ব্যাখ্যা
• এটি উত্তর আমেরিকা মহাদেশের সর্বনিম্ন, সবচেয়ে উষ্ণতম এবং শুষ্কতম অঞ্চল।
• এই উপত্যকা, মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব ক্যালিফোর্নিয়ায় অবস্থিত।
• 'ডেথ ভ্যালি বা মৃত্যু উপত্যকা' উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।
• মূলত এই ডেথ ভ্যালি হল পূর্ব ক্যালিফোর্নিয়ার একটি মরুভূমি উপত্যকা।
• ক্যালিফোর্নিয়ার এই জায়গাটি মধ্যপ্রাচ্যের মরুভূমির চেয়েও অনেক বেশি উষ্ণ।
• ২০২০ সালের আগস্টে এখানকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩০ ডিগ্রি ফারেনহাইট।
• ডেথ ভ্যালিতে প্রাণির প্রজাতি:
- ৫১ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী (লম্বা শিং-ওয়ালা হরিণ, সিংহ),
- ৩৬ প্রজাতির সরীসৃপ প্রাণীর
- উভচর প্রাণীসহ ৩০০ প্রজাতির পাখির বসবাস।
• এটি পশ্চিম গোলার্ধের সব থেকে শুকনো নিম্নভূমি।
• উপত্যকাটি প্রায় ২২৫ কিলোমিটার দীর্ঘ আর ৮ থেকে ২৪ কিলোমিটার চওড়া।
• এখানকার বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ মাত্র পাঁচ সেন্টিমিটার
উৎস: ব্রিটানিকা এবং Bengal News 24.com (৮ ফেব্রুয়ারি, ২০২৩)