পরীক্ষা আর্কাইভ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

পরীক্ষাশিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]তারিখতারিখ অনির্ধারিতসময়13 minutes
মোট প্রশ্ন২৫
সিলেবাস
পরীক্ষা - ১৬: বিষয়: English Part - 1 Topics: Uses of Article, Degree, One Word Substitution, Translation (E2B & B2E), Tense, Sentence (Kinds of sentence), Tag question. Part - 2 Words (Spelling, Meaning, Synonyms, Antonyms) and Idioms & Phrases [Words strat with I, J, K & L]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম]

শিক্ষক নিবন্ধন (NTRCA) প্রস্তুতি [১৯তম] · তারিখ অনির্ধারিত · ২৫ প্রশ্ন

.
The lower the temperature drops, _________ it gets.
  1. the cold
  2. cold
  3. colder
  4. the colder
ব্যাখ্যা

Correct answer: The colder.
Complete sentence: The lower the temperature drops, the colder it gets.
- প্রদত্ত প্রশ্নে, সমানুপাতিক হ্রাস বা বৃদ্ধির কথা বলা হয়েছে। হ্রাস বা বৃদ্ধির ক্ষেত্রে parallelism (সমান্তরাল) নীতি মানতে হয়। 

• প্রদত্ত নিয়মটি মূলত একটি নির্দিষ্ট ধরনের তুলনামূলক বাক্যের গঠনকে নির্দেশ করে,
- যখন একটি বিষয়ের হ্রাস বা বৃদ্ধি সরাসরি অন্য একটি বিষয়ের হ্রাস বা বৃদ্ধির উপর নির্ভর করে, তখন উভয় অংশকে একই ব্যাকরণগত কাঠামোতে (The + Comparative Degree) রাখতে হবে।
- যেমন: The+ Comparative Degree+ [clause], The+ Comparative Degree+ [clause].
- প্রশ্নে "The lower" হলো comparative degree.
- এদিকে অপশনে ‘The colder’ comparative degree.
- তাই উত্তর ‘The colder’ হবে।

- More Examples:
- The lower the temperature drops, the colder it gets.
- The more you work, the more you learn.

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

.
A person who pretends illness to escape duty-
  1. Malingerer
  2. Stoic
  3. Truant
  4. Eccentric
ব্যাখ্যা

Correct answer: Malingerer.

Malingerer (noun)
- English meaning: to pretend or exaggerate incapacity or illness as to avoid duty or work.
- Bangla meaning: কর্তব্য এড়াতে যে ব্যক্তি অসুস্থতার ভান করে।

Other options:
খ) Stoic: A person who remains indifferent to pain and pleasure.
-  সুখেদুঃখে নির্বিকার ব্যক্তি

গ) Truant: A student who stays out of school without permission.
- স্কুলপালানো ছেলেমেয়ে।

ঘ) Eccentric: A person who has unusual habits.
- উদ্ভট।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy
2. Merriam-Webster Dictionary.

.
কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাঁশ ঠাঁশ। (Translate into English)
  1. A pet lamb makes a cross-ram.
  2. A little learning is a dangerous thing.
  3. A rolling stone gathers no moss.
  4. Fools rush in where angels fear to tread.
ব্যাখ্যা

- কাঁচায় না নোয়ালে বাঁশ, পাকলে করে ঠাঁশ ঠাঁশ।
- A pet lamb makes a cross-ram.

• প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Other options: 
খ) A little learning is a dangerous thing.
- অল্প বিদ্যা ভয়ঙ্করী।

গ) A rolling stone gathers no moss.
- স্থিরমস্তিষ্ক না হলে উন্নতি হয় না।

ঘ) Fools rush in where angels fear to tread. 
- হাতি ঘোড়া গেলো তল, পিঁপড়া বলে কত জল / বিজ্ঞ যেথা ভয় পায়, অজ্ঞ সেথা আগে ধায়।

Source: Live MCQ Lecture.

.
They seldom travel abroad, ___________?
  1. don't they
  2. does they
  3. do they
  4. doesn't they
ব্যাখ্যা

Correct answer: do they.
Complete sentence: They seldom travel abroad, do they?
- বাক্যে ব্যবহৃত শব্দ "seldom" নেতিবাচক অর্থ প্রকাশ করে। এখানে Subject "They" তাই Auxiliary verb হিসাবে "do" বসবে এবং subject হিসাবে "they" বসবে।

• Hardly, scarcely, seldom ইত্যাদি কোনো sentence- এ থাকলে, ওই sentence 'negative' expression দেয়।
- এর ফলে প্রশ্ন প্রদও বাক্যটির tag 'affirmative' হয়েছে।
- অর্থাৎ, Tag question এর নিয়মানুযায়ী বাক্যটি Negative হওয়ায় Tag question Affirmative হয়েছে।

• Tag question করার নিয়ম:
- Tag question ব্যবহার করা হয় উক্তিটি সত্য না মিথ্যা তা নিশ্চিত করার জন্য।
- Statement positive হলে tag question টি negative এবং negative হলে positive হবে।
- Subject ও tense অনুসারে auxiliary verb দ্বারা tag question হয়।
- Auxiliary verb না থাকলে Subject ও Tense অনুসারে Do/did/does দ্বারা tag question তৈরি হয়।

Source: A Passage to the English Language S. M. Zakir Hussain.

.
They still cherish the memory of the evening they first ________ the ocean. (Fill in the gap)
  1. saw
  2. seen
  3. have seen
  4. has seen
ব্যাখ্যা

Correct answer: saw.
Complete sentence: They still cherish the memory of the evening they first saw the ocean.
- বাক্যের অতীত কালের ঘটনার কথা বলা হয়েছে। এই কাজটি অতীতে শুরু হয়ে শেষ হয়ে গেছে এবং এর ফল এখন বিদ্যমান নেই।
- এই ধরনের অতীত কাজ বোঝাতে Past Indefinite Tense ব্যবহৃত হয়। 

• অতীত কালের কোন কাজ যার ফল এখন আর বিদ্যমান নেই এমন বোঝাতে, past indefinite tense ব্যবহৃত হয়।
- বাক্যে অতীতে সমুদ্র দেখার স্মৃতির কথা বুঝাচ্ছে তাই past indefinite tense ব্যবহৃত হবে।
- তাই শূন্যস্থানে see এর past form হিসেবে saw বসেছে।

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.

.
The sound of absolute silence is, in itself, a noise.
What type of sentence is this?
  1. Exclamatory Sentence
  2. Imperative Sentence
  3. Optative Sentence
  4. Assertive Sentence
ব্যাখ্যা

Correct answer: Assertive Sentence.
- The sound of absolute silence is, in itself, a noise.
- এই বাক্যটি একটি তথ্য, একটি ধারণা বা একটি দার্শনিক সত্য প্রকাশ করছে। তাই এটি Assertive Sentence.

• Assertive Sentence:
- যে Sentence দ্বারা কোন কিছুর বর্ননা বা বিবৃতি প্রকাশ করা হয়, তাকে Assertive sentence বলে।
- An assertive sentence is a simple statement or assertion, and it may be affirmative or negative.
- An assertive sentence states a fact, opinion, or wish in a straightforward manner.
- Assertive sentence ইতিবাচক বা নেতিবাচক উভয়ই হতে পারে।

 Other options:
ক) Exclamatory Sentence:
- যে sentence-এ বক্তার মনের আকস্মিক আবেগ-দুঃখ, রাগ, বিস্ময়, সুখ ইত্যাদি- সক্রিয়ভাবে প্রকাশ পায় তাকে বলে Exclamatory Sentence. 
- যেমন: How pretty the baby is!

খ) Imperative Sentence:
- যে Sentence দ্বারা কোন আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকেই Imperative sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে
- যেমন: Always speak the truth.

গ) Optative Sentence:
- যে sentence দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে Optative Sentence বলে।
- যেমন: May the president live long.

Source: A Passage to the English Language, S.M. Zakir Hussain.

.
Choose the correct spelling-
  1. Indespensible
  2. Indispensible
  3. Indispensable
  4. Indespensable
ব্যাখ্যা

Correct answer: Indispensable.

Indispensable (adjective)
- English meaning: absolutely necessary: essential.
- Bangla meaning: অপরিহার্য; অপরিহরণীয়।

Example sentence:
1. A good dictionary is indispensable for learning a foreign language.
2. Proper nutrition is indispensable to maintaining good health.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

.
What is the meaning of the word "Juvenile"?
  1. A person of narrow views
  2. A very old person
  3. A person who is not old enough
  4. A man who flirts with ladies
ব্যাখ্যা

Correct answer: A person who is not old enough.

• Juvenile (noun, adjective)
- English meaning: relating to a young person who is not yet old enough to be considered an adult.
- Bangla meaning: তরুণ স্বল্পবয়স্ক ব্যক্তি।

Example sentence:
1. The teenager was sent to a juvenile detention center.
2. The juvenile suspect was known to the police.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

.
While there is life, there is hope. (Translate into Bangla)
  1. চকচক করিলেই সোনা হয় না।
  2. যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ।
  3. বামুন গেল ঘর তো লাঙ্গল তুলে ধর।
  4. যস্মিন দেশে যদাচার।
ব্যাখ্যা

- While there is life, there is hope.
- Bangla Meaning: যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ।

• প্রবাদ বাক্যের ক্ষেত্রে শব্দের পরিবর্তন করা যায় না বা কোন শব্দের পরিবর্তে তার সমার্থক শব্দ ব্যবহার করা যায় না।
- তাই যেটি প্রচলিত প্রবাদ সেটিই সঠিক হবে।

Other options:
ক) চকচক করিলেই সোনা হয় না।
- All that glitters is not gold.

গ) বামুন গেল ঘর তো লাঙ্গল তুলে ধর।
- When the cat is away the mice will play.

ঘ) যস্মিন দেশে যদাচার।
- When in Rome, do as the Romans do.

Source: Live MCQ Lecture.

১০.
“Jog trot” means-
  1. Immediately after
  2. At great speed
  3. Slow motion
  4. Making noise
ব্যাখ্যা

Correct answer: Slow motion.

Jog trot
- English meaning: run at a slow, regular speed.
- Bangla meaning: ধীরগতিতে চলা বা একঘেয়ে ধীরগতি।

Example sentence:
1. The horse settled into an easy jog trot along the country path.
2. After the sprint, the runners broke into a slow jog trot to catch their breath.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

১১.
The antonym of the word ‘licentious’ is-
  1. Wanton
  2. Lascivious
  3. Unlicensed
  4. Virtuous
ব্যাখ্যা

Correct answer: Virtuous.

Licentious (adjective)
- English meaning: lacking legal or moral restraints, especially: disregarding sexual restraints.
- Bangla meaning: লম্পট; অসচ্চরিত্র; কামুক।

 Virtuous (adjective)
- English meaning: having or exhibiting virtue: morally excellent: righteous.
- Bangla meaning: ন্যায়পর, সদগুনসম্পন্না।

Other options:
ক) Wanton
- English meaning: of something bad, such as damage, cruelty, waste) extreme and showing no care at all.
- Bangla meaning: চরিত্রহীন বা লম্পট ব্যক্তি 

খ) Lascivious
- English meaning: filled with or showing sexual desire: lewd, lustful.
- Bangla meaning: কামুক; কামোদ্দীপক।

 গ) Unlicensed
- English meaning: not authorized or permitted by a license.
- Bangla meaning: অনুমতিহীন; লাইসেন্সবিহীন।

 Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
3. Cambridge Dictionary.

১২.
Choose the synonym of 'Immutable'-
  1. Changeable
  2. Momentary
  3. Alterable
  4. Unchangeable
ব্যাখ্যা

Correct answer: Unchangeable.

Immutable (adjective)
- English Meaning: not capable of or susceptible to change.
- Bangla Meaning: নিত্য; অপরিবর্তনীয়।

Unchangeable (adjective)
- English meaning: not changing or to be changed: immutable.
- Bangla meaning: অপরিবর্তনীয়; নিত্য।

Other options:
ক) Changeable
- English meaning: capable of change.
- Bangla meaning: পরিবর্তনযোগ্য/পরিবর্তনীয়।

খ) Momentary
- English meaning: continuing only a moment: fleeting.
- Bangla meaning: ক্ষণিকের জন্য।

গ) Alterable
- English meaning: capable of being altered.
- Bangla meaning: পরিবর্তনযোগ্য।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

১৩.
________ Mount Blanc is the highest mountain in the Alps. (Fill in the blank)
  1. The 
  2. An
  3. No article
ব্যাখ্যা

Correct answer: No article.
- "Mount Blanc" দ্বারা একটি মাত্র পাহাড়কে নির্দেশ করছে, তাই এর পূর্বে কোনো article বসবে না।

• Article এর নিয়মানুযায়ী,
- সাধারণত  নদী, সাগর, মহাসাগর, উপসাগর, পর্বতশ্রেণী, পর্বতমালা, দ্বীপপুঞ্জ ইত্যাদির নামের পূর্বে article হিসাবে the বসে।
 - যেমন: The Himalayas, The Padma, The Andes, The Andaman, The Nicobar, The Bay of Bengal, the Pacific Ocean, ইত্যাদি। 

• কিন্তু একটি মাত্র দ্বীপ ও পর্বত বা পর্বতশৃঙ্গ এর নামের পূর্বে article বসে না। 
- যেমন: Mount Everest/ Mount Kilimanjaro/ K2/ Mount Blanc/ Iceland/ Cyprus এগুলো একটি মাত্র দ্বীপ ও পর্বত বা পর্বতশৃঙ্গের নাম নির্দেশ করছে তাই এদের নামের পূর্বে article বসে না। 
 
 Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৪.
Which of the following is the correct superlative degree?
  1. Elephant is the largest of all animals.
  2. The elephant is the largest of all animals.
  3. The elephant is largest of all animals.
  4. The elephant is the largest of all animal.
ব্যাখ্যা

Correct answer: The elephant is the largest of all animals.

• Superlative degree-এর সঠিক নিয়ম অনুসারে:
- Superlative degree- এর পূর্বে Definite article “The” ব্যবহার করতে হবে।
- Superlative degree-এ (the+ finest, the best, the most beautiful, etc) সবসময় the বসে।
- আবার, সমগ্র জাতি বুঝাতে singular noun -এর পূর্বে the বসাতে হয়।
- তাই 'Elephant' -এর পূর্বে the বসবে।
- আবার, কোনো countable noun -এর পূর্বে 'all' বসলে এর পরে plural noun বসে।
- তাই, “of all” এর পরে animals (plural) বসবে।

Other options:

ক) Elephant is the largest of all animals.
- ভুল কারণ "Elephant" দ্বারা সমগ্র জাতি বোঝালেও তার পূর্বে article "The" ব্যবহার করা হয়নি।

গ) The elephant is largest of all animals.
- ভুল কারণ, (Superlative degree) "largest"  এর পূর্বে definite article "the" ব্যবহার করা হয়নি।

ঘ) The elephant is the largest of all animal.
- ভুল কারণ, নিয়ম অনুযায়ী "all" এর পরে plural noun বসবে। এখানে "all" এর পরে singular noun "animal" ব্যবহার করা হয়েছে। 

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৫.
A government by officials is called-
  1. Plutocracy
  2. Bureaucracy
  3. Aristocracy
  4. Pantisocracy
ব্যাখ্যা

Correct answer: Bureaucracy.

• Bureaucracy (noun)
- English meaning: a system for controlling or managing a country, company, or organization that is operated by a large number of officials employed to follow rules carefully.
- Bangla meaning: আমলাতন্ত্র; আমলাদের পরিচালিত প্রশাসনিক ব্যবস্থা।

Other options:
ক) Plutocracy: A government by the rich.

গ) Aristocracy: A government by the nobles.

ঘ) Pantisocracy: A government in which all rule equally.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

১৬.
By the time the doctor arrives, the patient ___________. (Fill in the blank)
  1. will die
  2. will be dead
  3. will have died
  4. will be died
ব্যাখ্যা

Correct answer: will have died.
Complete sentence: By the time the doctor arrives, the patient will have died.

• বাক্যে By the time, by, by then, by that time দ্বারা ভবিষ্যৎ কালের কোন কিছু ঘটবে বোঝালে verb-এর future perfect tense হয়।
- অর্থাৎ, By the time দ্বারা যদি দুইটি clause যুক্ত থাকে তখন By the time-এর পরের clause টি present indefinite tense হয় এবং অন্য clause টি future perfect tense হয়।

- প্রশ্নে উল্লিখিত বাক্যে By the time এর পরের অংশটুকু যেহেতু present indefinite tense -এ আছে,
- তাই নিয়মানুযায়ী অন্য অংশে future perfect হবে।
- সুতরাং নিয়মানুযায়ী, শূন্যস্থানে will have died হবে।

Source: Advanced Learner's Communicative English Grammar & Composition By Chowdhury & Hossain.

১৭.
Nothing happened, __________?(make tag question)
  1. had it
  2. hadn't it
  3. did it 
  4. didn't it
ব্যাখ্যা

Correct answer: did it.
Complete sentence: Nothing happened, did it?

- Something/ nothing/ anything/ everything ইত্যাদি Statement-এর subject হিসেবে ব্যবহৃত হলে Tag Question-এ Subject হিসেবে "it" ব্যবহৃত হয়।
- যেহেতু প্রশ্ন প্রদত্ত বাক্যটি Negative এ আছে, তাই Tag question "affirmative" হবে এবং বাক্যটি Past indefinite tense হওয়ায় Subject ও Tense অনুসারে Auxiliary verb অনুযায়ী সঠিক tag হবে- did it?

• Tag question করার নিয়ম-
- সাধারণত Tag question ব্যবহৃত হয় পূর্বে উল্লেখিত কোন উক্তি সত্য না মিথ্যা তা নিশ্চিত হওয়ার জন্য।
- Statement positive হলে tag question টা negative হবে।
- আবার statement negative হলে tag question positive হবে।
- Subject ও Tense অনুসারে auxiliary verb দ্বারা tag question তৈরি হয়।
- Auxiliary verb না থাকলে Subject ও Tense অনুসারে Do/did/does দ্বারা tag question তৈরি হয়।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

১৮.
"Peace be with you". What kind of sentence is this?
  1. Assertive sentence 
  2. Imperative sentence
  3. Optative sentence
  4. Exclamatory sentence
ব্যাখ্যা

Correct answer: Optative sentence.
- Peace be with you.
- এই বাক্যটি বক্তা ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ করছে। যদিও বাক্যটিতে সাহায্যকারী ক্রিয়া "May" উহ্য (implied) আছে।

• Optative Sentence:
- যে sentence দ্বারা মনের ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায় তাকে Optative Sentence বলে।
- An optative sentence expresses a wish, prayer, or blessing. It often begins with "May" and conveys hope or desire for someone.
- যেমন: May the president live long.

Other options:
ক) Assertive Sentence:
- যে Sentence দ্বারা কোন কিছুর বর্ননা বা বিবৃতি প্রকাশ করা হয়, তাকে Assertive sentence বলে।
- Assertive sentence ইতিবাচক বা নেতিবাচক উভয়ই হতে পারে।
- An assertive sentence states a fact, opinion, or wish in a straightforward manner.

খ) Imperative Sentence:
- যে Sentence দ্বারা কোন আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি বোঝায় তাকেই Imperative sentence বা অনুজ্ঞাসূচক বাক্য বলে
- যেমন: Sit down.

ঘ) Exclamatory Sentence:
- যে sentence-এ বক্তার মনের আকস্মিক আবেগ-দুঃখ, রাগ, বিস্ময়, সুখ ইত্যাদি- সক্রিয়ভাবে প্রকাশ পায় তাকে বলে Exclamatory Sentence. 
- যেমন: How big that dog is!

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.

১৯.
Choose the correct spelling-
  1. Increminate
  2. Incriminate
  3. Incrimenate
  4. Incriminnate
ব্যাখ্যা

Correct answer: Incriminate.

Incriminate (verb)
- English meaning: to charge with or show evidence or proof of involvement in a crime or fault.
- Bangla meaning: অভিযুক্ত/দোষী/দোষারোপ করা।

Example sentence:
1. Police found incriminating evidence in his locker.
2. Material found at the crime scene incriminates the defendant.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২০.
What is the meaning of the word "Liaison"?
  1. Remaining silent or reserved
  2. Seeking to attract attention
  3. An invitation to a social event
  4. Communication between people
ব্যাখ্যা

Correct answer: Communication between people.

Liaison (noun)
- English meaning: communication between people or groups who work with each other.
- Bangla meaning: দুই পক্ষের সংযোগ বা যোগাযোগ।

Example sentence:
1. He blamed the lack of liaison between the various government departments.
2. The police have appointed a liaison officer to work with the local community.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

২১.
What is the meaning of the idiom "In a fix"?
  1. To be confident
  2. To stick together
  3. To be in a difficult situation
  4. To have everything under control
ব্যাখ্যা

Correct answer: To be in a difficult situation.

In a fix (idiom)
- English meaning: in an awkward or difficult situation.
- Bangla meaning: ঝামেলায় থাকা, বিব্রতকর অবস্থা।

Example sentence:
1. Now we're in a fix because we can't afford the mortgage payments.
2. I’m in a bit of a fix because I forgot my wallet at home.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২২.
Synonym of the word "Ingenious" is-
  1. Laconic
  2. Inept  
  3. Talented
  4. Clumsy 
ব্যাখ্যা

Correct answer: talented.

Ingenious (adjective)
- English Meaning: Very intelligent and skillful, or cleverly inventive and resourceful, especially in solving problems or creating new things.
- Bangla Meaning: কৌশলী; বুদ্ধিমান; উদ্ভাবনক্ষম।

Talented (adjective)
- English meaning: a natural skill or ability to be good at something, especially without being taught.
- Bangla meaning:  প্রতিভাবান; গুণী।

Other options:
ক) Laconic (adjective)
- English Meaning: Using very few words to express what you mean.
- Bangla Meaning: অল্পকথায় প্রকাশিত: a laconic person স্বল্পভাষী ব্যক্তি।

খ) Inept 
- English meaning: not skilled or effective.
- Bangla meaning: অদক্ষ; অযোগ্য; অপটু।

ঘ) Clumsy
- English meaning: awkward in movement or manner.
- Bangla meaning: কদাকার; অমার্জিত; কুশ্রী।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.

২৩.
The antonym of the word 'Jeopardy' is-
  1. Escalate
  2. Peril
  3. Curiosity
  4. Security
ব্যাখ্যা

Correct answer: Security.

• Jeopardy: (noun)
- English meaning: exposure to or imminence of loss or injury: danger.
- Bangla meaning: বিপদ; ঝুঁকি; ক্ষতি।

• Security (noun)
- English meaning: the quality or state of being secure.
- Bangla meaning: নিরাপত্তা।

Other options:
ক) Escalate
- English meaning:  to increase in extent, volume, number, amount, intensity, or scope.
- Bangla meaning: ধাপে ধাপে বৃদ্ধি পাওয়া; তীব্রতর হওয়া।

খ) Peril
- English meaning: exposure to the risk of being injured, destroyed, or lost: danger.
- Bangla meaning: ভয়ানক বিপদ; সমূহ বিপন্নতা।

গ) Curiosity
- English meaning: desire to know.
- Bangla meaning: ঔৎসুক্য।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.

২৪.
The old woman is _________ honorable person. (Fill in the gap)
  1. a
  2. an
  3. the
  4. no article
ব্যাখ্যা

Correct answer: an.
Complete sentence: The old woman is an honorable person. 


• Article এর নিয়মানুযায়ী, 
- সাধারণত Consonant sounds এর পূর্বে "a" এবং Vowel sounds এর পূর্বে "an" বসে।
- কিন্তু ইংরেজি শব্দের প্রথম বর্ণ Consonant হওয়া সত্ত্বেও এর উচ্চারণ যদি vowel- এর মত হয় তাহলে এর পূর্বে "a" না বসে "an" বসে।

• প্রদত্ত বাক্যে honorable এর উচ্চারণ 'অনারেবল - এর উচ্চারণ "a" (অ) দিয়ে শুরু।
- অর্থাৎ Vowel sounds এর মতো।
- তাই honorable এর পূর্বে "an" বসবে।

Source: A Passage to the English Language by S.M. Zakir Hussain.

২৫.
The sun is shining, so we are going to the park.
What kind of sentence is this?
  1. Simple sentence
  2. Complex sentence
  3. Compound sentence
  4. Optative sentence
ব্যাখ্যা

Correct answer: Compound sentence.
- প্রদত্ত বাক্যটি মূলত একটি Compound sentence.
- এখানে"The sun is shining" এবং "we are going to the park দুইটি coordinate clause "so" conjunction দ্বারা যুক্ত হয়েছে।

• Compound sentence:
- Compound sentence হলো এমন এক ধরনের বাক্য যেখানে দুটি বা তার বেশি স্বাধীন বাক্য (independent clauses) একটি সংযোজক শব্দ বা চিহ্ন দ্বারা যুক্ত থাকে।
- অর্থাৎ, Compound sentence -এ একের অধিক Principal clause থাকে যেগুলো coordinating conjunction দ্বারা যুক্ত থাকে।
- তাদেরকে coordinate clause বলা হয়।
- সাধারণত and, or, but, yet, so, therefore, either... or, neither....nor, not only.....but also, ইত্যাদি coordinating conjunction দ্বারা clause গুলো যুক্ত থাকে।

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.