পরীক্ষা আর্কাইভ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

পরীক্ষা৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archivedতারিখতারিখ অনির্ধারিতসময়40 minutes৪৫ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন৪৭
সিলেবাস
পরীক্ষা - ৬: পার্ট – ১: বাংলা সাহিত্য টপিকসমূহ: ১. মধ্য-যুগের সাহিত্য ধারা; ২. মধ্যযুগের প্রধান প্রধান লেখক ও তাঁদের সাহিত্য কর্ম; ৩. বাংলা গদ্যের উৎপত্তি ও বিকাশ; ৪. বাংলা নাটকের উৎপত্তি ও বিকাশ; ৫. বাংলা সাহিত্যের আধুনিক যুগের বিভিন্ন সাহিত্য কর্মের চরিত্র। পার্ট – ২: আন্তর্জাতিক বিষয়াবলি টপিকসমূহ: আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান: i) আঞ্চলিক সহযোগিতা সংস্থা ও জোট [EU, Commonwealth, NAM, OIC, African Union, APEC, Arab League, ASEAN, BENELUX, BIMSTEC, BRICS, CIRDAP, G-7, D-8, G-20, G-77, GCC, OPEC, SAARC, ECO, OECD, ADB, AIIB, NDB, IDB, RCEP, WEF, ICC, AFTA, EFTA, NAFTA, APTA, COMESA, MERCOSUR] ii) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা [Red Cross, Rotary International, অক্সফাম, Amnesty Int., অরবিস, TI, হিম্যান রাইটস্‌ ওয়াচ, Boy Scouts, CARE, স্মাইল ট্রেন, সেইভ দ্যা চিলড্রেন, Lions Club - সহ বিখ্যাত এন.জি.ও এবং স্বেচ্ছাসেবী সংস্থা।] পার্ট-৩: গাণিতিক যুক্তি: টপিকসমূহ: বীজগণিত: [i) বীজগাণিতিক সূত্রাবলি ও এর প্রয়োগ, বহুপদী উৎপাদক ও এর বিশ্লেষণ; ii) সরল ও দ্বিপদী সমীকরণ এবং সরল সহসমীকরণ, সরল ও দ্বিপদী অসমতা।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived

৪০ দিনে ৪৭তম বিসিএস প্রস্তুতি - Archived · তারিখ অনির্ধারিত · ৪৭ প্রশ্ন

.
মধ্যযুগের বাংলা সাহিত্য কোন ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম?
  1. ক) আদিনাথ
  2. খ) মনোহর দাস
  3. গ) শ্রীকৃষ্ণ
  4. ঘ) শ্রী চৈতন্যদেব
ব্যাখ্যা
মধ্যযুগের বাংলা সাহিত্য শ্রী চৈতন্যদেব ধর্ম প্রচারকের প্রভাব অপরিসীম।
- তিনি বাংলা সাহিত্য একটি পঙক্তি না লিখলেও তাঁর নামে একটি যুগের সৃষ্টি হয়েছে যার নাম শ্রী চৈতন্যদেব।
- তাঁকে কেন্দ্র করে রচিত হয়েছে মধ্যযুগের ‘বৈষ্ণব সাহিত্য’।
- ‘বৈষ্ণব সাহিত্য’ তিন প্রকার যথা : 
- জীবনীকাব্য,
- বৈষ্ণব শাস্ত্র ও
- পদাবলী
- বাংলায় চৈতন্যদেবের প্রথম জীবনীগ্রন্থের নাম বৃন্দাবন দাস রচিত ‘চৈতন্য-ভাগবত।
- বাংলা সাহিত্য ১৫০০ থেকে ১৭০০ খ্রিষ্টাব্দ পর্যন্ত সময়কে চৈতন্যযুগ বলে।
- শ্রীচৈতন্যর পিতৃদত্ত নাম বিশ্বম্ভর মিশ্র, ডাক নাম নিমাই।
- চৈতন্যদেব জন্ম ১৪৮৬ খ্রিষ্টাব্দ নবদ্বীপ এবং মৃত্য ১৫৩৩ খ্রিষ্টাব্দ পুরী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর।
.
মধ্যযুগের কোন সাহিত্যধারা অন্যগুলো থেকে ব্যতিক্রম?
  1. ক) নাথ সাহিত্য
  2. খ) লোক সাহিত্য
  3. গ) বৈষ্ণব সাহিত্য
  4. ঘ) মঙ্গলকাব্য
ব্যাখ্যা
লোক সাহিত্যধারা অন্যগুলো থেকে ব্যতিক্রম।
- বাংলা সাহিত্য ১২০১ সাল থেকে ১৮০০ সালকে মধ্যযুগ ধরা হয়।
- এ সময়ে ধর্ম ও দেবদেবীর মাহাত্ম্য বর্ণনাই ছিল সাহিত্যর মুখ্য বিষয়।
- মানবতাবাদ ছিল গৌণ বিষয়।
- তবে এ যুগের একমাত্র ব্যতিক্রমী ধারা ছিল লোক সাহিত্য।
- লোক সাহিত্য মানুষের গুরূত্ব ছিল অধিক।
- মানব প্রেম ও কামনাই ছিল এ যুগের বিষয়।
- লোকসাহিত্য মৌখিক ধারার সাহিত্য যা অতীত ঐতিহ্য ও বর্তমান অভিজ্ঞতাকে আশ্রয় করে রচিত হয়। - একটি নির্দিষ্ট ভৌগোলিক পরিমন্ডলে একটি সংহত সমাজমানস থেকে এর উদ্ভব। 
- লোকসাহিত্য লোকসংস্কৃতির একটি জীবন্ত ধারা এর মধ্য দিয়ে জাতির আত্মার স্পন্দন শোনা যায়।
- তাই  রবীন্দ্রনাথ ঠাকুর একে ‘জনপদের হৃদয়-কলরব’ বলে আখ্যায়িত করেছেন।
- লোকসাহিত্যকে প্রধানত লোকসঙ্গীত, গীতিকা, লোককাহিনী, লোকনাট্য, ছড়া, মন্ত্র, ধাঁধা ও প্রবাদ এই আটটি শাখায় ভাগ করা যায়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
মহিলা কবি চন্দ্রাবতী রচিত-
  1. ক) মহাভারত
  2. খ) রামায়ণ
  3. গ) গীতা
  4. ঘ) ভাগবত
ব্যাখ্যা
মহিলা কবি চন্দ্রাবতী রচিত রামায়ণ.
-  চন্দ্রাবতী তিনি রামায়ণ রচনা করে পুরাতন বাংলা সাহিত্যর ইতিহাসে একমাত্র মহিলা কবি হিসেবে গৌরব অর্জন করেন।
- মধ্যযুগের তিনজন প্রধান নারী কবির একজন চন্দ্রাবতী।
- অপর দুইজন চন্ডীদাসের অনুরাগী রামী ও চৈতন্যের কৃপাপাত্রী মাধবী।
- চন্দ্রাবতীর পিতা ছিলেন মনসামঙ্গলের কবি দ্বিজ বংশীদাস।
- তিনি পিতার আদেশে ‘রামায়ণ’ অনুবাদে হাত দেন।কিন্তু তা সমাপ্ত করার পূর্বে মারা যান।
- তাঁর রচনার বৈশিষ্ট্য ষোড়শ শতাব্দীর সামাজিক অর্থনৈতিক অবস্থা প্রতিফলিত করা।
 চন্দ্রাবতী রচিত কাব্যগুলো হলো :
- মালুয়া
- দস্যু কেনারামের পালা
- রামায়ণ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর।
.
ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার কবি?
  1. ক) আরাকান রাজসভা
  2. খ) লক্ষ্মণ সেনের রাজসভা
  3. গ) কৃষ্ণনগর রাজসভা
  4. ঘ) রাজা গণেশের রাজসভা
ব্যাখ্যা
ভারতচন্দ্র রায়গুণাকর তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
ভারতচন্দ্র রায় : 
- মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি এবং বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি ভারতচন্দ্র রায়গুণাকর। 
- তিনি নবদ্বীপের রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি ছিলেন।
- রাজা কৃষ্ণচন্দ্রের আদেশে ‘অন্নদামঙ্গল’ কাব্য রচনা করেন।
- ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্যের ৩টি খন্ড ছিল।
- এ কাব্যের জন্য মহারাজ কৃষ্ণচন্দ্র তাঁকে ‘রায়গুণাকর’ উপাধি দেন।
- ভারতচন্দ্রের প্রথম কাব্য ছিল বিমিশ্র দেবতা সত্যনারায়ণের সম্মানে রচিত একটি পাঁচালি।
- উনবিংশ শতাব্দীর কলকাতায় ভারতচন্দ্র অত্যন্ত জনপ্রিয় ছিলেন এবং ৪৮ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
.
নিচের কোন গ্রন্থটি দ্বিজ বংশীদাস রচিত?
  1. ক) অন্নদামঙ্গল
  2. খ) অভয়ামঙ্গল
  3. গ) মনসামঙ্গল
  4. ঘ) চন্ডীমঙ্গল
ব্যাখ্যা
মনসামঙ্গল গ্রন্থটি এর অন্যতম শ্রেষ্ঠ কবি দ্বিজ বংশীদাস রচিত।
- তিনি কিশোরগঞ্জ জেলার পাতুয়ারী গ্রামে জন্মগ্রহণ করেন।।
- দ্বিজ বংশীদাস সংস্কৃত, পুরাণ, আগম ও তন্ত্রাদি শাস্ত্রে পন্ডিত ছিলেন।
- সুকণ্ঠ গায়ক হিসেবেও তিনি প্রসিদ্ধি লাভ করেন। 
- বংশীদাস কবি চন্দ্রাবতীর পিতা।
- কবি চন্দ্রাবতী রামায়ণের অনুবাদে পিতা বংশীদাসরে পরিচয় তুলে ধরেছেন।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস : মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
.
‘কৃত্তিবাস ওঝা’ কোন শতকের কবি?
  1. ক) পনের শতক
  2. খ) ষোল শতক
  3. গ) সতের শতক
  4. ঘ) আঠার শতক
ব্যাখ্যা
‘কৃত্তিবাস ওঝা’ পনের শতকের কবি।
- কৃত্তিবাস ওঝা সংস্কৃত রামায়ণের প্রথম অনুবাদক।
- বাল্মীকির সংস্কৃত রামায়ণ অনুসরণে কৃত্তিবাস পয়ার ছন্দে বাংলা রামায়ণ রচনা করেন।
- কৃত্তিবাসের পরে আরও অনেকে বাংলায় রামায়ণ রচনা করেছেন, কিন্তু খ্যাতি ও জনপ্রিয়তার দিক দিয়ে তাঁকে কেউ অতিক্রম করতে পারেননি।
অন্যদিকে,
- পনের শতকের অন্যতম কবি শাহ মুহম্মদ সগীর।
- ষোল শতকের অন্যতম কবি সাবিরিদ খান, দৌলত উজির বাহরাম খান, মুহম্মদ কবীর।
- সতের শতকের অন্যতম কবি কাজী দৌলত, আলাওল, মাগন ঠাকুর, আবদুল হাকিম।
- আঠার শতকের অন্যতম কবি সৈয়দ হামজা, গরীবুল্লাহ, গুণরাজ খান, ঘনরাম।

উৎস : বাংলা সাহিত্যের ইতিহাস : মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
.
লৌকিক কাহিনীর প্রথম রচিয়িতা কে?
  1. ক) কোরেশী মাগন
  2. খ) আলাত্তল
  3. গ) দৌলত কাজী
  4. ঘ) আলাত্তল
ব্যাখ্যা
লৌকিক কাহিনীর প্রথম রচিয়িতা দৌলত কাজী।
- দৌলত কাজী তিনি লৌকিক ধারার প্রথম কবি।
- দৌলত কাজী মধ্যযুগীয় বাংলা সাহিত্যের একজন কবি। 
- তিনি ষোল শতকের অন্যতম কবি।
- সতীময়না ও লোরচন্দ্রানী কাব্য রচনা করেন। 
- এটি তার রচিত শ্রেষ্ঠকাব্যগ্রন্থ যা তিনখণ্ডে রচিত।
- এতে সামন্তপতি লোরের সঙ্গে অপর সামন্তবধূ চন্দ্রানীর পরকীয়া প্রেমের বর্ণনা আছে।
 - এই কাব্যখানি মানবিক জীবনরসে সিক্ত।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস : মাহবুবুল আলম এবং বাংলাপিডিয়া।
.
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ-
  1. ক) শকুন্তলা
  2. খ) বেতাল পঞ্চবিংশতি
  3. গ) সীতার বনবাস
  4. ঘ) ভ্রান্তিবিলাস
ব্যাখ্যা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ বেতাল পঞ্চবিংশতি।
- এই গ্রন্থেই তিনি প্রথম যতি বা বিরাম চিহ্ন ব্যবহার করেন।
- বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
- তাঁকে বাংলা গদ্যের জনক বলা হয়।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত পন্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী।
- তিনি ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৩৯ সালের মধ্যেই বিদ্যাসাগর উপাধি লাভ করেন।
- তিনি ঈশ্বরচন্দ্র শর্মা নামে স্বাক্ষর করতেন।
- তাঁর মৃত্যু ২৯ জুলাই, ১৮৯১।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর।
.
নিচের কোনটি বাংলা ভাষায় রচিত প্রথম মৌলিক গদ্য?
  1. ক) অতি অল্প হইল
  2. খ) বর্ণপরিচয়
  3. গ) বেতাল পঞ্চবিংশতি
  4. ঘ) প্রভাবতী সম্ভাষণ
ব্যাখ্যা
‘প্রভাবতী সম্ভাষণ’ এটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত প্রথম মৌলিক গদ্য।
- এটি ১৮৯২ সালে প্রকাশিত হয়। 
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক গদ্যগুলো হলো : 
- অতি অল্প হইল
- আবার অতি অল্প হইল
- ব্রজবিলাস
- বিধবা বিবাহ ও যশোরের হিন্দু ধর্মরক্ষিণী সভা 
- রত্ন পরীক্ষা।
অন্যদিকে,
- বাংলা ভাষায় যতি চিহ্ন প্রচলন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
- তাঁকে বাংলা গদ্যের জনক বলা হয়।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সংস্কৃত পন্ডিত, লেখক, শিক্ষাবিদ, সমাজসংস্কারক, জনহিতৈষী।
- তিনি ১৮২০ সালের ২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৩৯ সালের মধ্যেই বিদ্যাসাগর উপাধি লাভ করেন।
- তিনি ঈশ্বরচন্দ্র শর্মা নামে স্বাক্ষর করতেন।
- তাঁর মৃত্যু ২৯ জুলাই, ১৮৯১।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর।
১০.
নিচের কোনটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক?
  1. ক) নূরজাহান
  2. খ) সাজাহান
  3. গ) নীলদর্পণ 
  4. ঘ) সব গুলো
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক সাজাহান।
- এটি দ্বিজেন্দ্রলাল রায় রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক নাটক।
- এটি সম্রাট শাহজাহানকে নিয়ে লেখা প্রথম নাটক।
- দ্বিজেন্দ্রলাল রায় একজন গীতিকার ও সুরকার হিসেবে পরিচিত।
- তাঁর বিখ্যাত গান ‘ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা’ এই নাটকে ব্যবহৃত হয়।
- দীনবন্ধু মিত্রের প্রথম ও সর্বশ্রেষ্ঠ নাটক নীলদর্পণ।
- নূরজাহান দ্বিজেন্দ্রলাল রায়ের একটি বিখ্যাত ঐতিহাসিক নাটক।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর।
১১.
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নিজের লেখা কয়টি নাটকে অভিনয় করেন?
  1. ক) ৯টি
  2. খ) ১১টি
  3. গ) ১৩টি
  4. ঘ) ১৫টি
ব্যাখ্যা
রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর নিজের লেখা ১৩টি নাটকে অভিনয় করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উল্লেখযোগ্য নাটক : 
- বিসর্জন
- রাজা
- ডাকঘর
- অচলায়তন
- চিরকুমার সভা 
- রক্তকবরী
- তাসের দেশ।
রবীন্দ্রনাথ ঠাকুর :
-  কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- মূলত কবি হিসেবেই তাঁর প্রতিভা বিশ্বময় স্বীকৃত। ১৯১৩ সালে তাঁকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। 
- এশিয়ার বিদগ্ধ ও বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম এই পুরস্কার জয়ের গৌরব অর্জন করেন।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- রবীন্দ্রনাথের প্রথম অভিনয় ছিল জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের এমন কর্ম আর করব না নাটকে অলীকবাবুর ভূমিকায়।
- কবির শেষ বয়সের প্রায় সব নাটকই শান্তিনিকেতনে রচিত।
- বলাকা কাব্যের জীবনতত্ত্বকেই কবি রূপ দিয়েছেন ফাল্গুনী নাটকে।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১২.
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
  1. ক) বিসর্জন
  2. খ) কৃষ্ণকুমারী
  3. গ) শর্মিষ্ঠা
  4. ঘ) নীলদর্পণ
ব্যাখ্যা
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক কৃষ্ণকুমারী।
- এই নাটকে মাইকেল মধুসূদন দত্ত বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি রচনা করেন।
- কৃষ্ণকুমারী নাটকের কাহিনি উইলিয়ামের টডের ‘রাজস্থান’ নামক গ্রন্থ থেকে সংগৃহীত।
- এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র হলো :
- কৃষ্ণকুমারী
- মদনিকা
- ভীম-সিংহ
- জগৎসিংহ
- ধনদাস।
- ১৮৬১ সালে প্রকাশিত হলেও নাটকটি রচিত হয়েছিল ১৮৬০ সালে।
- বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক মাইকেল মধুসূদন দত্ত রচিত শর্মিষ্ঠা।
- দীনবন্ধু মিত্রের প্রথম ও সর্বশ্রেষ্ঠ নাটক নীলদর্পণ।
- রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক বিসর্জন।
- মাইকেল মধুসূদন দত্ত মহাকবি, নাট্যকার, বাংলাভাষার সনেট প্রবর্তক, অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
- ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামে, এক জমিদার বংশে তাঁর জন্ম।
-  ১৮৭৩ সালের ২৯ জুন বাংলার এই মহা কবি কপর্দকহীন অবস্থায় জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৩.
কৃষক-বিদ্রোহের পটভূমিকায় রচিত নাটক-
  1. ক) বসন্তকুমারী
  2. খ) জমিদার দর্পণ
  3. গ) ধনদাস
  4. ঘ) রত্নবতী
ব্যাখ্যা
মীর মশাররফ রচিত জমিদার দর্পণ নাটকটি সিরাজগঞ্জে সংঘটিত কৃষক-বিদ্রোহের পটভূমিকায় রচিত।
তাঁর রচিত অন্য নাটকগুলো : 
- বসন্তকুমারী নাটক,
- জমিদার দর্পণ,
- বেহুলা গীতাভিনয়।

প্রহসন: 
- টালা অভিনয়।

অন্যদিকে,
- মীর মশাররফ হোসেন ঔপন্যাসিক, নাট্যকার, প্রাবন্ধিক।
- ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়া জেলার লাহিনীপাড়ায় তাঁর জন্ম।
- মশাররফ হোসেন ছাত্রাবস্থায় সংবাদ প্রভাকর ও কুমারখালির গ্রামবার্তা প্রকাশিকা মফঃস্বল সংবাদদাতার দায়িত্ব পালন করেন। এখানেই তাঁর সাহিত্যজীবনের শুরু। 
- গ্রামবার্তার সম্পাদক  কাঙাল হরিনাথ ছিলেন তাঁর সাহিত্যগুরু।
- উদার দৃষ্টিকোণ থেকে ‘গোকুল নির্মূল আশঙ্কা’ প্রবন্ধ লিখে তিনি স্বসমাজ কর্তৃক নিগৃহীত হন।
- তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে যুক্ত ছিলেন। 
- ১৯১২ সালে তাঁর মৃত্যু হয় এবং পদমদীতে তিনি সমাহিত হন।

উৎস: বাংলাপিডিয়া।
১৪.
নিচের কোনটি দীনবন্ধু মিত্র রচিত নাটক?
  1. ক) নীলদর্পণ
  2. খ) লীলাবতী
  3. গ) জামাই বারিক
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
দীনবন্ধু মিত্র নাট্যকার রুপে সমাধিক খ্যাত।
- দীনবন্ধু মিত্র রচিত নাটকগুলো :
- জামাই বারিক
- লীলাবতী
- নীলদর্পণ
- কমলে কামিনী
- নবীন তপস্বিনী।
- দীনবন্ধু মিত্র ১৮৩০ খ্রিষ্টাব্দ জন্মগ্রহণ করেন।
- তাঁর সাহিত্য জীবনের শুরু কবিতা দিয়ে।
- দীনবন্ধু মিত্র কবিতা দিয়ে সাহিত্যজীবনের শুরু করলেও নাট্যকার রুপে সমাধিক খ্যাত।
- ইংরেজি শিক্ষিত নব্য যুবকদের মদ্যপান ও বারবণিতা সঙ্গকে ব্যঙ্গ করে তাঁর রচিত প্রহসন সধবার একাদশী।
- দীনবন্ধু মিত্র ১লা নভেম্বর ১৮৭৩ মৃত্যবরণ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর।
১৫.
‘রজনী’ চরিত্রটি রবীন্দ্রনাথের কোন সাহিত্যকর্মে আছে?
  1. ক) করুণা
  2. খ) চিত্রা
  3. গ) মানসী
  4. ঘ) ডাকঘর
ব্যাখ্যা
‘রজনী’ চরিত্রটি রবীন্দ্রনাথের করুণা সাহিত্যকর্মে আছে।
- করুণা এটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা প্রথম উপন্যাস।
- কিন্তু গ্রন্থকারে প্রকাশিত প্রথম উপন্যাস নয় ( প্রথম উপন্যাস গ্রন্থের নাম বৌঠাকুরের হাট)।
- এটি রবীন্দ্রনাথের জীবৎকালে গ্রন্থাকারে প্রকাশিত হয় নি।
- পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক প্রকাশিত ‘রবীন্দ্র রচনাবলিতে’ ১৯৬১ সালে করুণা প্রথম গ্রন্থকারে প্রকাশিত হয়।
এর উল্লেখযোগ্য চরিত্র:
- মহেন্দ্র
- মোহিনী
- রজনী।
অন্যদিকে,
- ডাকঘর রুপক সাংকেতিক নাটক।
- এটি ১৯১২ সালে প্রকাশিত হয়।
এই নাটকের উল্লেখযোগ্য চরিত্র : 
- অমল
- ঠাকুর্দা
- সুধা
- দৈওয়ালা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর।
১৬.
‘নুরুল হুদা’ চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
  1. ক) ব্যথার দান 
  2. খ) কুহেলিকা
  3. গ) বাঁধন-হারা
  4. ঘ) মৃতুক্ষুধা
ব্যাখ্যা
‘নুরুল হুদা’ চরিত্রটি বাঁধন-হারা উপন্যাসে পাওয়া যায়।
- কাজী নজরুল ইসলাম রচিত প্রথম উপন্যাস বাঁধন-হারা।
- এটি মোসলেম ভারতে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- ১৯শে মে ২০০৬ সালে দৈনিক ‘প্রথম আলো’ পত্রিকায় তা পুনঃপ্রকাশ করেন।
- বাঁধন-হারা এটি বাংলা সাহিত্যের প্রথম পত্রোপন্যাস।
- নুরুর সঙ্গে মাহবুবার প্রণয় এবং পরে বিয়ের উদ্যোগ অনেক দূর এগিয়ে গেলেও হঠাৎ নুরু পালিয়ে গিয়ে সৈনিক জীবন গ্রহণ করে।
- অনেকে মনে করেন নুরুই নজরুল।
এই উপন্যাসের চরিত্র গুলো :
- রাবেয়া
- মাহবুবা
- সাহসিকতা।
- কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি এবং অবিভক্ত বাংলার সাহিত্য, সমাজ ও সংস্কৃতি ক্ষেত্রের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব।
- নজরুল ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ  (২৪ মে ১৮৯৯) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
- বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি ‘বিদ্রোহী কবি’ এবং আধুনিক বাংলা গানের জগতে ‘বুলবুল’ নামে খ্যাত।
- ২৯ আগস্ট ১৯৭৬ (১২ ভাদ্র ১৩৮৩) ঢাকার পিজি হাসপাতালে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের উত্তর পার্শ্বে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর।
১৭.
‘নরেন’ শরৎচন্দ্র চট্রোপাধ্যায়ের কোন উপন্যাসের চরিত্র?
  1. ক) দেবদাস
  2. খ) দত্তা
  3. গ) গৃহদাহ
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
‘নরেন’ চরিত্রটি শরৎচন্দ্র চট্রোপাধ্যায় রচিত দত্তা উপন্যাসের চরিত্র।
- দত্তা এটি শরৎচন্দ্র চট্রোপাধ্যায় রচিত সুখপাঠ্য প্রেমের উপন্যাস।
- এই উপন্যাসটি ‘বিজয়া’ নামে নাট্যায়িত হয়।
এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র :
- বিজয়া
- নরেন
- রাসবিহারী
- বনমালী।
অন্যদিকে,
- দেবদাস এটি শরৎচন্দ্র চট্রোপাধ্যায় রচিত উপন্যাস।
- ভারতবর্ষ পত্রিকায় প্রথম প্রকাশিত হয়।
এই উপন্যাসের উল্লেখযোগ্য চরিত্র :
- দেবদাস
- চুনিলাল
- ধর্মদাস
- চন্দ্রমুখী।
 গৃহদাহ এটি শরৎচন্দ্র চট্রোপাধ্যায় রচিত একটি শ্রেষ্ঠ উপন্যাস।
- এটি মাসিক ভারতবর্ষে প্রকাশিত হয়।
- এই উপন্যাসে শরৎচন্দ্র চট্রোপাধ্যায় হিন্দু বিধবা মৃণালকে আদর্শ হিসেবে রুপায়িত করেছেন।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কথাশিল্পী। ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন।
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি ভারতী পত্রিকায় প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে সাহিত্যজগতে তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিলিট উপাধি (১৯৩৬) লাভ করেন।
- ১৯৩৮ সালের ১৬ জানুয়ারি কলকাতায় তাঁর মৃত্যু হয়। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা : ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৮.
কমনওয়েলথ সচিবালয় কোথায় অবস্থিত?
  1. ক) হোয়াইট হাউজ
  2. খ) বাকিংহাম প্যালেস
  3. গ) মার্লবোরো হাউজ
  4. ঘ) প্যারিস
ব্যাখ্যা
- কমনওয়েলথ বা কমনওয়েলথ অব নেশনস ব্রিটেনের সমন্বয়ে গঠিত সার্বভৌম রাষ্ট্রগুলির অবাধ মেলামেশা এবং এর অনেক প্রাক্তন নির্ভরতা যারা বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক বজায় রাখতে বেছে নিয়েছে।
- এটি ১৯৩১ সালে ওয়েস্টমিনস্টারের সংবিধি দ্বারা ব্রিটিশ কমনওয়েলথ অফ নেশনস হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- পরবর্তীতে এর নাম পরিবর্তন করা হয় এবং স্বাধীন দেশগুলোকে অন্তর্ভুক্ত করার জন্য নতুনভাবে সংজ্ঞায়িত করা হয়।
- ১৯৪৭ সালের পর স্বাধীনতা অর্জনকারী বেশিরভাগ নির্ভরশীল রাষ্ট্র কমনওয়েলথ সদস্যপদ বেছে নেয়।
- ব্রিটিশ সম্রাট এর প্রতীকী প্রধান হিসাবে কাজ করেন এবং প্রতি দুই বছরে ৫০ টিরও বেশি কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠক হয়।
 - সংস্থাটির সচিবালয় লন্ডনের মার্লবোরো হাউজে অবস্থিত। 
- কমনওয়েলথভুক্ত সদস্য- ৫৬ টি দেশ।

উৎস: ব্রিটানিকা।
১৯.
Africa Union (AU) প্রতিষ্ঠা লাভ করে কত সালে?
  1. ক) ১৯৬৫
  2. খ) ১৯৭৫
  3. গ) ১৯৮০
  4. ঘ) ১৯৬৩
ব্যাখ্যা
- আফ্রিকান ইউনিয়ন (AU) পূর্বে ছিল আফ্রিকান ঐক্যের সংস্থা\
- AU এর সদর দপ্তর ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অবস্থিত।
- (OAU)  ২৫ মে, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়ে।
- OAU এর প্রধান অঙ্গ ছিল রাষ্ট্র ও সরকার প্রধানদের বার্ষিক সমাবেশ।
- আফ্রিকান ইউনিয়ন এর বর্তমান সদস্য দেশ- ৫৫টি।

উৎস: AU -এর ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
২০.
OPEC ভুক্ত দেশ কয়টি?
  1. ক) ১২
  2. খ) ১৩
  3. গ) ১৪
  4. ঘ) ১৫
ব্যাখ্যা
- OPEC -এর পূর্ণরূপ — Organization of the Petroleum Exporting Countries। 
- ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে (OPEC )গঠিত হয়। 
- বর্তমান সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে অবস্থিত।
১৯৬৫ সালের পূর্বে এর সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়।
- OPEC -এর  বর্তমান সদস্য দেশ- ১৩টি।

উতস: OPEC -এর ওয়েবসাইট।
২১.
এপেক (APEC) -এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) রোম
  2. খ) সিঙ্গাপুর
  3. গ) জেনেভা
  4. ঘ) হেগ
ব্যাখ্যা
- APEC -এর পূর্ণরূপ Asia- Pacific Economic Co-operation।
- ৬ নভেম্বর, ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর সিঙ্গাপুরের ,সিঙ্গাপুর সিটিতে অবস্থিত।
- বর্তমান সদস্য দেশ ২১টি।

উৎস: APEC -এর ওয়েবসাইট। 
২২.
লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল -এর প্রতিষ্ঠাতা কে?
  1. ক) লর্ড ব্যাডেন পাওয়েল
  2. খ) ফ্রেডারিক প্যাসে
  3. গ) পল হ্যারিস
  4. ঘ) মেলভিন জোন্স
ব্যাখ্যা
- লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ১৯১৭ সালে ডালাস, টেক্সাসে শিকাগোর বীমা ব্রোকার মেলভিন জোন্স দ্বারা প্রতিষ্ঠিত বেসামরিক পরিষেবা সংস্থা।
- বিশ্বের জনগণের মধ্যে "উদার বিবেচনার" মনোভাব গড়ে তুলতে এবং ভাল সরকার, ভাল নাগরিকত্ব, এবং প্রচারের জন্য নাগরিক, সামাজিক, বাণিজ্যিক এবং নৈতিক কল্যাণে সক্রিয় আগ্রহ লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল।
- জোন্স ১৯৬১ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত লায়ন্স ক্লাবের একজন সক্রিয় সদস্য ছিলেন।
- কারণ লায়ন্স ক্লাব অন্যান্য পরিষেবা ক্লাবগুলির তুলনায় আরও বেশি নম্র সদস্যপদ বিধি গ্রহণ করেছিল এবং প্রতিটি ব্যবসা ও পেশার সদস্যপদে একটি কঠোর কোটা চাপিয়ে দেয়নি, শীঘ্রই এটি সব থেকে বড় হয়ে ওঠে।
- লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল -এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রে অবস্থিত। 

উৎস: ব্রিটানিকা।
২৩.
'ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল' এর প্রধান উদ্দেশ্য কি?
  1. ক) জীবাণুযুদ্ধের বিরুদ্ধে বিশ্বমানুষকে সচেতন করা।
  2. খ) আন্তর্জাতিকতাবাদ সৃষ্টিতে সাহায্য করা।
  3. গ) জাতিসংঘের সমান্তরালভাবে উদ্বাস্তুদের সাহায্য করা।
  4. ঘ) মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করা।
অনির্ধারিত
ব্যাখ্যা
[প্রশ্নটি 'অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল' এর স্থলে ভুলক্রমে 'ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল' চলে আসায় প্রশ্নটি বাতিল করা হলো।]

- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য (UK) - ভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রধান কার্যালয় লন্ডনে অবস্থিত।
- অ্যামনেস্টির বর্তমান মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের প্রথম নারী ও এশীয় মহাসচিব ছিলেন বাংলাদেশের আইরিন খান।
- সংস্থাটি ১৯৭৭ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।

তথ্যসূত্র: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট

====================
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) একটি অ-দলীয়, অলাভজনক বেসরকারি সংস্থা।
- দুর্নীতির উন্মোচন করতে সারা বিশ্বে বিশেষ করে দরিদ্র এবং সুবিধাবঞ্চিতদের উপর এর ক্ষতিকর প্রভাবগুলি কমাতে প্রতিষ্ঠিত হয় (টিআই)।
- TI এর পূর্ণরূপ Transparency International.
- আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী বেসরকারি সংস্থা (TI)।
- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা পিটার ইজেন।
- এর সদর দপ্তর- বার্লিন, জার্মানি।

উৎস: TI -এর ওয়েবসাইট।
২৪.
'MERCOSUR' একটি -
  1. ক) সামরিক জোট
  2. খ) স্বেচ্ছাসেবী সংস্থা
  3. গ) বাণিজ্য গোষ্ঠী
  4. ঘ) মানবাধিকার সংস্থা
ব্যাখ্যা
• 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
• এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৪ সালে।
• এর সদরদপ্তর উরুগুয়ের মন্টিভিডিওতে।
• এর বর্তমান সদস্য দেশ - ৪টি।
• পর্যবেক্ষক দেশ - ২টি।

উৎস: MERCOSUR এর ওয়েবসাইট।
২৫.
ইসলামি সম্মেলন সংস্থা (OIC) - এর সদর দপ্তর কোথায়?
  1. ক) সংযুক্ত আরব আমিরাত
  2. খ) বিয়াদ
  3. গ) জেদ্দা
  4. ঘ) কায়রো
ব্যাখ্যা
- অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (OIC) একটি ইসলামী সহযোগী সংস্থা।
- ১৯৬৯ সালে মুসলিম রাষ্ট্র ও সরকার প্রধানদের এবং ১৯৭০ সালে মুসলিম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের পর সৌদি আরবের জেদ্দায় ১৯৭১ সালের মে মাসে OIC প্রতিষ্ঠিত হয়।
- সদস্য দেশ- ৫৭টি। 

উৎস: ব্রিটানিকা।
২৬.
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) -এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) কায়রো
  2. খ) দিল্লি
  3. গ) বেলগ্রেড
  4. ঘ) জাকার্তা
ব্যাখ্যা
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM):-
- জোট নিরপেক্ষ আন্দোলন উন্নয়নশীল দেশগুলির স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য নিবেদিত আন্তর্জাতিক সংস্থা।
- ২১ শতকের গোড়ার দিকে জোটনিরপেক্ষ আন্দোলন ১২০টি সদস্য রাষ্ট্র গণনা করেছিল।
- জোটনিরপেক্ষ আন্দোলন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উপনিবেশকরণের তরঙ্গের প্রেক্ষাপটে আবির্ভূত হয়।
- ১৯৫৫ বান্দুং কনফারেন্সে (এশীয়-আফ্রিকান সম্মেলন) অংশগ্রহণকারীরা  যাদের অনেক দেশ সম্প্রতি তাদের স্বাধীনতা অর্জন করেছে, তারা "বড় শক্তিগুলির যে কোনও বিশেষ স্বার্থের জন্য সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল৷
- স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে তারা যুক্তি দিয়েছিল উন্নয়নশীল বিশ্বের দেশগুলিকে দুটি পরাশক্তির (মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউএসএসআর) যে কোনো একটির সাথে মিত্রতা করা থেকে বিরত থাকা এবং পরিবর্তে সকল প্রকারের বিরুদ্ধে জাতীয় আত্মনিয়ন্ত্রণের সমর্থনে একত্রিত হওয়া ।
- জোট নিরপেক্ষ আন্দোলন ১৯৬১ সালে যুগোস্লাভিয়ার জোসিপ ব্রোজ টিটো, মিশরের গামাল আবদেল নাসের, ভারতের জওহরলাল নেহেরু, ঘানার কোয়ামে নক্রুমা - এবং ইন্দোনেশিয়ার সুকর্নোর নেতৃত্বে তার প্রথম সম্মেলন (বেলগ্রেড সম্মেলন) অনুষ্ঠিত হয় এবং এর মধ্য দিয়ে (NAM) প্রতিষ্ঠিত হয়।
- জোট নিরপেক্ষ আন্দোলনের কোন সদর দপ্তর নেই।
 
উৎস: ব্রিটানিকা।
২৭.
a = 9 এবং b = 5 হলে 16a2 - 40ab + 25b2 এর মান নির্ণয় করুন -
  1. ক) 118
  2. খ) 121
  3. গ) 125
  4. ঘ) 130
ব্যাখ্যা
প্রশ্ন: a = 9 এবং b = 5 হলে 16a2 - 40ab + 25b2 এর মান নির্ণয় করুন - 

সমাধান: 
16a2 - 40ab + 25b2
= (4a)2 - 2(4a)(5b) + (5b)2 
= (4a - 5b)2
= ((4 × 9) - (5 × 5))2
= (36 - 25)2
= (11)2
= 121
২৮.
a + b = 7 এবং ab = 12 হলে a3 + b3 = কত?
  1. ক) 36
  2. খ) 75
  3. গ) 84
  4. ঘ) 91
ব্যাখ্যা
প্রশ্ন: a + b = 7 এবং ab = 12 হলে a3 + b3 = কত? 

সমাধান: 
a3 + b3 = (a + b)3 - 3ab(a + b) 
⇒ a3 + b3 = (7)3 - (3 × 12 × 7)
⇒ a3 + b3  = 343 - 252
⇒ a3 + b3  = 91
∴ a3 + b3 = 91
২৯.
যদি a + b = √3 এবং a - b = √7 তবে a2 + b2 = কত?
  1. ক) 8
  2. খ) 10 
  3. গ) 15
  4. ঘ) 18
অনির্ধারিত
ব্যাখ্যা
প্রশ্ন: যদি a + b = √3 এবং a - b = √7 তবে a2 + b2 = কত? 

সমাধান: 
2(a2 + b2) = (a + b)2 + (a - b)
= (√3)2 + (√7)2 
= 3 + 7
= 10 

∴ a2 + b2 = 10/2 = 5

[অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।]
৩০.
x = √6 + √5 হলে, x2 + 1/x2 এর মান কত?
  1. ক) 12
  2. খ) 18
  3. গ) 22
  4. ঘ) 26
ব্যাখ্যা
প্রশ্ন: x = √6 + √5 হলে, x2 + 1/x2 এর মান কত?

সমাধান:
x = √6 + √5 
⇒ 1/x = 1/(√6 + √5)
⇒ 1/x =  (√6 - √5)/(6 - 5)
∴ 1/x =  √6 - √5

x2 + 1/x2 = (x + 1/x)2 - 2 × x × 1/x
⇒ x2 + (1/x2) = (√6 + √5 + √6 - √5)2 - 2
⇒ x2 + (1/x2) = (2√6)2 - 2
⇒ x2 + (1/x2) = 24 - 2
∴ x2 + (1/x2) = 22
৩১.
a + 1/a = √5 হলে a6 + 1/a6 = কত?
  1. ক) 15
  2. খ) 18
  3. গ) 22
  4. ঘ) 25
ব্যাখ্যা
প্রশ্ন: a + 1/a = √5 হলে a6 + 1/a6 = কত? 

সমাধান: 
a6 + 1/a6 
= (a3)2 + (1/a3)2
= (a3 + 1/a3)2 - 2 × a3 × 1/a3
= [(a + 1/a)3 - 3 × a × 1/a (a + 1/a)]2 - 2
= [(√5)3 - 3√5]2 - 2
= [5√5 - 3√5]2 - 2
= (2√5)2 - 2
= (4 × 5) - 2
= 20 - 2
= 18
৩২.
4x4 - 81 এর একটি উৎপাদ -
  1. ক) (2x2 + 3)
  2. খ) (2x2 + 9)
  3. গ) (2x2 + 6)
  4. ঘ) (2x2 - 3)
ব্যাখ্যা
প্রশ্ন: 4x4 - 81 এর একটি উৎপাদ -

সমাধান:
4x4 - 81
= (2x2)2 - 92
= (2x2 + 9) (2x2 - 9)
৩৩.
x - [x - {x - (x -1)}] এর মান কত?
  1. ক) 0
  2. খ) -1
  3. গ) 1
  4. ঘ) 2
ব্যাখ্যা
প্রশ্ন: x - [x - {x - (x -1)}] এর মান কত?

সমাধান: 
x - [x - {x - (x -1)}]
= x - [ x - {x - x + 1}]
= x - (x - 1)
= x - x + 1
= 1
৩৪.
(x - 4) (a + x) = x2 -16 হলে a এর মান কত?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 4) (a + x) = x2 -16 হলে a এর মান কত? 

সমাধান: 
(x - 4) (a + x) = x2 -16
⇒ (x - 4) (a + x) = (x - 4) (x + 4)
⇒ a + x = x + 4
⇒ a = x + 4 - x
∴ a = 4
৩৫.
(2 + x) + 5 = 4(x - 2) হলে x এর মান কত? 
  1. ক) 3
  2. খ) -3
  3. গ) 5
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: (2 + x) + 5 = 4(x - 2) হলে x এর মান কত? 

সমাধান:
(2 + x) + 5 = 4(x - 2)
⇒ 2 + x + 5 = 4x - 8
⇒ 7 + x = 4x - 8
⇒ 4x - x = 7 + 8
⇒ 3x = 15
∴ x = 5 
৩৬.
(m/5) + 3 = (2m/15) + 6 সমীকরণে m-এর মান কত?
  1. ক) 30
  2. খ) 45
  3. গ) 90
  4. ঘ) 120
ব্যাখ্যা
প্রশ্ন: (m/5) + 3 = (2m/15) + 6 সমীকরণে m-এর মান কত?

সমাধান: 
(m/5) + 3 = (2m/15) + 6 
⇒ (m + 15)/5 = (2m + 90)/15
⇒ m + 15 = (2m + 90)/3
⇒ 3m + 45 = 2m + 90
⇒ 3m - 2m = 90 - 45
∴ m = 45  
৩৭.
4a2 + 25b2 এর সাথে কত যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে?
  1. ক) 12ab
  2. খ) 16ab
  3. গ) 20ab
  4. ঘ) -16ab
ব্যাখ্যা
প্রশ্ন: 4a2 + 25b2 এর সাথে কত যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে? 

সমাধান: 
4a2 + 25b2
= (2a)2 + (5b)2
= (2a + 5b)2 - 2 × 2a × 5b
= (2a + 5b)2 - 20ab

∴ 4a2 + 20ab + 25b2 = (2a + 5b)2
৩৮.
যদি x2 + px + 4 = 0 এর মূল দুটি সমান হয় তবে p এর মান কত?
  1. ক) √3
  2. খ) 4
  3. গ) √6
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: যদি x2 + px + 4 = 0 এর মূল দুটি সমান হয় তবে p এর মান কত? 

সমাধান: 
প্রদত্ত সমীকরণের মূলদ্বয়ের মান সমান হবে যদি- 
p2 - 4 × 1 × 4 = 0
⇒ p2 - 16 = 0
⇒ p2 = √16
∴ p = 4
৩৯.
বাস্তব সংখ্যায় |3x - 2| ≤ 1 অসমতাটির সমাধান-
  1. ক) 1/3 ≤ x ≤ 1
  2. খ) 1/2 ≤ x ≤ 1
  3. গ) 1/4 ≤ x ≤ 3
  4. ঘ) -1/3 ≤ x ≤ 5
ব্যাখ্যা
প্রশ্ন: বাস্তব সংখ্যায় |3x - 2| ≤ 1 অসমতাটির সমাধান- 

সমাধান: 
-1 ≤ |3x - 2| ≤ 1
= -1 + 2 ≤ 3x ≤ 1 + 2
= 1 ≤ 3x ≤ 3
= 1/3 ≤ x ≤ 1
৪০.
a2x - 2ab = 3a হলে, x-এর মান কত?
  1. ক) (a + 2b)/3
  2. খ) (3 + 2b)/a
  3. গ) (a + b)/2
  4. ঘ) (2a + b)/5
ব্যাখ্যা
প্রশ্ন: a2x - 2ab = 3a হলে, x-এর মান কত?  

সমাধান: 
a2x - 2ab = 3a
⇒ a2x = 3a + 2ab
⇒ a2x = a(3 + 2b)
∴ x = (3 + 2b)/a
৪১.
4x - 7y +12 = 0 এবং x - 2y + 3 = 0 এর সমাধান- 
  1. ক) (1 , 2) 
  2. খ) (-2 , 1) 
  3. গ) (-3 , 0) 
  4. ঘ) (3 , 2) 
ব্যাখ্যা
প্রশ্ন: 4x - 7y +12 = 0 এবং x - 2y + 3 = 0 এর সমাধান- 

সমাধান: 
দেওয়া আছে, 
4x - 7y +12 = 0 .....(i)
x - 2y + 3 = 0 ........(ii) 

(i) কে 2 দিয়ে গুণ ও (ii) কে 7 দিয়ে গুণ করে পাই,
8x - 14y + 24 = 0 ......(iii)
7x - 14y + 21 = 0 .......(iv) 

(iii) থেকে (iv) বিয়োগ করে পাই,  
x + 3 = 0
∴ x = -3

x-এর মান (ii)-এ বসিয়ে পাই, 
-3 - 2y + 3 = 0
⇒ -2y = 0
∴ y = 0

∴ (x , y) = (-3 , 0) 
৪২.
9x2 + 18x +3 পূর্ণ সংখ্যা হলে এর সাথে নূন্যতম কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ হবে?
  1. ক) 4
  2. খ) 6
  3. গ) 7
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রশ্ন: 9x2 + 18x +3 পূর্ণ সংখ্যা হলে এর সাথে নূন্যতম কত যোগ করলে এটি একটি পূর্ণবর্গ হবে? 

সমাধান: 
9x2 + 18x +3  
= (3x)2 + 2 × 3x × 3 + (3)2 - 6
= (3x + 3)2 - 6
∴ 6 যোগ করলে রাশিটি পূর্ণবর্গ হবে
৪৩.
(x + y, 7) = (-1, x + 3y) হলে (x , y) = কত?
  1. ক) (3 , 2)
  2. খ) (-3 , 2)
  3. গ) (-5 , 4)
  4. ঘ) (4 , 5)
ব্যাখ্যা
প্রশ্ন: (x + y, 7) = (-1, x + 3y) হলে (x , y) = কত?

সমাধান:
দেওয়া আছে,
x + y = -1 ........(i) 
x + 3y = 7 .......(ii)

(i) থেকে (ii) বিয়োগ করে পাই, 
- 2y = - 8
∴ y = 4

y-এর মান (i) এ বসিয়ে পাই, 
x + 4 = -1
⇒ x = -1 - 4
∴ x = -5 

∴ (x , y) = (-5 , 4)   
৪৪.
4x - x2 + 5 > 0 হলে, নিচের কোনটি সঠিক?
  1. ক) 1 < x < 3
  2. খ) -1 < x < 5 
  3. গ) 2 < x < 5 
  4. ঘ) -3 < x < 7 
ব্যাখ্যা
প্রশ্ন: 4x - x2 + 5 > 0 হলে, নিচের কোনটি সঠিক? 

সমাধান: 
4x - x2 + 5 > 0
⇒ -x2+ 4x + 5 > 0
⇒ x2 - 4x - 5 < 0  [ -1 দ্বারা উভয় পক্ষে গুণ করে পাই]
⇒ x2 - 5x + x - 5 < 0 
⇒ x(x - 5) + 1(x -5) < 0 
⇒ (x + 1) (x - 5) < 0 

∴ x + 1 > 0
∴ x > -1

অথবা,
x - 5 < 0 
∴ x < 5

∴ -1 < x < 5
৪৫.
যদি 3x + y = 30 এবং x = 3y হলে x-এর মান কত?  
  1. ক) 3
  2. খ) 6
  3. গ) 9
  4. ঘ) 12
ব্যাখ্যা
প্রশ্ন: যদি 3x + y = 30 এবং x = 3y হলে x-এর মান কত?  

সমাধান: 
দেওয়া আছে,
3x + y = 30 .......(i)
x = 3y ........(ii) 

(ii) থেকে পাই, 
x = 3y 
∴ y = x/3

y এর মান (i) বসিয়ে পাই, 
3x + (x/3) = 30
⇒ (9x + x)/3 = 30
⇒ 10x = 90
∴ x = 9
৪৬.
বাস্তব সংখ্যায় 1/(2x - 5)< 1/2 অসমতাটির সমাধান- 
  1. ক) 3/2 < x < ∞ 
  2. খ) -7/2 < x < ∞ 
  3. গ) 7/2 < x < ∞ 
  4. ঘ) -5/3 < x < ∞ 
ব্যাখ্যা
প্রশ্ন: বাস্তব সংখ্যায় 1/(2x - 5)< 1/2 অসমতাটির সমাধান- 

সমাধান: 
1/(2x - 5)< 1/2 
⇒ 2x - 5 > 2
⇒ 2x - 5 + 5 > 2 + 5
⇒ 2x > 7
⇒ x > 7/2

∴ 7/2 < x < ∞ 
৪৭.
x + y = 12 এবং 2x - y = 30 হলে y-এর মান কত?  
  1. ক) -2
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) -5
ব্যাখ্যা
প্রশ্ন: x + y = 12 এবং 2x - y = 30 হলে y-এর মান কত?  

সমাধান: 
দেওয়া আছে,
x + y = 12 .........(i)
2x - y = 30 ........(ii)

(i) কে 2 দিয়ে গুণ করে পাই,
2x + 2y = 24 .......(iii)

(iii) থেকে (ii) বিয়োগ করে পাই, 
3y = -6
∴ y = -2