পরীক্ষা আর্কাইভ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

পরীক্ষা১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]তারিখতারিখ অনির্ধারিতসময়27 minutes
মোট প্রশ্ন৩৯
সিলেবাস
ফ্রি পরীক্ষা! পরীক্ষা - ৯: বিষয়ের নাম: আন্তর্জাতিক বিষয়াবলী - সম্পূর্ণ সিলেবাস [৮০ নম্বর] উৎস: বিভিন্ন শ্রেণির বোর্ড বই, বিভিন্ন অথেনটিক ওয়েবসাইট, সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট ও যেকোনো গাইড বই।
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক]

১০০ দিনে বিসিএস প্রস্তুতি [বিষয়ভিত্তিক] · তারিখ অনির্ধারিত · ৩৯ প্রশ্ন

.
G-20 এর সদস্যের মধ্যে কতটি সংগঠন রয়েছে?
  1. ৪টি
  2. ৩টি
  3. ২টি
  4. ১টি
সঠিক উত্তর:
২টি
উত্তর
সঠিক উত্তর:
২টি
ব্যাখ্যা
G-20:
- G-20 ১৯৯৯ সালে এশিয়ান আর্থিক সংকটের পরে অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সমস্যা নিয়ে আলোচনার জন্য একটি ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ২০০৭ সালের বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সংকটের পরিপ্রেক্ষিতে G-20-কে রাষ্ট্রপ্রধান/সরকার প্রধানদের স্তরে উন্নীত করা হয়। 
- ২০০৯ সালে "আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রধান ফোরাম" মনোনীত করা হয়।
- G-20 শীর্ষ সম্মেলন প্রতি বছর একটি ঘূর্ণায়মান প্রেসিডেন্সির নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
- G-20 ১৯টি দেশ নিয়ে গঠিত (আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুর্কি,যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র।
- দুটি সংগঠন ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন G-20 এর সদস্য।
- G-20 এর নতুন সদস্য আফ্রিকান ইউনিয়ন।
- G-20 সদস্যরা বিশ্বব্যাপী জিডিপির প্রায় ৮৫%, বিশ্ব বাণিজ্যের ৭৫% এবং বিশ্বের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব করে।

উৎস: G20 অফিসিয়াল ওয়েবসাইট ও ডেইলি স্টার পত্রিকা রিপোর্ট।
.
পিসার হেলানো মিনার কোন দেশে অবস্থিত?
  1. ইতালি
  2. লুক্সেমবার্গ
  3. সিরিয়া
  4. গ্রিস
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা
পিসার হেলানো মিনার: 
- ইতালির পিসা শহরের ক্যাথিড্রাল স্কয়ারের তৃতীয় প্রাচীনতম স্থাপনার একটি পিসার হেলানো টাওয়ার।
-  এর উচ্চতা ১৮৩ ফুট।
- মূলত রোমান ক্যাথলিকদের ঘণ্টা স্থাপনের উদ্দেশ্যেই এই টাওয়ারটি নির্মাণের পরিকল্পনা করা হয়। 
- ১৪ আগস্ট ১১৭৩ সালে এই টাওয়ার নির্মাণের কাজ শুরু হয়। 
- প্রথম থেকে এই টাওয়ারটিকে হেলানোভাবে তৈরি করা হয়নি। তিন তলা পর্যন্ত সম্পন্ন হওয়ার পর থেকেই টাওয়ারটিকে ঘিরে ঘটে অদ্ভুত এক ঘটনা। 
- হঠাৎই হেলতে শুরু করে টাওয়ারটি।
- নির্মাণ কাজ শেষ হলেও টাওয়ারের হেলে পড়া বন্ধ করতে পারেননি প্রকৌশলীরা। 
- ১৯৯০ সালের দিকে এই টাওয়ার ১৫ ফুট পর্যন্ত হেলে পড়ে। 
- শত চেষ্টার পরেও প্রতি বছর ১.২ মিলিমিটার করে হেলতে থাকে স্থাপনাটি। ফলে কিছু সময়ের জন্য টাওয়ারটি পরিদর্শন বন্ধ রাখা হয়।
- বর্তমানে টাওয়ারটির হেলে পড়া বন্ধ হয়েছে এবং ৪০ সেন্টিমিটারেরও বেশি হেলানো অবস্থা থেকে সোজা অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। 
- তবে কয়েকশ বছর ধরে হেলে পড়তে পড়তে এখনো প্রায় স্বাভাবিকের চেয়ে ৩.৯৯ ডিগ্রি কোণে হেলে আছে টাওয়ারটি।

উৎস: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
.
S-500 কী?
  1. যুদ্ধ বিমান
  2. প্রতিরক্ষা সাবমেরিন
  3. মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
  4. যুদ্ধ জাহাজ
সঠিক উত্তর:
মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
উত্তর
সঠিক উত্তর:
মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
ব্যাখ্যা
• এস-৫০০:
- রাশিয়ার তৈরি বিশ্বের সবচেয়ে কার্যকরি ও আধুনিক মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হচ্ছে এস-৫০০
- মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রথম প্রজন্মের অস্ত্র হল এস-৫০০ মিসাইল।
- ভবিষ্যতে মহাকাশ অস্ত্র এবং পৃথিবীর কাছের কক্ষপথে থাকা উপগ্রহকেও ধ্বংস করতে পারবে।'
- এস-৫০০ প্রযুক্তির এই মিসাইলের নাম দেওয়া হয়েছে প্রমিথিউস (Prometheus)।
- শুধু কক্ষপথে থাকা কোনও উপগ্রহই নয়, অত্যাধুনিক হাইপারসনিক মিসাইল ধ্বংস করতেও সক্ষম এই এস ৫০০ প্রযুক্তির প্রমিথিউস।
- এস-৫০০ (S-500 Missile) ক্ষেপণাস্ত্রটি ৩৭০ মাইলের বেশি দূরত্বে লক্ষ্যবস্তুকে আঘাতে সক্ষম। সেকেন্ডে ৭ কিলোমিটার গতিবেগে আঘাত হানতে পারে এই ক্ষেপণাস্ত্র।
- ২০২৫ সালে সম্পূর্ণ ভাবে এই ক্ষেপণাস্ত্র হাতে পাবে মস্কো।

উৎস: যুগান্তর পত্রিকা নিউজ এবং সময় পত্রিকা রিপোর্ট।
.
পারমাণবিক শক্তিসম্পন্ন 'বুরভেস্টনিক' ক্রুজ ক্ষেপণাস্ত্র কোন দেশ তৈরি করে?
  1. চীন
  2. উত্তর কোরিয়া
  3. যুক্তরাষ্ট্র
  4. রাশিয়া
সঠিক উত্তর:
রাশিয়া
উত্তর
সঠিক উত্তর:
রাশিয়া
ব্যাখ্যা
ক্ষেপণাস্ত্র:
- পারমাণবিক শক্তিসম্পন্ন 'বুরভেস্টনিক' ক্রুজ ক্ষেপণাস্ত্র তৈরি করে – রাশিয়া।
- সম্প্রতি রাশিয়ার বুরভেস্টনিক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণের ঘোষণা দেন।
- বুরভেস্টনিক ক্ষেপণাস্ত্র শুধু পরমাণু অস্ত্র বহনে সক্ষম নয়, বরং এটি নিজেই পারমাণবিক শক্তিধর।
- সামুদ্রিক পাখির মতো খুব নিচ দিয়েও উড়ে যেতে সক্ষম এটি।

উৎস: International Institute for Strategic Studies & ইত্তেফাক পত্রিকা রিপোর্ট।
.
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন কোন মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে জাপানে পারমাণবিক বোমা হামলা হয়েছিল?
  1. হ্যারি এস ট্রুম্যান
  2. জিমি কার্টার
  3. রোনাল্ড রিগ্যান
  4. রিচার্ড নিক্সন
সঠিক উত্তর:
হ্যারি এস ট্রুম্যান
উত্তর
সঠিক উত্তর:
হ্যারি এস ট্রুম্যান
ব্যাখ্যা
জাপানের পারমাণবিক বোমা হামলা:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন প্রায় শেষের পথে, তখন আগস্টে জাপানের হিরোশিমা এবং নাগাসাকি শহরে পরমাণু বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র।
- বিশ্বের ইতিহাসে সেটিই ছিল প্রথম যুদ্ধ যেখানে ব্যবহৃত হয়েছিল গণবিধ্বংসী মারণাস্ত্র।
- মারা গিয়েছিল হাজার হাজার মানুষ।
- জাপানের হিরোশিমা শহরে ৬ আগস্ট, ১৯৪৫ সালে বোমা বর্ষণ করে।
- নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো লিটলবয়।
- ৯ আগস্ট, ১৯৪৫ সালে নাগাসাকি শহরে পারমাণবিক বোমা বর্ষণ করে।
- নাগাসাকিতে নিক্ষিপ্ত বোমাটির নাম ছিলো ফ্যাটম্যান।
- ৩৩তম মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান এই পারমাণবিক বোমা বর্ষণের নির্দেশ দেন।

উৎস: History.com.
.
'The Communist Manifesto' নামক গ্রন্থটির রচয়িতা কে?
  1. জন স্টুয়ার্ড মিল
  2. কার্ল মার্ক্স
  3. ম্যাকিয়াভেলি
  4. ই এম হোয়াইট
সঠিক উত্তর:
কার্ল মার্ক্স
উত্তর
সঠিক উত্তর:
কার্ল মার্ক্স
ব্যাখ্যা
কার্ল মার্ক্স:
- কার্ল মার্ক্স একজন জার্মান দার্শনিক।
- কার্ল মার্ক্স ১৮১৮ সালের ৫ মে জার্মানির রাইন প্রদেশের ট্রায়ারে জন্মগ্রহণ করেন।
- সমাজতন্ত্র ও আধুনিক কমিউনিজমের জনক।

তার লেখা উল্লেখযোগ্য বই:-
- The Communist Manifesto (১৮৪৮ সালে প্রকাশিত হয়)
- ‘কম্যুনিষ্ট মেনিফেষ্টো’ রচনা করেছেন কার্লমার্কস ও এঙ্গেলস। 
- Das Kapital (১৮৬৭ সালে প্রকাশিত হয়,৩ খন্ডে বিভক্ত)
- কার্ল মার্ক্স এবং ফ্রেডরিখ এঙ্গেলস-এর বিখ্যাত একটি বই ‘The German Ideology’

সূত্র: ব্রিটানিকা।
.
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত?
  1. শ্রীলংকা
  2. ফিলিপাইন
  3. ইন্দোনেশিয়া
  4. জাপান
সঠিক উত্তর:
ফিলিপাইন
উত্তর
সঠিক উত্তর:
ফিলিপাইন
ব্যাখ্যা
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট:
- IRRI পূর্ণরূপ -International Rice Research Institute.
- IRRI হল একটি স্বাধীন, অলাভজনক, গবেষণা এবং শিক্ষা প্রতিষ্ঠান, ১৯৬০ সালে ফোর্ড এবং রকফেলার ফাউন্ডেশন ফিলিপাইন সরকারের সহায়তায় প্রতিষ্ঠিত।
- সংস্থাটির সদর দপ্তর ফিলিপাইন এর লস বানোসেতে অবস্থিত।তবে যোগাযোগের জন্য সংস্থাটি ম্যানিলাকে ঠিকানা হিসেবে ব্যবহার করে।
 
উৎস: IRRI website. [link]
.
সম্প্রতি ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে -
  1. অস্ট্রেলিয়া
  2. আর্জেন্টিনা
  3. ব্রাজিল
  4. উপরের সবগুলো
সঠিক উত্তর:
উপরের সবগুলো
উত্তর
সঠিক উত্তর:
উপরের সবগুলো
ব্যাখ্যা
ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য:
- UNESCO (The United Nations Educational, Scientific and Cultural Organization) হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয় যা কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- ২০২৩ থেকে ২০২৭ মেয়াদে ইউনেস্কো’র নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ, ব্রাজিল, আর্জেন্টিনা,অস্ট্রেলিয়া,জার্মানি।
- ইউনেস্কোর ৪২তম সাধারণ সম্মেলনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ইউনেস্কোর নির্বাহী বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছে বাংলাদেশ। 

উৎস: UNESCO ওয়েবসাইট।[লিঙ্ক]
.
ফিদেল কাস্ত্রোর আত্মজীবনীমূলক বই -
  1. My Life: A Spoken Struggle
  2. The Audacity of Hope
  3. My Life: A Spoken Autobiography
  4. My Story of Experiments with Truth
সঠিক উত্তর:
My Life: A Spoken Autobiography
উত্তর
সঠিক উত্তর:
My Life: A Spoken Autobiography
ব্যাখ্যা
ফিদেল কাস্ত্রো
- কিউবার বিপ্লবী মহানায়ক ফিদেল কাস্ত্রো। 
- তিনি একজন কিউবান রাজনৈতিক নেতা ও সমাজতন্ত্রী বিপ্লবী।
- ১৯৫৯ সালে কমিউনিস্ট বিপ্লবের মাধ্যমে ফিদেল কাস্ত্রো তৎকালীন সরকারের পতন ঘটিয়ে নিজেকে প্রধানমন্ত্রী ঘোষণা করেন।
- ১৯৭৬ সালে পদটি বিলুপ্ত করার পর তিনি পার্টি প্রধান ও দেশটির প্রেসিডেন্ট হন।
- 'The Strategic Victory' গ্রন্থের লেখক - ফিদেল কাস্ত্রো। 
- My Life: A Spoken Autobiography - ফিদেল কাস্ত্রোর আত্মজীবনীমূলক বই।

অন্যদিকে -
- My Story of Experiments with Truth  মহাত্মা গান্ধীর আত্মজীবনীমূলক বই।
- The Audacity of Hope  বারাক ওবামার আত্মজীবনীমূলক বই। 

উৎস: বিবিসি বাংলা ও ব্রিটানিকা।
১০.
নেলসন ম্যান্ডেলা কারাগার থেকে মুক্তি পায় -
  1. ১০ ফেব্রুয়ারী, ১৯৯০ সালে
  2. ১৮ ফেব্রুয়ারী, ১৯৯২ সালে
  3. ১১ ফেব্রুয়ারী, ১৯৯০ সালে
  4. ১৫ ফেব্রুয়ারী, ১৯৯২ সালে
সঠিক উত্তর:
১১ ফেব্রুয়ারী, ১৯৯০ সালে
উত্তর
সঠিক উত্তর:
১১ ফেব্রুয়ারী, ১৯৯০ সালে
ব্যাখ্যা
নেলসন মেন্ডেলা:
- ১৮ জুলাই ১৯১৮ সালে পূর্ব কেপের এমভেজো গ্রামে মাদিবা বংশে জন্মগ্রহণ করেন।
- নেলসন মেন্ডেলার রাজনৈতিক দল - আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস।
-  ১৯৯১ থেকে ১৯৯৭ খ্রিস্টাব্দ পর্যন্ত আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেন।
- ৯ অক্টোবর ১৯৬৩ তারিখে ম্যান্ডেলা রিভোনিয়া ট্রায়াল নামে পরিচিত হওয়া নাশকতার জন্য ১০ জনের বিচারে যোগ দেন।
- মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়ার সময় ২০ এপ্রিল ১৯৬৪- এ তাঁর বিখ্যাত 'Speech from the Dock' শেষে আদালতে তাঁর কথাগুলি অমর হয়ে গিয়েছিল।
- ১১ জুন ১৯৬৪ ম্যান্ডেলা এবং অন্য সাতজন অভিযুক্ত হয়।
- ১১ ফেব্রুয়ারী, ১৯৯০ সালে, রাষ্ট্রপতি ডি ক্লার্কের অধীনে দক্ষিণ আফ্রিকার সরকার ম্যান্ডেলাকে কারাগার থেকে মুক্তি দেয়।
- মুক্তির কিছুক্ষণ পর ম্যান্ডেলাকে এএনসি- র ডেপুটি প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।

উৎস:Biography of Nelson Mandela, Nelson Mandela. & Britannica.
১১.
ইউরোপের কোন দেশে সর্বপ্রথম রেনেসাঁ শুরু হয়?
  1. ইতালি
  2. ইংল্যান্ড
  3. জার্মানি
  4. ফ্রান্স
সঠিক উত্তর:
ইতালি
উত্তর
সঠিক উত্তর:
ইতালি
ব্যাখ্যা
রেনেসাঁ:
- রেনেসাঁ মানে হলো পুনর্জন্ম বা পুনর্জাগরণ।
- মধ্যযুগে ইউরোপের সংস্কৃতি ও শিল্পচর্চায় প্রাচীন গ্রিক ও রোমান সংস্কৃতির পুনর্জাগরণকে রেনেসাঁ হিসেবে অভিহিত করা হয়।
- ইতালির ফ্লোরেন্স শহরে প্রথম রেনেসাঁর সূত্রপাত ঘটে।
- পরবর্তীতে তা ইতালির অন্যান্য শহর এবং ইউরোপের অপরাপর দেশে বিস্তার লাভ করে।
- ১৪শ থেকে ১৬শ শতককে রেনেসাঁর সময়কাল বিবেচনা করা হয়।
- তৎকালীন সময়ে ইউরোপীয় বিত্তবান ও ধনিক শ্রেণীর পৃষ্ঠপোষকতার ফলে রেনেসাঁ সংঘটিত হয়।

উৎস: Britannica.
১২.
নিচের কোন দেশের আইনসভা দ্বি-কক্ষ বিশিষ্ট?
  1. উত্তর কোরিয়া
  2. সুইডেন
  3. পোল্যান্ড
  4. ডেনমার্ক
সঠিক উত্তর:
পোল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
পোল্যান্ড
ব্যাখ্যা
দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা:
- পোল্যান্ড আইনসভা - ন্যাশনাল অ্যাসেম্বলি। উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ সিম।
- রাশিয়া আইনসভা - ফেডারেল অ্যাসেম্বলি। উচ্চকক্ষ ফেডারেশন কাউন্সিল ও নিম্নকক্ষ স্টেট ডুমা।
- জাপান - আইনসভা ডায়েট। উচ্চকক্ষ হাউজ অব কাউন্সিলরস ও নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভস।
- জার্মানি - আইনসভা পার্লামেন্ট। উচ্চকক্ষ ফেডারেল কাউন্সিল (বুনডেসরাট) ও ফেডারেল ডায়েট (বুনডেসটাগ)।

অন্যদিকে,
এক কক্ষ বিশিষ্ট আইনসভা:
- উত্তর কোরিয়া: আইনসভার নাম সুপ্রিম পিপল'স অ্যাসেম্বলি
- সুইডেন: আইনসভার নাম রিকসড্যাগ।
- ডেনমার্ক: আইনসভার নাম ফোকেটিং।

সূত্র: বিভিন্ন দেশের ওয়েবসাইট।
১৩.
'ফ্রেঞ্চ ওপেন ২০২৩' পুরুষ এককে চ্যাম্পিয়ন হন -
  1. নোভাক জোকোবিচ
  2. রাফায়েল নাদাল
  3. কার্লোস আলকারাজ
  4. কার্লোস ময়া
সঠিক উত্তর:
নোভাক জোকোবিচ
উত্তর
সঠিক উত্তর:
নোভাক জোকোবিচ
ব্যাখ্যা
ফ্রেঞ্চ ওপেন:
- ফ্রেঞ্চ ওপেন জিতে নতুন উচ্চতায় নোভাক জোকোবিচ।
- ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ডস্ল্যাম জিতে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন নোভাক জোকোভিচ।
- ১১ জুন, ২০২৩ ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে হারিয়ে চ্যাম্পিয়ন হন তিনি।
- ফ্রেঞ্চে এটি তার তৃতীয় শিরোপা।
- জোকোভিচই একমাত্র খেলোয়াড় যিনি চার গ্র্যান্ডস্লামের সবকটি অন্তত তিনবার করে জিতেছেন। 

উৎস: Channel24 এবং ইএসপিএন ওয়েবসাইট।
১৪.
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) এর সদস্য দেশ কতটি?
  1. ১৯৪টি
  2. ১৯৩টি
  3. ১৯২টি
  4. ১৯১টি
সঠিক উত্তর:
১৯৩টি
উত্তর
সঠিক উত্তর:
১৯৩টি
ব্যাখ্যা
জাতিসংঘের বেসামরিক বিমান চলাচল সংস্থা:
- পূর্ণরূপ- International Civil Aviation Organization (ICAO)
- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। 
- প্রতিষ্ঠাকাল– ৭ ডিসেম্বর, ১৯৪৪
- প্রতিষ্ঠার স্থান– শিকাগো, যুক্তরাষ্ট্র।
- সদস্য দেশ– ১৯৩টি।
- সদর দপ্তর– মন্ট্রিল, কানাডা।
- International Civil Aviation Day– ৭ ডিসেম্বর।
- বতর্মানে 'শিকাগো কনভেনশন' নামে পরিচিত।

উৎস: ICAO ওয়েবসাইট।
১৫.
নিচের কোনটি ফিলিস্তিনের গেরিলা সংগঠন?
  1. এলটিটিই (LTTE)
  2. হামাস
  3. এমএনএলএফ
  4. হিজবুল্লা
সঠিক উত্তর:
হামাস
উত্তর
সঠিক উত্তর:
হামাস
ব্যাখ্যা
হামাস:
- হামাস ফিলিস্তিনের গেরিলা সংগঠন।
- হামাস ১৯৮৭ সালের ১৪ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়।
- প্রতিষ্ঠাতা: শেখ ইয়াসিন।
- হামাস ইসরাইল-ফিলিস্তিনি সংঘাতে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর ধর্মনিরপেক্ষ পদ্ধতির বিরোধিতা করেছিল এবং ফিলিস্তিনের যে কোনও অংশ হস্তান্তর করার প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছে।
- হামাস ইসরায়েল এবং পিএলও- এর মধ্যে ১৯৯৩ সালের শান্তি চুক্তির নিন্দা করেছিল।
- এর সদরদপ্তর গাজায়।

অন্যদিকে -
- ফিলিপাইনের গেরিলা সংগঠন MNLF।
- লেবাননের গেরিলা সংগঠন হিজবুল্লাহ।
- শ্রীলঙ্কার গেরিলা সংগঠন LTTE.

উৎস: Britannica.
১৬.
জাতিসংঘের বিশেষায়িত সংস্থা (FAO) প্রতিষ্ঠা লাভ করে-
  1. ১৬ জুলাই, ১৯৪৬
  2. ১৬ জুলাই, ১৯৪৪
  3. ১৬ অক্টোবর, ১৯৪৭
  4. ১৬ অক্টোবর, ১৯৪৫
সঠিক উত্তর:
১৬ অক্টোবর, ১৯৪৫
উত্তর
সঠিক উত্তর:
১৬ অক্টোবর, ১৯৪৫
ব্যাখ্যা
খাদ্য ও কৃষি সংস্থা:
- (FAO) পূর্ণরূপ- Food and Agriculture Organization বা খাদ্য ও কৃষি সংস্থা।
- ‍প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য-  ক্ষুধা দূরীকরণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির মাধ্যমে পুষ্টি ও জীবনযাত্রার মান উন্নত করা।
- প্রতিষ্ঠা লাভ করে - ১৬ অক্টোবর ১৯৪৫ সালে।
- সদর দপ্তর- রোম, ইতালি।
- বর্তমান সদস্য সংখ্যা- ১৯৫ টি, ১৯৪ দেশ ও ১টি  সংস্থা,  সংস্থাটি হলো (ইইউ )।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে– ১৯৪৬ সালে।
- বর্তমান মহাপরিচালক– QU Dongyu ( চীনা নাগরিক)।

উৎস: FAO Official website.
১৭.
ইতিহাসে বিখ্যাত ট্রয় নগরীর সন্ধান লাভ করে -
  1. ফ্র্যাঙ্ক অজিরিও
  2. হেনরিখ শ্লিম্যান
  3. জর্ডান সত্যেন
  4. হেনরিখ লিবিভো
সঠিক উত্তর:
হেনরিখ শ্লিম্যান
উত্তর
সঠিক উত্তর:
হেনরিখ শ্লিম্যান
ব্যাখ্যা
ট্রয় নগরী:
- হোমারের মহাকাব্যে বর্ণিত ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী বর্তমান তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলের হেসারলিক নামক স্থানে অবস্থিত।
- উনিশ শতকের দ্বিতীয়ার্ধে ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক ফ্র্যাঙ্ক কালভার্ট এবং জার্মান প্রত্নতাত্ত্বিক হেনরিখ শ্লিম্যানের প্রচেষ্টায় ট্রয় নগরীর সন্ধান লাভ করা সম্ভব হয়।
- গ্রিকদের দ্বারা ট্রয় নগরী ধ্বংসপ্রাপ্ত হয়।

উৎস: ন্যাশনাল জিওগ্রাফিক।[লিঙ্ক]
১৮.
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কোন দেশের?
  1. ইরান
  2. ইরাক
  3. ফিলিস্তিন
  4. সিরিয়া
সঠিক উত্তর:
ইরান
উত্তর
সঠিক উত্তর:
ইরান
ব্যাখ্যা
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী:
- ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের এফ-৩৫ যুদ্ধবিমানের হ্যাঙ্গার ধ্বংস করে দেওয়ার মহড়া চালিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি।
- ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান দায়িত্বই হল ইরানের সাংস্কৃতিক বিপ্লবের ঐতিহ্যকে সমুন্নত রাখা এবং সে দেশের ইসলামিক 'সিস্টেম' বা সমাজব্যবস্থাকে রক্ষা করা।
- ১৯৭৯ সালে ইরানে ইসলামিক বিপ্লবের অব্যবহিত পরেই এই আইআরজিসি বাহিনী গড়ে তোলা হয়েছিল।

উৎস: বিবিসি বাংলা পত্রিকা রিপোর্ট।
১৯.
সম্প্রতি চাঁদে সফল অবতরণ করা যুক্তরাষ্ট্রের নভোযান ‘অডিসিয়াস’ এর নির্মাতা প্রতিষ্ঠান -
  1. ইনটিউটিভ চন্দ্রযান
  2. আইনস্টাইন প্রোব
  3. ইনটিউটিভ মেশিনস
  4. ক্যানাভেরাল স্পেস ফোর্স
সঠিক উত্তর:
ইনটিউটিভ মেশিনস
উত্তর
সঠিক উত্তর:
ইনটিউটিভ মেশিনস
ব্যাখ্যা
অডিসিয়াস:
- যুক্তরাষ্ট্র থেকে ‘অডিসিয়াস’ নামের ওই মহাকাশযান চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করে।
- পরে মহাকাশযানটির সঙ্গে সংযোগ স্থাপনে সক্ষম হয় সেটির নির্মাতা প্রতিষ্ঠান ইনটিউটিভ মেশিনস।
- এর মধ্য দিয়ে বিশ্বে প্রথম কোনো বেসরকারি প্রতিষ্ঠানের মহাকাশযান চাঁদে পৌঁছায়।

সূত্র: প্রথম আলো ও কালের কন্ঠ পত্রিকা রিপোর্ট।
২০.
বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২৩ অনুযায়ী, স্বল্পোন্নত দেশের মধ্যে বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ দেশ -
  1. কম্বোডিয়া
  2. সেনেগাল
  3. ইথিওপিয়া
  4. মোজাম্বিক
সঠিক উত্তর:
ইথিওপিয়া
উত্তর
সঠিক উত্তর:
ইথিওপিয়া
ব্যাখ্যা
• বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২৩:
- ৫ জুলাই, ২০২৩ জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলন (UNCTAD) কর্তৃক প্রকাশিত হয় World Investment Report 2023.
- স্বল্পোন্নত দেশের মধ্যে বিনিয়োগ প্রাপ্তিতে শীর্ষ ৫ দেশ - 
- প্রথম - ইথিওপিয়া (বিনিয়োগের পরিমাণ ৩.৭ বিলিয়ন মার্কিন ডলার),
- দ্বিতীয় - কম্বোডিয়া (বিনিয়োগের পরিমাণ ৩.৬ বিলিয়ন মার্কিন ডলার), 
- তৃতীয় - বাংলাদেশ (বিনিয়োগের পরিমাণ ৩.৫ বিলিয়ন মার্কিন ডলার)।
 
উৎস:  বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০২৩।
২১.
সম্প্রতি কোন দেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন কার্যক্রম বন্ধ হয়ে যায়?
  1. উরুগুয়ে
  2. সাইপ্রাস
  3. লেবানন
  4. মালি
সঠিক উত্তর:
মালি
উত্তর
সঠিক উত্তর:
মালি
ব্যাখ্যা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশন:
- ১৯৪৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন শুরু হয়।
- এর প্রথম মিশন ছিল ১৯৪৮ সালে মধ্যপ্রাচ্যে ১৯৪৮ আরব-ইসরায়েলি যুদ্ধের সময় যুদ্ধবিরতি পালন ও বজায় রাখা।
- আফ্রিকার দেশ মালিতে জাতিসংঘ ২০১৩ সালে মালিতে মিনুসমা নামের শান্তি রক্ষা কার্যক্রম শুরু করে।
- দেশটিতে বেসামরিক নাগরিকদের রক্ষা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনাই ছিল এই কার্যক্রমের লক্ষ্য।
- ২০২১ সালে মালি রাশিয়ার ভাড়াটে সেনা সরবরাহকারী প্রতিষ্ঠান ভাগনারের সঙ্গে মিত্রতা করার পর থেকেই শান্তিরক্ষীদের ওপর একের পর এক বিভিন্ন নিষেধাজ্ঞা দিচ্ছিল সরকার।
- মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। 
- সংস্থাটির নিরাপত্তা পরিষদের সব সদস্যরাষ্ট্রের সম্মতিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
- এই ঘোষণার মধ্য দিয়ে ১০ বছর পর দেশটি থেকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হচ্ছে।

উৎস: The Daily Star Bangla ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
২২.
জনসংখ্যায় পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি?
  1. মোনাকো
  2. ভ্যাটিকান সিটি
  3. চাঁদ
  4. পেরু
সঠিক উত্তর:
ভ্যাটিকান সিটি
উত্তর
সঠিক উত্তর:
ভ্যাটিকান সিটি
ব্যাখ্যা
দেশ:
- আয়তন ও জনসংখ্যায় পৃথিবী ও ইউরোপের ক্ষুদ্রতম স্বাধীন দেশ হলো ভ্যাটিকান সিটি।
- আয়তনে পৃথিবীর বৃহত্তম স্বাধীন রাষ্ট্র হলো রাশিয়া।
- জনসংখ্যায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র চীন।

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস ও ব্রিটানিকা।
২৩.
G-20 গঠিত হয় কত সালে?
  1. ১৯৯৭ সালে
  2. ১৯৯৮ সালে
  3. ১৯৯৯ সালে
  4. ২০০০ সালে
সঠিক উত্তর:
১৯৯৯ সালে
উত্তর
সঠিক উত্তর:
১৯৯৯ সালে
ব্যাখ্যা
• জি-২০:
- জি-২০ হলো বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশসমূহের একটি ফোরাম।
- এটি ১৯৯৯ সালে গঠিত হয়।
- এটির কোন স্থায়ী সচিবালয় নেই।
- জি-২০ বর্তমান সদস্য - ২১ টি।
- G-20'র সর্বশেষ সদস্যপদ লাভ করে - আফ্রিকান ইউনিয়ন।
- ২০২৪ সালে ব্রাজিলে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে।

উৎস: জি-২০ ওয়েবসাইট।
২৪.
IUCN এর কাজ হলো বিশ্বব্যাপী -
  1. প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
  2. আন্তর্জাতিক সন্ত্রাস দমন করা
  3. পানি সম্পদ সংরক্ষণ করা
  4. মানবাধিকার সংরক্ষণ করা
সঠিক উত্তর:
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
উত্তর
সঠিক উত্তর:
প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা
ব্যাখ্যা
• IUCN:
- বিশ্বব্যাপী প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করার জন্য ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফন্টেইনব্লিউ 'IUCN' প্রতিষ্ঠিত হয়।
- IUCN  এর পূর্ণরূপ - International Union for the Conservation of Nature.
- IUCN - এর সদর দপ্তর হলো সুইজারল্যান্ডের গ্লান্ড শহরে। 
- এটি নিয়ে  বিশ্বের ১৭০ টির অধিক দেশে কাজ করছে।

উৎস: IUCN ওয়েবসাইট।
২৫.
গডস আর্মি কোন দেশের গেরিলা সংগঠন?
  1. জাপান
  2. অ্যাঙ্গোলা
  3. আয়ারল্যান্ড
  4. মিয়ানমার
সঠিক উত্তর:
মিয়ানমার
উত্তর
সঠিক উত্তর:
মিয়ানমার
ব্যাখ্যা
• গডস আর্মি:
- ‘গডস আর্মি' মিয়ানমারের একটি বিপ্লবী গ্রুপ বা গোষ্ঠী।
- ১৯৯৭ সালে Saw Toe Toe গডস আর্মির প্রতিষ্ঠা করেন।
- এই গোষ্ঠীটি মিয়ানমারের কারেন রাজ্যে তাদের কার্যক্রম চালায়।

সূত্র:- নিউইয়র্ক টাইমস ও ব্রিটানিকা।
২৬.
জাতিসংঘের  প্রতিবেদন অনুযায়ী ইলেকট্রনিক বর্জ্যাগার কোন দেশকে বলা হয়?
  1. চীনকে
  2. যুক্তরাষ্ট্রকে
  3. জাপানকে
  4. ইউক্রেনকে
সঠিক উত্তর:
চীনকে
উত্তর
সঠিক উত্তর:
চীনকে
ব্যাখ্যা
চীন সম্পর্কিত তথ্য: 
- জাতিসংঘের  প্রতিবেদনে বলা হয়েছে, চীন বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রনিক বর্জ্য ফেলার স্থান হিসেবে আবির্ভূত হয়েছে।
- জাতিসংঘের হিসাব অনুযায়ী বিশ্বের ইলেকট্রনিক বর্জ্য ৭০ শতাংশের শেষ ঠিকানা হয় চীনে। 
- ল্যাপটপ, ডেস্কটপ, সেলফোন, টেলিভিশন, রেফ্রিজারেটরসহ বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী ব্যবহারের অযোগ্য হলে তা ফেলে দেয়াটা স্বাভাবিক।
- কিন্তু ফেলে দেয়া এসব বর্জ্য চলে যায় বিশ্বের ইলেকট্রনিক বর্জ্যাগার চীনে।

উৎস: যুগান্তর পত্রিকা নিউজ।
২৭.
নিচের কোন সংস্থার উদ্যোগে সিরডাপ (CIRDAP) প্রতিষ্ঠা হয়েছে?
  1. IMF
  2. FAO
  3. ILO
  4. IDA
সঠিক উত্তর:
FAO
উত্তর
সঠিক উত্তর:
FAO
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP The Centre on Integrated Rural Development for Asia and the Pacific
- CIRDAP- 'বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থা'র (FAO) উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে ১৯৭৯ সালে।
- প্রতিষ্ঠাকালীন মূল সদস্য দেশ ছিল ছয়টি।
- বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা ১৫টি।
- সদস্য দেশগুলো হলো: আফগানিস্তান, বাংলাদেশ (হোস্ট স্টেট), ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাও পিডিআর, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম। 
- CIRDAP এর সদর দপ্তর বাংলাদেশের রাজধানী ঢাকায় (চামেলি হাউজে) অবস্থিত।

উৎস: সিরডাপের ওয়েবসাইট।
২৮.
‘Wings of Fire' গ্রন্থের রচয়িতা কে?
  1. রবার্ট মুগাবে
  2. নেলসন ম্যান্ডেলা
  3. আব্দুল কালাম আজাদ
  4. পারভেজ মোশারফ
সঠিক উত্তর:
আব্দুল কালাম আজাদ
উত্তর
সঠিক উত্তর:
আব্দুল কালাম আজাদ
ব্যাখ্যা
গ্রন্থ:
- এ. পি. জে. আব্দুল কালাম আজাদ ভারতের ১১তম রাষ্ট্রপতি। 
- তামিলনাড়ুতে জন্ম নেয়া এ পরমাণু বিজ্ঞানী ভারতের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও মহাকাশযানবাহী রকেট আবিষ্কার করায় 'Missile Man of India' খেতাবে ভূষিত হন।
- আব্দুল কালাম আজাদ ‘Wings of Fire' নামে আত্মজীবনীমূলক গ্রন্থ লেখেন।
- ইগনিটেড মাইন্ডস, মাই লাইফ, লার্নিং হাউ টু ফ্লাই, অগ্নিপক্ষ আব্দুল কালাম আজাদের উল্লেখযোগ্য গ্রন্থ। 

এছাড়াও,
- নেলসন মেন্ডেলার আত্মজীবনী - A Long Walk to Freedom.
- পারভেজ মোশারফের লেখা বইয়ের নাম - In the Line of Fire. 

উৎস:  হিস্টরি.কম।
২৯.
'ব্ল্যাক মানডে' কিসের সঙ্গে সম্পর্কিত?
  1. স্টক মার্কেট
  2. রাজনীতি
  3. আন্দোলন
  4. পরিবেশ
সঠিক উত্তর:
স্টক মার্কেট
উত্তর
সঠিক উত্তর:
স্টক মার্কেট
ব্যাখ্যা
• ব্ল্যাক মানডে:
- ১৯২৯ সালের ৮ অক্টোবর, যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা পুঁজিবাজারের ধসের ধসের কবলে পড়ে ৷
- পুঁজিবাজারের এই ধস যুক্তরাষ্ট্রসহ অধিকাংশ দেশকে মহামন্দার দিকে ঠেলে দেয়।
- আবার, ১৯৮৭ সালে ১৯ অক্টোবর সোমবার বিশ্বব্যাপী আবারও পুঁজিবাজারে ভয়াবহ ধস নামে।
- হংকং শেয়ার বাজার থেকে এ বিপর্যয় শুরু হয়ে পর্যায়ক্রমে ইউরোপ, এশিয়া ও আমেরিকায় ছড়িয়ে পড়ে।
- পুঁজিবাজারের আলোচিত এ ধস সোমবার ঘটেছিল বলে এ দুটি ঘটনাকে Black Monday নামে অভিহিত করা হয় ৷

উৎস: ব্রিটানিকা ।
৩০.
ইউরোপের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে জেরুজালেমে দূতাবাস চালু করে -
  1. কসোভো
  2. জার্মানি
  3. আয়ারল্যান্ড
  4. সুইডেন
সঠিক উত্তর:
কসোভো
উত্তর
সঠিক উত্তর:
কসোভো
ব্যাখ্যা
দূতাবাস:
- ইউরোপের প্রথম দেশ হিসেবে জেরুজালেমে দূতাবাস চালু করে কসোভো।
- যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালার পর তৃতীয় ও প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে দূতাবাস চালু করে কসোভো।
- কসোভোকে ইসরাইলের স্বীকৃতির বিনিময়েই জেরুজালেমে নিজেদের দূতাবাস চালু করে।
- ইসরাইল এবং ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা জেরুজালেম।
- ফিলিস্তিনিরা জেরুজালেমকে তাদের রাজধানী হিসেবে মেনে রাষ্ট্র গঠন করতে চায়।
- কিন্তু তেলআবিব থেকে সরিয়ে জেরুজালেমকে রাজধানী ঘোষণা করেছে ইসরাইল।  

উৎস: আল জাজিরা এবং যুগান্তর পত্রিকা নিউজ।
৩১.
বেনেলাক্স বলতে যে দেশগুলোকে বোঝায় -
  1. নেদারল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড
  2. বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
  3. নেদারল্যান্ড, পোল্যান্ড, জার্মানি
  4. বেলজিয়াম, আইরিশ প্রজাতন্ত্র, ফ্রান্স
সঠিক উত্তর:
বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
উত্তর
সঠিক উত্তর:
বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
ব্যাখ্যা
• বেনেলাক্স: 
- পশ্চিম ইউরোপের ৩ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগীতা বিষয়ক সংগঠন বেনেলাক্স।
- এর পূর্ণনাম - ‘Benelux Economic Union’।    
- প্রতিষ্ঠা:- চুক্তি স্বাক্ষর - ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সাল (The Treaty of the Benelux Economic Union)।
- চুক্তি কার্যকর:- ১৯৬০ সাল।
- সদস্য সংখ্যা:- ৩টি দেশ (বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ)। 
- সদর দপ্তর:- ব্রাসেলস, বেলজিয়াম। 

উৎস: ব্রিটানিকা।
৩২.
নিচের কোন দুটি দেশ 'সানশাইন পলিসি'র সাথে সম্পর্কিত?
  1. যুক্তরাষ্ট্র ও জাপান
  2. চীন ও রাশিয়া
  3. উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
  4. চীন ও যুক্তরাষ্ট্র
সঠিক উত্তর:
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
উত্তর
সঠিক উত্তর:
উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
• Sunshine Policy:
- Sunshine Policy- এর সাথে জড়িত- উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া।
- দুই কোরিয়ার সম্পর্ক উন্নয়নের জন্য ১৯৯০-এর দশকে দক্ষিণ কোরিয়া এক নীতি গ্রহন করে যা ‘সানসাইন পলিসি’ (Sunshine Policy) নামে পরিচিত।
- এই পলিসির আওতায় দুই কোরীয়ার শীর্ষ নেতাদের মধ্যে কয়েকটি বৈঠক অনুষ্ঠিত হয় এবং সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালানো হয়।
- Sunshine Policy-র প্রবক্তা দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম দায়ে জং।
- এই পলিসির মেয়াদ ছিলো ১৯৯৮-২০০৮ সাল পর্যন্ত।
- Sunshine Policy- তিনটি নীতির উপর ভিত্তি করে ছিল। যথা:
- উত্তরের কোনো সশস্ত্র উস্কানি বরদাস্ত করা হবে না,
- দক্ষিণ কোনোভাবেই উত্তরকে শুষে নেওয়ার চেষ্টা করবে না,
- দক্ষিণ সক্রিয়ভাবে সহযোগিতা চায়।
- Sunshine Policy বাস্তবায়নের কারনে ২০০০ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান- কিং দায়ে জং।

উৎস: ব্রিটানিকা.কম।
৩৩.
Bretton Woods Conference অনুষ্ঠিত হয় -
  1. যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়ায়
  2. যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে
  3. যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে
  4. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে
উত্তর
সঠিক উত্তর:
যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে
ব্যাখ্যা
ব্রেটন উডস কনফারেন্স:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৪৪ সালে জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিদ্ধস্ত দেশ সমূহের পুনর্গঠন ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক বানিজ্যের রূপরেখা নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রে বিশ্বের ৪৪টি দেশের নেতারা এক সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স (Bretton Woods Conference) বলা হয়।

- সম্মেলনটি অনুষ্ঠিত হয় যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ১৯৪৪ সালের ১-২২ জুলাই।
- এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন - যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তা Harry Dexter White এবং ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes. 
- তাদের দুই জনকে বিশ্বব্যাংক ও IMF এর Founding Fathers বলা হয় ৷
- এই সম্মেলনের ফলে বিশ্বব্যাংক, IMF ও পরে GATT গঠিত হয়।

উৎস: World Bank Group ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়েবসাইট।
৩৪.
'উদারতাবাদ' বলতে কী বুঝায়?
  1. ব্যক্তির স্বাধীন চিন্তা ও মত প্রকাশের উপর গুরুত্ব
  2. রাষ্ট্রকে সীমাহীন ক্ষমতা প্রদান
  3. রাষ্ট্রের ক্ষমতা উৎখাত করতে মত প্রকাশের গুরুত্ব
  4. রাষ্ট্রের সীমা নির্ধারণ ও প্রগতি ও মুক্তির ছায়া
সঠিক উত্তর:
ব্যক্তির স্বাধীন চিন্তা ও মত প্রকাশের উপর গুরুত্ব
উত্তর
সঠিক উত্তর:
ব্যক্তির স্বাধীন চিন্তা ও মত প্রকাশের উপর গুরুত্ব
ব্যাখ্যা
উদারতাবাদ:
- উদারতাবাদ বলতে সেই মতবাদকে বুঝায়, যা' ব্যক্তির স্বাধীন চিন্তা ও মত প্রকাশের উপর গুরুত্ব আরোপ করে
- ব্যক্তিগত সম্পত্তির অধিকারকে ব্যক্তিত্ব বিকাশের উপায় বলে মনে করে এবং রাষ্ট্রের কার্যাবলীকে সীমিত করতে চায়। 
- উদারতাবাদ হচ্ছে মানুষের প্রগতি ও মুক্তির পথে সৃষ্ট বাঁধাবিপত্তি দূর করার দাবি সম্বলিত আন্দোলন।
- এটি হচ্ছে মানুষের মধ্যে নিহিত তার বিপুল শক্তি ও সম্ভাবনার সার্থক বিকাশ সাধন করে তাকে তার নিজ সত্ত্বায় প্রতিষ্ঠিত করার প্রয়াস। 
- উদারতাবাদ মানুষের রাজনৈতিক জীবনেই সীমিত নয় বরং অর্থনৈতিক, সামাজিক ও ধর্মীয় জীবনকে অন্তর্ভুক্ত করে মানবতার সার্বিক কল্যাণ ও মুক্তির লক্ষ্যেই পরিচালিত । 
 
উৎস: রাষ্ট্রবিজ্ঞান : রাষ্ট্রতত্ত্ব, এসএসএইচএল, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩৫.
'মহাবোধি মন্দির' কোন দেশে অবস্থিত?
  1. ভারত
  2. নেপাল
  3. বাংলাদেশ
  4. পাকিস্তান
সঠিক উত্তর:
ভারত
উত্তর
সঠিক উত্তর:
ভারত
ব্যাখ্যা

মন্দির:
- মহাবোধি মন্দির, বোধগয়া, ভারতে অবস্থিত
- মহাবোধি মন্দির বৌদ্ধ ধর্মের পবিত্রতম স্থানগুলির মধ্যে একটি , এই স্থানটিকে চিহ্নিত করে বুদ্ধের জ্ঞান (বোধি)।
- এটি নিরঞ্জনা নদীর তীরে বোধগয়ায় (মধ্য বিহার রাজ্য, উত্তর-পূর্ব ভারতে) অবস্থিত।
- বৌদ্ধ ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মান্তরীদের মধ্যে একজন, বুদ্ধের জ্ঞানার্জনের স্মরণে নির্মিত হয়েছিল।
- মন্দিরটির উচ্চতা ৫৫ মিটার (১৮০ ফুট)। 
- মন্দিরের অভ্যন্তরে একটি মন্দিরে কাঁচে আবৃত বুদ্ধের একটি হলুদ বেলেপাথরের মূর্তি রয়েছে।

উৎস: ব্রিটানিকা।

৩৬.
কোন দেশের প্রাচীন রাজাদের 'কাইজার' বলা হতো?
  1. ফ্রান্স
  2. জার্মানি
  3. জাপান
  4. মিশর
সঠিক উত্তর:
জার্মানি
উত্তর
সঠিক উত্তর:
জার্মানি
ব্যাখ্যা
- জার্মান সম্রাটগণ কাইজার নামে পরিচিত ছিলো।

এছাড়াও -
- রোমান সম্রাটদের উপাধি ছিলো সিজার।
- প্রাচীন মিশরীয় সম্রাট বা রাজাদের উপাধি ছিলো ফারাও।
- ফারাও শব্দের অর্থ বড়বাড়ি। বিশাল প্রাসাদে বসবাসকারী ফারাওদের মনে করা হতো ঈশ্বরের সন্তান।

সূত্র: বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম-দশম শ্রেণী এবং হিস্টোর ডটকম
৩৭.
সিচেলিস কোন মহাসাগরে অবস্থিত?
  1. আটলান্টিক মহাসাগর
  2. দক্ষিণ মহাসাগর
  3. প্রশান্ত মহাসাগর
  4. ভারত মহাসাগর
সঠিক উত্তর:
ভারত মহাসাগর
উত্তর
সঠিক উত্তর:
ভারত মহাসাগর
ব্যাখ্যা
• ভারত মহাসাগরের অন্যতম দ্বীপ সমূহ:
- মাদাগাস্কার,
- মরিশাস,
- সিচেলিস,
- শ্রীলঙ্কা,
- লাক্ষা দ্বীপ,
- আন্দামান ও নিকোবর ইত্যাদি।

• প্রশান্ত মহাসাগরে অবস্থিত উল্লেখযোগ্য দ্বীপরাষ্ট্রের নাম হল:
- ফিলিপাইন,
- পাপুয়া নিউগিনি,
- পালাউ, নাউরু ও
- সলোমন দ্বীপপুঞ্জ ইত্যাদি।

উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
৩৮.
ইউরোপের কোন দেশে সর্বপ্রথম শিল্প বিপ্লবের সূচনা হয়?
  1. ইতালি
  2. ইংল্যান্ড
  3. ফ্রান্স
  4. জার্মানী
সঠিক উত্তর:
ইংল্যান্ড
উত্তর
সঠিক উত্তর:
ইংল্যান্ড
ব্যাখ্যা
প্রথম শিল্প বিপ্লব:
- প্রথম শিল্প বিপ্লব সংঘটন কাল - ১৭৬০ সাল থেকে ১৮৪০ সাল পর্যন্ত।
- ১৭৬০ সাল থেকে ইউরোপের দেশ ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব শুরু হয়। তাই ইংল্যান্ডকে শিল্প বিপ্লবের জন্মস্থান বলা হয়। ১৮৩৭ সালে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন ফরাসি সমাজতান্ত্রিক লেখক জেরোমি ব্লাংকি। ব্রিটিশ অর্থনৈতিক ঐতিহাসিক আর্নল্ড টয়েনবি ১৭৬০ সাল থেকে ১৮৪০ সাল পর্যন্ত ইংল্যান্ডের অর্থনৈতিক উন্নয়ন বোঝানোর জন্য ‘শিল্প বিপ্লব' শব্দটি ব্যবহার করেন। এর পর থেকে এটি জনপ্রিয় হতে থাকে।       
- ইংল্যান্ডে শুরু হলেও খুব দ্রুতই ইউরোপের অন্যান্য দেশ বেলজিয়াম, ফ্রান্স, জার্মানি, রাশিয়া সহ অন্যান্য দেশে তা ছড়িয়ে পড়ে। ইউরোপের পাশাপাশি ১৭৯০ সালে যুক্তরাষ্টে্র শিল্প বিপ্লবের ছোঁয়া লাগে।
- শিল্প বিপ্লবের ফলে পণ্য উৎপাদন, বাজারজাতকরণ, অর্থনৈতিক ব্যবস্থা খুব দ্রুত পরিবর্তত হতে থাকে। এই সময় বিভিন্ন ইঞ্জিন, যন্ত্রপাতি ও তত্ত্ব আবিষ্কার হতে থাকে। ফলে বিশ্বের ইতিহাসও খুব দ্রুত পরিবর্তন হতে থাকে। 

সূত্র:- ব্রিটানিকা ও হিস্টরি.কম।
৩৯.
'কালাপানি' ও'সুভা' ভূখণ্ড নিয়ে কোন দুটি দেশের মধ্যে বিরোধ রয়েছে?
  1. ভারত - চীন
  2. চীন - নেপাল
  3. ভারত - নেপাল
  4. চীন - পাকিস্তান
সঠিক উত্তর:
ভারত - নেপাল
উত্তর
সঠিক উত্তর:
ভারত - নেপাল
ব্যাখ্যা
• বিরোধ সীমান্ত:
- 'কালাপানি' ও'সুভা' অমীমাংসিত ভূখণ্ডটি ভারত ও নেপালে মধ্যে অবস্থিত
- এ ভূখণ্ডটি নেপালের মহাকালি এবং ভারতের উত্তরাখণ্ড সীমানায় অবস্থিত।
- ১৯৬২ সালে ভারত-চীন যুদ্ধের পর থেকে এটা ভারতের ইন্দো-তিব্বতি সীমান্ত নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করে আসছে।
- ভারত-বাংলাদেশের মধ্যে অচিহ্নিত সীমানা ২ কিলোমিটার, যা বিলোনিয়া সেক্টরে মুহুরীর চরে অবস্থিত।

অন্যদিকে,
- নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র। তিনি সর্বশেষ হিন্দু রাজাও ছিলেন।
- ২০০৮ সালের ২৮ মে নেপালে সাধারণ নির্বাচনের মাধ্যমে গঠিত পার্লামেন্টের প্রথম অধিবেশন বসে।
 
উৎস: নেপাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট,  ব্রিটানিকা, parliament.gov.np.