পরীক্ষা আর্কাইভ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

পরীক্ষা৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশনতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins১১৬ বৈধ · অসম্পূর্ণ
মোট প্রশ্ন১১৭
সিলেবাস
৪৬তম বি.সি.এস. ফাইনাল মডেল টেস্ট ⎯ ১১ [বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ মার্কের ফুল মডেল টেস্ট]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন

৫১তম বিসিএস ফাইনাল মডেল টেস্ট ও রিভিশন · তারিখ অনির্ধারিত · ১১৭ প্রশ্ন

.
রবীন্দ্রনাথ ঠাকুরের 'আমার সোনার বাংলা' কবিতাটিতে সর্বমোট চরণ সংখ্যা কতটি?
  1. ১০টি
  2. ২০টি
  3. ২৫টি
  4. ২২টি
ব্যাখ্যা
• রবীন্দ্রনাথ ঠাকুরের 'আমার সোনার বাংলা' কবিতাটিতে সর্বমোট চরণ সংখ্যা : ২৫টি।

• বাংলাদেশের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা' সম্পর্কিত আলোচনা: 
- রবীন্দ্রনাথ ঠাকুর কর্তৃক ১৯০৫ সালে রচিত কবিতা/গান ‘আমার সোনার বাংলা’র প্রথম দশ চরণ বাংলাদেশের জাতীয় সঙ্গীত।
- প্রথম ৪ লাইন রাষ্ট্রীয় অনুষ্ঠানে বাজানো হয়।
- কবিতাটিতে মোট ২৫টি লাইন আছে।
- বাংলাদেশের জাতীয় সঙ্গীতের অফিশিয়াল বা সরকারিভাবে স্বীকৃত ইংরেজি অনুবাদ করেন সৈয়দ আলী আহসান।
- গান/কবিতাটি গীতবিতানের স্বরবিতান অংশভুক্ত।
- গানটি রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গান।
- গানটি প্রথম বঙ্গদর্শন পত্রিকায় ১৩১২ (১৯০৫) সালে প্রকাশিত হয়।

- ১৯৭১ সালের ৩ জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে ছাত্রলীগ ও শ্রমিক লীগ আয়োজিত এক জনসভায় গানটি গীত হয়।
- ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের প্রাক্কালে গানটি গাওয়া হয়েছিল।
- ২৩ মার্চ স্বাধীন বাংলা কেন্দ্রিয় ছাত্র সংগ্রাম পরিষদের আনুষ্ঠানিক স্বাধীনতা প্যারেডেও গানটি গীত হয়।

- মুজিবনগরে বাংলাদেশের প্রবাসী সরকার এই গানকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি দেয় এবং মুক্তিযুদ্ধ চলাকালে গানটি স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে নিয়মিত পরিবেশিত হতো।
- স্বাধীনতার পর সাংবিধানিকভাবে (অনুচ্ছেদ ৪.১) ‘আমার সোনার বাংলা’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে ঘোষিত হয়।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া এবং ‘আমার সোনার বাংলা’ রবীন্দ্রনাথ ঠাকুর।
.
'যে মোরে করিল পথের বিবাগী'- পঙ্‌ক্তিটির পরবর্তী চরণ কী হবে?
  1. আমি পথে পথে ফিরি তার লাগি।
  2. পথে পথে ফিরি আমি তার লাগি ।
  3. পথে পথে আমি ফিরি তার লাগি।
  4. পথ হতে পথ আমি ফিরি তার লাগি।
ব্যাখ্যা
''যে মোরে করিল পথের বিবাগী,
পথে পথে আমি ফিরি তার লাগি''- কবিতাংশটুকুর রচয়িতা- জসীম উদ্‌দীন।
- কবিতাংশটুকু কবি জসীম উদদীন এর 'প্রতিদান' কবিতা থেকে নেয়া হয়েছে। 

প্রতিদান- কবিতা, 
-----------জসীম উদদীন।
আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।
যে মোরে করিল পথের বিবাগী,
পথে পথে আমি ফিরি তার লাগি।
দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর ;
আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।
-------------------
জসীম উদদীন:
- তিনি ১৯০৩ সালের ১ জানুয়ারি ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে মাতুলালয়ে জন্ম গ্রহণ করেন। 
- পুরো নাম মোহাম্মদ জসীমউদ্দীন মোল্লা হলেও তিনি জসীম উদদীন নামেই পরিচিত। 
- তিনি বাংলাদেশে পল্লীকবি হিসেবে পরিচিত।
- কবি জসীম উদদীন রচিত 'নক্সী কাঁথার মাঠ' একটি বিখ্যাত গাথাকাব্য।
- এটি ১৯২৯ সালে প্রকাশিত হয়।
- E.M Millford গ্রন্থটি ''Field of the Embroidery Quilt'' শিরোনামে অনুবাদ করেন।

তাঁর রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- বালুচর,
- রূপবতী,
- রাখালী,
- নকশী কাঁথার মাঠ,
- ধানখেত,
- সোজন বাদিয়ার ঘাট,
- মাটির কান্না,
- মা যে জননী কান্দে ইত্যাদি।

তাঁর রচিত নাটক:
- পদ্মাপাড়,
- বেদের মেয়ে,
- মধুমালা,
- পল্লীবধূ,
- গ্রামের মায়া ইত্যাদি।

শিশুতোষ গ্রন্থ:
- হাসু,
- এক পয়সার বাঁশী,
- ডালিমকুমার।

উৎস:
১) বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২) বাংলাপিডিয়া।
৩) প্রতিদান কবিতা- জসীম উদ্‌দীন।
.
'যারা কাজ করে তাদেরই ভুল হতে পারে, যারা কাজ করে না তাদের ভুলও হয় না'- উক্তিটি কে করেন?
  1. শেখ মুজিবুর রহমান
  2. কাজী মোতাহার হোসেন
  3. সৈয়দ মুজতবা আলী
  4. প্রমথ চৌধুরী
ব্যাখ্যা
• 'যারা কাজ করে তাদেরই ভুল হতে পারে, যারা কাজ করে না তাদের ভুলও হয় না।" - বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

• অসমাপ্ত আত্মজীবনী:
- ‘অসমাপ্ত আত্মজীবনী' বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের লেখা বই।
- বঙ্গবন্ধুর প্রথম বই অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয় ২০১২ সালে।
- অসমাপ্ত আত্মজীবনী লেখা হয়েছে ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে যখন তিনি কারারুদ্ধ ছিলেন।
- আত্মজীবনীর শুরু হয়েছে তাঁর জন্মের সময় থেকে; পাশাপাশি এসেছে পিতৃপুরুষের কথাও।
- আর বইটি শেষ হয়েছে ১৯৫৪ সালের ঘটনাবলি দিয়ে।
- ইংরেজিতে এই বইয়ের ভাষান্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অধ্যাপক ফকরুল আলম।
-------------------
• অসমাপ্ত আত্মজীবনী থেকে উদ্ধার করা বঙ্গবন্ধুর কিছু অমর বাণী:
- 'অন্ধ কুসংস্কার ও অলৌকিক বিশ্বাসও বাঙালির দুঃখের আর একটি কারণ' (পৃ: ৪৮)।
- 'নেতারা যদি নেতৃত্ব দিতে ভুল করে, জনগণকে তার খেসারত দিতে হয়' (পৃ: ৭৯)।
- 'আমার যদি কোনো ভুল হয় বা অন্যায় করে ফেলি, তা স্বীকার করতে আমার কোনোদিন কষ্ট হয় নাই' (পৃ: ৮০)।
- 'যে দেশের বিচার ও ইনসাফ মিথ্যার উপর নির্ভরশীল সেদেশের মানুষ সত্যিকারের ইনসাফ পেতে পারে কি না সন্দেহ!' (পৃ: ১৯০)।
- 'আমি মানুষকে মানুষ হিসাবেই দেখি। রাজনীতিতে আমার কাছে মুসলমান, হিন্দু ও খ্রিষ্টান বলে কিছু নাই। সকলেই মানুষ' (পৃ: ১৯১)।

উৎস: প্রথম আলো পত্রিকার রিপোর্ট এবং অসমাপ্ত আত্মজীবনী।
.
'কেরি সাহেবের মুন্সী' উপন্যাসের লেখক কে?
  1. রামরাম বসু
  2. প্রমথনাথ বিশী
  3. রাজশেখর বসু
  4. অন্নদাশঙ্কর রায়
ব্যাখ্যা
• 'কেরী সাহেবের মুন্সী'- উপন্যাসটির রচয়িতা 'প্রমথনাথ বিশী'।
- প্রকাশিত হয় ১৯৪৫ সালে।
- ১৭৯৩ থেকে ১৮১৩ সালের ইতিহাস এর কাঠামো।
- গ্রন্থটির মূল প্রেক্ষাপট হলো উইলিয়ম কেরি ও রামরাম বসুর পারস্পরিক সম্পর্ক এবং অষ্টাদশ শতাব্দীর শেষভাগের কলকাতা শহরের ইতিহাস ও ইংরেজ-বাঙালি সম্পর্কের জটিল সাংস্কৃতিক সম্পর্ক।
--------------------- 
প্রমথনাথ বিশী: 
- ১৯০১ সালের ১১ জুন নাটোরের জোয়াড়ি গ্রামে জমিদার পরিবারে তাঁর জন্ম।
- প্রমথনাথ ১৯১০ সালে শান্তিনিকেতনের ব্রহ্মবিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন।
- ১৯৫০ সালে প্রমথনাথ কলকাতা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে যোগদান করেন।
- কেরী সাহেবের মুন্সী ও লালকেল্লা তাঁর দুটি শ্রেষ্ঠ উপন্যাস।
- ১৯৮৫ সালের ১০ মে কলকাতায় তাঁর মৃত্যু হয়।

তাঁর রচিত উপন্যাস ও গল্পের মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ হলো:
- জোড়াদিঘির চৌধুরী পরিবার, 
- কেশবতী,
- গল্পের মতো গল্প,
- ডাকিনী,
- ব্রহ্মার হাসি,
- সিন্ধুদেশের প্রহরী,
- চলন বিল,
- অলৌকিক,
- কেরী সাহেবের মুন্সী।

উল্লেখ্য,
রামরাম বসু ‘কেরী সাহেবের মুন্সি’ হিসেবে পরিচিত ছিলেন। কারণ রামরাম বসু উইলিয়াম কেরীকে বাংলা ভাষা শেখান। 

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- ড. সৌমিত্র শেখর।
.
বাংলা ভাষায় ভ্রমণ সাহিত্যের প্রথম রচয়িতা কে?
  1. সৈয়দ আলী আহসান
  2. সৈয়দ মুজতবা আলী
  3. সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়
  4. অন্নদাশংকর রায়
ব্যাখ্যা
• 'পালামৌ' ভ্রমণ কাহিনি:
- বাংলা ভাষায় ভ্রমণ সাহিত্যের প্রথম রচয়িতা হলো সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়।
- তাঁর রচিত স্মৃতিচারণামূলক ভ্রমণ কাহিনি হচ্ছে 'পালামৌ'। 
- এটি ছোট নাগপুরের আদিম গিরিদরী অরণ্যানী ও আরণ্যক পশু এবং মানব লেখকের বর্ণনাগুণে উচ্চ সাহিত্যমূল্য লাভ করে।

• 'পালামৌ'-এর কয়েকটি বাক্য মনোহর ও প্রবাদপ্রমিত হয়ে উঠেছে এগুলো হলো:
- ‘বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে।’
- ‘মানুষ্য বৃদ্ধ না হইলে সুন্দর হয় না।’
- ‘যে হারে, সেই রাগে।’
- ‘যাহার ভাগ্য কঠিন পাষাণ, পাষাণই তাহার অবলম্বন।’ - তিনি এই বাক্যগুলো সৃষ্টি করে স্মরণীয় হয়ে আছেন। 
------------------------- 
• সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়: 
- সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৩৪ সালের ২৭শে জুন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির নৈহাটির কাঁঠালপাড়ায় জন্মগ্রহণ করেন। 
- তিনি 'Bengal Ryots : Thier Rights and Liabilities' নামের গ্রন্থ লিখে প্রথম খ্যাতি অর্জন করেন। 
- তিনি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কর্তৃক প্রতিষ্ঠিত 'বঙ্গদর্শন' পত্রিকার সম্পাদক ছিলেন ১২৮৪ থেকে ১২৮৯ বঙ্গাব্দ পর্যন্ত। 
- আর তিনি সম্পাদনা করেন 'ভ্রমর' নামের মাসিক পত্রিকাটি।

• তাঁর রচিত উপন্যাসগ্রন্থ:
- কণ্ঠমালা,
- মাধবীলতা,
- জলপ্রতাপ চাঁদ ইত্যাদি। 
 
• গল্পগ্রন্থ:
- রামেশ্বরের অদৃষ্ট।

• প্রবন্ধগ্রন্থ:
- যাত্রা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
"আজ সৃষ্টি সুখের উল্লাসে
মোর মুখ হাসে মোর _______ হাসে মোর টগবগিয়ে খুন হাসে -
শূ্ন্যস্থানে নিচের কোনটি হবে?
  1. প্রাণ
  2. চোখ
  3. মন
  4. হৃদ
ব্যাখ্যা
• 'আজ সৃষ্টি সুখের উল্লাসে' কবিতাটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 'দোলন চাঁপা' কাব্যগ্রন্থের অন্তর্গত। 
-------------------------------- 
• 'দোলন-চাঁপা' কাব্যগ্রন্থ: 
- কাজী নজরুল ইসলাম রচিত কাব্যগ্রন্থ 'দোলন-চাঁপা'। কবি তখন রাজবন্দী ছিলেন।
- এতে ২১টি কবিতা আছে। প্রথম কবিতা- আজ সৃষ্টি সুখের উল্লাসে।
- ১৩৩০ বঙ্গাব্দের আশ্বিনে (অক্টোবর ১৯২৩ সালে) গ্রন্থটি প্রকাশিত হয়। 
- দোলন-চাঁপা কাব্য গ্রন্থটি মূলত প্রেম- প্রধান কবিতার বই।

এই কাব্যের কিছু উল্লেখযোগ্য কবিতা হলো :
- বেলা শেষে,
- পুবের চাতক, 
- পূজারিণী, 
- কবি-রানী, 
- অবেলার ডাক।
-------------------- 
'আজ সৃষ্টি সুখের উল্লাসে' কবিতাটির কিছু অংশ -

"আজ সৃষ্টি সুখের উল্লাসে
মোর মুখ হাসে মোর চোখ হাসে মোর টগবগিয়ে খুন হাসে
আজ সৃষ্টি-সুখের উল্লাসে।
আজকে আমার রুদ্ধ প্রাণের পল্বলে
বান ডেকে ঐ জাগল জোয়ার দুয়ার-ভাঙা কল্লোলে!

উৎস: বাংলা সাহিত্য নবম-দশম শ্রেণি এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
.
‘খনার বচন’ কী সংক্রান্ত?
  1. রাজনীতি
  2. কৃষি
  3. শিল্প
  4. ব্যবসা
ব্যাখ্যা
• খনার বচন মূলত কৃষিতত্ত্বভিত্তিক ছড়া।

• খনার বচন: 
- খনার বচন বিশেষ অর্থবোধক বাক্য বা উক্তি।
- ইংরেজি saying, proverb কিংবা বাংলা প্রবাদ শব্দ অনেকটা এর সমার্থক, কিন্তু বচনের তাৎপর্য আরও ব্যাপক ও ভিন্ন।
- শুভাশুভ, বিধিবিধান, নীতি ও উপদেশবাচক প্রতিপাল্য প্রাজ্ঞোক্তিই সাধারণ অর্থে বচন, যেমন গুরুর বচন, মহাপুরুষের বচন ইত্যাদি।
- বাংলায় ডাক ও খনার উক্তি বচনের প্রকৃষ্ট উদাহরণ।
- খনার বচনগুলো কৃষি, আবহাওয়া, ঋতু, জ্যোতিশাস্ত্র সম্পর্কিত। এছাড়াও স্বাস্থ্য, খাদ্য ও পুষ্টি বিষয়ের খনার বচন রয়েছে।
- ‘খনার বচন’ রচয়িতার প্রকৃত নাম লীলাবতী; লীলাবতী আর্যার প্রণেতা ও খনা একই ব্যক্তি।
- আনুমানিক ৮ম থেকে ১২শ শতাব্দীর মধ্যে রচিত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া
.
কোন ধরনের কাব্যকে 'জঙ্গনামা' বলা হয়?
  1. জীবনী সাহিত্য
  2. প্রণয় কাব্য
  3. যুদ্ধ কাব্য
  4. নীতিকাব্য
ব্যাখ্যা
• ‘জঙ্গনামা’:
- জঙ্গনামা মধ্যযুগীয় বাংলা সাহিত্যে মুসলিম ঐতিহ্যভিত্তিক যুদ্ধবিষয়ক কাব্য।
- ফারসি ‘জঙ্গ’ শব্দের অর্থ যুদ্ধ, আর ‘জঙ্গনামা’ শব্দের অর্থ যুদ্ধ বা তদ্বিষয়ক গ্রন্থ বা রচনা। অর্থ্যাৎ ‘জঙ্গনামা’ কাব্যের বিষয় যুদ্ধ-বিগ্রহ।
- বিশেষত হযরত মুহম্মাদ (স.) ও তাঁর স্বজনদের যুদ্ধই এ শ্রেণির কাব্যের মূল বিষয়। যেসব যুদ্ধের ঘটনা ও পরিণাম অত্যন্ত করুণ ও মর্মান্তিক, সাধারণত সেসব যুদ্ধের কথাই মানুষকে বেশি আলোড়িত করে।
- তাই আরবি-ফারসি সাহিত্যে যেমন, বাংলা সাহিত্যেও তেমনি ‘জঙ্গনামা’ বলতে বিশেষভাবে কারবালার যুদ্ধ ও তার বিষাদময় ঘটনাবলি সংক্রান্ত রচনাকেই বোঝায়।
- ফারসি কাব্য অবলম্বনে ফকির গরীবুল্লাহ সর্বপ্রথম জঙ্গনামা রচনা করেন। 
----------------

জঙ্গনামা শ্রেণির কাব্যধারার উল্লেখযোগ্য কবি ও কাব্যের নাম হলো:

— শেখ ফয়জুল্লাহ - জয়নবের চৌতিশা।
— দৌলত উজির বাহরাম খান - জঙ্গনামা।
— মুহম্মদ খান - মকতুল হোসেন। 
— শেরবাজ - কাশিমের লড়াই ও ফাতিমার সুরতনামা। 
— হেয়াত মামুদ - জারি-জঙ্গনামা। 
— ফকির গরিবুল্লাহ - জঙ্গনামা ও সোনাভান।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
.
নুরুল মোমেন রচিত 'নেমেসিস' কোন জাতীয় রচনা?
  1. প্রবন্ধ
  2. উপন্যাস
  3. কাব্য
  4. নাটক
ব্যাখ্যা
• নুরুল মোমেন রচিত 'নেমেসিস' একটি নাটক। 
------------------------
• 'নেমেসিস' নাটক:
- 'নেমেসিস' নুরুল মোমেন রচিত শ্রেষ্ঠ নাটক।
- ১৯৩৯-৪৩ সালের দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নুরুল মোমেন ১৯৪৪ সালে নাটকটি লেখেন এবং ‘শনিবারের চিঠি’ পত্রিকায় তা প্রকাশিত হয়।
- নাটকটি গ্রন্থাকারে প্রকাশ পায় ১৯৪৮ সালে।
- নাটকটি স্কুল মাস্টার সুরজিত নন্দী নামের এক চরিত্র বিশিষ্ট নাটক। এক চরিত্র বিশিষ্ট এমন নাটক বাংলা সাহিত্যে কম বলে ‘নেমেসিস’ উল্লেখযোগ্য।
- এ নাটকে সমকালীন দুর্ভিক্ষ, মজুতদারদের পিশাচবৃত্তি ও নিরন্নদের হাহাকারের বাস্তব চিত্র ফুটে উঠেছে।
- 'নেমেসিস' নাটকের কেন্দ্রীয় চরিত্রের নাম- সুরজিত নন্দী। 
-------------------- 
• নুরুল মোমেন: 
- নুরুল মোমেন এর জন্ম ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় ১৯০৬ সালে।
- নুরুল মোমেনের প্রথম নাটক রূপান্তর ১৯৪২ সালে ঢাকা বেতার-এ প্রচারিত হয়। তিনি নিজে নাটকটি পরিচালনা করেন। ১৯৪৭ সালে নাটকটি গ্রন্থরূপে প্রকাশিত হয়।
- তাঁর 'নেমেসিস' নাটকটি প্রথম শনিবারের চিঠি পত্রিকায় প্রকাশিত হয়। 'নেমেসিস' নাটকটি পঞ্চাশ-দশকের মন্বন্তরের পটভূমিতে রচিত।
- নুরুল মোমেন রচিত প্রথম রম্যগ্রন্থ 'বহুরূপা'। 

• নুরুল মোমেন এর বিখ্যাত নাটক:
- যদি এমন হতো,
- নয়া খান্দান, 
- আলোছায়া,
- আইনের অন্তরালে, 
- শতকরা আশি, 
- রূপলেখা, 
- যেমন ইচ্ছা তেমন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
১০.
পদের যে রূপ দ্বারা সংখ্যার ধারণা জন্মে তাকে কী বলে?
  1. কারক
  2. পুরুষ
  3. বচন
  4. বিভক্তি
ব্যাখ্যা
 • 'বচন': 
- বচন ব্যাকরণের একটি পারিভাষিক শব্দ।
- এর অর্থ সংখ্যার ধারণা। ব্যাকরণে বিশেষ্য বা সর্বনামের সংখ্যাগত ধারণা প্রকাশের উপায়কে বলে বচন।
- কেবল বিশেষ্য ও সর্বনাম শব্দের বচনভেদ হয়।

বাংলা ভাষায় বচন দুই প্রকার:
 বাংলা ভাষায় বচন দুই প্রকার : একবচন ও বহুবচন ।

• একবচন :
যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একটিমাত্র সংখ্যার ধারণা হয়, তাকে একবচন বলে।
যেমন – সে এলো। মেয়েটি স্কুলে যায়নি।

• বহুবচন :
যে শব্দ দ্বারা কোনো প্রাণী, বস্তু বা ব্যক্তির একের অধিক অর্থাৎ বহু সংখ্যার ধারণা হয়, তাকে বহু বচন বলে।
যেমন : তারা গেল। মেয়েরা এখনও আসেনি।
------------------
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'বচন'- তৎসম বা সংস্কৃত শব্দ। 

• 'বচন' (বিশেষ্য): 
প্রকৃত- প্রত্যয়: বচ্‌ + অন'।
অর্থ: বাক্য, কথা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
১১.
'Dominion' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. বাসস্থান
  2. শিক্ষানবিশ
  3. আধিপত্য
  4. বাণিজ্যদূত
ব্যাখ্যা
• 'Dominion' এর বাংলা পরিভাষা- 'আধিপত্য'।

অন্যদিকে, 
- Apprentice শব্দের বাংলা পারিভাষা- 'শিক্ষানবিশ'
- 'Domicile' এর বাংলা পরিভাষা- 'বাসস্থান'।
- 'Consul' এর বাংলা পরিভাষা- 'বাণিজ্যদূত'।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১২.
নিচের কোনটি হিন্দি শব্দ?
  1. হস্ত
  2. জানালা
  3. তাস
  4. সমুদ্র
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
তাস- হিন্দি শব্দ।

• 'তাস' শব্দের অর্থ:
- খেলার জন্য ব্যবহৃত চিত্রিত মোটা কাগজের চৌকো খণ্ডবিশেষ।

অন্যদিকে,
হস্ত, সমুদ্র - তৎসম বা সংস্কৃত শব্দ। 
জানালা (বিশেষ্য)- পর্তুগিজ শব্দ। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৩.
তাকে আসতে বললাম, তবু এল না- বাক্যটিতে কোন ধরনের যোজকের প্রয়োগ ঘটেছে?
  1. সাপেক্ষ যোজক
  2. কারণ যোজক
  3. বিকল্প যোজক
  4. বিরোধ যোজক
ব্যাখ্যা
• তাকে আসতে বললাম, তবু এল না- এখানে 'তবু' বিরোধ যোজক।

• বিরোধ যোজক: 
এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের সংযোগ ঘটায় এবং প্রথম বাক্যের বক্তব্যের সঙ্গে বিরোধ তৈরি করে। 
যেমন- এত পড়লাম, কিন্তু পরীক্ষায় ভালো করতে পারলাম না ।
তাকে আসতে বললাম, তবু এল না ।
-------------------- 
• সাধারণ যোজক:
এ ধরনের যোজক দুটি শব্দ বা বাক্যকে যোগ করে।
যেমন – রহিম ও করিম এই কাজটি করেছে । জলদি দোকানে যাও এবং পাউরুটি কিনে আনো ।

• বিকল্প যোজক:
এ ধরনের যোজক একাধিক শব্দ বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে।
যেমন - লাল বা নীল কলমটা আনো । চা না-হয় কফি খান ।

• কারণ যোজক:
এ ধরনের যোজক বাক্যের দুটি অংশের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ।
যেমন-জিনিসের দাম বেড়েছে, কারণ চাহিদা বেশি ।
বসার সময় নেই, তাই যেতে হচ্ছে।

• সাপেক্ষ যোজক:
এ ধরনের যোজক একে অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়। যেমন
যদি রোদ ওঠে, তবে রওনা দেব ।
যত পড়ছি, ততই নতুন করে জানছি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি (২০২২ সংস্করণ)।
১৪.
'ছিন্ন' শব্দের প্রকৃতি-প্রত্যয় কোনটি?
  1. √ছিদ্‌ + ন্ন
  2. √ছিদ্‌ + ন
  3. √ছিদ্‌ + ত
  4. √ছিন + ন
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'ছিন্ন' এর প্রকৃতি ও প্রত্যয়; '√ছিদ্‌ + ত'। 

'ছিন্ন' শব্দের অর্থ: 
- ছিঁড়েছে এমন;
- ছেঁড়া হয়েছে এমন। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১৫.
'ক' ধ্বনিকে 'ক' বলতে গেলে তাঁর সঙ্গে কি যোগ করতে হয়?
  1. হস্‌ ধ্বনি
  2. ব্যঞ্জনধ্বনি
  3. অ ধ্বনি
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
• 'ক' ধ্বনিকে 'ক' বলতে গেলে তাঁর সঙ্গে 'অ' যোগ করতে হয়। 

• ভাষা ও ধ্বনি সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য:
- বাগযন্ত্রের দ্বারা উচ্চারিত অর্থবােধক ধ্বনির সাহায্যে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমকে ভাষা বলে।
- ভাষার ক্ষুদ্রতম একক হলাে 'ধ্বনি'।
- এটা ভাষার মৌলিক অংশ। ধ্বনিকে শব্দের ক্ষুদ্রতম এককও বলা হয়।
- ধ্বনির লিখিত রূপ হলাে বর্ণ।
- ধ্বনি চেনার স্মারক বা চিহ্ন বা প্রতীকই বর্ণ।
- শব্দের ক্ষুদ্রতম অংশ হলাে অক্ষর।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি ২০১৯ সংস্করণ, ভাষা শিক্ষা- ড. হায়াৎ মামুদ।
১৬.
Which of the following authors is not of Irish origin?
  1. Samuel Beckett
  2. Jonathan Swift
  3. Oscar Wilde
  4. D. H. Lawrence
ব্যাখ্যা

D.H. Lawrence (1885-1930):
- তার পুরো নাম David Herbert Lawrence; তিনি ছিলেন একজন English author. 
- তিনি ছিলেন একাধারে ঔপন্যাসিক, কবি, নাট্যকার, প্রবন্ধকার, সাহিত্য সমালোচক।
- তার novel Sons and Lovers, The Rainbow এবং Women in Love তাকে 20th century এর সবচেয়ে influential English writers হিসেবে প্রকাশ করে।

তার বিখ্যাত উপন্যাসসমূহ: 
- Lady Chatterley's Lover,
- Sons and Lovers,
- The White Peacock,
- The Rainbow,
- Women in Love,
- A Modern Lover.

অন্যান্য অপশনসমূহ, 
• Samuel Beckett(1906-1989): 
- He is an Irish novelist, author, critic, and playwright.
- He was awarded the Nobel Prize for Literature in 1969.

• Jonathan Swift (1667- 1745):
- তিনি একজন Anglo-Irish author এবং clergyman ছিলেন। 
- ইংরেজি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত ব্যঙ্গরচয়িতা বা satirist হলেন Jonathan Swift.

• Oscar Wilde (1856-1900):
- He was a poet, novelist and dramatist/Playwright.
- This Irish born poet became London’s most popular playwright in the early 1890s.

Source: Encyclopedia Britannica.

১৭.
Which term refers to the language device, in spoken or written form, in which the real meaning is concealed or contradicted by the literal meaning of the words?
  1. Paradox
  2. Irony
  3. Malapropism
  4. Periphrasis
ব্যাখ্যা

Irony: 
- Irony is a linguistic and literary device, in spoken or written form, in which real meaning is concealed or contradicted. 
- Irony হচ্ছে বক্তব্য জোরালো করতে নিজ চিন্তার সম্পূর্ণ বিপরীত কিছু বলে মনোভাব ব্যক্তকরণ; বক্রাঘাত।
- যেসব ঘটনা, অবস্থা ইত্যাদি এমনিতে কাম্য হলেও পরিস্থিতির দরুন মূল্যহীন বা অকিঞ্চিৎকর হয়ে পড়ে এবং সে কারণে দুর্দৈব নির্ধারিত বলে প্রতীয়মান হয়, বিড়ম্বনাকেও Irony বলে।
- শ্লেষবাক্য; তীক্ষ্ণ অভিঘাত সৃষ্টির উদ্দেশ্যে স্পষ্টরূপে প্রকাশিত বক্তব্যের পরিবর্তে ছলপূর্ণ কথার ব্যবহার।
- Irony is when there are two contradicting meanings of the same situation, event, image, sentence, phrase, or story.  In many cases, this refers to the difference between expectations and reality.

Other options, 
Paradox - Paradox is apparently a self-contradictory statement, the underlying meaning of which is revealed only by careful scrutiny.
Malapropism - Malapropism is a verbal blunder in which one word is replaced by another similar in sound but different in meaning.
Periphrasis - Periphrasis is the use of a longer phrasing in place of a possible shorter form of expression; a roundabout or indirect manner of writing or speaking.

Source: Encyclopedia Britannica.  

১৮.
Which of the following was a significant cultural development during the Elizabethan era, marked by advancements in literature, art, and exploration?
  1. The Industrial Revolution
  2. The Scientific Revolution
  3. The Renaissance
  4. The Enlightenment
ব্যাখ্যা

Elizabethan Age (1558-1603): 
- This age is part of the Renaissance period of English Literature. 
- Queen Elizabeth (I) এর নামানুসারে এ যুগের নামকরণ করা হয়।
- This is called the 'Golden Age of Drama.'
- Christopher Marlowe, William Shakespeare, Thomas Kyd, Thomas Norton, Francis Bacon, etc are famous literary figures of this period.

• The Renaissance Period:
- 1500 থেকে 1660 পর্যন্ত সময়কালকে ইংরেজি সাহিত্যে The Renaissance Period হিসেবে ধরা হয়ে থাকে।
- যদিও Renaissance যুগের সূচনা হয় 1453 সালে কিন্তু ইংরেজি সাহিত্যে এর প্রভাব পরে 1500 এর পর থেকে।
- This period is called the Renaissance because the Renaissance spirit was the main driving force that characterized the literature of that time.

The Renaissance Period is divided into four shorter periods:
1. Elizabethan Age (1558 -1603);
2. Jacobean Age  (1603-1625);  
3. Caroline age (1625-1649);
4. Commonwealth Period (1649-1660).

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman & Encyclopedia Britannica.

১৯.
What type of play is 'Julius Caesar' considered?
  1. A comedy
  2. A romance
  3. A history play
  4. All of above
ব্যাখ্যা

Julius Caesar:
- 'Julius Caesar' William Shakespeare এর একটি Historical Play এবং Tragedy.
- ১৫৯৯-১৬০০ সালের মধ্যে এই নাটকটি লিখা হয় এবং ১৬২৩ সালে Shakespeare এর First Folio এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়।
- Julius Ceasar এর সাফল্যে ঈর্ষান্বিত ষড়যন্ত্র কারীরা Ceasar এর বন্ধু Brutus কেও Ceasar এর বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রে যোগ দিতে রাজি করায়।

• Important characters of Julius Caesar:
- Julius Caesar,
- Antonio,
- Cleopatra,
- Cassius,
- Octavia etc.

• এই tragedy এর কয়েকটি বিখ্যাত উক্তি হচ্ছে - 
- "Cowards die many times before death
   The valiant never taste of death but once." 
- 'Veni, Vidi, Vici (I came, I saw, I conquered')
- 'Brutus, you too!'.

• Other Historical Plays by William Shakespeare: 
- Henry IV Part I,
- Henry IV Part II,
- Henry V,
- Henry VI Part I,
- Henry VI Part II,
- Henry VI Part III,
- Henry VIII,
- King John,
- Richard II,
- Richard III.

Source: 
1. Encyclopedia Britannica. 
2. The Royal Shakespeare Company. [Link] 

২০.
In what genre does John Dryden's "All for Love" belong?
  1. A tragedy play
  2. An epic poem
  3. A prose novel
  4. A comedic farce
ব্যাখ্যা
• All for love (1677):
- এটি একটি Heroic Tragedy. 
- John Dryden রচিত  এই নাটকটি Shakespeare রচিত বিখ্যাত নাটক Antony and Cleopatra কে ভিত্তি করে রচিত। 
- It was written in a flowing but controlled blank verse.

• John Dryden (1631-1700): 
- তিনি একজন English poet, dramatist, and literary critic. 
- তাকে বলা হয় Father of Modern English Criticism.

• তাঁর উল্লেখযোগ্য সাহিত্যকর্ম: 
- All for Love (tragedy),
- The Indian Emperour (play),
- Absalom and Achitophel (poetry),
- Mac Flecknoe etc (poem).

Source: Encyclopedia Britannica. 
২১.
Which of these plays is not written by G.B. Shaw?
  1. Pygmalion
  2. Man and Superman
  3. The Importance of Being Earnest
  4. Mrs. Warren's Profession
ব্যাখ্যা

• G. B. Shaw (1856-1950): 
- তার পুরো নাম George Bernard Shaw. 
- George Bernard Shaw একজন Irish নাট্যকার এবং সাহিত্য সমালোচক। 
- তিনি ১৯২৫ সালে নোবেল পুরস্কার পান। 

• Famous Plays of G.B. Shaw:
- Pygmalion;
- Mrs. Warren's Profession;
- Arms and the Man;
- Heartbreak House;
- Caesar and Cleopatra;
- Man and Superman;
- The Doctor's Dilemma;
- St. Joan of Arc etc.

অন্যদিকে, 
The Importance of Being Earnest: 
- The author of "The Importance of Being Earnest" is - Oscar Wilde.
- নাটকটির পুরো নাম - The Importance of Being Earnest: A Trivial Comedy for Serious People.
- It is a play in three acts, first performed in 1895.
- নাটকটি ১৮৯৯ সালে প্রকাশিত হয়।
- এটি Oscar Wilde এর Greatest Dramatic Achievement হিসাবে গণ্য করা হয়।

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman; Encyclopedia Britannica.

২২.
Who is the author of the quote "It's the possibility of having a dream come true that makes life interesting"?
  1. Ernest Hemingway
  2. F. Scott Fitzgerald
  3. J.K. Rowling
  4. Paulo Coelho
ব্যাখ্যা

The Alchemist (novel): 
- Paulo Coelho রচিত একটি উপন্যাস। 
- এটি পর্তুগিজ ভাষায় রচিত। 
- এই উপন্যাসের কাহিনি রচিত হয়েছে Santiago নামক এক মেষপালককে ঘিরে।

এই উপন্যাসের বিখ্যাত উক্তিসমূহ হচ্ছে: 
- “And, when you want something, all the universe conspires in helping you to achieve it.”
- “It's the possibility of having a dream come true that makes life interesting.”

Paulo Coelho: 
- তিনি একজন Brazilian novelist. 
- তার জন্ম ১৯৪৭ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে।

তার রচিত কিছু উপন্যাস: 
- Adultery; 
- Eleven Minutes; 
- Hippie; 
- The Alchemist, etc.

উল্লেখ্য, 'The Alchemist' নামে Ben Jonson এর একটি play আছে।

Source: Encyclopedia Britannica. 

২৩.
Who created the characters 'Good Angel' and 'Bad Angels'?
  1. John Keats
  2. Christopher Marlowe
  3. John Milton
  4. S.T. Coleridge
ব্যাখ্যা
• 'Good Angel' and 'Bad Angel and' are characters from Doctor Faustus by Christopher Marlowe.

• Doctor Faustus:
- Christopher Marlowe এর রচিত নাটক Doctor Faustus.
- নাটকটির পুরো নাম The Tragical History of the life & Death of Doctor.
- এটি একটি 5 acts বিশিষ্ট একটি নাটক।
- ১৬০৪ সালে এটি প্রকাশিত হয়। 
- In Doctor Faustus Marlowe tells the story of Faust, the doctor-turned-necromancer, who makes a pact with the devil in order to obtain knowledge and power.
- In this play Doctor Faustus and Mephistopheles, who is the devil’s intermediary in the play, are subtly and powerfully portrayed. 
- এই নাটকে Mephistopheles হচ্ছে The embodiment of evil.
- এই নাটকের কেন্দ্রীয় চরিত্র হচ্ছে Doctor Faustus যে অপরিসীম ক্ষমতা লাভের আশায় শয়তান অর্থাৎ Mephistopheles এর কাছের নিজের আত্মা বিক্রি করে দিয়েছিল।
- তিনি শয়তানের সাথে এমন একটি চুক্তি করেন যাতে করে তিনি জ্ঞান ও শক্তি প্রাপ্ত হতে পারেন।
- পরবর্তীতে Good Angel এবং Bad Angel নামক দুইজন ফেরেশতা Doctor Faustus কে প্রভাবিত করতে চায়।
- একপর্যায়ে ফিরে আসতে চাইলেও শেষ অবধি Doctor Faustus বুঝতে পারেন আর ফেরার সুযোগ নেই।

• The important character of Doctor Faustus:
- Mephistopheles,
- Lucifer,
- Faust,
- Wagner,
- Robin,
- Clown,
- Beelzebub,
- Rafe,
- Valdes and Cornelius,
- Martino and Frederick,
- Helen of Troy,
- Good angel,
- Bad Angel, etc.

• Some quotes of Doctor Faustus:
- Pluck up your hearts, since fate still rests our friend.
- Hell is just a frame of mind.
- Fools that will laugh on earth, most weep in hell.
- Money can't buy love, but it improves your bargaining position.
- He that loves pleasure must for pleasure fall.
- Was this the face that launched a thousand ships/And burnt the topless towers of Ilium?
- The stars move still, time runs, the clock will strike.
- It is a comfort to the wretched to have companions in misery.
- Sweet Helen, make me immortal with a kiss.

Source: Britannica and Live MCQ Lecture.
২৪.
What style of writing is Harold Pinter associated with?
  1. Magical realism
  2. Theater of the Absurd
  3. Epic theatre
  4. Expressionism
ব্যাখ্যা

Theatre of the Absurd: 
- The Theatre of the Absurd was a literary and theatrical movement that emerged in the 1950s and 1960s.
- It was heavily influenced by the philosophical concept of the Absurd, which posits that human existence is essentially meaningless and that attempts to find inherent value or purpose are futile.
- Pinter's plays, such as "The Birthday Party," "The Caretaker," and "The Homecoming," exemplify the characteristics of the Theatre of the Absurd.

Harold Pinter (1930-2008): 
- তিনি Post-Modern period এর একজন English playwright. 
- He achieved international renown as one of the most complex and challenging post-World War II dramatists.
- তিনি ২০০৫ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান। 
- তিনি 'Theatre of the Absurd' এর সাথে জড়িত ছিলেন। 

Famous plays by Harold Pinter:
- Moonlight
- The Birthday Party
- The Caretaker
- The Dumb Waiter
- The Homecoming
- The Room, etc.

Source: Encyclopedia Britannica. 

২৫.
What role did Thomas Hardy play in the literary world of his time, besides being a novelist?
  1. He was a poet.
  2. He was a critic.
  3. He was a playwright.
  4. He was an editor.
ব্যাখ্যা

Thomas Hardy: 
- তিনি ছিলেন Victorian যুগের novelist এবং poet. 
- He was born in England in 1840.
- Thomas Hardy is known as a pessimistic Novelist.
- তিনি Victorian age এর শ্রেষ্ঠ ঔপন্যাসিক এবং ছোট গল্পকার।
- তাকে বলা হয়,  Regional Novelist and a poet বা আঞ্চলিক ঔপন্যাসিক বা কবি। একটি মাত্র নির্দিষ্ট অঞ্চলকে কেন্দ্র করেই তার সকল সাহিত্যকর্ম রচিত হওয়ার কারণে তাকে এই উপাধি দেয়া হয়। 
- Thomas Hardy এর ছোটবেলা কাটে গ্রামে। গ্রামে কাটানো শৈশবের স্মৃতি তার পরবর্তীকালের রচিত সাহিত্যকর্মে এক ব্যাপক প্রভাব ফেলে।  

• Thomas Hardy-এর লেখা কয়েকটি উপন্যাস হলো: 
- Tess of the d'Urbervilles,
- Far from the Madding Crowd,
- The Return of the Native
- The Poor Man and the Lady,
- The Mayor of Casterbridge
- Jude the Obscure,
- A Pair of Blue Eyes.

Poetry:
- Wessex Poems (1898)
- Poems of the Past and the Present (1901) 
- Time’s Laughingstocks (1909)

Source: 
1. Encyclopedia Britannica. 
2. Live MCQ lecture. 

২৬.
John Keats was an English _______ lyric poet.
  1. Neo-Classical
  2. Modern
  3. Victorian
  4. Romantic
ব্যাখ্যা

• John Keats (1795-1821):
- তিনি ছিলেন একজন English Romantic lyric poet. 
- তার কবিতার বৈশিষ্ট্য ছিল vivid imagery এবং great sensuous appeal. 

John Keats এর Title গুলো হলো: 
- Poet of Beauty,
- Poet of sensuousness,
- A Death Hunted Poet,
-The Youngest Poet of English Literature. 

Famous poems:
- Isabella,
- Lamia,
- The Eve of St. Agnes,
- To Psyche,
- To a Nightingale,
- On a Grecian Urn,
- On Melancholy,
- To Autumn.

Source:
1. Britannica.com.
2. Poetryfoundation.org

২৭.
Identify the abstract noun in the following sentence: "The beauty of the sunset took my breath away."
  1. beauty
  2. sunset
  3. breath
  4. away
অনির্ধারিত
ব্যাখ্যা

Abstract noun এর পূর্বে article বসালে সেটি Common noun হয়। 
অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো। 
---------------------------------- 

Beauty (noun): 
Meaning - যেসব গুণের সমন্বয়ে ইন্দ্রিয় (বিশেষত চোখ, কান) বা নৈতিকতা বা বুদ্ধিবৃত্তির কাছে আনন্দময় বলে প্রতিভাত হয়; সৌন্দর্য; শ্রী; রূপ; লাবণ্য; ছটা। 
- Abstract noun হিসেবে ব্যবহৃত হয়। 

Abstract noun: 
- যে Noun গুলো ইন্দ্রিয়গ্রাহ্য বা touchable নয় সেগুলোই Abstract noun.
- We define abstract nouns as nouns that you can’t directly experience by any of the human senses. 
- Examples: Humor, Kindness, Intelligence, Beauty ইত্যাদি।  

Other options, 
Sunset (Common noun) - সূর্যাস্ত; সূর্যাস্তকাল; দিনান্ত।
Breath (Common noun) - শ্বাসপ্রশ্বাস।
Away (Adverb) - দূরবর্তী; দূরে; অন্যত্র।

২৮.
Complete the sentence with the appropriate preposition:
The airplane is flying __________ the mountains.
  1. in
  2. at
  3. toward
  4. by
ব্যাখ্যা

Toward (preposition): 
English Meaning - In the direction of, or closer to someone or something. 
Bangla Meaning -
(১) অভিমুখে; দিকে; পানে: toward(s) Dhaka; toward(s) quarrel.
(২) সম্পর্কে; ব্যাপারে: His attitude toward(s) the government policy.
(৩) (সহায়তার) উদ্দেশ্যে।
(৪) (সময়) কাছাকাছি: toward(s) the end of the year.

Example Sentences: 
- She stood up and walked toward him.
- He leaned toward his wife and whispered, "Can we go home soon?"

Complete Sentence - The airplane is flying toward the mountains.

আরো কিছু Prepositions এর ব্যবহার - 
• Inside: কোনো স্থানের ভিতরে অবস্থান বা কিছু করা বোঝাতে: You should not stay inside the room all the evening.

• Near: কোনো কিছুর নিকটে বোঝাতে: Our house is near the supermarket. তবে by দ্বারা খুব নিকটে বোঝায়।

• Onto: কোনো তলের উপরে পরেছে বোঝাতে: The boy jumped onto the mat.

• Opposite: বিপরীতে অবস্থান বা অভিমুখে বোঝাতে: Our house is opposite the supermarket.

• Out of: (i) কোনো স্থানের ভিতর থেকে বাইরে নেয়া বা যাওয়া বোঝাতে: The cat jumped out of the window.
(ii) নাগালের/নিয়ন্ত্রনের/কর্মস্থলের বাইরে বোঝাতে: out of reach/station/fashion/stock.
(iii) প্রাইভেট যানবাহন থেকে নামা বোঝাতে: He got out of the car.

• Outside: কোনো স্থানের বাইরে বোঝাতে: Can you wait outside the room?

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 
3. Live MCQ Lecture. 

২৯.
Choose the correct sentence.
  1. If left untreated, the condition will eventually result to blindness.
  2. If left untreated, the condition will eventually result in blindness.
  3. If left untreated, the condition will eventually result from blindness.
  4. None above
ব্যাখ্যা

Result in something (Phrasal verb): 
English Meaning - To cause a particular situation to happen.
Bangla Meaning - ডেকে আনা; পর্যবসিত হওয়া; বিশেষভাবে শেষ হওয়া।
Example Sentence - The fire resulted in damage to their property.

এছাড়াও, 
Result from - স্বাভাবিক পরিণতি লাভ করা; ফলে যাওয়া।
Example: His difficulty in walking results from a childhood illness.

তাই, সঠিক উত্তরটি হবে - If left untreated, the condition will eventually result in blindness.

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy.

৩০.
Which word is similar to 'Obdurate'?
  1. Docile
  2. Versatile
  3. Refractory
  4. Compliant
ব্যাখ্যা

Obdurate (adjective): 
English Meaning: Extremely determined to act in a particular way and not to change despite what anyone else says.
Bangla Meaning: (আনুষ্ঠানিক) একগুঁয়ে; অনমনীয়; অনুশোচনাহীন।

• Synonyms: Stubborn (একগুঁয়ে; জেদি), Obstinate (একগুঁয়ে; জেদি), Uncompromising (আপসহীন; অনমনীয়; অনড়; অটল), Cussed (বেয়াড়া, হতচ্ছাড়া), Refractory (অদম্য, নিয়ন্ত্রন অযোগ্য)। 
• Antonyms: Amenable (বাধ্য; অনুগত), Compliant (ভদ্র), Malleable (যে কোনো অবস্থার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে এমন; নমনীয়), Tractable (সহজে নিয়ন্ত্রণযোগ্য), Docile (নিরীহ, বিনয়ী)।

Other Forms: - Obdurately (adverb)
- Obduracy [অবডিউআরাসি America(n) অবডার্‌সি] (noun) [uncountable noun]

Example Sentence: ‘The president remains obdurate on immigration.

Other option:
Versatile - বিচিত্রগামী। 

Source: Live MCQ Lecture. 

৩১.
Complete the sentence:
I would have believed you if _______________.
  1. you didn't lied to me before
  2. you not lied to me before
  3. you haven't lied to me before
  4. you hadn't lied to me before
ব্যাখ্যা

• একটি Conditional sentence  এ দুটি অংশ থাকে।
1. Condition বা শর্ত  
2. Consequence বা ফলাফল। 

Third Conditional:
- If-এর পর Past Perfect Tense থাকলে, পরবর্তী Sentenceটিতে Past Perfect Conditional (would have, could have + verb-এর Past Participle form) হয়।
- Structure: If + Past Perfect Tense + Past Perfect Conditional. 
আবার, Subject + Past Perfect Conditional থাকলে if + Past Perfect Tense হয়। 

Examples: 
- If it had rained, you would have gotten wet.
- You would have gotten wet if it had rained.

Complete Sentence - I would have believed you if you hadn't lied to me before.

৩২.
Choose the meaning of the idiom 'Fag end'.
  1. The beginning or start of something.
  2. The final or remaining part of something.
  3. The most exciting or thrilling part.
  4. The middle or central part.
ব্যাখ্যা

The fag end of something (idiom): 
English Meaning - The last, and often worst, part of something. 
Bangla Meaning - (কথ্য) কোনো কিছুর নিকৃষ্ট বা অপ্রয়োজনীয় অবশিষ্টাংশ; পোড়া সিগারেটের শেষাংশ।

Example Sentences: 
- We always used to go on holiday at the fag end of the holiday season.
- At the fag end of the movie, the plot twists kept the audience on the edge of their seats.

Source: Cambridge Dictionary. 

৩৩.
Find out the adjective form of 'Nostalgia'.
  1. Nostalgic
  2. Nostalgical
  3. Nostalgically
  4. Nostalgia
ব্যাখ্যা

Nostalgia (noun): 
English Meaning - A feeling of pleasure and also slight sadness when you think about things that happened in the past. 
Bangla Meaning - গৃহকাতরতা; অতীতবিধুরতা।

Nostalgic (adjective):
English Meaning - Feeling happy and also slightly sad when you think about things that happened in the past
Bangla Meaning - গৃহকাতর; অতীতস্মৃতিবিধুর।

Other options,
Nostalgical - কোনো শব্দ নেই।
Nostalgically (adverb) - গৃহকাতরভাবে; স্মৃতিবিধুরভাবে।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

৩৪.
A diet deficient _____ vitamin D may cause the disease rickets.
  1. to
  2. from
  3. in
  4. of
ব্যাখ্যা

Deficient (adjective): 
English Meaning - Not having enough of/ not good enough. 
Bangla Meaning - হীন; ন্যূন; খাটো: deficient in intelligence; a mentally deficient person, অপরিণতমনস্ক ব্যক্তি।
- Deficient এর পর অভাব/হীন বুঝাতে appropriate preposition হিসেবে 'in' ব্যবহৃত হয়। 

Example Sentences: 
- His theory is deficient in several respects.
- A diet that is deficient in protein is harmful to children.

Complete Sentence - A diet deficient in vitamin D may cause the disease rickets. 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 

৩৫.
Having ______ up in a rural area, he has a profound appreciation for nature and its beauty.
  1. grow
  2. grown
  3. grew
  4. been grow
ব্যাখ্যা

• 'to be' এবং 'having 'এর পর মূল verb এর Past participle হয়। 
- Active voice এ 'having' ব্যবহৃত হয় যখন কর্তা নিজে কাজ করে।
- আর passive voice এ ব্যবহৃত হয় যখন ক্রিয়া দ্বারা কর্তার অবস্থা নির্দেশিত হয়।

Example: 
- The thief ran away having taken the ornaments. 
- The principal desired the notice to be hung.

Complete Sentence - Having grown up in a rural area, he has a profound appreciation for nature and its beauty.

Source: Advanced Learner's English Grammar & Composition by Chowdhury & Hossain.

৩৬.
My sister had baked a cake for my birthday. (Make it passive)
  1. A cake had baked by my sister for my birthday.
  2. A cake had been baked by my sister for my birthday.
  3. My sister had been baked a cake for my birthday.
  4. A cake was been baked by my sister for my birthday.
ব্যাখ্যা

• Past Perfect Tense এর Active voice থেকে Passive voice করার নিয়ম:
- Object টির subjective form +
- had been +
- মূল verb এর past participle +
- by +
- subject এর objective form. 

Examples: 
Active: My sister had baked a cake for my birthday.
Passive: A cake had been baked by my sister for my birthday.

Active: The painter had painted the mural by the time the exhibition opened.
Passive: The mural had been painted by the painter by the time the exhibition opened.

Source: Advanced Learner's HSC English Grammar & Composition by Chowdhury & Hossain.

৩৭.
Someone undertaking a journey to a holy site out of religious faith -
  1. Hermit
  2. Ascetic
  3. Celibate
  4. Pilgrim
ব্যাখ্যা

Pilgrim (noun): 
English Meaning - A person who travels to a sacred place as an act of religious devotion.
Bangla Meaning - তীর্থযাত্রী।

Other options, 
• Hermit (তপস্বী) - A person who lives alone and apart from the rest of society, especially for religious reasons. 
• Ascetic (কৃচ্ছ্রব্রতী) - Someone who lives an ascetic life, often for religious reasons. 
• Celibate (কুমারব্রতী) - A person who does not have sex. 

Source: 
1. Cambridge Dictionary. 
2. Accessible Dictionary by Bangla Academy. 

৩৮.
Which word represents the opposite meaning of 'Connoisseur'?
  1. Specialist
  2. Dope
  3. Savant
  4. Magnanimous
ব্যাখ্যা

Connoisseur (noun):
English Meaning: A person who has expert knowledge of something, especially an art, food, or drink, and is qualified to judge and appreciate its quality.
Bangla Meaning: প্রধানত চারুকলা (আর্ট) বিষয়ে রসজ্ঞ; পণ্ডিত বিচারক; সমঝদার: a connoisseur of painting/wine

• Synonyms:
Specialist (বিশেষজ্ঞ), Pundit (পণ্ডিত), Savant (অত্যন্ত পণ্ডিতব্যক্তি), Expert (দক্ষ), Boss (নেতা, কুশলী)।
• Antonyms:
Ignoramus (অজ্ঞ, অজ্ঞানী), Fool, Ignoramus (নির্বোধ), Dope (নিরেট বোকা), Dummy (গন্ডমূর্খ)।

Other Forms: Connoisseurship (noun) সমঝদারি; রসজ্ঞতা।

Example Sentence: 
1. It looks the same and only the connoisseur can tell the difference in taste.

Magnanimous - দানশীল।

Source: Live MCQ Lecture.

৩৯.
He has a knack of _______ in tight contests.
  1. breaking the deadlock
  2. breaking the ice
  3. breaking the mold
  4. breaking the ceiling
ব্যাখ্যা

Break the deadlock (phrase): 
English Meaning -
1. To end a situation in which an agreement cannot be reached because neither side will change its demands or accept any of the demands of the other side. 
2. In sports, especially football, if a team or player breaks the deadlock, they score the first goal, point, etc. after the score has been equal, especially when it has been equal for a long time. 

Bangla Meaning - অচলাবস্থা দূর করা।

Example Sentences: 
- We need fresh talks to break the deadlock over voting rights.
- Argentina broke the deadlock with a goal three minutes before half-time.

Complete Sentence - He has a knack of breaking the deadlock in tight contests. 

এছাড়াও, 
• Break the ice (idiom) - আনুষ্ঠানিকতা, দ্বিধাসংকোচ কাটিয়ে ওঠা। 
• Break the mold (idiom) - To be new and different. 

Source: Cambridge Dictionary. 

৪০.
I always carry an umbrella in my bag in case it rains unexpectedly.
Here, the underlined clause is -
  1. Noun clause
  2. Adjective clause
  3. Adverbial clause
  4. Coordinate Clause
ব্যাখ্যা

• Adverbial clause: 
- যে subordinate clause একটি বাক্যে একটি adverb হিসেবে কাজ করে এবং একটি verb,বা একটি adjective-clause বা অন্য একটি adverbial clause-কে modify করে তাকে Adverbial Clause বলে।
 - Adverb এর মতো এরা - time, place, cause, effect, purpose ইত্যাদি বুঝায়।

• Adverb clause of condition: 
- কোন ঘটনা ঘটার শর্ত প্রকাশ করে।
- Sub-ordinate clause টি যদি if, whether, unless, In case দিয়ে শুরু হয় তবে এটি adverb clause of condition.

• I always carry an umbrella in my bag in case it rains unexpectedly.
- বাক্যটির Sub-ordinate clause টি 'in case' দ্বারা শুরু হয়েছে এবং শর্ত প্রকাশ করছে। 
- তাই, এটি একটি Adverb clause of condition. 

৪১.
Choose the correct sentence.
  1. Cattle are grazing in the field.
  2. Cattle is grazing in the field.
  3. Cattles are grazing in the field.
  4. Cattles is grazing in the field.
ব্যাখ্যা
Cattle হলো Plural collective noun তাই এর পরে Plural verb হবে।
সে অনুসারে সঠিক উত্তর: Cattle are grazing in the field.

Collective noun সাধারণত singular হয়।
কিন্তু collective noun হওয়া সত্ত্বেও Police, People, Cattle ইত্যাদি plural হিসেবে ব্যবহৃত হয়।

যেমন-
The police were informed of the matter.
Cattle are grazing in the field.

• Collective Noun:
- A Collective Noun is the name of a number (or collection) of persons or things taken together and spoken of as one whole.
- যে সকল Noun দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তুর সমষ্টিকে বোঝায় তাদেরকে Collective Noun বলে।
- অর্থাৎ কিছু Common Noun এর সমষ্টিকেই collective noun বলে।
- কিছু collective noun হচ্ছে - cattle, herd, army, public, library, jury, committee, crew, majority, minority etc.
৪২.
However hard he tried, he could not unlock the door. What kind of parts of speech is the underlined word?
  1. Adjective
  2. Adverb
  3. Preposition
  4. Noun
ব্যাখ্যা
বাক্যটি মূলত এমন ছিলো - However he tried hard, he could not unlock the door.
এখানে hard কে emphasize করার জন্য সেটা pronoun এর পূর্বে বসানো হয়েছে।
Hard দ্বারা tried verb কেই modify করা হয়েছে, তাই এটি adverb হবে। 

• Adverb: 
 - Adverb এমন একটি part of speech যা একটি verb, adjective, অন্য আর একটি adverb অথবা পুরো একটি বাক্যকে ও মডিফাই করতে পারে।
- অর্থাৎ, যেসব word noun বা pronoun ছাড়া অন্য যেকোন parts of speech, বিশেষ করে verb কে modify করে সেগুলোকে adverb বলে।
- কখন, কোথায়, কীভাবে, কেন এই প্রশ্নগুলোর উত্তর যা আসে তা adverb হয়ে থাকে।
৪৩.
৯০০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদাসলে ১১১৬ টাকা হবে?
  1. ৩ বছরে
  2. ৪ বছরে
  3. ৫ বছরে
  4. ৬ বছরে
ব্যাখ্যা
প্রশ্ন: ৯০০ টাকা বার্ষিক ৬% সুদে কত বছরে সুদাসলে ১১১৬ টাকা হবে?
 
সমাধান:
সুদ, I = ১১১৬ - ৯০০ টাকা
= ২১৬ টাকা

আসল, P = ৯০০ টাকা
সুদের হার, r = ৬%
সময়, n বছর

n = I/(Pr)
= (২১৬ × ১০০)/(৯০০ × ৬)
= ২১৬০০/৫৪০০
= ৪

∴ ৪ বছরে সুদাসলে ১১১৬ টাকা হবে।
৪৪.
x = 2 + √3 হলে, x3 + 1/x3 এর মান কত?
  1. 18√3
  2. 30√3
  3. 2√5
  4. 52
ব্যাখ্যা
প্রশ্ন: x = 2 + √3 হলে, x3 + 1/x3 এর মান কত?

সমাধান:
x = 2 + √3
∴ 1/x = 1/(2 + √3)
= (2 - √3)/{(2 + √3)(2 - √3)}
= (2 - √3)/{(2)2 - (√3)2}
= (2 - √3)/(4 - 3)
= 2 - √3

x + 1/x
= 2 + √3 + 2 - √3
= 4

x3 + 1/x3
= (x + 1/x)3 - 3.x.(1/x)(x + 1/x)
= 43 - (3 × 4)
= 64 - 12
= 52
৪৫.
2log105 + log1036 - log109 - log10100 =?
  1. 0
  2. 4
  3. 1000
  4. 1/100
ব্যাখ্যা
প্রশ্ন: 2log105 + log1036 - log109 - log10100 =?
 
সমাধান:
2log105 + log1036 - log109 - log10100
= log1052 + log1062 - log1032 - log10102 [ plogkM = logkMp]
= log10 {(52 × 62)/(32 × 102} [logkM + logkN = logk(MN), logkM - logkN = logk(M/N)]
= log10{(25 × 36)/(9 × 100)}
= log101
= 0
৪৬.
একটি টেবিল পাখা ১২% ক্ষতিতে বিক্রি করা হল। যদি বিক্রয় মূল্য ১২০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হত। পাখাটির ক্রয় মূল্য কত?
  1. ৬০০০ টাকা
  2. ৫০০০ টাকা
  3. ৪০০০ টাকা
  4. ৮০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: একটি টেবিল পাখা ১২% ক্ষতিতে বিক্রি করা হল। যদি বিক্রয় মূল্য ১২০০ টাকা বেশি হতো, তাহলে ৮% লাভ হত। পাখাটির ক্রয় মূল্য কত?

সমাধান:
ক্রয়মূল্য ১০০ টাকা হলে,
১২% ক্ষতিতে বিক্রয় মূল্য (১০০ - ১২) = ৮৮ টাকা;

৮% লাভে বিক্রয়মূল্য (১০০ + ৮) = ১০৮ টাকা।

বিক্রয় মূল্যের পার্থক্য (১০৮ - ৮৮) = ২০ টাকা।

বিক্রয় মূল্য ২০ টাকা বেশি হলে ক্রয় মূল্য ১০০ টাকা
∴ বিক্রয় মূল্য ১২০০ টাকা বেশি হলে ক্রয় মূল্য (১০০ × ১২০০)/২০
= ৬০০০ টাকা।
৪৭.
6x2 - 7x - 4 = 0 সমীকরণে মূলদ্বয়ে প্রকৃতি কোনটি?
  1. বাস্তব ও সমান
  2. বাস্তব ও অসমান
  3. অবাস্তব
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: 6x2 - 7x - 4 = 0 সমীকরণে মূলদ্বয়ে প্রকৃতি কোনটি?

সমাধান:
6x2 - 7x - 4 = 0 সমীকরণটির নিশ্চায়ক নির্ণয় করে পাই।

নিশ্চায়ক = (- 7)2 -  4 × 6 × (- 4)
= 49 + 96
= 145 > 0

যেহেতু নিশ্চায়ক ধনাত্মক পূর্ণ সংখ্যা। তাই মূলদ্বয় বাস্তব ও অসমান।

দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি:
1. যদি b2 - 4ac = 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হবে।
2. যদি b2 - 4ac > 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হবে।
3. যদি b2 - 4ac < 0 হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় অবাস্তব ও অসমান হবে।
4.  যদি b2 - 4ac পূর্ণবর্গ সংখ্যা হয় তবে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় মূলদ ও অসমান হবে।
৪৮.
একটি ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ১২ সে.মি. এবং ১৮ সে.মি. এবং এর ক্ষেত্রফল ১৫০ বর্গসে.মি. হলে, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
  1. ২০ সে.মি.
  2. ১৫ সে.মি.
  3. ১০ সে.মি.
  4. ৫ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ট্রাপিজিয়াম এর সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ১২ সে.মি. এবং ১৮ সে.মি. এবং এর ক্ষেত্রফল ১৫০ বর্গসে.মি. হলে, সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?

সমাধান:
ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল = (১/২) × সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি × লম্ব দূরত্ব
⇒ লম্ব দূরত্ব = (২ × ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল)/সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের সমষ্টি  
= (২ × ১৫০)/(১২ + ১৮)
= ৩০০/৩০
= ১০ সে.মি.
৪৯.
2x + 7 = 4x + 2 হলে 3x + 1 এর মান কত?
  1. 3
  2. 9
  3. 27
  4. 81
ব্যাখ্যা
প্রশ্ন: 2x + 7 = 4x + 2 হলে 3x + 1 এর মান কত?

সমাধান:
2x + 7 = 4x + 2
⇒ 2x + 7 = (22)x + 2
⇒ 2x + 7 = 22x + 4
⇒ x + 7 = 2x + 4
⇒ 7 - 4 = 2x - x
⇒ 3 = x
∴ x = 3

∴ 3x + 1
= 33 + 1
= 34
= 81
৫০.
পূজা ও স্বপনের আয়ের অনুপাত ৩ : ৫। স্বপন ও রনির আয়ের অনুপাত ৮ : ৭। পূজার আয় ২৪০০০ টাকা হলে, রনির আয় কত?
  1. ৪০০০০ টাকা
  2. ৩৮০০০ টাকা
  3. ৩৫০০০ টাকা
  4. ২৪০০০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: পূজা ও স্বপনের আয়ের অনুপাত ৩ : ৫। স্বপন ও রনির আয়ের অনুপাত ৮ : ৭। পূজার আয় ২৪০০০ টাকা হলে, রনির আয় কত?
 
সমাধান:
পূজা : স্বপন = ৩ : ৫
= ২৪ : ৪০ [৮ দ্বারা গুণ করে]

স্বপন : রনি = ৮ : ৭
= ৪০ : ৩৫ [৫ দ্বারা গুণ করে]

∴ পূজা : স্বপন : রনি = ২৪ : ৪০ : ৩৫

পূজার আয় ২৪ টাকা হলে রনির আয় ৩৫ টাকা
∴ পূজার আয় ২৪০০০ টাকা হলে রনির আয় (৩৫ × ২৪০০০)/২৪
= ৩৫০০০ টাকা
৫১.
।3x - 1। > 5 হলে, অসমতাটির সমাধান-
  1. - 4/3 < x < 2
  2. x > 2 অথবা x < - 4/3
  3. - 2 < x < 4/3
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশ্ন: ।3x - 1। > 5 হলে, অসমতাটির সমাধান-

সমাধান:
দেওয়া আছে,
।3x - 1। > 5

(3x - 1) অঋণাত্মক হলে প্রদত্ত অসমতা দাঁড়ায়
(3x - 1) > 5 
3x - 1 + 1 > 5 + 1
3x > 6
3x/3 > 6/3
 x > 2

আবার,
(3x - 1) ঋণাত্মক হলে প্রদত্ত অসমতা দাঁড়ায়
- (3x - 1) > 5
- 3x + 1 > 5
- 3x + 1 - 1 > 5 - 1
- 3x > 4
- 3x/3 > 4/3
- x > 4/3
(- x)(- 1) < (4/3)(- 1)
x < - 4/3


∴ নির্ণেয় সমাধান: x > 2 অথবা x < - 4/3
৫২.
২√৩ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত?
  1. ২১√৩ বর্গ সে.মি.
  2. ১৮√৩ বর্গ সে.মি.
  3. ২৭√৩ বর্গ সে.মি.
  4. ৯√৩ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: ২√৩ সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত?

সমাধান:

ধরি,
ΔABC এর বাহুর দৈর্ঘ্য AB = BC = AC = a
দেওয়া আছে,
ত্রিভুজের পরিলিখিত বৃত্তের ব্যাসার্ধ, R = ২√৩ সে.মি.

ত্রিভুজের সাইন সূত্রানুসারে,
a/SinA = 2R
বা, a = 2RSinA
∴ a = ২ × ২√৩ × (Sin৬০°)
= ৪√৩ × (√৩/২)
= ৬

∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪)a
= (√৩/৪)(৬) বর্গ সে.মি.
= (√৩/৪) × ৩৬ বর্গ সে.মি.
= ৯√৩ বর্গ সে.মি.
৫৩.
6 + 9 + 12 + 15 + …… ধারাটির কত তম পদ 300?
  1. 99 তম পদ
  2. 100 তম পদ
  3. 101 তম পদ
  4. 97 তম পদ
ব্যাখ্যা
প্রশ্ন: 6 + 9 + 12 + 15 + …… ধারাটির কত তম পদ 300?

সমাধান: 
এখানে,
ধারাটির প্রথম পদ a = 6,
সাধারণ অন্তর d = 9 - 6 = 3
ধরি,
n তম পদ = 300

আমরা জানি,
n তম পদ = a + (n - 1) d
বা, 6 + (n - 1) 3 = 300
বা, 3n - 3 = 294
বা, 3n = 297
বা, n = 99

∴ ধারাটির 99 তম পদ 300 হবে।
৫৪.
0, 3 , 6, 7 অঙ্কগুলো দ্বারা চার অঙ্কের কতগুলো অর্থপূর্ণ সংখ্যা তৈরি করা যায় যেনো কোন অঙ্কের পুনরাবৃত্তি না হয়?
  1. 15
  2. 18
  3. 23
  4. 24
ব্যাখ্যা
প্রশ্ন: 0, 3 , 6, 7 অঙ্কগুলো দ্বারা চার অঙ্কের কতগুলো অর্থপূর্ণ সংখ্যা তৈরি করা যায় যেনো কোন অঙ্কের পুনরাবৃত্তি না হয়?

সমাধান:
মোট বিন্যাস সংখ্যা = 4!
= 24

0 কে প্রথমে রেখে বিন্যাস সংখ্যা = 3!
= 6

∴ চার অঙ্কের অর্থপূর্ণ সংখ্যা = (24 - 6)
= 18
৫৫.
অগ্ন্যাশয় রসে আমিষ পরিপাকে সাহায্যকারী এনজাইম কোনটি? 
  1. ট্রিপসিনোজেন
  2. ট্রাইপেপটাইডেজ
  3. জিলেটিনেজ
  4. পেপসিনোজেন
ব্যাখ্যা
- অগ্ন্যাশয় রসে আমিষ পরিপাকে সাহায্যকারী এনজাইম হলো- ট্রিপসিনোজেন। 

পরিপাকতন্ত্রে খাদ্যদ্রব্যের পরিপাক ও পরিশোষণ: 
- দৈনন্দিন জীবনে মানুষ যে সব আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করে তন্মধ্যে দুধ, মাছ, মাংস, ডিম ও ডাল উল্লেখযোগ্য। 
- এ সকল খাদ্য পরিপাকে যে সকল সাহায্যকারী এনজাইম ভূমিকা রাখে তা হলো- 
১. পাচক রস: পেপসিনোজেনজিলেটিনেজ। 
২. অগ্ন্যাশয় রস: ট্রিপসিনোজেন, কার্বক্সিপেপটাইডেজ- এ. বি ইলাস্টেজ, কোলাজিনেজ প্রভৃতি। 
৩. আন্ত্রিক রস: অ্যামাইনোপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ ও প্রোলিডেজ। 
- আমিষ বা প্রোটিন জাতীয় খাদ্যের পরিপাক পাকস্থলিতে শুরু হয়ে ক্ষুদ্রান্ত্রে শেষ হয়। 
- মুখবিবরের লালা রসে আমিষ পরিপাককারী এনজাইম না থাকায় মুখবিবরে আমিষের কোনো পরিপাক হয় না। 
- কেবলমাত্র খাদ্য চিবানোর ফলে লালারস মিলে খাদ্যকে পিচ্ছিল ও নরম করে। 

উৎস: প্রাণিবিজ্ঞান, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৬.
'Baidu' কোন দেশ ভিত্তিক সার্চ ইঞ্জিন?
  1. চীন
  2. যুক্তরাষ্ট্র
  3. রাশিয়া
  4. ভারত
ব্যাখ্যা
• সার্চ ইঞ্জিন:
- সার্চ ইঞ্জিন মূলত একটি ওয়েব অনুসন্ধান ইঞ্জিন বা সফট্‌ওয়্যার প্রোগ্রাম যা তথ্য জমা করে এবং প্রয়োজনের সময় সেই তথ্য ব্যবহারকারীর প্রশ্ন অনুসারে প্রদান করে একটি তালিকা প্রদান ডাটাবেজে অনুসন্ধান করে।
- বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিন হলো Archie.
- জনপ্রিয় কিছু সার্চ ইঞ্জিন হলো: Google, Bing, Yahoo, Baidu ইত্যাদি।

• Baidu:
- Baidu, Inc. চাইনিজ মাল্টিন্যাশনাল টেক কোম্পানির CEO: Robin Li
- Founders: Robin Li, Eric Xu
- Headquarters: Beijing, China
- Founded: January 1, 2000, Beijing, China

উৎস: ব্রিটানিকা।
৫৭.
SCSI ড্রাইভগুলো সাধারণত কত ট্রান্সফার রেট প্রদান করে?
  1. 640 MB/sec
  2. 1024 MB/sec
  3. 2 TB/sec
  4. 5 TB/sec
ব্যাখ্যা
• স্ক্যাজি (SCSI) হার্ড ডিস্ক ড্রাইভ:
- স্ক্যাজি এর পুরো অর্থ হলো 'স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস ড্রাইভ (Small Computer System Interface Drive)'।
- SCSI ড্রাইভগুলোর সাধারণত ৫০টি থেকে ৬৮টি পিন থাকে।
- SCSI ড্রাইভগুলো সাধারণত 640MB/sec ট্রান্সফার রেট প্রদান করে।
- এই ড্রাইভগুলো সোয়াপেবল (swappable) নয়।
- SCSI হার্ড ডিস্ক সংযোগের জন্য সাধারণত SCSI ক্যাবল ব্যবহৃত হয়।
- একটি SCSI ক্যাবলে সর্বোচ্চ ১৬টি ড্রাইভ সংযুক্ত করা যায়।
- ক্যাবলে এর আইডেন্টিফিকেশনের জন্য প্রতিটি হার্ড ডিস্ক ড্রাইভের একটি ৮ বাইট হেক্সাডেসিম্যাল কোড রয়েছে যা WWN (world wide name) নামে পরিচিত।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
কোনো সংকেতকে ব্রডকাস্ট না করে সংঘর্ষ এড়ানোর জন্য কম্পিউটারের MAC অ্যাড্রেস ব্যবহার করে শুধু নির্দিষ্ট পোর্টে সিগন্যাল পাঠায় নিচের কোনটি?
  1. হাব
  2. রাউটার
  3. গেটওয়ে
  4. সুইচ
ব্যাখ্যা
নেটওয়ার্ক ডিভাইস:
- কম্পিউটার নেটওয়ার্ক তৈরির জন্য কম্পিউটারগুলো যুক্ত করতে যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হয় সেগুলোকে নেটওয়ার্ক ডিভাইস বলা হয়।
- এসব যন্ত্রপাতি মূলত নেটওয়ার্কে ডেটার প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং সংকেত ও ডেটাকে তার সঠিক গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে।
- এসব যন্ত্রপাতির মধ্যে রয়েছে- মডেম, হাব, রাউটার, গেটওয়ে, সুইচ, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড ইত্যাদি।

• সুইচ:
- নেটওয়ার্কিং করার জন্য বর্তমানে হারের পরিবর্তে ব্যাপকভাবে সুইচ ব্যবহৃত হয়।
- কার্যক্রমের দিক থেকে হাব এর সাথে সুইচের তেমন কোনো পার্থক্য নেই তবে সুইচেন্ন ৰুদ্ধিমত্তা রয়েছে।
- সুইচ কোনো সংকেতকে ব্রডকাস্ট করে না, সংঘর্ষ এড়ানোর জন্য প্রতিটি কম্পিউটারের MAC (Media Access Control) অ্যাড্রেস ব্যবহার করে শুধু নির্দিষ্ট পোর্টে সিগন্যালটি পাঠায়।
- শুধু তাই নয় দুর্বল হয়ে পড়া সংকেতটিকে অ্যামপ্লিফাই (বর্ধিত) করে গন্তব্য কম্পিউটারের পোর্টে প্রেরণ করে। 
- সুইচে পোর্টের সংখ্যা ৪, 16, 24 থেকে 48 পর্যন্ত হয়ে থাকে।
- এতে ডেটা ফিল্টারিং (প্রকৃত সিগনাল থেকে নয়েজ সিগনাল বাদ দেয়া) করা সম্ভব তবে ব্যবহারের দিক থেকে একটু জটিল।
- একটি সুইচ দিয়ে একটি LAN তৈরি করা যায়, একাধিক LAN তৈরি সম্ভব নয়। 

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ ও আলিম শ্রেণি।
৫৯.
DVD-এর পূর্ণরূপ কী?
  1. Digital Video Decode
  2. Duplicate Video Disk
  3. Digital Versatile Disk
  4. Digital Video Device
ব্যাখ্যা
• অপটিক্যাল স্টোরেজ সিস্টেম (Optical Storage System):
- যে সমস্ত ডিস্কে Optical Storage Technology-এর মাধ্যমে ডেটা সংরক্ষণ করা হয়, তাকে Optical Disk বলা হয়।
- যেমন: CD-ROM Disk বা CD Disk, DVD ইত্যাদি।

• ডিভিডি (DVD):
- ১৯৯৬ সালের দিকে অধিক ক্ষমতাসম্পন্ন অপটিক্যাল ডিস্কের উন্নতমানের সংস্করণ ডিভিডির (DVD- Digital Versatile Disk/Digital Video Disc) উদ্ভব হয়।
- DVD-এর গঠন ও আকার সিডির মতোই।
- তবে অধিক পরিমাণে তথ্য সংরক্ষণ করার জন্য DVD-তে ট্র্যাকসমূহ আরো ঘন করে সন্নিবেশিত থাকে।
- সাধারণত DVD-এর ধারণক্ষমতা ৪ গিগাবাইট থেকে ১৭ গিগাবাইট পর্যন্ত হয়ে থাকে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬০.
ব্যাবসায়িক প্রতিষ্ঠান সাধারণত কোন ডোমেইন নেইম ব্যবহার করে?
  1. .biz
  2. .org
  3. .com
  4. .net
ব্যাখ্যা
• ডোমেইন নেইম:
- আইপি অ্যাড্রেস সহজে ব্যবহারযোগ্য করার জন্য ইংরেজি অক্ষরের কোনো নাম ব্যবহার করা হয়। ক্যারেক্টার ফর্মের দেয়া কম্পিউটারের এরূপ নামকে ডোমেইন নেম বলা হয়।
- যেমন: আইপি অ্যাড্রেস 173.248.140.183 এর পরিবর্তে নির্দিষ্ট ওয়েবসাইট নেম www.rafkhata.com ডোমেইন নেম ব্যবহার করা হয়।
- যে পদ্ধতিতে ডোমেইন নেইমকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডোমেইন নেইম সিস্টেম বলে (DNS-Domain Naming System).
- ডোমেইন নেইম এর বিভিন্ন অংশ থাকে। ডট (.) অপারেটর দ্বারা অংশগুলো বিভক্ত।
- বর্তমানে প্রচলিত কয়েকটি জনপ্রিয় ডোমেন নামের বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো:


উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬১.
জিগবি (Zigbee) নেটওয়ার্কের IEEE স্ট্যান্ডার্ড কত?
  1. 802.11.4
  2. 802.15.4
  3. 807.11.4
  4. 802.16.4
ব্যাখ্যা
• জিগবি (Zigbee):
- জিগবি (Zigbee) একটি তারবিহীন পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যা (PAN) তৈরি করার IEEE 802.15.4 ভিত্তিক আদর্শমানের প্রযুক্তি।
- এটি কম বিদ্যুৎ শক্তি ব্যবহার করে ডিজিটাল রেডিও যোগাযোগের সাহায্যে উচ্চ স্তরের যোগাযোগের প্রোটোকলগুলির জন্য পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বা প্যান তৈরি করে।
- জিগবি একটি কম বিদ্যুৎ শক্তির, স্বল্প তথ্য হার বা ডেটারেট এবং ব্যক্তিগত এলাকার বেতার অ্যাড-হক নেটওয়ার্ক।
- এটি অন্যান্য বেতার বা ওয়ারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (WPAN) যেমন ব্লুটুথ বা ওয়াই-ফাই থেকে সহজ এবং কম ব্যয়বহুল।
- এই নেটওয়ার্কগুলি ১২৮ বিট সিমেট্রিক এনক্রিপশন কী দ্বারা সুরক্ষিত থাকে।
- জিগবি নেটওয়ার্ক থেকে বিরতিহীন ২৫০ kbit/s ডেটা ট্রান্সমিশন হতে পারে।
- জিগবি ১৯৯৮ সালে প্রণীত, ২০০৩ সালে প্রমীতকরণ, এবং ২০০৬ সালে সংশোধিত হয়েছিল।
- জিগবি নামটি মৌচাকে মৌমাছি ফিরে যাওয়ার পরে মধু মৌমাছির waggle নাচকে বোঝায়।

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ ও দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬২.
বুদ্ধিবৃত্তিক বিজ্ঞানের কোন ক্ষেত্র মানব মস্তিষ্কের উপায় অবলম্বন করে কাজ করে তা নকল করার উদ্যোগ নেয়?
  1. লার্নিং সিস্টেম
  2. ফাজি লজিক
  3. নিউরাল নেটওয়ার্ক
  4. জেনেটিক অ্যালগরিদম
ব্যাখ্যা
- নিউরাল নেটওয়ার্ক, একটি কম্পিউটার প্রোগ্রাম যা মস্তিষ্কের প্রাকৃতিক নিউরাল নেটওয়ার্ক দ্বারা অনুপ্রাণিতভাবে কাজ করে।
-
ফাজি লজিক হলো এমন একটি যুক্তি ব্যবস্থা যেখানে কোন সমস্যার সমাধান ১ অথবা ০ ছাড়াও আরো বিভিন্ন উপায়ে দেওয়া যায়।
- একটি সিস্টেমের পরিবর্তনগুলোকে নির্দেশ করে একই কাজ পরবর্তী সময়ে আরও ভালোভাবে সম্পাদন করার যোগ্যতা প্রদান করার প্রক্রিয়াটিকে লার্নিং সিস্টেম বলে।
- জেনেটিক অ্যালগরিদম হলো সমস্যা সমাধানের একটি পদ্ধতি।

• আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence):

- কৃত্রিম বুদ্ধিমত্তা হলো মানুষের চিন্তাভাবনা গুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তি নির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেয়ার ব্যবস্থা। 
- ১৯৫৬ সালে জন ম্যাকার্থী সর্বপ্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শব্দটি উল্লেখ করেন।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা: LISP, PROLOG, C/C++, CLISP, JAVA, MATLAB, Python, SHRDLU ইত্যাদি।
- কৃত্রিম বুদ্ধিমত্তার বাস্তব প্রোয়োগ হলো রোবট।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: মেশিন লার্নিং (সবচেয়ে সফল ক্ষেত্র হিসেবে বিবেচিত), রোবটিক্স, কম্পিউটার ভিশন, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং (NLP), স্পিচ প্রসেসিং ইত্যাদি। 

 উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, মাহবুবুর রহমান।
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ- দ্বাদশ ও আলিম শ্রেণি।
৬৩.
ইমেইল সার্ভার সংক্রান্ত প্রোটোকল নয় কোনটি?
  1. IMAP
  2. SMTP
  3. POP
  4. HTP
ব্যাখ্যা
♦ ইমেইল সংক্রান্ত প্রোটোকলসমূহ:
• ইমেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।

 SMTP:
- SMTP এর পূর্ণরূপ হলো Simple Mail Transfer Protocol.
- যে সকল মেইল বাইরে পাঠানো হয় সেগুলো কেউ বহির্মুখী বা আউটগোয়িং মেইল বলা হয়।
- আউটগোয়িং মেইল পাঠানোর জন্য এই প্রটোকল ব্যবহার করা হয়।
- SMTP প্রোটোকল পোর্ট 25 এর মাধ্যমে সংযোগ করা হয়।

 POP:
- POP এর পূর্ণরূপ হলো Post Office Protocol.
- ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।
- ই-মেইল সার্ভার থেকে কোনো ইমেইল ডাউনলোড করার ক্ষেত্রে POP ব্যবহার করা হয়।
- মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3.

 IMAP:
- IMAP এর পূর্ণরূপ হলো Internet Message Access Protocol.
- IMAP প্রটোকল ব্যবহার করে মেইল বক্সে শুধু প্রবেশ করা যায়।

উৎস:
১. ব্রিটানিকা। 
২. geeksforgeeks [Link]
৬৪.
নিচের কোনটি কম্পিউটার ভাইরাস নয়?
  1. সিআইএইচ
  2. কোবল
  3. ভিয়েনা
  4. পিকাচু
ব্যাখ্যা
• কম্পিউটার ভাইরাস:
- কম্পিউটার ভাইরাস একটি ক্ষতিকারক প্রােগ্রাম।
- কম্পিউটার ভাইরাস বাহিরের উৎস থেকে কম্পিউটারের মেমােরিতে প্রবেশ করে মেমােরিতে গােপনে বিস্তার লাভ করে মূল্যবান প্রােগ্রাম, তথ্য নষ্ট করা ছাড়াও অনেক সময় কম্পিউটারকে অচল করে দেয়।
- CIH ভাইরাসের রচয়িতা Chen Ing-hau (চেন ইং-হাও) যিনি তাইওয়ানের Tatung University এর ছাত্র ছিলেন।
- তার নামের আদ্যাক্ষর নিয়েই মূলত এই ভাইরাসের নামকরণ করা হয়েছে- Chen Ing-hau (CIH)।
- চেরনোবিল ভাইরাস কে CIH ভাইরাসও বলা হয়।
- এই ভাইরাসকে Chernobyl বা Spacefiller-ও বলা হয়।
- ২৬ এপ্রিল, ১৯৯৯ সালে বাংলাদেশসহ সারা বিশ্বের লক্ষ লক্ষ কম্পিউটার 'CIH' বা চেরনোবিল নামক ভাইরাসের আক্রমণে বিপর্যয়ের সম্মুখীন হয়।

• কয়েকটি কম্পিউটার ভাইরাসের নাম:
- ভিবিএস/হেল্পার,
- ওয়ার্ম,
- ট্রোজান হর্স,
- এক্স ৯৭এম/হপার.আর,
- মাইক্রো ভাইরাস,
- বুট সেক্টর ভাইরাস,
- জেরুজালেম,
- স্টোন,
- ঢাকা ভাইরাস,
- ভিয়েনা,
- পিকাচু
- সিআইএইচ ইত্যাদি।

- COBOL হলো একটি প্রোগ্রামিং ভাষা। 

উৎস:
১. মাধ্যমিক কম্পিউটার শিক্ষা, নবম-দশম শ্রেণি।
২. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৫.
নিচের কোনটি সবচেয়ে ছােট সংখ্যা?
  1. ১৮/৩৬
  2. ৫/৩
  3. ১৬/৩১
  4. ৪/১২
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি সবচেয়ে ছােট সংখ্যা?

সমাধান:
এখানে,
১৮/৩৬ = ০.৫
৫/৩ = ১.৬৬৭
১৬/৩১ = ০.৫১৬
৪/১২ = ০.৩৩৩
৬৬.
কোন বানানটি শুদ্ধ?
  1. অধগতি
  2. অধঃগতি
  3. অধোগতি
  4. অধোঃগতি
ব্যাখ্যা
বানান: 
- অধোগতি বানানটি শুদ্ধ। 
- অধোগতি, অধোগমন একটি বিশেষ্য শব্দ। 
- অধোগতি শব্দটির বিভিন্ন অর্থ রয়েছে। 
যেমন - 
১. নিম্নগতি; নিচের দিকে যাওয়া। 
২. অবনতি; দুর্দশা; অধঃপতন (আকস্মিক অধোগতির খবরতার কানে আসে-অচিন্তকুমার সেনগুপ্ত)।
৩. নরকবাস; দোজখে যাওয়া। 

উৎস: বাংলা একাডেমি অভিধান।
৬৭.
ঙ, ঞ, ণ, ..... ধারার পরবর্তী অক্ষর কী হবে?
ব্যাখ্যা
প্রশ্ন: ঙ, ঞ, ণ, ..... ধারার পরবর্তী অক্ষর কী হবে?

সমাধান:
ক খ গ ঘ ঙ ⇒ ঙ হচ্ছে ক বর্গীয় ধ্বনির শেষ ধ্বনি
চ ছ জ ঝ ঞ ⇒ ঞ হচ্ছে চ বর্গীয় ধ্বনির শেষ ধ্বনি
ট ঠ ড ঢ ণ ⇒ ণ হচ্ছে ট বর্গীয় ধ্বনির শেষ ধ্বনি
ত থ দ ধ ন ⇒ ন হচ্ছে ত বর্গীয় ধ্বনির শেষ ধ্বনি

‘ঙ, ঞ, ণ, …’ ধারার পরবর্তী অক্ষর হবে 'ন'
৬৮.
ক, খ, গ, ঘ, ঙ মেট্রোরেলে ভ্রমণ করছেন। ক হলেন গ এর মা, গ আবার ঙ এর স্ত্রী। ঘ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী। ঙ এর সঙ্গে খ এর সম্পর্ক কী?
  1. শ্বশুর
  2. পিতা
  3. চাচা
  4. ভাই
ব্যাখ্যা
প্রশ্ন: ক, খ, গ, ঘ, ঙ মেট্রোরেলে ভ্রমণ করছেন। ক হলেন গ এর মা, গ আবার ঙ এর স্ত্রী। ঘ হলেন ক এর ভাই এবং খ হলেন ক এর স্বামী। ঙ এর সঙ্গে খ এর সম্পর্ক কী?

সমাধান:
ক হলেন গ এর মা; খ হলেন ক এর স্বামী
∴ খ হচ্ছেন গ এর বাবা।

গ আবার ঙ এর স্ত্রী, গ - ক ও খ এর মেয়ে
∴ ঙ- ক ও খ এর মেয়ে-জামাই।

তাহলে, খ হচ্ছেন ঙ এর শ্বশুর।
৬৯.
চিত্রভিত্তিক ধারাটির E এর পরবর্তী চিত্র কোনটি হবে?
 
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: চিত্রভিত্তিক ধারাটির E এর পরবর্তী চিত্র কোনটি হবে?
 
সমাধান:
এখানে প্রতিটি চিত্র ঘড়ির কাঁটার দিকে ৯০° ঘুরে। এবং ১ম ও ২য় চিত্রে একটি করে নিশান, ৩য় ও ৪র্থ চিত্রে ২টি করে নিশান এবং ৫ম ও ৬ষ্ঠ চিত্রে ৩টি করে নিশান থাকবে। তাছাড়া ১ম, ৩য় ও ৫ম চিত্রে নিশানের মাথা সূচালো। এবং ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ চিত্রে সূচালো মাথা নয়।

∴ সার্বিক দিক বিবেচনায় সঠিক উত্তর অপশন 1
৭০.
Pilot is to aeroplane as ____ is to car.
  1. driver
  2. octane
  3. wheel
  4. traffic police
ব্যাখ্যা
প্রশ্ন: Pilot is to aeroplane as ____ is to car.

সমাধান:
পাইলট বিমান চালায় তেমনি ড্রাইভার গাড়ী চালায়।
Pilot is to aeroplane as driver is to car.
৭১.
একজন ব্যক্তি প্রথমে ৪ মাইল উত্তরে, তারপর ১২ মাইল পূর্বে , তারপর আবার ১২ মাইল উত্তরে যায়। সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে আছে?
  1. ২৮ মাইল
  2. ১৭ মাইল
  3. ২০ মাইল
  4. ২১ মাইল
ব্যাখ্যা
প্রশ্ন: একজন ব্যক্তি প্রথমে ৪ মাইল উত্তরে, তারপর ১২ মাইল পূর্বে , তারপর আবার ১২ মাইল উত্তরে যায়। সে শুরুর স্থান থেকে কত মাইল দূরে আছে?

সমাধান:

ED = EC + CD = AB + CD = 4 + 12 = 16 মাইল
AE = BC = 12 মাইল

∴ দূরত্ব AD = √(ED2 + AE2)
= √(162 + 122)
= √256 + 144
= √400
= 20 মাইল
৭২.
Read, Reaction, Ready, Reactive
শব্দগুলো ইংরেজি অভিধান অনুসারে সাজালে ৩য় স্থানে থাকবে কোন শব্দটি?
  1. Read
  2. Reaction
  3. Ready
  4. Reactive
ব্যাখ্যা
প্রশ্ন: Read, Reaction, Ready, Reactive
শব্দগুলো ইংরেজি অভিধান অনুসারে সাজালে ৩য় স্থানে থাকবে কোন শব্দটি?

সমাধান:
শব্দগুলো বর্ণানুক্রমিকভাবে সাজালে পাই,
Reaction, Reactive, Read, Ready

∴ ৩য় স্থানে থাকবে Read.
৭৩.
A, B- এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে; তারা দুজন একত্রে একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। A একা কাজটি কতদিনে করতে পারবে?
  1. ১২ দিনে
  2. ১৫ দিনে
  3. ২১ দিনে
  4. ২৪ দিনে
ব্যাখ্যা
প্রশ্ন: A, B- এর চেয়ে দ্বিগুণ কাজ করতে পারে; তারা দুজন একত্রে একটি কাজ ১৪ দিনে শেষ করতে পারে। A একা কাজটি কতদিনে করতে পারবে?

সমাধান:
A একটা কাজ ক দিনে করলে B ঐ কাজ ২ক দিনে করতে পারে।
∴ A, ক দিনে করে ১টি কাজ
∴ A, ১ দিনে করে ১/ক অংশ

B, ২ক দিনে করে ১টি কাজ
∴ B, ১ দিনে করে ১/২ক অংশ

A ও B একত্রে ১ দিনে করে ১/ক + ১/(২ক) অংশ 
= ৩/(২ক) অংশ

A ও B একত্রে ৩/(২ক) অংশ করে ১ দিনে
∴ A ও B একত্রে ১ বা সম্পূর্ণ অংশ করে (২ক)/৩ দিনে।

প্রশ্নানুসারে,  
(২ক)/৩ = ১৪
বা, ক = (১৪ × ৩)/২ 
∴ ক = ২১

∴ A একা কাজটি ২১ দিনে করতে পারে।
৭৪.
বাংলাদেশের প্রথম কূটনৈতিক মিশন কোথায় প্রতিষ্ঠিত হয়?
  1. নিউইয়র্ক
  2. ওয়াশিংটন ডিসি
  3. লন্ডন
  4. কলকাতা
ব্যাখ্যা
কূটনৈতিক মিশন:
- মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর বিদেশে অবস্থান করা বাংলাদেশিরাও দেশের জন্য লড়াই করেছেন।
- নয়াদিল্লি, কলকাতা, ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক এবং লন্ডন বিশ্বের এই ৫টি বড় শহরে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কূটনীতিকরা দেশের পক্ষে বিদেশি জনমত গঠনে কাজ করেছিলেন।
- একাত্তরের ওই সময়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে কূটনীতিকরাও দেশের পক্ষে যুদ্ধে ঝাপিয়ে পড়েন।
- ১৯৭১ সালের ১৮ এপ্রিল কলকাতায় সর্বপ্রথম বাংলাদেশের কূটনৈতিক মিশন খোলা হয়।
- ওই সময়ে কলকাতার উপ হাইকমিশনার মো. হোসেন আলী এবং তৃতীয় সচিব আনোয়ারুল করিম চৌধুরী বাংলাদেশের প্রতি আনুগত্য প্রকাশ করে কলকাতার পাকিস্তান হাইকমিশনে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন এবং হাইকমিশনটিকে বাংলাদেশের কূটনৈতিক মিশন হিসেবে ঘোষণা দেন।

উল্লেখ্য,
- বিদেশের মাটিতে এভাবেই সর্বপ্রথম বাংলাদেশের জাতীয় পতাকা উত্তেলন করা হয়।
- এরপর ১৯৭১ সালের ১৮ এপ্রিল কলকাতায় তৃতীয় সচিব কাজী নজরুল ইসলাম, সহকারি প্রেন এটাচে মাকসুদ আলী এবং প্রথম সচিব রফিকুল ইসলাম চৌধুরী পাকিস্তানের চাকড়ি প্রত্যাহার করে বাংলাদেশের পক্ষে যোগ দেন।

উৎস: পররাষ্ট্র মন্ত্রণালয় ওয়েবসাইট।
৭৫.
ইংরেজি কোন সাল থেকে বাংলা সন গণনা শুরু হয়?
  1. ১৫৫৪ সাল
  2. ১৫৫৫ সাল
  3. ১৫৫৬ সাল
  4. ১৫৫৭ সাল
ব্যাখ্যা
পহেলা বৈশাখ:
- পহেলা বৈশাখ  বাংলা সনের প্রথম দিন।
- এ দিনটি বাংলাদেশে নববর্ষ হিসেবে পালিত হয়।
- এটি বাঙালির একটি সর্বজনীন  লোকউৎসব।
- কৃষিকাজের সুবিধার্থে মুগল সম্রাট আকবর বাংলা সন প্রবর্তন করেন।
- এটি কার্যকর হয় সম্রাট আকবরের সিংহাসন-আরোহণের সময় থেকে। 
- নতুন সনটি প্রথমে ‘ফসলি সন’ নামে পরিচিত ছিল, পরে তা বঙ্গাব্দ নামে পরিচিত হয়।

উল্লেখ্য,
- ১৫৫৬ ইংরেজি সাল থেকে বঙ্গাব্দ বা বাংলা সাল গণনা শুরু হয়। 
- ১৫৮৪ খ্রিস্টাব্দে সম্রাট  আকবর এর প্রবর্তন করেন।
- এই নতুন বর্ষপঞ্জিটি প্রথমে তারিখ-ই-এলাহী নামে পরিচিত ছিল; ১৫৮৪ খ্রিস্টাব্দের ১০ বা ১১ মার্চ এটি বঙ্গাব্দ নামে প্রচলিত হয়।
- নতুন এই সালটি আকবরের রাজত্বের ঊনত্রিশতম বর্ষে প্রবর্তিত হলেও তা গণনা করা হয় ১৫৫৬ খ্রিস্টাব্দের ৫ নভেম্বর থেকে, কারণ এদিন আকবর দ্বিতীয় পানিপথের যুদ্ধে হিমুকে পরাজিত করে সিংহাসনে আরোহণ করেন।
- তারিখ-ই-এলাহী প্রবর্তনের সময়ে গ্রেগোরিয়ান ও হিজরি বর্ষের মধ্যে পার্থক্য ছিল ১৫৫৬-৯৬৩ = ৫৯৩ বছর, যা বর্তমানেও কার্যকর; অর্থাৎ বাংলা সনের সঙ্গে ৫৯৩ যোগ করলে খ্রিস্টীয় সন পাওয়া যায়।

উৎস: বাংলাপিডিয়া।
৭৬.
বাংলাদেশের ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা -
  1. সোনাদিয়া দ্বীপ
  2. নিঝুম দ্বীপ
  3. চলনবিল
  4. লাউয়াছড়া জাতীয় উদ্যান
ব্যাখ্যা
বাংলাদেশের ঘোষিত প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা:
- অপরিণামদর্শী কর্মকাণ্ডের ফলে দেশের প্রতিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মক ক্ষতি হয়ে গিয়েছে।
- এর ফলে দেশের জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কোনো কোনো প্রতিবেশের উৎপাদনশীলতাও কমে গিয়েছে।
- দেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষা এবং প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ ও পরিবেশগত মানোন্নয়নের লক্ষ্যে সরকার কর্তৃক বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সর্বশেষ সংশোধিত ২০১০) অনুসারে বিভিন্ন সময়ে কিছু এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (Ecologically Critical Area-ECA/ইসিএ) হিসেবে ঘোষণা করা হয়েছে।
- এ-পর্যন্ত দেশের ১৩টি এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা ঘোষণা করা হয়েছে।
- এলাকাগুলো: সুন্দরবন, কক্সবাজার-টেকনাফ সমুদ্র সৈকত, সেন্টমাটিন দ্বীপ, সোনাদিয়া দ্বীপ, হাকালুকি হাওর, টাঙ্গুয়ার হাওর, মারজাত বাওড়, গুলশান-বারিধারা লেক, বুড়িগঙ্গা নদী, তুরাগ নদী, বালু নদী, শীতলক্ষ্যা নদী, জাফলং-ডাউকি নদী। 

উৎস: পরিবেশ অধিদপ্তর ওয়েবসাইট। 
৭৭.
সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন আইন জারি হয় কবে?
  1. ৮ মার্চ, ১৯৮৬
  2. ৮ মার্চ, ১৯৮৭
  3. ৮ মার্চ, ১৯৮৮
  4. ৮ মার্চ, ১৯৮৯
ব্যাখ্যা
বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭:
- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রভাষা বাংলা।
- দেশ স্বাধীনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংবিধানে রাষ্ট্র ভাষা হিসেবে বাংলাকে অন্তভু‌র্ক্ত করেন।
- সর্বস্তরে বাংলার ব্যবহার নিশ্চিত করতে ১৯৮৭ সালের ৮ মার্চ ‘বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭’ প্রণয়ন করা হয়।

উল্লেখ্য,
- সংবিধানের অনুচ্ছেদ তিন অনুসারে বাংলা ভাষার ব্যবহার আইন দ্বারা বিধিবদ্ধ করার জন্য ১৯৮৭ সালে ‘বাংলা ভাষা প্রচলন আইন, ১৯৮৭’ প্রবর্তন করা হয়।
- মাত্র চারটি ধারার সে আইনের ৩(১) ধারায় বলা হয়, ‘বাংলাদেশের সর্বত্র তথা সরকারী অফিস, আদালত, আধা-সরকারী, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্তৃক বিদেশের সাথে যোগাযোগ ব্যতীত অন্যান্য সকল ক্ষেত্রে নথি ও চিঠিপত্র, আইন আদালতের সওয়াল জবাব এবং অন্যান্য আইনানুগত কার্যাবলী অবশ্যই বাংলায় লিখতে হবে।’
- ওই আইনের ৩(২) ধারায় আরও উল্লেখ করা হয়, ‘কোন কর্মস্থলে যদি কোন ব্যক্তি বাংলা ভাষা ব্যতীত অন্য কোন ভাষায় আবেদন বা আপীল করেন, তাহলে তা বেআইনী ও অকার্যকর বলে গণ্য হবে।’
- সরকারি কর্মকর্তাদের এ আইন অমান্যের জন্য ৩(৩) ধারায় শাস্তির বিধান করা হয়েছে।
- শাস্তি হিসেবে এ আইন আমান্যকারী ব্যক্তি, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধির অধীনে অসদাচরণ করেছেন বলে গণ্য করে তাঁর বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধি অনুসারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
- ১৯৮৭ সালের পর থেকে বাংলাদেশের সব আইন, অধ্যাদেশ, বিধিবিধান ও প্রজ্ঞাপন ইত্যাদি বাংলায় প্রণীত হচ্ছে।

উৎস: i) জাতীয় তথ্য বাতায়ন।
         ii) ২৩ ফেব্রুয়ারি ২০২৩, প্রথম আলো। 
৭৮.
২০২৩-২৪ জাতীয় বাজেট অনুযায়ী, আয়ের প্রথম কত টাকার ওপর কোনো কর দিতে হবে না?
  1. ৩,০০,০০০ টাকা
  2. ৩,৫০,০০০ টাকা
  3. ৪,০০,০০০ টাকা
  4. ৪,৫০,০০০ টাকা
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

বাংলাদেশে করমুক্ত আয়সীমা:

- প্রস্তাবিত বাজেট ২০২৩-২৪ অনুযায়ী, আয়ের প্রথম ৩,৫০,০০০/- টাকার ওপর কোনো কর দিতে হবে না।
- পরবর্তী ১ লাখ টাকার ওপর ৫% আয়কর দিতে হবে।
- পরবর্তী ৩ লাখ টাকায় ১০% আয়কর দিতে হবে।
- পরবর্তী ৪ লাখ টাকায় ১৫% আয়কর দিতে হবে।
- পরবর্তী ৫ লাখ টাকায় ২০% আয়কর দিতে হবে।
-বাকি টাকার আয়ের উপর ২৫% আয়কর দিতে হবে।

উৎস: ২০২৩-২৪ জাতীয় বাজেট।
৭৯.
ঊনসত্তরের গণঅভ্যুত্থান-এর সাথে কোন নামটি জড়িত?
  1. আসাদুজ্জামান
  2. মতিউর রহমান
  3. রুস্তম
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
১৯৬৯ সালের গণঅভ্যুত্থান:
- ১৯৪৭ সাল থেকে ক্রমাগতভাবে পূর্বপাকিস্তানের প্রতি পাকিস্তানের শাসকগোষ্ঠি যে বৈষম্যমূলক আচরণ করেছে তার বহিঃপ্রকাশ ঘটে ঊনসত্তরের গণঅভ্যুত্থানে।
- এসময় ছাত্রসংগ্রাম পরিষদ ১১ দফা দাবি ঘোষণা করেন।
- ১১ দফার মধ্যে বঙ্গবন্ধু কর্তৃক ১৯৬৬ সালে ঘোষিত ছয়দফা অন্তর্ভুক্ত করা হয়েছিল।
- এ আন্দোলনে আইয়ুব খানের পতন ঘটে।
- আগরতলা মামলা বাতিল হয়।
- শেখ মুজিব জেল থেকে মুক্তি পেয়ে রেসকোর্সের গণসংবর্ধনা অনুষ্ঠানে 'বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত হন।

উল্লেখ্য,
- ১৯৬৯ সালের ১৭ জানুয়ারি ছাত্রনেতারা দেশব্যাপী সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের ডাক দিলে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনেম খান ছাত্র আন্দোলন দমাতে ১৪৪ ধারা জারি করে।
- সরকারি নিপীড়নের প্রতিবাদে ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রসভা ও প্রতিবাদ মিছিলের কর্মসূচি গ্রহণ করা হয়।
- এ মিছিলে পুলিশের গুলিতে ছাত্রনেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (আসাদ) নিহত হলে আন্দোলন আরও তীব্র হয়।
- শহীদ আসাদের আত্মদানের পর ২১, ২২ ও ২৩ জানুয়ারি শোক পালনের মধ্য দিয়ে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২৪ জানুয়ারি অভূতপূর্ব গণঅভ্যুত্থানের সৃষ্টি হয়।
- ১৯৬৯ সালের ২৪ জানুয়ারি মিছিলে পুলিশের গুলিতে ঢাকায় সচিবালয়ের সামনের রাজপথে নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র কিশোর মতিউর রহমান ও রুস্তম শহীদ হন।

উৎস: i) বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
         ii) জানুয়ারি ২৪, ২০২৪, দ্য ডেইলি স্টার বাংলা।
৮০.
কোন এলাকার প্রধানকে বোমাং রাজা বলা হয়?
  1. নেত্রকোনা
  2. মৌলভীবাজার
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
ব্যাখ্যা
পার্বত্য অঞ্চলের রাজকথন:
- ভৌগোলিকভাবে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম জেলার অবস্থান ছিল আসাম ও পার্বত্য ত্রিপুরা থেকে আরাকান ও মিয়ানমারের সীমান্ত পর্যন্ত। 
- ১৭৬০ সালে চট্টগ্রাম এলাকা মোগলদের কাছ থেকে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে গেলেও পার্বত্য জনগোষ্ঠীর হেডম্যানদের কর্তৃত্ব বহাল রাখা হয়।
-  ১৮৬০ সালে পার্বত্য অঞ্চলকে রেগুলেশন জেলা চট্টগ্রাম থেকে পৃথক করা হয়।
- পাহাড়ি এলাকাকে তখন পার্বত্য চট্টগ্রাম নামে অভিহিত করা হয়।
- ১৯০০ সালে পার্বত্য অঞ্চলকে চাকমা, বোমাং ও মং সার্কেলে বিভক্ত করা হয় এবং প্রতিটি সার্কেলের চিফ নিযুক্ত করা হয়।
- বর্তমানে রাঙামাটি জেলার বৃহত্তর অংশ ও খাগড়াছড়ি জেলার কিছু অংশ নিয়ে চাকমা সার্কেল।
- খাগড়াছড়ি জেলার বৃহত্তর অংশ নিয়ে মং সার্কেল।
- বান্দরবান জেলার বৃহত্তর অংশ ও রাঙামাটি জেলার কিছু অংশ নিয়ে বোমাং সার্কেল রয়েছে।
- পার্বত্য অঞ্চলের এই তিন সার্কেলপ্রধান স্থানীয় পাহাড়ি জনগণের কাছে রাজা হিসেবেই বিবেচিত।
- যদিও সরকারিভাবে তাঁদের সার্কেল চিফ বলা হয়। 

উল্লেখ্য,
- খাগড়াছড়ি জেলা মং সার্কেলের অন্তর্গত। 
- চাকমা সার্কেলের প্রধান ‘চাকমা রাজা’। রাঙামাটি এবং খাগড়াছড়ির দীঘিনালা ও রাজস্থলী উপজেলা নিয়ে চাকমা সার্কেল। 
- বোমাং সার্কেল বান্দরবানে। এ সার্কেলের প্রধান হলেন ‘বোমাং রাজা’। বম বা বনযোগী আদিবাসীরা সেখানে প্রধান।

উৎস: ১৪ অক্টোবর ২০১৯, প্রথম আলো।
৮১.
শিখা অনির্বাণ কোথায় অবস্থিত?
  1. ঢাকার আগারগাঁও
  2. গাজীপুর চৌরাস্তায়
  3. ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে
  4. ঢাকা সেনানিবাসে
ব্যাখ্যা
শিখা অনির্বাণ:
- শিখা অনির্বাণ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের স্মৃতিস্তম্ভ।
- যুদ্ধে আত্মোৎসর্গকারী সৈনিকদের স্মৃতিকে জাতির জীবনে চির উজ্জ্বল রাখার উদ্দেশ্যে এই স্মৃতিস্তম্ভে সার্বক্ষনিক ভাবে শিখা প্রজ্জ্বলন করে রাখা হয়।
- ঢাকা সেনানিবাস এলাকায় এটি অবস্থিত।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন। 
৮২.
কোন প্রতিষ্ঠানের উদ্যোগে 'বাংলাপিডিয়া' প্রকাশিত হয়েছিল?
  1. ঢাকা বিশ্ববিদ্যালয়
  2. বাংলা একাডেমি
  3. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
  4. প্রগতি প্রকাশনী
ব্যাখ্যা
বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি:
- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি ১৮৬০ সালের সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্টের অধীনে নিবন্ধিত একটি অরাজনৈতিক, বেসরকারি ও অলাভজনক সংস্থা।
- ১৯৫২ সালে এশিয়ার মানুষ ও প্রকৃতি বিষয়ে গবেষণার লক্ষ্যে বাংলাদেশে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়।
- এই সংস্থাটির প্রেরণা ও প্রাতিষ্ঠানিক কাঠামো উভয়ই কলকাতা এশিয়াটিক সোসাইটির (স্থাপিত ১৭৮৪) উত্তরসূরী।
- বাংলাদেশের রাষ্ট্রপতি এ সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক।
- ঢাকা মহানগরে ৫ পুরাতন সচিবালয় রোডে (নিমতলী) সোসাইটির কার্যালয় স্থাপিত।
- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির অন্যতম দায়িত্ব হলো প্রতিমাসে একটি মাসিক সাধারণ সভার আয়োজন করা এবং ওই সভায় গবেষণামূলক প্রবন্ধ উপস্থাপনের ব্যবস্থা করা।
- প্রতিবছর ৩ জানুয়ারি সোসাইটির প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।

উল্লেখ্য,
- বাংলাপিডিয়া বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত বাংলাদেশের প্রথম জাতীয় জ্ঞানকোষ।
- বাংলাদেশ এশিয়াটিক সোসাইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশনার মধ্যে উল্লেখযোগ্য হলো: বাংলাদেশের ইতিহাস (১৭০৪-১৯৭১) ৩ খণ্ড, বাংলাপিডিয়া-বাংলাদেশ জাতীয় জ্ঞানকোষ (২০০৩) ১৪ খণ্ড, বাংলাদেশ সাংস্কৃতিক সমীক্ষামালা (২০০৮) ১২ খণ্ড, বাংলাদেশ উদ্ভিদ ও প্রাণী জ্ঞানকোষ (২০১০) ২৮ খণ্ড, Celebration of 400 Years of Capital Dhaka, ১৮ খণ্ড, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জ্ঞানকোষ (২০২০) ১০ খণ্ড, A Survey of Historical Monuments and Sites in Bangladesh: Mainamati-Devaparvata, Gawr-Lakhnawti, Sonargaon-Panam (১৯৯৭) ৩ খণ্ড, বাংলাদেশের ইতিহাস: আঞ্চলিক পরিপ্রেক্ষিতে আদি বাংলা (অনু. ১২০০ সা. অব্দ পর্যন্ত), ২ খণ্ড, বাংলাদেশের ইতিহাস: সুলতানি ও মোগল যুগ (আনু. ১২০০-১৮০০ সা. অব্দ ), ২ খণ্ড। 

উৎস: বাংলাপিডিয়া।
৮৩.
বঙ্গবন্ধু রচিত 'অসমাপ্ত আত্মজীবনী' গ্রন্থ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র কোনটি?
  1. চিরঞ্জীব মুজিব
  2. 'মুজিব' একটি জাতির রূপকার
  3. দ্য অল টাইম হিরো
  4. মুজিব আমার পিতা
ব্যাখ্যা
চিরঞ্জীব মুজিব:
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ অবলম্বনে নির্মিত চলচ্চিত্র হলো চিরঞ্জীব মুজিব।
- এটির পরিচালনা করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম।
- হায়দার এন্টারপ্রাইজের ব্যানারে নির্মিত চলচ্চিত্রটি আগস্ট মাসে মুক্তি পায়।
- চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেন আহমেদ রুবেল।

অন্যদিকে -
- দেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র 'মুজিব আমার পিতা'।
- বঙ্গবন্ধুর আলোচিত ইংরেজি তথ্যচিত্র 'দ্য অল টাইম হিরো'- এর বাংলায় নির্মিত শিরোনাম 'হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি'। এটি পরিচালনা করেন নোমান রবিন।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলেবেলা নিয়ে সরকারি অনুদানে নির্মিত চলচ্চিত্র 'টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা'।
- বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় এবং ভারতের প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিতব্য জীবনীচিত্রের নাম 'মুজিব', যার ট্যাগলাইন 'একটি জাতির রূপকার', ইংরেজিতে 'MUJIB: THE MAKING OF A NATION'.

উৎস: ১ জানুয়ারি ২০২২, প্রথম আলো।
৮৪.
কোন ক্ষেত্রে 'রাষ্ট্রপতি পুরস্কার' প্রদান করা হয়?
  1. শিল্প উন্নয়নের জন্য
  2. কৃষি উন্নয়নের জন্য
  3. বৃক্ষ রোপনের জন্য
  4. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উন্নয়নের জন্য
ব্যাখ্যা

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার (পূর্বনাম রাষ্ট্রপতি কৃষি উন্নয়ন পদক):
- বাংলাদেশের একটি পুরস্কার যা কৃষি উন্নয়নে গবেষণা ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ দেয়া হয়।
- এই পুরস্কার বাংলাদেশের কৃষি মন্ত্রণালয়ের অধীনে ১৯৭৩ সালে দেয়া শুরু হয়েছিল।

রাষ্ট্রপতির পুরস্কার: 
- ২০১৩ সাল থেকে প্রতিবছর শিল্প উন্নয়নের জন্য রাষ্ট্রপতির পুরস্কার প্রদান করা হয়।
- শিল্প প্রতিষ্ঠানের শ্রেণিবিন্যাস অনুযায়ী ছয় ধরনের শিল্পের জন্য ৩টি করে মোট ১৮টি শিল্প প্রতিষ্ঠানকে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার প্রদান নীতিমালা ২০২০ অনুসরণ করে এই পুরস্কার দেওয়া হয়।

অন্যদিকে -
- বৃক্ষ রোপনের জন্য প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রদান করা হয়।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।

৮৫.
BARD-এর প্রতিষ্ঠাতা কে?
  1. মোহাম্মদ আইউব খান
  2. আব্দুল্লাহ হামিদ খান
  3. আখতার হামিদ খান
  4. আলতাফ হামিদ খান
ব্যাখ্যা
বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (BARD):
- বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমী (বার্ড) কুমিল্লা জেলার কোটবাড়ী এলাকায় অবস্থিত।
- বার্ড ১৯৫৯ সালের ২৭ মে পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটি প্রশিক্ষণ, গবেষণা ও প্রায়োগিক গবেষণা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করে।
- বার্ড স্থানীয় সরকার, পল্লী ‍উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধীন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান।
- BARD এর প্রতিষ্ঠাতা আখতার হামিদ খান।
- ২১ সদস্য বিশিষ্ট একটি পরিচালনা পর্ষদের মাধ্যমে বার্ড পরিচালিত হয়।
- মহাপরিচালক একাডেমির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন যাকে একজন অতিরিক্ত মহাপরিচালক ও নয় জন পরিচালক সহায়তা প্রদান করে থাকে। 
- পল্লী উন্নয়নে বিশেষ অবদান রাখার জন্য বার্ড ১৯৮৬ সালে ‘স্বাধীনতা পদক’ লাভ করে।

উৎস: জাতীয় তথ্য বাতায়ন।
৮৬.
২০ টাকার নোটে কোন মসজিদের ছবি দেয়া আছে?
  1. বাইতুল মোকাররম
  2. কুসুম্বা মসজিদ
  3. তারা মসজিদ
  4. ষাট গম্বুজ মসজিদ
ব্যাখ্যা
 ষাট গম্বুজ মসজিদ:
- ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ।
- ১৫শ শতাব্দীতে এটি নির্মাণ করা হয়। 
- সুলতান নসিরউদ্দীন মাহমুদ শাহের (১৪৩৫-৫৯) আমলে খান আল-আজম উলুগ খানজাহান সুন্দরবনের কোল ঘেঁষে খলিফাবাদ রাজ্য গড়ে তোলেন। 
- খানজাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন, যা পরে ষাট গম্বুজ মসজিদ হয়। 
- তুঘলকি ও জৌনপুরী নির্মাণশৈলী এতে সুস্পষ্ট।
- মসজিদের নাম ষাট গম্বুজ হলেও এর গম্বুজের সংখ্যা আসলে ৭৭টি। 
- মিনারের চারটি গম্বুজ যুক্ত করলে এর মোট গম্বুজের সংখ্যা দাঁড়ায় ৮১টিতে।
- মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই। 
- এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত।
- বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়া হয়েছে। 
- ১৯৮৩ খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে।

উল্লেখ্য,
- ২০ টাকার নোটে  ষাট গম্বুজ মসজিদের ছবি দেয়া আছে।

উৎস: i) বাংলাদেশ পর্যটন করপোরেশন ওয়েবসাইট।
         ii) ১৭ ফেব্রুয়ারি ২০২৩, প্রথম আলো।
৮৭.
২০২৩ সালে কতটি সংগঠন নোবেল পুরস্কার লাভ করে?
  1. ১টি
  2. ২টি
  3. ৩টি
  4. কোনটি নয়
ব্যাখ্যা
২০২৩ সালে কোন সংগঠন নোবেল পুরস্কার লাভ করে নি।

• নোবেল পুরস্কার ২০২৩: 
- সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়েজীয় লেখক জন ফসি। 
- শান্তিতে নোবেলে পেয়েছেন ইরানে কারাবন্দী নার্গিস মোহাম্মদী।
- অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন  হার্ভার্ড  বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্লদিয়া গোলডিন।
- চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন ক্যাটালিন কারিকো ও ড্রু উইসম্যান।
- পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন পিয়েরে অ্যাগোস্টিনি, ফেরেন্স ক্রাউস, অ্যান হুইলেয়ার।
- রসায়ন শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন মুঙ্গি বাওয়েন্ডি (ফ্রান্স), লুই ব্রুস (যুক্তরাষ্ট্র) ও আলেক্সি ইয়াকিমভ (সাবেক সোভিয়েত ইউনিয়ন)।
 
উৎস: নোবেল পুরস্কার ওয়েবসাইট।
৮৮.
নিচের কোনটি বিশ্বের সবচেয়ে সংকীর্ণ দেশ হিসেবে পরিচিত?
  1. পেরু
  2. ঘানা
  3. চিলি
  4. তাজিকিস্তান
ব্যাখ্যা
সংকীর্ণ দেশ:
- চিলি বিশ্বের সবচেয়ে সংকীর্ণ দেশ।
- এটি দক্ষিণ আমেরিকার দেশগুলির অংশ।
- চিলি আন্দিজ পর্বতমালার পশ্চিম অংশে অবস্থিত।
- এটি উত্তর থেকে দক্ষিণে ২,৬০০ মাইল বিস্তৃত এবং এটি প্রায় ২১৭ মাইল প্রশস্ত।
-  চিলির ভূমি এলাকা ২৯২,২৬০ বর্গ মাইল এবং এটি প্যাসিফিক রিং অফ ফায়ারের মধ্যে অবস্থিত।

উৎস: World atlas.[Link]
৮৯.
জাতিসংঘ স্বীকৃত দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ হিসেবে খ্যাত কোনটি?
  1. ইউমিউনিটি ক্লিনিক
  2. স্মার্ট ব্যাংকিং সিকিউরিটি
  3. কমিউনিটি ক্লিনিক
  4. সার্বজনীন পেনশন ব্যবস্থা
ব্যাখ্যা
জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল উদ্ভাবনী উদ্যোগের  স্বীকৃতি দিয়ে 'দ্য শেখ হাসিনা ইনিশিয়েটিভ' হিসেবে আখ্যায়িত করেন। 

• কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্যসেবা: 
- জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতি ইউনিয়নের গিমাডাঙ্গা গ্রামে ২০০০ সালের ২৬ এপ্রিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করেন। এর মধ্য দিয়ে দেশে কমিউনিটি ক্লিনিকের যাত্রা শুরু হয়।
- এ পর্যন্ত সারা দেশে পাবলিক-প্রাইভেট অংশীদারিত্বে ১৪ হাজারেরও বেশি কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা করেছে। 
- এসব ক্লিনিকে ৩২ ধরনের ওষুধ বিনামূল্যে দেয়া হয়।
- প্রতি ৬০০০ মানুষের জন্য ১টি কমিউনিটি ক্লিনিক। 
- ২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্যসেবা অর্জনের বৈশ্বিক প্রচেষ্টায় এক অবিস্মরণীয় মাইলফলক। 

উৎস: communityclinic.gov.bd & দ্য ডেইলী স্টার এবং বাসাস পত্রিকা রিপোর্ট।
৯০.
হেনলি পাসপোর্ট সূচক-২০২৪ অনুসারে শীর্ষ দেশ -
  1. সুইডেন
  2. ফিনল্যান্ড
  3. স্পেন
  4. বর্ণিত সবগুলো
ব্যাখ্যা
এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

হেনলি পাসপোর্ট সূচক-২০২৪:
- যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান Henley and partners ২০০৬ সাল থেকে এই তালিকা প্রকাশ করে আসছে। 
- কতটি দেশে ভিসামুক্ত ভ্রমণ করা যায় তার ভিত্তিতে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টের র‍্যাঙ্কিং করে প্রতিষ্ঠানটি।

• সূচকে শীর্ষে: ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, সিঙ্গাপুর, স্পেন।
• সূচকে দ্বিতীয় স্থানে: ফিনল্যান্ড, নেদারল্যান্ড, সাউথ কোরিয়া, সুইডেন।
• তৃতীয় স্থানে: অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, যুক্তরাজ্য।

উৎস: Henley and partners ওয়েবসাইট।
৯১.
ভিয়েনা কনভেনশনে স্বাক্ষরকারী দেশ কতটি?
  1. ২৬টি
  2. ২৭টি
  3. ২৮টি
  4. ২৯টি
ব্যাখ্যা
ভিয়েনা কনভেনশন:
-  ভিয়েনা কনভেনশন হলো জাতিসংঘের ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ বিষয়ক চুক্তি।
- স্বাক্ষর ও গৃহীত - ১৯৮৫ সালের ২২ মার্চ অস্ট্রিয়ার ভিয়েনায়।
- কার্যকর - ১৯৮৮ সালের ২২ সেপ্টেম্বর।
- স্বাক্ষরকারী দেশ - ২৮টি।
- অনুমোদনকারী পক্ষ - ১৯৮টি।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।[লিঙ্ক]
৯২.
কোন পরিষদের সুপারিশ ক্রমে জাতিসংঘের মহাসচিব নিয়োগপ্রাপ্ত হন?
  1. নিরাপত্তা পরিষদ
  2. সাধারণ পরিষদ
  3. অছি পরিষদ
  4. কোনটি নয়
ব্যাখ্যা
• জাতিসংঘের মহাসচিব:
- ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ গঠিত হয়।
- এর আগে ১৯৪৫ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
- জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সদস্য ৫১টি।
- বর্তমান সদস্য ১৯৩টি।
- মহাসচিব সাধারণত পাঁচ বছরের মেয়াদে নির্বাচিত হন।
- নিরাপত্তা পরিষদ জাতিসংঘের মহাসচিব এবং আন্তর্জাতিক আদালতের বিচারক নিয়াগের ক্ষেত্রে সুপারিশ করতে পারেন।
- নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের ভোটে মহাসচিব নির্বাচিত হয়।

উৎস: জাতিসংঘ অফিসিয়াল ওয়েবসাইট।
৯৩.
২০২৫ সালে 'ICC Men's Champions Trophy' কোথায় অনুষ্ঠিত হবে?
  1. নামিবিয়ায়
  2. পাকিস্তানে
  3. ওয়েস্ট ইন্ডিজে
  4. জিম্বাবুয়ে
ব্যাখ্যা
• ICC Men's Champions Trophy
- ২০২৫ সালে ৯ম ICC Men's Champions Trophy অনুষ্ঠিত হবে পাকিস্তানে।
- ২০২৯ সালে ১০ম ICC Men's Champions Trophy অনুষ্ঠিত হবে ভারতে।

• ICC Men's T20 World Cup:
- ২০২৪ সালে ৯ম T20 ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে  যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে।
- ২০২৬ সালে ১০ম T20 ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলংকায়।
- ২০২৮ সালে ১১তম T20 ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।
- ২০৩০ সালে ১২তম T20 ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে  ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

• ICC Men's Cricket World Cup
- ২০২৭ সালে ১৪তম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, ও নামিবিয়ায়।
- ২০৩১ সালে ১৫তম ক্রিকেট বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারত ও বাংলাদেশে।

উৎস: International Cricket Council (ICC) Website &  Sporting News.
৯৪.
Interpol এর পূর্ণরূপ -
  1. The International Criminal Police Association
  2. The International Criminal Police Agency
  3. The International Police Community
  4. The International Criminal Police Organization
ব্যাখ্যা
ইন্টারপোল (Interpol):
- Interpol-এর পূর্ণরূপ: The International Criminal Police Organization.
- অপরাধীদের সনাক্তকরণ এবং গ্রেপ্তার করতে বিশ্বের দেশগুলো পরস্পরকে সহযোগিতা লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে এ আন্তর্জাতিক সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ৭ সেপ্টেম্বর, ১৯২৩ (ভিয়েনা, অস্ট্রিয়া)। 
- সদর দপ্তর: লিঁও, ফ্রান্স।
- সদস্য সংখ্যা: ১৯৬টি।
- ইন্টারপোলের অফিসিয়াল ভাষা  চারটি। যথা- ইংরেজী, ফরাসি, স্প্যানিশ ও আরবী।
- বাংলাদেশ ইন্টারপোলের সদস্যপদ লাভ  করে -১৪ অক্টোবর ১৯৭৬।
- ইন্টারপোল কর্তৃক প্রকাশিত পত্রিকার নাম- International Criminal Police Review.

উৎস: Interpol ওয়েবসাইট।
৯৫.
ভারত সম্প্রতি কোন দেশ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে?
  1. মালয়েশিয়া
  2. ফিলিস্তিন
  3. নেপাল
  4. মালদ্বীপ
ব্যাখ্যা
এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

ভারতের সেনা প্রত্যাহার:
- ভারত সরকার মালদ্বীপ থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে।
- চীনপন্থী রাষ্ট্রপতি  মোহাম্মদ মুইজ্জু ভারতীয় সেনাদের দেশটি থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়ার পর এই কার্যক্রম শুরু হয়েছে।
- ভারত ও মালদ্বীপ উভয় পক্ষ সম্মত হওয়ার পর আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু হয়েছে।
- মালদ্বীপে বিশাল সামুদ্রিক সীমান্ত টহল দেওয়ার জন্য মোতায়েন ছিল ভারতীয় সেনারা।

উৎস: এনডিটিভি & এএফপি পত্রিকা রিপোর্ট।
৯৬.
কাশ্মীর নিয়ে ভারতের বহুল আলোচিত সংবিধানের কোন অনুচ্ছেদ রহিত করা হয়?
  1. ১৭০নং অনুচ্ছেদ
  2. ২৭০নং অনুচ্ছেদ
  3. ৩৭০নং অনুচ্ছেদ
  4. ৪৭৫ নং অনুচ্ছেদ
ব্যাখ্যা
কাশ্মীর: অনুচ্ছেদ ৩৭০:
- কাশ্মীর হিমালয় অঞ্চলে অবস্থিত।
- এই এলাকাকে ভারত ও পাকিস্তান দুই দেশই নিজেদের বলে দাবি করে।
- ১৯৪৭ সালে ব্রিটিশ শাসন থেকে উপমহাদেশের স্বাধীনতা লাভের সময় ভারতের সাথে যুক্ত হয়।
- ভারত সরকার অনুচ্ছেদ ৩৭০ সম্পূর্নভাবে বিলোপের ঘোষণা দেয় ।
- এটির একটি অংশ অনুচ্ছেদ ৩৫এ যেটিকে ৭০ বছর ধরে ভারতের সাথে কাশ্মীরের জটিল সম্পর্কের মূল ভিত্তি হিসেবে গননা করা হতো।
- অনুচ্ছেদ ৩৭০ রাজ্যটিকে বিশেষ ধরণের স্বায়ত্বশাসন ভোগ করার অধিকার দেয়, যা রাজ্যটিকে নিজস্ব সংবিধান, আলাদা পতাকা এবং আইন তৈরি করার অনুমোদন দেয়।
- পররাষ্ট্র, প্রতিরক্ষা এবং যোগাযোগ বিষয়ক ব্যাপারের নিয়ন্ত্রণ থাকে কেন্দ্রীয় সরকারের হাতে। ফলস্বরুপ জম্মু ও কাশ্মীর নাগরিকত্ব, সম্পদের মালিকানা এবং মৌলিক অধিকার সংক্রান্ত আইন নিজেরা তৈরি করার ক্ষমতা রাখতো।

উৎস: BBC বাংলা পত্রিকা রিপোর্ট। [লিংক]
৯৭.
Chancellor of Exchequer বলা হয়-
  1. ভারতের অর্থমন্ত্রীকে
  2. রাশিয়ার অর্থমন্ত্রীকে
  3. যুক্তরাজ্যের অর্থমন্ত্রীকে
  4. জাপানের অর্থমন্ত্রীকে
ব্যাখ্যা
• যুক্তরাজ্য:
- যুক্তরাজ্যের অর্থমন্ত্রীকে 'Chancellor of Exchequer' বলা হয়।
- যুক্তরাজ্য সরকারের অর্থমন্ত্রী  করের মাত্রা নির্ধারণ করেন।
- সরকার কত টাকা কোন খাতে খরচ করবে সে নীতি নির্ধারনে সহায়তা করেন। 

এছাড়াও,
- ১০নং ডাউনিং স্ট্রিট: ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয়।
- ১১নং ডাউনিং স্ট্রিট: ব্রিটিশ অর্থমন্ত্রীর কার্যালয়।
- ১২নং ডাউনিং স্ট্রিট: ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রেস অফিস।
- ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় 'হোয়াইট হল'।

সূত্র:- যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট এবং dictionary.cambridge.org & ব্রিটানিকা।
৯৮.
বর্তমানে স্বীকৃত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র কতটি?
  1. ৭টি
  2. ৮টি
  3. ১০টি
  4. ১১টি
ব্যাখ্যা
এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।

পরমাণু অস্ত্রের মালিক:
-  বিশ্ববাসি ১৯৪৫ সালে যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম পারমানবিক শক্তিধর দেশের পরিচয় পায়।
- পারমাণবিক যুদ্ধের ভয়ে ১৯৬৮ সালে পারমাণবিক অস্ত্র প্রসার রোধ সংক্রান্ত এনপিটি চুক্তির উদ্যোগ নেওয়া হয়।

• বর্তমানে স্বীকৃত পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ৮টি -
- মার্কিন যুক্তরাষ্ট্র (১৯৪৫)
- রাশিয়া (সাবেক সোভিয়েত ইউনিয়নের উত্তরসূরি হিসেবে ; ১৯৪৯)
- যুক্তরাজ্য (১৯৫২)
- ফ্রান্স (১৯৬০)
- চীন (১৯৬৪)
- ভারত (১৯৭৪)
- পাকিস্তান (১৯৯৮)
- উত্তর কোরিয়া (২০০৬)

এছাড়াও
তবে অনেক রাষ্ট্র ধারনা করে যে  ইসরাইল পারমানবিক শক্তিধর রাষ্ট্র  কিন্তু সেটি স্বীকৃত নয়।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট এবং Daily Star বাংলা পত্রিকা রিপোর্ট। [লিঙ্ক]
৯৯.
বাংলাদেশ কততম দেশ হিসেবে New Development Bank (NDB) এর সদস্যপদ লাভ করে?
  1. ৯ম
  2. ৮ম
  3. ৭ম
  4. ৬ষ্ঠ
ব্যাখ্যা
New Development Bank:
- এটি একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান।
- নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি) ব্রিকস দেশসমূহ (ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা) দ্বারা প্রতিষ্ঠিত একটি বহুমুখী উন্নয়ন ব্যাংক।
- পূর্বে ব্যাংকটি 'ব্রিকস ডেভেলপমেন্ট ব্যাংক' নামে পরিচিত ছিল।
- এনডিবি চুক্তি অনুযায়ী 'ব্যাংক ঋণ, গ্যারান্টি, ইকুইটি অংশগ্রহণ এবং অন্যান্য আর্থিক উপকরণের মাধ্যমে সরকারি বা বেসরকারি প্রকল্পগুলিকে সমর্থন করবে।'
- সদর দপ্তর: সাংহাই, চীন।
- বর্তমান সদস্য: ৮টি।
- দাপ্তরিক ভাষা: ইংরেজি।
- বাংলাদেশ ৬ষ্ঠতম দেশ হিসেবে New Development Bank (NDB) এর সদস্যপদ লাভ করে - ১৬ সেপ্টেম্বর, ২০২১।

উৎস: New Development Bank ওয়েবসাইট।[লিঙ্ক]
১০০.
'কালাদান' প্রকল্প ভারত ও _____ এর মধ্যে বিদ্যমান।
  1. নেপাল
  2. ভুটান
  3. মায়ানমার
  4. চীন
ব্যাখ্যা
কালাদান প্রকল্প:
- কালাদান মাল্টি মডেল ট্রানজিট প্রকল্পটি মূলত ভারতের কলকাতা হলদিয়া বন্দর থেকে মায়ানমারের আরাকানের সিতওয়ে বন্দর পর্যন্ত।
- এখানে ৫৩৯ কি.মি. সমুদ্র পথ, সিতওয়ে বন্দর থেকে কালাদান নদী বেয়ে মিয়ানমারের চিন রাজ্যের পালেতওয়া শহর পর্যন্ত ১৫৮ কি.মি. নৌপথ পথ।
- মিজোরাম থেকে রাজ্যের আইজাওয়াল পর্যন্ত ১৯৭ কি.মি. সড়ক পথ।
- কালাদান পুরোপুরি চালু হয়ে গেলে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জন্য সমুদ্রপথে আর একটা নতুন পথের আর্বিভাব হবে।
- কালাদান প্রকল্পটির কারণে সিতওয়ে বন্দরের অ্যাকসেস-টা পেয়ে যাবে ভারত।



উৎস: বিবিসি বাংলা & বিডি নিউজ পত্রিকা রিপোর্ট।
১০১.
কোন দেশ 'গ্রীনল্যান্ড' দ্বীপকে ক্রয় করার জন্য আগ্রহ প্রকাশ করে?
  1. যুক্তরাষ্ট্র
  2. রাশিয়া
  3. যুক্তরাজ্য
  4. জাপান
ব্যাখ্যা
গ্রীনল্যান্ড দ্বীপ:
- গ্রীনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ।
- গ্রিনল্যান্ড কিংডম অফ ডেনমার্কের অংশ।
- গ্রীনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশের অংশ।
- গ্রীনল্যান্ডের রাজধানী নুউক।
- যুক্তরাষ্ট্র ডেনমার্কের কাছ থেকে গ্রীনল্যান্ড কিনে নিতে আগ্রহ প্রকাশ করে।
- গ্রীনল্যান্ড ডেনমার্কের একটি স্বশাসিত অঞ্চল।
- গ্রীনল্যান্ড এখনো ডেনমার্কের ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল।

উৎস: Britannica & বিবিসি পত্রিকা রিপোর্ট।
১০২.
জাতিসংঘ কর্তৃক পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার কোনটি?
  1. Champions of the Globe
  2. Champions of the World
  3. Champions of the Earth
  4. Champions of the UN
ব্যাখ্যা
• জাতিসংঘ পরিবেশ কর্মসূচি (UNEP):
- UNEP - এর পূর্ণরূপ United Nations Environment Programme.
- প্রতিষ্ঠা: ৫ জুন, ১৯৭২ সালে।
- সদর দপ্তর: নাইরোবি, কেনিয়া।
- UNEP থেকে পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পদক- 'Champions of the Earth' প্রদান করা হয়।
- পরিবেশ বিষয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৪ সাল থেকে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়ে থাকে।
- নীতি নির্ধারণ, বিজ্ঞান, ব্যবসা ও সুশীল সমাজ এই চার ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। 

উৎস: জাতিসংঘ ও UNEP ওয়েবসাইট।
১০৩.
Palestine Liberation Organization (PLO) কখন গঠিত হয়?
  1. ১৯৬২ সালে
  2. ১৯৬৩ সালে
  3. ১৯৬৪ সালে
  4. ১৯৬৫সালে
ব্যাখ্যা
PLO:
- PLO এর পূর্ণরূপ - Palestine Liberation Organization.
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে।
- সদর দপ্তর রামাল্লায়।
- প্রথম চেয়ারম্যান আহমদ শুকিরি।
- ১৯৬৯ সালে ফাতাহ নেতা ইয়াসির আরাফাতকে পিএলওর চেয়ারম্যান মনোনীত করা হয়। 
- ১৯৭৪ সাল থেকে PLO জাতিসংঘে পর্যবেক্ষক মর্যাদা ভোগ করছে।

উৎস:- Worldatlas.com and Britannica.[link]
১০৪.
ভূ-অভ্যন্তরস্থ কোন স্তরটি অত্যধিক তাপ ও চাপে আঠালো অবস্থায় রয়েছে?
  1. গুরুমণ্ডল
  2. অন্তঃস্থ কেন্দ্রমণ্ডল
  3. বহিঃ কেন্দ্রমণ্ডল
  4. অশ্মমণ্ডল
ব্যাখ্যা
• গুরুমণ্ডল (Mantle):
- অশ্মমণ্ডলের অব্যবহিত পর থেকে ভূ-অভ্যন্তরে প্রায় ২,৮৮৫ কি.মি. পর্যন্ত পুরুত্ব বিশিষ্ট স্তরটিকে গুরুমণ্ডল বলে।
- এই স্তরটির গাঠনিক উপাদানগুলো হলো-সিলিকা, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন ও অন্যান্য খনিজ পদার্থ।
- অত্যধিক তাপ ও চাপে গুরুমণ্ডলের উপাদানগুলো কঠিন ও তরলের মাঝামাঝি আঠালো অবস্থায় রয়েছে।

- গুরুমণ্ডলের প্রধান স্তর দুইটি হলো-
→ (ক) লোহা ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সিলিকেট খনিজ দ্বারা তৈরি উর্ধ্ব গুরুমণ্ডল (৭০০ কি.মি. বিস্তৃত) এবং
→ (খ) আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড ও সিলিকন অক্সাইড সমৃদ্ধ নিম্ন গুরুমন্ডল। 

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০৫.
কোন শিলা মানুষের দৈনন্দিন কাজে বেশি ব্যবহৃত হয়?
  1. আগ্নেয়
  2. খনিজ
  3. রূপান্তরিত
  4. পাললিক
ব্যাখ্যা
• পাললিক শিলা:
- পলি সঞ্চিত হয়ে যে শিলা গঠন করে তাই পাললিক শিলা। পলল বা তলানি থেকে গঠিত হয় বলে এরূপ শিলাকে পাললিক শিলা বলে। এ শিলায় পলি সাধারণত স্তরে সঞ্চিত হয়।
- পাললিক শিলা ভূ-ত্বকের মোট আয়তনের শতকরা ৫ ভাগ। তবে মহাদেশীয় ভূ-ত্বকের উন্মুক্ত অংশের প্রায় ৭৫ ভাগই পাললিক শিলায় গঠিত।
- স্তরীভূত, জীবাশ্ম বিশিষ্ট, অকেলাসিত, তরঙ্গচিহ্ন ও কোমলতা এর প্রধান বৈশিষ্ট্য।
- পাললিক শিলা তিন প্রকার।
- মানুষের দৈনন্দিন জীবনে পাললিক শিলা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।

তথ্যসূত্র: ভূগোল প্রথম পত্র, একাদশ-দ্বাদশ শেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০৬.
পরিবেশ দূষণের কৃত্রিম কারণ কোনটি?
  1. বন্যা
  2. খরা
  3. গাছপালা নিধন
  4. ঘূর্ণিঝড়
ব্যাখ্যা
• পরিবেশ দূষণ (Environment Pollution):
→ পরিবেশে জীবের স্বাভাবিক অবস্থা বা জীবনযাত্রায় বিঘ্ন সৃষ্টিতে সক্ষম ক্ষতিকর অবস্থার নাম দূষণ।
→ অন্যদিকে পানি, বাতাস, মৃত্তিকা বা পরিবেশের কোনো উপাদানের ভৌত, রাসায়নিক বা জৈবিক যে কোনো ধরনের অনাকাঙ্খিত পরিবর্তনই প্রাকৃতিক পরিবেশ দূষণ।
→ মানুষের বহুমুখী কর্মকান্ডই পরিবেশ দূষণের সবচেয়ে বড় কারণ।

• প্রাকৃতিক পরিবেশ দূষণের কারণ:
→ প্রাকৃতিক পরিবেশ দূষণের কারণসমূহকে দুইটি ভাগে ভাগ করে আলোচনা করা যেতে পারে। যথা-
ক. প্রাকৃতিক কারণ এবং খ. মানবসৃষ্ট কারণ।

→ প্রাকৃতিক কারণ:
১. বন্যা ও খরা, 
২. ভূমিকম্প, 
৩. ঘূর্ণিঝড়,
৪. আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত।

→ মানবসৃষ্ট কারণ:
১. গাছপালা নিধন
২. পাহাড় কর্তন।
৩. অপরিকল্পিত নগরায়ন।
৪. কীটনাশক ব্যবহার।

তথ্যসূত্র: ভূগোল (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০৭.
নিচের কোনটি আকস্মিক পরিবর্তন প্রক্রিয়া?
  1. ভূমিকম্প
  2. জলোচ্ছাস
  3. ঘূর্ণিঝড়
  4. বিচূর্ণীভবন
ব্যাখ্যা
• আকষ্মিক পরিবর্তন প্রক্রিয়াসমূহ:
→ ভূ-গর্ভস্থ গলিত ম্যাগমাসমূহ ভূ-গর্ভে তাপ ও চাপের তারতম্য এবং অন্যান্য ভূমিরূপ গঠনকারী শক্তির প্রভাবে প্রচন্ড আলোড়িত হয়।
→ এইরূপ আকস্মিক আলোড়নের ফলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ভূ-কম্পন, ভূ-অভ্যন্তরে সংকোচন ও প্রসারণ ইত্যাদি নানা ধরনের পরিবর্তন ঘটে। ফলে অত্যন্ত আকস্মিকভাবে, স্বল্প সময়ের জন্য, অপেক্ষাকৃত স্বল্প বিস্তৃত স্থান জুড়ে যে ব্যাপক পরিবর্তন সাধিত হয়, তাকে আকস্মিক পরিবর্তন প্রক্রিয়া বলা হয়।
 → অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, সুনামি ইত্যাদি আকস্মিক পরিবর্তনকারী প্রক্রিয়া। 

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১০৮.
কোনটি নদীবিহীন দেশ?
  1. ইরাক
  2. সিরিয়া
  3. মোনাকো
  4. মিশর
ব্যাখ্যা
• নদীবিহীন দেশ:
- পৃথিবীতে এমন কিছু দেশ আছে যেগুলোর কোনো নদী নেই। অবশ্যই এগুলি বেশিরভাগই মরুভূমির দেশ, যেখানে বৃষ্টিপাত এবং জলের উৎস খুব কম, এবং কোনও বাস্তব নদী বা নদীর তল তৈরি করার জন্য পর্যাপ্ত জলপ্রবাহ নেই।

- নদী নেই এমন দেশগুলি হলো:
- কমোরোস, জিবুতি, লিবিয়া, বাহামাস, বাহরাইন, কুয়েত, মালদ্বীপ, ওমান, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন, মাল্টা, মোনাকো, ভ্যাটিকান সিটি, কিরিবাতি, নাউরু, টোঙ্গা ও টুভালু।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
১০৯.
মেরু জলবায়ু অঞ্চলকে কয় ভাগে ভাগ করা যায়?
  1. ২ ভাগে
  2. ৩ ভাগে
  3. ৪ ভাগে
  4. ৫ ভাগে
ব্যাখ্যা
মেরু জলবায়ুসমূহ:
→ এ জলবায়ুতে বছরের বেশিরভাগ সময় তাপমাত্রা হিমাংকের নিচে থাকে। ফলে উদ্ভিজ্জের জন্ম ও বৃদ্ধির জন্য গ্রীষ্মকালের স্থায়িত্ব ও উত্তাপের প্রাচুর্য অনেক বেশি গুরুত্বপূর্ণ।
 → উষ্ণতম মাসের গড় তাপমাত্রা ১০° সে. এর কম থাকে।
→ এই জলবায়ু মূলত দুটি শ্রেণিতে বিভক্ত। যথা: ১. তুন্দ্রা অঞ্চল এবং ২. চিরস্থায়ী বরফের আচ্ছাদনজনিত জলবায়ু।

তথ্যসূত্র: ভূগোল (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১০.
গ্রিন হাউজ প্রভাবের জন্য দায়ী -
  1. কার্বন ডাই-অক্সাইড
  2. জলীয়বাষ্প
  3. মিথেন 
  4. সবগুলো
ব্যাখ্যা
গ্রিন হাউজ প্রভাব:
→ বৈশ্বিক উষ্ণায়ন হলো বিশ্বের গড় তাপমাত্রা বৃদ্ধি। এটিকে গ্রিন হাউজের প্রতিক্রিয়া হিসেবে দেখা হয়।
→ বৈশ্বিক উষ্ণায়নের জন্য বিভিন্ন ধরনের গ্যাসকে দায়ী করা হয়।
→ এগুলো হলো: কার্বন ডাই-অক্সাইড, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরো কার্বন, মিথেন, ওজোন, জলীয়বাষ্প প্রভৃতি উল্লেখযোগ্য।

তথ্যসূত্র: ভূগোল (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১১.
সমুদ্র সমতল থেকে স্বল্প উচ্চতা বিশিষ্ট ভূমিরূপকে কী বলা হয়?
  1. সমভূমি
  2. মালভূমি
  3. পর্বত
  4. সমুদ্র
ব্যাখ্যা
সমভূমি:
→ সমুদ্রপৃষ্ঠ থেকে স্বল্প উচ্চতায় মৃদু ঢালবিশিষ্ট সুবিস্তৃত ভূমিকে সমভূমি বলে।
→ বিভিন্ন ভূ-প্রাকৃতিক প্রক্রিয়া যেমন- নদীপ্রবাহ, হিমবাহ ও বায়ুর ক্ষয় ও সঞ্চয় ক্রিয়ার ফলে সমভূমির সৃষ্টি হয়।
মৃদু ঢাল ও স্বল্প বন্ধুরতার জন্য সমভূমি কৃষিকাজ, বসতি নির্মাণ, রাস্তাঘাট নির্মাণের জন্য খুবই উপযোগী।
→ বিশ্বে সমভূমি অঞ্চলে সর্বাপেক্ষা ঘন জনবসতি গড়ে উঠেছে।
→ উৎপত্তির ধরনের ভিত্তিতে সমভূমিকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায় যেমন-ক্ষয়জাত সমভূমি ও সঞ্চয়জাত সমভূমি। 

তথ্যসূত্র: ভূগোল (প্রথম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১২.
‘আইন হচ্ছে নিম্নতমের প্রতি ঊর্ধ্বতন রাজনৈতিক কর্তৃত্বের আদেশ‘ - উক্তিটি কার?
  1. অধ্যাপক হল্যান্ড
  2. স্যাভিলি
  3. জন অস্টিন
  4. টমাস হবস
ব্যাখ্যা
• আইনের ধারণা ও সংজ্ঞা:

• রাষ্ট্রবিজ্ঞানী ও আইনবিদগণের বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আইনের সংজ্ঞা:
 → এরিস্টটল বলেছেন, “যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই হচ্ছে আইন।" (Law is the passionless reason.)।
 → টমাস হবস, জ্যাঁ বোঁদা, অধ্যাপক হল্যান্ড, জন অস্টিন প্রমুখ "বিশ্লেষণপন্থি লেখক' আইনকে 'সার্বভৌম শক্তির আদেশ' বলে বর্ণনা করেছেন।
 → টমাস হব্‌স (Thomas Hobbes)-এর মতে, “জনগণের ভবিষ্যৎ কার্যাবলি নির্দিষ্ট করে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ যে আদেশ প্রদান করে তাই আইন।”
 → অধ্যাপক হল্যান্ড (Prof. Holland)-এর মতে, “আইন হচ্ছে, সেই সাধারণ নিয়ম যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ যা প্রয়োগ করেন।” 
 → জন অস্টিন (John Austin) বলেন, “আইন হচ্ছে নিম্নতমের প্রতি ঊর্ধ্বতন রাজনৈতিক কর্তৃত্বের আদেশ।” 
 → অধ্যাপক স্যালমন্ড (Prof. Salmond)-এর মতে, “ন্যায় সংরক্ষণের তাগিদে রাষ্ট্র যেসব নীতি স্বীকার করে এবং প্রয়োগ করে তাই আইন।”
 → অধ্যাপক গেটেল (Prof. Gettel) বলেন, "রাষ্ট্র যেসব নিয়ম-কানুন সৃষ্টি বা স্বীকার করে এবং বলবৎ করে তাই শুধু আইন বলে পরিগণিত হয়।"

তথ্যসূত্র: তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
১১৩.
কোন ধরনের কর্তব্য মানুষ স্বতঃস্ফূর্তভাবে পালন করে থাকে?
  1. নৈতিক কর্তব্য
  2. রাজনৈতিক কর্তব্য
  3. আইনগত কর্তব্য
  4. সামাজিক কর্তব্য
ব্যাখ্যা
• নৈতিক কর্তব্য (Moral Duty):
- ব্যক্তি ও সমাজের নীতিবোধ থেকে যে কর্তব্য জন্ম নেয় এবং যা নাগরিক পর স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে পালন করে থাকে তাকে নৈতিক কর্তব্য বলে।
যেমন-
→ বাবা-মা ও শিক্ষককে শ্রদ্ধা করা,
→ ভিক্ষুকে ভিক্ষা দেয়া,
→ দরিদ্রকে সাহায্য করা,
→ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা,
→ দুর্যোগ মোকাবিলার জন্য রাষ্ট্রীয় ত্রাণ তহবিলে অর্থ দান করা ইত্যাদি।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (১ম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
১১৪.
রাজনৈতিক মূল্যবোধ কোনটি?
  1. সত্যবাদিতা
  2. দেশপ্রেম
  3. সংখ্যালঘিষ্ঠের মতের প্রতি সহিষ্ণু আচরণ
  4. দানশীলতা
ব্যাখ্যা
• রাজনৈতিক মূল্যবোধ (Political Values):
- যে চিন্তাভাবনা লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের রাজনৈতিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও প্রভাবিত করে তার সমষ্টিকে রাজনৈতিক মূল্যবোধ বলে ৷

রাজনৈতিক মূল্যবোধ হলো:
→ রাজনৈতিক সততা,
→ শৃঙ্খলাবোধ, শিষ্টাচার ও সৌজন্যবোধ,
→ রাজনৈতিক সহনশীলতা,
→ রাজনৈতিক জবাবদিহিতার মানসিকতা,
→ দায়িত্বশীলতার নীতি কার্যকর করা,
→ পরমতসহিষ্ণুতা,
→ সংখ্যাগরিষ্ঠের মতের প্রতি সংখ্যালঘিষ্ঠের শ্রদ্ধাজ্ঞাপন এবং তা বাস্তবায়নে সহযোগিতা প্রদান,
সংখ্যালঘিষ্ঠের মতের প্রতি সংখ্যাগরিষ্ঠের সহিষ্ণু আচরণ

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১৫.
সকল মানুষ যোগ্যতা অনুযায়ী একই ধরনের সুযোগ-সুবিধা ভোগ কোন ধরণের সাম্য?
  1. সামাজিক সাম্য
  2. রাজনৈতিক সাম্য
  3. অর্থনৈতিক সাম্য
  4. আইনগত সাম্য
ব্যাখ্যা
• সামাজিক সাম্য (Social Equality):
- জাতি-ধর্ম-বর্ণ ও পেশাগত কারণে যখন মানুষে মানুষে কোনো পার্থক্য করা হয় না তখন তাকে সামাজিক সাম্য বলে।
- সামাজিক সাম্যের মূল কথা হলো সমাজে বসবাসরত সকল মানুষ যোগ্যতা অনুযায়ী একই ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবে।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১১৬.
কোনটিকে গণতন্ত্রের প্রাণ বলা হয়?
  1. সহনশীলতা
  2. গণতান্ত্রিক ঐতিহ্য
  3. বিচার বিভাগের স্বাধীনতা
  4. যথার্থ আইনের শাসন
ব্যাখ্যা
সহনশীলতা: 
- সহনশীলতা বা পরমতসহিষ্ণুতা গণতন্ত্রের প্রাণ। অপরের বা অন্য দলের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে।
- অন্য ব্যক্তি ও দলকে মত প্রকাশের সুযোগ প্রদান করতে হবে। সহনশীল মনোভাব না থাকলে গণতন্ত্র সফল হতে পারেনা।
- যে সমাজের জনগণ যত বেশি সহনশীল সে সমাজে তত বেশি গণতান্ত্রিক। 

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
১১৭.
সুশাসন প্রতিষ্ঠায় বাধা নয় কোনটি?
  1. বিচার বিভাগের স্বাধীনতা না থাকা
  2. জনঅংশগ্রহণের অভাব
  3. দারিদ্র্য
  4. স্থানীয় সরকার কাঠামো শক্তিশালীকরণ
ব্যাখ্যা
• সুশাসন:
সুশাসন প্রতিষ্ঠায় বাধা হচ্ছে -
→ বাক স্বাধীনতায় হস্তক্ষেপ,
→ রাজনৈতিক স্থিতিশীলতার অভাব এবং সহিংসতা, 
→ সরকারের জবাবদিহিতার অভাব,
→ আমলাদের জবাবদিহিতার অভাব,
→ আমলাতন্ত্রের অদক্ষতা, 
→ আইনের শাসনের অভাব,
→ দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা,
→ রাজনৈতিক অঙ্গীকারের অভাব,
→ রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ,
→ স্বজনপ্রীতি,
→ বিচার বিভাগের স্বাধীনতা না থাকা,
→ জনঅংশগ্রহণের অভাব,
→ দারিদ্র্য,
→ জনসচেতনতার অভাব,
→ সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।