পরীক্ষা আর্কাইভ

English Wizard

পরীক্ষাEnglish Wizardতারিখতারিখ অনির্ধারিতসময়10 minutes
মোট প্রশ্ন১৯
সিলেবাস
পরীক্ষা - ৭ টপিক Uses of Tenses; Kinds of Adjective. [Class – 13 & 14]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

English Wizard

English Wizard · তারিখ অনির্ধারিত · ১৯ প্রশ্ন

.
The region is rich in minerals and coal deposits. What kind of adjective 'rich' is?
  1. Quantitive adjective
  2. Descriptive adjective
  3. Distributive adjective
  4. Pronominal adjective
ব্যাখ্যা
• The region is rich in minerals and coal deposits.

- Here the word 'rich ' is a descriptive/Qualitative adjective.

• Descriptive/Qualitative adjective
- A descriptive adjective is an adjective that modifies a noun or pronoun by describing it or expressing its quality.
- Descriptive adjective কোন noun/pronoun -এর দোষ, গুণ, অবস্থা (যা পরিমাণ দ্বারা নির্দিষ্ট নয়) প্রকাশ করে।

• যেমন: The region is rich in minerals and coal deposits.
- এখানে "rich" দ্বারা region টির minerals এবং coal -এর প্রাচুর্যতা বোঝানো হয়েছে, তাই এটি Descriptive adjective.

Adjective:
- The parts of speech that modify a noun or a pronoun in a sentence are called adjectives.
- It is a part of speech that can be used to describe or provide more information about a noun or pronoun that acts as the subject in a sentence.
- বাক্যের মধ্যে যে শব্দটি noun বা pronoun কে বিশেষায়িত করে তাকে adjective বলে।

• Adjective প্রধানত চার প্রকার। যথা:
1. Adjective of quality/ Descriptive adjective (গুণবাচক বিশেষণ)।
2. Adjective of quantity/ Quantitive adjective (পরিমাণজ্ঞাপক বিশেষণ)।
3. Adjective of number/ Numeral adjective (সংখ্যাবাচক বিশেষণ)।
4. Pronominal adjective (সর্বনাম-সংক্রান্ত বিশেষণ)।

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
.
The children (play) in the garden every afternoon.
  1. play
  2. have played
  3. plays
  4. are playing
ব্যাখ্যা
The children play in the garden every afternoon.

কোনো নির্দিষ্ট সময় উল্লেখ থাকে না, এমন বাক্যে যদি Adverb of frequency (how often) থাকে। যেমন:
- Everyday, always, ever, regularly, every time, frequently, often, usually, sometimes, occasionally, seldom, rarely, never, regularly, normally, traditionally, again, once, twice, thrice, ever, weekly ইত্যাদি উল্লেখ থাকলে সব সময় Present Indefinite Tense হয়।

• যেহেতু প্রশ্নে উল্লিখিত বাক্যে Every afternoon রয়েছে এবং নির্দিষ্ট কোনো সময় উল্লেখ নেই, তাই Present Indefinite Tense হিসেবে সঠিক verb form টি হবে play.
- এখানে subject "The children" হলো plural, তাই verb টি- plural হবে।

• Note: Plural verb -এর সাথে s/es যোগ হয় না।
- তাই, সঠিক উত্তর হবে play.

• Complete Sentence: The children play in the garden every afternoon.
- Bangla meaning: বাচ্চারা প্রতিদিন বিকেলে বাগানে খেলে।

Example Sentence: Many flowers bloom every day.
- Bangla meaning: প্রতিদিন অনেক ফুল ফোটে।

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
.
We ________ a lot of books this year.
  1. read
  2. had read
  3. are reading
  4. have read
ব্যাখ্যা
• The correct answer is - have read.

• Present perfect tense
-
কোন কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফলাফল এখনও বর্তমান আছে, এরূপ ক্ষেত্রে verb -এর Present perfect tense হয়।

Structure: Subject + has/have + V3 + extension.
-যেমন:  I have read the news.

Complete sentence: We have read a lot of books this year.
- Bangla meaning: আমরা এই বছর অনেক বই পড়েছি।

- অর্থাৎ, এখানে বই পড়ার কাজটি সম্পন্ন হয়েছে, কিন্তু তার ফল এখনো বর্তমান। তাই এটি Present perfect tense হবে।

উল্লেখ্য,
- কোনো sentence -এ just, just now, already, yet, never, ever, lately, recently ইত্যাদি adverb এবং so far, up to now, up to the present (এখন পর্যন্ত) ইত্যাদি adverbial phrase থাকলে সেই sentence টি Present perfect tense হয়।

Note: Just, already, never, ever ইত্যাদি adverb গুলো Present perfect tense -এ auxiliary verb এবং principal verb -এর মাঝে বসে।

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
.
Which colour do you prefer the most? Here 'Which' is -
  1. Interrogative pronoun
  2. Possessive adjective
  3. Interrogative adjective
  4. Relative pronoun
ব্যাখ্যা
• The correct answer is - Interrogative adjective.

• Interrogative adjective
- Interrogative pronoun যখন adjective -রূপে কাজ করে তখন তাকে Interrogative adjective বলে।
- অর্থাৎ, Interrogative pronoun (What, Which. whose etc.) গুলো যখন Noun -এর পূর্বে বসে প্রশ্ন করে তখন সেগুলো adjective -এর কাজ করে, তাই এরা Interrogative adjective.
- Interrogative adjective হলো এক প্রকার - Pronominal Adjective.

• যেমন:
- Which
colour do you prefer the most?
-
এখানে, Which হলো Interrogative adjective, কারণ এটি 'colour' noun -এর পূর্বে বসে এটিকে modify করেছে। অর্থাৎ, প্রশ্ন করেছে।

• More Examples:
1. Which book do you want?
2. What colour do you like best?

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
.
She ________ in this company for five years.
  1. is working
  2. had worked
  3. works
  4. has been working
ব্যাখ্যা
She has been working in this company for five years.

• Present perfect continuous tense
- অতীতে কোন কাজ শুরু হয়ে এখনও চলছে এরূপ বোঝালে verb টির Present perfect continuous tense হয়।
- এক্ষেত্রে সাধারণত বাক্যে since, for, how long ইত্যাদি উল্লেখ থাকে।

• Structure: Sub + have/has + been + verb -এর সাথে ing (verb+ing) + object + (since + point of time)/(for + period of time).

• যেমন:
-
She has been working in this company for five years.
- Bangla meaning: সে পাঁচ বছর ধরে এই কোম্পানিতে কাজ করছে।

- অর্থাৎ, পাঁচ বছর আগে থেকে শুরু করে এখনও সে এই কোম্পানিতে কাজ করছে। তাই এটি Present perfect continuous tense হবে।
- সুতরাং, এই বাক্যটি Present perfect continuous tense -এর structure অনুসরণ করবে।

More Example:
1. I have been waiting here since five O'clock.
2. He has been sleeping for five hours.

Note: প্রশ্ন করার ক্ষেত্রে সাধারণত How long ব্যব্যহৃত হয়।
- যেমন: How long have you been learning English?

উল্লেখ্য
- যেসব verb -এর continuous tense হয় না, বাক্যে since/for থাকলেও সেটি Present perfect tense হয়।
- সাধারণত Be, Have, See, know ইত্যাদি verb -এর perfect continuous tense হয় না।
- যেমন: I have known him for five years.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
.
We arrived at the park after the rain (stop). Select the right form of verb -
  1. stopped
  2. had stopped
  3. stop
  4. was stopping
ব্যাখ্যা
• The right form of verb is - had stopped.

⇒ After দ্বারা দুটি Past tense যুক্ত থাকলে এর আগের অংশ Past indefinite tense এবং পরের অংশ Past perfect tense হয়।

After দিয়ে দুটি Past tense যুক্ত থাকলে সাধারণত:
1. After-এর আগের অংশ: Past Indefinite Tense ব্যবহার করে, যা বোঝায় একটি নির্দিষ্ট কাজ অতীতে সম্পন্ন হয়েছিল।
2. After-এর পরের অংশ: Past Perfect Tense ব্যবহার করে, যা বোঝায় যে ঐ কাজটি প্রথম কাজটিরও আগে সম্পন্ন হয়েছিল।

Structure: [Past Indefinite Tense] + after + [Past Perfect Tense]
- Past Perfect Tense একটি কাজ বোঝাতে ব্যবহৃত হয় যা অতীতে অন্য একটি কাজের আগে সম্পন্ন হয়েছিল।

যেমন:
- We arrived at the park after the rain had stopped.
- Bangla meaning: বৃষ্টি থেমে যাওয়ার পর আমরা পার্কে পৌঁছেছিলাম।
- এখানে:
- the rain had stopped. (আগে);
- We arrived at the park(পরে)।
- অর্থাৎ, অতীতের দুইটি কাজের মধ্যে যেটি আগে হয়েছে, সেটি Past Perfect tense এবং পরবর্তী কাজটি Past Indefinite tense হয়।

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
.
Neither report is accurate. Here 'Neither' is -
  1. Descriptive adjective
  2. Demonstrative adjective
  3. Distributive adjective
  4. Quantitive adjective
ব্যাখ্যা
Neither report is accurate.

- এখানে  Neither হলো  -Distributive adjective.

Distributive adjective
-
Distributive pronoun যখন adjective -রূপে কাজ করে তখন তাকে Distributive adjective.
- অর্থাৎ, Distributive pronoun (each, either, neither etc.) গুলো যখন Noun -এর পূর্বে বসে সেই Noun কে modify করে (adjective -এর কাজ করে) তখন এগুলো Distributive adjective
- Distributive adjective হলো এক প্রকার - Pronominal Adjective.

• যেমন:
- Neither report is accurate. এখানে 'Neither' Distributive pronoun টি 'report' - Noun টিকে modify করছে। তাই এটি Distributive adjective.

More Examples:
1. Each boy was present.
2. There are trees on either bank.
3. Every mother loves her child.

Note: Every শুধু adjective হিসেবে ব্যবহৃত হতে পারে, pronoun হিসেবে নয়।

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
.
It is high time she (start) preparing for the exam.
  1. starts
  2. started
  3. has started
  4. is starting
ব্যাখ্যা
• উল্লেখিত প্রশ্নের সঠিক verb টি হবে started.

Complete sentence: It is high time she started preparing for the exam.
- Bangla meaning: তার পরীক্ষার প্রস্তুতি শুরু করার এখনই উপযুক্ত সময়।

It is high time
- সাধারণত কোনো কিছু করার এখনই উপযুক্ত সময় অর্থে "It is high time" ব্যবহৃত হয়।

• It is high time এর পরে যদি subject থাকে, তাহলে verb টির past tense হয়।
Example:
- It is high time we left the place.
- It is high time we stopped corruption.

• It is high time এর পর যদি subject না থাকে, তবে to+ verb হয়।
Example:
- It is high time to start the work.
- It is high time to stop corruption.

Note: সাধারণত কোনো কিছু করার সময় হয়েছে অর্থে "It is time" ব্যবহার করা হয়। এক্ষেত্রেও নিয়ম একই।

Source: Applied English Grammar and Composition by P.C. Das.
.
She started cooking as soon as she ______ the ingredients.
  1. had got
  2. gets
  3. got
  4. was getting
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - got.
- Complete Sentence: She started cooking as soon as she got the ingredients.

• As soon as এর পূর্বে ও পরের tense একই হয়।
- অর্থাৎ, As soon as যুক্ত অংশ বা এর পূর্বের অংশ past indefinite tense হলে পরের অংশও past indefinite tense হবে।
- অর্থাৎ, অতীতকালের দুইটি কাজ As soon as দ্বারা যুক্ত থাকলে দুইটি কাজই past indefinite tense হবে।

Example:
1. As soon as we reached there, the rain started.
2. As soon as the boys heard the bell they ran out.

অন্যদিকে,
• Future Indefinite Tense + As soon as + Present Indefinite Tense
- Example sentence: I shall ring you up as soon as I arrive.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
১০.
I have two brothers. What kind of numeral is "two"?
  1. Ordinal Numeral
  2. Cardinal Numeral
  3. Multiplicative Numeral
  4. Indefinite Numeral
ব্যাখ্যা
• The correct answer is - Cardinal Numeral.

I have two brothers.
- এখানে, two হলো Cardinal Numeral Adjective.

• Numeral Adjective
- যে Adjective কোন noun -এর নির্দিষ্ট সংখ্যা, ক্রম, পর্যায় বা গুণিতক ইত্যাদি বোঝায় তাকে Numeral Adjective বলে।

• Numeral Adjective দুই প্রকার।যথা:
1. Definite Numeral Adjective
2. Indefinite Numeral Adjective

• Definite Numeral Adjective তিন প্রকার। যথা:
1. Cardinal Numeral Adjective - one, two, three, four, five ইত্যাদি সংখ্যা হলো Cardinal সংখ্যা। এই সংখ্যা যখন adjective রূপে ব্যবহৃত হয় তখন তাদেরকে Cardinal Numeral Adjective বলে।
-যেমন: I saw five birds in the garden.

2. Ordinal Numeral Adjective - first, second, third, fourth, fifth ইত্যাদি সংখ্যা হলো Ordinal সংখ্যা। এই সংখ্যা যখন adjective রূপে ব্যবহৃত হয় তখন তাদেরকে Ordinal Numeral Adjective বলে।
-যেমন: The fifth chapter of the book is very interesting.

3. Multiplicative Numeral Adjective - single, double, triple, quadruple, fivefold etc. এভাবে কোন adjective যদি কোন সংখ্যার কতগুণ এরূপ বুঝায় তাহলে তাকে Multiplicative Numeral Adjective বলে।
-যেমন: The company achieved a triple increase in profits.

Indefinite Numeral Adjective
- Noun -এর অনির্দিষ্ট সংখ্যা বোঝায়।
- যেমন: some, several, few, many, no ইত্যাদি।

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
১১.
By the time the meeting starts, we ______ prepared the presentation.
  1. will have
  2. would
  3. would have
  4. had
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - will have.

• বাক্যে By the time, by the year of দ্বারা ভবিষ্যৎ কালের কোন কিছু ঘটবে বোঝালে verb -এর future indefinite/perfect/perfect continuous tense হয়।
- অর্থাৎ, By the time দ্বারা যদি দুইটি clause যুক্ত থাকে তখন By the time -এর পরের clause টি present indefinite হয় এবং অন্য clause টি future indefinite/perfect/perfect continuous tense হয়।
- Future perfect tense -এর সঠিক structure হলো- Sub + will have + verb এর past participle form + ext.

• প্রশ্নে উল্লিখিত বাক্যে By the time এর পরের অংশটুকু যেহেতু present indefinite tense -এ আছে, তাই নিয়মানুযায়ী অন্য অংশে future indefinite/perfect/perfect continuous tense হবে।
- অপশনে যেহেতু শুধু future perfect tense আছে তাই শূন্যস্থানে সঠিক উত্তর হবে - will have.

Complete Sentence: By the time the meeting starts, we will have prepared the presentation.
- Bangla meaning: মিটিং শুরু হওয়ার আগেই আমরা প্রেজেন্টেশন প্রস্তুত করে ফেলব।

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
১২.
He gave me what gift I wanted. Here "what" is -
  1. Possessive adjective
  2. Interrogative adjective
  3. Demonstrative adjective
  4. Relative adjective
ব্যাখ্যা
He gave me what gift I wanted.
- Here "what" is - Relative adjective.

Relative adjective
- Relative pronoun গুলো যখন adjective -এর কাজ করে তখন তাদেরকে বলা হয় Relative adjective।
- অর্থাৎ, এগুলো তখন বাক্যের মধ্যে noun -এর আগে বসে সেই noun কে modify করে।
- Relative adjective হলো এক প্রকার - Pronominal Adjective.

• যেমন:
1. This is which book you gave me.
2. She asked me which shirt I liked.
3. He gave me what gift I wanted.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
১৩.
Several students volunteered for the event. What kind of adjective is "several"?
  1. Pronominal Adjective
  2. Qualitative Adjective
  3. Numeral Adjective
  4. Demonstrative Adjective
ব্যাখ্যা
Several students volunteered for the event.
- Here "several" is a Numeral Adjective.

Numeral Adjective
- যে Adjective কোন noun -এর নির্দিষ্ট সংখ্যা, ক্রম, পর্যায় বা গুণিতক ইত্যাদি বোঝায় তাকে Numeral Adjective বলে।

• Numeral Adjective দুই প্রকার।যথা:
1. Definite Numeral Adjective 
2. Indefinite Numeral Adjective 

Indefinite Numeral Adjective
- Noun -এর অনির্দিষ্ট সংখ্যা বোঝায়।
- যেমন: some, several, few, many, no ইত্যাদি।
- সুতরাং, আরও নির্দিষ্ট করে বললে এখানে several হচ্ছে Indefinite Numeral Adjective.

• উল্লেখ্য, Definite Numeral Adjective তিন প্রকার। যথা:
1. Cardinal Numeral Adjective - one, two, three, four, five ইত্যাদি সংখ্যা হলো Cardinal সংখ্যা। এই সংখ্যা যখন adjective রূপে ব্যবহৃত হয় তখন তাদেরকে Cardinal Numeral Adjective বলে।

2. Ordinal Numeral Adjective - first, second, third, fourth, fifth ইত্যাদি সংখ্যা হলো Ordinal সংখ্যা। এই সংখ্যা যখন adjective রূপে ব্যবহৃত হয় তখন তাদেরকে Ordinal Numeral Adjective বলে।

3. Multiplicative Numeral Adjective (গুণবোধক সংখ্যাবাচক বিশেষণ) - single, double, triple, quadruple, fivefold etc. এভাবে কোন adjective যদি কোন সংখ্যার কতগুণ এরূপ বুঝায় তাহলে তাকে Multiplicative Numeral Adjective বলে।

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
১৪.
Neither of the students ______ the answer to the question.
  1. knows
  2. know
  3. is knowing
  4. are knowing
ব্যাখ্যা
• Complete sentence: Neither of the students knows the answer to the question.

• সাধারণত One of, each of, either of, neither of এর পরে plural noun বা pronoun এবং singular verb বসে।

'Neither of' যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- Neither + of + plural noun + singular verb.
- Neither of এর পরে plural noun + singular verb বসে।
- Neither দ্বারা দুইয়ের কোনটিই নয় বুঝানো হয়।

Example:
- Neither of the two men was strong.
- Neither of the students has submitted the term paper to the teacher yet.

Complete Sentence: Neither of the students knows the answer to the question.
- Bangla meaning: ছাত্রদের মধ্যে কেউই প্রশ্নটির উত্তর জানে না।

• অন্যদিকে,
- know হবে না, কারণ subject টি third person singular হলে verb -এর সাথে s/es যোগ হয়।
- is knowing/are knowing হবে না, কারণ 'know' এখানে stative verb; তাই এই ক্ষেত্রে continuous tense ব্যবহৃত হবে না।

Source:
1. A passage to the English Language by S M Zakir Hussain.
2. Applied English Grammar And Composition by P.C. Das.
১৫.
No sooner had they _____ the news than they ______ celebrating.
  1. heard, had started
  2. heard, started
  3. hear, were
  4. heard, would
ব্যাখ্যা
• শূন্যস্থানে সঠিক উত্তর হবে - heard এবং started.
- Complete sentence: No sooner had they heard the news than they started celebrating.

• No sooner had যুক্ত বাক্য গঠনের নিয়মাবলী:
- No sooner had.....than হচ্ছে Correlative conjunction.
- No sooner....... than, Hardly...... when, Scarcely........ when ইত্যাদি দ্বারা দুটি clause যুক্ত থাকলে প্রথম clause টির verb 'past perfect tense' এবং দ্বিতীয় clause টির verb 'past indefinite tense' হয়।
- এক্ষেত্র প্রথম clause টির auxiliary verb (had) টি সর্বদাই subject -এর পূর্বে বসে।

Structure: No sooner had + subject + 1st clause (verb এর past participle) + than + subject + 2nd clause (verb এর past form) + exrt.

নিয়মানুযায়ী,
- No sooner had থাকলে পরের অংশে than (then নয়) ব্যবহৃত হয়।
- Hardly had থাকলে পরের অংশে when ব্যবহৃত হয়।
- Scarcely had থাকলে পরের অংশে when (than নয়) ব্যবহৃত হয়।
- As soon as থাকলে পরের অংশে শুধু কমা বসে, অন্য কোনো শব্দ ব্যবহৃত হয় না।
 
Note: No sooner....... than, Hardly...... when, Scarcely........ when এবং As soon as সবগুলোই "করতে না করতেই/ হতে না হতেই" এ রকম অর্থে ব্যবহৃত হয়।

More Example:
1. No sooner had I stepped out of the house than it started raining.
2. No sooner had he finished his breakfast than the phone rang.
3. No sooner had I completed the task than my boss asked for an update.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
১৬.
Is this your own car? Here "own" is a/an -
  1. Possessive adjective
  2. Attributive adjective
  3. Possessive pronoun
  4. Emphasizing adjective
ব্যাখ্যা
Is this your own car?
- Here "own" is an - Emphasizing adjective.

• Emphasizing adjective
- যে শব্দগুলো জোরসূচক adjective রূপে ব্যবহৃত হয়, তাদেরকে Emphasizing adjective বলে।

-
এখানে, Is this your own car? দ্বারা বোঝানো হয়েছে - এটি কি তোমার নিজেরই গাড়ি? অর্থাৎ, প্রশ্নটিতে জোর দিতে own ব্যবহার করা হয়েছে।
- তাই এটি Emphasizing adjective.

• Note:
Own এবং very শব্দ দুটি জোরসূচক adjective রূপে ব্যবহৃত হয়।

• এটি possessive adjective "your" এর পরে এসেছে এবং এটি possession বা মালিকানাকে জোর দিচ্ছে। এটি "car" noun কে modify করছে। এখানে "own" হল একটি emphasizing adjective কারণ, এটি মালিকানা বা পরিচয়কে জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়েছে।
•  এটি একটি attributive adjective নয় কারণ,  Attributive adjective-এর মূল কাজ হল একটি noun এর  বৈশিষ্ট্য বা গুণ বর্ণনা করা। যেমন: "red car" (লাল গাড়ি) - এখানে "red" একটি attributive adjective
•  কিন্তু "own" গাড়ির কোনো গুণ বা বৈশিষ্ট্য বর্ণনা করছে না। বরং "own" শব্দটি এখানে শুধুমাত্র মালিকানাকে জোর দিচ্ছে: তাই এটি emphasizing adjective.

More examples:
1. Is this your own cat?
2. I want this very pen.
3. He is my own brother.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
১৭.
She wore a Japanese dress for the event. Which form of adjective is the underlined word?
  1. Possessive
  2. Proper
  3. Relative
  4. Exclamatory
ব্যাখ্যা
• The underlined word is - Proper adjective.

• Proper adjective
- Proper adjectives are derived from proper nouns, which are specific names of people, places, or things.
- Proper noun থেকে উদ্ভূত adjective গুলোকে বলা হয় Proper adjective.
- এগুলো capital letter দ্বারা শুরু হয়।

• যেমন:
- She wore a Japanese dress for the event. 
- এখানে Japanese হলো - Proper adjective কারণ, এটি Proper noun - "Japan" থেকে উদ্ভূত।

• এরকম কতগুলো Proper adjective হলো - Asian, African, Japanese, Chinese, American, Bangladeshi, Shakespearean, Elizabethan etc.

• Examples:
1. The Shakespearean play was performed beautifully.
2. They stayed in a British hotel during their trip.
3. She gave a Russian doll as a gift.

Source: Applied English Grammar And Composition by P.C. Das.
১৮.
She ______ for her final exams at this moment.
  1. will study
  2. was studying
  3. is studying
  4. studies
ব্যাখ্যা
• The correct answer is - is studying.
- Complete sentence:
She is studying for her final exams at this moment.

Present continuous tense
- বর্তমানে কোনো কাজ 'চলছে' বা 'ঘটছে' এরূপ বোঝালে verb-এর Present continuous tense হয়।

Structure: Subject + auxiliary verb (am/is/are) + (verb+ing) + Ext.

• আবার, কোনো বাক্যে Now, right now, at present, at this moment/time, this year, day by day, gradually, rapidly, year after year ইত্যাদি উল্লেখ থাকলে verb -টির Present continuous tense হয়।
- যেমন: She is studying for her final exams at this moment.
- Bangla meaning: সে এই মুহূর্তে তার ফাইনাল পরীক্ষার জন্য পড়াশোনা করছে। 
- অর্থাৎ, পড়ার কাজটি বর্তমানে চলছে, তাই verb -টির Present continuous tense হবে।

Note: খুব নিকট ভবিষ্যতে ঘটতে যাচ্ছে এমন কাজের ক্ষেত্রেও verb -এর Present continuous tense ব্যব্যহৃত হয়। তবে এক্ষেত্রে, ভবিষ্যত কালবাচক শব্দ (যেমন: next week/month/year, future time ইত্যাদি) উল্লেখ থাকে।
- যেমন: They are going to Rangamati tomorrow.

Source: A passage to the English Language by S M Zakir Hussain.
১৯.
This is my favorite book. Here, "my" is a/an -
  1. Pronominal Adjective
  2. Qualitative Adjective
  3. Quantitative Adjective
  4. Numeral Adjective
ব্যাখ্যা
• This is my favorite book.
- Here, "my" is a/an - Pronominal Adjective.

Pronominal Adjective
- কোনো Pronoun যখন Noun এর আগে বসে adjective এর কাজ করে তখন তাকে Pronominal adjective বলে।
- Pronoun থেকে এসেছে বলে এসব adjective এর নাম Pronominal adjective.

Pronominal Adjective পাঁচ প্রকার। যথা:
1. Demonstrative Adjective 
2. Distributive Adjective 
3. Interrogative Adjective 
4. Possessive Adjective 
5. Relative Adjective 

• যেমন:
- This is her pen.
- That is your bag.
- What news have you brought?
- Any girl is beautiful.

• এখানে What, any, her, your হলো Pronominal adjective.

My কে অন্যভাবে Possessive adjective ও বলা যায়।
- Possessive pronoun থেকে এসেছে বলে এটি Possessive adjective।
- অর্থাৎ, Possessive pronoun (my, his, her, your etc.) যখন noun -এর পূর্বে বসে adjective -এর কাজ করে তখন তারা Possessive adjective।

• যেহেতু, অপশনে Pronominal adjective রয়েছে, তাই এটিই সঠিক উত্তর।

Source: A passage to the English Language by S M Zakir Hussain.