পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১১
সিলেবাস
অতুলপ্রসাদ সেন, অদ্বৈত মল্লবর্মণ, অন্নদাশঙ্কর রায়, অমিয় চক্রবর্তী, আখতারুজ্জামান ইলিয়াস, আনোয়ার পাশা, আব্দুল কাদির, আবদুল গাফ্‌ফার চৌধুরী, আব্দুল মান্নান সৈয়দ, আব্দুল্লাহ আল মামুন, আব্দুল্লাহ আল মুতী, আব্দুল হাই, আবু ইসহাক, আবু জাফর ওবায়দুল্লাহ, আবু জাফর শামসুদ্দীন, আবুল কালাম শামসুদ্দীন, আবুল ফজল, আবুল মনসুর আহমেদ, আবুল হাসান, আবুল হুসেন, আল মাহমুদ, আলাউদ্দিন আল আজাদ, আহমদ ছফা, আহমদ শরীফ, আহসান হাবীব, ইবরাহীম খাঁ, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এস ওয়াজেদ আলি, কাজী আব্দুল ওদুদ, কাজী ইমদাদুল হক
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১১ প্রশ্ন

.
নিচের কোনটি আখতারুজ্জামান ইলিয়াস রচিত মুক্তিযুদ্ধভিত্তিক রচনা?
  1. ক) চিলেকোঠার সেপাই
  2. খ) খোয়াবনামা
  3. গ) জাল স্বপ্ন, স্বপ্নের জাল
  4. ঘ) উপরের সবগুলোই
সঠিক উত্তর:
গ) জাল স্বপ্ন, স্বপ্নের জাল
উত্তর
সঠিক উত্তর:
গ) জাল স্বপ্ন, স্বপ্নের জাল
ব্যাখ্যা
জাল স্বপ্ন স্বপ্নের জাল আক্তারুজ্জামান রচিত এই সংকলনের বিভিন্ন গল্পে পরোক্ষ বা প্রত্যক্ষভাবে মুক্তিযুদ্ধ এবং যুদ্ধ-পরবর্তী রাজনৈতিক এবং সামাজিক বাস্তবতার চিত্র ফুটে উঠেছে। এই গ্রন্থে পাঁচটি গল্প সংকলিত হয়েছে- প্রেমের গপ্পো, ফোঁড়া, জাল স্বপ্ন, স্বপ্নের জাল, কান্না, রেইনকোট। চিলেকোঠার সেপাই ঊনসত্তরের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে রচিত উপন্যাস। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
নিচের কোনটি আবু ইসহাকের উপন্যাস নয়?
  1. ক) সূর্য দীঘল বাড়ি
  2. খ) জাল
  3. গ) পদ্মার পলিদ্বীপ
  4. ঘ) হারেম
সঠিক উত্তর:
ঘ) হারেম
উত্তর
সঠিক উত্তর:
ঘ) হারেম
ব্যাখ্যা
হারেম আবু ইসহাক রচিত একটি গল্প। বাকিগুলো তাঁর রচিত উপন্যাস। এছাড়াও তাঁর রচিত অন্যান্য গল্প- মহাপতঙ্গ। জোঁক তাঁর একটি ছোটগল্প। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
'পলাশী থেকে পাকিস্তান' সাহিত্যকর্মের রচয়িতা-
  1. ক) আবুল ফজল
  2. খ) আবদুল গাফ্ফার চৌধুরী
  3. গ) আহমদ শরীফ
  4. ঘ) আবুল কালাম শামসুদ্দীন
সঠিক উত্তর:
ঘ) আবুল কালাম শামসুদ্দীন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আবুল কালাম শামসুদ্দীন
ব্যাখ্যা
আবুল কালাম শামসুদ্দীন রচিত প্রধান সাহিত্যকর্ম- কচিপাতা, অনাবাদি জমি, দৃষ্টিকোণ, পলাশী থেকে পাকিস্তান, অতীত দিনের স্মৃতি ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
'বিশ শতকের বাঙালি' প্রবন্ধের রচয়িতা-
  1. ক) আহমদ ছফা
  2. খ) আবুল ফজল
  3. গ) আহমদ শরীফ
  4. ঘ) আহসান হাবীব
সঠিক উত্তর:
গ) আহমদ শরীফ
উত্তর
সঠিক উত্তর:
গ) আহমদ শরীফ
ব্যাখ্যা
'বিশ শতকের বাঙালি' প্রবন্ধের রচয়িতা- আহমদ শরীফ। এছাড়াও তাঁর রচিত অন্যান্য প্রবন্ধ- বিচিত্র চিন্তা, সাহিত্য ও সংস্কৃতি চিন্তা, স্বদেশ অন্বেষা, কালের দর্পণের স্বদেশ, স্বদেশ চিন্তা, জিজ্ঞাসা ও অন্বেষা, জীবনে সমাজে সাহিত্যে ইত্যাদি। উৎস: লাইভ এমসিকিউ লেকচার।
.
'গীতিগুঞ্জ' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) অমিয় চক্রবর্তী
  2. খ) অতুল প্রসাদ সেন
  3. গ) সুকান্ত ভট্টাচার্য
  4. ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
সঠিক উত্তর:
খ) অতুল প্রসাদ সেন
উত্তর
সঠিক উত্তর:
খ) অতুল প্রসাদ সেন
ব্যাখ্যা
অতুলপ্রসাদ বাংলা গানে ঠুংরি ধারার প্রবর্তক। তিনিই প্রথম বাংলায় গজল রচনা করেন। তার রচিত বাংলা গজলের সংখ্যা ৬-৭টি। গীতিগুঞ্জ (১৯৩১) গ্রন্থে তার সমুদয় গান সংকলিত হয়। এই গ্রন্থের সর্বশেষ সংস্করণে (১৯৫৭) অনেকগুলি অপ্রকাশিত গান প্রকাশিত হয়। অতুলপ্রসাদের গানের সংখ্যা ২০৮। অতুলপ্রসাদ সেনের কয়েকটি বিখ্যাত গান হল মিছে তুই ভাবিস মন, সবারে বাস রে ভালো,বঁধুয়া, নিঁদ নাহি আঁখিপাতে, একা মোর গানের তরী, কে আবার বাজায় বাঁশি, ক্রন্দসী পথচারিণী ইত্যাদি। তার রচিত দেশাত্মবোধক গানগুলির মধ্যে প্রসিদ্ধ উঠ গো ভারত-লক্ষ্মী, বলো বলো বলো সবে, হও ধরমেতে ধীর। তার মোদের গরব, মোদের আশা, আ মরি বাংলা ভাষা! গানটি বাংলাদেশ মুক্তিযুদ্ধে বিশেষ অণুপ্রেরণা জুগিয়েছিল। অতুলপ্রসাদের গানগুলি দেবতা, প্রকৃতি, স্বদেশ, মানব ও বিবিধ নামে পাঁচটি পর্যায়ে বিভক্ত। রবীন্দ্রনাথ ঠাকুর এই গানের বিশেষ গুণগ্রাহী ছিলেন। অতুলপ্রসাদী গান নামে পরিচিত এই ধারার একজন বিশিষ্ট সঙ্গীতশিল্পী হলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়।
.
'ছন্দ সমীক্ষণ' গ্রন্থের রচয়িতা কে?
  1. ক) আবুল ফজল
  2. খ) আব্দুল কাদির
  3. গ) আহমদ ছফা
  4. ঘ) আহসান হাবীব
সঠিক উত্তর:
খ) আব্দুল কাদির
উত্তর
সঠিক উত্তর:
খ) আব্দুল কাদির
ব্যাখ্যা
আবদুল কাদির বাঙালি কবি, সাহিত্য-সমালোচক ও ছান্দসিক হিসেবে খ্যাত। তার কাব্যপ্রয়াসে মোহিতলাল মজুমদারের ধ্রুপদী সংগঠন এবং নজরুলের উদাত্ত আবেগের চমৎকার সমন্বয় প্রত্যক্ষ হয়। মুসলিম সাহিত্য সমাজ (১৯২৬)-এর নেতৃত্বে ঢাকায় যে ‘বুদ্ধির মুক্তি’ আন্দোলন সূচিত হয়, কবি আবদুল কাদির তার নেতৃস্থানীয় উদ্যোক্তা। তিনি ছিলেন সাহিত্য সমাজের মুখপত্র বার্ষিক শিখা (১৯২৭) পত্রিকার প্রকাশক ও লেখক। প্রকাশিত কাব্য দিলরুবা (১৯৩৩) ও উত্তর বসন্ত (১৯৬৭)। তার অন্যতম বিখ্যাত গ্রন্থ ছন্দ সমীক্ষণ (১৯৭৯)। যাতে তিনি বাংলা ছন্দ সম্পর্কে মৌলিক বক্তব্য রেখেছেন।
.
স্বাধীন বাংলার প্রথম পত্রিকা 'সাপ্তাহিক জয় বাংলা'র প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন-
  1. ক) আবদুল গাফফার চৌধুরী
  2. খ) আহমদ ছফা
  3. গ) আবু জাফর ওবায়দুল্লাহ
  4. ঘ) আহসান হাবীব
সঠিক উত্তর:
ক) আবদুল গাফফার চৌধুরী
উত্তর
সঠিক উত্তর:
ক) আবদুল গাফফার চৌধুরী
ব্যাখ্যা
আবদুল গাফফার চৌধুরী একজন সুপরিচিত বাংলাদেশী গ্রন্থকার, কলাম লেখক। তিনি ভাষা আন্দোলনের স্মরণীয় গান 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা 'সাপ্তাহিক জয় বাংলা'র প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। গাফফার বরিশাল জেলার এক জলবেষ্টিত গ্রাম উলানিয়ার চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন।
.
'অ-তে অজগর' উপনাসের রচয়িতা-
  1. ক) আবদুল মান্নান সৈয়দ
  2. খ) কাজী আবদুল ওদুদ
  3. গ) আবদুল গাফ্ফার চৌধুরী
  4. ঘ) ইব্রাহিম খাঁ
সঠিক উত্তর:
ক) আবদুল মান্নান সৈয়দ
উত্তর
সঠিক উত্তর:
ক) আবদুল মান্নান সৈয়দ
ব্যাখ্যা
আবদুল মান্নান সৈয়দ রচিত উপন্যাস- পরিপ্রেক্ষিতের দাস-দাসী, অ-তে অজগর, কলকাতা, ক্ষুধা প্রেম আগুন, কলকাতা, পোড়ামাটির কাজ, হে সংসার হে লতা। তাঁর রচিত ছোটগল্প- সত্যের মতো বদমাশ, চলো যাই পরোক্ষে, মৃত্যুর অধিক লাল ক্ষুধা, নেকড়ে হায়েনা, তিন পরী ইত্যাদি। প্রবন্ধ- বিবেচনা-পুনর্বিবেচনা, দশ দিগন্তের দ্রষ্টা, নির্বাচিত প্রবন্ধ, করতলে মহাদেশ, আমার বিশ্বাস।
.
'শপথ' নাটকের রচয়িতা-
  1. ক) ইব্রাহিম খাঁ
  2. খ) আবদুল্লাহ আল মুতী
  3. গ) আবুল হুসেন
  4. ঘ) আবদুল্লাহ আল মামুন
সঠিক উত্তর:
ঘ) আবদুল্লাহ আল মামুন
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আবদুল্লাহ আল মামুন
ব্যাখ্যা
আব্দুল্লাহ আল মামুন একজন প্রসিদ্ধ বাংলাদেশী অভিনেতা, নাট্যকার, নির্দেশক, চলচ্চিত্র পরিচালক। আবদুল্লাহ আল মামুন যুদ্ধবিরোধী চেতনায় উদ্বুদ্ধ হয়ে ‘শপথ’ নামে নাটক রচনা করেন ১৯৬৪ সালে। তিনি এ নাটকটি রচনা করেন মূলত বিশ্ববিদ্যালয় সংস্কৃতি সংসদের জন্য। প্রসঙ্গত উল্লেখ করা দরকার যে, মামুন ‘শপথ’ রচনার আগে ‘নিয়তির পরিহাস’, ‘বিন্দু বিন্দু রং’ শীর্ষক দুটো মৌলিক নাটক ছাড়া ক্রিস্টোফার মার্লোর ‘ডক্টর ফস্টাস’ বাংলায় অনুবাদ করেছিলেন। এছাড়াও তিনি নাট্যনিরীক্ষা করতে গিয়ে ‘ঋতুরাজ’ শীর্ষক এক কাব্যনাটক রচনা করেছিলেন। তাঁর রচিত অন্যান্য নাটক- সুবচন নির্বাসনে, এখনও দুঃসময়, এবার ধরা দাও, সেনাপতি, অরক্ষিত মতিঝিল, ক্রসরোড ক্রস ফায়ার, আয়নায় বন্ধুর মুখ, এখনও ক্রীতদাস, শাহজাদীর কালো নেকাব, চারদিকে যুদ্ধ, এখনও ক্রীতদাস, আমাদের সন্তানেরা, কোকিলারা, মাইক মাস্টার, মেরাজ ফকিরের মা, মেহেরজান আরেকবার।
১০.
'সাগরের রহস্যপুরী' গ্রন্থের রচয়িতা-
  1. ক) আবদুল হাই
  2. খ) কাজী ইমদাদুল হক
  3. গ) আব্দুল কাদির
  4. ঘ) আবদুল্লাহ আল মুতী
সঠিক উত্তর:
ঘ) আবদুল্লাহ আল মুতী
উত্তর
সঠিক উত্তর:
ঘ) আবদুল্লাহ আল মুতী
ব্যাখ্যা
আবদুল্লাহ আল-মুতী শরফুদ্দিন বাংলাদেশের একজন প্রখ্যাত শিক্ষাবিদ, বিজ্ঞান লেখক, বিজ্ঞান কর্মী এবং একজন সরকারি কর্মকর্তা। তবে তিনি আবদুল্লাহ আল-মুতী নামেই সমধিক পরিচিত। বাংলাদেশের বিজ্ঞান লেখকদের মধ্যে তিনিই একমাত্র যিনি ইউনেস্কো কলিঙ্গ পুরস্কার লাভ করেন। তাঁর প্রকাশিত গ্রন্থ- সাগরের রহস্যপুরী, এসো বিজ্ঞানের রাজ্যে, রহস্যের শেষ নেই, আবিষ্কারের নেশায়। শিশু ও বিজ্ঞান-বিষয়ক সম্পাদনা- এসো বিজ্ঞানের রাজ্যে, অবাক পৃথিবী, আবিষ্কারের নেশায়, রহস্যের শেষ নেই, বিজ্ঞান ও মানুষ, জানা-অজানার দেশে, তারার দেশের হাতছানি, বিচিত্র বিজ্ঞান, বিজ্ঞান-জিজ্ঞাসা, কীটপতঙ্গের বিচিত্র জগৎ, পরিবেশের সংকট ঘনিয়ে আসছে, আজকের বিজ্ঞান ও বাংলাদেশ ইত্যাদি।
১১.
'পৃথক পালঙ্ক' কাব্যের রচয়িতা-
  1. ক) আবুল হুসেন
  2. খ) ইব্রাহিম খাঁ
  3. গ) আবুল হাসান
  4. ঘ) আবদুল হাই
সঠিক উত্তর:
গ) আবুল হাসান
উত্তর
সঠিক উত্তর:
গ) আবুল হাসান
ব্যাখ্যা
আবুল হাসান বাংলাদেশের একজন আধুনিক কবি। পেশায় তিনি সাংবাদিক ছিলেন। তাঁর প্রকাশিত গ্রন্থ- কবিতা- রাজা যায় রাজা আসে, যে তুমি হরণ করো, পৃথক পালঙ্ক। তাঁর রচিত কাব্যনাট্য- ওরা কয়েকজন।