পরীক্ষা আর্কাইভ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

পরীক্ষাUnlistedতারিখ১৪ জুলাই, ২০২১সময়45 minutes
মোট প্রশ্ন১০০
সিলেবাস
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরের সমাজসেবা অফিসার-৩০.০৪.২০১০ (গ্রেড-৯)
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

জব সল্যুশন [৯ম - ১৩তম গ্রেড]

Unlisted · ১৪ জুলাই, ২০২১ · ১০০ প্রশ্ন

.
বাংলা সাহিত্যে চলিত রীতি প্রচলনে অগ্রণী ভূমিকা পালন করে কোন পত্রিকা?
  1. ক) সংবাদ প্রভাকর
  2. খ) বঙ্গদর্শন
  3. গ) সবুজপত্র
  4. ঘ) কালি ও কলম
সঠিক উত্তর:
গ) সবুজপত্র
উত্তর
সঠিক উত্তর:
গ) সবুজপত্র
ব্যাখ্যা

- মাসিক 'সবুজপত্র' পত্রিকা ১৯১৪ সালে প্রমথ চৌধুরীর সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়।
- বাংলা গদ্যরীতির বিকাশে এই পত্রিকার গুরুত্ব অপরিসীম।
- এই পত্রিকা সাধু গদ্যরীতির বদলে চলিত গদ্যরীতি ব্যবহার ও প্রতিষ্ঠা করে।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
কোন কবি “ধর্মমঙ্গল” কাব্য রচনা করেছেন?
  1. ক) বংশীদাস চক্রবর্তী
  2. খ) রূপরাম চক্রবর্তী
  3. গ) মুকুন্দরাম চক্রবর্তী
  4. ঘ) বলরাম চক্রবর্তী
সঠিক উত্তর:
খ) রূপরাম চক্রবর্তী
উত্তর
সঠিক উত্তর:
খ) রূপরাম চক্রবর্তী
ব্যাখ্যা

- ধর্মমঙ্গলের আদি কবি ময়ূরভট্ট।
- ধর্মমঙ্গল কাব্য ধারার শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী।

ধর্মমঙ্গল ধারার অন্যান্য কবিঃ 
- রূপরাম চক্রবর্তী,
- খেলারাম চক্রবর্তী,
- শ্যাম পণ্ডিত,
- নরসিংহ বসু।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।

 
.
“পর্বতের মুষিক প্রসব” প্রবচনটির অর্থ-
  1. ক) বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন
  2. খ) বহু প্রত্যাশিত অর্জন
  3. গ) বিরাট আয়োজন
  4. ঘ) গুরুতর বিষয় খুঁজে পাওয়া
সঠিক উত্তর:
ক) বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন
উত্তর
সঠিক উত্তর:
ক) বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন
ব্যাখ্যা

'পর্বতের মুষিক প্রসব' প্রবচনটির অর্থ বিপুল উদ্যোগে তুচ্ছ অর্জন।
উদাহরণঃ ৩৫৪ রান তাড়ায় তামিম ইকবালের ৬৮ বলে ৪৫ রান যেন পর্বতের মুষিক প্রসবের মত।

.
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস-
  1. ক) আলালের ঘরের দুলাল
  2. খ) হুতোম প্যাঁচার নক্সা
  3. গ) চোখের বালি
  4. ঘ) সংশপ্তক
সঠিক উত্তর:
ক) আলালের ঘরের দুলাল
উত্তর
সঠিক উত্তর:
ক) আলালের ঘরের দুলাল
ব্যাখ্যা

বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস 'আলালের ঘরের দুলাল'।
- এর রচয়িতা প্যারীচাঁদ মিত্র।
- এর কেন্দ্রীয় চরিত্র মতিলাল।
- এটি তাঁর প্রকাশিত প্রথম উপন্যাস যা ১৮৫৮ সালে প্রথম প্রকাশিত হয়।
এছাড়াও তাঁর রচিত উপন্যাস হলোঃ
- অভেদী,
- আধ্যাত্মিকা।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

.
“ফোর্ট উইলিয়াম যুগে” সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন-
  1. ক) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
  2. খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
  3. গ) রামকিশোর তর্কচূড়ামণি
  4. ঘ) রামনারায়ণ তর্করত্ন
সঠিক উত্তর:
ক) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
উত্তর
সঠিক উত্তর:
ক) মৃত্যুঞ্জয় বিদ্যালংকার
ব্যাখ্যা

- ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় ১৮০০ খ্রিস্টাব্দের মে মাসের ৪ তারিখ।
- ফোর্ট উইলিয়াম কলেজ থেকে যার লেখা সবচেয়ে বেশি গ্রন্থ প্রকাশিত হয় তিনি - মৃত্যঞ্জয় বিদ্যালঙ্কার।
তার রচিত গ্রন্থগুলো হলো -
- বত্রিশ সিংহাসন,
- হিতোপদেশ,
- রাজাবলি,
- প্রবোধচন্দ্রিকা,
- বেদান্তচন্দ্রিকা।

উৎসঃ লাল নীল দীপাবলি।

.
“একাত্তরের ডায়েরী” কার রচনা?
  1. ক) সেলিনা হোসেন
  2. খ) সুফিয়া কামাল
  3. গ) জাহানারা ইমাম
  4. ঘ) আয়েশা ফয়েজ
সঠিক উত্তর:
খ) সুফিয়া কামাল
উত্তর
সঠিক উত্তর:
খ) সুফিয়া কামাল
ব্যাখ্যা

বেগম সুফিয়া কামাল (১৯১১-১৯৯৯): কবি, বুদ্ধিজীবী, সমাজনেত্রী।
- তিনি বাংলাদেশের জনগণের কাছে ‘জননী সাহসিকা’ অভিধায় অভিসিক্ত।
- তিনি 'বেগম' (১৯৪৭) পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন।
তাঁর কয়েকটি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- কেয়ার কাঁটা (১৯৩৭),
- মায়া কাজল (১৯৫১),
- মন ও জীবন (১৯৫৭),
- উদাত্ত পৃথিবী (১৯৬৪),
- অভিযাত্রিক (১৯৬৯) ইত্যাদি।

- ‘একাত্তরের ডায়েরি’ স্মৃতিকথাটির রচয়িতা সুফিয়া কামাল।

সোর্সঃ লাইভ এমসিকিউ লেকচার; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।

.
“নন্দিত” শব্দের বিপরীত শব্দ হচ্ছে
  1. ক) নিন্দিত
  2. খ) নির্যিত
  3. গ) অনিন্দ্য
  4. ঘ) বন্দিত
সঠিক উত্তর:
ক) নিন্দিত
উত্তর
সঠিক উত্তর:
ক) নিন্দিত
ব্যাখ্যা

নন্দিত (বিশেষণ) - আনন্দিত; সন্তোষপ্রাপ্ত, প্রশংসা, প্রশংসিত।
নিন্দা, নিন্দিত (বিশেষ্য) - নিন্দা করা হয়েছে এরূপ; অপবাদিত।

উৎসঃ বাংলা একাডেমী অভিধান এবং ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।

.
কোনটি আধুনিক যুগের কাব্য?
  1. ক) মনসা মঙ্গল
  2. খ) অন্নদা মঙ্গল
  3. গ) কালিকা মঙ্গল
  4. ঘ) সারদা মঙ্গল
সঠিক উত্তর:
ঘ) সারদা মঙ্গল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সারদা মঙ্গল
ব্যাখ্যা

- বাংলা গীতিকবিতার ভোরের পাখি হিসাবে পরিচিত বিহারীলাল চক্রবর্তী।
- তিনি গীতিকবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের গুরু এবং আধুনিক গীতিকবিতার জনক।
- তার শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ - সারদা মঙ্গল, যা ১৮৭৯ খ্রিস্টাব্দে প্রকাশিত। এটি পাঁচ সর্গে ত্রিপদী দীর্ঘ স্তবকময় লালিত্যপূর্ণ ভাষায় রচিত।

অন্নদামঙ্গল, কালিকা মঙ্গল, মনসা মঙ্গল কাব্য মধ্যযুগের কাব্য। 

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

.
“পথিক, তুমি পথ হারাইয়াছ”?” -উদ্ধৃতাংশের পথিক কে?
  1. ক) কাপালিক
  2. খ) নবকুমার
  3. গ) অধিকারী
  4. ঘ) সেলিম
সঠিক উত্তর:
খ) নবকুমার
উত্তর
সঠিক উত্তর:
খ) নবকুমার
ব্যাখ্যা

- কপালকুন্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দ্বিতীয় এবং বাংলা সাহিত্যের প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস৷
- এই উপন্যাসের 'পথিক, তুমি পথ হারাইয়াছো?' উক্তিটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উক্তি।

এ উপনাসের উল্লেখযোগ্য কথোপকথনঃ
“অনন্তর সমুদ্রের জনহীন তীরে, এইরূপে বহুক্ষণ দুইজনে চাহিয়া রহিলেন। অনেক্ষণ পরে তরুণীর কণ্ঠস্বর শুনা গেল।
তিনি অতি মৃদুস্বরে কহিলেন, “পথিক, তুমি পথ হারাইয়াছ?” এই কণ্ঠস্বরের সঙ্গে নবকুমারের হৃদয়বীণা বাজিয়া উঠিল।”

দুর্গেশনন্দিনী (১৮৬৫) বাংলা সাহিত্যে প্রথম রোমান্টিক উপন্যাস হিসেবে স্বীকৃত কারণ এটি প্রথম আধুনিক উপন্যাস এবং রোমান্টিক উপাদান প্রবর্তন করে। তবে, কপালকুণ্ডলা (১৮৬৬) প্রথম সার্থক রোমান্টিক উপন্যাস এবং এর ‘পথিক, তুমি পথ হারাইয়াছ!’ উক্তিটি বাংলা সাহিত্যের প্রথম রোমান্টিক উক্তি হিসেবে বিবেচিত কারণ এটি প্রকৃতি, প্রেম, এবং রহস্যের কাব্যিক সমন্বয় ঘটায়। এই উক্তিটি রোমান্টিক ভাবধারার প্রতিনিধিত্ব করে এবং বাংলা সাহিত্যে রোমান্টিসিজমের গভীর প্রকাশের সূচনা করে।

উৎসঃ কপালকুণ্ডলা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়; লাইভ এমসিকিউ লেকচার।

১০.
বাংলা সাহিত্যে “কিশোর কবি” নামে পরিচিত কে?
  1. ক) সুধীন্দ্রনাথ দত্ত
  2. খ) আবদুল কাদির
  3. গ) বিষ্ণু দে
  4. ঘ) সুকান্ত ভট্টাচার্য
সঠিক উত্তর:
ঘ) সুকান্ত ভট্টাচার্য
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সুকান্ত ভট্টাচার্য
ব্যাখ্যা

- বাংলা সাহিত্যের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য।
তাঁর রচিত কাব্যগ্রন্থঃ
- ছাড়পত্র,
- ঘুম নেই,
- পূর্বাভাস,
- মিঠেকড়া,
- অভিযান,
- হরতাল,
- গীতিগুচ্ছ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১১.
“আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?'' — ''ভিখারী রাঘব” কে ?
  1. ক) রাবণ
  2. খ) মেঘনাদ
  3. গ) রাম
  4. ঘ) বিভীষণ
সঠিক উত্তর:
গ) রাম
উত্তর
সঠিক উত্তর:
গ) রাম
ব্যাখ্যা

“আমি কি ডরাই সখি ভিখারী রাঘবে?'' —উদ্ধৃতাংশটি মাইকেল মধুসূদন দত্তের 'মেঘনাদ বধ' কাব্য থেকে সংকলিত৷
রাঘব - (বিশেষ্য) রঘুবংশীয় রামচন্দ্র।
অর্থাৎ, এখানে ‘ভিখারী রাঘব’ বলতে ‘রাম’ কে বোঝানো হয়েছে।

উৎসঃ বাংলা একাডেমি অভিধান।

১২.
বাংলা সাহিত্যে প্রথম প্রণয়োপাখ্যান কোনটি?
  1. ক) পদ্মাবতী
  2. খ) চন্দ্রাবতী
  3. গ) ইউসুফ জোলেখা
  4. ঘ) লাইলী মজনু
সঠিক উত্তর:
গ) ইউসুফ জোলেখা
উত্তর
সঠিক উত্তর:
গ) ইউসুফ জোলেখা
ব্যাখ্যা

- বাংলা সাহিত্যের প্রথম মুসলমান কবি শাহ মুহম্মদ সগীর।
- অনুবাদ সাহিত্যে বা রোমাণ্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি - শাহ্‌ মুহম্মদ সগীর।
- তিনি পনের শতকের কবি ছিলেন।
- তার হাতে রচিত হয় রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কাব্য ‘ইউসুফ-জুলেখা’
- গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে তিনি এ কাব্য রচনা করেন।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

১৩.
“পদ্মরাগ” লিখেছেন-
  1. ক) মাহমুদা খাতুন সিদ্দিকা
  2. খ) রোকেয়া সাখাওয়াত হোসেন
  3. গ) রহিমুন্নেছা
  4. ঘ) ফয়জুননেসা চৌধুরাণী
সঠিক উত্তর:
খ) রোকেয়া সাখাওয়াত হোসেন
উত্তর
সঠিক উত্তর:
খ) রোকেয়া সাখাওয়াত হোসেন
ব্যাখ্যা

বেগম রোকেয়া (৯ ই ডিসেম্বর, ১৮৮০ - ৯ই ডিসেম্বর, ১৯৩২) : মুসলিম নারীজাগরণের অগ্রদূত৷
উপন্যাস:
- পদ্মরাগ

গ্রন্থ:
- মতিচুর
- অবরোধবাসিনী
- Sultana's Dream

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

১৪.
Blank Verse অর্থ-
  1. ক) অনুপ্রাস
  2. খ) অমিত্রাক্ষর
  3. গ) পয়ার
  4. ঘ) মহাকাব্য
সঠিক উত্তর:
খ) অমিত্রাক্ষর
উত্তর
সঠিক উত্তর:
খ) অমিত্রাক্ষর
ব্যাখ্যা
Blank verse - verse without rhyme, especially that which uses iambic pentameters; অমিত্রাক্ষর ছন্দ।
১৫.
“আনন্দের মৃত্যু” গল্পের রচয়িতা হচ্ছেন-
  1. ক) সৈয়দ মুজতবা আলী
  2. খ) সৈয়দ আলী আহসান
  3. গ) সৈয়দ মঞ্জুরুল হক
  4. ঘ) সৈয়দ শামসুল হক
সঠিক উত্তর:
ঘ) সৈয়দ শামসুল হক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) সৈয়দ শামসুল হক
ব্যাখ্যা

সৈয়দ শামসুল হকঃ বিংশ শতাব্দীর শেষভাগে সক্রিয় একজন প্রখ্যাত বাংলাদেশী সাহিত্যিক।
তার রচিত গল্পঃ
- আনন্দের মৃত্যু,
- তাস,
- শীত বিকেল,
- জলেশ্বরীর গল্পগুলো।

তার উপন্যাসঃ
- খেলারাম খেলে যা,
- বৃষ্টি ও বিদ্রোহীগণ,
- সীমানা ছাড়িয়ে,
- অনুপম দিন,
- এক মহিলার ছবি,
- নীল দংশন।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

১৬.
কোনটি নজরুলের রচনা নয়?
  1. ক) দোলন চাঁপা
  2. খ) শেষ প্রশ্ন
  3. গ) কুহেলিকা
  4. ঘ) অগ্নিবীণা
সঠিক উত্তর:
খ) শেষ প্রশ্ন
উত্তর
সঠিক উত্তর:
খ) শেষ প্রশ্ন
ব্যাখ্যা
'দোলন চাঁপা' ও 'অগ্নিবীণা' হলো কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ।
'কুহেলিকা' তার উপন্যস৷
'শেষ প্রশ্ন' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস৷

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
১৭.
“সমকাল” পত্রিকার সম্পাদক-
  1. ক) কাজী আবদুল ওদুদ
  2. খ) আবুল ফজল
  3. গ) সিকান্‌দার আবু জাফর
  4. ঘ) শামসুর রাহমান
সঠিক উত্তর:
গ) সিকান্‌দার আবু জাফর
উত্তর
সঠিক উত্তর:
গ) সিকান্‌দার আবু জাফর
ব্যাখ্যা

সিকান্দার আবু জাফর (১৯১৯-১৯৭৫): সাহিত্যিক, সাংবাদিক।
- তিনি মাসিক সমকাল পত্রিকার প্রতিষ্ঠাতা-সম্পাদক (১৯৫৭-১৯৭০) ছিলেন।
- ১৯৫৮ সালে তিনি ‘সমকাল মুদ্রায়ণ’ নামে একটি ছাপাখানা ও ‘সমকাল প্রকাশনী’ নামে একটি প্রকাশনালয় স্থাপন করেন।

তাঁর উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ:
উপন্যাস:
- পূরবী (১৯৪১),
- নতুন সকাল (১৯৪৬)।

ছোটগল্প:
- মাটি আর অশ্রু (১৯৪২)।

কবিতা:
- প্রসন্ন শহর (১৯৬৫),
- তিমিরান্তিক (১৯৬৫),
- বৈরী বৃষ্টিতে (১৯৬৫),
- বৃশ্চিক-লগ্ন (১৯৭১),
- বাংলা ছাড়ো (১৯৭১)।

নাটক:
- সিরাজ-উদ-দৌলা (১৯৬৫),
- মহাকবি আলাউল (১৯৬৬)।

সোর্সঃ বাংলাপিডিয়া।

১৮.
“যেমন কাজ করবে তেমন ফল পাবে”- বাক্যটির সরল রূপ কোনটি?
  1. ক) কাজ অনুযায়ী ফল পাবে
  2. খ) যেমন কর্ম তেমন ফল
  3. গ) কর্মেই ফলের পরিচয়
  4. ঘ) কাজের উপর ফল নির্ভর করে
সঠিক উত্তর:
ক) কাজ অনুযায়ী ফল পাবে
উত্তর
সঠিক উত্তর:
ক) কাজ অনুযায়ী ফল পাবে
ব্যাখ্যা

যে বাক্যে একটি মাত্র কর্তা এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে তাকে সরল বাক্য বলে।
যেমনঃ
- তার বয়স বাড়লেও বুদ্ধি বাড়েনি।
- পুকুরে পদ্মফুল জন্মে,
- ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে,

“যেমন কাজ করবে তেমন ফল পাবে”- বাক্যটির সরল রূপঃ কাজ অনুযায়ী ফল পাবে।
 
উৎসঃ বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি।

১৯.
“বিষাদ-সিন্ধু” কার রচনা?
  1. ক) আল মাহমুদ
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) মীর মশাররফ হোসেন
  4. ঘ) সেলিনা হোসেন
সঠিক উত্তর:
গ) মীর মশাররফ হোসেন
উত্তর
সঠিক উত্তর:
গ) মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা

মীর মশাররফ হোসেন : ঔপন্যাসিক, নাট্যকার ও গদ্যরচয়িতা৷

উপন্যাস:
- বিষাদ-সিন্ধু

নাটক:
- বসন্তকুমারী নাটক
- জমীদার দর্পণ

গ্রন্থ:
- উদাসীন পথিকের মনের কথা
- গাজী মিয়াঁর বস্তানী

তাছাড়া,
- তার রচিত প্রথম গ্রন্থ হলো 'রত্নাবতী'৷
- তার রচিত একমাত্র প্রহসন : 'এর উপায় কি?'

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর

২০.
বাংলা কাব্যে অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক-
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) মাইকেল মধুসূদন দত্ত
  4. ঘ) জসীমউদ্‌দীন
সঠিক উত্তর:
গ) মাইকেল মধুসূদন দত্ত
উত্তর
সঠিক উত্তর:
গ) মাইকেল মধুসূদন দত্ত
ব্যাখ্যা

মাইকেল মধুসূদন দত্ত (১৮২৪ - ১৮৭৩)- যশোর জেলার কপোতাক্ষ নদের তীরে সাগরদাঁড়ি গ্রামের এক সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন।
- তিনি বাংলা সাহিত্যের প্রথম মহাকবি।
- বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক।
- তিনি আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি।
- তাঁকে প্রথম বাঙালি সনেটকার বলা হয়।
- তিনি বাংলা নাটকের পথিকৃৎ।
- বাংলা ভাষায় অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম কাব্যগ্রন্থ হলো 'তিলোত্তমাসম্ভব' কাব্য।
- তবে অমিত্রাক্ষর ছন্দের প্রথম প্রয়োগ ঘটান তার রচিত 'পদ্মাবতী' নাটকে৷

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২১.
কোনটি “মহাকাব্য”?
  1. ক) লা মিজরেবল
  2. খ) দি ওয়েস্টল্যান্ড
  3. গ) প্যারাডাইস লস্ট
  4. ঘ) ভিশনস অব দি পাস্ট
সঠিক উত্তর:
গ) প্যারাডাইস লস্ট
উত্তর
সঠিক উত্তর:
গ) প্যারাডাইস লস্ট
ব্যাখ্যা

- Paradise Lost, epic poem in blank verse, of the late works by John Milton, originally issued in 10 books in 1667.

- Les Misérables, novel by Victor Hugo, published in French in 1862.
- The Waste Land, long poem by T.S. Eliot, published in 1922.

Source: britannica

২২.
কোনটি সেলিম আল দীন রচিত নাটক?
  1. ক) খোলা দুয়ার
  2. খ) এখানে এখন
  3. গ) এখনও ক্রীতদাস
  4. ঘ) বন পাংশুল
সঠিক উত্তর:
ঘ) বন পাংশুল
উত্তর
সঠিক উত্তর:
ঘ) বন পাংশুল
ব্যাখ্যা

সেলিম আল দীন বাংলাদেশের একজন প্রখ্যাত নাট্যকার ও গবেষক।
- তিনি ফেনী জেলার সোনাগাজী থানার সেনেরখিল গ্রামে জন্মগ্রহণ করেন।
- তিনি অন্যান্যদের সাথে 'ঢাকা থিয়েটার' ও 'বাংলাদেশ গ্রাম থিয়েটার' গড়ে তোলেন।

তাঁর রচিত বিখ্যাত কয়েকটি নাটকঃ
- বনপাংশুল,
- কেরামতমঙ্গল,
- স্বর্ণবোয়াল,
- জন্ডিস ও বিবিধ বেলুন,
- সর্ব বিষয়ক গ্রন্থ ও অন্যান্য নাটক,
- মোনতাসির ফ্যান্টাসী,
- হাতহদাই,
- শকুন্তলা,
- বাসন,
- যৈবতী কন্যার মন,
- কীর্তনখোলা,
- চাকা,
- হরগজ,
- প্রাচ্য,
- নিমজ্জন,
- ধাবমান,
- পুত্র।

উৎসঃ লাইভ এমসিকিউ লেকচার এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৩.
কোন শব্দটি “বৃক্ষ” শব্দের প্রতিশব্দ নয়?
  1. ক) অটবি
  2. খ) কলাপী
  3. গ) পল্লবী
  4. ঘ) বিটপী
সঠিক উত্তর:
খ) কলাপী
উত্তর
সঠিক উত্তর:
খ) কলাপী
ব্যাখ্যা

বৃক্ষ - দ্রুম, বিটপী, তরু, মহীরুহ, গাছপালা, শাখী, পাদপ, অটবি, পর্ণী, পল্লবী। 
কলাপী (বিশেষ্য) - ময়ূর।

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

২৪.
“শাকে দিনু কানাসোঁআ পানি”- কানাসোঁআ শব্দের অর্থ-
  1. ক) কানছোঁয়া
  2. খ) কান পর্যন্ত
  3. গ) কানায় কানায় পরিপূর্ণ
  4. ঘ) কানে শোনা
সঠিক উত্তর:
গ) কানায় কানায় পরিপূর্ণ
উত্তর
সঠিক উত্তর:
গ) কানায় কানায় পরিপূর্ণ
ব্যাখ্যা

কোনো জিনিস সম্পূর্ণরূপে পূর্ণ বোঝাতে "কানাসোঁআ" ব্যবহৃত হয়।
সুতরাং, কানাসোঁআ = কানায় কানায় পরিপূর্ণ।

২৫.
“মাথা খাও, ভুলিওনা খেয়ো মনে করে”- “মাথা খাও” বলতে-
  1. ক) মাথা খাওয়া
  2. খ) মাথা ধরা
  3. গ) মাথার দিব্যি
  4. ঘ) মাথা ব্যথা
সঠিক উত্তর:
গ) মাথার দিব্যি
উত্তর
সঠিক উত্তর:
গ) মাথার দিব্যি
ব্যাখ্যা

মাথা খাও (বিশেষ্য) - নারীসুলভ দিব্যি; শপথবিশেষ।

সোর্সঃ বাংলা একাডেমী অভিধান।

 
২৬.
“গমন” শব্দের মূল ধাতু কোনটি?
  1. ক) গতি
  2. খ) গত
  3. গ) গম্য
  4. ঘ) গম্‌
সঠিক উত্তর:
ঘ) গম্‌
উত্তর
সঠিক উত্তর:
ঘ) গম্‌
ব্যাখ্যা

√গম্ + অন = গমন, 'গম্' ধাতু প্রত্যয়যোগে গঠিত শব্দ৷
এরূপ:
√স্থা + অন = স্থান
√শ্রু + অন = শ্রবণ
√নী + অন্ = নয়ন
√দৃশ্ + অন = দর্শন

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ৷

২৭.
মুনীর চৌধুরীর অনূদিত নাটক কোনটি?
  1. ক) পলাশী ব্যারাক
  2. খ) ফিট কলাম
  3. গ) রূপার কৌটা
  4. ঘ) রক্তাক্ত প্রান্তর
সঠিক উত্তর:
গ) রূপার কৌটা
উত্তর
সঠিক উত্তর:
গ) রূপার কৌটা
ব্যাখ্যা

মুনীর চৌধুরীর অনুবাদ নাটকঃ
- কেউ কিছু বলতে পারে না,
- রূপার কৌটা ও
- মুখরা রমণী বশীকরণ।

মৌলিক নাটকঃ
- রক্তাক্ত প্রান্তর,
- চিঠি,
- কবর,
- দন্ডকারণ্য।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

২৮.
কোনটি শামসুর রাহমানের আত্মজীবনী?
  1. ক) স্মৃতির শহর
  2. খ) রৌদ্র করোটিতে
  3. গ) বিধ্বস্ত নীলিমা
  4. ঘ) কালের ধুলোয় লেখা
সঠিক উত্তর:
ঘ) কালের ধুলোয় লেখা
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কালের ধুলোয় লেখা
ব্যাখ্যা

শামসুর রহমানের গ্রন্থঃ
আত্মজীবনীমূলক গ্রন্থঃ
- কালের ধুলোয় লেখা। একাত্তরের ঘটনাবলীর প্রত্যক্ষ বিবরণ তিনি লিখে গিয়েছেন আত্মজীবনী কালের ধুলোয় লেখা গ্রন্থে।
আত্মস্মৃতিমূলক গ্রন্থঃ
- স্মৃতির শহর। (কিশোর রচনা)
কাব্যগ্রন্থঃ
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- বন্দী শিবির থেকে,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- শূন্যতায় তুমি শোকসভা,
- ইকারুসের আকাশ,
- উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ,
- বুক তার বাংলাদেশের হৃদয়,
- শুনি হৃদয়ের ধ্বনি,
- অন্ধকার থেকে আলোয় ইত্যাদি।
উপন্যাসঃ
- অক্টোপাস,
- অদ্ভূত আঁধার এক,
- নিয়ত মন্তাজ,
- এলো সে অবেলায় ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।

 
২৯.
“মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা”- চরণটি কার লেখা?
  1. ক) রবীন্দ্রনাথ ঠাকুর
  2. খ) কাজী নজরুল ইসলাম
  3. গ) অতুলপ্রসাদ সেন
  4. ঘ) সুফিয়া কামাল
সঠিক উত্তর:
গ) অতুলপ্রসাদ সেন
উত্তর
সঠিক উত্তর:
গ) অতুলপ্রসাদ সেন
ব্যাখ্যা

অতুল প্রসাদ সেন - সুরকার ও গীতিকার।
- তার অপূর্ব সৃষ্টি, ‘মােদের গরব, মােদের আশা, আ মরি বাংলা ভাষা।'
- তার রচিত গানের সংখ্যা প্রায় ২০০টি।
- তার লেখা গানের সংকলন - কয়েকটি গান ও গীতিপুঞ্জ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।

৩০.
কোনটি সঠিক?
  1. ক) তরঙ্গপুঞ্জ
  2. খ) মেঘপুঞ্জ
  3. গ) কুসুমপুঞ্জ
  4. ঘ) কবিতাপুঞ্জ
সঠিক উত্তর:
খ) মেঘপুঞ্জ
উত্তর
সঠিক উত্তর:
খ) মেঘপুঞ্জ
ব্যাখ্যা
পুঞ্জ (বিশেষ্য) - স্তূপ; রাশি; জমিয়ে তোলা দ্রব্যের সমাবেশ; সমূহ।
মেঘপুঞ্জ বলতে মেঘ ঘনানো বা মেঘ জমা অর্থ প্রকাশ করে।

সোর্সঃ বাংলা একাডেমি অভিধান।
৩১.
Which word is the opposite of ''contraction''?
  1. ক) Connection
  2. খ) Expansion
  3. গ) Opposite
  4. ঘ) Shrinking
সঠিক উত্তর:
খ) Expansion
উত্তর
সঠিক উত্তর:
খ) Expansion
ব্যাখ্যা

Contraction - সংকোচন;
Connection - সংযােগ;
Expansion - বিস্তার, প্রসারণ;
Opposite - বিপরীত;
Shrinking - সংকোচন।
এখানে Contraction এর বিপরীত হচ্ছে Expansion. সুতরাং সঠিক উত্তর Option (খ)।

৩২.
The word ''decade'' means-
  1. ক) rotten objects
  2. খ) decaying old age
  3. গ) a group of ten people
  4. ঘ) a period of ten years
সঠিক উত্তর:
ঘ) a period of ten years
উত্তর
সঠিক উত্তর:
ঘ) a period of ten years
ব্যাখ্যা
Decades - a period of ten years.
Example: ''He taught at the university for nearly a decade''.
৩৩.
What does the abbreviation ''AD'' stand for?
  1. ক) After Death
  2. খ) Anti-dote
  3. গ) Anno Domini
  4. ঘ) Add Data
সঠিক উত্তর:
গ) Anno Domini
উত্তর
সঠিক উত্তর:
গ) Anno Domini
ব্যাখ্যা
AD stands for anno Domini, a Latin phrase meaning “in the year of our Lord.” (Compare b.c.).
৩৪.
The antonym of the word ''biased'' is--
  1. ক) personal
  2. খ) interested
  3. গ) different
  4. ঘ) neutral
সঠিক উত্তর:
ঘ) neutral
উত্তর
সঠিক উত্তর:
ঘ) neutral
ব্যাখ্যা

Biased - পক্ষপাতী;
Personal - ব্যক্তিগত,
Interested - আগ্রহী, স্বার্থান্বেষী; different - ভিন্নতর, অন্যরকম, ভিন্ন;
Neutral - নিরপেক্ষ।

এখানে biased এর antonym হচ্ছে neutral. সুতরাং উত্তর হবে option (ঘ)।

৩৫.
My friend is an ______ writer.
  1. ক) imaginary
  2. খ) imaginative
  3. গ) imaginable
  4. ঘ) imagination
সঠিক উত্তর:
খ) imaginative
উত্তর
সঠিক উত্তর:
খ) imaginative
ব্যাখ্যা

Imaginary - কাল্পনিক;
Imaginative -কল্পনাশক্তিধর;
Iranginable -কল্পনীয়;
Intagination - কল্পনা।
- The word imaginative is an adjective. When something is imaginative, it is creative or fanciful, like a science-fiction film or the stories told by children.
- Imaginary is another adjective. Something that is imaginary is not real, like an imaginary friend or an imaginary kingdom.

Writer (লেখক) কখনাে imaginary বা imagitable হয় না, Writer হয় Imaginative.
তাই correct answer (খ)।

৩৬.
It was our policy to deal with the problems as they __.
  1. ক) arose
  2. খ) rose
  3. গ) raised
  4. ঘ) roused
সঠিক উত্তর:
ক) arose
উত্তর
সঠিক উত্তর:
ক) arose
ব্যাখ্যা

Arise - আবির্ভূত হওয়া; past tense - arose.
Rise - ওঠা, বৃদ্ধি পাওয়া; past tense - rose.
Raise - উঠানাে; উত্তোলন করা; past / past participle - raised.
Rouse - জাগানাে বা জাগা; past / past participle - roused.
বাক্যে শূন্যস্থানের পরে কোনাে object না থাকায় শূন্যস্থানে intransitive verb বসবে | Rise এর অর্থ এখানে সঙ্গতিপূর্ণ নয়। তাই (ক)-ই সঠিক উত্তর।

৩৭.
The word ''hardly'' means-
  1. ক) always
  2. খ) almost never
  3. গ) seriously
  4. ঘ) regularly
সঠিক উত্তর:
খ) almost never
উত্তর
সঠিক উত্তর:
খ) almost never
ব্যাখ্যা

Hardly - scarcely (used to qualify a statement by saying that it is true to an insignificant degree).
Example: ''The little house in which he lived was hardly bigger than a hut''.
Similar: scarcely, barely, only just, slightly, almost never.

৩৮.
I avoided going by car ____ purpose.
  1. ক) in
  2. খ) for
  3. গ) by
  4. ঘ) on
সঠিক উত্তর:
ঘ) on
উত্তর
সঠিক উত্তর:
ঘ) on
ব্যাখ্যা

If you do something on purpose, you do it intentionally, not by accident.
Example:
- I avoided going by car on purpose.
I didn't do it on purpose - it was an accident.

- Purpose-এর আগে in, for, by বসে না।

৩৯.
____ discovery of insulin, it was not possible to treat diabetes.
  1. ক) Prior
  2. খ) The prior
  3. গ) Prior to the
  4. ঘ) To prior
সঠিক উত্তর:
গ) Prior to the
উত্তর
সঠিক উত্তর:
গ) Prior to the
ব্যাখ্যা

Prior to - before; পূর্বে।
Example:
- “Prior to the discovery of insulin, it was not possible to treat diabetes”.
- ''She visited me on the day prior to her death''.
Similar: before, until, till, up to.

৪০.
My father never approved of ____ a foreigner.
  1. ক) her to marry
  2. খ) her marrying
  3. গ) she marrying
  4. ঘ) she to marry
সঠিক উত্তর:
খ) her marrying
উত্তর
সঠিক উত্তর:
খ) her marrying
ব্যাখ্যা
Approve of এরপরে gerund অর্থাৎ verb + ing বসে।
আবার gerund-এর পূর্বে possessive adjective (যেমন- my, your, her, our) বসে।
তাই (খ)-ই সঠিক উত্তর।
৪১.
A person who hates the company of others is-
  1. ক) antisocial
  2. খ) unsociable
  3. গ) unknown
  4. ঘ) gregarious
সঠিক উত্তর:
খ) unsociable
উত্তর
সঠিক উত্তর:
খ) unsociable
ব্যাখ্যা

Antisocial - সমাজবিরােধী অর্থাৎ- contrary to the laws and customs of society, in a way that causes annoyance and disapproval in others.
Unknown - অজ্ঞাত, অর্থাৎ not known.
unsociable - অসঙ্গপ্রিয়, অমিশুক অর্থাৎ not enjoying or making an effort to behave sociably in the company of others. A person who hates the company of others.
gregarious - সঙ্গলিপ্সু অর্থাৎ - a person who loves the company of others. তাই সঠিক উত্তর (খ)।

৪২.
Fear of the police made the thief ____ away.
  1. ক) run
  2. খ) ran
  3. গ) to run
  4. ঘ) running
সঠিক উত্তর:
ক) run
উত্তর
সঠিক উত্তর:
ক) run
ব্যাখ্যা
Subject + make (any tense) + complement + verb in simple form অনুযায়ী run ই সঠিক উত্তর হবে।
৪৩.
Modus Operandi means -
  1. ক) failed operation
  2. খ) method of operation
  3. গ) opera song
  4. ঘ) suitable object
সঠিক উত্তর:
খ) method of operation
উত্তর
সঠিক উত্তর:
খ) method of operation
ব্যাখ্যা

Modus Operandi means the way in which something operates or works; কার্যপ্রণালী।

৪৪.
The boy takes _____ his grandfather.
  1. ক) to
  2. খ) with
  3. গ) up
  4. ঘ) after
সঠিক উত্তর:
ঘ) after
উত্তর
সঠিক উত্তর:
ঘ) after
ব্যাখ্যা

Take after: resemble a parent or ancestor; সদৃশ হওয়া।
Example:
- The boy takes after his grandfather.
- The rest of us take after our mother.

৪৫.
Our country is facing a ____ environmental crisis that needs to be ____.
  1. ক) hard - ratified
  2. খ) major - jeopardized
  3. গ) severe - mitigated
  4. ঘ) acute - shortened
সঠিক উত্তর:
গ) severe - mitigated
উত্তর
সঠিক উত্তর:
গ) severe - mitigated
ব্যাখ্যা

Hard (শক্ত, কঠিন) – ratify (অনুসমর্থন করা)।
Major (বড়) – jeopardize (বিপদগ্রস্ত করা)।
Severe (তীব্র, প্রবল) - mitigate (উপশম করা)।
Acute (তীব্র) - shorten (সংক্ষিপ্ত করা)।
Environmental crisis (পরিবেশগত সংকট) থাকায় দ্বিতীয় শূন্য স্থানে ratify, jeopardize বা shorten সামঞ্জস্যপূর্ণ নয়।
তাই অপশন (গ)-ই সঠিক উত্তর।

৪৬.
The active form of ''Let it be done'' is-
  1. ক) Let me do it
  2. খ) I have done it
  3. গ) Do it
  4. ঘ) It is done by my
সঠিক উত্তর:
গ) Do it
উত্তর
সঠিক উত্তর:
গ) Do it
ব্যাখ্যা
Verb দ্বারা আরম্ভ হওয়া Imperative sentence কে passive করার নিয়ম হলাে— Let + object + be + verb এর past participle.
Active করার নিয়মানুযায়ী (গ)-ই সঠিক উত্তর।
৪৭.
To be or not to be that is the ____.
  1. ক) answer
  2. খ) danger
  3. গ) question
  4. ঘ) fortune
সঠিক উত্তর:
গ) question
উত্তর
সঠিক উত্তর:
গ) question
ব্যাখ্যা

Hamlet is a Tragedy written by William Shakespeare.
Famous quotation of Hamlet:
- 'To be or not to be that is the question',
- 'Frailty, thy name is woman',
- Brevity is the soul of wit',
- Neither a borrower nor a lender be; For loan off loses both itself and friend',

Source: Live MCQ Lecture and Encyclopedia of Britannica.

৪৮.
A stitch in time saves _____.
  1. ক) nine
  2. খ) a lot
  3. গ) much
  4. ঘ) a few
সঠিক উত্তর:
ক) nine
উত্তর
সঠিক উত্তর:
ক) nine
ব্যাখ্যা
A stitch in time saves nine - সময়ের এক ফোঁড় দুঃসময়ের দশ ফোঁড়।
৪৯.
United we stand divided we ____.
  1. ক) fall
  2. খ) stumble
  3. গ) jump
  4. ঘ) slide
সঠিক উত্তর:
ক) fall
উত্তর
সঠিক উত্তর:
ক) fall
ব্যাখ্যা

United we stand divided we fall - একতাই উত্থান বিভেদেই পতন।

৫০.
One of the following was a romantic Poet :
  1. ক) Tennyson
  2. খ) Arnold
  3. গ) Shelley
  4. ঘ) Browning
সঠিক উত্তর:
গ) Shelley
উত্তর
সঠিক উত্তর:
গ) Shelley
ব্যাখ্যা

Percy Bysshe Shelley is a famous Romantic poet.
He is known as Revolutionary Poet, Lyric Poet, Poet of Wind, Poet of Hope and Regeneration.
His famous works:
- Ode to the West Wind,
- To a Skylark,
- Prometheus Unbound,
- Adonais,
- Ozymandias,
- The Cloud,
- To Night,
- Song of Proserpine.

Some of his famous quotations are:
- 'Our sweetest songs are those that tell of saddest thought' (Ode To A Skylark).
- 'If Winter comes, can spring be far behind?' (Ode to the West Wind).
- 'The more we study, the more we discover our ignorance' (Queen Mab).


Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Encyclopedia of Britannica.

৫১.
Astronomy : Stars :: Biology :
  1. ক) Oceans
  2. খ) Plants
  3. গ) Planets
  4. ঘ) Earth
সঠিক উত্তর:
খ) Plants
উত্তর
সঠিক উত্তর:
খ) Plants
ব্যাখ্যা

Astronomy - It is the scientific study of celestial objects (such as stars, planets, comets, and galaxies) and phenomena that originate outside the Earth's atmosphere.

Biology - the study of living organisms, divided into many specialized fields that cover their morphology, physiology, anatomy, behaviour, origin, and distribution; the plants and animals of a particular area.

So, Astronomy is related to stars and Biology is related to plants.

৫২.
Charles Dickens was the writer of --
  1. ক) Jane Eyre
  2. খ) Wuthering Heights
  3. গ) David Copperfield
  4. ঘ) Return of the Native
সঠিক উত্তর:
গ) David Copperfield
উত্তর
সঠিক উত্তর:
গ) David Copperfield
ব্যাখ্যা

Charles Dickens is the greatest novelist in the Victorian Period.
His famous novels:
- David Copperfield,
- A Tale of Two Cities,
- Great Expectations,
- Our Mutual Friend,
- Oliver Twist,
- The Christmas Carol,
- The Pickwick Papers,
- The old Curiosity Shop,
- Hard Times,
- The Bleak House.

Source: An ABC of English Literature, Dr. M Mofizar Rahman and Encyclopedia of Britannica.

৫৩.
Which one is in feminine form?
  1. ক) Deer
  2. খ) Bull
  3. গ) Horse
  4. ঘ) Doe
সঠিক উত্তর:
ঘ) Doe
উত্তর
সঠিক উত্তর:
ঘ) Doe
ব্যাখ্যা

Masculine - Feminine
Stag (deer) - doe
Bull - cow
Horse - Mare

অর্থাৎ, সঠিক উত্তর (ঘ)।

৫৪.
What does the abbreviation ''P.S'' stand for?
  1. ক) passing shot
  2. খ) Present side
  3. গ) Postscript
  4. ঘ) Poor Show
সঠিক উত্তর:
গ) Postscript
উত্তর
সঠিক উত্তর:
গ) Postscript
ব্যাখ্যা

- PS stands for postscript.
- It comes from the Latin - postscriptum, which literally means “written after.”
- যার বাংলা অর্থ- পুনশ্চ।

৫৫.
The word ''nuptial'' is related to -
  1. ক) marriage
  2. খ) night
  3. গ) sleep
  4. ঘ) love
সঠিক উত্তর:
ক) marriage
উত্তর
সঠিক উত্তর:
ক) marriage
ব্যাখ্যা
Nuptial - relating to marriage or weddings.
Similar: matrimonial, marital, marriage, wedding.
৫৬.
Select the correct sentence.
  1. ক) The child was born yesterday.
  2. খ) The child has born yesterday.
  3. গ) The child had been born yesterday.
  4. ঘ) The child has been born yesterday.
সঠিক উত্তর:
ক) The child was born yesterday.
উত্তর
সঠিক উত্তর:
ক) The child was born yesterday.
ব্যাখ্যা
কোনাে sentence-এ yesterday থাকলে বাক্যটি past indefinite tense-এর হয়। এছাড়া জন্মের ক্ষেত্রে সর্বদা was born হয়।
সুতরাং নিয়মানুসারে option (ক)-ই সঠিক উত্তর।
৫৭.
Dark : Light : : Cold :
  1. ক) Sunshine
  2. খ) Heat
  3. গ) Hot
  4. ঘ) Bright
সঠিক উত্তর:
গ) Hot
উত্তর
সঠিক উত্তর:
গ) Hot
ব্যাখ্যা

প্রশ্নে উল্লিখিত বাক্যটিতে Dark-কে relate করা হয়েছে light এর সাথে। Light ও dark -এর মধ্যে বিপরীতার্থক সম্পর্ক বিরাজমান । Dark Adjective হিসেবে ব্যবহার হলে বিপরীতার্থক শব্দ light. Dark অর্থ অন্ধকার, তিমির ইত্যাদি। Light অর্থ আলােক বিশিষ্ট, উজ্জ্বল।
এই সাদৃশ্য বিচারে cold-এর বিপরীতার্থক শব্দ hot. কারণ cold ও hot দুটোই adjective. তাছাড়া cold এর exact opposite হচ্ছে hot
সুতরাং সঠিক উত্তর (গ)।

৫৮.
Which one means ''unlimited power''?
  1. ক) Omnipresent
  2. খ) Omniscient
  3. গ) Omnipotent
  4. ঘ) Omnibus
সঠিক উত্তর:
গ) Omnipotent
উত্তর
সঠিক উত্তর:
গ) Omnipotent
ব্যাখ্যা

Omnipotent - (of a deity) having unlimited power.
Similar: all-powerful, almighty, supreme.

৫৯.
The word ''senile'' is related to-
  1. ক) old age
  2. খ) senses
  3. গ) superiority
  4. ঘ) seniority
সঠিক উত্তর:
ক) old age
উত্তর
সঠিক উত্তর:
ক) old age
ব্যাখ্যা

Senile - (of a person) having or showing the weaknesses or diseases of old age, especially a loss of mental faculties.
Example:
- ''She couldn't cope with her senile husband''.
Similar: doddering, doddery, decrepit, aged.

৬০.
A la mode means-
  1. ক) according to the current fashion
  2. খ) out of mood
  3. গ) in the menu
  4. ঘ) way of doing
সঠিক উত্তর:
ক) according to the current fashion
উত্তর
সঠিক উত্তর:
ক) according to the current fashion
ব্যাখ্যা
A la mode - in fashion; up to date.
৬১.
একটি সংখ্যার অর্ধেক তার এক তৃতীয়াংশের চেয়ে ১৭ বেশি। সংখ্যাটি কত?
  1. ক) ৫২
  2. খ) ৮৪
  3. গ) ১০২
  4. ঘ) -১০২
সঠিক উত্তর:
গ) ১০২
উত্তর
সঠিক উত্তর:
গ) ১০২
ব্যাখ্যা

ধরি, সংখ্যাটি x
প্রশ্নমতে, x/2 - x/3 = 17
বা, (3x - 2x)/6 = 17
সুতরাং, x = 102

৬২.
স্বাভাবিক সংখ্যার সেটের ক্ষুদ্রতম সদস্য হলো-
  1. ক) ২
  2. খ) ১
  3. গ) ৩
  4. ঘ) ০
সঠিক উত্তর:
খ) ১
উত্তর
সঠিক উত্তর:
খ) ১
ব্যাখ্যা

স্বাভাবিক সংখ্যার সেট N = {1, 2, 3, 4……………..}
তাহলে, ক্ষুদ্রতম সদস্য = 1

৬৩.
একটি সমান্তর ধারার প্রথম পদ 1, শেষপদ 99 এবং সমষ্টি 2500 হলে ধারাটির সাধারণ অন্তর কত?
  1. ক) 4
  2. খ) 2
  3. গ) 3
  4. ঘ) 6
সঠিক উত্তর:
খ) 2
উত্তর
সঠিক উত্তর:
খ) 2
ব্যাখ্যা

প্রথম পদ a = 1
n তম পদ = 99
sn = 2500
আমরা জানি, a + (n-1)d = 99
⇒ (n-1)d = 98 ..........(1)

আবার, sn = n/2 {2a + (n-1)d}
2500 = n/2 . (2+98)
⇒ n = (2500×2)/100
⇒ n = 50
n এর মান (1) নং-এ বসিয়ে পাই,
(50 - 1)d = 98
⇒ d = 98/49
∴ d = 2

৬৪.
তিনটি ক্রমিক পূর্ণসংখ্যা নির্ণয় করুন, যাদের প্রথম দুইটির গুণফল শেষ দুইটির গুণফল অপেক্ষা 10 কম।
  1. ক) 4, 5, 6
  2. খ) 4, 6, 8
  3. গ) 4, 3, 2
  4. ঘ) 1, 4, 6
সঠিক উত্তর:
ক) 4, 5, 6
উত্তর
সঠিক উত্তর:
ক) 4, 5, 6
ব্যাখ্যা

ধরি, সংখ্যাগুলো = x, x+1, x+2
প্রশ্নমতে, x(x+1) = (x+1)(x+2) - 10
⇒ x2 + x = x2 + x + 2x + 2 - 10
⇒ 2x = 8
⇒ x = 4
সুতরাং, সংখ্যাগুলো হবে = 4, 5, 6

৬৫.
তালিকা পদ্ধতি নিচের কোনটিকে বলা হয়?
  1. ক) Set Builder Method
  2. খ) Roster Method
  3. গ) Set Theory
  4. ঘ) Binomial Theorem
সঠিক উত্তর:
খ) Roster Method
উত্তর
সঠিক উত্তর:
খ) Roster Method
ব্যাখ্যা
সেট প্রকাশের দুটি পদ্ধতি আছে।
১) তালিকা পদ্ধতি (Roster Method বা Tabular Method) এবং
২) সেট গঠন পদ্ধতি (Set builder method).
৬৬.
সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য 'a' হলে উহার ক্ষেত্রফল কত ?
  1. ক) √৩/৪ a2
  2. খ) √৩/২ a2
  3. গ) ৩/২ a2
  4. ঘ) √১/২ a2
সঠিক উত্তর:
ক) √৩/৪ a2
উত্তর
সঠিক উত্তর:
ক) √৩/৪ a2
ব্যাখ্যা

সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a হলে ত্রিভুজটির ক্ষেত্রফল = √3/4 a2

৬৭.
কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বাহিঃস্থ কোণ তিনটি সমষ্টি কত?
  1. ক) ১৮০°
  2. খ) ২৭০°
  3. গ) ৩৬০°
  4. ঘ) ৫৪০°
সঠিক উত্তর:
গ) ৩৬০°
উত্তর
সঠিক উত্তর:
গ) ৩৬০°
ব্যাখ্যা

বহিঃস্থ কোণ তিনটির সমষ্টি,
= ∠ACD + ∠BAE + ∠CBF
= 180° - γ + 180° - α + 180° - β
= 540° - (α + β + γ)
= 540° - 180°
= 360°

৬৮.
গতকাল শেয়ারের দাম ২৫% বেড়েছিল। কিন্তু আজ ২৫% কমেছে। শেয়ারের দাম মোট কত বেড়েছে বা কমেছে?
  1. ক) ৬(১/৪)% কমেছে
  2. খ) ৬(১/৪)% বেড়েছে
  3. গ) ৪(১/২)% কমেছে
  4. ঘ) ৪(১/২)% বেড়েছে
সঠিক উত্তর:
ক) ৬(১/৪)% কমেছে
উত্তর
সঠিক উত্তর:
ক) ৬(১/৪)% কমেছে
ব্যাখ্যা

২৫% - ২৫% + [(২৫%)(-২৫%)]/১০০
= -৬২৫%/১০০
= - ৬(১/৪)%
∴ ৬(১/৪)% কমেছে।

৬৯.
(sinθ + cosθ) / (sinθ - cosθ) = 7 হলে, secθ এর মান কত ?
  1. ক) 5/3
  2. খ) ± 5/3
  3. গ) - 5/3
  4. ঘ) 3/5
সঠিক উত্তর:
খ) ± 5/3
উত্তর
সঠিক উত্তর:
খ) ± 5/3
ব্যাখ্যা

sinθ+cosθ / sinθ−cosθ = 7
⇒ sinθ+cosθ+sinθ−cosθ / sinθ+cosθ-sinθ+cosθ = 7+1 / 7-1 [যোজন বিয়োজন]
⇒ 2sinθ / 2cosθ = 8/6
⇒ tanθ = 4/3
tan2θ + 1 = sec2θ
16/9 + 1 = sec2θ
25/9 = sec2θ
∴ secθ = ± 5/3

৭০.
2√2x3 + 125-এর সঠিক উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
  1. ক) (√2x + 5)(2x2 - 5√2x - 25)
  2. খ) (√2x + 5)(2x2 - 5√2x + 25)
  3. গ) (√2x + 5)(2x2 + 5√2x - 25)
  4. ঘ) (√2x - 5)(2x2 - 5√2x + 25)
সঠিক উত্তর:
খ) (√2x + 5)(2x2 - 5√2x + 25)
উত্তর
সঠিক উত্তর:
খ) (√2x + 5)(2x2 - 5√2x + 25)
ব্যাখ্যা

2√2x3 + 125
= (√2x)3 + 53
= (√2x + 5){(√2x)2 - √2x.5 + 52}
= (√2x + 5)(2x2 - 5√2x + 25)

৭১.
কোন সালে বাংলাদেশ জাতিসংঘ সদস্যপদ লাভ করে?
  1. ক) ১৯৭২
  2. খ) ১৯৭৩
  3. গ) ১৯৭৬
  4. ঘ) ১৯৭৪
সঠিক উত্তর:
ঘ) ১৯৭৪
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ১৯৭৪
ব্যাখ্যা

- বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ১৩৬তম সদস্য হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
- একই বছরের ২৫ সেপ্টেম্বর সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ব্যক্তি হিসেবে বাংলায় ভাষণ প্রদান করে।

সোর্সঃ প্রথম আলো

৭২.
বাংলাদেশের “কৃষি দিবস”-
  1. ক) পহেলা কার্তিক
  2. খ) পহেলা মাঘ
  3. গ) পহেলা অগ্রহায়ণ
  4. ঘ) পহেলা বৈশাখ
সঠিক উত্তর:
গ) পহেলা অগ্রহায়ণ
উত্তর
সঠিক উত্তর:
গ) পহেলা অগ্রহায়ণ
ব্যাখ্যা

- জাতীয় কৃষি দিবস পালিত হয় পহেলা অগ্রহায়ণ।
- অগ্রহায়ণ মাসে দেশে আমন ধান ঘরে তোলা হয়। নতুন ফসল তোলাকে কেন্দ্র করে তখন গ্রাম বাংলায় নবান্ন উৎসব পালিত হয়।
- এই উৎসবকে জাতীয়রূপ দিতে বাংলাদেশ সরকার ২০০৮ সালে পহেলা অগ্রহায়ণকে ‘জাতীয় কৃষি দিবস’ ঘোষণা করে।

সোর্সঃ মন্ত্রিপরিষদ বিভাগ ওয়েবসাইট।

৭৩.
TIN বোঝায়-
  1. ক) ট্রান্সফার অব ইনফরমেশন নেটওয়ার্ক
  2. খ) ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক
  3. গ) ট্যাক্স ইনডেক্স নাম্বার
  4. ঘ) ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার
সঠিক উত্তর:
ঘ) ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার
উত্তর
সঠিক উত্তর:
ঘ) ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার
ব্যাখ্যা

A Tax Identification Number (TIN) is a unique combination of letters or numbers assigned by a jurisdiction to an individual and is used to identify the individual for the purpose of administering tax laws of such jurisdiction.

৭৪.
সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন সংখ্যা ৪৫-এ উন্নীত করা হয়?
  1. ক) একাদশ
  2. খ) দ্বাদশ
  3. গ) ত্রয়োদশ
  4. ঘ) চতুর্দশ
সঠিক উত্তর:
ঘ) চতুর্দশ
উত্তর
সঠিক উত্তর:
ঘ) চতুর্দশ
ব্যাখ্যা

চতুর্দশ সংশোধনী আইন সংবিধান আইন ২০০৪ (চতুর্দশ সংশোধনী) পাস হয় ২০০৪ সালের ১৬ মে।
এই সংশোধনী দ্বারা অপরাপর বিষয়ের সঙ্গে নিম্নোক্ত বিধান সংযোজন করা হয় :
- জাতীয় সংসদে পরবর্তী দশ বছরের জন্য মহিলাদের জন্য সংরক্ষিত আসন ৩০ থেকে ৪৫-এ বর্ধিতকরণ;
- সুপ্রিম কোর্টের বিচারকদের অবসরগ্রহণের বয়স ৬৫ বছরের স্থলে ৬৭ বছর নির্ধারণ;
- রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অফিসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ছবি এবং সকল সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার অফিস এবং বিদেশে কুটনৈতিক মিশনে প্রধানমন্ত্রীর ছবি প্রদর্শন বাধ্যতামূলক করা হয়।

সোর্সঃ বাংলাপিডিয়া।

৭৫.
ক্রিকেটে কোন সালে বাংলাদেশ টেস্ট মর্যাদা লাভ করে?
  1. ক) ১৯৯৯
  2. খ) ২০০০
  3. গ) ২০০২
  4. ঘ) ২০০৩
সঠিক উত্তর:
খ) ২০০০
উত্তর
সঠিক উত্তর:
খ) ২০০০
ব্যাখ্যা

বাংলাদেশ ২৬ জুন ২০০০ সালে আইসিসির দশম পূর্ণাঙ্গ সদস্য হিসেবে টেস্ট খেলার মর্যাদা অর্জন করে। এরপর থেকে বাংলাদেশ নিয়মিত বিশ্বকাপে অংশগ্রহণসহ বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে খেলার সুযোগ পাচ্ছে।
- বাংলাদেশের অভিষেক টেস্টে ক্যাপ্টেন ছিলেন নাঈমুর রহমান। বর্তমান টেস্ট ক্যাপ্টেন মমিনুল হক।
- ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামা বাংলাদেশ ২০০৫ সালে জিম্বাবুয়েকে হারিয়ে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায়।

সূত্রঃ ক্রিকিনফো, বাংলাপিডিয়া ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওয়েবসাইট

৭৬.
ঢাকা শহর কোন সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৫০০ খ্রিস্টাব্দ
  2. খ) ১৫১০ খ্রিস্টাব্দ
  3. গ) ১৬১০ খ্রিস্টাব্দ
  4. ঘ) ১৬১২ খ্রিস্টাব্দ
সঠিক উত্তর:
গ) ১৬১০ খ্রিস্টাব্দ
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৬১০ খ্রিস্টাব্দ
ব্যাখ্যা

- ১৬১০ খ্রিষ্টাব্দে ইসলাম খান চিশতি সুবাহ বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন এবং সম্রাটের নামানুসারে এর নামকরণ করে জাহাঙ্গীরনগর।
- প্রশাসনিকভাবে জাহাঙ্গীরনগর নামকরণ হলেও সাধারণ মানুষের মুখে ঢাকা নামটিই থেকে যায়। সকল বিদেশী পর্যটক এবং বিদেশী কোম্পানির কর্মকর্তারাও তাদের বিবরণ এবং চিঠিপত্রে ঢাকা নামটি ব্যবহার করেন।

উৎসঃ ঢাকা জেলার ওয়েবসাইট ও মাধ্যমিক বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বই।

৭৭.
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বাণিজ্যের জন্য কোন নদী পার হতে হয়?
  1. ক) নাফ
  2. খ) কর্ণফুলী
  3. গ) ডাকাতিয়া
  4. ঘ) মুহুরি
সঠিক উত্তর:
ক) নাফ
উত্তর
সঠিক উত্তর:
ক) নাফ
ব্যাখ্যা

নাফ নদী (Naf River):
- কক্সবাজার জেলার সর্ব দক্ষিণ-পূর্ব কোণ দিয়ে প্রবাহিত প্রলম্বিত খাঁড়ি সদৃশ নাফ নদী মায়ানমারের আরাকান থেকে কক্সবাজার জেলাকে বিভক্ত করেছে। কক্সবাজার জেলার দক্ষিণে এটি একটি বড় নদী।
- আরাকান ও দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সীমান্তের অন্যান্য পাহাড় থেকে উৎসারিত নাফ নদী বঙ্গোপসাগরে এসে পড়েছে। ১.৬১ কিমি থেকে ৩.২২ কিমি প্রস্থবিশিষ্ট এই নদী জোয়ারভাটা প্রবণ। নদী তীর সংলগ্ন জোয়ার-ভাটা প্রভাবিত উপকূলীয় সমভূমি (যেমন- কদমভূমি) ব্যাপকভাবে চিংড়ি চাষে ব্যবহূত হয়।
- বাংলাদেশের দক্ষিণতম উপজেলা টেকনাফ নাফ নদীর ডান তীরে অবস্থিত। মায়ানমারের আকিয়াব বন্দর নাফ নদীর বাম তীরে অবস্থিত।

অর্থাৎ, বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে বাণিজ্যের জন্য নাফ নদী পার হতে হয়।

সোর্সঃ বাংলাপিডিয়া।

৭৮.
বাংলাদেশ কোন সংস্থার সদস্য?
  1. ক) ASEAN
  2. খ) APEC
  3. গ) IME
  4. ঘ) কোনোটাই নয়
সঠিক উত্তর:
ঘ) কোনোটাই নয়
উত্তর
সঠিক উত্তর:
ঘ) কোনোটাই নয়
ব্যাখ্যা

- বাংলাদেশ ASEAN, APEC, IME কোনটির ই সদস্য নয়।
বাংলাদেশ যেসব আন্তর্জাতিক সংস্থার সদস্য তার কতিপয় নাম উল্লেখ করা হলোঃ
- (UN), IBRD, IDA, IFC, ICSID, MIGA, IMF, ILO, FAO, UNESCO, UPU, ITU, WMO, UNIDO, IFAD, IAEA, WTO, UNHCR, UNCTAD, UNFPA, UNDP, CEDAW, IPCC, OIC, NAM, কমনওয়েলথ, সিরডাপ, জি-৭৭, সার্ক, বিমসটেক প্রভৃতি।

সোর্সঃ সংশ্লিষ্ট ওয়েবসাইট।

৭৯.
বাংলাদেশের বৃহত্তম গ্যাস ক্ষেত্র হচ্ছে-
  1. ক) ছাতক
  2. খ) তিতাস
  3. গ) আশুগঞ্জ
  4. ঘ) বেগমগঞ্জ
সঠিক উত্তর:
খ) তিতাস
উত্তর
সঠিক উত্তর:
খ) তিতাস
ব্যাখ্যা

- ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে একটি বিরাট গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় তখন বাংলাদেশে প্রাকৃতিক গ্যাস ব্যবহারে নতুন আরেক এক দিগন্তের সূচনা হয়।
- ১৯৬৪ সালের ২০ নভেম্বর এ গ্যাসক্ষেত্রটি তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড নামে জন্মলাভ করে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় অবস্থিত এই গ্যাসক্ষেত্রটি পাকিস্তান শেল অয়েল কোম্পানি আবিষ্কার করেছিল। ২০০০ খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে প্রায় ১৪টি কূপ খনন করা হয়েছে।
- ৬৪ বর্গকিলোমিটার ব্যাপী বিস্তৃত এই গ্যাসক্ষেত্রটির ভূগঠন গম্বুজাকৃতির যেখানে মোট অনুমিত মজুদ গ্যাসের পরিমাণ প্রায় ৪.১৩ ট্রিলিয়ন ঘনফুট যার মধ্যে উত্তোলনযোগ্য মজুদ ২.১ ট্রিলিয়ন ঘনফুট।
- মজুদ গ্যাসের হিসাবমতে এটি বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র।

সোর্সঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

৮০.
বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য হলো-
  1. ক) পাট
  2. খ) চা
  3. গ) চামড়া
  4. ঘ) তৈরি পোশাক
সঠিক উত্তর:
ঘ) তৈরি পোশাক
উত্তর
সঠিক উত্তর:
ঘ) তৈরি পোশাক
ব্যাখ্যা

- ২০১৯-২০২০ অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ ৩৩.৬৭৪ বিলিয়ন মার্কিন ডলার।
রপ্তানি পণ্যের মধ্যে-
- প্রথম : তৈরি পোশাক (২৭.৯৫ বিলিয়ন ডলার)।
- দ্বিতীয় : পাট ও পাটজাত পণ্য (৮৮২.৩৫ মিলিয়ন ডলার)।
- তৃতীয় : কৃষিপণ্য (৮৬২.০৬ মিলিয়ন ডলার।
- চতুর্থ : চামড়া ও চামড়াজাত পণ্য (৭৯৭.৬ মিলিয়ন ডলার)।

সোর্স: রপ্তানি উন্নয়ন ব্যুরো ওয়েবসাইট।

৮১.
সুয়েজ খাল খননের ফলে এশিয়ায় সাথে যাতায়ত সহজ হয়েছে-
  1. ক) আফ্রিকার
  2. খ) অস্ট্রেলিয়ার
  3. গ) ইউরোপের
  4. ঘ) আমেরিকা
সঠিক উত্তর:
গ) ইউরোপের
উত্তর
সঠিক উত্তর:
গ) ইউরোপের
ব্যাখ্যা

- লোহিত সাগরের সঙ্গে ভূমধ্যসাগরের সংযোগ স্থাপনের উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নিয়ে ১৮৫৯ থেকে ১৮৬৯ সালের মধ্যে এক দশকে খালটি খনন করা হয়।
- ১৮৬৯ সালের ১৭ নভেম্বর ১৬৪ কিলোমিটার দীর্ঘ খালটিতে প্রথম জাহাজ ভাসে। খালটির বিষয়ে ওই সময় বলা হয়, সাগরে বাতাস অনুকূলে থাকলে বিপজ্জনক কঠিন পথ এড়িয়ে আফ্রিকার দক্ষিণাঞ্চল হয়ে দ্রুত এশিয়ায় যাতায়াত করা যাবে।
- লোহিত সাগর এবং ভূমধ্যসাগরের মধ্যে সংযোগকারী এই খাল দিয়ে বিশ্ব বাণিজ্যের ১২ শতাংশ পণ্য পরিবহণ হয়। বিশেষ করে এশিয়া ও মধ্যপ্রাচ্যের সাথে ইউরোপের বাণিজ্যের একটি লাইফ-লাইন হলো মিশরের এই খালটি।

সোর্সঃ বিবিসি এবং সুয়েজ খাল কর্তৃপক্ষ ওয়েবসাইট।

৮২.
বিশ্বের সর্বোচ্চ চাল উৎপাদনকারী দেশ হলো-
  1. ক) চীন
  2. খ) ভারত
  3. গ) নেপাল
  4. ঘ) ভিয়েতনাম
সঠিক উত্তর:
ক) চীন
উত্তর
সঠিক উত্তর:
ক) চীন
ব্যাখ্যা

- চাল উৎপাদনে পৃথিবীতে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন ও ভারত।
- দীর্ঘদিন ধরে বিশ্বে চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান ছিল চতুর্থ। তৃতীয় স্থানে ছিল ইন্দোনেশিয়া।
১২ মে ২০২০ যুক্তরাষ্ট্র সরকারের কৃষিবিষয়ক সংস্থা মার্কিন কৃষি বিভাগ (United States Department of Agriculture-USDA) থেকে প্রকাশিত ‘বৈশ্বিক খাদ্যশস্য প্রতিবেদন ২০২০’ শীর্ষক প্রতিবেদন অনুযায়ী ইন্দোনেশিয়াকে পেছনে ফেলে বিশ্বের তৃতীয় শীর্ষ চাল উৎপাদনকারী দেশ হয় বাংলাদেশ।
Live MCQ সাম্প্রতিক সমাচার – জুলাই ২০২০

৮৩.
বর্তমানে পৃথিবীর সবচেয়ে শক্ত মুদ্রা কোনটি?
  1. ক) Euro
  2. খ) Yen
  3. গ) Dollar
  4. ঘ) Pound
সঠিক উত্তর:
গ) Dollar
উত্তর
সঠিক উত্তর:
গ) Dollar
ব্যাখ্যা

- The U.S. Dollar Is the Strongest World Currency
The relative strength of the U.S. economy supports the value of the dollar. It's the reason the dollar is the most powerful currency.
In the foreign exchange market, the dollar rules. Around 90% of forex trading involves the U.S. dollar.
Almost 40% of the world's debt is issued in dollars. As a result, foreign banks need a lot of dollars to conduct business.
The 1944 Bretton Woods agreement kickstarted the dollar into its current position.

৮৪.
বিশ্বে প্রধান স্বর্ণ উৎপাদনকারী দেশ হলো-
  1. ক) উত্তর আমেরিকা
  2. খ) দক্ষিণ আফ্রিকা
  3. গ) চীন
  4. ঘ) রাশিয়া
সঠিক উত্তর:
গ) চীন
উত্তর
সঠিক উত্তর:
গ) চীন
৮৫.
বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ হলো-
  1. ক) ঘানা
  2. খ) ব্রাজিল
  3. গ) আর্জেন্টিনা
  4. ঘ) কেনিয়া
সঠিক উত্তর:
খ) ব্রাজিল
উত্তর
সঠিক উত্তর:
খ) ব্রাজিল
ব্যাখ্যা
বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ হলো ব্রাজিল। তারা একাই বিশ্বের এক তৃতীয়াংশ কফি উৎপাদন করে।
দ্বিতীয় সর্বোচ্চ কফি উৎপাদনকারী দেশ ভিয়েতনাম।
Source: worldatlas
৮৬.
চাঁদের উপর সর্বপ্রথম পা রাখেন-
  1. ক) ইউরি গ্যাগরিন
  2. খ) মাইকেল কলিন্‌স
  3. গ) নীল আর্মস্ট্রং
  4. ঘ) ক্যাপ্টেন এনড্রুন
সঠিক উত্তর:
গ) নীল আর্মস্ট্রং
উত্তর
সঠিক উত্তর:
গ) নীল আর্মস্ট্রং
ব্যাখ্যা

- নাসা প্রেরিত অ্যাপোলো-১১ মহাকাশযানে করে ১৯৬৯ সালের ২০ জুলাই মানুষ প্রথম চাঁদে পা রাখে।
- এদিন মার্কিন নভোচারী ‘নীল আর্মস্ট্রং’ প্রথম মানব হিসেবে চাঁদের বুকে পা রাখেন। তার কিছুক্ষণ পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে ‘বাজ অলড্রিন’ চাঁদের বুকে পা রাখেন।
- তাদের অপর সঙ্গী ‘মাইকেল কলিন্স’ চাঁদের কক্ষপথে কমান্ড মডিউলে অবস্থান করছিলেন।
সোর্স নাসা ওয়েবসাইট।

৮৭.
হো চি মিন কোন দেশের বিপ্লবী নেতা ছিলেন?
  1. ক) চীন
  2. খ) কম্বোডিয়া
  3. গ) ভিয়েতনাম
  4. ঘ) তাইওয়ান
সঠিক উত্তর:
গ) ভিয়েতনাম
উত্তর
সঠিক উত্তর:
গ) ভিয়েতনাম
ব্যাখ্যা

- ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের পুরোধা ব্যক্তিত্ব হো চি মিন।
- হো চি মিন ডেমোক্র্যাটিক রিপাবলিক অব ভিয়েতনামের প্রতিষ্ঠাতা।
- ভিয়েতনাম যুদ্ধের সময় আমৃত্যু ভিয়েত কং-এর নেতৃত্ব দান করেন তিনি।
- হো চি মিন ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের পুরোধা ছিলেন।

সোর্সঃ বাংলাদেশ প্রতিদিন।

৮৮.
পরবর্তী অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) সিউল
  2. খ) টোকিও
  3. গ) ক্যালিফোর্নিয়া
  4. ঘ) সিডনি
সঠিক উত্তর:
খ) টোকিও
উত্তর
সঠিক উত্তর:
খ) টোকিও
ব্যাখ্যা

২০১৬ সালের অলিম্পিক গেমসের আসর ব্রাজিলের রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়েছিলো।
অলিম্পিকের পরবর্তী আসর ২০২০ সালে টোকিওতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে ২০২১ সালে অনুষ্ঠিত হবে।

উৎসঃ বিবিসি

N.B: We've updated the info based on the main question.

৮৯.
আমেরিকা স্বাধীনতা লাভ করে-
  1. ক) ১৭৮৭ সালে
  2. খ) ১৭৮৯ সালে
  3. গ) ১৭৭৬ সালে
  4. ঘ) ১৮৭৬ সালে
সঠিক উত্তর:
গ) ১৭৭৬ সালে
উত্তর
সঠিক উত্তর:
গ) ১৭৭৬ সালে
ব্যাখ্যা

- ১৭৭৬ সালের ৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র ব্রিটেনের নিকট থেকে স্বাধীনতা ঘোষণা করে।
- ঐদিন যুক্তরাষ্ট্রের ১৩টি অঙ্গরাজ্য ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা ঘোষণা করে।
- তাই ৪ জুলাই যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়।
(তথ্যসূত্র: হিস্টোরি ডটকম)

৯০.
UNESCO-এর সদর দপ্তর অবস্থিত?
  1. ক) লন্ডনে
  2. খ) নিউইয়র্ক
  3. গ) প্যারিসে
  4. ঘ) জেনেভা
সঠিক উত্তর:
গ) প্যারিসে
উত্তর
সঠিক উত্তর:
গ) প্যারিসে
ব্যাখ্যা

- ইউনেস্কোর সদরদপ্তর ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত।
- The United Nations Educational, Scientific and Cultural Organization (UNESCO) প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৫ সালের ১৬ নভেম্বর লন্ডনে অনুষ্ঠিত সম্মেলনে চুক্তি স্বাক্ষরিত হয় যা ১৯৪৬ সালের ৪ নভেম্বর কার্যকর হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি এবং সহযোগী সদস্য ১১টি।
- বর্তমান মহাপরিচালক ফ্রান্সের আদ্রে আজুলে।

সোর্সঃ ইউনেস্কো ওয়েবসাইট

৯১.
বায়োগ্যাসে প্রধানত কি থাকে?
  1. ক) মিথেন
  2. খ) ইথেন
  3. গ) ইথালিন
  4. ঘ) সিলিকন
সঠিক উত্তর:
ক) মিথেন
উত্তর
সঠিক উত্তর:
ক) মিথেন
ব্যাখ্যা

- বিকল্প জ্বালানির উৎস হিসাবে বায়োগ্যাস একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপায়।
- বিভিন্ন পচনশীল জৈব পদার্থ বা বর্জ্যপদার্থ যেমন গোবর, হাঁস- মুরগীর মলমূত্র, গৃহস্থালীর বর্জ্য ইত্যাদি বাতাসের অনুপস্থিতিতে পচনের ফলে যে গ্যাস তৈরী হয় তাকে বায়োগ্যাস বলে।
- তবে গৃহপালিত বা বাণিজ্যিকভাবে পালিত পশুপাখি এবং মানব মল সহজলভ্য বলে এগুলোই বেশি ব্যবহার করা হয়।
- এ জাতীয় গ্যাসে অধিকাংশ পরিমাণই (৬০-৭০ ভাগ) থাকে মিথেন গ্যাস।
উৎসঃ বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়

৯২.
দিনের বেলায় গাছের পাতা সবুজ দেখায় কেন?
  1. ক) পাতার ক্লোরোফিল সবুজ বাদে সকল বর্ণকে শোষণ করে
  2. খ) দিনের বেলায় সবুজ বাদে অন্য বর্ণকে চেনা যায় না
  3. গ) সূর্যরশ্মির ফলে পাতা সবুজ দেখায়
  4. ঘ) উপরের কোনোটিই সঠিক নয়
সঠিক উত্তর:
ক) পাতার ক্লোরোফিল সবুজ বাদে সকল বর্ণকে শোষণ করে
উত্তর
সঠিক উত্তর:
ক) পাতার ক্লোরোফিল সবুজ বাদে সকল বর্ণকে শোষণ করে
ব্যাখ্যা
আমরা যেকোনো বস্তুকে যে রঙে দেখি, সে বস্তু তার উপর আপতিত রঙের মধ্যে শুধু ওই রঙের আলোই প্রতিফলিত করে, বাকি রঙ শুষে নেয়, ফলে আমরা বস্তুটির দৃশ্যমান রঙ দেখি। দিনের বেলায় গাছের পাতাও সবুজ দেখায় একই কারণে। গাছের পাতার ক্লোরোফিল সবুজ বর্ণ বাদে বাকি সব বর্ণ শোষণ করে এবং সবুজ বর্ণ প্রতিফলন করে।
৯৩.
কোনটি পানিবাহিত রোগ?
  1. ক) বসন্ত
  2. খ) ইনফ্লুয়েঞ্জা
  3. গ) সর্দি-কাশি
  4. ঘ) জন্ডিস
সঠিক উত্তর:
ঘ) জন্ডিস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) জন্ডিস
ব্যাখ্যা

- যে সব রোগ দূষিত পানির মাধ্যমে সংক্রমিত হয় বা ছড়ায় তাদেরকে পানিবাহিত রোগ বলে।
পানিবাহিত অনুজীবসমূহ মূলত দেহের পাকস্থলিতে আশ্রয় গ্রহণ করে। পরবর্তীতে সেখান থেকে অভীষ্ট অঙ্গে বা অন্ত্রে স্থানান্তরিত হয়।
পানিবাহিত রোগসমূহের মধ্যে - ডায়রিয়া, আমাশয়, টাইফয়েড, কলেরা, পোলিও, হেপাটাইটিস (জন্ডিস) ইত্যাদি উল্লেখযোগ্য।

- যে সকল রোগ হাঁচি-কাশি বা কথাবার্তা বলার সময় বায়ুতে জীবাণু ছড়ানোর মাধ্যমে হয় সেগুলোকে বায়ুবাহিত রোগ বলে।
যেমনঃ সোয়াইন ফ্লু, হাম, গুটিবসন্ত, যক্ষা এবং ইনফ্লুয়েঞ্জা।

উৎসঃ বিজ্ঞান, ৫ম শ্রেণি ,বিজ্ঞান : নবম-দশম শ্রেণী এবং বাংলাপিডিয়া

৯৪.
মোটরগাড়ির হেডলাইটে কিরূপ দর্পণ ব্যবহার করা হয় ?
  1. ক) উত্তল
  2. খ) অবতল
  3. গ) সমতল
  4. ঘ) গোলতল
সঠিক উত্তর:
খ) অবতল
উত্তর
সঠিক উত্তর:
খ) অবতল
ব্যাখ্যা

কিছু গাইড বইতে ভুল দেয়া থাকতে পারে।
গাড়ির হেডলাইটে উত্তল লেন্স এবং অবতল দর্পণ ব্যবহৃত হয়। এছাড়াও, উত্তল লেন্সের ব্যবহার গাড়ির রিয়ার ভিউ মিররেও হয়।

অবতল দর্পণের ফোকাসে একটি বাল্ব রাখা থাকে। বাল্বটি জ্বললে উৎপন্ন অপসারী আলােকরশ্মি অবতল দর্পণে প্রতিফলিত হয়ে সমান্তরাল আলােকরশ্মি গুচ্ছ পরিণত হয় এবং অনেক দূর পর্যন্ত যায়। এর ফলে চালক রাতের অন্ধকারে অনেক দূরের বস্তু কে দেখতে পায়।

নিচের ডায়াগ্রাম দেখুন -

৯৫.
সবচেয়ে হালকা মৌল কোনটি?
  1. ক) হাইড্রোজেন
  2. খ) অক্সিজেন
  3. গ) ইউরোনিয়াম
  4. ঘ) কার্বন
সঠিক উত্তর:
ক) হাইড্রোজেন
উত্তর
সঠিক উত্তর:
ক) হাইড্রোজেন
ব্যাখ্যা

The molecular weight of hydrogen is lower than that of any other gas, its molecules have a velocity higher than those of any other gas at a given temperature and it diffuses faster than any other gas.
Source: britannica.com

৯৬.
প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয়-
  1. ক) লিপিড
  2. খ) সাইট্রিক অ্যাসিড
  3. গ) অ্যামাইনো এসিড
  4. ঘ) নিউক্লিক এসিড
সঠিক উত্তর:
গ) অ্যামাইনো এসিড
উত্তর
সঠিক উত্তর:
গ) অ্যামাইনো এসিড
ব্যাখ্যা

• অ্যামাইনো এসিড হচ্ছে আমিষ গঠনের একক। আমিষ পরিপাক হওয়ার পর তা অ্যামাইনো এসিডে পরিণত হয়।
দেহগঠনে আমিষ সহায়তা করে থাকে। এ পর্যন্ত আমাদের শরীরে ২০ ধরনের অ্যামাইনো এসিড আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে অত্যাবশ্যকীয় অ্যামাইনো এসিড ৮টি। এগুলো হলঃ 
- লাইসিন
- ট্রিপেটোফ্যান
- মিথিওনিন
- ভ্যালিন
- লিউসিন
- আইসোলিউসিন
- ফিনাইল অ্যালানিন ও
- থ্রিওনাইন।
সূত্র: বিজ্ঞান, নবম-দশম শ্রেণী।

৯৭.
কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়?
  1. ক) লাল
  2. খ) সাদা
  3. গ) কাল
  4. ঘ) সবুজ
সঠিক উত্তর:
গ) কাল
উত্তর
সঠিক উত্তর:
গ) কাল
ব্যাখ্যা

কালো রঙের তাপ শোষণ ক্ষমতা বেশি।
চায়ের কাপ কালো রঙের হলে তা থেকে অধিক পরিমান তাপ শোষণ করবে এবং এতে চা তাড়াতাড়ি ঠান্ডা হবে।
সাদা রঙের তাপ শোষণ ক্ষমতা কম। সেজন্য গ্রীষ্মকালে সাদা রঙের জামা অধিক আরামদায়ক; কারণ সাদা রঙের জামার তাপ শোষণ ক্ষমতা কম।
অন্যদিকে, কালো রঙের জামার তাপ শোষণ ক্ষমতা বেশি, তা গ্রীষ্মকালে ততটা আরামদায়ক হয় না।
সূত্রঃ পদার্থবিজ্ঞান (উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)।

৯৮.
পৃথিবীতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি?
  1. ক) লৌহ
  2. খ) ইস্পাত
  3. গ) হীরক
  4. ঘ) পাথর
সঠিক উত্তর:
গ) হীরক
উত্তর
সঠিক উত্তর:
গ) হীরক
ব্যাখ্যা

কার্বন একটি অধাতু এবং বিজারক পদার্থ।
কার্বনের দানাদার রূপভেদ হলো- গ্রাফাইট ও হীরক।
- প্রকৃতিতে প্রাপ্ত সবচেয়ে শক্ত বা কঠিন পদার্থ হীরক।
হীরক কাচ কাটতে ব্যবহৃত হয়।
উৎসঃ রসায়ন বিজ্ঞান, নবম-দশম শ্রেণি।

৯৯.
কোন রোগে শরীরে ইমিউনিট (immunity) নষ্ট হয়?
  1. ক) গনোরিয়া
  2. খ) হারপিন
  3. গ) ডায়রিয়া
  4. ঘ) এইডস
সঠিক উত্তর:
ঘ) এইডস
উত্তর
সঠিক উত্তর:
ঘ) এইডস
ব্যাখ্যা

AIDS রোগের সংক্রমণ করে থাকে এক ধরণের ভাইরাস, যার নাম Human Immunodeficiency Virus এবং একে সংক্ষেপে HIV বলা হয়।
HIV দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) নষ্ট করে দেয়। এইডস রোগে আক্রান্ত ব্যক্তির রক্তের শ্বেতকনিকা ধ্বংস হয়। ফলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পায়।
উৎসঃ বিজ্ঞান বোর্ড বই, নবম-দশম শ্রেণি

১০০.
কম্পিউটারে প্রথম মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হয় কত সালে?
  1. ক) ১৯৭১
  2. খ) ১৯৭২
  3. গ) ১৯৭৭
  4. ঘ) ১৯৮১
সঠিক উত্তর:
ক) ১৯৭১
উত্তর
সঠিক উত্তর:
ক) ১৯৭১
ব্যাখ্যা

- তথ্য প্রযুক্তির সত্যিকার বিকাশ ঘটে মূলত ১৯৭০-৭১ সালে মাইক্রোপ্রসেসরের আবিষ্কার ও সফলভাবে কম্পিউটারের ব্যবহারের মধ্য দিয়ে। তাই তথ্য প্রযুক্তির যুগকে মাইক্রোপ্রসেসরের যুগ বললেও খুব বেশি বলা হবে না।
মাইক্রোপ্রসরের কল্যাণে ১৯৭৬ সালে মাইক্রোকম্পিউটার, ১৯৮১ সালে পার্সোনাল কম্পিউটার, ১৯৮৪ সালে মেকিনটোশ এবং সেই থেকে ১৯৯৬ সালে ভার্চুয়াল রিয়েলিটি, ইন্টারনেট ইত্যাদি প্রতিটি মুহূর্তই তথ্য প্রযুক্তির ক্রমবিকাশের গুরুত্বপূর্ণ ঘটনা।
উৎসঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়