পরীক্ষা আর্কাইভ

Math Master

পরীক্ষাMath Masterতারিখতারিখ অনির্ধারিতসময়22 minutes
মোট প্রশ্ন১৭
সিলেবাস
পরীক্ষা- ১৬ টপিক: রিভিশন (পরীক্ষা ১৩ থেকে ১৫ পর্যন্ত) [Live Class –13 to 15]
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

Math Master

Math Master · তারিখ অনির্ধারিত · ১৭ প্রশ্ন

.
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৩৫ সে.মি. এবং এর পরিসীমা ১.২ মিটার। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?
  1. ৮৭৫ বর্গ সে.মি.
  2. ৮৪০ বর্গ সে.মি.
  3. ৬১৪ বর্গ সে.মি.
  4. ৬০৮ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
৮৭৫ বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৮৭৫ বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ৩৫ সে.মি. এবং এর পরিসীমা ১.২ মিটার। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত?

সমাধান:
ধরি,
আয়তক্ষেত্রের প্রস্থ = ক সে.মি.

আমরা জানি,
১.২ মিটার = ১২০ সে.মি.
∴ আয়তক্ষেত্রের পরিসীমা = ২(ক + ৩৫) সে.মি.

প্রশ্নমতে,
২(ক + ৩৫) = ১২০
⇒ ২ক + ৭০ = ১২০
⇒ ২ক = ১২০ - ৭০
⇒ ২ক = ৫০
∴ ক = ২৫

∴ আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল = (৩৫ × ২৫) = ৮৭৫ বর্গ সে.মি.
.
কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়?
  1. ৪, ৭ এবং ৯
  2. ২, ৫ এবং ৬
  3. ৫, ৭ এবং ১৩
  4. ৩, ৫ এবং ৫
সঠিক উত্তর:
৫, ৭ এবং ১৩
উত্তর
সঠিক উত্তর:
৫, ৭ এবং ১৩
ব্যাখ্যা
প্রশ্ন: কোন তিনটি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব নয়?

সমাধান:
আমরা জানি,
ত্রিভুজের যেকোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তম।

এখানে,
প্রত্যেকটি ত্রিভুজের ক্ষুদ্রতম দুইটি বাহুর যোগফলকে তৃতীয় (বৃহত্তম) বাহুর সাথে তুলনা করে পাই,
৪ + ৭ = ১১ > ৯ ; ত্রিভুজ আঁকা সম্ভব।
২ + ৫ = ৭ > ৬ ; ত্রিভুজ আঁকা সম্ভব।
৫ + ৭ = ১২ < ১৩ ; ত্রিভুজ আঁকা সম্ভব নয়।
৩ + ৫ = ৮ > ৫ ; ত্রিভুজ আঁকা সম্ভব।
.
12 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে?
  1. 60√3 বর্গ সে.মি.
  2. 75√3 বর্গ সে.মি.
  3. 96√3 বর্গ সে.মি.
  4. 108√3 বর্গ সে.মি.
সঠিক উত্তর:
108√3 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
108√3 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 12 সে.মি. ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে?

সমাধান:
বৃত্তের ব্যাসার্ধ = 12 সে.মি.

∴ সমবাহু ত্রিভুজের বাহু = √3 × বৃত্তের ব্যাসার্ধ
= √3 × 12 সে.মি.
= 12√3 সে.মি.

আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = √3/4 × (বাহু)2
= (√3/4) × (12√3)2
= (√3/4) × 144 × 3
= 108√3 বর্গ সে.মি.
.
একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 6√2 একক হলে ঐ বর্গের ক্ষেত্রফল কত?
  1. 16 বর্গ একক
  2. 24 বর্গ একক
  3. 30 বর্গ একক
  4. 36 বর্গ একক
সঠিক উত্তর:
36 বর্গ একক
উত্তর
সঠিক উত্তর:
36 বর্গ একক
ব্যাখ্যা
প্রশ্ন: একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য 6√2 একক হলে ঐ বর্গের ক্ষেত্রফল কত?

সমাধান: 
বর্গের বাহু a হলে,
কর্ণের দৈর্ঘ্য = a√2

প্রশ্নমতে, 
a√2 = 6√2
⇒ a = 6

∴ বর্গের ক্ষেত্রফল = 62 = 36 বর্গ একক
.
একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব 26 সে.মি. হলে ত্রিভুজটির মধ্যমা কত?
  1. 25 সে.মি.
  2. 28 সে.মি.
  3. 35 সে.মি.
  4. 39 সে.মি.
সঠিক উত্তর:
39 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
39 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্রের দূরত্ব 26 সে.মি. হলে ত্রিভুজটির মধ্যমা কত?

সমাধান:

আমরা জানি,
ত্রিভুজের মধ্যমাত্রয় যে বিন্দুতে মিলিত হয় থাকে ঐ ত্রিভুজের ভরকেন্দ্র বলে।
∴ XE : EF = 2 : 1
⇒ 26 : EF = 2 : 1
⇒ 26/EF = 2/1
⇒ 2EF = 26
⇒ EF = 26/2
⇒ EF = 13

∴ ত্রিভুজটির মধ্যমা, XF = XE + EF = 26 + 13 = 39 সে.মি.
.
সুষম ষড়ভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টির দ্বিগুণ কত?
  1. 8 সমকোণ
  2. 12 সমকোণ
  3. 16 সমকোণ
  4. 18 সমকোণ
সঠিক উত্তর:
16 সমকোণ
উত্তর
সঠিক উত্তর:
16 সমকোণ
ব্যাখ্যা
প্রশ্ন: সুষম ষড়ভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টির দ্বিগুণ কত?

সমাধান:
আমরা জানি,
সুষম বহুভুজের বাহুর সংখ্যা n হলে,
অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি = (n - 2) × 180°
∴ সুষম ষড়ভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি = (6 - 2) × 180°
= 4 × 180°

∴ অন্তঃস্থ কোণগুলোর সমষ্টির দ্বিগুণ = 2(4 × 180°)
= 8 × 180°
= 8 × 2 সমকোণ
= 16 সমকোণ
.
একটি কোণের মান তার পূরক কোণের মানের দুই-তৃতীয়াংশের সমান। কোণটির মান কত?
  1. ২০°
  2. ৩০°
  3. ৩৬°
  4. ৪৫°
সঠিক উত্তর:
৩৬°
উত্তর
সঠিক উত্তর:
৩৬°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি কোণের মান তার পূরক কোণের মানের দুই-তৃতীয়াংশের সমান। কোণটির মান কত?

সমাধান:
একটি কোণ ক হলে,
কোণটির পূরক কোণ = (৯০° - ক)

এখন,
ক = (৯০° - ক) × (২/৩)
⇒ ক = (১৮০° - ২ক)/৩
⇒ ৩ক = ১৮০° - ২ক
⇒ ৩ক + ২ক = ১৮০°
⇒ ৫ক = ১৮০°
⇒ ক = ১৮০°/৫
⇒ ক = ৩৬°
.
একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ১৭ সে.মি. এবং পরিসীমা ৪০ সে.মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
  1. ৫৪ বর্গ সে.মি.
  2. ৫৮ বর্গ সে.মি.
  3. 60 বর্গ সে.মি.
  4. ৭২ বর্গ সে.মি.
সঠিক উত্তর:
60 বর্গ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
60 বর্গ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ ১৭ সে.মি. এবং পরিসীমা ৪০ সে.মি.। ত্রিভুজটির ক্ষেত্রফল কত?

সমাধান:
সমকোণী ত্রিভুজের লম্ব a, ভূমি b এবং অতিভুজ c = 17 সেমি হলে,
a + b + 17 = 40
⇒ a + b = 23 ...................... (i)

আবার,
a2 + b2 = 172
⇒ (a + b)2 - 2ab = 289
⇒ (23)2 - 2ab = 289
⇒ 529 - 2ab = 289
⇒ 2ab = 529 - 289
⇒ 2ab = 240
⇒ ab = 120 .................... (ii)

∴ ত্রিভুজের ক্ষেত্রফল = (1/2) × ab
= (1/2) × 120
= 60 বর্গ সে.মি.
.
একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৮ সে.মি. ও ৯ সে.মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?
  1. ১৮ সে.মি.
  2. ২২ সে.মি.
  3. ২৪ সে.মি.
  4. ৩০ সে.মি.
সঠিক উত্তর:
২৪ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
২৪ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে ৮ সে.মি. ও ৯ সে.মি.। এই রম্বসের ক্ষেত্রফলের সমান ক্ষেত্রফলবিশিষ্ট বর্গক্ষেত্রের পরিসীমা কত?

সমাধান:
রম্বসের ক্ষেত্রফল = (১/২) × কর্ণদ্বয়ের গুণফল
= (১/২) × ৮ × ৯ বর্গ সে.মি.
= ৩৬ বর্গ সে.মি.

ধরি,
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য = ক সে.মি.
∴ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক = ৩৬ বর্গ সে.মি.
⇒ ক = ৬ সে.মি.

∴ বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ক
= (৪ × ৬) সে.মি
= ২৪ সে.মি.
১০.
একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৮ মি., ১৫ মি. এবং ১৭ মি. হলে, এর ক্ষেত্রফল কত?
  1. ৫৬ বর্গমিটার
  2. ৬০ বর্গমিটার
  3. ৬৪ বর্গমিটার
  4. ৭০ বর্গমিটার
সঠিক উত্তর:
৬০ বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
৬০ বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: একটি ত্রিভুজাকৃতি মাঠের বাহুগুলোর দৈর্ঘ্য যথাক্রমে ৮ মি., ১৫ মি. এবং ১৭ মি. হলে, এর ক্ষেত্রফল কত?

সমাধান:
এখানে পরিসীমা S = (৮ + ১৫ + ১৭)/২
= ৪০/২
= ২০ মি.

আমরা জানি,
ত্রিভুজক্ষেত্রের ক্ষেত্রফল = √{S (S - a) (S - b) (S - c)}
= √{২০(২০ - ৮) (২০ - ১৫) (২০ - ১৭)}
= √(২০ × ১২ × ৫ × ৩)
= √৩৬০০
= ৬০ বর্গমিটার
১১.
একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্ত:স্থ কোণ ১৭২°। বহুভুজটির বাহুসংখ্যা কত?
  1. ৪০ টি
  2. ৪২ টি
  3. ৪৫ টি
  4. ৪৮ টি
সঠিক উত্তর:
৪৫ টি
উত্তর
সঠিক উত্তর:
৪৫ টি
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সুষম বহুভুজের প্রত্যেকটি অন্ত:স্থ কোণ ১৭২°। বহুভুজটির বাহুসংখ্যা কত?

সমাধান:
দেওয়া আছে,
বহুভুজের প্রত্যেকটি অন্ত:স্থ কোণ = ১৭২°
∴ বহুভুজটির বহিঃস্থ কোণ = ১৮০° - ১৭২° = ৮°

∴ বহুভুজটির বাহুসংখ্যা = ৩৬০°/৮°
= ৪৫ টি
১২.
একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ৩ সে.মি. ছোট, কিন্তু অতিভুজ, ভূমি অপেক্ষা ৩ সে.মি. বড়। ভূমির দৈর্ঘ্য কত?
  1. 6 সে.মি.
  2. 8 সে.মি.
  3. 10 সে.মি.
  4. 12 সে.মি.
সঠিক উত্তর:
12 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
12 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা ৩ সে.মি. ছোট, কিন্তু অতিভুজ, ভূমি অপেক্ষা ৩ সে.মি. বড়। ভূমির দৈর্ঘ্য কত?

সমাধান:
ধরি,
ভূমি = x সে.মি.
লম্ব = (x - 3) সে.মি.
অতিভুজ = (x + 3) সে.মি.

সুতরাং,
(x + 3)2 = x2 + (x - 3)2
⇒ x2 + 6x + 9 = x2 + x2 - 6x + 9
⇒ x2 + 6x + 9 - x2 - x2 + 6x - 9 = 0
⇒ x2 + 12x = 0
⇒ x(x - 12) = 0

হয়,
x = 0 
যা অসম্ভব।

অথবা, x - 12 = 0
∴ x = 12 সে.মি.
১৩.
7 সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট কোন বৃত্তের কেন্দ্র হতে 25 সে.মি. দূরত্বের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্যের অর্ধেক কত সে.মি.?
  1. 10 সে.মি.
  2. 12 সে.মি.
  3. 14 সে.মি.
  4. 18 সে.মি.
সঠিক উত্তর:
12 সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
12 সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: 7 সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট কোন বৃত্তের কেন্দ্র হতে 25 সে.মি. দূরত্বের কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্যের অর্ধেক কত সে.মি.?

সমাধান:

মনে করি,
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে ব্যাসার্ধ, OA = 7 সে.মি.
বৃত্তের কেন্দ্র হতে দূরত্ব, OB = 25 সে.মি.
যেহেতু, বৃত্তের ব্যাসার্ধ ও স্পর্শক পরস্পর লম্ব।

∴ ΔOAB হতে পাই,
আমরা জানি,
OB2 = OA2 + AB2
⇒ AB2 = OB2 - OA2
⇒ AB2 = 252 - 72
⇒ AB2 = 625 - 49
⇒ AB = √576
∴ AB = 24

∴ অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্যের অর্ধেক = 24/2 = 12 সে.মি.
১৪.
(x - 10)° কোণের সম্পূরক কোণ (x - 30)° হলে, x = ?
  1. 110°
  2. 115°
  3. 120°
  4. 130°
সঠিক উত্তর:
110°
উত্তর
সঠিক উত্তর:
110°
ব্যাখ্যা
প্রশ্ন: (x - 10)° কোণের সম্পূরক কোণ (x - 30)° হলে, x = ?

সমাধান:
আমরা জানি,
দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ বা 180° হলে কোণ দুইটিকে পরস্পরের সম্পূরক কোণ বলে।

এখন,
(x - 10)° + (x - 30)° = 180°
⇒ 2x - 40° = 180°
⇒ 2x = 180° + 40°
⇒ 2x = 220°
⇒ x = 220°/2
∴ x = 110°
১৫.
একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৬৪√৩ বর্গ সে.মি.। ত্রিভুজের পরিসীমা কত?
  1. ৩৬ সে.মি.
  2. ৪০ সে.মি.
  3. ৪৪ সে.মি.
  4. ৪৮ সে.মি.
সঠিক উত্তর:
৪৮ সে.মি.
উত্তর
সঠিক উত্তর:
৪৮ সে.মি.
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ৬৪√৩ বর্গ সে.মি.। ত্রিভুজের পরিসীমা কত?

সমাধান:
আমরা জানি,
সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল = (√৩/৪)(বাহু)
এখন, (√৩/৪)(বাহু)২ = ৬৪√৩
⇒ (১/৪)(বাহু) = ৬৪
⇒ (বাহু) = ৬৪ × ৪
⇒ (বাহু) = ২৫৬
⇒ বাহু = √২৫৬
⇒ বাহু = ১৬

∴ ত্রিভুজের পরিসীমা = (১৬ + ১৬ + ১৬) সে.মি.
= ৪৮ সে.মি.
১৬.
48 মিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। বৃত্তটির ক্ষেত্রফল কত?
  1. 44π বর্গমিটার
  2. 52π বর্গমিটার
  3. 64π বর্গমিটার
  4. 72π বর্গমিটার
সঠিক উত্তর:
72π বর্গমিটার
উত্তর
সঠিক উত্তর:
72π বর্গমিটার
ব্যাখ্যা
প্রশ্ন: 48 মিটার পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। বৃত্তটির ক্ষেত্রফল কত?

সমাধান:

ABCD বর্গের পরিসীমা = 48 মিটার
∴ ABCD বর্গের বাহু = 48/4 = 12 মিটার

এখন,
কর্ণ = ব্যাস = বাহু × √2 = 12√2
∴ ব্যাসার্ধ = 12√2/2 = 6√2

∴ ক্ষেত্রফল = π(6√2)2
= 72π বর্গমিটার
১৭.
একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটি কোণের পার্থক্য ৬ ডিগ্রী হলে বৃহত্তম কোণটি কত ডিগ্রী হবে?
  1. ৩৮°
  2. ৪৫°
  3. ৪৮°
  4. ৫২°
সঠিক উত্তর:
৪৮°
উত্তর
সঠিক উত্তর:
৪৮°
ব্যাখ্যা
প্রশ্ন: একটি সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত অপর দুইটি কোণের পার্থক্য ৬ ডিগ্রী হলে বৃহত্তম কোণটি কত ডিগ্রী হবে?

সমাধান:
ধরি,
ক্ষুদ্রতম কোণ = ক
বৃহত্তম কোণ = ক + ৬°

প্রশ্নমতে,
ক + ক + ৬° = ৯০°
⇒ ২ক = ৯০° - ৬°
⇒ ক = ৮৪°/২
⇒ ক = ৪২°

∴ বৃহত্তম কোণ = ৪২° + ৬° = ৪৮°