হলো TCP/IP.

ARPANET:
- ARPANET হলো একটি ইন্টারনেট নেটওয়ার্ক।
- ইন্টারনেটের প্রাথমিক পর্যায় ছিল ১৯৬৮ সালের ARPANET।
- ARPANET এর পূর্ণরূপ হলো Advanced Research Projects Agency Network (ARPANET)।
- যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থায়নে ১৯৬৯ সালে এর প্রাথমিক যাত্রা শুরু হয়।
- ১৯৮২ সালে TCP/IP উদ্ভাবনের মাধ্যমে ইন্টারনেটের প্রাথমিক যাত্রা শুরু হয়।
- ১৯৯২ সালে ইন্টারনেট সোসাইটি(ISOC) প্রতিষ্ঠিত হয়।
- ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানের জন্য সর্বাধিক ব্যবহৃত প্রটোকল হলো TCP/IP।

অন্যান্য অপশন: 
- SMTP: এটি মূলত ইমেল প্রেরণের জন্য ব্যবহৃত একটি প্রোটোকল।
- HTTP/IP: এটি কোনো স্ট্যান্ডার্ড প্রোটোকল নাম নয়; বরং HTTP হলো অ্যাপ্লিকেশান লেয়ার প্রোটোকল যা TCP/IP-এর ওপর ভিত্তি করে চলে।
- FTP: এটি মূলত এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে ফাইল আদান-প্রদান বা ট্রান্সফার করার জন্য ব্যবহৃত একটি বিশেষ প্রোটোকল।

উৎস: ব্রিটানিকা।

৯১.
What is the main characteristic of ROM?
  1. It retains data permanently
  2. It can be rewritten frequently
  3. It is erased when power is off
  4. It is volatile
সঠিক উত্তর:
It retains data permanently
উত্তর
সঠিক উত্তর:
It retains data permanently
ব্যাখ্যা

প্রধান মেমোরি (Main Memory):
 Read Only Memory (ROM)
- যে স্মৃতিতে তথ্য শুধু পাঠ করা যায় কিন্তু কোনো নতুন তথ্য সংযোজন করা যায় না তাকে Read Only Memory (ROM) বলে।
- ROM এ তথ্য স্থায়ীভাবে সংরক্ষণ করা হয়।
- যখন বিদ্যুৎ চলে যায় অথবা কম্পিউটার বন্ধ করা হয় তখন যে সমস্ত তথ্য ROM এর মধ্যে থাকে তা মুছে যায় না, এটা ROM এর প্রধান বৈশিষ্ট্য।
- ROM এর একটি ধরন PROM।
- যে সমস্ত ROM চিপে ব্যবহারকারী নিজেদের ইচ্ছামতো প্রোগ্রাম সংরক্ষণ করতে পারে তাকে PROM চিপ বলে।
- PROM এ একবার প্রোগ্রাম সংরক্ষণ করার পর সংরক্ষিত তথ্য আর পরিবর্তন করা যায় না।
- ROM এর আরেকটি ধরন হচ্ছে EPROM যা PROM এর উপর্যুক্ত সমস্যা সমাধান করতে পারে।
- এখানে তথ্য মুছে ফেলা যায় এবং চিপকে পুনরায় প্রোগ্রাম করে নতুন তথ্য সংরক্ষণ করা যায়।

উৎস: কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এস এস সি ও দাখিল ভোকেশনাল।

৯২.
What is the main function of OCR technology?
  1. Enhancing computer graphics
  2. Managing database records
  3. Recognizing printed text
  4. Compressing multimedia files
সঠিক উত্তর:
Recognizing printed text
উত্তর
সঠিক উত্তর:
Recognizing printed text
ব্যাখ্যা

ওসিআর:
- OCR-এর পূর্ণ নাম হলো (Optical Character Reader).
- এটি মূলত একটি ইনপুট ডিভাইস হিসেবে ব্যবহৃত হয়।
- সাধারণত OCR বিভিন্ন আকারের দাগ, চিহ্ন এবং সব ধরনের আলফানিউমেরিক ক্যারেক্টার পড়তে পারে।
- এটি এমনভাবে তৈরি করা হয়েছে যে শুধুমাত্র ছাপার লেখা না, হাতের লেখা পর্যন্ত পড়তে পারে।
- তবে এ ক্ষেত্রে হাতের লেখা অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন এবং প্রয়োজনীয় গঠন অনুসারে লিখিত হওয়া দরকার।
- OCR-এর কার্যপ্রণালী মূলত OCR সফটওয়্যারের মাধ্যমে সম্পাদিত হয়।
- এ ক্ষেত্রে OCR যন্ত্রটি প্রথমে ডকুমেন্টের বিটম্যাপ ইমেজ তৈরি করে।
- অতঃপর OCR সফটওয়‍্যার সেগুলোকে ASCII টেক্সটে রূপান্তরিত করে ফলে কম্পিউটার বিভিন্ন অক্ষর, বর্ণ, সংখ্যা বা বিশেষ ক্যারেক্টার চিনতে পারে।
- ইনস্যুরেন্স প্রিমিয়াম নোটিশ, চিঠির পিনকোড, ক্যাশ রেজিস্টার, ইলেকট্রিক বিল ইত্যাদি পড়ার জন্য OCR ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৩.
What is an example of a closing tag in HTML?
  1. < /b >
  2. < b >
  3. < ! >
  4. none
সঠিক উত্তর:
< /b >
উত্তর
সঠিক উত্তর:
< /b >
ব্যাখ্যা

সঠিক উত্তর: ক) < /b >
• এইচটিএমএল (HTML) এ কোনো একটি এলিমেন্ট বা নির্দেশনার কাজ শেষ করার জন্য যে ট্যাগ ব্যবহৃত হয়, তাকে ক্লোজিং ট্যাগ বলা হয়। ক্লোজিং ট্যাগের প্রধান বৈশিষ্ট্য হলো এতে একটি ফরওয়ার্ড স্ল্যাশ (/) চিহ্ন থাকে, যা ট্যাগের নামের ঠিক আগে বসে। যেমন, কোনো লেখাকে বোল্ড (Bold) করার কাজ শুরু করতে <b> ব্যবহার করা হয় এবং সেই বোল্ড করার কাজ শেষ করতে সমাপনী ট্যাগ হিসেবে </b> ব্যবহার করা হয়।

HTML Tag:
- HTML মার্কআপ ভাষায় ব্যবহৃত ট্যাগকেই সাধারণত HTML ট্যাগ বলা হয়।
- HTML tags একটি অ্যাঙ্গেল ব্র্যাকেট < > দ্বারা আবৃত একটি কী-ওয়ার্ড।
- যেমন- । HTML tags সাধারণত জোড়ায় জোড়ায় লেখা হয়।
- প্রথম ট্যাগকে Start tag বা opening tag এবং শেষ ট্যাগকে end tag বা closing tag বলে।
- শেষ ট্যাগটি back slash (/) দ্বারা লিখতে হয়।
- ট্যাগের মধ্যেই ডকুমেন্টের সবকিছু অবস্থান করে।
- HTML-এর কোড ইংরেজি বড় হাতের, ছোট হাতের কিংবা উভয় হাতের মিশ্রণে লেখা যায়।
- তাই

৯৪.
Which of the following is a main characteristic of a compiler?
  1. Speed is relatively slow
  2. Translates line by line
  3. Translates the entire program all at once
  4. Requires less space in main memory
সঠিক উত্তর:
Translates the entire program all at once
উত্তর
সঠিক উত্তর:
Translates the entire program all at once
ব্যাখ্যা

 কম্পাইলার:
১। সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করে।
২। এটি বড় আকৃতির প্রোগ্রাম।
৩। প্রোগ্রাম নির্বাহের গতি তুলনামূলক দ্রুত।
৪। কাজ করতে প্রধান মেমোরিতে বেশি জায়গা প্রয়োজন হয়।
৫। ডিবাগিং বা প্রোগ্রামের ভুল-ত্রুটি সনাক্ত ও সংশোধন করার ক্ষেত্রে সময় বেশি লাগে।

ইন্টারপ্রেটার:
১। এক লাইন এক লাইন করে অনুবাদ করে।
২। এটি ছোট আকৃতির প্রোগ্রাম।
৩। গতি তুলনামূলক কম।
৪। প্রধান মেমোরিতে কম জায়গা প্রয়োজন হয়।
৫। ভুল-ত্রুটি সনাক্ত ও সংশোধন করার ক্ষেত্রে সময় কম লাগে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৫.
Which is the method for encrypting data?
  1. Caesar code
  2. DES
  3. IDEA
  4. All of the above
সঠিক উত্তর:
All of the above
উত্তর
সঠিক উত্তর:
All of the above
ব্যাখ্যা

ডেটা এনক্রিপশন:
ডেটার নিরাপত্তা নিশ্চিত করার জন্য ডেটাকে উৎস হতে গন্তব্যে প্রেরণের পূর্বে যে বিশেষ পদ্ধতিতে পরিবর্তন করা হয় তাকে ডেটা এনক্রিপশন পদ্ধতি বলা হয়।
- ডেটা এনক্রিপশনের ফলে প্রেরকের প্রেরিত ডেটা অন্য কোন অনির্দিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠান ব্যবহার করে সুবিধা পায় না।
- উৎস বা প্রেরক ডেটাকে এনক্রিপ্ট করে 'মাধ্যমের' ভেতর দিয়ে পাঠালে প্রাপক বা গন্তব্য ঐ এনক্রিপ্টেড ডেটা ব্যবহারের পূর্বে ডিক্রিপ্ট করে।
- এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করার জন্য নির্দিষ্ট এ্যাপ্লিকেশন সফ্টওয়্যার ব্যবহৃত হয়।
- ডেটা এনক্রিপ্ট করার জন্য বহুল ব্যবহৃত দুটি স্ট্যান্ডার্ডের নাম হলো সিজার কোড (Caesar Code) ও ডাটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড (Data Encryption Standard - DES)

• ডেটা এনক্রিপ্ট করার বিভিন্ন ধরনের পদ্ধতি প্রচলিত আছে। যথা-
১। সিজার কোড (Caesar code)
২। ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড (Data Encryption Standard-DES)
৩। ইন্টারন্যাশনাল ডেটা এনক্রিপশন অ্যালগরিদম (International Data Encryption Algorithms-IDEA)
সিজার কোড রোমান সম্রাট জুলিয়াস সিজারের যুগ থেকে ব্যবহৃত হয়ে আসছে। আমেরিকার National Bureau of Standards (NBS) কর্তৃক আবিষ্কৃত ডেটা এনক্রিপশন স্ট্যান্ডার্ড (Data Encryption Standard DES) বহুল ব্যবহৃত এনক্রিপশন পদ্ধতি।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান।

৯৬.
In the PEAS framework for AI agents what does the 'A' stand for?
  1. Algorithm
  2. Architecture
  3. Actuator
  4. Action
সঠিক উত্তর:
Actuator
উত্তর
সঠিক উত্তর:
Actuator
ব্যাখ্যা

PEAS:
- PEAS হলো একটি ফ্রেমওয়ার্ক বা কাঠামো যা কৃত্রিম বুদ্ধিমত্তার একটি 'ইন্টেলিজেন্ট এজেন্ট'-এর গঠন নির্দিষ্ট করতে ব্যবহৃত হয়।
- এটি পরিবেশের সাথে এজেন্টের মিথস্ক্রিয়াকে চারটি মূল উপাদানে বিভক্ত করে:
 
পারফরম্যান্স মেজার (Performance Measure): এজেন্টের কাজের সাফল্য নির্ধারণকারী মানদণ্ড।
এনভায়রনমেন্ট বা পরিবেশ (Environment): যে পারিপার্শ্বিক অবস্থা বা প্রেক্ষাপটে এজেন্টটি কাজ করে।
অ্যাকচুয়েটরস (Actuators): সেই সব যান্ত্রিক প্রক্রিয়া যার মাধ্যমে এজেন্ট পরিবেশের ওপর কাজ বা প্রতিক্রিয়া করে।
সেন্সর (Sensors): যে মাধ্যম বা যন্ত্রগুলোর সাহায্যে এজেন্ট তার চারপাশের পরিবেশ থেকে তথ্য সংগ্রহ বা অনুভব করে।
 
এই উপাদানগুলো সংজ্ঞায়িত করার মাধ্যমে, PEAS বুদ্ধিমান সিস্টেম ডিজাইন এবং মূল্যায়নের জন্য একটি পরিষ্কার রূপরেখা প্রদান করে, যা সিস্টেমটিকে তার নির্ধারিত কাজ সঠিকভাবে সম্পন্ন করতে সক্ষম করে তোলে।

উৎস: geeksforgeeks

৯৭.
Convert the binary number (1011101)2  into hexadecimal.
  1. (4D)16
  2. (4E)16
  3. (5D)16
  4. (4F)16
সঠিক উত্তর:
(5D)16
উত্তর
সঠিক উত্তর:
(5D)16
ব্যাখ্যা

বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর:
১। বাইনারি সংখ্যাটির অংকগুলোকে ডান দিক থেকে ক্রমান্বয়ে বাম দিকে 4 বিটবিশিষ্ট একেকটি গ্রুপে ভাগ করতে হবে।
২। যদি সর্ব বামের গ্রুপ তৈরিতে 4 বিট না থাকে তাহলে প্রয়োজন অনুসারে বাম দিকে একটি বা দুটি বা তিনটি, শূন্য (0) বসিয়ে 4 বিটের গ্রুপ সম্পন্ন করতে হবে।
৩। প্রতিটি গ্রুপের সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যার মান বসালে বাইনারি সংখ্যাটি হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তরিত হবে।
৪। এই পদ্ধতিতে 0-9 পর্যন্ত অংক এবং 10-15 পর্যন্ত মানের জন্য A-F বর্ণমালা ব্যবহৃত হয়।

উদাহরণ-১: (1011101)2 কে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর।
(1011101)2= 101 1101
= 0101 1101 [4-বিট গ্রুপ তৈরির জন্য বামে 1টি অতিরিক্ত শূন্য যোগ করা হয়েছে।]
= (5D)16

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৮.
In digital electronics, the combinational circuit used for binary addition is called?
  1. Adder
  2. Encoder
  3. Decoder
  4. All of the above
সঠিক উত্তর:
Adder
উত্তর
সঠিক উত্তর:
Adder
ব্যাখ্যা

এডার:
- কম্পিউটারের যাবতীয় গাণিতিক কাজ বাইনারি যোগের মাধ্যমে সম্পন্ন করা হয়।
- গুণ হলো বার বার যোগ করা এবং ভাগ হলো বার বার বিয়োগ করা।
- আবার পূরক পদ্ধতিতে বাইনারি যোগের মাধ্যমেই বিয়োগ করা যায়।
- কাজেই যোগের মাধ্যমে গুণ, বিয়োগ, ভাগ ইত্যাদির কাজ করা যায়।
- কম্পিউটার সিস্টেমে যে সমবায় সার্কিট দ্বারা যোগ করা যায় তাকে বলে এডার।
- ডিজিটাল ইলেক্ট্রনিক্সে দু ধরনের এডার আছে। যথা-
১। হাফ-এডার ও
২। ফুল-এডার

এনকোডার:
- এনকোডার এমন একটি সমবায় সার্কিট যার দ্বারা সর্বাধিক 2" টি ইনপুট থেকে n টি আউটপুট লাইনে 0 বা 1 আউটপুট পাওয়া যায়।
- যে কোন মুহূর্তে একটি মাত্র ইনপুট । ও বাকি সব ইনপুট থাকে।

ডিকোডার:
- ডিকোডার হলো এমন একটি সমবায় সার্কিট যার সাহায্যে n টি ইনপুট থেকে সর্বাধিক টি আউটপুট লাইনের একটিতে 1 ও বাকি সবকটিতে আউটপুট পাওয়া যায়।
- কখন কোন আউটপুট লাইনে 1 পাওয়া যাবে তা নির্ভর করে ইনপুটগুলোর 2n মানের উপর।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৯৯.
Which of the following is a characteristic of asynchronous transmission?
  1. The transmission speed is very high
  2. Start and stop bits are not required
  3. Start and stop bits are required
  4. Data is transmitted in the form of packets or blocks
সঠিক উত্তর:
Start and stop bits are required
উত্তর
সঠিক উত্তর:
Start and stop bits are required
ব্যাখ্যা

অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন:
১। যে ট্রান্সমিশন সিস্টেম ক্যারেক্টার বাই-ক্যারেক্টার-ডাটা ট্রান্সমিট করে তাকে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম বলে।
২। প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজের প্রয়োজন হয় না।
৩। এখানে ক্যারেক্টারের মাঝে টাইম ইন্টারভেল বা বিরতি সমান হয় না।
৪। ট্রান্সমিশনের দক্ষতা তুলনামূলক কম।
৫। ট্রান্সমিশনের গতি কম।
৬। এই ট্রান্সমিশনে স্টার্ট বিট বা স্টপ বিট এর প্রয়োজন হয়।

সিনক্রোনাস ট্রান্সমিশন:
১। যে ট্রান্সমিশন সিস্টেমে ডাটা প্যাকেট বা ব্লক আকারে ট্রান্সমিট করে তাকে সিনক্রোনাস ট্রান্সমিশন সিস্টেম বলে।
২। প্রেরক স্টেশনে একটি প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয়।
৩। এখানে ক্যারেক্টারের মাঝে টাইম ইন্টারভেল বা বিরতি সমান হয়ে থাকে।
৪। ট্রান্সমিশনের দক্ষতা তুলনামূলক বেশি।
৫। ট্রান্সমিশনের গতি অনেক বেশি।
৬। স্টার্ট বিট এবং স্টপ বিট এর প্রয়োজন হয় না।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচ এস সি প্রোগ্রাম, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়।