ব্যাখ্যা
এর আগে ১৮৬২ সালের ২২ সেপ্টেম্বর আব্রাহাম লিংকন দাস প্রথা বিলুপ্তির ঘোষণা দেন।
মার্কিন সংবিধানের ১৩তম সংশোধনী কার্যকরের মাধ্যমে ১৮৬৫ সালের ১৮ ডিসেম্বর সাংবিধানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে দাস প্রথা নিষিদ্ধ হয়।
(তথ্যসূত্র: হিস্টোরি ওয়েবসাইট)
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৯ / ৫১ · ৮০১–৯০০ / ৫,০৮০
• আলেকজান্দ্রিয়া:
- অবস্থান ও প্রাথমিক পরিচিতি: আলেকজান্দ্রিয়া মিশরের প্রধান শহর এবং নগর মুহাফাজা (শাসক)।
- এটি ভূমধ্যসাগরীয় বিশ্বের অন্যতম প্রধান শহর এবং হেলেনিক বৃত্তি ও বিজ্ঞানের কেন্দ্র হিসেবে পরিচিত।
- ইতিহাস জুড়ে এটি বিশ্বজনীন শহর হিসেবে ভূমধ্যসাগরের সাথে বিস্তৃত।
- প্রতিষ্ঠাতা: আলেকজান্ডার দি গ্রেট, ৩৩২ খ্রিস্টপূর্বাব্দ।
- মিশরের রাজধানী হিসেবে ব্যবহৃত: ৩৩২ খ্রিস্টপূর্বাব্দ থেকে ৬৪২ খ্রিস্টাব্দ পর্যন্ত।
- ৬৪২ খ্রিস্টাব্দে আরব বাহিনী (আমর ইবনে আল-আস) কর্তৃক দখল।
• ভৌগোলিক অবস্থান:
- কায়রো থেকে: প্রায় ১১৪ মাইল (১৮৩ কিমি) উত্তর-পশ্চিমে।
- নীল নদের ব-দ্বীপের পশ্চিম প্রান্তে, ভূমধ্যসাগরের ধারে।
- শহরের আয়তন: ১১৬ বর্গমাইল (৩০০ বর্গকিমি)।
- জনসংখ্যা (২০০৬): ৪,১১০,০১৫।
• প্রধান বৈশিষ্ট্য:
- প্রধান সমুদ্রবন্দর এবং শিল্প কেন্দ্র।
- ভূমধ্যসাগরের উত্তরের বাতাস শহরের জলবায়ুকে মরুভূমির থেকে আলাদা করেছে।
- সাংস্কৃতিক দিক থেকে শহরটি মিশরের দিকে পিঠ এবং ভূমধ্যসাগরের দিকে মুখ করে বিস্তৃত।
তথ্যসূত্র: ব্রিটানিকা।
বেলুচিস্তান:
- বেলুচিস্তান পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রদেশ।
- আয়তনের দিক থেকে বেলুচিস্তান হচ্ছে পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ।
- এর পশ্চিমে ইরান, উত্তরে আফগানিস্তান, উত্তর-পূর্বে খাইবার পাখতুনখাওয়া, পূর্বে পাঞ্জাব, দক্ষিণ-পূর্বে সিন্ধু এবং দক্ষিণে আরব সাগর অবস্থিত।
- এটি মূলত একটি পর্বতময় অঞ্চল।
- এর অধিবাসী বেলুচরা মূলত স্বাধীনচেতা যাযাবর সম্প্রদায়।
- প্রাদেশিক রাজধানী হলো কোয়েটা।
- প্রদেশের প্রধান জাতিগোষ্ঠী হচ্ছে বেলুচ এবং পশতুন।
উল্লেখ্য,
- বেলুচিস্তান প্রাকৃতিক সম্পদসমৃদ্ধ। সেখানে তেল, কয়লা, সোনা, তামা ও গ্যাসের খনি রয়েছে।
- পাশাপাশি চীনের ‘চায়না পাকিস্তান অর্থনৈতিক করিডোর’-এর একটি গুরুত্বপূর্ণ চেকপয়েন্ট এই প্রদেশ।
উৎস: Britannica.
অস্ট্রেলিয়া:
- অস্ট্রেলিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব অংশে অস্ট্রেলিয়ার অবস্থান।
- এর চতুর্দিক ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর দ্বারা বেষ্টিত।
- এটি একসময় ব্রিটিশ উপনিবেশ ছিল।
- ১৯০১ সালে ছয়টি রাজ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় কমনওয়েলথ অব অস্ট্রেলিয়া।
- অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা।
- এটি আয়তনে অস্ট্রেলিয়া মহাদেশ তথা দক্ষিণ গোলার্ধের বৃহত্তম দেশ এবং বিশ্বে ষষ্ঠ।
- এদেশের সঙ্গে কোনো দেশের স্থল সীমান্ত নেই।
- অস্ট্রেলিয়ার সর্বোচ্চ স্থান কোসকিউসকো (২,২২৯ মিটার) এবং সর্বনিম্ন স্থান লেক আইয়র (১৫ মিটার)।
- দেশটির আঞ্চলিক সমুদ্রসীমা ১২ নটিক্যাল মাইল এবং অর্থনৈতিক সমুদ্রসীমা ২০০ নটিক্যাল মাইল।
- অস্ট্রেলিয়ার দীর্ঘতম নদী মারে ডার্লিং (২,৩৭৫ কিলোমিটার)।
উল্লেখ্য,
- সিডনি - অস্ট্রেলিয়ার প্রাচীনতম শহর, অপেরা হাউসের আবাসস্থল এবং মনোরম উপসাগর, প্রাকৃতিক সৌন্দর্য ও অসংখ্য সৈকতের জন্য খ্যাত।
- মেলবোর্ন - অস্ট্রেলিয়ার কফি, সংস্কৃতি ও ক্রীড়ার রাজধানী; প্রায়শই সবচেয়ে ইউরোপীয় ধাঁচের শহর বলা হয়; শিল্পকলা, খাবার ও ক্রীড়া সংস্কৃতির জন্য প্রসিদ্ধ।
- ব্রিসবেন - রৌদ্রোজ্জ্বল কুইন্সল্যান্ডের রাজধানী, সুন্দর বালুকাময় সৈকতের প্রবেশদ্বার।
উৎস: ভূগোল দ্বিতীয় পত্র (এইচএসসি প্রোগ্রাম), বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও ব্রিটানিকা ওয়েবসাইট।
- 'ব্লাক ক্যাট' হলো ভারতের কমান্ডো বাহিনী।
- এর মূল নাম National Security Guard (NSG)।
- এটি ভারতের কেন্দ্রীয় সরকারের এমন একটি বিশেষ বাহিনী যা সন্ত্রাসীদের মোকাবেলায় সর্বদা প্রস্তুত এবং প্রতি আক্রমণ পারদর্শী।
উৎসঃ ভারতীয় সরকারি ওয়েবসাইট।
কানাডা:
- কানাডা উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ।
- এটি আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
- কানাডার রাজধানীর নাম অটোয়া।
- টরেন্টো হচ্ছে কানাডার বৃহত্তম শহর।
- কানাডার রাষ্ট্রপ্রধান হলো ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ।
- কানাডার রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র।
- ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি কানাডা।
- কানাডার জাতীয় পতাকায়ও ম্যাপল পাতার ছবি রয়েছে।
- কানাডার জাতীয় প্রতীক শ্বেতপদ্ম।
উৎস: Britannica.
বার্লিন প্রাচীর:
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ও স্নায়ুযুদ্ধের সময়কার ঐতিহাসিক নিদর্শন বার্লিন প্রাচীর।
- এই প্রাচীর জার্মানির বার্লিন শহরকে বিভক্ত করেছিল।
- এর একদিকে সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রভাবে থাকা সমাজতান্ত্রিক পূর্ব জার্মানি এবং অপর দিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন পুঁজিবাদী পশ্চিম জার্মানি।
উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি প্রধানত চারভাগে বিভক্ত হয়ে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও সোভিয়েত ইউনিয়নের অধীনে চলে যায়।
- স্নায়ুযুদ্ধের ফলে ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের অধীনের অংশগুলো একত্রিত করে গঠিত হয় ফেডারেল রিপাবলিক অব জার্মানি (পশ্চিম জার্মানি) এবং সোভিয়েত ইউনিয়নেরে অধীনের অংশে গঠিত হয় ডেমোক্রেটিক রিপাবলিক অব জার্মানি (পূর্ব জার্মানি)।
- পুঁজিবাদী শাসনব্যবস্থার ফলে পশ্চিম জার্মানি সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে।
- অপরদিকে সমাজতান্ত্রিক পূর্ব জার্মানি অপেক্ষাকৃত কম উন্নত হওয়ায় এ অংশের জনগণ পশ্চিম জার্মানিতে গমন করা শুরু করে।
- এ পরিস্থিতিতে পশ্চিম জার্মানির পুঁজিবাদের ধাক্কা যেন পূর্ব জার্মানিতে না লাগে এবং অভিবাসন যেন ঠেকানো যায় সে লক্ষ্যে তৎকালীন সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ ১৯৬১ সালে পূর্ব ও পশ্চিম বার্লিনের মাঝখানে একটি প্রাচীর নির্মাণের আদেশ দেন। তাঁর আদেশ অনুযায়ী ১৯৬১ সালের ১৩ আগস্ট পূর্ব জার্মানি বার্লিন শহরের মাঝ দিয়ে তৈরি করা হয় বার্লিন প্রাচীর।
- এ প্রাচীরের দৈর্ঘ্য ছিল ১৫৫ কি.মি।
⇒ বার্লিন প্রাচীরের পতন:
- স্নায়ুযুদ্ধের সমাপ্তি ক্ষণে এই প্রাচীর ভেঙে ফেলা হয়।
- ৯ নভেম্বর, ১৯৮৯ সালে বার্লিন প্রাচীরের পতন ঘটে।
- ৩ অক্টোবর, ১৯৯০ সালে দুই জার্মানি (পশ্চিম জার্মানি ও পূর্ব জার্মানি) একত্রিত হয়ে ফেডারেল রিপাবলিক অব জার্মানি নাম ধারণ করেছিল৷
উৎস: Britannica.
আর্মেনিয়ার রাজধানী - ইরেভান।
ইন্দোনেশিয়ার রাজধানী - জাকার্তা।
কেনিয়ার রাজধানী - নাইরোবি।
নাইজেরিয়ার রাজধানী - আবুজা৷
উৎসঃ ব্রিটানিকা
• মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- নাউরু
- পালাউ
- কিরিবাতি
- মার্শাল দ্বীপপুঞ্জ
- মারিয়ানা।
• মেলানেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- সলোমান দ্বীপপুঞ্জ
- ফিজি
- ভানুয়াতু
- পাপুয়া নিউগিনি।
• পলিনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- টোঙ্গা
- টুভ্যালু
- সামোয়াত
তথ্যসূত্র - ওয়ার্ল্ড অ্যাটলাস।
- পাকিস্তান সীমান্তের কাছে পূর্ব আফগানিস্তানে ৩১ আগস্ট রাতে ৬.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
- ভূমিকম্পটির উৎপত্তিস্থল নানগারহার প্রদেশের জালালাবাদ শহর থেকে ২৭কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে।
-এর গভীরতা ছিল ৮ কিলোমিটার।
-এতে নানগারহার ও কুনার প্রদেশসহ আশপাশের এলাকায় অন্তত ৮০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
- এছাড়া আড়াই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
উল্লেখ্য,
- আফগানিস্তান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ দেশ।
-কারণ দেশটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে বেশ কয়েকটি ফল্ট লাইনের ওপর অবস্থিত।
-২০২২ সালে পূর্ব আফগানিস্তানে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
-এতে অন্তত ১ হাজার মানুষ নিহত এবং ৩ হাজার মানুষ জন আহত হন।
-গত দুই দশকে দেশটিতে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।
উৎস: The Business Standard [লিংক]
রিমল্যান্ড তত্ত্ব (Rimland Theory):
- এটি নিকোলাস স্পাইকম্যান প্রস্তাবিত। ১৯৪২ সালে নিকোলাস স্পাইকম্যান তার "America's Strategy in World Politics" গ্রন্থে এই মতবাদ দেন।
- এই তত্ত্ব অনুসারে, হার্টল্যান্ডের চেয়ে ইউরেশিয়ার উপকূলীয় অঞ্চল অর্থাৎ রিমল্যান্ড নিয়ন্ত্রণ করা বেশি গুরুত্বপূর্ণ।
- এই ধারণা অনুসারে ইউরেশীয় ভূখণ্ডের প্রান্তিক উপকূলীয় অঞ্চল বা 'রিমল্যান্ড' (Western Europe, Middle East, Asia) নিয়ন্ত্রণই বিশ্ব শাসনের চাবিকাঠি। এটি হ্যালফোর্ড ম্যাকিন্ডারের হার্টল্যান্ড তত্ত্বের পরিমার্জিত রূপ যা সমুদ্র ও স্থলশক্তির সমন্বয়ে রিমল্যান্ডের গুরুত্বকে বেশি প্রাধান্য দেয়।
উল্লেখ্য,
- হার্টল্যান্ড বা হৃদভূমি (ইউরেশিয়ার কেন্দ্রভাগ)-এর চারপাশে ঘিরে থাকা উপকূলীয় এবং সীমান্তবর্তী অঞ্চলগুলোকে রিমল্যান্ড বলা হয়।
- স্নায়ুযুদ্ধের সময় (Cold War) যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়নকে (হার্টল্যান্ড) ঠেকাতে এই তত্ত্বের ওপর ভিত্তি করে 'পলিসি অফ কন্টেইনমেন্ট' বা রিমল্যান্ড অঞ্চলে সামরিক জোট (যেমন: NATO, SEATO, CENTO) তৈরি করেছিল।
এছাড়াও,
- হার্টল্যান্ড তত্ত্ব (Heartland Theory):
- বিখ্যাত ব্রিটিশ ভূগোলবিদ স্যার হ্যালফোর্ড জন ম্যাকিন্ডার (Sir Halford John Mackinder) ১৯০৪ সালে প্রথম হার্টল্যান্ড তত্ত্ব প্রস্তাব করেন। এই তত্ত্ব অনুসারে, ইউরেশিয়ার কেন্দ্রীয় অংশের (হার্টল্যান্ড) নিয়ন্ত্রণই বিশ্ব আধিপত্যের চাবিকাঠি। এটি ২০শ শতাব্দীর ভূ-রাজনীতির অন্যতম প্রভাবশালী ধারণা। হার্টল্যান্ড হলো ইউরেশিয়ার একটি বিশাল এলাকা যা উত্তর দিকে আর্কটিক মহাসাগর, দক্ষিণে হিমালয়, পশ্চিমে ভলগা নদী এবং পূর্বে পূর্ব সাইবেরিয়া পর্যন্ত বিস্তৃত। এটি ইউরোপ মহাদেশের দ্বিগুণেরও বেশি।
উৎস: i) Britannica.
ii) Encyclopedia.com
ইস্ট লন্ডন (East London):
- ইস্ট লন্ডন (East London) দক্ষিণ আফ্রিকার একটি নদী বন্দর শহর।
- এটি পূর্ব কেপ প্রদেশের বাফেলো নদীর মুখে অবস্থিত।
- এটি ভারত মহাসাগরের তীরে অবস্থিত দক্ষিণ আফ্রিকার অন্যতম প্রধান বন্দর।
- ইংল্যান্ডের স্যার হ্যারি স্মিথ (Sir Harry Smith) এ নামকরণ করেন।
- এটির প্রকৃত নাম পোর্ট রেক্স।
উৎস: World atlas. ও Britannica.
- চে গুয়েভারা ১৯৫১ সালের ডিসেম্বর: বন্ধু আলবার্তো গ্রানাদোর সাথে মোটরসাইকেলে (নাম: "দ্য পাওয়ারফুল") আর্জেন্টিনা থেকে চিলি, পেরু, কলম্বিয়া, ভেনেজুয়েলা পর্যন্ত; পরে মিয়ামি ও ফিরে আসা।
- চে গুয়েভারা জীবন নির্ভর চলচ্চিত্র- ’The Motorcycle Diaries (২০০৩) বই ও চলচ্চিত্র (২০০৪) হিসেবে প্রকাশিত।
চে গুয়েভারা:
- চে গুয়েভারার পুরো নাম- এর্নেস্তো গেভারা দে লা সের্না।
- ১৯২৮ সালের ১৪ই জুন তিনি আর্জেন্টিনার রোসারিও শহরের একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
- চে গুয়েভারা ছিলেন এক বরেণ্য আর্জেন্টিনীয় মার্কসবাদী, বিপ্লবী, চিকিৎসক, লেখক, বুদ্ধিজীবী, গেরিলা নেতা, কূটনীতিবিদ, সামরিক তত্ত্ববিদ এবং কিউবা বিপ্লবের প্রধান ব্যক্তিত্ব।
- তিনি ছিলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রোর বন্ধু ও সহযোদ্ধা।
- তিনি কিউবা বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
- ফিদেল কাস্ত্রোর সঙ্গে কিউবায় বিপ্লব সফল করার পর চে বেরিয়ে পড়েছিলেন মূলত বিপ্লবের নেশায়।
- ১৯৬৭ সালের ৯ অক্টোবর বলিভিয়ার সেনাবাহিনীর নিহত হন চে।
- ১৯৯৭ সালের অক্টোবরে ফিদেল কাস্ত্রো তাঁকে বিপ্লবীদের দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন।
- তিনি কিউবা বিপ্লবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
- কিউবার স্বৈরশাসক ফুলহেনসিও বাতিস্তাস-এর বিরুদ্ধে ১৯৫৩ ১৯৫৯ সালের দিকে কিউবান বিপ্লব সংঘটিত হয়।
- এর ফলে বাতিস্তাস সরকারের পতন ঘটে এবং ফিদেল কাস্ত্রো কিউবার প্রধানমন্ত্রী হন।
উৎস: Britannica.
- মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম হলো কংগ্রেস।
- এটি দ্বিকক্ষবিশিষ্ট—সিনেট (উচ্চকক্ষ) এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভ (নিম্নকক্ষ)।
• যুক্তরাষ্ট্র:
- যুক্তরাষ্ট্রে মোট ৫০টি রাজ্য রয়েছে, এর মধ্যে আলাস্কা ভৌগোলিকভাবে বৃহত্তম রাজ্য এবং ক্যালিফোর্নিয়া জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় অঙ্গরাজ্য।
- দেশটি ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে,
- ৪ জুলাই যুক্তরাষ্ট্রের জাতীয় দিবস হিসেবে পালিত হয়।
- যুক্তরাষ্ট্রের আইনসভা হলো কংগ্রেস,
- আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট—এর নিম্নকক্ষ হলো হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ হলো সিনেট।
- দেশটির প্রথম প্রেসিডেন্ট ছিলেন জর্জ ওয়াশিংটন এবং বর্তমানে প্রেসিডেন্ট পদে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। [মার্চ, ২০২৬]
তথ্যসূত্র: ব্রিটানিকা।
City of canals:
- City of canals বা খাল নালার শহর বলা হয় ইতালির ভেনিস শহরকে।
- ইতালির উত্তর-পূর্বে অবস্থিত এই শহরটি পৃথিবীর অন্যতম সুন্দর ও রোমান্টিক শহর হিসেবে পরিচিত।
- এটি 'The Floating City' বা 'Queen of the Adriatic' নামেও পরিচিত।
- এটি উত্তর-পূর্ব ইতালির ভেনেটো প্রদেশের রাজধানী ও গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর।
- এই শহরে কোনো গাড়ি চলে না। শহরের মূল পরিবহন মাধ্যম হলো জলপথ, যেখানে গন্ডোলা ও ভাপোরেত্তো দিয়ে মানুষ যাতায়াত করে।
- গ্র্যান্ড ক্যানাল হলো শহরের প্রধান জলপথ।
উৎস: Britannica.
বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ:
- বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ যুক্তরাষ্ট্র।
- ইআরএর সর্বশেষ হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র প্রতিদিন গড়ে প্রায় ২ কোটি ১২ লাখ ব্যারেল তেল উত্তোলন করে। এটা বিশ্বে প্রতিদিন মোট উত্তোলিত তেলের প্রায় ২২ শতাংশ। শুধু শীর্ষ তেল উত্তোলনকারী দেশ নয়; বরং যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের ভোক্তা দেশের তালিকাতেও ১ নম্বরে।
উল্লেখ্য,
- বিশ্বের ২য় বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ সৌদি আরব।
অন্যদিকে,
- বিশ্বে সবচেয়ে বেশি প্রমাণিত জ্বালানি তেল মজুত রয়েছে ভেনেজুয়েলায়, যার পরিমাণ ৩০৩ বিলিয়ন (৩০ হাজার ৩০০ কোটি) ব্যারেলের বেশি।
উৎস: i) World Population Review ওয়েবসাইট।
ii) প্রথম আলো।
→ গ্রীনল্যান্ড দ্বীপের মালিক ডেনমার্ক।
গ্রীনল্যান্ড:
- পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপের নাম - গ্রীনল্যান্ড।
- দ্বীপটি উত্তর আটলান্টিক মহাসাগরে অবস্থিত।
- সারা বছর তুষার আবৃত থাকে গ্রীনল্যান্ড।
- গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে স্বায়ত্বশাসিত দ্বীপরাষ্ট্র হিসাবে শাসন কাজ পরিচালনা করে।
- এর রাজধানী - নুক (Nuuk) এবং ২১ লক্ষ ৬৬ হাজার বর্গ কিলোমিটার প্রায়।
তথ্যসূত্র - Britannica.com
কুনার ও নানগারহার প্রদেশ:
- কুনার ও নানগারহার প্রদেশ আফগানিস্তানে অবস্থিত।
- পাকিস্তান সীমান্তের কাছে পূর্ব আফগানিস্তানে ৩১ আগস্ট রাতে ৬.০ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।
- ভূমিকম্পটির উৎপত্তিস্থল নানগারহার প্রদেশের জালালাবাদ শহর থেকে ২৭ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে।
- এর গভীরতা ছিল ৮ কিলোমিটার।
- এতে নানগারহার ও কুনার প্রদেশসহ আশপাশের এলাকায় অন্তত ৮০০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
- এছাড়া আড়াই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
উল্লেখ্য,
- আফগানিস্তান অত্যন্ত ভূমিকম্পপ্রবণ দেশ।
- কারণ দেশটি ভারতীয় ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে বেশ কয়েকটি ফল্ট লাইনের ওপর অবস্থিত।
- ২০২২ সালে পূর্ব আফগানিস্তানে ৫.৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে।
- এতে অন্তত ১ হাজার মানুষ নিহত এবং ৩ হাজার মানুষ জন আহত হন।
- গত দুই দশকে দেশটিতে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ।
তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী:
- মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে 'সেক্রেটারি অব স্টেট' বলা হয়।
- মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
উৎস: Britannica.
বিভিন্ন দেশের সীমানা:
→ ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা।
→ পার্পল লাইন: ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
→ সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা।
→ ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা।
→ লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
→ ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
→ রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
→ লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা।
→ লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।
তথ্যসূত্র - Britannica.com
শেনজেন চুক্তি (Schengen):
- বর্তমানে শেনজেনভুক্ত দেশের সংখ্যা ২৯টি।
- সর্বশেষ ২০২৪ সালের মার্চে শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।
উল্লেখ্য,
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি। ইউরোপীয় ইউনিয়নের ২৫টি দেশ এবং ইইউর বাইরের চার দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।
উৎস: European Union ওয়েবসাইট।
শিন্তো ধর্ম:
- শিন্তো (Shinto) হলো জাপানের আদিবাসী ধর্মীয় বিশ্বাস ও অনুশীলন।
- এটি জাপানের জাতীয় ধর্ম হিসেবে বিবেচিত হয় এবং জাপানের সংস্কৃতি, ঐতিহ্য, উৎসব, মন্দির (জিঙ্গু/শ্রাইন) এবং দৈনন্দিন জীবনের সাথে গভীরভাবে জড়িত। বিশ্বের অন্য কোনো দেশে শিন্তো ধর্মের এমন ব্যাপক ও প্রাতিষ্ঠানিক প্রচলন নেই।
- শিন্তো শব্দটির আক্ষরিক অর্থ "কামির পথ" (সাধারণত পবিত্র বা ঐশ্বরিক শক্তি, বিশেষ করে বিভিন্ন দেবতা বা দেবতা)।
- বৌদ্ধধর্ম থেকে আদিবাসী জাপানি বিশ্বাসকে আলাদা করার জন্য এই ধর্ম ব্যবহৃত হয়েছিল।
- এটি ষষ্ঠ শতাব্দীতে জাপানে প্রবর্তিত হয়েছিল।
উৎস: Britannica.
- যুক্তরাষ্ট্রের আইন সভার নাম কংগ্রেস।
- হাউজ অব রিপ্রেজেন্টেটিভ হলো যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষ।
- হাউজ অব রিপ্রেজেন্টেটিভস ৪৩৫ জন সদস্য।
- সিনেট উচ্চ কক্ষ।
- সিনেট (৫০*২ = ১০০ জন) সদস্য।
যুক্তরাষ্ট্র (USA) :
- পূর্ণ নাম: ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা (United States of America).
- ৫০টি অঙ্গরাজ্য, একটি ফেডারেল জেলা (ওয়াশিংটন, ডি.সি.)।
- রাজধানী: ওয়াশিংটন, ডি.সি. (Washington, D.C.)
- স্বাধীনতা দিবস: ৪ জুলাই, ১৭৭৬ (গ্রেট ব্রিটেন থেকে)।
- সংবিধান: ১৭৮৭ সালে গৃহীত যুক্তরাষ্ট্রের সংবিধান বিশ্বের প্রাচীনতম লিখিত সংবিধান।
- রাজনৈতিক দল: প্রধানত দ্বিদলীয় ব্যবস্থা প্রচলিত, ডেমোক্রেটিক পার্টি এবং রিপাবলিকান পার্টি।
- সীমানা: উত্তরে কানাডা এবং দক্ষিণে মেক্সিকো।
- প্রধান নদ-নদী: মিসিসিপি, মিসৌরি, কলোরাডো, রিও গ্রান্ডে।
- বর্তমান রাষ্ট্রপতি: ডোনাল্ড ট্রাম্প (৪৭ তম ও ৪৫ তম নির্বাচিত)
উল্লেখ্য,
- ২০২৬ সাল যুক্তরাষ্ট্রের জন্য একটি ঐতিহাসিক বছর, কারণ এই বছর দেশটি তার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন করবে।
- মহাকাশ গবেষণা: নাসা (NASA)-র মাধ্যমে চাঁদে মানুষের পদার্পণ (অ্যাপোলো মিশন) এবং মঙ্গলে রোভার প্রেরণ। আর্টেমিস প্রোগ্রামের মাধ্যমে ২০২৬ সালের দিকে পুনরায় চাঁদে মানুষ পাঠানোর পরিকল্পনা চলমান রয়েছে।
উৎস: যুক্তরাষ্ট্র পার্লামেন্ট এবং ব্রিটানিকা।
অমর্ত্য সেন:
- পরিচয় (Identity): বিশ্বখ্যাত ভারতীয় বাঙালি অর্থনীতিবিদ ও দার্শনিক।
- বিশেষ পরিচিতি: মানব উন্নয়ন তত্ত্ব (Human Development Approach)-এর অন্যতম প্রবর্তক।
- গবেষণার ক্ষেত্র: দারিদ্র্য, দারিদ্র্য, জনকল্যাণ অর্থনীতি, সামাজিক ন্যায়বিচার ও গণতন্ত্র।
- নোবেল পুরস্কার: ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ।
- নোবেল প্রাপ্তির কারণ: দারিদ্র্য ও দারিদ্র্যের অন্তর্নিহিত কারণ বিশ্লেষণ এবং জনকল্যাণমূলক অর্থনীতিতে মৌলিক অবদান।
- বিশ্বব্যাপী অবদান: মানব উন্নয়ন সূচক (HDI) ধারণা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা।
- প্রধান গ্রন্থ: The Idea of Justice; Poverty and Famines: An Essay on Entitlements and Deprivation; Collective Choice and Social Welfare; On Economic Inequality; The Country of First Boys.
- বিশেষ তথ্য: দারিদ্র্য কেবল খাদ্য ঘাটতির নয়, বরং সামাজিক ও রাজনৈতিক বঞ্চনার ফল এই ধারণা প্রতিষ্ঠা করেছেন।
- গুরুত্ব: উন্নয়ন অর্থনীতিতে মানবকেন্দ্রিক ধারা রূপান্তরের পথপ্রদর্শক।
উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।