পরীক্ষা আর্কাইভ

বাংলাবিদ (ব্যাকরণ)

পরীক্ষাবাংলাবিদ (ব্যাকরণ)তারিখতারিখ অনির্ধারিতসময়08 minutes
মোট প্রশ্ন১৩
সিলেবাস
পরীক্ষা - ৩: টপিক: ণ-ত্ব ও ষ-ত্ব বিধান [লাইভ ক্লাস - ৫ ও ৬]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বাংলাবিদ (ব্যাকরণ)

বাংলাবিদ (ব্যাকরণ) · তারিখ অনির্ধারিত · ১৩ প্রশ্ন

.
নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য 'ণ' হয়েছে?
  1. ক) ঘণ্টা
  2. খ) ব্যাকরণ
  3. গ) কণিকা
  4. ঘ) ভাষণ
ব্যাখ্যা

কতগুলো শব্দে স্বভাবতই ‘ণ’ হয়। যেমন : লবণ, পণ্য, বাণিজ্য ইত্যাদি।

নিচের ছড়াটি মুখস্থ রাখতে হবে : 
চাণক্য মাণিক্য গণ         বাণিজ্য লবণ মণ
বেণু বীণা কঙ্কণ কণিকা।
কল্যাণ শোণিত মণি         স্থাণু গুণ পুণ্য বেণী
ফণী অণু বিপণি গণিকা।
আপণ লাবণ্য বাণী         নিপুণ ভণিতা পাণি
গৌণ কোণ ভাণ পণ শাণ।
চিক্কণ নিক্বণ তূণ           কফোণি বণিক গুণ
গণনা পিণাক পণ্য বাণ। 

উৎস : বাংলা একাডেমি আধুনিক অভিধান

.
ণ-ত্ব বিধান অনুযায়ী কোনটি অশুদ্ধ?
  1. ক) কর্ণ
  2. খ) প্রণাম
  3. গ) দূষণ
  4. ঘ) দুর্ণীতি
ব্যাখ্যা

সমাসবদ্ধ পদের ণত্ব বিধান খাটে না, তাই দুর্নীতি বানানে ন হবে।

উৎস: বাংলা একাডেমি আধুনিক অভিধান

.
নিচের যে শব্দটিতে স্বভাবতই 'ণ' হয়?
  1. ক) তূণ
  2. খ) লক্ষণ
  3. গ) অর্পণ
  4. ঘ) ভীষণ
ব্যাখ্যা
কতগুলো শব্দে স্বভাবতই ‘ণ’ হয়। যেমন : লবণ, পণ্য, বাণিজ্য ইত্যাদি।

নিচের ছড়াটি মুখস্থ রাখতে হবে : 
চাণক্য মাণিক্য গণ         বাণিজ্য লবণ মণ
বেণু বীণা কঙ্কণ কণিকা।
কল্যাণ শোণিত মণি         স্থাণু গুণ পুণ্য বেণী
ফণী অণু বিপণি গণিকা।
আপণ লাবণ্য বাণী         নিপুণ ভণিতা পাণি
গৌণ কোণ ভাণ পণ শাণ।
চিক্কণ নিক্বণ তূণ           কফোণি বণিক গুণ
গণনা পিণাক পণ্য বাণ।

উৎস : বাংলা একাডেমি আধুনিক অভিধান
.
ণ-ত্ব বিধি অনুসারে কোন জোড়া অশুদ্ধ বানান?
  1. ক) দুর্নিবার, নবারুণ
  2. খ) হরিণ, মূল্যায়ন
  3. গ) কেরাণি, পরগণা
  4. ঘ) পণ, প্রণয়ন
ব্যাখ্যা
শব্দদ্বয়ের শুদ্ধরূপ হলো : কেরানি, পরগনা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক অভিধান
.
'ণ'-ত্ব বিধি অনুসারে কোন শব্দগুচ্ছ অশুদ্ধ?
  1. ক) পুরোণো, ধরণ
  2. খ) ধারণা, ঝরনা
  3. গ) বরণীয়, মানবীয়
  4. ঘ) রূপায়ণ, প্রণয়ন
ব্যাখ্যা
উৎস : বাংলা একাডেমি আধুনিক অভিধান
.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) মূর্ধণ্য
  2. খ) মুর্ধণ্য
  3. গ) মুর্ধন্য
  4. ঘ) মূর্ধন্য
ব্যাখ্যা
মনে রাখুন ণ বর্ণটির উচ্চারণ ন দিয়ে লিখতে হয়।
উৎস : বাংলা একাডেমি আধুনিক অভিধান
.
ণ-ত্ব বিধান অনুসারে অশুদ্ধ বানান কোনটি?
  1. ক) ধরন
  2. খ) মূল্যায়ন
  3. গ) গৃহকোণ
  4. ঘ) অন্তরীণ
ব্যাখ্যা
অন্তরিন ইংরেজি শব্দ, তাই ন হবে।

উৎস : বাংলা একাডেমি আধুনিক অভিধান
.
কোনটি নিত্য মূর্ধন্য-ষ বাচক শব্দ?
  1. ক) পরিষ্কার
  2. খ) তৃষ্ণা
  3. গ) কষ্ট
  4. ঘ) বৃষ্টি
ব্যাখ্যা
উৎস : বাংলা একাডেমি আধুনিক অভিধান
.
ণ-ত্ব বিধি অনুসারে কোন গুচ্ছ অশুদ্ধ বানানের দৃষ্টান্ত?
  1. ক) ধরন, বরণ
  2. খ) বর্ননা, লুন্ঠন
  3. গ) নেত্রকোনা, পরগনা
  4. ঘ) রূপায়ণ, প্রণয়ন
ব্যাখ্যা
শব্দদ্বয়ের শুদ্ধরূপ হলো: বর্ণনা, লুণ্ঠন।

উৎস : বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০.
ষ-ত্ব বিধি অনুসারে কোন বানানটি ভুল?
  1. ক) স্টেশন
  2. খ) সুষম
  3. গ) মিথষ্ক্রিয়া
  4. ঘ) নিষ্পাপ
ব্যাখ্যা
শব্দটির শুদ্ধরূপ হলো : মিথস্ক্রিয়া

উৎস : বাংলা একাডেমি আধুনিক অভিধান
১১.
ণ-ত্ব বিধি অনুসারে কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) অপরাহ্ণ
  2. খ) বিভীষণ
  3. গ) রুগ্ণ
  4. ঘ) ঝাণ্ডা
ব্যাখ্যা
ঝান্ডা বিদেশি শব্দ বলে ন হবে।

উৎস : বাংলা একাডেমি আধুনিক অভিধান
১২.
ণ-ত্ব বিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ?
  1. ক) ধরণ
  2. খ) ঠান্ডা
  3. গ) লণ্ঠন
  4. ঘ) ঝরণা
ব্যাখ্যা
ধরন, ঠান্ডা, ঝরনা লন্ঠন অতৎসম শব্দে বলে ন হবে।
 
উৎস : বাংলা একাডেমি আধুনিক অভিধান
১৩.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) দুরবিন
  2. খ) রানি
  3. গ) পরিবহণ
  4. ঘ) সায়াহ্ণ
ব্যাখ্যা
সায়াহ্ন শব্দে ন হয়। 

উৎস : বাংলা একাডেমি আধুনিক অভিধান