পরীক্ষা আর্কাইভ

ডেইলি কুইজ [২০০ দিন]

পরীক্ষাডেইলি কুইজ [২০০ দিন]তারিখতারিখ অনির্ধারিতসময়09 minutes
মোট প্রশ্ন১০
সিলেবাস
আন্তর্জাতিক বিষয়াবলি: টপিকসমূহ: আন্তর্জাতিক সংগঠন এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রতিষ্ঠান: আঞ্চলিক সহযোগিতা সংস্থা ও জোট [EU, Commonwealth, NAM, OIC, African Union, APEC, Arab League, ASEAN, BENELUX, BIMSTEC, BRICS, CIRDAP, G-7, D-8, G-20, G-77, GCC, OPEC, SAARC, ECO, OECD, ADB, AIIB, NDB, IDB, RCEP, WEF, ICC, AFTA, EFTA, NAFTA, APTA, COMESA, MERCOSUR] উৎস: বোর্ড বই [NCTB ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়], ব্রিটানিকা, হিস্টরি.কম, সংশ্লিষ্ট ওয়েবসাইট এবং যেকোনো গাইডবই। [গাইড বই থেকে পড়ার ক্ষেত্রে কনফিউজিং বিষয়গুলো ক্রসচেক করে পড়া উত্তম।]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

ডেইলি কুইজ [২০০ দিন]

ডেইলি কুইজ [২০০ দিন] · তারিখ অনির্ধারিত · ১০ প্রশ্ন

.
আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জেদ্দা
  2. খ) দামেস্ক
  3. গ) রাবাত
  4. ঘ) কায়রো
ব্যাখ্যা
- আরব লীগ মধ্যপ্রাচ্য ও আফ্রিকার কিছু অংশের আরব রাষ্ট্রগুলির আঞ্চলিক সংগঠন।
- আরব লীগ ২২ মার্চ, ১৯৪৫ সালে মিসরের কায়রোতে গঠিত হয়। 
- প্রতিষ্ঠাকালীন সদস্য রাষ্ট্রগুলো - মিশর, সিরিয়া, লেবানন, ইরাক, জর্ডান, সৌদি আরব এবং ইয়েমেন।
- ১৯৫৯ সালে আরব লীগ প্রথম আরব পেট্রোলিয়াম কংগ্রেস অনুষ্ঠিত হয়।
- আরব  লীগের বর্তমান সদস্য দেশ - ২২টি।
- এর সদর দপ্তর- মিসরের কায়রোতে অবস্থিত। 

উৎস: ব্রিটানিকা।
.
আফ্রিকান ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ কোনটি?
  1. ক) গাম্বিয়া
  2. খ) মরক্কো
  3. গ) দক্ষিণ সুদান
  4. ঘ) নাইজার
ব্যাখ্যা
• AU -এর পূর্ণরূপ African Union.
• পূর্বনাম ছিল- Organization of African Unity।
• AU -এর সদর দফতর ইথিওপিয়ার আদ্দিস আবাবায় অবস্থিত।
• OAU- ২৫ মে, ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত হয়।
• OAU -এর প্রধান অঙ্গ ছিল রাষ্ট্র ও সরকার প্রধানদের বার্ষিক সমাবেশ।
• আফ্রিকান ইউনিয়ন নামকরণ করা হয় - ২০০২ সালে ।
• আফ্রিকান ইউনিয়ন -এর বর্তমান সদস্য দেশ - ৫৫টি। 
• আফ্রিকান ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ- দক্ষিণ সুদান।

উৎস:  AU -এর ওয়েবসাইট। 
.
সার্কের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
  1. ক) নেপাল
  2. খ) ভুটান
  3. গ) আফগানিস্তান
  4. ঘ) শ্রীলঙ্কা
ব্যাখ্যা
- সার্ক দক্ষিণ এশীয় দেশগুলির সংগঠন হিসেবে ১৯৮৫ সালে গঠিত হয়।
- সার্কের প্রথম শীর্ষ সম্মেলন (৭-৮) ডিসেম্বর, ১৯৮৫ সালে ঢাকায় অনুষ্ঠিত হয়।
- এর সাতটি প্রতিষ্ঠাতা সদস্য হলো- বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
- সার্কভুক্ত দেশ ৮টি।
- সর্বশেষ সদস্য দেশ আফগানিস্তান অষ্টম দেশ হিসেবে ২০০৭ সালে সার্কের সদস্য পদ লাভ কর।
- এর সচিবালয় নেপালের কাঠমণ্ডুতে অবস্থিত।
- সার্কের বর্তমান ১৪তম মহাসচিব এসালা ওয়েরাকুন, তিনি শ্রীলংকার নাগরিক।
- সার্ক বিশ্ববিদ্যালয় ভারতের নয়াদিল্লিতে অবস্থিত।

উৎস: সার্কের ওয়েবসাইট
.
AFTA চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়?
  1. ক) ইন্দোনেশিয়া
  2. খ) ফিলিপাইন
  3. গ) ব্রুনাই
  4. ঘ) সিঙ্গাপুর
ব্যাখ্যা
- AFTA -এর পূর্ণরূপ ASEAN Free Trade Area।
- আসিয়ানভুক্ত দেশগুলোর সমন্বয়ে সাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি আফটা।
- ২৮ জানুয়ারি, ১৯৯২ সালে আফটা চুক্তি স্বাক্ষরিত হয় সিঙ্গাপুর।
- আফটা চুক্তি কার্যক্রম শুরু করে ১ জানুয়ারি, ১৯৯৩ সালে।
- মোট সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশ- মালয়শিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, কম্বোডিয়া, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম, ব্রুনাই, ইন্দোনেশিয়া। 

উৎস: আফটা ওয়েবসাইট। 
.
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) প্রতিষ্ঠিত হয় -
  1. ক) ১৯০১ সালে
  2. খ) ১৯০৫ সালে
  3. গ) ১৯০৭ সালে
  4. ঘ) ১৯০৯ সালে
ব্যাখ্যা
- আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) The Internationa Cricket Council.
- প্রতিষ্ঠা লাভ করে- ১৫ জুন, ১৯০৯ সালে।
- ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার উদ্যোগে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।
- ICC -এর সদর দপ্তর সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত।
- ICC -এর বর্তমান চেয়ারম্যান - গ্রেগ বারক্লে, নিউজিল্যান্ড।
- The Internationa Cricket Council -এর মোট সদস্য ১০৬টি, এর মধ্যে পূর্ণাঙ্গ সদস্য - ১২টি  এবং সহযোগী সদস্য ৯৪টি।

উৎস: ICC ওয়েবসাইট।
.
ECO কী ধরনের সংস্থা?
  1. ক) মানবাধিকার
  2. খ) সামরিক
  3. গ) পরিবেশ
  4. ঘ) অর্থনৈতিক
ব্যাখ্যা
- ECO -এর পূর্ণরূপ The Economic Cooperation Organization.
- ECO একটি অর্থনৈতিক সহযোগী সংস্থা।
- প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে।
- এর সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশ : আফগানিস্তান, আজারবাইজান, ইরান, তুরস্ক, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান।
-  Economic Cooperation Organization -এর সদর দপ্তর ইরানের তেহেরানে অবস্থিত।

উৎস: ECO  -এর ওয়েবসাইট। 
.
সাফটা (SAFTA) চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ক) ২০০৪
  2. খ) ২০০৬
  3. গ) ২০০৭
  4. ঘ) ২০০৫
ব্যাখ্যা
- সাফটা (SAFTA)  South Asian Free Trade Area দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা ও বাণিজ্যিক জুট।
- সাফটা (SAFTA) চুক্তি স্বাক্ষরিত হয় ৬ জানুয়ারি, ২০০৪ সালে ইসলামাবাদ, পাকিস্তান।
- চুক্তিটি কার্যকর হয় ১ জানুয়ারি, ২০০৬ সালে।
- মোট সদস্য দেশ ৮টি : বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান, ভারত, ও নেপাল।

উৎস: সাফটা ওয়েবসাইট।
.
ASEAN কী ধরনের সংস্থা?
  1. ক) সামরিক
  2. খ) অর্থনৈতিক
  3. গ) মানবাধিকার
  4. ঘ) সাংস্কৃতিক
ব্যাখ্যা
- ASEAN -এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations।
- আসিয়ান দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি আঞ্চলিক অর্থনৈতিক জোট।
- সংস্থাটি প্রতিষ্ঠা লাভ করে ৮ আগস্ট ১৯৬৭ সালে।
- এর সদর দপ্তর  ইন্দোনেশিয়ার জাকার্তায় অবস্থিত।
- বর্তমান সদস্য দেশ ১০ টি : মালয়শিয়া, লাওস, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, মিয়ানমার, ও কম্বোডিয়া।
- সর্বশেষ সদস্য দেশ কম্বোডিয়া।

উৎস: আসিয়ানের ওয়েবসাইট।
.
নিচের কোন দেশ ব্রিকস -এর সদস্য দেশ নয়?
  1. ক) ব্রিটেন
  2. খ) চীন
  3. গ) দক্ষিণ আফ্রিকা
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
- ব্রিকস (BRICS) — ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, ও দক্ষিণ আফ্রিকা এই পাচঁটি রাষ্ট্রের সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক জোট।
- ব্রিকস -এর সদস্য দেশ নয় ব্রিটেন।
- সদস্যভুক্ত পাচঁ সদস্য দেশের নামের ইংরেজি প্রথম অক্ষের থেকেই সংস্থাটির নামকরণ হয়।
- ব্রিকস গঠিত হয়- ১৬ মে, ২০০৮ সালে।
- পূর্বে এর নাম ছিল (BRIC).
- BRICS -এর উদ্যোগে গঠিত ব্যাংকের নাম - NDB ।

উৎস: BRICS -এর ওয়েবসাইট।
১০.
NAM -এর বর্তমান সদস্য দেশ কয়টি?
  1. ক) ১২০
  2. খ) ১১০
  3. গ) ৭৫
  4. ঘ) ১২৫
ব্যাখ্যা
- NAM -এর পূর্ণরূপ - Non Aligned Movement।
- ১৯৫৫ সালে বান্দুং কনফারেন্সে (এশীয়-আফ্রিকান সম্মেলন) সম্মেলনের মাধ্যমে NAM গঠনের সিদ্ধান্ত হয়।
- জোট নিরপেক্ষ আন্দোলন ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়.
- যুগোস্লাভিয়ার জোসিপ ব্রোজ টিটো, মিশরের গামাল আবদেল নাসের, ভারতের জওহরলাল নেহেরু, ঘানার কোয়ামে নক্রুমা এবং ইন্দোনেশিয়ার সুকর্নোর নেতৃত্বে  প্রথম সম্মেলন (বেলগ্রেড সম্মেলন) এর মধ্য দিয়ে (NAM) প্রতিষ্ঠিত হয়।
- এর বর্তমান সদস্য দেশ- ১২০ টি।
- NAM -এর সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হবে— উগান্ডায় ২০২৩ সালে।

উৎস: NAM -এর ওয়েবসাইট।