পরীক্ষা আর্কাইভ

৪৯তম বিসিএস ⎯ মনোবিজ্ঞান [১৭১]

পরীক্ষা৪৯তম বিসিএস ⎯ মনোবিজ্ঞান [১৭১]তারিখতারিখ অনির্ধারিতসময়25 minutes
মোট প্রশ্ন৪২
সিলেবাস
Exam - 04 Topics: Classical conditioning and operant conditioning Process of memory,sensory memory,short term memory,long term memory Forgetting and its causes [Source: Class - 2 and Relevant Books]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৪৯তম বিসিএস ⎯ মনোবিজ্ঞান [১৭১]

৪৯তম বিসিএস ⎯ মনোবিজ্ঞান [১৭১] · তারিখ অনির্ধারিত · ৪২ প্রশ্ন

.
শিক্ষণ কেমন হবে তা নির্ভর করেছে ঘটনা বা উদ্দীপকসমূহ কতটা কাছাকাছি আছে তার উপর। এটি শিক্ষণের কোন উপাদান? 
  1. সমস্যা
  2. সংযোগ 
  3. প্রেষণা 
  4. নৈকট্য 
ব্যাখ্যা

নৈকট্য বা সান্নিধ্য হল শিক্ষণের একটি গুরুত্বপূর্ণ উপাদান। শিক্ষণ কেমন হবে তা নির্ভর করেছে ঘটনা বা উদ্দীপকসমূহ কতটা কাছাকাছি আছে তার উপর। যেমন ঘণ্টাধবনি সাহায্যে লালা নিঃসরণের ক্ষেত্রে ঘণ্টাধ্বনি প্রদান ও মাংসের টুকরা উপস্থাপনের মধ্যবর্তী সময় যত কম হবে শিক্ষণ তত দ্রুত হবে। 

Source: মনোবিজ্ঞান ১ম পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল। 

.
নিচের কোনটি শিক্ষণের প্রকারভেদ নয়? 
  1. বুদ্ধিবৃত্তিক শিক্ষণ (Cognitive Learning)
  2. চিরায়ত সাপেক্ষীকরণ (Classical Conditioning)
  3. সহায়ক শিক্ষণ (Operant Learning)
  4. দীর্ঘস্থায়ী শিক্ষণ (Long-term Learning)
ব্যাখ্যা

বিভিন্ন ধরণের শিক্ষণের ধরণের মধ্যে উল্লেখযোগ্য হলো: বুদ্ধিবৃত্তিক শিক্ষণ (Cognitive Learning), চিরায়ত সাপেক্ষীকরণ (Classical Conditioning), সহায়ক শিক্ষণ (Operant Learning), প্রচেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিক্ষণ (Trial and Error Learning)

​Source: মনোবিজ্ঞান ১ম পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল। 

.
সন্তুষ্টি বা বলবর্ধক ব্যতিত যে শিক্ষণ, তাকে কি শিক্ষণ বলে? 
  1. সুপ্ত শিক্ষণ 
  2. প্রাসঙ্গিক শিক্ষণ 
  3. বুদ্ধিবৃত্তিক শিক্ষণ 
  4. পরিজ্ঞানমূলক শিক্ষণ 
ব্যাখ্যা

সন্তুষ্টি বা বলবর্ধক ব্যতিত যে শিক্ষণ তাকে সন্তুষ্টি শিক্ষণ বলে। অর্থাৎ, প্রেষণা যখন খুবই ক্ষীণ অথবা প্রেষণা আছে কিন্তু উপর্যুক্ত সন্তুষ্টির অভাব, তখন যে শিক্ষণ হয়, তাকে সুপ্ত শিক্ষণ বলে। 

​Source: মনোবিজ্ঞান ১ম পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল। 

.
অনুকরণ ও মডেলিং হলো একটি ________শিক্ষণ প্রক্রিয়া। 
  1. প্রচেষ্টা ও ভুল সংশোধন 
  2. চিরায়ত সাপেক্ষীকরণ 
  3. বুদ্ধিবৃত্তিক 
  4. সহায়ক 
ব্যাখ্যা

অনুকরণ ও মডেলিং হলো একটি বুদ্ধিবৃত্তিক শিক্ষণ প্রক্রিয়া। এটি একটি বিশেষ ধরণের ক্ষমতা। অনুকরণ ও মডেলিং এর উদ্দেশ্য হলো অন্যের আচরণ ও আদর্শকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করা।

​Source: মনোবিজ্ঞান ১ম পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল।  

.
ইতর প্রাণীর বিচার বিবেচনার ক্ষমতা খুবই সীমিত এবং তারা কেবল চেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিখে থাকে। এটি কে বলেছেন?
  1. মর্গান এবং সাথীরা 
  2. এডওয়ার্ড এল থর্নডাইক 
  3. আইভান প্যাভ্লভ 
  4. টলম্যান ও হনজিক 
ব্যাখ্যা

এডওয়ার্ড এল থর্নডাইক ঘোষণা করেন যে, ইতর প্রাণীর বিচার বিবেচনার ক্ষমতা খুবই সীমিত এবং তারা কেবল চেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে শিখে থাকে। এ পদ্ধতিতে কোন প্রানীকে কোন নতুন পরিবেশের মধ্যে ছেড়ে দিলে প্রাণীটি চেষ্টা ও ভুল সংশোধনের মাধ্যমে সমস্যার সমাধান খোঁজে । 

​Source: মনোবিজ্ঞান ১ম পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল। 

.
আইভান প্যাভ্লভ ছিলেন একজন প্রখ্যাত রাশিয়ান_______। 
  1. মনোবিজ্ঞানী 
  2. শারীরবিদ 
  3. ইঞ্জিনিয়ার 
  4. দার্শনিক 
ব্যাখ্যা

প্রখ্যাত রাশিয়ান শারীরবিদ ছিলেন আইভান প্যাভ্লভ। তিনি সর্বপ্রথম সাপেক্ষীকরণ বা সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া ধারণাটি প্রচলন করেন। তিনি ১০৪ সালে নোবেল পুরষ্কার লাভ ক্করেন। 

​Source: মনোবিজ্ঞান ১ম পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল। 

.
Operant conditioning is a form of learning in which voluntary responses come to be controlled by their consequences. This definition comes from________. 
​(অপারেন্ট কন্ডিশনিং/সহায়ক শিক্ষণ  হল শিক্ষার একটি রূপ যেখানে স্বেচ্ছাসেবী প্রতিক্রিয়াগুলি তাদের পরিণতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই সংজ্ঞাটি ______ থেকে এসেছে।)
  1. ক্রাইডার ও অন্যান্য 
  2. বি এফ স্কিনার 
  3. প্যাভ্লভ 
  4. ওয়াইনী ওয়াইটেন 
ব্যাখ্যা

Operant conditioning is a form of learning in which voluntary responses come to be controlled by their consequences. This definition comes from Wayne Weiten (অপারেন্ট কন্ডিশনিং/সহায়ক শিক্ষণ  হল শিক্ষার একটি রূপ যেখানে স্বেচ্ছাসেবী প্রতিক্রিয়াগুলি তাদের পরিণতি দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই সংজ্ঞাটি  ওয়াইনী ওয়াইটেন থেকে এসেছে)

​Source: মনোবিজ্ঞান ১ম পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল। 

.
প্যাভল্ভের পরীক্ষায় মাংসের গুড়া না দিয়ে শুধু ঘণ্টাধ্বনি করাতে লালা নিঃসরণের পরিমাণ কমতে থাকে এবং শেষে এমন এক পর্যায় আসে যখন আর কোন লালা নিঃসরণ হয় না। এই প্রক্রিয়াটাকে কি বলে?  
  1. অবলুপ্তি 
  2. স্বতঃস্ফুর্ত পুনরাগমন 
  3. সাধারণীকরণ 
  4. পৃথকীকরণ 
ব্যাখ্যা

প্যাভল্ভের পরীক্ষায় মাংসের গুড়া না দিয়ে শুধু ঘণ্টাধ্বনি করাতে লালা নিঃসরণের পরিমাণ কমতে থাকে এবং শেষে এমন এক পর্যায় আসে যখন আর কোন লালা নিঃসরণ হয় না। এই প্রক্রিয়াটাকে অবলুপ্তি বলে। 

​Source: মনোবিজ্ঞান ১ম পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল। 

.
অতীত অভিজ্ঞতার যথাসম্ভব অবিকল পুনরুৎপাদন করার ক্ষমতাকে কী বলে? 
  1. বিস্মৃতি 
  2. স্মৃতি 
  3. বলবর্ধক 
  4. প্রেষণা 
ব্যাখ্যা

অতীত অভিজ্ঞতার যথাসম্ভব অবিকল পুনরুৎপাদন করার ক্ষমতাকে স্মৃতি বলে। স্মৃতি হলো পূর্ব অভিজ্ঞতা বা শিক্ষণের সংরক্ষণ ও পুনরুদ্দীপন। 

​Source: মনোবিজ্ঞান ১ম পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল। 

১০.
কোন ধরণের শিক্ষণে হঠাত করে সমাধান উপস্থিত হয়? 
  1. প্রাসঙ্গিক 
  2. অনুকরণ 
  3. সুপ্ত শিক্ষণ 
  4. অন্তঃদৃষ্টিমূলক শিক্ষণ 
ব্যাখ্যা

অন্তঃদৃষ্টিমূলক শিক্ষণ হলো এমন এক ধরণের শিক্ষণ যেখানে প্রাণী সমস্যাসংকুল পরিস্থিতিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং সুনির্দিষ্টভাবে সমস্যা সমাধানের দিকে অগ্রসর হয়, এই শিক্ষণে প্রাণী অন্ধভাবে বা এলোমেলোভাবে কাজ করে না বরং বুদ্ধি বিবেচনা করে সমস্যা সমাধান করে। 

​Source: মনোবিজ্ঞান ১ম প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য 

১১.
সমগ্রতাবাদীদের (Gestalt Psychologists) দের মধ্যে শিক্ষণের ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রাখেন কে? 
  1. ওয়ারদিমার 
  2. কোফকা ও লিউইন 
  3. ইয়ারকিস 
  4. টলম্যান 
ব্যাখ্যা

সমগ্রতাবাদীদের (Gestalt Psychologists) দের মধ্যে শিক্ষণের ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রাখেন জার্মান মনোবিজ্ঞানী ঊলফগ্যাং কোহলার। তিনি প্রাণীর অন্তর্দৃষ্টিমূলক আচরণের উপর গবেষণা করে  অন্তর্দৃষ্টিমূলক বা পরিজ্ঞানমূলক শিক্ষণ প্রবর্তন করেন। 

Source: মনোবিজ্ঞান ১ম প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য

১২.
কোন শিক্ষণকে বুদ্ধি প্রয়োগ শিক্ষণ বলা হয়? 
  1. পরিজ্ঞানমূলক শিক্ষণ 
  2. অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ 
  3. সহায়ক শিক্ষণ 
  4. ক+খ 
ব্যাখ্যা

পরিবেশের বিভিন্ন উপাদানের মধ্যে পারস্পরিক সম্পর্ক অনুধাবন করে সমস্যা সমাধানের জ্ঞানকেই পরিজ্ঞান বা অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বলে। সমস্যাসঙ্কুল পরিবেশের সমস্যা সমাধানের জন্য সে অন্তর্দৃষ্টিকে কাজে লাগায় বা বুদ্ধি প্রয়োগ করে। এ জন্য এ শিক্ষণকে বুদ্ধি প্রয়োগ শিক্ষনও বলে। 

Source: মনোবিজ্ঞান ১ম প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য

১৩.
মনোবিজ্ঞানী ড্রিভার (Drever) অনুকরণকে কোন কোন ভাগে ভাগ করেছেন? 
  1. মুখ্য অনুকরণ 
  2. গৌণ অনুকরণ
  3. অচেতন অনুকরণ 
  4. ক+খ 
ব্যাখ্যা

মনোবিজ্ঞানী ড্রিভার (Drever) অনুকরণকে মুখ্য অনুকরণ ও গৌণ অনুকরণ এই দুইভাবে ভাগ করেছেন তিনি মনোবিজ্ঞানী ম্যাকডুগালকে অনুকরণ করে এই দুই ভাগে ভাগ ক্করেছেন। 

Source: মনোবিজ্ঞান ১ম প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য

১৪.
অনুকরণের মাধ্যমে সামাজিক শিক্ষণের প্রবক্তা কে? 
  1. আলবার্ট বান্ডুরা 
  2. সিগমন্ড ফ্রয়েড 
  3. কার্ল রজার্স 
  4. রবার্ট মিলার 
ব্যাখ্যা

আলবার্ট বান্ডুরা (১৯৭১), সালে অনুকরণের মাধ্যমে সামাজিক শিক্ষণের অন্যতম প্রবক্তা। তাঁর মতে, আদর্শ প্রতীকের আচরণ অনুকরণের মাধ্যমে মনোভাবের শিক্ষণ হয়। 


Source: মনোবিজ্ঞান ১ম প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য

১৫.
ফল লাভের সূত্র (Law of effect) এটি কে দিয়েছেন? 
  1. আলবার্ট আইনস্টাইন 
  2. নিউটন 
  3. থর্নডাইক 
  4. প্যাভলভ 
ব্যাখ্যা

ফল লাভের সূত্র (Law of effect) এটি  দিয়েছেন থর্নডাইক । এই সূত্র অনুযায়ী বারবার একটি কাজ করলে উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে সম্পর্ক বা সংযোগ স্থাপিত হয়। এ ধরণের সংযোগের ফলে যদি সন্তুষ্টি আসে তাহলে সংযোগ শক্তিশালী হয়। 

Source: মনোবিজ্ঞান ১ম প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য

১৬.
চিরায়ত সাপেক্ষীকরণ শিক্ষণ অনুযায়ী যে উদ্দীপক প্রাণীদেহে স্বাভাবিকভাবেই কোন প্রতিক্রিয়া সৃষ্ট করে তাকে বলা হয়_____। 
  1. সাপেক্ষ উদ্দীপক 
  2. অসাপেক্ষ উদ্দীপক 
  3. মূখ্য উদ্দীপক 
  4. গৌণ উদ্দীপক
ব্যাখ্যা

চিরায়ত সাপেক্ষীকরণ শিক্ষণ অনুযায়ী যে উদ্দীপক প্রাণীদেহে স্বাভাবিকভাবেই কোন প্রতিক্রিয়া সৃষ্ট করে তাকে বলা হয় স্বাভাবিক উদ্দীপক বা অসাপেক্ষ উদ্দীপক। স্বাভাবিক উদ্দীপকটি যে প্রতিক্রিয়া সৃষ্টি করে তাকে বলা হয় স্বাভাবিক প্রতিক্রিয়া।

Source: মনোবিজ্ঞান ১ম প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য

১৭.
সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়াটি কেবলমাত্র একটি প্রচেষ্টাতেই সংঘটিত হয়না। বেশ কয়েকবার প্রচেষ্টার পর এরূপ ক্রিয়া দেখা দেয়। এটিকে প্যাভল্ভের মতে কী বলে? 
  1. অবলুপ্তি 
  2. অর্জন 
  3. সাধারণীকরণ 
  4. পুনরাগমন 
ব্যাখ্যা

প্যাভ্লভ তাঁর পরীক্ষণে দেখেন যে,  সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়াটি কেবলমাত্র একটি প্রচেষ্টাতেই সংঘটিত হয়না। বেশ কয়েকবার প্রচেষ্টার পর এরূপ ক্রিয়া দেখা দেয়। সাপেক্ষ উদ্দীপকের প্রতি সাপেক্ষ প্রতিক্রিয়া শিক্ষণের এই ঘটনাকেই অর্জন বলে। 

Source: মনোবিজ্ঞান ১ম প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য

১৮.
তথ্যের প্রক্রিয়াজাতকরণ মতবাদ অনুসারে, স্মৃতি প্রক্রিয়া কয়টি মৌলিক প্রক্রিয়া দ্বারা গঠিত? 
  1. ৪ 
  2. ৬ 
ব্যাখ্যা

তথ্যের প্রক্রিয়াজাতকরণ মতবাদ অনুসারে, স্মৃতি প্রক্রিয়া ৩টি মৌলিক প্রক্রিয়া দ্বারা গঠিত (Atkinson and Shiffrin, 1968) । এই মৌলিক প্রক্রিয়াগুলো হলো: সংকেত গ্রহণ, সংরক্ষণ, পুনরুদ্রেক।

Source: মনোবিজ্ঞান ১ম প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য

১৯.
পরিবেশ থেকে আগত উদ্দীপনা (শিক্ষণ, অভিজ্ঞতা, বা তথ্য) সংবেদী প্রক্রিয়াই স্নায়ুবিক শক্তিতে রুপান্তরিত হয়ে মস্তিষ্কে প্রেরণ করাকে কী বলে? 
  1. উদ্দীপক 
  2. সংকেত গ্রহণ 
  3. সংরক্ষণ 
  4. পুনরুদ্রেক 
ব্যাখ্যা

পরিবেশ থেকে আগত উদ্দীপনা (শিক্ষণ, অভিজ্ঞতা, বা তথ্য) সংবেদী প্রক্রিয়াই স্নায়ুবিক শক্তিতে রুপান্তরিত হয়ে মস্তিষ্কে প্রেরণ করাকে সংকেত গ্রহণ বলে। মস্তিষ্ক বিভিন্নভাবে এই সংকেত গ্রহণ করে। যেমন-দর্শনগত, শব্দগত, অর্থগত।

Source: মনোবিজ্ঞান ১ম প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য

২০.
মস্তিষ্কের স্মৃতি ভাণ্ডার থেকে সংরক্ষিত তথ্য প্রয়োজন অনুসারে খুঁজে বের করা বা ব্যবহার করাকে কী বলে? 
  1. সংরক্ষণ 
  2. সংকেত গ্রহণ 
  3. প্রতিক্রিয়া 
  4. পুনরুদ্রেক 
ব্যাখ্যা

মস্তিষ্কের স্মৃতি ভাণ্ডার থেকে সংরক্ষিত তথ্য প্রয়োজন অনুসারে খুঁজে বের করা বা ব্যবহার করাকে পুনরুদ্রেক (Retrieval) বলে। এটি স্মৃতি প্রক্রিয়ার সর্বশেষ ধাপ বা স্তর। 

Source: মনোবিজ্ঞান ১ম প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য

২১.
কোন একটি বিয়ের অনুষ্ঠানে গিয়ে একজন ব্যক্তির অপর একজন ব্যক্তিকে দেখে মনে হলো যে, ছোটবেলায় তারা একই বিদ্যালয়ে পড়াশুনা করেছিলো। এই ঘটনা কে নিচের কোনটি বলা যায়? 
  1. সংরক্ষণ 
  2. পুনরুদ্রেক 
  3. প্রত্যাভিজ্ঞা 
  4. স্থান কাল নির্দেশ 
ব্যাখ্যা

স্মৃতির একটি উপাদান হলো প্রত্যাভিজ্ঞা। পুর্বে জানা কোন বিষয় পুনর্বার জ্ঞ্যাত হওয়াকে প্রত্যাভিজ্ঞা বা (Retention) বলে। প্রত্যাভিজ্ঞা বা পুণর্জ্ঞান ছাড়া স্মৃতি প্রক্রিয়া সম্পুর্ণ হয় না। 

Source: মনোবিজ্ঞান ১ম প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য

২২.
স্মৃতির ত্রি-উপাদান মডেল (Three Component Model) কে দিয়েছেন? 
  1. Atkinson and Shiffrin 
  2. Sigmund Freud 
  3. Pavlov 
  4. Bandura 
ব্যাখ্যা

রিচার্ড এটকিনসন এবং রিচার্ড শিফ্রিন স্মৃতি কাঠামো নিয়ে একটি মডেল প্রদান করেন। এই মডেলকে ত্রি-মাত্রিক মডেল বা Three Component Model বলে। এই মডেল তিনটি হলোঃ সংবেদী স্মৃতি, স্বল্পস্থায়ী স্মৃতি, দীর্ঘস্থায়ী স্মৃতি। 


Source: মনোবিজ্ঞান ১ম প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য

২৩.
সংবেদি স্মৃতিতে তথ্য কত সময় পর্যন্ত স্থায়ী হয়? 
  1. ১ থেকে ৪ সেকেন্ড 
  2. ৫ থেকে ১০ সেকেন্ড 
  3. ১৮ সেকেন্ড 
  4. ২০ সেকেন্ড 
ব্যাখ্যা

স্মৃতি প্রক্রিয়ার প্রথম পর্যায় হলো সংবেদী স্মৃতি। সংবেদী স্মৃতিতে তথ্য এক থেকে চার সেকেন্ড পর্যন্ত স্থায়ি হয়। স্মৃতির এই পর্যায় উদ্দীপক বা তথ্যের সংবেদী প্রতিরূপসমূহ খুবই অল্প সময়ের জন্য জমা থাকে। 


Source: মনোবিজ্ঞান ১ম প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য

২৪.
একজন শিক্ষার্থীকে ১৫ টি শব্দ শিখতে দেয়া হলো। এই শব্দগুলোতে ৫টি করে পাখির নাম, দেশের নাম, ও প্রাণীর নাম মেলানো থাকে। যদি শিক্ষার্থী শব্দগুলোকে শ্রেণিবিন্যাস করে মুখস্থ করে ফেলে তাহলে সে দ্রুত শিখতে পারে। এটিকে শিক্ষণের কোন কৌশল বলে? 
  1. যথাযথ অনুষঙ্গ 
  2. সামগ্রিক শিক্ষণ 
  3. সংঘবদ্ধকরণ বা সংগঠন 
  4. আবৃত্তি 
ব্যাখ্যা

শিক্ষণীয় বিষয়বস্তু যদি বিশেষ নিয়মে গঠন করা হয় বা শ্রেণিবিন্যাস করে সাজানো হয় তাহলে সে বিষয়ে শিক্ষণ দ্রুত হয়। অসংগঠিত বা এলোমেলো বিষয়বস্তু সহজে শিক্ষা লাভ করা যায় না। এবং তা সহজেই বিস্মৃতি হয়। 


Source: মনোবিজ্ঞান ১ম প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য

২৫.
প্রথম Operant শব্দটি কে ব্যবহার করেন? 
  1. B.F. Skinner 
  2. E.L. Thorndike 
  3. Morgan & King 
  4. I.P. Pavlov 
ব্যাখ্যা

সর্বপ্রথম Operant বা সহায়ক শিক্ষণ শব্দটি ব্যবহার করেন B.F. Skinner. E.L. Thorndike এর Law of Effect এবং B.F. Skinner এর Classical Conditioning. 

​Source: মনোবিজ্ঞান ও জীবন, অধ্যাপক নীহাররঞ্জন সরকার 

২৬.
কোন শিক্ষণে পূর্ব অভিজ্ঞতার ফলে তথ্যের প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি বা কৌশল বদলে যায়? 
  1. জ্ঞানীয় শিক্ষণে 
  2. প্রত্যক্ষণমূলক শিক্ষণে 
  3. পরিহারমূলক শিক্ষনে 
  4. প্রাসঙ্গিক শিক্ষনে 
ব্যাখ্যা

আধুনিককালের তথ্যের প্রক্রিয়াজাতকরণ তত্ত্ব অনুযায়ী প্রত্যক্ষণমূলক শিক্ষণে পূর্ব অভিজ্ঞতার ফলে তথ্যের প্রক্রিয়াজাতকরণ পদ্ধতি বা কৌশল বদলে যায়। অর্থাৎ, অতীত অভিজ্ঞতার ফলে বস্তু বা ঘটনার গুরুত্ব বদলে যায়, তখন প্রত্যক্ষণমূলক শিক্ষণ হয়েছে বলে মনে করা হয়। 

​Source: মনোবিজ্ঞান ও জীবন, অধ্যাপক নীহাররঞ্জন সরকার 

২৭.
স্বল্পস্থায়ী স্মৃতির ভাণ্ডার কে  কি বলা হয়? 
  1. কার্যকরি স্মৃতি 
  2. সক্রিয় স্মৃতি 
  3. নিস্ক্রিয় স্মৃতি 
  4. গৌণ স্মৃতি 
ব্যাখ্যা

স্বল্পস্থায়ী স্মৃতির ভাণ্ডার কে  সক্রিয় স্মৃতি ও বলা হয়। কারণ এ ভান্ডারে সংবেদী স্নায়ুপথের মাধ্যমে আগত তথ্য রাশিকে প্রক্রিয়াজাত করার জন্য ধরে রাখা হয়, আবার দীর্ঘস্থায়ি স্মৃতি থেকেও তথ্যকে এখানে এনে প্রত্যাহবান করা হয়। স্বল্পস্থায়ী স্মৃতি সবসময় সক্রিয় থাকে। 

​Source: মনোবিজ্ঞান ও জীবন, অধ্যাপক নীহাররঞ্জন সরকার  

২৮.
Recall বা প্রত্যাহবান প্রক্রিয়ার মাধ্যমে কোন বিষয়ের স্মৃতিকে পরিমাপ করা হয়ে থাকে? 
  1. গাণিতিক 
  2. ভাষা 
  3. সংবাদ 
  4. সিনেমা 
ব্যাখ্যা

Recall বা প্রত্যাহবান প্রক্রিয়ার মাধ্যমে ভাষা বিষয়ের স্মৃতিকে পরিমাপ করা হয়ে থাকে। একতি কবিতা বা গদ্যাংশের স্মৃতি পরিমাপ করার জন্য প্রত্যাহবান বিশেষ উপযোগী পদ্ধতি।  এ পদ্ধতিতে খুব কম সংকেত থেকে সমগ্র শিক্ষণীয় বিষয়টিকে পুনরুধৃত করতে বলা হয়।

​Source: মনোবিজ্ঞান ও জীবন, অধ্যাপক নীহাররঞ্জন সরকার 

২৯.
নতুন বিষয় শিক্ষা করার ফলে আমরা পূর্বে শিক্ষণ করা বিষয় ভুলে যাই, এ মতবাদের নাম কি? 
  1. অনুশিক্ষণ প্রতিবন্ধকতা 
  2.  পুর্বশিক্ষণ প্রতিবন্ধকতা 
  3. অবদমন 
  4. আবেগজনিত মতবাদ 
ব্যাখ্যা

অনুশিক্ষণ মতবাদের মূল কথা হলো, নতুন বিষয় শিক্ষা করার ফলে আমরা পূর্বে শিক্ষণ করা বিষয় ভুলে যাই। শিক্ষণ ও পুনরুদ্রেকের মধ্যকার বিরতির সময়ে মানসিক কার্যের ফলে স্মৃতির যে ব্যঘাত হয় তাকে অনুশিক্ষণ প্রতিবন্ধকতা বলে। 

​Source: মনোবিজ্ঞান ১ম পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল। 

৩০.
অভিজ্ঞতা ও শিক্ষণের ফলে আমাদের মস্তিষ্কে যে ছাপ পড়ে তা সময়ের সাথে সাথে ধীরে ধীরে মুছে যায় বিস্মৃতির এই তত্ত্বকে কী বলে? 
  1. অবদমন 
  2. স্নায়ুবিক ছাপ 
  3. অসুস্থতা 
  4. প্রকারগত পরিবর্তন 
ব্যাখ্যা

সময় আমাদের অনেক কিছুই ভুলিয়ে দেয়। অভিজ্ঞতা ও শিক্ষণের ফলে আমাদের মস্তিষ্কে যে ছাপ পড়ে তা সময়ের সাথে সাথে ধীরে ধীরে মুছে যায়। সমগ্রতাবাদীদের মতে, বিস্মৃতির কারণ হলো স্মৃতি ছাপের বিকৃতি বা পরিবর্তন। 

​Source: মনোবিজ্ঞান ১ম পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল। 

৩১.
ফ্রয়েডের মতে কোন কারণে আমাদের বিস্মৃতি ঘটে? 
  1. চাহিদা 
  2. সন্তুষ্টি 
  3. অবদমন 
  4. প্রক্ষেপণ 
ব্যাখ্যা

অবদমন বলতে বুঝায় অবাঞ্ছিত স্মৃতিকে চেতনা থেকে বিতাড়িত করা। ফ্রয়েড মনে করেন, যে সকল বেদনাদায়ক ঘটনা আমরা মনে রাখতে চাইনা, সেসব ঘটনার স্মৃতিকে আমরা ইচ্ছা করেই মনের গভীর স্তরে অবদমন করে রাখি। 

​Source: মনোবিজ্ঞান ১ম পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল। 

৩২.
স্মৃতি উন্নত করার রবিনসনের তত্ত্বে কোন বিষয়ের কথা বলা হয়নি? 
  1. জরীপ করা 
  2. প্রশ্ন করা 
  3. আবৃত্তি করা 
  4. প্রেষণা 
ব্যাখ্যা

স্মৃতি উন্নত করার জন্য রবিনসন যে তত্ত্ব দিয়েছেন সেটি হচ্ছে Survey Q 3 R. এখানে তিনি জরীপ করা, প্রশ্ন করা, আবৃত্তি করা, পড়া, এবং পর্যালোচনার কথা বলেছেন। 

​Source: মনোবিজ্ঞান ১ম পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল। 

৩৩.
কোন স্থান বা কালে দুটি ঘটনার মধ্যে সম্পর্ক বা যোগাযোগ তৈরি হওয়াকে কী বলে? 
  1. শিক্ষণ 
  2. অনুষঙ্গ 
  3. প্রেষণা 
  4. স্মৃতি 
ব্যাখ্যা

কোন স্থান বা কালে দুটি ঘটনার মধ্যে সম্পর্ক বা যোগাযোগ তৈরি হওয়াকে অনুষঙ্গ বলে। অনেক সময় দুটি সম্পর্কযুক্ত ঘটনা পাশাপাশি ঘটলে শিক্ষণ ত্বরান্বিত হয়। 

​Source: মনোবিজ্ঞান ১ম পত্র, প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডল। 

৩৪.
সুমন কলেজে তাঁর বন্ধুদের সাথে ভালো গান করে। একদিন তাঁর এক বন্ধুর জন্মদিনে সবাই তাকে জোড় করে গান গাওয়ার জন্য বলল। সেদিন সুমন ভালো গান করতে পারলো না। সুমনের ক্ষেত্রে এখানে কোন ধরণের বিস্মৃতি ঘটেছে? 
  1. অনুশিক্ষণ প্রতিবন্ধকতা 
  2. পূর্বশিক্ষণ প্রতিবন্ধকতা 
  3. অবদমন 
  4. পরিবর্তিত পরিবেশ। 
ব্যাখ্যা

অনেক সময় পরিবেশগত পরিবর্তন শিক্ষণীয় বিষয়ের স্মৃতির পুনরুদ্রেক জটিল করে তোলে। অনেক সময় পরিবর্তিত বা অপরিচিত পরিবেশে ঐ বিষয়ে স্মরণ করা যায়না বা আংশিক বিস্মৃতি ঘটে। 


Source: মনোবিজ্ঞান ১ম প্রত্র, ড. সৈয়দ আজিজুল ইসলাম এবং অন্যান্য

৩৫.
In which reinforcement schedule is a behavior reinforced each time it occurs? (কোন বলবৃদ্ধি সময়সূচীতে একটি আচরণ প্রতিবার এটি ঘটলে তা শক্তিশালী করা হয়?)
  1. Primary reinforcer 
  2. Secondary reinforcer 
  3. Continuous Reinforcer
  4. Ratio reinforcer 
ব্যাখ্যা

In a continuous reinforcement schedule, a behavior is reinforced each time it occurs. Such a schedule is possible in a laboratory situation, but in a situation outside the laboratory, it is unusual for any behavior to be reinforced continuously. (একটি ক্রমাগত শক্তিবৃদ্ধি সময়সূচীতে, একটি আচরণ যখনই ঘটে তখন তা শক্তিশালী হয়। এই ধরনের একটি সময়সূচী একটি পরীক্ষাগার পরিস্থিতিতে সম্ভব, কিন্তু পরীক্ষাগারের বাইরে একটি পরিস্থিতিতে, এটি একটি অস্বাভাবিক যে কোনো আচরণ ক্রমাগত চাঙ্গা করা।)

​Source: Psychology, Crider and Others

৩৬.
Encoding by _________-is called semantic encoding. (_________-দ্বারা এনকোডিংকে শব্দার্থিক এনকোডিং বলে।)
  1. Analysis 
  2. Meaning 
  3. Vocabulary 
  4. Sentence 
ব্যাখ্যা

Encoding by meaning is called semantic encoding. Semantic encoding is remembering the general meaning of words and sentences. (অর্থ দ্বারা এনকোডিং শব্দার্থিক এনকোডিং বলা হয়। শব্দার্থক এনকোডিং হল শব্দ এবং বাক্যের সাধারণ অর্থ মনে রাখা।) 

​Source: Psychology, Crider and Others

৩৭.
The general knowledge about a particular situation is called _____.  (একটি বিশেষ পরিস্থিতি সম্পর্কে সাধারণ জ্ঞানকে বলা হয়___।)
  1. Memory 
  2. Incident 
  3. Schema 
  4. Learning
ব্যাখ্যা

When individuals are placed in a situation many times, they become familiar with various aspects of the problem. This general knowledge about the particular situation is called a schema (the plural is schemata). 

​Source: Psychology, Crider and Others

৩৮.
Which memory has the largest capacity? 
  1. Long-term memory 
  2. short-term memory
  3. Sensory Memory 
  4. Primary memory 
ব্যাখ্যা

Sensory memory has a huge capacity, storing almost everything that we see or hear, but it lasts for less than a second. 

​Source: Psychology, Crider and Others

৩৯.
A major part of human learning is consists of ____________. (মানুষের শিক্ষার একটি প্রধান অংশ হল__________)
  1. Observational Learning 
  2. Situational Learning 
  3. Distance Learning 
  4. Conditional Learning
ব্যাখ্যা

A major part of human learning consists of Observational Learning, which is learning by watching the behavior of another person, or a model. 

​Source: Understanding Psychology, Feldman 

৪০.
Memory for factual information (names, faces, dates) is called? 
  1. Declarative Memory 
  2. Procedural Memory 
  3. Semantic Memory 
  4. Episodic Memory 
ব্যাখ্যা

Declarative memory is memory for factual information, such as names, dates, faces, and facts, like a bike has two wheels.

​Source: Understanding Psychology, Feldman  

৪১.
Intentional or conscious collection of information is called? (ইচ্ছাকৃত বা সচেতনভাবে তথ্য সংগ্রহকে বলা হয়?)
  1. Explicit Memory 
  2. Implicit Memory 
  3. Semantic Memory 
  4. Episodic Memory 
ব্যাখ্যা

Explicit memory refers to intentional or conscious recollection of information. When we try to remember a name or date we have encountered or learned about previously, we are searching for our explicit memory. (সুস্পষ্ট স্মৃতি বলতে ইচ্ছাকৃত বা সচেতনভাবে তথ্যের স্মরণকে বোঝায়। যখন আমরা একটি নাম বা তারিখ মনে রাখার চেষ্টা করি যা আমরা আগে পেয়েছি বা জেনেছি, আমরা আমাদের স্পষ্ট স্মৃতি অনুসন্ধান করছি।)

​Source: Understanding Psychology, Feldman 

৪২.
Memories of a specific, important, or surprising emotionally significant event that are recalled easily and with vivid imagery is called? (একটি নির্দিষ্ট, গুরুত্বপূর্ণ, বা আশ্চর্যজনক আবেগগতভাবে উল্লেখযোগ্য ঘটনার স্মৃতি যা সহজে এবং প্রাণবন্ত চিত্র সহ স্মরণ করা হয়?)
  1. Schemas 
  2. Flashbulb memory 
  3. Explicit memory 
  4. Implicit Memory 
ব্যাখ্যা

Flashbulb memories are memories related to a specific, important, or surprising event that are so vivid they represent a virtual snapshot of the event. Several types of flashbulb memories are common among college students. (ফ্ল্যাশবাল্ব স্মৃতি হল একটি নির্দিষ্ট, গুরুত্বপূর্ণ বা আশ্চর্যজনক ইভেন্টের সাথে সম্পর্কিত স্মৃতি যা এতটাই প্রাণবন্ত তারা ইভেন্টের একটি ভার্চুয়াল স্ন্যাপশট উপস্থাপন করে। কলেজ ছাত্রদের মধ্যে বিভিন্ন ধরনের ফ্ল্যাশবাল্ব স্মৃতি সাধারণ।)

​Source: Understanding Psychology, Feldman