পরীক্ষা আর্কাইভ

livemcq

পরীক্ষাlivemcqতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন২৫
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

livemcq

livemcq · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
Go and catch the falling star. Here the “falling” is-
  1. ক) An adverb
  2. খ) A preposition
  3. গ) An adjective
  4. ঘ) A verb
সঠিক উত্তর:
গ) An adjective
উত্তর
সঠিক উত্তর:
গ) An adjective
ব্যাখ্যা

সাধারণত determiner / article / preposition / possessive এদের পর একটি word থাকলে সেটি Noun।
আর দুটি word থাকলে শেষেরটি Noun এবং পূর্বেরটি Adjective হয়।
এখানে, the এর পরে দুটো শব্দ আছে যেখানে falling একটি adjective.

.
Hasan has read most of the ____ of Shakespeare.
  1. ক) poem
  2. খ) play
  3. গ) drama
  4. ঘ) works
সঠিক উত্তর:
ঘ) works
উত্তর
সঠিক উত্তর:
ঘ) works
ব্যাখ্যা

Cambridge Dictionary-তে দেওয়া Most এর দুটো উদাহরণের দিকে লক্ষ করি -
Most of the information was useful.
He’d made most of the desserts himself.
এখান থেকে বুঝা যায় যে হয় most of the এর পরে uncountable noun অথবা plural noun হবে।
প্রশ্নোল্লিখিত বাক্যে poem, play, drama এ সবগুলো singular noun. তাই শূন্যস্থানে plural ‘works’ ব্যবহৃত হবে।

.
Who wrote Dr. Zivago?
  1. ক) Maxim Gorky
  2. খ) Boris Pastornak
  3. গ) Fyodor Dostoevsky
  4. ঘ) Leo Tolstoy
সঠিক উত্তর:
খ) Boris Pastornak
উত্তর
সঠিক উত্তর:
খ) Boris Pastornak
ব্যাখ্যা

Doctor Zhivago, novel by Boris Pasternak, published in Italy in 1957.
- This epic tale about the effects of the Russian Revolution of 1917 and its aftermath on a bourgeois family was not published in the Soviet Union until 1987.
- One of the results of its publication in the West was Pasternak’s complete rejection by Soviet authorities; when he was awarded the Nobel Prize for Literature in 1958, he was compelled to decline it.
- The book quickly became an international best-seller.

Source: Encyclopaedia Britannica.

.
For God’s sake, hold your tongue and let me love” occurs in a novel by-
  1. ক) Jane Austin
  2. খ) Syed Waliullah
  3. গ) Somerset Maugham
  4. ঘ) Rabindranath Tagore
সঠিক উত্তর:
ঘ) Rabindranath Tagore
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Rabindranath Tagore
ব্যাখ্যা

দোহাই তোদের, একটুকু চুপ কর্।
ভালোবাসিবারে দে আমারে অবসর।”

রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসে, অমিত লাবণ্যকে উক্ত লাইন দুটি শুনায়।

এ লাইন রবীন্দ্রনাথ ঠাকুর নিয়েছেন John Donne এর The Canonization কবিতার এই লাইন থেকে - For God's sake hold your tongue, and let me love.

.
মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?
  1. ক) সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
  2. খ) মহান যে পুরুষ = মহাপুরুষ
  3. গ) কুসুমের মতাে কোমল = কুসুমকোমল
  4. ঘ) জায়া ও পতি = দম্পতি
সঠিক উত্তর:
ক) সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
উত্তর
সঠিক উত্তর:
ক) সিংহ চিহ্নিত আসন = সিংহাসন
ব্যাখ্যা

সিংহ চিহ্নিত আসন = সিংহাসন (মধ্যপদলােপী কর্মধারয়)।
কুসুমের মতাে কোমল = কুসুমকোমল (উপমান কর্মধারয়)।
মহান যে পুরুষ = মহাপুরুষ (সাধারণ কর্মধারয়)।
জায়া ও পতি = দম্পতি (দ্বন্দ্ব সমাস)।

উৎসঃ বাংলা ব্যাকরণ, ৯ম-১০ম শ্রেণি এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ 

.
Global Vaccine Summit অনুষ্ঠিত হয়-
  1. ক) ৫ মে ২০২০
  2. খ) ৪ জুন ২০২০
  3. গ) ৬ জুলাই ২০২০
  4. ঘ) ৮ আগষ্ট ২০২০
সঠিক উত্তর:
খ) ৪ জুন ২০২০
উত্তর
সঠিক উত্তর:
খ) ৪ জুন ২০২০
ব্যাখ্যা

The UK-hosted Global Vaccine Summit heralds a new era of global health collaboration as world leaders show overwhelming commitment to equitable immunisation coverage and global health security in the face of the COVID-19 pandemic.
World leaders make historic comments to provide equal access to vaccine for all. 
_ Global Vaccine Summit held on June 4, 2020

Source: GAVI

.
রাষ্ট্রভাষা আন্দোলনে কোন সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
  1. ক) তমদ্দুন মজলিস
  2. খ) ভাষা পরিষদ
  3. গ) মাতৃভাষা পরিষদ
  4. ঘ) আমরা বাঙালি
সঠিক উত্তর:
ক) তমদ্দুন মজলিস
উত্তর
সঠিক উত্তর:
ক) তমদ্দুন মজলিস
ব্যাখ্যা
তমদ্দুন মজলিশ:
তমদ্দুন মজলিশ  ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন। দেশে ইসলামী আদর্শ ও ভাবধারা সমুন্নত করার প্রত্যয় নিয়ে ভারত বিভাগের অব্যবহিত পরেই ঢাকায় গড়ে উঠে এই সংগঠনটি। এটি ছিলো ভাষা আন্দোলন ভিত্তিক প্রথম সংগঠন।
- ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্র ও অধ্যাপকের উদ্যোগে তমদ্দুন মজলিশ প্রতিষ্ঠিত হয়।
- এই প্রতিষ্ঠানের উদ্দেশ্য ছিলো - বাংলা ভাষার মাধ্যমে সংস্কৃতির সেবা করা। পাকিস্তান সৃষ্টির পর বাংলা ভাষার পক্ষে সংস্থাটির ভূমিকা ছিলো প্রাথমিক ও গুরুত্বপূর্ণ।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে এটি প্রতিষ্ঠিত হয় এবং তিনি এই সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন।
- তমদ্দুন মজলিশের মুখপত্র ছিলো - সাপ্তাহিক সৈনিক পত্রিকা। এটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালের ১৪ নভেম্বর (২৮ কার্তিক ১৩৫৫)। শুরুতে সৈনিক পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ছিলেন শাহেদ আলী এবং পরে সভাপতি হন আবদুল গফুর।

১৯৪৭ সালের ১৬ সেপ্টেম্বর "পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু?" শিরোনামে বাংলা ভাষার পক্ষে তমদ্দুন মজলিশ একটি পুস্তিকা প্রকাশ করে।

উৎস: স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র (প্রথম খন্ড), পৃষ্ঠা - ৪৯ ও বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী।
.
মানুষের দেহের যে সব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলে?
  1. ক) বাক প্রত্যঙ্গ
  2. খ) অঙ্গধ্বনি
  3. গ) স্বরতন্ত্রী
  4. ঘ) নাসিকাতন্ত্র
সঠিক উত্তর:
ক) বাক প্রত্যঙ্গ
উত্তর
সঠিক উত্তর:
ক) বাক প্রত্যঙ্গ
ব্যাখ্যা

- মানবদেহের যেসব অঙ্গ-প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাদের বাক প্রত্যঙ্গ বলা হয়।
- বাক প্রত্যঙ্গগুলোকে একসঙ্গে বলা হয় বাগযন্ত্র।
বাগযন্ত্রের মধ্যে আছে ফুসফুস, স্বরতন্ত্রী, গলনালি, জিভ, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক ইত্যাদি।

সূত্রঃ বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণী।

.
বাঙ্গালি উপভাষা অঞ্চল কোনটি?
  1. ক) নন্দীয়া
  2. খ) ত্রিপুরা
  3. গ) পুরুলিয়া
  4. ঘ) বরিশাল
সঠিক উত্তর:
ঘ) বরিশাল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বরিশাল
ব্যাখ্যা

বাংলাদেশে বিভিন্ন অঞ্চলের ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থার অভাব, অর্থনৈতিক বৈষম্য এবং সামাজিক ও ধর্মীয় কারণে বিভিন্ন উপভাষার সৃষ্টি হয়েছে। ব্রিটিশ আমলে কলকাতায় স্বতন্ত্র শ্রেণির প্রমিত ভাষা গড়ে উঠলেও ঢাকায় তা হয়নি; এমনকি ঢাকা বাংলাদেশের রাজধানী হওয়ার পরেও নয়।

বাংলাদেশের উপভাষাসমূহকে প্রধানত চার শ্রেণিতে ভাগ করা যায়, যথা:
১. উত্তরবঙ্গীয় দিনাজপুর, রাজশাহী, বগুড়া ও পাবনায় প্রচলিত উপভাষা;
২. রাজবংশী রংপুরের উপভাষা;
৩. পূর্ববঙ্গীয় (ক) ঢাকা, ময়মনসিংহ, ত্রিপুরা, বরিশাল ও সিলেটের উপভাষা, (খ) ফরিদপুর, যশোর ও খুলনার উপভাষা এবং
৪. দক্ষিণাঞ্চলীয় চট্টগ্রাম, নোয়াখালী ও চাকমা উপভাষা।

পশ্চিমবঙ্গের উপভাষাগুলি প্রধানত দু শ্রেণিতে বিভক্ত:
১. রাঢ়ী ও ঝাড়খন্ডী (দক্ষিণ-পশ্চিম বর্ধমান ও প্রেসিডেন্সি বিভাগের অধিকাংশ) এবং ২. বরেন্দ্রী ও কামরূপী (গোয়ালপাড়া থেকে পূর্ণিয়া পর্যন্ত)।

উৎসঃ বাংলাপিডিয়া 


সাধারণত একটি ভাষার অনেক উপভাষা থাকে। বাংলা ভাষারও তেমনি অনেকগুলি উপভাষা আছে। উপভাষা হল সেই ভাষার আঞ্চলিক রূপ। ঝাড়খণ্ড থেকে শুরু করে কামরূপ পর্যন্ত বিস্তৃত অঞ্চলের কথ্য ভাষা বাংলা।
১) ঝাড়খণ্ডী উপভাষা
২) রাঢ়ী উপভাষা
৩) সমতট উপভাষা
৪) বরেন্দ্রী উপভাষা
৫) কামরূপী উপভাষা

সমতট উপভাষা আবার দুটো অংশে বিভক্ত। - ১) রাঢ়ী উপভাষার মত এই উপভাষার প্রচলনও এক বিস্তীর্ণ অঞ্চল জুড়ে। এর আবার দুটি ভাগ আছে। একটি বিশুদ্ধ সমতটী বা বঙ্গালী ভাষা। এটি ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, বরিশাল, খুলনা, যশোহর অঞ্চলে প্রচলিত।
এবং ২) অন্যটি চাটিগ্রামী যা চট্টগ্রাম, নোয়াখালী, সন্দীপ, শ্রীহট্ট, কাছাড়, ত্রিপুরা ও চাকমা অঞ্চলে প্রচলিত।

উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, প্রদত্ত অপশনগুলোর মধ্যে ''বরিশাল''ই সবচেয়ে যুক্তিসঙ্গত উত্তর হবে।

১০.
D-8 Organization for Economic Cooperation বা D8 এর দশম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) আবুজা
  2. খ) তেহরান
  3. গ) ইস্তাম্বুল
  4. ঘ) ঢাকা
সঠিক উত্তর:
ঘ) ঢাকা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ঢাকা
ব্যাখ্যা

- D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- এটি ১৯৯৭ সালের ১৫ জুন গঠিত হয়।
- এর সদরদপ্তর তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত।
- বাংলাদেশ ২০২১ সালে D-8 (Developing Eight) জোটের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে।
- ২০২১ সালের ৮ এপ্রিল ঢাকায় দশম D-8 সম্মেলন অনুষ্ঠিত হয়।

(তথ্যসূত্রঃ ডি-৮ ওয়েবসাইট)

১১.
কোন দেশটি সম্প্রতি ইসরাইলের সাথে কুটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে?
  1. ক) সৌদি আরব
  2. খ) কুয়েত
  3. গ) সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) ওমান
সঠিক উত্তর:
গ) সংযুক্ত আরব আমিরাত
উত্তর
সঠিক উত্তর:
গ) সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা

- ইসরাইলের সাথে প্রথম আরব দেশ হিসেবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে মিশর।
- তবে প্রথম মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি দেয় তুরস্ক।
- দ্বিতীয় দেশ জর্ডান,
- তৃতীয় দেশ আরব আমিরাত এবং
- চতুর্থ দেশ হিসেবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে বাহরাইন।
- ১৬ আগস্ট ২০২০ সালে সরাসরি ফোন চালুর মাধ্যমে দুই দেশ আরব আমিরাত ও ইসরাইল কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার এবং বিবিসি নিউজ।

১২.
বাংলাদেশের জাতীয় আয়ে কোন খাতে প্রবৃদ্ধির হার সবচেয়ে বেশি?
  1. ক) কৃষি ও বনজ
  2. খ) মৎস
  3. গ) শিল্প
  4. ঘ) স্বাস্থ্য ও সামাজিক সেবা
সঠিক উত্তর:
গ) শিল্প
উত্তর
সঠিক উত্তর:
গ) শিল্প
ব্যাখ্যা

বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা-২০২০ অনুযায়ী,
- জিডিপিতে কৃষি খাতের অবদান ১৩.৩৫ শতাংশ।
- কৃষি খাতে প্রবৃদ্ধির হার ৩.১১ শতাংশ।
- কৃষি খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৪০.৬ শতাংশ।
- জিডিপিতে শিল্প খাতের অবদান ৩৫.৩৬ শতাংশ।
- শিল্প খাতে প্রবৃদ্ধির হার ৬.৪৮ শতাংশ।
- শিল্প খাতে নিয়োজিত জনগোষ্ঠী ২০.৪ শতাংশ।
- জিডিপিতে সেবা খাতের অবদান ৫১.৩০ শতাংশ।
- সেবা খাতে প্রবৃদ্ধির হার ৫.৩২ শতাংশ।
- সেবা খাতে নিয়োজিত জনগোষ্ঠী ৩৯.০ শতাংশ।

১৩.
ডিসেম্বর-২০২০ এ অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক ভার্চুয়াল শীর্ষ সম্মেলনে কয়টি সমোঝতা স্মারক স্বাক্ষরিত হয়?
  1. ক) ৩টি
  2. খ) ৫ টি
  3. গ) ৭ টি
  4. ঘ) ৯টি
সঠিক উত্তর:
গ) ৭ টি
উত্তর
সঠিক উত্তর:
গ) ৭ টি
ব্যাখ্যা

১৭ ডিসেম্বর, ২০২০ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়।
- দুই দেশের প্রধানমন্ত্রীর ভার্চুয়াল শীর্ষ বৈঠকের আগে জ্বালানি, সামাজিক উন্নয়ন, কৃষিসহ সাতটি বিষয়ে সহযোগিতার লক্ষ্যে সাতটি কাঠামো চুক্তি, প্রটোকল ও সমঝোতা স্মারকে সই হয়।

উৎসঃ ডয়েচভেলে এবং প্রথম আলো

১৪.
সম্প্রতি (সেপ্টেম্বর ২০২০) কোন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আজারবাইজান ও আর্মেনিয়ার মাঝে সংঘর্ষ হয়?
  1. ক) আর্টসাখ প্রজাতন্ত্র
  2. খ) নাগার্নো-কারাবাখ
  3. গ) ইয়েরেভান
  4. ঘ) নাকার্চভান ছিটমহল
সঠিক উত্তর:
খ) নাগার্নো-কারাবাখ
উত্তর
সঠিক উত্তর:
খ) নাগার্নো-কারাবাখ
ব্যাখ্যা

- নাগার্নো কারাবাখ হলো ককেশাস অঞ্চলে অবস্থিত আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যকার একটি বিরোধপূর্ণ অঞ্চল।
- এটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত হলেও এর অধিকাংশ অধিবাসী হলো আর্মেনীয় জাতিসত্ত্বার। ফলে এর নিয়ণন্ত্রণকে কেন্দ্র করে দেশ দুটির মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাঁধে।
- ১৯৯৪ সাল থেকে আর্মেনিয়া অঞ্চলটির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
- গত ২৭ সেপ্টেম্বর ২০২০ নাগার্নো কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে পুনরায় সংঘর্ষ বাঁধে।
- ৯ নভেম্বর ২০২০ রাশিয়ার মধ্যস্থতায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
- চুক্তির ফলে আজারবাইজান নাগার্নো কারাবাখের সাতটি অঞ্চলের পাঁচটির উপর তার নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠিত করে।

উৎসঃ সাম্প্রতিক সমাচার, আনাদুলো এজেন্সি ও আল-জাজিরা রিপোর্ট

১৫.
নিচের ধারার শেষ সংখ্যা কত?
৩, ৯, ২৭, ৮১, ….?
  1. ক) ২৪১
  2. খ) ২৪৩
  3. গ) ২৪৫
  4. ঘ) ২৪৭
সঠিক উত্তর:
খ) ২৪৩
উত্তর
সঠিক উত্তর:
খ) ২৪৩
ব্যাখ্যা

৩, ৯, ২৭, ৮১ .....
= ৩, ৩, ৩, ৩, ৩ ..........
∴ ৩ = ২৪৩

১৬.
বৃত্তের ব্যাস চারগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কতগুণ বৃদ্ধি পাবে?
  1. ক) ৪
  2. খ) ৮
  3. গ) ১২
  4. ঘ) ১৬
সঠিক উত্তর:
ঘ) ১৬
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৬
ব্যাখ্যা

বৃত্তের ক্ষেত্রফল এর ব্যাস বা ব্যাসার্ধের বর্গের সমানুপাতে বৃদ্ধি পাবে।
সুতরাং বৃত্তের ব্যাস ৪ গুণ বৃদ্ধি করলে এর ক্ষেত্রফল ১৬ গুণ বৃদ্ধি পাবে।

১৭.
৩০ কি.মি পথ পাড়ি দিতে জয়নুলের রনির থেকে ২ ঘণ্টা সময় বেশি লেগেছে। জয়নুল যদি তার গতি দ্বিগুণ করত তাহলে রনির থেকে ১ ঘণ্টা সময় কম লাগত। জয়নুলের গতি কত ছিল?
  1. ক) ৪ কি.মি./ঘন্টা
  2. খ) ৫ কি.মি./ঘন্টা
  3. গ) ৬ কি.মি./ঘণ্টা
  4. ঘ) ৭.৫ কি.মি./ঘণ্টা
সঠিক উত্তর:
খ) ৫ কি.মি./ঘন্টা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫ কি.মি./ঘন্টা
ব্যাখ্যা

ধরি, জয়নুল এবং রনির গতিবেগ যথাক্রমে x এবং y কিলোমিটার/ঘণ্টা 

১ম শর্তানুসারে, 30/y = 30/x - 2
২য় শর্তানুসারে, 30/y = 30/2x + 1

∴ 30/x - 2 = 30/2x + 1
⇒ 30/x - 30/2x = 1 + 2 = 3
⇒ (60 - 30)/2x = 3
⇒ x = 30/(2×3) = 5

∴ জয়নুলের গতিবেগ যথাক্রমে 5 কিলোমিটার/ঘণ্টা 

১৮.
বাংলাদেশের ছয় ঋতুর সঠিক অনুক্রম কোনটি?
  1. ক) গ্রীষ্ম, বর্ষা, বসন্ত, হেমন্ত, শীত ও শরৎ
  2. খ) বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত ও গ্রীষ্ম
  3. গ) শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, গ্রীষ্ম ও বর্ষা
  4. ঘ) গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত
সঠিক উত্তর:
ঘ) গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত
ব্যাখ্যা

বাংলাদেশ ষড়ঋতুর দেশ। মৌসুমি বায়ুর প্রভাবে এদেশে ঋতুর আবির্ভাব ঘটে এবং সেগুলি পর্যায়ক্রমে আবর্তিত হয়। ভৌগোলিক অবস্থানের দরুণ এখানকার জলবায়ু নাতিশীতোষ্ণ।
- যদিও বাংলাদেশের জলবায়ু প্রধানত উপক্রান্তীয় মৌসুমি প্রকৃতির তথা উষ্ণ ও আর্দ্র, তথাপি প্রচলিত বাংলা বর্ষপঞ্জিতে বছরকে ছয়টি ঋতুতে বিভক্ত করা হয়েছে।
- যথা: গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। প্রতি দু মাস অন্তর ঋতু বদল হয়।
উল্লেখ্য যে, সব সময় নির্ধারিত সময়ের মধ্যেই ঋতুপরিবর্তন সীমাবদ্ধ থাকে না, কখনও কখনও কোনো কোনো ঋতুর শুরু ও শেষ কিংবা ব্যাপ্তিতে পরিবর্তন ঘটে।
- প্রকৃতপক্ষে বাংলাদেশে সুস্পষ্ট তিনটি ঋতু বিদ্যমান: মার্চ মাস থেকে মে মাস (ফাল্গুন-চৈত্র থেকে বৈশাখ-জ্যৈষ্ঠ) পর্যন্ত বিরাজমান প্রাক মৌসুমি গ্রীষ্মকাল, জুন থেকে অক্টোবর মাসের মধ্যভাগ (জ্যৈষ্ঠ-আষাঢ় থেকে আশ্বিন-কার্তিক) পর্যন্ত বিরাজমান মৌসুমি বায়ুসৃষ্ট বর্ষাকাল এবং মধ্য-অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসের শেষভাগ (কার্তিক-অগ্রহায়ন থেকে মাঘ-ফাল্গুন) পর্যন্ত বিরাজমান শুষ্ক শীতকাল। 

উৎসঃ বাংলাপিডিয়া

১৯.
5 + 8 + 11 + 14 + …… ধারাটির কত তম পদ 302?
  1. ক) 60 তম পদ
  2. খ) 70 তম পদ
  3. গ) 90 তম পদ
  4. ঘ) 100 তম পদ
সঠিক উত্তর:
ঘ) 100 তম পদ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) 100 তম পদ
ব্যাখ্যা

এখানে,ধারাটির প্রথম পদ a = 5, সাধারণ অন্তর d = 8 - 5 = 3
ধরি, n তম পদ = 302
আমরা জানি, n তম পদ = a + (n - 1) d
বা, 5 + (n - 1) 3 = 302
বা, n = 100
∴ ধারাটির 100 তম পদ 302 হবে।

২০.
নিচের প্রশবােধক স্থানে কোনটি বসবে?
15/A, G/21, 28/N, ?/?
  1. ক) 54/N
  2. খ) T/18
  3. গ) L/52
  4. ঘ) V/36
সঠিক উত্তর:
ঘ) V/36
উত্তর
সঠিক উত্তর:
ঘ) V/36
ব্যাখ্যা

উত্তর হবে V/36
15/A, G/21, 28/N, V/36 - এই ধারায় বর্ণ এবং অক্ষর যথাক্রমে 6, 7, 8 করে বৃদ্ধি পেয়েছে।

২১.
বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জােট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন?
  1. ক) ১৯৭২, কায়রাে
  2. খ) ১৯৭৪, নয়া দিল্লী
  3. গ) ১৯৭৫, বেলগ্রেড
  4. ঘ) ১৯৭৩, আলজিয়ার্স
সঠিক উত্তর:
ঘ) ১৯৭৩, আলজিয়ার্স
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৭৩, আলজিয়ার্স
ব্যাখ্যা

- বঙ্গবন্ধু শেখ ‍মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ ১৯৭৩ সালের ৫-৯ সেপ্টেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত জোট নিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) চতুর্থ সম্মেলনে অংশগ্রহণ ও সদস্যপদ লাভ করে।
- ন্যামের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর বর্তমান সার্বিয়ার রাজধানী বেলগ্রেড শহরে।
- সর্বশেষ ন্যাম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২৫-২৬ অক্টোবর আজারবাইজানের রাজধানী বাকু শহরে।

(সূত্র: ন্যাম ওয়েবসাইট)

২২.
মুক্তিযুদ্ধ জাদুঘর কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৯৯৬
  2. খ) ১৯৯৮
  3. গ) ২০০০
  4. ঘ) ২০০৮
সঠিক উত্তর:
ক) ১৯৯৬
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৯৬
ব্যাখ্যা

- ১৯৯৬ সালের ২২ শে মার্চ সেগুনবাগিচায় বেসরকারি উদ্যোগে দেশের প্রথম মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠা করা হয়।
- সেগুনবাগিচার ভাড়া বাড়ি থেকে ২০১৭ সালের এপ্রিলে মুক্তিযুদ্ধ জাদুঘর শেরে বাংলা নগর আগারগাঁওয়ে সরকার প্রদত্ত জমিতে নির্মিত নিজস্ব ভবনে স্থানান্তর করা হয়।
- বর্তমানে মুক্তিযুদ্ধ জাদুঘর আগারগাঁওয়ে অবস্থিত।

(সূত্রঃ মুক্তিযুদ্ধ জাদুঘর ওয়েবসাইট)

২৩.
আপনার মােবাইল ফোনের মাসিক বিল এসেছে ৪২০ টাকা। যদি ১ বছর পর ১০% বৃদ্ধি পায় এবং আরাে ৬ মাস পর ২০% বৃদ্ধি পায়, তাহলে ১৮ মাস পর আপনার বিল কত হবে?
  1. ক) ৪৬০.২০ টাকা
  2. খ) ৫৫৪.৪০ টাকা
  3. গ) ৬২০.৬০ টাকা
  4. ঘ) ৭৩০.৮০ টাকা
সঠিক উত্তর:
খ) ৫৫৪.৪০ টাকা
উত্তর
সঠিক উত্তর:
খ) ৫৫৪.৪০ টাকা
ব্যাখ্যা

দেওয়া আছে, মাসিক বিল ৪২০ টাকা
১ বছর পর ১০% বৃদ্ধিতে বিল = ৪২০ + ৪২০ এর ১০/১০০ = ৪৬২ টাকা
আরো ৬ মাস পর, ২০% বৃদ্ধিতে বিল = ৪৬২ + ৪৬২ এর ২০/১০০ = ৫৫৪.৪ টাকা 

২৪.
x2 - 3x - 10 > 0 অসমতাটির সমাধান কোনটি?
  1. ক) (-∞, -1) U (4, +∞)
  2. খ) (-∞, -2) U (5, +∞)
  3. গ) (∞, 2) U (5, +∞)
  4. ঘ) (-5, -∞) U (∞, 2)
সঠিক উত্তর:
খ) (-∞, -2) U (5, +∞)
উত্তর
সঠিক উত্তর:
খ) (-∞, -2) U (5, +∞)
ব্যাখ্যা

x2 - 3x - 10 > 0
(x - 5)(x + 2) > 0
দুইটি রাশির গুনফল তখনই ধনাত্মক বা শূন্য অপেক্ষা বড় হবে যদি উভয়ই ধনাত্মক বা ঋণাত্মক হয়।
∴ নির্ণেয় সমাধান = (-∞, -2) ∪ (5, +∞)

২৫.
অংশগুলি জোড়া দিলে কোন চিত্র হবে?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
সঠিক উত্তর:
খ)
উত্তর
সঠিক উত্তর:
খ)