পরীক্ষা আর্কাইভ

২০২১ সাল ভিত্তিক সমন্বিত ০৭ ব্যাংক (অফিসার ক্যাশ)/অফিসার টেলর)

পরীক্ষাBIBMতারিখ২৪ মে, ২০২৪সময়50 minutes৯৮ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১০০
সিলেবাস
২০২১ সাল ভিত্তিক সমন্বিত ০৭ ব্যাংক পদের নাম: অফিসার (ক্যাশ)/অফিসার (টেলর) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার তারিখ: ২৪.০৫.২০২৪ Faculty Name: Bangladesh Institute of Bank Management (BIBM)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

২০২১ সাল ভিত্তিক সমন্বিত ০৭ ব্যাংক (অফিসার ক্যাশ)/অফিসার টেলর)

BIBM · ২৪ মে, ২০২৪ · ১০০ প্রশ্ন

.
সরল বাক্যের প্রধান অংশ কয়টি?
  1. ২ টি
  2. ৩ টি
  3. ৪ টি
  4. ৫ টি
সঠিক উত্তর:
২ টি
উত্তর
সঠিক উত্তর:
২ টি
ব্যাখ্যা
• সরল বাক্যের প্রধান অংশ - ২ টি। 
--------------
• একটি বাক্যের প্রধান দুটি অংশ থাকে।
যথা:
১. উদ্দেশ্য,
২. বিধেয়।

⇒ উদ্দেশ্য: 
- বাক্যের যে অংশে কাউকে উদ্দেশ্য করে কিছু বলা হয় সেই অংশকে বাক্যের উদ্দেশ্য বলে।
যেমন:
- মামুন বল খেলে।
এই বাক্যে মামুনকে উদ্দেশ্য করে বলা হচ্ছে।
অতএব 'মামুন' বাক্যটির উদ্দেশ্য।

⇒ বিধেয়: 
- কর্তা বা উদ্দেশ্য সম্বন্ধে বাক্যে যা কিছু বলা হয় তাকে বিধেয় বলে। 
বিধেয় অংশে সাধারণত ক্রিয়া থাকে।
যেমন:
- মামুন বল খেলে।
এখানে 'বল খেলে' অংশটি বাক্যের বিধেয়।
------------------- 
বাক্য:
• এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে বাক্য বলে। 
• বাক্যের মাধ্যমে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয়। যেমন - সজল ও লতা বই পড়ে। 

⇒ প্রতিটি বাক্যকে প্রধান দুই অংশে ভাগ করা যায়:

• উদ্দেশ্য: যে অংশে করো সম্পর্কে বলা হয়;  
• বিধেয়: যে অংশে উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা হয়। 

⇒ সাধারণ বাক্যের প্রধান তিনটি অংশ: 
• কর্তা: বাক্যের ক্রিয়াকে চালায়; 
• কর্ম: যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয়; 
• ক্রিয়া: যে অংশ দিয়ে কোন কিছু করা, ঘটা বা হওয়া বোঝায়। 

⇒ গঠনগত দিক দিয়ে বাক্য তিন প্রকার: 
১. সরল,
২. জটিল,
৩. যৌগিক। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।
.
'বাড়ি থেকে নদী দেখা যায়' কোন কারকে কোন বিভক্তি?
  1. অপাদানে ৫মী
  2. অপাদানে ৭মী
  3. অধিকরণে ৫মী
  4. অধিকরণে ৭মী
সঠিক উত্তর:
অধিকরণে ৫মী
উত্তর
সঠিক উত্তর:
অধিকরণে ৫মী
ব্যাখ্যা
• 'বাড়ি থেকে নদী দেখা যায়' - বাক্যে 'বাড়ি' অধিকরণে পঞ্চমী বিভক্তি।

• অধিকরণ কারক: 
- ক্রিয়া সম্পাদনের কাল, স্থান ও সময়কে অধিকরণ কারক বলে। অর্থাৎ যে স্থানে বা সময়ে ক্রিয়া সম্পাদিত হয় সেটিই অধিকরণ কারক।
- অর্থাৎ ক্রিয়াপদকে কোথায়, কোন স্থানে, কখন, কোন সময়ে, কবে, কোন বিষয়ে বা ব্যাপারে এসব প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটিই অধিকরণ কারক।

- এই কারকে সাধারণত '-এ', '-য়', ‘-য়ে’, '-তে' ইত্যাদি বিভক্তি শব্দের সঙ্গে যুক্ত হয়।
যেমন -
- বাবা বাড়িতে আছেন।
- বিকাল পাঁচটায় অফিস ছুটি হবে।

প্রশ্নের বাক্যটি, 
'বাড়ি থেকে নদী দেখা যায়' - এখানে 'কোথা থেকে নদী দেখা যায়?', প্রশ্ন করলে উত্তর পাওয়া যায় 'নদী থেকে'। তাই 'নদী থেকে' অধিকরণে ৫মী বিভক্তি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
.
'আভরণ' শব্দের অর্থ কি?
  1. আচ্ছাদন
  2. রমণীয়
  3. অনবরত
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কোনটিই নয়
উত্তর
সঠিক উত্তর:
কোনটিই নয়
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'আভরণ' শব্দের অর্থ- ভূষণ, অলংকার, গহনা।  

অন্যদিকে,
• 'আবরণ' শব্দের অর্থ- 'আচ্ছাদন'।

সুতরাং, সঠিক উত্তর হবে - কোনটিই নয়।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
.
বাংলা ব্যাকরণে 'পদ' বলতে কি বোঝায়?
  1. কবিতার চরণ
  2. যে কোন শব্দ
  3. বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু
  4. প্রত্যয়ন শব্দ
সঠিক উত্তর:
বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু
উত্তর
সঠিক উত্তর:
বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু
ব্যাখ্যা
• বাংলা ব্যাকরণে বিভক্তিযুক্ত শব্দ বা ধাতুকে পদ বলে। 
-------------- 
• পদ:

- শব্দে বিভক্তি যুক্ত হলেই তাকে পদ বলা হয়। অর্থাৎ, বিভক্তি যুক্ত শব্দকে পদ বলে।
- বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দ বিভক্তিযুক্ত।
- যেসব শব্দে বিভক্তি দেখা যায় না সেসব শব্দে শূন্য বিভক্তি থাকে। তাই বাক্যের প্রতিটি শব্দই পদ।

পদগুলো প্রধানত দুই প্রকার। 
যথা - সব্যয় পদ ও অব্যয় পদ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী (২০১৯ সংস্করণ)।
.
'আছ তুমি জগৎ মাঝারে'- এখানে 'মাঝারে' শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?
  1. ব্যাপ্তি
  2. সঙ্গে
  3. মধ্যে
  4. সবকটি
সঠিক উত্তর:
ব্যাপ্তি
উত্তর
সঠিক উত্তর:
ব্যাপ্তি
ব্যাখ্যা
• 'আছ তুমি প্রভু, জগৎ মাঝারে।'- 'মাঝারে' অনুসর্গটি 'ব্যাপ্তি' অর্থে ব্যবহৃত হয়েছে।

অন্যদিকে, 
• 'সীমার মাঝে অসীম তুমি।'- এখানে 'মাঝে' অনুসর্গটি 'মধ্যে' অর্থে ব্যবহৃত হয়েছে।
• 'এ দেশের মাঝে একদিন সব ছিল।' - এখানে 'মাঝে' অনুসর্গটি 'একদেশিক' অর্থে' ব্যবহৃত হয়েছে।
• 'নিমেষ মাঝেই সব শেষ।- 'মাঝে' অনুসর্গটি 'ক্ষণকাল' অর্থে ব্যবহৃত হয়েছে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
.
নিচের কোনটি পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ?
  1. আয়া
  2. ছাত্রী
  3. সৎমা
  4. দাদী
সঠিক উত্তর:
দাদী
উত্তর
সঠিক উত্তর:
দাদী
ব্যাখ্যা
•'দাদী'- পত্নী অর্থে স্ত্রীবাচক শব্দ।
এর পুরুষবাচক শব্দ- দাদা।
-------------- 
 সাধারণ নারীবাচক শব্দ দুই ধরনের: 
- পত্নীবাচক, 
- অপত্নীবাচক। 

• পত্নীবাচক:
স্বামী- স্ত্রী সম্পর্ক বোঝালে পত্নীবাচক হয়। 
যেমন: পিতা-মাতা, চাচা- চাচি, দাদা- দাদি, জেলে- জেলেনি, গুরু- গুরুপত্নী, নন্দাই - ননদ ইত্যাদি। 

• অপত্নীবাচক: 
স্বামী- স্ত্রী সম্পর্ক না বোঝালে অপত্নীবাচক হয়। 
যেমন: খোকা- খুকি, ছাত্র- ছাত্রী, শিক্ষক- শিক্ষিকা, নেতা- নেত্রী, পাগল- পাগলি, তেজস্ব- তেজস্বিনী, বালক- বালিকা ইত্যাদি।  

অন্যদিকে,
• খানসামা এর স্ত্রীবাচক শব্দ-আয়া,
• ছাত্র- ছাত্রী- অপত্নীবাচক শব্দ।
• সৎমা- নিত্য স্ত্রীবাচক শব্দ।
---------------- 
• কিছু পুরুষবাচক শব্দের দুটি  করে স্ত্রীবাচক শব্দ রয়েছে।
যেমন- 
- দেবর - ননদ/জা, 
- ভাই - বোন/ভাবী, 
- শিক্ষক - শিক্ষিকা/শিক্ষক পত্নী, 
- বন্ধু - বান্ধবী/বন্ধু পত্নী, 
- দাদা - দিদি/ বৌদি। 

উৎস: মাধ্যমিক বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি (২০২২ সংস্করণ)।
.
ড. মুহম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের পরিধিকে কতভাগে ভাগ করেছেন?
সঠিক উত্তর:
উত্তর
সঠিক উত্তর:
ব্যাখ্যা
• ড. মুহম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের পরিধিকে ৫ভাগে ভাগ করেছেন।

• ড. মুহম্মদ শহীদুল্লাহ এর 'বাঙ্গালা ব্যাকরণ' গ্রন্থ অনুসারে,
বাঙ্গালা ব্যাকরণের বিষয়সমূহকে প্রধানত পাঁচ ভাগে বা প্রকরণে বিভক্ত করা যাইতে পারে,
যথা-
১. ধ্বনি প্রকরণ (Phonology),
২. শব্দ প্রকরণ (Accidence),
৩. বাক্য প্রকরণ (Syntax),
৪. ছন্দ প্রকরণ (Prosody),
৫. অলঙ্কার প্রকরণ (Rhetoric)।

উৎস: 'বাঙ্গালা ব্যাকরণ'- ড. মুহম্মদ শহীদুল্লাহ।
.
শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম কি?
  1. চরিত্রহীন
  2. মন্দির
  3. নিষ্কৃতি
  4. চন্দ্রনাথ
সঠিক উত্তর:
মন্দির
উত্তর
সঠিক উত্তর:
মন্দির
ব্যাখ্যা
• 'মন্দির' গল্প:
- শরতচন্দ্রের প্রথম প্রকাশিত গল্পের নাম মন্দির।
- তিনি মন্দির গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন।
উল্লেখযোগ্য চরিত্র :
- 'অমরনাথ',
- 'অপর্ণা' প্রমুখ।

অন্যদিকে, 
- চরিত্রহীন, চন্দ্রনাথ' - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাস।
- 'নিষ্কৃতি' (১৯১৭) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ক্ষুদ্র উপন্যাস।
------------------- 
• শরৎচন্দ্র চট্টোপাধ্যায়: 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৭৬ সালের ১৫ সেপ্টেম্বর হুগলি জেলার দেবানন্দপুরে তিনি জন্মগ্রহণ করেন। 
- শরৎচন্দ্রের প্রথম উপন্যাস বড়দিদি (১৯০৭) ভারতী পত্রিকায় প্রকাশিত হয়।
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্পের নাম 'মন্দির'।
- তিনি 'মন্দির' গল্পের জন্য ১৯০৩ সালে কুন্তলীন সাহিত্য পুরষ্কার লাভ করেন। 
- শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত রাজনৈতিক উপন্যাস হলো 'পথের দাবী' যা ১৯২৬ সালে প্রকাশিত হয়।
- এটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল।

• তাঁর রচিত ছোটগল্প:
- কাশীনাথ,
- মন্দির, 
- মহেশ,
- বিলাসী,
- সতী,
- মামলার ফল,
- মেজদিদি ইত্যাদি। 

তাঁর রচিত বিখ্যাত উপন্যাস: 
- দেনাপাওনা,
- বড়দিদি,
- বিরাজ বৌ,
- পণ্ডিতমশাই,
- পরিণীতা,
- চন্দ্রনাথ,
- দেবদাস,
- চরিত্রহীন,
- গৃহদাহ,
- দত্তা,
- পথের দাবী,
- শেষ প্রশ্ন,
- শেষের পরিচয়।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) 'মহেশ' গল্প।
৩) বাংলাপিডিয়া। 
.
'যার ঋণ আছে' এর এক কথায় প্রকাশ কি হবে?
  1. ঋণী
  2. অধমর্ণ
  3. খাতক
  4. সবকটি
সঠিক উত্তর:
সবকটি
উত্তর
সঠিক উত্তর:
সবকটি
ব্যাখ্যা
• 'যার ঋণ আছে' এর এক কথায় প্রকাশ: ঋণী, অধমর্ণ, খাতক। 

কারণ,
'খাতক' শব্দের অর্থ: ঋণী, দেনাদার।
অধমর্ণ' শব্দের অর্থ: দেনাদার, ঋণগ্রহীতা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১০.
নিচের কোন শব্দদ্বয় শুদ্ধ?
  1. উপরিউক্ত-উল্লিখিত
  2. উপরোক্ত-উল্লেখিত
  3. জাদুঘর-শুধুমাত্র
  4. আইনজীবী-মৌনতা
সঠিক উত্তর:
উপরিউক্ত-উল্লিখিত
উত্তর
সঠিক উত্তর:
উপরিউক্ত-উল্লিখিত
ব্যাখ্যা
• 'উপরিউক্ত'- বানানটি শুদ্ধ।
এর অর্থ: ওপরে বা পূর্বে বলা হয়েছে এমন, উপর্যুক্ত।

- 'উল্লিখিত'- বানানটি শুদ্ধ।
শব্দের অর্থ: ওপরে বা পূর্বে লিখিত, পূর্বোক্ত।

অন্যান্য অপশন,
অপশন খ) উপরোক্ত-উল্লেখিত; বানানগুলো অশুদ্ধ।

অপশন গ) জাদুঘর- বানানটি শুদ্ধ।
তবে,
শুধুমাত্র- অশুদ্ধ প্রয়োগ।
এর শুদ্ধ রূপ: শুধু/ মাত্র। 

অপশন ঘ) আইনজীবী-শুদ্ধ বানান।
তবে, 
মৌনতা- অশুদ্ধ প্রয়োগ।
এর শুদ্ধ প্রয়োগ: মৌন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
১১.
নিচের কোন ভাষাটি স্বতন্ত্র ভাষা?
  1. সংস্কৃত
  2. বাংলা
  3. সংস্কৃত ও বাংলা উভয়ই
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
বাংলা
উত্তর
সঠিক উত্তর:
বাংলা
ব্যাখ্যা
• স্বতন্ত্র ভাষা:
- স্বতন্ত্র ভাষা বলতে এমন একটি ভাষাকে বোঝানো হয় যা নিজস্ব ব্যাকরণ, শব্দভান্ডার, উচ্চারণ ও সাহিত্যিক বৈশিষ্ট্যসমূহ ধারণ করে এবং অন্যান্য ভাষার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। এটি একটি স্বতন্ত্র ভাষাগত সত্তা হিসেবে গড়ে ওঠে এবং সাধারণত একটি নির্দিষ্ট জনগোষ্ঠী বা ভৌগোলিক অঞ্চলে ব্যবহৃত হয়।

স্বতন্ত্র ভাষার বৈশিষ্ট্য:
নিজস্ব ব্যাকরণ:
- একটি স্বতন্ত্র ভাষার নিজস্ব ব্যাকরণিক নিয়ম ও কাঠামো থাকে যা অন্যান্য ভাষার থেকে ভিন্ন।
স্বতন্ত্র শব্দভান্ডার: স্বতন্ত্র ভাষার নিজস্ব শব্দভান্ডার থাকে যা ওই ভাষাভাষী জনগোষ্ঠীর দৈনন্দিন জীবনের প্রয়োজন ও সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

উচ্চারণের বিশেষত্ব:
প্রতিটি স্বতন্ত্র ভাষার নিজস্ব উচ্চারণের ধরন ও সুর থাকে যা অন্য ভাষার থেকে আলাদা।
সাহিত্যিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য: স্বতন্ত্র ভাষার নিজস্ব সাহিত্যিক ধারা ও সাংস্কৃতিক উপাদান থাকে যা সেই ভাষার সাহিত্যিক ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করে।
------------- 
সংস্কৃত:
সংস্কৃত একটি প্রাচীন ভারতীয় ভাষা যা আর্য ভাষা পরিবারের অন্তর্ভুক্ত। এটি ভারতীয় শাস্ত্রীয় ভাষা এবং বেদের ভাষা হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে এটি বর্তমানে দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় না এবং এটি একটি মৃত ভাষা হিসেবে বিবেচিত হয়, যদিও এটি শিক্ষাগত ও ধর্মীয় ক্ষেত্রে ব্যবহৃত হয়।
সংস্কৃত ভাষার নিজস্ব কোনো বর্ণমালা নেই। যে অঞ্চলে এর চর্চা হয়েছে সেই অঞ্চলে প্রচলিত বর্ণমালাই এতে গৃহীত হয়েছে। তবে নাগরী বা দেবনাগরী বর্ণমালা সংস্কৃতের জন্য ব্যাপকভাবে গৃহীত, বোধ্য ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত।

বাংলা:
বাংলা একটি স্বতন্ত্র ভাষা যা ভারতীয় উপমহাদেশে প্রচলিত। এটি আধুনিক ইন্দো-আর্য ভাষার একটি উদাহরণ এবং এটি বাংলাদেশের প্রধান ভাষা এবং ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসাম রাজ্যে ব্যবহৃত হয়। এটি নিজস্ব ব্যাকরণ, শব্দভান্ডার, উচ্চারণ ও সাহিত্যিক বৈশিষ্ট্য ধারণ করে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাঙ্গালা ভাষার ইতিবৃত্ত- ড. মুহম্মদ শহীদুল্লাহ এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১২.
'তরোয়াল' শব্দটিতে কোন ধরনের পরিবর্তন দেখা যায়?
  1. ধ্বনি বিপর্যয়
  2. বর্ণলোপ
  3. বর্ণ বিপর্যয়
  4. সবকটি
অনির্ধারিত
ব্যাখ্যা
• ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয় একই সংজ্ঞা প্রদান করে বিধায় অপশনে দ্বৈত উত্তর পরিলক্ষিত হয়। সে অনুসারে উক্ত প্রশ্নটি বাতিল করা হলো। 

• ধ্বনি বিপর্যয় বা বর্ণ বিপর্যয়:
- শব্দের মধ্যবর্তী দুটো ব্যঞ্জনধ্বনি পরস্পর পরিবর্তন ঘটলে হলে তাকে ধ্বনি বিপর্যয় বলে।
যেমন: 
- পিশাচ ˃ পিচাশ,
- লাফ˃ ফাল,
- বাক্‌স > বাস্‌ক,
- রিকসা্‌ > রিস্‌কা,
- তলোয়ার > তরোয়াল ইত্যাদি।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৮ সংস্করণ)।
২)ভাষা-শিক্ষা ড. হায়াৎ মামুদ।
১৩.
নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক?
  1. নূন্য = নি+উন
  2. নিচেষ্ট = নি + চেষ্ট
  3. নয়ন = ন+অন
  4. তন্মধ্যে = তদ্‌+মধ্যে
সঠিক উত্তর:
তন্মধ্যে = তদ্‌+মধ্যে
উত্তর
সঠিক উত্তর:
তন্মধ্যে = তদ্‌+মধ্যে
ব্যাখ্যা
• তন্মধ্যে = তদ্‌+মধ্যে; সন্ধি বিচ্ছেদটি সঠিক। 

• সন্ধির নিয়ম: 
- আগে ৎ বা দ্‌ এবং পরে ৎ + ন/ম্ থাকলে ৎ বা দ্‌ স্থানে ন্ দ্ + ন হয়, এবং পরের ন-এর সঙ্গে মিলে ন্ন কিংবা ম-এর সঙ্গে মিলে ন্ম হয়।
- কিন্তু, দ্-এর পর ল্ থাকলে ৎ/দ্ সন্ধিতে ল্ দ্ + ম হয় এবং ল্ পরের ল-এর ৎ+ সঙ্গে মিলে ল্ল হয়।
যেমন:
- উৎ + নতি = উন্নতি,
- তদ্‌ + নিমিত্ত = তন্নিমিত্ত,
- মৃৎ + ময় = মৃন্ময়,
- তদ্‌ + মধ্যে = তন্মধ্যে,
- উৎ + লিখিত = উল্লিখিত। 

অন্যদিকে, 
- 'নয়ন' এর শুদ্ধ সন্ধি বিচ্ছেদ- 'নে + অন = নয়ন'। 
- 'নিশ্চেষ্ট' এর সন্ধি বিচ্ছেদ: নিঃ + চেষ্ট।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৪.
দুটি বিশেষণ পদে গঠিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
  1. লোনা-জল
  2. ঘি-ভাত
  3. কাঁচা-মিঠে
  4. খাঁ-সাহেব
সঠিক উত্তর:
কাঁচা-মিঠে
উত্তর
সঠিক উত্তর:
কাঁচা-মিঠে
ব্যাখ্যা
• দুটি বিশেষণ পদে গঠিত কর্মধারয় সমাসের উদাহরণ: কাঁচা-মিঠে। 

নিম্নে বিস্তারিত ব্যাখ্যা উল্লেখ করা হলো:

• কর্মধারয় সমাস:
- বিশেষ্য ও বিশেষণ পদে বা বিশেষ্য ও বিশেষণ ভাবাপন্ন পদে যে সমাস হয় এবং যেখানে পরপদের অর্থ প্রধানরূপে প্রাধান্য পায় তাকে ‘কর্মধারয়’ সমাস বলে। কর্মধারয় সমাসে সাধারণত বিশেষণ পদ আগে বসে।
যেমন:
ফুলের মতো কুমারী = ফুলকুমারী, 
নীল যে পদ্ম = নীলপদ্ম।

• সাধারণ কর্মধারয় সমাস:
মধ্যপদলোপী, উপমান, উপমিত, রূপক কর্মধারয় সমাস ছাড়া অন্যান্য কর্মধারয় সমাসকে সাধারণ কর্মধারয় সমাস বলে।
সমাসবদ্ধ শব্দে বিশেষ্য ও বিশেষণের অবস্থানগত পার্থক্য নির্দেশ করে কিছু উদাহরণ:

• (বিশেষণ+ বিশেষ্য): 
- কাঁচা যে কলা = কাঁচকলা;
- দুঃ যে শাসন = দুঃশাসন;
- মহৎ যে আত্মা = মহাত্মা।

• (বিশেষণ+ বিশেষণ):
যে চালাক সেই চতুর = চালাকচতুর,
যা কাঁচা তা-ই মিঠা = কাঁচামিঠা (কাঁচামিঠে)। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৫.
'বাঁশি বাজায়' বাক্যটিতে বাঁশি শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
  1. কর্মে শূণ্য
  2. কর্তৃতে শূণ্য
  3. করণে শূণ্য
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
কর্মে শূণ্য
উত্তর
সঠিক উত্তর:
কর্মে শূণ্য
ব্যাখ্যা
• কর্ম কারক:
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পাদন করে, তাকে কর্ম কারক বলে।
- যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে, তাকে কর্মকারক বলে।
- বাক্যের মুখ্য কর্ম ও গৌণ কর্ম- উভয় ধরনের কর্মই কর্ম কারক হিসেবে গণ্য হয়।
- সাধারণত মুখ্য কর্ম কারকে বিভক্তি হয় না, তবে গৌণ কর্ম কারকে- 'কে' বিভক্তি হয়।
যেমন:
- অসহায়কে সাহায্য করো। 
- শিক্ষককে জানাও।
- বাঁশি বাজে। ( কর্মকারকে প্র্রথমা বা শূন্য বিভক্তি)। 

• 'বাঁশি বাজায়' বাক্যটিকে কী বাজায়' দ্বারা প্রশ্ন করলে উত্তর আসে 'বাঁশি'। তাই এখানে 'বাঁশি' কর্মকারক হবে। আর এর সাথে শূন্য বিভক্তি যুক্ত আছে। 
সুতরাং,
'বাঁশি বাজায়'- কর্মকারকে শূণ্য বিভক্তির উদাহরণ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ), বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১৬.
'সংশয়' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. বিস্ময়
  2. নির্ভয়
  3. দ্বিধা
  4. প্রত্যয়
সঠিক উত্তর:
প্রত্যয়
উত্তর
সঠিক উত্তর:
প্রত্যয়
ব্যাখ্যা
• 'প্রত্যয়' শব্দের অর্থ - প্রতীতি, বিশ্বাস , নিশ্চায়ত্মক ধারণা, নিঃসন্দিগ্ধতা। 
• 'সংশয়' শব্দের অর্থ - সন্দেহ, দ্বিধা, ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তাবোধ। 
সুতরাং, 
'সংশয়' - এর বিপরীতার্থক শব্দ 'প্রত্যয়'। 

অন্যদিকে, 
- 'বিস্ময়' শব্দটির বিপরীতার্থক শব্দ স্বাভাবিক।
- 'ভয়' শব্দের বিপরীতার্থক শব্দ - নির্ভয়।
- 'দ্বিধা' এর বিপরীতার্থক শব্দ নির্দ্বিধা।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি, এবং ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
১৭.
'বদমেজাজী' শব্দে 'বদ' কোন ধরনের উপসর্গ?
  1. বাংলা
  2. ফরাসি
  3. আরবী
  4. হিন্দি
অনির্ধারিত
ব্যাখ্যা
• 'বদমেজাজ' শব্দের 'বদ' ফারসি ভাষার উপসর্গ।

তবে,
প্রশ্নে ফারসি ভাষার পরিবর্তে 'ফরাসি' দেওয়া আছে। 
প্রশ্নের অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
-------------------
• বিদেশি উপসর্গ:
আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে।
এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।

• বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন: 
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু- হিন্দি উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি  (২০১৯ সংস্করণ)।
১৮.
'অনুতাপ' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য কি?
  1. ক্ষুদ্রতাপ
  2. তাপের অনু
  3. অনুরূপ তাপ
  4. অনুতে যে তাপ
সঠিক উত্তর:
অনুতে যে তাপ
উত্তর
সঠিক উত্তর:
অনুতে যে তাপ
ব্যাখ্যা
• 'অনুতাপ' সমস্ত পদটির সঠিক ব্যাসবাক্য: অনুতে যে তাপ। 
'অনুতাপ' - প্রাদি সমাস।

• প্রাদি সমাস:
প্র, প্রতি, অনু প্রভৃতি অব্যয়ের সঙ্গে যদি কৃৎ প্রত্যয় সাধিত বিশেষ্যের সমাস হয়, তবে তাকে বলে প্রাদি সমাস। 
যথা: 
- প্র (প্রকৃষ্ট) যে বচন = প্রবচন,
- পরি (চতুর্দিকে) যে ভ্রমণ = পরিভ্রমণ, 
- অনুতে (পশ্চাতে) যে তাপ = অনুতাপ, 
- প্র (প্রকৃষ্ট রূপে) ভাত (আলোকিত) = প্রভাত, 
- প্র (প্রকৃষ্ট রূপে) গতি = প্রগতি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১৯.
গুরুচন্ডালী দোষে বাক্য কি হারায়?
  1. যোগ্যতা
  2. আসক্তি
  3. আকাঙ্খা
  4. প্রসাদগুন
সঠিক উত্তর:
যোগ্যতা
উত্তর
সঠিক উত্তর:
যোগ্যতা
ব্যাখ্যা
• গুরুচণ্ডালী দোষ:
- গুরুচণ্ডালী দোষ তৎসম শব্দের সঙ্গে দেশীয় শব্দের মিশ্রণ ঘটলে যে দোষের সৃষ্টি হয় তাকে গুরুচণ্ডালী দোষ বলে।
- এদোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায়।
যেমন-
গরুর গাড়ি, শবদাহ ইত্যাদি হলো তৎসম শব্দ।

কিন্তু যদি বলা হয় গরুর শকট, মড়াদাহ তাহলে তা গুরুচণ্ডালী দোষে দুষ্ট হয়ে যায়।

উৎস: মাধ্যমিক বাংলা ব্যাকরণ, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২০.
তৎসম শব্দ কোনটি?
  1. চেয়ার
  2. কান
  3. ধর্ম
  4. কোনটিই নয়
সঠিক উত্তর:
ধর্ম
উত্তর
সঠিক উত্তর:
ধর্ম
ব্যাখ্যা
• 'ধর্ম'- তৎসম শব্দ।

অন্যদিকে,
চেয়ার- ইংরেজি শব্দ।
কান-  বাংলা একাডেমি অভিধান অনুসারে 'কান' একটি তদ্ভব শব্দ, যা সংস্কৃত ভাষার 'কর্ণ' শব্দ থেকে উদ্ভূত।
------------------- 
• তৎসম শব্দ :
- প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলােকে তৎসম শব্দ বলে।
যথা:
পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ।
- সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়।
যথা:
অধ্যাদেশ, গণপ্রজাতন্ত্রী, মহাপরিচালক, সচিবালয় ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মামুদ, বাংলাপিডিয়া, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২১.
'কবর' কবিতাটি কোন ছন্দে রচিত?
  1. অক্ষরবৃত্ত
  2. ত্রিপদি
  3. মাত্রাবৃত্ত
  4. স্বরবৃত্ত
সঠিক উত্তর:
মাত্রাবৃত্ত
উত্তর
সঠিক উত্তর:
মাত্রাবৃত্ত
ব্যাখ্যা
• 'কবর' কবিতা:
- রচয়িতা পল্লীকবি জসীম উদ্‌দীন। 
- কবিতাটি প্রথম প্রকাশিত হয় কল্লোল পত্রিকায় ।
- কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত ।
- কবিতাটিতে ১১৮টি পংক্তি আছে ।

- কবি কলেজে পড়ার সময় কবিতাটি রচনা করেন ।
- কবি ছাত্রাবস্থাতেই কবিতাটি কলকাতা বিশ্ববিদ্যালয়ের মাধ্যমিক পর্যায়ের পাঠ্য- তালিকাভুক্ত হয় ।
- প্রিয়জন হারানোর মর্মান্তিক স্মৃতিচারণ কবিতাটির বিষয়বস্তু ।

মাত্রাবৃত্ত ছন্দ:
- উৎপত্তির বিচারে এ  ছন্দ“তৎসম' বা 'অর্ধতৎসম ছন্দ'; যে ছন্দে প্রাচীন সংস্কৃত ও প্রাকৃত ছন্দের অনেক লক্ষণ অথবা অন্তত কিছুটা লক্ষণও বর্তমান আছে তাকেই বলা হয় 'মাত্রাবৃত্ত ছন্দ'।
------------------ 
• জসীম উদ্‌দীন:
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি  ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস একই জেলার গোবিন্দপুর গ্রামে।
- তিনি ছিলেন কবি, শিক্ষাবিদ।
- তাঁর কর্মজীবন শুরু হয় পল্লিসাহিত্যের সংগ্রাহক হিসেবে।
- তাঁকে 'পল্লিকবি' বলা হয়।
- তাঁর রচিত কবিতাগুলোতে কুশলতার সঙ্গে গ্রামীণ জীবনের নিখুঁত চিত্র অঙ্কিত হয়েছে।
- তাঁর রচিত 'নক্সী কাঁথার মাঠ' (১৯২৯) গাথাকাব্যটি E.M. Millford কর্তৃক ' The Field of the Embroidered Quilt' নামে ইংরেজিতে অনূদিত হয়।
- ১৯৭৬ সালের ১৩ মার্চ তিনি ঢাকায় মারা যান।

• তাঁর রচিত বিখ্যাত গাথাকাব্য:
- নক্সী কাঁথার মাঠ,
- সোজন বাদিয়ার ঘাট,
- মা যে জননী কান্দে ইত্যাদি।

• তাঁর রচিত খণ্ড কবিতার সংকলন:
- রাখালী,
- সুচয়নী,
- বালুচর,
- ধানক্ষেত,
- মাটির কান্না,
- রূপবতী।

উৎস: সাহিত্য পাঠ (একাদশ-দ্বাদশ শ্রেণি) এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২২.
নিচের কোনটি বন্দে আলি মিয়া কর্তৃক রচিত শিশুতোষ গ্রন্থ?
  1. কুঁচবরন কন্যা
  2. কামাল আতাতুর্ক
  3. মেঘকুমারী
  4. সবকটি
সঠিক উত্তর:
সবকটি
উত্তর
সঠিক উত্তর:
সবকটি
ব্যাখ্যা
• বন্দে আলী মিয়া রচিত শিশুতোষ গ্রন্থগুলোর নাম:
- চোর জামাই, 
- মৃগপরী, 
- মেঘকুমারী, 
- ডাইনী বউ,
- কামাল আতাতুর্ক,
- রূপকথা,
-  ছোটদের নজরুল, 
-কুচঁবরণ কন্যা।
--------------------- 
• বন্দে আলী মিয়া: 
- ১৯০৬ সালে পাবনা জেলার রাধানগরে জন্মগ্রহণ করেন।
- বন্দে আলী মিয়া একজন কবি, ঔপন্যাসিক  ও শিশু সাহিত্যিক।
- তিনি তার কবিতায় পল্লী প্রকৃতির সৌন্দর্য বর্ণনায় নৈপুণ্যের পরিচয় দিয়েছেন।
- তিনি প্রথম ‘ইসলাম দর্শন’ পত্রিকায় সাংবাদিক হিসেবে যোগ দেন।

 শিশুসাহিত্যে অবদানের জন্য যে সকল পুরস্কার লাভ করেন : 
- বাংলা একাডেমী পুরস্কার (১৯৬২),
- প্রেসিডেন্ট পুরস্কার (১৯৬৫) এবং 
- উত্তরা সাহিত্য মজলিস পদক (১৯৭৭) লাভ করেন।

তাঁর সম্পাদিত পত্রিকাগুলোর নাম :
- কিশোর পরাগ,
- জ্ঞানের আলো,
- শিশুবার্ষিকী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
২৩.
কোন বানানটি শুদ্ধ?
  1. স্পন্দন
  2. দন্ড
  3. লুন্ঠন
  4. কন্টক
সঠিক উত্তর:
স্পন্দন
উত্তর
সঠিক উত্তর:
স্পন্দন
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'স্পন্দন'- বানানটি শুদ্ধ।

• 'স্পন্দন' শদের অর্থ:
- মৃদু কম্পন,
- নড়াচড়া।

• অন্যান্য অপশনে,

অশুদ্ধ শব্দ - শুদ্ধ শব্দ:
• দন্ড - দণ্ড, 
• লুন্ঠন - লুণ্ঠন,
• কন্টক - কণ্টক। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
২৪.
নিচের কোনটি বিশ শতকের পত্রিকা?
  1. তত্ত্ববোধিনী
  2. শনিবারের চিঠি
  3. সংবাদ প্রভাকর
  4. সবকটি
সঠিক উত্তর:
শনিবারের চিঠি
উত্তর
সঠিক উত্তর:
শনিবারের চিঠি
ব্যাখ্যা
• শনিবারের চিঠি পত্রিকা:
- শনিবারের চিঠি স্যাটায়ার ধর্মী সাহিত্যিক পত্রিকা। প্রথম দিকে এটি সাপ্তাহিক পরে মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়।
- এর প্রধান উদ্দেশ্য ছিল হাস্য কৌতুকের মাধ্যমে সমসাময়িক সাহিত্য-চর্চাকে আক্রমণ করা।
- প্রথম প্রকাশিত হয় - ১৯২৪ সালে।
- পত্রিকাটি ১৯৩০ - ৪০ এর দশকে কলকাতা কেন্দ্রিক বাংলা সাহিত্যের জগতে বেশ আলোড়ন তুলেছিলো। এই পত্রিকার সঙ্গে কল্লোল গোষ্ঠীর দ্বন্দ ছিলো আক্রমণাত্মক; তবে তৎকালীন সাহিত্যকে বিশেষভাবে পত্রিকাটি অনুপ্রাণিত করেছিল।
- পত্রিকার প্রাণপুরুষ ছিলেন - সজনীকান্ত দাস। তিনি মৃত্যুর আগ পর্যন্ত পত্রিকাটির প্রকাশনার সাথে জড়িত ছিলেন। এছাড়া তিনি দীর্ঘদিন পত্রিকাটি সম্পাদনা করেন।

• 'তত্ত্ববোধিনী' পত্রিকা:
- তত্ত্ববোধিনী পত্রিকা ব্রাহ্মসমাজের তত্ত্ববোধিনী সভার মুখপত্র।
- ১৮৪৩ সালের ১৬ আগস্ট দেবেন্দ্রনাথ ঠাকুরের পৃষ্ঠপোষকতায় ও অক্ষয়কুমার দত্তের সম্পাদনায় প্রকাশিত হয় তত্ত্ববোধিনী পত্রিকা।
- এর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর।

• 'সংবাদ প্রভাকর' পত্রিকা:
- 'সংবাদ প্রভাকর' পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ঈশ্বরচন্দ্র গুপ্ত।
- তিনি ১৮৩১ সালে সংবাদ প্রভাকর (সাপ্তাহিক) পত্রিকা প্রতিষ্ঠা করেন।
- ১৮৩৯ সাল থেকে এটি দৈনিক পত্রিকায় হিসেবে আত্মপ্রকাশ করে।
------------------ 
সুতরাং দেখা যাচ্ছে,
- শনিবারের চিঠি পত্রিকাটি বিশ শতকে প্রকাশিত হয়।

- অন্যদিকে,
তত্ত্ববোধিনী ও সংবাদ প্রভাকর - উনিশ শতকের পত্রিকা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, বাংলাপিডিয়া
২৫.
'ইতর বিশেষ' বলতে কি বোঝায়?
  1. পার্থক্য
  2. চালাকি
  3. অপদার্থ
  4. দুর্বৃত্ত
সঠিক উত্তর:
পার্থক্য
উত্তর
সঠিক উত্তর:
পার্থক্য
ব্যাখ্যা
'ইতর বিশেষ' বাগধারাটির অর্থ- 'পার্থক্য'। 
বাক্য গঠন: সৃষ্টিকর্তার নিকট সব মানুষই সমান, ইতর বিশেষ নেই। 

তবে,
আমড়া কাঠের ঢেঁকি বাগধারাটির অর্থ- 'অপদার্থ'। 

• আরো কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
- অকালবোধন = অসময়ের আবির্ভাব।
- অজগড় বৃত্তি = আলসেমি।
- আদাড়ের হাড়ি = সামান্য লোক। 
- এণ্ডায় গণ্ডায় = গোঁজমিল দেওয়া।
- কুমিরের সান্নিপাত = অসম্ভব ব্যাপার।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)। 
২৬.
Which of the following is not an adjective?
  1. humble
  2. humor
  3. humane
  4. humid
সঠিক উত্তর:
humor
উত্তর
সঠিক উত্তর:
humor
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে - 
ক) humble (adjective)
English Meaning: having or showing a modest or low estimate of one's importance.
Bangla Meaning: বিনয়ী; নম্র; বিনম্র; বিনীত; নিরভিমান; বিনয়নম্র

খ) humor (noun)
English Meaning: the quality of being amusing or comic, especially as expressed in literature or speech.
Bangla Meaning: হাস্যরসিক; বৈহাসিক; রসিক; রসিক লেখক বা কথক; সুরসিক।

গ) humane (adjective)
English Meaning: having or showing compassion or benevolence.
Bangla Meaning: সহৃদয়; পরদুঃখকাতর; কোমলহৃদয়; দয়ালু; মানবিক।

ঘ) humid (adjective)
English Meaning: Marked by a relatively high level of water vapour in the atmosphere.
Bangla Meaning: শেষত বাতাস ও জলবায়ু) আর্দ্র; স্যাঁতসেঁতে; জলো।

• সুতরাং, ব্যঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - humor is not an adjective এবং এটি noun.

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
২৭.
Which of the following is an adverb phrase?
  1. The exams were extremely tough
  2. After the sunset
  3. Her eyes were mesmerizing
  4. He loves to walk in the park
সঠিক উত্তর:
After the sunset
উত্তর
সঠিক উত্তর:
After the sunset
ব্যাখ্যা
• Adverbial Phrase:
- যে phrase বাক্যে ব্যবহৃত হয়ে adverb এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারণত বাক্যকে কখন ( when), কোথায় ( where), কেন( why) ও কিভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটি Adverbial phrase.

• উল্লিখিত অপশনগুলোর মধ্যে অপশন খ) তে adverb phrase রয়েছে।
• After the sunset
- এই phrase টিকেকখন ( when) দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে after the sunset.
- সময় নির্দেশ করছে বিধায় এটি Adverbial Phrase of time.
- অথবা এভাবেও বলা যেতে পারে, "After the sunset" is a prepositional phrase functioning as an adverb, modifying a verb or providing additional information about time or location.

• অন্য অপশনগুলোর মধ্যে - 
ক) The exams were extremely tough - এটি adjective phrase।
- এখানে, extremely হচ্ছে একটি adverb যা তার পরবর্তী adjective word tough কে modify করছে।
- কিন্তু  extremely tough" is an adjective phrase describing the exams.

গ) ) Her eyes were mesmerizing - "Mesmerizing" is an adjective describing her eyes.

ঘ) বাক্য to walk in the park" is an infinitive phrase, not an adverb phrase.
২৮.
Pick the appropriate option and complete the sentence: "We asked him why he ______ telephoned earlier."
  1. did not
  2. has not
  3. had not
  4. would not
সঠিক উত্তর:
had not
উত্তর
সঠিক উত্তর:
had not
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - had not.
- Complete sentence: We asked him why he had not telephoned earlier.

• প্রশ্নে উল্লেখিত বাক্যটি past perfect tense এ আছে।
• past perfect tense এর structure: 
- Subject + had + verb এর past participle + Extension.
২৯.
Choose the correct preposition to complete the sentence: 'He should be ashamed _____ his misconduct.'
  1. of
  2. to
  3. at
  4. for
সঠিক উত্তর:
of
উত্তর
সঠিক উত্তর:
of
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - of.
- Complete Sentence: He should be ashamed of his misconduct.

• Ashamed (of/that to do something) লজ্জিত।
- অর্থাৎ, কোন কিছু নিয়ে লজ্জিত বোঝাতে ashamed এরপর of বসে।
৩০.
Pick the appropriate word and complete the sentence: "I have a passion _____ art and music.'
  1. about
  2. of
  3. in
  4. for
সঠিক উত্তর:
for
উত্তর
সঠিক উত্তর:
for
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - for.
- Complete sentence: I have a passion for art and music.

Passion for:
English Meaning: an extreme interest in or wish for doing something, such as a hobby, activity, etc
Bangla Meaning: বিশেষত প্রেম, ঘৃণা বা ক্রোধের তীব্র অনুভূতি; প্রবল অনুরাগ; উৎসাহ; ঘৃণা; ক্রোধ।

• সুতরাং, বুঝা যাচ্ছে, কোনো কিছুর প্রতি তীব্র অনুভূতি; প্রবল অনুরাগ বুঝালে pasion এরসাথে for ব্যবহৃত হয়।

Source: Accessible Dictionary by Bangla Academy and Cambridge Dictionary.
৩১.
"One who believes that all things and events in life are predetermined" can be expressed as -
  1. Egoist
  2. Puritan
  3. Tyrant
  4. Fatalist
সঠিক উত্তর:
Fatalist
উত্তর
সঠিক উত্তর:
Fatalist
ব্যাখ্যা
• Fatalist (noun):
English Meaning:
One who believes that all things and events in life are predetermined/
Someone who believes that people cannot change the way events will happen and that events, especially bad ones, cannot be avoided/ predetermined.
Bangla Meaning - নিয়তিবাদে বিশ্বাসী (ব্যক্তি)।

• অন্য অপশনগুলোর মধ্যে -
• Egoist
English Meaning: An egocentric or egotistic person.
Bangla Meaning: আত্মবাদী।

• Puritan
English Meaning: Someone who believes that it is important to work hard and control yourself, and that pleasure is wrong or unnecessary.
Bangla Meaning: নীতিবাগীশ।

• Tyrant
English Meaning: Government by a ruler or small group of people who have unlimited power over the people in their country or state and use it unfairly and cruelly.
Bangla Meaning: স্বৈরশাসক

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩২.
What is the best substitute for the sentence: "An inclination to do kind or charitable acts"
  1. Deference
  2. Besmirch
  3. Benevolence
  4. Honorary
সঠিক উত্তর:
Benevolence
উত্তর
সঠিক উত্তর:
Benevolence
ব্যাখ্যা
Benevolence
English meaning: the quality of being well meaning; kindness/ An inclination to do kind or charitable acts.
Bangla Meaning: হিতসাধনের ইচ্ছা বা সংকল্প।

• অন্য অপশনগুলোর মধ্যে -

• Deference
English meaning: Polite submission and respect.
Bangla Meaning: অন্যের ইচ্ছার কাছে নতিস্বীকার; অন্যের মতামত গ্রাহ্যকরণ; মান্যত্ব; বশবর্তিতা; সম্মান; শ্রদ্ধা।

• Besmirch
English meaning: Damage (someone's reputation).
Bangla Meaning: নোংরা করা; কলুষিত করা।

• Honorary
English meaning: Conferred as an honour, without the usual requirements or functions.
Bangla Meaning: (লিখিত সংক্ষিপ্তরূপ 'Hon') (পদ সম্বন্ধে) অবৈতনিক।

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৩.
The phrase 'Capital punishment' means -
  1. imprisonment
  2. death penalty
  3. freedom
  4. misery
সঠিক উত্তর:
death penalty
উত্তর
সঠিক উত্তর:
death penalty
ব্যাখ্যা
• Capital punishment
English Meaning: punishment by death, as ordered by a legal system/ death penalty.
Bangla Meaning: মৃত্যুদণ্ডে দণ্ডিত করা

Ex. Sentence: The killer received capital punishment.
Bangla Meaning: খুনিটি মৃত্যুদণ্ড পেলো।

Source: Live MCQ Lecture.
৩৪.
The phrase 'Now and then' is-
  1. noun
  2. adjective
  3. preposition
  4. adverb
সঠিক উত্তর:
adverb
উত্তর
সঠিক উত্তর:
adverb
ব্যাখ্যা
• Now and then
English Meaning: If you say that something happens now and then or every now and again, you mean that it happens sometimes but not very often or regularly.
Bangla Meaning: মাঝে মধ্যে; কখনো সখনো; সময়ে সময়ে; কখনো কখনো।
Example sentence: My father has a collection of magazines to which I return every now and then.

• The phrase 'Now and then' is - adverb.
- এর দ্বারা কোন কিছু কতবার বা কতো সময় পরপর হয় এমন অর্থ নির্দেশ করছে।

Adverb of frequency:
- যে Adverb কোন কিছু কতবার বা কতো সময় পরপর হয় তা বোঝায় তাকে Adverb of frequency বলে।
- Some Adverb of frequency: always, usually, often, sometimes, rarely, never etc.
৩৫.
Which of the following words is a verb?
  1. interest
  2. intellect
  3. interim
  4. intention
সঠিক উত্তর:
interest
উত্তর
সঠিক উত্তর:
interest
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে -
ক) Interest (noun)
English meaning: The feeling of wanting to know or learn about something or someone
Bangla Meaning: আগ্রহ; আকর্ষণ; আসক্তি; অনুরাগ; স্পৃহা; আমোদ

• Interest (verb)
English meaning: The feeling of wanting to know or learn about something or someone
Bangla Meaning: অনুরক্ত/আসক্ত/আগ্রহান্বিত/কৌতূহলী/আকৃষ্ট করা

খ) Intellect (noun)
English meaning: The faculty of reasoning and understanding objectively, especially with regard to abstract matters.
Bangla Meaning: (অনুভূতি ও সহজপ্রবৃত্তির সঙ্গে বৈপরীত্যক্রমে) বোধশক্তি ও বিচারবুদ্ধি; ধী; ধীশক্তি; মেধা

গ) Interim (noun)
English meaning: The intervening time.
Bangla Meaning: ইতোমধ্যে; অন্তবর্তীকালে।

ঘ) Intention (noun)
English meaning: অভিপ্রায়; অভিসন্ধি; উদ্দেশ্য; সংকল্প
Bangla Meaning: A thing intended; an aim or plan.

• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - interest শব্দটি verb এবং noun উওভয় হিসেবে ব্যবহৃত হয়।
- কিন্তু বাকি শব্দগুলো কেবলমাত্র noun.

Source:
1. Oxford Learner's Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
৩৬.
Pick the appropriate word and complete the sentence: One of my friends _____ coming today.
  1. are
  2. is
  3. will
  4. was
সঠিক উত্তর:
is
উত্তর
সঠিক উত্তর:
is
ব্যাখ্যা
• One of এর ব্যবহার:
- One of এর পরে noun plural হয় ও verb singular হয়।
- Structure: one of + plural noun + singular verb.

• তাই নিয়মানুযায়ী শূন্যস্থানে সঠিক উত্তর হবে- is.
- Complete sentence: One of my friends is coming today.
- এখানে will হবে না, কারণ বাক্যটিতে tonight থাকায় বুঝা যাচ্ছে যে, verb টি present tense এ হবে।
৩৭.
Choose the correct sentence.
  1. He is junior than me.
  2. He is junior from me.
  3. He is junior to me.
  4. He is junior then me.
সঠিক উত্তর:
He is junior to me.
উত্তর
সঠিক উত্তর:
He is junior to me.
ব্যাখ্যা
• সঠিক উত্তর হবে - He is junior to me.

• Junior to (noun) (adjective) (অপেক্ষাকৃত) বয়ঃকনিষ্ঠ; অধস্তন; নিম্নপদস্থ।
- সাধারণত Comparative degree এর পরে than বসলেও senior, junior, inferior, superior, prior, ulterior, posterior ইত্যাদি Latin Compative গুলোর পরে to বসে (than নয়)।

Example:
- He is junior to me by three years.
- I object to being told what to do by someone junior to me.
৩৮.
Find the correct option to complete the sentence: She did not know the answer, and _____ ?
  1. I did not neither.
  2. I did neither.
  3. Neither did I.
  4. Neither I did.
সঠিক উত্তর:
Neither did I.
উত্তর
সঠিক উত্তর:
Neither did I.
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - Neither did I.
- Complete sentence: She did not know the answer, and Neither did I.

• Neither - used to show that a negative statement is also true about another person or thing
- নেতিবাচক বক্তব্যের উত্তরে সাধারণত inversion হয়। অর্থাৎ 'neither do I বা nor do I' হয়।
- তবে inversion না হলে ২য় বক্তার বক্তব্য negative + either গঠনে হয়ে থাকে।

• Emphasize করার জন্য Adverb কে তার নিজের place থেকে সরিয়ে এনে বাক্যের শুরুতে ব্যবহার করার নাম হল Inversion।
- এটি সাধারণত Negative meaning বা expression কে emphasize করার জন্য বাক্যে ব্যবহার করা হয়।
- এই Negative Expression গুলো আসলে Adverb.

• Some negative Expressions:
• No, neither, Not, Nor, not until, At no time, Never, no sooner, None, not once, By no means.
• Near negative expressions:
•  Hardly, Barely, Scarcely, Seldom, almost never, little, hardly ever.
• নিয়ম: Negative + auxiliary + sub + verb + obj.

Example:
- ‘I don’t have any money.’ ‘Neither do I.’
- Tom didn’t believe a word she said, and neither did the police.
- ‘I don’t like horror movies.’ ‘Me neither.’

Source: Longman dictionary of contemporary English
৩৯.
Correct the underlined parts of the following sentence.
"It is always better to make people realize the importance of discipline than to impose them on it".
  1. impose it with them.
  2. impose them with it.
  3. imposing them on it.
  4. impose it on them.
সঠিক উত্তর:
impose it on them.
উত্তর
সঠিক উত্তর:
impose it on them.
ব্যাখ্যা
• আন্ডারলাইনকৃত অংশের সঠিক replacement টি হবে - impose it on them.
- এখানে, pronoun এর ভুল প্রয়োগ ঘটেছে।
- 'them' refers to people, and 'it' refers to discipline.
- তাই, decipline আরোপ বা চাপানো অর্থে impose এরপর it এবং কাদের উপরে অর্থাৎ people এর উপরে অর্থে এখানে them হবে।

• Complete sentence: It is always better to make people realize the importance of discipline than to impose it on them.

• Impose (Verb-transitive)
(১) impose on (কর, দায়িত্ব ইত্যাদি) আরোপ করা; চাপানো।
(২) impose on somebody চাপিয়ে দেওয়া:
৩) impose upon something সুযোগ নেওয়া: impose upon somebody’s good nature.
৪০.
Which one is the correct idiom and phrase for 'Break the ice'?
  1. To do something with courage
  2. To win a prize
  3. To speak first after long silence
  4. To win some one heart
সঠিক উত্তর:
To speak first after long silence
উত্তর
সঠিক উত্তর:
To speak first after long silence
ব্যাখ্যা
• Break the ice
English Meaning: To do or say something to relieve tension or get the conversation going in a strained situation or when strangers meet.
Bangla Meaning: নীরবতা ভঙ্গ করা।

Ex. Sentence: At last Rita broke the ice.
Bangla Meaning: অবশেষে রিতা নীরবতা ভঙ্গ করলো।

• তাই, অর্থ অনুযায়ী সঠিক উত্তর: To speak first after long silence.

Source: Live MCQ Lecture.
৪১.
Find the correctly spelt word.
  1. Sattellite
  2. Satellite
  3. Sattelite
  4. Satelite
সঠিক উত্তর:
Satellite
উত্তর
সঠিক উত্তর:
Satellite
ব্যাখ্যা
• শুদ্ধ বানান টি হচ্ছে - খ) Satellite.
• Satellite (noun)
English Meaning:
- An electronic device that is sent into space and moves around the earth or another planet.
- It is used for communicating by radio, television, etc. and for gathering information.
Bangla Meaning:
(১) উপগ্রহ; চন্দ্র; কৃত্রিম উপগ্রহ: communications satellite.
(২) (লাক্ষণিক, প্রায়ই (attributive(ly) অন্যের উপর নির্ভরশীল এবং অন্যের নেতৃত্বাধীন ব্যক্তি বা দেশ; তাঁবেদার।

Source: Bangla Academy Dictionary and Oxford Learner's Dictionary.
৪২.
Which one of the following spelling is correct?
  1. Greivance
  2. Griveance
  3. Grievance
  4. Grieveance
সঠিক উত্তর:
Grievance
উত্তর
সঠিক উত্তর:
Grievance
ব্যাখ্যা
• শুদ্ধ বানানটি হচ্ছে - গ) Grievance.

• Grievance (countable noun)
English meaning: Something that you think is unfair and that you complain or protest about, a feeling that you have been badly treated.
বাংলা অর্থ: দুঃখদুর্দশার কারণ, দুঃখদুর্দশা।

• Example Sentence:
- These interviews aim to deal with individual grievances.
- Parents were invited to air their grievances at the meeting.

Source: Oxford Learner's Dictionary and Accessible Dictionary.
৪৩.
Select the term that contrasts Equilibrium -
  1. Imbalance
  2. Unequal
  3. Chaos
  4. Disorde
সঠিক উত্তর:
Imbalance
উত্তর
সঠিক উত্তর:
Imbalance
ব্যাখ্যা
• Equilibrium
English Meaning: A state of balance, especially between different forces or influences
Bangla Meaning: ভারসাম্য।

• অন্য অপশনগুলোর মধ্যে - 
ক) Imbalance - ভারসাম্যহীনতা; বৈষম্য; অসামঞ্জস্য।
খ) Unequal - সর্বত্র সমান গুণবিশিষ্ট নয়; অসমান; অসমগুণান্বিত; পরিবর্তনশীল।
গ) Chaos - নৈরাজ্য; বিশৃঙ্খলা; বিভ্রান্তি।
ঘ) Disorde (Disorder হবার কথা, প্রশ্নে সম্ভবত Typing mistake হয়েছে) - বিশৃঙ্খলা; গোলমাল।

• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Imbalance শব্দটি Equilibrium এর বিপরীত অর্থ প্রকাশ করছে।
- অর্থাৎ, Imbalance contrasts Equilibrium.

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
৪৪.
The antonym for 'Mimic' is -
  1. Similar
  2. Real
  3. Replica
  4. Exact
সঠিক উত্তর:
Real
উত্তর
সঠিক উত্তর:
Real
ব্যাখ্যা
• Mimic
English Meaning: To copy the way somebody speaks, moves, behaves, etc., especially in order to make other people laugh
Bangla Meaning: অনুকৃত বা ভান করা; নকল; কপট।

• অপশনগুলোর মধ্যে - 
ক) Similar - মতো; সদৃশ; অনুরূপ; একই ধরনের; সমধর্মী; সমতুল্য।
খ) Real - বাস্তব; প্রকৃত; খাঁটি; আসল; অকৃত্রিম; নির্ভেজাল; সত্যিকার।
গ) Replica - রেপ্লিকা; হুবহু নকল।
ঘ) Exact - যথার্থ; যথাযথ; নির্ভুল।

• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Real শব্দটি Mimic এর বিপরীত অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
৪৫.
Which one of the following is the nearest in meaning of the word DORMANT?
  1. Inactive
  2. Craven
  3. Suspicious
  4. Brittle
সঠিক উত্তর:
Inactive
উত্তর
সঠিক উত্তর:
Inactive
ব্যাখ্যা
• Dormant
English Meaning: Not active or growing now but able to become active or to grow in the future
Bangla Meaning: সুপ্ত; নিদ্রিত; ঘুমন্ত; এখনো অবচেতন; নিষ্ক্রিয়

• অপশনে উল্লিখিত শব্দগুলোর অর্থ - 
ক) Inactive - অক্রিয়; নিষ্ক্রিয়; নিশ্চেষ্ট; নিরুদ্যম; নিষ্কর্মা; অকর্মা।
খ) Craven - কাপুরুষ; ভীর।
গ) Suspicious - সন্দেহজনক; সন্দেহভাজন; সন্দিগ্ধ; সন্দেহান্বিত; সন্দিগ্ধচিত্ত।
ঘ) Brittle - ভঙ্গুর; শক্ত অথচ সহজে ভাঙা যায় এমন।

• সুতরাং, বুঝা যাচ্ছে, উল্লিখিত অপশনগুলোর মধ্যে - Inactive শব্দটি Dormant এর অর্থ প্রকাশ করছে।

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford Learner's Dictionary.
৪৬.
Which of the following is the analogy of WINGS: AEROPLANE?
  1. Flowers: Atmosphere
  2. Wind: Direction
  3. Wheels: Bicycle
  4. Book: Reader
সঠিক উত্তর:
Wheels: Bicycle
উত্তর
সঠিক উত্তর:
Wheels: Bicycle
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দজোড়ার অর্থ -
WINGS - ডানা; পাখা।
AEROPLANE - বিমান; উড়োজাহাজ; বিমানপোত।

• অপশনে উল্লিখিত শব্দজোড়ার অর্থ -
ক)
Flowers - ফুল; কুসুম; পুষ্প; প্রসূন।
Atmosphere - বায়ুমণ্ডল; আবহমণ্ডল।

খ)
Wind - বাতাস; হাওয়া।
Direction - গতিপথ; চলার দিক।

গ)
Wheels - চক্র; চাকা।
Bicycle - সাইকেল; দুই চাকাঅলা গাড়ি যা প্যাডেলচালিত।

ঘ)
Book - বই; পুস্তক; খাতা।
Reader - পাঠক; পাঠানুরাগী।

• শব্দগুলোর অর্থ বিবেচনায় বুঝা যাচ্ছে যে, সঠিক Analogy টি হচ্ছে - Wheels: Bicycle.
• WINGS বিমানের একটি গুরুত্বপূর্ণ অংশবিশেষ যা বিমানকে উড়তে সাহায্য করে।
- "Wheels" এবং "Bicycle" এর মধ্যেই একই ধরনের সম্পর্ক লক্ষ্য করা যায়।
- Wheels হল বাইসাইকেলের একটি গুরুত্বপূর্ণ অংশ যা বাইসাইকেলকে চলতে সাহায্য করে।

Source: Accessible Dictionary by Bangla Academy.
৪৭.
Which of the following is the analogy of CAUSE: EFFECT?
  1. Sun: Moon
  2. Fire: Burn
  3. Rain: Umbrella
  4. Cloud: Sky
সঠিক উত্তর:
Fire: Burn
উত্তর
সঠিক উত্তর:
Fire: Burn
ব্যাখ্যা
• প্রশ্নে উল্লিখিত শব্দজোড়ার অর্থ -
CAUSE - কারণ; হেতু; কোনো কিছুর উৎপাদক বা উৎস।
EFFECT - ফলাফল; পরিণতি; প্রভাব।
- অর্থাৎ, কোনো কিছুর কারণ হিসেবে আমরা ফলাফল পাই।
- অপশনে এমপ্ন একটি শব্দজোড়া রয়েছে যারা একে অপরের কারোন এবভং ফলাফল নির্দেশ করছে।

• অপশনে উল্লিখিত শব্দজোড়ার অর্থ -
ক)
Sun - সূর্য; রবি।
Moon - চাঁদ; চন্দ্র।
খ)
Fire - অগ্নি; আগুন; জ্বলন্ত অবস্থা।
Burn - পোড়ানো।

গ)
Rain - বৃষ্টি; বর্ষণ; বৃষ্টির মতো পতন।
Umbrella - ছাতা; ছত্র; আতপত্র।

ঘ)
Cloud - মেঘ।
Sky - আকাশ; গগন; আসমান

• শব্দগুলোর অর্থ বিবেচনায় ব্যঝা যাচ্ছে, 
- The analogy of CAUSE: EFFECT is best represented by option:
খ) Fire: Burn
• In this analogy, "fire" is the cause, and "burn" is the effect.
- Just as fire causes burning, the relationship between cause and effect is similar to the relationship between fire and burn.

Source: Accessible Dictionary by Bangla Academy and Oxford learner's Dictionary.
৪৮.
Which underlined part of the sentence is incorrect: He is not the kind of a person who accepts such treatment passively.
  1. kind of a person
  2. accepts
  3. such
  4. passively
সঠিক উত্তর:
kind of a person
উত্তর
সঠিক উত্তর:
kind of a person
ব্যাখ্যা
• আন্ডারলাইনকৃত অংশগুলোর মধ্যে  ক) "kind of a person - এই অংশে ভুল রয়েছে।
- The correct way to phrase it would be- Kind of person.
- The word "of" is unnecessary when used with "kind of" in this context.
- অর্থাৎ, kind of এরপর সরাসরি Noun আসে, কোনো article বসে না।

Correct sentence: He is not the kind of person who accepts such treatment passively.
৪৯.
Find the underlined part that is incorrect: We can't hardly believe that the situation is so serious as to justify such precaution.
  1. can't hardly
  2. serious as
  3. justify
  4. precaution
সঠিক উত্তর:
can't hardly
উত্তর
সঠিক উত্তর:
can't hardly
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যে ভুল অংশটুকু হচ্ছে - can't hardly.
-  Hardly কদাচিৎ/ না বললেই চলে।
-  hardly নিজেই Negative অর্থ প্রকাশ করায়, এর সাথে কোন নাবোধক শব্দ বসে না।
- এরা সবসময় main verb এর আগে বসে।

• উল্লেখ্য যে, উক্ত বাক্যের precaution অংশটুকুও ভুল।
- সাধারণত Such + a/an + singular noun অথবা Such + plural noun হয়।

• সুতরাং, এই হিসেবে, প্রশ্নে দ্বৈত উত্তর রয়েছে।
- কিন্তু such এর এরপর precaution কে টাইপিং মিসটেক ধরে অধিক গ্রহণযোগ্য উত্তর হিসেবে ক) can't hardly রাখা হয়েছে।

• Complete sentence:  We can hardly believe that the situation is so serious as to justify such precautions.
৫০.
Which underlined part of the sentence is incorrect: I will always remember you standing by me and offering me encouragement.
  1. will
  2. always
  3. you
  4. standing by
সঠিক উত্তর:
you
উত্তর
সঠিক উত্তর:
you
ব্যাখ্যা
• উল্লিখিত বাক্যের ভুল অংশটুকু হচ্ছে You.
- এখানে You এর স্থলে your বসলে বাক্যটি সঠিক হবে। 

• এই বাক্যে "standing" and "offering" are gerunds, functioning as nouns and the direct objects of the verb "remember."
- আর gerund এর পূর্বে possesive adjective বসে।
- সে অনুযায়ী yout বসলে বাক্যটি শুদ্ধ হবে।
- Correct sentenec:  I will always remember your standing by me and offering me encouragement.
৫১.
A school has only three classes having 20, 30 and 40 students respectively. The percentages of students passed are 30%, 50% and 60% respectively. The percentage of passed students in the entire school is -
  1. 35
  2. 40
  3. 45
  4. 50
সঠিক উত্তর:
50
উত্তর
সঠিক উত্তর:
50
ব্যাখ্যা
Question: A school has only three classes having 20, 30 and 40 students respectively. The percentages of students passed are 30%, 50% and 60% respectively. The percentage of passed students in the entire school is -

Solution:
১ম শ্রেণিতে পাস = 20 এর 30%
= 20 এর 30/100
= 6 জন

২য় শ্রেণিতে পাস = 30 এর 50%
= 30 এর 50/100
= 15 জন

৩য় শ্রেণিতে পাস = 40 এর 60%
= 40 এর 60/100
= 24 জন

মোট পাস করে = (6 + 15 + 24)= 45 জন

এখন, মোট শিক্ষার্থী = (20 + 30 + 40) = 90 জন

:: শতকরা পাস করে = {(45/90) × 100}%
=50%
৫২.
A plane traveling at 600 miles per hour is heading for Chittagong airport. At 3.58 pm it was 30 miles from the airport. At what time it will arrive at the airport?
  1. 4.01 pm
  2. 4.02 pm
  3. 4.18 pm
  4. 4.20 pm
সঠিক উত্তর:
4.01 pm
উত্তর
সঠিক উত্তর:
4.01 pm
ব্যাখ্যা

Question: A plane traveling at 600 miles per hour is heading for Chittagong airport. At 3.58 pm it was 30 miles from the airport. At what time it will arrive at the airport?

Solution:
প্লেনটি ৬০০ মাইল অতিক্রম করে ৬০ মিনিটে
প্লেনটি ১ মাইল অতিক্রম করে ৬০/৬০০ মিনিটে
প্লেনটি ৩০ মাইল অতিক্রম করে (৬০ × ৩০)/৬০০ মিনিটে
= ৩ মিনিটে

প্লেনটি বিমানবন্দরে পৌঁছাতে ৩ মিনিট সময় নিবে।
যদি বিকাল ৩ : ৫৮ এ প্লেনটি ৩০ মাইল দূরে থাকে, তাহলে ৩ মিনিট যোগ করলে পৌঁছানোর সময় হবে:
৩ : ৫৮ বিকাল + ৩ মিনিট = ৪ : ০১ বিকাল

৫৩.
If a 240-metre-long metro rail passes a pole in 24 seconds, how long will it take to pass a 650-metre-long platform?
  1. 60 seconds
  2. 75 seconds
  3. 89 seconds
  4. 130 seconds
সঠিক উত্তর:
89 seconds
উত্তর
সঠিক উত্তর:
89 seconds
ব্যাখ্যা
Question: If a 240-metre-long metro rail passes a pole in 24 seconds, how long will it take to pass a 650-metre-long platform?

Solution: 
সমাধান:
ট্রেনটির মোট দূরত্ব অতিক্রম করতে হবে = (240 + 650) মিটার = 890 মিটার 

ট্রেনটি 240 মিটার অতিক্রম করতে সময় নেয় = 24 সেকেন্ড 
ট্রেনটি 1 মিটার অতিক্রম করতে সময় নেয় = 24/240 সেকেন্ড 
ট্রেনটি 890 মিটার অতিক্রম করতে সময় নেয় = (24 × 890)/240 সেকেন্ড 
= 89 সেকেন্ড
৫৪.
The daily rate for a hotel room that sleeps 4 people is Tk. 390 for one person and X taka for each additional person. If 3 people take the room for one day and each pays Tk 210 for the room, then what is the value of X?
  1. 60
  2. 120
  3. 80
  4. 240
সঠিক উত্তর:
120
উত্তর
সঠিক উত্তর:
120
ব্যাখ্যা

Question: The daily rate for a hotel room that sleeps 4 people is Tk. 390 for one person and X taka for each additional person. If 3 people take the room for one day and each pays Tk 210 for the room, then what is the value of X?

Solution:
The daily rate for 1 person is Tk. 390
For each additional person daily rate  X taka
The total cost for 3 people is = 390 + 2X

If 3 people take the room for one day and each pays Tk 210 for the room
Total cost = 210 × 3 = Tk. 630 

According to the question
390 + 2X = 630 
⇒ 2X = 630 - 390 
⇒ 2X =240
∴ X = 120 

৫৫.
The value of a machine is Tk.6250. Its value decreases by 10% during the first year, 20% during the second year and 30% during the third year. What will be the value of the machine after 3 years?
  1. 2650
  2. 3050
  3. 3150
  4. 3750
সঠিক উত্তর:
3150
উত্তর
সঠিক উত্তর:
3150
ব্যাখ্যা
Question: The value of a machine is Tk.6250. Its value decreases by 10% during the first year, 20% during the second year and 30% during the third year. What will be the value of the machine after 3 years?

Solution: 
একটি মেশিনের মূল্য ৬২৫০ টাকা 

প্রথম বছরে এর মূল্য ১০% হ্রাস পায় 
প্রথম বছর পর এর মূল্য = ৬২৫০ - ৬২৫০ এর ১০% 
= ৬২৫০ - (৬২৫০ ×১/১০)
= ৬২৫০ - ৬২৫ টাকা 
= ৫৬২৫ টাকা 

দ্বিতীয় বছরে এর মূল্য ২০% হ্রাস পায় 
দ্বিতীয় বছর শেষে মূল্য = ৫৬২৫ - ৫৬২৫ এর ২০%
= ৫৬২৫ - ১১২৫ টাকা
= ৪৫০০ টাকা 

তৃতীয় বছরে, এর মূল্য ৩০% হ্রাস পায় 
∴ তৃতীয় বছর শেষে এর মূল্য = ৪৫০০ - ৪৫০০ এর ৩০%
= ৪৫০০ - ১৩৫০ টাকা 
= ৩১৫০ টাকা 
৫৬.
The average temperature for the first 4-days of a week is 40.2º C and that of the last 4-days is 41.3° C. If the average temperature for the whole week is 40.6° C, then temperature on the fourth day is-
  1. 38.5° C
  2. 41.8° C
  3. 41.3° C
  4. 40.8° C
সঠিক উত্তর:
41.8° C
উত্তর
সঠিক উত্তর:
41.8° C
ব্যাখ্যা
Question: The average temperature for the first 4-days of a week is 40.2º C and that of the last 4-days is 41.3° C. If the average temperature for the whole week is 40.6° C, then temperature on the fourth day is-

Solution: 
দেওয়া আছে,
সপ্তাহের গড় তাপমাত্রা = 40.6° সেলসিয়াস
∴ সপ্তাহের মোট তাপমাত্রা = (40.6 × 7)° সেলসিয়াস 
= 284.2° সেলসিয়াস।

আবার, 
প্রথম 4 দিনের গড় তাপমাত্রা = 40.2º সেলসিয়াস 
∴ প্রথম 4 দিনের মোট তাপমাত্রা = (40.2 × 4)° সেলসিয়াস
= 160.8° সেলসিয়াস।

শেষ 4 দিনের গড় তাপমাত্রা = 41.3° সেলসিয়াস
∴ শেষ 4 দিনের মোট তাপমাত্রা = (41.3 × 4)° সেলসিয়াস 
= 165.2° সেলসিয়াস।

∴8 দিনের মোট তাপমাত্রা = 160.8° + 165.2° = 326° সেলসিয়াস 

চতুর্থ দিনের তাপমাত্রা = (326° - 284.2°) = 41.8° সেলসিয়াস
৫৭.
If the radius of a circle is increased by 100%, by what % is the area of the circle increased?
  1. 100%
  2. 200%
  3. 300%
  4. 400%
সঠিক উত্তর:
300%
উত্তর
সঠিক উত্তর:
300%
ব্যাখ্যা
Question: If the radius of a circle is increased by 100%, by what % is the area of the circle increased?

Solution:
ধরি, 
বৃত্তের ব্যাসার্ধ, r = 10 
∴ বৃত্তের ক্ষেত্রফল = πr2
= π (10)2 
= 100π 

আবার, 
বৃত্তের ব্যাসার্ধ 100% বৃদ্ধিতে, 
বৃত্তের নতুন ব্যাসার্ধ = 10 + 10 এর 100%
= 10 + 10 এর 100/100
= 20
∴ বৃত্তের নতুন ক্ষেত্রফল = πr2
= π (20)
= 400π

∴ ক্ষেত্রফল বৃদ্ধি পায় = 400π  - 100π 
= 300π 

100π থেকে ক্ষেত্রফল বৃদ্ধি পায় = 300π
1 থেকে ক্ষেত্রফল বৃদ্ধি পায় = 300π/100π
∴ 100 থেকে ক্ষেত্রফল বৃদ্ধি পায় = (300π × 100)/100π
= 300%

∴ বৃত্তের ক্ষেত্রফল শতকরা 100% বৃদ্ধি পায়
৫৮.
What would be the measure of the perimeter of a square whose area is equal to 256 square cm?
  1. 16 cm
  2. 36 cm
  3. 64 cm
  4. 128 cm
সঠিক উত্তর:
64 cm
উত্তর
সঠিক উত্তর:
64 cm
ব্যাখ্যা

Question: What would be the measure of the perimeter of a square whose area is equal to 256 square cm?

Solution:
দেওয়া আছে
বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = 256 
বর্গের এক বাহুর দৈর্ঘ্য = a

প্রশ্নমতে
a2 = 256
a2 = (16)2
a = 16

বর্গক্ষেত্রের পরিসীমা = 4a
= 4 × 16 
= 64 

৫৯.
If a, b, and c are the lengths of the three sides of a triangle, then which of the following is true?
  1. a + b < c
  2. a - b < c
  3. a + b = c
  4. a + b ≥ c
সঠিক উত্তর:
a - b < c
উত্তর
সঠিক উত্তর:
a - b < c
ব্যাখ্যা
Question: If a, b, and c are the lengths of the three sides of a triangle, then which of the following is true?

Solution:
ত্রিভুজ হওয়ার শর্ত:
• ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। 
• যেকোনো দুই বাহুর অন্তর তার তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর।  

দেওয়া আছে
ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে a, b এবং c
সুতরাং, a - b < c অবশ্যই সঠিক।
৬০.
The area of a rectangle R with width 4 feet is equal to the area of a square S, which has a perimeter of 24 feet. The perimeter of the rectangle R is -
  1. 9 ft
  2. 16 ft
  3. 24 ft
  4. 26 ft
সঠিক উত্তর:
26 ft
উত্তর
সঠিক উত্তর:
26 ft
ব্যাখ্যা
Question: The area of a rectangle R with width 4 feet is equal to the area of a square S, which has a perimeter of 24 feet. The perimeter of the rectangle R is -

Solution:
ধরি,
চতুর্ভুজ, R এর দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে l, b.
বর্গের এক বাহু = a

প্রশ্নমতে,
4a = 24
a = 6

∴ চতুর্ভুজের ক্ষেত্রফল = বর্গের ক্ষেত্রফল
l × b = a2
l = a2/b
= 36/4
= 9

∴ চতুর্ভুজের পরিসীমা = 2(l + b)
= 2(9 + 4)
= 26 feet
৬১.
If x = a + (1/a) and y = a - (1/a) then x4 + y4 - 2x2y2 = ?
  1. 4
  2. 8
  3. 16
  4. None of these
সঠিক উত্তর:
16
উত্তর
সঠিক উত্তর:
16
ব্যাখ্যা
Question: If x = a + (1/a) and y = a - (1/a) then x4 + y4 - 2x2y2 = ?

Solution:
দেওয়া আছে
x = a + 1/a
y = a - 1/a

x + y = a + (1/a) + a - (1/a) = 2a
x - y = a + (1/a) - a + (1/a) = 2/a

এখন
x4 + y4 - 2x2y2 = (x2)2 + (y2)2 - 2.x2.y2
= (x2 - y2)2
= {(x + y)(x - y)}2
= {(2a)(2/a)}2
= 42
= 16
৬২.
The difference between two numbers is 5 and the difference between their square is 65. What is the smaller number?
  1. 4
  2. 5
  3. 11
  4. 13
সঠিক উত্তর:
4
উত্তর
সঠিক উত্তর:
4
ব্যাখ্যা

Question: The difference between two numbers is 5 and the difference between their square is 65. What is the smaller number?

Solution:
Let the numbers be x and y
Then,
x - y = 5.........(i) 
x2 - y2 = 65
Or (x + y)(x - y) = 105
5(x + y) = 65
x + y = 13 ....... (ii)

by adding (i) and (ii) we get,
2x = 5 + 13
2x = 18
x = 9 

From (ii)  we get
x + y = 13
9 + y = 13
y = 13 - 9
y = 4

Hence, the smaller number is 4

৬৩.
Six years ago, Hena was 1/4th of the age she will be after 12 years from now. How old is she now?
  1. 6 years
  2. 8 years
  3. 12 years
  4. 24 years
সঠিক উত্তর:
12 years
উত্তর
সঠিক উত্তর:
12 years
ব্যাখ্যা

Question: Six years ago, Hena was 1/4th of the age she will be after 12 years from now. How old is she now?

Solution:
ধরি
হেনার বর্তমান বয়স = x বছর
6 বছর পূর্বে হেনার বয়স ছিলো = x - 6 বছর
12 বছর পর হেনার বয়স হবে = x + 12 বছর

প্রশ্নমতে
x - 6 = (1/4)(x + 12)
বা, 4x - 24 =  x + 12 
বা, 4x - x = 24 + 12
বা, 3x = 36
∴ x = 12
হেনার বর্তমান বয়স = 12 বছর

৬৪.
In a class of 60, 32 studied English, 28 studied Bengali and 6 did not study either. How many of the students studied both?
  1. 6
  2. 4
  3. 12
  4. 16
সঠিক উত্তর:
6
উত্তর
সঠিক উত্তর:
6
ব্যাখ্যা

Question: In a class of 60, 32 studied English, 28 studied Bengali and 6 did not study either. How many of the students studied both?

Solution:
মোট শিক্ষার্থীর সংখ্যা: 60
ইংরেজিতে পড়ে এমন শিক্ষার্থীর সংখ্যা n(E) = 32
বাংলায় পড়ে এমন শিক্ষার্থীর সংখ্যা n(B) = 28
কোনটিই পড়ে না এমন শিক্ষার্থীর সংখ্যা = 6

অন্তত একটি বিষয় পড়ে এমন শিক্ষার্থীর সংখ্যা = 60 - 6
= 54

উভয় বিষয়ে পড়ে = ইংরেজিতে পড়ে + বাংলায় পড়ে - অন্তত একটি বিষয় পড়ে
= 32 + 28 - 54
= 6  

৬৫.
If Masud can do a job in P days, while Minhaz can do the same job in Q days separately, how long will it take to finish the job if they work together?
  1. (P + Q)/PQ days
  2. PQ/(P + Q) days
  3. (P + Q) days
  4. (1/P) + (1/Q) days
সঠিক উত্তর:
PQ/(P + Q) days
উত্তর
সঠিক উত্তর:
PQ/(P + Q) days
ব্যাখ্যা
Question: If Masud can do a job in P days, while Minhaz can do the same job in Q days separately, how long will it take to finish the job if they work together?

Solution:
মাসুদ P দিনে করতে পারে কাজটির 1 অংশ
মাসুদ 1 দিনে করতে পারে কাজটির 1/P অংশ

মিনহাজ Q দিনে করতে পারে কাজটির 1 অংশ
মিনহাজ 1 দিনে করতে পারে কাজটির 1/Q অংশ

মাসুদ ও মিনহাজ 1 দিনে করতে পারে কাজটির (1/p) + (1/Q) অংশ
= (Q + P)/PQ অংশ

মাসুদ ও মিনহাজ (Q + P)/PQ অংশ কাজ করতে পারে 1 দিনে
মাসুদ ও মিনহাজ 1 অংশ কাজ করতে পারে PQ/(P + Q )দিনে
৬৬.
A motorcyclist completes a certain journey in 5 hours. He covers one-third distance at 60 km/hour and the rest 80 km/hour. The length of the journey is-
  1. 240 km
  2. 270 km
  3. 300 km
  4. 360 km
সঠিক উত্তর:
360 km
উত্তর
সঠিক উত্তর:
360 km
ব্যাখ্যা
Question: A motorcyclist completes a certain journey in 5 hours. He covers one-third distance at 60 km/hour and the rest 80 km/hour. The length of the journey is-

Solution:
Let the length of the journey be x km.

Now
{(x/3)/60} + {(2x/3)/80} = 5
(x/180) + (x/120) = 5
(2x + 3x)/360 = 5
5x/360 = 5
x/360 = 1
x = 360 
৬৭.
In a T-20 cricket match, the number of boundaries scored was twice the number of over boundaries by a team. The team took 22 single runs, no two or three runs and could not score from 38 deliveries. How many runs did the team score?
  1. 124
  2. 144
  3. 150
  4. 302
সঠিক উত্তর:
302
উত্তর
সঠিক উত্তর:
302
ব্যাখ্যা
Question: In a T-20 cricket match, the number of boundaries scored was twice the number of over boundaries by a team. The team took 22 single runs, no two or three runs and could not score from 38 deliveries. How many runs did the team score?

Solution:
T-20 cricket match এ 
Total Ball = 120 
boundaries and over boundaries = 120 - (22 + 38)
= 60 

Again
boundaries = 2(over boundaries)

2(over boundaries) + over boundaries = 60
3(over boundaries) = 60
over boundaries = 60/3 = 20

boundaries = 60 - 20 = 40 

The team score = 1 × 22 + 40 × 4 + 20 ×  6
= 22 + 160 + 120 
= 302
৬৮.
How many ways the letters of the word 'BANKS' can be arranged?
  1. 24
  2. 120
  3. 90
  4. 30
সঠিক উত্তর:
120
উত্তর
সঠিক উত্তর:
120
ব্যাখ্যা
Question: How many ways the letters of the word 'BANKS' can be arranged?

Solution:
the given words contain 5 diffrerent letters.

∴ they can be arranged in = 5! ways
= 120 ways
৬৯.
The average of five consecutive integers is X. If the next two numbers are added, how shall the average vary?
  1. It shall increase by 1
  2. It shall increase by 1.4
  3. It shall increase by 2
  4. It shall remain the same
সঠিক উত্তর:
It shall increase by 1
উত্তর
সঠিক উত্তর:
It shall increase by 1
ব্যাখ্যা
Question: The average of five consecutive integers is X. If the next two numbers are added, how shall the average vary?

Solution:
Let the five consecutive numbers be 5, 6, 7, 8, and 9 respectively.

So, the average is = (5 + 6 + 7 + 8 + 9)/5 = 35/5 = 7
Suppose, the average is, x = 7

If the next two numbers are added, then average is = (5 + 6 + 7 + 8 + 9 + 10 + 11)/7 = 56/7 = 8
So, the new average is, x = 7 + 1

So, the average increased by 1
৭০.
A clock seen through a mirror, shows quarter past three. What is the correct time shown by the clock?
  1. 3 : 15
  2. 7 : 15
  3. 8 : 45
  4. 9 : 45
সঠিক উত্তর:
8 : 45
উত্তর
সঠিক উত্তর:
8 : 45
ব্যাখ্যা
Question: A clock seen through a mirror, shows quarter past three. What is the correct time shown by the clock?

Solution: 
প্রকৃত সময় = 11 : 60 - আয়নার দেখা সময়
= 11 : 60 - 3 : 15
 =  8 : 45
৭১.
When did Pakistan officially recognize Bangladesh?
  1. December 16, 1971
  2. December 16, 1972
  3. February 22, 1974
  4. February 22, 1975
সঠিক উত্তর:
February 22, 1974
উত্তর
সঠিক উত্তর:
February 22, 1974
ব্যাখ্যা
• বাংলাদেশকে পাকিস্তানের স্বীকৃতি:
- ১৯৭৪ সালের ২২শে ফেব্রুয়ারি পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং একই বছর বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ পায়।
- ১৯৭১ সালের ৬ই ডিসেম্বর ভুটান ও ভারতের স্বীকৃতির মধ্য দিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের সূচনা হয়েছিল।
- নানা বাধা-বিপত্তির পরও দেখা যায় স্বাধীন হবার মাত্র চার বছরেরও কম সময়ে বাংলাদেশ জাতিসংঘের সদস্য রাষ্ট্র হয়েছিল আর শতাধিক দেশের স্বীকৃতি আদায় করতে সক্ষম হয়েছিল।
- ১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাজ্যসহ সুইডেন, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া নেদাল্যান্ডস এবং জাপান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এছাড়া যুক্তরাষ্ট্র এপ্রিল মাসে বাংলাদেশকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয
- বিজয়ের পর পরই ১৯৭২ জানুয়ারি মাসেই পূর্ব জার্মানি, বুলগেরিয়া, পোল্যান্ড, মিয়ানমার, নেপাল, সোভিয়েত ইউনিয়ন স্বীকৃতি দেয়।

উৎস: বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট এবং বাংলাপিডিয়া।
৭২.
Which is the first central bank in the world?
  1. Bank of England
  2. Sveriges Riksbank
  3. The Federal Reserve System
  4. Bank of France
সঠিক উত্তর:
Sveriges Riksbank
উত্তর
সঠিক উত্তর:
Sveriges Riksbank
ব্যাখ্যা
বিশ্বের কেন্দ্রীয় ব্যাংক:
- বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংক সুইডেনের Sveriges Riksbank.
- এটি ১৬৬৮ খ্রিষ্টাব্দে স্থাপিত হয়।
- ১৮৬৭ সালে Sveriges Riksbank নাম লাভ করে।
- রিক্সব্যাঙ্ক বিশ্বের প্রাচীনতম কেন্দ্রীয় ব্যাংক।

অন্যদিকে,
- ১৬৯৪ সালের ২৭ জুলাই স্থাপিত হয় ‘ব্যাংক অব ইংল্যান্ড’।
- এটি বিশ্বের দ্বিতীয় কেন্দ্রীয় ব্যাংক।
- ‘ব্যাংক অব ইংল্যান্ড’কে কেন্দ্রীয় ব্যাংকের জননী নামেও অভিহিত করা হয়।

উৎস: www.britannica.com & riksbank.se/en-gb.[link]
৭৩.
Which planet is the hottest in the solar system?
  1. Venus
  2. Mercury
  3. Saturn
  4. Neptune
সঠিক উত্তর:
Venus
উত্তর
সঠিক উত্তর:
Venus
ব্যাখ্যা
সৌরজগতের তাপমাত্রা:
- প্রতিটি গ্রহের গড় তাপমাত্রা একটি গ্রহ সূর্য থেকে যত দূরে থাকে গ্রহের পৃষ্ঠের তাপমাত্রা ততই শীতল হতে থাকে।
- শুক্রকে সৌরজগতের সব চেয়ে উজ্জ্বল ও উষ্ণতম গ্রহ বলা হয়।
- এটি সূর্যের চারদিকে ঘুরে আসতে শুক্রের সময় লাগে ২২৫ দিন।
- সূর্য থেকে এর গড় দূরত্ব প্রায় ১০.৮ কোটি কিলোমিটার।পৃথিবীর নিকটতম গ্রহ শুক্র।
- শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই।

এছাড়াও,
- আমাদের সৌরজগতের গ্রহগুলির গড় তাপমাত্রা হল:
• বুধ: ১৬৭° সেলসিয়াস।
• শুক্র: ৪৬৪° সেলসিয়াস।
• পৃথিবী: ১৫° সেলসিয়াস।
• মঙ্গল: -৬৫° সেলসিয়াস।
• বৃহস্পতি: -১১০° সেলসিয়াস।
• শনি: -১৪০° সেলসিয়াস।
• ইউরেনাস: -১৯৫° সেলসিয়াস।
• নেপচুন: -২০০° সেলসিয়াস।

উৎস: NASA ওয়েবসাইট এবং ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। [লিঙ্ক]
৭৪.
What is the name of a shape with nine sides?
  1. Heptagon
  2. Nonagon
  3. Octagon
  4. None of the Above
সঠিক উত্তর:
Nonagon
উত্তর
সঠিক উত্তর:
Nonagon
ব্যাখ্যা
নোনাগন:
- নোনাগন হল একটি বহুভুজ যার ৯টি বাহু, ৯টি অভ্যন্তরীণ কোণ এবং ৯টি বাহ্যিক কোণ রয়েছে।
- একটি নোনাগনের ২৭টি কর্ণ রয়েছে এবং একটি নোনাগনের অভ্যন্তরীণ কোণের সমষ্টি হল ১২৬০°।
- একটি নোনাগন আকৃতি পার্শ্ব এবং কোণের উপর নির্ভর করে নিয়মিত বা অনিয়মিত হতে পারে।

এছাড়াও,
- একটি হেপ্টাগন একটি বহুভুজ যার সাতটি বাহু রয়েছে।
- অষ্টভুজ হল একটি বহুভুজ যার ৮টি বাহু এবং ৮টি কোণ রয়েছে।
৭৫.
According to the history of the Ruppur Nuclear Power Station, Bangladesh first conceived of building a nuclear power plant in -
  1. 1961
  2. 1981
  3. 1996
  4. 2011
সঠিক উত্তর:
1961
উত্তর
সঠিক উত্তর:
1961
ব্যাখ্যা
• রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র:
- সর্ববৃহৎ একক প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র।
- ১৯৬১ সালে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রথম উদ্যোগ গ্রহণ করা হয়।
-
৩০ নভেম্বর ২০১৭ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ১ নং ইউনিটের প্রথম কংক্রিট ঢালাই মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেন।
- এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণে খরচ হচ্ছে প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২২ হাজার ৫২ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকা।
- রাশিয়া থেকে ঋণসহায়তা হিসেবে আসছে ৯১ হাজার ৪০ কোটি টাকা।
- পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশের তালিকায় ৩৩ তম সদস্য বাংলাদেশ। 
- রাশিয়ার ইউরেনিয়াম হস্তান্তরের মধ্য দিয়েই পারমাণবিক শক্তির যুগে প্রবেশ করল বাংলাদেশ।

সূত্র: প্রথম আলো এবং জাতীয় তথ্য বাতায়ন। [লিঙ্ক]
৭৬.
Begum Rokeya Day is observed in-
  1. 10 January
  2. 10 April
  3. 9 December
  4. 15 February
সঠিক উত্তর:
9 December
উত্তর
সঠিক উত্তর:
9 December
ব্যাখ্যা
রোকেয়া সাখাওয়াত হোসেন:
- নারী জাগরণের পথিকৃৎ বেগম রোকেয়ার জন্ম ৯ই ডিসেম্বর, ১৮৮০, পায়রাবন্দ গ্রাম, রংপুর।
- বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসে বেগম রোকেয়ার অবদান চিরঅম্লান।
- বেগম রোকেয়া প্রতিষ্ঠা করেন আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম বা মুসলিম মহিলা সমিতি।
- 'Sultana’s Dream' গ্রন্থটি রোকেয়া নিজেই বাংলায় অনুবাদ করেন সুলতানার স্বপ্ন নামে।
- এটি একটি প্রতীকী রচনা এবং এতে বর্ণিত Lady Land বা নারীস্থান মূলত রোকেয়ারই স্বপ্নকল্পনার প্রতীক।
- নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতি বছর ৯ ডিসেম্বর দিবসটি পালন করা হয়।

অন্যদিকে,
- ১০ জানুয়ারি:  বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস।
- ১৫ ফেব্রুয়ারী আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস।

উৎস: বাংলাপিডিয়া ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
৭৭.
Carrot is a good source of -
  1. Vitamin A
  2. Vitamin C
  3. Vitamin B
  4. Vitamin K
সঠিক উত্তর:
Vitamin A
উত্তর
সঠিক উত্তর:
Vitamin A
ব্যাখ্যা
• ভিটামিন এ (Vitamin A):
- ভিটামিন এ এর রাসায়নিক নাম রেটিনল।
- প্রাণিজ উৎস হতে প্রাপ্ত ভিটামিন এ রেটিনল এবং উদ্ভিজ্জ উৎস হতে প্রাপ্ত ভিটামিন এ ক্যারোটিনরূপে পাওয়া যায়।
- ভিটামিন এ বর্ণহীন, তাপে স্থিতিশীল, অম্ল ও ক্ষারে অবিকৃত থাকে।

• ভিটামিন এ এর উৎস:
প্রাণিজ উৎস:ডিমের কুসুম, মাছের তেল, যকৃত বা কলিজা দুধ, ডিম, ঘি, মাখন ইত্যাদি এর ভালো উৎস।

উদ্ভিজ্জ উৎস: উদ্ভিদে ভিটামিন এ ক্যারোটিন রূপে থাকে। যেমন- গাজর, মিষ্টি কুমড়া, লালশাক, মিষ্টি আলু, পাকা পেঁপে, আম, কাঁঠাল, ধনে পাতা ইত্যাদিতে উল্লেখযোগ্য পরিমাণে ক্যারোটিন থাকে।
- ভিটামিন ‘এ’ সবচেয়ে বেশি থাকে গাজরে।

উৎস: গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৭৮.
UN Environment Programme (UNEP) releases 'Road Map, to reduce plastic pollution by 80% by -
  1. 2025
  2. 2030
  3. 2040
  4. 2050
সঠিক উত্তর:
2040
উত্তর
সঠিক উত্তর:
2040
ব্যাখ্যা
• UNEP:
- UNEP পূর্ণরূপ United Nations Environment Programme.
- UNEP এর সদরদপ্তর কেনিয়ার রাজধানী নাইরোবি শহরে অবস্থিত।
- UNEP ১৯৭২ সালের ৫ জুন প্রতিষ্ঠিত হয়।
- UNEP প্রতিষ্ঠার তারিখ ৫ জুন প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়।
- UNEP মাঝে মাঝে ইউএন এনভায়রনমেন্ট বিকল্প নাম ব্যবহার করে।
- ইউএন এনভায়রনমেন্ট প্রোগ্রাম (ইউএনইপি) ২০৪০ সালের মধ্যে প্লাস্টিক দূষণ ৮০% কমাতে 'রোডম্যাপ' প্রস্তাব করেছে।

উৎস: UNEP ওয়েবসাইট।[লিঙ্ক]
৭৯.
"Manat' is the currency of which country?
  1. Ethiopia
  2. Benin
  3. Gambia
  4. Azerbaijan
সঠিক উত্তর:
Azerbaijan
উত্তর
সঠিক উত্তর:
Azerbaijan
ব্যাখ্যা
দেশ:
- রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম - Republic of Azerbaijan.
- রাজধানী - বাকু;
- মুদ্রার নাম - মানাত (Manat);
- রাষ্ট্রীয় ভাষা - আজারবাইজানি;
- সংসদের নাম - National Assembly/Milli Majlis;

অন্যদিকে,
- ইথিওপিয়ার মুদ্রার নাম বির, 
- গাম্বিয়ার মুদ্রার নাম ডালাসি, 
- বেনিনের মুদ্রার নাম - সিএফএ ফ্রাঙ্ক।

উৎস: ব্রিটানিকা এবং ওয়ার্ল্ড এটলাস।
৮০.
'East Timor' was a colony of -
  1. England
  2. Portugal
  3. Netherland
  4. Indonesia
সঠিক উত্তর:
Portugal
উত্তর
সঠিক উত্তর:
Portugal
ব্যাখ্যা
পূর্ব তিমুর ইতিহাস ও উপনিবেশ:
- দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র।
- দেশটির আয়তন - ১৪,৮৭৪ বর্গকিলোমিটার।
-  রাজধানী - দিলি।
- ১৮৬০ ও ১৮৯৩ সালে বিবাদমান উপনিবেশিক শক্তিগুলোর মধ্যে চুক্তির মাধ্যমে পূর্ব তিমুর শাসনের অধিকার লাভ করে পর্তুগীজরা। চুক্তি ১৯১৪ সালে কার্যকর হয়।

এছাড়াও,
- ১৯৭৫ সাল পর্যন্ত পূর্ব তিমুর পর্তুগালের উপনিবেশ ছিল।
- ১৯৭৫ সালে Revolutionary Front for an Independent East Timor গঠিত হয় এবং এর বেশিরভাগ অঞ্চল তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসে স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯৭৬ সালে ইন্দোনেশিয়া পূর্ব তিমুর আক্রমন করে দখল করে এবং এটি নিজেদের অঞ্চল বলে ঘোষণা করে।
- ১৯৯৯ সালের ৩০ আগস্ট পূর্ব তিমুরে স্বাধীনতার স্বপক্ষে গণভোট অনুষ্ঠিত হয় এবং জনসাধারণ স্বাধীনতার পক্ষে ভোট দেয়। পশ্চিম তিমুর ইন্দোনেশিয়ার সাথে থেকে যায়।
- তারপর থেকে ২০০২ সাল পর্যন্ত পূর্ব তিমুর জাতিসংঘের নিয়ন্ত্রণে ছিল। ২০০২ সালের এপ্রিলে Xanana Gusmão প্রেসিডেন্ট নির্বাচিত হয় এবং জাতিসংঘ তার কাছে ক্ষমতা হস্তান্তর করে এবং পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করে।

উৎস: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড এটলাস।
৮১.
Which of the following is the second highest rice producer in the world?
  1. China
  2. Russia
  3. India
  4. Bangladesh
সঠিক উত্তর:
India
উত্তর
সঠিক উত্তর:
India
ব্যাখ্যা
ধান উৎপাদনকারী দেশ:
- বিশ্বের সবচেয়ে বেশি ধান উৎপাদনকারী দেশ হলো চীন।
- দ্বিতীয় অবস্থানে আছে ভারত।
- তৃতীয় অবস্থানে আছে বাংলাদেশ।
- চতুর্থ অবস্থানে আছে ইন্দোনেশিয়া।
- পঞ্চম অবস্থানে আছে ভিয়েতনাম।

সূত্র -Statista.com
৮২.
The 2024 Summer Olympics will be hosted in -
  1. China
  2. France
  3. United Kingdom
  4. United States
সঠিক উত্তর:
France
উত্তর
সঠিক উত্তর:
France
ব্যাখ্যা
গ্রীষ্মকালীন অলিম্পিক - ২০২৪:
- ২০২৪ অলিম্পিক এবং প্যারালিম্পিক গেমস ফ্রান্সে অনুষ্ঠিত হবে।
- অলিম্পিক গেমস ২৬ জুলাই থেকে ১১ অগাস্ট ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হবে৷
- প্যারিস ২০২৪ সালে তারুণ্যের সাথে ঘনিষ্ঠভাবে জড়িত এবং সৃজনশীলতা এবং অ্যাথলেটিক পারফরম্যান্সকে পুরস্কৃত করার জন্য চারটি নতুন খেলাকে একীভূত করার জন্য IOC এর কাছে তার প্রস্তাব জমা দিয়েছে।
- এই খেলাগুলো হচ্ছে ব্রেকিং, স্পোর্ট ক্লাইম্বিং, স্কেটবোর্ডিং, সার্ফিং।
- চারটিই গ্রহণ করা সহজ এবং অংশগ্রহণকারীরা এমন সম্প্রদায় গঠন করে যা সামাজিক মিডিয়াতে খুব সক্রিয়।
- জাপানের টোকিওতে ২০২১ সালের ২৩শে জুলাই শুরু হয়ে এবং ৮ই আগস্ট সমাপ্ত হয়েছে।

উৎস: Paris 2024 Summer Olympics, Olympics.
৮৩.
Cricket is the national game of which country?
  1. Australia
  2. Bermuda
  3. Barbados
  4. All of these
সঠিক উত্তর:
All of these
উত্তর
সঠিক উত্তর:
All of these
ব্যাখ্যা
জাতীয় খেলা:
- অস্ট্রেলিয়ায় অভ্যন্তরীণ, স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ক্রিকেট অত্যন্ত জনপ্রিয়।
- অস্ট্রেলিয়ার জাতীয় গ্রীষ্মকালীন খেলা ক্রিকেট।
- অস্ট্রেলিয়ায় ক্রিকেটের ইতিহাস ১৮০৩ সালে একটি ব্রিটিশ জাহাজের ক্রুরা খেলাটি চালু করেছিল।
- ১৮৭৭ সালে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মধ্যে মেলবোর্নে প্রথম অফিসিয়াল টেস্ট ম্যাচ হয়েছিল।
- যা আন্তর্জাতিক ক্রিকেটে অ্যাশেজ নামে পরিচিত।

এছাড়াও,
- বারমুডায় ক্রিকেট মূলত ১৯০৪ সালে শুরু হয়েছিল।
- বারমুডা ও বার্বাডোসের জাতীয় খেলা ক্রিকেট।

উৎস: ব্রিটানিকা এবং Sportingpost.Com
৮৪.
Who is known as the 'Poet of Brahmaputra'?
  1. Shamol Mitra
  2. Bhupen Hazarika
  3. Abbas Uddin
  4. Manna Dey
সঠিক উত্তর:
Bhupen Hazarika
উত্তর
সঠিক উত্তর:
Bhupen Hazarika
ব্যাখ্যা
ভূপেন হাজারিকা:
- ৮সেপ্টেম্বর, ১৯২৬ সালে আসামে জন্মগ্রহণ করেন।
- উত্তর-পূর্ব ভারতের সঙ্গীত জগতের মুকুটহীন রাজা হিসাবে পরিচিত।
- তিনি তার গানের মাধ্যমে আসামের সমৃদ্ধ লোক এবংঐতিহ্যকে সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন।
- "ব্রহ্মপুত্রের বার্ড" বা "সুধাকণ্ঠ" (দ্য নাইটিংগেল) নামে ভূপেন হাজারিকা পরিচিত
- অসমীয়া সংস্কৃতির গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি।

এছাড়াও,
- তিনি পদ্মশ্রী (১৯৭৭), পদ্মভূষণ (২০০১), এবং পদ্মবিভূষণ (২০১৬), হাজারিকাও দাদাসাহেব ফালকে পুরস্কার (১৯৯২) পেয়েছেন।
- তিনি অসমিয়াতে শ্রেষ্ঠ ফিচার ফিল্ম (১৯৬১) এবং চামেলি মেমসাব (১৯৭৫) এর জন্য শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালনার জন্য জাতীয় পুরস্কার পান।
- তিনি অসম রত্ন, আসামের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার (২০০৯) লাভ করেন।
- ২০১৩ এবং ২০১৬ সালে তাকে স্মারক ডাকটিকিট দিয়ে সম্মানিত করা হয়।

উৎস: হিন্দুস্থান টাইম পত্রিকা রিপোর্ট এবং indianculture.gov.in.[link]
৮৫.
The Bangladesh Delta Plan (BDP) 2100 was approved by the government on-
  1. September 30, 2018
  2. September 04, 2018
  3. September 24, 2018
  4. September 14, 2018
সঠিক উত্তর:
September 04, 2018
উত্তর
সঠিক উত্তর:
September 04, 2018
ব্যাখ্যা
বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা:
- বাংলাদেশ সরকার পানি সম্পদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে এবং জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের সম্ভাব্য প্রভাব প্রশমিত করতে ৪ সেপ্টেম্বর, ২০১৮ সালে ডেল্টা প্ল্যান ২১০০ অনুমোদন করেছে।
- বাংলাদেশের ডেল্টা প্ল্যান ১০০ বছরের জন্য প্রণয়ন করা হয়েছে।
- এই পরিকল্পনা প্রণয়নে ও বাস্তবায়নে নেদারল্যান্ডস সরকার বাংলাদেশকে সহায়তা করছে।
- বন্যা, বন্যা নিয়ন্ত্রণ, নগর ও গ্রামে পানি সরবরাহ, নদী ভাঙন, নদী ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা ও নিষ্কাশন ব্যবস্থাপনার দীর্ঘমেয়াদী কৌশল হিসেবে ‘ডেল্টা প্ল্যান-২১০০’ ২০১৮ সালের ৪ সেপ্টেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের অনুমোদন পায়।
- ডেল্টা প্ল্যানে ছয়টি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে- নদী ভাঙন, নদী ব্যবস্থাপনা, নগর ও গ্রামে পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা এবং বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন।

উল্লেখ্য,
- বিডিপি ২১০০ ৩টি উচ্চ স্তরের জাতীয় লক্ষ্য এবং ৬টি বিডিপি ২১০০ নির্দিষ্ট লক্ষ্য প্রস্তাব করে যা এই উচ্চ-স্তরের লক্ষ্যগুলি অর্জনে অবদান রাখন
- লক্ষ্য ১: ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্য দূরীকরণ;
- লক্ষ্য ২:  ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের অবস্থা অর্জন করা
- লক্ষ্য ৩: ২০৪১ এর পরেও একটি সমৃদ্ধ দেশ হওয়া

উৎস: পরিকল্পনা কমিশন ওয়েবসাইট।[লিঙ্ক]
৮৬.
In which year did Bangladesh become a member of Commonwealth?
  1. 1972
  2. 1973
  3. 1974
  4. 1975
সঠিক উত্তর:
1972
উত্তর
সঠিক উত্তর:
1972
ব্যাখ্যা
• Commonwealth:
- ১৯৪৯ সালে লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- কমনওয়েলথের বর্তমান - প্রধান রাজা তৃতীয় চার্লস।

বাংলাদেশ ও কমনওয়েলথ:
- বাংলাদেশ যোগ দেয়ার আগে ৩৩টি দেশ কমনওয়েলথের সদস্য ছিলো।
- ১৯৬১ সালে দক্ষিণ আফ্রিকা বর্ণবাদ নিয়ে সমালোচনার জেরে কমনওয়েলথ থেকে সরে যায়।
- কমনওয়েলথের সদস্য রাষ্ট্র করায় পাকিস্তান ১৯৭২ সালে কমনওয়েলথ ত্যাগ করে।
- অর্থ্যাৎ তখন কমনওয়েলথের সদস্য সংখ্যা দাড়ায় - ৩১টি।
- আর তাই বাংলাদেশ ১৯৭২ সালের ১৮ এপ্রিল ৩২ তম সদস্য হিসাবে কনওয়েলথে যোগদান করে।
- তবে, যেহেতু এর আগেও দুটি দেশ সদস্য হিসাবে ছিলো, তাই দেশের ক্রম হিসাবে বাংলাদেশ কমনওয়েলথে ৩৪তম দেশ হিসাবে যোগদান করে।

উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
৮৭.
Where is the headquarter of Rotary International?
  1. New York
  2. Washington
  3. Arizona
  4. Illinois
সঠিক উত্তর:
Illinois
উত্তর
সঠিক উত্তর:
Illinois
ব্যাখ্যা
▪ রোটারি ইন্টারন্যাশনাল:
- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, শিল্পপতি ও পেশাজীবীদের একটি সংগঠন।
- এটি ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক বন্ধন সৃষ্টি এবং সহযোগিতার মাধ্যমে মানবকল্যাণ সাধনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।
- প্রতিষ্ঠাকাল - ১৯০৫ সালের ২৩ ফেব্রুয়ারি।
- প্রতিষ্ঠার স্থান - শিকাগো, যুক্তরাষ্ট্র।
- সদর দপ্তর - ইভানস্টন, ইলিনয়স, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা - পল হ্যারিস (শিকাগোর সাবেক অ্যাটর্নি)।
- রোটারি ক্লাব ৩টি অংশের সমন্বয়ে গঠিত। যথা - Clubs, Rotary International এবং The Rotary Foundation।
- বিশ্ব স্কাউট আন্দোলনের উদ্যোক্তা হলেন ইংল্যান্ডের রবার্ট ব্যাডেন পাওয়েল।
- অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল(Amnesty International) ১৯৬১ সালে পিটার বেনেনসন কর্তৃক প্রতিষ্ঠিত হয়।

উৎস: রোটারি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।
৮৮.
HDI is an index that represents the development of a country by considering -
  1. Income, education, & health
  2. Income, growth, & inflation
  3. Income, education, & corruption
  4. Income, education, & child mortality
সঠিক উত্তর:
Income, education, & health
উত্তর
সঠিক উত্তর:
Income, education, & health
ব্যাখ্যা
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (UNDP):
- UNDP এর পূর্ণরূপ United Nations Development Programme বা জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী।
- উন্নয়নশীল দেশ সমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায্য করা এই সংস্থার উদ্দেশ্য।
- UNDP - এর সদস্য দেশ সমূহের সকল প্রকার দারিদ্র্য দূর করা, অবকাঠামোগত উন্নয়ন, দুর্যোগ প্রতিরোধ ইত্যাদি লক্ষ্য নিয়ে এটি কাজ করে যাচ্ছে।
-  প্রতিষ্ঠাকাল - ২২ নভেম্বর, ১৯৬৫ সাল।
- কর্মক্ষেত্র - ১৭০টি দেশে কার্যক্রম পরিচালনা করে।
- সদর দপ্তর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
- প্রতিবছর সংস্থাটি Human Development Index মানব উন্নয়ন সূচক প্রকাশ করে।
- এইচডিআই তিনটি মূল মাত্রার উপর ভিত্তি করে - আয়, শিক্ষা এবং স্বাস্থ্য।
- এই মাত্রাগুলি বিভিন্ন সূচক দ্বারা পরিমাপ করা হয় যা একটি দেশের জীবনযাত্রার মান এবং জীবনযাত্রার মান প্রতিফলিত করে।

সূত্র: ইউএনডিপি ওয়েবসাইট।[link]
৮৯.
The first tribal cultural academy of Bangladesh is located in -
  1. Netrokona
  2. Rangamati
  3. Chattogram
  4. Rangpur
সঠিক উত্তর:
Netrokona
উত্তর
সঠিক উত্তর:
Netrokona
ব্যাখ্যা
উপজাতীয় কালচারাল একাডেমি:
- বাংলাদেশে প্রথম উপজাতীয় কালচারাল একাডেমি নেত্রকোনার বিরিশিরিতে অবস্থিত।
- গারো, হাজং, কোচ, বানাই, হদি, মান্দাই প্রভৃতি নৃগোষ্ঠী অনাদিকাল থেকে নিজস্ব জীবন ও সমাজ তথা ভাষা, ধর্ম ও সংস্কৃতি লালন করে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলাগুলিতে বসবাস করে আসছে।
- এই সকল নৃগোষ্ঠীর জীবন ও সংস্কৃতির চর্চা, সংরক্ষণ ও উন্নয়নের জন্য ১৯৭৭ সালে উপজাতীয় কালচারাল একাডেমী প্রতিষ্ঠিত হয়।
-  প্রথম পরিচালক ছিলেন সিস বিভা সাংমা।
- এটি ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর চারটি শাখা রয়েছে: ক) সংস্কৃতি খ) গবেষণা গ) লাইব্রেরি ও ঘ) জাদুঘর।
- এটি একটি স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান।
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত।

উৎস: সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
৯০.
In which year was 'Kabaddi' adopted as the national game of Bangladesh?
  1. 1971
  2. 1973
  3. 1975
  4. 1972
সঠিক উত্তর:
1972
উত্তর
সঠিক উত্তর:
1972
ব্যাখ্যা
• কাবাডি:
- পাক ভারত উপমহাদেশে কাবাডি খেলা অতি প্রাচীন।
- বাংলাদেশের গ্রাম-গঞ্জে হাডুডু নামে এই খেলা অত্যন্ত জনপ্রিয়।
- আঞ্চলিক খেলা হওয়ার কারণে এই খেলার তেমন কোনো বিধিবদ্ধ নিয়মকানুন ছিল না।
- খেলাধুলার উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশে বিভিন্ন ফেডারেশন গঠিত হয়।
- ১৯৭২ সালে হাডুডু খেলাকে কাবাডি নামকরণ করা হয় এবং এ খেলাকে জাতীয় খেলার মর্যাদা দেওয়া হয়।
- তারই প্রেক্ষিতে ১৯৭৩ সালে বাংলাদেশ কাবাডি ফেডারেশন গঠিত হয়।

উৎস: শারীরিক শিক্ষা, স্বাস্থ্য বিজ্ঞান ও খেলাধুলা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং বাংলাপিডিয়া।
৯১.
In MICR, 'C' stands for -
  1. Character
  2. Code
  3. Color
  4. Computer
সঠিক উত্তর:
Character
উত্তর
সঠিক উত্তর:
Character
ব্যাখ্যা
In MICR, 'C' stands for Character.

• MICR:
- MICR এর পূর্ণরূপ হলো Magnetic Ink Character Recognition.
- চৌম্বক কালি বা ফেরোসোফেরিক অক্সাইডযুক্ত কালীর সাহায্যে MICR লেখা হয়।
- এই কালিতে লেখা কাগজ শক্তিশালী চৌম্বকক্ষেত্রে রাখলে কালির ফেরোসোফেরিক অক্সাইড চুম্বকে পরিণত হয়।
- MICR চেক ব্যাংক লেনদেনের জন্য নিরাপদ এবং সময় সাশ্রয়ী।
- মূলত MICR চেক ব্যাংক আধুনিকীকরণ প্রক্রিয়ার অন্যতম একটি অংশ।
- ব্যাংকের চেক বইয়ে MICR টেকনোলজি ব্যবহার করা হয়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৯২.
What is the meaning of OMR?
  1. Optical Mark Reader
  2. Optical Message Reader
  3. Optical Message Render
  4. Optical Mark Render
সঠিক উত্তর:
Optical Mark Reader
উত্তর
সঠিক উত্তর:
Optical Mark Reader
ব্যাখ্যা
◉ OMR refers to Optical Mark Reader.

• OMR:
- OMR হলো বিশেষ এক ধরনের ইনপুট ডিভাইস।
- OMR এর পূর্ণরূপ হলো Optical Mark Reader.
- এটি এমন এক ধরনের আলোক সংবেদনশীল স্ক্যানার যন্ত্র, যা কলম বা পেনসিল দিয়ে বিশেষ কাগজে দাগাঙ্কিত কোনো পূর্বে নির্ধারিত চিহ্নকে রিড করে সংশ্লিষ্ট চিহ্ন দ্বারা নির্ধারিত তথ্য কম্পিউটারে প্রেরণ করে।
- কম্পিউটার উক্ত তথ্যসমূহ প্রক্রিয়াকরণের মাধ্যমে ফলাফল তৈরি করে।
- সাধারণত নৈর্ব্যক্তিক পরীক্ষার উত্তরপত্র, পণ্যের বাজার জরিপ, জনমত জরিপ, পরিচিতিমূলক তথ্যাবলি ইত্যাদি ক্ষেত্রে OMR ব্যবহৃত হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৩.
_______ is the common language for Al.
  1. Lisp
  2. Java
  3. PHP
  4. Python
সঠিক উত্তর:
Python
উত্তর
সঠিক উত্তর:
Python
ব্যাখ্যা
◉ Python is the common language for Al.
[Java & Lisp programming language also used in AI. PHP is a server-side scripting language used mainly for web development.]


• Artificial Intelligence:
- কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তাভাবনা গুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেয়ার ব্যবস্থা।
- ১৯৫৬ সালে জন ম্যাকার্থী সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা: LISP, PROLOG, C/C++, CLISP, JAVA, MATLAB, Python, SHRDLU ইত্যাদি।
- কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রয়োগ হলো রোবট।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: মেশিন লার্নিং (সবচেয়ে সফল ক্ষেত্র হিসেবে বিবেচিত), রোবটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), স্পিচ প্রসেসিং ইত্যাদি।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ ও আলিম শ্রেণি।
৩. geeksforgeeks
৯৪.
Which of the following is not a valid data type in MS-Excel?
  1. Number
  2. Label
  3. Character
  4. Date/Time
সঠিক উত্তর:
Character
উত্তর
সঠিক উত্তর:
Character
ব্যাখ্যা
◉ Character is not a valid data type in MS Excel. Number, label(text), and Date/Time are valid data types in MS Excel.

• মাইক্রোসফ্ট এক্সেল:
- মাইক্রোসফ্ট এক্সেল যুক্তরাষ্ট্রের মাইক্রোসফ্ট করপোরেশন কর্তৃক বাজারজাতকৃত একটি স্প্রেডশীট প্যাকেজ প্রোগ্রাম।
- মাইক্রোসফ্ট এক্সেল ওয়ার্কশীটে সাধারণত ২৫৬টি কলাম, ৬৫৫৩৬টি সারি এবং ৪০ লক্ষাধিক সেল বা ঘর থাকে।
- সংখ্যার হিসাব-নিকাশ সম্পর্কিত বিভিন্ন কাজ যেমন: রেজাল্ট শীট তৈরি, সেলারী শীট তৈরিতে মাইক্রোসফ্ট এক্সেল প্রোগ্রামের ব্যবহার জনপ্রিয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং যে কোন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার ফলাফল নির্ণয়ের জন্য এক্সেল একটি চমৎকার প্রোগ্রাম।
- এক্সেল প্রোগ্রামের মাধ্যমে তথ্যকে আকর্ষণীয় করে উপস্থাপনের জন্য বিভিন্ন এক্সেল প্রোগ্রামের মাধ্যমে তথ্যকে আকর্ষণীয় করে উপস্থাপনের জন্য বিভিন্ন ধরনের চার্ট বা গ্রাফ তৈরি করে সেগুলোকে এক্সেল ওয়ার্কশীট বা অন্য কোন প্রোগ্রামে ব্যবহার করা যায়।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. Microsoft support.
৯৫.
In MS-Word, CTRL+E will result in -
  1. Table
  2. Centre alignment
  3. Exit from MS word
  4. Underlined text
সঠিক উত্তর:
Centre alignment
উত্তর
সঠিক উত্তর:
Centre alignment
ব্যাখ্যা
◉ In MS-Word, CTRL+E will result in - Centre alignment.

- To open the Insert Table dialog box: Alt+N
- To exit from MS Word: Alt + F4
- The quickest way to underline text: Ctrl+U

Source: Microsoft Support.
৯৬.
Word processing, spreadsheet, and photo-editing are examples of-
  1. Application Software
  2. System Software
  3. Web Development Software
  4. Platform Software
সঠিক উত্তর:
Application Software
উত্তর
সঠিক উত্তর:
Application Software
ব্যাখ্যা
◉ Word processing, spreadsheet, and photo editing are examples of application software.

• সফটওয়্যারের শ্রেণি বিভাগ:
- সফটওয়্যারের ওপর কম্পিউটারের ক্ষমতা ও কাজের গতি অনেকাংশে নির্ভর করে।
- বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহৃত হয়।
- কম্পিউটারের সফটওয়‍্যারকে মূলত দুই ভাগে ভাগ করা হয়। যথা- সিস্টেম সফটওয়্যার ও অ্যাপ্লিকেশন সফটওয়্যার।

• Application Software:
- অ্যাপ্লিকেশন সফট্ওয়্যার কম্পিউটারে বিভিন্ন ধরনের ব্যবহারিক কাজের জন্য তৈরি হয়।
- কাজের প্রকৃতি অনুসারে সাধারণত বিভিন্ন ধরনের ব্যবহারিক প্রোগ্রাম তৈরি করা হয়।
- তাই ব্যবহারকারী যে সকল সফটওয়‍্যার ব্যবহার করে ব্যবহারিক সমস্যা সমাধান বা ডেটা প্রক্রিয়াকরণের কাজ করতে পারে তাকে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক সফটওয়‍্যার বলা হয়। যেমন-
১। Word Processing Package Program : Word Star, Word Perfect, Ms-Word, Word Note.
২। Spreadsheet Package Program : Lotus 1-2-3, Ms-Excel, Qrater Pro.
৩। Database Package Program: dBase, Foxpro, Oracle, Informix, Access ইত্যাদি

• System Software:
- সিস্টেম সফটওয়‍্যার হলো কম্পিউটারের নিয়ন্ত্রক।
- এটি কম্পিউটারের হার্ডওয়‍্যার ও ব্যবহারিক প্রোগ্রামের মধ্যে যোগসূত্র রচনা ও রক্ষা করে।
- কম্পিউটারকে সঠিকভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের জন্য যে সকল প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি দরকার তাদেরকে সিস্টেম সফটওয়্যার বলে।
- উদাহরণ: DOS, Windows Xp, Linux, Unix, Mac OS, Solaries ইত্যাদি হলো সিস্টেম সফটওয়‍্যারের উদাহরণ।
- Compiler, Interpretor, Assembler প্রোগ্রামসমূহও সিস্টেম সফটওয়‍্যারের অন্তর্গত।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৭.
In order to save a Word document as a web page you need to -
  1. Put the appropriate graphics and links on the document
  2. Save the document in simple text format
  3. Use your web browser as an editor and save as URL
  4. Save as HTML
সঠিক উত্তর:
Save as HTML
উত্তর
সঠিক উত্তর:
Save as HTML
ব্যাখ্যা
◉ In order to save a Word document as a web page you need to - Save as HTML.
[Web Page files are saved as .htm; .html]

• If you need to save a Word document as a webpage, your best bet is to use the Web Page, Filtered option.
When you save your document as a filtered webpage, Word keeps only the content, style instructions, and some other information. The file is small, without a lot of extra code.

1. Click File > Save As and choose the location where you want to save your document.
2. Name your file.
3. In the Save as type list, choose Web Page, Filtered.

- Click Change Title and type the title you want to display in a web browser’s title bar.
- Click Save.

Source: Microsoft Support.
৯৮.
Which of the following will translate images of text, drawings, and photos into digital form?
  1. Digitizer
  2. Modem
  3. Scanner
  4. Keyboard
সঠিক উত্তর:
Scanner
উত্তর
সঠিক উত্তর:
Scanner
ব্যাখ্যা
◉ Scanner will translate images of text, drawings, and photos into digital form.

• স্ক্যানার:
- স্ক্যানার একটি আধুনিকতম ইনপুট ডিভাইস যার সাহায্যে যেকোনো ধরনের ইমেজ বা ছবি, টেক্সট ইত্যাদি কম্পিউটারে ইনপুট করা যায়।
- এটির সাহায্যে যেকোনো ধরনের লেখা বা ইমেজ কম্পিউটারে ইনপুট করে প্রয়োজন অনুসারে পরিবর্তন, পরিবর্ধন, সংশোধন, বিভিন্ন রঙের ব্যবহার, একাধিক ইমেজের সংযোগ ইত্যাদি কার্যাবলি সম্পাদন করা যায়।
- এইসব কার্যাবলি সম্পাদনের জন্য মূলত ব্যবহারিক সফটওয়্যার (অ্যাডোব ফটোশপ) ব্যবহার করা হয়ে থাকে।
- অফিসের কাজে পেজ স্ক্যানার বা হেন্ডহ্যান্ড স্ক্যানার ব্যবহৃত হয়ে থাকে।
- পেশাদারি কাজের জন্য যে সকল স্ক্যানার ব্যবহৃত হয় তাকে ড্রাম স্ক্যানার বলা হয়।
- ইমেজ স্ক্যানারের সাহায্যে অপটিক্যালি ছবি, মুদ্রিত পাঠ্য, হস্তাক্ষর বা একটি বস্তু স্ক্যান করে এবং এটিকে ডিজিটাল ছবিতে রূপান্তর করে।

• ডিজিটাইজার হচ্ছে এক ধরনের ইনপুট ডিভাইস। ডিজিটাইজারের সাহায্যে বিভিন্ন গ্রাফ, ম্যাপ, বাড়ি ইত্যাদির প্ল্যান সহজেই কম্পিউটারে ইনপুট করা যায়।
• মডেম একটি ইলেক্ট্রনিক ডিভাইস যা ইনপুট বা আউটপুট হিসাবে ব্যবহৃত হয়।
• কী-বোর্ড একটি ইনপুট ডিভাইস।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৯.
A pixel is -
  1. Computer program that draws picture
  2. Picture stored in the secondary memory
  3. The smallest resolvable part of a picture
  4. Virus
সঠিক উত্তর:
The smallest resolvable part of a picture
উত্তর
সঠিক উত্তর:
The smallest resolvable part of a picture
ব্যাখ্যা
◉ A pixel is The smallest resolvable part of a picture.

• পিক্সেল:
- একটি ইমেজের ডট পার ইঞ্চিকে পিক্সেল বলে (DPI)।
- অর্থাৎ সহজভাবে বলতে গেলে পিক্সেল হলো একটি ইমেজের ক্ষুদ্রতম অংশ।
- কম্পিউটারের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হচ্ছে পিক্সেল।
- পিক্সেল হচ্ছে ডেটা প্রদর্শনের উদ্দেশ্যে ব্যবহৃত মাধ্যমের (মনিটরের পর্দা) ক্ষুদ্রতম এলাকা, যার বর্ণ ও উজ্জ্বলতা স্বতন্ত্রভাবে নিয়ন্ত্রণ করা যায়।
- সিআরটি মনিটরের প্রধান উপকরণ পিকচার টিউবের ভেতরের দিকে লাল, সবুজ ও আসমানি-এ তিনটি মৌলিক বর্ণের ফসফরাসের আবরণের প্রলেপ থাকে।
- পেছনের দিকে ইলেকট্রন বিম নিক্ষেপের জন্য একটি ইলেকট্রন গান থাকে।
- ইলেকট্রন বিম ফসফরাসের ওপরে পতিত হলে ফসফরাস উজ্জ্বল আলো নির্গত করে।
- ফসফরাসের ধরনের ভিত্তিতে মনিটরের পর্দায় প্রদর্শিত বিষয় এক রঙের বা বহু রঙের হতে পারে।
- ফসফরাসের আবরণটি অনেকগুলো বিন্দু বা ডটের সমন্বয়ে গঠিত। এদেরকে পিক্সেল বলা হয়।
-  মনিটরের পর্দায় একটি ইমেজ বা চিত্র তখনই পূর্ণাঙ্গভাবে অবলোকন করা যায়, যখন ইলেকট্রন বিম সম্পূর্ণ স্ক্রিনটিকে স্ক্যান করে এবং প্রতিটি পিক্সেলকে উজ্জ্বল করে দেয়।
- পিক্সেলের সংখ্যার ওপর মনিটরের রেজুল্যশন নির্ভর করে।
- বর্তমানে প্রচলিত মনিটরগুলো সাধারণত ৬৪০০০ থেকে ২ মিলিয়ন পিক্সেলবিশিষ্ট হয়ে থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০০.
Ctrl, Shift and Alt are called ______ keys.
  1. Alphanumeric
  2. Modifier
  3. Adjustment
  4. Function
সঠিক উত্তর:
Modifier
উত্তর
সঠিক উত্তর:
Modifier
ব্যাখ্যা
◉ Ctrl, Shift, and Alt are called Modifier keys.

• Keyboard:
- টাইপ রাইটার সদৃশ কী-বোর্ডের সাহায্যে কম্পিউটারে সবচেয়ে বেশি উপাত্ত প্রবেশ করানো হয়।
- টাইপ রাইটারের সাথে কী-বোর্ডের প্রধান পার্থক্য হল এর সাহায্যে শুধু অক্ষর বিন্যাস করা হয় না, প্রয়োজনীয় সকল নির্দেশ কম্পিউটারে প্রবেশ করানো হয়। এজন্য কী-বোর্ড হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত ইনপুট ডিভাইস।

• মডিফায়ার কী:
- কী-বোর্ডের যে সমস্ত বোতামের সাহায্যে অক্ষর বিন্যাস ছাড়া অন্যান্য কাজ করা হয় তাদেরকে বলা হয় মডিফায়ার কী (Modifire Key)।
- কীবোর্ডগুলোর মধ্যে Shift, Option, Command, Control, Alt প্রভৃতি কীগুলোকে বলা হয় মডিফায়ার কী।

- (A - Z) এবং (0 -9) এগুলো টাইপ রাইটারের মতো সাজানো থাকে। এগুলোকে আলফানিউমেরিক কী বলে।
- বিশেষ কার্য সম্পাদনের জন্য কম্পিউটারের কী-বোর্ডের বাম পাশের ওপরের সন্নিবেশিত F1, F2......F12 নম্বরযুক্ত ১২টি Key কে ফাংশন কী বলা হয়।

উৎস:
১. ব্রিটানিকা।
২. কম্পিউটার ও তথ্যপ্রযিক্তি-২, এসএসসি ও দাখিল (ভোকেশনাল)।