পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাPSCতারিখ১ ডিসেম্বর, ২০২২সময়40 minutes
মোট প্রশ্ন৭০
সিলেবাস
সড়ক ও জনপথ অধিদপ্তর পদের নাম: কার্য-সহকারী পদ (গ্রেড-১৬) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৮.১০.২০২২ Exam Taker: বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

PSC · ১ ডিসেম্বর, ২০২২ · ৬৯ প্রশ্ন

.
x = -1 হলে, x3 + 2x2 - 1 এর মান কোনটি?
  1. ক) - 4
  2. খ) - 2
  3. গ) 0
  4. ঘ) 2
ব্যাখ্যা
x = -1 হলে, x3 + 2x2 -1 এর মান কোনটি?

প্রশ্ন :
দেয়া আছে,
x = -1

প্রদত্ত রাশি = x3 + 2x2 - 1
                = (- 1)3 + 2(- 1)2  - 1
               = - 1 + 2 - 1
              = 2 - 2
              = 0
.
Log2(1/2) এর মান কত?
  1. ক) 2
  2. খ) - 3
  3. গ) - 1
  4. ঘ) - 2
ব্যাখ্যা
প্রশ্ন: Log2(1/2) এর মান কত?

সমাধান: 
Log2(1/2)
= log22-1
= - 1log22
= - 1 . 1
=  - 1
.
একটি ছাতা ৩৭৮ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় ৪৫০ টাকায় বিক্রয় করলে তার তিনগুণ লাভ হয়। ছাতাটির ক্রয় মূল্য কত?
  1. ক) ৩৯৬ টাকা
  2. খ) ৩৬৯ টাকা
  3. গ) ৬৯৩ টাকা
  4. ঘ) ৬৩৯ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ছাতা ৩৭৮ টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় ৪৫০ টাকায় বিক্রয় করলে তার তিনগুণ লাভ হয়। ছাতাটির ক্রয় মূল্য কত?

সমাধান: 
ধরি
৩৭৮ টাকায় বিক্রয় করলে ক টাকা ক্ষতি হয়
ক্রয়মূল্য = ৩৭৮ + ক  টাকা

আবার
৪৫০ টাকায় বিক্রয় করলে লাভ হয় = ৩ক  টাকা
ক্রয়মূল্য = ৪৫০ - ৩ক টাকা

শর্তমতে,
৩৭৮ + ক = ৪৫০ - ৩ক
 ক + ৩ক = ৪৫০ - ৩৭৮ 
৪ক = ৭২
ক = ৭২/৪
∴  ক  = ১৮ 

তাহলে ক্রয়মূল্য = ৩৭৮ + ১৮ = ৩৯৬ টাকা
.
কোন সংখ্যার ৪০ শতাংশ ও ১০ শতাংশের মধ্যে পার্থক্য ৫.১?
  1. ক) ৯
  2. খ) ১২
  3. গ) ১৫
  4. ঘ) ১৭
ব্যাখ্যা
প্রশ্ন: কোন সংখ্যার ৪০ শতাংশ ও ১০ শতাংশের মধ্যে পার্থক্য ৫.১?

সমাধান: 
মনেকরি,
সংখ্যাটি = ক 
প্রশ্নমতে,
(ক এর ৪০%) - (ক এর ১০%) = ৫.১
(৪০ক/১০০) - (১০ক/১০০) = ৫.১ 
(২ক/৫) - (ক/১০) = ৫.১
(৪ক - ক)/১০ = ৫.১
৩ক/১০ = ৫.১
৩ক = ৫.১ × ১০
ক = (৫.১ × ১০)/৩ 
ক = ১৭
.
দুটি নলদ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ও ১৫ ঘন্টায় পানি পূর্ণ হয়। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?
  1. ক) ৬ ঘণ্টায়
  2. খ) ৩ ঘণ্টায়
  3. গ) ৪ ঘণ্টায়
  4. ঘ) ৫ ঘণ্টায়
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি নলদ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে ১০ ও ১৫ ঘন্টায় পানি পূর্ণ হয়। নল দুটি একত্রে খোলা রাখলে চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে?

সমাধান: 
১০ ঘণ্টায় পূর্ণ হয় ১ টি চৌবাচ্চাটির ১ অংশ 
১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চার ১/১০ অংশ 

১৫ ঘণ্টায় পূর্ণ হয় ১ টি চৌবাচ্চাটির ১ অংশ 
১ ঘণ্টায় পূর্ণ হয় চৌবাচ্চার ১/১৫ অংশ

দুইটি নল দ্বারা একত্রে ১ ঘণ্টায় পূর্ণ হয় (১/১০) + (১/১৫) অংশ
=(৩ + ২)/৩০ অংশ
= ৫/৩০ অংশ
= ১/৬ অংশ

দুইটি নল দ্বারা
১/৬ অংশ পূর্ণ হয় ১ ঘণ্টায় 
১ অংশ বা সম্পূর্ণ  পূর্ণ হয় (১ × ৬)/১  = ৬ ঘণ্টায়
.
-5, p, q, 16 সমান্তর অনুক্রমে থাকলে p ও qএর মান হবে যথাক্রমে-
  1. ক) - 2, 9
  2. খ) 2, 9
  3. গ) -2, -9
  4. ঘ) 2, -9
ব্যাখ্যা
প্রশ্ন:  - 5, p, q, 16 সমান্তর অনুক্রমে থাকলে p ও q এর মান হবে যথাক্রমে-

সমাধান: 
এখানে,
১ম পদ a = - 5
সাধারণ অন্তর d 

এখন 
৪র্থ পদ = a + (4 - 1)d
16 =  - 5 + 3d
16 + 5 = 3d
21 = 3d
d = 7

২য় পদ p = a + (2 - 1)d = - 5 + 7 = 2
৩য় পদ q = a + (3 - 1)d = - 5 + 2× 7 = - 5 + 14 = 9
.
কোন বৃত্তের 10 সে.মি. দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে 12 সে.মি. দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার?
  1. ক) 13 সে.মি.
  2. খ) 14.4 সে.মি.
  3. গ) 15 সে.মি.
  4. ঘ) 9 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বৃত্তের 10 সে.মি. দীর্ঘ একটি জ্যা কেন্দ্র হতে 12 সে.মি. দূরে অবস্থিত। বৃত্তটির ব্যাসার্ধ কত সেন্টিমিটার?

সমাধান: 
বৃত্তটির জ্যা AB = 10 সে.মি.;
বৃত্তটির কেন্দ্র O হতে জ্যা AB এর উপর অঙ্কিত লম্ব OC = 12 সে.মি.;
বৃত্তটির ব্যাসার্ধ OB = ?
বৃত্তের কেন্দ্র হতে যেকোনো জ্যা এর উপর অঙ্কিত লম্ব উক্ত জ্যাকে সমদ্বিখণ্ডিত করে।
সুতরাং BC = 10/2 = 5 সেমি।
এখন OCB সমকোণী ত্রিভুজ হতে, OB = √(OC2 + BC2)
= √(122 + 52)
= √(144 + 25)
= √169
= 13 সে.মি.
.
নলাকার বস্তুর আয়তন মাপার সূত্র কোনটি? যেখানে, r = ব্যাসার্ধ, h = দৈর্ঘ্য
  1. ক) V = 4πrh
  2. খ) V = πr2h
  3. গ) V = 4πhr
  4. ঘ) V = 2πr2h
ব্যাখ্যা
নলাকার বস্তুর উচ্চতা h একক ও ব্যাসার্ধ r একক হলে,
নলাকার বস্তুর আয়তন = πr2h ঘন একক
.
দুটি ত্রিভুজের মধ্যে কোন উপাদানগুলো সমান হলেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে?
  1. ক) দুটি বাহু ও এককোণ
  2. খ) একবাহু ও দুই কোণ
  3. গ) তিনটি বাহু
  4. ঘ) তিনটি কোণ
ব্যাখ্যা
সমাধান:
- দুইটি ত্রিভুজের তিনটি কোণ যথাক্রমে সমান হলেও ত্রিভুজ দুইটি সর্বসম নাও হতে পারে।
-তিনটি কোণ সমান হলে তাকে সদৃশকোণী ত্রিভুজ বলে।
১০.
3.7 মিটার প্রস্থ বিশিষ্ট এক কিলোমিটার সড়ক সার্ফেসের ক্ষেত্রফল কত?
  1. ক) 370 বর্গমিটার
  2. খ) 370 বর্গগজ
  3. গ) 3700 বর্গমিটার
  4. ঘ) 37 বর্গকিলোমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: 3.7 মিটার প্রস্থ বিশিষ্ট এক কিলোমিটার সড়ক সার্ফেসের ক্ষেত্রফল কত?

সমাধান: 
প্রস্থ = 3.7 মিটার
দৈর্ঘ্য = 1 কিলোমিটার = 1000 মিটার 

ক্ষেত্রফল = (3.7 × 1000) মিটার = 3700 মিটার 
১১.
২/৩, ৪/৫, ৬/৭, ৭/৯ ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বড়? 
  1. ক) ২/৩
  2. খ) ৪/৫
  3. গ) ৬/৭
  4. ঘ) ৭/৯
ব্যাখ্যা
প্রশ্ন: ২/৩, ৪/৫, ৬/৭, ৭/৯ ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বড়? 

সমাধান:
২/৩ = ০.৬৭
৪/৫ = ০.৮০
৬/৭ = ০.৮৫৭
৭/৯  = ০.৭৭৭
১২.
০.০১ এর বর্গমূল নিচের কোনটি?
  1. ক) ০.০০১
  2. খ) ০.১
  3. গ) ০.০০০১
  4. ঘ) ০.০০০০১
ব্যাখ্যা
প্রশ্ন: ০.০১ এর বর্গমূল নিচের কোনটি? 

সমাধান: 
০.০১ এর বর্গমূল = √০.০১ = ০.১
১৩.
a - b = 4 এবং ab = 60 হলে, a + b এর মান কত?
  1. ক) 15
  2. খ) 16
  3. গ) 136
  4. ঘ) 256
ব্যাখ্যা
প্রশ্ন: a - b = 4 এবং ab = 60 হলে, a + b এর মান কত?

সমাধান: 
a - b = 4
ab = 60 

আমরা জানি 
(a + b)2 =(a - b)2 + 4ab
(a + b)2= 42 + 4 × 60
(a + b)2 = 16 + 240
(a + b)2 = 256
(a + b) = √256
(a + b) = 16
১৪.
2a ও 6b এর সংখ্যা সহগগুলোর গ.সা.গু কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) ab
  4. ঘ) 6ab
ব্যাখ্যা
প্রশ্ন: 2a ও 6b এর সংখ্যা সহগগুলোর গ.সা.গু কত?

সমাধান: 
a সংখ্যা সহগ = 2
b সংখ্যা সহগ = 6
2, 6 এর গ.সা.গু  = 2 
১৫.
বাক্যের মৌলিক উপাদান কোনটি?
  1. ক) বর্ণ
  2. খ) ভাব
  3. গ) ধ্বনি
  4. ঘ) শব্দ
ব্যাখ্যা

• বাক্যের মূল/মৌলিক উপাদান ধ্বনি/শব্দ এবং ভাষার মূল উপকরণ বাক্য।
- বাক্যের মৌলিক উপাদান কথাটা উল্লেখ থাকলেই উত্তর হবে- শব্দ।

---------------
- এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে বাক্য বলে।
- বাক্য দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয়।
- বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে পদ বলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।

১৬.
`হংস’ কোন ধরণের শব্দ?
  1. ক) তৎসম
  2. খ) তদ্ভব
  3. গ) দেশী
  4. ঘ) বিদেশী
ব্যাখ্যা
`হংস’ তৎসম শব্দের উদাহরণ। 

তৎসম শব্দ: প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলােকে তৎসম শব্দ বলে। যথা: পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ। সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়। যথা: অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।

হংস (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = √হন্‌+স
অর্থ: লীলায়িত ভঙ্গিতে হেলেদুলে চলে এমন চওড়া ও ভোঁতা চঞ্চূ ও দীর্ঘ কণ্ঠবিশিষ্ট সাদা ধূসর প্রভৃতি বর্ণের লিপ্তপদ উভচর পাখি, হাঁস। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১৭.
উপসর্গের কাজ কী?
  1. ক) বর্ণ সংরক্ষণ
  2. খ) ভাবের পার্থক্য নিরুপণ
  3. গ) যতি সংস্থাপন
  4. ঘ) নতুন শব্দ গঠন
ব্যাখ্যা
• যেসব অর্থহীন শব্দাংশ অন্য শব্দের শুরুতে বসে নতুন শব্দ গঠন করে, সেগুলােকে উপসর্গ বলে।
- অজানা (অ+জানা), অভিযােগ (অভিযােগ), বেতার (বে+তার) প্রভৃতি শব্দের ‘অ’, ‘অভি’, ‘বে’ হলাে উপসর্গ।
- উপসর্গের কাজ নতুন শব্দ তৈরি করা উপসর্গের কাজ। 
- উপসর্গের নিজের অর্থ নেই; কিন্তু নতুন নতুন অর্থবােধক শব্দ তৈরিতে উপসর্গ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- এজন্য বলা হয় – উপসর্গের অর্থ নেই, কিন্তু অর্থের দ্যোতনা তৈরি করার ক্ষমতা আছে।
- বাংলা ভাষায় অর্ধশতাধিক উপসর্গ রয়েছে।
- নতুন শব্দ তৈরি করা উপসর্গের কাজ। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
১৮.
ক্রিয়পদের মূল অংশকে কী বলে?
  1. ক) বিভক্তি
  2. খ) কারক
  3. গ) ধাতু
  4. ঘ) প্রত্যয়
ব্যাখ্যা
• ক্রিয়ার মূল অংশকে বলা হয় ধাতু।
- ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুটো অংশ পাওয়া যায়- একটি ধাতু বা ক্রিয়ামূল অপরটি ক্রিয়াবিভক্তি।
- ক্রিয়াপদ থেকে ক্রিয়াবিভক্তি বাদ দিলে যা থাকে তা-ই হলাে ধাতু।
- অর্থাৎ ক্রিয়ামুলের আরেক নাম ধাতু।
- ড. এনামুল হক এ প্রসঙ্গে বলেন, ‘ক্রিয়াপদের যে অবিভাজ্য অংশ এর অন্তর্নিহিত মূল ভাবটির দ্যোতনা করে তাকে ধাতু বলে। 
- ক্রিয়ামূলকে বা ধাতুকে আবার প্রকৃতিও বলা হয়। ক্রিয়ার মূল বা ধাতু বােঝাতে (√) চিহ্ন ব্যবহার করা হয়।

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৯.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) শারীরীক
  2. খ) শারীরিক
  3. গ) শারিরিক
  4. ঘ) শারিরীক
ব্যাখ্যা
শুদ্ধ বানান = শারীরিক

শারীরিক (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = শরীর+ইক
অর্থ: শরীর বিষয়ক। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২০.
‘সমাস’ শব্দের অর্থ কী?
  1. ক) সংশ্লেষণ
  2. খ) বিশ্লেষণ
  3. গ) সংক্ষেপণ
  4. ঘ) সংযোজন
ব্যাখ্যা
• 'সমাস' শব্দের অর্থ সংক্ষেপ, মিলন ও একাধিক পদের একপদীকরণ।
- অর্থ সম্বন্ধ আছে এমন একাধিক শব্দের এক সঙ্গে যুক্ত হয়ে একটি বড় শব্দ গঠনের প্রক্রিয়াকে সমাস বলে।
- সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ) এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান
২১.
কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ
  1. ক) সিংহাসন
  2. খ) ভাই-বোন
  3. গ) কানাকানি
  4. ঘ) গাছপাকা
ব্যাখ্যা
দ্বন্দ্ব সমাস:
দ্বন্দ্ব সমাসে পূর্বপদ ও পরপদ উভয় পদের অর্থের সমান প্রাধান্য থাকে।
যেমন – ‘সােনা-রুপা সমস্তপদের ব্যাসবাক্য ‘সােনা ও রুপা।
- দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে সমজাতীয়, বিপরীত ও অনুরূপ শব্দের সংযােগ ঘটে।
যেমন – মা ও বাবা = মা-বাবা, স্বর্গ ও নরক = স্বর্গ-নরক, জমা ও খরচ = জমাখরচ।
অনুরূপভাবে, ভাই ও বোন = ভাই-বোন। 

অন্যদিকে, 
সিংহ চিহ্নিত আসন=সিংহাসন = (মধ্যপদলোপী কর্মধারয়)
কানে কানে যে কথা = কানাকানি হলো (ব্যাতিহার বহুব্রীহি সমাস)।
গাছে পাকা = গাছপাকা (তৎপুরুষ সমাস)। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
২২.
কারক কত প্রকার?
  1. ক) চার প্রকার
  2. খ) পাঁচ প্রকার
  3. গ) ছয় প্রকার
  4. ঘ) সোত প্রকার
ব্যাখ্যা
• ক্রিয়ার সঙ্গে বাক্যের বিশেষ্য ও সর্বনামের যে সম্পর্ক, তাকে কারক বলে। কারক সম্পর্ক বোঝাতে বিশেষ্য ও সর্বনামের সঙ্গে সাধারণত বিভক্তি ও অনুসর্গ যুক্ত হয়ে থাকে।
কারক সাধারনত ছয় প্রকার।
- কর্তা কারক,
- কর্ম কারক,
- করণ কারক,
- অপাদান কারক,
- অধিকরন কারক ও
- সম্বন্ধ কারক।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
২৩.
নিচের কোনটি বিভক্তি নয়?
  1. ক) দ্বারা
  2. খ) থেকে
  3. গ) চেয়ে
  4. ঘ) পর্যন্ত
ব্যাখ্যা
• দ্বারা, থেকে, চেয়ে = বিভক্তির উদাহরণ। 
কিন্তু, পর্যন্ত = অনুসর্গের উদাহরণ। 

• বাংলা বিভক্তি মোট ৭ (সাত) প্রকার।
যথা - প্রথমা (০, অ, এ, তে, য়),
দ্বিতীয়া (কে, রে),
তৃতীয়া (দ্বারা, দিয়া, কর্তৃক),
চতুর্থী (কে, রে),
পঞ্চমী (হতে, থেকে, চেয়ে),
ষষ্ঠী (র, এর), এবং
সপ্তমী (এ, য়, তে)। 

• যেসব শব্দ কোনাে শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করে, সেসব শব্দকে অনুসর্গ বলে। যেমন -
সে কাজ ছাড়া কিছুই বােঝে না।- এই বাক্যে 'ছাড়া' একটি অনুসর্গ।
কোন পর্যন্ত পড়েছ? - এই বাক্যে 'পর্যন্ত' একটি অনুসর্গ।

• কয়েকটি অনুসর্গের উদাহরণ:
অপেক্ষা, অবধি, অভিমুখে, আগে, উপরে, করে, কর্তৃক, কাছে, কারণে, ছাড়া, জন্য, তরে, থেকে, দরুন, দিকে, দিয়ে, দ্বারা, ধরে, নাগাদ, নিচে, পর্যন্ত, পানে, পাশে, পিছনে, প্রতি, বদলে, বনাম, বরাবর, বাইরে, বাদে, বাবদ, বিনা, ব্যতীত, ভিতরে, মতাে, মধ্যে, মাঝে, লেগে, সঙ্গে,
সম্মুখে, সাথে, সামনে, হতে ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০১৯, ২০২২ সংস্করণ)।
২৪.
‘আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক’ কোন কারকে কোন বিভক্তি?
  1. ক) কর্মে ৬ষ্ঠী
  2. খ) করণে শূণ্য
  3. গ) অধিকরণে ৬ষ্ঠী
  4. ঘ) কর্তায় শূণ্য
ব্যাখ্যা
• ‘আমরা স্বাধীন বাংলাদেশের নাগরিক’ অধিকরণে ৬ষ্ঠী। 

• অধিকরণ কারক:
ক্রিয়ার আধারকে বলা হয় অধিকরণ কারক। আধার বলতে ক্রিয়া নিষ্পন্ন হওয়ার স্থান, কাল ও ভাবকে বােঝায়।
অর্থাৎ ক্রিয়া সম্পাদনের কাল এবং আধারকে বলা হয় অধিকরণ কারক।
বাক্যের ক্রিয়াপদকে কোথায়, কখন ও কোনাে বিষয় বােঝাতে অধিকরণ কারক হয়।
অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি অর্থাৎ এ, য়, তে ইত্যাদি বিভক্তি যুক্ত হয়।
যেমন- আধার (স্থান) : আমরা প্রতিদিন কলেজে যাই। কাল (সময়) সকালে সূর্য উঠবে।

• অধিকরণ কারকের উদাহরণ - 
- তিলে তৈল আছে - অধিকরণ কারকে ৭মী বিভক্তি 
- কাননে কুসুম কলি সকলি ফুটিল - অধিকরণ কারকে ৭মী বিভক্তি 
- শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে  - অধিকরণ কারকে শূন্য বিভক্তি
- পাতায় পাতায় পড়ে শিশির নিশির - অধিকরণ কারকে ৭মী বিভক্তি 
- বাংলাদেশ আমাদের জন্মভূমি - অধিকরণ কারকে শূন্য বিভক্তি
- বন্যেরা বনে সুন্দর - অধিকরণ কারকে ৭মী বিভক্তি 
- ছাদে পানি আছে - অধিকরণ কারকে ৭মী বিভক্তি 
- কপালের লিখন যায় না খণ্ডন - অধিকরণ কারকে ষষ্ঠী বিভক্তি

উৎস: মাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৫.
বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়?
  1. ক) বাক্যে সংকোচনের জন্য
  2. খ) বাক্যের অর্থ স্পষ্টীকরণের জন্য
  3. গ) বাক্যের সৌন্দার্য্যর জন্য
  4. ঘ) বাক্যকে অলংকৃত করার জন্য
ব্যাখ্যা
মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময়ে কম-বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয়, সেগুলোকে যতিচিহ্ন বলে। 
- বক্তব্যকে স্পষ্ট করতেও কিছু চিহ্ন ব্যবহৃত হয়। 
- যতিচিহ্নকে বিরাম চিহ্ন বা বিরিতি চিহ্নও বলে। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
২৬.
একটি আদর্শে বাক্যে কয়টি গুণ থাকা আবশ্যক?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা
ভাষার বিচারে একটি আদর্শ সার্থক বাক্যে ৩টি গুণ থাকা আবশ্যক।
যথা-
১. আকাঙ্ক্ষা,
২. আসত্তি এবং
৩. যোগ্যতা।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
২৭.
“সকল শিক্ষকগণ আজ উপস্থিত” বাক্যটি কোন দোষে দুষ্ট?
  1. ক) গুরুচন্ডালী
  2. খ) বাহুল্য দোষে
  3. গ) বিদেশী শব্দ দোষে
  4. ঘ) দুর্বোধাতা দোষে
ব্যাখ্যা
"সকল শিক্ষকগণ আজ উপস্থিত"- বাক্যটিতে বাহুল্য দোষ রয়েছে। 

• বাহুল্য দোষ:
প্রয়ােজনের অতিরিক্ত শব্দ ব্যবহার করলে বাক্যে বাহুল্য দোষ ঘটে এবং শব্দ তার যােগ্যতা গুণ হারিয়ে ফেলে।
• যেমন- সকল শিক্ষকগণ আজ উপস্থিত।
বাংলা ভাষায় একই বাক্যে দুইবার বহুবচন ব্যবহৃত হয় না।
দুইবার বহুবচন বাচক চিহ্ন বা শব্দ ব্যবহার করলে শব্দ বাহুল্য দোষে দুষ্ট হয়।
বাক্যটি হবে দেশের "সকল শিক্ষক আজ উপস্থিত" অথবা "শিক্ষকগণ আজ উপস্থিত"।

উৎস: উচ্চমাধ্যমিক বাংলা ২য় পত্র, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২৮.
‘বিপদ ও দুঃখ একই সঙ্গে আসে’ বাক্যটি-
  1. ক) সরল
  2. খ) জটিল
  3. গ) যৌগিক
  4. ঘ) মিশ্র
ব্যাখ্যা
• গঠনগত দিক থেকে বাক্যকে তিন ভাগে ভাগ করা যায়।
যেমন,
- সরল বাক্য,
- জটিল বাক্য,
- যৌগিক বাক্য।

• যৌগিক বাক্য: দুই বা ততোধিক স্বাধীন বাক্য যখন যোজকের মাধ্যমে যুক্ত হয়ে একটি বাক্যে পরিণত হয় তাকে যৌগিক বাক্য বলে।
যেমন-
- রহমত রাতে রুটি খায় আর রহিমা খায় ভাত।
- সে ঘর ঝাড়ু দিল, ঘর মুছল, তারপর পড়তে বসলো।
- বিপদ ও দুঃখ একসঙ্গে আসে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
২৯.
'অদ্য' শব্দটি কোন ভাষারীতির উদাহরণ?
  1. ক) চলিত
  2. খ) সাধু
  3. গ) প্রাকৃত
  4. ঘ) কোল
ব্যাখ্যা
'অদ্য' শব্দটি সাধু ভাষারীতির উদাহরণ। 

অদ্য (ক্রিয়াবিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
অর্থ: আজ, সম্প্রতি, এখন। 

সাধু রীতি
দাপ্তরিক কাজ, সাহিত্য রচনা, যোগাযোগ ও জ্ঞানচর্চার প্রয়োজনে লেখ্য বাংলা ভাষায় সাধু রীতির জন্ম হয়।উনিশ শতকের শুরুর দিকে সাধু রীতির বিকাশ ঘটে। প্রায় দুই শতাব্দী ধরে এই রীতি বাংলা লেখ্য ভাষার আদর্শ রীতি হিসেবে চালু থাকে।

সাধু রীতির সাধারণ বৈশিষ্ট্য:
(ক) সাধু রীতিতে ক্রিয়ারূপ দীর্ঘতর, যেমন ‘করা' ক্রিয়ার রূপ: করিতেছে, করিয়াছে, করিল, - করিলে, করিলাম, করিত, করিতেছিল, করিয়াছিল, করিব, করিবে, করিতে, করিয়া করিলে, করিবার।
(খ) সাধু রীতির বহু সর্বনামে ‘হ’-বর্ণ যুক্ত থাকে, যেমন – তাহারা, ইহাদের, যাহা, তাহা, উহা, কেহ ইত্যাদি।

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
৩০.
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
  1. ক) ছোটগল্প
  2. খ) নাটক
  3. গ) কাব্য
  4. ঘ) উপন্যাস
ব্যাখ্যা
• বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য।
- 'চর্যাপদ' বাংলা ভাষার প্রথম কাব্যগ্রন্থ/কবিতা সংকলন/ গানের সংকলন। যা বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন।
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ড. হরপ্রসাদ শাস্ত্রী ১৯০৭ সালে নেপালের রাজ দরবারের গ্রন্থাগার থেকে এটি আবিষ্কার করেন।
- চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কাহ্নপা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৩১.
চর্যাপদ- কোন ছন্দে লেখা?
  1. ক) অক্ষরবৃত্ত
  2. খ) মাত্রাবৃত্ত
  3. গ) স্বরবৃত্ত
  4. ঘ) অমিত্রাক্ষর ছন্দ
ব্যাখ্যা
• চর্যাপদ প্রাচীন কোন ছন্দে রচিত তা নিয়ে বিভিন্ন মতভেদ রয়েছে।
- চর্যাপদের ছন্দে সংস্কৃত পজঝটিকা ছন্দের প্রভাব রয়েছে। পজঝটিকা ছন্দের প্রতিটি চরণে ষোল মাত্রার, চরণে চার পর্ব, চার মাত্রা।
- আবার শৌরসেনী প্রাকৃত প্রভাবিত মাত্রাপ্রধান পদাকুলক ছন্দের সঙ্গেও চর্যার ছন্দের মিল রয়েছে।
- পদাকুল ছন্দের চরণও ষোল মাত্রার, প্রতিটি চরণে চার পর্ব, আর প্রতি পর্বে চার মাত্রা।
- চর্যাপদের ছন্দ মাত্রাবৃত্ত রীতিতে হলেও মাত্রাবৃত্তের  বর্তমান সুনির্দিষ্ট গণনা পদ্ধতি এতে মানা হয় নি।
- তবে আধুনিক ছন্দের বিচারে এটি মাত্রাবৃত্ত ছন্দের অধীনে বিবেচ্য।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম ও বাংলা ভাষা ও জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর। 
৩২.
‘বীরবলের হালখাতা’ গ্রন্থটি কোন ধরণের রচনা?
  1. ক) কাব্য
  2. খ) নাটক
  3. গ) উপন্যাস
  4. ঘ) প্রবন্ধ
ব্যাখ্যা
• বাংলা সাহিত্যে চলিত ভাষার প্রবর্তক ও বিদ্রূপাত্মক প্রাবন্ধিক হিসেবে পরিচিত প্রমথ চৌধুরী।
• তিনি 'বীরবল' ছদ্মনাম ব্যবহার করে অনেক রচনা প্রকাশ করেন।
• তাঁকে বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক বলা হয়।
• 'বীরবলের হালখাতা' তাঁর রচিত প্রথম চলিত রীতির গদ্য রচনা।
• তিনি মাসিক সবুজপত্র (১৯১৪) পত্রিকা সম্পাদনা করতেন।

• তাঁর রচিত প্রবন্ধগ্রন্থঃ
- তেল নুন লকড়ি,
- বীরবলের হালখাতা,
- নানা কথা,
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- নানাচর্চা,
- প্রবন্ধ সংগ্রহ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৩.
শরৎচন্দ্রের প্রথম উপন্যাস কোনটি?
  1. ক) বড় দিদি
  2. খ) বিন্দুর ছেলে
  3. গ) রামের সুমতি
  4. ঘ) বৈকুণ্ঠের উইল
ব্যাখ্যা
• অপরাজেয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম মুদ্রিত উপন্যাস 'বড়দিদি'
- সরলা দেবী সম্পাদিত 'ভারতী' পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
- প্রথমে এর নাম ছিল 'শিশু'। 
- চরিত্র: সুরেন্দ্রনাথ, ব্রজরাজ, মাধবী, প্রমীলা। 
- বড়দিদি 'মাধবী'র নাম। 

অন্যদিকে, 
- রামের সুমতি, বিন্দুর ছেলে, বৈকুণ্ঠের উইল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৪.
রবীন্দ্রনাথ ঠাকুর ‘সোনার তরী’ কোথায় রচনা করেন?
  1. ক) শাহজাদপুর
  2. খ) শিলাইদহ
  3. গ) পতিসর
  4. ঘ) জোড়াসাঁকো
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত সোনার তরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত।
- রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থটি ১৮৯৪ সালে প্রকাশিত হয়। এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতা কুষ্টিয়ার শিলাইদহে বসে লেখা হয়েছে।

এই গ্রন্থের উল্লেখযোগ্য কবিতাগুলো হলো :
- সোনার তরী,
- বিম্ববতী,
- বর্ষাযাপন,
- সুপ্তোত্থিতা,
- হিং টিং ছট,
- বসুন্ধরা,
- নিরুদ্দেশ যাত্রা।

উৎস: সোনার তরী, রবীন্দ্রনাথ ঠাকুর।
৩৫.
Beggars can not be choosers- এ বাক্যের অর্থ?
  1. ক) ভিক্ষার চাল মোটা
  2. খ) ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া
  3. গ) ভিক্ষার চাল সরু
  4. ঘ) ভিক্ষাবৃত্তি ভাল নয়
ব্যাখ্যা
• Beggars can not be choosers.
- এ বাক্যের অর্থ - ভিক্ষার চাল কাঁড়া আর আকাঁড়া
৩৬.
Two Heads are better than one - এ বাক্যটির ভাবার্থ কোনটি?
  1. ক) Comprehension
  2. খ) Correction
  3. গ) Compromise
  4. ঘ) Consultation
ব্যাখ্যা
• Two heads are better than one (idiom) 
—used to say that it is easier for two people who help each other to solve a problem than it is for one person to solve a problem alone. 
• এ বাক্যটির ভাবার্থ: দশে মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ।
- তাই, অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর  Consultation.
৩৭.
Rahim said to me, "what is your name?” - make it to indirect ‍speech.
  1. ক) Rahim asked what was my name.
  2. খ) Rahim asked you your name.
  3. গ) What my name is, Rahim asked.
  4. ঘ) Rahim asked me what my name was.
ব্যাখ্যা
• Reported speech এ যদি Interrogative Pronoun (Who, Whom, Whose, What, Which ইত্যাদি) বা Interrogative Adverb (Why, Where, How, Where ইত্যাদি) থাকে। 
- এক্ষেত্রে বাক্যটি Assertive form এ হবে।
- বাক্যটির গঠনপ্রণালি:  Subject + ask + object + Interrogative Pronoun/ Interrogative Adverb + Reported Speech এর  Subject + Verb + Extension.
- উক্ত বাক্যটিতে Reported speech টি Present Indefinite Tense ব্যবহার হয়েছে।
- তাই, Indirect বাক্যে  Past Indefinite Tense হবে।
Direct: Rahim said to me, "what is your name?”
Indirect: Rahim asked me what my name was.
৩৮.
The Roads of Dhaka are wider ...... (Fill in the gap)
  1. ক) then Jamalpur
  2. খ) than Jamalpur
  3. গ) than those of Jamalpur
  4. ঘ) than those at Jamalpur
ব্যাখ্যা
• উক্ত বাক্যে ঢাকাকে তুলনা না করে ঢাকার 'roads' কে তুলনা করে।
- তাই, জামালপুরের রাস্তাকে তুলনা করতে than those of বসবে।
৩৯.
Which one is a common gender?
  1. ক) Teacher
  2. খ) Book
  3. গ) Boy
  4. ঘ) Madam
ব্যাখ্যা
Teacher শব্দটি common gender.
- Book শব্দটি neuter gender.
- Boy শব্দটি masculine gender.
- Madam শব্দটি feminine gender.
৪০.
What is the Passive voice of 'Who did this?'
  1. ক) By whom this has been done?
  2. খ) Whom did this?
  3. গ) By whom was this done?
  4. ঘ) Who has done this?
ব্যাখ্যা
• Who যুক্ত Interrogative Sentence কে Active Voice থেকে Passive Voice করার নিয়ম:
- Who এর পরিবর্তে By whom হবে।
- Tense অনুসারে Verb এর পরিবর্তন হবে।
- উক্ত বাক্যে Past Indefinite Tense ব্যবহার হয়েছে।
- তাই, সঠিক উত্তর By whom was this done?
৪১.
One should be careful about ______ duty. (Fill in the gap)
  1. ক) one's
  2. খ) the
  3. গ) his
  4. ঘ) their
ব্যাখ্যা
• বাক্যে Subject হিসাবে One বসলে এর Possessive Adjective হিসাবে one's হবে।
- One should be careful about one's duty.
৪২.
Which is the correct information?
  1. ক) Padma is longest Bridge in Bangladesh.
  2. খ) The Padma is the longest Bridge in Bangladesh.
  3. গ) The Padma longer Bridge in Bangladesh.
  4. ঘ) The Padma is larger Bridge in Bangladesh.
ব্যাখ্যা
• নদীর নামের আগে Article The হয়।
- Superlative degree এর আগে Article The হয়।
- সুতরাং, সঠিক উত্তর The Padma is the longest Bridge in Bangladesh.
৪৩.
Which is the detailed E-mail address below?
  1. ক) Fatima yahoo.com
  2. খ) Fatima. yahoo.com
  3. গ) Fatima @com
  4. ঘ) Fatima@yahoo.com
ব্যাখ্যা
ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি৷
ই-মেইল ঠিকানায় দুটি অংশ থাকে। প্রথম অংশটি ব্যবহারকারীর পরিচিতি এবং দ্বিতীয় অংশটি হলো ডোমেইন নেইম।
যেমনঃ Fatima@yahoo.com
এখানে Fatima হলো ইউজারনেম এবং yahoo হলো ডোমেইন নেইম। 

ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়৷

উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি।
৪৪.
The girl said, “I _____ starve than beg.”
  1. ক) rather
  2. খ) would rather
  3. গ) better
  4. ঘ) would better
ব্যাখ্যা
• Would rather ......... than একটি থেকে অন্যটি ভালো অর্থে ব্যবহার হয়।
- Would rather এর পরে Verb এর Present form হয়।
- সুতরাং, সঠিক উত্তর The girl said, “I would rather starve than beg.”
৪৫.
He is ______ European.
  1. ক) the
  2. খ) a
  3. গ) an
  4. ঘ) none of them
ব্যাখ্যা
• শব্দের শুরুতে যদি Vowel থাকে এবং তা যদি ইউ (U) বা ওয়া (wa) এর মতো উচ্চারিত হয় তাহলে তারপূর্বে an না বসে a বসে।
- যেমন: a European, a uniform, a university, useful metal, a unique, a one-eyed man ইত্যাদি।
৪৬.
Choose the correctly spelt word.
  1. ক) Soverignty
  2. খ) Sovereignty
  3. গ) Sovereigninty
  4. ঘ) Soverianty
ব্যাখ্যা
• The correctly spelt word is Sovereignty.
Sovereignty (noun) সার্বভৌম ক্ষমতা।
৪৭.
"Swimming is a good exercise." Here, Swimming is-
  1. ক) Participle
  2. খ) Adjective
  3. গ) Gerund
  4. ঘ) Verbal noun
ব্যাখ্যা
• Verb + ing = Gerund 
- বাক্যে Subject হিসাবে gerund বসে।
- Swimming is a good exercise.
৪৮.
The idiom 'Bring the book' means -
  1. ক) book written by famous writer
  2. খ) rebuke
  3. গ) valueless person
  4. ঘ) none of the above
ব্যাখ্যা

'Bring the book' হিসেবে কোন idiom পাওয়া যায় না। তবে,

Bring someone to book
(idiom)
English Meaning: to punish someone and make that person explain their behaviour / bring someone to justice.
Bangla Meaning: শাস্তি দেওয়া এবং কৈফিয়ত চাওয়া / ন্যায় বিচারের মুখোমুখি করা

Ex. Sentence:
- He was brought to book for his misconduct.
- তার অসদাচরণের জন্য তাকে শাস্তির আওতায় আনা হয়েছে।

Rebuke -
English meaning: to speak angrily to someone because you disapprove of what they have said or done
Bangla meaning: তিরস্কার বা ভর্ৎসনা করা।

প্রশ্নে যেহেতু 'idiom' শব্দটি উল্লেখ করে প্রশ্ন করা হয়েছে তাই আমরা ধরে নিয়েছি প্রশ্নকর্তা ভুলক্রমে bring to book এর পরিবর্তে bring the book ব্যবহার করেছেন। আর অপশনও যেহেতু সে অনুসারে rebuke দেয়া আছে তাই সেটাকেই সঠিক উত্তর হিসেবে গ্রহণ করা হয়েছে।

৪৯.
What is the correct Passive form of "Does he speak English well"?
  1. ক) Is English spoke well?
  2. খ) Is English spoken by him?
  3. গ) Is English spoken well by him?
  4. ঘ) was English spoken well by him?
ব্যাখ্যা
• উক্ত বাক্যটিতে Present Indefinite Tense ব্যবহার হয়েছে।
-  Present Indefinite Tense যুক্ত Interrogative sentence কে Passive Voice করার নিয়ম:
- am/ is/ are + subject + মূল Verb এর Past Participle হবে।
- সুতরাং, সঠিক উত্তর Is English spoken well by him?
৫০.
What is called "The greatest show on earth"?
  1. ক) FIFA world cup
  2. খ) T20 world cup
  3. গ) World cup Cricket
  4. ঘ) Olympic games
ব্যাখ্যা
- আধুনিক অলিম্পিক গেমসের সূচনা হয় ১৮৯৬ সালে গ্রিসের এথেন্সে।
- ব্যারেন পিয়েরে দ্য ক্যুবার্তোর উদ্যোগে আধুনিক অলিম্পিক গেমসের প্রচলন হয়।
- এর আগে খ্রিস্টপূর্ব ৭৭৬ অব্দ থেকে ৩৯৩ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন গ্রিসে প্রাচীন অলিম্পিকের আসর অনুষ্ঠিত হতো।
- অলিম্পিক গেমস "The greatest show on earth" নামে পরিচিত। 
 
- সর্বশেষ ৩২তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ২০২১ সালের ২৩ জুলাই থেকে ৮ আগস্ট জাপানে অনুষ্ঠিত হয়।
- টোকিও-২০২০ অলিম্পিক গেমসের মাসকটের নাম হলো মিরাইতোয়া। জাপানি ভাষায় মিরাইতোয়া মানে হলো - চিরস্থায়ী ভবিষ্যৎ।
- টোকিও অলিম্পিক গেমসের পদক তালিকায় শীর্ষ ছিলো যুক্তরাষ্ট্র।
 
- ২০২৪ সালের ২৬ জুলাই থেকে ১১ আগস্ট ৩৩তম গ্রীষ্মকালীন অলিম্পিক গেমস ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হবে।

(তথ্যসূত্র: অলিম্পিক গেমস ওয়েবসাইট)
৫১.
“মেয়েটি হাসতে হাসতে ঘরে প্রবেশ করেলাে।” right translated form of this sentence in English is
  1. ক) The girl entered the room laughing.
  2. খ) The girl laughed the room.
  3. গ) The girl laughing entered the room.
  4. ঘ) The girl laughing entered into the room.
ব্যাখ্যা
• মেয়েটি হাসতে হাসতে ঘরে প্রবেশ করেলাে।
- এর সঠিক ইংরেজি অনুবাদ: The girl entered the room laughing.
৫২.
Fill in the blank with the right option - What would have happened if _________.
  1. ক) the road is broken
  2. খ) the road would break
  3. গ) the road had broken
  4. ঘ) the road had been broken
ব্যাখ্যা
• উক্ত বাক্যটি  3rd Conditional Sentence.
- 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)
- What would have happened if the road had broken.

• একটি Conditional sentence এ দুটি অংশ থাকে।
1. Condition বা শর্ত 2. Consequence বা ফলাফল।এ ধরনের বাক্যগুলোর সাধারণ structure হলো:
• Zero Conditional = If + Present + Present (shows scientific and general truth)
• 1st Conditional = If + Present + Future
• 2nd Conditional = If + Past Simple + Future in Past (S + would/might/could + Base Form of the Verb)
• 3rd Conditional = If + Past Perfect (had +V3) + Perfect Modal (S + would have/could have/might have + V3)
৫৩.
'Giant' is to 'dwarf', so 'Ocean' is to -
  1. ক) pond
  2. খ) Lake
  3. গ) Sea
  4. ঘ) River
ব্যাখ্যা
• Giant (দৈত্য; দানব) এর বিপরীতে Dwarf (বামন; ক্ষুদ্রাকৃতির মানব)।
• Ocean (মহাসমুদ্র) এর বিপরীতে Pond (পুকুর; ডোবা)।
৫৪.
Of the four words below, which one word is not similar?
  1. ক) Smuggle
  2. খ) Sell
  3. গ) Bribe
  4. ঘ) Cheat
ব্যাখ্যা
• Sell (verb) বিক্রয় করা; বেচা; বিপণন করা।

অন্যদিকে,
• Smuggle (verb) চোরাচালান করা।
• Bribe [noun] ঘুষ; উৎকোচ।
• Cheat (verb) ঠকানো; প্রতারণা করা।
- এ শব্দগুলো bad works বা অপকর্মের সাথে সম্পর্ক।
৫৫.
পদ্মা সেতু কবে উদ্ভোধন করা হয়?
  1. ক) ২৫শে জুন, ২০২২
  2. খ) ২৬শে জুন, ২০২২
  3. গ) ২৫শে মে, ২০২২
  4. ঘ) ২৬শে মে, ২০২২
ব্যাখ্যা
- ২৩ জুন, ২০২২ তারিখে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ১০০ টাকা মূল্যমানের স্মারক নোট প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।
- ২৫ জুন, ২০২২ তারিখে মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী ফলক ও বঙ্গবন্ধুর ম্যূরাল-১ উন্মোচনের মধ্য দিয়ে পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১০ টাকা মূল্যমানের একটি ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫০ টাকা মূল্যমানের চারটি স্মারকপত্র এবং ৫ টাকার একটি ডাটা কার্ড অবমুক্ত করেন।
- ২৬ জুন, ২০২২ তারিখে সকাল ৬টা থেকে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় পদ্মা সেতু।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
৫৬.
বাংলাদেশের রণ সঙ্গীতের রচয়িতা কে?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) শামসুর রহমান
  4. ঘ) আল মাহমুদ
ব্যাখ্যা
বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কাজী নজরুল ইসলাম।
- এটি তাঁর 'সন্ধ্যা' কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত।
- এটি ঢাকার 'নতুনের গান' শিরোনামে 'শিখা' পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ১৯২৮ সালে।
- পরে এর নাম হয় 'চল্ চল্ চল্'।
- বাংলাদেশের রণসংগীত 'চল্ চল্ চল্' কবিতার প্রথম ২১টি চরণ।

তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থ- অগ্নি-বীণা, সঞ্চিতা, সর্বহারা, ফণি-মনসা, সাম্যবাদী, জিঞ্জির, বিষের বাঁশি, দোলনচাঁপা, চন্দ্রবিন্দু, সিন্ধু হিন্দোল ইত্যাদি। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৫৭.
বাংলাদেশের বৃহত্তম স্থরবন্দর কোনটি?
  1. ক) বেনাপোল
  2. খ) হিলি
  3. গ) বাংলা বান্ধা
  4. ঘ) আখাউড়া
ব্যাখ্যা
- দেশের প্রধান ও বৃহত্তম স্থলবন্দর বেনাপোল
- এটি যশোর জেলায় অবস্থিত।
- ২য় বৃহত্তম স্থলবন্দর হলো দিনাজপুরের হিলি স্থলবন্দর।

উৎসঃ বাংলাপিডিয়া
৫৮.
দেশে প্রথম সুপার স্পেশালাইজড হাসপাতাল করে উদ্বোধন করা হয়?
  1. ক) ১৪ই সেপ্টেম্বর, ২০২২
  2. খ) ১৪ই অক্টোবর, ২০২২
  3. গ) ১৫ই সেপ্টেম্বর, ২০২২
  4. ঘ) ১৫ই অক্টোবর, ২০২২
ব্যাখ্যা
- দেশের প্রথম সেন্টার বেইসড সুপার স্পেশালাইজড হাসপাতালের উদ্বোধন করা হবে ১৪ সেপ্টেম্বর, ২০২২।
- এটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  (বিএসএমএমইউ) অধীন একটি প্রতিষ্ঠান। 
- এটি ঢাকার শাহবাগে অবস্থিত। 
 
উৎস: পত্রিকা রিপোর্ট 
৫৯.
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতু কোন জেলায় অবস্থিত?
  1. ক) বরিশাল
  2. খ) ঝালকাঠি
  3. গ) পিরোজপুর
  4. ঘ) বরগুনা
ব্যাখ্যা
• বরিশাল-খুলনা মহাসড়কে পিরোজপুরের কচা নদীর ওপর বেকুটিয়া পয়েন্টে নির্মিত ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব অষ্টম বাংলাদেশ চীন-মৈত্রী সেতু’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।   

তথ্যসূত্র:- লাইভ এমসিকিউ সাম্প্রতি সমাচার, অক্টোবর ২০২২।
৬০.
লিজ ট্রাস ‍যুক্তরাজ্যের কততম নারী প্রধানমন্ত্রী ছিল?
  1. ক) ১ম
  2. খ) ২য়
  3. গ) ৩য়
  4. ঘ) ৪র্থ
ব্যাখ্যা
- ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন লিজ ট্রাস।
- এর মাধ্যমে যুক্তরাজ্যের ইতিহাসে তৃতীয় নারী হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে যাচ্ছেন তিনি। 
- গত ৭ জুলাই কনজারভেটিভ পার্টির নেতা ও সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগের ঘোষণা দেন। 
- এরপরই শুরু হয় কনজারভেটিভ পার্টির নতুন নেতা ও নতুন প্রধানমন্ত্রী নির্বাচনের প্রক্রিয়া। 
- সর্বশেষ প্রক্রিয়ায় টিকে ছিলেন ভারতীয় বংশোদ্ভূদ ঋষি সুনাক এবং লিজ ট্রাস। এ প্রক্রিয়ায় কনজারভেটিভ পার্টির সদস্যরা ঋষি সুনাক এবং লিজ ট্রাজকে ভোট দেন।
- সব প্রক্রিয়া শেষে লিজ ট্রাস কনজারভেটিভ পার্টির নেতা এবং প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।
 
উৎস: দৈনিক ইনকিলাব 
৬১.
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী ১ম দেশ কোনটি?
  1. ক) ভুটান
  2. খ) ভারত
  3. গ) নেপাল
  4. ঘ) পোল্যান্ড
ব্যাখ্যা
- ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ ডিসেম্বর বাংলাদেশকে ভুটানের স্বীকৃতি প্রদানের আনুষ্ঠানিক খবর তারবার্তার মাধ্যমে মুজিবনগর সরকারের কাছে পৌঁছার কয়েক ঘণ্টা পর আর একটি তারবার্তার মাধ্যমে ভারত, বাংলাদেশকে দ্বিতীয় রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করে।
- ভুটান ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ই ডিসেম্বর অনুমান সকাল দশ ঘটিকায় এবং ভারত ১৯৭১ খ্রিষ্টাব্দের ৬ ডিসেম্বর সকাল অনুমান ১১.০০-১১.৩০ ঘটিকায় বাংলাদেশকে তারবার্তার মাধ্যমে স্বীকৃতি প্রদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অবগত করায়।
 
- বাংলাদেশকে বিভিন্ন দেশের স্বীকৃতি:
- প্রথম দেশ : ভুটান (৬ ডিসেম্বর ১৯৭১)
- দ্বিতীয় দেশ : ভারত (৬ ডিসেম্বর ১৯৭১)
- প্রথম ইউরোপীয় দেশ : পূর্ব জার্মানি (১১ জানু. ১৯৭২)
- প্রথম আফ্রিকান দেশ : সেনেগাল (১ ফেব্রুয়ারি ১৯৭২)
- প্রথম আরব মুসলিম দেশ : ইরাক (৮ জুলাই ১৯৭২)

সূত্র: পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট
৬২.
শেখ মুজিবুর রহমানকে কবে জেল হতে মুক্তি দেয়া হয়?
  1. ক) ১০ই জানুয়ারী ১৯৭২
  2. খ) ৮ই জানুয়ারী ১৯৭২
  3. গ) ১১ই জানুয়ারী ১৯৭২
  4. ঘ) ৯ই জানুয়ারী ১৯৭২
ব্যাখ্যা
- মুক্তিযুদ্ধে পরাজয়ের পর পাকিস্তান সরকার আন্তর্জাতিক চাপে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তি দানে বাধ্য হয়। 
- বঙ্গবন্ধু ৮ জানুয়ারি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে লন্ডন গমন করেন।
- সেখান থেকে দিল্লিতে কিছু সময় অবস্থান করে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু ঢাকায় আসেন।
- ১০ জানুয়ারিকে বঙ্গবন্ধুর ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ হিসেবে পালন করা হয়।

(তথ্যসূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী)
৬৩.
স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজনকে রাষ্ট্রীয় খেতাব প্রদান করা হয়?
  1. ক) ৬৭২ জনকে
  2. খ) ৬৭৬ জনকে
  3. গ) ৬৭৮ জনকে
  4. ঘ) ৬৭৪ জনকে
ব্যাখ্যা
- মুক্তিযুদ্ধে অসামান্য অবদান ও বীরত্বের জন্যে ১৯৭৩ সালের ১৫ ডিসেম্বর বঙ্গবন্ধু সরকার মোট ৬৭৬ জনকে চারটি বীরত্বসূচক খেতাব বা উপাধি প্রদান করে।
এগুলো হলো:
- সর্বোচ্চ খেতাব বীরশ্রেষ্ঠ : ৭জন
- দ্বিতীয় সর্বোচ্চ খেতাব বীরউত্তম : ৬৮ জন
- তৃতীয় সর্বোচ্চ খেতাব বীরবিক্রম : ১৭৫ জন
- চতুর্থ সর্বোচ্চ খেতাব বীরপ্রতীক : ৪২৬জন।
 
অপরদিকে,
- গত ৬ জুন ২০২১ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বঙ্গবন্ধু হত্যার চার আসামীর মুক্তিযুদ্ধে অবদানের জন্যে প্রদত্ত খেতাব বাতিল করে।
এরা হলেন:
- লে. কর্নেল শরিফুল হক ডালিম (বীর উত্তম)
- লে. কর্নেল নূর চৌধুরী (বীর বিক্রম)
- লে. এ এম রাশেদ চৌধুরী (বীর প্রতীক)
- নায়েক সুবেদার মোসলেম উদ্দিন খান (বীর প্রতীক)।

অর্থ্যাৎ, স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য বর্তমানে ৬৭২ জনের খেতাব বহাল রয়েছে।
এর মধ্য,
- বীরশ্রেষ্ঠ : ৭জন
- বীর উত্তম: ৬৭ জন
- বীরবিক্রম : ১৭৪ জন
- বীরপ্রতীক : ৪২৪ জন

(তথ্যসূত্র: বাংলাপিডিয়া এবং প্রথম আলো)
৬৪.
ইটের গাঁথুনির কাজের পূর্বে ইটকে কতক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে হয়?
  1. ক) অন্তত ৪ ঘন্টা
  2. খ) অন্তত ৩ ঘন্টা
  3. গ) অন্তত ৫ ঘন্টা
  4. ঘ) অন্তত ১ ঘন্টা
ব্যাখ্যা
- ইট গাঁথুনির দেয়ার পূর্বে ইটকে অন্তত ৫ ঘন্টা ভিজিয়ে রাখতে হয়। 
- ইট ভেজা হলে গাঁথুনি ভালো হয়। 
- ইট ভালোভাবে না ভেজালে প্লাস্টারে সমস্যা দেখা দেয়। 
৬৫.
‘বিটুমিন টেক কোট’ এর কাজ কী?
  1. ক) বিদ্যমান সড়কের উপরিভাগ আঠালো করা
  2. খ) পেভমেন্ট পানি ঢুকা বন্ধ করা
  3. গ) সড়কের ধূলাবালি বন্ধ করা
  4. ঘ) পেভমেন্টকে রোদ থেকে রক্ষা করা
ব্যাখ্যা
- বিটুমিন টেক কোট হলো এক ধরণের তরলকৃত বিটুমিন, যা পেভমেন্টে পানি ঢুকা বন্ধ করে। 
 
- দেশে দুই ধরনের বিটুমিন বাজারজাত হয়।
-  একটি ৬০-৭০ গ্রেডের, যা অধিকতর গাঢ়। এই শ্রেণির বিটুমিন রাস্তার পিচঢালাইয়ের কাজে ব্যবহৃত হলে তা উন্নত ও টেকসই হয়ে থাকে। 
- আর ৮০-১০০ গ্রেডের বিটুমিন কিছুটা তরল। তরল বিটুমিন দিয়ে পিচঢালাই হলে রাস্তা টেকসই হয় না।
 
উৎস : প্রথম আলো, pavemax.com
৬৬.
গঙ্গার পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয় কবে?
  1. ক) ১০ই ডিসেম্বর ১৯৯৬
  2. খ) ১২ই ডিসেম্বর ১৯৯৬
  3. গ) ১০ই নভেম্বর ১৯৯৬
  4. ঘ) ১২ই নভেম্বর ১৯৯৬
ব্যাখ্যা
- ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ভারতের নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গা নদীর পানি বন্টন বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।
- এ চুক্তির মেয়াদকাল ৩০ বছর অর্থাৎ ২০২৬ সালে এর মেয়াদ শেষ হবে।
- চুক্তি অনুযায়ী বাংলাদেশ ৩৫ হাজার কিউসেক পানি প্রাপ্তির বিধান থাকলেও বাস্তবে তা হয়নি৷

তথ্যসূত্র:- বাংলাপিডিয়া।
৬৭.
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কী?
  1. ক) ইথেন
  2. খ) মিথেন
  3. গ) প্রোপেন
  4. ঘ) নাইট্রোজেন
ব্যাখ্যা
• প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো মিথেন।
প্রাকৃতিক গ্যাসের উপাদানগুলাে হলাে:
- মিথেন - ৮০% - ৯০%
- ইথেন - ১৩%
- প্রােপেন - ৩%
• এছাড়া বিউটেন, ইথিলিন ও নাইট্রোজেনও কিছু পরিমাণ থাকে।
• আমাদের বাংলাদেশে প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ ৯৫% - ৯৯%।

তথ্যসূত্র: রসায়ন, নবম-দশম শ্রেণি।
৬৮.
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারী; আমি কি ভুলিতে পারি’- গানটির রচিয়তা কে?
  1. ক) শহীদ আলতাফ মাহমুদ
  2. খ) শহীদুল্লাহ কায়সার
  3. গ) আবদুল গাফ্ফার চৌধুরী
  4. ঘ) আপেল মাহমুদ
ব্যাখ্যা
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’
- গানটির গীতিকার বা রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী।
- এটির প্রথম সুরকার ও শিল্পী আব্দুল লতিফ.
- বর্তমান সুরকার আলতাফ মাহমুদ।
- ঢাকা কলেজের নতুন ছাত্র ইউনিয়নের অভিষেক অনুষ্ঠানে গানটি প্রথম গাওয়া হয়।

(সূত্র: বাংলাপিডিয়া)
৬৯.
ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল ‘ম্যাগনাকার্টা’ কত খ্রিষ্টাব্দে প্রবর্তিত হয়?
  1. ক) ১২১০ খ্রিঃ
  2. খ) ১২১৫ খ্রিঃ
  3. গ) ১২২৫ খ্রিঃ
  4. ঘ) ১২১২ খ্রিঃ
ব্যাখ্যা
- ব্রিটেনের রাজা জন এবং ব্রিটেনের জনগণের মধ্যে ১২১৫ সালের ১৫ জুন লন্ডনের রানিমেড নামক স্থানে ঐতিহাসিক মাগনাকার্টা চুক্তি স্বাক্ষরিত হয়।
- এর মাধ্যমে রাজার ক্ষমতা সীমিত করা হয় এবং জনগণের অধিকার স্বীকৃত হয়।
- ম্যাগনাকার্টায় প্রথম উল্লেখ করা হয় সকলেই আইনের অধীন, কেউ আইনের উর্ধ্বে নয়।

(সূত্র: ব্রিটানিকা)