পরীক্ষা আর্কাইভ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

পরীক্ষা১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিতসময়17 minutes
মোট প্রশ্ন১৫
সিলেবাস
১) বাংলাদেশের জনসংখ্যা, আদমশুমারি, জাতি, গোষ্ঠী ও উপজাতি সংক্রান্ত বিষয়াদি। ২) বাংলাদেশের জাতীয় অর্জন, বিশিষ্ট ব্যক্তিত্ব, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহ, জাতীয় পুরস্কার, বাংলাদেশের খেলাধুলাসহ চলচ্চিত্র, গণমাধ্যম-সংশ্লিষ্ট বিষয়াদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি

১৪০ দিনে ৫১তম বিসিএস প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ১৫ প্রশ্ন

.
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে হাউজহোল্ড প্রতি জনসংখ্যা-
  1. ক) ৫.৫ জন
  2. খ) ৫.৪ জন
  3. গ) ৪.৪ জন
  4. ঘ) ৪.৫ জন
ব্যাখ্যা
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে হাউজহোল্ড প্রতি জনসংখ্যা বা খানা প্রতি জনসংখ্যা- ৪.৪ জন।
.
লিখিত বর্ণমালা নেই কোন উপজাতির?
  1. ক) সাঁওতাল
  2. খ) মনিপুরী
  3. গ) রাখাইন
  4. ঘ) খাসিয়া
ব্যাখ্যা

সাঁওতাল বাংলাদেশের অন্যতম বৃহৎ আদিবাসী জনগোষ্ঠী।
তাদের বাসস্থান মূলত রাজশাহী, দিনাজপুর, রংপুর ও বগুড়া জেলায়। প্রধান নিবাস রাঢ়বঙ্গ, বিহার ও উড়িষ্যার অরণ্য অঞ্চল এবং ছোটনাগপুর; পরে সরকার কর্তৃক নির্ধারিত সাঁওতাল পরগনায়। তবে ১৮৮১ সালের আদমশুমারিতে দেখা যায় যে পাবনা, যশোর, খুলনা, এমনকি চট্টগ্রাম জেলায়ও অল্প সংখ্যায় সাঁওতালদের বসতি ছিল।
সাঁওতালদের প্রধান উৎসব সোহরাই। সোহরাই উৎসব সাঁওতালদের একপ্রকার জাতীয় উৎসব যা পৌষ সংক্রান্তির দিন অত্যন্ত জাঁকজমকের সঙ্গে উদযাপিত হয়।
সাঁওতালি ভাষা অস্ট্রিক ভাষার পরিবারভুক্ত। কোল ও মুন্ডারি ভাষার সঙ্গে সাঁওতালি ভাষার সাদৃশ্য রয়েছে। সাঁওতালদের সংস্কৃতিচর্চায় লিখিত সাহিত্যের বিকাশ না ঘটলেও লোকগীতি ও লোককাহিনীর সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে।
সাঁওতালদের যেমন ভাষা আছে কিন্তু লেখ্য বর্ণমালা নেই, তেমনি তাদের ধর্ম আছে কিন্তু কোন আনুশাসনিক ধর্মগ্রন্থ নেই।
রেফারেন্সঃ বাংলাপিডিয়া।

.
অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুযায়ী বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল ____ বছর।
  1. ক) ৭৩.৫
  2. খ) ৭২.৮
  3. গ) ৭২.০
  4. ঘ) ৭১.৮
ব্যাখ্যা
অর্থনৈতিক সমীক্ষা-২০১৯ অনুযায়ী বাংলাদেশের মানুষের প্রত্যাশিত গড় আয়ুষ্কাল ৭২.০ বছর।
.
চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাস ফেবো প্রকাশিত হয়-
  1. ক) ২০০০ সালে
  2. খ) ২০০৪ সালে
  3. গ) ২০০৮ সালে
  4. ঘ) ১৯৯৭ সালে
ব্যাখ্যা
চাকমা ভাষায় লিখিত প্রথম উপন্যাসের নাম- ফেবো। এটি প্রকাশিত হয় ১৯ ফেব্রুয়ারি ২০০৪ সালে।
.
'বুদ্ধপূর্ণিমা' কোন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সবচেয়ে বড় ধর্মীয় উৎসব?
  1. ক) রবিদাস
  2. খ) মাহাতো
  3. গ) ত্রিপুরা
  4. ঘ) রাখাইন
ব্যাখ্যা
রাখাইনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব- বুদ্ধপূর্ণিমা। জলকেলি তাদেরই একটি উৎসব।
.
সম্প্রতি মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে তাঁর ব্যক্তিগত কততম ডাবল সেঞ্চুরি করেন?
  1. ক) ১ম
  2. খ) ২য়
  3. গ) ৩য়
  4. ঘ) ৪র্থ
ব্যাখ্যা
সম্প্রতি জিম্বাবুয়ের সাথে মুশফিকুর রহিম তাঁর ব্যক্তিগত তৃতীয় ডাবল সেঞ্চুরি করেন। তিনি প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন শ্রীলংকার বিপক্ষে ২০০ রান করেছিলেন। পরবর্তীতে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৯ রানে অপরাজিত ছিলেন এবং সম্প্রতি ঢাকা টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ২০৩ রান করে অপরাজিত ছিলেন।
.
Inclusive Development Index (IDI)-এর ভিত্তিতে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের স্থান কত?
  1. ক) প্রথম স্থান
  2. খ) দ্বিতীয় স্থান
  3. গ) তৃতীয় স্থান
  4. ঘ) চতুর্থ স্থান।
ব্যাখ্যা
বিশ্ব অর্থনৈতিক ফোরাম (World Economic Forum) কর্তৃক প্রকাশিত Inclusive Delopment Index (IDI) সূচকের উদীয়মান অর্থনীতি বিভাগে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩৪তম। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে রয়েছে নেপাল। পাকিস্তান তৃতীয় ও ভারত চতুর্থ।
.
'বাংলাদেশ ও বঙ্গবন্ধু’ গ্রন্থটির লেখক কে?
  1. ক) মােনায়েম সরকার
  2. খ) এম. আর আখতার মুকুল
  3. গ) শওকত ওসমান
  4. ঘ) আহমদ শরীফ
ব্যাখ্যা
'বাংলাদেশ ও বঙ্গবন্ধু' গ্রন্থটির লেখক মােনায়েম সরকার। এছাড়াও তার রচিত ও সম্পাদিত গ্রন্থগুলাের মধ্যে কয়েকটি উল্লেখযােগ্য গ্রন্থ হলাে—বাঙালি জাতীয়তাবাদ ও গণতন্ত্র বিকাশে ঐক্য অপরিহার্য (১৯৯১), ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু (১৯৯৪), মৃত্যুঞ্জয়ী মুজিব (১৯৯৫), সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি (২০১০), বাঙালি ঐতিহ্য ও ভবিষ্যৎ (২০১০), বঙ্গবন্ধু রাজনীতি ও শেখ হাসিনা (২০১১) ইত্যাদি।
.
বঙ্গবন্ধুর গ্রামটি কোন নদীর তীরে অবস্থিত?
  1. ক) মধুমতি
  2. খ) বাইগার
  3. গ) ভৈরব
  4. ঘ) কুমার
ব্যাখ্যা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফরিদপুর জেলার গােপালগঞ্জ মহকুমার পাটগাতি ইউনিয়নের টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমান গােপালগঞ্জ জেলা সদরের দক্ষিণে ও পশ্চিমে মধুমতি নদী। আর 'বাইগার' নদীর তীর ঘেঁষে অবস্থিত টুঙ্গিপাড়া গ্রাম। মধুমতীর অসংখ্য শাখা নদীর একটি বাইগার নদী।
১০.
'শিশুস্বর্গ ও চারুপীঠ' প্রতিষ্ঠা করেন-
  1. ক) কামরুল হাসান
  2. খ) জয়নুল আবেদীন
  3. গ) এস এম সুলতান
  4. ঘ) ফকির লালন শাহ
ব্যাখ্যা
'শিশুস্বর্গ ও চারুপীঠ' প্রতিষ্ঠা করেন এস এম সুলতান। এটি নড়াইলে অবস্থিত। তাঁর উল্লেখযোগ্য চিত্রশিল্পী হত্যাযজ্ঞ, চর দখল, ধানকাটা ইত্যাদি।
১১.
সৈয়দ নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন-
  1. ক) যশোদল
  2. খ) কাপাসিয়া
  3. গ) কুড়িপাড়া
  4. ঘ) সাতুরিয়া
ব্যাখ্যা
জানুয়ারি, ১৯২৫ সালে যশোদল, কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন সৈয়দ নজরুল ইসলাম। তিনি বাংলাদেশের প্রথম উপ-রাষ্ট্রপতি বা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি। ২৩ জুলাই, ১৯২৫ সালে কাপাসিয়া, গাজীপুরে জন্মগ্রহণ করেন তাজউদ্দীন আহমদ। তিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী।
১২.
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়-
  1. ক) ১৯৭০ সালে
  2. খ) ১৯৮৪ সালে
  3. গ) ১৯৭৬ সালে
  4. ঘ) ১৯৮০ সালে
ব্যাখ্যা
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠা লাভ করে ১৯৭৬ সালের ৪ আগস্ট। এর প্রধান কার্যালয় গাজীপুর জেলার জয়দেবপুরে। এর অধীন শস্য গবেষণা কেন্দ্র রয়েছে ৭টি এবং আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র রয়েছে ৭টি।
১৩.
একনেক এর বিকল্প চেয়ারম্যান-
  1. ক) পরিকল্পনামন্ত্রী
  2. খ) অর্থমন্ত্রী
  3. গ) বাণিজ্যমন্ত্রী
  4. ঘ) শিল্পমন্ত্রী
ব্যাখ্যা
জাতীয় অর্থনৈতিক পরিষদ নির্বাহী কমিটি গঠিত হয় ১৯৮২ সালে। একনেক এর চেয়ারম্যান বা সভাপতি প্রধানমন্ত্রী এবং বিকল্প চেয়ারম্যান বা সভাপতি অর্থমন্ত্রী।
১৪.
একুশে পদক-২০২০ পেয়েছেন ____ ব্যক্তি।
  1. ক) ২১
  2. খ) ২০
  3. গ) ১৯
  4. ঘ) ১৮
ব্যাখ্যা
একুশে পদক পেয়েছেন দেশের ২০ বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠান। একুশে পদক-২০২০ পেলেন যারা : ভাষা আন্দোলনে মরহুম আমিনুল ইসলাম বাদশা (মরণোত্তর); শিল্পকলায় (সংগীত) বেগম ডালিয়া নওশিন, শঙ্কর রায় ও মিতা হক; শিল্পকলায় (নৃত্য) মো. গোলাম মোস্তফা খান; শিল্পকলায় (অভিনয়) এম এম মহসীন; শিল্পকলায় (চারুকলা) অধ্যাপক শিল্পী ড. ফরিদা জামান; মুক্তিযুদ্ধে মরহুম হাজি আক্তার সরদার (মরণোত্তর), মরহুম আব্দুল জব্বার (মরণোত্তর), মরহুম ডা. আ আ ম মেসবাহুল হক (বাচ্চু ডাক্তার) (মরণোত্তর); সাংবাদিকতায় জাফর ওয়াজেদ (আলী ওয়াজেদ জাফর); গবেষণায় ড. জাহাঙ্গীর আলম, হাফেজ কারী আল্লামা সৈয়দ মোহাম্মদ ছাইফুর রহমান নিজামী শাহ; শিক্ষায় অধ্যাপক ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া; অর্থনীতিতে অধ্যাপক ড. শামসুল আলম; সমাজসেবায় সুফি মোহাম্মদ মিজানুর রহমান; ভাষা ও সাহিত্যে ড. নুরুন নবী, মরহুম সিকদার আমিনুল হক (মরণোত্তর) ও বেগম নাজমুন নেসা পিয়ারি; চিকিৎসায় অধ্যাপক ডা. সায়েবা আখতার এবং গবেষণায় বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।
১৫.
সাহিত্যে স্বাধীনতা পুরস্কার-২০২০ লাভ করেন-
  1. ক) এস এম রইজ উদ্দিন
  2. খ) কালীপদ দাস
  3. গ) ফেরদৌসী মজুমদার
  4. ঘ) ভারতেশ্বরী হোমস
ব্যাখ্যা
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের নয়জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার-২০২০’ দিচ্ছে সরকার। পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্ট ব্যক্তিরা হলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের জন্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, অবসরপ্রাপ্ত কমান্ডার আবদুর রউফ (মরণোত্তর), আনোয়ার পাশা (মরণোত্তর) ও আজিজুর রহমান। চিকিৎসাবিদ্যায় অধ্যাপক ডা. মো. উবায়দুল কবীর চৌধুরী ও অধ্যাপক ডা. এ কে এম এ মুক্ তাদির।‌ সাহিত্যে মুক্তিযোদ্ধা এস এম রইজ উদ্দিন আহম্মদ এবং সংস্কৃতিতে কালীপদ দাস ও ফেরদৌসী মজুমদার। শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে টাঙ্গাইলের মির্জাপুরের ভারতেশ্বরী হোমস্ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছে।