পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়13 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
[নির্দেশিকা: এই রুটিনে সারাবছর জুড়ে পরীক্ষা চলমান থাকে। আপনি আজ ১ম পরীক্ষা দেওয়া শুরু করলে ২০০ দিনের মধ্যে পুরো সিলেবাস সম্পন্ন হবে।] Subject - English Language and Grammar Topic - 1. Composition [Name of the parts of the Paragraph/Letters/Application etc. 2. Narration, Tag question and kinds of sentence (assertive, interrogative, imperative, optative, exclamatory) [out of BCS syllabus] সোর্স: প্রচলিত যেকোনো গাইড বই, High School English Grammar and Composition by Wren and Martin, Advanced Learner's Grammar and Composition by Chowdhury and Hossain, A Passage to the English Language by S.M. Zakir Hossain, Applied English Grammar and Composition by P. C. Das, English Grammar in Use by Raymond Murphy, Cliffs TOEFL Dictionaries (Oxford, Cambridge, Merriam-Webster etc.) [সকল বই পড়া জরুরি নয়। গাইড বইয়ের পাশাপাশি উপর্যুক্ত বইগুলোর যেকোনো একটি বেছে নিন]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
Which of the following is an assertive sentence?
  1. He believes that hard work leads to success.
  2. Work hard and succeed in life.
  3. Can the cake be eaten by her?
  4. Please sit down.
ব্যাখ্যা
Assertive Sentence (বর্ণনামূলক বাক্য) :
- যে Sentence দ্বারা কোন কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা হয়, তাকে Assertive sentence বলে।
- An assertive sentence is a simple statement or assertion, and it may be affirmative or negative.
- Structure: Subject + Verb + Object/ Complement/ Adverb.

- Negative Sentence এ does ব্যবহার করলে verb এর সাথে s/ es যুক্ত হয় না।
- Present Indefinite Tense এ Negative sentence গঠন করতে হলে verb এর আগে do not/ does not বসাতে হয়।
- Verb এর আগে did বসলে ঐ Verb এর Past form ব্যবহার করা যায় না, Present form ব্যবহার করতে হয়।

Correct answer: He believes that hard work leads to success.
- এটি একটি Assertive Sentence. কারণ, এটি একটি বিবৃতি প্রকাশ করছে।

বাকি বিকল্পগুলি:​

খ) Work hard and succeed in life.
এটি একটি imperative বাক্য।

গ) Can the cake be eaten by her?
এটি একটি interrogative বাক্য।

ঘ) Please sit down.
এটি একটি imperative বাক্য।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
.
What is the main focus of a well-written paragraph?
  1. It includes many unrelated ideas.
  2. It focuses on one central idea.
  3. It has no clear structure.
  4. It changes topics frequently.
ব্যাখ্যা
• The main focus of a well-written paragraph is - It focuses on one central idea.
- Paragraph হলো এমন একটি ক্ষুদ্র রচনা যার মধ্যে একটি মাত্র, idea বা theme থাকে।

• Paragraph এ তিনটি অংশ থাকে।

Topic Sentence:
- একটি Paragraph এর প্রধান idea বা theme যে বাক্যের দ্বারা প্রকাশিত হয় তাকে topic sentence বলে।
- Topic Sentence এ অবশ্যই একটি Controlling Idea থাকবে যা Paragraph এর বাকি অংশ Control করে।

Body:
- প্রথম sentence এর পর থেকে শেষ sentence এর আগ পর্যন্ত পুরো অংশটাকে Paragraph এর body বলা যায়।

Terminator:
- এটাকে paragraph এর সমাপ্তি বা উপসংহার বলে।
- এটি দিয়ে Paragraph শেষ হয়।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
Which of the following is an imperative sentence?
  1. She is reading a book.
  2. When are you leaving?
  3. Do it at once.
  4. What a wonderful view!
ব্যাখ্যা
Correct answer: Do it at once.

Imperative sentence:
- যে sentence এ কোন আদেশ (order), উপদেশ (advice), অনুরোধ (request) প্রকাশিত হয় তাকে Imperative sentence বলে ।

Example
- আদেশ বুঝাতে, Mother: Rahim, go home.
- উপদেশ বুঝাতে, Doctor: Take this medicine every other day.

Structure
- Imperative sentence এর বক্তব্যটি (আদেশ, অনুরোধ, উপদেশ) second person বা you কে লক্ষ্য করে বলা হয়।
- কিন্তু এই you বাক্যে উহ্য থাকে। অর্থাৎ,
- Imperative sentence এর subject হলো Second person (you) যা উহ্য থাকে।
- Sentence শুরু হয় principal verb দিয়ে।

- Verb এর পরবর্তী সমস্ত অংশকে Extension বলা হয়।
- যেমন: (you) Do the work.

এখানে,
- Do হচ্ছে Principal verb.
- the work হচ্ছে Extension.

- Please (or, Kindly), show me the way to the nearest market.
- অনুরোধ বা requset বুঝাতে Imperative sentence এর প্রথমে বা শেষে Please বা Kindly শব্দটি যোগ করতে হয়।

প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে:

ক) She is reading a book. → Assertive sentence (বর্ণনামূলক),
খ) When are you leaving? → Interrogative sentence (প্রশ্নবোধক),
ঘ) What a wonderful view! → Exclamatory sentence (আবেগসূচক).​

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
.
What is the purpose of the heading in a formal letter?
  1. To introduce the body of the letter.
  2. To establish the subject of the letter.
  3. To provide essential details such as date and address.
  4. To provide a personal greeting.
ব্যাখ্যা
The purpose of the heading in a formal letter is - To provide essential details such as date and address.

• একটি Letter- এ সাধারণত ছয়টি অংশ থাকে।

01. Heading: Date, Designation (পদবী) & Address of the Recipient.

02. Salutation or Greeting (সম্বোধন বা সম্ভাষণ):
- এটা চিঠির বাঁ দিক থেকে Heading থেকে একটু নিচে এক লাইনে লিখতে হয়।
- যেমন: Dear Sir, Dear Madam, Dear Mr. Gentleman.

03. The Body of the Letter:
- চিঠির মূল বক্তব্য এ অংশে লেখা হয়ে থাকে।
- পত্রের বাঁ দিক হতে ও Salutation or Greeting এর নিচ থেকে শুরু হয়।

04. The Subscription (ভদ্রজনোচিত বিদায় গ্রহণ):
- মূল বক্তব্য শেষে ও স্বাক্ষরের ঠিক উপরে লেখা হয়ে থাকে।
- যেমন: Your affectionate son/ daughter, Your loving son.

05. The signature of the Writer (পত্র লেখকের দস্তখত):
- Subscription এর ঠিক নিচে লেখকের দস্তখত লিখতে হয়।

06. The Superscription or Address ( প্রাপকের ঠিকানা):
- এ অংশে প্রাপকের সম্পূর্ণ নাম, উপাধি ও ঠিকানা লিখতে হয়।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
.
Which one is an optative sentence?
  1. Shut the door.
  2. How happy you are!
  3. The answer is clear.
  4. Live and let live.
ব্যাখ্যা
• "Live and let live." It is an Optative Sentence.

Optative Sentence:
- মনের ইচ্ছা বা প্রার্থনা বুঝালে তা Optative Sentence.
- Sentence এর প্রথমে May/ Wish verb টি বসে।
- যার জন্য কামনা করা হয় তার Noun বা Pronoun form বসে।
- যে কাজটি করা হবে বলে কামনা করা হচ্ছে (bare infinitive; s/es/ing/ed ছাড়া) বসে।
- প্রয়োজনীয় Word যুক্ত করে Sentence শেষ করা। যেমন:
- "Wish him success in his new job."

- অনেক সময় May/ Wish উহ্য থাকে। যেমন:
- Long live the king.

প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে:​

ক) Shut the door.
এটি একটি imperative sentence.

খ) How happy you are!
এটি একটি exclamatory sentence.

গ) The answer is clear.
এটি একটি assertive sentence.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
What are the three essential parts of a paragraph?
  1. Topic sentence, Body, Terminator.
  2. Introduction, Body, Conclusion.
  3. Title, Heading, Subheading.
  4. Introduction, Body, Reference.
ব্যাখ্যা
• একটি Paragraph এ তিনটি অংশ থাকে।

• Topic Sentence:
- একটি Paragraph এর প্রধান idea বা theme যে বাক্যের দ্বারা প্রকাশিত হয় তাকে topic sentence বলে।
- Topic Sentence এ অবশ্যই একটি Controlling Idea থাকবে যা Paragraph এর বাকি অংশ Control করে।

• Body:
- প্রথম sentence এর পর থেকে শেষ sentence এর আগ পর্যন্ত পুরো অংশটাকে Paragraph এর body বলা যায়।

• Terminator:
- এটাকে paragraph এর সমাপ্তি বা উপসংহার বলে।
- এটি দিয়ে Paragraph শেষ হয়।

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.
.
You'd visited that place before, _____?
  1. had you
  2. hadn't you
  3. wouldn't you
  4. would you
ব্যাখ্যা
Correct answer: You'd visited that place before, hadn't you?

Tag question করার নিয়ম:
- Tag question ব্যবহার করা হয় উক্তিটি সত্য না মিথ্যা তা নিশ্চিত করার জন্য।
- Statement positive হলে tag question টি Negative হবে।
- Subject ও tense অনুসারে Auxiliary verb দ্বারা tag question হয়।

- যদি subject এরপর 'd থাকে অর্থাৎ, verb টি base form এ আসে, তাহলে এটিকে model auxiliary হিসেবে would ধরতে হবে।
Example: If I were a rich man, I'd establish a hospital, wouldn't I?

- তবে 'd এরপরের verb টি যদি past participle form এ থাকে তাহলে তাকে past perfect tense এর had হিসেবে ধরতে হবে।
Example: I'd finished my homework earlier, hadn't I?

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
She said, "Hurrah! We have won the match. (make it indirect)
  1. She said that they had won the match.
  2. She expresed that they had won the match.
  3. She told with joy they had won the match.
  4. She exclaimed with joy that they had won the match.
ব্যাখ্যা
Direct Speech এ আনন্দ বুঝালে:
- Subject + Reporting verb পরিবর্তিত হয়ে exclaim/ exclaimed with joy বসে।
(দুঃখ বুঝালে exclaim / exclaimed with sorrow or grief বসে।)
- inverted comma উঠে গিয়ে that বসে।
- reported speech এর Subject বসে।
- reporting verb অনুযায়ী Reported speech এর Verb বসবে।
- very/ great 
- adjective বসবে।
- বাকি অংশ (যদি থাকে)।

Direct: She said, "Hurrah! We have won the match."
Indirect: She exclaimed with joy that they had won the match.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
.
Which of the following is an example of a negative assertive sentence?
  1. They have finished their homework.
  2. They have not finished their homework.
  3. They finish their homework every day.
  4. They finished their homework yesterday.
ব্যাখ্যা
• Assertive Sentence (বর্ণনামূলক বাক্য) :
- যে Sentence দ্বারা কোন কিছুর বর্ণনা বা বিবৃতি প্রকাশ করা হয়, তাকে Assertive sentence বলে।
- An assertive sentence is a simple statement or assertion, and it may be affirmative or negative.
Structure: Subject + Verb + Object/Complement/Adverb.

- Negative Sentence এ does ব্যবহার করলে verb এর সাথে s/ es যুক্ত হয় না।
- Present Indefinite Tense এ Negative sentence গঠন করতে হলে verb এর আগে do not/ does not বসাতে হয়।
- Verb এর আগে did বসলে ঐ Verb এর Past form ব্যবহার করা যায় না, Present form ব্যবহার করতে হয়।

Correct answer: They have not finished their homework.
- এটি একটি Negative Assertive Sentence. কারণ, এটি অস্বীকার করা অর্থে বিবৃতি প্রকাশ করছে।

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
১০.
The teacher said to me, "May you pass the examination." (make it indirect)
  1. The teacher prayed that I could pass the examnation.
  2. The teacher wished that I may have passed the examination.
  3. The teacher wished that I might pass the examination.
  4. The teacher prayed that I might have passed the examination.
ব্যাখ্যা
Optative Sentence এর direct speech থাকে indirect speech- এ রূপান্তর এর নিয়ম:
- Reporting clause এর Subject বসে।
- Reporting verb এর পরিবর্তে wish/ pray বসে।
- Inverted comma উঠে গিয়ে that বসে।
- Reported speech এর Subject বসে।
may/ might বসে।
- Reported speech এর মুল Verb থেকে শেষ পর্যন্ত বসে।

Direct: The teacher said to me, "May you pass the examination."
Indirect: The teacher wished that I might pass the examination.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১১.
Which of the following sentences is an example of an Interrogative sentence?
  1. He doesn't know the answer.
  2. Let him go.
  3. Have you finished your homework?
  4. He did not know about them.
ব্যাখ্যা
• Interrogative Sentence
- যে Sentence দ্বারা একটি প্রশ্ন বুঝায় তাকে Interrogative Sentence বলে।
- An Interrogative Sentence is a sentence which asks a question.
- Structure: Wh-word + Auxiliary Verb + Subject + Main Verb + ext. + question mark (?).

- Modal verb গুলো auxiliary verb হিসেবে থাকলে Interrogative Sentence এ modal verb কে Subject এর আগে বসাতে হয়।
- Present Indefinite tense এর Interrogative Sentence এ Subject এর আগে do/ does বসাতে হয়।
- Past Indefinite tense এর Interrogative Sentence এ Subject এর আগে did বসাতে হয়।
- অন্যান্য Tense এর Interrogative Sentence গঠন করতে হলে ঐ tense অনুসারে auxiliary verb গঠন করতে হয় এবং তাকে subject এর আগে বসাতে হয়।

Correct Sentence: Have you finished your homework?

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
১২.
She thinks they will not forget her birthday, _____?
  1. won't they
  2. will she
  3. will they
  4. is it
ব্যাখ্যা
• Complex sentence এ think/ believe/ know থাকলে tag question করার নিয়ম:
- Complex Sentence- এর main clause এ যদি sative verb (think/ believe/ know ইত্যাদি) থাকে তাহলে sub-ordinate clause অনুযায়ী tag question করতে হয়।

Complete Sentence: She thinks they will not forget her birthday, will they?

Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain, Live MCQ English Wizard.
১৩.
Which sentence below can be answerd in Yes/No type interrogative sentence?
  1. Are you coming to the party?
  2. What are you doing?
  3. Where is your book?
  4. How are you?
ব্যাখ্যা
Interrogative Sentence
- যে Sentence দ্বারা একটি প্রশ্ন বুঝায় তাকে Interrogative Sentence বলে।
- An Interrogative Sentence is a sentence which asks a question.
Structure: Wh-word + Auxiliary Verb + Subject + Main Verb + ext. + question mark (?).

উল্লিখিত অপশন সবগুলোই Interrogative Sentence.
- যার মধ্যে অপশন (ক) "Are you coming to the party?" এর উত্তর yes/ no তে দেয়া যায়।
- কারণ, এর অর্থ হিসেবে এখানে জিজ্ঞেস করা হচ্ছে "তুমি কি অনুষ্ঠানে আসবে?" যার উত্তরে yes/ no ব্যবহার করা যায়।

- বাকি তিনটা অপশনগুলো yes/ no তে হয় না। উত্তর দিতে হয় তথ্য বা বর্ণনা দিয়ে।

Correct Sentence: Are you coming to the party?

Source: A Passage To The English Language, S. M. Zakir Hussain.
১৪.
He said to me, "Bring me a glass of water." (make it indirect)
  1. He proposed me to bring him a glass of water.
  2. He asked me to bring him glass of water.
  3. He requested me to bring him a glass of water.
  4. He suggested me to bring him a glass of water.
ব্যাখ্যা
Imperative sentence এর Direct speech কে Indirect speech এ রূপান্তর এর নিয়ম:
- Subject + request/ order/advice /beg /forbid বসে।
- object বসে।
- to + reported speech এর মুল verb থাকে শেষ পর্যন্ত বসবে।
- reported verb- টি অনুরোধ বুঝালে request, আদেশ বুঝালে order/ command, উপদেশ বুঝালে advise, অন্যথায় tell দ্বারা পরিবর্তিত হবে।

Direct: He said to me, "Bring me a glass of water."
Indirect: He requested me to bring him a glass of water.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৫.
Which one is an optative sentence?
  1. I can't believe you said that.
  2. Wish you a speedy recovery.
  3. Kindly give me a glass of water.
  4. Fie! You are a liar.
ব্যাখ্যা
• "Wish you a speedy recovery." It is an Optative Sentence.

• Optative Sentence:
- মনের ইচ্ছা বা প্রার্থনা বুঝালে তা Optative Sentence.
- Sentence এর প্রথমে May/ Wish verb টি বসে।
- যার জন্য কামনা করা হয় তার Noun বা Pronoun form বসে।
- যে কাজটি করা হবে বলে কামনা করা হচ্ছে (bare infinitive; s/es/ing/ed ছাড়া) বসে।
- প্রয়োজনীয় Word যুক্ত করে Sentence শেষ করা। যেমন:
- "Wish her good luck for the competition."

- অনেক সময় May/ Wish উহ্য থাকে। যেমন:
- Long live the king.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৬.
Identify the exclamatory sentence among the following.
  1. Stop writing.
  2. How interesting the poem is!
  3. Are you coming with us?
  4. I love to read books.
ব্যাখ্যা
Correct answer: How interesting the poem is!

Exclamatory Sentence:
- যে sentence-এ বক্তার মনের আকস্মিক আবেগ-দুঃখ, রাগ, বিস্ময়, সুখ ইত্যাদি- সক্রিয়ভাবে প্রকাশ পায় তাকে Exclamatory Sentence বলে। 
- An exclamatory sentence is a sentence which expresses a sudden emotion or strong feeling of human mind.

Exclamatory Sentence এ,
- মানব মনের আকস্মিক আবেগ প্রকাশ করে।
- Verb এর আগে subject বসে।
- বাক্যটির শেষে একটি note of exclamation বা বিস্ময়বোধক চিহ্ন (!) ব্যবহৃত হয় ।
- বাক্যটি What এবং How দিয়ে শুরু হয়।
- What দিয়ে Exclamatory Sentence শুরু হলে What এর পর 'a' বা 'an' বসে।

More Examples of Exclamatory Sentences:
- How fine the picture is!
- What a big ant it is!
- What a talented musician he is!

Other options:
ক) Stop writing. → This is an imperative sentence (a command).
গ) Are you coming with us? → This is an interrogative sentence (a question).
ঘ) I love to read books. → This is an assertive sentence (a statement).

Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain.
১৭.
Anas said, "I shall try my best to win." (make it indirect)
  1. Anas said that he will try his best to win.
  2. Anas requested that he would try his best to win.
  3. Anas said that he would try his best to win.
  4. Anas said that he would to be trying his best to win.
ব্যাখ্যা
• Direct Speech এ Reported Verb টি Past Tense হলে Indirect Speech এ রূপান্তরের নিয়ম:
- Reporting Speech এর Subject বসে।
- Reporting Verb say/ said, tell/ told বসবে। (যদি থাকে)
- Inverted Comma উঠে গিয়ে that বসে।
- Reported Speech এর Subject/ Person অনুসারে পরিবর্তন হবে।
- Future Tense এর Will/ Shall এর পরিবর্তে Would ব্যবহার করা হয়।
- বাকী অংশ বসে।

Direct: Anas said, "I shall try my best to win."
Indirect: Anas said that he would try his best to win.

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.
১৮.
Somebody has already called you, ____?
  1. hasn't he
  2. haven't they
  3. has he
  4. have they
ব্যাখ্যা
• Statement টি affirmative হলে, এবং তার subject হিসেবে everyone, everybody, somebody (কেউ, কোন একজন), someone এদের যে কোন একটি ব্যবহার করা হলে tag এ not ব্যবহার হবে।
- Tag question এর subject হিসেবে they বসবে।
- Statement positive হলে tag question টি Negative হবে।

Complete Sentence: Somebody has already called you, haven't they?

Source: A Passage to the English Language, S. M. Zakir Hussain.
১৯.
We'd go swimming every day, _____?
  1. would we
  2. hadn't we
  3. wouldn't they
  4. wouldn't we
ব্যাখ্যা
Correct answer: We'd go swimming every day, wouldn't we?

Tag question করার নিয়ম:
- Tag question ব্যবহার করা হয় উক্তিটি সত্য না মিথ্যা তা নিশ্চিত করার জন্য।
- Statement positive হলে tag question টি negative হবে।
- Subject ও tense অনুসারে auxiliary verb দ্বারা tag question হয়।

- যদি subject এরপর 'd থাকে অর্থাৎ, verb টি base form এ আসে, তাহলে এটিকে model auxiliary হিসেবে would ধরতে হবে।
Example: If he knew about the surprise, he'd be excited, wouldn't he?

- তবে 'd এরপরের verb টি যদি past participle form এ থাকে তাহলে তাকে past perfect tense এর had হিসেবে ধরতে হবে।
Example: I'd reached there in time, hadn't I?

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.