পরীক্ষা আর্কাইভ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

পরীক্ষাফ্রি সাপ্তাহিক মডেল টেস্টতারিখতারিখ অনির্ধারিতসময়01 hr 30 mins
মোট প্রশ্ন১৪৭
সিলেবাস
"Award Mania: Season - 12” এর জন্য প্রযোজ্য -------------------------------------------- Live MCQ ফ্রি সাপ্তাহিক ফুল মডেল টেস্ট: বিসিএসের সম্পূর্ণ সিলেবাসের উপর ২০০ নাম্বারের ফুল মডেল টেস্ট। [Live MCQ - তে প্রতি শুক্রবার সবার জন্য ফ্রি একটি ফুল মডেল টেস্ট অনুষ্ঠিত হয়।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট

ফ্রি সাপ্তাহিক মডেল টেস্ট · তারিখ অনির্ধারিত · ১৪৭ প্রশ্ন

.
বাংলাদেশের মোট চা বাগানের সংখ্যা কয়টি? (মে, ২০২৫)
  1. ১৬৭টি
  2. ১৬৮টি
  3. ১৬৯টি
  4. ১৭০টি
ব্যাখ্যা
চা ও চা বাগান:
- বাংলাদেশে চায়ের চাষাবাদ প্রথম শুরু হয় চট্টগ্রামে।
- বাংলাদেশে চায়ের চাষাবাদ প্রথম শুরু হয় ১৮৪০ সালে।
- বাণিজ্যিকভাবে বাংলাদেশে প্রথম চা চাষ শুরু হয় ১৮৫৪ সালে।
- সিলেটের মালনিছড়ায় প্রথম বাণিজ্যিক চা বাগান প্রতিষ্ঠা করা হয়।
- বাংলাদেশে সবচেয়ে বেশি চা বাগান মৌলভীবাজার জেলায়।
- বাংলাদেশের মোট চা বাগানের সংখ্যা ১৭০টি। (মে, ২০২৫)
- দেশের সর্বশেষ চা বাগান পঞ্চগড় জেলায় অবস্থিত।

তথ্যসূত্র- বিবিসি বাংলা, ২১ মে ২০১২, দৈনিক সমকাল, ১০ ফেব্রুয়ারী ২০১৮ ও বাংলাদেশ চা বোর্ড ওয়েবসাইট। (লিংক)
.
২০২৫ সালে কতজন ব্যক্তিকে রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয়?
  1. ২ জন
  2. ৩ জন
  3. ৪ জন
  4. ৫ জন
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

রবীন্দ্র পুরস্কার:

- বাংলা একাডেমি ২০১০ সালে রবীন্দ্র পুরস্কার প্রবর্তন করেছে।
- রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীতের চর্চা এবং রবীন্দ্র সঙ্গীতের বিকাশের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তিবিশেষকে এ পুরস্কার প্রদান করা হয়।
- এই পুরস্কারের মান নগদ পঞ্চাশ হাজার টাকা।
- নগদ পুরস্কারের সঙ্গে একটি সম্মাননা প্রতীক ও সম্মাননাপত্র প্রদান করা হয়।

রবীন্দ্র পুরস্কার ২০২৫:
- ২০২৫ সালে রবীন্দ্র পুরস্কারে ভূষিত হয়েরছেন ২ জন।
• রবীন্দ্র-সাহিত্যের গবেষণায় - ড. অসীম দত্ত।
• রবীন্দ্রসংগীত-চর্চায় - শিল্পী এ এম এম মহীউজজামান চৌধুরী ময়না।

তথ্যসূত্র - বাংলা একাডেমি ওয়েবসাইট ও বাংলাপিডিয়া।
.
সুজন সংগঠনটি প্রথম কী নামে আত্মপ্রকাশ করে?
  1. সিএফই
  2. এইচজিসি
  3. পিএসই
  4. এসপিসি
ব্যাখ্যা
সুজন:
- সুজন দেশের সচেতন নাগরিকদের সমন্বয়ে গড়ে ওঠা একটি নাগরিক সংগঠন।
- গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া-সহ রাষ্ট্রের সকল স্তরে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলাই সুজন-এর মূল লক্ষ্য।
- ‘সুজন’ পরিচালনার মূলনীতি হলো দলনিরপেক্ষতা, একতা, সততা, স্বচ্ছতা, সমতা ও অসাম্প্রদায়িকতা।
- ১২ নভেম্বর ২০০২ তারিখে আয়োজিত একটি সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে ‘সিটিজেন্স ফর ফেয়ার ইলেকশন্স (সিএফই)’ নামে সংগঠনটি প্রথম আত্মপ্রকাশ করে।
- প্রারম্ভিক পর্যায়ে নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত প্রার্থীরা যাতে নির্বাচিত হতে পারেন, সে লক্ষ্যে কাজ করলেও, পরবর্তীতে দেশের গণতন্ত্র, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার আন্দোলনকে লক্ষ্য হিসেবে নির্ধারণ করা হয় এবং লক্ষ্যের সঙ্গে সঙ্গতি রেখে ২০০৩ সালের ২১ ডিসেম্বর সংগঠনটির নামকরণ করা হয় ‘সুশাসনের জন্য নাগরিক’, সংক্ষেপে ‘সুজন’।
- ‘সুজন’ দাতাদের অর্থে পরিচালিত কোনো এনজিও নয়।
- এটি একটি নির্দলীয় স্বেচ্ছাব্রতী নাগরিক উদ্যোগ।
- একদল সচেতন নাগরিকের সমাজের প্রতি দায়বদ্ধতার চেতনা থেকেই এর সৃষ্টি।
- এই উদ্যোগের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিবর্গের নেতৃত্বে ও অর্থায়নেই এর কার্যক্রম পরিচালিত হয়।

তথ্যসূত্র - সুজন অফিসিয়াল ওয়েবসাইট।
.
কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩ অনুযায়ী, আমন ধান উৎপাদনে শীর্ষ জেলা -
  1. দিনাজপুর
  2. বরিশাল
  3. রংপুর
  4. ঠাকুরগাঁও
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ধান উৎপাদন:

- বাংলাদেশের প্রায় ৮০-৮৫ ভাগ জমিতে ধান চাষ করা হয়।
- কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ - ২০২৩ অনুসারে ময়মনসিংহ জেলায় সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়।
- বিভাগ অনুসারে রংপুর বিভাগে সবচেয়ে বেশি ধান উৎপন্ন হয়।
- আউশ ধান উৎপাদনে শীর্ষে কুমিল্লা জেলা।
- আমন ধান উৎপাদনে শীর্ষে দিনাজপুর জেলা।
- বোরো ধান উৎপাদনে শীর্ষে ময়মনসিংহ জেলা।

উল্লেখ্য:
- গম উৎপাদনে শীর্ষ জেলা ঠাকুরগাঁও।
- ভূট্টা উৎপাদনে শীর্ষ জেলা দিনাজপুর।
- তুলা উৎপাদনে শীর্ষ জেলা ঝিনাইদহ।
- চা উৎপাদনে শীর্ষ জেলা মৌলভীবাজার।
- তামাক উৎপাদনে শীর্ষ জেলা কুষ্টিয়া।
- পাট উৎপাদনে শীর্ষ জেলা ফরিদপুর।
- আলু উৎপাদনে শীর্ষ জেলা রংপুর।

তথ্যসূত্র - কৃষি পরিসংখ্যান বর্ষগ্রন্থ ২০২৩।
.
অর্থনৈতিক সমীক্ষা ২০২৪ অনুযায়ী, শিল্পজাত পণ্য হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আমদানি করা হয় -
  1. সুতা
  2. সার
  3. পেট্রোলিয়ামজাত পণ্যসামগ্রী
  4. তুলা
ব্যাখ্যা
একক পণ্য আমদানি:
- একক পণ্য হিসেবে সবচেয়ে বেশি আমদানি করা হয় - তুলা।

শিল্পজাত পণ্য আমদানি:
- শিল্পজাত পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় - পেট্রোলিয়ামজাত পণ্যসামগ্রী।
- শিল্পজাত পণ্য হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আমদানি করা হয়- সার।
- শিল্পজাত পণ্য হিসেবে তৃতীয় সর্বোচ্চ আমদানি করা হয় - সুতা।

প্রাথমিক পণ্য আমদানি:
- প্রাথমিক পণ্যগুলোর মধ্যে সবচেয়ে বেশি আমদানি করা হয় - তুলা।
- প্রাথমিক পণ্য হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ আমদানি করা হয়- গম।
- প্রাথমিক পণ্য হিসেবে তৃতীয় সর্বোচ্চ আমদানি করা হয় - তৈলবীজ।

তথ্যসূত্র - অর্থনৈতিক সমীক্ষা ২০২৪।
.
'রাজভোগ' কোন ফসলের উচ্চ ফলনশীল জাত?
  1. গম
  2. আম
  3. কলা
  4. ভুট্টা
ব্যাখ্যা
উচ্চ ফলনশীল কলার জাত:
- সিঙ্গাপুরী, কাবুলী, মেহের সাগর, অমৃত সাগর, সবরি, অনুপম, মালভোগ, মর্তমান, চাঁপা, অগ্নিশ্বর, কবরী।

উচ্চ ফলনশীল আলুর জাত:
- হীরা, আইলসা, ডায়মন্ড, কার্ডিনাল, চমক, মরিনী, সুন্দরী, কুফরী, মুলটা ইত্যাদি।

উচ্চ ফলনশীল গমের জাত:
- কাঞ্চন, আকবর, অঘ্রাণী, প্রতিভা, সৌরভ, গৌরব।

উচ্চ ফলনশীল পেঁয়াজের জাত:
- সুখ সাগর, ঝিটকা, কৈলাসনগর, তাহেরপুরী, ভাতি।

উচ্চ ফলনশীল বাঁধাকপির জাত:
- গ্রীন এক্সপ্রেস, ড্রামহেড, গোল্ডেন ক্রস, প্রভাতী, অগ্রদূত।

উচ্চ ফলনশীল ধানের জাত:
- বিপ্লব, হিরা, মালা, ইরাটম, ময়না, চান্দিনা, হরিধান, নারিফা, সুফলা, প্রগতি ইত্যাদি।

উচ্চ ফলনশীল আমের জাত:
- ল্যাংড়া, ফজলি, হাড়িভাঙ্গা, আম্রপালি, গোপালভোগ, সূর্যপুরী, হিমসাগর, রাজভোগ প্রভৃতি।

উচ্চ ফলনশীল ভুট্টার জাত:
- বর্ণালি, শুভ্রা, খই, মোহর।

তথ্যসূত্র - জাতীয় কৃষি বাতায়ন।
.
মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান -
  1. মন্ত্রী
  2. সচিব
  3. উপসচিব
  4. যুগ্ম-সচিব
ব্যাখ্যা
মন্ত্রনালয়গুলোর প্রশাসনিক ও সাংগঠনিক কাঠামো:
- বাংলাদেশে মন্ত্রণালয়গুলোকে যৌথভাবে সচিবালয় বলা হয়।
১. মন্ত্রী - মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান। প্রত্যেক মন্ত্রণালয় দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রীর নিয়ন্ত্রণে
থাকে।
২. সচিব - মন্ত্রণালয়ের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি। সচিব মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা ও মূখ্য হিসাব নিরীক্ষক।
৩. অতিরিক্ত সচিব - উপ-বিভাগের প্রধান।
৪. যুগ্ম-সচিব - উপ-বিভাগের প্রধান।
৫. উপসচিব - একাধিক শাখার প্রধান।
৬. সিনিয়র বা জেষ্ঠ সহকারী সচিব - শাখা বা সেকশন প্রধান।
৭. সহকারী সচিব - শাখা বা সেকশন প্রধান।

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন ২য় পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোজাম্মেল হক।
.
বর্ডার গার্ড অব বাংলাদেশ -এর উখিয়া ব্যাটালিয়নের যাত্রা শুরু হয় কবে?
  1. ১ মার্চ, ২০২৫
  2. ৫ মার্চ, ২০২৫
  3. ১২ মার্চ, ২০২৫
  4. ১৭ মার্চ, ২০২৫
ব্যাখ্যা
উখিয়া ব্যাটালিয়ন:
- বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।
- ২০২৫ সালে ১ মার্চ এই ব্যাটালিয়ন যাত্রা শুরু করে।
- স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) এটি উদ্বোধন করেন।
- সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নজরদারি ও তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজারের উখিয়ায় একটি বিজিবি ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হয়।

উল্লেখ্য:
- বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের স্থল সীমান্তের দৈর্ঘ্য ২৭১ কিলোমিটার।
- বাংলাদেশের সীমান্তের সাথে সংযুক্ত মিয়ানমারের ২টি রাজ্য। যথা: রাখাইন ও চিন স্টেট।
- দুই রাজ্যের প্রায় সম্পূর্ণ অংশ এখন সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে।
- আশির দশক থেকে রাষ্ট্রীয় ও সাম্প্রদায়িক সহিংসতার শিকার হয়ে রাখাইনে বসবাসকারী রোহিঙ্গারা দফায় দফায় সীমান্ত পাড়ি দিয়ে আশ্রয়ের খোঁজে বাংলাদেশে ঢুকছে।
- জাতিগত নিধনের মুখে ২০১৭ সালেই বাংলাদেশে প্রবেশ করে ১০ লক্ষাধিক রোহিঙ্গা।

তথ্যসূত্র - সমকাল ও কালের কন্ঠ পত্রিকার রিপোর্ট।
.
'চেরাউ নৃত্য' কোন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য?
  1. পাংখোয়া
  2. লুসাই
  3. হাজং
  4. বম
ব্যাখ্যা
বম জনগোষ্ঠী:
- বাংলাদেশের বান্দরবানে বেশিরভাগ বম জনগোষ্ঠীর বসবাস রয়েছে।
- বমদের গ্রামগুলির চারপাশে শক্ত গাছের খুঁটি পুঁতে বেষ্টনী তৈরি করা হতো।
- বমরা মাটিতে খুঁটি পুঁতে উঁচু পাহাড়ের উপর প্ল্যাটফর্ম তৈরি করে তাতে বাড়িঘর নির্মাণ করে। তাদের ঘরকে মাচাং বলা হয়। মাচাং বাঁশ বা কাঠ দিয়ে তৈরি করা হয়।
- সামাজিক আচার-আচরণ, বিচার সালিশ এবং বিবাদ মীমাংসার জন্য এদের নিজস্ব সামাজিক অবকাঠামো আছে।
- এই কাঠামো সামগ্রিকভাবে সামাজিক আচার-ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে থাকে।
- বমরা তাদের জীবন পরিচালনা করে বম কাস্টমারি ল’ গ্রন্থের নির্দেশিকা অনুযায়ী।
- বমদের বাঁশনৃত্য তাদের জীবনেরই অপরিহার্য অংশ। এটি পরিবেশ থেকে নেওয়া নৃত্যানুষ্ঠান।
- 'চেরাউ নৃত্য' বম জনগোষ্ঠীর ঐতিহ্য।
- বমদের চেরাউ নৃত্য ও সঙ্গীত আসলে কোন আনন্দের বা উৎসবের নৃত্য বা গান নয়।
- এ নৃত্য ও গান পরিবেশিত হয় বম পরিবারের দুঃখ ও শোকের দিনে। বিশেষ করে পরিবারের কারও অকাল বা অস্বাভাবিক মৃত্যু হলে এই গান করা হয়।
- শোকের সময় মানুষকে সান্ত্বনা ও সাহস দেওয়ার এটাই বমদের রীতি।

তথ্যসূত্র - বাংলাপিডিয়া ও জাতীয় তথ্য বাতায়ন।
১০.
টেস্ট ম্যাচে বাংলাদেশের পক্ষে প্রথম ১০০ উইকেট শিকার করেন কে?
  1. এনামুল হক জুনিয়র
  2. নাইমুর রহমান
  3. মোহাম্মদ রফিক
  4. খালেদ মাহমুদ
ব্যাখ্যা
টেস্টে প্রথম:
- প্রথম টেস্ট ম্যাচে বাংলাদেশের অধিনায়ক ছিলেন নাইমুর রহমান।
- ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ খেলে।
- বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচ জয় পায় জিম্বাবুয়ের বিপক্ষে।
- প্রথম টেস্ট উইকেট শিকার করেছেন নাইমুর রহমান।
- প্রথম হাফ সেঞ্চুরি করেন হাবিবুল বাশার।
- প্রথম সেঞ্চুরি করেন আমিনুল ইসলাম বুলবুল।
- প্রথম ডাবল সেঞ্চুরি: মুশফিকুর রহিম।
- প্রথম ৫ উইকেট শিকার করেন নাইমুর রহমান।
- প্রথম ১০০ উইকেট মোহাম্মদ রফিকের।
- প্রথম ব্যক্তিগত হাজার রান সংগ্রাহক হাবিবুল বাশার।
- একমাত্র ১০ উইকেট’ শিকার করেন এনামুল হক জুনিয়র।

তথ্যসূত্র - ক্রিক ইনফো ওয়েবসাইট ও দৈনিক প্রথম আলো, ১৬ সেপ্টেম্বর ২০১৮।
১১.
বিরোধী দলের কাজ নয় কোনটি?
  1. রাজনৈতিক সংযোগ সাধন
  2. রাজনৈতিক সামাজিকীকরণ
  3. জবাবদিহিতা নিশ্চিত করা
  4. নির্বাচন পরিচালনা
ব্যাখ্যা
⇒ নির্বাচন পরিচালনা বিরোধী দলের কাজ নয়।

বিরোধী দলের কাজ:
• গঠনমূলক সমালোচনা:
- গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দল সরকারের গঠনমূলক সমালোচনা করে সরকারকে নিয়ন্ত্রণে রাখে।
- সরকার বিরোধী দলের সমালোচনার চাপে একক কোন সিদ্ধান্ত জনগণের উপর চাপিয়ে দিতে পারে না।
- বিরোধী দল সুপরিকল্পিতভাবে সরকারের সমালোচনা করে সরকারের ত্রুটি-বিচ্যুতি জনসাধারণের সামনে তুলে ধরে।

• অধিকার বাস্তবায়ন:
- জনগণের অধিকার বাস্তবায়নের ক্ষেত্রে বিরোধী দল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- সরকার যাতে জনগণের অধিকার খর্ব করে কোন সিদ্ধান্ত নিতে না পারে সে ব্যাপারে বিরোধী দলকে সচেষ্ট থাকতে হয়।

• গণতন্ত্র রক্ষা:
- আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে বিরোধী দল ছাড়া গণতন্ত্র টিকে থাকতে পারে না।
- গণতন্ত্র মানেই বিভিন্ন মতামতের সংমিশ্রণ।
- এক্ষেত্রে বিভিন্ন দলের সহাবস্থান অবশ্যই থাকতে হয়।
- শক্তিশালী বিরোধী দলের অভাবে সরকার স্বৈরাচারী হয়ে যেতে পারে।

• প্রার্থী মনোনয়ন:
- আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতা হস্তান্তর হয়ে থাকে।
- এ ক্ষমতা হস্তান্তরের সবচেয়ে গ্রহণযোগ্য মাধ্যম হল সাধারণ নির্বাচন।
- তাই নির্বাচনের সময় বিরোধী দল নিজ-আদর্শ সংশ্লিষ্ট প্রার্থী মনোনয়ন করে এবং প্রার্থীর সমর্থনে প্রচারকার্য চালায়।

• রাজনৈতিক সংযোগ সাধন:
- আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের অন্যতম কাজ হল রাজনৈতিক সংযোগ সাধন।
- বিরোধী দল জনগনের বিভিন্ন দাবি-দাওয়া বা মতামতকে সরকারের নিকট পেশ করে থাকে।
- এভাবে বিরোধী দলের সাথে জনগণের সংযোগ সাধন হয়ে থাকে।

• রাজনৈতিক সামাজিকীকরণ:
- রাজনৈতিক সামাজিকীকরণের ক্ষেত্রে বিরোধী দল তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
- জনগণকে রাজনীতির সাথে একত্রীকরণ, মূল্যবান ভোট সম্পর্কে সচেতন করাসহ বিভিন্ন বিষয়ে বিরোধী দল কাজ করে থাকে।

• জবাবদিহিতা নিশ্চিত করা:
- গণতান্ত্রিক রাষ্ট্রে সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ দল মন্ত্রিসভা গঠন করে।
- মন্ত্রিসভা তাদের কার্যের জন্য ব্যক্তিগত ও যৌথভাবে আইনসভার নিকট দায়ী থাকে।
- মন্ত্রিসভার যেকোন সিদ্ধান্ত বা নীতি সম্পর্কে বিরোধীদলের সদস্যরা জিজ্ঞাসাবাদ করতে পারেন। মন্ত্রীগণ তার জবাব দিতে বাধ্য থাকেন।

তথ্যসূত্র - পৌরনীতি ও সুশাসন, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১২.
বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস কোনটি? (মে, ২০২৫)
  1. রেমিট্যান্স
  2. পোষাক শিল্প
  3. বৈদেশিক বাণিজ্য
  4. কর রাজস্ব
ব্যাখ্যা
বাংলাদেশ সরকারের আয়ের উৎসসমূহ:
- বাংলাদেশ সরকার বার্ষিক রাজস্ব ও উন্নয়ন ব্যয় নির্বাহের জন্য যে সমস্ত উৎস থেকে সম্পদ সংগ্রহ করে তাকে সরকারের আয়ের উৎস বলে।
- যে সমস্ত বিভিন্ন উৎস থেকে বাংলাদেশ সরকারে মোট প্রাপ্তি সংগৃহীত হয় তা দু'ভাগে বিভক্ত, যথা-
• কর রাজস্ব এবং
• কর বহির্ভূত রাজস্ব।

⇒ কর রাজস্ব বাংলাদেশ সরকারের রাজস্ব আয়ের প্রধান উৎস।
- বাংলাদেশ সরকারের কর রাজস্বের উৎসগুলো নিম্নরূপ:
১। আয় ও মুনাফা কর,
২। আমদানি শুল্ক,
৩। মূল্য সংযোজন কর,
৪। আবগারি শুল্ক,
৫। সম্পূরক শুল্ক:,
৬। যানবাহন কর,
৭। ভূমি রাজস্ব,
৮। নন জুডিশিয়াল স্ট্যাম্প বিক্রয়,
৯। অন্যান্য কর ও শুল্ক।

তথ্যসূত্র - অর্থনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩.
'USMCA' কোন অঞ্চলের বাণিজ্যিক জোট?
  1. উত্তর আমেরিকা অঞ্চল
  2. দক্ষিণ আমেরিকা অঞ্চল
  3. পূর্ব ইউরোপ
  4. দক্ষিণ এশিয়া
ব্যাখ্যা
USMCA:
- USMCA-এর পূর্ণরূপ: United States-Mexico-Canada Agreement।
- এটি হলো উত্তর আমেরিকা অঞ্চলের তিনটি দেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি।
- দেশগুলো হলো: যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
- কার্যকর হয়: ১ জুলাই, ২০২০।

⇒ চুক্তিটি NAFTA (North American Free Trade Agreement) চুক্তির স্থলে স্বাক্ষরিত হয়।
- NAFTA চুক্তি কিছু সময় পরেই বিভিন্ন সমস্যা এবং বাণিজ্যিক অসুবিধার সৃষ্টি করতে শুরু করে।
- এই সমস্যাগুলো মোকাবেলা করতে এবং চুক্তির আধুনিকীকরণের উদ্দেশ্যে ২০১৮ সালে USMCA চুক্তি স্বাক্ষরিত হয়।

⇒ USMCA চুক্তির বৈশিষ্ট্য:
- বাণিজ্য সম্পর্ক আধুনিকীকরণ,
- কৃষি এবং উৎপাদন খাতের উন্নয়ন,
- শ্রমিক অধিকার,
- বুদ্ধিজীবী সম্পত্তি।

উৎস: United States Trade Representative (.gov) ওয়েবসাইট।
১৪.
লাল করিডোর অঞ্চল কোথায় চিহ্নিত হয়েছে?
  1. ভারত
  2. নেপাল
  3. পাকিস্তান
  4. ভুটান
ব্যাখ্যা
লাল করিডোর:
- ভারতের পূর্ব ও দক্ষিণের যেসব এলাকায় মাওবাদী বা নকশালপন্থীদের ব্যাপক তৎপরতা রয়েছে, সে এলাকা ‘লাল করিডর’ বলে পরিচিত।
- ‘লাল করিডর’ যেসব রাজ্যের মধ্য দিয়ে গেছে, সেগুলো হচ্ছে পশ্চিমবঙ্গ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খন্ড, ওডিশা, মহারাষ্ট্র, অন্ধ্র প্রদেশ ও উত্তর প্রদেশ।

⇒ নকশালি গ্রুপ বলতে যা বোঝায়, তা হচ্ছে কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মাওবাদী) সশস্ত্র ক্যাডারদের নিয়ে গঠিত দল।
- তারা মাওবাদী জঙ্গিদের প্রশিক্ষণ শিবির ও গণ-আদালত পরিচালনা করে থাকে।
- গণ-আদালত হচ্ছে সরকারের অনুমোদনহীন আদালত, যেখানে মাওবাদীরা নিজস্ব নিয়মে বিচার পরিচালনা করে।
- ভারতে ১৯৬৭ সালে প্রণীত ‘বেআইনি কর্মকাণ্ড প্রতিরোধবিষয়ক আইন’ বলে নকশালদের সব ধরনের সংগঠন সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ।

উৎস: i) India today.
ii) প্রথম আলো।
১৫.
ইরানের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান কোনটি?
  1. মজলিস
  2. এক্সপেডিয়েন্সি কাউন্সিল
  3. গার্ডিয়ান কাউন্সিল
  4. অ্যাসেম্বলি অব এক্সপার্টস
ব্যাখ্যা
গার্ডিয়ান কাউন্সিল:
- ইরানের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান হলো গার্ডিয়ান কাউন্সিল। 
- পার্লামেন্টে পাশ করা সব বিলে এই কাউন্সিলের অনুমোদন লাগে।
- চাইলে তারা যে কোনো বিলে ভেটো দিতে পারে।
- পার্লামেন্ট বা প্রেসিডেন্ট নির্বাচনে কে প্রার্থী হবেন বা হবেন না তার চূড়ান্ত সিদ্ধান্ত এই কাউন্সিলের হাতে।

⇒ কাউন্সিলটি ১২ জন ইসলামি পণ্ডিত ও বিচারকের সমন্বয়ে গঠিত।
- অর্ধেক সদস্য হলেন দেশের রাহবার বা সর্বোচ্চ নেতা কর্তৃক নিযুক্ত ইসলামিক ক্যানন আইনের বিশেষজ্ঞ এবং বাকি অর্ধেক হলেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল কর্তৃক মনোনীত এবং সরকার কর্তৃক নিযুক্ত নাগরিক আইনবিদ।
- ফলে ইরানে চালু থাকা ব্যবস্থার প্রতি সমর্থন প্রকাশ করা প্রার্থীদের মধ্য থেকেই একজনকে বেছে নিতে হয় ভোটারদের।
- ছয় বছরের জন্য তারা নিয়োগ পান।
- বর্তমান গার্ডিয়ান কাউন্সিল কট্টরপন্থীদের নিয়ন্ত্রণে।

অন্যদিকে,
- গার্ডিয়ান কাউন্সিল-এর পরে ইরানের অন্যতম প্রভাবশালী প্রতিষ্ঠান হলো রেভুলোশনারি গার্ড।
- ইরানের পার্লামেন্টের নাম মজলিস।
- অ্যাসেম্বলি অব এক্সপার্টস ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ। এতে থাকেন ইসলাম বিশেষজ্ঞ এবং ধর্মীয় নেতা। শীর্ষ নেতার নিয়োগ এবং তার পারফরমেন্সের ওপর নজরদারির ক্ষমতা রয়েছে এই পরিষদের হাতে।
- এক্সপেডিয়েন্সি কাউন্সিল- এই পরিষদের অন্যতম দায়িত্ব বিভিন্ন বিষয়ে শীর্ষ নেতাকে পরামর্শ দেওয়া। তাছাড়া, কোনো আইন নিয়ে পার্লামেন্ট এবং গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে মতবিরোধে মধ্যস্থতা করে এই পরিষদ।

উৎস: i) Britannica.
ii) Instytut Nowej Europy.
iii) BBC. [link]
১৬.
'Fortify Rights' হলো একটি -
  1. সামরিক জোট
  2. মানবাধিকার সংস্থা
  3. দুর্নীতি বিরোধী সংস্থা
  4. বাণিজ্যিক জোট
ব্যাখ্যা
Fortify Rights:
- ফোর্টিফাই রাইটস (Fortify Rights) একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়া এবং বিশ্বজুড়ে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কাজ করে।
- প্রতিষ্ঠিত হয়: ২০১৩ সালে।
- সদর দপ্তর: যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ড (আন্তর্জাতিক কার্যক্রমের কেন্দ্র)। 
- অপারেশনাল অফিস: ব্যাংকক (থাইল্যান্ড), কুয়ালালামপুর (মালয়েশিয়া)।
- এটি বিশেষভাবে মিয়ানমার, থাইল্যান্ড, এবং অন্যান্য অঞ্চলের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে।

⇒ সম্প্রতি (মার্চ, ২০২৫] মিয়ানমারের রাখাইন রাজ্যে গৃহযুদ্ধের শিকার বেসামরিক নাগরিকদের মানবিক সহায়তা এবং বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত রাখতে বাংলাদেশ ও আরাকান আর্মিকে ‘মানবিক করিডর’ দেওয়ার আহ্বান জানিয়েছে ফোর্টিফাই রাইটস।

উৎস: i) সমকাল।
ii) Fortify Rights ওয়েবসাইট।
১৭.
পারসীয় দিনপঞ্জি তৈরি করেন কে?
  1. ফারাও ইখনাটন
  2. জরথুষ্ট্র
  3. সম্রাট কাইরাস
  4. সম্রাট দারিয়ুস
ব্যাখ্যা
পারস্য সভ্যতা:
- আজকের ইরান দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল
- খ্রিস্টপূর্ব ৫৫৯ অব্দ থেকে ৩০০ অব্দের মধ্যে এখানে পারস্য সভ্যতা গড়ে উঠেছিল।

⇒ সভ্যতার ইতিহাসে দুটি ক্ষেত্রে পারসীয়দের অবদান ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ।
- প্রথমটি সুষ্ঠু ও দক্ষ প্রশাসন ব্যবস্থা গড়ে তোলা এবং দ্বিতীয় ধর্মীয় ক্ষেত্রে একটি নতুন ধারণা নিয়ে আসা।
- সুন্দরভাবে সাম্রাজ্য পরিচালনা করার জন্য সম্রাট দারিয়ুস একটি দক্ষ প্রশাসনিক কাঠামো গড়ে তুলেছিলেন।
- সম্রাট দারিয়ুস চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের জন্য কাজ করেন।
- জ্যোতির্বিদ্যার উন্নয়নেরও সম্রাটের দৃষ্টি ছিল।
- সম্রাট দারিয়ুস ১২ মাসে বছর ও ৩০ দিনে মাস গণনার রীতি চালু করে পারসীয় দিনপঞ্জি তৈরি করেন।
- পারসীয়গণ লিখার জন্য ৩৯টি কিউনিফর্ম চিহ্ন ব্যবহার করত।
- পারস্য স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন হলো পিরামিডের আকৃতিতে তৈরি সম্রাট কাইরাসের সমাধি।

উল্লেখ্য,
- জরথুষ্ট্র নামক একজন ধার্মিক ও দার্শনিক পারসীয়দের নতুন ধর্মের সন্ধান দেন। তার প্রচারিত এ ধর্মকে বলা হয় জরথুষ্ট্রবাদ। জরথুষ্ট্রবাদের পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে 'জেন্দআবেস্তা'। জরথুষ্ট্রবাদের মূল লক্ষ্য ছিল মানুষের মধ্যে প্রচলিত বহু দেবতা ও যাদুবিদ্যার অবসান এবং ধর্মে নৈতিকতা ও দার্শনিক আদর্শ প্রতিষ্ঠা করা।

উৎস: ইতিহাস, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৮.
World Resources Institute-এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
  1. ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
  2. লন্ডন, যুক্তরাজ্য
  3. জেনেভা, সুইজারল্যান্ড
  4. নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
World Resources Institute:
- World Resources Institute (WRI) একটি বৈশ্বিক গবেষণা প্রতিষ্ঠান, যা পরিবেশ, অর্থনৈতিক সুযোগ এবং মানব কল্যাণের সংযোগস্থলে কাজ করে।
- প্রতিষ্ঠাতা: জেমস গুস্তাভ স্পেথ।
- প্রতিষ্ঠিত হয়েছিল: ১৯৮২ সালে।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র।
- বর্তমান প্রেসিডেন্ট: অনি দাসগুপ্ত।

⇒ World Resources Institute (WRI)-এর কার্যক্রম: খাদ্য, বন, পানি, শক্তি, শহর, জলবায়ু এবং মহাসাগর।
- লক্ষ্য: মানব সমাজকে পৃথিবীর পরিবেশ রক্ষা করা এবং বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের চাহিদা ও আকাঙ্ক্ষার চাহিদা পূরণ করা।

⇒ WRI ছয়টি মূল ক্ষেত্রে কাজ করে:
- জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নীতি ও কৌশল উন্নয়ন।
- পরিবেশবান্ধব ও নবায়নযোগ্য জ্বালানি উৎসের প্রসার।
- খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি ব্যবস্থার উন্নয়ন।
- বন সংরক্ষণ ও পুনরুদ্ধার।
- জল সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা।
- টেকসই ও বাসযোগ্য শহর গঠনে সহায়তা।

উৎস: World Resources Institute ওয়েবসাইট।
১৯.
ন্যাটো প্রথমবারের মতো তার সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদ (Article 5) কখন প্রয়োগ করে?
  1. ২০০০ সালে
  2. ২০০১ সালে
  3. ২০০৩ সালে
  4. ২০০৬ সালে
ব্যাখ্যা
NATO:
- NATO-এর পূর্ণরূপ: North Atlantic Treaty Organisation অথবা উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট মূলত সামরিক সহযোগিতার জোট।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯।
- প্রতিষ্ঠাতা সদস্য: ১২টি।
- বর্তমান সদস্য: ৩২টি।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- বর্তমান মহাসচিব: মার্ক রুট্টে।

⇒ আর্টিকেল-৫ অনুযায়ী, কোনো সদস্য দেশ আক্রান্ত হলে বাকি সবার সামরিক হস্তক্ষেপের কথা বলা হয়েছে।
- ন্যাটোর ইতিহাসে একবার মাত্র ন্যাটোর আর্টিকেল-৫ কার্যকর করা হয়েছে।
- নাইন ইলেভেনে টুইন টাওয়ার হামলার পর ২০০১ সালে এই আর্টিকেল অনুযায়ী পদক্ষেপ নেওয়া হয়।
- এটির ভিত্তিতেই সদস্য রাষ্ট্রগুলোকে সঙ্গে নিয়ে আফগানিস্তানে হামলা চালায় যুক্তরাষ্ট্র।

• নাইন-ইলেভেন:
- ১১ সেপ্টেম্বরের হামলা যা নাইন/ইলেভেন নামেও পরিচিত।
- ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের উপর আল কায়েদার একইসাথে চারটি সমন্বিত সন্ত্রাসী হামলা।

উৎস: NATO ওয়েবসাইট।
২০.
IPCC-এর গবেষণা অনুসারে, ২০৩০ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন কত শতাংশ কমানো না গেলে বিপর্যয়কর উষ্ণায়ন ঘটবে?
  1. ৩৭%
  2. ৪৩%
  3. ৫৫%
  4. ৬২%
ব্যাখ্যা
IPCC:
- IPCC-এর পূর্ণরূপ: Intergovernmental Panel on Climate Change.
- এটি হলো জলবায়ু পরিবর্তন সম্পর্কিত বিজ্ঞানের মূল্যায়নের জন্য জাতিসংঘের সংস্থা।
- প্রতিষ্ঠার সময়: ১৯৮৮ সাল।
- বর্তমানে সদস্য: ১৯৫টি।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- চেয়ারম্যান: জিম স্কেয়া।
- শান্তিতে নোবেল পুরস্কার লাভ: ২০০৭ সালে।

উল্লেখ্য,
- জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্যানেল জানিয়েছে, বৈশ্বিক উষ্ণতা ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমাবদ্ধ রাখতে গ্রীন হাউজ গ্যাসের নি:সরণ ২০২৫ সালের মধ্যে হ্রাস করা শুরু করতে হবে।
- এতে আরও বলা হয়, ২০১৯ সালের সাপেক্ষে এই নি:সরণ ২০৩০ সালের মধ্যে ৪৩ শতাংশ ও ২০৫০ সালের মধ্যে ৮৪ শতাংশে নামিয়ে আনতে হবে।
- এই প্যানেল বিশেষত জ্বালানি খাতে বড় ধরনের রূপান্তরের আহ্বান জানিয়েছে, কারণ সর্বমোট নি:সরণের এক-তৃতীয়াংশ উৎপন্ন হয় এই খাত থেকে।
- তারা তেল ও কয়লা জাতীয় জীবাশ্ম জ্বালানির ব্যবহার বিপুল পরিমাণ হ্রাস করার এবং সৌর ও বায়ুশক্তি জাতীয় নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধি করার আহ্বান জানিয়েছে।

উৎস: IPCC ওয়েবসাইট। [link]
২১.
ইউরোপীয় ইউনিয়নের নিম্নের কোন দেশটি এখনো 'ইউরো' মুদ্রা গ্রহণ করেনি?
  1. ডেনমার্ক
  2. আয়ারল্যান্ড
  3. গ্রিস
  4. অস্ট্রিয়া
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়নের দেশ 'ডেনমার্ক' এখনো 'ইউরো' মুদ্রা গ্রহণ করেনি।

ইউরো:
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ১ জানুয়ারি, ১৯৯৯ তারিখে 'ইউরো' মুদ্রা চালু করে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে 'ইউরো' মুদ্রা অভিন্ন মুদ্রা হিসেবে ২০০২ সালে কার্যকর হয়।

উল্লেখ্য,
- এখন পর্যন্ত ২০টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- দেশগুলো হল: অস্ট্রিয়া, গ্রিস, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, নেদারল্যান্ড, বেলজিয়াম, লুক্সেমবার্গ, আয়ারল্যান্ড, মাল্টা, সাইপ্রাস, লিথুনিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, স্লোভেনিয়া, স্লোভাকিয়া, ইতালি, ফিনল্যান্ড ও ক্রোয়েশিয়া।

⇒ European Union:
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ সালে।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

উৎস: European Union ওয়েবসাইট।
২২.
২০২৫ সালে ৫১তম G-7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. টোকিও, জাপান
  2. আলবার্টা, কানাডা
  3. বার্লিন, জার্মানি
  4. প্যারিস, ফ্রান্স
ব্যাখ্যা
G-7:
- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- G-7 এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।

⇒ ২০২৫ সালে ৫১তম G-7 শীর্ষ সম্মেলন কানাডার আলবার্টায় অনুষ্ঠিত হবে।
- ১ জানুয়ারি, ২০২৫ থেকে, কানাডা G-7-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
- কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ২০২৫ সালের G-7 সম্মেলনের সভাপতিত্ব করবে।
- G-7-এর সভাপতিত্ব তার সদস্য দেশগুলির মধ্যে প্রতি বছর আবর্তিত হয়।
- এটি প্রতিটি সদস্যের এজেন্ডা এবং অগ্রাধিকারগুলিকে প্রভাবিত করার সুযোগ নিশ্চিত করে।

উৎস: G-7 ওয়েবসাইট।
২৩.
Global Plastic Pollution Treaty কত সালে গৃহীত হয়েছে?
  1. ২০১৯ সালে
  2. ২০২০ সালে
  3. ২০২১ সালে
  4. ২০২২ সালে
ব্যাখ্যা
Global Plastic Pollution Treaty:
- Global Plastic Pollution Treaty প্লাস্টিক দূষণের বিরুদ্ধে লড়াই করার জন্য গৃহীত হয়েছে।
- এই চুক্তির লক্ষ্য হলো প্লাস্টিকের সম্পূর্ণ জীবনচক্র-উৎপাদন, নকশা, ব্যবহার, এবং নিষ্পত্তি নিয়ন্ত্রণের মাধ্যমে প্লাস্টিক দূষণ হ্রাস করা।

⇒ গৃহীত হয়: ২ মার্চ ২০২২ (নাইরোবি, কেনিয়া) জাতিসংঘ পরিবেশ সমাবেশ (UNEA-5.2) এ।
- সদস্য দেশ: ১৭৫টি।
- উদ্দেশ্য: ২০২৪ সালের মধ্যে একটি আন্তর্জাতিকভাবে বাধ্যতামূলক চুক্তি প্রণয়ন।

⇒ চুক্তির মূল লক্ষ্য:
- প্লাস্টিকের সম্পূর্ণ জীবনচক্র নিয়ন্ত্রণ করা।
- প্লাস্টিক উৎপাদন ও ব্যবহারে বৈশ্বিক মান নির্ধারণ।
- পুনর্ব্যবহারযোগ্য ও টেকসই উপকরণের প্রচলন।
- উন্নয়নশীল দেশগুলোর জন্য আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান।

উৎস: i) UNEP ওয়েবসাইট।
ii) WWF ওয়েবসাইট।
২৪.
World Happiness Report 2025 অনুসারে, সুখী দেশের তালিকায় সর্বনিম্নে রয়েছে -
  1. লেবানন
  2. সিরিয়া
  3. আফগানিস্তান
  4. সিয়েরা লিওন
ব্যাখ্যা
World Happiness Report 2025:
- প্রকাশকাল: ২০ মার্চ, ২০২৫।
- প্রকাশক: United Nations Sustainable Development Solutions Network (SDSN).
- বিশ্বের সুখী দেশের তালিকা তৈরি করা হয় ৬টি সূচকের উপর ভিত্তি করে: মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি), সামাজিক সহায়তা, আয়ু, স্বাধীনতা, বদান্যতা, দুর্নীতি নিয়ে মনোভাব।
- ২০২৫ সালের সুখী দেশের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ১৩৪তম।

⇒ বিশ্বের সবচেয়ে সুখী দেশ -
১। ফিনল্যান্ড,
২। ডেনমার্ক,
৩। আইসল্যান্ড,
৪। সুইডেন,
৫। নেদারল্যান্ডস।

অন্যদিকে -
⇒ বিশ্বের সুখী দেশের তালিকায় সর্বনিম্নে রয়েছে আফগানিস্তান।
- তালিকা অনুযায়ী সর্বনিম্নে পর্যায়ক্রমে রয়েছে আফগানিস্তান, সিয়েরা লিওন, লেবানন।

উৎস: World Happiness Report 2025.
২৫.
বিখ্যাত 'ওয়াশিংটন কনসেনসাস' কোন বিষয়ের সাথে সম্পৃক্ত?
  1. অস্ত্র নিয়ন্ত্রণ
  2. আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন
  3. আন্তর্জাতিক অভিবাসন নীতি
  4. নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়ন
ব্যাখ্যা
ওয়াশিংটন কনসেনসাস:
- ওয়াশিংটন কনসেনসাস নয়া উদারতাবাদী অর্থনৈতিক নীতি বাস্তবায়নের সাথে সম্পৃক্ত।

উল্লেখ্য,
- ওয়াশিংটন কনসেনসাস মুক্ত-বাজার অর্থনৈতিক নীতির একটি গুচ্ছ বোঝায়।
- এই নীতিগুলি বিশিষ্ট আর্থিক প্রতিষ্ঠান যেমন IMF, বিশ্বব্যাংক এবং মার্কিন ট্রেজারি বিভাগ দ্বারা সমর্থিত।
- জন উইলিয়ামসন নামে একজন ব্রিটিশ অর্থনীতিবিদ ১৯৮৯ সালে ওয়াশিংটন কনসেনসাস শব্দটি ব্যবহার করেছিলেন।
- অর্থনৈতিক সংকটের সম্মুখীন উন্নয়নশীল দেশগুলোকে সাহায্য করার উদ্দেশ্যে এই ধারণাগুলো তৈরি করা হয়েছিল।

⇒ নীতিগুলো হচ্ছে:
- বাণিজ্য উদার করা, অন্তর্মুখী বিনিয়োগ বৃদ্ধি, অর্থনৈতিক-শৃঙ্খলা, দক্ষ সরকারি ব্যয়ের অগ্রাধিকার, কর সংস্কার, ফিন্যানশিয়াল উদারীকরণ, প্রতিযোগিতামূলক বিনিময় হার, বেসরকারি খাতে হস্তান্তরকরণ নিয়ন্ত্রণ শিথিল করা এবং সম্পত্তির অধিকার নিশ্চিত করা।

উৎস: Britannica.
২৬.
পারদের ব্যবহার ও নির্গমন নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক চুক্তি কোনটি?
  1. মেরিডা কনভেনশন
  2. রটারডাম কনভেনশন
  3. ভিয়েনা কনভেনশন
  4. মিনামাটা কনভেনশন
ব্যাখ্যা
মিনামাটা কনভেনশন (Minamata Convention on Mercury):
- পারদের ব্যবহার ও নির্গমন নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক চুক্তি মিনামাটা কনভেনশন।
- চুক্তিটি মানব স্বাস্থ্য ও পরিবেশকে পারদের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার লক্ষ্যে গৃহীত হয়েছে।
- এই চুক্তির নামকরণ করা হয়েছে জাপানের মিনামাটা শহরের নামে, যেখানে ২০শ শতকের মাঝামাঝি সময়ে পারদ-দূষিত শিল্প বর্জ্য পানিতে মিশে হাজার হাজার মানুষ মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন, যা 'মিনামাটা রোগ' নামে পরিচিত। 

⇒ গৃহীত হয়: ১৯ জানুয়ারি ২০১৩ সালে (জেনেভা, সুইজারল্যান্ড)।
- স্বাক্ষরিত হয়: ১০ অক্টোবর, ২০১৩, কুমামোটো, জাপান।
- কার্যকর হয়: ১৬ আগস্ট, ২০১৭।
- সদস্য দেশ: ১৫২টি।

অন্যদিকে,
- ভিয়েনা কনভেনশন: জাতিসংঘের 'ওজোন স্তরের সুরক্ষা ও সংরক্ষণ' বিষয়ক চুক্তি।
- রটারডাম কনভেনশন হলো একটি বহুপাক্ষিক পরিবেশগত চুক্তি। এটি বিপজ্জনক রাসায়নিক ব্যবস্থাপনার জন্য এবং বিষাক্ত রাসায়নিকের ব্যবহার সীমিত করার উদ্দেশ্যে গৃহীত হয়েছিল।
- মেরিডা কনভেনশন: ২০০৩ সালে মেক্সিকোর মেরিডা শহরে অনুষ্ঠিত হয় জাতিসংঘের দুর্নীতি বিরোধী কনভেনশন।

উৎস: UNEP ওয়েবসাইট।
২৭.
Europol-এর বর্তমান সদস্য দেশ কয়টি? [মে, ২০২৫]
  1. ২১টি
  2. ২৩টি
  3. ২৭টি
  4. ২৯টি
ব্যাখ্যা
Europol:
- Europol-এর পূর্ণরূপ: The European Union Agency for Law Enforcement Cooperation.
- ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পুলিশ সংস্থার নাম Europol।
- সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়: ১ জুলাই, ১৯৯৯ ।
- সদরদপ্তর: হেগ, নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ।
- প্রথম পরিচালক: জার্গেন স্টরবেক।
- নির্বাহী পরিচালক: ক্যাথরিন ডি বোলে।

উল্লেখ্য,
- ইউরোপীয় ইউনিয়নের সকল সদস্যই ইউরোপোলের সদস্য।

এছাড়াও,
- ৭ ফেব্রুয়ারি, ১৯৯২ সালে ম্যাসট্রিচট চুক্তির মাধ্যমে ইউরোপোল-এর সৃষ্টি হয়।
- মাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে, সদস্য রাষ্ট্রগুলি কিছু গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে একত্রিত হওয়ার জন্য সম্মত হয়, যার মধ্যে সন্ত্রাসবাদ, অবৈধ মাদক পাচার, এবং অন্যান্য গুরুতর আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ ও মোকাবেলা ছিল।
- মাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে Europol (ইউরোপীয় পুলিশ অফিস) প্রতিষ্ঠিত হয় এবং এর মাধ্যমে পুলিশী সহযোগিতা ও তথ্য বিনিময়ের একটি সংগঠিত ব্যবস্থা তৈরি হয়।
- মাস্ট্রিক্ট চুক্তির ধারা K.3 অনুযায়ী ইউরোপোল প্রতিষ্ঠার কনভেনশনের চুক্তি ১৯৯৫ সালে স্বাক্ষরিত হয়।

উৎস: Europol ওয়েবসাইট।
২৮.
'নারীর কাছে মাতৃত্ব যেমন অপরিহার্য, পুরুষের কাছে যুদ্ধও তেমনি অপরিহার্য'- উক্তিটি কার?
  1. এডলফ হিটলার
  2. বেনিতো মুসোলিনি
  3. নেপোলিয়ন বোনাপার্ট
  4. আব্রাহাম লিংকন
ব্যাখ্যা
বেনিতো মুসোলিনি:
- ফ্যাসিবাদের প্রবর্তক বেনিতো মুসোলিনি।

⇒ বেনিতো মুসোলিনি ছিলেন দ্বিতীয় মহাযুদ্ধ কালে ইতালির সর্বাধিনায়ক।
- তিনি ছিলেন একজন বিপ্লবী সমাজতান্ত্রিক নেতা।
- বেনিতো মুসোলিনির জন্ম ১৮৮৩ সালের ২৯ জুলাই।
- ১৯২২ সালে বেনিতো মুসোলিনি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবে ঘোষনা করেন।
- বেনিতো মুসোলিনি বিশ শতকের ইউরোপে প্রথম ফ্যাসিবাদী একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন।
- ১৯২২ থেকে ১৯৪৩ পর্যন্ত তিনি ইতালির প্রধানমন্ত্রীর পদে বহাল থাকেন।
- একনায়কতন্ত্র ও স্বৈরশাসনকে সাংবিধানিক মর্যাদায় উন্নীত করা মুসোলিনি একজন রাজনৈতিক সাংবাদিকও ছিলেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের সঙ্গে বন্ধুত্ব করেন তিনি।
- মুসোলিনি ১৯৪০ সালে অক্ষশক্তির পক্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করেন।
- ১৯৪৩ সালে সিসিলিতে ক্ষমতাচ্যুত হলে তাকে বন্দী করা হয়।
- বেনিতো মুসোলিনি ১৯৪৫ সালের ২৮ এপ্রিল মৃত্যুবরণ করেন।

উল্লেখ্য,
- 'নারীর কাছে মাতৃত্ব যেমন অপরিহার্য, পুরুষের কাছে যুদ্ধও তেমনি অপরিহার্য'- উক্তিটি করেছেন বেনিতো মুসোলিনি।

উৎস: i) History.com
ii) BBC.
২৯.
7x - 2 > - 23 এবং x বাস্তব সংখ্যা হলে নিচের কোনটি সঠিক?
  1. x ∈ (- 3, 3)
  2. x ∈ (- 3, ∞)
  3. x ∈ (- 5, ∞)
  4. x ∈ (- 3, 23)
ব্যাখ্যা
প্রশ্ন: 7x - 2 > - 23 এবং x বাস্তব সংখ্যা হলে নিচের কোনটি সঠিক?

সমাধান:
7x - 2 > - 23
⇒ 7x > - 23 + 2
⇒ 7x > - 21
⇒ x > - (21/7)
∴ x > - 3

∴ সঠিক উত্তর: x ∈ (- 3, ∞)
৩০.
১২% সরল মুনাফা হারে ১৮ মাসে ১২,০০০ টাকা, মুনাফা-মূলধনে কত হবে?
  1. ১৬,৩২০ টাকা
  2. ১৫,৮৫৫ টাকা
  3. ১৪,১৬০ টাকা
  4. ১৩,৯৮০ টাকা
ব্যাখ্যা
প্রশ্ন: ১২% সরল মুনাফা হারে ১৮ মাসে ১২,০০০ টাকা, মুনাফা-মূলধনে কত হবে?

সমাধান:
দেওয়া আছে,
P = ১২,০০০ টাকা
n = ১৮ মাস = ১৮/১২ = ৩/২ বছর
r = ১২% = ১২/১০০

আমরা জানি,
I = Pnr
= ১২,০০০ × (৩/২) × (১২/১০০)
= ২,১৬০

∴ মুনাফা-মূলধন = (১২,০০০ + ২,১৬০) টাকা
= ১৪,১৬০ টাকা
৩১.
একটি বহুভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি 1260° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?
  1. 9
  2. 8
  3. 11
  4. 12
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বহুভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি 1260° হলে, বহুভুজটির বাহুর সংখ্যা কত?

সমাধান:
আমরা জানি,
n সংখ্যক বাহুবিশিষ্ট বহুভুজের অন্তঃস্থ কোণসমূহের সমষ্টি = (n - 2) × 180°

প্রশ্নমতে,
(n - 2) × 180° = 1260°
⇒ n - 2 = 1260°/180°
⇒ n - 2 = 7
⇒ n = 7 + 2
∴ n = 9
৩২.
6(3x + 1) = 1296 হলে, x এর মান কত?
  1. 0
  2. 6
  3. 1
  4. 3
ব্যাখ্যা
প্রশ্ন: 6(3x + 1) = 1296 হলে, x এর মান কত?

সমাধান:
6(3x + 1) = 1296
⇒ 6(3x + 1) = 64
⇒ 3x + 1 = 4
⇒ 3x = 3
∴ x = 1
৩৩.
”SUCCESS” শব্দটিকে কত উপায়ে সাজানো যায়?
  1. ৫৫০
  2. ৪২০
  3. ৩৮০
  4. ৩৬৪
ব্যাখ্যা
প্রশ্ন: ”SUCCESS” শব্দটিকে কত উপায়ে সাজানো যায়?

সমাধান:
এখানে,
“SUCCESS” শব্দটিতে মোট অক্ষর আছে ৭টি
যেখানে S আছে ৩টি, C আছে ২টি এবং বাকিগুলো ভিন্ন।

∴ মোট সাজানোর উপায় = ৭!/(৩! × ২!)
= ৪২০
৩৪.
5a2 + 17a - 12 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?
  1. (a + 4)(a - 5)
  2. (a - 4)(a - 3)
  3. (5a - 4)(a - 3)
  4. (a + 4)(5a - 3)
ব্যাখ্যা
প্রশ্ন: 5a2 + 17a - 12 এর উৎপাদকে বিশ্লেষণ কোনটি?

সমাধান:
5a2 + 17a - 12
= 5a2 + 20a - 3a - 12
= 5a(a + 4) - 3(a + 4)
= (a + 4)(5a - 3)
৩৫.
রিয়া ও মিমির বর্তমান বয়সের অনুপাত ৫ : ৩। ৪ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ১১ : ৭। রিয়া ও মিমির বর্তমান বয়সের পার্থক্য কত?
  1. ১২ বছর
  2. ১৬ বছর
  3. ২০ বছর
  4. ২৪ বছর
ব্যাখ্যা
প্রশ্ন: রিয়া ও মিমির বর্তমান বয়সের অনুপাত ৫ : ৩। ৪ বছর পর তাদের বয়সের অনুপাত হবে ১১ : ৭। রিয়া ও মিমির বর্তমান বয়সের পার্থক্য কত?

সমাধান:
ধরি,
রিয়ার বর্তমান বয়স = ”৫ক” বছর
এবং, মিমির বর্তমান বয়স = ”৩ক” বছর

প্রশ্নমতে,
(৫ক + ৪)/(৩ক + ৪) = ১১/৭
⇒ ৭(৫ক + ৪) = ১১(৩ক + ৪)
⇒ ৩৫ক + ২৮ = ৩৩ক + ৪৪
⇒ ৩৫ক - ৩৩ক = ৪৪ - ২৮
⇒ ২ক = ১৬
∴ ক = ৮

∴ রিয়ার বর্তমান বয়স = ৫ × ৮ = ৪০ বছর
এবং, মিমির বর্তমান বয়স = ৩ × ৮ = ২৪ বছর

∴ তাদের বর্তমান বয়সের পার্থক্য = (৪০ - ২৪) বছর
= ১৬ বছর
৩৬.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ২৫√৩ বর্গ সে.মি.। ত্রিভুজটির অর্ধ-পরিসীমা কত?
  1. ২৫ সে.মি.
  2. ৩০ সে.মি.
  3. ১৫ সে.মি.
  4. ২০ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ২৫√৩ বর্গ সে.মি.। ত্রিভুজটির অর্ধ-পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪) (বাহু)

প্রশ্নমতে,
(√৩/৪)(বাহু) = ২৫√৩
⇒ (১/৪)(বাহু) = ২৫
⇒ (বাহু) = ২৫ × ৪
⇒ (বাহু) = ১০০
∴ বাহু = ১০

∴ ত্রিভুজটির অর্ধ-পরিসীমা = (১০ + ১০ + ১০)/২ সে.মি
= ১৫ সে.মি.
৩৭.
log33 + log332 + log333 +.............. + log3390 = কত?
  1. 4095
  2. 4012
  3. 3986
  4. 3885
ব্যাখ্যা
প্রশ্ন: log33 + log332 + log333 +.............. + log3390 = কত?

সমাধান:
log33 + log332 + log333 +..............+log3390
= log33 + 2log33 + 3log33 +..............+90log33
= 1 + 2 + 3 +........+ 90 [logaa = 1]
= 90(90 + 1)/2
= 4095
৩৮.
যদি f(x) = 2x - 1 এবং g(x) = x2 হয়, তবে f(g(- 2)) = ?
  1. 9
  2. 7
  3. 5
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: যদি f(x) = 2x - 1 এবং g(x) = x2 হয়, তবে f(g(- 2)) = ?

সমাধান:
দেওয়া আছে,
g(x) = x2
∴ g(- 2) = (- 2)2
= 4

∴ f(4) = 2 × 4 - 1
= 8 - 1
= 7
৩৯.
x4 + x2y2 + y4 = 32 এবং x2 - xy + y2 = 8 হলে, x2 + xy + y2 এর মান কত?
  1. 2
  2. 6
  3. 4
  4. 12
ব্যাখ্যা
প্রশ্ন: x4 + x2y2 + y4 = 32 এবং x2 - xy + y2 = 8 হলে, x2 + xy + y2 এর মান কত?

সমাধান:
দেওয়া আছে,
x4 + x2y2 + y4 = 32
⇒ (x2)2 + 2x2y2 + (y2)2 - x2y2 = 32
⇒ (x2 + y2)2 - (xy)2 = 32
⇒ (x2 + y2 + xy)(x2 + y2 - xy) = 32
⇒ (x2 + xy + y2)(x2 - xy + y2) = 32
⇒ (x2 + xy + y2)8 = 32
⇒ x2 + xy + y2 = 32/8
∴ x2 + xy + y2 = 4
৪০.
দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ৬ গুণ। সংখ্যা দুটির গুণফল ১০১৪ হলে তাদের ল.সা.গু কত?
  1. ৭৮
  2. ৯১
  3. ৫২
  4. ৬০
ব্যাখ্যা
প্রশ্ন: দুটি সংখ্যার ল.সা.গু তাদের গ.সা.গু এর ৬ গুণ। সংখ্যা দুটির গুণফল ১০১৪ হলে তাদের ল.সা.গু কত?

সমাধান:
ধরি,
সংখ্যা দুটির গ.সা.গু = ক
এবং ল.সা.গু = ৬ক

আমরা জানি,
দুটি সংখ্যার ল.সা.গু ও গ.সা.গুর গুণফল = দুটি সংখ্যার গুণফল
৬ক × ক = ১০১৪
⇒ ৬ক = ১০১৪
⇒ ক = ১৬৯
∴ ক = ১৩

∴ তাদের ল.সা.গু = ৬ × ১৩ = ৭৮
৪১.
কোনো সমান্তর অনুক্রমের প্রথম দুটি পদ যদি ৫ ও ১২ হয়, তবে শততম পদটি কত?
  1. ৭০৫
  2. ৭০০
  3. ৬৯৫
  4. ৬৯৮
ব্যাখ্যা
প্রশ্ন: কোনো সমান্তর অনুক্রমের প্রথম দুটি পদ যদি ৫ ও ১২ হয়, তবে শততম পদটি কত?

সমাধান:
দেওয়া আছে,
সমান্তর অনুক্রমের প্রথম দুটি সংখ্যা ৫ ও ১২
∴ প্রথম পদ a = ৫
∴ সাধারণ অন্তর d = (১২ - ৫)
= ৭

∴ অনুক্রমটির ১০০ তম পদ = ‍a + (n - 1)d
= ৫ + (১০০ - ১)৭
= ৫ + ৯৯ × ৭
= ৫ + ৬৯৩
= ৬৯৮
৪২.
যদি MANGO = NBOHP হয়, তবে LEMON = কী?
  1. KDLNM
  2. MFNPO
  3. PHOBN
  4. FPOMN
ব্যাখ্যা
প্রশ্ন: যদি MANGO = NBOHP হয়, তবে LEMON = কী?

সমাধান:
MANGO = NBOHP
M = N
A = B
N = O
G = H
O = P
অর্থাৎ, প্রতিটি বর্ণকে তার পরবর্তী বর্ণে রূপান্তর করা হয়েছে।

একইভাবে,
L = M
E = F
M = N
O = P
N = O
৪৩.
স্থির পানিতে নৌকার বেগ স্রোতের বেগের ৩ গুণ। স্রোতের বেগ ঘণ্টায় ৩ কি.মি. হলে, নৌকাটির ৩৬ কি.মি. যেতে এবং সমপরিমাণ পথ ফিরে আসতে কত সময় লাগবে?
  1. ৬ ঘণ্টা
  2. ৯ ঘণ্টা
  3. ১০ ঘণ্টা
  4. ১২ ঘণ্টা
ব্যাখ্যা
প্রশ্ন: স্থির পানিতে নৌকার বেগ স্রোতের বেগের ৩ গুণ। স্রোতের বেগ ঘণ্টায় ৩ কি.মি. হলে, নৌকাটির ৩৬ কি.মি. যেতে এবং সমপরিমাণ পথ ফিরে আসতে কত সময় লাগবে?

সমাধান:
দেওয়া আছে,
স্থির পানিতে নৌকার বেগ স্রোতের বেগের ৩ গুণ
স্রোতের বেগ ঘণ্টায় ৩ কি.মি.
∴ নৌকার বেগ = (৩ × ৩) = ৯ কি.মি/ঘণ্টা

আমরা জানি,
স্রোতের অনুকূলে কার্যকরী বেগ = (নৌকার বেগ + স্রোতের বেগ) = (৯ + ৩) = ১২ কি.মি./ঘণ্টা
স্রোতের প্রতিকূলে কার্যকরী বেগ = (নৌকার বেগ - স্রোতের বেগ) = (৯ - ৩) = ৬ কি.মি./ঘণ্টা

∴ স্রোতের অনুকূলে ৩৬ কি.মি. যেতে সময় লাগবে = ৩৬/১২ ঘণ্টা = ৩ ঘণ্টা
∴ স্রোতের প্রতিকূলে ৩৬ কি.মি. যেতে সময় লাগবে = ৩৬/৬ ঘণ্টা = ৬ ঘণ্টা

∴ মোট সময় লাগে = (৩ + ৬) ঘণ্টা = ৯ ঘণ্টা
৪৪.
জিহাদ উত্তর দিকে ১৫ কি.মি. হাঁটে। সে বাম দিকে ঘুরে ৩০ কি.মি. হাঁটে। সে আবার বাম দিকে ঘুরে এবং ১৫ কি.মি. হাঁটে। অবশেষে সে বাম দিকে মোড় নেওয়ার পর আরো ১৫ কি.মি. হাঁটে। এখন তার শুরু অবস্থান থেকে দূরত্ব কত?
  1. ১২ কি.মি
  2. ১৫ কি.মি
  3. ২০ কি.মি
  4. ২৫ কি.মি
ব্যাখ্যা
প্রশ্ন: জিহাদ উত্তর দিকে ১৫ কি.মি. হাঁটে। সে বাম দিকে ঘুরে ৩০ কি.মি. হাঁটে। সে আবার বাম দিকে ঘুরে এবং ১৫ কি.মি. হাঁটে। অবশেষে সে বাম দিকে মোড় নেওয়ার পর আরো ১৫ কি.মি. হাঁটে। এখন তার শুরু অবস্থান থেকে দূরত্ব কত?

সমাধান:

যাত্রাস্থান A এবং গন্তব্যস্থান E
∴ শুরু অবস্থান থেকে তাঁর দূরত্ব AE = (৩০ - ১৫) কি.মি
= ১৫ কি.মি
৪৫.
যদি কোনো মাসের ৫ তারিখ সোমবারের ১ দিন পরে হয়, তবে মাসটির ১৯ তারিখের পরের দিন কী বার হবে?
  1. সোমবার
  2. মঙ্গলবার
  3. বুধবার
  4. শুক্রবার
ব্যাখ্যা
প্রশ্ন: যদি কোনো মাসের ৫ তারিখ সোমবারের ১ দিন পরে হয়, তবে মাসটির ১৯ তারিখের পরের দিন কী বার হবে?

সমাধান:
দেওয়া আছে,
৫ তারিখ = সোমবারের ১ দিন পরে
∴ ৫ তারিখ = মঙ্গলবার

আমরা জানি,
যেকোনো তারিখ হতে ৭ দিন পর পর (৮ম দিনে) একই বার পাওয়া যায়।

সুতরাং,
৫ তারিখ = মঙ্গলবার
১২ তারিখ = মঙ্গলবার
১৯ তারিখ = মঙ্গলবার

∴ ২০ তারিখ = বুধবার
৪৬.
নিচের কোনটি ভিন্ন?
  1. Spoon
  2. Fork
  3. Pickle
  4. Knife
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

সমাধান:
Spoon ⇒ (চামচ) – খাওয়ার জন্য ব্যবহৃত, তরল খাবার তুলতে সহায়ক।
Fork ⇒ (কাঁটা চামচ) – খাওয়ার জন্য ব্যবহৃত, খাবার ঠেসে বা টুকরো তুলতে ব্যবহৃত।
Knife ⇒ (ছুরি) – খাওয়ার জন্য ব্যবহৃত, কাটা বা টুকরো করতে ব্যবহৃত।

Pickle ⇒ (আচার) – এটি হলো লবণ, মশলা ও তেল দিয়ে সংরক্ষণ করা একটি খাদ্য, যা সাধারণত ফল বা সবজি দিয়ে তৈরি হয়। এটি হলো একটি খাবার (সংরক্ষিত খাদ্য দ্রব্য), কোনো সরঞ্জাম নয়।

Pickle বাদে বাকি সবগুলো খাবার খাওয়ার সরঞ্জাম।
৪৭.
আয়নায় দেখা গেল আপনার ঘড়িতে ৬ : ৫০ মিনিট বাজে তাহলে, প্রকৃত সময়ের ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?
  1. ৯৫°
  2. ১০৫°
  3. ১১৫°
  4. ১২৫°
ব্যাখ্যা
প্রশ্ন: আয়নায় দেখা গেল আপনার ঘড়িতে ৬ : ৫০ মিনিট বাজে তাহলে, প্রকৃত সময়ের ঘণ্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোণ কত?

সমাধান:
আমরা জানি,
প্রকৃত সময় = ১১ : ৬০ - আয়নার সময়
= ১১ : ৬০ - ৬ : ৫০
= ৫ : ১০

∴ মধ্যবর্তী কোণ = | (১১M - ৬০H)/২ |
= | {(১১ × ১০) - (৬০ × ৫)}/২ |
= | (১১০ - ৩০০)/২ |
= | - ১৯০/২ |
= | - ৯৫ |
= ৯৫°
৪৮.
রিয়া, আমিরের বোন; তানভীর, আমিরের ভাই; সোহেল, রিয়ার ছেলে। সোহেল, তানভীরের কী হবে?
  1. মামা
  2. ছেলে
  3. ভাই
  4. ভাগ্নে
ব্যাখ্যা
প্রশ্ন: রিয়া, আমিরের বোন; তানভীর, আমিরের ভাই; সোহেল, রিয়ার ছেলে। সোহেল, তানভীরের কী হবে?

সমাধান:
রিয়া, আমিরের বোন;
তানভীর, আমিরের ভাই;
∴ রিয়া ও তানভীর ভাই-বোন।

সোহেল, রিয়ার ছেলে;
∴ সোহেল, তানভীরের বোনের ছেলে বা ভাগ্নে।

অতএব, সোহেল তানভীরের ভাগ্নে।
৪৯.
13, 28, 56, 118, 238,.......... প্রদত্ত ধারায় একটি ভুল রয়েছে সেটি খুঁজে বের করুন।
  1. 28
  2. 56
  3. 118
  4. 238
ব্যাখ্যা
প্রশ্ন: 13, 28, 56, 118, 238,.......... প্রদত্ত ধারায় একটি ভুল রয়েছে সেটি খুঁজে বের করুন।

সমাধান:
13
13 × 2 + 2 = 26 + 2 = 28
28 × 2 + 2 = 56 + 2 = 58
58 × 2 + 2 = 116 + 2 = 118
118 × 2 + 2 = 236 + 2 = 238

∴ ধারাটিতে 58 এর স্থলে 56 দেওয়া আছে যা ভুল।
৫০.
X চিত্রটিকে বিন্দুযুক্ত রেখায় বামদিকে ভাঁজ করলে কোন চিত্রটি পাওয়া যায়?
  1. 1
  2. 2
  3. 3
  4. 4
ব্যাখ্যা
প্রশ্ন: X চিত্রটিকে বিন্দুযুক্ত রেখায় বামদিকে ভাঁজ করলে কোন চিত্রটি পাওয়া যায়?

সমাধান:

সঠিক উত্তর ৪নং চিত্রটি।
৫১.
কোন বানানটি শুদ্ধ?
  1. Incyclopedia
  2. Encyclopedia
  3. Enciclopadia
  4. Encyclopedea
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
Encyclopedia: (noun) বিশ্বকোষ; জ্ঞানকোষ; বিদ্যাকোষ; তথ্যকোষ।

সুত্রঃ বাংলা একাডেমি অভিধান।
৫২.
I come once in a minute, Twice in a moment, But never in a thousand years. What am I?
  1. t
  2. u
  3. e
  4. m
ব্যাখ্যা
প্রশ্ন: I come once in a minute, Twice in a moment, But never in a thousand years. What am I?

সমাধান:
Minute" শব্দে "M" একবার আসে।
"Moment" শব্দে "M" দুইবার আসে।

"Thousand years" শব্দে "M" নেই।

অতএব, উত্তর হবে, M
৫৩.
নিম্নে উল্লিখিত বিভিন্ন ধরনের মেমোরির মধ্যে কোনটি সবচেয়ে দ্রুত অ্যাক্সেস সম্ভব?
  1. Main Memory (RAM)
  2. Register
  3. Cache Memory
  4. Virtual Memory
ব্যাখ্যা
• Register মেমোরি হলো সবচেয়ে দ্রুত অ্যাক্সেসযোগ্য মেমোরি। এটি প্রসেসরের মধ্যে অবস্থিত ছোট এবং খুব দ্রুত মেমোরি যা তথ্য সাময়িকভাবে সংরক্ষণ করে। Register গুলোর মাধ্যমে প্রসেসর সরাসরি ডাটা এবং ইনস্ট্রাকশন অ্যাক্সেস করে কাজ করে, যার ফলে প্রসেসিং দ্রুত হয়। Cache Memory অপেক্ষাকৃত ধীর গতির। Main Memory বা RAM অনেক বড় কিন্তু Register এর চেয়ে ধীর এবং Virtual Memory সবচেয়ে ধীর কারণ এটি হার্ড ডিস্কের একটি অংশ হিসেবে কাজ করে। তাই দ্রুততায় Register মেমোরির তুলনা হয় না, কারণ এটি CPU এর সবচেয়ে কাছের মেমোরি।

• রেজিস্টার (Register):

- মূলত মাইক্রোপ্রসেসরের অস্থায়ী মেমরি রেজিস্টার হিসেবে কাজ করে।
- রেজিস্টার তৈরি হয় ফ্লিপ- ফ্লপের সাহায্যে।
- এগুলোর কাজ করার ক্ষমতা অত্যন্ত দ্রুত।
- মাইক্রোপ্রসেসরের কার্যাবলি সম্পাদানের জন্য এর অভ্যন্তরে বিভিন্ন ধরনের রেজিস্টার ব্যবহৃত হয়। যেমন: অ্যাকুমুলেটর, ইনস্ট্রাকশন রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার ইত্যাদি।

• মেমরির ধারণক্ষমতা, দাম ও গতির ক্রম:

- পিরামিডের শীর্ষে অবস্থান করা রেজিস্টারের ধারণক্ষমতা কম হলেও এর গতি যেমন সবচেয়ে বেশি, খরচও তেমনি সবচেয়ে বেশি।
- আবার পিরামিডের একদম পাদদেশে অবস্থিত অপটিক্যাল ডিস্কের ধারণক্ষমতা বেশি হলেও গতি কম এবং দামও তুলনামূলক কম।

এছাড়াও,
- RAM এবং ROM হলো কম্পিউটারের প্রধান মেমোরি।
- RAM হলো অস্থায়ী মেমোরি বা ভোলাটাইল মেমোরি এবং ROM স্থায়ী মেমোরি বা নন-ভোলাটাইল মেমোরি।
- অসংখ্য ফ্লপি ডিস্কের ক্ষমতা সম্পন্ন ডিস্কই হলো হার্ড ডিস্ক।
- হার্ড ডিস্ককে একটি কম্পিউটারের তথ্য ভান্ডার বলা যায়।
- সাধারণত কম্পিউটারের ভিতরে স্থায়ীভাবে হার্ড ডিস্ক বসিয়ে রেখে কাজ করতে হয়।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. ব্রিটানিকা।
৩. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৪.
কোনটি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নয়?
  1. IBM DB2
  2. SQLite
  3. MongoDB
  4. Apache Hadoop
ব্যাখ্যা
• উল্লিখিত অপশনগুলোর মধ্যে "Apache Hadoop" একটি ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) নয়। IBM DB2, SQLite, এবং MongoDB – এই তিনটি ডেটা সংরক্ষণ, পরিচালনা ও অনুসন্ধানের জন্য ব্যবহৃত ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। DB2 একটি রিলেশনাল DBMS, SQLite একটি লাইটওয়েট এমবেডেড RDBMS, আর MongoDB একটি NoSQL ডাটাবেস।
- তবে Apache Hadoop মূলত একটি ডিস্ট্রিবিউটেড ফাইল সিস্টেম ও ডেটা প্রসেসিং ফ্রেমওয়ার্ক, যা বড় ডেটাসেট প্রক্রিয়াকরণে ব্যবহৃত হয়। এটি ডেটা স্টোর করতে পারে, কিন্তু DBMS হিসেবে কাজ করে না। তাই "Apache Hadoop" ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম নয়।

• DBMS:
- DBMS এর পূর্ণরূপ Database Management System.
- ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হলো পরস্পর সম্পর্কযুক্ত ডেটা বা তথ্য একসেস, নিয়ন্ত্রণ ও পরিচালনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।
- DBMS ব্যবহার করে ডেটাকে সংরক্ষণ, নিরাপত্তা প্রদান, আধুনিকরণের কাজ করা হয়।
- DBMS ব্যবহারকারী ও ডেটাবেজ এর মধ্যে সম্পর্ক স্থাপন করে থাকে।

• DBMS এর প্রধান ৩ টি কাজ হচ্ছে:
- ডেটাবেজ তৈরি,
- ডেটাবেজ ইন্টারোগেশন,
- ডেটাবেজ রক্ষণাবেক্ষণ।

• কয়েকটি DBMS:
- MICROSOFT Access,
- ORACLE,
- MySQL,
- Microsoft SQL Server,
- SQLite,
- Postgre SQL.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, প্রকৌশলী মুজিবুর রহমান, একাদশ- দ্বাদশ শ্রেণি।
৫৫.
(2FA)16 = ?
  1. (988)8
  2. (101010111110)2
  3. (772)10
  4. (1372)8
ব্যাখ্যা
• হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করার জন্য প্রথমে হেক্সাডেসিমেল থেকে বাইনারি এবং পরবর্তীতে বাইনারি থেকে অক্টালে রুপান্তর করে সহজেই তা সমাধান করা যায়।

• (2FA)16 কে বাইনারি রূপান্তর: হেক্সাডেসিমেল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তরের ক্ষেত্রে প্রতিটি হেক্সাডেসিমেল অংককে ৪ বিট বিশিষ্ট বাইনারি রূপান্তর করলে বাইনারি সংখ্যা পাওয়া যায়।


∴ (2FA)16 = (001011111010)2

• (001011111010)2 কে অক্টালে রূপান্তর: কোন বাইনারি পূর্ণ সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তরের জন্য সংখ্যাটির অংকগুলোকে ডান দিক থেকে ৩ বিট বিশিষ্ট এক একটি গ্রুপে ভাগ করা হয়।



∴ (001011111010)2 = (1372)8

অর্থাৎ (2FA)16 = (1372)8
৫৬.
GUI-এর কোন উপাদান ব্যবহারকারীদের ক্লিক করে অপশন বেছে নেওয়ার সুযোগ দেয়?
  1. কী-বোর্ড
  2. স্ক্রল বার
  3. মাউস
  4. টেক্সট বক্স
ব্যাখ্যা
• GUI বা Graphical User Interface হল এমন একটি ইউজার ইন্টারফেস যেখানে ব্যবহারকারীরা চিত্র বা গ্রাফিক উপাদানের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই উপাদানগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল মাউস, কারণ এটি ব্যবহারকারীদের বিভিন্ন অপশনে ক্লিক করে নির্বাচন করার সুযোগ দেয়। মাউসের মাধ্যমে ব্যবহারকারী বোতাম, মেনু, চেকবক্স, ড্রপডাউন ইত্যাদিতে সহজেই ক্লিক করে কমান্ড দিতে পারেন। যদিও স্ক্রল বার ও টেক্সট বক্সও GUI-এর অংশ, কিন্তু সেগুলো অপশন বেছে নেওয়ার জন্য নয়, বরং তথ্য দেখানো বা ইনপুট দেওয়ার কাজে ব্যবহৃত হয়।
- সুতরাং, সঠিক উত্তর হল মাউস (গ)।


• চিত্রভিত্তিক বা গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম:
- গ্রাফিক্সের বা চিত্রের মাধ্যমে কমান্ড প্রয়োগ করে কম্পিউটার পরিচালনা করা গেলে তাকে চিত্রভিত্তিক বা গ্র্যাফিক্যাল অপারেটিং সিস্টেম বলে।
- এ ধরনের অপারেটিং সিস্টেমে ডিস্ক ফরমেটিং থেকে শুরু করে ফাইল ব্যবস্থাপনা এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রামের সব কাজ করতে হয় বিভিন্ন প্রকার আইকন এবং পুলডাউন মেন্যু ব্যবহার করে।
- প্রয়োজনীয় প্রোগ্রামের আইকনের ওপর মাউস দিয়ে ডবল ক্লিক করলে প্রোগ্রামটি চালু হয়।
- Windows 95/98/Xp/2000/7, Mac OS ইত্যাদি চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমের উদাহরণ।

• এই অপারেটিং সিস্টেমের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমূহ হলো:
১. চিত্রভিত্তিক অপারেটিং সিস্টেমে কম্পিউটার চালু করার পর ডেস্কটপে বিভিন্ন প্রোগ্রামের আইকন বা প্রতীক থাকে।
২. বিভিন্ন প্রকার আইকন এবং পুল ডাউন মেন্যু কমান্ড ব্যবহার করে কম্পিউটারকে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করা হয়।
৩. কমান্ডের জন্য মেন্যু এবং প্রতিটি মেন্যুর আওতায় অনেক পুল ডাউন মেনু কমান্ড থাকে।
৪. মাউসের সাহায্যে Icon এবং পুল ডাউন মেনু কমান্ড কার্যকরী করা যায়।
৫. নতুন কোনো হার্ডওয়‍্যার বা সফটওয়্যার সংযোগ করা হলে কম্পিউটার নিজে থেকে বুঝতে পারে কোথায় সংযোগ করা হয়েছে।
৬. নেটওয়ার্কিং, শেয়ারিং ও ইন্টারনেটব্যবস্থা অত্যন্ত কার্যকর।
৭. এ ধরনের সিস্টেমের জন্য ব্যবহারকারীকে কোনো ধরনের কমান্ড মুখস্থ রাখতে হয় না।
৮. মাল্টিমিডিয়া সিস্টেম কার্যকর।
৯. এ ধরনের অপারেটিং সিস্টেমের জন্য কম্পিউটারে বেশি মেমরির প্রয়োজন হয়।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৭.
TCP/IP - এর পূর্ণরূপ কী?
  1. Transfer Control Protocol / Internal Process
  2. Transmission Control Program / Internet Process
  3. Transmission Control Protocol / Internet Protocol
  4. Transfer Control Program / Internal Protocol
ব্যাখ্যা
• TCP/IP-এর পূর্ণরূপ হলো Transmission Control Protocol / Internet Protocol (গ)। এটি একটি যোগাযোগ প্রোটোকলের সেট যা ইন্টারনেট ও অন্যান্য নেটওয়ার্কে ডেটা ট্রান্সমিশনের জন্য ব্যবহৃত হয়। TCP/IP মডেলটি চারটি স্তর নিয়ে গঠিত - Network Interface, Internet, Transport ও Application. TCP ডেটাকে ছোট ছোট অংশে ভাগ করে এবং সেগুলো নির্ভুলভাবে গন্তব্যে পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দেয়। অপরদিকে, IP ঠিকানা নির্ধারণ করে কোন রুট দিয়ে ডেটা পাঠানো হবে তা নির্ধারণ করে। এই প্রোটোকল ব্যবস্থার মাধ্যমে বিশ্বব্যাপী কম্পিউটারগুলো একে অপরের সঙ্গে নিরবিচারে যোগাযোগ করতে পারে। TCP/IP ছাড়া ইন্টারনেট কার্যকর হতো না।

• TCP/IP:
- TCP/IP প্রোটোকলটি ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে সর্বাধিক ব্যবহৃত হয়।
- ইন্টারনেটের সকল কম্পিউটার কমান্ড এবং ডাটা আদান-প্রদানের TCP/IP প্রোটোকল ব্যবহার করে।
- ইন্টারনেটে যেকোনো কম্পিউটার আরেকটি কম্পিউটারে সাথে সহজেই সংযোজিত হতে পারে।
- একটি কম্পিউটার প্রথমে লোকাল বা স্থানীয় নেটওয়ার্কের সাথে সংযোজিত হয়, অতঃপর ইন্টারনেট ব্যাকবোনের মাধ্যমে সারা বিশ্বের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হয়।
- ইন্টারনেটের সকল কম্পিউটারেরই একটি IP Address থাকে এবং প্রায় সকলের একটি ঠিকানা থাকে, যা ডোমেইন নেম সিস্টেম ব্যবহার করে।

উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৫৮.
নিচের কোনটি সার্চ ইঞ্জিন নয়?
  1. AOL Search
  2. Reddit
  3. Yandex
  4. WolframAlpha
ব্যাখ্যা
• উপরের চারটি অপশনের মধ্যে শুধুমাত্র "রেডিট (Reddit)" একটি সার্চ ইঞ্জিন নয়। Reddit একটি সামাজিক সংবাদ সংগ্রহ ও আলোচনা প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা বিভিন্ন বিষয়ের ওপর পোস্ট করে এবং মন্তব্যের মাধ্যমে আলোচনা করে।
- অন্যদিকে, AOL Search, Yandex, এবং WolframAlpha- তিনটিই বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন। AOL Search ও Yandex মূলত ওয়েব পেজ সার্চের জন্য ব্যবহৃত হয়, যেখানে WolframAlpha একটি computational search engine, যা গণনাভিত্তিক তথ্য সরবরাহ করে। কিন্তু Reddit নিজে কোনো তথ্য অনুসন্ধান ইঞ্জিন নয়, বরং এটি একটি কমিউনিটি-ভিত্তিক ফোরাম যেখানে তথ্য ব্যবহারকারীদের মাধ্যমে শেয়ার হয়।

- সঠিক উত্তর: খ) Reddit.

• সার্চ ইঞ্জিন:
- ওয়েব সার্চ ইঞ্জিন হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা আন্তর্জালের দুনিয়াতে যেকোনো তথ্য বা ছবি খুঁজে বের করার প্রযুক্তি মাধ্যম।
- সার্চ ইঞ্জিনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে প্রদর্শন করা হয়ে থাকে।
- ওয়েব সার্চ ইঞ্জিন ক্রোলার বট এর মাধ্যমে তথ্য সংগ্রহ করে।
- বিশ্বের প্রথম সার্চ ইঞ্জিন Archie.
- গুগল, চরকি, খুঁজুন.কম, পিপীলিকা, ইয়াহু, নাভের, ইয়াণ্ডেক্স, বিং, এওএল, বাইডু, ডাকডাকগো, কিওওয়ান্ট হলো পরিচিত ইন্টারনেট সার্চ ইঞ্জিন।
- Bing মাইক্রোসফটের মালিকানাধীন সার্চ ইঞ্জিন।

উৎস: ব্রিটানিকা ও সংশ্লিষ্ট ওয়েবসাইট।
৫৯.
ক্লাউড কম্পিউটিংয়ে “স্কেলেবিলিটি” বলতে কী বোঝানো হয়?
  1. চাহিদার উপর ভিত্তি করে রিসোর্স বাড়ানো বা কমানো সক্ষমতা
  2. ডেটা শুধুমাত্র এক জায়গায় সংরক্ষণ করা
  3. ক্লাউড সার্ভিসে প্রবেশাধিকার সীমাবদ্ধ করা
  4. ব্যবহারকারীর সংখ্যা ম্যানুয়ালি বাড়ানো
ব্যাখ্যা
• ক্লাউড কম্পিউটিংয়ে “স্কেলেবিলিটি” বলতে বোঝানো হয় চাহিদার উপর ভিত্তি করে রিসোর্স বাড়ানো বা কমানোর সক্ষমতা। এটি ক্লাউডের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যা ব্যবহারকারীদের ব্যবসায়িক বা প্রযুক্তিগত চাহিদা অনুযায়ী সার্ভার, স্টোরেজ, নেটওয়ার্কিং ইত্যাদি রিসোর্স স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি বা হ্রাস করার সুযোগ দেয়। উদাহরণস্বরূপ, একটি ওয়েবসাইটে হঠাৎ করে বেশি ব্যবহারকারী প্রবেশ করলে অতিরিক্ত সার্ভার যুক্ত করে চাপ সামাল দেওয়া যায়। আবার চাহিদা কমলে সেই অতিরিক্ত রিসোর্স সরিয়ে খরচ বাঁচানো যায়। স্কেলেবিলিটির মাধ্যমে কার্যকারিতা ও খরচের সুষম ব্যবস্থাপনা নিশ্চিত হয়।
- সঠিক উত্তর: ক) চাহিদার উপর ভিত্তি করে রিসোর্স বাড়ানো বা কমানো সক্ষমতা।


• ক্লাউড কম্পিউটিং:
- ক্লাউড কম্পিউটিং হচ্ছে কম্পিউটার রিসোর্স যেমন- কম্পিউটার হার্ডওয়্যার ও সফটওয়্যার, নেটওয়ার্ক ডিভাইস প্রভৃতি ব্যবহার করে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কোনো সার্ভিস বা সেবা প্রদান করা।
- ২০০৬ সালে বিশ্ব বিখ্যাত আমাজন ওয়েব সার্ভিস বাণিজ্যিকভাবে ক্লাউড কম্পিউটিং এর ব্যবহার শুরু করে।
- ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে 'Physical ownership of servers' বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় না।

• ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্য:
- On-demand self service,
- Broad network access,
- Limited customization,
- resource pooling,
- rapid elasticity,
- measured service.

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রকৌশলী মুজিবুর রহমান।
৬০.
ডকুমেন্টের হার্ড কপি তৈরির জন্য সাধারণত কোন আউটপুট ডিভাইসটি ব্যবহৃত হয়?
  1. Webcam
  2. Speaker
  3. Printer
  4. Monitor
ব্যাখ্যা
• ডকুমেন্টের হার্ড কপি তৈরির জন্য সাধারণত প্রিন্টার (Printer) ব্যবহার করা হয়। প্রিন্টার একটি আউটপুট ডিভাইস, যা কম্পিউটারে তৈরি ডিজিটাল তথ্যকে কাগজে মুদ্রিত রূপে রূপান্তর করে। এতে আমরা বিভিন্ন ধরনের ডকুমেন্ট যেমন রিপোর্ট, ছবি, চিঠি ইত্যাদি কাগজে বের করতে পারি।
- অন্যদিকে, ওয়েবক্যাম (Webcam) হলো ইনপুট ডিভাইস, যা ভিডিও ধারণ করে; স্পিকার (Speaker) শব্দ প্রকাশ করে এবং মনিটর (Monitor) কম্পিউটারের স্ক্রিনে তথ্য প্রদর্শন করে। তাই হার্ড কপি তৈরির ক্ষেত্রে প্রিন্টারই সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যবহারিক ডিভাইস।

 
• পেরিফেরাল ডিভাইস:
- কম্পিউটারের সাথে সংযুক্ত ইনপুট-আউটপুট ডিভাইসগুলোকে কম্পিউটার পেরিফেরালস বলে।
- কম্পিউটার পেরিফেরাল ডিভাইসগুলোকে তিন ভাগে ভাগ করা যায়।

যথা-
১. ইনপুট ডিভাইস:
- যে হার্ডওয়্যার বা ডিভাইসের মাধ্যমে কম্পিউটার বিভিন্ন পরিবেশ বা ব্যবহারকারীর কাছ থেকে ডেটা গ্রহণ করে থাকে সেই সমস্ত হার্ডওয়্যারগুলোকে ইনপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট ডিভাইস সমূহ হলো- Keyboard, Mouse, Trackball, Joystick, Touch Screen, Barcode Reader, Point-of-sale, OMR, OCR, Scanner, Digitizer, Lightpen, Graphics pad, Digital Camera ইত্যাদি।

২. আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের ফলাফল প্রদর্শনের জন্য ব্যবহৃত হার্ডওয়্যারগুলোকে আউটপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য আউটপুট ডিভাইস সমূহ হলো- Monitor, Printer, Plotter, Speaker, Multimedia Projector, Image setter, Film Recorder, Headphone ইত্যাদি।

৩. ইনপুট-আউটপুট ডিভাইস:
- কম্পিউটারের সঙ্গে সংযুক্ত যে ডিভাইসগুলো একইসাথে ইনপুট ও আউটপুট হিসেবে কাজ করে তাদেরকে ইনপুট-আউটপুট ডিভাইস বলে।
- কম্পিউটার সিস্টেমে ব্যবহৃত উল্লেখযোগ্য ইনপুট-আউটপুট ডিভাইস সমূহ হলো- Hard Disk, CD/DVD, Touch screen, Pendrive ইত্যাদি।

উৎস: মৌলক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬১.
কম্পাইলারের ফলাফল কী নামে পরিচিত?
  1. ইন্টারপ্রেটার
  2. স্ক্রিপ্ট
  3. সোর্স কোড
  4. এক্সিকিউটেবল ফাইল
ব্যাখ্যা
• কম্পাইলারের ফলাফল সাধারণত এক্সিকিউটেবল ফাইল নামে পরিচিত। কম্পাইলার একটি প্রোগ্রামিং ভাষার সোর্স কোডকে মেশিন কোডে অনুবাদ করে যা সরাসরি কম্পিউটারের হার্ডওয়্যারে চালানো যায়। এই অনুবাদের পর যে ফাইল তৈরি হয়, তাকে এক্সিকিউটেবল ফাইল বলা হয়। এটি .exe ফাইলের মত একটি ফাইল হতে পারে যা ব্যবহারকারী সরাসরি চালাতে পারে।
- অন্য অপশনগুলো যেমন ইন্টারপ্রেটার, স্ক্রিপ্ট, এবং সোর্স কোড, কম্পাইলারের ফলাফল নয়। ইন্টারপ্রেটার সোর্স কোড লাইন বাই লাইন পড়ে চালায়, স্ক্রিপ্ট হলো প্রোগ্রামিং ভাষার লেখা কোড, আর সোর্স কোড হলো প্রাথমিক প্রোগ্রামিং ভাষায় লেখা কোড। তাই কম্পাইলারের ফলাফল হলো এক্সিকিউটেবল ফাইল।


• অনুবাদক প্রোগ্রাম:
- যে প্রোগ্রামের মাধ্যমে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয়, তাকে অনুবাদক প্রোগ্রাম বলে।
- অনুবাদক প্রোগ্রাম তিন ধরনের হয়ে থাকে। যথা:
১. কম্পাইলার,
২. ইন্টারপ্রেটার ও
৩. অ্যাসেম্বলার।

• কম্পাইলার:
- কম্পাইলার হলো এমন একটি অনুবাদক যা সোর্স প্রোগ্রাম একসাথে সম্পূর্ণরূপে মেশিনের ভাষায় অনুবাদ করে একটি অবজেক্ট প্রোগ্রাম তৈরি করে এবং একটি এক্সিকিউশন ফাইল (.exe) তৈরি করে।
- এখানকার এক্সিকিউশন ফাইল অত্যন্ত দ্রুততার সাথে এক্সিকিউট হয়ে থাকে।
- ফলে প্রোগ্রামিং প্রক্রিয়া অত্যন্ত দ্রুততর হয় এবং প্রোগ্রামারকে নিজ হাতে কোন অনুবাদকের কাজ করতে হয় না।
- কোন নির্দিষ্ট কম্পাইলার একটি মাত্র উচ্চতর ভাষার প্রোগ্রামকে কম্পাইল করতে পারে।
- কম্পাইলার অনুবাদ করা ছাড়াও উৎস প্রোগ্রামের গুণাগুণও বিচার করতে পারে।

• কম্পাইলারের প্রধান কাজ:
- উৎস প্রোগ্রামকে অনুবাদ করে অবজেক্ট প্রোগ্রাম তৈরি করা।
- সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে অনুবাদ করা এবং সবগুলো ভুল একসাথে প্রদর্শন করা।
- প্রোগ্রামের সঙ্গে প্রয়োজনীয় রুটিন যোগ করা।
- রুটিন হলো প্রোগ্রামের ছোট অংশ যাতে কোনো নির্দিষ্ট কাজ করার জন্য নির্দেশ দেয়া থাকে।
- প্রোগ্রামে কোনো ভুল থাকলে তা জানানো।

উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. কম্পিউটার ও তথ্য প্রযুক্তি-১, এসএসসি, ভোকেশনাল।
৬২.
"যদি একটি নোড বা সংযোগ ব্যর্থ হয় এবং পুরো নেটওয়ার্কের যোগাযোগ ব্যাহত করে" - তাহলে এটি কোন টপোলজির বৈশিষ্ট্য?
  1. Mesh Topology
  2. Ring Topology
  3. Bus Topology
  4. Star Topology
ব্যাখ্যা
• যদি একটি নোড বা সংযোগ ব্যর্থ হয় এবং পুরো নেটওয়ার্কের যোগাযোগ ব্যাহত হয়, তাহলে এটি Ring Topology এর একটি বিশেষ বৈশিষ্ট্য। রিং টপোলজিতে প্রতিটি কম্পিউটার বা ডিভাইস একটি সার্কুলার (বৃত্তাকার) লাইন আকারে সংযুক্ত থাকে, যেখানে ডেটা এক নোড থেকে পরবর্তী নোডের মাধ্যমে প্রেরণ হয়। যেহেতু ডেটা একটি নির্দিষ্ট দিক দিয়ে প্রবাহিত হয়, তাই যদি কোনও এক নোড বা তার সংযোগে সমস্যা হয়, তখন পুরো নেটওয়ার্কের ডেটা আদানপ্রদান বন্ধ হয়ে যায়। এর ফলে পুরো নেটওয়ার্ক ব্যবহার অযোগ্য হয়ে পড়ে।
- অন্য টপোলজিতে যেমন Mesh বা Star, এক নোডের ব্যর্থতা পুরো নেটওয়ার্ককে প্রভাবিত করে না, কিন্তু রিং টপোলজিতে এটা ঘটে। তাই এই পরিস্থিতি রিং টপোলজির জন্যই প্রযোজ্য।


• রিং টপোলজি:
- রিং টপোলজি বা রিং সংগঠনে নেটওয়ার্কের সংগঠন হচ্ছে বৃত্তাকার।
- এ ধরনের নেটওয়ার্কে প্রতিটি কম্পিউটার তার দুই দিকের দুইটি কম্পিউটারের সাথে যুক্ত থাকে।
- কোন কম্পিউটার থেকে প্রেরিত তথ্য প্রতিটি কম্পিউটার পরীক্ষা করে দেখে;
- এবং ডাটা তার উদ্দেশ্যে প্রেরিত না হলে পরবর্তী কম্পিউটারে পাঠিয়ে দেয়।
- ডাটা গ্রহণ না করা পর্যন্ত এভাবে বৃত্তাকারে ঘুরতে থাকে।
- এভাবে তথ্যের একমূখী প্রবাহ বৃত্তাকারে হয়ে থাকে।
- এই নেটওয়ার্কের আওতায় কোন কম্পিউটার ডাটা প্রেরণ বা গ্রহণে অপারগ হলে নেটওয়ার্ক অচল হয়ে পরে।
- এই সংগঠনের আর একটি বড় অসুবিধা হল নেটওয়ার্ক যত বড় হয় তথ্য প্রবাহের গতি তত কম হয়।

উৎস: কম্পিউটার শিক্ষা এস এস সি, প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৬৩.
স্টারলিঙ্ক ইন্টারনেট ব্যবহারের জন্য সাধারণত একজন ব্যবহারকারীর কী ধরনের হার্ডওয়্যার দরকার হয়?
  1. শুধু স্মার্টফোন
  2. অপটিক্যাল কেবল বক্স
  3. ডিএসএল মডেম
  4. স্যাটেলাইট ডিশ এবং মডেম/রাউটার
ব্যাখ্যা
• স্টারলিঙ্ক ইন্টারনেট ব্যবহারের জন্য সাধারণত একজন ব্যবহারকারীর স্যাটেলাইট ডিশ এবং মডেম/রাউটার হার্ডওয়্যার দরকার হয়। স্টারলিঙ্ক একটি স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা, যেখানে ডেটা পৃথিবীর কক্ষপথে থাকা স্যাটেলাইট থেকে সরাসরি ব্যবহারকারীর ডিভাইসে প্রেরণ করা হয়। তাই ব্যবহারকারীর বাড়িতে একটি বিশেষ স্যাটেলাইট ডিশ লাগাতে হয়, যা সিগন্যাল গ্রহণ ও প্রেরণ করে। পাশাপাশি, ডেটা ব্যবস্থাপনার জন্য একটি মডেম বা রাউটার দরকার, যা ইন্টারনেট সংযোগকে Wi-Fi বা তারযুক্ত সংযোগের মাধ্যমে বিভিন্ন ডিভাইসে ছড়িয়ে দেয়। অন্য কোনো কেবল বা ডিএসএল মডেমের প্রয়োজন হয় না। তাই সঠিক উত্তর হলো (ঘ)।

• স্টারলিংক ইন্টারনেট:
- স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেয়।
- স্টারলিংক মূলত অরবিটাল স্যাটেলাইটের নেটওয়ার্ক।
- এটি ইলন মাস্কের স্পেস এক্সের অধীন।
- যা ২০১৫ সালে তৈরি করা হয়েছিল।
- এই প্রকল্পের জন্য প্রাথমিক প্রোটোটাইপ স্যাটেলাইটগুলো কক্ষপথে ২০১৮ সালে চালু করা হয়েছিল।
- মার্কিন নভোচারী প্রতিষ্ঠান স্পেসএক্সকেও ইন্টারনেট সরবরাহ করে স্টারলিংক।

উৎস: Starlink ওয়েবসাইট।
৬৪.
IEEE 802.15 স্ট্যান্ডার্ড এর মূল লক্ষ্য কী?
  1. স্যাটেলাইট যোগাযোগ
  2. ওয়াইড এরিয়া নেটওয়ার্কিং
  3. ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্কিং
  4. লোকাল এরিয়া নেটওয়ার্কিং
ব্যাখ্যা
• IEEE 802.15 স্ট্যান্ডার্ডের মূল লক্ষ্য হল ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্কিং (Wireless Personal Area Networking)। এটি এমন একটি প্রযুক্তি যা ব্যক্তিগত বা ছোট এলাকা, যেমন ব্যক্তির চারপাশের সীমিত পরিসর, এর মধ্যে ডিভাইসগুলোকে ওয়্যারলেসভাবে সংযোগ করার জন্য ব্যবহৃত হয়। এই স্ট্যান্ডার্ড বিশেষ করে ব্লুটুথ, জিগবি ইত্যাদির মতো প্রযুক্তির ভিত্তি হিসেবে কাজ করে। IEEE 802.15 ডিভাইসগুলো কম শক্তি ব্যবহার করে, দ্রুত ডেটা ট্রান্সফার করতে সক্ষম এবং স্বল্প পরিসরে নিরাপদ যোগাযোগ নিশ্চিত করে। এর মাধ্যমে পোর্টেবল ডিভাইস, মোবাইল ফোন, ল্যাপটপ, এবং অন্যান্য ব্যক্তিগত গ্যাজেটগুলোর মধ্যে সহজে তথ্য বিনিময় সম্ভব হয়।
- তাই সঠিক উত্তর হবে: গ) ওয়্যারলেস পার্সোনাল এরিয়া নেটওয়ার্কিং।


• ব্লুটুথ (Bluetooth):
- ব্লুটুথ হলো স্বল্প দূরত্বের ভেতর বিনা খরচে ডেটা আদান-প্রদানের জন্য বহুলপ্রচলিত ওয়্যারলেস প্রযুক্তি।
- ব্লুটুথের সাহায্যে বিনা খরচে স্বল্প দূরত্বে থাকা আধুনিক প্রায় সকল ডিভাইস নিজেদের মধ্যে ব্যক্তিগতভাবে ডেটা আদান-প্রদান করতে পারে বিধায় এটিকে তারবিহীন (Wireless) পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক (WPAN) প্রটোকল বলা হয়।
- এটি প্রযুক্তিগতভাবে IEEE 802.15 নামে পরিচিত।
- Bluetooth কার্যকরী পাল্লা হচ্ছে ১০ মিটার। তবে বিদ্যুৎ কোষের শক্তি বৃদ্ধি করে এর পাল্লা ১০০ মিটার পর্যন্ত বৃদ্ধি করা যেতে পারে।
- বর্তমানে কম্পিউটার, মোবাইল ফোন, গেমিং কনসোল, ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, ল্যাপটপ, জিপিএস রিসিভার প্রভৃতি যন্ত্রাদিতে Bluetooth প্রযুক্তি ব্যবহার হচ্ছে।

এছাড়াও,
- Wifi এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.11
- Wimax এর IEEE স্ট্যান্ডার্ড IEEE 802.16

উৎস: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (মাহবুবুর রহমান), একাদশ-দ্বাদশ শ্রেণি।
৬৫.
কোন প্রটোকলটি সাধারণত ফায়ারওয়াল দ্বারা "সিকিউর রিমোট ম্যানেজমেন্ট" নিশ্চিত করতে ব্যবহৃত হয়?
  1. SSH
  2. FTP
  3. HTTP
  4. SMTP
ব্যাখ্যা
• সিকিউর রিমোট ম্যানেজমেন্টের জন্য সাধারণত SSH (Secure Shell) প্রটোকলটি ব্যবহার করা হয়। SSH একটি নিরাপদ নেটওয়ার্ক প্রটোকল যা দূরবর্তী সার্ভার বা ডিভাইসের সঙ্গে এনক্রিপ্টেড যোগাযোগ স্থাপন করে। এটি ফায়ারওয়ালের মাধ্যমে রিমোট ম্যানেজমেন্টের সময় ডেটা হাইজ্যাকিং বা অননুমোদিত প্রবেশ থেকে রক্ষা করে।
- অন্যদিকে, FTP, HTTP, এবং SMTP প্রটোকলগুলি মূলত যথাক্রমে ফাইল ট্রান্সফার, ওয়েব পেজ পরিবেশন, এবং ইমেইল পাঠানোর কাজে ব্যবহৃত হয়, যা সাধারণত এনক্রিপশন ছাড়া তথ্য আদান-প্রদান করে এবং নিরাপত্তার জন্য SSH এর মতো সুরক্ষিত নয়।
- তাই, ফায়ারওয়ালে সিকিউর রিমোট ম্যানেজমেন্ট নিশ্চিত করতে সবচেয়ে উপযুক্ত প্রটোকল হলো SSH.


• ফায়ারওয়াল (Firewall):
- Unauthorized ব্যবহারকারীর হাত থেকে নেটওয়ার্ক রিসোর্সকে রক্ষা কিংবা সাইবার অ্যাটাক প্রতিরোধ করতে ফায়ারওয়াল (Firewall)ব্যবহার করা হয়।
- অননুমোদিত ফায়ারওয়াল হলো এমন এক ধরনের তথ্য ব্যবস্থাপনার নিরাপত্তা ব্যবস্থা যা কোনো একটি কোম্পানির নিজস্ব নেটওয়ার্ক তথা ইন্ট্রানেট ও ইন্টারনেট নেটওয়ার্কের মধ্যে অবৈধ অ্যাক্সেস নিয়ন্ত্রণ করে।
- কোনো কম্পিউটারের সফটওয়‍্যারের নিরাপত্তা প্রদানের নিমিত্তে ফায়ারওয়াল তৈরি করা হয়।
- সাধারণত কোনো ফায়ারওয়ালের সাথে রাউটার (Router) বা ডেডিকেটেড সার্ভার (Dedicated server) থাকে যা সম্পূর্ণ ফায়ারওয়াল হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল কোনো প্রতিষ্ঠানের গেইট কিপার (Gate Keeper) হিসেবে কাজ করে যা যে কোনো ধরনের প্রবেশকে নিরাপদ এবং ডেটার ফিল্টার হিসেবে কাজ করে।
- ফায়ারওয়াল হ্যাকিং এর ক্ষেত্রে বাধা সৃষ্টি করে কিন্তু সবসময় প্রতিরোধ করতে পারে না।

উৎস:
১. মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২. কম্পিউটার শিক্ষা, এসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩. ব্রিটানিকা।
৬৬.
১৯২৪ সালে বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু কী তত্ত্ব প্রদান করেন? 
  1. নিউক্লিয়াস তত্ত্ব
  2. কোয়ান্টাম তত্ত্ব
  3. কোয়ান্টাম সংখ্যায়নতত্ত্ব
  4. থিওরি অব রিলেটিভিটি
ব্যাখ্যা
আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা: 
- ঊনবিংশ শতাব্দীর শুরু থেকেই আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা হয়। 
- 1803 সালে ডাল্টন পারমাণবিক তত্ত্ব দিয়েছেন, 1897 সালে থমসন সেই পরমাণুর ভেতর ইলেকট্রন আবিষ্কার করেছেন, 1911 সালে রাদারফোর্ড দেখিয়েছেন, পরমাণুর কেন্দ্রে খুবই ক্ষুদ্র নিউক্লিয়াসে পজিটিভ চার্জগুলো থাকে। 
- কিন্তু দেখা গেল নিউক্লিয়াসকে ঘিরে ঘুরন্ত ইলেকট্রনের মডেলটি কোনোভাবে ব্যাখ্যা করা যায় না, কারণ বিদ্যুৎ চৌম্বকীয় সূত্র অনুযায়ী এই অবস্থায় ইলেকট্রন তার শক্তি বিকিরণ করে নিউক্লিয়াসের ভেতর পড়ে যাবে; কিন্তু বাস্তবে তা কখনো ঘটে না। 
- 1900 সালে ম্যাক্স প্ল্যাংক কোয়ান্টাম তত্ত্ব আবিষ্কার করেন, যা ব্যবহার করে কৃষ্ণবস্তুর বিকিরণ ব্যাখ্যা করা সম্ভব হয়। 
- পরবর্তী সময়ে বিজ্ঞানী বোর পরমাণুর স্থিতিশীলতা ব্যাখ্যা করার জন্য কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করেন। 
- বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু 1924 সালে কোয়ান্টাম তত্ত্বের ধারণা ব্যবহার করে বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়নতত্ত্ব প্রদান করেন। এজন্য বিজ্ঞানী বসুকে কোয়ান্টাম সংখ্যায়নতত্ত্বের জনক হিসেবে অভিহিত করা হয়, এবং তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ একশ্রেণির মৌলিক কণাকে বোসন (Boson) নাম দেওয়া হয়। 
- 1900 থেকে 1930 সাল পর্যন্ত এই সময়টিতে হাইজেনবার্গ, শ্রোডিঙ্গার, ডিরাকসহ অনেক বড় বড় বিজ্ঞানী মিলে পদার্থের কোয়ান্টাম তত্ত্ব প্রতিষ্ঠিত করেন। 

- বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের বাহক হিসেবে ইথার নামে একটি বিষয় কল্পনা করে নেওয়া হয়েছিল এবং 1887 সালে মাইকেলসন ও মোরলি তার অস্তিত্ব আবিষ্কার করার চেষ্টা করে দেখান যে প্রকৃতপক্ষে ইথার বলে কিছু নেই এবং আলোর বেগ স্থির কিংবা গতিশীল সব মাধ্যমে সমান। 
- 1905 সালে আইনস্টাইনের থিওরি অব রিলেটিভিটি থেকে এই বিষয়টির ব্যাখ্যা পাওয়া যায়। থিওরি অব রিলেটিভিটি থেকেই সর্বকালের সবচেয়ে চমকপ্রদ সূত্র E = mc2 বের হয়ে আসে, যেখানে দেখানো হয় বস্তুর ভরকে শক্তিতে রূপান্তর করা সম্ভব। 
- কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অব রিলেটিভিটি ব্যবহার করে ডিরাক 1931 সালে প্রতি কণা (Anti Particle) অস্তিত্ব ঘোষণা করেন, যেটি পরের বছরেই আবিষ্কৃত হয়ে যায়।
- 1895 সালে রন্টজেন এক্স-রে আবিষ্কার করেন। 
- 1896 সালে বেকেরেল দেখান যে পরমাণুর কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণ হচ্ছে। 
- 1899 সালে পিয়ারে ও মেরি কুরি রেডিয়াম আবিষ্কার করেন এবং বিজ্ঞানীরা বুঝতে পারেন পরমাণুগুলো আসলে অবিনশ্বর নয়, সেগুলো ভেঙে তেজস্ক্রিয় বিকিরণ হতে পারে। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬৭.
জমিতে নাইট্রোজেন ও ফসফরাসের পরিমাণ নির্ণয়ের জন্য কোনটি ব্যবহার করা হয়?
  1. কীটনাশক
  2. তেজস্ক্রিয় আইসোটোপ
  3. রাসায়নিক সার
  4. গাইগার মুলার কাউন্টার
ব্যাখ্যা
তেজস্ক্রিয় আইসোটোপ: 
- কিছু কিছু আইসোটোপ আছে যাদের নিউক্লিয়াস স্বতঃস্ফূর্তভাবে (নিজে নিজেই) ভেঙে আলফা, বিটা, গামা ইত্যাদি তেজস্ক্রিয় রশ্মি নির্গত করে। 
- একটি মৌলের যে সকল আইসোটোপ তেজস্ক্রিয় রশ্মি নিঃশরণ করে তাদেরকে তেজস্ক্রিয় আইসোটোপ বলে। 
- এখন পর্যন্ত এ ধরনের আইসোটোপের সংখ্যা ৩০০০ থেকে বেশি। এদের মধ্যে কিছু প্রকৃতিতে পাওয়া গেছে, অন্যগুলো গবেষণাগারে তৈরি করা হয়েছে। 
- তেজস্ক্রিয় আইসোটোপ এর নিয়ন্ত্রিত ব্যবহার দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে যেটি অন্যভাবে করা দুঃসাধ্য ছিল। 
- বর্তমানে তেজস্ক্রিয় আইসোটোপ চিকিৎসাক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, খাদ্য ও বীজ সংরক্ষণে, বিদ্যুৎ উৎপাদনে, কোনো কিছুর বয়স নির্ণয়সহ আরও অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। 

কৃষিক্ষেত্রে তেজস্ক্রিয় আইসোটোপের ব্যবহার: 
১। ফসলের পুষ্টিতে: 
- ফসলের পুষ্টির জন্য জমিতে পরিমাণমতো সার ব্যবহার করতে হয়। 
- সার মূল্যবান বস্তু, তাই অতিরিক্ত ব্যবহার করা আর্থিক ক্ষতির কারণ। 
- একদিকে প্রয়োজনের অতিরিক্ত সার ব্যবহার পরিবেশের ক্ষতির কারণ, অপরদিকে প্রয়োজনের চেয়ে কম পরিমাণ সার ব্যবহার করা হলে ফসলের উৎপাদন কম হয়। 
- তেজস্ক্রিয় আইসোটোপ ব্যবহার করে জমিতে কী পরিমাণ নাইট্রোজেন ও ফসফরাস আছে তা জানা যায়। আর তা জেনে জমিতে আরও কী পরিমাণ নাইট্রোজেন ও ফসফরাস দিতে হবে তারও হিসাব করা যায়। 
- উদ্ভিদ মূলের মাধ্যমে তেজস্ক্রিয় নাইট্রোজেন ও তেজস্ক্রিয় ফসফরাস গ্রহণ করে এবং তা উদ্ভিদের শরীরের বিভিন্ন অংশে শোষিত হয়। এসব তেজস্ক্রিয় আইসোটোপ থেকে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। গাইগার মুলার কাউন্টার ব্যবহার করে এ তেজস্ক্রিয় রশ্মি শনাক্ত ও পরিমাপ করা হয়। 

২। ক্ষতিকারক পোকামাকড় নিয়ন্ত্রণ করতে: 
- ফসলের জন্য ক্ষতিকারক পোকামাকড় সব সময়ই মারাত্মক হুমকিস্বরূপ। এগুলো যেমন ফসলের উৎপাদন কমায় তেমনই এদের মাধ্যমে রোগজীবাণুও উদ্ভিদে প্রবেশ করে। 
- এসব পোকামাকড় ধ্বংস করার জন্য ফসলে এবং জমিতে কীটনাশক দেওয়া হয়। এ কীটনাশক পরিবেশ ও আমাদের শরীরের জন্য ক্ষতিকর। 
- শুধু তাই নয়, এ কীটনাশক ক্ষতিকারক পোকামাকড়ের সাথে সাথে অনেক উপকারী পোকামাকড়ও ধ্বংস করে। 
- তেজস্ক্রিয় আইসোটোপসমৃদ্ধ কীটনাশক ব্যবহারের মাধ্যমে জানা সম্ভব হয়েছে সর্বনিম্ন কতটুকু পরিমাণ কীটনাশক একটি ফসলের জন্য ব্যবহার করা যাবে। 

৩। ফসলের মানোন্নয়নে: 
- বিভিন্ন ধরনের তেজস্ক্রিয় রশ্মির নিয়ন্ত্রিত ব্যবহারের মাধ্যমে উদ্ভিদ কোষের জিনগত পরিবর্তন ঘটিয়ে উন্নত মানের ফসল উৎপাদন করা হয়। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।
৬৮.
উদ্ভিদের কোন অংশে শ্বসন ক্রিয়ার হার অনেক বেশি?
  1. ফুল ও পাতার কুঁড়িতে
  2. অঙ্কুরিত বীজে
  3. মূল ও কাণ্ডের অগ্রভাগে
  4. সবগুলোই
ব্যাখ্যা
শ্বসন: 
- জীবের জীবন ধারণ অর্থাৎ চলন, ক্ষয়পুরণ, বৃদ্ধি, জনন প্রভৃতি জৈবিক কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য শক্তির প্রয়োজন হয়, এ শক্তির প্রধান উৎস হলো সূর্যালোক। 
- সালোকসংশ্লেষণের সময় উদ্ভিদ সৌরশক্তিকে শর্করা জাতীয় খাদ্যবস্তুর মধ্যে স্থিতি শক্তিরূপে (Potential energy) সঞ্চয় করে রাখে। 
- খাদ্যের মধ্যে সঞ্চিত এই ধরনের শক্তি জীব তার জীবন ধারণের জন্য সরাসরি ব্যবহার করতে পারে না। 
- শ্বসনের সময় জীবদেহে এই স্থিতি শক্তি রাসায়নিক শক্তি (ATP) হিসেবে তাপরূপে মুক্ত হয় এবং জীবের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য প্রয়োজনীয় শক্তি যোগায়। 
- শর্করাজাতীয় খাদ্যবস্তু ছাড়াও প্রোটিন, ফ্যাট এবং বিভিন্ন জৈব এসিড শ্বসনিক বস্তুরূপে ব্যবহৃত হয়। 
- জীবদেহে এই জটিল যৌগগুলো প্রথমে ভেঙে সরল যৌগে পরিণত হয় এবং পরে জারিত হয়ে রাসায়নিক শক্তিতে (ATP) রূপান্তরিত হয়। 
- সাধারণ তাপমাত্রায় জীবদেহের প্রতিটি কোষে দিবারাত্রি ২৪ ঘণ্টাই শ্বসন চলতে থাকে। 
- তবে উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে (ফুল ও পাতার কুঁড়ি, অঙ্কুরিত বীজ, মূল ও কাণ্ডের অগ্রভাগ) শ্বসন ক্রিয়ার হার অনেক বেশি। 
- সজীব কোষের সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়াতে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয়। 
- এ জৈব-রাসায়নিক প্রক্রিয়ায় জীবদেহ যৌগিক খাদ্যদ্রব্য জারিত করে সরল দ্রব্যে পরিণত করে এবং শক্তি উৎপন্ন করে। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৬৯.
নিচের কোন মাধ্যম দিয়ে শব্দ সবচেয়ে দ্রুত সঞ্চালিত হয়?
  1. কঠিন
  2. তরল
  3. ভ্যাকুয়াম
  4. বায়বীয়
ব্যাখ্যা
শব্দ তরঙ্গ (Sound Wave): 
- শব্দ তরঙ্গ তৈরি করতে তার একটা উৎসের দরকার, সেটাকে প্রবাহিত করার জন্য একটা মাধ্যমের দরকার এবং সেই শব্দ গ্রহণ করার জন্য কোনো এক ধরনের রিসিভার দরকার। 
- চারপাশে অসংখ্য শব্দের উৎস রয়েছে যার মধ্যে সবচেয়ে পরিচিত উৎস মানুষের কণ্ঠ; সেখানে যে ভোকাল কর্ড আছে তার ভেতর দিয়ে বাতাস বের হওয়ার সময় সেখানে যে কম্পন হয় সেটা দিয়ে শব্দ তৈরি হয়। কথা বলার সময় যদি গলায় স্পর্শ করা হয়, তাহলে সেই কম্পন অনুভব করতে পারা যায়। 

শব্দ তরঙ্গের বৈশিষ্ট্য: 
- শব্দ একটি যান্ত্রিক তরঙ্গ কারণ বস্তুকণার কম্পনের ফলে শব্দ তরঙ্গ সৃষ্টি হয় এবং সেটি সঞ্চালনের জন্যও একটি স্থিতিস্থাপক মাধ্যমের দরকার হয়। 
- শব্দ একটি অনুদৈর্ঘ্য তরঙ্গ কারণ এই তরঙ্গের প্রবাহের দিক এবং মাধ্যমের কণার কম্পনের দিক এক। 
- শব্দ তরঙ্গের বেগ মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। 
- বায়বীয় মাধ্যমে এর বেগ কম, তরলে তার চেয়ে বেশি, কঠিন পদার্থে আরো বেশি। 
- শব্দের বেগ মাধ্যমের তাপমাত্রা এবং আর্দ্রতার উপরও নির্ভর করে। 
- অন্যান্য তরঙ্গের মতো, শব্দ তরঙ্গের তীব্রতাও তার বিস্তারের বর্গের সমানুপাতিক। 
অর্থাৎ, শব্দ তরঙ্গের বিস্তার বেশি হলে শব্দের তীব্রতা বেশি হয় এবং তরঙ্গের বিস্তার কম হলে শব্দের তীব্রতা কম হয়। 
- অন্যান্য যেকোনো তরঙ্গের মতোই শব্দ তরঙ্গের প্রতিফলন, প্রতিসরণ এবং উপরিপাতন হতে পারে। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭০.
নিচের কোনটি ইলেকট্রনের সঠিক শক্তির ক্রম? 
  1. 3s < 2p < 4s
  2. 2p < 1s < 3s
  3. 1s < 2s < 2p
  4. 4s < 2p < 3d
ব্যাখ্যা
পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের নীতি: 
- পরমাণুতে ইলেকট্রন বিন্যাসের তিনটি নীতি আছে। 
যেমন- ১) পাওলির বর্জন নীতি, ২) আউফ-বাউ নীতি এবং ৩) হুন্ডস এর সূত্র। 
- পরমাণুতে ইলেকট্রন প্রথমে সর্বনিম্ন শক্তির অরবিটালে প্রবেশ করে এবং পরে ক্রমান্বয়ে উচ্চশক্তির অরবিটালে প্রবেশ করে। 
অর্থাৎ, যে অরবিটালের শক্তি কম সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে এবং যে অরবিটালের শক্তি বেশি সেই অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। 
- অরবিটালের মধ্যে কোনোটির শক্তি কম আর কোনোটির শক্তি বেশি তা অরবিটাল দুটির প্রধান শক্তিস্তরের মান (n) এবং উপশক্তিস্তরের মান (l) এর যোগফলের উপর নির্ভর করে। 
- যে অরবিটালের (n + l) এর মান কম সেই অরবিটালের শক্তি কম এবং সেই অরবিটালেই ইলেকট্রন আগে প্রবেশ করবে। 
- অপরদিকে (n + l) এর মান যে অরবিটালের বেশি তার শক্তিও বেশি এবং সেই অরবিটালেই ইলেকট্রন পরে প্রবেশ করবে। 
যেমন- 3d অরবিটালের জন্য n = 3 এবং l = 2, অতএব n + l এর মান 3 + 2 = 5; আবার 4s অরবিটালের জন্য n = 4 এবং l = 0, অতএব n + l এর মান 4 + 0 = 4. কাজেই 3d অরবিটালের চেয়ে 4s অরবিটাল কম শক্তিসম্পন্ন। তাই ইলেকট্রন প্রথমে 4s অরবিটালে এবং পরে 3d অরবিটালে প্রবেশ করবে। 

- আবার, দুটি অরবিটালের (n + l) এর মান যদি সমান হয় তাহলে যে অরবিটালটিতে n এর মান কম সেই অরবিটালের শক্তি কম হবে এবং সেই অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। 
যেমন- 3d ও 4p এর n + l এর মান যথাক্রমে 3 + 2 = 5 এবং 4 + 1 = 5 কিন্তু যেহেতু 3d অরবিটালে n এর মান কম, তাই এ অরবিটালের শক্তি কম এবং এ অরবিটালে ইলেকট্রন আগে প্রবেশ করবে। 
- অপরদিকে 4p অরবিটালে n এর মান বেশি হওয়ায় এর শক্তি 3d এর চেয়ে বেশি। তাই এ অরবিটালে ইলেকট্রন পরে প্রবেশ করবে। 
- এ হিসাব অনুযায়ী পরমাণুর অরবিটালের ক্রমবর্ধমান শক্তি হবে: 1s < 2s < 2p < 3s < 3p < 4s < 3d < 4p < 5s < 4d < 5p < 6s < 4f < 5d < 6p < 7s < 5f < 6d < 7p < 8s. 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।
৭১.
পানির স্থায়ী খরতা দূর করতে কোনটি ব্যবহার করা হয়?
  1. ক্লোরিন
  2. ক্যালসিয়াম কার্বনেট
  3. সোডিয়াম কার্বনেট
  4. সালফিউরিক অ্যাসিড
ব্যাখ্যা
পানির খরতা (Hardness of Water): 
- পানির উৎস হলো নদী-নালা, খাল-বিল, পুকুর, সমুদ্র বা টিউবওয়েল ইত্যাদি, এসব পানিতে বিভিন্ন খনিজ লবণ দ্রবীভূত থাকতে পারে। 
- পানিতে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের ক্লোরাইড, সালফেট, কার্বনেট, বাইকার্বনেট ইত্যাদি লবণ দ্রবীভূত থাকলে উক্ত পানি সাবানের সাথে সহজে ফেনা উৎপন্ন করে না, এ ধরনের পানিকে খর পানি বলে। 
- অবশ্য ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়াম ছাড়া আয়রন, ম্যঙ্গানিজ প্রভৃতি লবণ দ্রবীভূত থাকলেও পানি খর হতে পারে। 
- খর পানিতে সাবান ঘষলে সহজে ফেনা উৎপাদন করে না, কারণ সাবান হলো উচ্চতর জৈব এসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। 
যেমন- সোডিয়াম স্টিয়ারেট (C17H35COONa) হলো স্টিয়ারিক এসিডের সোডিয়াম লবণ, এটি সাবান হিসেবে ব্যবহৃত হয়। 
- এ সাবান দিয়ে খর পানিতে কাপড় কাচা হলে যতক্ষণ পানিতে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের লবণ উপস্থিত থাকে ততক্ষণ ফেনা উৎপন্ন হয় না এবং সাবান ক্ষয়প্রাপ্ত হতে থাকে। 
• 2C17H35COONa + CaCl2 → (C17H35COO)2Ca + 2NaCl 
- ম্যাগনেসিয়াম বা অন্যান্য ধাতুর লবণও একই রূপ বিক্রিয়া করে। 
- পানির পাইপ বা কলকারখানাতে বয়লারের ভিতরে খর পানি ব্যবহার করলে খর পানিতে বিদ্যমান বিভিন্ন খনিজ লবণ পাইপের গায়ে জমা হয়। ফলে পাইপের গায়ে মোটা আস্তরণ পড়ে। এতে পানির পাইপে পানি প্রবাহে বাধা পায়। বয়লারে তাপের অপচয় ঘটে এমনকি বয়লার ফেটে বিস্ফোরণ পর্যন্ত ঘটতে পারে। 
- পানির মধ্যে যে ধর্মের জন্য পানিতে সাবান ভালোভাবে ময়লা পরিষ্কার করতে পারে না পানির সেই ধর্মকে পানির খারতা বলে। 
- পানির খরতা দুই প্রকার। যথা- স্থায়ী খরতা এবং অস্থায়ী খরতা। 

স্থায়ী খরতা: 
- পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন প্রভৃতি ধাতুর ক্লোরাইড বা সালফেট লবণ দ্রবীভূত থাকলে স্থায়ী খরতার সৃষ্টি হয় এবং এই পানি স্থায়ী খর পানি বলে। 
- স্থায়ী খর পানিকে শুধু উত্তপ্ত করলেই স্থায়ী খরতা দূরীভূত হয় না। বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে বা বিভিন্ন উপায় অবলম্বন করে স্থায়ী খরতা দূর করা হয়। 
- সাধারণত বদ্ধ জলাশয় যেমন-পুকুর, ডোবা ইত্যাদির পানি মৃদু হয় এমনকি বৃষ্টির পানিও মৃদু পানি। মৃদু পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন প্রভৃতি ধাতুর লবণ খুব বেশি দ্রবীভূত থাকে না। 
- স্থায়ী খর পানি থেকে স্থায়ী খরতা অপসারণ করে ঐ পানিকে মৃদু পানিতে পরিণত হয়। 

অস্থায়ী খরতা: 
- পানিতে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন প্রভৃতি লবণের বাইকার্বনেট (HCO3-) লবণ দ্রবীভূত থাকলে যে খারতা সৃষ্টি হয় তাকে অস্থায়ী খারতা বলে এবং এই পানিকে অস্থায়ী খর পানি বলা হয়। 
- অস্থায়ী খর পানিকে শুধু উত্তপ্ত করলেই অদ্রবণীয় কার্বনেট লবণ উৎপন্ন হয়। এ লবণ পাত্রের নিচে তলানি আকারে জমা হয়। এই তলানি থেকে ছাঁকনির মাধ্যমে পানিকে সহজেই পৃথক করা যায়। 
- ফলে অস্থায়ী খরতা দূর হয় এবং অস্থায়ী খর পানি মৃদু পানিতে পরিণত হয়। 
• Ca(HCO3)2  → CaCO3(s)↓ + CO2(g)↑ + H2O(l) 

স্থায়ী খরতা দূরীকরণের পদ্ধতি: 
- স্থায়ী খর পানির মধ্যে সোডিয়াম কার্বনেট যোগ করলে সোডিয়াম কার্বনেট ক্যালসিয়াম আয়ন ও ম্যাগনেসিয়াম আয়নের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেটের অধঃক্ষেপ উৎপন্ন করে। ফলে পানি থেকে ক্যালসিয়াম আয়ন এবং ম্যাগনেশিয়াম আয়ন পানি থেকে অপসারিত হয় অর্থাৎ স্থায়ী খরতা দূর হয়। 
• CaCl2 + Na2CO3 → CaCO3↓+ 2NaCl 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।
৭২.
উদ্ভিদের 'পসটুলেটেড হরমোন' বলা হয় কোনটিকে?
  1. অক্সিন
  2. ভার্নালিন
  3. জিবেরেলিন
  4. সাইটোকাইনিন
ব্যাখ্যা
ফাইটোহরমোন: 
- যে জৈব রাসায়নিক পদার্থ উদ্ভিদদেহে উৎপন্ন হয়ে উদ্ভিদের বৃদ্ধি এবং বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি কাজ নিয়ন্ত্রণ করে, তাকে হরমোন বা প্রাণরস বলে। 
- উদ্ভিদ হরমোনকে ফাইটোহরমোন (Phytohormones) বলা হয়, কেউ কেউ ফাইটোহরমোনকে উদ্ভিদ বৃদ্ধিকারক বস্তু (Plant growth substances) হিসেবেও আখ্যায়িত করেছেন। 
- অধিকাংশ বিজ্ঞানীদের মতে, যে রাসায়নিক বস্তুটি কোষে উৎপন্ন হয় এবং উৎপত্তিস্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানের কোষ বা কোষপুঞ্জের কার্যাবলি নিয়ন্ত্রণ করে, সেটাই হচ্ছে হরমোন (Hormone)। 
- উদ্ভিদের প্রতিটি কোষই হরমোন উৎপন্ন করতে পারে। 
- এরা কোনো পুষ্টিদ্রব্য নয় তবে ক্ষুদ্রমাত্রায় উৎপন্ন হয়ে উদ্ভিদের বিভিন্ন জৈবিক কাজ নিয়ন্ত্রণ করে। 
যেমন: অক্সিন (Auxin), জিবেরেলিন (Gibberellin), সাইটোকাইনিন (Cytokinin), অ্যাবসিসিক এসিড (Abscisic acid), ইথিলিন (Ethylene) ইত্যাদি। 

- এসব হরমোন ছাড়াও উদ্ভিদে আরও কিছু হরমোন রয়েছে, যাদের আলাদা করা বা শনাক্ত করা যায়নি, এদের পসটুলেটেড হরমোন (Postulated hormones) বলে। এরা প্রধানত উদ্ভিদের ফুল ও জনন সংশ্লিষ্ট অঙ্গের বিকাশে সাহায্য করে, যেমন- ফ্লোরিজেন (Florigen) এবং ভার্নালিন (Vernalin) প্রধান। 
- ধারণা করা হয়, ফ্লোরিজেন পাতায় উৎপন্ন হয় এবং তা পত্রমূলে স্থানান্তরিত হয়ে পত্রমুকুলকে পুষ্পমুকুলে রূপান্তরিত করে। তাই দেখা যায়, ফ্লোরিজেন উদ্ভিদে ফুল ফোটাতে সাহায্য করে। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭৩.
ভ্যান ডি গ্রাফ মেশিন দিয়ে কী সম্ভব? 
  1. উচ্চ পটেনশিয়াল তৈরি
  2. কম তাপ উৎপাদন
  3. তড়িৎ তরঙ্গ সঞ্চালন
  4. কম বিদ্যুতের কাজ
ব্যাখ্যা
ভ্যান ডি গ্রাফ মেশিন: 
- অত্যন্ত উচ্চ বিভব দিয়ে নানা ধরনের কাজ করা হয়। 
- ভ্যান ডি গ্রাফ মেশিনে সেটি করা সম্ভব হয় স্থির বিদ্যুৎ ব্যবহার করে। 
- একটি ঘুরন্ত বিদ্যুৎ অপরিবাহী বেল্টে চার্জযুক্ত কণা বা স্থির বিদ্যুৎ স্প্রে করা হয়, বেল্টটি ঘুরিয়ে একটি ধাতব গোলকের ভেতর নেওয়া হয়। 
- বেল্টের ওপর থেকে একটা স্পর্শক এই চার্জটা গ্রহণ করে ধাতব গোলকের কাছে পৌঁছে দেয়। 

- চার্জ সব সময়ই বেশি থেকে কম বিভবে প্রবাহিত হয়। 
- ভ্যান ডি গ্রাফ জেনারেটরে এটি সব সময় ঘটে থাকে, কারণ ধাতব গোলকের ভেতরে সব সময়ই গোলকের সমান বিভব থাকে। 
- বেল্টের উপরের বাড়তি চার্জটুকুর জন্য যে বাড়তি ভোল্টেজ তৈরি হয় সেটি তাই সব সময়ই গোলকের  ভোল্টেজ থেকে বেশি। সে কারণে গোলকের ভেতরে চার্জ থাকলেই সেটা গোলকপৃষ্ঠে চলে যায়। 
- এভাবে বিশাল পরিমাণ চার্জ জমা করিয়ে অনেক উচ্চ পটেনশিয়াল তৈরি করা সম্ভব। 

উৎস: পদার্থবিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭৪.
ইথানলকে কোন খাতে জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহার করা যায়? 
  1. বিদ্যুৎ সংরক্ষণে
  2. খাদ্য প্রক্রিয়াকরণে 
  3. তাপ ইঞ্জিনে 
  4. শীতাতপ নিয়ন্ত্রণে 
ব্যাখ্যা
জ্বালানি হিসেবে ইথানলের ব্যবহার: 
- ইথানল-এর অপর নাম ইথাইল অ্যালকোহল। 
- ইথানলের রাসায়নিক সংকেত CH3-CH2-OH. 
- জীবাশ্ম জ্বালানি যেমন- কেরোসিন, ডিজেল, পেট্রল প্রভৃতির মতো ইথানলকে পোড়ালেও তাপ উৎপন্ন হয়। 
- তাই জীবাশ্ম জ্বালানির মতো ইথানলকেও তাপ ইঞ্জিনে ব্যবহার করে কলকারখানা, গাড়ি, বিমান, জাহাজ প্রভৃতি চালানো যেতে পারে। 
- উত্তর আমেরিকাসহ অনেক দেশে জীবাশ্ম জ্বালানির সাথে ইথানলকে মিশিয়ে তাপ ইঞ্জিনে ব্যবহার করা হচ্ছে। 
- যুক্তরাষ্ট্রের সব গাড়িতে পেট্রলের সাথে শতকরা 10 ভাগ ইথানল মিশিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। 
- তাই যত ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে ততই জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমবে। 

উৎস: রসায়ন, নবম-দশম শ্রেণি।
৭৫.
অমরা নিষেকের কত সপ্তাহের মধ্যে গঠিত হয়? 
  1. ২ সপ্তাহ
  2. ৪ সপ্তাহ
  3. ৮ সপ্তাহ
  4. ১২ সপ্তাহ
ব্যাখ্যা
অমরা (Placenta): 
- যে বিশেষ অঙ্গের মাধ্যমে মাতৃ জরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ এবং মাতৃ জরায়ু-টিস্যুর মধ্যে সম্পর্ক স্থাপিত হয়, তাকে অমরা বা গর্ভফুল বলে। 
- ভ্রূণ জরায়ুতে পৌঁছানোর 4-5 দিনের মধ্যে সংস্থাপন সম্পন্ন হয়। 
- ক্রমবর্ধমানশীল ভ্রূণের কিছু কোষ এবং মাতৃ জরায়ুর অন্তঃস্তরের কিছু কোষ মিলিত হয়ে ডিম্বাকার ও রক্তনালিসমৃদ্ধ এই অমরা তৈরি করে। 
- নিষেকের ১২ সপ্তাহের মধ্যে অমরা গঠিত হয়। 
- এভাবে ভ্রূণ এবং মাতৃ জরায়ুর অন্তঃস্তরের মধ্যে একটি অবিচ্ছেদ্য অস্থায়ী অঙ্গ তৈরি হয়। 
- প্রসবের সময় অমরা দেহ থেকে নিষ্ক্রান্ত হয়ে যায়। 

- অমরার সাহায্যে ভ্রূণ জরায়ুর গায়ে সংস্থাপিত হয়। 
- ভ্রূণের বৃদ্ধির জন্য খাদ্যের দরকার। শর্করা, আমিষ, স্নেহ, পানি এবং খনিজ লবণ ইত্যাদি অমরার মাধ্যমে মায়ের রক্ত থেকে ভ্রূণের রক্তে প্রবেশ করে। 
- অমরা অনেকটা ফুসফুসের মতো কাজ করে। 
- অমরার মাধ্যমে ভ্রূণ মায়ের রক্ত থেকে অক্সিজেন গ্রহণ এবং ভ্রূণ থেকে কার্বন ডাই-অক্সাইডের বিনিময় ঘটে। 
- অমরা একই সাথে বৃক্কের মতো কাজ করে। 
- বিপাকের ফলে যে বর্জ্য পদার্থ উৎপন্ন হয় তা অমরার মাধ্যমে ভ্রূণের দেহ থেকে অপসারিত হয়। 
- অমরা কিছু গুরুত্বপূর্ণ হরমোন তৈরি করে। এ হরমোন ভ্রূণের রক্ষণাবেক্ষণ ও তার স্বাভাবিক গঠনে সাহায্য করে। 
- অমরাতে প্রচুর রক্তনালি থাকে। 
- অমরা, আম্বিলিকাল কর্ড দ্বারা ভ্রূণের নাভির সাথে যুক্ত থাকে, একে নাড়িও বলা হয়। 
- এটা মূলত একটি নালি, যার ভিতর দিয়ে মাতৃদেহের সাথে ভ্রূণের বিভিন্ন পদার্থের বিনিময় ঘটে। 
- গর্ভাবস্থায় অমরা থেকে এমন কতগুলো হরমোন নিঃসৃত হয়, যা মাতৃদুগ্ধ উৎপাদন এবং প্রসব সহজ করতে সহায়তা করে। 

উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি।
৭৬.
মাহমুদুল হক রচিত 'কালো বরফ' উপন্যাসটি কোন পেক্ষাপটে রচিত?
  1. পঞ্চাশের মন্বন্তর
  2. বাংলাদেশের মুক্তিযুদ্ধ
  3. ১৯৪৭ সালের দেশভাগ
  4. তেভাগা আন্দোলন
ব্যাখ্যা
• 'কালো বরফ' উপন্যাস:
 - ১৯৭৭ সালের ২১-৩০ আগস্ট মাহমুদুল হক রচনা করেন ‘কালো বরফ’ উপন্যাসটি, কিন্তু এর প্রকাশকাল অনেক পরে ১৯৯২ সালে। 
- এটি ছেচল্লিশের দাঙ্গা ও ১৯৪৭ সালের দেশভাগকে কেন্দ্র করে রচিত।
- উপন্যাসটিতে হিন্দু- মুসলমানের বিরোধ-দাঙ্গা, দ্বেষ-ক্ষোভ এবং মিলন-বিরহ পরিস্ফুটিত হয়েছে।
- উপন্যাসের প্রধান চরিত্র- আব্দুল খালেক।

মাহমুদুল হক রচিত অন্যান্য উপন্যাসগুলো হলো:
- জীবন আমার বোন (মুক্তিযুদ্ধকে উপন্যাস),
- খেলাঘর (মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস),
- অনুর পাঠশালা,
- নিরাপদ তন্দ্রা,
- অশরীরী,
- পাতালপুরী,
- মাটির জাহাজ ইত্যাদি।

উৎস: 'কালো বরফ' উপন্যাস এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৭৭.
'মাল্য ও নির্মাল্য' কাব্যগ্রন্থটি কার রচনা?
  1. বুদ্ধদেব বসু
  2. কামিনী রায়
  3. নির্মলেন্দু গুণ
  4. বিহারীলাল চক্রবর্তী
ব্যাখ্যা
• 'মাল্য ও নির্মাল্য' কাব্যগ্রন্থের রচয়িতা - কামিনী রায়।
- এটি ১৯১৩ সালে প্রকাশিত হয়।

----------------
• কামিনী রায়:

- কামিনী রায় ছিলেন কবি ও সমাজকর্মী।
- ১৮৬৪ সালের ১২ অক্টোবর বাকেরগঞ্জের বাসন্ডা গ্রামে তাঁর জন্ম।
- তাঁর পিতা চণ্ডীচরণ সেন ছিলেন একজন ঐতিহাসিক উপন্যাস লেখক ও পেশায় বিচারক।
- তাঁর প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া প্রকাশিত হয় ১৮৮৯ সালে। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এর ভূমিকা লিখে দেন।
- তিনি 'জনৈক বঙ্গমহিলা' ছদ্মনামে লিখতেন।
- তিনি ১৯২৯ সালে 'জগত্তারিণী স্বর্ণপদক' লাভ করেন।

তাঁর রচিত কাব্যগ্রন্থগুলো হলো:
- আলো ও ছায়া,
- নির্মাল্য,
- পৌরাণিকী,
- মাল্য ও নির্মাল্য, 
- অশোক সঙ্গীত (সনেট সংগ্রহ),
- অম্বা (নাট্যকাব্য)
- ঠাকুরমার চিঠি,
- দীপ ও ধূপ,
- জীবন পথে, 
- একলব্য,
- দ্রোণ-ধৃষ্টদ্যুম্ন,
- শ্রাদ্ধিকী। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলাপিডিয়া।
৭৮.
'মানুষের মানচিত্র' কোন ধরনের সাহিত্য রচনা?
  1. কাব্যগ্রন্থ
  2. ছোটগল্প
  3. প্রবন্ধ গবেষণা
  4. উপন্যাস
ব্যাখ্যা
• 'মানুষের মানচিত্র' কাব্যগ্রন্থ:
- 'মানুষের মানচিত্র' রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ রচিত একটি কাব্যগ্রন্থ।
- তাঁর 'মানুষের মানচিত্র' (১৯৮৪) কাব্যগ্রন্থে লক্ষ করা যায় নৈরাশ্য থেকে আশান্বিত করে তোলে আকাঙ্ক্ষার সূদুঢ় অভিব্যক্তি। 

• তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থসমূহ হলো:
- উপদ্রুত উপকূল,
- ফিরে চাই স্বর্ণগ্রাম,
- মানুষের মানচিত্র,
- ছোবল,
- মৌলিক মুখোশ।

• কাব্যনাট্য: বিষ বিরিক্ষের বীজ।
• ছোটগল্প: সোনালি শিশির।

• রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ রচিত বিখ্যাত গান: ‘ভাল আছি ভাল থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো।'
• বিখ্যাত কবিতা: ‘বাতাসে লাশের গন্ধ' (জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন)। 

উৎস: বাংলাপিডিয়া এবং 'মানুষের মানচিত্র' কাব্যগ্রন্থ।
৭৯.
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি?
  1. রেইনকোট
  2. সাড়ে তিন হাত ভূমি
  3. বর্ণচোরা
  4. বকুলপুরের স্বাধীনতা
ব্যাখ্যা
• 'সাড়ে তিন হাত ভূমি' উপন্যাস:
- একটি কবরের আয়তন কত? এই প্রশ্নের উত্তর, 'সাড়ে তিন হাত ভূমি'। জনপ্রিয় কথাশিল্পী ইমদাদুল হক মিলনের বেশ কিছু মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসের মধ্যে এটিও উল্লেখযোগ্য একটি উপন্যাস।

উপন্যাসের কাহিনি সংক্ষেপ:
১৯৭১ সাল, বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলছে, সময়টা বর্ষাকাল। আগরতলায় ট্রেনিং নিয়ে একদল মুক্তিযোদ্ধা ঢুকেছেন বাংলাদেশে। এই দলে আছেন রবি। ঢাকায় গেরিলা অপারেশন শুরু হওয়ার আগে দুদিনের জন্য এসেছেন এসেছেন নিজেদের গ্রামে। বিকেলবেলা বাড়িতে ঢুকে দেখেন উঠোনে পড়ে আছে বাবার লাশ, বসার ঘরে মায়ের লাশ, বোনের লাশ তার ঘরে, সন্তান সম্ভাবা স্ত্রীর লাশ পেছন দিককার উঠোনে। এই দেখে অনুভূতিহীন হয়ে যান রবি। এক সময় উঠোনে কবর খুঁড়তে শুরু করেন। যখন যার কবর খুঁড়ছেন, ঢুকে যাচ্ছেন তার স্মৃতির ভেতর। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে 'সাড়ে তিন হাত ভূমি' একেবারেই অন্য মাত্রার উপন্যাস।

তাঁর কিছু উল্লেখযোগ্য উপন্যাস হলো:
- জিন্দাবাহার,
- নিঝুম নিশিরাতে,
- যাবজ্জীবন,
- কালাকাল,
- কালো ঘোড়া,
- ভূমিপুত্র,
- পরাধীনতা,
- কে,
- তাহারা,
- ভূতের নাম রমাকান্ত কামার ইত্যাদি।

অন্যদিকে,
• আখতারুজ্জামান ইলিয়াস রচিত রেইনকোট একটি মুক্তিযুদ্ধভিত্তিক ছোটগল্প।
• মমতাজউদ্দীন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তি নাটক- বর্ণচোরা, বকুলপুরের স্বাধীনতা। 

উৎস: 'সাড়ে তিন হাত ভূমি' উপন্যাস এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলাপিডিয়া।
৮০.
'Autocracy' শব্দের বাংলা পরিভাষা-
  1. প্রজাতন্ত্র
  2. গণতন্ত্রের সমর্থক ব্যক্তি
  3. স্বৈরাচার
  4. স্বশাসিত
ব্যাখ্যা
• 'Autocracy' অর্থ - স্বৈরতন্ত্র; স্বৈরাচার; একনায়কতন্ত্র; স্বেচ্ছাতন্ত্র; স্বৈরশাসন।

অন্যদিকে, 
• 'Republic' অর্থ - প্রজাতন্ত্র। 
• 'Democrat' অর্থ - গণতন্ত্রের পক্ষপাতী বা সমর্থক ব্যক্তি; গণতান্ত্রিক।
• 'Autonomous' অর্থ - স্বশাসিত; স্বায়ত্তশাসিত; স্বাধীন।

উৎস: বাংলা একাডেমি, অভিগম্য অভিধান।
৮১.
বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা নিম্ন অবস্থানে থাকে?
ব্যাখ্যা
• বাংলা ভাষায় 'আ' স্বরধ্বনিটি উচ্চারণকালে জিহ্বা নিম্ন অবস্থানে থাকে।

• স্বরধ্বনির উচ্চারণ বিধি:
উচ্চারণের সময়ে জিভের উচ্চতা অনুযায়ী, জিভের সম্মুখ-পশ্চাৎ অবস্থান অনুযায়ী এবং ঠোঁটের উন্মুক্তি অনুযায়ী স্বরধ্বনিকে ভাগ করা হয়।
উচ্চারণের সময়ে জিভ কতটা উপরে ওঠে বা কতটা নিচে নামে সেই অনুযায়ী স্বরধ্বনি চার ভাগে বিভক্ত।
যথা:
১. উচ্চ স্বরধ্বনি-ই, উ।
২. উচ্চ-মধ্য স্বরধ্বনি - এ, ও।
৩. নিম্ন-মধ্য স্বরধ্বনি - অ্যা, অ।
৪. নিম্ন স্বরধ্বনি-  আ।

• আবার, জিভের সম্মুখ পশ্চাৎ অবস্থান অনুযায়ী স্বরধ্বনি তিন ভাগে বিভক্ত।
যথা:
১. সম্মুখ স্বরধ্বনি- ই, এ, অ্যা।
২. মধ্য স্বরধ্বনি: আ।
৩. পশ্চাৎ স্বরধ্বনি: অ, ও, উ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ ও ২০২২ সংস্করণ) এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৮২.
বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দ ছিল-
  1. ব্রজবুলি
  2. সংস্কৃত
  3. দেশি
  4. অর্ধতৎসম
ব্যাখ্যা
• বাংলা শব্দ ভাণ্ডারে অনার্য জাতির ব্যবহৃত শব্দকে দেশি শব্দ বলা হয়।

• দেশি শব্দ:
বাংলাদেশের আদিম অধিবাসীদের সংস্কৃতির কিছু কিছু শব্দ আর্যদের প্রভাবে পরিবর্তিত না হয়ে অবিকৃতভাবে বাংলা ভাষায় রক্ষিত আছে, এসব শব্দকে বলা হয় দেশি শব্দ। প্রাচীনকালে এদেশের অধিবাসী ছিলেন অনার্য, দ্রাবিড়, কোল প্রভৃতি জাতি। তাদের ভাষা ও সংস্কৃতির কিছু শব্দ বাংলা ভাষায় রক্ষিত হয়েছে। এগুলোকে দেশী শব্দ বলা হয়। অনেক সময় এসব শব্দের মূল নির্ণয় করা যায় না।

কিছু দেশি শব্দের উদাহরণ:
পেট, ডাব, গজ, টোপ, ডিঙ্গা, চাউল ইত্যাদি।

অন্যদিকে, 
------------------
• তৎসম শব্দ:
প্রাচীন ভারতীয় আর্যভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ সেগুলোকে তৎসম শব্দ বলে। আবার সংস্কৃত ব্যাকরণ অনুসরণ করে গঠিত পারিভাষিক শব্দকেও তৎসম শব্দ বলা হয়।
যথা:
পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ।

• অর্ধতৎসম:
যে সমস্ত তৎসম শব্দ অবিকৃতভাবে বাংলা ভাষায় প্রবেশের পর লোকমুখে কিঞ্চিৎ পরিবর্তিত বা বিকৃত হয়েছে সেই সমস্ত শব্দগুলিকে অর্ধতৎসম শব্দ বলে । 
যেমন:
- কৃষ্ণ>কেষ্ট;
- ঘৃনা >ঘেন্না। 

• ব্রজবুলি:
ব্রজবুলি মধ্যযুগীয় বাংলা সাহিত্যের দ্বিতীয় কাব্যভাষা বা উপভাষা। মিথিলার কবি বিদ্যাপতি (আনু. ১৩৭৪-১৪৬০) এর উদ্ভাবক। তিনি মৈথিলী ভাষার সঙ্গে বাংলা ভাষার মিশ্রণে এই কৃত্রিম সাহিত্যিক ভাষা উদ্ভাবন করেন। এ ভাষায় তিনি রাধাকৃষ্ণের লীলাবিষয়ক বহু পদ রচনা করেন।

ভাষায় শব্দ পরিবর্তনের কয়েকটি দৃষ্টান্ত হলো: মাস > মাহ, লাবণ্য > লাবনি, দুস্তর > দুতর, দৃষ্টি > দিঠি, মেঘ > মেহ ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ; বাংলাপিডিয়া এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৮৩.
'বদরাগী' শব্দটি কোন উপসর্গ যোগে গঠিত?
  1. খাঁটি বাংলা উপসর্গ
  2. ফারসি উপসর্গ
  3. তৎসম উপসর্গ
  4. আরবি উপসর্গ
ব্যাখ্যা
• 'বদ্' ফারসি উপসর্গ যোগে 'মন্দ' অর্থে গঠিত শব্দ: বদমেজাজ, বদরাগী, বদমাশ, বদহজম, বদনাম। 

-----------------
বাংলা ভাষায় ব্যবহৃত উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়।
যথা-
১. খাটি বাংলা উপসর্গ,
২. সংস্কৃত বা তৎসম উপসর্গ এবং
৩. বিদেশি উপসর্গ।

• খাঁটি বাংলা উপসর্গ:
বাংলা ভাষায় ব্যবহৃত নিজস্ব উপসর্গকে খাঁটি বাংলা উপসর্গ বলা হয়। খাঁটি বাংলা উপসর্গ ২১টি।
যথা:
অ, অঘা, অজ, অনা, আ, আড়, আন, আব, ইতি, ঊন (ঊনা), কদ, কু, নি, পাতি, বি, ভর, রাম, স, সা, সু, হা।

• সংস্কৃত বা তৎসম উপসর্গ:
বাংলা ভাষায় যেসকল সংস্কৃত উপসর্গ ব্যবহার করা হয় তাদের সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে। সংস্কৃত বা তৎসম উপসর্গ ২০টি।
যথা:
প্র, পরা, অপ, সম, নি, অনু, অব, নির, দুর, বি, অধি, সু, উৎ, পরি, প্রতি, অতি, অভি, অপি, উপ, আ।

[বাংলা উপসর্গের মধ্যে আ, সু, বি, নি এই চারটি উপসর্গ তৎসম শব্দেও পাওয়া যায়।]

• বিদেশি উপসর্গ:
- আরবি, ফারসি, ইংরেজি, হিন্দি এসব ভাষার বহু শব্দ দীর্ঘকাল ধরে বাংলা ভাষায় প্রচলিত আছে। এছাড়া কিছু বিদেশি উপসর্গও বাংলায় চালু আছে।বিদেশি উপসর্গ অনির্দিষ্ট বা অনির্ণেয়।
যেমন,
- আরবি উপসর্গ: আম, খাস, লা, গর, বাজে এবং খয়ের।
- ফারসি উপসর্গ: কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম।
- উর্দু উপসর্গ: হর।
- ইংরেজি উপসর্গ: হেড, সাব, ফুল, হাফ।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৯)।
৮৪.
বিভক্তিযুক্ত শব্দ কোনটি?
  1. নিমরাজি
  2. উপহার
  3. স্টেশন
  4. জগতে
ব্যাখ্যা
• জগৎ (বিশেষ্য পদ),
অর্থ: ভুবন, বিশ্ব, পৃথিবী।

• 'জগৎ' শব্দে 'এ' সপ্তমী বিভক্তিযুক্ত হয়ে গঠিত শব্দ 'জগতে'।

---------------
• বিভক্তি:
যে সব বর্ণ বা বর্ণসমষ্টি বা চিহ্ন দ্বারা বাক্যের এক পদের সঙ্গে অন্য পদের সম্বন্ধ নির্ধারিত হয়, তাকে বলা বিভক্তি।
বাংলা শব্দে বিভক্তি ৭ প্রকার।
যথা:
• প্রথমা বা শূণ্য বিভক্তি: শূণ্য, অ।
• দ্বিতীয়া বিভক্তি: কে, রে।
• তৃতীয়া বিভক্তি: দ্বারা, দিয়া (দিয়ে), কর্তৃক।
• চতুর্থী বিভক্তি: কে, রে।
• পঞ্চমী বিভক্তি: হইতে (হতে), থেকে, চেয়ে।
• ষষ্ঠী বিভক্তি: র, এর।
• সপ্তমী বিভক্তি: এ, য়, তে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ) এবং অভিগম্য অভিধান।
৮৫.
'নিশ্চয়' শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?
  1. নিশ্‌ + চয়
  2. নিঃ + চয়
  3. নিশঃ + চয়
  4. নিঃ + শ্চয়
ব্যাখ্যা
• বিসর্গ সন্ধির নিয়ম:
বিসর্গের পর অঘোষ অল্পপ্রাণ কিংবা মহাপ্রাণ তালব্য ব্যঞ্জন থাকলে বিসর্গের স্থলে তালব্য শিশ ধ্বনি হয়, অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ মূর্ধন্য ব্যঞ্জন থাকলে বিসর্গ স্থলে মূর্ধন্য শিশ ধ্বনি হয়, অঘোষ অল্পপ্রাণ কিংবা অঘোষ মহাপ্রাণ দন্ত্য ব্যঞ্জনের স্থলে দন্ত্য শিশ ধ্বনি হয়।
যেমন:
• সূত্র: (ঃ + চ/ছ = শ + চ/ছ):
- নিঃ + চয় = নিশ্চয়।
- শিরঃ + ছেদ = শিরশ্ছেদ।

• সূত্র:( ঃ + ট/ঠ = ষ + ট/ঠ):
- ধনুঃ + টঙ্কার = ধনুষ্টঙ্কার।
- নিঃ + ঠুর = নিষ্ঠুর।

• সূত্র: ( ঃ + ত/থ = স + ত/থ):
- দুঃ +তর = দুস্তর।
- দুঃ +থ = দুস্থ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (সংস্করণ-২০১৯)।
৮৬.
'দ্রুত গমন করে যে' ব্যাসবাক্যটি কোন তৎপুরুষ সমাস নির্দেশ করে?
  1. উপপদ তৎপুরুষ সমাস
  2. দ্বিতীয়া তৎপুরুষ সমাস
  3. চতুর্থী তৎপুরুষ সমাস
  4. অলুক তৎপুরুষ সমাস
ব্যাখ্যা
• তৎপুরুষ সমাস:
সমস্যমান পদের বিভক্তি ও সন্নিহিত অনুসর্গ লোপ পেয়ে যে সমাস হয়, তার নাম তৎপুরুষ সমাস। এই সমাসে পরপদের অর্থ প্রাধান্য পায়।
যেমন:
- ছায়া দ্বারা শীতল - ছায়াশীতল;
- ছাত্রদের জন্য আবাস - ছাত্রাবাস;
- মধু দিয়ে মাখা - মধুমাখা ইত্যাদি।

• উপপদ তৎপুরুষ সমাস:
কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে উপপদ তৎপুরুষ সমাস বলে। এ সমাসে পূর্বপদ সাধারণত বিশেষ্য হয়ে থাকে।
যেমন:
- নীল চাষ/ উৎপাদন করে যে = নীলকর;
- জাদু করে যে = জাদুকর;
- ধামা ধরে যে = ধামাধরা;
- পকেট মারে যে = পকেটমার;
- দ্রুত গমন করে যে = দ্রুতগামী ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ, এবং বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৮৭.
'গরল' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. সরল
  2. কুটিল
  3. সুধা
  4. আর্দ্র
ব্যাখ্যা
• 'গরল' অর্থ - বিষ; বিষাক্ত ক্ষত বা ঘা।
• 'অমৃত' অর্থ - যা পান করলে অমর হওয়া যায়, সুধা, পীযূষ। 

• 'গরল' শব্দের বিপরীতার্থক শব্দ- সুধা/অমৃত। 

অন্যদিকে,
• 'বঙ্কিম' শব্দের অর্থ: বাঁকা, আঁকাবাঁকা, কুটিল।
• 'ঋজু' শব্দের অর্থ: অবক্র, অকপট, সরল।
• 'আর্দ্র' শব্দের অর্থ: সিক্ত, ভেজা (আর্দ্রবসন)।

উল্লেখ্য,
'আর্দ্র' বিপরীতার্থক শব্দ - শুষ্ক। 
'বঙ্কিম' বিপরীতার্থক শব্দ - ঋজু। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৮৮.
'নদী' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. শৈবলিনী
  2. সরিৎ
  3. নির্ঝরণী
  4. সিন্ধু
ব্যাখ্যা
• 'নদী' শব্দের সমার্থক শব্দ নয়- সিন্ধু। 
- 'সিন্ধু'এর সমার্থক শব্দ- সাগর।

• 'নদী' শব্দের কিছু সমার্থক শব্দ:
নদ, নদনদী, গাঙ, স্রোতস্বিনী, তটিনী, স্রোতস্বতী, শৈবলিনী, সরিৎ, প্রবাহিণী, নির্ঝরণী, তরঙ্গিণী, মন্দাকিনী, কল্লোলিনী ইত্যাদি।

উৎস: ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মাহমুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৮৯.
কোনটি যৌগিক শব্দ?
  1. বাঁশি
  2. প্রবীণ
  3. মন্দির
  4. মিতালি
ব্যাখ্যা
অর্থগতভাবে শব্দসমূহ তিন ভাগে বিভক্ত। যথা:
১. যৌগিক শব্দ,
২. রূঢ় বা রূঢ়ি শব্দ,
৩. যোগরূঢ় শব্দ।

• যৌগিক শব্দ:
যৌগিক শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ও প্রচলিত অর্থের মধ্যে কোন পার্থক্য নেই। অর্থাৎ একই রকম।
যেমন:
- বাংলা 'মিতালি' শব্দের ব্যুৎপত্তিগত অর্থ 'মিতার ভাব, বন্ধুত্ব' (মিতা শব্দের পরে 'ভাব' অর্থে তদ্ধিত প্রত্যয় 'আলি' যোগে 'মিতালি' শব্দটি গঠিত হয়েছে) এবং শব্দটি এই অর্থেই ভাষায় ব্যবহৃত হয়। অর্থাৎ 'মিতালি' শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ ও ব্যবহারিক অর্থ একই। ফলে 'মিতালি' বাংলাতে যৌগিক শব্দ।

এরূপ শব্দ হলো: গায়ক, কর্তব্য, বাবুয়ানা, মধুর, দৌহিত্র, চিকামারা ইত্যাদি।

অন্যদিকে,
-------------------
• যোগরূঢ় শব্দ:
সমাসনিষ্পন্ন যেসব শব্দ তার ব্যাসবাক্যের কোনো অর্থ প্রকাশ না করে, তৃতীয় কোনো অর্থ প্রকাশ করে, সেসব শব্দকে বলা হয় যোগরূঢ় শব্দ।
যেমন:
পঙ্কজ: পঙ্কে জন্মে যা। শৈবাল, শালুক, পদ্মফুল প্রভৃতি উদ্ভিদ পঙ্কে জন্মে থাকে। কিন্তু 'পঙ্কজ' শব্দটি একমাত্র 'পদ্মফুল' অর্থেই ব্যবহৃত হয়। তাই 'পঙ্কজ' একটি যোগরূঢ় শব্দ।

এরূপ আরো কিছু শব্দ হলো: মন্দির, জলদ, রাজপুত, জলধি, মহাযাত্রা ইত্যাদি।

• রূঢ় বা রূঢ়ি শব্দ:
যে সব শব্দের অর্থ তাদের প্রকৃতি ও প্রত্যয়ের অর্থের অনুগামী না হয়ে ভিন্ন অর্থ প্রকাশ করে, সেসব শব্দকে বলা হয় রূঢ় বা রূঢ়ি শব্দ।
যেমন: গবেষণা, তৈল, প্রবীণ, সন্দেশ, জেঠামি, বাঁশি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ), ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৯০.
মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত উপন্যাস নয় কোনটি?
  1. অনিল বাগচীর একদিন
  2. জোছনা ও জননীর গল্প
  3. নন্দিত নরকে
  4. শ্যামল ছায়া
ব্যাখ্যা
• ‘নন্দিত নরকে' উপন্যাস:
- এটি হুমায়ূন আহমদের প্রথম প্রকাশিত উপন্যাস হলেও তাঁর লেখা দ্বিতীয় উপন্যাস। ১৯৭০ সালে তিনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে অধ্যয়নরত এবং হাজী মুহম্মদ মুহসীন হলের আবাসিক ছাত্র, তখন তিনি এটি রচনা করেন।

- এটি প্রখ্যাত সাহিত্যিক আহমদ ছফার উদ্যোগে ১৯৭২ সালে প্রকাশিত হয় এবং এ উপন্যাসটির ভূমিকা স্বপ্রণোদিত হয়ে লিখে দেন অধ্যাপক আহমদ শরীফ।
- এই উপন্যাসে নিম্নমধ্যবিত্ত এক পরিবারের যাপিত জীবনের আনন্দ-বেদনা, স্বপ্ন, মর্মান্তিক ট্রাজেডি মূর্ত হয়ে উঠেছে।
- উপন্যাসের প্রধান চরিত্র: রাবেয়া।

অন্যদিকে, 
• ‘জোছনা ও জননীর গল্প' (২০০৪) উপন্যাসটি মুক্তিযুদ্ধের প্রামাণ্য দলিল। 
• 'শ্যামল ছায়া' (২০০৩) হুমায়ূন আহমদে রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস। এই উপন্যাস অবলম্বনে ২০০৪ সালে চলচ্চিত্র নির্মিত হয়। 
• বাংলাদেশের মুক্তিযুদ্ধকেন্দ্রিক উপন্যাসের মধ্যে 'অনিল বাগচীর একদিন' বেশ ভিন্ন ধারার। এখানে যুদ্ধ নেই প্রত্যক্ষভাবে তবে আছে সততার ঋজু সৌধ, যা নির্মাণ করেছে অনিল নামের একটি সাদাসিধে ছেলে।

উৎস: ‘নন্দিত নরকে' উপন্যাস এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯১.
‘শূন্যপুরাণ’ কোন ধর্মীয় তত্ত্বের গ্রন্থ?
  1. খ্রিস্টধর্ম
  2. শৈবধর্ম
  3. বৌদ্ধধর্ম
  4. বৈষ্ণবধর্ম
ব্যাখ্যা
• শূন্যপুরাণ:
- 'শূন্যপুরাণ' রামাই পণ্ডিত রচিত বৌদ্ধ ধর্মীয় তত্ত্বের গ্রন্থ এবং অন্ধকার যুগের একটি সাহিত্য নিদর্শন।
- 'শূন্যপুরাণ' বিশেষভাবে ধর্মপূজাপদ্ধতি। গদ্যপদ্যে মিশ্রিত এই গ্রন্থটি একপ্রকারের চম্পুকাব্য।
- গ্রন্থটি ৫১টি অধ্যায়ে বিভক্ত। এর প্রথম ৫টি অধ্যায় সৃষ্টিতত্ত্ব সম্বন্ধীয়।
- গ্রন্থটি অন্ধকার যুগের একটি সাহিত্য নিদর্শন। কারো মতে এটি ত্রয়োদশ থেকে অষ্টাদশ শতাব্দীর মধ্যে রচিত।
- শূন্যপুরাণ নামহীন অবস্থায় পাওয়া গিয়েছিল - বিশ্বকোষ প্রণেতা নাগেন্দ্রনাথ বসু তিনটি পুথির পাঠ সংগ্রহ করে ১৩১৪ বঙ্গাব্দে 'বঙ্গীয় সাহিত্য পরিষৎ' থেকে শূন্যপুরাণ নামকরণ করে প্রকাশ করেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯২.
কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা?
  1. দেবদাস
  2. কালান্তর
  3. পরিণীতা
  4. গৃহদাহ
ব্যাখ্যা
• 'কালান্তর' প্রবন্ধের সংকলন:
- 'কালান্তর' (১৯৩৭) রবীন্দ্রনাথ ঠাকুরের ভারতবর্ষীয় রাজনৈতিক সমস্যা বিষয়ক বিভিন্ন প্রবন্ধের সংকলন।
- রবীন্দ্রনাথের রাজনৈতিক মতের বিকাশের সামগ্রিক পরিচয় এই গ্রন্থে পাওয়া যায়।

রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধগ্রন্থ হলো:
- কালান্তর,
- পঞ্চভূত,
- বিচিত্র প্রবন্ধ,
- সাহিত্য,
- শিক্ষা,
- মানুষের ধর্ম।

অন্যদিকে, 
- 'দেবদাস' শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম দিকের উপন্যাস। 
- 'পরিণীতা শরৎচন্দ্র' চট্টোপাধ্যায় রচিত বাংলা উপন্যাস। 
- 'গৃহদাহ' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি কালজয়ী বাংলা উপন্যাস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৩.
সুধীন্দ্রনাথ দত্ত কোন কবির প্রতীকী কাব্যাদর্শ অনুসরণ করেন?
  1. জীবনানন্দ দাশ
  2. টি. এস. এলিয়ট
  3. মাইকেল মধুসূদন দত্ত
  4. মালার্মে
ব্যাখ্যা
• সুধীন্দ্রনাথ ছিলেন ত্রিশের দশকের রবীন্দ্রকাব্যধারার বিরোধী খ্যাতিমান কবিদের অন্যতম। ফরাসি কবি মালার্মের প্রতীকী কাব্যাদর্শ তিনি অনুসরণ করেন। ব্যক্তিস্বাতন্ত্র্য, মননশীলতা ও নাগরিক বৈদগ্ধ্য তাঁর কাব্যের প্রধান বৈশিষ্ট্য। বাংলা কবিতায় তিনি দর্শনচিন্তার নান্দনিক প্রকাশ ঘটান। 

----------------
• সুধীন্দ্রনাথ দত্ত:
- সুধীন্দ্রনাথ দত্ত ছিলেন কবি, প্রাবন্ধিক ও পত্রিকা সম্পাদক। ১৯০১ সালের ৩০ অক্টোবর কলকাতার হাতীবাগানে তাঁর জন্ম।
- ১৯৩১ সাল থেকে দীর্ঘ বারো বছর তিনি পরিচয় পত্রিকার সম্পাদক ছিলেন। প্রমথ চৌধুরীর সবুজপত্রের সঙ্গেও তাঁর সম্পৃক্ততা ছিল।
- সুধীন্দ্রনাথ কর্মজীবনের পাশাপাশি সাহিত্যচর্চাও করেছেন। আধুনিক মনন ও বৈশ্বিক চেতনার কারণে তিনি বাংলা কাব্যে স্বতন্ত্র স্থান লাভকরেন।

তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলি:
• কাব্যগ্রন্থ:
- তন্বী,
- প্রতিদিন,
- অর্কেস্ট্রা,
- ক্রন্দসী,
- উত্তরফাল্গুনী,
- সংবর্ত,
- দশমী।

• প্রবন্ধগ্রন্থ:
- স্বগত,
- কুলায় ও কালপুরুষ।

• এছাড়া প্রতিধ্বনি (১৯৫৪) নামে তাঁর একটি অনুবাদগ্রন্থও আছে।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা সৌমিত্র শেখর।
৯৪.
ভাষাবিজ্ঞানী মুহম্মদ আবদুল হাই রচিত গ্রন্থ কোনটি?
  1. বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক)
  2. ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব
  3. বাংলা সাহিত্যের রূপরেখা
  4. বঙ্গভাষা ও সাহিত্য
ব্যাখ্যা
• ভাষাবিজ্ঞানী ও সাহিত্যিক মুহম্মদ আব্দুল হাই এবং শিক্ষাবিদ ও সাহিত্যিক সৈয়দ আলী আহসান যুগ্মভাবে 'বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক)' গবেষণা গ্রন্থটি রচনা করেন।

----------------------
• মুহম্মদ আবদুল হাই:
- মুহম্মদ আবদুল হাই একজন শিক্ষাবিদ, সাহিত্যিক, গবেষক, ভাষাবিজ্ঞানী।
- তিনি ২৬ নভেম্বর ১৯১৯ সালে মুর্শিদাবাদের রাণীনগর থানার মরিচা গ্রামে জন্ম গ্রহণ করেন।
- তাঁর রচিত গ্রন্থ ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব (১৯৬৪)।

মুহম্মদ আবদুল হাই রচিত অন্যান্য গ্রন্থগুলো হলো:
- সাহিত্য ও সংস্কৃতি,
- তোষামোদ ও রাজনীতির ভাষা,
- ভাষা ও সাহিত্য,
- ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব,
- বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক)প্রভৃতি।

অন্যদিকে,
• বাংলা সাহিত্যের রূপরেখা (২ খণ্ড) - গোপাল হালদার।
• ধ্বনিবিজ্ঞান ও ভাষাতত্ত্ব- মুহাম্মদ আসাদুজ্জামান।
• বঙ্গভাষা ও সাহিত্য- ড. দীনেশচন্দ্র সেন।

উৎস: বাংলাপিডিয়া এবং বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৯৫.
চর্যাপদ আধুনিক লিপিতে প্রথম কোথায় থেকে প্রকাশিত হয়?
  1. ঢাকা
  2. কলকাতা
  3. নেপাল
  4. ভুটান
ব্যাখ্যা
• চর্যাপদ:
- এটি বাংলা সাহিত্যের আদি যুগের একমাত্র লিখিত নিদর্শন।
- ১৯০৭ খ্রিষ্টাব্দে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী নেপাল রাজদরবারের গ্রন্থাগার থেকে চর্যাপদের পুথি আবিষ্কার করেন।
- ১৯১৬ সালে কলকাতার বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদ আধুনিক লিপিতে প্রকাশিত হয়।
- মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর সম্পাদনায় পুথিখানি হাজার বছরের পুরাণ বাঙ্গালা ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত হয়।
- চর্যাপদের চর্যাগুলো রচনা করেন বৌদ্ধ সহজিয়াগণ। চর্যাপদে বৌদ্ধধর্মের কথা বলা হয়েছে।

- ড. মুহম্মদ শহীদুল্লাহ সম্পাদিত 'Buddhist Mystic Songs' গ্রন্থে চর্যাপদের ২৩ জন কবির নাম উল্লেখ আছে। ড. শহীদুল্লাহ চর্যাপদের পদ সংখ্যা ৫০টি বলে মনে করেন।

- সুকুমার সেনের 'বাঙ্গালা সাহিত্যের ইতিহাস' (প্রথম খণ্ড) গ্রন্থে চর্যাপদের ২৪ জন পদকর্তার নাম পাওয়া যায়। সুকুমার সেন মনে করেন যে, চর্যাপদের পদসংখ্যা ৫১টি; তবে তিনি তার 'চর্যাগীতি পদাবলী' গ্রন্থে ৫০টি পদের উল্লেখ করেছেন। আলোচনা অংশে তার বক্তব্য মুনিদত্ত ৫০টি ব্যাখ্যা করেছিলেন।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং  বাংলা সাহিত্যের ইতিহাস- মাহবুবুল আলম।
৯৬.
'গোরা' উপন্যাসের অন্তর্ভুক্ত চরিত্র কোনটি?
  1. কৃষ্ণদয়াল ও আনন্দময়ী
  2. শচীশ ও দামিনী
  3. মহেন্দ্র ও আশালতা
  4. বিমলা ও নিখিলেশ
ব্যাখ্যা
• 'গোরা' উপন্যাস:
- গোরা (১৯১০) রবীন্দ্রনাথ ঠাকুরের বৃহত্তম ও রাজনৈতিক উপন্যাস।
- গোরা উপন্যাসটি 'প্রবাসী' পত্রিকায় ১৯০৮ সালে প্রকাশিত হয়।
- ধর্মান্দোলন, স্বদেশপ্রেম, এবং নারীমুক্তি চিন্তার পটভূমিকায় এই উপন্যাসটি লেখা হয়েছে।
- উপন্যাসের বিষয়বস্তু হলো 'ব্যক্তির সঙ্গে সমাজের, সমাজের সঙ্গে ধর্মের, ধর্মের সঙ্গে সত্যের বিরোধ ও সমন্বয়'।

উপন্যাসটির চরিত্রগুলো হলো:
- গোরা,
- সুচরিতা,
- কৃষ্ণদয়াল,
- আনন্দময়ী।

অন্যদিক, 
• শচীশ ও দামিনী 'চতুরঙ্গ' উপন্যাসের অন্তর্ভুক্ত চরিত্র। 
• মহেন্দ্র ও আশালতা 'চোখের বালি' উপন্যাসের চরিত্র। 
• বিমলা ও নিখিলেশ 'ঘরে বাইরে' উপন্যাসের চরিত্র।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা সৌমিত্র শেখর।
৯৭.
'উঃ! পায়ে বড্ড লেগেছে।'- বাক্যে 'উঃ' কোন ধরনের অব্যয়?
  1. অনুসর্গ অব্যয়
  2. অনন্বয়ী অব্যয়
  3. পদান্বয়ী অব্যয়
  4. অনুকার অব্যয়
ব্যাখ্যা
• উঃ! পায়ে বড্ড লেগেছে- যন্ত্রণা প্রকাশে 'উঃ' অনন্বয়ী অব্যয়। 

-----------------
• অনন্বয়ী অব্যয়:
যে সকল অব্যয় বাক্যের অন্য পদের সঙ্গে কোনো অন্বয় বা সম্বন্ধ না রেখে স্বাধীনভাবে ভাব প্রকাশ করে তাদেরকে অনন্বয়ী অব্যয় বলে।
অনন্বয়ী অব্যয় বক্তার আনন্দ, উচ্ছ্বাস, বিষাদ প্রভৃতি মনোভাব প্রকাশে সহায়তা করে।

যেমন:
- মরি মরি, উঃ, বটে, ছিঃ প্রভৃতি।

এরূপ শব্দ ব্যবহারে বাক্য-
- মরি মরি! কী সুন্দর প্রভাতের রূপ- উচ্ছ্বাস প্রকাশে।
- নিশ্চয়ই পারব।
-আমি আজ আলবত যাব।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
৯৮.
'অলক্ষ্মীর দশা' বাগ্‌ধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. দারিদ্র্য
  2. হতবুদ্ধি
  3. অকেজো
  4. অহংকারের পতন
ব্যাখ্যা
• 'অলক্ষ্মীর দশা' অর্থ - শ্রীহীনতা / দারিদ্র্য। 

অন্যদিকে, 
• 'অতি দর্পে হত লঙ্কা' অর্থ - অহংকারের পতন। 
• 'অকাল কুষ্মাণ্ড' অর্থ - অপদার্থ / অকেজো। 
• 'অন্ধকার দেখা' অর্থ - হতবুদ্ধি। 

উৎস: ভাষা-শিক্ষা- ড. হায়াৎ মাহমুদ; বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা দ্বিতীয় পত্র বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৯৯.
ধ্বনি-পরিবর্তনের নিয়মে বর্ণ-বিপর্যয়ের দৃষ্টান্ত কোনটি?
  1. ফাল্গুন > ফাগুন
  2. ধোবা > ধোপা
  3. ফলাহার > ফলার
  4. রিক্সা > রিস্কা
ব্যাখ্যা
• ধ্বনি বিপর্যয়:
শব্দের মধ্যে দুটি ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। এতে দুটি বর্ণের মধ্যে জায়গা পরিবর্তন হয়।
যেমন:
- পিশাচ > পিচাশ,
- লাফ > ফাল,
- বাক্স > বাস্ক,
- রিক্সা > রিস্কা ইত্যাদি।

অন্যদিকে,
• ধোবা > ধোপা; ব্যঞ্জন বিকৃতির উদাহরণ। 
• ফলাহার > ফলার; ফাল্গুন > ফাগুন; অন্তর্হতি ধ্বনি পরিবর্তনের উদাহরণ। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯-সংস্করণ)।
১০০.
'জিঘাংসা'র সম্প্রসারিত প্রকাশ কোনটি?
  1. বেঁচে থাকার ইচ্ছা
  2. জয়লাভ করার ইচ্ছা
  3. হনন করার ইচ্ছা
  4. জানার ইচ্ছা
ব্যাখ্যা
• জিঘাংসা (বিশেষ্য) - বধ/হনন করার ইচ্ছা। 

গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দের সম্প্রসারিত রূপ:
• জিগীষা (বিশেষ্য) - জয়লাভ করার ইচ্ছা। 
• জিজীবিষা (বিশেষ্য) - বেঁচে থাকার ইচ্ছা। 
• জিজ্ঞাসা (বিশেষ্য) - জানার ইচ্ছা/কৌতুহল। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১০১.
'বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রাম' নিচের কোন গ্রন্থের প্রাপ্তিস্থান হিসেবে উল্লেখযোগ্য?
  1. চর্যাপদ
  2. শ্রীকৃষ্ণকীর্তন
  3. রামায়ণ
  4. মঙ্গলকাব্য
ব্যাখ্যা
• 'শ্রীকৃষ্ণকীর্তন' কাব্য:
- বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য হিসেবে শ্রীকৃষ্ণকীর্তন স্বীকৃত।
- ১৯০৯ খ্রিষ্টাব্দে বসন্তরঞ্জন রায় বিদ্বদ্বল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাঁকিল্যা গ্রামের শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে শ্রীকৃষ্ণকীর্তনের পুঁথি আবিষ্কার করেন।
- ১৯১৬ খ্রিষ্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় পুথিটি 'শ্রীকৃষ্ণকীর্তন' নামে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
- পুথির প্রথম দুটি এবং শেষপৃষ্ঠা পাওয়া যায় নি বলে এর নাম ও কবির নাম স্পষ্ট করে জানা যায় নি।
- কবির ভণিতায় 'চণ্ডীদাস' এবং অধিকাংশ ক্ষেত্রে 'বড়ু চণ্ডীদাস' পাওয়া যাওয়ায় এই গ্রন্থের কবি হিসেবে বড় চণ্ডীদাসকে গ্রহণ করা হয়।
- শ্রীকৃষ্ণকীর্তন গীতি-আলেখ্য। রাধাকৃষ্ণের প্রণয়লীলা এর বিষয়বস্তু।
- শ্রীকৃষ্ণকীর্তনের মূল কাহিনি ভাগবত থেকে নেওয়া হলেও এতে বিভিন্ন পুরাণ এবং জয়দেবের গীতগোবিন্দের প্রভাব রয়েছে।
- কাব্যের প্রধান চরিত্র তিনটি - কৃষ্ণ, রাধা ও বড়াই।
- মোট ১৩ খণ্ডে ৪১৮টি পদে এটি বিন্যস্ত। খণ্ডগুলো হলো:

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা সাহিত্যের ইতিহাস, মাহবুবুল আলম।
১০২.
"কমলাকান্ত" বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কোন ধরনের সাহিত্য?
  1. উপন্যাস
  2. কাব্যগ্রন্থ
  3. প্রবন্ধ সংকলন
  4. ত্রয়ী উপন্যাস
ব্যাখ্যা
• প্রবন্ধ সংকলন "কমলাকান্ত":
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি ব্যতিক্রমধর্মী প্রবন্ধ সংকলন "কমলাকান্ত"। এটি নকশা জাতীয় রম্য রচনা।
- 'কমলাকান্তের দপ্তর', 'কমলাকান্তের পত্র', 'কমলাকান্তের জবানবন্দী'-এই তিনটি বইয়ের একত্রিত নাম কমলাকান্ত। দপ্তরের রচনাগুলি প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়।

সংকলনের তিনটি অংশ হলো-
১. কমলাকান্তের দপ্তর,
২. কমলাকান্ত পত্র ও
৩. কমলাকান্তের জবানবন্দি।

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অন্যান্য প্রবন্ধসমূহ:
- লোকরহস্য,
- কমলাকান্তের দপ্তর,
- বিবিধ সমালোচনা,
- সাম্য,
- কৃষ্ণচরিত্র,
- ধর্মতত্ত্ব অনুশীলন ইত্যাদি।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১০৩.
'রুচি ও প্রগতি' প্রবন্ধটির রচয়িতা কে?
  1. অমিয় চক্রবর্তী
  2. বুদ্ধদেব বসু
  3. বিষ্ণু দে
  4. রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা
• 'রুচি ও প্রগতি' বিষ্ণু দে রচিত একটি প্রবন্ধ।
- এটি আর্ট, সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক প্রবন্ধ।

---------------
• বিষ্ণু দে:

- বিষ্ণু দে ছিলেন কবি, প্রাবন্ধিক, চিত্রসমালোচক ও শিল্পানুরাগী। ১৯০৯ সালের ১৮ জুলাই কলকাতার পটলডাঙ্গায় তাঁর জন্ম।
- বিষ্ণু দে ত্রিশোত্তর বাংলা কবিতার নব্যধারার আন্দোলনের প্রধান পাঁচজন কবির অন্যতম ছিলেন।
- তিনি মার্কসবাদী চেতনায় উদ্বুদ্ধ ছিলেন।
- তাঁর কবিতায় টি.এস এলিয়টের কবিতার প্রভাব রয়েছে।
- বিষ্ণু দে 'পরিচয়' পত্রিকায় (১৯৩১ থেকে ১৯৪৭ পর্যন্ত) সম্পাদকের দায়িত্ব পালন করেন। এবং তাঁর প্রকাশিত অপর পত্রিকা হচ্ছে 'সাহিত্যপত্র'।

তাঁর রচিত কাব্যগ্রন্থগুলো হলো:
- উর্বশী ও আর্টেমিস,
- চোরাবালি,
- সাত ভাই চম্পা,
- সাহিত্যের ভবিষ্যৎ,
- নাম রেখেছি কোমল গান্ধার,
- তুমি শুধু পঁচিশে বৈশাখ ইত্যাদি।

তাঁর রচিত প্রবন্ধ:
- রুচি ও প্রগতি,
- সাহিত্যের ভবিষ্যৎ,
- রবীন্দ্রনাথ ও শিল্প সাহিত্যে আধুনিকতার সমস্যা।

অনুবাদ সাহিত্য:
- এলিয়টের কবিতা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।
১০৪.
Who of the following is a Nobel Prize-winning American woman novelist?
  1. Emily Bronte
  2. Jane Austen
  3. Pearl S. Buck
  4. Virginia Woolf
ব্যাখ্যা
• 'Pearl S. Buck' is a Nobel Prize-winning American woman novelist.

• Pearl S. Buck (1892-1973):
- Pearl S. Buck ছিলেন একজন বিখ্যাত মার্কিন সাহিত্যিক, নোবেল পুরস্কারপ্রাপ্ত লেখক ও মানবাধিকারকর্মী।
- তার পুরো নাম Pearl Comfort Sydenstricker Buck.
- তার ছদ্মনাম John Sedges.
- তিনি ১৯৩৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- Pearl Buck ছিলেন প্রথম মার্কিন মহিলা যিনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- তিনি পূর্ব ও পশ্চিমের মধ্যে একটি সেতুবন্ধনের কাজ করেছেন এবং চীনের সাধারণ মানুষের প্রতি বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন।
- তিনি মূলত তাঁর চীনভিত্তিক উপন্যাসসমূহের জন্য প্রসিদ্ধ।
- The Good Earth উপন্যাসের জন্য ১৯৩২ সালে তিনি পুলিৎজার পুরস্কার লাভ করেন।
- তার সাহিত্যকর্ম পরিবার, নারী ও সামাজিক ন্যায়বিচারের বিষয়গুলোকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

• Notable Works:
- Dragon Seed,
- East Wind, West Wind,
- The Eternal Wonder,
- The Good Earth, etc.

• অন্যদিকে,
- Emily Bronte হলেন একজন English novelist and poet.
- Jane Austen হলেন একজন English novelist.
- Virginia Woolf হলেন একজন British writer, বিশেষ করে তার উপন্যাসের জন্য তিনি পরিচিত।

Source: Britannica.
১০৫.
James Joyce is the author of-
  1. The Birthday Party
  2. Sherlock Holmes
  3. Lady Chatterley's Lover
  4. Ulysses
ব্যাখ্যা
• James Joyce is the author of 'Ulysses'.

• Ulysses
- "Ulysses" একটি আধুনিক ক্লাসিক উপন্যাস যা রচনা করেন Ireland -এর বিখ্যাত ঔপন্যাসিক James Joyce.
- ১৯২২ সালে এটি প্রথম প্রকাশিত হয়।
- এটি আধুনিক সাহিত্যের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ।
- এটি সাধারণত ইংরেজি সাহিত্যে একটি 'master piece' হিসেবে বিবেচিত।
- একটি Single day -এর মধ্যে Ireland -এর Dublin -এর আশেপাশে ঘটা ঘটনা নিয়ে এটি লিখা।
- The novel is constructed as a modern parallel to Homer's Odyssey.

- উল্লেখ্য যে, Ulyssess নামে Victorian poet Alfred Tennyson এর একটি poem রয়েছে।

• Main Characters:
- Stephen Dedalus,
- Leopold Bloom,
- Molly Bloom.

- এই তিনটি চরিত্র হোমারের Odyssey উপন্যাসের Telemachus, Ulysses এবং Penelope এর প্রতিরূপ।
- Odyssey এর Trojan যুদ্ধ শেষে বাড়ি ফিরে আসার ঘটনার সাথে Ulysses উপন্যাসের কাহিনীর মিল রয়েছে।

• James Joyce:
- He was born in Dublin, Ireland.
- তিনি ১৮৮২ সালে জন্মগ্রহণ করেন।
- তার পুরো নাম James Augustine Aloysius Joyce.
- Joyce একজন আইরিশ ঔপন্যাসিক, কবি এবং ছোটগল্পকার ছিলেন।
- James Joyce বিংশ শতাব্দী অর্থাৎ Modern Period এর বিখ্যাত Novelist দের মধ্যে অন্যতম।
- James Joyce তার Stream-of-consciousness (চেতনার অন্তঃশীল প্রবাহ) এই Narrative Technique টির জন্য বিখ্যাত।
- তার রচিত Dubliners (1914) মূলত ১৫ টি ছেটো গল্পের সম্বনয়ে রচিত একটি বই।

• Notable works:
- Ulysses (novel),
- Exiles (play).

• Short Stories:
- After the Race,
- A Little Cloud,
- A Mother,
- An Encounter,
- A Painful Case, etc.

• Poems:
- Chamber Music,
- I Hear an Army,
- Penyeach.

অন্যদিকে,
- 'The Birthday Party' হলো Harold Pinter এর play.
- 'Sherlock Holmes' হলো Sir Arthur Conan Doyle এর fictional detective.
- 'Lady Chatterley's Lover' হলো D. H. Lawrence এর novel.

Source: Britannica.
১০৬.
"Life is but a walking shadow."
This metaphorical line is taken from-
  1. Macbeth
  2. Hamlet
  3. Othello
  4. As You Like It
ব্যাখ্যা
• "Life is but a walking shadow."
- This metaphorical line is taken from - ক) Macbeth
- William Shakespeare -এর বিখ্যাত নাটক 'Macbeth' -এ এই বিখ্যাত উক্তিটি করেছেন নাটকের protagonist 'Macbeth'.
- এই উক্তিটিতে মানুষের ক্ষণস্থায়ী জীবন সম্পর্কে বোঝানো হয়েছে, Macbeth জীবনের অর্থহীনতা উপলব্ধি করে এটি বলেছিল।

• Macbeth:
- Macbeth, one of Shakespeare's greatest tragedies, tells the story of the fall of a Scottish nobleman.
- এই tragedy টি ১৬০৭-০৭ সালের দিকে রচিত এবং ১৬২৩ সালে প্রথম প্রকাশিত হয়।
- Shakespeare রচিত Tragedy গুলোর মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ত tragedy হচ্ছে এটি।
- এই নাটকটি Shakespeare's Scottish Play নামেও পরিচিত।
- Macbeth ছিলেন স্কটল্যান্ডের রাজা Duncan -এর একজন বিশ্বস্ত General.
- স্ত্রীর কুমন্ত্রনায় Macbeth রাজাকে হত্যা করেন।
- পরবর্তীতে এই ঘটনার পরিপ্রেক্ষিতে Lady Macbeth অনুতপ্ত হয় এবং অনুশোচনায় দগ্ধ হয়ে পাগল হয়ে যায়।
- ধারণা করা হয় Macbeth নাটকটি The Gunpowder Plot of 1605 (King James-1 of England and VI of Scotland -কে হত্যার ব্যর্থ প্রচেষ্টা) উপর ভিত্তি করে লেখা।

• Main characters:
- Macbeth,
- Lady Macbeth,
- Duncan,
- Banquo,
- Three Witches, etc.

• Some other famous quotations from Macbeth:
- 'All the perfumes of Arabia will not sweeten this little hand.'
- 'Fair is foul, and foul is fair.'
- 'Life is but a walking shadow.'
- 'What's done cannot be undone'
- 'Life is a tale told by an idiot.'
- 'Your face is a book, where man may read strange matters.'

• William Shakespeare
- William Shakespeare was born on 23 April 1564 AD and died on 23 April 1616 AD.
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বা Swan of Avon বলা হয়।
- Shakespeare wrote a total of 37 plays and 154 sonnets.

Source:
1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.
১০৭.
Which of the following is a comedy by Shakespeare?
  1. king Lear
  2. Macbeth
  3. Romeo and Juliet
  4. A Midsummer Night’s Dream
ব্যাখ্যা
• 'A Midsummer Night’s Dream' is a comedy by William Shakespeare.

• A Midsummer Night’s Dream:
- এটি William Shakespeare -এর একটি জনপ্রিয় comedy play.
- 5 acts বিশিষ্ট এই comedy টি ১৫৯৫-৯৬ সালের দিকে লেখা এবং ১৬০০ সালে প্রকাশিত হয়।
- নাটকের মূল কাহিনীটি Athens -এর শাসক Theseus এবং অ্যামাজন রানী Hippolyta এর বিয়ের প্রস্তুতি থেকে শুরু হয়।
- নাটকের দুই প্রধান প্রেমিক যুগল, Hermia এবং Lysander-এর প্রেমে বাধা সৃষ্টি হয় যখন Hermia-এর বাবা তাকে Demetrius কে বিয়ে করতে বলে।
- নাটকটির কাহিনি ঘটেছে Athens নগর ও তার পাশে একটি পরিরাজ্য বা জাদুময় বনভূমিতে, যেখানে মানুষের জগত ও পরিদের জগত মিলে মিশে যায়।

• Main characters:
- Theseus – Duke of Athens,
- Hippolyta – Queen of the Amazons,
- Hermia, Lysander, Helena, Demetrius – চার প্রেমিক,
- Oberon & Titania – পরিরাজ্যের রাজা ও রানি,
- Puck (Robin Goodfellow) – কৌতুকপ্রিয় পরি,
- Bottom – নাট্যদলের একজন মজার চরিত্র।

• William Shakespeare
- William Shakespeare was born on 23 April 1564 AD and died on 23 April 1616 AD.
- তার জন্মস্থান Stratford Avon.
- তিনি একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে English national poet বলা হয়।
- তাকে 'Bard of Avon' বা Swan of Avon বলা হয়।
- Shakespeare wrote a total of 37 plays and 154 sonnets.

• Notable works:
• Comedy:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- The Merchant of Venice,
- A Midsummer Night's Dream, etc.

• Tragedy:
- Hamlet,
- Othello,
- King Lear,
- Macbeth,
- Julius Caesar.

Source: Britannica.
১০৮.
'Mirabell' is the male protagonist of the play-
  1. The Way of the World
  2. Pride and Prejudice
  3. David Copperfield
  4. The Tempest
ব্যাখ্যা
• "Mirabell" is a famous male protagonist of the play- 'The Way of the World'.

• The Way of the World:
- এটি হচ্ছে William Congreve রচিত একটি বিখ্যাত নাটক।
- Comedy of Manner এর ধারায় লেখা 5acts বিশিষ্ট এই playটি ১৭০০ সালে প্রথম প্রকাশিত হয়।
- এই play টিকে William Congreve এর অন্যতম সেরা সৃষ্টি হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।
- Way of The World এ লেখক তাঁর তৎকালীন সমাজ ব্যবস্থা এবং এর রীতিনীতি গুলোকে বিশেষ করে প্রেম এবং বিবাহ সম্পর্কিত বিষয় গুলোকে নিয়ে উপহাস করেছেন।
- The plot concerns the efforts of the lovers Millamant and Mirabell to obtain the permission of Millamant’s aunt for their marriage.
- একে অন্যের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবার জন্য এবং Millamant এর aunt এর নিকট থেকে অনুমতি নেয়ার জন্য তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে।
- নানারকম ভুল বোঝাবুঝি, ষড়যন্ত্র এবং হাস্যরস এর মাধ্যমে কাহিনি সামনের দিকে এগিয়ে যেতে থাকে।
- Despite a scheme that goes awry and after several misunderstandings and other complications are cleared up, the two finally obtain her consent.
 
• Main characters:
- Mirabell (male protagonist),
- Millamant (female protagonist),
- Fainall,
- Marwood,
- Lady Wishfort,
- Mrs. Arabella Fainall,
- Petulant, etc.
 
• William Congreve:
- তিনি Restoration Period এর একজন স্বনামধন্য সাহিত্যিক এবং Comedy of Manners এর জন্য বিশেষ ভাবে বিখ্যাত।
- He shaped the English comedy of manners through his brilliant comic dialogue, his satirical portrayal of the war of the sexes, and his ironic scrutiny of the affectations of his age.
 
• Famous plays:
- Love for Love,
- The Way of the World,
- The Double Dealer,
- The Old Bachelor, etc.
 
Source:
1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.
১০৯.
Who is the composer of the narrative poem 'Isabella'?
  1. S. T. Coleridge
  2. John Donne
  3. John Keats
  4. Edmund Spenser
ব্যাখ্যা
• John Keats is the composer of the narrative poem 'Isabella'.

• Isabella
- "Isabella; or, The Pot of Basil" হলো বিখ্যাত Romantic কবি John Keats-এর একটি narrative poem, যা ১৮১৮ সালে লেখা হয় এবং ১৮২০ সালে প্রকাশিত হয়।
- এটি Giovanni Boccaccio-র Decameron থেকে অনুপ্রাণিত।

• Summary:
- ইসাবেলা একজন সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, আর লরেঞ্জো হচ্ছে তাদের পরিবারের একজন কর্মচারী। ধীরে ধীরে Isabella ও Lorenzo প্রেমে পড়ে যায়। কিন্তু Isabella-র ভাইয়েরা Lorenzo কে নিচু শ্রেণির মনে করে এবং এই সম্পর্ক মেনে নিতে চায় না।
- তারা ষড়যন্ত্র করে Lorenzo কে হত্যা করে এবং তার লাশ লুকিয়ে ফেলে।

- একসময় Isabella স্বপ্নে লরেঞ্জোর আত্মাকে দেখে এবং তার মৃত্যুর কথা জানতে পারে। পরে সে Lorenzo-র মৃতদেহ খুঁজে বের করে এবং তার মাথাটি কেটে একটি তুলসির (Basil) টবের মধ্যে রেখে দেয়। সেই গাছটিকে সে খুব যত্ন করে লালন করে।
- Isabella ধীরে ধীরে দুঃখে-যন্ত্রণায় নিঃশেষ হয়ে যায় এবং শেষ পর্যন্ত মারা যায়।

• John Keats (1795-1821):
- John Keats, একজন English Romantic lyric poet, ছিলেন।
- তিনি প্রকৃতি, সৌন্দর্য, কল্পনা ও মানব জীবনের নশ্বরতা নিয়ে গভীরভাবে লিখেছেন।
- তিনি মাত্র ২৬ বছর বয়সে মারা গেলেও, তার লেখা কবিতা তাকে চিরস্মরণীয় কবি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
- তার সাহিত্যকর্মের মধ্যে আছে, sonnets, odes, and epics ইত্যাদি।
- তার কাব্য সৌন্দর্য, কল্পনা ও মানব অভিজ্ঞতার গভীর উপলব্ধির জন্য আজও বিশ্ব সাহিত্যে অনন্য স্থান অধিকার করে আছে।

• John Keats এর Title গুলো হলো:
- Poet of Beauty,
- Poet of sensuousness,
- A Death Hunted Poet,
- The Youngest Poet of English Literature.

• John Keats's famous poems are:
- Ode to Psyche,
- Ode on Melancholy,
- Ode to a Nightingale,
- To Autumn,
- Bright Star,
- On First Looking into Chapman's Homer,
- Lamia,
- Isabella,
- Hyperion,
- The Eve of St.,
- La Belle Dame Sans Merci, etc.

Source:
1. Britannica.
2. Poetry Foundation.
১১০.
'Great Expectations' is a _____.
  1. Neoclassical novel
  2. Romantic novel
  3. Modern novel
  4. Victorian novel
ব্যাখ্যা
• 'Great Expectations' is a Victorian novel.
- এটি Victorian যুগের বিখ্যাত ঔপন্যাসিক Charles Dickens -এর লেখা অন্যতম সেরা উপন্যাস।
- তাই 'Great Expectations' হলো একটি Victorian novel.

• Great Expectations
- 'Great Expectations' is a novel written by Charles Dickens.
- ১৮৬০ সালে প্রকাশিত এই উপন্যাস টি Dickens এর অন্যতম সেরা উপন্যাস।
- গল্প শুরু হয়েছে Kent শহর থেকে।
- ১৮ শতকের গোড়ার কাহিনী তুলে ধরা হয়েছে উপন্যাসে -এমন একটি সময় যখন, ইংল্যান্ড অর্থনৈতিক ভাবে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারপরও কিছু মানুষ থাকছে সমাজে, যারা নানা কারণে অসুখী। সমাজে বিদ্যমান শ্রেণী বৈষম্যর বিষয়টিও তুলে ধরা হয়েছে।

- Charles Dickens -এর 'Great Expectations' উপন্যাসটি মূলত সামাজিক শ্রেণি ও উচ্চাকাঙ্ক্ষা বিষয়কে কেন্দ্র করে গড়ে উঠেছে। কাহিনিতে এতিম Pip -এর গল্প বলা হয়েছে, যে নিজের সাধারণ জীবন থেকে উঠে একজন ভদ্রলোক হয়ে উঠতে চায়, বিশেষ করে যখন সে এক রহস্যময় আর্থিক সহায়তা পায়।

- এই মূল বিষয়টি উপন্যাসে ফুটে উঠেছে Pip -এর আত্ম-অন্বেষণ ও নৈতিক বিকাশের মধ্য দিয়ে। সে শিখতে পারে যে সামাজিক মর্যাদা ও সম্পদ আসল সুখ বা নৈতিক মূল্যবোধ নিশ্চিত করে না। Dickens এই গল্পের মাধ্যমে ভিক্টোরিয়ান সমাজের কঠোর শ্রেণিবিন্যাস ও সম্পদের দুর্নীতিগ্রস্ত প্রভাবের সমালোচনা করেছেন।

• Main characters:
- Pip (Philip Pirrip),
- Joe Gargery,
- Abel Magwitch,
- Estella Havisham,
- Miss Havisham, etc.

• Charles Dickens
- Charles Dickens was an English novelist, generally considered the greatest of the Victorian era.
- তিনি মূলত তাঁর A Christmas Carol, David Copperfield, Bleak House, A Tale of Two Cities, Great Expectations, Our Mutual Friend ইতাদি উপন্যাসের জন্য তাঁর জীবদ্দশায়ই জনপ্রিয়তা লাভ করেছিলেন।

• Notable Works:
- A Christmas Carol,
- David Copperfield,
- Great Expectations,
- A Tale of Two Cities,
- Bleak House,
- Our Mutual Friend,
- Hard Times, etc.

Source:
1. Britannica.
2. SparkNotes.
১১১.
“Come forth into the light of things, let Nature be your teacher.”
Who phrased this?
  1. P. B. Shelley
  2. William Wordsworth
  3. Robert Browning
  4. Francis Bacon
ব্যাখ্যা
• “Come forth into the light of things, let Nature be your teacher.”
- This is phrased by William Wordsworth.
- এই বিখ্যাত লাইনটি তার lyrical poem 'The Tables Turned' থেকে নেওয়া হয়েছে।

• The Tables Turned
- "The Tables Turned" কবিতাটি William Wordsworth-এর রচিত একটি বিখ্যাত কবিতা, যেখানে তিনি প্রকৃতির মাহাত্ম্য ও শিক্ষার গুরুত্ব তুলে ধরেছেন।
- It is a lyrical poem included in his 1798 collection Lyrical Ballads.
- "The Tables Turned" কবিতায় কবি একজন বন্ধুকে আহ্বান করছেন বই পড়ে জ্ঞান অর্জনের বদলে প্রকৃতির কোলে গিয়ে শেখার জন্য।
- তিনি বলেন, প্রকৃতি নিজেই এক জ্ঞানের উত্স, যেখানে মানুষ হৃদয় দিয়ে শিখতে পারে। বইপত্র কেবল মুখস্তবিদ্যার মাধ্যম, কিন্তু প্রকৃতি আমাদের সত্যিকার জ্ঞান, আনন্দ ও শান্তি দেয়।

• Famous Lines:
- "Come forth into the light of things,
Let Nature be your teacher."
- "এসো প্রকৃতির আলোতে,
প্রকৃতিই হোক তোমার শিক্ষক।"

• William Wordsworth (1770–1850)
- তিনি Romantic Period -এর একজন English poet ছিলেন।
- তিনি ১৮৪৩ সালে ইংল্যান্ডের Poet Laureate হন এবং তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি এই ভূমিকা পালন করেন।
- Wordsworth -এর জন্ম Northern England -এর Lake District এ হওয়ায় তাকে Lake Poet বলা হয়।
- He is called the Poet of Nature, Poet of Childhood.
- তার কবিতায় প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক এবং প্রাকৃতিক সৌন্দর্যের গুরুত্ব তুলে ধরা হয়েছে।
- তিনি শৈশবকাল থেকেই প্রকৃতির প্রতি গভীর আকর্ষণ অনুভব করেন।
- Wordsworth -এর লেখার শৈলী সহজ ও প্রাকৃতিক, যা সাধারণ মানুষের ভাষা এবং অভিজ্ঞতাকে তুলে ধরে।

• His famous quotations:
- Every great poet is a teacher.
- Our birth is but a sleep and a forgetting.
- Child is the father of man.
- Nature never did betray the heart that loved her.
- Poetry is the spontaneous overflow of powerful feelings.
- Poet is the breath and finer spirit of knowledge.
- Come forth into the light of things, let nature be your teacher.

Source:
1. Britannica.
2. Poetry Foundation.
১১২.
Which one is the poetic creation of Alexander Pope?
  1. Christabel
  2. Mac Flecknoe
  3. An Essay on Man
  4. On Shakespeare
ব্যাখ্যা
• "An Essay on Man" is the poetic creation of Alexander Pope.

• An Essay on Man:
- Heroic couplet এবং iambic Pentametre এ লেখা এই কবিতাটি ১৭৩৩-৩৪ সালের মধ্যে প্রকাশিত হয়েছিল।
-  It was conceived as part of a larger work that Pope never completed.
- কবিতাটি চারটি পত্র বা epistles নিয়ে গঠিত।
- প্রথম পত্রটি মানুষ এবং মহাবিশ্বের মধ্যে সম্পর্ক নিয়ে জরিপ করে, দ্বিতীয়টি একজন ব্যক্তি হিসাবে 'মানুষ'কে নিয়ে আলোচনা করে.
- তৃতীয়টি ব্যক্তি এবং সমাজের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করে এবং  চতুর্থটি একজন ব্যক্তির সুখের সম্ভাবনা নিয়ে প্রশ্ন তোলে।
- "An Essay on Man" কবিতাটি মহাবিশ্বের একটি শৃঙ্খলা বা শ্রেণিবিন্যাস (hierarchy/chain of being) অনুযায়ী বিন্যস্ত অবস্থাকে ব্যাখ্যা করে।
- যুক্তি বা চিন্তাশক্তির মাধ্যমে মানুষকে এই শ্রেণিবিন্যাসে প্রাণী ও উদ্ভিদের উপরে স্থান দেওয়া হয়েছে।
- এটি মূলত Alexander Pope এর Poetic style এ লেখা একটি দার্শনিক প্রবন্ধ।

• Famous quotations from An Essay on Man:
- Hope springs eternal in the human breast.
- Act well your part; there all the honour lies.
- Do good by stealth, and blush to find it fame.
- An honest man's the noblest work of God.

• Alexander Pope (1688-1744):
- He is the most famous poet of the Augustan Age.
- The Augustan Age is also known/called as the Age of the Pope.
- কারণ এই যুগে অন্যতম সাহিত্যিক ছিলেন Alexander Pope, যিনি এই যুগে তাঁর লেখনীর দ্বারা আধিপত্য বিস্তার করেছিলেন।
- তিনি 'Mock Heroic Poet' হিসাবেও পরিচিত।

• Notable works:
- The Rape of the Lock (Famous Mock-Heroic poem),
- Duncan,
- An Essay on Criticism (poem),
- An Essay on Man (poem),
- The Dunciad (poem),
- The New Dunciad (poem),
- Windsor-Forest(poem),
- An Epistle to Dr. Arbuthnot (poem),
- Eloisa to Abelard (poem),
- Memoirs of Martinus Scriblerus, etc.

• অন্যদিকে,
- 'Christabel' হলো Samuel Taylor Coleridge এর কবিতা।
- 'Mac Flecknoe' হলো John Dryden এর satirical poem.
- 'On Shakespeare' হলো John Milton এর কবিতা (elegy)।

Source:
1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.
১১৩.
The famous character 'Rosalind' is created by-
  1. Jane Austen
  2. William Shakespeare
  3. G. B. Shaw
  4. Charolette Bronte
ব্যাখ্যা
• The famous character 'Rosalind' is created by William Shakespeare.
- Rosalind হলো William Shakespeare -এর comedy 'As You Like It' -এর female protagonist.

• As You Like It
- "As You Like It" is a pastoral comedy written by William Shakespeare.
- 5 acts বিশিষ্ট এই comedy play টি ১৫৯৮-১৬০০ সালের মধ্যে লেখা।
- ১৬২৩ সালে comedy টি First Folio এর অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়। 
- The Forest of Arden নামক একটি কাল্পনিক বনে অধিকাংশ কাহিনীর অবতারণা। 
- রোমান্টিক কমেডি ধাঁচের এই নাটকে Orlando এবং Rosalind এর প্রেমের কাহিনী বর্ণিত হয়েছে। 

• The Forest of Arden নামক একটি কাল্পনিক বনে অধিকাংশ কাহিনীর অবতারণা। 
- রোমান্টিক কমেডি ধাঁচের এই নাটকে  Orlando এবং Rosalind এর প্রেমের কাহিনী বর্ণিত হয়েছে। 
- ক্ষমতার দ্বন্দ্ব থেকে ছোটভাই Duke Frederick তার বড় ভাই  Duke Senior কে নির্বাসিত করে। এদিকে  Orlando কে তার ছোট ভাই Oliver নায্য অধিকার থেকে বঞ্চিত করে। 
- অপর দিকে, Oliver এবং Celia পরস্পরের প্রেমে পড়ে।
- এভাবে নানা ঘটনা দূর্ঘটনার পর প্রেমিক যুগলের প্রেম পরিণতি পায় আর্ডেনের জঙ্গলে।

• The important characters:
- Rosalind (Female lead),
- Celia (Cousin of Rosalind),
- Orlando (Male lead),
- Oliver,
- Duke Senior,
- Duke Frederick,
- Touchstone,
- Audrey, etc.

• The famous quotations from this play:
- "All the world's a stage
And all the men and women are merely players."
- "Sweet are the uses of adversity"
- "Love is merely a madness."
- "To the last gasp with truth and loyalty."
- "I'll have no husband, if you be not he."
- "Under the greenwood tree who loves to die with me, and turn his merry note."

• William Shakespeare (1564-1616):
- William Shakespeare একাধারে একজন English poet, dramatist এবং actor.
- তাকে 'English National Poet' বলা হয়।
- Stratford-upon-Avon -এ জন্মগ্রহণ করেছেন বলে তাকে Bard of Avon বা Swan of Avon বলা হয়।
- তাকে অনেকেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ নাট্যকার হিসেবে বিবেচনা করেন।
- Shakespeare occupies a unique position in world literature.
- William Shakespeare মূলত তাঁর Drama and Sonnet -এর জন্য পরিচিত।
- তিনি মোট ১৫৪ টি sonnet এবং ৩৭ টি play লিখেছেন।
- এছাড়া তিনি Long narrative poem ও লিখেছেন।

• Famous Comedies:
- As You Like It,
- The Tempest,
- Twelfth Night,
- A Midsummer Night's Dream, etc.

Source: 
1. Britannica.
2. An ABC of English Literature by Dr. M Mofizar Rahman.
১১৪.
'Roads of Destiny' is a _____ by William Sydney Porter.
  1. historical play
  2. novel
  3. short story
  4. verse satire
ব্যাখ্যা
• 'Roads of Destiny' is a short story by William Sydney Porter.

• Roads of Destiny
- "Roads of Destiny" হলো মার্কিন লেখক O. Henry–র লেখা একটি বিখ্যাত ছোটগল্প।
- গল্পে তিনি মানব ভাগ্য, নির্বাচনের ক্ষমতা, এবং জীবনের অনিবার্য পরিণতি নিয়ে লেখকসুলভ মেধায় উপস্থাপন করেছেন।
- গল্পটি তার "twist ending" বা চমকপ্রদ পরিণতির জন্য বিশেষভাবে পরিচিত।

• Summary:
- গল্পের মূল চরিত্র হল David Mignot, একজন তরুণ কবি, যিনি একজন মেয়েকে ভালোবাসেন। কিন্তু সেই মেয়েটির বাবা তাকে অপছন্দ করেন এবং চান না David তার মেয়েকে বিয়ে করুক। এই অবস্থায়, David নিজের ভাগ্য পরিবর্তনের সিদ্ধান্ত নেয় এবং বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে।

- গল্পটি তখন তিনটি সম্ভাব্য পথ বা "Roads of Destiny"–তে বিভক্ত হয়- ঠিক যেন একটি মানবজীবনের তিনটি বিকল্প ভবিষ্যৎ:
- Three Roads:
- প্রথম Roads: সে সেনাবাহিনীতে যোগ দেয় এবং এক সাহসী সৈনিক হয়। কিন্তু তার জীবন শেষ হয় এক সংঘর্ষে।
- দ্বিতীয় Roads: সে একজন চোর-ডাকাত হয়ে পড়ে, এবং অন্যায় কাজে জড়িয়ে পড়ে, যার ফলেও তার মৃত্যু ঘটে।
- তৃতীয় Roads: সে বাড়িতে ফিরে আসে এবং পূর্বের জীবনেই থেকে যায়, কিন্তু এক দুঃখজনক দুর্ঘটনায় সেখানেও সে মারা যায়।
- O. Henry এই গল্পের মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে, "মানুষ যাই ভাবুক, তার নিয়তি নির্ধারিত হয়ে আছে। সে চাইলেও তা এড়াতে পারে না।"

• O. Henry (1862-1910):
- O. Henry-এর প্রকৃত নাম ছিল William Sydney Porter.
- O. Henry is best known for his short stories.
- তিনি নিউ ইয়র্ক সিটির সাধারণ মানুষের জীবন নিয়ে তিনি ছোটগল্প লিখতেন।
- তার গল্পগুলোতে হাস্যরস, কাকতালীয়তা এবং চমকপ্রদ উপসংহার ছিল।
- এই চমকপ্রদ সমাপ্তিই তার গল্পের অন্যতম বৈশিষ্ট্য।

• Notable Short Stories:
- Heart of the West,
- The Gift of the Magi,
- The Last Leaf,
- Roads of Destiny,
- The Ransom of Red Chief,
- The Furnished Room,
- The Trimmed Lamp,
- The Four Million,
- Whirligigs,
- The Voice of the City.

Source: Britannica.
১১৫.
"Why, then, O brawling love! O loving hate!"
Here, 'loving hate' is an example of-
  1. Irony
  2. Oxymoron
  3. Euphemism
  4. Aphorism
ব্যাখ্যা
• "Why, then, O brawling love! O loving hate!"
- Here, 'loving hate' is an example of- খ) Oxymoron

• Oxymoron
- A figure of speech in which incongruous or contradictory terms appear side by side.
- Oxymoron হলো একটি অলঙ্কারশাস্ত্রের কৌশল যেখানে দুটি বিপরীতধর্মী বা পরস্পরবিরোধী শব্দ বা ধারণা একসঙ্গে ব্যবহার করা হয়, যা বিশেষ অর্থ তৈরি করে।
- অর্থাৎ, দুটি বিপরীতার্থক শব্দ পাশাপাশি বসলে Oxymoron হয়।

• Oxymoron -এর কিছু উদাহরণ:
- "Living dead"
- "Awfully good"
- "loving hate"
- "Original copy"
- "Alone together"

• অন্যদিকে,
ক) Irony (বিদ্রূপ):
- Irony is when there are two contradicting meanings of the same situation, event, image, sentence, phrase, or story.
- In many cases, this refers to the difference between expectations and reality.
- বক্তব্য জোরালো করতে নিজ চিন্তার সম্পূর্ণ বিপরীত কিছু বলে মনোভাব ব্যক্তকরণ; বক্রাঘাত।
- অর্থাৎ, নিন্দার ছলে প্রশংসা বা প্রশংসার ছলে নিন্দা করা।
- Example: Brutus is an honourable man.

গ) Euphemism (সুভাষণ)
- Euphemisms are polite, mild phrases which substitute unpleasant ways of saying something sad or uncomfortable.
- ইংরেজি সাহিত্যে 'Euphemism' শব্দের অর্থ সুভাষণ, কোমল প্রকাশ (inoffensive expression)।
- অর্থাৎ অস্বাভাবিক বা কঠোর বা কর্কশ শব্দের বদলে কোমল, মৃদু বা শ্রুতিমধুর শব্দের ব্যবহার।
- Example: I have to lay you off.

ঘ) Aphorism (নীতি বাক্য)
- A terse, memorable expression of a universal truth.
- অর্থপূর্ণ সংক্ষিপ্ত উক্তি বা নীতিকথন।
- Example: 'To err is human, to forgive divine' হচ্ছে একটি universal truth যার অর্থ “মানুষ মাত্রেই ভুল” এবং “ক্ষমা করা স্বর্গীয়।

Source:
1. Literary terms.net
2. An ABC of English Literature by Dr. M. Mofizar Rahman.
১১৬.
'A tribute to someone who has just died' is-
  1. Sermon
  2. Hymn
  3. Eulogy
  4. Pallbearer
ব্যাখ্যা
• 'A tribute to someone who has just died' is an- গ) Eulogy.

• Eulogy (Noun)
- English Meaning: A speech or piece of writing that praises someone or something highly, especially a tribute to someone who has just died.
- Bangla Meaning: উচ্চপ্রশংসা; উচ্চপ্রশংসাসমৃদ্ধ রচনা (বিশেষ করে যে ব্যক্তি সম্প্রতি মারা গেছেন তার জন্য শ্রদ্ধাঞ্জলি)।

• Other options:
ক) Sermon: A long talk in which someone advises other people how they should behave in order to be better people. (ধর্মীয় বা নৈতিক অভিভাষণ; হিতোপদেশ).

খ) Hymn: A religious song of praise to God. (ঈশ্বর বন্দনা; প্রার্থনা সঙ্গীত).

ঘ) Pallbearer: A person who helps to carry the coffin at a funeral. (যে ব্যক্তি অন্ত্যেষ্টিক্রিয়ায় কফিন বহন করতে সাহায্য করেন).

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Oxford Dictionary.
১১৭.
Identify the noun that remains the same in the plural form.
  1. Exemplum
  2. Aircraft
  3. Dwarf
  4. Child
ব্যাখ্যা
• Aircraft - This noun remains the same in the plural form.

• Aircraft
- English Meaning: a vehicle (such as an airplane or balloon) for traveling through the air.
- Bangla Meaning: সকল প্রকার উড়ো জাহাজ।

- Singular: One Aircraft.
- Plural: Many Aircraft.

• Other options:
ক) Exemplum (উদাহরণ): এর plural form হলো exempla.
গ) Dwarf (বামন; ক্ষুদ্রাকৃতির মানব): এর plural form হলো dwarfs/dwarves.
ঘ) Child (শিশু): এর plural form হলো Children.

Source:
1. A Passage To The English Language S. M. Zakir Hussain.
2. Merriam-Webster Dictionary.
১১৮.
What is the synonym of the word 'Obstreperous'?
  1. Tractable
  2. Quiet
  3. Stubborn
  4. Reticent
ব্যাখ্যা
• 'Stubborn' is the synonym of the word 'Obstreperous'.

• Obstreperous (adjective)
- English Meaning: difficult to deal with and noisy.
- Bangla Meaning: উচ্ছৃঙ্খল; অবাধ্য।

• Given options:
ক) Tractable - বাধ্য; সহজে নিয়ন্ত্রণযোগ্য।
খ) Quiet - শান্ত; নীরব।
গ) Stubborn - অবাধ্য; একগুঁয়ে; জেদি; সংকল্পবদ্ধ; শক্ত; কঠিন; বিরূপ; দুঃসাধ্য।
ঘ) Reticent - স্বল্পভাষী; গুরুগম্ভীর।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, 'Stubborn' is the synonym of the word 'Obstreperous'.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১১৯.
She wore a beautiful red dress.
Here, "a beautiful red dress" is an example of-
  1. Noun phrase
  2. Adjective phrase
  3. Adverb phrase
  4. Verb phrase
ব্যাখ্যা

• She wore a beautiful red dress.
- Here, "a beautiful red dress" is an example of - ক) Noun phrase

- কারণ Determiner + Adjective + Noun = Noun Phrase.
- প্রশ্ন প্রদত্ত বাক্যে a (Determiner) + beautiful (adjective) + red (adjective) + dress (noun), তাই এটি noun phrase হবে।
- These words ("a", "beautiful", "red") describe or specify the noun 'dress'.
- পুরো phrase টি একসাথে 'wore' verb এর object হিসেবে কাজ করছে।

• Noun phrase:
- A noun phrase consists of a pronoun or noun and any associated modifiers, including adjectives, adjective phrases, adjective clauses, and other nouns in the possessive case.
- Noun phrase সাধারণত Noun এর কাজ করে এবং Noun এর জায়গায় বসে অথবা Noun phrase এর অর্থো কোনো একক Noun কে নির্দেশ করে।
- এছাড়া, অর্থ এবং বাক্যে অবস্থান অনুযায়ী Noun phrase বিভিন্ন ভূমিকা পালন করে।

• যেমন:
- Subject হিসেবে।
- Object of a verb হিসেবে।
- Object of a preposition হিসেবে।
- Subject complement হিসেবে।

• অন্যদিকে,
• Adjective phrase:
- যে phrase গুলো sentence -এ adjective -এর মত কাজ করে, অর্থাৎ Noun/Pronoun/noun phrase -কে modify করে, সেই phrase গুলোকে Adjective phrase বলে।
- যেমন: The boy in white shirt is my cousin.

• Adverb Phrase:
- যে phrase বাক্যে ব্যবহৃত হয় adverb -এর মত কাজ করে তাকে Adverbial Phrase বলে ৷
- সাধারণত verb -কে কখন (when), কোথায় (where), কেন (why) ও কীভাবে (how) দ্বারা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে phrase পাওয়া যায় সেটিই Adverbial phrase.
- যেমন: Last week he received the mail. 

• Verb Phrase:
- যে phrase - verb -এর কাজ করে তাকে Verb Phrase বলে।
- Example: You ought to respect your elders.

Source: A Passage to the English Language by S M Zakir Hussain.

১২০.
Children love making paper boats.
Here, "making" is–
  1. Past Participle
  2. Present Participle
  3. Gerund
  4. Simple verb
ব্যাখ্যা
• Children love making paper boats.
- Here, "making" is – Gerund.

- এখানে, 'making' শব্দটি 'love' - Verb -এর Object হওয়ার কারণে এটি Noun হিসেবে কাজ করছে।
- অর্থাৎ, 'making' দ্বারা একটি কাজের নাম বোঝাচ্ছে।
- আর Verb+ing মিলে Noun হিসেবে ব্যবহৃত হলে এটা Gerund হয়।

• Gerund:
- Verb -এর সাথে ing যোগ হয়ে যদি noun -এর কাজ করে অর্থাৎ, একই সাথে Verb ও noun -এর কাজ করে, তখন তাকে Gerund বলে।
- সহজে → Gerund = Verb + ing = noun = Verb + noun -এর কাজ করে।
- Gerunds don’t describe action—they act as nouns.

• Functions of the Gerund:
1. Subject of a verb: Rising early is a good habit.
2. Object of a verb: I like reading poetry.
3. Object of a preposition: I am tired of waiting.
4. Complement of a verb: Seeing is believing.
5. As absolutely (part of a compound noun): This is my writing table.

• অন্যদিকে,
- Participle হলো verbal adjective যা noun/pronoun কে modify করে অর্থাৎ, adjective-এর কাজ করে।

Source: High School English Grammar and Composition by Wren And Martin.
১২১.
Despite facing many hardships, he remained resilient and kept moving forward.
Here, the underlined word means-
  1. Fragile
  2. Flexible
  3. Morose
  4. Impatient
ব্যাখ্যা
• Despite facing many hardships, he remained resilient and kept moving forward.
- Here, the underlined word means- খ) Flexible

• Resilient (adjective)
- English Meaning: (of a person or animal) able to withstand or recover quickly from difficult conditions.
- Bangla Meaning: স্বাভাবিক অবস্থায় প্রত্যাবর্তনের সম্ভাবনাপূর্ণ; স্থিতিস্থাপক।

• Given options:
ক) Fragile - ভঙ্গুর; ঠুনকো; পলকা; ক্ষণভঙ্গুর; নশ্বর; নাজুক।
খ) Flexible - নমনশীল; আনম্য; নম্য; নমনীয়।
গ) Morose - গোমড়া; খিটখিটে; কটুস্বভাব; অসামাজিক।
ঘ) Impatient - অসহিষ্ণু; অধৈর্য।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, 'resilient' means- খ) Flexible

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১২২.
They imputed the crime ___ the victim’s associate.
  1. on
  2. of
  3. to
  4. for
ব্যাখ্যা
• Complete sentence: They imputed the crime to the victim’s associate.
- Bangla meaning: তারা অপরাধটি ভুক্তভোগীর সহযোগীর উপর চাপিয়ে দিয়েছিল।

• Impute something to someone
- English Meaning: to say that someone is responsible for something that has happened, or that something is the cause of something else.
- Bangla Meaning: (কোনোকিছুর) কার্য, গুণ বা পরিণামস্বরূপ বিবেচনা করা; আরোপ/অধ্যারোপ করা; দোষারোপ করা।

• More examples:
- He arrogantly imputed stupidity to anyone who disagreed with him.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
১২৩.
Choose the correct sentence:
  1. She speaks the English like the English
  2. She speaks English like the English.
  3. She speaks the English like English.
  4. She speaks English like English
ব্যাখ্যা
• Correct sentence: She speaks English like the English. (45th BCS preliminary)

- It indicates that she speaks English like how English people generally speak the language.
- এখানে বলা হচ্ছে, সে ইংরেজদের মতো করেই ইংরেজি বলে। 

• Article এর নিয়মানুযায়ী:
- ভাষার নামের পূর্বে কোনো article ব্যবহৃত হয় না এবং
- যেকোনো জাতির নামের পূর্বে article হিসাবে the ব্যবহৃত হয়।

• অন্য বাক্য গুলো Article এর নিয়মানুযায়ী অশুদ্ধ:
ক) "She speaks the English like the English" – এখানে "the English" দুইবার ব্যবহৃত হয়েছে, যেখানে প্রথমটি ভাষার জন্য, যা ভুল।
গ) "She speaks the English like English" – এখানে "the English" ভুলভাবে ব্যবহার করা হয়েছে ভাষার নামের আগে, যা সঠিক নয়।
ঘ) "She speaks English like English" – এখানে "the English" না থাকার কারণে বাক্যটি অসম্পূর্ণ হয়ে গেছে।

সুতরাং, নিয়মানুযায়ী সঠিক বাক্যটি হলো- খ) She speaks English like the English.
১২৪.
They insisted on _______ the decision.
  1. our changing
  2. we change
  3. us changing
  4. we changing
ব্যাখ্যা
• Complete Sentence: They insisted on our changing the decision.
- Bangla Meaning: তারা আমাদের সিদ্ধান্ত পরিবর্তনের উপর জোর দিয়েছিল।

- Insist on/upon এর পরে verb এর সাথে -ing form বসে।
- এছাড়া, preposition এবং gerund এর মাঝে possessive pronoun বসে।

• Insist on/upon/ Insist on doing something
- English Meaning: to keep doing something, even if it annoys other people, or people think it is not good for you.
- Bangla Meaning: পীড়াপীড়ি/জোর করা; জিদ/নির্বন্ধ করা; গোঁ ধরা; অতি আগ্রহ করা।

• More examples:
- He insisted on my going there.
- She insists on doing everything her own way.

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Cambridge Dictionary.
১২৫.
The opposite of 'Meagerness' is-
  1. Arrogance
  2. Melancholy
  3. Failure
  4. Surplus
ব্যাখ্যা
• The opposite of 'Meagerness' is- ঘ) Surplus

• Meagerness (Noun)
- English Meaning: lack of quantity or quality; inadequacy.
- Bangla Meaning: পরিমাপে বা সংখ্যায় স্বল্পতা; অভাব; অপ্রচুর; অসমৃদ্ধ।

• Given options:
ক) Arrogance - ঔদ্ধত্য; অহংকার।
খ) Melancholy - বিষাদ; হতাশা; বিষাদপূর্ণ চিন্তারোগ।
গ) Failure - ব্যর্থতা; অসফলতা; বিফলতা।
ঘ) Surplus - উদ্বৃত্ত; বাড়তি; অবশিষ্ট।

• সুতরাং, অপশনের অর্থ বিবেচনা করে দেখা যায় যে, The opposite of 'Meagerness' is- ঘ) Surplus

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১২৬.
The active form of the sentence:
By whom was the book written?
  1. By who the book was written?
  2. Who has written the book?
  3. Who wrote the book?
  4. The book was written by who?
ব্যাখ্যা
- Passive: By whom was the book written?
- Active: Who wrote the book?

• By whom যুক্ত Passive Voice-কে Active Voice করার নিয়ম:
- প্রথমে Subject হিসেবে Who বসে।
- Tense অনুযায়ী verb বসে।
- Passive Voice -এর Subject - Object হয়ে বসবে।

• More examples:
- Passive: By whom was the letter written?
- Active: Who wrote the letter?

- Passive: By whom was the decision made?
- Active: Who made the decision?
১২৭.
The adjective form of 'Scarceness' is-
  1. Scarce
  2. Scarcely
  3. Scarcity
  4. Scarcement
ব্যাখ্যা
• The adjective form of 'Scarceness' is- ক) Scarce

• Scarceness (noun)
- English Meaning: Shortage; a falling short of an essential or desirable amount or number.
- Bangla Meaning: দুর্লভতা; দুষ্প্রাপ্যতা।

• Scarce (adjective, adverb)
- English Meaning: (especially of food, money, or some other resource) insufficient for the demand.
- Bangla Meaning: অপ্রতুল; দুষ্প্রাপ্য; দুর্লভ; দুষ্প্রাপণীয়।

• Other forms:
- Scarcely (adverb) - সবেমাত্র; না-বললেই চলে।
- Scarcity (noun) - দুষ্প্রাপ্যতা; আকাল।

- অন্যদিকে, Scarcement হলো ভুল শব্দ।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১২৮.
Identify the correctly spelled word.
  1. Graffity
  2. Graffiti
  3. Graffitti
  4. Grafitti
ব্যাখ্যা
• The correctly spelled word is - খ) Graffiti

• Graffiti (Noun, Verb)
- English meaning: Usually unauthorized writing or drawing on a public surface.
- Bangla meaning: দেওয়ালচিত্র; দেওয়াল লিখন। 

• Example sentence: The walls of the old building are covered with graffiti.
- Bangla meaning: পুরাতন ভবনের দেয়াল গ্রাফিতি দিয়ে ঢাকা।

Source:
1. Accessible Dictionary by Bangla Academy.
2. Merriam-Webster Dictionary.
১২৯.
'To hit the roof' means-
  1. To do something dangerous
  2. To be very happy
  3. To be very angry
  4. To do a good job
ব্যাখ্যা
• 'To hit the roof' means- To be very angry.

• Hit the roof/hit the ceiling
- English Meaning: to become extremely angry; to give vent to a burst of anger or angry protest.
- Bangla Meaning: হঠাৎ খুব রেগে যাওয়া; রাগ বা ক্রোধের বহিঃপ্রকাশ ঘটানো।

• Ex. Sentence:
If I'm late again, he'll hit the roof.
- Bangla Meaning: যদি আমি আবার দেরি করি, তাহলে সে ভীষণ রেগে যাবে।

Source:
1. Cambridge Dictionary.
2. Merriam-Webster Dictionary.
১৩০.
His grades this semester are excellent. He _____ worked hard.
  1. might be
  2. could have
  3. must have
  4. could have been
ব্যাখ্যা
• Complete sentence: His grades this semester are excellent. He must have worked hard.
- Bangla meaning: এই সেমিস্টারে তার নম্বরগুলো চমৎকার। সে নিশ্চয়ই কঠোর পরিশ্রম করেছে।

• Must have
- "Must have" is used to express a high level of certainty about something that happened in the past.
- অর্থাৎ, অতীতে কোনো কিছু ঘটে থাকবে এমন নিশ্চিত অনুমান বোঝাতে must have + verb -এর past participal ব্যবহার করা হয়।
- এক্ষেত্রে তার নম্বরগুলো দেখে নিশ্চিত অনুমান করা যাচ্ছে যে, সে কঠোর পরিশ্রম করেছে তাই এখানে "Must have" ব্যবহৃত হবে।

• Other options:
ক) might be → This is used for present or future possibilities, not past actions.
খ) could have → This suggests a possibility but does not convey certainty.
ঘ) could have been → This is used to express possibility in the past (but it didn’t happen).

Source:
1. A Passage to the English Language by S M Zakir Hussain.
2. Applied English Grammar And Composition by P.C. Das.
১৩১.
Identify the correct sentence:
  1. Had she see the sign, she wouldn’t taken the wrong turn.
  2. Had she seen the sign, she would take the wrong turn.
  3. Had she saw the sign, she wouldn’t have taken the wrong turn.
  4. Had she seen the sign, she wouldn’t have taken the wrong turn.
ব্যাখ্যা
• Correct sentence: Had she seen the sign, she wouldn’t have taken the wrong turn.

• উল্লিখিত প্রশ্নটি Third Conditional sentence-এর উপর ভিত্তি করে করা হয়েছে।
- একটি Conditional sentence-এ দু'টি clause থাকে: subordinate clause -টি শর্ত বোঝায় এবং principal clause-টি ফলাফল বোঝায়।

• Third conditional -এর নিয়মানুযায়ী:
- If clause (শর্তযুক্ত অংশে)-এ যদি (had + V3) হয়, তবে পরবর্তী clause -এ would/could/might + have + V3 + extension হয়।
- If না থাকলে Condition part টি Had দ্বারা শুরু হতে পারে।
- Negative অর্থ প্রকাশ করলে would/could/might + not হয়।

• Structure: If + Past Perfect (had +V3) + Subject + would/could/might + have + verb-এর past participle.

- সুতরাং, নিয়মানুযায়ী সঠিক বাক্যটি হলো- ঘ) Had she seen the sign, she wouldn’t have taken the wrong turn.

Source: Advanced Learner's Communicative English Grammar and Composition by Chowdhury and Hossain.
১৩২.
উত্তর গোলার্ধে ‘বাসন্ত বিষুব’ কবে ঘটে?
  1. ২১শে মার্চ
  2. ২১শে জুন
  3. ২৩শে সেপ্টেম্বর
  4. ২২শে ডিসেম্বর
ব্যাখ্যা
বাসন্ত বিষুব ও শারদ বিষুব:
- ২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার (০০) উপর লম্বভাবে কিরণ দেয় বলে এই দুই দিন পৃথিবীর সর্বত্র দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়। একে বিষুব বলা হয়।
- ২১শে মার্চ উত্তর গোলার্ধে বসন্তকাল থাকায় এই উত্তর গোলার্ধে বিষুব 'বাসন্ত বিষুব' নামে অভিহিত।
- অপরদিকে, ২৩শে সেপ্টেম্বর উত্তর গোলার্ধে শরৎকাল বিরাজ করায় উত্তর গোলার্ধে এই বিষুব 'শারদ বিষুব' নামে অভিহিত হয়।

প্রকৃতপক্ষে,
- বাসন্ত বিষুব ও শারদ বিষুব উভয় গোলার্ধের ক্ষেত্রে প্রযোজ্য।
- একটি গোলার্ধে বিষুব অবস্থা চলাকালীন যে ঋতু বিরাজ করে, উক্ত ঋতু অনুসারে ঐ গোলার্ধে বাসন্ত বা শারদ বিষুব হয়।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩৩.
১৭৮৭ সালের ভূমিকম্পের ফলে কোন নদীর গতিপথ পরিবর্তন হয়েছিল?
  1. পদ্মা
  2. তিস্তা
  3. মেঘনা
  4. ব্রহ্মপুত্র
ব্যাখ্যা
ব্রহ্মপুত্র নদ:
- ব্রহ্মপুত্র নদ হিমালয় পর্বতের তিব্বত অংশে অবস্থিত মানস সরোবর থেকে উৎপত্তি লাভ করেছে।
- তিব্বত অঞ্চল অতিক্রম করে এটি ভারতের অরুণাচল প্রদেশ ও আসাম রাজ্যে প্রবেশ করে এবং পরবর্তীতে কুড়িগ্রাম জেলার মধ্য দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
- বাংলাদেশে প্রবেশ করার পর এটি ময়মনসিংহ জেলার দেওয়ানগঞ্জের কাছে দক্ষিণ-পূর্ব দিকে বাঁক নিয়ে প্রবাহিত হয়।
- ভৈরববাজারের দক্ষিণে মেঘনা নদীর সঙ্গে মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত এই নদী 'পুরাতন ব্রহ্মপুত্র' নামে পরিচিত।
- এই নদীর প্রধান শাখা নদী হলো বংশী ও শীতলক্ষ্যা এবং প্রধান উপনদী হলো ধরলা ও তিস্তা।

উল্লেখ্য,
- ১৭৮৭ সালে তীব্র ভূমিকম্পে ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তন হয়েছিল।
- যার ফলে ব্রহ্মপুত্র নদীর তলদেশ উঁচু হয়ে যায় এবং নদীটির পানিধারণ ক্ষমতা হ্রাস পায়।
- এর ফলে নদীর পুরনো গতিপথ পরিবর্তিত হয়ে একটি নতুন স্রোতধারা সৃষ্টি হয়, যা বর্তমানে যমুনা নদী নামে পরিচিত।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
১৩৪.
অলিভ পর্বত কোথায় অবস্থিত?
  1. কাবুল
  2. দামেস্ক
  3. তেল আবিব
  4. জেরুজালেম
ব্যাখ্যা
অলিভ পর্বত:
- অলিভ পর্বত জেরুজালেমের ওল্ড সিটির ঠিক পূর্বে অবস্থিত একটি বহু-শিখর চুনাপাথরের শৈলশিরা।
- এটি কিদ্রোন উপত্যকা দ্বারা শহর থেকে বিচ্ছিন্ন।
- ইহুদি, খ্রিস্টান ও ইসলাম ধর্মের অনুসারীদের কাছে এটি একটি পবিত্র স্থান।
- অলিভ পর্বতের তিনটি প্রধান শৃঙ্গ রয়েছে।
- সাধারণত জলপাই পর্বত হিসেবে বিবেচিত চূড়াটি হল দক্ষিণ চূড়া, সমুদ্রপৃষ্ঠ থেকে ২,৬৫২ ফুট (৮০৮ মিটার) উঁচু ।
- উত্তরে সর্বোচ্চ চূড়াটি (২,৬৯৪ ফুট বা ৮২০ মিটার) রয়েছে, যাকে সাধারণত মাউন্ট স্কোপাস বলা হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
১৩৫.
স্ট্রাটোমণ্ডল ও মেসোমণ্ডলের মধ্যবর্তী অঞ্চলকে কী বলা হয়?
  1. ট্রপোবিরতি
  2. স্ট্রাটোবিরতি
  3. মেসোবিরতি
  4. থার্মোবিরতি
ব্যাখ্যা
• বায়ুমণ্ডলকে পাঁচটি স্তরে ভাগ করা হয়েছে। যথা-
১. ট্রপোমণ্ডল,
২. স্ট্রাটোমন্ডল,
৩. মেসোমণ্ডল,
৪. তাপমণ্ডল ও
৫. এক্সোমণ্ডল।

• স্ট্রাটোমণ্ডল (Stratosphere):
- বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর স্ট্রাটোমণ্ডল।
- ট্রপোবিরতির উপরের দিকে প্রায় ৫০ কিলোমিটার পর্যন্ত স্ট্রাটোমণ্ডল নামে পরিচিত।
- স্ট্রাটোমণ্ডল ও মেসোমণ্ডলের মধ্যবর্তী অঞ্চলে তাপমাত্রার স্থিতাবস্থাকে স্ট্রাটোবিরতি (Stratopause) বলে।

• স্ট্রাটোমণ্ডলের বৈশিষ্ট্য:
- বায়ুমণ্ডলের এই স্তরেই ওজোন (O3) গ্যাসের স্তর বেশি পরিমাণে আছে।
- এই ওজোন স্তর সূর্যের আলোর বেশিরভাগ অতিবেগুনি রশ্মি (Ultraviolate rays) শুষে নেয়।
- এই স্তরের বায়ুতে অতি সূক্ষ্ম ধূলিকণা ছাড়া কোনোরকম জলীয়বাষ্প থাকে না। ফলে আবহাওয়া থাকে শান্ত ও শুষ্ক।
- ঝড়বৃষ্টি থাকে না বলেই এই স্তরের মধ্য দিয়ে সাধারণত জেট বিমানগুলো চলাচল করে।
- প্রায় ৫০ কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা পুনরায় হ্রাস পেতে শুরু করে।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
১৩৬.
সাড়ে ২৩° উত্তর অক্ষরেখা কী নামে পরিচিত?
  1. অক্ষরেখা
  2. বিষুবরেখা
  3. কর্কটক্রান্তি রেখা
  4. মকরক্রান্তি রেখা
ব্যাখ্যা
কর্কটক্রান্তি রেখা:
- বাংলাদেশ ট্রপিক অব ক্যানসার বা কর্কটক্রান্তি রেখার উপর অবস্থিত।
- সাড়ে ২৩° উত্তর অক্ষরেখা কর্কটক্রান্তি রেখা নামে পরিচিত।
- এটি বাংলাদেশের পূর্ব-পশ্চিম বরাবর প্রায় মধ্যভাগ দিয়ে অতিক্রম করেছে।
- এছাড়াও বাংলাদেশের উপর দিয়ে ৯০° পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে।
- ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় কর্কটক্রান্তি রেখা ও ৯০° পূর্ব দ্রাঘিমা রেখা পরস্পরকে ছেদ করেছে।

উল্লেখ্য,
- ভূ-পৃষ্ঠের যে কোনো স্থানে নিরক্ষরেখার সাথে পৃথিবীর কেন্দ্র বিন্দুতে সৃষ্ট কৌণিক দূরত্বকে অক্ষাংশ বলে এবং যে কাল্পনিক রেখার মাধ্যমে একে প্রকাশ করা হয়, তাকে অক্ষরেখা বলে। 
- নিরক্ষরেখা বা বিষুবরেখা একটি কাল্পনিক রেখা যা পৃথিবীর মাঝ বরাবর এবং উত্তর মেরু এবং দক্ষিণ মেরু থেকে সমান দুরত্বে কল্পনা করা হয় এবং যা পৃথিবীকে দক্ষিণ গোলার্ধ এবং উত্তর গোলার্ধে ভাগ করে।
- দক্ষিণ গোলার্ধে ২৩.৫° দক্ষিণ অক্ষরেখা বা ২৩°৩০′ দক্ষিণ অক্ষাংশকে মকরক্রান্তি রেখা নামে অভিহিত করা হয়।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি ও বাংলাপিডিয়া।
১৩৭.
খুলনা, পটুয়াখালী এবং বরগুনা জেলার অংশবিশেষ নিয়ে কোন সমভূমি গঠিত?
  1. স্রোতজ সমভূমি
  2. বন্যাপ্রবণ সমভূমি
  3. ব-দ্বীপ সমভূমি
  4. পাদদেশীয় সমভূমি
ব্যাখ্যা
সাম্প্রতিককালের প্লাবন সমভূমি:
- টারশিয়ারি যুগের পাহাড় এবং প্লাইস্টোসিনকালের সোপানসমূহ ব্যতীত সমগ্র দেশ সাম্প্রতিককালের পলি দ্বারা গঠিত এক বিস্তীর্ণ সমভূমি।
- এই প্লাবন সমভূমির বয়স ১২,০০০ বছরের কম।
- পদ্মা, মেঘনা, যমুনা প্রভৃতি প্রধান নদীসহ অসংখ্য উপনদী এবং শাখানদী জালের ন্যায় সমগ্র দেশে ছড়িয়ে রয়েছে।
- নদীগুলো সমতল ভূমির ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় প্রায় প্রতি বছর বন্যার সৃষ্টি হয়।
- মাঝে মাঝে বন্যা ভয়াবহ রূপ ধারণ করে। বন্যার সঙ্গে বাহিত পলিমাটি সঞ্চিত হয়ে দেশের বিস্তীর্ণ এলাকায় এই প্লাবন সমভূমি সৃষ্টি হয়েছে।
- এ প্লাবন সমভূমির আয়তন প্রায় ১,২৪,২৬৬ বর্গকিলোমিটার। বিস্তীর্ণ এ অঞ্চলের মাটি খুবই উর্বর এবং আবাদী।
- সাম্প্রতিককালের প্লাবন সমভূমি দেশের উত্তরাংশ থেকে ক্রমেই ঢালু হয়ে দক্ষিণে প্রায় সমুদ্র সমতলে অবস্থিত।

⇒ সাম্প্রতিককালের প্লাবন সমভূমিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। এগুলো হলো-
• পাদদেশীয় সমভূমি:
 হিমালয় পর্বত হতে বাহিত পলল দ্বারা গঠিত রংপুর ও দিনাজপুরের পাদদেশীয় সমভূমি।

• বন্যাপ্রবণ সমভূমি:
 ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, পাবনা, নোয়াখালী, কুমিল্লা ও সিলেট জেলার বন্যাপ্রবণ সমভূমি।

• স্রোতজ সমভূমি:
খুলনা, পটুয়াখালী এবং বরগুনা জেলার অংশবিশেষ নিয়ে স্রোতজ সমভূমি।

• উপকূলীয় সমভূমি:
নোয়াখালী ও ফেনী নদীর নিম্নভাগ থেকে কক্সবাজার পর্যন্ত বিস্তৃত চট্টগ্রামের উপকূলীয় সমভূমি। 

• ব-দ্বীপ সমভূমি:
- ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা এবং ঢাকা অঞ্চলের অংশবিশেষ নিয়ে ব-দ্বীপ সমভূমি।

উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয়, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৩৮.
নিচের কোনটি দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান নয়?
  1. দুর্যোগ প্রশমন
  2. দুর্যোগ গবেষণা
  3. দুর্যোগ প্রতিরোধ
  4. দুর্যোগ পূর্বপ্রস্তুতি
ব্যাখ্যা
• দুর্যোগ ব্যবস্থাপনা:
- দুর্যোগ ব্যবস্থাপনার অর্থ হলো যথাযথ পর্যবেক্ষণ ও বিশ্লেষণের মাধ্যমে দুর্যোগ প্রতিরোধ, দুর্যোগ প্রস্তুতি এবং দুর্যোগে সাড়াদান ও পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করা।
- দুর্যোগ মোকাবিলার জন্যে দুর্যোগ-পূর্ব প্রস্তুতির কাজ সম্পন্ন করা আবশ্যক, যা মূলত আক্রান্ত অঞ্চলের অধিবাসীদেরকে দুর্যোগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সহায়তা করে।

⇒ দুর্যোগ ব্যবস্থাপনার মুখ্য উপাদান-
- দুর্যোগ প্রতিরোধ,
- দুর্যোগ প্রশমন এবং
- দুর্যোগের পূর্বপ্রস্তুতি

⇒ দুর্যোগ সংগঠনের পরপরই এর ব্যবস্থাপনার অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে-
- সাড়াদান,
- পুনরুদ্ধার ও
- উন্নয়ন।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
১৩৯.
শ্বেত বামন কী?
  1. অতি বৃহৎ গ্যালাক্সি
  2. অত্যন্ত উজ্জ্বল নক্ষত্র
  3. বিশালাকার গ্যাসীয় গ্রহ
  4. ক্ষীণ উজ্জ্বলতার তারকা
ব্যাখ্যা
শ্বেত বামন তারকা: 
- শ্বেত বামন হলো এক ধরনের ক্ষীণ উজ্জ্বলতার তারকা, যা মাঝারি ও নিম্ন ভরের তারকাদের জীবনচক্রের শেষ পর্যায়ে গঠিত হয়।
- একটি সাধারণ শ্বেত বামন নক্ষত্রের কেন্দ্রীয় অংশটি কার্বন এবং অক্সিজেনের মিশ্রণ দ্বারা গঠিত।
- এই কেন্দ্রের চারপাশে হিলিয়ামের একটি পাতলা আবরণ এবং বেশিরভাগ ক্ষেত্রে, হাইড্রোজেনের আরও পাতলা আবরণ থাকে।

প্রধান বৈশিষ্ট্য:
- প্রথম আবিষ্কৃত তারকাগুলোর সাদা রঙের কারণে এদের হোয়াইট ডোয়ার্ফ বলা হয়।
- কম উজ্জ্বলতা সম্পন্ন হয়।
- ভর প্রায় সূর্যের সমান, কিন্তু ব্যাস পৃথিবীর সমান।
- অত্যন্ত ঘন এবং সংক্ষিপ্ত আকৃতির হয়।
- গড় ঘনত্ব পানি থেকে প্রায় ১০ লক্ষ গুণ বেশি।
- এই তারকারা মহাকাশে নিভে যাওয়া সূর্যের মতো ধীরে ধীরে শীতল হতে থাকে এবং একসময় সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় কালো ডোয়ার্ফে পরিণত হয়।

তথ্যসূত্র: Britannica.
১৪০.
চরিত্র গঠনে কোন গুণ অপরিহার্য?
  1. আত্মবিশ্বাস
  2. সাহসিকতা
  3. সৃজনশীলতা
  4. নৈতিক মূল্যবোধ
ব্যাখ্যা
নৈতিক মূল্যবোধ:
- নৈতিক মূল্যবোধ হচ্ছে সেসব মনোভাব এবং আচরণ, যা মানুষ সবসময় ভালো, কল্যাণকর ও অপরিহার্য বিবেচনা করে এবং এতে মানসিক তৃপ্তি অনুভব করে।
- সত্যকে সত্য বলা, অন্যায়কে অন্যায় বলা, মিথ্যাকে মিথ্যা বলা, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা এবং অন্যকে বিরত রাখতে পরামর্শ দেওয়া নৈতিক মূল্যবোধের অন্তর্ভুক্ত।
- অন্যদিকে, চরিত্র গঠন মানে হলো একজন মানুষের চিন্তা, মনোভাব ও আচরণকে নৈতিকভাবে বিকশিত করা।
- এ প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অপরিহার্য গুণ হলো নৈতিক মূল্যবোধ।
- নৈতিক মূল্যবোধসম্পন্ন ব্যক্তি সমাজে শ্রদ্ধেয় এবং বিশ্বস্ত হিসেবে বিবেচিত হন।
- আত্মবিশ্বাস, সাহসিকতা বা সৃজনশীলতা একটি ব্যক্তির সফলতায় ভূমিকা রাখলেও, নৈতিক মূল্যবোধ ছাড়া সে সফলতা দীর্ঘস্থায়ী বা সমাজোপযোগী হয় না।
- চরিত্র গঠনের জন্য আত্মবিশ্বাস, সাহসিকতা বা সৃজনশীলতা সহায়ক হলেও নৈতিক মূল্যবোধই হল সেই মূল ভিত্তি, যার উপর একটি দৃঢ়, সৎ ও গঠনমূলক চরিত্র প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন: একাদশ-দ্বাদশ শ্রেণি: প্রথমপত্র: মো. মোজাম্মেল হক।
১৪১.
নিম্নের কে সামাজিক চুক্তি মতবাদের তাত্ত্বিক নয়?
  1. জন লক
  2. টমাস হবস
  3. ডেভিড হিউম
  4. জ্যাঁ জ্যাক রুশো
ব্যাখ্যা
সামাজিক চুক্তি মতবাদ:
- সামাজিক চুক্তি মতবাদ রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে একটি কাল্পনিক মতবাদ।
- এই মতবাদের মূল কথা হলো সৃষ্টির শুরুতে বা আদিম সমাজে মানুষ প্রকৃতির রাজ্যে বাস করত।
- প্রকৃতির রাজ্যের মানুষ প্রাকৃতিক আইন মেনে চলতো এবং তারা কিছু প্রাকৃতিক অধিকার ভোগ করত।
- কিন্তু প্রাকৃতিক আইন ও অধিকার সম্পর্কে বিভিন্ন ব্যাখ্যার ফলে প্রকৃতির রাজ্যে মানুষের বসবাস দুর্বিষহ হয়ে ওঠে।
- এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য প্রকৃতির রাজ্যের অধিবাসীরা নিজেদের মধ্যে চুক্তি করে রাষ্ট্র গঠন করে।
- একই সঙ্গে একজন ব্যক্তি অথবা একটি কর্তৃপক্ষকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার অর্পণ করে।
- যেহেতু রাষ্ট্র চুক্তির মাধ্যমে গড়ে উঠেছে সেহেতু এ মতবাদকে সামাজিক চুক্তি মতবাদ (Social contract theory) বলে।

উল্লেখ্য,
- সপ্তদশ শতাব্দীতে টমাস হবস তার বিখ্যাত 'লেভিয়াথান' গ্রন্থে এ বিষয়ে আলোচনা করেন।
- পরবর্তীতে আধুনিক গণতন্ত্রের জনক জন লক 'টু ট্রিটিজেস অন সিভিল গভর্নমেন্ট' গ্রন্থে এবং অস্টাদশ শতাব্দীতে ফরাসি দার্শনিক জ্যাঁ জ্যাক রুশো 'সোসাল কন্ট্রাক্ট' গ্রন্থে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
- মূলত এ তিনজনকেই সামাজিক চুক্তি মতবাদের তাত্ত্বিক বলা হয়।

অন্যদিকে,
- বল প্রয়োগ মতবাদের তাত্ত্বিক হচ্ছেন ডেভিড হিউম, জেংকস, জেলীনক।
- বল প্রয়োগ মতবাদের মূল কথা হলো, শক্তি প্রয়োগের মাধ্যমেই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে।

উৎস: পৌরনীতি, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪২.
সভ্য সমাজের প্রধান বৈশিষ্ট্য কোনটি?
  1. প্রযুক্তিগত উন্নয়ন
  2. আইনের শাসন
  3. অর্থনৈতিক প্রবৃদ্ধি
  4. সামরিক শক্তি বৃদ্ধি
ব্যাখ্যা
আইনের শাসন:
- সভ্য সমাজ বলতে বোঝায় এমন একটি সমাজ যেখানে মানবাধিকার, ন্যায়বিচার, এবং সুশাসন বিদ্যমান।
- সভ্য সমাজের প্রধান মানদণ্ড হিসেবে "আইনের শাসন" সবচেয়ে গুরুত্বপূর্ণ।
- এটি নিশ্চিত করে যে সকল ব্যক্তি, প্রতিষ্ঠান, ও সরকার আইনের আওতায় থাকবে এবং কেউই আইনের ঊর্ধ্বে নয়।
- এটি স্বৈরতন্ত্র, দুর্নীতি ও বৈষম্য রোধ করে এবং সমাজে স্থিতিশীলতা বজায় রাখে।
- আইন সঠিকভাবে কার্যকর হলে নাগরিকদের মৌলিক অধিকার ও স্বাধীনতা রক্ষা করা যায়, যা সভ্য সমাজের অন্যতম বৈশিষ্ট্য।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন ১মপত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, প্রফেসর মোঃ মোজাম্মেল হক।
১৪৩.
সুশাসনের ফলে কোন ধরণের অর্থনৈতিক পরিবেশ তৈরি হয়?
  1. অস্থিতিশীল
  2. বিনিয়োগবান্ধব
  3. প্রতিযোগিতাহীন
  4. কর্মসংস্থানহীন
ব্যাখ্যা
অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন:
- সুশাসন বলতে বোঝায়- স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায়বিচার, কার্যকর প্রশাসন, আইনের শাসন ও দুর্নীতিমুক্ত পরিবেশের সমন্বিত রূপ।
- একটি রাষ্ট্রের প্রশাসনিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামো যখন জনকল্যাণে দক্ষভাবে পরিচালিত হয়, তখন তাকে সুশাসনের উদাহরণ বলা হয়।
- অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠিত হলে বিনিয়োগ বৃদ্ধি পায়।
- একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বিনিয়োগ অপরিহার্য।
- সুশাসনের ফলে দুর্নীতির পরিমাণ কমে, ফলে বিনিয়োগকারীরা নিরাপদ পরিবেশে বিনিয়োগ করতে আগ্রহী হন।
- সুশাসনের মাধ্যমে সরকার নীতি পরিবর্তনে স্থিরতা বজায় রাখে।
- সুশাসন অর্থবছরের বাজেট ও উন্নয়ন প্রকল্পগুলোতে দক্ষ ব্যয় নিশ্চিত করে, যা অবকাঠামোগত উন্নয়নে সহায়ক হয়।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন : একাদশ-দ্বাদশ শ্রেণী : প্রথমপত্র : মো. মোজাম্মেল হক।
১৪৪.
জন স্টুয়ার্ট মিল গণতন্ত্রের সফলতার জন্য কয়টি শর্ত উল্লেখ করেন?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা
ণতন্ত্র (Democracy):
- গনতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ Democracy, যা গ্রিক শব্দ Demos এবং Kratos বা Kratia থেকে উদ্ভূত। 
- Demos অর্থ জনগণ এবং Kratos বা Kratia শব্দের অর্থ শাসন ক্ষমতা সুতরাং শব্দগত অর্থে গণতন্ত্রের অর্থ হচ্ছে জনগণের শাসন ক্ষমতা।
- গণতন্ত্র আধুনিক যুগের সবচেয়ে জনপ্রিয় সরকার।
- গণতন্ত্রে সকল রাষ্ট্রীয় ক্ষমতার উৎস জনগণ।

⇒ জন স্টুয়ার্ট মিল গণতন্ত্রের সাফল্যের জন্য তিনটি শর্তের উল্লেখ করেন। শর্তগুলো হলো:
১. গণতান্ত্রিক শাসন ব্যবস্থা গ্রহণ করার ইচ্ছা ও সামর্থ্য জনগণের থাকা প্রয়োজন।
২. ব্যক্তিগত অধিকার সংরক্ষেণের জন্য জনগণকে সদা সতর্ক থাকতে হবে।
৩. নিজ নিজ নাগরিক কর্তব্য পালন এবং অধিকার রক্ষার সংগ্রামে অবতীর্ণ হওয়ার ইচ্ছা ও সামর্থ্য জনগণের থাকতে হবে।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন ১ম পত্র, একাদশ-দ্বাদশ শ্রেণি, মো: মোজাম্মেল হক।
১৪৫.
মূল্যবোধ শিক্ষা ও সুশাসন প্রতিষ্ঠা পেলে প্রশাসনে কী নিশ্চিত হয়?
  1. রাজনৈতিক আনুগত্য
  2. আমলাতান্ত্রিক জটিলতা
  3. দায়িত্বশীলতা ও জবাবদিহিতা
  4. আদেশ পালনের প্রবণতা
ব্যাখ্যা
মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের উপযোগিতা:
- মূল্যবোধ শিক্ষা হলো এমন এক প্রক্রিয়া, যার মাধ্যমে ব্যক্তি সত্য, ন্যায়, নৈতিকতা, কর্তব্য, সহানুভূতি, সহনশীলতা ইত্যাদি গুণাবলি অর্জন করে।
- অন্যদিকে, সুশাসন হলো এমন এক প্রশাসনিক ব্যবস্থা, যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায়বিচার ও মানবিকতা প্রতিষ্ঠিত থাকে।
- এই দুইটি যখন একত্রে সমাজে প্রয়োগ করা হয়, তখন একটি কার্যকর, দায়িত্বশীল এবং জবাবদিহিতামূলক আমলাতন্ত্র গড়ে ওঠে।
- অর্থাৎ, আমলারা তখন জনগণের প্রতি দায়বদ্ধ হয়ে কাজ করেন, অনিয়ম ও দুর্নীতির প্রবণতা হ্রাস পায়, এবং জনগণের সমস্যা সমাধানে সক্রিয় ভূমিকা পালন করা সম্ভব হয়।

মূল্যবোধ শিক্ষা ও সুশাসনের মাধ্যমে:
- দুর্নীতি দমন সহজ হয়;
- প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি পায়;
- দায়িত্বশীলতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়;
- আইনের শাসন প্রতিষ্ঠিত হয়;
- ন্যায়ের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন, একাদশ -দ্বাদশ শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১৪৬.
“আইন হচ্ছে, সেই সাধারণ নিয়ম যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ যা প্রয়োগ করেন।”- উক্তিটি কার?
  1. টমাস হব্স
  2. জন অস্টিন
  3. অধ্যাপক গেটেল
  4. অধ্যাপক হল্যান্ড
ব্যাখ্যা
• আইন:
- আইনের ইংরেজি প্রতিশব্দ ‘Law’।
- সাধারণভাবে আইন বলতে আমরা সুনির্দিষ্ট নীতি ও নিয়ম কানুনকে বুঝে থাকি যা সকলের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য।
- রাষ্ট্রবিজ্ঞানী ও আইনবিদগণ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আইনের সংজ্ঞা প্রদান করেছেন।

আইনের বিভিন্ন সংজ্ঞা:
- এরিস্টটল বলেছেন, “যুক্তিসিদ্ধ ইচ্ছার অভিব্যক্তিই হচ্ছে আইন।" (Law is the passionless reason)।
- টমাস হবস, জ্যা বোদা, অধ্যাপক হল্যান্ড, জন অস্টিন প্রমুখ "বিশ্লেষণপন্থি লেখক' আইনকে 'সার্বভৌম শক্তির আদেশ' বলে বর্ণনা করেছেন।
- টমাস হব্স (Thomas Hobbes)-এর মতে, “জনগণের ভবিষ্যৎ কার্যাবলি নির্দিষ্ট করে রাষ্ট্রের সর্বোচ্চ কর্তৃপক্ষ যে আদেশ প্রদান করে তাই আইন।”
- অধ্যাপক হল্যান্ড (Prof. Holland)-এর মতে, “আইন হচ্ছে, সেই সাধারণ নিয়ম যা মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করে এবং সার্বভৌম রাজনৈতিক কর্তৃপক্ষ যা প্রয়োগ করেন।” 

তথ্যসূত্র: পৌরনীতি ও সুশাসন (১ম পত্র), একাদশ-দ্বাদশ শ্রেণি।
১৪৭.
নৈতিক শক্তির প্রধান উপাদান কী?
  1. মায়া ও মমতা
  2. সততা ও নিষ্ঠা
  3. সহনশীলতা ও সহমর্মিতা
  4. কর্তব্যপরায়ণতা ও উদারতা
ব্যাখ্যা
নৈতিক শক্তি:
- নৈতিক শক্তি মানে হলো ব্যক্তি নিজের ভেতরে থাকা সেই শক্তি বা মানসিক দৃঢ়তা, যা তাকে সৎ, ন্যায়ের পথে অটল এবং আদর্শবান থাকতে সাহায্য করে।
- এই নৈতিক শক্তির মূল ভিত্তি হচ্ছে সততা এবং নিষ্ঠা।
- কারণ এগুলো মানুষকে নীতিগতভাবে সঠিক পথে পরিচালিত করে এবং চরিত্রকে দৃঢ় ও নির্ভরযোগ্য করে তোলে।
- সততা হলো সত্য ভাষণ ও সত্য আচরণ বজায় রাখা।
- একজন সৎ মানুষ নিজের স্বার্থের চেয়ে ন্যায়ের পক্ষে দাঁড়াতে প্রস্তুত থাকেন।
- অপরদিকে, নিষ্ঠা মানে দায়িত্বের প্রতি পূর্ণ আনুগত্য এবং অটল মনোভাব।
- যে কাজেই নিযুক্ত থাকুন না কেন, নিষ্ঠার সাথে তা পালন নৈতিক শক্তিকে দৃঢ় করে।

⇨ তাছাড়া নৈতিক শক্তির অন্যান্য উপাদানের মধ্যে আছে-
→ ন্যায়-নীতি,
→ সহনশীলতা ও সহমর্মিতা,
→ সামাজিক ন্যায়বিচার,
→ স্বচ্ছতা ও জবাবদিহিতা,
→ আইনের শাসন ইত্যাদি।  

তথ্যসূত্র: উচ্চ মাধ্যমিক পৌরনীতি ও সুশাসন ১ম পত্র , প্রফেসর মোঃ মোজাম্মেল হক।