পরীক্ষা আর্কাইভ

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

পরীক্ষাভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনাতারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes
মোট প্রশ্ন
সিলেবাস
পরীক্ষা – ৬ টপিক: বাংলাদেশের ভৌগলিক গঠন ও সীমানা এবং ভূরাজনৈতিক গুরুত্ব এবং ভৌগলিক পরিচিতি, ভূপ্রকৃতি ও প্রধান নদ-নদী [Live Class – 10 & 11]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা

ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
বাংলাদেশের জলসীমা বা উপকূলীয় সীমানা কত কি.মি.?
  1. ৬১০ কি.মি.
  2. ৬৭৮ কি.মি.
  3. ৭০৪ কি.মি.
  4. ৭১৬ কি.মি.
সঠিক উত্তর:
৭১৬ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
৭১৬ কি.মি.
ব্যাখ্যা
• বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য:
- সর্বমোট সীমারেখা- ৪,৭১১ কি.মি. [BGB'র তথ্য মতে ৫,১৩৮ কি.মি.]
-  স্থলসীমা- ভারত-বাংলাদেশ ৩,৭১৫ কি.মি. ও মায়ানমার-বাংলাদেশ ২৮০ কি.মি. [BGB: ৪,১৫৬ কি.মি. ও ২৭১ কি.মি.]
- জলসীমা বা উপকূলীয় সীমানা- ৭১৬ কি.মি. [BGB: ৭১১ কি.মি.]
- ভারত ও মিয়ানমার উভয় দেশের সাথে বাংলাদেশের ৩২টি জেলার সীমান্ত রয়েছে।
- ভারতের সাথে ৩০টি এবং মিয়ানমারের সাথে ৩টি।
- বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল।
- বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি ও জাতীয় তথ্য বাতায়ন।
.
বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য কত?
  1. ৩,৭১৫ কি.মি.
  2. ৪,১৫৬ কি.মি.
  3. ৪,৭১১ কি.মি.
  4. ৪৬৩১ কি.মি.
সঠিক উত্তর:
৪,৭১১ কি.মি.
উত্তর
সঠিক উত্তর:
৪,৭১১ কি.মি.
ব্যাখ্যা
• বাংলাদেশের সীমান্ত দৈর্ঘ্য:
- সর্বমোট সীমারেখা- ৪,৭১১ কি.মি. [BGB'র তথ্য মতে ৫,১৩৮ কি.মি.]
- স্থলসীমা: ভারত-বাংলাদেশ ৩,৭১৫ কি.মি. ও মায়ানমার-বাংলাদেশ ২৮০ কি.মি. [BGB: ৪,১৫৬ কি.মি. ও ২৭১ কি.মি.]
- জলসীমা বা উপকূলীয় সীমানা- ৭১৬ কি.মি. [BGB: ৭১১ কি.মি.]
- বাংলাদেশের সবচেয়ে উত্তরের স্থানের নাম বাংলাবান্ধা (পঞ্চগড়)।
- সবচেয়ে দক্ষিণের স্থান ছেঁড়া দ্বীপ (সেন্টমার্টিন)।
- সবচেয়ে পূর্বের স্থান আখাইনঠং (বান্দরবান) এবং
- সবচেয়ে পশ্চিমের স্থান মনাকশা (চাঁপাইনবাবগঞ্জ)।

উৎস: ভূগোল ও পরিবেশ: নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
.
ভারতের কোন রাজ্যের সাথে বাংলাদেশের সীমানা নেই?
  1. মেঘালয়
  2. মিজোরাম
  3. আসাম
  4. মণিপুর
সঠিক উত্তর:
মণিপুর
উত্তর
সঠিক উত্তর:
মণিপুর
ব্যাখ্যা
• বাংলাদেশের স্থল সীমানা:
- ভারতের মোট ৫ টি রাজ্যের সাথে বাংলাদেশে সীমান্ত রয়েছে।
রাজ্যগুলো হলো:
- পশ্চিমবঙ্গ,
- ত্রিপুরা,
- মেঘালয়,
- মিজোরাম এবং
- আসাম।

- পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ,
- উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম,
- পূর্বে ভারতের আসাম, ত্রিপুরা, মিজোরাম এবং মায়ানমার,
- বাংলাদেশের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর।
উল্লেখ্য,
- বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩২টি।
- ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩০টি।
- মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩টি।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন এবং ওয়ার্ল্ড এটলাস।
.
বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টি?
  1. ৩০
  2. ৩২
  3. ৩৩
  4. ৩৪
সঠিক উত্তর:
৩২
উত্তর
সঠিক উত্তর:
৩২
ব্যাখ্যা
• বাংলাদেশের সীমান্তবর্তী জেলা:
- বাংলাদেশের সীমান্তবর্তী মোট জেলা- ৩২টি।
- বাংলাদেশের সাথে ভারত ও মিয়ানমার দুটি দেশের সীমান্ত রয়েছে।
- ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩০টি।
-  মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা- ৩টি
- বাংলাদেশ-ভারত ও মায়ানমার এই তিনটি দেশের যৌথ সীমান্ত রয়েছে রাঙ্গামাটি জেলার।
- বাংলাদেশের সাথে ভারতের ৫টি রাজ্যের সীমান্ত আছে।
- বাংলাদেশের সাথে মায়ানমারের ২টি রাজ্যের সীমান্ত আছে। 

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
.
কর্কটক্রান্তি ও ৯০° পূর্ব দ্রাঘিমা রেখার ছেদ বিন্দুটি বাংলাদেশের কোন জেলায় পড়েছে?
  1. দিনাজপুর
  2. ফরিদপুর
  3. মুন্সিগঞ্জ
  4. রাঙ্গামাটি
সঠিক উত্তর:
ফরিদপুর
উত্তর
সঠিক উত্তর:
ফরিদপুর
ব্যাখ্যা
- কর্কটক্রান্তি রেখাবাংলাদেশের পূর্ব-পশ্চিম বরাবর প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে।
- কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে এমন জেলাগুলো হচ্ছে চুয়াডাঙা, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ি, ফরিদপুর, ঢাকা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, খাগড়াছড়ি ও রাঙামাটি।
- কর্কটক্রান্তি রেখা এবং ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখার ছেদ বিন্দু পড়েছে বাংলাদেশের ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায়।
- চারটি উত্তর দক্ষিণ রেখা এবং তিনটি পূর্ব পশ্চিম রেখা, সব মিলিয়ে ১২ জায়গায় ছেদ করেছে।
- ১২টি বিন্দুর ১০টি বিন্দুই পড়েছে সাগরে-মহাসাগরে, সেখানে কেউ যেতে পারে না।
- এর মধ্যে শুধু দুটি ছেদ বিন্দু পড়েছে স্থলভাগে।
- এর একটি পড়েছে সাহারা মরুভূমিতে, সেখানেও কেউ যেতে পারে না।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
.
টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে কয়টি ভাগে ভাগ করা যায়?
  1. ২ ভাগে
  2. ৩ ভাগে
  3. ৪ ভাগে
  4. কোনোটিই নয়
সঠিক উত্তর:
২ ভাগে
উত্তর
সঠিক উত্তর:
২ ভাগে
ব্যাখ্যা
• টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে দুইভাগে ভাগ করা যায়।
 এগুলো হলো-
• দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ:গুরুত্বপূর্ণ পাহাড়/পর্বতঃ তাজিনডং (১২৮০মি.), কেওক্রাডং, মোদকমুয়াল, পিরামিড, চিম্বুক]

• উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ: গুরুত্বপূর্ণ পাহাড়/টিলাঃ চিকনাগুল, খাসিয়া, জয়ন্তিয়া]।

• টারশিয়ারি যুগের পাহাড়সমূহ:

- টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় যে সকল পর্বতের সৃষ্টি হয়েছে সেগুলো টারশিয়ারি যুগের পাহাড় নামে পরিচিত।
- আজ থেকে প্রায় ২০ লক্ষ বছর পূর্বের সময়কে টারশিয়ারি যুগ বলা হয়।
- রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার এবং হবিগঞ্জের পাহাড়গুলো টারশিয়ারি যুগের।
- এ পাহাড়গুলোকে আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয় বলে ধারণা করা হয়।
- টারশিয়ারি যুগের পাহাড়সমূহ বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
.
বাংলাদেশের সর্বপূর্বের স্থানের নাম কী?
  1. আখাইনঠং
  2. জকিগঞ্জ
  3. মনাকষা
  4. সাজেক
সঠিক উত্তর:
আখাইনঠং
উত্তর
সঠিক উত্তর:
আখাইনঠং
ব্যাখ্যা
বাংলাদেশের বিভিন্ন স্থান:
- সর্বপূর্বের স্থান : আখাইনঠং।
- উপজেলা : থানচি।
- জেলা : বান্দরবান।

উল্লেখ্য,
- বাংলাদেশের সর্ব উত্তরের স্থান - বাংলাবান্ধা।
- উপজেলা : তেঁতুলিয়া
- জেলা : পঞ্চগড়।

- সর্ব দক্ষিণের স্থান : ছেঁড়া দ্বীপ/সেন্টমার্টিন।
- উপজেলা : টেকনাফ
- জেলা : কক্সবাজার

- সর্বপশ্চিমের:- স্থান : মনাকষা।
- উপজেলা : শিবগঞ্জ।
- জেলা : চাপাইনবাবগঞ্জ।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
.
বাংলাদেশ-মিয়ানমার সমুদ্রসীমা বিরোধ মামলার রায় হয় কত সালে?
  1. ২০১৪ সালের ৭ জুলাই
  2. ২০১২ সালের ৭ জুলাই
  3. ২০১২ সালের ১৪ মার্চ
  4. ২০১৪ সালের ১৪ মার্চ
সঠিক উত্তর:
২০১২ সালের ১৪ মার্চ
উত্তর
সঠিক উত্তর:
২০১২ সালের ১৪ মার্চ
ব্যাখ্যা
• সমুদ্র সীমা:
- বাংলাদেশ ও মিয়ানমারের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির মামলার রায় হয় ২০১২ সালের ১৪ মার্চ।
- জার্মানির হামবুর্গে অবস্থিত সমুদ্র আইনবিষয়ক আন্তর্জাতিক ট্রাইবুনাল International Tribunal for the Law of the Sea (ITLOS) এ সমুদ্রসীমা বিষয়ক এই মামলাটি নিষ্পত্তি হয়।
এই রায়ের ফলে বাংলাদেশ লাভ করে ১,১১,৬৩১ বর্গকিলোমিটার সমুদ্রসীমা।

অন্যদিকে,
- PCA (Permanent Court of Arbitration) আদালতে  ৭ই জুলাই, ২০১৪ সালে বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি হয়।

উৎস: সংশ্লিষ্ট সংস্থাগুলোর ওয়েবসাইট এবং বিবিসি পত্রিকা রিপোর্ট।
.
বাংলাদেশের সীমান্তবর্তী বিদেশি রাজ্য কয়টি?
  1. ৫ টি
  2. ৭ টি
  3. ৮ টি
  4. ৯ টি
সঠিক উত্তর:
৭ টি
উত্তর
সঠিক উত্তর:
৭ টি
ব্যাখ্যা
• বাংলাদেশের সীমানায় ভারতের রাজ্য মোট ৫টি এবং মায়ানমারের রাজ্য ২টি মোট ৭টি বিদেশি রাজ্য রয়েছে।

• ভারতের রাজ্যসমূহ:

- পশ্চিমবঙ্গ (রাজধানী- কলকাতা)
- আসাম (রাজধানী- দিসপুর),
- মেঘালয় (রাজধানী- শিলং), 
- ত্রিপুরা (রাজধানী- আগরতলা),
- মিজোরাম (রাজধানী- আইজল)।

• মায়ানমারের রাজ্যসমূহ:
- চিন (রাজধানী- হাখা)। 
- রাখাইন (রাজধানী- সিত্তে)। 

উৎস: ওয়ার্ল্ড এটলাস।