পরীক্ষা আর্কাইভ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

পরীক্ষাব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]তারিখতারিখ অনির্ধারিতসময়50 minutes
মোট প্রশ্ন৮৮
সিলেবাস
ফুল মডেল টেস্ট: ব্যাংক নিয়োগের সম্পূর্ণ সিলেবাসের উপর ১০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি মঙ্গলবার একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক]

ব্যাংক মডেল টেস্ট [সাপ্তাহিক] · তারিখ অনির্ধারিত · ৮৮ প্রশ্ন

.
"মৃগনয়না" শব্দটি কোন সমাস?
  1. বহুব্রীহি সমাস
  2. কর্মধারয় সমাস
  3. তৎপুরুষ সমাস
  4. নিত্য সমাস
ব্যাখ্যা
মধ্যপদলোপী বহুব্রীহি সমাস:
- ব্যাসবাক্যের মধ্যবর্তী পদ বা ব্যাখ্যানমূলক মধ্যপদ লোপ পেয়ে যে বহুব্রীহি সমাস হয়, তাকে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলে।

যেমন:
- সোনার মতো উজ্জ্বল মুখ যার = সোনামুখী,
- মৃগের ন্যায় নয়ন যার = মৃগনয়না,
- গজের ন্যায় আনন যার = গজানন। 
এরকম - ক্ষুরধার, মীনাক্ষী, স্বর্ণাভ, পদ্মমুখী, মেঘবরণ, শ্বাপদ, বিড়ালচোখা ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কোন শব্দটি ব্যঞ্জনসন্ধিযোগে গঠিত নয়?
  1. মিথ্যুক
  2. ছোড়দা
  3. আন্না
  4. চাট্টি
ব্যাখ্যা
ব্যঞ্জনসন্ধি:
- স্বরধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি কিংবা ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনি মিলিত হয়ে যে সন্ধি হয়, তাকে ব্যঞ্জনসন্ধি বলে।

যেমন:
- নাতি + বৌ = নাতবৌ,
- উৎ + চারণ = উচ্চারণ, 
- চার + টি = চাট্টি,
- আর + না = আন্না,
- ছোট + দা = ছোড়দা ইত্যাদি।

অন্যদিকে,
স্বরসন্ধিযোগে গঠিত - মিথ্যা + উক = মিথ্যুক।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
.
'দুষ্কর' এর বিপরীতার্থক শব্দ -
  1. পরস্ব
  2. সবল
  3. কাছে
  4. সুকর
ব্যাখ্যা
• 'দুষ্কর' এর বিপরীতার্থক শব্দ - সুকর

উল্লেখ্য,
- 'দুষ্কর' শব্দের অর্থ - দুরূহ, দুঃসাধ্য।
- 'সুকর' শব্দের অর্থ - সহজে করা যায় এমন।

অন্যদিকে,
দূরে - কাছে,
দুর্বল - সবল,
নিজস্ব - পরস্ব।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
কোন বাক্যটি অশুদ্ধ?
  1. অন্যায়ের প্রতিফল অনিবার্য।
  2. কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
  3. মাত্র এই কটা টাকা দিলে?
  4. মাদকাসক্তি ভালো নয়।
ব্যাখ্যা
অশুদ্ধ বাক্য: কাব্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
শুদ্ধ বাক্য: কাব্যটির উৎকর্ষ প্রশংসনীয়।

অন্যদিকে,
- মাত্র এই কটা টাকা দিলে?
- মাদকাসক্তি ভালো নয়।
- অন্যায়ের প্রতিফল অনিবার্য।
উপরের বাক্যগুলো শুদ্ধ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
শুদ্ধ বানান –
  1. তত্তাবধান
  2. আটপৌরে
  3. কুজ্জটিকা
  4. ইত্যকার
ব্যাখ্যা
• শুদ্ধ বানান – 'আটপৌরে'
- এটি একটি বিশেষণ পদ।

অন্যদিকে,
ইত্যকার – ইত্যাকার,
কুজ্জটিকা – কুজ্ঝটিকা,
তত্তাবধান – তত্ত্বাবধান।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
'ঝিনুক থেকে মুক্তা মেলে।' - বাক্যে নিম্নরেখ অংশটি কোন কারক?
  1. অধিকরণ
  2. করণ
  3. অপাদান
  4. কর্ম
ব্যাখ্যা
অপাদান কারক:
- যা থেকে কোনো কিছু বিচ্যুত, পতিত, গৃহীত, জাত, রক্ষিত, বিরত, দূরীভূত ও উৎপন্ন এবং যা দেখে কেউ ভীত হয়, তাকে অপাদান কারক বলে।

যেমন:
পতিত: মেঘে বৃষ্টি হয়।
গৃহীত: ঝিনুক থেকে মুক্তা মেলে।
জাত: জমি থেকে ফসল পাই।
রক্ষিত: বিপদে মোরে রক্ষা কর।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, সপ্তম শ্রেণি।
.
'যা হৃদয়ে গমন করে' এর এক কথায় প্রকাশ -
  1. বিদীর্ণহৃদয়
  2. হৃদয়ঙ্গম
  3. হৃদয়বিদারক
  4. হৃতসর্বস্ব
ব্যাখ্যা
'যা হৃদয়ে গমন করে' এর এক কথায় প্রকাশ - হৃদয়ঙ্গম

অন্যদিকে,
যার সর্বস্ব চুরি গেছে - হৃতসর্বস্ব।
যা হৃদয় বিদীর্ণ করে - হৃদয়বিদারক।
যার হৃদয় বিদীর্ণ হয়েছে - বিদীর্ণহৃদয়।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
.
'ডামাডোল' বাগ্‌ধারার অর্থ -
  1. প্রচারণা
  2. বিপর্যস্ত অবস্থা
  3. গোলযোগ
  4. অদৃশ্য হওয়া
ব্যাখ্যা
• 'ডামাডোল' বাগ্‌ধারার অর্থ - গোলযোগ

অন্যদিকে,
ঢাকঢোল পেটানো - প্রচারণা।
ডুব মারা - অদৃশ্য হওয়া।
ঝড়ো কাক - বিপর্যস্ত অবস্থা।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
.
'অনুদিন' শব্দে 'অনু' উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. সাদৃশ্য
  2. পশ্চাত
  3. অভাব
  4. পৌনঃপুন
ব্যাখ্যা
“অনু” উপসর্গের ব্যব্যহার:
'পশ্চাত' অর্থে = অনুশোচনা, অনুগামী, অনুজ, অনুচর, অনুতাপ, অনুকরণ।
'সাদৃশ্য' অর্থে = অনুবাদ, অনুরুপ, অনুকার।
'পৌনঃপুন' অর্থে = অনুক্ষণ, অনুদিন, অনুশীলন।
'সঙ্গে' অর্থে = অনুকূল, অনুকম্পা।

তৎসম বা সংস্কৃত উপসর্গ:
- তৎসম বা সংস্কৃত উপসর্গ ২০ টি।
যেমন: প্র, পরা, অপ, সম, নি, অব, অনু, নির, দুর, বি, অধি, সু, উদ, পরি, প্রতি, অভি, অতি, অপি, উপ, আ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১০.
'কুলীনকুলসর্বস্ব' নাটকের রচয়িতা কে?
  1. রামমোহন রায়
  2. রামনারায়ণ তর্করত্ন
  3. মদনমোহন তর্কালঙ্কার
  4. রামরাম বসু
ব্যাখ্যা
'কুলীনকুলসর্বস্ব' নাটক:
- নাট্যকার হিসেবে রামনারায়ণ তর্করত্ন প্রভূত খ্যাতিলাভের পশ্চাতে রয়েছে তাঁর সামাজিক নাটক ‘কুলীনকুলসর্বস্ব’ (১৮৫৪) সালে অভিনয় সাফল্য লাভ করে।
- তাঁর ‘কুলীনকুলসর্বস্ব’ নাটক তৎকালীন নাট্যসাহিত্যে প্রবল আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়।
- ‘কুলীনকুলসর্বস্ব’ নাটক রচনার জন্য রামনারায়ণ রংপুরের জমিদার কালীচন্দ্র রায়চৌধুরী ঘোষিত পঞ্চাশ টাকা পুরস্কার লাভ করেন।
- এই নাটকের মাধ্যমে দর্শকদের প্রবলভাবে মাতিয়ে তোলা সম্ভব হয়েছিল। সে কারণে তিনি ‘নাটুকে নারায়ণ’ নামে খ্যাতি লাভ করেছিল।

উৎস: বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম, বাংলাপিডিয়া।
১১.
'কয়েদ' শব্দটি কোন ভাষা থেকে আগত?
  1. আরবি
  2. ফারসি
  3. সংস্কৃত
  4. পর্তুগিজ
ব্যাখ্যা
• 'কয়েদ' শব্দটি 'আরবি' ভাষা থেকে আগত।
- এটি একটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- আটক,
- আবদ্ধ,
- বন্দি।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১২.
কোনটি বিশেষণ পদ?
  1. শায়িত
  2. শোয়ানো
  3. শয়ন
  4. শোয়াবসা
ব্যাখ্যা
শায়িত - বিশেষণ পদ।
এর অর্থ:
- শয়ন করানো হয়েছে এমন।

অন্যদিকে,
- শোয়ানো - ক্রিয়া বিশেষ্য।
- শয়ন - বিশেষ্য পদ।
- শোয়াবসা - বিশেষ্য পদ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১৩.
"ণ, র, ড়, ঢ়" বর্ণগুলোর উচ্চারণস্থান কোনটি?
  1. জিহ্বামূল
  2. ওষ্ঠ
  3. তালু
  4. মূর্ধা
ব্যাখ্যা
মূর্ধন্য বর্ণ:
- উচ্চারণস্থান - মূর্ধা
- ঋ, ট, ঠ, ড, ঢ, ণ, র, ড়, ঢ়, ষ।

অন্যদিকে,
তালব্য বর্ণ:
- উচ্চারণস্থান - তালু।
- ই, ঈ, চ, ছ, জ, ঝ, ঞ, য, য়, শ।

ওষ্ঠ্য বর্ণ:
- উচ্চারণস্থান - ওষ্ঠ। 
- উ, উ, প, ফ, ব, ভ, ম।

কণ্ঠ্য বা জিহ্বামূলীয় বর্ণ:
- উচ্চারণস্থান - কণ্ঠ বা জিহ্বামূল।
- অ, আ, ক, খ, গ, ঘ, ঙ, হ।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
১৪.
কোনটি সমার্থ শব্দের বাহুল্যজনিত অপপ্রয়োগ?
  1. কাল
  2. প্রয়োজন
  3. সময়
  4. সুস্বাগত
ব্যাখ্যা
• সমার্থ শব্দের বাহুল্যজনিত অপপ্রয়োগ - সুস্বাগত
- শুদ্ধ প্রয়োগ - স্বাগত।

অন্যদিকে,
- প্রয়োজন,
- সময়,
- কাল।
উপরিউক্ত শব্দগুলর শুদ্ধ প্রয়োগ হয়েছে।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫.
"আমেরিকা > মেরিকা" - এটি কোন ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
  1. আদি স্বরাগম
  2. অন্ত্যস্বর লোপ
  3. আদি স্বরলোপ
  4. অপিনিহিতি
ব্যাখ্যা
সম্প্রকর্ষ বা স্বরলোপ:
- দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত্য বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনির লোপকে বলা হয় সম্প্রকর্ষ।
যেমন-
- বসতি বস্তি,
- জানালা > জাল্লা ইত্যাদি।

আদি স্বরলোপ:
যেমন
- অলাবু > লাবু > লাউ,
- উদ্ধার > উধার > ধার।
- আমেরিকা > মেরিকা

মধ্যস্বর লোপ:
- অগুরু > অগ্নু,
- সুবর্ণ > স্বর্ণ।

অন্ত্যস্বর লোপ:
- আশা > আশ,
- আজি > আজ,
- চারি > চার (বাংলা),
- সন্ধ্যা > সঞঝা > সাঁঝ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৬.
'কালকেতু ও ফুল্লরা' চরিত্র দুটি কোন মঙ্গলকাব্যের অন্তর্গত?
  1. চণ্ডীমঙ্গল
  2. অন্নদামঙ্গল
  3. মনসামঙ্গল
  4. কালিকামঙ্গল
ব্যাখ্যা
চণ্ডীমঙ্গল:
- 'চণ্ডীমঙ্গল’ চণ্ডী নামক লৌকিক-পৌরাণিক দেবীর পূজা প্রচারের কাহিনি অবলম্বনে লিখিত কাব্য।
- চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত। এই ধারার প্রধান কবির নাম মুকুন্দরাম চক্রবতী৷
- চন্ডীমঙ্গল কাব্যের কবি দ্বিজমাধবকে 'স্বভাব কবি' বলা হয়।

কাব্যের প্রধান চরিত্রগুলাে হলো:
কালকেতু,
ফুল্লরা,
ধনপতি,
ভাঁড়ুদত্ত,
মুরারি শীল প্রমুখ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৭.
'এর উপায় কি?' কোন ধরনের সাহিত্য?
  1. প্রহসন
  2. উপন্যাস 
  3. প্রবন্ধ
  4. কাব্যগ্রন্থ
ব্যাখ্যা
'এর উপায় কি?' প্রহসন:
- এটি মীর মশাররফ হোসেন রচিত প্রহসন।
- উনিশ শতকে এক শ্রেণির লোক যে স্ত্রীর প্রতি অবহেলা দেখিয়ে মদ ও পতিতাবৃত্তিতে আকৃষ্ট হয়ে নানা ধরনের অনাচার ও উচ্ছৃঙ্খলতায় নিমজ্জিত হয়েছিল- লেখক এই প্রহসনে সে রকম একটি ঘটনাই তুলে ধরেছেন।
- স্বামী রাধাকান্ত, স্ত্রী মুক্তকেশী, রক্ষিতা নয়নতারা, ইয়ার মদন প্রমুখ এর উল্লেখযোগ্য চরিত্র।
- এই প্রহসনে মধুসূদন দত্তের 'একেই কি বলে সভ্যতা'র প্রভাব রয়েছে।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
১৮.
"প্রবীণ" শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি?
  1. প্রবীণী
  2. প্রবীণি
  3. প্রবীণা
  4. প্রবীনাণী
ব্যাখ্যা
শব্দের শেষে '-আ' প্রত্যয়যোগ গঠিত স্ত্রীবাচক শব্দ:

যেমন:
→ প্রিয়-প্রিয়া,
প্রবীণ-প্রবীণা,
→ বৃদ্ধ-বৃদ্ধা,
→ মাননীয়-মাননীয়া,
→ শিষ্য-শিষ্যা,
→ সরল-সরলা ইত্যাদি।

উৎস: বাংলা ব্যাকরণ ও নির্মিতি, অষ্টম শ্রেণি।
১৯.
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'সিন্ধুতরঙ্গ' কবিতা কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত?
  1. চিত্রা
  2. মানসী
  3. গীতাঞ্জলি
  4. সোনার তরী
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'সিন্ধুতরঙ্গ' কবিতাটি 'মানসী' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। পুরীতীর্থযাত্রী তরণীর নিমজ্জন উপলক্ষ্যে লিখেছেন 'সিন্ধুতরঙ্গ' কবিতা।

কবিতাংশ,

দোলে রে প্রলয় দোলে অকূল সমুদ্র-কোলে,
উৎসব ভীষণ।
শত পক্ষ ঝাপটিয়া বেড়াইছে
দাপটিয়া
দুর্দম পবন।

রবীন্দ্রনাথ ঠাকুর:
- তিনি ছিলেন কবি, সঙ্গীতজ্ঞ, কথাসাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, প্রাবন্ধিক, দার্শনিক, শিক্ষাবিদ ও সমাজ-সংস্কারক।
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে।
- তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- এশিয়ার বরেণ্য ব্যক্তিদের মধ্যে তিনিই প্রথম ১৯১৩ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন।

উৎস: লাইভ এমসিকিউ লেকচার - ১০, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২০.
(Qs. 26-30): Out of the four alternatives, choose the best one that can be substituted for the given words/sentences.
One who sacrifices his or her life for a cause.
  1. Martyr
  2. Patriot
  3. Soldier
  4. Revolutionary
ব্যাখ্যা
• One who sacrifices his or her life for a cause. - ক) Martyr

• Martyr (Noun, verb)
- English Meaning: One who sacrifices his life for a cause.
- Bangla Meaning: শহীদ; ধর্মযুদ্ধ বা কোনো মহৎ কাজে আত্মোৎসর্গকারী।

• Other options:
খ) Patriot
- English Meaning: a person who vigorously supports their country and is prepared to defend it against enemies or detractors.
- Bangla Meaning: দেশপ্রেমিক; স্বদেশানুরাগী; স্বদেশের প্রবল সমর্থক বা ভক্ত।

গ) Soldier
- English Meaning: a person who serves in an army.
- Bangla Meaning: সৈনিক; সৈন্য।

ঘ) Revolutionary
- English Meaning:engaged in or promoting political revolution.
- Bangla Meaning: বিপ্লবী; বৈপ্লবিক।

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২১.
The way in which linguistic elements are put together to form constituents.
  1. Phonology
  2. Philology
  3. Syntax
  4. Semantics
ব্যাখ্যা
• The way in which linguistic elements are put together to form constituents. - গ) Syntax

• Syntax (Noun)
- English Meaning: the arrangement of words and phrases to create well-formed sentences in a language.
- Bangla Meaningবাক্যতত্ত; বাক্যপ্রকরণ; বাক্যরীতি; পদান্বয়; পদযোজনা।

• ইংরেজি ভাষাবিজ্ঞানে 'syntax' বাক্যের গঠন নিয়ে আলোচনা করে।

• Other options:
ক) Phonology (ধ্বনিবিজ্ঞান): Studies speech sounds and sound systems.
খ) Philology (ভাষাবিজ্ঞান): Focuses on historical language development and textual analysis.
ঘ) Semantics (শব্দার্থবিদ্যা): Deals with meaning in language (words, sentences).

Source: 
1. English-Bangla Dictionary.
2. Merriam-Webster Dictionary.
২২.
One who makes false claims of identity or expertise.
  1. Virtuoso
  2. Impostor
  3. Maestro
  4. Dissenter
ব্যাখ্যা
• One who makes false claims of identity or expertise. - খ) Impostor

• Impostor (Noun)
- English meaning: a person who pretends to be someone else in order to deceive others.
- Bangla meaning: প্রতারক ; ভন্ড; ধর্মধ্বজী; ছদ্মতাপস।

• Other options:
ক) Virtuoso (কলাবান বা শিল্পবিশারদ পণ্ডিত): one who excels in the technique of an art.
গ) Maestro (উস্তাদ): a master usually in an artespecially: an eminent composer, conductor, or teacher of music.
ঘ) Dissenter (অননুগামী ব্যক্তি): a member of a non-established Church; a Nonconformist.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৩.
A place that provides refuge.
  1. Orphanage
  2. Shelter
  3. Sanatorium
  4. Asylum
ব্যাখ্যা
• A place that provides refuge. - ঘ) Asylum

• Asylum (Noun)
- English meaning: A place that provides refuge; An inviolable place of refuge and protection giving shelter to criminals and debtors: sanctuary
- Bangla Meaning: আশ্রয়; নিরাপত্তা।

• Other options:
ক) Orphanage
- English meaning: A residential institution for the care and education of orphans.
- Bangla Meaning: এতিমখানা।

খ) Shelter
- English meaning:  A place giving temporary protection from bad weather or danger.
- Bangla Meaning: আশ্রয়; নিরাপদ আশ্রয়; শরণ।

গ) Sanatorium
- English meaning: An establishment for the medical treatment of people who are convalescing or have a chronic illness.
- Bangla Meaning: (দুর্বল, অক্ষম বা সদ্যরোগমুক্ত মানুষের) স্বাস্থ্যনিবাস।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৪.
(Qs. 31-35): Each sentence has one or two blanks. Choose the word or set of words that best completes the sentence meaningfully.
The soldier stood ____ at his post despite the harsh weather.
  1. languidly
  2. clumsily
  3. steadfastly
  4. absently
ব্যাখ্যা
• Complete sentence: The soldier stood steadfastly at his post despite the harsh weather.
- Bangla meaning: প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সৈনিক তার পোস্টে অবিচলভাবে দাঁড়িয়ে রইল।

• Explanation:
- Steadfastly অর্থ — অটলভাবে, দৃঢ়ভাবে, না টলে।
-  সৈনিক যখন খারাপ আবহাওয়ার মধ্যেও তার পোস্টে দাঁড়িয়ে থাকে, তখন তার সাহস ও দায়িত্ববোধ বোঝাতে "steadfastly" সবচেয়ে উপযুক্ত শব্দ।

• Other Options:
ক) Languidly (অবসন্নভাবে বা অলসভাবে): Weakly or lazily (unsuitable for a soldier’s duty).

খ) Clumsily (কৌশলহীনভাবে বা অগোছালোভাবে ): Awkwardly (implies lack of coordination).

ঘ) Absently (অন্যমনস্কভাবে): Distractedly (suggests inattention).

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- steadfastly.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৫.
The sky turned ____ as the storm approached.
  1. sunny
  2. jolly
  3. cheerful
  4. gloomy
ব্যাখ্যা
• Complete sentence: The sky turned gloomy as the storm approached.
- Bangla meaning: ঝড়ের আগমনে আকাশ মলিন হয়ে উঠল।

• Options:
ক) sunny (adjective)
- marked by brilliant sunlight: full of sunshine (রোদ-ঝলমলে; হাসিখুশী)

খ) jolly (adjective)
-  full of high spirits: joyous ( প্রফুল্ল; হাসিখুশি)

গ) cheerful (adjective)
- full of good spirits: merry (প্রফুল্ল; হাসিখুশী)

ঘ) gloomy (adjective)
- partially or totally dark (অন্ধকারাচ্ছন্ন, মেঘলা ও বিষণ্ন আবহাওয়া)

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- gloomy.
- ঝড় আসার সময় আকাশ সাধারণত অন্ধকার হয়ে যায় — তাই "gloomy" এখানে যথাযথ।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৬.
Thousands of people ____ the streets in protest.
  1. took after
  2. took to
  3. took for
  4. took in
ব্যাখ্যা
• Complete sentence: Thousands of people took to the streets in protest.
- Bangla meaning: হাজারো মানুষ প্রতিবাদে রাস্তায় নেমে এল।

• Take to the streets (to go outside on the streets)
- When people take to the streets, they express their opposition to something in public and often violently.
- প্রতিবাদে রাস্তায় নেমে আসা।

• অন্যদিকে,
• take to someone/something
- to start to like someone or something:

• take to somewhere
- to go to or escape to a place.

• Other options:
ক) took after: to resemble (someone) in features, build, character, or disposition.
গ) take for: to suppose (someone) to be (a particular kind of person) : to perceive (someone) as (something).
ঘ) take-in: an act of taking in especially by deceiving.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
3. Merriam-Webster Dictionary.
২৭.
They exchanged ____ gestures and words of encouragement.
  1. flaccid
  2. patchy
  3. furtive
  4. meticulous
ব্যাখ্যা
• Complete sentence: They exchanged furtive gestures and words of encouragement.
- Bangla meaning: তারা কিছুটা লুকোচুরি ইশারা আর উৎসাহব্যঞ্জক কথা বিনিময় করল।

• Explanation:
- Furtive অর্থ গোপন বা চুপিসারে কিছু করা, যাতে অন্য কেউ না টের পায়।
- বাক্যটি বোঝায়—তারা একে অপরের সঙ্গে চুপিসারে (গোপনে) কিছু ইশারা ও উৎসাহের কথা বিনিময় করেছিল।
- তাই এখানে "furtive" শব্দটি বসালে বাক্যটির অর্থ পরিপূর্ণ হবে।

• Options:
ক) flaccid (adjective): not firm or stiff
- দুর্বল; শিথিল।

খ) patchy (adjective): existing or happening in small, isolated areas.
- বেমানান; জোড়াতালি দিয়া তৈরি।

গ) furtive (adjective): done in a quiet and secretive way to avoid being noticed
- চুপিসারে, গোপনে, লোকচক্ষুর আড়ালে।

ঘ) meticulous (adjective): marked by extreme or excessive care in the consideration or treatment of details.
- অত্যন্ত যত্নবান, খুঁতখুঁতে, সূক্ষ্ম বিবরণে মনোযোগী।

• সুতরাং, শব্দগুলোর অর্থানুযায়ী বুঝা যাচ্ছে, শূন্যস্থানে সঠিক শব্দ হবে- furtive.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৮.
The mountain range _____ the village, protecting it from strong winds.
  1. hedged on
  2. hedged in
  3. hedged to
  4. hedged of
ব্যাখ্যা
• Complete Sentence: The mountain range hedged in the village, protecting it from strong winds.

• Hedge in (phrasal verb) (hedge somebody/something in)
- English Meaning: to surround or restrict (someone) in a way that prevents free movement or action.
- Bangla Meaning: বেড়া দেওয়া; পরিবৃত করা; সম্ভাব্য ক্ষতি থেকে আত্মরক্ষার উপায়; রক্ষাকবচ।

• Example Sentences:
- We have been hedged in by their rules and regulations.
- The lawyer felt hedged in by the numerous clauses in the contract.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
২৯.
Choose the correct spelling from the given options.
  1. Grandeur
  2. Grendeur
  3. Grandeour
  4. Grendeour
ব্যাখ্যা
• The correct spelling is - ক) Grandeur

• Grandeur (noun)
- English Meaning: Splendour and impressiveness, especially of appearance or style.
- Bangla Meaning: মহিমা; বিশালতা; জাকজমক; আড়ম্বর।

• Ex. Sentence: We were struck by the silent grandeur of the desert.
- Bangla Meaning: মরুভূমির নীরব মহিমায় আমরা অভিভূত হয়ে গেলাম।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.
৩০.
Choose the correct spelling from the given options.
  1. Quotieunt
  2. Queotient
  3. Quotient
  4. Quetient
ব্যাখ্যা
• The correct spelling is - গ) Quotient

• Quotient (Noun)
- English Meaning: a result obtained by dividing one quantity by another; a degree or amount of a specified quality or characteristic.
- Bangla Meaning: ভাগফল; একটি নির্দিষ্ট গুণ বা বৈশিষ্ট্যের একটি ডিগ্রি বা পরিমাণ।

• Ex. Sentence:
The celebrity's likability quotient is high.
- Bangla Meaning: সেলিব্রিটিটির জনপ্রিয়তার মাত্রা অনেক বেশি।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.
৩১.
Choose the misspelled word from the following options.
  1. Precedence
  2. Obnoxcious
  3. Jewelry
  4. Peripheral
ব্যাখ্যা
• The misspelled word is - খ) Obnoxcious
- The correct spelling is - Obnoxious

• Obnoxious (adjective)
- English Meaning: extremely unpleasant.
- Bangla Meaning: নোংরা; অত্যন্ত আপত্তিকর।

• Other options:
ক) Precedence - অগ্রাধিকার; অগ্রগণ্যতা।
গ) Jewelry - গয়না; হীরা জহরত।
ঘ) Peripheral - প্রান্তস্থ; সীমান্তবর্তী।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Learners Dictionary.
৩২.
Choose the correct spelling from the given options.
  1. Imparmable
  2. Imparmeable
  3. Impermable
  4. Impermeable
ব্যাখ্যা
• The correct spelling is - ঘ) Impermeable

• Impermeable (Adjective)
- English Meaning: not allowing fluid to pass through.
- Bangla Meaning: অপ্রবেশ্য; অভেদ্য; জলাভেদ্য।

• Ex. Sentence: Her raincoat was completely impermeable, keeping her dry even in heavy storms.
- Bangla Meaning: তার রেইনকোটটি সম্পূর্ণ অভেদ্য ছিল, তাই প্রবল বৃষ্টিতেও সে শুকনো থাকতে পারত।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.
৩৩.
(Qs. 41-45): Choose the word that best expresses the meaning of the given word.
Paramount
  1. Eccentric
  2. Trifling
  3. Supreme
  4. Contemporary
ব্যাখ্যা
• গ) Supreme - expresses the meaning of 'Paramount'

• Paramount (noun, adjective)
- English Meaning: More important than anything else; supreme or of the highest importance.
- Bangla Meaning: সর্বোচ্চ; শক্তি বা ক্ষমতায় শ্রেষ্ঠতর।

Synonyms:
• Supreme - সর্বপ্রধান; সর্বোচ্চ; পরম; পারমিক।
• Chief - বিভাগীয় প্রধান; সর্বোচ্চ কর্মকর্তা।
• Principal - প্রধান; মুখ্য।

Antonyms:
• Secondary - অমুখ্য; গৌণ; অপ্রধান; মাধ্যমিক; মধ্যক।
• Minor - ক্ষুদ্রতর; কম গুরুত্বপূর্ণ; ছোটখাটো; সামান্য; গৌণ।
• Trivial - সামান্য; তুচ্ছ; অকিঞ্চিৎকর; নগণ্য।

• Othert options:
- Eccentric - অদ্ভুত; খামখেয়ালী।
- Trifling - তুচ্ছ; ক্ষুদ্র; সামান্য।
- Contemporary - সমসাময়িক; সমকালীন।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩৪.
Tumult (Meaning)
  1. Tranquility
  2. Turmoil
  3. Supplicate
  4. Acquittal
ব্যাখ্যা
• খ) Turmoil - expresses the meaning of 'Tumult'

• Tumult (noun)
- English Meaning: a state of great commotion, agitation, confusion, turmoil, or disorder.
- Bangla Meaning: তুমুল কোলাহল; হুড়াহুড়ি; শোরগোল।

Synonyms:
- Uproar - হৈচৈ, কোলাহল
- Commotion - গণ্ডগোল, হটকা
- Turmoil - অশান্তি, বিশৃঙ্খলা

Antonyms:
- Calmness (নিস্তব্ধতা);
- Serenity (প্রশান্তি);
- Quietness (নির্জনতা)।

• Other Options:
- Tranquility -  শান্তি; শান্তিপূর্ণ অবস্থা
- Supplicate -  বিনীতভাবে ও আন্তরিকতার সঙ্গে প্রার্থনা করা
- Acquittal - বেকসুর খালাস; অব্যাহতি

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩৫.
Malaise (Meaning)
  1. Ailment
  2. Wholeness
  3. Calmness
  4. Curse
ব্যাখ্যা
• ক) Ailment - expresses the meaning of 'Malaise'

• Malaise (noun)
- English Meaning: a general feeling of discomfort, illness; a vague sense of mental or moral ill-being.
- Bangla Meaning: অস্বস্তি; অসুস্থতাবোধ; অস্বাচ্ছন্দ্য বোধ।

Synonyms:
- Illness - অসুখ; অসুস্থতা;
- Sickness - অসুস্থতা; পীড়া;
- Ailment - অসুস্থতা।

Antonyms:
- Calmness - নিস্তব্ধতা;
- wellness - সুস্থতা;
- Wholeness - পূর্ণতা; অখণ্ডতা; সমগ্রতা।

• Other Options:
- Curse - অভিশাপ; অভিসম্পাত।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩৬.
Censure (Meaning)
  1. Endorsement
  2. Console
  3. Skeptical
  4. Reprimand
ব্যাখ্যা
• ঘ) Reprimand - expresses the meaning of 'Censure'

• Censure (noun, verb)
- English Meaning: The formal expression of severe disapproval.
- Bangla Meaning:  তিরস্কার; আপত্তি।

Synonyms:
- Denounce - নিন্দা করা; সমালোচনা করা।
- Condemnation -  প্রশংসা; অনুমোদন।
- Reprimand - তিরস্কার; তীব্র ভর্ত্সনা করা।

Antonyms:
- Extol - অত্যন্ত প্রশংসা করা।
- Endorsement - অনুমোদন; সমর্থন।
- Commend - প্রশংসা করা; সমর্পণ করা।

• Other Options:
- Console - সান্ত্বনা দেত্তয়া।
- Skeptical -  সন্দেহপ্রবণ; অবিশ্বাসী; নাস্তিক্যপূর্ণ।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩৭.
Halcyon (Meaning)
  1. Scrumptious
  2. Placid
  3. Turbulent
  4. Evasive
ব্যাখ্যা
• খ) Placid - expresses the meaning of 'Halcyon'

• Halcyon (adjective)
- English Meaning: A very happy or successful period in the past.
- Bangla Meaning: শান্ত; দুর্যোগহীন: halcyon days/weather.

Synonyms:
- Quiet - শান্ত;
- Peaceful - প্রশান্তিদায়ক;
- Tranquil - শান্তিপূর্ণ;
- Placid - শান্ত; স্থির; ধীর।

Antonyms:
- Agitated - বিক্ষুব্ধ;
- Turbulent - অশান্ত; আলোড়নপূর্ণ;
- Bustling - শশব্যস্ততা;
- Noisy - কোলাহলপূর্ণ।

• Other Options:
- Scrumptious - দারুণ; অপূর্ব;
- Evasive - অসরল; ছলনাময়; চতুর।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩৮.
(Qs. 46-50): Choose the word opposite in meaning to the given words.
Escalate
  1. Jumble
  2. Intensify
  3. Abate
  4. Penchant
ব্যাখ্যা
• The correct answer is - গ) Abate

• Escalate (verb)
- English Meaning: to increase in extent, volume, number, amount, intensity, or scope.
- Bangla Meaning: ধাপে ধাপে বৃদ্ধি করা বা হওয়া; মাত্রা বৃদ্ধিপ্রাপ্ত করা বা হওয়া; (2) তীব্রতর হত্তয়া।

• Options:
ক) Jumble - তালগোল পাকাইয়া একত্র মিশানো।
খ) Intensify -  তীব্রতর করা বা হওয়া।
গ) Abate - হ্রাস করা বা হওয়া।
ঘ) Penchant - ঝোঁক; রুচি; টান; প্রবৃত্তি; রূচি; আসক্তি; প্রবণতা।

 • সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায়, the opposite meaning of Escalate - গ) Abate.

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৩৯.
Fawning (Antonym)
  1. Fussing
  2. Scorning
  3. Truckling
  4. Squandering
ব্যাখ্যা
• The correct answer is - খ) Scorning

• Fawning (adjective)
- English Meaning: Praising someone too much and giving them a lot of attention that is not sincere in order to get a positive reaction.
- Bangla Meaning: পদানত, ধামা ধরা, তোষামোদী, খোশামুদে, সেবকোচিত।

• Options:
ক) Fussing - হৈচৈ করা; ব্যতিব্যস্ত হত্তয়া।
খ) Scorning - ঘৃণার দৃষ্টিতে দেখা; তিরস্কার করা।
গ) Truckling -  ভীরুর মতো বা হীনভাবে বশীভূত হওয়া; হীন গোলামিপূর্ণ আচরণ করা।
ঘ) Squandering - উড়নচড়ে; উড়নচণ্ডে।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায়, the opposite meaning of Fawning - খ) Scorning

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৪০.
Vindictive (Antonym)
  1. Merciful
  2. Spiteful
  3. Forgetful
  4. Ominous
ব্যাখ্যা
• The correct answer is - ক) Merciful

• Vindictive (adjective)
- English Meaning: Having or showing a strong or unreasoning desire for revenge.
- Bangla Meaning: ক্ষমাহীন; ক্ষমাশূন্য; প্রতিহিংসাপরায়ণ।

• Options:
ক) Merciful
- দয়ালু,করুণাময়, ক্ষমাশীল।
খ) Spiteful - হিংসুক; ঈর্ষাপরায়ণ।
গ) Forgetful - বিস্মৃত; অমনোযোগী।
ঘ) Ominous - অশুভ; অমঙ্গলজনক; ভীতিজনক।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায়, the opposite meaning of Vindictive - ক) Merciful

Source: 
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৪১.
Disparage (Antonym)
  1. Minimize
  2. Denounce
  3. Inevitable
  4. Extol
ব্যাখ্যা
• The correct answer is - ঘ) Extol

• Disparage (verb-transitive)
- English Meaning: To criticize someone or something in a way that shows a lack of respect.
- Bangla Meaning: অবমূল্যায়ন করা; অবজ্ঞা করা; হীনতর কোনো কিছুর সঙ্গে তুলনাসহ অসম্মান করা।

• Options:
ক) Minimize - কমানো, লঘিষ্ঠ করা, খর্ব করা।
খ) Denounce -  প্রকাশ্য ভাবে নিন্দা।
গ) Inevitable -  অনির্বার্য, অবশ্যম্ভাবী।
ঘ) Extol - উচ্চপ্রশংসা করা।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায়, the opposite meaning of Disparage - ঘ) Extol

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৪২.
Stringent (Antonym)
  1. Steadfast
  2. Obsolete
  3. Flexible
  4. Magnanimous
ব্যাখ্যা
• The correct answer is - গ) Flexible

• Stringent (adjective)
- English Meaning: Strict, precise, and demanding.
- Bangla Meaning: কঠোর; অনমনীয়; নির্দয়।

• Options:
ক) Steadfast - দৃঢ়ভাবে স্থাপিত; অটল।
খ) Obsolete - অপ্রচলিত, সেকেলে।
গ) Flexible - নমনীয়; নম্র।
ঘ) Magnanimous - মহানুভব; মহৎ; উদার।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায়, the opposite meaning of Stringent - গ) Flexible

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
৪৩.
The daily rate for a hotel room that sleeps 4 people is Tk. 350 each for first two person and X taka for each additional person. If 4 people take the room for one day and each pays Tk 250 for the room, then what is the value of X?
  1. 70
  2. 120
  3. 150
  4. 160
ব্যাখ্যা
Question: The daily rate for a hotel room that sleeps 4 people is Tk. 350 each for first two person and X taka for each additional person. If 4 people take the room for one day and each pays Tk 250 for the room, then what is the value of X?
(একটি হোটেল রুমে সর্বোচ্চ চারজন থাকতে পারে। প্রথম দুইজনের জন্য প্রতিদিনের ভাড়া জন প্রতি ৩৫০ টাকা এবং পরবর্তী প্রত্যেক অতিরিক্ত ব্যক্তির জন্য ভাড়া X টাকা। যদি চারজন ব্যক্তি ঐ রুমটি একদিনের জন্য ভাড়া নেয় এবং প্রত্যেকেই ২৫০ টাকা করে প্রদান করে, তবে X-এর মান নির্ণয় করুন।)

Solution:
একজনের দৈনিক ভাড়া = ৩৫০ টাকা
দুইজনের জন্য = ৭০০ টাকা
প্রতি অতিরিক্ত ব্যক্তির জন্য দৈনিক ভাড়া = X টাকা

৪ জনের জন্য মোট খরচ = ৭০০ + ২X

যদি ৪ জন একদিনের জন্য রুম নেয় এবং প্রত্যেকে ২৫০ টাকা করে দেয়
তাহলে মোট খরচ = ২৫০ × ৪ = ১০০০ টাকা

প্রশ্ন অনুযায়ী,
৭০০ + ২X = ১০০০
⇒ ২X = ১০০০ - ৭০০
⇒ ২X = ৩০০
∴ X = ১৫০
৪৪.
The average of a set of 12 numbers, which includes 34 is A. If 34 is removed from the set and 38 is included to the set. What is the average of new set of numbers in terms of A?
  1. A + (2/3)
  2. A + (1/5)
  3. A + (1/3)
  4. None of the above
ব্যাখ্যা
Question: The average of a set of 12 numbers, which includes 34 is A. If 34 is removed from the set and 38 is included to the set. What is the average of new set of numbers in terms of A?
(১২টি সংখ্যার একটি সেটের গড় A, যেখানে ৩৪ রয়েছে। যদি ৩৪ বাদ দিয়ে ৩৮ যুক্ত করা হয়, তাহলে নতুন গড় কত হবে A-এর হিসেবে?)

Solution:
12টি সংখ্যার সমষ্টি = 12A - 34 + 38
= 12A + 4

12টি সংখ্যার গড় = (12A + 4)/12
= (12A/12) + (4/12)
= A + (1/3)
৪৫.
Find the length of the arc when a circle has a radius of 14 cm and a central angle of 90°.
  1. 30 cm
  2. 17 cm
  3. 22 cm
  4. 11 cm
ব্যাখ্যা
Question: Find the length of the arc when a circle has a radius of 14 cm and a central angle of 90°.

Solution:
দেওয়া আছে,
কোণ, θ = ৯০° এবং ব্যাসার্ধ, r = ১৪ সে. মি.

আমরা জানি,
চাপের দৈর্ঘ্যের, L = (θ/৩৬০°) × ২πr
= (৯০°/৩৬০°) × ২ × (২২/৭) × ১৪
= (১/৪) × ৪ × ২২
= ২২ সে. মি.
৪৬.
40% of the students passed a computer science test. Of the ones who failed, 12 took a computer science course while 30 did not. What was the total number of students who took the exam?
  1. 70
  2. 60
  3. 120
  4. 100
ব্যাখ্যা
Question: 40% of the students passed a computer science test. Of the ones who failed, 12 took a computer science course while 30 did not. What was the total number of students who took the exam?

Solution:
পাস করতে পারে নি (১০০ - ৪০)%
= ৬০%

৬০% পরীক্ষার্থী(যারা অংশগ্রহণ করে পাশ করে নি + যারা অংশগ্রহণ করে নি) = ৩০ + ১২ জন
= ৪২ জন 

এখন,
৬০% পরীক্ষার্থী = ৪২ জন 
১% পরীক্ষার্থী = ৪২/৬০ জন 
১০০%পরীক্ষার্থী =(৪২ × ১০০)/৬০
= ৭০ জন
৪৭.
A student has three iron rods of lengths 44 cm, 22 cm, and 55 cm. He needs to cut them into rods of the largest possible length such that no iron is wasted. What is the longest rod length he can achieve?
  1. 17 cm
  2. 15 cm
  3. 13 cm
  4. 11 cm
ব্যাখ্যা

Question: A student has three iron rods of lengths 44 cm, 22 cm, and 55 cm. He needs to cut them into rods of the largest possible length such that no iron is wasted. What is the longest rod length he can achieve?
(একজন ছাত্রকে ৩টি বিভিন্ন দৈর্ঘ্যের লোহার টুকরা দেওয়া হয়েছে – যথাক্রমে ৪৪ সেমি, ২২ সেমি ও ৫৫ সেমি। তাকে এমন একটি সর্বোচ্চ দৈর্ঘ্যের রড তৈরি করতে হবে যাতে কোনো লোহার অপচয় না হয়। রডটির সর্বাধিক দৈর্ঘ্য নির্ণয় করো।)

Solution:
H.C.F. = গ.সা.গু
এ ধরনের রডের সর্বাধিক সম্ভাব্য দৈর্ঘ্য = (44, 22, 55 এর গ.সা.গু) cm = 11 cm.

৪৮.
The average age of A and B was 18 years five years ago. Now, the average age of A, B, and C is 24 years. What will C's age be in five years?
  1. 31 years
  2. 33 years
  3. 37 years
  4. 41 years
ব্যাখ্যা
Question: The average age of A and B was 18 years five years ago. Now, the average age of A, B, and C is 24 years. What will C's age be in five years?
(৫ বছর আগে A এবং B-এর গড় বয়স ছিল ১৮ বছর। বর্তমানে, A, B, এবং C-এর গড় বয়স ২৪ বছর। ৫ বছর পর C-এর বয়স কী হবে?)

Solution:
5 বছর আগে A ও B এর বয়সের যোগফল = 18 × 2 = 36 years.
A ও B এর বর্তমান বয়সের যোগফল = 5 + 5 + 36 = 46 years.
A, B ও C এর বর্তমান বয়সের যোগফল = 24 × 3 = 72 years.

∴ C এর বর্তমান বয়স = 72 - 46 = 26 years.

∴ 5 বছর পর C এর বয়স = 26 + 5 = 31 years.
৪৯.
Calculate the area of a triangle whose sides are 7 meters, 12 meters, and 15 meters.
  1. 30 m2
  2. 40 m2
  3. 41.23 m2
  4. 43.32 m2
ব্যাখ্যা
Question: Calculate the area of a triangle whose sides are 7 meters, 12 meters, and 15 meters.

Solution:
আমরা জানি,
বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √{s(s - a)(s - b)(s - c)}
যেখানে, s = (a + b + c)/২
= (7 + 12 + 15)/2
= 17 

∴ ক্ষেত্রফল = √{17(17 - 7)(17 - 12)(17 - 15)}
= √1700
= 41.23 বর্গমিটার
৫০.
25% of the candidates failed in English and 35% failed in Math. If 15% failed in both subjects, what percentage passed both English and Math?
  1. 30%
  2. 45%
  3. 55%
  4. 60%
ব্যাখ্যা
Question: 25% of the candidates failed in English and 35% failed in Math. If 15% failed in both subjects, what percentage passed both English and Math?
(২৫% প্রার্থীর ইংরেজি পরীক্ষায় এবং ৩৫% গণিত পরীক্ষায় ফেল হয়েছে। ১৫% প্রার্থী উভয় বিষয়েই ফেল করেছে, তাহলে কত শতাংশ প্রার্থী ইংরেজি ও গণিত উভয় বিষয়েই পাস করেছে?)

Solution:
ইংরেজি এবং গণিত উভয় বিষয়ে ফেল করেছেন = 15%
শুধুমাত্র ইংরেজিতে ফেল করেছেন = (25 - 15)% = 10%
শুধুমাত্র গণিতে ফেল করেছেন = (35 - 15)% = 20%

∴ এক বা দুটি বিষয়ে ফেল করা প্রার্থী সংখ্যা = 15% + 10% + 20% 
= 45%

∴ উভয় বিষয়েই পাশ করা প্রার্থী সংখ্যা = (100 - 45)% = 55%
৫১.
What is the area of a parallelogram with a base of 23 cm and a height of 8 cm?
  1. 84 cm2
  2. 122 cm2
  3. 148 cm2
  4. 184 cm2
ব্যাখ্যা
Question: What is the area of a parallelogram with a base of 23 cm and a height of 8 cm?

Solution:
আমরা জানি,
সামন্তরিকের ক্ষেত্রফল = ভূমি × উচ্চতা
= ২৩ × ৮
= ১৮৪ বর্গ সে.মি.
৫২.
A geometric series has its first term as 1 divided by square root of 2, and its common ratio is √2. Which term in the sequence is 8√2?
  1. 9th term
  2. 8th term
  3. 6th term
  4. 11th term
ব্যাখ্যা
Question: A geometric series has its first term as 1 divided by square root of 2, and its common ratio is √2. Which term in the sequence is 8√2?

Solution: 
প্রথম পদ, a = 1/√2
সাধারণ অন্তর, r = √2

ধরি, n তম পদ = arn - 1 = 8√2
⇒ (1/√2) (√2)n - 1 = 8√2
⇒ (√2)n - 1 = 16
⇒ (√2)n - 1 = (√2)8
⇒ n - 1 = 8 
∴ n = 9

অতএব, ধারাটির 9 তম পদ 8√2 হবে।
৫৩.
It takes 3 hours for the outlet pipe to empty the cistern. How much time will it take to empty 2/3 of the cistern?
  1. 3 hours
  2. 5 hours
  3. 2.5 hours
  4. 2 hours
ব্যাখ্যা
Question: It takes 3 hours for the outlet pipe to empty the cistern. How much time will it take to empty 2/3 of the cistern?
(বহির্গমন পাইপ ট্যাংকটি খালি করতে ৩ ঘণ্টা সময় নেয়। ট্যাংকের ২/৩ খালি হতে কত সময় প্রয়োজন?)

Solution: 
ট্যাংকের সম্পূর্ণ অংশ খালি করতে সময় লাগে ৩ ঘণ্টা 
∴ ট্যাংকের ২/৩ অংশ খালি করতে সময় লাগে ৩ × ২/৩ ঘণ্টা 
= ২ ঘণ্টা
৫৪.
One-third of Farid's capital was invested at 7%, one-fourth at 8%, and the rest at 10%. He earned 561 taka annually. How much is his total capital?
  1. 6,600 taka
  2. 7,600 taka
  3. 9,000 taka
  4. None of the above
ব্যাখ্যা
Question: One-third of Farid's capital was invested at 7%, one-fourth at 8%, and the rest at 10%. He earned 561 taka annually. How much is his total capital?
(ফরিদের মূলধনের এক-তৃতীয়াংশ ৭% সুদে, এক-চতুর্থাংশ ৮% সুদে এবং বাকি অংশ ১০% সুদে বিনিয়োগ করা হয়েছিল। তার বার্ষিক আয় ছিল ৫৬১ টাকা। তার মোট মূলধন কত?)

Solution: 
ধরি,
আসল x টাকা
আমরা জানি, I = Pnr

561 = {(x × 7)/(100 × 3)} + {(x × 8)/(100 × 4)} + {(5x × 10)/(12 × 100)} 
⇒ 561 = (7x/300) + (x/50) + (x/24)
⇒ 561 = 102x/1200
⇒ 561 = 51x/600
∴x = 6,600 taka
৫৫.
The height of a house is 24 feet. A ladder is positioned 7 feet away from the wall on the ground, reaching the rooftop. What is the length of the ladder?
  1. 30 feet
  2. 25 feet
  3. 45 feet
  4. 50 feet
ব্যাখ্যা
Question: The height of a house is 24 feet. A ladder is positioned 7 feet away from the wall on the ground, reaching the rooftop. What is the length of the ladder?

Solution:
বাড়ির দেয়াল মইয়ের (ladder) সাথে সমকোণ তৈরী করেছে।

সমকোণী ত্রিভূজের ক্ষেত্রে
⇒ অতিভূজ = লম্ব+ ভূমি
⇒ অতিভূজ = ২৪+ ৭
⇒ অতিভূজ = ৫৭৬ + ৪৯
∴ অতিভূজ = √৬২৫
= ২৫ ফুট

∴ মইয়ের উচ্চতা = ২৫ ফুট।
৫৬.
If a + b + c = 6, a2 + b2 + c2 = 14, the value of ab + bc + ca is:
  1. 17
  2. 11
  3. 21
  4. 23
ব্যাখ্যা
Question: If a + b + c = 6, a2 + b2 + c2 = 14, the value of ab + bc + ca is:

Solution:
দেয়া আছে, 
a + b + c = 6
a2 + b2 + c2 = 14

আমরা জানি 
(a + b + c)2 = a2 + b2+ c2 + 2(ab + bc + ca)
⇒ 2(ab + bc + ca) = (a + b + c)2 - (a2+ b2 + c2)
⇒ 2(ab + bc + ca) = 62 - 14
⇒ 2(ab + bc + ca) = 22
∴ (ab + bc + ca) = 11
৫৭.
What is the probability of obtaining at least one head when a coin is flipped three times?
  1. 3/8
  2. 7/8
  3. 1/8
  4. None of the above
ব্যাখ্যা
Question: What is the probability of obtaining at least one head when a coin is flipped three times?
(তিনবার একটি পয়সা টস করা হলে কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা কত?)

Solution:
পয়সার নমুনা = {HHH, HHT, HTH, THH, TTH, THT, HTT, TTT}
মোট উপায়ের সংখ্যা = 23 = 8
প্রয়োজনীয় অবস্থা = 7

∴ কমপক্ষে একটি হেড পাওয়ার সম্ভাবনা = 7/8
৫৮.
Calculate the volume of a well that is 20 meters deep with a radius of 1 meter.
  1. 20π m3
  2. 15π m3
  3. 25π m3
  4. 30π m3
ব্যাখ্যা
Question: Calculate the volume of a well that is 20 meters deep with a radius of 1 meter.

Solution:
দেওয়া আছে,
কূয়ার গভীরতা, h = 20 মিটার
কূয়ার ব্যাসার্ধ, r = 1 মিটার

আমরা জানি,
কূয়ার আয়তন = πr2h
= (π · 12· 20) ঘনমিটার
= 20π ঘনমিটার
৫৯.
Given that the milk and water ratio in a 45-liter mixture is 4 : 1, how much additional water is required to achieve a 3 : 2 ratio?
  1. 9  litres
  2. 10  litres
  3. 12  litres
  4. 15  litres
ব্যাখ্যা
Question: Given that the milk and water ratio in a 45-liter mixture is 4 : 1, how much additional water is required to achieve a 3 : 2 ratio?
(৪৫ লিটার মিশ্রণের মধ্যে দুধ ও পানির অনুপাত ৪:১, তাহলে ৩:২ অনুপাত করার জন্য কতটা পানি আরও যোগ করতে হবে?)

Solution:
৪৫ লিটার মিশ্রণে দুধের পরিমাণ ৪৫ × (৪/৫) লিটার = ৩৬ লিটার
অতএব, মিশ্রণে পানির পরিমাণ = ৪৫ - ৩৬ লিটার = ৯ লিটার

ধরা যাক,
মিশ্রণে x লিটার পানি যোগ করা হয়েছে।
তাহলে,
৩৬ / (৯ + x) = ৩ / ২
⇒ ৭২ = ২৭ + ৩x
⇒ ৩x = ৪৫

অতএব, x = ১৫
৬০.
During Liberation war of Bangladesh, Chattogram was under which sector?
  1. Sector 1
  2. Sector 2
  3. Sector 6
  4. Sector 5
ব্যাখ্যা
মুক্তিযুদ্ধে সেক্টরসমূহ:
- মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরের অধীনে ৬৪টি সাব-সেক্টরে ভাগ করা হয়।

১নং সেক্টর:
- চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম জেলা এবং নোয়াখালি জেলার মুহুরী নদীর পূর্বাংশের সমগ্র এলাকা নিয়ে গঠিত।
- এ সেক্টরের হেডকোয়ার্টার ছিল হরিনাতে।
- সেক্টর প্রধান ছিলেন প্রথমে মেজর জিয়াউর রহমান এবং পরে মেজর রফিকুল ইসলাম।

অপরদিকে,
২ নং সেক্টর:
- ঢাকা, কুমিল্লা, ফরিদপুর এবং নোয়াখালি জেলার অংশ নিয়ে গঠিত।
- এ সেক্টরের বাহিনী গঠিত হয় ৪- ইস্টবেঙ্গল এবং কুমিল্লা ও নোয়াখালির ইপিআর বাহিনী নিয়ে।
- আগরতলার মেলাঘরে ছিল এ সেক্টরের সদরদপ্তর।
- সেক্টর কমান্ডার ছিলেন প্রথমে মেজর খালেদ মোশাররফ এবং পরে মেজর এ.টি.এম হায়দার।

৫ নং সেক্টর:
- সিলেট জেলার দুর্গাপুর থেকে ডাউকি (তামাবিল) এবং জেলার পূর্বসীমা পর্যন্ত বিস্তৃত এলাকা নিয়ে গঠিত।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর মীর শওকত আলী।
- হেড কোয়ার্টার ছিল বাঁশতলাতে।

৬ নং সেক্টর:
- সমগ্র রংপুর জেলা এবং দিনাজপুর জেলার ঠাকুরগাঁও মহকুমা নিয়ে গঠিত।
- প্রধানত রংপুর ও দিনাজপুরের ইপিআর বাহিনী নিয়ে এই সেক্টর গঠিত হয়।
- সেক্টর কমান্ডার ছিলেন উইং কমান্ডার এম খাদেমুল বাশার।

৭ নং সেক্টর:
- রাজশাহী, পাবনা, বগুড়া এবং দিনাজপুর জেলার দক্ষিণাংশ নিয়ে গঠিত হয়।
- ইপিআর সৈন্যদের নিয়ে এই সেক্টর গঠিত হয়।
- এই বাহিনী ক্যাপ্টেন গিয়াস ও ক্যাপ্টেন রশিদের নেতৃত্বে রাজশাহীতে প্রাথমিক অভিযান পরিচালনা করে।
- সেক্টর কমান্ডার ছিলেন মেজর নাজমুল হক এবং পরে  মেজর এ. রব ও মেজর কাজী নূরুজ্জামান।

উৎস: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাপিডিয়া।
৬১.
In which year did Bangladesh gain membership of the Commonwealth?
  1. 18 February 1972
  2. 18 April 1972
  3. 17 August 1973
  4. 17 November 1974
ব্যাখ্যা
বাংলাদেশ ও কমনওয়েলথ:
- ১৮ এপ্রিল, ১৯৭২ সালে বাংলাদেশ কমনওয়েলথ এর সদস্যপদ লাভ করে।
- বাংলাদেশ যোগ দেয়ার আগে ৩৩টি দেশ কমনওয়েলথের সদস্য ছিলো।
- ১৯৬১ সালে দক্ষিণ আফ্রিকা বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে কমনওয়েলথ থেকে সরে যায়।
- কমনওয়েলথের সদস্য রাষ্ট্র করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।
- অর্থ্যাৎ তখন কমনওয়েলথের সদস্য সংখ্যা দাড়ায় - ৩১টি।
- আর তাই বাংলাদেশ ১৯৭২ সালের ১৮ এপ্রিল ৩২ তম সদস্য হিসাবে কনওয়েলথে যোগদান করে।
- তবে, যেহেতু এর আগেও দুটি দেশ সদস্য হিসাবে ছিলো, তাই দেশের ক্রম হিসাবে বাংলাদেশ
- কমনওয়েলথে ৩৪তম দেশ হিসাবে যোগদান করে।
- বর্তমানে সদস্য দেশ: ৫৬ টি, (এপ্রিল ২০২৫)।

উৎস: commonwealth.
৬২.
Where is the headquarters of the World Bank located in?
  1. New York
  2. Washington DC
  3. London
  4. Geneva
ব্যাখ্যা
বিশ্বব্যাংক (World Bank):
- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
- যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে: ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- কার্যক্রম শুরু: জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য: ১৮৯টি দেশ। (এপ্রিল, ২০২৫)।
- সর্বশেষ সদস্য দেশ নাউরু: ১২ এপ্রিল, ২০১৬ সাল। (এপ্রিল, ২০২৫)।
- বিশ্বব্যাংকের বর্তমান ও ১৪তম প্রেসিডেন্ট অজয় বাঙ্গা। (এপ্রিল, ২০২৫)।
- World Bank গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ৫ টি।
• IFC, IDA, ICSID, MIGA, IBRD.

উৎস: World Bank ওয়েবসাইট।
৬৩.
Who is currently the vice president of the United States? [April, 2025]
  1. Kamala Harris
  2. Mike Pence
  3. James David Vance
  4. Dan Quayle
ব্যাখ্যা
জেমস ডেভিড ভ্যান্স:
- জেডি ভ্যান্স একজন মার্কিন রাজনীতিবিদ, ওহাইওর সিনেটর এবং সাবেক ভেঞ্চার ক্যাপিটালিস্ট।
- তিনি দেশটির ৫০তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
- জেডি ভ্যান্স তার আত্মজীবনীমূলক বই Hillbilly Elegy (২০১৬)-এর মাধ্যমে খ্যাতি অর্জন করেন।
- ২০২২ সালে তিনি ওহাইও থেকে রিপাবলিকান সিনেটর নির্বাচিত হন এবং ধীরে ধীরে ট্রাম্পপন্থী রাজনীতির অন্যতম মুখপাত্রে পরিণত হন।

⇒ উল্লেখ্য,
• যুক্তরাষ্ট্র:
- যুক্তরাষ্ট্রে মোট পঞ্চাশটি রাজ্য রয়েছে।
- আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম রাজ্য।
- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- জনসংখ্যায় বৃহত্তম অঙ্গরাজ্য - ক্যালিফোর্নিয়া।
- প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন। -
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম - আব্রাহাম লিংকন।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।

উৎস: যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ওয়েবসাইট।
৬৪.
Which is the largest commercial alliance in the world?
  1. EU
  2. RCEP
  3. WTO
  4. AfCFTA
ব্যাখ্যা
WTO:
- এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ। (এপ্রিল, ২০২৫)।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা। (এপ্রিল, ২০২৫)।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).
- বাংলাদেশ WTO এর সদস্য হয় ১লা জানুয়ারি, ১৯৯৫ সালে।

অন্যদিকে,
- বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য অঞ্চল দি আফ্রিকান ফ্রি ট্রেড এরিয়া বা African Continental Free
Trade Area (AfCFTA)।
- বিশ্বের সর্ববৃহৎ মুক্ত বাণিজ্য চুক্তি RCEP |
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট EU।

উৎস: World Trade Organization.
৬৫.
What is the name of the currency of Morocco?
  1. Manat
  2. Dirham
  3. Rupee
  4. Krona
ব্যাখ্যা
• মরক্কোর মুদ্রার নাম দিরহাম।
- আজারবাইজান ও তুর্কমেনিস্তানের মুদ্রার নাম মানাত।
- ইন্দোনেশিয়া ও মালদ্বীপের মুদ্রার নাম রুপিয়া।
- কিরঘিজিস্তান ও উজবেকিস্তানের মুদ্রার নাম সোম।

কিছু দেশের মুদ্রার নাম:
- উ. কোরিয়া ও দ. কোরিয়ার মুদ্রার নাম ওন।
- রাশিয়া ও বেলারুশের মুদ্রার নাম রুবল।
- ইরানের মুদ্রার নাম রিয়াল।
- ডেনমার্ক ও নরওয়ের মুদ্রার নাম-ক্রোন।
- সুইডেন ও আইসল্যান্ডের মুদ্রার নাম ক্রোনা।
- মলদোভা ও রোমানিয়ার মুদ্রার নাম লিউ।

উৎস: ব্রিটানিকা ও worldatlas website.
৬৬.
Which organization controls the stock market of Bangladesh?
  1. Ministry of Finance
  2. Ministry of Commerce
  3. Bangladesh Bank
  4. BSEC
ব্যাখ্যা
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি):
- বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ৮ জুন ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত হয়।
• বিএসইসির কার্যাবলি:
- শেয়ার বাজারের নিয়ন্ত্রণ:
- বিনিয়োগকারীদের সুরক্ষা:
- তালিকাভুক্ত কোম্পানির নিয়ম-নীতি নিশ্চিতকরণ:
- নতুন কোম্পানি তালিকাভুক্তি

এছাড়াও,
- বাংলাদেশের ঢাকা স্টক এক্সচেঞ্জ (DSE) ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়।
- পরবর্তীতে ১৯৯৮ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জকে একটি পাবলিক কোম্পানিতে রূপান্তরিত করা হয়।
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (CSE) প্রতিষ্ঠিত হয় ১৯৯৫ সালে।
- এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শেয়ার বাজার।

উৎস: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
৬৭.
According to Economic Survey 2024, Bangladesh is the single largest export country by -
  1. Japan
  2. China
  3. USA
  4. UK
ব্যাখ্যা
রপ্তানি আয়:
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যে শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র।
- প্রধান রপ্তানি পণ্য: তৈরি পোশাক।
- রপ্তানি হার: ১৫.৮৭%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের দ্বিতীয় সর্বোচ্চ: জার্মানি।
- রপ্তানি হার ১১.২১%।
- একক দেশ হিসেবে রপ্তানি বাণিজ্যের তৃতীয় সর্বোচ্চ: যুক্তরাজ্য।
- রপ্তানি হার: ১০.৫২%।

এছাড়াও,
• এশিয়া:
- এশিয়ার দেশগুলোর মধ্যে রপ্তানি বাণিজ্যে শীর্ষ দেশ: জাপান।
- জাপানে রপ্তানি হার: ৩.৪০%।

অঞ্চল:
- অঞ্চল হিসাবে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে: ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহে।
- ইউরোপে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা রাষ্ট্র: জার্মানি।
- ইউরোপের দেশগুলোতে বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য: তৈরি পোশাক।

উৎস: অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
৬৮.
Who designed the main structure of the National Memorial?
  1. Nitun Kundu
  2. Mainul Hossain
  3. Hamidur Rahman
  4. Navera Ahmed
ব্যাখ্যা
জাতীয় স্মৃতিসৌধ:
- ঢাকা থেকে প্রায় ২৫ কি. মি. দূরে সাভার থানার নবীনগরে জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত।
- এ স্থানটি নির্বাচনের অন্যতম কারণ ছিল দেশ স্বাধীন হওয়ার পর এখানে অনেক গণকবর আবিস্কৃত হয়েছিল।
- বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে চিরস্মরণীয় করে রাখার জন্য এ স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।
- ১৯৮২ সালের আগষ্ট মাসে সৌধের নির্মাণ কাজ শেষ হয়।
- জাতীয় স্মৃতিসৌধের মূল কাঠামোর নকশা তৈরি করেন স্থপতি মইনুল হোসেন।
- কংক্রিট নির্মিত ৭ টি ত্রিভুজাকৃতির স্তম্ভ দিয়ে মূল সৌধ গঠিত, যা ছোট হতে ধীরে ধীরে উচু হয়ে উপরে উঠে গেছে।
- এর উচ্চতা ১৫০ ফুট।
- প্রথম স্তম্ভটির উচ্চতা কম হলে ও প্রস্থে সবচেয়ে বড়।
- এটিকে আন্দোলনের সূচনা অর্থাৎ ১৯৫২ সালের ভাষা আন্দোলনকে বোঝানো হয়েছে।
- পরবর্তী স্তম্ভগুলো দ্বারা যথাক্রমে ১৯৫৪, ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬, ১৯৬৯ এবং ১৯৭১ কে বুঝানো হয়েছে।
- সর্বোচ্চ স্তম্ভটির দ্বারা মুক্তিযুদ্ধের বিজয়কে বুঝানো হয়েছে।
- এই স্মৃতিসৌধের বৈশিষ্ট্য হলো এক এক দিক থেকে এক এক রকম আকৃতির মনে হয়।
- এটি শুধু স্মৃতিসৌধ নয়। এটি একটি পূর্ণাঙ্গ কমপ্লেক্স।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৬৯.
Jamuna Railway Bridge Officially Inaugurated On-
  1. 7 February 2025
  2. 19 February 2025
  3. 12 February 2025
  4. 18 March 2025
ব্যাখ্যা
যমুনা রেলওয়ে সেতু:
- বাংলাদেশের দীর্ঘতম রেলওয়ে সেতু যমুনা রেলওয়ে সেতু।
- যমুনা সেতু যমুনার নদীর ওপর অবস্থিত রেল সেতু।
- সেতুটি টাঙ্গাইল ও সিরাজগঞ্জকে সংযুক্ত করেছে।
- সেতুর দৈর্ঘ্য ৪.৮ কিলোমিটার।
- সেতুর মোট স্প্যান ৪৯টি।
- সেতুর মোট পিলার রয়েছে ৫০টি।
- সেতুটিতে ডুয়েল গেজ ডাবল রেললাইন নির্মাণ করা হয়েছে।
- যমুনা রেলওয়ে সেতু দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়: ১২ ফেব্রুয়ারি, ২০২৫ সালে।
- সেতুর ওপর দিয়ে ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করতে পারবে।
- যমুনা সেতু আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে: ১৮ মার্চ, ২০২৫ সালে।

উৎস: রেলপথ মন্ত্রণালয়।
৭০.
What is the current membership of New Development Bank (NDB)? [April, 2025]
  1. 5
  2. 8
  3. 10
  4. 9
ব্যাখ্যা
New Development Bank:
- এটি একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ৭ জুলাই, ২০১৫।
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা)।
- বর্তমান সদস্য: ১০টি (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, মিশর, উরুগুয়ে, আলজেরিয়া।)।
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বর্তমান সভাপতি: দিলমা রুসেফ।

উল্লেখ্য,
- New Development Bank (NDB) ব্রিকস দ্বারা প্রতিষ্ঠিত একটি ব্যাংক।
- পূর্বে ব্যাংকটি 'ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক' নামে পরিচিত ছিল।

উৎস: New Development Bank ও কালের কণ্ঠ।
৭১.
Which metal is the most abundant on Earth?
  1. Copper
  2. Aluminum
  3. Zinc
  4. lead
ব্যাখ্যা
• ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পরিমাণে আছে অ্যালুমিনিয়াম ধাতু (৮.১%)।

ভূত্বক:
- ভূপৃষ্ঠে শিলার যে কঠিন বহিরাবরণ দেখা যায় তাই ভূত্বক।
- ভূত্বকের পুরুত্ব খুবই কম।
- ভূত্বকের প্রধান উপাদান বা সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় অক্সিজেন।
- ভূত্বকে অক্সিজেনের পরিমাণ- ৪২.৭%,
- সিলিকনের পরিমাণ- ২৭.৭%,
- অ্যালুমিনিয়ামের পরিমাণ- ৮.১%,
- লোহা বা আয়রনের পরিমাণ- ৫.১%,
- ক্যালসিয়ামের পরিমাণ- ৩.৭%, 
- সোডিয়ামের পরিমাণ- ২.৮%,
- পটাসিয়ামের পরিমাণ- ২.৬% এবং
- ম্যাগনেসিয়ামের পরিমাণ- ২.১%।

উৎস: ভগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি এবং ব্রিটানিকা।
৭২.
Which is the international unit of measurement of temperature?
 
  1. Kelvin 
  2. Fahrenheit
  3. Degree Celsius
  4.  Celsius
     
ব্যাখ্যা
তাপমাত্রা:
- তাপমাত্রা পরিমাপের S.I বা আন্তর্জাতিক একক কেলভিন।
- তবে তাপমাত্রার কেলভিন ছাড়াও বহুলপ্রচলিত দুটি একক আছে।
- যেমন- সেলসিয়াস বা সেন্টিগ্রেড এবং ফারেনহাইট।
- তাপমাত্রা পরিমাপের যন্ত্র থার্মোমিটার।
- তাপের প্রবাহ তাপমাত্রার ওপর নির্ভর করে।
- দুটি বস্তুর তাপমাত্রা এক হলেও এদের মধ্যে তাপের পরিমাণ ভিন্ন হতে পারে।

উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৩.
Who was the Captain of Bangladesh's first test cricket team?
  1. Naimur Rahman
  2. Khaled Masood
  3. Mohammad Rofique
  4. Habibul Bashar
ব্যাখ্যা
টেস্ট ক্রিকেট:
- বাংলাদেশ ২৬ জুন ২০০০ সালে আইসিসির দশম পূর্ণাঙ্গ সদস্য হিসেবে টেস্ট খেলার মর্যাদা অর্জন করে
- এরপর থেকে বাংলাদেশ নিয়মিত বিশ্বকাপে অংশগ্রহণসহ বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে।
- বাংলাদেশের অভিষেক টেস্টে ক্যাপ্টেন ছিলেন নাঈমুর রহমান।
- ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলে।
- বাংলাদেশ ২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায়।
- তার আগে ১৯৯৭ সালে বাংলাদেশ ক্রিকেট দল ওয়ানডে স্ট্যাটাস লাভ করে।

উৎস: ক্রিকিনফো, বাংলাপিডিয়া ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট।
৭৪.
Where is the Kalahari Desert located?
  1. Botswana
  2. Namibia
  3. South Africa
  4. All of the above
ব্যাখ্যা
কালাহারি মরুভূমি:
- কালাহারি মরুভূমি আফ্রিকা মহাদেশে অবস্থিত।
- এটি আফ্রিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম মরুভূমি।
- এটি আফ্রিকা মহাদেশের প্রায় ৩টি দেশে ৩৬০,০০০ বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত।
- ৩টি দেশ হলো বতসোয়ানা, নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকা।
- প্রায় ৭০% কালাহারি মরুভূমি বতসোয়ানায় অবস্থিত।

উল্লেখ্য,
- কালাহারি মরুভূমির জলবায়ু মূলত গরম এবং শুষ্ক।
- এ মরুভূমিতে রয়েছে সিংহ, চিতা, হায়েনা, জিরাফ, জেব্রাসহ নানা প্রাণী।
- এখানেও রয়েছে বেশ কিছু আদিবাসী জনগোষ্ঠীর আবাস।

উৎস: Worldatlas.
৭৫.
Which country with the highest inflation in the world? (April, 2025)
  1. Afghanistan
  2. Somalia
  3. Zimbabwe
  4. Venezuela
ব্যাখ্যা
মুদ্রাস্ফীতি:
-
মুদ্রাস্ফীতি (Inflation) হলো একটি অর্থনৈতিক অবস্থা, যেখানে নির্দিষ্ট সময়ে একটি দেশের পণ্য ও সেবার সাধারণ মূল্য বৃদ্ধি পায় এবং এর ফলে মুদ্রার ক্রয়ক্ষমতা কমে যায়।
জিম্বাবুয়ে সর্বাধিক মুদ্রাস্ফীতির দেশ।
- দ্বিতীয় - আর্জেন্টিনা।
- তৃতীয়- সুদান।
- চতুর্থ- ভেনিজুয়েলা।
- পঞ্চম- তুরস্ক।

উৎস: Global Finance.
৭৬.
Tamaddun Majlish was established by whom?
  1. Professor Abul Hashem
  2. Professor Abdul Hamid
  3. Professor Abul Kashem
  4. Professor Abul Kalam
ব্যাখ্যা
ভাষা আন্দোলন:
- তমদ্দুন মজলিশ ছিল ভাষা আন্দোলনের প্রথম সংগঠন।
- তমদ্দুন মজলিশ ইসলামী আদর্শাশ্রয়ী একটি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল কাশেমের উদ্যোগে ১৯৪৭ সালের ২ সেপ্টেম্বর এটি প্রতিষ্ঠিত হয় এবং এর নামকরণ হয় পাকিস্তান তমদ্দুন মজলিশ।

ভাষা আন্দোলন নিয়ে গুরুত্বপূর্ণ অন্যান্য তথ্য:
- ভাষা আন্দোলন ছিলো বাঙালি সংস্কৃতির স্বাধিকার আন্দোলন।
- ১৯০৬ সালে নিখিল ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় উর্দু বনাম বাংলা বিতর্ক প্রথম ওঠে।
- ১৯৩৭ সালে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করলে শেরে বাংলা এ. কে. ফজলুল হক এর বিরোধিতা করেন।
- ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা প্রকাশ করে 'তমদ্দুন মজলিশ'।
- বাঙালির মুক্তি সংগ্রামের প্রথম ঘটনা হলো ভাষা আন্দোলন।
- এই আন্দোলনের মধ্য দিয়েই বাঙালি জাতীয়তাবোধের উন্মেষ ঘটে।
- ভাষার আন্দোলনের সূত্রপাত ঘটে ১৯৪৭ সালে এবং চূড়ান্ত রূপ লাভ করে ১৯৫২ সালে।

উৎস: বাংলাদেশ  ও বিশ্বপরিচয়, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
৭৭.
Which Mughal emperor won the first battle of Panipat?
  1. Shah Jahan
  2. Akbar
  3. Babur
  4. Humayun
ব্যাখ্যা
পানিপথের প্রথম যুদ্ধ:
- পক্ষ: সম্রাট বাবর বনাম ইব্রাহিম লোদী।
- সময়কাল: ১৫২৬ খ্রিস্টাব্দ।
- অপরদিকে ইব্রাহিম লোদীর সৈন্য সংখ্যা ছিল এক লক্ষ।
- সম্রাট বাবর পানিপথের প্রথম যুদ্ধে জয় লাভ করেন।
- পানিপথ প্রান্তরে বাবর ভিন্ন রকম যুদ্ধ কৌশল গ্রহণ করেছিলেন।
- প্রতিরক্ষা হিসেবে পরিখা খনন করেন।
- ভারতবর্ষে প্রথমবারের মতো কামান ও গোলন্দাজ বাহিনী ব্যবহার করেন।
- শেষ পর্যন্ত যুদ্ধে ইব্রাহিম লোদী পরাজিত ও নিহত হন।

উৎস: ইতিহাস ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৮.
Which of the following countries 'PKK' is an armed rebel group?
  1. Iran
  2. Syria
  3. Israel
  4. Turkiye
ব্যাখ্যা
PKK:
- তুরস্কের নিষিদ্ধ ঘোষিত বিদ্রোহী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)।
- তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন কর্তৃক সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত পিকেকে ১৯৮৪ সাল থেকে সশস্ত্র বিদ্রোহ চালিয়ে আসছে, যার লক্ষ্য ছিল কুর্দিদের জন্য একটি স্বতন্ত্র মাতৃভূমি প্রতিষ্ঠা করা।
- পিকেকে-র সাথে যুক্ত গোষ্ঠীগুলো তুরস্কে মাঝেমধ্যেই হামলা চালায়। তারা সাধারণত গাড়ি বোমা ও অন্যান্য উপায় ব্যবহার করে তুরস্কের সেনা ও সামরিক অবকাঠামোর ওপর হামলা করে থাকে।
- তুরস্ক ও এর মিত্র পশ্চিমা দেশগুলো পি.কে.কে একটি 'সন্ত্রাসী' সংগঠন হিসেবে বিবেচনা করে।
- সম্প্রতি (১ মার্চ, ২০২৫) কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে) দেশটির সরকারের সঙ্গে চলমান ৪০ বছরের সংঘাতের অবসান ঘটানোর জন্য যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে। এ

উৎস: i) BBC.
         ii) Britannica.
৭৯.
What type of alliance is BIMSTEC?
  1. Economic alliance
  2. Military alliance
  3. Environmental Alliance
  4. Political alliance
ব্যাখ্যা
BIMSTEC:
- এর পূর্ণরূপ: Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation.
- BIMSTEC হল বঙ্গোপসাগরীয় অঞ্চলের একটি অর্থনৈতিক জোট।
- এটি ৬ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এই সংগঠনটির মূল উদ্দেশ্য হলো বিভিন্ন সেক্টরে দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত এবং অর্থনৈতিক সহযোগিতা। বৃদ্ধি করা।
- BIMSTEC-এর সদস্য সংখ্যা ৭টি, এগুলো হলো বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ভুটান, মায়ানমার ও নেপাল।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ৪টি: বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড।
- BIMSTEC-এর সদরদপ্তর ঢাকা, বাংলাদেশ-এ অবস্থিত।
- ৬ষ্ঠ BIMSTEC সম্মেলন হয় থাইল্যান্ড। (৪ এপ্রিল ২০২৫)।
   
উৎস: BIMSTEC ওয়েবসাইট।
৮০.
Which of the following is not an operating system?
  1. Ubuntu
  2. Firefox
  3. macOS
  4. Windows 11
ব্যাখ্যা

◉ Firefox মূলত একটি ওয়েব ব্রাউজার (Web Browser), Operating System (OS) নয়। 

অপারেটিং সিস্টেম:
- অপারেটিং সিস্টেম হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে সেতুবন্ধ রচনা করে।
- কম্পিউটার বুটিং করা থেকে শুরু করে কম্পিউটার বন্ধ করা পর্যন্ত সকল কাজই অপারেটিং সিস্টেমের তত্ত্বাবধানে পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।
- বিভিন্ন ধরণের অপারেটিং সিস্টেম:

• সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম:
- একই সময়ে অপারেটিং সিস্টেমে ব্যবহারকারী সংখ্যা একজন হয়ে থাকলে তাকে সিঙ্গেল ইউজার অপারেটিং সিস্টেম বলে।
- একে অনেক সময় সিঙ্গেল টাস্কিং অপারেটিং সিস্টেমও বলা হয়।
যেমন- CP/M, Symbian OS, Palm OS, MS-DOS, PC-DOS, Windows 95/98 ইত্যাদি।

• মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম:
- আবার একাধিক ব্যবহারকারী একই সময়ে যখন কোনো কম্পিউটার সিস্টেম ব্যবহার করতে পারে সেই কম্পিউটারে ব্যবহৃত অপারেটিং সিস্টেমকে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম বলে।
যেমন- Windows NT Server, Android, Windows 2003/2008 Server, Unix, Linux ইত্যাদি।

অন্যান্য অপশনসমূহ,  
Ubuntu → একটি Linux-based ওপেন-সোর্স OS (ল্যাপটপ/সার্ভারে ব্যবহার হয়)।
macOS → Apple-এর নিজস্ব OS, শুধু Mac কম্পিউটারে চলে (যেমন: MacBook, iMac)।
Windows 11 → Microsoft-এর সর্বশেষ OS, PC/laptop-এ ব্যবহৃত।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮১.
What does open-source software mean?
  1. The software is free of cost
  2. The software works on all platforms
  3. The software is in beta testing
  4. The source code is publicly available
ব্যাখ্যা

◉ ওপেন-সোর্স সফটওয়্যার (Open-source Software) মানে হলো এর সোর্স কোড পাবলিকলি অ্যাভেইলেবল (সবার জন্য উন্মুক্ত)। যে কেউ এই কোড দেখতে, মডিফাই করতে এবং ডিস্ট্রিবিউট করতে পারে।

ওপেন সোর্স অপারেটিং সিস্টেম:
- যে সকল অপারেটিং সিস্টেমের সোর্স কোড সবার জন্য উন্মুক্ত, যা বিনামূল্যে সংগ্রহ করা যায় এবং যে কেউ এই সকল কোড তার খুশিমতো পরিবর্তন, পরিবর্ধন, পরিমার্জন ইত্যাদি করে নিজে ব্যবহার ও অন্যকে ব্যবহারের জন্য বিতরণ করতে পারে তাকে ওপেন সোর্স অপারেটিং সিস্টেম বলা হয়।

যেমন:
- Linux,
- Haiku,
- Darwin,
- Oberon,
- NetBSD,
- OpenBSD ইত্যাদি।

Source: Operating System, DCSA program, Bangladesh Open University.

৮২.
What is the purpose of a firewall in a network?
  1. To compress data packets
  2. To filter network traffic
  3. To enhance wireless signals
  4. To accelerate the internet speed
ব্যাখ্যা

◉ ফায়ারওয়াল (Firewall) হলো একটি নেটওয়ার্ক সিকিউরিটি সিস্টেম যার মূল কাজ নেটওয়ার্ক ট্রাফিক ফিল্টার করা (অনুমোদিত/অননুমোদিত ডেটা ব্লক বা অ্যালাউ করা)।

ফায়ারওয়াল (Firewall):
- অননুমোদিত (Unauthorized) ব্যবহারকারীর হাত থেকে নেটওয়ার্ক রিসোর্সকে রক্ষা কিংবা সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে ফায়ারওয়াল (Firewall) ব্যবহার করা হয়।
- ফায়ারওয়াল হলো এমন এক ধরনের তথ্য ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা যা কোনো একটি কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক তথা ইন্ট্রানেট ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
- কোনো কম্পিউটারের সফটওয়্যারের নিরাপত্তা প্রদানের নিমিত্তে ফায়ারওয়াল তৈরি করা হয়।
- সাধারণত কোনো ফায়ারওয়ালের সাথে রাউটার (Router) বা ডেডিকেটেড সার্ভার (Dedicated server) থাকে যা সম্পূর্ণ ফায়ারওয়াল হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল কোনো প্রতিষ্ঠানের গেইট কিপার (Gate Keeper) হিসেবে কাজ করে যা যে কোনো ধরনের প্রবেশকে নিরাপদ এবং ডেটার ফিল্টার হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল হ্যাকিং এর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে কিন্তু সবসময় প্রতিরোধ করতে পারে না।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৩.
What does GDPR stand for?
  1. General Data Protection Regulation
  2. Global Data Privacy Rules
  3. General Digital Privacy Rights
  4. Government Data Protection Registry
ব্যাখ্যা

◉ GDPR (General Data Protection Regulation) হলো ইউরোপীয় ইউনিয়নের (EU) একটি ডাটা প্রাইভেসি ল' যা ২০১৮ সালে কার্যকর হয়। 

GDPR (General Data Protection Regulation): 
- GDPR হলো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তথ্য‑গোপনীয়তা ও নিরাপত্তা আইন।
- ২০১৬ সালে ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত এবং ২৫ মে ২০১৮ থেকে কার্যকর।
- আইনটি ব্যক্তিগত তথ্যের বিস্তৃত সংজ্ঞা দেয় এবং ইইউ নাগরিক/বাসিন্দাদের তৈরি সব ডেটা—সেই ডেটা পৃথিবীর যেখানেই প্রক্রিয়াকৃত হোক—সুরক্ষার আওতায় আনে।
- অধিকাংশ দায়িত্ব “ডেটা কন্ট্রোলার”‑দের, অর্থাৎ যেসব সত্তা ব্যক্তিগত ডেটা প্রক্রিয়া করে।
- GDPR‑কে “বিশ্বের সবচেয়ে কঠোর গোপনীয়তা ও নিরাপত্তা আইন” হিসেবে আখ্যায়িত করা হয়।

উৎস: ব্রিটানিকা। 

৮৪.
What unit is commonly used to measure computer processor speed?
  1. Megavolt
  2. Pixel
  3. Megabyte
  4. Gigahertz
ব্যাখ্যা

◉ GHz (গিগাহার্টজ) হলো প্রসেসর স্পিডের একক, যা CPU-এর ক্লক স্পিড নির্দেশ করে (প্রতি সেকেন্ডে কত বিলিয়ন সাইকেল সম্পন্ন করতে পারে)।
উদাহরণ: Intel Core i7-13700K 3.4 GHz → মানে এটি সেকেন্ডে 3.4 বিলিয়ন অপারেশন করতে পারে। 

সিপিইউ/ মাইক্রোকম্পিউটারের গতি: 
- মাইক্রোকম্পিউটারের গতি বিবেচনা করা হয় সিপিইউ তথা মাইক্রোপ্রসেসরের ক্লক স্পিড (Clock Speed)-এর দ্বারা।
- ক্লক স্পিড পরিমাপ করা হয় প্রতি সেকেন্ডে কতটি স্পন্দন (Pulse) বা টিক সম্পন্ন হয় তার ওপর নির্ভর করে।
- স্পন্দন পরিমাপ করা হয় হার্টজে।
- প্রসেসরের ক্লকটি প্রতি সেকেন্ডে এক মিলিয়ন বার স্পন্দন বা টিক করার সময়কে ১ মেগাহার্টজ হিসেবে অভিহিত করা হয়।
- যেমন- কোনো প্রসেসরের গতি যদি ৩৩ মেগাহার্টজ হয়, তাহলে তার অর্থ হলো প্রতি সেকেন্ড ৩৩,০০০,০০০ স্পন্দন তৈরি হবে।
- অর্থাৎ উক্ত প্রসেসরটি প্রতি সেকেন্ডে ৩৩,০০০,০০০ ইনস্ট্রাকশন আদান-প্রদান করতে পারবে।
- এই স্পন্দনকেই ক্লক স্পিড ((Clock Speed) বলা হয়।
- সুতরাং প্রসেসরের স্পিড বা গতি বলতে প্রসেসরটি কত কিলোহার্টজ, মেগাহার্টজ বা গিগাহার্টজের তাই-ই বোঝায়।

সূত্র: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৮৫.
Which type of memory is temporary and loses its contents when the computer is turned off?
  1. Hard Drive
  2. RAM
  3. USB Drive
  4. SD Card
ব্যাখ্যা

◉ RAM হলো অস্থায়ী মেমোরি (Volatile Memory) যা শুধু কম্পিউটার চালু থাকা অবস্থায় ডাটা সংরক্ষণ করে। পাওয়ার অফ করলেই সব ডাটা মুছে যায় (যেমন: খোলা ফাইল, অ্যাপ্লিকেশন ডাটা)।

RAM:
- RAM এর পূর্ণরূপ হচ্ছে Random Access Memory.
- মাদারবোর্ডের সাথে সরাসরি সংযুক্ত যে মেমোরিতে পঠন এবং লিখন দুটি কাজই সম্পন্ন করা যায় সে মেমোরিকে RAM বলা হয়।
- এটি একটি অস্থায়ী মেমোরি।
- কম্পিউটারের যতক্ষণ বিদ্যুৎপ্রবাহ চালিত থাকে ততক্ষণ RAM এ তথ্যসমূহ সংরক্ষিত থাকে।
- বিদ্যুৎ প্রবাহ বন্ধ হওয়ার সাথে সাথে RAM তার সমস্ত তথ্য মুছে ফেলে।
- এজন্য RAM কে কম্পিউটারের অস্থায়ী মেমোরিও বলা হয়।

অন্যান্য অপশনসমূহ, 
Hard Drive → স্থায়ী স্টোরেজ (ডাটা পাওয়ার অফ করলেও থাকে)।
USB Drive → বাহ্যিক স্টোরেজ (ডাটা স্থায়ীভাবে সংরক্ষিত)।
SD Card → ফ্ল্যাশ মেমোরি (ডাটা অটুট থাকে)।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৮৬.
Which device is used to connect multiple computers in a network?
  1. Monitor
  2. Socket
  3. Repeater
  4. Router
ব্যাখ্যা

◉ রাউটার হলো নেটওয়ার্ক ডিভাইস যা একাধিক কম্পিউটার/ডিভাইসকে একসাথে কানেক্ট করে (LAN/WAN-এ)। এটি ডাটা প্যাকেট সঠিক ডিভাইসে পাঠায় (ইন্টারনেট শেয়ারিংসহ)।

রাউটার (Router):
- রাউটার হলো একটি বুদ্ধিমান নেটওয়ার্ক ডিভাইস, যা একই প্রটোকল বিশিষ্ট দুই বা ততোধিক নেটওয়ার্ককে সংযুক্ত করে।
- রাউটার উৎস কম্পিউটার থেকে গন্তব্য কম্পিউটারে সবচেয়ে কম দূরত্বের পথ ব্যবহার করে ডেটা প্যাকেট (ডেটার সমষ্টি) পৌঁছে দেয় ।
- একই সাথে নেটওয়ার্কে ডেটার আধিক্য এবং ব্যস্ততা দেখতে পেলে রাউটার সেই রুট বা পাথ পরিহার করে অন্য রুট বা পাথ দিয়ে ডেটা পাঠাতে সক্ষম হয়।
- একাধিক LAN সংযুক্ত করতে বা WAN এর সাথে LAN-কে সংযুক্ত করতে রাউটার ব্যবহার করা হয়।
- এটি NAT (Network Address Translator) ব্যবহার করে নেটওয়ার্ক চিহ্নিত করে থাকে।

অন্যান্য অপশনসমূহ, 
মনিটর → ডিসপ্লে ডিভাইস, নেটওয়ার্কে কোনো ভূমিকা নেই।
Socket → বৈদ্যুতিক কানেকশনে ব্যবহৃত হয়।
Repeater → রিপিটার হলো একটি নেটওয়ার্ক ডিভাইস যা সিগন্যাল বর্ধন করে।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।

৮৭.
What is the purpose of the Caps Lock key on a keyboard?
  1. To print a document
  2. To activate Num Lock
  3. To toggle between uppercase and lowercase letters
  4. To open Task Manager
ব্যাখ্যা

◉ Caps Lock কী টিপলে সমস্ত অক্ষর বড় হাতের (UPPERCASE) হয়ে যায়, আবার টিপলে ছোট হাতের (lowercase)-এ ফিরে আসে। এটি শুধু A-Z অক্ষরের জন্য কাজ করে, সংখ্যা বা চিহ্নের জন্য নয়।

- আইনি ডকুমেন্ট বা হেডিং লিখতে সহজ (যেমন: "CONTRACT AGREEMENT")।
- কিছু অপারেটিং সিস্টেমে Caps Lock চালু থাকলে ↑ (আপ অ্যারো) আইকন দেখায়।

অন্যান্য অপশনসমূহ, 
ক) To print a document → প্রিন্ট করার জন্য Ctrl + P ব্যবহার করা হয়।
খ) To activate Num Lock → এটি Num Lock কী-এর কাজ (নাম্বার প্যাড চালু/বন্ধ করতে)।
ঘ) To open Task Manager → টাস্ক ম্যানেজার খুলতে Ctrl + Shift + Esc ব্যবহার করা হয়।

উৎস: লেনোভো ওয়েবসাইট। 

৮৮.
Which technology is used in contactless payment cards?
  1. RFID
  2. VPN
  3. Bluetooth
  4. GPS
ব্যাখ্যা

◉ কন্টাক্টলেস পেমেন্ট কার্ড (যেমন: ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ওয়ালেট) RFID বা NFC টেকনোলজি ব্যবহার করে।
এটি রেডিও ওয়েভ-এর মাধ্যমে স্বল্প দূরত্বে ডাটা ট্রান্সফার করে (সাধারণত ৪ সেন্টিমিটার বা কম)।

RFID:
- RFID এর পূর্ণরূপ Radio Frequency Identification.
- রেডিও-ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন বা RFID একটি বেতার যোগাযোগ পদ্ধতি।
- এটি ইলেক্ট্রোম্যাগনেটিক তরঙ্গ ব্যবহার করে বস্তু, মানুষ বা প্রাণীর সাথে যুক্ত ট্যাগ শনাক্ত ও ট্র্যাক করে।
- এই ট্যাগগুলিকে RFID ট্যাগ বলা হয়।
- RFID ট্যাগে ডিজিটালি সংরক্ষিত তথ্য থাকে, যা RFID রিডার দ্বারা পড়া যায়।
- বারকোড রিডারের মতো সরাসরি দৃষ্টিসীমায় না থাকলেও RFID রিডার কয়েক মিটার দূর থেকে ট্যাগ পড়তে পারে।

অন্যান্য অপশনসমূহ, 
VPN → নিরাপদ ইন্টারনেট কানেকশনের জন্য (পেমেন্টের সাথে সম্পর্ক নেই)।
Bluetooth → ব্লুটুথ একটি ওয়্যারলেস টেকনোলজি যা স্বল্প দূরত্বে (সাধারণত ১০ মিটার পর্যন্ত) ডিভাইসগুলির মধ্যে ডেটা ট্রান্সফার বা কানেকশন তৈরি করে।
GPS → লোকেশন ট্র্যাকিংয়ের জন্য (কার্ড পেমেন্টে ব্যবহৃত হয় না)।

উৎস: ব্রিটানিকা।