পরীক্ষা আর্কাইভ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

পরীক্ষাগুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভারতারিখতারিখ অনির্ধারিতসময়28 minutes
মোট প্রশ্ন৩৭
সিলেবাস
Part – 1: English Literature Topics: 1. Literary Terms: With Genres [Poetry, Drama, Fiction, Non-fiction, Criticism] 2. Literary Terms: (Mix) [Alliteration, Allussion, Anapaest, Aphorism, Anti-Climax, Assonance, Apostrophe, Blank Verse, Catastrophe, Caesura, Chorus, Chiasmus, Catharsis, Classic/Classicism, Climax, Comic Relief, Conceit, Connonation, Consonance, Couplet, Denotation, Diction, Dactyle, Denouement, Didactic, Dramatic Parsonae, Dramatic Irony, Epic Simile, Epigram, Epiphany, Exposition, Episode, Ephiet, Figure of Speech, Hamartia, Heroic Couplet, Hyperbole, Humorous, Iamb, Image, Imagery, Innuedo, Internal Rhyme, Invocation, Irony, Machinery, Methaphore, Metre, Metanomy, Objective Correlative, Objectivity, Onomatopoeia, Oxymoron, Paradox, Persona, Personification, Plot and Story, Poetic Justice, Point of View, Pun/Paronomisia, Pyrrhic, Rhythm, Romanticism, Stanza, Periphrasis, Wit etc. 3. Famous Quotation and Characters (All Ages). উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, ইংরেজি সাহিত্যের উপর যেকোনো স্কলারের লেখা বই (যেমন - ইংরাজি সাহিত্যের ইতিহাস: শীতল ঘোষ), যেকোনো গাইড বই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।] ---------------------- পার্ট – ২: আন্তর্জাতিক বিষয়াবলি টপিকসমূহ: ১. আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থা, ভূ-রাজনীতি: [গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, চীন, ফ্রান্স, রাশিয়ার, মধ্যপ্রাচ্য পরিস্থিতি, কানাডা, অস্ট্রেলিয়ার, দক্ষিণ আফ্রিকা, জাপান প্রভৃতি) ইত্যাদি সম্পর্কিত সাধারণ তথ্য] ২. আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক: নিরাপত্তা ও কূটনীতি সংক্রান্ত আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ চুক্তিসমূহ [অর্থনৈতিক ও পরিবেশ সংক্রান্ত চুক্তি বাদে] উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, ওয়ার্ল্ড এটলাস ওয়েবসাইট, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার

গুরুত্বপূর্ণ টপিকের উপর পরীক্ষা - ১৩৫ মার্কস্‌ কাভার · তারিখ অনির্ধারিত · ৩৭ প্রশ্ন

.
A self-contradictory statement that hides a rational meaning is called -
  1. ক) Persona
  2. খ) Paradox
  3. গ) Personification
  4. ঘ) Simile
ব্যাখ্যা
• A self-contradictory statement that hides a rational meaning is called - Paradox.
- Paradox হচ্ছে আপাত বিরোধী কিন্তু সত্য। 
- এর একটি চমৎকার উদাহরণ হচ্ছে -'Sweet are the uses of adversity' যেখানে surface meaning কিংবা আপাত দৃষ্টিতে লাইনটির অর্থ contradictory মনে হয় যে adversity is bitter।
- কিন্তু এর depper meaning এ বোঝা যায় যে adversity carries within itself the sweetness of achievement.

অন্যদিকে,
Personification - A figure of speech in which lifeless objects or ideas are given imaginary life.
Simile - An explicit comparison between two different things.
Persona - The speaker in a poem or novel.

Source: An ABC of English Literature by Dr M Mofizar Rahman.
.
The peak of importance in a play or in a story is called -
  1. ক) Chiasmus
  2. খ) Hamartia
  3. গ) Catharsis
  4. ঘ) Climax
ব্যাখ্যা
Climax:
The peak of importance in a play or in a story.
- It is the point at which the rise of action ends and the fall of action begins.

For example:
Antigone’s death is the climax of Oedipus.
- 'He smiles, he laughs and he roars.' The climax is at the end of the sentence. 

Source: An ABC of English Literature - Dr M Mofizar Rahman
.
‘Friday’ is an important character created by -
  1. ক) Charles Dickens
  2. খ) Alaxander Pope
  3. গ) Jonathon Swift
  4. ঘ) Daniel Defoe
ব্যাখ্যা
• ‘Friday’ is an important character created by - Daniel Defoe.
- এই চরিত্রটি  Daniel Defoe এর Robinson Crusoe এর অন্যতম চরিত্র।
- এই novel টি ১৭১৯ সালে প্রথম লন্ডনে প্রকাশিত হয়। 
- Robinson Crusoe হচ্ছে Defoe's first long work of fiction.
- এই novel এর অন্যতম দুই প্রধান চরিত্র  Robinson Crusoe and Friday হচ্ছে English Literature এর ইতিহাসে most-enduring হিসেবে পরিচিত।

Source: Britannica.
.
The character Mr. Darcy belongs to -
  1. ক) Jane Eyre
  2. খ) Pride and Prejudice
  3. গ) Sons and Lovers
  4. ঘ) Emma
ব্যাখ্যা
• The character Mr. Darcy belongs to - Pride and Prejudice.
- Pride and Prejudice হচ্ছে Jane Austen রচিত একটি romantic novel.
- এটি 1813 সালে তিনটি ভলিউমে প্রকাশিত হয়। 
-  বুদ্ধিদীপ্ত উপমা এবং চরিত্রগুলোর চমৎকার উপস্থাপনা ও বর্ননার কারনে  English Literature এ এই novel টি একটি classic হিসেবে বিবেচিত।
- এই novel টিতে Elizabeth Bennet, the daughter of a country gentleman, and Fitzwilliam Darcy, a rich aristocratic landowner এর মধ্যে ক্রমান্বয়ে গড়ে উঠা প্রেমের সম্পর্ক তুলে ধরা হয়েছে।

এই novel এর অন্যান্য চরিত্র সমুহ - 
- George Wickham
- Charles Bingley
- Jane Bennet
- Lydia Bennet etc.

Source: Britannica

.
‘Cowards die many times before their death’ is a famous quote from Shakespeare’s-
  1. ক) Othello
  2. খ) King Lear
  3. গ) Julius Ceasar
  4. ঘ) Hamlet
ব্যাখ্যা
• Cowards die many times before their death’ Shakespeare’s এর বিখ্যাত Historical Play Julius Caesar এর একটি উক্তি।
- Julius Caesar তার স্ত্রীর সাথে কথোপকথনের সময় এই উক্তিটি করেন।
এই ড্রামা এর আরো একটি বিখ্যাত উক্তি হচ্ছে - 
‘Veni, Vidi, Vici’ (I came, I saw, I conquered)

Source: Britannica.
.
'Lilliputians and Blefuscudian' are characters taken from -
  1. ক) Oliver Twist
  2. খ) Gulliver's Travels
  3. গ) The Ant and Grasshopper
  4. ঘ) Tom Jones
ব্যাখ্যা
• Lilliput and Blefuscudian are two fictional island nations that appear in the first part of the novel Gulliver's Travels by Jonathan Swift.
- এই novel টি ১৭২৬ সালে প্রকাশিত হয়।
- এখানে 
- Gulliver’s Travels combines adventure with savage satire, mocking English customs and the politics of the day.

It's important characters are:
- Gulliver
- Blefuscudian
- Yahoos
- Houyhnhnms
- Lilliputians
- Laputans.

Source: Britannica.
.
'But I have promises to keep And miles to go before I sleep' - is a famous quotation by___.
  1. ক) Robert Frost
  2. খ) William Wordsworth
  3. গ) Percy Bysshe Shelley
  4. ঘ) Lord Byron
ব্যাখ্যা
• 'But I have promises to keep
And miles to go before I sleep' was written by - Robert Frost.

- প্রশ্নে উল্লেখিত লাইন দুটি তার বিখ্যাত কবিতা 'Stopping by woods on a snowy evening' থেকে নেয়া হয়েছে।
- এই কবিতাটি Frost এর poetry collection 'New Hampshire' এর অন্তর্ভুক্ত হয়ে 1923 সালে প্রকাশিত হয়।
- This poem is one of his most frequently explicated works, it describes a solitary traveler in a horse-drawn carriage who is both driven by the business at hand and transfixed by a wintry woodland scene.


• Robert Frostআমেরিকান কবি যিনি New England এর গ্রামীণ জীবনের চিত্রায়নের জন্য অনেক প্রশংসিত ছিলেন।
- তিনি তাঁর লেখায় American Nwe England এর মানুষজনের জীবনের চিত্র খুব বাস্তবভাবে ফুটিয়ে তুলেছেন।
Some best poems of Robert Frost - 
- Road not Taken
- Mending Wall
- Stopping by Woods on a Snowy Evening
- Christmas Trees
- A Boy’s Will
- North of Boston
- Nothing Gold Can Stay
- After Apple-picking
- Home Burial.
- A Tree at My Window.

Source: Britannica
.
A sonnet is a lyric poem of ____
  1. ক) 12 lines
  2. খ) 24 lines
  3. গ) 14 lines
  4. ঘ) 10 lines
ব্যাখ্যা
- The sonnet is a popular classical form that has compelled poets for centuries.
- Traditionally, the sonnet is a fourteen-line poem written in iambic pentameter, employing one of several rhyme schemes, and adhering to a tightly structured thematic organization.
- তিন ধরনের sonnet রয়েছে। 
-যথা - 
1. Petrarchan sonnet
2. Shakespearean sonnet
3. Spenserian sonnet.

Source: An ABC of English Literature by DR M Mofizar Rahman.
.
A lyric poem or songs in praise of God is called -
  1. ক) Requiem
  2. খ) Epithalamion
  3. গ) Hymn
  4. ঘ) Villanella
ব্যাখ্যা
• A lyric poem or songs in praise of God is called - Hymn.
- সাধারণত এটি religious emotion প্রকাশের  উদ্দেশ্যে chorus দ্বারা গাওয়া।
- Edmund Spenser এর 'Foere Hymnes', P.B Shelley's 'Hymn of Apollo and John Keats 'Hymn to Apollo' are some of the well-known hymns in English literature.

অন্যদিকে,
Requiem - A musical composition for the mass (a kind of funeral prayer) of a dead person.
Epithalamion - A kind of Lyric poem written to celebrate a wedding.
Villanella - A kind of poem consisting of five three-line stanzas and a final quatrain.

Source: An ABC of English Literature by DR M Mofizar Rahman.
১০.
A medieval dramatic form which allegorically presents an ideal Christian life on stage -
  1. ক) Miracle Play
  2. খ) Morality play
  3. গ) Mysterious play
  4. ঘ) Absurd play
ব্যাখ্যা
• A medieval dramatic form which allegorically presents an ideal Christian life on stage - Morality play.

অন্যদিকে,
Miracle Play - A kind of medieval play which deals with the miraculous events of the life of a saint.
Mysterious play - A medieval form of play which based on the Biblical stories.
Absurd play - A kind of play on the theme of the absurd or meaninglessness of life.

Source: An ABC of English Literature by DR M Mofizar Rahman.
১১.
A dramatic technique of speaking alone on stage is -
  1. ক) Dramatic Monologue
  2. খ) Stanza
  3. গ) Persona
  4. ঘ) Soliloquy
ব্যাখ্যা
Soliloquy:
A dramatic technique of speaking alone on stage. It is a dramatic technique of exposing to the audience the intentions, thoughts and feelings of a character who speaks to himself while no one remains on stage.

For example, four lines of Hamlet's famous soliloquy are quoted below:
"To be, or not to be, that is the question:
Whether 'tis nobler in the mind to suffer
The slings and arrows of outrageous Fortune,
Or to take arms against a sea of troubles."
(Shakespeare: Hamlet, Act III, Scene I)

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman.
১২.
A bitter satire in prose or verse that ridicules and attack a person or group is called -
  1. ক) Lampoon
  2. খ) Villanelle
  3. গ) Doggerel
  4. ঘ) Requiem
ব্যাখ্যা
• A bitter satire in prose or verse that ridicules and attack a person or group is called - Lampoon.

অন্যদিকে, 
Requiem - A musical composition for the mass (a kind of funeral prayer) of a dead person.
Doggerel - A lower kind of poem on a trivial subject having rough and monotonous rhymre.
Villanella - A kind of poem consisting of five three-line stanzas and a final quatrain.

Source: An ABC of English Literature by DR M Mofizar Rahman.
১৩.
১২ নং ডাউনিং স্ট্রিট কী?
  1. ক) ব্রিটেনের প্রশাসনিক সদরদপ্তর
  2. খ) ব্রিটিশ রাজপরিবারের বাসভবন
  3. গ) ব্রিটিশ অর্থমন্ত্রীর কার্যালয়
  4. ঘ) ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রেস অফিস
ব্যাখ্যা
• ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় 'হোয়াইট  হল'।
• যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন 'হোয়াইট হাউজ'
• ব্রিটিশ রাজপরিবারের বাসভবন 'বাকিংহাম প্যালেস'
• ৯ নং ডাউনিং স্ট্রিট: বৃটেনের আইনসভার চিফ হুইপ এর কার্যালয়।
• যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয়ের নাম ১০ নং ডাউনিং স্ট্রিট’
• ১১ নং ডাউনিং স্ট্রিট: ব্রিটিশ অর্থমন্ত্রীর কার্যালয়।
• ১২ নং ডাউনিং স্ট্রিট: ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রেস অফিস।

তথ্যসূত্র: যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট।
১৪.
বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক ফেডারেশন-রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে -
  1. ক) ১৯৯২
  2. খ) ১৯৯১
  3. গ) ১৯৯৩
  4. ঘ) ১৯৯৪
ব্যাখ্যা
১৯৯১ সালের ২৬ ডিসেম্বর বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক ফেডারেশন-রাষ্ট্র সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে এবং বৃহৎ রাষ্ট্রটির ভূমি বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে পড়ে।
• ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনে ১৫টি নতুন প্রজাতন্ত্র গঠিত হয়। এগুলো হলো: রাশিয়া, জর্জিয়া, ইউক্রেন, মলদোভা, বেলারুশ,আর্মেনিয়া, আজারবাইজান, কাজাখস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজিস্তান, তাজিকিস্তান, ইস্তোনিয়া, লাতভিয়া, লিথুয়ানিয়া। 

তথ্যসূত্র: হিস্টরি.কম এবং ব্রিটানিকা। 
১৫.
দ্য ইউনাইটেড কিংডম গঠিত -
  1. ক) ইংল্যান্ড, স্কটল্যান্ড
  2. খ) স্কটল্যান্ড, ওয়েলস
  3. গ) ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস
  4. ঘ) ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড
ব্যাখ্যা
• Great Britain is made up of England, Scotland and Wales. 
• The United Kingdom (UK) is made up of England, Scotland, Wales and Northern Ireland.
• England Just like Wales and Scotland, England is commonly referred to as a country but it is not a sovereign state.

• The UK – a sovereign state that includes England, Scotland, Wales and Northern Ireland.
• Great Britain – an island situated off the north west coast of Europe.
• British Isles – a collection of over 6,000 islands, of which Great Britain is the largest.
• England – a country within the UK.

তথ্যসূত্র: ইউকে সরকারি ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
১৬.
ইস্তাম্বুল শহরটি কোন দুই মহাদেশে অবস্থিত?
  1. ক) এশিয়া ও ইউরোপ
  2. খ) এশিয়া ও আফ্রিকা
  3. গ) ইউরোপ ও আফ্রিকা
  4. ঘ) উত্তর আমেরিকা ও ইউরোপ
ব্যাখ্যা
তুর্কিয়ে (Türkiye)
• তুর্কিয়ে ভূতাত্ত্বিকভাবে একটি বৈচিত্র্যপূর্ণ দেশ। দেশটির কিছু অংশ এশিয়া এবং কিছু অংশ ইউরোপে হওয়ায় এটিকে ‘ইউরেশিয়া’ দেশ নামে অভিহিত করা হয়।
• সামরিক ও অর্থনৈতিক কৌশলগত দিক থেকে তুরস্ক খুবই গুরুত্বপূর্ণ দেশ। ইউরোপের বলকান ও ককেশাস অঞ্চল, মধ্যপ্রাচ্য এবং ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলের দেশ সমূহের মধ্যে যোগাযোগের গুরুত্বপূর্ণ পয়েন্ট (Crossroads) হিসাবে প্রাচীনকাল থেকেই তুরস্কের গুরুত্ব অপরিসীম।
• তুর্কিয়ের ‘ইস্তাম্বুল’ শহরটি এশিয়া ও ইউরোপ দুই মহাদেশে অবস্থিত।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
১৭.
ভারতের লোকসভায় সরকার গঠন করতে হলে ন্যূনতম কতগুলো আসনের প্রয়োজন হয়?
  1. ক) ৫৪৫ টি
  2. খ) ২৫০টি
  3. গ) ২৭২টি
  4. ঘ) ৪৪৫টি
ব্যাখ্যা
• ভারতের আইনসভা দ্বি-কক্ষবিশিষ্ট। যার মোট আসন ৭৮৮ টি।
• নিম্নকক্ষ লোকসভার আসন সংখ্যা ৫৪৫ টি লোকসভায় সরকার গঠন করতে হলে ন্যূনতম ২৭২ টি আসনের প্রয়োজন হয়।
• উচ্চকক্ষ রাজ্যসভা যার আসন সংখ্যা ২৪৫ টি। যার মধ্যে ২৩৩ টি নির্বাচিত এবং ১২ টি অনির্বাচিত।
• ১৯৫১-৫২ সালে ভারতের প্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। 

তথ্যসূত্র: ব্রিটানিকা।
১৮.
মার্কিন যুক্তরাষ্ট্রে দাস প্রথার অবসান ঘটে কত সালে?
  1. ক) ১৯৬৩
  2. খ) ১৮৬৫
  3. গ) ১৮৬৩
  4. ঘ) ১৮৬১
ব্যাখ্যা
• গেটিসবার্গের ভাষণ (Gettysburg Address) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের একটি বিখ্যাত ভাষণ।
• আব্রাহাম লিংকন আমেরিকার গৃহযুদ্ধের সময় পেনসিলভানিয়ার গেটিসবার্গে এই ভাষণ দেন।
• ১৮৬৩ সালের ১৯ নভেম্বর ভাষণটি দিতে তাঁর লেগেছিল তিন মিনিটেরও কম সময়। শব্দ ছিল মাত্র ২৭২টি। অথচ তার শিহরণ লেগেছিল গোটা বিশ্বে। 
• আব্রাহাম লিংকন ছিলেন আমেরিকার ১৬তম প্রেসিডেন্ট। ১৮৬১ সালের ৪ মার্চ থেকে ১৮৬৫ সালের ১৫ এপ্রিল পর্যন্ত তিনি আমেরিকার প্রেসিডেন্ট পদে অধিষ্ঠিত ছিলেন।
১৮৬৩ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দাস প্রথার অবসান ঘটান এবং দাসত্ব মোচন ঘোষণার মাধ্যমে দাসদের মুক্ত করে দেন দাসপ্রথাকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্রে এ সময় গৃহযুদ্ধ হয়।

তথ্যসূত্র: কার্নেল ইউনিভার্সিটি ওয়েবসাইট ও কালেরকণ্ঠ রিপোর্ট।
১৯.
শাত-ইল-আরব ও ইরানের কোহেস্তানকে কেন্দ্র করে ইরান ও ইরাকের মধ্যে বিরোধপূর্ণ অবস্থার অবসানের লক্ষ্যে কোন চুক্তিটি স্বাক্ষরিত হয়?
  1. ক) অসলো চুক্তি
  2. খ) আলিজিয়ার্স চুক্তি
  3. গ) ক্যাম্প-ডেভিড চুক্তি
  4. ঘ) উই রিভার চুক্তি
ব্যাখ্যা
 ▪ শাত-ইল-আরব ও ইরানের কোহেস্তানকে কেন্দ্র করে ইরান ও ইরাকের মধ্যে বিরোধপূর্ণ অবস্থার অবসানের লক্ষ্যে আলজেরিয়ার মধ্যস্থতায় “আলিজিয়ার্স চুক্তি” স্বাক্ষরিত হয়।

এক নজরে আলজিয়ার্স চুক্তি
▪ চুক্তি স্বাক্ষরের তারিখ:- ১৩ জুন, ১৯৭৫ সাল।
▪ চুক্তি অনুমোদন:- ১৯৭৬ সাল (উভয় দেশ কর্তৃক)।
▪ চুক্তির পক্ষ:- ইরান ও ইরাক।
▪ চুক্তি স্বাক্ষরকারী:- ইরানের পক্ষে  - শাহ মোহাম্মদ রেজা পাহলভী এবং ইরাকের পক্ষে - ভাইস প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন
▪ চুক্তি অকার্যকর:- ১৭ সেপ্টেম্বর, ১৯৮০ সাল। (ইরাক কর্তৃক ইরান আক্রমনের মধ্য দিয়ে।)
▪ চুক্তির লক্ষ্য:- ইরান ও ইরাকের মধ্যে বিরোধপূর্ণ সীমান্ত পরিস্তিতিতে শান্তিপূর্ণ সহ-অবস্থান, ইরান ও ইরাক কর্তৃক কুর্দিশ বিদ্রোহ দমন ইত্যাদি।

তথ্যসূত্র: হিস্টরি.কম এবং ব্রিটানিকা।
২০.
কার নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন বা গণচীন প্রতিষ্ঠিত হয়?
  1. ক) লিউ শাওকি
  2. খ) লি জিয়ানিয়ান
  3. গ) মাও-সেতুং
  4. ঘ) গান কিংলিং
ব্যাখ্যা
• ১৯১২ সালের ১২ ফেব্রুয়ারি চীনে প্রায় দুই হাজার বছরের রাজতন্ত্র উচ্ছেদ হয়ে প্রজাতন্ত্র কায়েম হয়।
• এই দিন চীনের কিং রাজবংশের সর্বশেষ সম্রাট পুয়িকে সিংহাসন থেকে উৎখাত করা হয়।
• এর আগে ১৯১১ সালের অক্টোবরে সান ইয়েৎ সেনের নেতৃত্বে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়।
• সান ইয়েৎ সেন ছিলেন চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট।
• ১৯৪৯ সালে মাও সেতুংয়ে নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় এবং গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
• ১৯৪৯ সালের ১ অক্টোবর, এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে কমিউনিস্ট বিপ্লবী মাও-সেতুং (Mao Zedong) এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন (People's Republic of China) বা গণচীন প্রতিষ্ঠিত হয়।
• মাও-সেতুং - কে গণচীনের জনক বলা হয়

তথ্যসূত্র: হিস্টোরি ডটকম এবং ব্রিটানিকা।
২১.
উই রিভার চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়?
  1. ক) নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
  2. খ) ম্যারিল্যান্ড, যুক্তরাষ্ট্র
  3. গ) রামাল্লা, ফিলিস্তিন
  4. ঘ) গাজা, ইসরাইল
ব্যাখ্যা
উই রিভার চুক্তি (Wye River Memorandum)
• ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা ভেঙ্গে গিয়ে অচলাবস্থা সৃষ্ঠি হলে ১৯৯৮ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের প্রত্যক্ষ মধ্যস্থতায় উই রিভার চুক্তি স্বাক্ষরিত হয়।
• চুক্তি স্বাক্ষরের সময়কাল - ২৩ অক্টোবর, ১৯৯৮ সাল।
চুক্তি স্বাক্ষরের স্থান - ম্যারিল্যান্ড, যুক্তরাষ্ট্র
• পক্ষসমূহ - PLO ও ইসরায়েল।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
২২.
ফ্রান্সের প্রাচীন নাম কী?
  1. ক) দক্ষিণ রোডেশিয়া
  2. খ) হেলভেসিয়া
  3. গ) নিপ্পন
  4. ঘ) দ্য গল
ব্যাখ্যা
ফ্রান্স
• ফ্রান্সের প্রাচীন নাম 'দ্য গল’ বা গল।
• আবার দ্য গল প্যারিসে অবস্থিত এয়ারপাের্টের নাম।
• গল (Gaul) শব্দটি এসেছে রােমানের Galli শব্দ থেকে।
• একসময় মধ্য ইউরােপে কর্তৃত্বকারী কেল্টদের রােমানরা Galli বলত। তারা অতি উন্নত সভ্যতার অধিকারী ছিল।

অন্যদিকে,
• জাপানের প্রাচীন নাম নিপ্পন।
• জিম্বাবুয়ের পূর্বনাম - দক্ষিণ রোডেশিয়া।
• জাম্বিয়া'র পূর্বনাম - উত্তর রোডেশিয়া।
• সুইজারল্যান্ড: হেলভেসিয়া, হেলভেটিয়া।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
২৩.
নিউ স্টার্ট চুক্তির মেয়াদ নতুন করে কত সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়?
  1. ক) ২০২৪
  2. খ) ২০২৩
  3. গ) ২০২৬
  4. ঘ) ২০২৫
ব্যাখ্যা
নিউ স্টার্ট (New START)
• ২০০৯ সালের ৫ ডিসেম্বর স্টার্ট-১ এর মেয়াদ শেষ হলে ওবামা প্রশাসন ও পুতিনের সরকারের মধ্যে আলোচনা শুরু হয় এবং দ্রুতই নিরস্ত্রীকরণ বিষয়ে নতুন চুক্তি স্বাক্ষর করে।
• চুক্তি স্বাক্ষরের তারিখ - ৮ এপ্রিল, ২০১০ সাল।
• চুক্তি স্বাক্ষরের স্থান - প্রাগ, চেক রিপাবলিক।
• চুক্তি স্বাক্ষরকারী - যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট - বারাক ওবামা এবং রাশিয়ার সাবেক প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদ।
• চুক্তি কার্যকর - ৫ ফেব্রুয়ারি, ২০১১ সাল।
• চুক্তির বিষয় - দ্বিপাক্ষিক অস্ত্র সীমিতকরণ।
• চুক্তির মেয়াদ - প্রাথমিক মেয়াদ - ১০ বছর (ফেব্রুয়ারি, ২০২১ পর্যন্ত) ২০২১ সালে মেয়াদান্তে তা আরো ৫ বছর অর্থ্যাৎ, ৫ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
• চুক্তি অনুসারে দুই পক্ষ পারমাণবিক টর্পেডো ৫০০ - ১০০০ এবং ডেলিভারী বাহন ৮০০ এর মধ্যে সীমিত রাখার পক্ষে একমত হয়। ৮০০ বাহনের মধ্যে এক সাথে ৭০০ এর বেশি মোতায়ন করা যাবে না।

তথ্যসূত্র: হিস্টরি.কম এবং ব্রিটানিকা।
২৪.
স্ট্রেটেজিক ডিফেন্স ইনিসিয়েটিভ বা তারকাযুদ্ধের সাথে কোন মার্কিন প্রেসিডেন্টের নাম জড়িত?
  1. ক) রিচার্ড নিক্সন
  2. খ) রোনাল্ড রিগ্যান
  3. গ) হ্যারি এস ট্রুম্যান
  4. ঘ) বিল ক্লিনটন
ব্যাখ্যা
Strategic Defence Initiative বা তারকাযুদ্ধ
• Strategic Defence Initiative বা কৌশলগত প্রতিরক্ষা উদ্যোগ হলো মিসাইল ডিফেন্স সিসটেম।
• ১৯৮৩ সালের ২৩ মার্চ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান SDI উপস্থাপন করেন।
• এটি যুক্তরাষ্ট্রের একটি নিরাপত্তা কৌশল, যার মাধ্যমে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ও সাবমেরিন পারমাণবিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা সম্ভব হবে।
• এ কর্মসূচি হলো কতকগুলো অস্ত্র ও সমর সরঞ্জামের সমাহার, যা মহাকাশ, বায়ুমণ্ডল ও ভূ-পৃষ্ঠের বিভিন্ন লক্ষ্যবস্তুর উপর আঘাত হানার উদ্দেশ্যে মহাকাশ কিংবা ভূ-পৃষ্ঠে স্থাপিত হবে।
• এ ব্যবস্থা মহাশূন্যভিত্তিক হওয়ায় একে তারকাযুদ্ধ (Star Wars) বলে অভিহিত করা হয়।

অন্যদিকে,
• রিচার্ড নিক্সন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭তম প্রেসিডেন্ট ছিলেন। যিনি ওয়াটারগেট কেলেঙ্কারির সাথে জড়িত ছিলেন।
• বসনিয়া সংকট সমাধানে ফ্রান্সের প্যারিসে ১৪ ই ডিসেম্বর ১৯৯৫ সালে ডেটন চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটির মধ্যস্থতাকারী ছিলেন বিল ক্লিনটন।
• হ্যারি এস ট্রুম্যান ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আমেরিকার প্রেসিডেন্ট 

তথ্যসূত্র: ব্রিটানিকা।
২৫.
বোফোর্স কেলেঙ্কারির সাথে কার নাম জড়িত?
  1. ক) রাজীব গান্ধী
  2. খ) ইন্দিরা গান্ধী
  3. গ) রোনাল্ড রিগান
  4. ঘ) রিচার্ড নিক্সন
ব্যাখ্যা
বোফোর্স কেলেঙ্কারি
• বোফোর্স কেলেঙ্কারির সাথে ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীবগান্ধীর নাম জড়িত।
• বোফোর্স হলো সুইডেনের একটি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান। ১৯৮৬ সালে ভারত সরকার এই কোম্পানির সাথে অস্ত্র ক্রয়ের চুক্তি সম্পাদন করে।
• এই চুক্তি সম্পাদনে গান্ধী সরকারের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ উঠে। আর এটিই বোফোর্স কেলেঙ্কারি নামে পরিচিত। এই ঘটনায় রাজীব গান্ধীর রাজনৈতিক ক্যারিয়ারে ধ্বস নামে।

অন্যদিকে,
ইরান কন্ট্রা - রোনাল্ড রিগান
ওয়াটারগেট - নিক্সন

তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে।
২৬.
ইতিহাসে দুই পরাশক্তির মধ্যে উত্তেজনা প্রশমন অবস্থা কী নামে পরিচিত?
  1. ক) শান্তি চুক্তি (Peace Pact)
  2. খ) স্নায়ুযুদ্ধ (Cold War)
  3. গ) দাঁতাত (Detente)
  4. ঘ) শ্বেতপত্র (White Paper)
ব্যাখ্যা
দাঁতাত (Detente) বা উত্তেজনা প্রশমন
• ষাটের দশকের শুরুতে দুই পরাশক্তির মধ্যে সামরিক উত্তেজনা অত্যন্ত বেশি মাত্রায় প্রসারিত হয়েছিল।
• বিশেষ করে ১৯৬১ সালের এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক কিউবার সমাজতান্ত্রিক রাষ্ট্রবিরোধী অভিযানে সহায়তা প্রদান, একই বছর পূর্ব জার্মানিতে সোভিয়েত সমর্থনে পূর্ব ও পশ্চিম বার্লিনকে বিভক্তকারী প্রাচীর (Berlin Wall) নির্মাণ, ১৯৬২ সালে সংঘটিত কিউবান মিসাইল সংকট (Cuban Missile Crisis)-এই উত্তেজনা বৃদ্ধির পশ্চাতে সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করে।
• কিউবান মিসাইল সংকট ছিল সবচেয়ে ভয়াবহ ও উত্তেজনাপূর্ণ অধ্যায়। এ সংকটকে কেন্দ্র করে উভয় পরাশক্তির মধ্যে নতুন সম্পর্কের উদ্ভব হয়। তারা বিশ্বকে পরমাণু যুদ্ধের আশঙ্কা থেকে যুক্ত করতে ও উভয়ের মধ্যে উত্তেজনা প্রশমন করতে সম্মত হয়।
• মস্কো ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি টেলিফোন যোগাযোগ (Hotline) প্রতিষ্ঠিত হয়। ইতিহাসে উভয় পরাশক্তির মধ্যে এ উত্তেজনা প্রশমন অবস্থাকে দাঁতাত (Detente) বলা হয়। 

তথ্যসূত্র: বিশ্বরাজনীতির ১০০ বছর, তারেক শামসুর রেহমান।
২৭.
নর্ডিক অঞ্চলে অবস্থিত দেশ কোনটি?
  1. ক) নরওয়ে
  2. খ) নেদারল্যান্ডস
  3. গ) সুইজারল্যান্ড
  4. ঘ) ইতালি
ব্যাখ্যা
▪ স্ক্যান্ডেনেভিয়া অঞ্চল:- (৩টি দেশ) নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক (ফারাও দ্বীপপুঞ্জ সহ)। 
উল্লেখ্য, এসকল দেশের যে বিশেষ অঞ্চল রয়েছে, সেগুলোও এই স্ক্যান্ডেনেভিয়া অঞ্চলের অন্তর্গত।
▪ নর্ডিক  অঞ্চল:- (৫টি দেশ) নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড ও আইসল্যান্ড।    

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। 
২৮.
পিংপং ডিপ্লোমেসির পিং পং এর অর্থ হচ্ছে -
  1. ক) বাস্কেট বল
  2. খ) লন টেনিস
  3. গ) টেবিল টেনিস
  4. ঘ) সাতার
ব্যাখ্যা
পিংপং ডিপ্লোমেসি
▪ যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ক উন্নয়নে টেবিল টেনিস বা পিংপং খেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
▪ ১৯৪৯ সালে মাও সেতুং - এর নেতৃত্বে চীনে কমিউনিজম প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি হয়।
▪ কোনো কিছুতেই অবস্থার উন্নতি হচ্ছিলো না। ১৯৭১ সালে জাপানে অনুষ্ঠিত বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগীতায় আসা যুক্তরাষ্ট্রের টীমকে চীনে আমন্ত্রন জানিয়ে এই অচলবস্থা সহজ হয়ে আসে।
▪ এর আগে গোপনে দুই দেশের সরকারের যোগাযোগ হলেও এই ঘটনা প্রকাশ্যে সম্পর্ক এগিয়ে নেওয়ার দুয়ার খুলে দেয়।
▪ ১০ এপ্রিল, ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের টেনিস টীমের ১৫ সদস্য চীন ভ্রমণে যায় এবং ৭ দিন অবস্থান করে ১৭ তারিখে হংকং ফিরে আসে।
▪ এই সময়ে তারা সেখানে প্রেসিডেন্ট জু এনলাই, সর্বোচ্চ নেতা মাও সেতুংয়ের সাথে সাক্ষাৎ করেন। বিশ্ব মিডিয়ায় যা আলোড়ন সৃষ্টি করে।
▪ এই ঘটনার সূত্র ধরেই, ১৯৭১ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার এক গোপন সফরে চীন যান।
▪ ১৯৭২ সালে চীন তাদের টেবিল টেনিস টীম যুক্তরাষ্ট্র সফরে পাঠায়।
▪ ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট নিক্সন চীন সফরে যান এবং তারপর থেকে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হয়ে আসে।
ইতিহাসে এই ঘটনা পিংপং ডিপ্লোমেসি নামে পরিচিত।

তথ্যসূত্র: হিস্টরি.কম ও ব্রিটানিকা।
২৯.
বঙ্গোপসাগরের তীরবর্তী রাষ্ট্র নয় কোনটি?
  1. ক) তুরস্ক
  2. খ) শ্রীলঙ্কা
  3. গ) মিয়ানমার
  4. ঘ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
বঙ্গোপসাগরের তীরবর্তী রাষ্ট্র ৫টি। দেশগুলো হলো - 
- বাংলাদেশ, 
- ভারত, 
- মিয়ানমার,
- শ্রীলঙ্কা, 
- ইন্দোনেশিয়া

কৃষ্ণসাগর তীরবর্তী দেশসমূহ হলো - 
- ইউক্রেন
- তুরস্ক
- রাশিয়া
- রোমানিয়া
- জর্জিয়া ও
- বুলগেরিয়া।

তথ্যসূত্র: ব্রিটানিকা এবং ওয়ার্ল্ড এটলাস।
৩০.
নিম্নের কোন দেশগুলোতে ডমিনো তত্ত্ব প্রয়োগ করা হয়েছিল?
  1. ক) মালি, ঘানা ও লাইবেরিয়া
  2. খ) সোমালিয়া, ইরিত্রিয়া, ও দক্ষিণ আফ্রিকা
  3. গ) ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওস
  4. ঘ) দক্ষিণ কোরিয়া, মঙ্গোলিয়া ও উত্তর কোরিয়ায়
ব্যাখ্যা
ডমিনো তত্ত্ব (Domino Theory)
• ডমিনো তত্ত্ব-এর মূল কথা হচ্ছে কোনো একটি দেশে যদি সমাজতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, তাহলে তার পাশের এবং আশেপাশের দেশগুলোও এই মতাদেশে উদ্বুদ্ধ হবে এবং এক সময় রাষ্ট্রগুলো সমাজতন্ত্রী রাষ্ট্রে পরিণত হবে।
• মার্কিন যুক্তরাষ্ট্র বিংশ শতাব্দীর সত্তরের দশকে দক্ষিণ পূর্ব এশিয়ায় বিশেষ করে ভিয়েতনাম, কম্বোডিয়া ও লাওসে এই তত্ত্ব প্রয়োগ করে সেখানে সমাজতন্ত্রের উত্থান ঠেকাতে সামরিক হস্তক্ষেপ করেছিল।
• তবে প্রেসিডেন আইসেনহাওয়ার এর ১৯৫৪ সালের ৭ এপ্রিলের সংবাদ সম্মেলনে প্রথমবারের মতো পরোক্ষভাবে ডমিনো তত্ত্ব-এর কথা বলেছিলেন। মূল বিষয় ছিল কোনো অবস্থাতেই দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অন্যত্র সমাজতন্ত্রের প্রসারকে এগিয়ে নিজে যেতে দেয়া যাবে না। প্রয়োজনে সেইসব দেশে সামরিক হস্তক্ষেপ কর হবে। 

তথ্যসূত্র: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
৩১.
ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি -
  1. ক) অস্ট্রেলিয়া
  2. খ) ইতালি
  3. গ) কিউবা
  4. ঘ) কানাডা
ব্যাখ্যা
এক নজরে কানাডা
• ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি কানাডা। দেশটিতে ম্যাপল গাছের আধিক্য এবং কানাডার জনজীবনে এর সংশ্লিষ্টতার জন্যে কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়।
• কানাডার জাতীয় পতাকায়ও ম্যাপল পাতার ছবি রয়েছে। বিশ্বের মোট ম্যাপল সিরাপের ৭০ ভাগই কানাডা থেকে রপ্তানি হয়।
• কানাডা উত্তর আমেরিকার একটি দেশ।
• এটি আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
• কানাডার রাজধানীর নাম অটোয়া।
• কানাডা'র রাষ্ট্রপ্রধান হলো ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। 
• কানাডার রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র।
• কানাডার জাতীয় প্রতীক শ্বেতপদ্ম।

অন্যদিকে,
• মুক্তার দেশ/পৃথিবীর চিনির আঁধার (Land of Pearl) - কিউবা।
• চির সবুজের দেশ (Country of Eternal Green) - নাটাল (দ.আফ্রিকা)।
• পশমের দেশ/ক্যাঙ্গারুর দেশ - অস্ট্রেলিয়া। 
• মার্বেলের দেশ/ল্যান্ড অব মার্বেল/ইউরোপের বুট - ইতালি।

তথ্যসূত্র: কানাডার সরকারি ওয়েবসাইট এবং ওয়ার্ল্ড এটলাস।
৩২.
আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিলুপ্তি প্রচারণা (ICAN) এর সদরদপ্তর -
  1. ক) বন, জার্মানি
  2. খ) হেগ, নেদারল্যান্ড
  3. গ) জেনেভা, সুইজারল্যান্ড
  4. ঘ) কোপেনহেগেন, ডেনমার্ক
ব্যাখ্যা
আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিলুপ্তি প্রচারণা (ICAN)
ICAN - এর পূর্ণরূপ - International Campaign to Abolish Nuclear Weapons। এটি পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ ও বিলুপ্তির জন্য পরিচালিত একটি প্রচারণা/অভিযান। বিশ্বের নানা প্রান্তের কয়েকটি বেসরকারি সংগঠন ও বেসামরিক নাগরিকদের সমন্বয়ে এই প্রচারণা বা অভিযান পরিচালনা করা হয়ে থাকে। 
▪ ভূমি মাইন স্থাপন বন্ধের প্রচারনা থেকে উৎসাহিত হয়ে International Physicians for the Prevention of Nuclear War (IPPNW) উদ্যোগী হয়ে ICAN প্রতিষ্ঠা করে।
• প্রতিষ্ঠাকাল:- ফান্ড সংগ্রহ - ২৩ এপ্রিল, ২০০৭ সাল এবং মূল প্রচারনা শুরু - ৩০ এপ্রিল, ২০০৭ সাল।
• প্রতিষ্ঠার স্থান - মেলবোর্ন, অস্ট্রেলিয়া (ফান্ড সংগ্রহ) এবং ভিয়েনা, অস্ট্রিয়া (মূল কার্যক্রম শুরু)। 
• সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
• নোবেল শান্তি পুরস্কার লাভ করে ২০১৭ সালে। 

তথ্যসূত্র: ব্রিটানিকা এবং হিস্টোরি ডট কম।
৩৩.
জার্মানির বর্তমান চ্যান্সেলর হলেন -
  1. ক) কার্ল নেহামার
  2. খ) জেবাস্তিয়ান কুর্টস
  3. গ) অ্যাঞ্জেলা মার্কেল
  4. ঘ) ওলাফ শলৎস
ব্যাখ্যা
• জার্মানির বর্তমান চ্যান্সেলর হলেন ওলাফ শলৎস
• তিনি গত ৮ ডিসেম্বর ২০২১ জার্মানির ৯ম চ্যান্সেলর হিসেবে শপথ গ্রহণ করেন। তার রাজনৈতিক দল সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (সিপিডি)।
• ওলাফ শলৎসের ক্ষমতা গ্রহণের মাধ্যমে জার্মানির প্রথম নারী চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের ১৬ বছরের শাসনের অবসান ঘটে।

তথ্যসূত্র: ডয়েচভেলে। 
৩৪.
Chemical Weapons Convention (CWC) চুক্তিটি স্বাক্ষরের জন্য উন্মুক্ত করা হয় -
  1. ক) ১৩ জুন, ১৯৯৩
  2. খ) ৩ সেপ্টেম্বর, ১৯৯২
  3. গ) ২৯ এপ্রিল, ১৯৯৭
  4. ঘ) ১৩ জানুয়ারি, ১৯৯৩
ব্যাখ্যা
Chemical Weapons Convention (CWC)
• রাসায়নিক অস্ত্রের বিস্তার রোধ বিষয়ক চুক্তির নাম - Chemical Weapons Convention (CWC)। এটি জাতিসংঘের অনুমোদনক্রমে স্বাক্ষরিত একটি বহুপাক্ষিক চুক্তি।
• এই চুক্তি অনুসারে রাসায়নিক অস্ত্রের উৎপাদন, মজুদ ও ব্যবহার সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
• যে সকল দেশের হাতে রাসায়নিক অস্ত্র রয়েছে তাদেরকে এই অস্ত্র ধ্বংস করার কথাও বলা হয়েছে।
• ১৯৯২ সালের ৩ সেপ্টেম্বর জাতিসংঘের দপ্তরে নিরস্ত্রীকরণ বিষয়ক সম্মেলন (Conference on Disarmament) অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে রাসায়নিক অস্ত্র উৎপাদন বন্ধের চুক্তির খসড়া প্রস্তুত করা হয়।
• চুক্তিটি স্বাক্ষরের জন্য উন্মুক্ত ও স্বাক্ষরিত হয় ১৩ জানুয়ারি, ১৯৯৩ সালে।
• কার্যকর হয় - ২৯ এপ্রিল, ১৯৯৭ সালে।
• স্বাক্ষরকারী দেশ - ১৯৩টি

তথ্যসূত্র: জাতিসংঘ ও OPCW ওয়েবসাইট।
৩৫.
পুয়ের্তো রিকো ট্রেঞ্চ কোন মহাসাগরের গভীরতম স্থান?
  1. ক) দক্ষিণ মহাসাগর
  2. খ) ভারত মহাসাগর
  3. গ) আটলান্টিক মহাসাগর
  4. ঘ) প্রশান্ত মহাসাগর
ব্যাখ্যা
মহাসাগরগুলোর গভীরতম স্থান
• প্রশান্ত মহাসাগর - মারিয়ানা ট্রেঞ্চ  এর গভীরতা ১০,৯২০ মিটার বা ৩৫,৮২৭ ফুট।
আটলান্টিক মহাসাগর - পুয়ের্তো রিকো ট্রেঞ্চ এর গভীরতা ৯,২১৮ মিটার বা ৩০,২৪৬ ফুট।
• ভারত মহাসাগর - দিয়ামান্টিনা (জাভা) ট্রেঞ্চ এর গভীরতা ৭,৪৫৫ মিটার বা ২৪,৪৬০ ফুট।
• দক্ষিণ মহাসাগর - সাউথ স্যান্ডোইচ ট্রেঞ্চ এর গভীরতা ৭,২৩৫ মিটার বা ২৩,৭৩৭ ফুট।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
৩৬.
নিচের কোন চুক্তিটি এখনো কার্যকর হয়নি?
  1. ক) সিটিবিটি চুক্তি
  2. খ) এনপিটি চুক্তি
  3. গ) অটোয়া চুক্তি
  4. ঘ) বাসেল কনভেনশন
ব্যাখ্যা
• CTBT - এর পূর্ণরূপ - Comprehensive Nuclear-Test-Ban Treaty। এটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধের একটি বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তি। অস্ট্রেলিয়ার প্রস্তাবক্রমে জাতিসংঘের উদ্যোগে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
• জাতিসংঘের অনুমোদন - ১০ সেপ্টেম্বর, ১৯৯৬ সাল।
• স্বাক্ষরের জন্য উন্মুক্তের তারিখ - ২৪ সেপ্টেম্বর, ১৯৯৬ সাল।
• স্বাক্ষরের স্থান - জাতিসংঘের সদরদপ্তর, নিউইয়র্ক।
• স্বাক্ষরকারী দেশ - ১৮৬টি।
• অনুমোদনকারী দেশ - ১৭৬টি।
• চুক্তির বিষয় -নিরস্ত্রীকরণ।
• চুক্তির অবস্থা - এখনো কার্যকর হয় নি। 
• সিটিবিটি চুক্তির সর্বশেষ স্বাক্ষরকারী দেশ - ডমিনিকা (২৫ মে, ২০২২)।
• সর্বশেষ অনুমোদনকারী দেশ - Sao Tome and Principe (২২ সেপ্টেম্বর, ২০২২)।
• বাংলাদেশ ২৪ অক্টোবর, ১৯৯৬ সালে সিটিবিটি চুক্তি স্বাক্ষর এবং ৮ মার্চ, ২০০০ সালে চুক্তিটি অনুমোদন করে।

অন্যদিকে,
• এনপিটি চুক্তি কার্যকর হয় : ৫ মার্চ ১৯৭০
• অটোয়া চুক্তি কার্যকর হয় : ৬ সেপ্টেম্বর ২০০০
• বাসেল কনভেনশন কার্যকর হয় : ৫ মে ১৯৯২।

তথ্যসূত্র: সিটিবিটিও এবং জাতিসংঘ ওয়েবসাইট।
৩৭.
আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলোর তালিকায় মোনাকোর অবস্থান কততম?
  1. ক) প্রথম
  2. খ) তৃতীয়
  3. গ) পঞ্চম
  4. ঘ) দ্বিতীয়
ব্যাখ্যা
আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দেশগুলোর একটি তালিকা দেওয়া হল 
• প্রথম - ভ্যাটিকান সিটি (০.৪৪ বর্গ কি.মি.)।
দ্বিতীয় - মোনাকো (২.০২ বর্গ কি.মি.)।
• তৃতীয় - নাউরু (২১ বর্গ কি.মি.)।
• চতুর্থ - টুভালু  (২৬ বর্গ কি.মি.)।
• পঞ্চম - সান মারিনো (৬১ বর্গ কি.মি.)।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।