পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়07 minutes বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন
সিলেবাস
জুলোজিক্যাল নমেনক্লেচার, বোটানিক্যাল নমেনক্লেচার, প্রাণিজগৎ, উদ্ভিদ, ফুল, ফল, রক্ত ও রক্ত সঞ্চালন, রক্তচাপ, হৃদ্পিণ্ড এবং হৃদরোগ, স্নায়ু এবং স্নায়ুরোগ, খাদ্য ও পুষ্টি, ভিটামিন, মাইক্রোবায়োলজি, প্লান্ট নিউট্রেশন, পরাগায়ন ইত্যাদি।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · প্রশ্ন

.
Allium cepa কিসের নাম?
  1. ক) রসুন
  2. খ) আদা
  3. গ) ধনিয়া
  4. ঘ) পিঁয়াজ
সঠিক উত্তর:
ঘ) পিঁয়াজ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) পিঁয়াজ
ব্যাখ্যা
পিঁয়াজের বৈজ্ঞানিক নাম Allium cepa.
উৎসঃ নবম-দশম শ্রেণী জীববিজ্ঞান বোর্ড বই।
.
ফসফরাস সঞ্চিত থাকে না-
  1. ক) অস্থিতে
  2. খ) যকৃতে
  3. গ) রক্তরসে
  4. ঘ) প্লাজমায়
অনির্ধারিত
ব্যাখ্যা
সঠিক উত্তর ৪টা হয়ে গেছে। পিত্তরস লিখতে গিয়ে রক্তরস লেখা হয়েছে। রক্তরস বা Plasma তে ফসফরাস সঞ্চিত থাকে না। ফসফরাস অস্থি, যকৃত, পিত্তরসে জমা থাকে। নিউক্লিক এসিড, নিউক্লিয় প্রোটিন এবং শর্করা বিপাকের দ্বারা শক্তি উৎপাদনে ফসফরাস প্রধান ভূমিকা রাখে। উৎসঃ নবম-দশম শ্রেণী বিজ্ঞান বোর্ড বই।
.
একজন পূর্ণবয়স্ক মানুষের দৈহিক ওজনের ____ ভাগ পানি।
  1. ক) ৮০-৯০
  2. খ) ৯০-১০০
  3. গ) ৪৫-৬০
  4. ঘ) ৫৫-৬৫
অনির্ধারিত
ব্যাখ্যা

জীববিজ্ঞান বোর্ড বই ২০২০ঃ ৫০ - ৬৫%
সাধারণ বিজ্ঞান বোর্ড বই ২০২০ঃ ৬০ - ৭৫%
-------
মূল পরীক্ষায় নিজের বিবেচনা থেকে উত্তর করুন। জীববিজ্ঞান বোর্ড বই ২০২০ঃ ৫০ - ৬৫% এটাকে বেস্ট অপশন ধরা যায় মনে হচ্ছে।

.
রক্তে উচ্চ কোলেস্টরেলের কারণে কোন রোগ হয়?
  1. ক) বাতজ্বর
  2. খ) এনজিনা
  3. গ) কোলেস্টেরোল্ফোবিয়া
  4. ঘ) রিউম্যাটিক ফিভার
সঠিক উত্তর:
খ) এনজিনা
উত্তর
সঠিক উত্তর:
খ) এনজিনা
ব্যাখ্যা
হৃৎপিণ্ডের করোনারি ধমনি গাত্রে চর্বি জমা হলে রক্তের সাহায্যে হৃৎপিণ্ডে অক্সিজেন ও খাদ্যসার পরিবহন ব্যাহত হওয়ায় বুকে ব্যাথা অনুভূত হয়। এ অবস্থাকে এনজিনা বলে।
উৎসঃ নবম-দশম শ্রেণী জীববিজ্ঞান বোর্ড বই।
.
রক্তের অস্বাভাবিকতার কারণে-
  1. ক) হার্ট এটাক হয়
  2. খ) এনজিনা হয়
  3. গ) বাতজ্বর হয়
  4. ঘ) লিউকোমিয়া হয়
সঠিক উত্তর:
ঘ) লিউকোমিয়া হয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) লিউকোমিয়া হয়
ব্যাখ্যা
রক্তের ক্যান্সার বা লিউকেমিয়া রক্তের অস্বাভাবিকতাজনিত রোগ।
উৎসঃ নবম-দশম শ্রেণী জীববিজ্ঞান বোর্ড বই।
.
মানবদেহের রক্ত সংবহনতন্ত্রকে বলে-
  1. ক) Close circulatory system
  2. খ) Close circuitry system
  3. গ) Close centrifugal system
  4. ঘ) Open centrifugal system
সঠিক উত্তর:
ক) Close circulatory system
উত্তর
সঠিক উত্তর:
ক) Close circulatory system
ব্যাখ্যা
মানবদেহের রক্তপ্রবাহ কেবল হৃৎপিণ্ড এবং রক্তনালিসমূহের মধ্যে সীমাবদ্ধ থাকে বলে এ ধরনের রক্তসংবহনতন্ত্রকে Close circulatory system বা বদ্ধ সংবহনতন্ত্র বলে।
উৎসঃ নবম-দশম শ্রেণী জীববিজ্ঞান বোর্ড বই।
.
হৃৎপিণ্ড কয় প্রকোষ্ট বিশিষ্ট?
  1. ক) এক প্রকোষ্ঠ
  2. খ) দুই প্রকোষ্ঠ
  3. গ) এক জোড়া প্রকোষ্ঠ
  4. ঘ) দুই জোড়া প্রকোষ্ঠ
সঠিক উত্তর:
ঘ) দুই জোড়া প্রকোষ্ঠ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) দুই জোড়া প্রকোষ্ঠ
ব্যাখ্যা
হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠে বিভক্ত। এরমধ্যে পাতলা প্রাচীর যুক্ত অলিন্দদ্বয়(ডান ও বাম অলিন্দ) উপরে এবং পুরু প্রাচীর বিশিষ্ট নিলয়দ্বয় নিচে অবস্থিত৷
উৎসঃ নবম-দশম শ্রেণী জীববিজ্ঞান বোর্ড বই।
.
Rheumatic fever is caused by-
  1. ক) Streptococcus
  2. খ) Staphylococcus
  3. গ) Enterococcus
  4. ঘ) Diplococcus
সঠিক উত্তর:
ক) Streptococcus
উত্তর
সঠিক উত্তর:
ক) Streptococcus
ব্যাখ্যা
স্ট্রেপটোকক্কাসের সংক্রমণে রিউম্যাটিক ফিভার বা বাতজ্বর হয়৷ এর লক্ষণগুলো হচ্ছে শ্বাসনালীর প্রদাহ, টনসিলের প্রদাহ, ফুসকুড়িযুক্ত সংক্রামক জ্বর৷
উৎসঃ নবম-দশম শ্রেণী জীববিজ্ঞান বোর্ড বই।