পরীক্ষা আর্কাইভ

Live Written⎯ লিখিত প্রস্তুতি

পরীক্ষাLive Written⎯ লিখিত প্রস্তুতিতারিখতারিখ অনির্ধারিত
মোট প্রশ্ন৪২
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Live Written⎯ লিখিত প্রস্তুতি

Live Written⎯ লিখিত প্রস্তুতি · তারিখ অনির্ধারিত · ৪২ প্রশ্ন

.
নিম্নের কোনটি অপরগুলি থেকে আলাদা?
  1. ক) পিঙ্গল
  2. খ) হিমারাতি
  3. গ) শিখিন
  4. ঘ) পাংশু
ব্যাখ্যা
পিঙ্গল, হিমারাতি, শিখিন = আগুন শব্দের সমার্থক শব্দ। 
অন্যদিকে, পাংশু = অনুজ্জ্বল শব্দের সমার্থক শব্দ। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
ভিন্নার্থক বাগ্‌ধারা কোনটি?
  1. ক) মানিক জোড়
  2. খ) সুখের পায়রা
  3. গ) বসন্তের কোকিল
  4. ঘ) দুধের মাছি
ব্যাখ্যা
'মানিক জোড়' বাগ্‌ধারাটির অর্থ = প্রগাঢ় সংযোগ বা বন্ধুত্ব। 
অন্যদিকে, 
'দুধের মাছি', 'বসন্তের কোকিল' ও 'সুখের পায়রা' বাগ্‌ধারার অর্থ = সুসময়ের বন্ধু 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
প্রদত্ত চিত্রে নূন্যতম কতগুলো বাহু যোগ করলে ৮টি ত্রিভুজ পাওয়া যাবে? 
  1. ক) 3টি  
  2. খ) 4টি  
  3. গ) 5টি  
  4. ঘ) 6টি  
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে নূন্যতম কতগুলো বাহু যোগ করলে ৮টি ত্রিভুজ পাওয়া যাবে? 


সমাধান: 
 
কর্ণ দুইটি পূর্ণ করতে ২টি বাহু 
আর ২টি সাধারণ বাহু
মোট বাহু = 2 + 2 = 4টি
.
শুদ্ধ বানানটি চিহ্নিত করুন।
  1. ক) আয়ত্ব
  2. খ) আয়ত্ত
  3. গ) আয়ত্ত্ব
  4. ঘ) আয়াত্ত্ব
ব্যাখ্যা
শুদ্ধ বানান = আয়ত্ত 
আয়ত্ত (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = আ+√যত্‌+ত 
অর্থ: 
- অধিকার, কবল
- সামর্থ্য

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
.
12 কি.মি. হাঁটার পর, আমি ডানদিকে ঘুরলাম এবং তারপর 4কি.মি. হাঁটলাম। তারপরে আমি বাম দিকে ঘুরলাম এবং 8 কি.মি. হাঁটলাম। শেষ পর্যন্ত আমি উত্তর দিকে এগোচ্ছিলাম। কোন দিক থেকে আমি আমার যাত্রা শুরু করেছি?
  1. ক) উত্তর
  2. খ) দক্ষিণ
  3. গ) পূর্ব
  4. ঘ) পশ্চিম
ব্যাখ্যা
প্রশ্ন: 12 কি.মি. হাঁটার পর, আমি ডানদিকে ঘুরলাম এবং তারপর 4কি.মি. হাঁটলাম। তারপরে আমি বাম দিকে ঘুরলাম এবং 8 কি.মি. হাঁটলাম। শেষ পর্যন্ত আমি উত্তর দিকে এগোচ্ছিলাম। কোন দিক থেকে আমি আমার যাত্রা শুরু করেছি?

সমাধান: 
যাত্রাশুরুর স্থান A এবং গন্তব্যস্থান D 
চিত্রটি অনুসারে বলা যায়,
যাত্রা শুরু করা হয়েছে দক্ষিণ দিক থেকে। 
.
জিসান পূর্ব দিকে A থেকে B পর্যন্ত 14 ফুট হেঁটেছে। তারপর সে ডান দিকে ঘুরে 3 ফুট হাঁটলো। আবার সে ডানদিকে ঘুরে 18 ফুট হাঁটল। সে A থেকে কত দূরে আছে?
  1. ক) 10 ফুট 
  2. খ) 6 ফুট 
  3. গ) 8 ফুট 
  4. ঘ) 5 ফুট 
ব্যাখ্যা
প্রশ্ন: জিসান পূর্ব দিকে A থেকে B পর্যন্ত 14 ফুট হেঁটেছে। তারপর সে ডান দিকে ঘুরে 3 ফুট হাঁটলো। আবার সে ডানদিকে ঘুরে 18 ফুট হাঁটল। সে A থেকে কত দূরে আছে?

নির্ণেয় দূরত্ব AD = √{32 + (18 - 14)2}
                         = √(9 + 16)
                         = √25
                          = 5 ফুট 

.
প্রশ্নবোধক স্থানে কোনটি বসবে? 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
পুনরাবৃত্তির সাথে আকৃতির আদান-প্রদান করলে 
সঠিক উত্তর গ এর চিত্রটি হবে। 
.
মেঘ:অভ্র : : অমোঘ: ?
  1. ক) অদৃশ্য
  2. খ) অগ্নি
  3. গ) অজ্ঞ
  4. ঘ) অনিবার্য
ব্যাখ্যা
'মেঘ' এর সমার্থক শব্দ = 'অভ্র'
'অমোঘ' শব্দটি 'অনিবার্য' এর সমার্থক শব্দ। 

 'অনিবার্য' এর অন্যান্য সমার্থক শব্দ = অবশ্যম্ভাবী, অবধারিত, অসংবরণীয়, অব্যর্থ, অনিবার, দুর্নিবার, অলঙ্ঘনীয়। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
নিচের কোন চিত্রটি অন্যগুলোর চেয়ে আলাদা? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
১ নং ছাড়া অন্যান্য চিত্রে, একটি বিন্দু ত্রিভুজের পাশাপাশি বৃত্তের বাইরে অবস্থিত।
১০.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্রটি বসবে?
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে উপাদানগুলো রঙের পরিবর্তন হয়। 
১ম চিত্রের বাহ্যিক আকৃতি অর্থাৎ ত্রিভুজ আরও এক পাশে আবদ্ধ করে ফলাফলপ্রাপ্ত ২নং চিত্র পাওয়া যায়। 

৩নং চিত্রের পরবর্তী চিত্রটি হবে অপশন গ 
১১.
একটি চিত্রে অন্তর্গত সংখ্যাগুলোর যোগফল কত? 
  1. ক) 26
  2. খ) 30
  3. গ) 28
  4. ঘ) কোনটিই নয়
ব্যাখ্যা
  
একটি চিত্রে অন্তর্গত সংখ্যাগুলো হলো= 1, 3, 5, 9, 10

সংখ্যাগুলোর যোগফল = 1 + 3 + 5 + 9 + 10 = 28
১২.
সঠিক বিপরীতার্থক শব্দজোর কোনটি?
  1. ক) সমবেত - ছাত্রভঙ্গ
  2. খ) সহমত - পরমত
  3. গ) হর্ষ - হরিষ
  4. ঘ) হলাহল - অমৃত
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দজোর - হলাহল - অমৃত 

সঠিক বিপরীতার্থক শব্দজোর:
সমবেত - ছত্রভঙ্গ 
স্বমত - পরমত 
হলাহল - সুধা/অমৃত 
হর্ষ/হরিষ - বিষাদ 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৩.
এক ব্যক্তি 5 কি.মি. পশ্চিমে, 2 কি.মি. দক্ষিণে, এরপর আবার, 5 কি.মি. পশ্চিমে যায়। যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?  
  1. ক) √154 কি.মি 
  2. খ) √124 কি.মি 
  3. গ) √141 কি.মি 
  4. ঘ) √104 কি.মি 
ব্যাখ্যা
প্রশ্ন: এক ব্যক্তি 5 কি.মি. পশ্চিমে, 2 কি.মি. দক্ষিণে, এরপর আবার, 5 কি.মি. পশ্চিমে যায়। যাত্রাস্থান থেকে তার সরাসরি দূরত্ব কত?  

সমাধান: 
যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্যস্থান D 
সরাসরি দূরত্ব AD = √{22 + 102}
                            =√{4 + 100}
                             = √104 কি.মি 
১৪.
'সদন' নিম্নের কোনটির সমার্থক শব্দ?
  1. ক) নিলয়
  2. খ) জল
  3. গ) পর্বত
  4. ঘ) কপোত
ব্যাখ্যা
'সদন' শব্দটি 'গৃহ/ঘর' এর সমার্থক। 

'গৃহ/ঘর' এর অন্যান্য সমার্থক = নিলয়, আলয়, ভবন নিকেতন, আগার, বাড়ি, আবাস, বাটি, গেহ, নিকেত ইত্যাদি। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫.
নিচের চিত্রে কয়টি বর্গক্ষেত্র আছে?
  1. ক) 35টি 
  2. খ) 45টি 
  3. গ) 30টি 
  4. ঘ) 55টি 
ব্যাখ্যা


প্রত্যেক সারি এবং কলামে ৫টি করে বর্গক্ষেত্র আছে।

মোট বর্গক্ষেত্র সংখ্যা =12 + 22 + 32 + 42+ 52  = 
                                  = 1 + 4 + 9 + 16 + 25
                                  = 55 টি 
১৬.
রিয়াজ দক্ষিণ দিকে 30 মিটার হাঁটলো। তারপর সে তার বাম দিকে ঘুরে 18 মিটার হাঁটলো। তারপর সে তার বাম দিকে ঘুরে 30 মিটার হাঁটলো।সে আবার তার ডানদিকে ঘুরে 12 মিটার হাঁটলো। সে শুরুর বিন্দু থেকে কত দূরত্বে আছে?
  1. ক) 18 মিটার
  2. খ) 30 মিটার
  3. গ) 12 মিটার
  4. ঘ) 25 মিটার
ব্যাখ্যা
প্রশ্ন: রিয়াজ দক্ষিণ দিকে 30 মিটার হাঁটলো। তারপর সে তার বাম দিকে ঘুরে 18 মিটার হাঁটলো। তারপর সে তার বাম দিকে ঘুরে 30 মিটার হাঁটলো।সে আবার তার ডানদিকে ঘুরে 12 মিটার হাঁটলো। সে শুরুর বিন্দু থেকে কত দূরত্বে আছে?

সমাধান: 
যাত্রাশুরুর স্থান A এবং গন্তব্যস্থান E 
AE = (18 + 12) মিটার
       = 30 মিটার

১৭.
ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৭তম বর্ণের বামদিকে ১০তম বর্ণ কোনটি? 
  1. ক) H
  2. খ) I
  3. গ) J
  4. ঘ) Q
ব্যাখ্যা
প্রশ্ন: ইংরেজি বর্ণমালার ধারাবাহিকভাবে ১৭তম বর্ণের বামদিকে ১০তম বর্ণ কোনটি? 

সমাধান:
ইরেজি বৰ্ণমালার ধারাবাহিকভাবে ১৭তম বর্ণ = Q  
 Q এর বামদিকে ১০ তম বর্ণ হলো = H 
A,B,C,D,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W,X,Y,Z
১৮.
প্ৰশ্নবোধক স্থানে কোন বর্ণগুলো বসবে? 
CAP, FDS, IGV, ?
  1. ক) KHZ
  2. খ) KJW
  3. গ) LJY
  4. ঘ) RST
ব্যাখ্যা
প্ৰশ্নবোধক স্থানে কোন বর্ণগুলো বসবে? 
CAP, FDS, IGV, ?

এখানে,
১ম সিরিজ = C, F, I, L [পাশাপাশি ২টি বর্ণের পরের বর্ণটি বসেছে]
২য় সিরিজ = A, D, G, J[পাশাপাশি ২টি বর্ণের পরের বর্ণটি বসেছে]
৩য় সিরিজ =P, S, V, Y[পাশাপাশি ২টি বর্ণের পরের বর্ণটি বসেছে]
১৯.
'শরণ' শব্দের অর্থ কী?
  1. ক) মনে করা
  2. খ) আশ্রয়দাতা
  3. গ) গমন
  4. ঘ) মেনে লওয়া
ব্যাখ্যা
'শরণ' শব্দের অর্থ = আশ্রয়দাতা 

শরণ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = শৃ+অন
অর্থ: 
- আশ্রয়দাতা; রক্ষক 
- আশ্রয়স্থান,
- গৃহ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
২০.
নিচের কোন অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়? 
  1. ক) র বা ধী প নি
  2. খ) শ হ র্নি অ 
  3. গ) সা ব ব অ ধা
  4. ঘ) দ্র তা রি দা
ব্যাখ্যা
শ হ র্নি অ  অক্ষরগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়
শব্দটি হবে  = অহর্নিশ 
অহর্নিশ শব্দটির অর্থ হলো:
১/দিবারাত্র, নিশিদিন 
২/ সতত, সর্বদা

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান 
২১.
যদি GOODNESS দিয়ে HNPCODTR বোঝায়, তাহলে GREATNESS দিয়ে নিচের কোনটি বোঝাবে?
  1. ক) ZUMHQFFRT
  2. খ) HMFRQFZUT
  3. গ) HQFZUMFRT
  4. ঘ) HMFRTQFZU
ব্যাখ্যা
প্রশ্ন: যদি GOODNESS দিয়ে HNPCODTR বোঝায়, তাহলে GREATNESS দিয়ে নিচের কোনটি বোঝাবে?

সমাধান: 
এখানে 
বিজোড় স্থানের বর্ণগুলো পরিবর্তিত হয়ে পরের বর্ণটি বসেছে 
জোড় স্থানের বর্ণগুলো পরিবর্তিত হয়ে পূর্বের বর্ণটি বসেছে 
সে অনুযায়ী 
GREATNESS = HQFZUMFRT


২২.
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব হবে অপশন ঘ 


২৩.
সঠিক বিপরীতার্থক শব্দজোর নয় কোনটি?
  1. ক) তফাত - দূরে
  2. খ) তুহিন - উষ্ণতা
  3. গ) ত্রাস - সাহস
  4. ঘ) তন্ময় - মন্ময়
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দজোর
তফাত - কাছে
তুহিন - উষ্ণতা 
ত্রাস - সাহস 
তন্ময় - মন্ময় 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৪.
প্রশ্নবোধক স্থানে কোন চিত্র বসলে প্যাটার্ন পূর্ণ হবে? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রশ্নবোধক স্থানে অপশন ক এর চিত্রটি বসলে প্যাটার্ন সম্পূর্ণ হবে। 
২৫.
প্রদত্ত চিত্রে কোন সংখ্যাটি সব জ্যামিতিক চিত্রের অন্তর্গত? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 4
  4. ঘ) 8
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রে 1 সংখ্যাটি সব জ্যামিতিক চিত্রের অন্তর্গত? 
২৬.
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি পানিতে দেখানো প্রতিবিম্ব হবে অপশন ক  
২৭.
ইংরেজি বর্ণমালার ১ম স্বরবর্ণ ও ২য় স্বরবর্ণ - এর মাঝে কতটি বর্ণ রয়েছে? 
  1. ক) 2টি 
  2. খ) 3টি 
  3. গ) 4টি 
  4. ঘ) 5টি 
ব্যাখ্যা
প্রশ্ন: ইংরেজি বর্ণমালার ১ম স্বরবর্ণ ও ২য় স্বরবর্ণ - এর মাঝে কতটি বর্ণ রয়েছে? 

সমাধান:
ইংরেজি বর্ণমালার স্বরবর্ণ (Vowel) - গুলো হলো: A, E, I, O, U
১ম স্বরবর্ণ = A 
২য় স্বরবর্ণ = E  
A থেকে E পর্যন্ত বর্ণগুলো হলো = A, B, C, D, E
∴ A ও E - এর মাঝে বর্ণ রয়েছে - ৩টি।
২৮.
সারঙ্গ: হরিণ :: মাতঙ্গ: ?
  1. ক) সিংহ
  2. খ) ময়ুর
  3. গ) ঘোড়া
  4. ঘ) হাতি
ব্যাখ্যা
'সারঙ্গ' 'হরিণ' এর সমার্থক শব্দ। 
অন্যদিকে, 
'মাতঙ্গ', 'হাতি' এর সমার্থক শব্দ। 

'হাতি' এর সমার্থক শব্দ: গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত হস্তী, করী, দন্তী, দন্তাবল, দ্রুমারি, গজ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
২৯.
নিচের বর্গ চিত্রটি পূর্ণ করতে আর কয়টি সমাকৃতির ছোট বর্গ প্রয়োজন? 
  1. ক) 4টি 
  2. খ) 5টি 
  3. গ) 6টি 
  4. ঘ) 7টি 
ব্যাখ্যা
বর্গ চিত্রটি = 3 × 3 আকারের 
আর সমাকৃতির ছোট বর্গ প্রয়োজন = 9 - 4 = 5টি 
৩০.
'তাসের ঘর' বাগধারাটির সমার্থক বাগ্‌ধারা কোনটি?
  1. ক) ডামাডোল
  2. খ) ধোপদুরস্ত
  3. গ) শরতের শিশির
  4. ঘ) পোয়া বারো
ব্যাখ্যা
'তাসের ঘর' বাগধারাটির সমার্থক বাগ্‌ধারা 'শরতের শিশির'
'শরতের শিশির' এবং 'তাসের ঘর' বাগধারার অর্থ = ক্ষণস্থায়ী 
'ডামাডোল' বাগধারাটির অর্থ = গোলযোগ 
'ধোপদুরস্ত' বাগধারাটির অর্থ = বাবুয়ানি
'পোয়া বারো' বাগধারাটির অর্থ = অত্যধিক সুবিধে । 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩১.
ইংরেজি বর্ণমালার কোন বর্ণগুলো আয়নায় ও  বাস্তবে একই হবে? 
  1. ক) VUPO
  2. খ) VSMO
  3. গ) VUMO
  4. ঘ) VUMR
ব্যাখ্যা
ইংরেজি বর্ণমালায় বড় হাতের A, H, I, M, O, T, U, V, W, X ও Y অক্ষরগুলো আয়নায় ও বাস্তবে কোনো পরিবর্তন হয় না।
i, l, o, v, w, x এই ছোট হাতের ইংরেজি অক্ষরগুলোর আয়নায় প্রতিবিম্ব ও বাস্তব বিম্ব একই হয়।
৩২.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) অতিথী
  2. খ) জৈষ্ঠ্য
  3. গ) ব্যপ্ত
  4. ঘ) নূপুর
ব্যাখ্যা
অশুদ্ধ বানানের শুদ্ধ রূপ- 

অতিথি (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
অর্থ: গৃহে আগত ব্যক্তি; মেহমান; আগন্তুক। 

ব্যাপ্ত (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
অর্থ: বিস্তৃতি; আচ্ছন্ন; পরিপূর্ণ, বিশাল। 

 জ্যৈষ্ঠ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
অর্থ: বাংলা বর্ষপঞ্জির দ্বিতীয় মাস।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩৩.
কোনটি অপরগুলো অপেক্ষা বিপরীতার্থক শব্দ?
  1. ক) স্থূল
  2. খ) কৃষ
  3. গ) তীক্ষ্ণ
  4. ঘ) সূক্ষ্ম
ব্যাখ্যা
'স্থূল' এর বিপরীতার্থক শব্দ = কৃষ/তীক্ষ্ণ/সূক্ষ্ম।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৪.
X ঘড়িটির আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি? 
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
X ঘড়িটির আয়নায় দেখানো প্রতিবিম্ব হবে অপশন ঘ  
 
ধরা যাক 
চিত্রের ঘড়িতে বাজে = ৭ : ১২ 
আয়নায় দেখানো সময় =১১: ৬০ - ৭ : ১২ 
                                    = ৪ : ৪৮
৩৫.
যদি CHAIR কে লেখা হয় ‘12345’, RENT কে লেখা হয় ‘5678’,তাহলে REAR কে লেখা হবে- .
  1. ক) 6521
  2. খ) 5578
  3. গ) 5635 
  4. ঘ) 8575
ব্যাখ্যা
প্রশ্ন: যদি CHAIR কে লেখাহয় ‘12345’, RENT কে লেখা হয় ‘5678’,তাহলে REAR কে লেখা হবে- .

C →  1              R →  5
H →  2              E →  6
A →  3              N → 7 
I →  4                 T →8  
R →  5


REAR → 5635
৩৬.
প্রদত্ত চিত্রটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরালে নিচের কোনটি হবে? 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে  অপশন ক এর চিত্রটি পাওয়া যাবে। 
৩৭.
'মালিকানা' অর্থে কোন শব্দটি সঠিক?
  1. ক) সত্য
  2. খ) স্বত্ব
  3. গ) সত্তা
  4. ঘ) সত্ত্ব
ব্যাখ্যা
স্বত্ব (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = স্ব+ত্ব
অর্থ: বিষয়সম্পত্তি ব্যবসায় প্রভৃতিতে অধিকার বা মালিকানা । 

সত্য - ঠিক, যথার্থ
সত্তা - অস্তিত্ব
সত্ত্ব - সত্তা, অস্তিত্ব। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩৮.
প্রদত্ত চিত্রটিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরালে নিচের কোনটি হবে? 
  1. ক)
  2. খ)
  3. গ)
  4. ঘ)
ব্যাখ্যা
প্রদত্ত চিত্রটিকে ঘড়ির কাঁটার দিকে ঘুরালে অপশন খ এর চিত্রটি হবে।
৩৯.
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব নিচের কোনটি হবে?
  1. ক) 1
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 4
ব্যাখ্যা
প্রদত্ত শব্দটি আয়নায় দেখানো প্রতিবিম্ব হবে অপশন খ 
৪০.
কোন বাগ্‌ধারা জোরটি সমার্থক?
  1. ক) ধামাধরা, হাল ধরা
  2. খ) বর্ণচোরা, তুলসী বনের বাঘ
  3. গ) জগদ্দল পাথর, গৌরচন্দ্রিকা
  4. ঘ) বিষবৃক্ষ, কেউকেটা
ব্যাখ্যা
'বর্ণচোরা', 'তুলসী বনের বাঘ' বাগ্‌ধারার অর্থ = ভণ্ড।
অন্যদিকে, 
ধামাধরা = তোষামুদে; হাল ধরা = দায়িত্ব বা নেতৃত্ব গ্রহণ 
বিষবৃক্ষ = অনিষ্টকারী; কেউকেটা= বিশিষ্ট ব্যক্তি 
জগদ্দল পাথর = গুরুভার; গৌরচন্দ্রিকা = ভূমিকা 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৪১.
একদিন সকালে সুজন সূর্যের দিকে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে আবার ডানদিকে ঘুরে আবার ডানে এবং কিছু দূর যাওয়ার পর আবার ডানদিকে মোড় নেয়। এখন সে কোন দিকে মুখ করছে?
  1. ক) উত্তর
  2. খ) পূর্ব
  3. গ) পশ্চিম
  4. ঘ) দক্ষিণ
ব্যাখ্যা
প্রশ্ন: একদিন সকালে সুজন সূর্যের দিকে হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে আবার ডানদিকে ঘুরে আবার ডানে এবং কিছু দূর যাওয়ার পর আবার ডানদিকে মোড় নেয়। এখন সে কোন দিকে মুখ করছে?

সমাধান: 
যাত্রা শুরুর স্থান A এবং গন্তব্য স্থান D 
প্রদত্ত চিত্র অনুসারে সুজন উত্তর দিকে মুখ করে আছে।  

 
৪২.
প্রদত্ত চিত্রে কতটি বর্গক্ষেত্র আছে?
  1. ক) 8টি 
  2. খ) 9টি 
  3. গ) 10টি 
  4. ঘ) 11টি 
ব্যাখ্যা



২টি ফাঁকা স্থান নিয়ে বর্গক্ষেত্র আছে = IJQP, JKLQ, QLMN এবং PQNO =  4টি 
৪টি ফাঁকা স্থান নিয়ে বর্গক্ষেত্র আছে = ABQH, BCDQ, QDEF এবং HQFG = 4টি 
৮টি ফাঁকা স্থান নিয়ে বর্গক্ষেত্র আছে = IKMO = 1টি  
১৬টি ফাঁকা স্থান নিয়ে বর্গক্ষেত্র আছে  = ACEG = 1টি 
মোট বর্গক্ষেত্র আছে = (4 + 4 + 1 + 1)টি = 10টি