পরীক্ষা আর্কাইভ

প্রাইমারি জব সল্যুশন

পরীক্ষাDPEতারিখ১১ ফেব্রুয়ারি, ২০২৩সময়20 minutes৩৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪০
সিলেবাস
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০০৭ (বরিশাল বিভাগ) (গ্রেড-১৩) পরীক্ষার তারিখ: ০৭.০৯.২০০৭
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

প্রাইমারি জব সল্যুশন

DPE · ১১ ফেব্রুয়ারি, ২০২৩ · ৪০ প্রশ্ন

.
‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ কি?
  1. ক) তীরে পৌঁছার ঝক্কি
  2. খ) আসন্ন বিপদ
  3. গ) সঞ্চয়ের প্রবৃত্তি
  4. ঘ) মুমূর্ষু অবস্থা
সঠিক উত্তর:
গ) সঞ্চয়ের প্রবৃত্তি
উত্তর
সঠিক উত্তর:
গ) সঞ্চয়ের প্রবৃত্তি
ব্যাখ্যা
‘নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ সঞ্চয়ের প্রবৃত্তি
বাক্য গঠন: এমনই তাঁর নিরানব্বইয়ের ধাক্কা যে মুমূর্ষু স্ত্রীর জন্যও টাকা খরচ করতে চায় না।


তাছাড়া,
শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ- আসন্ন বিপদ।
যখন তখন অবস্থা=মুমূর্ষু অবস্থা। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
.
‘পেয়ারা’ কোন ভাষা থেকে আগত?
  1. ক) পর্তুগিজ
  2. খ) ফারসি
  3. গ) গুজরাটি
  4. ঘ) উর্দু
সঠিক উত্তর:
ক) পর্তুগিজ
উত্তর
সঠিক উত্তর:
ক) পর্তুগিজ
ব্যাখ্যা
'পেয়ারা' শব্দটি পর্তগিজ ভাষার শব্দ।

পর্তুগিজ ভাষার অন্যান্য কিছু শব্দ: 
আচার, আনারস, আলকাতরা, আলপিন, আলমারি, আতা, ইস্ত্রি, ইংরেজ, কাপ্তান, জানালা, বারান্দা, তোয়ালে, নিলাম, গির্জা, গুদাম, পাউরুটি, পাদ্রি, পেরেক, বালতি, মিস্ত্রি প্রভৃতি।


উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
.
‘দুধে ভাতে উৎপাত’ গল্পগ্রন্থের রচিয়তা কে?
  1. মীর মোশাররফ হোসেন
  2. আখতারুজ্জামান ইলিয়াস
  3. শওকত ওসমান
  4. বুদ্ধদেব বসু
সঠিক উত্তর:
আখতারুজ্জামান ইলিয়াস
উত্তর
সঠিক উত্তর:
আখতারুজ্জামান ইলিয়াস
ব্যাখ্যা
দুধে ভাতে উৎপাত আখতারুজ্জামান ইলিয়াস রচিত একটি ছোটগল্প।

আখতারুজ্জামানের রচিত প্রধান গ্রন্থ:
উপন্যাস:
চিলেকোঠার সেপাই
খোয়াবনামা 

গল্পগ্রন্থ:
অন্য ঘরে অন্য স্বর
খোঁয়ারি 
দুধে ভাতে উৎপাত
দোজখের ওম

উৎস: বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড.সৌমিত্র শেখর।
.
চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র?
  1. ক) চণ্ডীমঙ্গল
  2. খ) মনসামঙ্গল
  3. গ) অন্নদামঙ্গল
  4. ঘ) ধর্ম মঙ্গল
সঠিক উত্তর:
খ) মনসামঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
খ) মনসামঙ্গল
ব্যাখ্যা
চাঁদ সওদাগর মনসামঙ্গল কাব্যধারার অন্যতম প্রধান চরিত্র।


মনসামঙ্গল:
- মনসামঙ্গল  মঙ্গলকাব্যগুলির মধ্যে প্রাচীনতম।
- সাপের দেবী মনসার স্তব, স্তুতি, কাহিনি ইত্যাদি নিয়ে রচিত কাব্য।
- কানা হরিদত্ত মনসামঙ্গলের আদি কবি।
- এছাড়াও বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপলাই, দ্বিজ বংশীদাস, কেতকা দাস, ক্ষেমানন্দ প্রমুখ মনসামঙ্গল কাব্য রচনা করেছেন।

উৎস: বাংলাপিডিয়া, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
.
‘সঞ্চয়িতা’ কোন কবির কাব্য সংকলন?
  1. ক) কাজী নজরুল ইসলাম
  2. খ) জীবনানন্দ দাশ
  3. গ) রবীন্দ্রনাথ ঠাকুর
  4. ঘ) বিষ্ণু দে
সঠিক উত্তর:
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
উত্তর
সঠিক উত্তর:
গ) রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
‘সঞ্চয়িতা’ রবীন্দ্রনাথ ঠাকুরের সর্বাপেক্ষা জনপ্রিয় কবিতার সংকলন।

অপরদিকে, 'সঞ্চিতা' কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন।

রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
কবিকাহিনী
বনফুল
সন্ধ্যা সংগীত
ভানুসিংহ ঠাকুরের পদাবলী
মানসী
সোনার তরী
চিত্রা
কল্পনা
চৈতালী
ক্ষণিকা
নৈবেদ্য
খেয়া, বলাকা, পুরবী, আরোগ্য, জন্মদিনে, শেষলেখা ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।
.
কোনটি সঠিক?
  1. ক) গোরা (নাট্যগ্রন্থ)
  2. খ) বিদ্রোহী (কাব্যগ্রন্থ)
  3. গ) পথের দাবী (উপন্যাস)
  4. ঘ) একাত্তরের দিনগুলো (উপন্যাস)
সঠিক উত্তর:
গ) পথের দাবী (উপন্যাস)
উত্তর
সঠিক উত্তর:
গ) পথের দাবী (উপন্যাস)
ব্যাখ্যা
প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর- পথের দাবী।

- 'পথের দাবী' উপন্যাসটি রচনা করেন- অপরাজেয় কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
- তাঁর 'পথের দাবী' উপন্যাসটি বিপ্লববাদীদের প্রতি সমর্থনের অভিযোগে ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করে।
- প্রধান চরিত্র: সব্যসাচী।

•'গোরা'- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস।
•'বিদ্রোহী'- কাজী নজরুল ইসলাম রচিত একটি কবিতা। এটি 'অগ্নিবীণা' কাব্যগ্রন্থের অন্তর্গত।
•'একাত্তরের দিনগুলো' জাহানারা ইমাম রচিত মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক গ্রন্থ।


উৎস: বাংলাপিডিয়া 
.
‘অপলাপ’ শব্দের অর্থ কী?
  1. ক) মিথ্যাচার
  2. খ) অস্বীকার
  3. গ) প্রলাপ
  4. ঘ) সদালাপ
সঠিক উত্তর:
খ) অস্বীকার
উত্তর
সঠিক উত্তর:
খ) অস্বীকার
ব্যাখ্যা
'অপলাপ' শব্দের অর্থ- অস্বীকার, গোপন,মিথ্যা উক্তি।


উৎস: আধুনিক বাংলা একাডেমি অভিধান
.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) সুচিস্মিতা
  2. খ) সূচিস্মীতা
  3. গ) সূচীস্মিতা
  4. ঘ) সুচিস্মিতা
অনির্ধারিত
ব্যাখ্যা
অপশনের সবগুলো উত্তর এর বানানে ভুল থাকায় প্রশ্নটি বাতিল করা হয়েছে।

শুদ্ধ উত্তর হবে- শুচিস্মিতা;
যে নারির হাসি কুটিলতাবর্জিত= শুচিস্মিতা।

উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
.
কোনটি অনুজ্ঞা?
  1. ক) তুমি যাও
  2. খ) তুমি গিয়েছিলে
  3. গ) তুমি যাচ্ছিলে
  4. ঘ) তুমি যাচ্ছ
সঠিক উত্তর:
ক) তুমি যাও
উত্তর
সঠিক উত্তর:
ক) তুমি যাও
ব্যাখ্যা
প্রদত্ত প্রশ্নের সঠিক উত্তর: তুমি যাও

অনুজ্ঞা: আদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা, অনুনয় প্রভৃতি অর্থে বর্তমান এবং ভবিষ্যৎ কালে মধ্যম পুরুষে ক্রিয়াপদের যেরূপ হয় তাঁকে অনুজ্ঞা বলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ৯ম-১০ম শ্রেণীর বোর্ড বই।
১০.
‘বিরাগী’ শব্দের অর্থ কী?
  1. ক) উদাসীন
  2. খ) প্রতিকূল
  3. গ) রাগহীন
  4. ঘ) রুষ্ট
সঠিক উত্তর:
ক) উদাসীন
উত্তর
সঠিক উত্তর:
ক) উদাসীন
ব্যাখ্যা
'বিরাগী' শব্দের অর্থ 'উদাসীন'
অনুরাগী এর বিপরীত শব্দ বিরাগী।


উৎস: ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
১১.
পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে?
  1. ক) গোয়ালন্দ
  2. খ) চাঁদপুর
  3. গ) ভৈরব
  4. ঘ) রাজশাহী
সঠিক উত্তর:
ক) গোয়ালন্দ
উত্তর
সঠিক উত্তর:
ক) গোয়ালন্দ
ব্যাখ্যা
যমুনা (Jamuna) 
• ময়মনসিংহ জেলার দেওয়ানগঞ্জের কাছে ব্রহ্মপুত্রের একটি শাখা যমুনা নদী নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়েছে। এটি গোয়ালন্দের নিকট পদ্মার সাথে মিলিত হয়ে দক্ষিণ-পূর্বদিকে পদ্মা নামে প্রবাহিত হয়েছে। এটি বাংলাদেশের অন্যতম নদী।
• যমুনার প্রধান উপনদী হলো ধরলা, তিস্তা, করতোয়া ও আত্রাই।
• এছাড়া যমুনার প্রধান শাখানদী ধলেশ্বরী এবং ধলেশ্বরীর শাখানদী বুড়িগঙ্গা। 
মেঘনা ভৈরববাজারের দক্ষিণে পুরাতন ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়ে দক্ষিণ-পশ্চিমে প্রবাহিত হয়েছে এবং চাঁদপুরের কাছে পদ্মার সঙ্গে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। 

তথ্যসূত্র:- ভূগোল প্রথম পত্র, এইচ এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ভূগোল ও পরিবেশ, এস এস সি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
নেলসন ম্যান্ডেলা কোন দেশের নেতা ছিলেন?
  1. ক) দক্ষিণ আফ্রিকা
  2. খ) নামিবিয়া
  3. গ) কিউবা
  4. ঘ) ঘানা
সঠিক উত্তর:
ক) দক্ষিণ আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
ক) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত কৃষ্ণাঙ্গনেতা ও সাবেক প্রেসিডেন্ট।
নেলসন ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC) পার্টির নেতা ছিলেন।
তিনি ১৯৪৪ সালে ANC তে যোগ দেন।
১৯৯১-১৯৯৭ সময়ে তিনি ANC এর সভাপতির দায়িত্ব পালন করেন।

বর্ণবাদী শাসনের বিরুদ্ধে প্রতিবাদের কারণে তিনি ১৯৬৩-১৯৯০ পর্যন্ত দীর্ঘ প্রায় ২৭ বছর রোবেন দ্বীপে কারান্তরীণ ছিলেন।

১৯৯৪ সালের ১০ মে ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিকভাবে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৯৩ সালে ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
২০১৩ সালের ৫ ডিসেম্বর ম্যান্ডেলা মারা যান। তার ডাকনাম ছিলো মাদিবা।

(তথ্যসূত্র: নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন ওয়েবসাইট)
১৩.
NATO- প্রতিষ্ঠিত হয় কত সালে?
  1. ক) ১৯৪৫ সালে
  2. খ) ১৯৪৯ সালে
  3. গ) ১৯৫৩ সালে
  4. ঘ) ১৯৫২ সালে
সঠিক উত্তর:
খ) ১৯৪৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
খ) ১৯৪৯ সালে
ব্যাখ্যা
 NATO প্রধানত একটি সামরিক জোট যা ১৯৪৯ সালের ৪ এপ্রিল গঠিত হয়।
- ন্যটোর প্রতিষ্ঠাকালীন সদস্য ১২টি।
- ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩০টি।
- তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ।
- ন্যাটোর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
- বর্তমান মহাসচিব জেনস স্টলেনবার্গ।

তথ্যসূত্র:- ন্যাটো ওয়েবসাইট।
১৪.
বেনিন প্রজাতন্ত্র কোন মহাদেশে অবস্থিত?
  1. ক) আফ্রিকা
  2. খ) ইউরোপ
  3. গ) দক্ষিণ আমেরিকা
  4. ঘ) এশিয়া
সঠিক উত্তর:
ক) আফ্রিকা
উত্তর
সঠিক উত্তর:
ক) আফ্রিকা
ব্যাখ্যা
বেনিন প্রজাতন্ত্র আফ্রিকা মহাদেশের একটি দেশ।
অফিসিয়াল নাম - Republic of Benin
রাজধানী - পোর্টো-নোভো
রাষ্ট্রীয় ভাষা - ফ্রেঞ্চ
মুদ্রার নাম - মধ্য আফ্রিকান ফ্রাঙ্ক

উৎসঃ ব্রিটানিকা
১৫.
কোন চুক্তিতে পারমাণবিক পরীক্ষা বন্ধের কথা বলা হয়েছে?
  1. ক) NPT
  2. খ) CTBT
  3. গ) SALT
  4. ঘ) NATO
সঠিক উত্তর:
খ) CTBT
উত্তর
সঠিক উত্তর:
খ) CTBT
ব্যাখ্যা
CTBT: Comprehensive Nuclear Test-Ban Treaty-তে পারমাণবিক পরীক্ষা বন্ধের কথা বলা হয়েছে।
১৯৯৬ সালের, ১০ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় সিটিবিটি চুক্তি গৃহীত হয়।
বাংলাদেশ সিটিবিটি চুক্তি স্বাক্ষর করে ২৪ অক্টোবর, ১৯৯৬ সালে।
১৬.
বান্দুং কোথায় অবস্থিত?
  1. ক) মালয়েশিয়া
  2. খ) ভিয়েতনাম
  3. গ) থাইল্যান্ড
  4. ঘ) ইন্দোনেশিয়া
সঠিক উত্তর:
ঘ) ইন্দোনেশিয়া
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
বান্দুং হলাে ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের রাজধানী ও বৃহত্তম শহর।
শহরটি জাভা দ্বীপ-এর পশ্চিম দিকে অবস্থিত।
জনসংখ্যার দিক দিয়ে ইন্দোনেশিয়ার তৃতীয় বৃহত্তম এ শহরটির মােট আয়তন ১,৮৭৬ বর্গ কিমি।

উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিয়া।
১৭.
পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা কে?
  1. ক) গোপাল
  2. খ) ধর্মপাল
  3. গ) রামপাল
  4. ঘ) শশাঙ্ক
সঠিক উত্তর:
খ) ধর্মপাল
উত্তর
সঠিক উত্তর:
খ) ধর্মপাল
ব্যাখ্যা
পাহাড়পুর বৌদ্ধবিহারের অপর নাম সোমপুর বিহার।
সোমপুর বিহার নওগাঁ জেলার জামালগঞ্জ অবস্থিত।
সোমপুর বিহার উপমহাদেশের একক বৃহত্তম বৌদ্ধ বিহার।
সোমপুর বিহার নির্মাণ করেন রাজা ধর্মপাল।
সোমপুর বিহারে পাল যুগের বৌদ্ধ সভ্যতার নিদর্শন রয়েছে।
সোমপুর বিহারে উল্লেখযোগ্য নিদর্শনসমূহ:- পাহাড়পুর বৌদ্ধ বিহার, সত্যপীরের ভিটা, গান্ধেশ্বরীর মন্দির, জৈন মন্দির।
১৮.
সতীদাহ প্রথা কবে রহিত হয়?
  1. ক) ১৮২৯ সালে
  2. খ) ১৯২৯ সালে
  3. গ) ১৮৫৬ সালে
  4. ঘ) ১৯৫৬ সালে
সঠিক উত্তর:
ক) ১৮২৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৮২৯ সালে
ব্যাখ্যা
 সতীদাহ প্রথা ছিলো হিন্দু সমাজের একটি প্রথা যেখানে স্বামীর শবের সাথে বিধবা স্ত্রীকেও দাহ করা হতো।
- ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিংক ১৮২৯ সালে আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রহিত করেন।
- তবে এ প্রথা পুরোপুরি বন্ধ হয় উনিশ শতকের শেষ দিকে। সতীদাহ প্রথা নিষিদ্ধকরণে রাজা রামমোহন রায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

(সূত্রঃ বাংলাপিডিয়া)
১৯.
ছয় দফা দাবি উত্থাপন করা হয় কোথায়?
  1. ক) ঢাকায়
  2. খ) করাচীতে
  3. গ) লাহোরে
  4. ঘ) কলকাতায়
সঠিক উত্তর:
গ) লাহোরে
উত্তর
সঠিক উত্তর:
গ) লাহোরে
ব্যাখ্যা
• শেখ মুজিবুর রহমান:
- ১৯৬৩ সালে হোসেন সোহরাওয়ার্দীর মৃত্যুর পর আওয়ামী মুসলিম লীগের সভাপতি নির্বাচিত হন শেখ মুজিব।
- তিনি ছিলেন আইয়ুব খানের ‌মৌলিক গণতন্ত্র তত্ত্বের কট্টর সমালোচক।
- ১৯৬৬ সালে লাহোরে অনুষ্ঠিত বিরোধী দলগুলোর জাতীয় সম্মেলনে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ৬ দফা দাবি উত্থাপন করেন।
- এই ছয় দফা ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত্বশাসনের রূপরেখা।
- মুজিবের ৬ দফার প্রতি জনগণের ব্যাপক সমর্থনে ভীত হয়ে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তার শেখ মুজিবকে।
- এতে ক্ষুব্ধ হয়ে ওঠে বাংলার সমস্ত জনগণ। জনরোষের কাছে নতি স্বীকার করে এক পর্যায়ে তাঁকে মুক্তি দিতে বাধ্য হয় শোষকগোষ্ঠী।
- ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারি ঢাকার রেসকোর্স ময়দানে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে শেখ মুজিবুর রহমানকে গণসম্বর্ধনা দেওয়া হয়৷সেখানেই উত্থাপিত হয় এগার দফা দাবি যার মধ্যে ছয় দফার সবগুলোই দফাই অন্তর্ভুক্ত ছিল।
- লাখো মানুষের এই জমায়েতে শেখ মুজিবুর রহমানকে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়৷

সূত্র: জাতীয় তথ্য বাতায়ন। 
২০.
বিবিসি’র কার্যালয়ের নাম কি?
  1. ক) মার্লবরো হাউস
  2. খ) গ্রীণ হাউস
  3. গ) হোয়াইট হাউস
  4. ঘ) ব্রডকাস্টিং হাউজ
সঠিক উত্তর:
ঘ) ব্রডকাস্টিং হাউজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ব্রডকাস্টিং হাউজ
ব্যাখ্যা
- বিবিসি’র কার্যালয়ের নাম "ব্রডকাস্টিং হাউস"।
- যা যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে অবস্থিত।
২১.
শিল্প বিল্পব শুরু হয় কোন দেশে?
  1. ক) ইতালি
  2. খ) ইংল্যান্ড
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) জার্মানি
সঠিক উত্তর:
খ) ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
খ) ইংল্যান্ড
ব্যাখ্যা
প্রথম শিল্প বিপ্লব 
▪ প্রথম শিল্প বিপ্লব সংঘটন কাল - ১৭৬০ সাল থেকে ১৮৪০ সাল পর্যন্ত।
▪ ১৭৬০ সাল থেকে ইউরোপের দেশ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়। তাই ইংল্যান্ডকে শিল্প বিপ্লবের জন্মস্থান বলা হয়। ১৮৩৭ সালে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন ফরাসি সমাজতান্ত্রিক লেখক জেরোমি ব্লাংকি। ব্রিটিশ অর্থনৈতিক ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি ১৭৬০ সাল থেকে ১৮৪০ সাল পর্যন্ত ইংল্যান্ডের অর্থনৈতিক উন্নয়ন বোঝানোর জন্য ‘শিল্প বিপ্লব' শব্দটি ব্যবহার করেন। এর পর থেকে এটি জনপ্রিয় হতে থাকে।       
▪ ইংল্যান্ডে শুরু হলেও খুব দ্রুতই ইউরোপের অন্যান্য দেশ বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, রাশিয়া সহ অন্যান্য দেশে তা ছড়িয়ে পড়ে। ইউরোপের পাশাপাশি ১৭৯০ সালে যুক্তরাষ্টে্র শিল্প বিপ্লবের ছোঁয়া লাগে।
▪ শিল্প বিপ্লবের ফলে পণ্য উৎপাদন, বাজারজাতকরণ, অর্থনৈতিক ব্যবস্থা খুব দ্রুত পরিবর্তত হতে থাকে। এই সময় বিভিন্ন ইঞ্জিন, যন্ত্রপাতি ও তত্ত্ব আবিষ্কার হতে থাকে। ফলে বিশ্বের ইতিহাসও খুব দ্রুত পরিবর্তন হতে থাকে। 

উৎস: ব্রিটানিকা ও হিস্টরি.কম।
২২.
কোন দেশটি আরব লীগের সদস্য নয়?
  1. ক) ইরাক
  2. খ) সৌদি আরব
  3. গ) কাতার
  4. ঘ) ইরান
সঠিক উত্তর:
ঘ) ইরান
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ইরান
ব্যাখ্যা
আরব লীগ হলো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৪৫ সালের ২২ মার্চ গঠিত হয়। এটির সদর দপ্তর মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত। বর্তমান সদস্য ২২টি। ফিলিস্তিন, কাতার ও লেবানন আরব লীগের সদস্য। তুরস্ক, ইরান ও আফগানিস্তান আরবলীগের সদস্য নয়। আরব লীগের বর্তমান মহাসচিব মিশরের আহমেদ আবুল ঘেইত।

(সূত্র: আরব লীগ ওয়েবসাইট)
২৩.
E = mc2 সূত্রটি কার?
  1. ক) আইনস্টাইন
  2. খ) নিউটন
  3. গ) মাদাম কুরি
  4. ঘ) রাদারফোর্ড
সঠিক উত্তর:
ক) আইনস্টাইন
উত্তর
সঠিক উত্তর:
ক) আইনস্টাইন
ব্যাখ্যা
E = mc2 সূত্রের আবিষ্কারক আলবার্ট আইনস্টাইন।
যেখানে, E = শক্তি, m = ভর, c = আলাের বেগ।

১৯০৫ সালে তিনি দেখান যে, পদার্থ এবং শক্তি প্রকৃতপক্ষে অভিন্ন। পদার্থকে শক্তিতে রূপান্তরিত করা যায়।
একে আইনস্টাইনের 'থিওরি অফ রিলেটিভিটি' বা 'আপেক্ষিকতাবাদ' বলা হয়।
২৪.
২, ৫, ৮, ১১, ১৪, ১৭ ............. পরবর্তী সংখ্যাটি কত?
  1. ক) ১৯
  2. খ) ২০
  3. গ) ২১
  4. ঘ) ২২
সঠিক উত্তর:
খ) ২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০
ব্যাখ্যা
প্রশ্ন: ২, ৫, ৮, ১১, ১৪, ১৭ ............. পরবর্তী সংখ্যাটি কত?

সমাধান: 
১ম পদ = ২
২য় পদ = ২ + ৩ = ৫
৩য় পদ = ৫ + ৩ = ৮
৪র্থ পদ = ৮ + ৩ = ১১
৫ম পদ = ১১ + ৩ = ১৪ 
৬ষ্ঠ পদ =১৪ + ৩ = ১৭
৭ম পদ = ১৭ + ৩ = ২০
২৫.
২৫ সের চাল যে দামে ক্রয় করা যায় ২০ সের চাল সে দামে বিক্রি করলে শতকরা কত লাভ?
  1. ক) ২০%
  2. খ) ২৮%
  3. গ) ২৫%
  4. ঘ) ২১%
সঠিক উত্তর:
গ) ২৫%
উত্তর
সঠিক উত্তর:
গ) ২৫%
ব্যাখ্যা
প্রশ্ন: ২৫ সের চাল যে দরে ক্রয় করা যায় ২০ সের চাউল সে দরে বিক্রি করলে শতকরা কত লাভ হয়?

সমাধান: 
২৫ সের চালের ক্রয়মূল্য ক টাকা 
১ সের চালের ক্রয়মূল্য ক/২৫ টাকা 

২০ সের চালের বিক্রয়মূল্য ক টাকা 
১ সের চালের বিক্রয়মূল্য ক/২০ টাকা 

লাভ = (ক/২০) - (ক/২৫)
        = (৫ক - ৪ক)/১০০
         = ক/১০০
 ক/২৫ টাকায় লাভ হয় ক/১০০ টাকা 
১ টাকায় লাভ হয় (ক/১০০)/( ক/২৫) টাকা 
১০০ টাকায় লাভ হয় {(ক/১০০) × ( ২৫/ক) × ১০০} টাকা
                                =২৫ টাকা
২৬.
১ হতে ৩০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে?
  1. ক) ১১টি
  2. খ) ১০টি
  3. গ) ৯টি
  4. ঘ) ৮টি
সঠিক উত্তর:
খ) ১০টি
উত্তর
সঠিক উত্তর:
খ) ১০টি
ব্যাখ্যা
প্রশ্ন: ১ হতে ৩০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে?

সমাধান:
১ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যা ২, ৩, ৫, ৭, ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯ = ১০টি
২৭.
১২৫ টি কলম ও ১৪৫ টি পেনসিল কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়া যায়?
  1. ক) ১০
  2. খ) ৫
  3. গ) ১৫
  4. ঘ) ২০
সঠিক উত্তর:
খ) ৫
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫
ব্যাখ্যা
প্রশ্ন: ১২৫ টি কলম ও ১৪৫ টি পেনসিল কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়া যায়?

সমাধান:
১২৫ এবং ১৪৫ এর গ.সা.গু. হলো ৫।
তাই সর্বোচ্চ ৫ জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যাবে।
২৮.
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি?
  1. ক) মিথেন
  2. খ) ইথানল
  3. গ) বেনজিন
  4. ঘ) প্রোপোন
সঠিক উত্তর:
ক) মিথেন
উত্তর
সঠিক উত্তর:
ক) মিথেন
ব্যাখ্যা
- প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন। প্রাকৃতিক গ্যাসে এর পরিমাণ প্রায় ৮০%।
- এছাড়াও প্রাকৃতিক গ্যাসে ইথেন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, পেন্টেন ইত্যাদি উপাদানও উপস্থিত থাকে।
- বাংলাদেশে এখন পর্যন্ত যে প্রাকৃতিক গ্যাস পাওয়া গিয়েছে, তার ৯৯.৯৯% উপাদান হলো মিথেন।

সূত্র: রসায়ন বোর্ড বই, নবম-দশম শ্রেণি
২৯.
‘আয়োডিন’ পাওয়া যায়?
  1. ক) লাইকেনে
  2. খ) মিউকরে
  3. গ) এগারিকাসে
  4. ঘ) শৈবালে
সঠিক উত্তর:
ঘ) শৈবালে
উত্তর
সঠিক উত্তর:
ঘ) শৈবালে
ব্যাখ্যা
- সামুদ্রিক শৈবালে আয়োডিন পাওয়া যায়।
- হ্যালোজেন হলো সামুদ্রিক লবণ উৎপাদক।
- হ্যালোজেন বলতে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিন এই ৪ টি মৌলকেই বুঝায়।
- তাই আয়োডিনের প্রধান উৎস সামুদ্রিক শৈবাল।
৩০.
অতিবেগুনি রশ্মি কোথা হতে আসে?
  1. ক) চন্দ্র
  2. খ) সূর্য
  3. গ) বৃহস্পতি
  4. ঘ) পেট্রোলিয়াম
সঠিক উত্তর:
খ) সূর্য
উত্তর
সঠিক উত্তর:
খ) সূর্য
ব্যাখ্যা
 -জীবজগতের জন্য সবচেয়ে ক্ষতিকর রশ্মি হলাে গামা রশ্মি।
 -গামা রশ্মির ভেদন ক্ষমতা, অন্য তেজস্ক্রিয় রশ্মি আলফা ও বিটা রশ্মির চেয়ে অনেক বেশি।
- গামা রশ্মি প্রায় কয়েক সেন্টিমিটার পর্যন্ত সীসা ভেদ করতে পারে।
- আলট্রাভায়ােলেট বা অতিবেগুনি রশ্মি সূর্য থেকে আসে, যা তেজস্ক্রিয় রশ্মি থেকে কম ক্ষতিকর।
- গামা রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সবচেয়ে কম হওয়ায় এর ভেদন ক্ষমতাও সবচেয়ে বেশি। পারমাণবিক বিস্ফোরণে গামা রশ্মি নির্গত হয়।
- বিটা ও আলফা রশ্মি গামা রশ্মির তুলনায় কম ক্ষতিকর।
৩১.
১ কিমি = কত মাইল?
  1. ক) ১.৬২ মাইল
  2. খ) ০.৬৩ মাইল
  3. গ) ০.৮৫ মাইল
  4. ঘ) ০.৬২ মাইল
সঠিক উত্তর:
ঘ) ০.৬২ মাইল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ০.৬২ মাইল
ব্যাখ্যা
প্রশ্ন: ১ কি. মি. = কত মাইল?

সমাধান: 
১ কি.মি. = ০.৬২ মাইল।
৩২.
am × an = কত?
  1. ক) amm+n
  2. খ) am+n
  3. গ) an
  4. ঘ) am-n
সঠিক উত্তর:
খ) am+n
উত্তর
সঠিক উত্তর:
খ) am+n
ব্যাখ্যা
প্রশ্ন: am × an = কত?

সমাধান: 
am × an =am + n
৩৩.
a3 + b3 = কত?
  1. ক) a3 + b3 + 3a2b + 3ab2
  2. খ) (a + b)3 - 3ab (a + b)
  3. গ) (a + b)3 + 3ab (a + b)
  4. ঘ) (a - b)3 – 3ab. 3ab (a - b)
সঠিক উত্তর:
খ) (a + b)3 - 3ab (a + b)
উত্তর
সঠিক উত্তর:
খ) (a + b)3 - 3ab (a + b)
ব্যাখ্যা
প্রশ্ন: a3 + b3 = কত?

সমাধান: 
a3 + b3 =(a + b)3 - 3ab (a + b)
৩৪.
He has been ill _____ friday last.
  1. ক) from
  2. খ) is
  3. গ) since
  4. ঘ) with
সঠিক উত্তর:
গ) since
উত্তর
সঠিক উত্তর:
গ) since
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - since.
- Complete Sentence: He has been ill since Friday last.
Since এর ব্যবহারঃ
- Point of time এর পূর্বে since বসে।
- Point of time হচ্ছে সেই সময়কাল যাকে এক, দুই, তিন ইত্যাদি গণনার একক দ্বারা গণনা করা যায় এবং কোনো মুহূর্ত বা সময়কে নির্দেশ করে।
যেমন- গত সোমবার, গত সপ্তাহ/মাস/বছর, দুইটা, সাড়ে তিনটা ইত্যাদি।
যেমন:
- Mr. Rahim has been absent from the office since Friday last.
- I have been living in Comilla since 2019.
- I have been waiting since two hours.
- Complete Sentence: He has been ill since Friday last.
৩৫.
Choose the correct sentence.
  1. ক) I insist you to go there
  2. খ) I insist on your going there
  3. গ) I insist upon you to go there
  4. ঘ) I insist yourself to go there
সঠিক উত্তর:
খ) I insist on your going there
উত্তর
সঠিক উত্তর:
খ) I insist on your going there
ব্যাখ্যা
• সঠিক বাক্যটি হচ্ছে - I insist on your going there.
• Insist on/upon অর্থ কোনো কিছুতে জোর দেয়া।
- Insist on/upon এর সাথে verb এর পরে ing বসে।
Example:
- He insisted on my going there.
- She insists on doing everything her own way.
৩৬.
The teacher has little control ____ his students.
  1. ক) for
  2. খ) over
  3. গ) to
  4. ঘ) of
সঠিক উত্তর:
খ) over
উত্তর
সঠিক উত্তর:
খ) over
ব্যাখ্যা
• Control over someone- কারো উপরে নিয়ন্ত্রন বা কর্তৃত্ব। 
- অর্থাৎ কারো উপরে নিয়ন্ত্রন বা কর্তৃত্ব না থাকা বা থাকা বোঝাতে control এরপর over ব্যবহৃত হয়।
- সুতরাং, সঠিক উত্তর হবে - over.
- Complete sentence: The teacher has little control over his students.
৩৭.
NB-এর পূর্ণরূপ কি?
  1. ক) NOTE BEFORE
  2. খ) NOTA BENE
  3. গ) NOTE BY
  4. ঘ) NOTE BENE
সঠিক উত্তর:
খ) NOTA BENE
উত্তর
সঠিক উত্তর:
খ) NOTA BENE
ব্যাখ্যা
• NB এর পূর্ণরূপ হলো Nota Bene.
- Nota Bene (Latin phrase)
- English Meaning: used to call attention to something important.
- Bangla Meaning: সতর্কতার সঙ্গে লক্ষ করুন; লক্ষণীয়।
- লেখনীতে কোনো কিছু গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরার ক্ষেত্রে N.B. ব্যবহার করা হয় ।
৩৮.
'Merchant of Venice' is written by_____
  1. ক) Shelley
  2. খ) Wordsworth
  3. গ) Milton
  4. ঘ) Shakespeare
সঠিক উত্তর:
ঘ) Shakespeare
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Shakespeare
ব্যাখ্যা
• 'The Merchant of Venice' is a comedy by William Shakespeare.
- এক ইহুদি সুদখোর 'Shylock' এর কাহিনী নিয়ে এটি রচিত। 
- Shylock in Merchant of Venice was a Jewish moneylender. 
- এটি একটি five acts বিশিষ্ট  comedy.
- ১৫৯৬-৯৭ সালের দিকে এই comedy টি লেখা হয়েছিল।

• এই comedy এর উল্লেখযোগ্য অন্যান্য চরিত্রঃ
- Antonio,
- Shylock (Jew moneylender),
- Portia,
- Bassanio,
- Jessica etc.

Source: Britannica.
৩৯.
Meteorology is a study of -
  1. ক) birds and animals
  2. খ) the earth's atmosphere
  3. গ) the universe
  4. ঘ) human behavior
সঠিক উত্তর:
খ) the earth's atmosphere
উত্তর
সঠিক উত্তর:
খ) the earth's atmosphere
ব্যাখ্যা
• Meteorology is a study of - the earth's atmosphere.
• Meteorology -
- English Meaning: the scientific study of the processes that cause particular weather conditions/ study of weather.
- Bangla Meaning: আবহাওয়াবিজ্ঞান; আবহবিদ্যা।

• the earth's atmosphere - পৃথিবীর বায়ুমণ্ডল; আবহমণ্ডল।

Source: Bangla Academy Dictionary and Cambridge Dictionary.
৪০.
শুদ্ধ বাক্য কোনটি?
  1. ক) I forbid him not to go
  2. খ) I forbid him to go
  3. গ) I forbid him from going
  4. ঘ) I forbid him from go
অনির্ধারিত
ব্যাখ্যা
Forbid এর পরে from এবং to দুইটাই বসতে পারে।

Forbid + to infinitive
- You can't forbid me to go.
- Her mother forbids her to go.
- I forbid you to go.

Forbid + from + verb+ing
- He is forbidden from leaving the country.
- I forbid him from going.

• প্রশ্নের অপশনে দ্বৈত উত্তর থাকায়, উত্তর নেয়া সম্ভব হচ্ছে না।