বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (রাজধানী, মুদ্রা), স্থান, বন্দর ইত্যাদি সম্পর্কিত

মোট প্রশ্ন৫,০৮০এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (রাজধানী, মুদ্রা), স্থান, বন্দর ইত্যাদি সম্পর্কিত

PrepBank · পাতা / ৫১ · ৩০১৪০০ / ৫,০৮০

৩০১.
সৌদি আরবে আমেরিকান সৈন্য মোতায়েনের উদ্দেশ্য -
  1. ইরাকের আক্রমণ হতে সৌদি আরবকে রক্ষা করা
  2. ইরাকের কুয়েত দখল অবসান করা
  3. স্বল্পমূল্যে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা
  4. উপরের সবকটি
ব্যাখ্যা
[প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা বর্তমানে আর গুরুত্বপূর্ণ নয়।]

সৌদি আরব:
- আরব উপদ্বীপের সুবিশাল অংশজুড়ে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের অবস্থান।
- ভূখণ্ডের দিক থেকে এশিয়ার পঞ্চম বৃহৎ রাষ্ট্র সৌদি আরব। 
- এর উত্তরে জর্দান ও ইরাক, উত্তর-পূর্বে কুয়েত, কাতার ও বাহরাইন, পূর্বে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ-পূর্বে ওমান এবং দক্ষিণে ইয়েমেন।
- এটিই একমাত্র দেশ যেখানে লোহিত সাগর ও পারস্য সাগরের উপকূল রয়েছে।
- দেশটির বেশির ভাগ ভূখণ্ডই মরুভূমি ও পার্বত্যময়।
- ১৯৩২ সালে ইবনে সাউদ সৌদি আরবে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন।
- সৌদি আরব দুই পবিত্র মসজিদের ভূমি হিসেবেও পরিচিত (মক্কা এবং মদিনা)।
- তেল-গ্যাসের বিশাল মজুদ রয়েছে সৌদি আরবে।
- দেশটির সমৃদ্ধির প্রধান কারণ এটিই।
- রাজধানী ও সবচেয়ে বড় শহর: রিয়াদ।
- দাপ্তরিক ভাষা : আরবি।
- মুদ্রা: সৌদি রিয়াল।
- জাতিসংঘে যোগদান: ২৪ অক্টোবর ১৯৪৫।
- সৌদি আরবের কোনো আইনসভা ও সংবিধান নেই।
- সৌদি আরবই একমাত্র দেশ যার পতাকায় কালেমা লেখা আছে।
- পৃথিবীতে একমাত্র সৌদি আরবের পতাকা কখনো অর্ধনমিত করা হয় না।

⇒ সৌদি আরবে আমেরিকান সৈন্য:
- সৌদি আরবে তেল আবিষ্কৃত হওয়ার পরে এটি দ্রুত সম্পদশালী রাষ্ট্রে পরিণত হয়।
- সৌদি আরবের জনসংখ্যা কম হওয়ায় সশস্ত্রবাহিনীতে যোগদানের উপযুক্ত লোকের সংখ‍্যাও ছিল কম, ফলে সৌদি সশস্ত্রবাহিনী সংখ‍্যাগত দিক থেকে ছিল বেশ দুর্বল।
- সৌদি সশস্ত্রবাহিনীতে দুটি জিনিসের ঘাটতি ছিল– প্রশিক্ষণ এবং সৈন‍্যসংখ‍্যা। 
- সৌদি আরবের উত্তরাঞ্চলীয় প্রতিবেশী রাষ্ট্র ইরাকের সৌদি আরবকে আক্রমণ করার সামর্থ্য ছিল।
- ইরাক ও কুয়েতের মধ‍্যে বেশ কিছু বিষয় নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। 
- ইরাক কুয়েতকে ঐতিহাসিকভাবে ইরাকি ভূমি হিসেবে বিবেচনা করত।
- সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত তেলক্ষেত্রগুলোর মধ‍্যে কয়েক মাইল বালি ছাড়া আর কোনো বাধা ছিল না। 
- এমতাবস্থায় ইরাকি ট‍্যাঙ্কবহর যদি সৌদি সীমান্ত অতিক্রম করে সৌদি তেলক্ষেত্রগুলোর দিকে ধাবিত হতো, সৌদি আরবের পক্ষে কিছুই করা সম্ভব হতো না।
- সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদের কাছে একটি পথই খোলা ছিল।
- সেটি হলো সৌদি আরবের মাটিতে মার্কিন সৈন‍্য মোতায়েন করা।
- এছাড়াও অন্য একটি কারণ হল স্বল্পমূল্যে জ্বালানি তেলের সরবরাহ নিশ্চিত করা।
- এজন্য সৌদি আরব আমেরিকান সৈন্য মোতায়েন করেছিল।

উৎস: Britannica.
৩০২.
ভারতের কেন্দ্রশাসিত রাজ্য সংখ্যা কতটি?
  1. ২৭টি
  2. ২৮টি
  3. ৮টি
  4. ১৮টি
ব্যাখ্যা
ভারত:
- এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়া অংশে ভারতের অবস্থান। 
 - দেশটি ১৯৪৭ সালের ১৫ আগস্ট ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
- এর রাজধানী নয়াদিল্লী।
- ২৮টি অঙ্গরাজ্য এবং ৮টি কেন্দ্রশাসিত রাজ্য নিয়ে ভারত গঠিত ।
- দক্ষিণ এশিয়ার বৃহত্তম এদেশের আয়তন ৩২,৮৭,২৬৩ বর্গকিলোমিটার। 
- ভারতের নদীগুলোর মধ্যে অন্যতম সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, কৃষ্ণা, কাবেরী, নর্মদা ইত্যাদি।
- ভারতের সংবিধানে ২২টি ভাষা স্বীকৃত রয়েছে। 

উৎস: Know India Website.
৩০৩.
২০২২ সালের Global Fire Power (GFP) প্রতিবেদন অনুসারে, বিশ্বের সামরিক শক্তিতে শীর্ষ দেশ -
  1. ক) চীন
  2. খ) রাশিয়া
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ইসরায়েল
ব্যাখ্যা
জানুয়ারি ২০২২ Global Fire Power (GFP) বিশ্বের সামরিক শক্তির র‍্যাঙ্কিংয়ের উপর '2022 Military Strength Ranking' শিরোনামে ১৪০টি দেশকে অন্তর্ভুক্ত করে একটি প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদনের সূচক অনুযায়ী -
শীর্ষ দেশ: যুক্তরাষ্ট্র (অবস্থান ১ম)।
সর্বনিম্ন দেশ: ভুটান (অবস্থান ১৪০তম)।
বাংলাদেশের অবস্থান: ৪৬তম।

উৎস: পত্রিকা রিপোর্ট।
৩০৪.
বিশ্বের কোন দেশের সবচেয়ে বেশি সংখ্যক সীমান্ত প্রতিবেশী দেশ রয়েছে?
  1. ভারত
  2. ব্রাজিল
  3. চীন
  4. তুরস্ক
ব্যাখ্যা

• সর্বাধিক সীমান্ত-বেষ্টিত দেশসমূহ:
- বিশ্বে সবচেয়ে বেশি স্থল সীমান্তযুক্ত দেশ হলো চীন এবং রাশিয়া

• চীনের সীমান্তবর্তী দেশসমূহ (১৪টি): আফগানিস্তান, ভুটান, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, লাওস, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, উত্তর কোরিয়া, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, ভিয়েতনাম।

• রাশিয়ার সীমান্তবর্তী দেশসমূহ (১৪টি): আজারবাইজান, বেলারুশ, চীন, এস্তোনিয়া, ফিনল্যান্ড, জর্জিয়া, কাজাখস্তান, লাটভিয়া, লিথুয়ানিয়া, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, নরওয়ে, পোল্যান্ড, ইউক্রেন।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস

৩০৫.
জার্মান সাম্রাজ্যের প্রথম চ্যান্সেলর কে?
  1. এডলফ হিটলার
  2. কার্ল মার্কস
  3. দ্বিতীয় নিকোলাস
  4. অটো ভন বিসমার্ক
ব্যাখ্যা
•অটো ভন বিসমার্ক:
- অটোভন বিসমার্ক আধুনিক জার্মানির জনক। -
- জার্মানিতে ১৮৭১ সালে ক্ষমতায় বসেন অটোভন বিসমার্ক।
- তিনি জার্মান সাম্রাজ্যের প্রথম চ্যান্সেলর।
- তাঁর হাত ধরে জার্মান রাজ্যগুলো একক রাষ্ট্রের পতাকাতলে জড়ো হয়।
- ইউরোপে অন্যতম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে জার্মানি।
- Blood and Iron Policy-এর প্রবক্তা অটো ভন বিসমার্ক।

উৎস:
i) Britannica.
ii) History Flame.
৩০৬.
নিচের কোন শহরটি একটি দেশের রাজধানী নয়?
  1. ক) ক্যানবেরা
  2. খ) ওয়াশিংটন ডিসি
  3. গ) টরেন্টো
  4. ঘ) অটোয়া
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের রাজধানী হলো ওয়াশিংটন ডিসি। 
অস্ট্রেলিয়ার রাজধানী হলো ক্যানবেরা।
কানাডার রাজধানী হলো অটোয়া।
 
অপরদিকে, টরেন্টো হলো কানাডার অন্টারিও রাজ্যের রাজধানী।  
 
উৎস: ব্রিটানিকা। 
৩০৭.
রোহিঙ্গা মুসলিম নিধনে নেতৃত্ব প্রদানকারী অন্যতম জেনারেল কে?
  1. মুং মই
  2. উথান
  3. সুচি
  4. মাউং মাউং
ব্যাখ্যা
রোহিঙ্গা মুসলিম নিধনে নেতৃত্ব প্রদানকারী অন্যতম জেনারেল - মাউং মাউং সো

রোহিঙ্গা নিধন:
- রোহিঙ্গা নিধন অভিযানে নেতৃত্ব দেওয়ায় দেশটির সেনাবাহিনীর মাউং মাউং কে বহিষ্কার করা হয়েছে।
- কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের চাপে দেশটির সেনাবাহিনী এমন পদক্ষেপ নিয়েছে।
- মিয়ানমার সেনাবাহিনীর ঊর্ধতন কর্মকর্তার বিরুদ্ধে এটাই বড় ধরণের কোনো পদক্ষেপ। 

অন্যদিকে,
- মাউং মাউং সো রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াতে বিভিন্ন ফেসবুক পোস্ট ব্যবহার করেছেন।
- শুধু তাই নয়, রোহিঙ্গাদের উপর যখন নির্যাতন চলছিল, তখন তিনি চুপ ছিলেন বলেও অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে।
- নিষেধাজ্ঞার ফলে কানাডা ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে থাকা ওই ব্যক্তিদের সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে।
- রাখাইন রাজ্যের মংডু ও আকিয়াব এলাকায় চালিয়েছে গণহত্যা ও লুটতরাজ। 

উৎস: দৈনিক ইনকিলাব এবং ekushey-tv পত্রিকা রিপোর্ট।[লিঙ্ক]
৩০৮.
নিউ সিল্ক রোড এর প্রবক্তা কোন দেশ?
  1. চীন
  2. ভারত
  3. ভুটান
  4. নেপাল
ব্যাখ্যা
নিউ সিল্ক রোড:
- চীন নিউ সিল্ক রোড এর প্রবক্তা।
- সিল্ক রোড হলো চীনের চালু করা বাণিজ্য পথ।
- প্রাচীনকালে চীন থেকে মধ্য এশিয়া হয়ে দক্ষিণ এশিয়া, পশ্চিম এশিয়া তথা ইউরোপে আর উত্তর আফ্রিকায় চীনের রেশম আর রেশমী কাপড় পাঠানো হয়েছিল বলে এ পথ 'সিল্ক রোড' নামে সুপরিচিত।
- এর দৈর্ঘ্য ৩০০০ কিলোমিটার।

উল্লেখ্য,
- সিল্ক রোড গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব প্রথম শতকে চীনের হান রাজবংশের আমলে।
- দশম শতাব্দীতে চীনের সং রাজবংশের আমলে 'সিল্ক রোড' বাণিজ্যের মাল পরিবহনের পথ হিসেবে ব্যবহার বন্ধ হয়।
- ১৯৩০ সালে যুক্তরাজ্য প্রাচীন সিল্ক রোড চালুর উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন না হওয়ায় ২০১৪ সালে চীন নিউ সিল্ক রোড চালুর উদ্যোগ গ্রহণ করে।
- উদ্দেশ্য ৩ মহাদেশব্যাপী যোগাযোগ অবকাঠামো নির্মান ও আন্তর্জাতিক অর্থনৈতিক অঞ্চল ও করিডোর প্রতিষ্ঠা।
- এর আওতায় রয়েছে ৬৮টি দেশ ও ৬০ শতাংশ জনসংখ্যা ও ৪০ শতাংশ বৈশ্বিক প্রবৃদ্ধি।

উৎস: Britannica.
৩০৯.
Which is the world's narrowest country?
  1. Peru
  2. Chile
  3. Kenya
  4. Azerbaijan
  5. Bhutan
ব্যাখ্যা
চিলি:
- চিলি দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি দেশ।
- আয়তন: ২৯১,৯৩০ বর্গ মাইল (৭৫৬,০৯৬ বর্গ কিমি)।
- রাজধানী: সান্তিয়াগো।
- ভাষা: স্প্যানিশ (অফিসিয়াল)।
- ধর্ম: খ্রিস্টান ধর্ম (প্রধানত রোমান ক্যাথলিক, এছাড়াও প্রোটেস্ট্যান্ট, অন্যান্য খ্রিস্টান)।
- মুদ্রা: চিলি পেসো।
- চিলি বিশ্বের সবচেয়ে সংকীর্ণ দেশ।

তথ্যসূত্র - Britannica.com
৩১০.
'ওয়াফা' (WAFA) কোন দেশের সংবাদ সংস্থা?
  1. সিরিয়া
  2. কিউবা
  3. ফিলিস্তিন
  4. ইরান
ব্যাখ্যা
ফিলিস্তিন:
- ফিলিস্তিন মধ্যপ্রাচ্যের একটি দেশ।
- ভৌগোলিকভাবে এশিয়া মহাদেশের অন্তর্গত।
- এটি দুটি প্রধান অঞ্চলে বিভক্ত: পশ্চিম তীরে (West Bank) এবং গাজা উপত্যকা (Gaza Strip)।
- এটি বর্তমানে ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে বিরোধের কারণে বেশ পরিচিত।

⇒ রাজধানী: ইস্ট জেরুজালেম, রামাল্লাহ।
- ফিলিস্তিনের আনুষ্ঠানিক রাজধানী ইস্ট জেরুজালেম (East Jerusalem) হিসেবে বিবেচিত। তবে, ইসরায়েল ১৯৬৭ সালে জেরুজালেমের পূর্ব অংশ দখল করে এবং তা নিজেদের রাজধানী হিসেবে ঘোষণা করেছে। ফলে, জেরুজালেম শহর এখন ইসরায়েলের দখলে রয়েছে.
- ফিলিস্তিনের প্রশাসনিক কেন্দ্র বর্তমানে রামাল্লাহ (Ramallah) শহরে অবস্থিত, যা পশ্চিম তীরে (West Bank) অবস্থিত। রামাল্লাহ ফিলিস্তিনের বর্তমান সরকারের কার্যক্রম পরিচালনা করার স্থান এবং এটি অধিকাংশ ফিলিস্তিনী সংস্থার সদর দপ্তর।
- মুদ্রা: মিশরীয় পাউন্ড, ইসরাইলি শেকেল, জর্ডানীয় দিনার।
- সংবাদ সংস্থা: প্যালেস্টাইন নিউজ অ্যাজেন্সি (Wafa)।

উল্লেখ্য,
- স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ঘোষণা করা হয় ১৫ নভেম্বর ১৯৮৮ সালে।
- ১৯৮৮ সালের ১৫ নভেম্বর আলজেরিয়ার রাজধানী আলজেয়ার্সে প্যালেস্টাইন ন্যাশনাল কাউন্সিলের সভায় এ ঘোষণা দেওয়া হয়েছিল।
- ফিলিস্তিনের প্রয়াত নেতা ইয়াসির আরাফাত পবিত্র জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের সীমারেখায় এই ঘোষণা দিয়েছিলেন।
- এর মাধ্যমে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) ইসরায়েল-ফিলিস্তিন বিরোধের দ্বিরাষ্ট্রীয় সমাধানের পক্ষে কাজ শুরু করে।
- স্বাধীন ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ আলজেরিয়া।
- ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভ করে ২৯ নভেম্বর, ২০১২ সালে।

উৎস: i) UN ওয়েবসাইট।
ii) Al Jazeera.
৩১১.
গাম্বিয়ার রাজধানীর নাম কী?
  1. নোয়াকচট
  2. লুসাকা
  3. নিয়ামি
  4. বানজুল
ব্যাখ্যা
বানজুল : গাম্বিয়ার রাজধানী
অন্যদিকে,
- নোয়াকচট : মৌরিতানিয়ার রাজধানী
- নিয়ামি : নাইজারের রাজধানী
- লুসাকা : জাম্বিয়ার রাজধানী।

(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৩১২.
ইরানে ইসলামিক বিপ্লবের নায়ক ছিলেন কে?
  1. হোসেইন আমির
  2. শাহ পাহলভী
  3. আয়াতুল্লাহ আলী খামেনি
  4. আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী
ব্যাখ্যা

- ইরানের বিপ্লবের নায়ক ছিলেন আয়াতোল্লাহ রুহুলুল্লাহ খোমেনি।

ইরান: 
- ঐতিহাসিকভাবে পারস্য নামে পরিচিত।
- অফিসিয়াল নাম: ইসলামি প্রজাতন্ত্রী ইরান (Islamic Republic of Iran)।
- রাজধানী: তেহরান (এটি দেশটির বৃহত্তম শহর এবং রাজনৈতিক-অর্থনৈতিক কেন্দ্র)।
- বর্তমান সর্বোচ্চ নেতা (Supreme Leader): আয়াতুল্লাহ আলী খামেনি।
- মুদ্রা: রিয়াল (Rial)।
- ভাষা: ফার্সি (অফিসিয়াল)। এছাড়া কুর্দি, আজারি এবং লুরি ভাষা প্রচলিত।
- ধর্ম: ইসলাম। জনসংখ্যার ৯০% এর বেশি শিয়া মুসলিম; বাকিরা সুন্নি এবং অন্যান্য সংখ্যালঘু ধর্মের।
- ইরান দক্ষিণ-পশ্চিম এশিয়ায় অবস্থিত।
- এর উত্তরে কাস্পিয়ান সাগর এবং দক্ষিণে পারস্য উপসাগর ও ওমান উপসাগর।
- এটি তুরস্ক, ইরাক, আফগানিস্তান, পাকিস্তান এবং মধ্য এশিয়ার দেশগুলোর সাথে সীমানা রয়েছে।

• ইরানের ইসলামিক বিপ্লব:
- এই বিপ্লব সংঘটিত হয় ১৯৭৯ সালে।
- এই বিপ্লবের মাধ্যমে ইরানের শাহ রাজতন্ত্রের পতন ঘটে।
- বিপ্লবের মাধ্যমে পাশ্চাত্যের প্রভাবমুক্ত হয়ে একটি ইসলামি প্রজাতন্ত্রে আবির্ভূত হয় ইরান।
- শেষ রাজা ছিলেন শাহ পাহলভী।
- ইরানের বিপ্লবের নায়ক ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনী।
- তিনি দীর্ঘদিন ফ্রান্সে নির্বাসিত ছিলেন।

উৎস: Britannica.

৩১৩.
দক্ষিণ সুদান কত সালে সুদান থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীনতা লাভ করে?
  1. ২০০৫ সালে
  2. ২০০৮ সালে
  3. ২০১১ সালে
  4. ২০১৫ সালে
ব্যাখ্যা

দক্ষিণ সুদান:
- দক্ষিণ সুদান উত্তর-পূর্ব আফ্রিকায় অবস্থিত বিশ্বের নবীনতম স্বাধীন রাষ্ট্র।
- ২০১১ সালের আগে, দক্ষিণ সুদান উত্তরে তার প্রতিবেশী সুদানের অংশ ছিল। ২০১১ সালে সুদান থেকে বিচ্ছিন্ন হয়ে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে। 
- রাজধানী: জুবা।
- ভাষা: ইংরেজি।
- মুদ্রা: পাউন্ড।
- সরকার ব্যবস্থা: রাষ্ট্রপতিশাসিত প্রজাতন্ত্র। 

উল্লেখ্য,
- সুদান প্রায় শতবছরের ওপর ব্রিটিশদের অধীনে ছিল। ১৯৫৬ সালে সুদান স্বাধীনতা লাভ করে।
- দক্ষিণ সুদানে ১৯৫৫ সালে গৃহযুদ্ধ বাধে, যা ১৯৭২ সাল পর্যন্ত চলে। ফলে ১৯৭২ সালে দক্ষিণ সুদান স্বায়ত্তশাসন লাভ করে।
- পরবর্তী সময়ে ১৯৮৩ সালে সামরিক জান্তা জাফর নিমেরি প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে সুদানে ফেডারেল সরকার ও ইসলামি আইন চালুর উদ্যোগ নিলে দক্ষিণ সুদানে পুনরায় গৃহযুদ্ধ শুরু হয়।  শেষ পর্যন্ত জাতিসংঘের তত্ত্বাবধানে ২০১১ সালের ৯ জুলাই এক গণভোটের মাধ্যমে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করে।
- ১৪ জুলাই, ২০১১ তারিখে দক্ষিণ সুদান জাতিসংঘের সদস্য হয়।
- দক্ষিণ সুদান জাতিসংঘের সর্বশেষ ১৯৩তম সদস্য।

উৎস: World Atlas.

৩১৪.
পৃথিবীর দ্বিতীয় সবচেয়ে জনবহুল দেশ -
  1. চীন
  2. রাশিয়া
  3. মার্কিন যুক্তরাষ্ট্র
  4. ভারত
ব্যাখ্যা

পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ:
1. ভারত,
2. চীন,
3. যুক্তরাষ্ট্র,
4. ইন্দোনেশিয়া,
5. পাকিস্তান।

উৎস: World Population Review. [link]

৩১৫.
কোন শহরকে কেন্দ্র করে ‘হেলেনিক সংস্কৃতি' গড়ে উঠেছিল?
  1. ক) স্পার্টা
  2. খ) এথেন্স
  3. গ) রোম
  4. ঘ) আলেজান্দ্রিয়া
ব্যাখ্যা
গ্রিকসভ্যতার সঙ্গে দুইটি সংস্কৃতির নাম জড়িত। একটি ‘হেলেনিক’ অপরটি ‘হেলেনিস্টিক’।
- গ্রিক উপদ্বীপের প্রধান শহর এথেন্সকে কেন্দ্র করে গড়ে উঠেছে ‘হেলেনিক সংস্কৃতি'।
- গ্রিক বীর আলেকজান্ডারের নেতৃত্বে মিশরের আলেজান্দ্রিয়াকে কেন্দ্র করে গ্রিক ও অ-গ্রিক সংস্কৃতির মিশ্রণে জন্ম হয় নতুন এক সংস্কৃতির। ইতিহাসে এ সংস্কৃতি ‘হেলেনিস্টিক সংস্কৃতি' নামে পরিচিত।
উৎসঃ ‘বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা’, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।
৩১৬.
Reuters is a new agency of which country?
  1. USA
  2. UK
  3. Australia
  4. Russia
ব্যাখ্যা
রয়টার্স:
- রয়টার্স (Reuters) লন্ডন ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ সংস্থা।
- এটি ১৮৫১ সালে প্রতিষ্ঠা করেন পল জুলিয়াস রয়টার।
- এটি থমসন রয়টার্সের একটি বিভাগীয় প্রতিষ্ঠান।
- এর সদর দপ্তর লন্ডনে।
- বর্তমানে ২০০টি দেশের রয়টার্স সংবাদ সরবরাহ করে।

উৎস: রয়টার্স ওয়েবসাইট।
৩১৭.
নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত -
  1. ডেনমার্ক
  2. নরওয়ে
  3. বেলজিয়াম
  4. লুক্সেমবার্গ
ব্যাখ্যা
নরওয়ে:
- নরওয়ে ইউরোপের বৃহত্তম দেশগুলির মধ্যে একটি।
- দেশটির আয়তন .৩৮৪,৪৮৩ বর্গ কিমি।
- এর রাজধানী: অসলো।
- মুদ্রা: নরওয়েজিয়ান ক্রোন।
- নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত নরওয়ে।
- উত্তর গোলার্ধে অবস্থিত হওয়ায় মে থেকে জুলাই মাস পর্যন্ত এখানে সূর্য পুরোপুরি অস্তমিত হয় না।

তথ্যসূত্র - Britannica.com
৩১৮.
‘এভিন কারাগার' কোন দেশে অবস্থিত?
  1. ক) ইরান
  2. খ) ইরাক
  3. গ) সিরিয়া
  4. ঘ) কাতার
ব্যাখ্যা
 • এভিন কারাগার:
- কুখ্যাত 'এভিন কারাগার' অবস্থিত ইরানে
- রাজনৈতিক বন্দী, সাংবাদিক ও বিদেশি নাগরিকদের আটকে রাখার কারণে তেহরানের এভিন কারাগারের বিশেষ পরিচিতি রয়েছে।
- গতবছর এই কারাগারের আগুন লাগে।

উৎস: বিবিসি।
৩১৯.
'ডায়েট' কোন দেশের আইনসভা?
  1. নরওয়ে
  2. জাপান
  3. ইসরায়েল
  4. ডেনমার্ক
ব্যাখ্যা
জাপানের আইনসভা:
- জাপানের জাতীয় আইনসভা বা সংসদ হলো 'ডায়েট'।
- এশিয়া মহাদেশে ডায়েটই হলো প্রাচীন সংসদ।
- দুই কক্ষ বিশিষ্ট ডায়েটের নিম্নকক্ষ হলো প্রতিনিধি সভা বা "House of Representatives" এবং উচ্চতর কক্ষ "House of Councillors"।
- উভয় কক্ষের সদস্যরা প্রাপ্তবয়স্কদের ভোটে নির্বাচিত হন।
- প্রতিনিধি সভার বর্তমান সদস্য সংখ্যা ৫১১।
- উচ্চতর কক্ষ বা "House of Councillors"-এর সদস্য সংখ্যা ২৫২।
- জন প্রতিনিধি সভার সদস্যরা ৪ বছরের জন্য নির্বাচিত হন এবং হাউস অব কাউন্সিলরস এর সদস্যরা ৬ বছরের জন্য।

অন্যদিকে,
ক) স্টোরটিং (Storting) → নরওয়ের আইনসভা।
গ) নেসেট (Knesset) → ইসরায়েলের আইনসভা।
ঘ) ফোকেটিং (Folketing)→ ডেনমার্কের আইনসভা।

তথ্যসূত্র - রাষ্ট্রবিজ্ঞান: বৈদেশিক রাজনৈতিক ব্যবস্থা, এসএসএইচএল প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
৩২০.
বিশ্বের বৃহত্তম লৌহখনি কোন দেশে অবস্থিত? [মে, ২০২৫]
  1. ঘানা
  2. পেরু
  3. ব্রাজিল
  4. নাইজেরিয়া
ব্যাখ্যা
বিশ্বের বৃহত্তম লৌহখনি:
- ওয়ার্ল্ড অ্যাটলাস এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বড় লোহার খনি সেরা নোর্তে মাইনিং কমপ্লেক্স।
- এর অবস্থান ব্রাজিলের পারা প্রদেশে।
- ১৯৮৪ সালে খনিটি চালু হয়।
- এটি গড়ে তোলে ব্রাজিলের অন্যতম বৃহৎ খনন সংস্থা ভেলে এসএ।
- ২০২৩ সালে খনিটি থেকে প্রায় ১০ কোটি ২৮ লাখ টন (২২৬ বিলিয়ন পাউন্ড) লোহার আকরিক উত্তোলন করা হয়েছে।
- সর্বশেষ হিসাব অনুযায়ী, সেখানে ২.৭৮ বিলিয়ন টন আকরিক রয়েছে, যা এই খনিকে লোহা আকরিকের শীর্ষ সরবরাহকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তথ্যসূত্র: worldatlas. [link]
৩২১.
What is the name of the Philippine currency?
  1. Peso
  2. Dollar
  3. Yen
  4. Dong
ব্যাখ্যা
ফিলিপাইন:
- ফিলিপাইন দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
- দেশটির আয়তন ২৯৫,৬৩৩ বর্গ কিমি।
- এর রাজধানী - ম্যানিলা।
- দেশটির ভাষা - ফিলিপিনো (পিলিপিনো) এবং ইংরেজি।
- ফিলিপাইনের মুদ্রার নাম পেসো।

বিভিন্ন দেশের মুদ্রার নাম:
- স্পেনের মুদ্রার নাম ইউরো।
- ফ্রান্সের মুদ্রার নাম ইউরো।
- যুক্তরাজ্যের মুদ্রার নাম পাউন্ড।
- যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম ডলার।
- জাপানের মুদ্রার নাম ইয়েন।
- উত্তর কোরিয়ার মুদ্রার নাম উন।
- ভিয়েতনামের মুদ্রার নাম ডং।

তথ্যসূত্র - Britannica.com
৩২২.
বাংলাদেশের ভৌগলিক উপনাম কি?
  1. ভাটির দেশ
  2. নদীর দেশ
  3. হাওড়ের দেশ
  4. বজ্রপাতের দেশ
ব্যাখ্যা
ভৌগলিক উপনাম:
- ভাটির দেশ: বাংলাদেশ।

অন্যদিকে পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগলিক উপনাম -
- বজ্রপাতের দেশ: ভুটান।
- সূর্যোদয়ের দেশ: জাপান।
-  নিষিদ্ধ দেশ:  তিব্বত।
- শান্ত দেশ: কোরিয়া।
- সাদা হাতির দেশ: থাইল্যান্ড।
- সোনালী প্যাডোডার দেশ: মিয়ানমার।
- ধীবরের দেশ: নরওয়ে।
- হাজার হ্রদের দেশ: ফিনল্যান্ড।
- নীল নদের দেশ: মিশর।
- মরুভুমির দেশ: আফ্রিকা।
- চীর সবুজের দেশ: নাটাল (দ: অাফ্রিকা)।
- লিলি ফুলের দেশ: কানাডা।
- ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া।
- মেডিটেরিয়ানের দেশ: জিব্রাল্টার।
- সিল্ক রুটের দেশ: ইরান।
- মার্বেলের দেশ: ইতালি।
- পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান।
- বহ্মদেশ: মিয়ানমার।
- দক্ষিণের গ্রেট ব্রিটেন: নিউজিল্যান্ড।
- তামার দেশ: জাম্বিয়া।
- পিরামিডের দেশ: মিশর।
- প্রাচীরের দেশ: চীন।
- ভূমিকম্পের দেশ: জাপান।
- ম্যাপল পাতার দেশ: কানাডা।

উৎস: i) বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন।
         ii) Britannica.
৩২৩.
নিচের কোন দেশটি কোনো বহিঃশক্তির উপনিবেশ ছিলো না?
  1. কাতার
  2. ওমান
  3. পাকিস্তান
  4. লিবিয়া
ব্যাখ্যা
এক নজরে ওমান:
দেশের নাম – ওমান
রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম - Sultanate of Oman
রাজধানী – মাসকট (Muscat)
রাষ্ট্রীয় ভাষা – আরবি
রাষ্ট্রধর্ম - ইসলাম
মুদ্রার নাম - রিয়াল (Rial Omani)
শাসন/সরকার ব্যবস্থা - পরম রাজতন্ত্র (Abosulote Monarchy)
সংসদের/উপদেষ্টা পরিষদের নাম - Council of Oman (২ কক্ষ বিশিষ্ট)।
    উচ্চকক্ষ - Council of State (আসন – ৮৫টি) ও
    নিম্নকক্ষ - Consultative Assembly (আসন – ৮৬টি)
উপনিবেশ – পর্তুগীজ ও পার্সিয়ানদের দ্বারা কয়েকবার আক্রমনের স্বীকার হলেও দীর্ঘ সময় কোনো দেশের উপনিবেশ ছিলো না।
-----------------
অন্যদিকে,
কাতার - দীর্ঘদিন অটোমান সাম্রাজ্যের দখলে ছিলো। প্রথম বিশ্বযুদ্ধের পর ব্রিটেন কাতারের বৈদেশিক নীতি নিয়ন্ত্রণ করতো। ১৯৭১ সালে ব্রিটেনের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে।
পাকিস্তান - প্রায় ২০০ বছর ব্রিটিশ শাসনাধীন ছিলো। ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীনতা লাভ করে।
লিবিয়া - দীর্ঘদিন অটোমান ও ইতালিয়ান উপনিবেশ ছিলো এবং ১৯৫১ সালে স্বাধীনতা লাভ করে।

উৎস: ব্রিটানিকা
৩২৪.
কোন দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম স্বীকৃতি দেয়?
  1. আলজেরিয়া
  2. বাংলাদেশ
  3. তুরস্ক
  4. ইরাক
ব্যাখ্যা
ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি:
- ১৯৮৮ সালের ১৫ নভেম্বর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের চেয়ারম্যান ইয়াসির আরাফাত প্যালেস্টাইনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছিলেন যার রাজধানী ছিল জেরুজালেম।
- তিনি আলজিয়ার্স প্যালেস্টাইনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছিলেন।
- আলজেরিয়া প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়।
- সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে ইউরোপের তিন দেশ- স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে।
- এ পর্যন্ত বিশ্বের ১৪৬টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে।
- ২০২৪ সালের ১০ই মে জাতিসংঘের সাধারণ পরিষদের এক ভোটাভুটিতে ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৩টি দেশ ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদ প্রাপ্তির পক্ষে ভোট দিয়েছে।
- ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদায় রয়েছে (২০১২ সাল থেকে) ।
- এর ফলে তাদের জাতিসংঘে আসন থাকলেও ভোটাভুটিতে অংশ নিতে পারে না।
- আরব লীগ ও অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশনের মতো অন্য অনেক সংস্থার সদস্য হিসাবে রয়েছে ফিলিস্তিন।
- ‘দ্বি-রাষ্ট্র সমাধান’ (টু-স্টেট সলিউশন) তত্ত্বটি এসেছিলো ১৯৯৩ সালে অসলো শান্তি আলোচনার মাধ্যমে।

উৎস: i) বিবিসি বাংলা।
ii) Al jazeera Report.
৩২৫.
নিচের কোন দেশটি মধ্যপ্রাচ্যের একটি দেশ?
  1. কাতার
  2. নাইজেরিয়া
  3. মাদাগাস্কার
  4. আফগানিস্তান
  5. কোনটিই নয়।
ব্যাখ্যা
কাতার:
- এটি মধ্যপ্রাচ্যের একটি দেশ।
- আয়তন: ৪,৪৯৩ বর্গ মাইল (১১,৬৩৭ বর্গ কিমি)।
- রাজধানী: দোহা।
- ভাষা: আরবি (অফিসিয়াল), ইংরেজি।
- ধর্ম: ইসলাম (সরকারি; প্রধানত সুন্নি)।
- মুদ্রা: কাতার রিয়াল।

তথ্যসূত্র - Britannica.com
৩২৬.
কোন দেশের মুদ্রার নাম রিয়াল?
  1. ব্রাজিল
  2. সৌদি আরব
  3. ইয়েমেন
  4. সবগুলোই
ব্যাখ্যা
যেসব দেশের মুদ্রা রিয়াল - 
• ব্রাজিল
• সৌদি আরব 
• ইয়েমেন 
• ওমান
• কম্বোডিয়া
• কাতার 

• যেসকল দেশের মুদ্রা ইউরো:
সাইপ্রাস, বেলজিয়াম, এন্ডোরা, অস্ট্রিয়া, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রিস, আয়ারল্যান্ড, ইতালি, মোনাকো, মন্টিনিগ্রো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্যানমেরিনো, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন, লুক্সেমবার্গ, ভ্যাটিকান, কসোভো, মাল্টা ও লিথুয়ানিয়া ।

• যেসকল দেশের মুদ্রা ডলার:
গায়ানা, সুরিনাম, সলোমান দীপপুঞ্জ, ফিজি, জ্যামাইকা, কানাডা, বেলিজ, বারবাডোজ, বাহামা, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, নামিবিয়া, লাইবেরিয়া, সিঙ্গাপুর ও ব্রুনাই।

• ক্যারিবিয়ান ডলার:
ডোমিনিকা, এন্টিগুয়া এন্ড বারমুডা, গ্রানাডা, সেন্টকিটস এন্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্টভিনসেন্ট এন্ড দ্য গ্রানাডাইনস, ত্রিনিদাদ এন্ড টোবাগো। 

• যেসকল দেশের মুদ্রা দিনার:
বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, মেসিডোনিয়া, সার্বিয়া, আলজেরিয়া, লিবিয়া ও তিউনিশিয়া যেসকল দেশের মুদ্রা মার্কিন ডলার: যুক্তরাষ্ট্র, মার্শাল দ্বীপপুঞ্জ, মাইক্রোনেশিয়া, পালাউ, ইকুয়েডর, পূর্ব তিমুর ও এল সালভেদর। 

• অস্ট্রেলিয়ান ডলার:
অস্ট্রেলিয়া, কিরিবাতি, নাউরু ও টুভ্যালু

• যেসকল দেশের মুদ্রা পেসো:
কিউবা, ডোমিনিকা প্রজাতন্ত্র, ফিলিপাইন, মেক্সিকো, আর্জেন্টিনা, চিলি, কলম্বিয়া ও উরুগুয়ে। 

• যেসকল দেশের মুদ্রা রুপি:
ভারত, সিচেলিস, নেপাল, পাকিস্তান, শ্রীলংকা ও মরিশাস। 

• যেসকল দেশের মুদ্রা পাউন্ড: 
লেবানন, সিরিয়া, যুক্তরাজ্য, মিশর, সুদান ও দ. সুদান

• অন্যান্য কিছু দেশের মুদ্রার নাম:
- ইন্দোনেশিয়া ও মালদ্বীপের মুদ্রার নাম রুপিয়া।
- উ. কোরিয়া ও দ. কোরিয়ার মুদ্রার নাম ওন।   
- রাশিয়া ও বেলারুশের মুদ্রার নাম রুবল। 
- কিরঘিজিস্তান ও উজবেকিস্তানের মুদ্রার নাম সোম।
 - ইরানের মুদ্রার নাম তুমান।
- ডেনমার্ক ও নরওয়ের মুদ্রার নাম- ক্রোন
- সুইডেন ও আইসল্যান্ডের মুদ্রার নাম ক্রোনা 
- আজারবাইজান ও তুর্কমেনিস্তানের মুদ্রার নাম মানাত
- আরব আমিরাত ও মরক্কোর মুদ্রার নাম দিরহাম।
- মলদোভা ও রোমানিয়ার মুদ্রার নাম লিউ। 

উৎস: ব্রিটানিকা ও  worldatlas website. 
৩২৭.
ক্রিস্টোফার কলম্বাস আমেরিকার কোন স্থানে প্রথম পদার্পণ করেন?
  1. ক) বারবুডা
  2. খ) বাহামা
  3. গ) কিউবা
  4. ঘ) ফ্লোরিডা
ব্যাখ্যা
- বিখ্যাত ইতালিয়ান নাবিক ক্রিস্টোফার কলম্বাস স্পেনের রাজা ফার্ডিনান্ড এবং রাণী ইসাবেলার আর্থিক সহায়তায় ১৪৯২ সালে আটলান্টিক মহাসাগরের পশ্চিম উপকূলের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন এবং একই বছরের ১২ অক্টোবর বাহামা দ্বীপে পা রাখেন।
- তার এই পদার্পণের সূত্র ধরেই পরবর্তীতে আমেরিকা মহাদেশ আবিষ্কৃত হয়।
- তবে ইউরোপীয়দের মধ্যে সবার আগে ভাইকিংরা আমেরিকা মহাদেশে পা রাখে।
- আমেরিকা নামকরণ করা হয় আমেরিগো ভেসপুচির নামানুসারে।
(তথ্যসূত্রঃ ব্রিটানিকা এবং আধুনিক ইউরোপের ইতিহাস : উন্মুক্ত বিশ্ববিদ্যালয়)
৩২৮.
আল্পস পর্বতমালা কোন মহাদেশে অবস্থিত?
  1. ইউরোপ
  2. এশিয়া
  3. আফ্রিকা
  4. উত্তর আমেরিকা
ব্যাখ্যা

আল্পস পর্বতমালা:
- আল্পস পর্বতমালা ইউরোপ মহাদেশে অবস্থিত।
- এটি একটি বিস্তৃত পর্বতমালা।
- অবস্থান: দক্ষিণ-মধ্য ইউরোপে।
- অস্ট্রিয়া, ফ্রান্স, জার্মানি, ইতালি, লিচেনস্টাইন, মোনাকো, স্লোভেনিয়া এবং সুইজারল্যান্ড নামে আটটি আল্পাইন দেশ জুড়ে রয়েছে এই পর্বতমালা।
- আল্পস পর্বতশ্রেণী প্রায় ১,২০০ কিমি অর্ধচন্দ্রাকার আকারে বিস্তৃত।
- আল্পস পর্বতমালাকে তিনটি বিস্তৃত ভাগে ভাগ করা যায়: পূর্ব, মধ্য এবং পশ্চিম আল্পস।
- এটি একটি অবিচ্ছিন্ন পর্বতশ্রেণী এবং বিভিন্ন উচ্চতা এবং গভীরতার অসংখ্য চূড়া এবং উপত্যকা নিয়ে গঠিত।
- সুইজারল্যান্ডের ভ্যালাইস ক্যান্টনে অবস্থিত ২২.৬ কিমি দীর্ঘ আলেচ হিমবাহটি আল্পসের বৃহত্তম হিমবাহ।
- এই পর্বতমালা দক্ষিণ ফ্রান্সের মোনাকোর কাছে ভূমধ্যসাগরের উত্তর থেকে সুইজারল্যান্ড, তারপর উত্তর ইতালি হয়ে দক্ষিণ জার্মানি এবং অস্ট্রিয়ার ভিয়েনা পর্যন্ত প্রসারিত হয়েছে।
- আল্পস পর্বতশ্রেণি আলবেনিয়ায় রুক্ষ অ্যাড্রিয়াটিক সাগরের উপকূলে শেষ হয়েছে।

তথ্যসূত্র - Worldatlas.com

৩২৯.
আমাজন নদী কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়?
  1. ২টি
  2. ৬টি
  3. ৪টি
  4. ৫টি
ব্যাখ্যা

আমাজন নদী: 

- আমাজন নদী বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম নদী।
- নদীর দৈর্ঘ্য প্রায় ৬,৪০০ কিলোমিটার।
- এটি বিশ্বের বৃহত্তম নদী, আয়তন বা প্রবাহের পরিমাণ সবচেয়ে বেশি।
- আমাজন নদী দক্ষিণ আমেরিকার ছয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত: ব্রাজিল, পেরু এবং কলম্বিয়া, বলিভিয়া  , ইকুয়েডর , ভেনেজুয়েলা  ।
- নদীটি আটলান্টিক মহাসাগরে পতিত হয়।
- নদীর চারপাশের অঞ্চল, আমাজন রেইনফরেস্ট, অত্যন্ত জীববৈচিত্র্যপূর্ণ।
- নদীর তীরবর্তী বনে অনেক প্রজাতি বাস করে।
- নদীর জলাশয়ও প্রাণে সমৃদ্ধ।
- বিশ্বের পরিচিত সমস্ত প্রজাতির প্রায় এক-তৃতীয়াংশ আমাজন অঞ্চলে বাস করে।
- আমাজন নদীতে হাজার হাজার মাছের প্রজাতি পাওয়া যায়।
- নদীতে বিরল আমাজন নদীর ডলফিন, ওটার, ম্যানাটি এবং অ্যানাকোন্ডা পাওয়া যায়।
- এছাড়া আরও বেশ কয়েকটি বিশিষ্ট সরীসৃপ প্রজাতি নদীর জলে পাওয়া যায়।

উৎস: ব্রিটানিকা।

৩৩০.
ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি দক্ষিণ এশিয়ার কোন দেশের অন্যতম রাজনৈতিক দল?
  1. ক) পাকিস্তান
  2. খ) ভারত
  3. গ) মিয়ানমার
  4. ঘ) শ্রীলংকা
ব্যাখ্যা
মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির রাজনৈতিক দলের নাম ন্যাশনাল লীগ ফর ডেমােক্রেসি (NLD)।
- ২০১৫ সালে দেশটিতে অনুষ্ঠিত হয় প্রথম সাধারণ নির্বাচন। এতে জয়লাভ করে অং সান সু চি'র দল ন্যাশনাল লিগ ফর ডেমােক্রেসি (NLD)।
- দেশটিতে দ্বিতীয়বারের মতাে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৮ নভেম্বর, ২০২০। এ নির্বাচনেও জয়লাভ করে NLD।
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি ২০২১ মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নেয় এবং অং সান সুচি-সহ অন্য রাজনীতিক নেতা ও কয়েকশ' আইনপ্রণেতাকে আটক করে।

উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, সাম্প্রতিক সমাচার এবং বিভিন্ন পত্রিকা।
৩৩১.
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন না -
  1. ক) Neville Chamberlain
  2. খ) Winston Churchill
  3. গ) Clement Attlee
  4. ঘ) William Ewart Gladstone
ব্যাখ্যা
▪ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪০ সালের মে পর্যন্ত চেম্বারলেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
▪ চেম্বারলেনের পর ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। ১৯৪৫ সালের জুলাইয়ে Clement Attlee দায়িত্ব গ্রহণ করার আগ পর্যন্ত উইনস্টন চার্চিল প্রধানমন্ত্রী ছিলেন।
▪ Clement Attlee জুলাই ১৯৪৫ সাল থেকে অক্টোবর ১৯৫১ সাল পর্যন্ত দায়িত্ব পালন করে।
▪ William Ewart Gladstone - statesman and four-time prime minister of Great Britain (1868–74, 1880–85, 1886, 1892–94).

উল্লেখ, 
▪ ২ সেপ্টেম্বর ১৯৪৫ জাপান কর্তৃক আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

তথ্যসূত্র:- যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট এবং ব্রিটানিকা। 
৩৩২.
পবিত্রভূমি কোনটিকে বলা হয়?
  1. ক) প্যালেস্টাইন
  2. খ) জেরুজালেম
  3. গ) জেদ্দা
  4. ঘ) তায়েফ
ব্যাখ্যা
The ancient city of Jerusalem resonates deeply with three monotheistic religions: Christianity, Judaism, and Islam. The three religions intersect—and intertwine—in the maze of streets that run through Jerusalem’s Old City which is referred as the Holy City of Jerusalem.

মুসলমান, ইহুদি আর খ্রিস্টান; তিন ধর্মের মানুষের কাছেই পবিত্র এক নগরী জেরুজালেম।
যা দখল করে নিজেদের রাজধানী হিসেবে দাবি করে আসছে ইসরায়েল।
অন্যদিকে মুসলমানদের স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বপ্নও এই জেরুসালেমকে ঘিরেই।

Source: www.nationalgeographic.com
৩৩৩.
কোনটি 'চির শান্তির শহর' নামে পরিচিত?
  1. রোম
  2. ভেনিস
  3. এথেন্স
  4. ওসলো
ব্যাখ্যা
চির শান্তির শহর:
- 'চির শান্তির শহর' নামে পরিচিত ইতালির রোম।

অন্যদিকে,
- The city of flowering trees: জিম্বাবুয়ের হারারেকে।
- City of Golden gate: যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকো।
- City of light: ফ্রান্সের প্যারিস।
- City of motor cars: যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট।
- City of canals: ইতালির ভেনিস।
- Pink city: ভারতের জয়পুর।
- Big apple: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।
- বিশ্বের নিষিদ্ধ শহর: লাসা।

উৎস: Britannica.
৩৩৪.
নিচের কোনটি কাজাখস্তানের রাজধানী?
  1. ক) বিশকেক
  2. খ) দুশানবে
  3. গ) তাসখন্দ
  4. ঘ) নুর সুলতান
ব্যাখ্যা
- নুর সুলতান : কাজাখস্তানের রাজধানী।
- বিশকেক : কিরগিজস্তানের রাজধানী। 
- দুশানবে : তাজিকিস্তানের রাজধানী। 
- তাসখন্দ : উজবেকিস্তানের রাজধানী। 
- আশখাবাদ : তুর্কমেনিস্তানের রাজধানী। 
 
উল্লেখ্য,
২০১৯ সালে প্রেসিডেন্ট নুরসুলতান নাজারবায়েভের পদত্যাগের পর তার প্রতি সম্মান রেখে প্রেসিডেন্ট কাসিম জোমার্ত তোকায়েভের বেশ কিছু কার্যক্রমের মধ্যে একটি ছিল কাজাখস্তানের রাজধানী আস্তানার পরিবর্তে নুরসুলতান করা।
মাত্র তিন বছরের ব্যবধানে দেশটির রাজধানীর নতুন নামকরণ হচ্ছে। ‘নুরসুলতান’ সামনে আস্তানা নামেই বিশ্ববাসীর কাছে পরিচিতি পাবে।

(তথ্যসূত্র: ব্রিটানিকা, যুগান্তর )
৩৩৫.
আব্রাহাম লিঙ্কন যুক্তরাষ্ট্রের কততম প্রেসিডেন্ট ছিলেন?
  1. ক) ১৪
  2. খ) ১৬
  3. গ) ২৬
  4. ঘ) ১৯
ব্যাখ্যা
Abraham Lincoln was the 16th President of the United States of America. During his term, the United States was engulfed in its bloody Civil War. He is best known for directing the victory of the Union forces in the war, and he notably called for the abolition of slavery and reunification of the country.
Source: worldatlas.com
৩৩৬.
বিশ্বের প্রথম দেশ হিসেবে টাইফয়েডের ভ্যাকসিন চালু করে কোন দেশ?
  1. ক) কঙ্গো
  2. খ) লাইবেরিয়া
  3. গ) পাকিস্তান
  4. ঘ) ভারত
  5. ঙ) ফিলিপাইন
ব্যাখ্যা
সম্প্রতি পাকিস্তান বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনে টাইফয়েডের ভ্যাকসিন চালু করে। গত ১৫ নভেম্বর ২০১৯ পাকিস্তানে ছয় মাসের শিশুদের জন্যে এ ভ্যাকসিন চালু করা হয়। (সূত্রঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়েবসাইট)
৩৩৭.
তৃতীয় চার্লস যুক্তরাজ্যের কততম রাজা?
  1. ৪০তম
  2. ৪৮তম
  3. ৫২তম
  4. ৫৮তম
ব্যাখ্যা
ব্রিটেনের রাজা:
- রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর সাথে সাথেই সিংহাসনের অধিকারী হয়েছেন চার্লস।
- তিনি পরিচিত রাজা তৃতীয় চার্লস নামে।
- ৪০তম সিংহাসন আরোহী হিসেবে অভিষেক হয়েছে রাজা চার্লসের।
- এর মধ্যে যুক্তরাজ্যসহ ১৪টি দেশের রাষ্ট্রপ্রধান হলেন রাজা।
- এসব দেশগুলো হলো অস্ট্রেলিয়া, অ্যান্টিগা ও বারবুডা, বাহামা, বেলিজ, কানাডা, গ্রেনাডা, জ্যামাইকা, পাপুয়া নিউ গিনি, সেন্ট ক্রিস্টোফার অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রেনাডাইনস, নিউজিল্যান্ড, সলোমন দ্বীপপুঞ্জ এবং টুভালু।

উৎস: Britannica ও বিবিসি নিউজ (লিঙ্ক)।
৩৩৮.
গ্রিসের কোন নাট্যকারকে বিয়োগান্তক নাটকের জনক বলা হয়?
  1. ক) এসকাইলাস
  2. খ) সোফোক্লিস
  3. গ) ইউরিপিদিস
  4. ঘ) এরিস্টোফেনেস
ব্যাখ্যা
‘এসকাইলাস’কে বিয়োগান্তক নাটকের জনক বলা হয়। তার রচিত বিখ্যাত দুটি নাটকের নাম ‘প্রমিথিউস বাউন্ড’ ও ‘আগামেমন’। গ্রিসের শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন সোফোক্লিস। তিনি একশটিরও বেশি নাটক রচনা করেন। তার বিখ্যাত নাটকের মধ্যে রাজা ‘অয়দিপাউস’, ‘আন্তিগোনে’ ও ‘ইলেকট্রা’ অন্যতম। আর এক বিখ্যাত নাট্যকারের নাম ইউরিপিদিস। এরিস্টোফেনেসের মিলনান্তক ও ব্যঙ্গ রচনায় বিশেষ খ্যাতি ছিল। সূত্র- বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা ৯ম-১০ম শ্রেণি(উন্মুক্ত)।
৩৩৯.
D-8 প্রতিষ্ঠায় উদ্যোগ গ্রহণকারী দেশ-
  1. ক) পাকিস্তান
  2. খ) তুরস্ক
  3. গ) মালয়েশিয়া
  4. ঘ) মিশর
ব্যাখ্যা

- D-8 (Developing Eight) এর পূর্ণ নাম। D-8 Organization for Economic Co-operation।
- এটি ১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের উদ্যোগে গঠিত মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের অর্থনৈতিক জোট।
- এটি সদস্য দেশগুলোর পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি সংস্থা।
- এর সদর দপ্তর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত।
- এর সদস্য দেশগুলো হলো তুরস্ক, ইরান, মিশর, নাইজেরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া।
উৎসঃ ডি-৮ এর অফিসিয়াল ওয়েবসাইট।

৩৪০.
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভিয়েতনাম কোন দেশের দখলে ছিল?
  1. জার্মানি
  2.  ফ্রান্স
  3. ইতালি
  4. জাপান
ব্যাখ্যা

ভিয়েতনাম: 
- ভিয়েতনাম দীর্ঘদিন ফরাসি ঔপনিবেশিক শাসনের অধীনে ছিল।
- এবং ১৯৫৪ সালে ফ্রান্সের পরাজয়ের পর দেশটি উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম-এই দুই ভাগে বিভক্ত হয়ে যায়।
- বিভাজনটি করা হয় ১৭° উত্তর অক্ষাংশ বরাবর।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভিয়েতনাম জাপানের দখলে ছিল, 
- উত্তর ভিয়েতনামের স্বাধীনতা আন্দোলনের নেতা ছিলেন হো চি মিন, যিনি 'আঙ্কেল হো' নামে পরিচিত।

• ভিয়েতনাম যুদ্ধ (১৯৫৫-১৯৭৫)
- উত্তর ও দক্ষিণ ভিয়েতনামের মধ্যকার সংঘাত ১৯৫৫ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত চলতে থাকে, যা ইতিহাসে ভিয়েতনাম যুদ্ধ বা দ্বিতীয় ইন্দোচীন যুদ্ধ নামে পরিচিত।
- এই যুদ্ধে উত্তর ভিয়েতনামকে সোভিয়েত ইউনিয়ন, চীন ও অন্যান্য সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলো সমর্থন করে।
- অপরদিকে দক্ষিণ ভিয়েতনামকে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ফিলিপাইনসহ কমিউনিস্ট-বিরোধী দেশগুলো সহায়তা প্রদান করে।

• মার্কিন সম্পৃক্ততা ও যুদ্ধের ভয়াবহতা: 
- ১৯৬৫ সালে দক্ষিণ ভিয়েতনামের সরকারকে রক্ষা করার উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি সৈন্য পাঠায়, যার ফলে যুদ্ধটি ব্যাপক আকার ধারণ করে।
- এই দীর্ঘ ও রক্তক্ষয়ী সংঘাতে প্রায় ৩২ লক্ষ ভিয়েতনামি নাগরিক নিহত হন। পাশাপাশি যুদ্ধের প্রভাব পড়ে প্রতিবেশী দেশগুলোতে-প্রায় ১০-১৫ লক্ষ লাওস ও কম্বোডীয় নাগরিক প্রাণ হারান।
- যুক্তরাষ্ট্রের প্রায় ৫৮ হাজার সেনা নিহত এবং ৩ লক্ষের বেশি আহত বা পঙ্গু হন। যুদ্ধটি বিশ্ব ইতিহাসে অন্যতম ভয়াবহ সামরিক সংঘাত হিসেবে বিবেচিত।
- দীর্ঘ যুদ্ধ ও আন্তর্জাতিক চাপের পর ১৯৭৫ সালে দক্ষিণ ভিয়েতনামের পতন ঘটে।
- এর পর ১৯৭৬ সালের ২ জুলাই উত্তর ও দক্ষিণ ভিয়েতনাম একত্রিত হয়ে সমাজতান্ত্রিক শাসনের অধীনে একটি একক রাষ্ট্রে পরিণত হয়।
- এবং রাষ্ট্রের নামকরণ করাহয় 'সোশ্যালিস্ট রিপাবলিক অব ভিয়েতনাম'।

উৎস: ব্রিটানিকা এবং হিস্টোরি. কম।

৩৪১.
ইউরোপীয় ইউনিয়নের কততম দেশ হিসেবে ক্রোয়েশিয়া ইউরো মুদ্রা চালু করে?
  1. ১৭তম
  2. ১৮তম
  3. ১৯তম
  4. ২০তম
ব্যাখ্যা
ইউরো:

- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো।
- ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরো মুদ্রা চালু হয় ১ জানুয়ারি ১৯৯৯ সালে।
- লাটভিয়া ১৮তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।
- লিথুনিয়া ১৯তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।
- ক্রোয়েশিয়া ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।

তথ্যসূত্র - ইইউ এর অফিসিয়াল ওয়েবসাইট।
৩৪২.
নিচের কোন দেশের পতাকায় চাঁদ ও সূর্য রয়েছে?
  1. সোমালিয়া
  2. ব্রুনাই
  3. নেপাল
  4. সৌদি আরব
ব্যাখ্যা
• পতাকায় চাঁদ ও সূর্য রয়েছে নেপাল।
- নেপালের পতাকা বিশ্বের একমাত্র অ আয়তকার  জাতীয় পতাকা।
- এটি দুটি ত্রিভুজ অংশ নিয়ে গঠিত উপরেরটি ছোট এবং নিচেরটি বড়।
- এ পতাকার মধ্যে রয়েছে দুটি প্রতীক: চাঁদ ও সূর্য।

নেপাল: 

- সরকারী নাম: Federal Democratic Republic of Nepal. 
- অবস্থান: দক্ষিণ এশিয়ায়, ভারতের চারদিকে ঘেরা, উত্তরে তিব্বত।
- আয়তন: ১৪৭,৫১৬ কিমি।
- রাজধানী :কাঠমান্ডু।
- প্রধান ধর্ম: হিন্দুধর্ম।
- শাসনব্যবস্থা: পার্লামেন্টারি ফেডারেল গণতন্ত্র; দুই কক্ষ বিশিষ্ট সংসদ।
- মুদ্রা: নেপালি রুপি।


উৎস: ব্রিটানিকা। 

৩৪৩.
কামাল আতাতুর্ক কোন দেশের নেতা ছিলেন?
  1. মিশর
  2. তুর্কিয়ে
  3. সিরিয়া
  4. ইরাক
ব্যাখ্যা
মোস্তফা কামাল পাশা:
- আধুনিক তুরস্কের জনক খ্যাত মোস্তফা কামাল পাশা বা কামাল আতাতুর্ক
- ১৯২৩ সালে তুরস্কের ওসমানীয় খেলাফত বিলুপ্ত করে তুরস্ককে প্রজাতন্ত্র হিসেবে ঘোষণা করেন।
একই সময়ে তিনি তুরস্ককে একটি আধুনিকমনস্ক রাষ্ট্রে পরিণত করতে ব্যাপক সংস্কার কর্মসূচি গ্রহণ করেন। এর অংশ হিসেবে ধর্ম পালনের উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
- প্রথম বিশ্বযুদ্ধের পর ‍তুরস্কের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দেন- কামাল পাশা।

সূত্র: ব্রিটানিকা।
৩৪৪.
'ওয়েস্টমিনিস্টার' কী?
  1. ব্রিটিশ আইনসভার উচ্চকক্ষ
  2. ব্রিটিশ আইনসভার নিম্নকক্ষ
  3. ব্রিটিশ আইনসভার ভবনের নাম
  4. ব্রিটিশ অর্থমন্ত্রীর কার্যালয়
ব্যাখ্যা
• ওয়েস্টমিনিস্টার" বলতে মূলত বোঝানো হয় "প্যালেস অব ওয়েস্টমিনিস্টার" (Palace of Westminster), যা যুক্তরাজ্যের পার্লামেন্ট ভবন হিসেবে ব্যবহৃত হয়।

এই ভবনে দুটি কক্ষ থাকে:
- হাউস অব কমন্স (নিম্নকক্ষ); আসন সংখ্যা: ৬৫০ জন। 
- হাউস অব লর্ডস (উচ্চকক্ষ); আসন সংখ্যা: ৮০৪ জন। 
- এই দুই কক্ষ মিলেই গঠিত হয় যুক্তরাজ্যের সংসদ (British Parliament), এবং তারা ওয়েস্টমিনিস্টার ভবনেই বসেন ও কাজ করেন।
- ওয়েস্টমিনিস্টার ভবনটি লন্ডনের ওয়েস্টমিনিস্টার এলাকায় অবস্থিত।
- এটি টেমস নদীর তীরে অবস্থিত এবং এর পাশে রয়েছে বিখ্যাত বিগ বেন ঘড়ি টাওয়ার।

উল্লেখ্য,
- যুক্তরাজ্যের সংবিধান অলিখিত।
- জাতীয় প্রতীক: গোলাপ।
- ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন: ১০ নং ডাইনিং স্ট্রিট।
- রাষ্ট্র প্রধান: রানি বা রাজা।
- বর্তমান রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।
- ব্রিটিশ রাজপরিবারের বাসভবন: বাকিংহাম প্যালেস (লন্ডন)।
- বৃটেনের অর্থমন্ত্রীর বাসভবন: ১১ নং ডাইনিং স্ট্রিট।

উৎস: ব্রিটানিকা।
৩৪৫.
গণপ্রজাতন্ত্রী চীনের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী কবে পালিত হয়েছে?
  1. ১০ অক্টোবর
  2. ১৫ অক্টোবর
  3. ১ অক্টোবর
  4. ৯ অক্টোবর
ব্যাখ্যা
চীনের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্রসঙ্গকথা:
- ১লা অক্টোবর হচ্ছে নয়াচীন প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী।

গণপ্রজাতন্ত্রী চীন:
- মাও সেতুং এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠিত হয়।
- মাও সেতুং - কে গণচীনের জনক বলা হয়।
- ১৯১২ সালের ১২ ফেব্রুয়ারি চীনে প্রায় দুই হাজার বছরের রাজতন্ত্র উচ্ছেদ হয়ে প্রজাতন্ত্র কায়েম হয়।
- এই দিন চীনের কিং রাজবংশের সর্বশেষ সম্রাট পুয়িকে সিংহাসন থেকে উৎখাত করা হয়।
- ১৯১১ সালের অক্টোবরে সান ইয়েৎ সেনের নেতৃত্বে চীনে প্রজাতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়।
- সান ইয়েৎ সেন ছিলেন চীন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট।
- ১৯৪৯ সালে মাও সেতুংয়ে নেতৃত্বে চীনে সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয় এবং গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়।
- ১৯৪৯ সালের ১ অক্টোবর, এক রক্তক্ষয়ী বিপ্লবের মাধ্যমে কমিউনিস্ট বিপ্লবী মাও সেতুং (Mao Zedong) এর নেতৃত্বে গণপ্রজাতন্ত্রী চীন (People's Republic of China) বা গণচীন প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র - Britannica.com & History.com
৩৪৬.
কৃষ্ণ সাগরের তীরবর্তী রাষ্ট্র কোনটি?
  1. ক) গ্রীস
  2. খ) বেলারুশ
  3. গ) ইউক্রেন
  4. ঘ) ইংল্যান্ড
ব্যাখ্যা
কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশের সংখ্যা - ৬টি।
দেশগুলো হলো -
- রাশিয়া
- ইউক্রেন
- জর্জিয়া
- রোমানিয়া
- বুলগেরিয়া
- তুরস্ক।

উৎস: ব্রিটানিকা।
৩৪৭.
'আল-ফাশের' শহরটি কোথায় অবস্থিত?
  1. লিবিয়া
  2. সুদান
  3. দক্ষিণ সুদান
  4. মিশর 
ব্যাখ্যা

• আল-ফাশের: 
- আল-ফাশের হলো সুদানের পশ্চিমাঞ্চলের একটি শহর, যা নিয়ালা শহর থেকে প্রায় ১২০ মাইল (১৯৫ কিলোমিটার) উত্তর-পূর্বে অবস্থিত।
- সুদানের পশ্চিমে অবস্থিত আল-ফাশের একসময় গুরুত্বপূর্ণ কাফেলা-বাণিজ্যের কেন্দ্র ছিল।
 - নিয়ালা থেকে প্রায় দুইশ কিলোমিটার দূরের এই শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ উঁচুতে অবস্থিত এবং আশপাশের অঞ্চলে উৎপাদিত শস্য ও ফলের প্রধান বাজার হিসেবেই এর পরিচিতি।
- অষ্টাদশ শতকের শেষ দিকে দারফুরের ফুর সালতানাতের শাসক সুলতান আবদুর রহমান আল-রাশেদ এখানেই তাঁর রাজধানী স্থাপন করেন।
 - সুলতানের প্রাসাদকে কেন্দ্র করেই ধীরে ধীরে আজকের আল-ফাশের শহর গড়ে ওঠে।

উল্লেখ্য,
- তিন বছরে গড়িয়েছে উত্তর আফ্রিকার দেশ সুদানের গৃহযুদ্ধ।
- ২০২৩ সালের এপ্রিল থেকে শুরু হওয়া সামরিক বাহিনী (SAF) ও আধাসামরিক Rapid Support Forces (RSF)-এর মধ্যে সংঘর্ষ দেশটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
- সংঘাতের মূল কারণ হচ্ছে ক্ষমতার কুণ্ডলি।
- সুদানের পশ্চিম দারফুরের আল-ফাশের শহর দখলের পর থেকে ভয়াবহ হত্যাযজ্ঞ চালাচ্ছে আধাসামরিক বাহিনী আরএসএফ।
- প্রকাশ্যে রাস্তায় মানুষকে গুলি করে হত্যা, ট্রাকচাপা দিয়ে পিষে ফেলার মতো নৃশংসতা চলছে।
- এরপর শত শত মরদেহ গুম করে, পুড়িয়ে বা গণকবরে চাপা দিয়ে নৃশংসতার প্রমাণ মুছে ফেলার চেষ্টাও চলছে।

 তথ্যসূত্র: ব্রিটানিকা ও রয়টার্স।

৩৪৮.
অষ্ট্রেলিয়ার সংবাদ সংস্থা নিচের কোনটি?
  1. সিপি
  2. এএফপি
  3. এপিপি
  4. এবিসি
ব্যাখ্যা
বিভিন্ন দেশের সংবাদ সংস্থা:
- বাংলাদেশ: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস), মিডিয়া সিন্ডিকেট, ইস্টার্ন নিউজ এজেন্সি (এনা), ইন্টার সার্ভিস পাবলিক রিলেসন (আইএসপিআর), ইউনাইটেড নিউজ অব, বাংলাদেশ (ইউএনবি), আবাস, প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি)।
- যুক্তরাষ্ট্র: এসোসিয়েট প্রেস (এপি), ভয়েস অব আমেরিকা (VOA), ক্যাবল নিউজ, নেটওয়ার্ক (CNN)।
- যুক্তরাজ্য: রয়টার্স, ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন (বিবিসি)।
- পাকিস্তান: এসোসিয়েট প্রেস অব পাকিস্তান (এপিপি), পাকিস্তান প্রেস ইন্টারন্যাশনাল (পিপিআই), ইউনাইটেড প্রেস অব পাকিস্তান (ইউপিপি)।
- চীন: সিনহুয়া।
- ফ্রান্স: এজেন্সি ফ্রান্স প্রেস (এএফপি)।
- ভারত: প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (PTI), ইউনাইটেড নিউজ অব ইন্ডিয়া (ইউএনআই)।
- রাশিয়া: ইতার-তাস (ITAR-TASS), রাশিয়া টুডে (Rossiya Segodnya), ইন্টারফ্যাক্স।
- ইন্দোনেশিয়া: আনতারা।
- ইরান: ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরনা), ইরান নিউজ এজেন্সি (আইএনএ)।
- ইরাক: নিউজ এজেন্সি (ইনা)।
- অষ্ট্রেলিয়া: অষ্ট্রেলিয়ান ব্রডকাষ্টিং কর্পোরেশন (এবিসি)।
- কানাডা: কানাডিয়া প্রেস (সিপি)।
- সিরিয়া: সানা।
- লিবিয়া: জানা।
- মালয়েশিয়া: বারনামা।
- মিশর: মেনা (মিডিল ইস্ট নিউজ এজেন্সি)।
- পর্তুগাল: লুসা।
- বেলজিয়াম: বেলজা।

উৎস: সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
৩৪৯.
সম্প্রতি মঙ্গলপৃষ্ঠে অবতরণকারী চীনা রোভারের নাম কী?
  1. ক) আমঝি
  2. খ) ঝুরং
  3. গ) শেনঝু
  4. ঘ) চেংদু
ব্যাখ্যা
- গত ১৬ মে ২০২১ বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে চীন মঙ্গলপৃষ্ঠে ‘ঝুরং’ নামের রোভার অবতরণ করাতে সক্ষম হয়।
- ঝুরং রোভার মঙ্গলের কক্ষপথে প্রদক্ষিণরত চীনের তিয়ানওয়ে-১ মহাকাশযানের অংশ।
- এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের প্রথম দেশ হিসেব মঙ্গলপৃষ্ঠে রোভার অবতরণে সক্ষম হয়।
(তথ্যসূত্র: বিবিসি বাংলা)
৩৫০.
'ওয়ার্‌শ' নিচের কোন দেশের রাজধানী?
  1. ক) পোল্যান্ড
  2. খ) বেলারুশ
  3. গ) কাজাখস্তান
  4. ঘ) পর্তুগাল
ব্যাখ্যা
কয়েকটি দেশের রাজধানী:
- পোল্যান্ড এর রাজধানীর নাম ওয়ার্‌শ। 
- কাজাখস্তানের নতুন রাজধানী নুর সুলতান।
- পর্তুগালের রাজধানী লিসবন।
- বেলারুশের রাজধানীর মিনস্ক।
 
উৎস: ব্রিটানিকা 
 
৩৫১.
চীন নিচের কোন আফ্রিকান দেশটিতে সামরিক ঘাঁটি স্থাপনের মাধ্যমে কৌশলগত সম্পর্ক স্থাপন করেছে?
  1. ক) ইথিওপিয়া
  2. খ) জাম্বিয়া
  3. গ) লাইবেরিয়া
  4. ঘ) জিবুতি
ব্যাখ্যা
পূর্ব আফ্রিকার বাব-এল-মান্দেবের তীরে অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছোট দেশ জিবুতি।
চীন ২০১৭ সালে জিবুতিতে সামরিক ঘাঁটি স্থাপন করে।
ভূরাজনৈতিক ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হওয়ার জন্য আগে থেকেই দেশটিতে যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও জাপানের সামরিক ঘাঁটি রয়েছে।
উৎসঃ বিবিসি নিউজ।
৩৫২.
নরিতা কোন দেশের বিমানবন্দর?
  1. ক) জার্মানি
  2. খ) জাপান
  3. গ) দক্ষিণ আফ্রিকা
  4. ঘ) ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
নারিতা বিমানবন্দরটি জাপানে অবস্থিত৷
Source: World Atlas
৩৫৩.
স্বৈরশাসক পলপট কোন দেশের ক্ষমতায় ছিলেন?
  1. ক) কলম্বিয়া
  2. খ) ভিয়েতনাম
  3. গ) পূর্ব তিমুর
  4. ঘ) কম্বোডিয়া
ব্যাখ্যা

খেমারুজ হলো কম্বোডিয়ান কমিউনিস্ট পার্টির সামরিক শাখা। এর নেতা ছিলেন কম্বোডিয়ার সাবেক সোশ্যালিস্ট স্বৈরশাসক পলপট।
১৯৭৫ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত পলপটের নেতৃত্বে চার বছরের খেমারুজ শাসনে কম্বোডিয়ায় প্রায় ২০ লক্ষ মানুষ বিভিন্ন কারণে মারা যায় যা কম্বোডিয়া গণহত্যা নামে পরিচিত।
১৯৭৯ সালে পলপট ও খেমারুজ শাসনের পতন ঘটে।
সূত্রঃ হিস্টোরি ডটকম।

৩৫৪.
চীনের জিনজিয়াং (Xinjiang) প্রদেশের মুসলিম গােষ্ঠীর নাম-
  1. তুর্কমেন
  2. উইঘুর
  3. তাজিক
  4. কাজাখ
ব্যাখ্যা
উইঘুর:
- চীনের জিনজিয়াং অঞ্চলে বসবাসকারী তুর্কি বংশোদ্ভুত মুসলিম সম্প্রদায়।

এছাড়াও,
- কুর্দি জাতি পশ্চিম এশিয়ার কুর্দিস্তানের পার্বত্য অঞ্চলের স্থানীয় একটি ইরানি জাতিগোষ্ঠী, যারা দক্ষিণ-পূর্ব তুরস্ক, উত্তর-পশ্চিম ইরান, উত্তর ইরাক এবং উত্তর সিরিয়ায় বাস করে।
- মাউরি: নিউজিল্যান্ডের আদিবাসী।
- কারেন: স্বাধীনতাকামী মিয়ানমারের সীমান্তবর্তী উপজাতি।
- গুর্খা: নেপালের যোদ্ধা জাতি।
- টোডা: বহুস্বামী বিবাহ ভিত্তিক পরিবার দক্ষিণ ভারতীয় এই উপজাতিদের।
- পশতুন: আফগানিস্তানের সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী।
- এক্সিমো: সাইবেরিয়া রাশিয়া অঞ্চলে বসবাস (কুকুর চালিত স্লেজ গাড়ি ব্যবহার করে)।
- পিগমি: পৃথিবীর সবচেয়ে খর্বকার উপজাতি।
- জুলু: দক্ষিণ আফ্রিকার নিগ্রো জাতি।
- রেড ইন্ডিয়ান: আমেরিকার আদিবাসী।
- আফ্রিদি: বর্তমান পাকিস্তানের এক পশতুন নৃগোষ্ঠী, যাদের কিছু অংশ আফগানিস্তানেও বসবাস করে।

উৎস: i) Britannica.
ii) History.com.
৩৫৫.
জি-২০ সম্মেলন-২০২০ কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) নয়াদিল্লি
  2. খ) রিয়াদ
  3. গ) টোকিও
  4. ঘ) বালিন
ব্যাখ্যা
প্রথমবারের মতো কোন মুসলিম দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি-২০ সম্মেলন। ২০২০ সালের ২১-২২ নভেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হবে ১৫তম জি-২০ সম্মেলন ২০২০। ১৪তম জি-২০ সম্মেলন ২০১৯ অনুষ্ঠিত হয় জাপানের ওসাকায়। ১৬তম(২০২১) ও ১৭তম (২০২২) জি-২০ সম্মেলন যথাক্রমে ইতালি ও ভারতে অনুষ্ঠিত হবে। (সূত্রঃ জি-২০ ওয়েবসাইট)
৩৫৬.
ইউফ্রেটিস শিল্ড নামে সিরিয়াতে সামরিক অভিযান চালায় কোন দেশ?
  1. ইসরাইল
  2. তুরস্ক
  3. যুক্তরাষ্ট্র
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
• ইউফ্রেটিস শিল্ড অভিযান: 
- "ইউফ্রেটিস শিল্ড" নামের সামরিক অভিযানটি তুরস্ক সিরিয়ায় পরিচালনা করেছিল।
- এটি আগস্ট ২০১৬ এ শুরু হয়েছিল এবং তুর্কি বাহিনী এবং মিত্র সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলিকে জড়িত করেছিল।
- এই অভিযানের লক্ষ্য আইএসআইএস জঙ্গিদের সীমান্ত এলাকা থেকে উচ্ছেদ করা এবং উত্তর সিরিয়ায় কুর্দি বাহিনীর সম্প্রসারণ রোধ করা।

বিশ্বের আলোচিত কিছু অভিযান:
- অপারেশন রেইনবো: ইসরাইলি সেনাবাহিনী কর্তৃক ফিলিস্তিনি নির্মূলে পরিচালিত অভিযান।
- স্পেশাল মিলিটারি অপারেশন: রাশিয়া কর্তৃক ২০২২ সালে ইউক্রেনের উপর পরিচালিত অভিযান।
- অপারেশন বারবারোস: জার্মানি কর্তৃক রাশিয়ার উপর পরিচালিত সামরিক অভিযান।
- অপারশন ওডিসি ডন: লিবিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন কর্তৃক পরিচালিত অভিযান।

উৎস: ব্রিটানিকা।
৩৫৭.
ইরাকে মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক অভিযান কবে শুরু হয়েছিল?
  1. ১৯৯১ সালে
  2. ১৯৯৯ সালে
  3. ২০০১ সালে
  4. ২০০৩ সালে
ব্যাখ্যা

ইরাকে মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক অভিযান:
- ২০০৩ সালের ১৯ মার্চ ইরাকে মার্কিন-ব্রিটিশ যৌথ সামরিক অভিযান শুরু হয়েছিল।
- শুরু হয় ইরাক যুদ্ধ। পরদিন থেকে অর্থাৎ ২০০৩ সালের ২০ মার্চ দেশটিতে স্থল অভিযান শুরু করে পশ্চিমা বাহিনী।
- মাসখানেকের বেশি চলে সর্বাত্মক যুদ্ধ।
- ইঙ্গ–মার্কিন বাহিনীর সঙ্গে এ অভিযানে যুক্ত হন পোল্যান্ড, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের সেনারা।

⇒ তখন ইরাকের নেতা ছিলেন সাদ্দাম হোসেন।
- যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য অভিযোগ করে, প্রেসিডেন্ট সাদ্দাম ইরাকে গণবিধ্বংসী অস্ত্রের (ডব্লিউএমডি) মজুত গড়ে তুলেছেন।
- সেই সঙ্গে আল–কায়েদার মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে যাচ্ছেন।
- তাই সাদ্দামের বিরুদ্ধে শুরু হয় ইঙ্গ–মার্কিন বাহিনীর যুদ্ধ।
- ২০০৩ সালের ১ মে জর্জ ডব্লিউ বুশ ইরাক যুদ্ধ শেষ হওয়ার ঘোষণা দেন।
- তবে তিনি জানান যে যুদ্ধ শেষ হলেও পশ্চিমা সেনারা ইরাক ছাড়বে না। 
- ২০১১ সাল পর্যন্ত ইরাকে মার্কিন সেনারা অবস্থান করেন।

উৎস: United States Navy (.mil) ওয়েবসাইট।

৩৫৮.
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ নিচের কোন দেশটির রাষ্ট্রপ্রধান?
  1. জ্যামাইকা
  2. সাইপ্রাস
  3. আয়ারল্যান্ড
  4. বার্বাডোজ
ব্যাখ্যা
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ বর্তমানের বিশ্বের ১৫টি দেশের রাষ্ট্র প্রধান।
দেশসমূহ হলো:
- যুক্তরাজ্য
- কানাডা
- অস্ট্রেলিয়া
- নিউজিল্যান্ড
- বাহামাস
- অ্যান্টিগুয়া অ্যান্ড বারবুডা
- বেলিজ
- গ্রানাডা
- জ্যামাইকা
- পাপুয়া নিউগিনি
- সেন্ট লুসিয়া
- সলোমান দ্বীপপুঞ্জ
- সেন্ট কিটস অ্যান্ড নেভিস
- সেন্ট ভিনসেন্ট অ্যান্ড গ্রানাডাইস
- টুভ্যালু।

পূর্বে বার্বাডোজ, মরিশাস, ডোমিনিকা, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং গায়ানাও তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে ব্রিটেনের রানীকে মান্য করতো। পরবর্তীতে দেশগুলো যুক্তরাজ্যের সাথে ঔপনিবেশিক সম্পর্ক ছিন্ন করে নিজেদেরকে রিপাবলিক হিসেবে ঘোষণা করে।

(তথ্যসূত্র: ব্রিটেনের সরকারি ওয়েবসাইট ও বিবিসি ওয়ার্ল্ড)
৩৫৯.
গাম্বিয়ার সেনাবাহিনী অভ্যুত্থানের মধ্যে দেশের ক্ষমতা দখল করে -
  1. ১৯৯৩ সালে
  2. ১৯৯৪ সালে
  3. ১৯৯৫ সালে
  4. ১৯৯৬ সালে
ব্যাখ্যা
গাম্বিয়া:
- পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া।
- এটি আফ্রিকা মহাদেশের মূল ভূখন্ডের ক্ষুদ্রতম দেশ।
- এটি উত্তর, পূর্ব ও দক্ষিণ দিকে সেনেগাল দ্বারা পরিবেষ্টিত।
- পশ্চিমে রয়েছে আটলান্টিক মহাসাগর।
- গাম্বিয়া নদী দেশটির মধ্যভাগ দিয়ে প্রবাহিত হয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে।
- রাজধানী: বানজুল।
- বৃহত্তম নগরী: সেরেকুন্ডা।
- মুদ্রা: ডালাসি।

উল্লেখ্য,
- গাম্বিয়া ১৯শ শতকে একটি ব্রিটিশ উপনিবেশে পরিণত হয়।
- ১৯৬৫ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে গাম্বিয়া।
- পরে ১৯৮২ সালে সেনেগালের সঙ্গে একত্র হয়ে ‘সেনেগাম্বিয়া’ নামের একটি কনফেডারেশন হয়েছিল।
- কিন্তু ১৯৮৯ সালে সে কনফেডারেশন ভেঙে যায়।
- ১৯৯৪ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে গাম্বিয়ায় ক্ষমতা দখল করেন লেফটেন্যান্ট ইয়াহিয়া জামেহ্।
- তিনি ২২ বছর দেশ শাসন করেন।
- ২০১৫ সালে গাম্বিয়াকে ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করা হয়।
- ২০১৬ সালের ডিসেম্বরের নির্বাচনে জাম্মেহ্কে পরাজিত করার পরে ২০১৭ সালের জানুয়ারি থেকে অ্যাডামা ব্যারো গাম্বিয়ার তৃতীয় প্রেসিডেন্ট হন।

উৎস: Britannica.
৩৬০.
পৃথিবীর প্রথম নারী প্রেসিডেন্ট কোন দেশের ছিলেন?
  1. ক) ইথিওপিয়া
  2. খ) আর্জেন্টিনা
  3. গ) বারবাডোজ
  4. ঘ) গ্রিস
ব্যাখ্যা
ইসাবেলা পেরন
- পৃথিবীর প্রথম মহিলা প্রেসিডেন্ট ইসাবেলা পেরন।
- ইসাবেল পেরোন ১৯৭৪ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত আর্জেন্টিনার রাষ্ট্রপতি ছিলেন।
- তিনি আর্জেন্টিনার সাবেক রাষ্ট্রপতি হুয়ান পেরোনের তৃতীয় স্ত্রী ছিলেন।
- প্রেসিডেন্ট স্বামীর অসুস্থতার কারণে ১৯৭৪ থেকে ১৯৭৬ পর্যন্ত আর্জেন্টিনার প্রেসিডেন্ট ছিলেন ইসাবেলা পেরন।

উল্লেখ্য,
- আর্জেন্টিনার বর্তমান রাষ্ট্রপতি আলবার্তো ফার্নান্দেজ।

অন্যদিকে-
- কাতেরিনা সাকেলারোপুলু,ছিলেন গ্রিসের নারী প্রেসিডেন্ট।
- ডেম স্যান্ড্রা মেসন ছিলেন বারবাডোজের নারী প্রেসিডেন্ট।
- সাহলে ওয়ার্ক জিউড ছিলেন ইথিওপিয়ার নারী প্রেসিডেন্ট।

উৎস: Britannica.
৩৬১.
সর্বপ্রথম ওপেক এর সদর দপ্তর কোথায় স্থাপিত ছিল?
  1. তেহরান, ইরান
  2. কারাকাস, ভেনেজুয়েলা
  3. বাগদাদ, ইরাক
  4. জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা

ওপেক (OPEC):
- বাগদাদ কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- ওপেক গঠনের প্রস্তাবনা করে: ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: এটি সেপ্টেম্বর, ১৯৬০ সালে বাগদাদ, ইরাক।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।
- OPEC এর প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ডের জেনেভাতে সদর দপ্তর ছিল।
- প্রাথমিক সদস্য: ৫টি দেশ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা।
- বর্তমানে OPEC এর সদস্য সংখ্যা ১২টি। [ডিসেম্বর, ২০২৫]

উল্লেখ্য,
- কাতার: জানুয়ারি ২০১৯ সালে সদস্যপদ বাতিল করেছে।
- ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯ সালে সদস্যপদ স্থগিত করে;
- জানুয়ারি ২০১৬ সালে পুনরায় সক্রিয় করে, কিন্তু নভেম্বরে আবার স্থগিত করে।

উৎস: OPEC ওয়েবসাইট।

৩৬২.
পৃথিবীর সবচেয়ে বেশি কফি উৎপন্ন হয়-
  1. ক) ভারত
  2. খ) চীন
  3. গ) ব্রাজিল
  4. ঘ) শ্রীলংকা
ব্যাখ্যা

- বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ হলো ব্রাজিল। তারা একাই বিশ্বের এক তৃতীয়াংশ কফি উৎপাদন করে।
- দ্বিতীয় সর্বোচ্চ কফি উৎপাদনকারী দেশ ভিয়েতনাম।
Source: worldatlas

৩৬৩.
উজবেকিস্তানের মুদ্রার নাম-
  1. রুবল
  2. সোম
  3. মানাত
  4. সোমনি
ব্যাখ্যা

উজবেকিস্তান: 
- উজবেকিস্তানের মুদ্রার নাম- সোম। 
- উজবেকিস্তানের রাজধানী হলো তাশখন্দ।
- এটি দেশের সবচেয়ে বড় শহর এবং প্রধান রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত।
- মধ্য এশিয়ার অন্যতম জনবহুল শহর হওয়ায় এর ভৌগোলিক অবস্থানও গুরুত্বপূর্ণ, কারণ এটি কাজাখস্তান সীমান্তের কাছে অবস্থিত।
------------------------------- 
অন্যদিকে,
- রাশিয়ার মুদ্রার নাম - রুবল। 
- তুর্কমেনিস্তানের মুদ্রার নাম - মানাত। 
- তাজিকিস্তান এর মুদ্রার নাম - সোমনি। 

উৎস: Britannica. 

৩৬৪.
পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার সীমানা কোনটি?
  1. লাইন অব কন্ট্রোল
  2. ম্যাকমোহন লাইন
  3. রেডক্লিফ লাইন
  4. ডুরান্ড লাইন
ব্যাখ্যা

বিভিন্ন দেশের সীমানা:
⇒ পার্পল লাইন: ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
⇒ সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা।
⇒ ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা।
⇒ ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা।
⇒ লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
⇒ ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
⇒ রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
⇒ লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা।
⇒ লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।

তথ্যসূত্র - Britannica.com

৩৬৫.
'জুলু' উপজাতির বসবাস প্রধানত কোন দেশে?
  1. ক) নিউজিল্যান্ড
  2. খ) আমেরিকা
  3. গ) তুর্কিয়ে
  4. ঘ) দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
জুলু উপজাতি প্রধানত বাস করে দক্ষিণ আফ্রিকায়
▪ এঁরা প্রায় ১ কোটি ১০ লক্ষ লোকের একটি জনগোষ্ঠী।
▪ তাদের মূল বসতি হল দক্ষিণ আফ্রিকার কোয়া-জুলু নাটাল প্রদেশে।
▪ তারা জুলু ভাষায় কথা বলে যা বান্টু ভাষা পরিবার থেকে উৎপত্তি লাভ করেছে।
▪ ঊনবিংশ শতাব্দীতে দক্ষিণ আফ্রিকার ইতিহাসে জুলুদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
▪ জুলু কান্টোমভেলা প্রথম এই জাতির পত্তন করেন।
▪ জুলু জাতির জনক হিসেবে অভিহিত করা হয় জুলু কান্টোমভেলাকে যিনি ১৭০৯ সালে জুলু জাতির গোড়াপত্তন করেন।
▪ তখন এই প্রদেশটিতে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র উনগুনি জ্ঞাতিগোষ্ঠীর বসতি ছিল যাদের অপর নাম হল ইমজি।

অন্যদিকে,
▪ মাওরি- নিউজিল্যান্ডের আদি জাতি।
▪ রেড ইন্ডিয়ান- আমেরিকার আদি অধিবাসী।
▪ তাতার তুর্কি জাতিগোষ্ঠির অন্তর্ভূক্ত একটি উপজাতি।

তথ্যসূত্র: সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
৩৬৬.
নিচের কোনটি পরমাণু শক্তিধর রাষ্ট্র?
  1. ক) ইরান
  2. খ) পাকিস্তান
  3. গ) তুরস্ক
  4. ঘ) ইতালি
ব্যাখ্যা
বর্তমান বিশ্বে নয়টি দেশের নিকট পরমাণু অস্ত্র রয়েছে। দেশগুলো হলো:
রাশিয়া – ৬,৩৫৭টি
যুক্তরাষ্ট্র – ৫৮০০টি
চীন – ৩২০টি
ফ্রান্স – ২৯০টি
যুক্তরাজ্য – ২১৫টি
পাকিস্তান – ১৬০টি
ভারত – ১৫০টি
ইসরাইল – ৯০টি
উত্তর কোরিয়া – ৩০/৪০টি।
১৯৪৫ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্র সর্বপ্রথম পরমাণু বোমার পরিক্ষা চালায়।
(সূত্র: SIPRI ওয়েবসাইট)
৩৬৭.
'Ground Zero' কোথায় অবস্থিত?
  1. ওয়াশিংটন ডি.সি.
  2. নিউইয়র্ক
  3. ক্যালিফোর্নিয়া
  4. মিশিগান
ব্যাখ্যা
গ্রাউন্ড জিরো:
- গ্রাউন্ড জিরো হচ্ছে একটা ধ্বংসস্তূপ, একটা শূন্য সমতল জায়গা-যেখানে নতুন করে কিছু গড়তে হবে।
- যেখান থেকে নতুন উত্থান হবে, নুতন অভ্যুদয় হবে, সেটাই হচ্ছে গ্রাউন্ড জিরো।
- গ্রাউন্ড জিরো নিউইয়র্কে অবস্থিত।

উল্লেখ্য,
- টুইন টাওয়ার নিউইয়র্কের ব্যস্ততম ডাউনটাউন এলাকার ১১০-তলাবিশিষ্ট দুটি ভবন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৬৬ সাল থেকে ৪ বছর ধরে পৃথিবীর অন্যতম উঁচু ভবন দুটি তৈরি হয়।
- এই ভবন দুটি ব্যবহৃত হয় বিশ্ববাণিজ্য কেন্দ্র হিসেবে।
- বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের সমন্বয়ে বহুজাতিক বিভিন্ন সংস্থার দপ্তর স্থাপিত হয় ভবন দুটোয়।
- ১১ সেপ্টেম্বর ২০০১ তারিখে টুইন টাওয়ারের হঠাৎ ৭৬৭ বাণিজ্যক বিমান হাইজ্যাক করে সন্ত্রাসীরা আঘাত হানে।
- টুইন টাওয়ার পরিণত হয় ধ্বংসস্তূপে।
- জঙ্গি হানায় মূহূর্তের মধ্যে গ্রাউন্ড জিরোতে পরিণত হয়েছিল বিশ্বখ্যাত টুইন টাওয়ার।

উৎস: 911 Ground Zero.
৩৬৮.
বিশ্বের কোন দেশের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই?
  1. ক) ইসরাইল
  2. খ) তাইওয়ান
  3. গ) আফগানিস্তান
  4. ঘ) জর্ডান
ব্যাখ্যা
- ইসরাইলের সাথে বাংলাদেশের টেলিযোগাযোগ নেই।
- আফগানিস্তান ও জর্ডানরের সাথে বাংলাদেশের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক রয়েছে।

অন্যদিকে,
- বাংলাদেশের সাথে তাইওয়ানের বাণিজ্যিক সম্পর্ক রয়েছে কিন্তু কূটনৈতিক সম্পর্ক সেই।
- চীন তাইওয়ানকে তার অবিচ্ছেদ্য অংশ বিবেচনা করায় বাংলাদেশসহ অনেক দেশই তাইওয়ানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন থেকে বিরত রয়েছে।

তথ্যসূত্র: রপ্তানি উন্নয়ন ব্যুরো ও পররাষ্ট্র মন্ত্রণালয়।
৩৬৯.
Containment Doctrine–এর প্রথম বাস্তব প্রয়োগ কোন নীতির মাধ্যমে হয়েছিল?
  1. Warsaw Pact
  2. NATO Treaty
  3. Truman Doctrine
  4. Marshall Plan
ব্যাখ্যা
Containment Doctrine:
- Containment Doctrine ছিল যুক্তরাষ্ট্রের স্নায়ুযুদ্ধকালীন একটি গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি।
- এর মূল উদ্দেশ্য ছিল বিশ্বজুড়ে কমিউনিজমের বিস্তার রোধ করা, বিশেষত সোভিয়েত ইউনিয়নের প্রভাব প্রতিরোধ করা।
- স্নায়ুযুদ্ধকালীন মার্কিন কূটনীতিক জর্জ এফ. কেনান ১৯৪৭ সালে এর প্রস্তাব করেন।
- তিনি Foreign Affairs পত্রিকায় একটি প্রবন্ধ লেখেন, যা "X Article" নামে পরিচিত।

⇒ ১৯৪৭ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হ্যারি এস. ট্রুম্যান ঘোষণা দেন যে, যুক্তরাষ্ট্র গ্রিস ও তুরস্ককে অর্থনৈতিক ও সামরিক সহায়তা প্রদান করবে, যেন তারা কমিউনিস্ট বিদ্রোহ বা প্রভাব থেকে রক্ষা পায়।
- এই ঘোষণা ইতিহাসে Truman Doctrine নামে পরিচিত।
- এটি ছিল Containment Doctrine–এর প্রথম বাস্তব প্রয়োগ।

উৎস: Office of the Historian (.gov)।
৩৭০.
নিচের কোন দেশটির কোন সমুদ্রবন্দর নেই?
  1. ক) বেলজিয়াম
  2. খ) কম্বোডিয়া
  3. গ) লাওস
  4. ঘ) ইরিত্রিয়া
ব্যাখ্যা
- অপশন সমূহের মধ্যে লাওসের কোন সমুদ্রবন্দর নেই। লাওস স্থলবেষ্টিত রাষ্ট্র।
অন্যদিকে,
- বেলজিয়ামের সমুদ্রবন্দর : আন্টওয়ার্প
- কম্বোয়ডিয়ার সমুদ্রবন্দর : সিহানুকভিল
- ইরিত্রিয়ার সমুদ্রবন্দর : আসাব ও মাসাওয়া।
(তথ্যসূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস)
৩৭১.
নিম্নের কোন শহরটি দুইটি মহাদেশে অবস্থিত?
  1. কায়রো
  2. মস্কো
  3. ইস্তাম্বুল
  4. বার্লিন
ব্যাখ্যা

ইস্তাম্বুল:
- তুরস্কের বৃহত্তম নগরী ইস্তাম্বুল।
- এটি দুইটি মহাদেশে অবস্থিত। 
- তুরস্কের ইস্তানবুল শহরের একাংশ পড়েছে ইউরোপে এবং বাকি অংশ পড়েছে এশিয়ায়।
- এটি বিচ্ছিন্ন হয়েছে বসফরাস প্রণালী দ্বারা।
- তাই ইস্তানবুল শহরকে ইউরেশিয়ান শহর বলা হয়।
- ইস্তানবুল শহরের পূর্বনাম কনস্ট্যান্টিনোপল।

উৎস: Britannica.

৩৭২.
বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকায় মোট কয়টি তারা রয়েছে?
  1. ১৩টি
  2. ৪০টি
  3. ৫০টি
  4. ৫১টি
ব্যাখ্যা

• মার্কিন যুক্তরাষ্ট্র:
- উত্তর আমেরিকা মহাদেশের বৃহৎ রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র।
- ১৭৭৬ সালের ৪ জুলাই ১৩টি ব্রিটিশ উপনিবেশ স্বাধীনতা ঘোষণা করে এবং একত্রিত হয়ে মার্কিন যুক্তরাষ্ট্র নামে একটি প্রজাতন্ত্র গঠন করে।
- স্বাধীনতা ঘোষণার পরবর্তীতে বিভিন্ন সময়ে আরো ৩৭টি রাজ্য এদেশের সাথে যুক্ত হয়। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ৫০টি রাজ্য এবং একটি স্বাধীন জেলা ডিস্ট্রিক্ট অব কলম্বিয়া নিয়ে গঠিত।
- মার্কিন যুক্তরাষ্ট্রের পতাকায় ৫০টি তারকা রয়েছে যা ৫০টি রাজ্যের প্রতিনিধিত্ব করছে এবং ১৩টি সমান্তরাল রেখা (লাল ও সাদা রংয়ের) রয়েছে যা দেশটির প্রতিষ্ঠাকালীন ১৩টি উপনিবেশকে নির্দেশ করে।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

৩৭৩.
ইন্তিফাদা কী?
  1. বর্ণবাদী আন্দোলন
  2. সামরিক ঘাঁটি
  3. গণঅভ্যুত্থান
  4. কোনটি নয়
ব্যাখ্যা
• ইন্তিফাদা:
- ফিলিস্তিনী গণঅভ্যুত্থানকে ইন্তিফাদা হিসেবে অভিহিত করা হয়েছে।
- ফিলিস্তিনী জনগণের উপর ইহুদী অত্যাচারের ও দখলের প্রতিবাদে ফিলিস্তিনী তরুণরা এই ইন্তিফাদার নাম দিয়েছিলেন।
- এই ইন্তিফাদা একাধিক সময়ে পরিচালিত হয়েছে।
- পশ্চিম তীর ও গাঁজা এলাকা দখলের প্রতিবাদে ফিলিস্তিনী তরুণ প্রথম ইন্তিফাদা পরিচালনা করে ১৯৮৭ থেকে ১৯৯১ সাল পর্যন্ত।
- দ্বিতীয় ইন্তিফাদা পরিচালিত হয় ২০০০ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত।
- প্রথম ইন্তিফাদার কারণে মাদ্রিদে ১৯৯১ সালে ফিলিস্তিন সংক্রান্ত শান্তি আলোচনা শুরু হয় এবং শেষ পর্যন্ত অসলোতে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।
- এমনকি পিএলও ইসরাইলকে স্বীকৃতিও দিয়েছিল।

উৎস: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
৩৭৪.
ফরমোজার বর্তমান নাম কী?
  1. কম্বোডিয়া
  2. ইন্দোনেশিয়া
  3. তাইওয়ান
  4. ভিয়েতনাম
ব্যাখ্যা

তাইওয়ান:
- তাইওয়ান সরকারীভাবে রিপাবলিক অব চায়না।
- ফরমোজার বর্তমান নাম তাইওয়ান।
- এটি পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা তাইওয়ান প্রণালীর পূর্বে চীনা মূল ভূখন্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত।
- আয়তন: ১৩,৯৭৬ বর্গ মাইল (৩৬,১৯৭ বর্গ কিমি)।
- ভাষা: ম্যান্ডারিন চাইনিজ (অফিসিয়াল), তাইওয়ানিজ, ফুকিয়েন এবং হাক্কা উপভাষায়ও কথা বলা হয়।
- ধর্ম: বৌদ্ধ ধর্ম, দাওবাদ, কনফুসিয়ানিজম, খ্রিস্টধর্ম।
- মুদ্রা: নতুন তাইওয়ান ডলার।

তথ্যসূত্র - Britannica.com

৩৭৫.
'পিংপং ডিপ্লোমেসি' কোন দুটি দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলো?
  1. উত্তর ও দক্ষিণ কোরিয়া
  2. চীন-জাপান
  3. জাপান-যুক্তরাজ্য
  4. চীন-যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
পিংপং ডিপ্লোমেসি:
- যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ক উন্নয়নে টেবিল টেনিস বা পিংপং খেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
- ১৯৪৯ সালে মাও সেতুং - এর নেতৃত্বে চীনে কমিউনিজম প্রতিষ্ঠার পর থেকে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের অবনতি হয়।
- কোনো কিছুতেই অবস্থার উন্নতি হচ্ছিলো না। ১৯৭১ সালে জাপানে অনুষ্ঠিত বিশ্ব টেবিল টেনিস প্রতিযোগীতায় আসা যুক্তরাষ্ট্রের টীমকে চীনে আমন্ত্রন জানিয়ে এই অচলবস্থা সহজ হয়ে আসে।

- এর আগে গোপনে দুই দেশের সরকারের যোগাযোগ হলেও এই ঘটনা প্রকাশ্যে সম্পর্ক এগিয়ে নেওয়ার দুয়ার খুলে দেয়।
- ১০ এপ্রিল, ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের টেনিস টীমের ১৫ সদস্য চীন ভ্রমণে যায় এবং ৭ দিন অবস্থান করে ১৭ তারিখে হংকং ফিরে আসে।
- এই সময়ে তারা সেখানে প্রেসিডেন্ট জু এনলাই, সর্বোচ্চ নেতা মাও সেতুংয়ের সাথে সাক্ষাৎ করেন। বিশ্ব মিডিয়ায় যা আলোড়ন সৃষ্টি করে।
- এই ঘটনার সূত্র ধরেই, ১৯৭১ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার এক গোপন সফরে চীন যান।
- ১৯৭২ সালে চীন তাদের টেবিল টেনিস টীম যুক্তরাষ্ট্র সফরে পাঠায়।
- ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট নিক্সন চীন সফরে যান এবং তারপর থেকে চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্বাভাবিক হয়ে আসে।
- ইতিহাসে এই ঘটনা পিংপং ডিপ্লোমেসি নামে পরিচিত।

তথ্যসূত্র;- হিস্টরি.কম ও ব্রিটানিকা।
৩৭৬.
মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০ তম অঙ্গরাজ্য কোনটি?
  1. অ্যারিজোনা
  2. আলাস্কা
  3. ক্যালিফোর্নিয়া
  4. হাওয়াই
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- অঙ্গরাজ্য - ৫০টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য - হাওয়াই।
- পতাকায় তারকা সংখ্যা - ৫০ টি।
- আইনসভা - কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট- ডোনাল্ড ট্রাম্প (৪৭ তম)। (জুন, ২০২৫)
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ - ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম - আব্রাহাম লিংকন।
- আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের - ১৬ তম প্রেসিডেন্ট।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি - জর্জ ওয়াশিংটন।

তথ্যসূত্র - Britannica.com
৩৭৭.
যুক্তরাষ্ট্রের সাথে অন্য কোন দেশ ইউনেস্কো ত্যাগ করে?
  1. ক) ফিলিস্তিন
  2. খ) উত্তর কোরিয়া
  3. গ) ইসরাইল
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা

- ফিলিস্তিনের ইউনেস্কোর পূর্ণাঙ্গ সদস্য হওয়াকে কেন্দ্র করে ২০১৯ সালের ১ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইউনেস্কো ত্যাগ করে।
- যুক্তরাষ্ট্র এর আগে ১৯৮৪ সালে ইউনেস্কোর সদস্যপদ ত্যাগ করে ২০০৩ সালে পুনরায় সদস্যপদ গ্রহণ করে।
- ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি এবং সহযোগী সদস্য ১১টি।
- ইউনেস্কোর সর্বশেষ সদস্য হলো ফিলিস্তিন (২৩ নভেম্বর ২০১১)।

তথ্যসূত্র- UNESCO এর অফিসিয়াল ওয়েবসাইট।

৩৭৮.
প্রসিদ্ধ পর্যটন শহর ‘সামজিয়ন’ কোথায় অবস্থিত?
  1. উত্তর কোরিয়া
  2. দক্ষিণ কোরিয়া
  3. চীন
  4. জাপান
ব্যাখ্যা
সামজিয়ন শহর
কিম জং-উনের উত্তর কোরিয়া ২০২০ সাল থেকে আন্তর্জাতিক পর্যটকদের জন্য পুরোপুরি বন্ধ ছিল। অবশেষে বিদেশি পর্যটকদের জন্য সামজিয়ন শহরের দরজা খুলতে চলেছে।
২০২৪ সালের ডিসেম্বর থেকে সামজিয়ন শহরে বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে।  
সামজিয়ন উত্তর কোরিয়ার সবচেয়ে উঁচু পর্বত পাইকতুর পাদদেশে অবস্থিত একটি শহর, যা চীন ও উত্তর কোরিয়া সীমান্তে বিস্তৃত। স্থানটি শীতের সময়ে পর্যটকদের আকর্ষণের জন্য পরিচিত।
পর্যটক বাড়াতে ওই এলাকায় নতুন অ্যাপার্টমেন্ট, হোটেল, স্কি রিসোর্ট, বাণিজ্যিক, সাংস্কৃতিক, চিকিৎসা সুবিধাসহ পাহাড়ি শহরের একটি মডেল নির্মাণ করা হচ্ছে। ২০২০ সালের দিকে করোনা মহামারির শুরুতে পর্যটকদের জন্য দেশের সীমান্ত বন্ধ করে দিয়েছিল উত্তর কোরিয়া।  

সূত্র- বিবিসি রিপোর্ট।
৩৭৯.
নিচের কোনটি বলকান রাষ্ট্র?
  1. স্লোভেনিয়া
  2. কসোভো
  3. মন্টিনিগ্রো
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা

বলকান রাষ্ট্র:
- বলকান হলো দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত একটি পার্বত্য অঞ্চল।
- বলকান পর্বতমালার পাদদেশ বা বলকান পেনিনসুলায় অবস্থিত রাষ্ট্রসমূহ এই অঞ্চলের অন্তর্ভুক্ত।

⇒ বলকান রাষ্ট্রসমূহ হলো:
• ক্রোয়েশিয়া,
• স্লোভেনিয়া,
• কসোভো,
• মন্টিনিগ্রো,
• বসনিয়া ও হার্জেগোভিনা,
• রোমানিয়া,
• বুলগেরিয়া,
• সার্বিয়া,
• উত্তর মেসিডোনিয়া,
• আলবেনিয়া।
• গ্রিস।

তথ্যসূত্র - Worldatlas.com

৩৮০.
মার্কিন ডলারে কতজনের স্বাক্ষর থাকে?
  1. ১জন
  2. ২জন
  3. ৩জন
  4. কারও স্বাক্ষর থাকে না
ব্যাখ্যা

মার্কিন ডলার:
-  মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক হিসাবে ১৯১৩ সালে ফেডারেল রিজার্ভ সিস্টেমের প্রতিষ্ঠার পর থেকে ডলার প্রাথমিকভাবে ফেডারেল রিজার্ভ নোট আকারে জারি করা হয়।
- অর্থাৎ ১৯১৪ সাল থেকে ব্যাংক নোট হিসেবে ডলার বাজারে আসে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের ডলার এখন আন্তর্জাতিক বাণিজ্যে ব্যবহারের জন্য বিশ্বব্যাপী সরকার কর্তৃক ধারণ করা বিশ্বের প্রাথমিক রিজার্ভ মুদ্রা। 
- পৃথিবীতে যত আন্তর্জাতিক লেনদেন হয় তার বেশিরভাগই হয় মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারের মাধ্যমে। এছাড়া দেশগুলো যে বৈদেশিক মুদ্রার রিজার্ভ রাখে তারও বড় অংশ রাখা হয় ডলার হিসেবে।
- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্য অনুসারে, বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর রিজার্ভের প্রায় ৬২ শতাংশই মজুত আছে ডলারে। 
- বৈদেশিক মুদ্রার বিনিময় বাজার বা ফরেন এক্সচেঞ্জ মার্কেটে যত মুদ্রা বেচকেনা করা হয়, তার ৯০ শতাংশই ডলার।
- বৈশ্বিক ঋণের ৪০% ইস্যু হয় ডলারে।
- আন্তর্জাতিক বিনিময়ের মাধ্যম হিসেবে ডলারের আধিপত্যেই এর কারণ বলে মনে করা হয়।
- ব্যাংক নোট হিসেবে প্রথম ডলার ছাপা হয়েছিল ১৯১৪ সালে।

উল্লেখ্য,
- মার্কিন ডলারে সাধারণত দুইজনে  স্বাক্ষর থাকে।
- একজন মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি (অর্থমন্ত্রী) এবং আরেকজন ট্রেজারার (কোষাধ্যক্ষ)।

উৎস: i) Bureau of Engraving and Printing (.gov).
ii) The U.S. Currency Education Program (.gov).

৩৮১.
'ইদলিব' কোন দেশের শহর?
  1. আফগানিস্তান
  2. ইরাক
  3. ইরান
  4. সিরিয়া
ব্যাখ্যা
সিরিয়া:
- ভূমধ্যসাগরের আরব উপদ্বীপের উত্তরে পশ্চিম এশিয়ায় সিরিয়া অবস্থিত।
- ১৯৪৬ সালে ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে।
- এর রাজধানী: দামেস্ক।
- বিখ্যাত শহর: আলেপ্পো, ইদলিব ও পালমিরা।
- মুদ্রা: পাউন্ড।

উল্লেখ্য,
- সিরিয়ার ইদলিব প্রদেশ হচ্ছে বাশার আসাদ বিরোধী বিদ্রোহীদের সর্বশেষ ঘাঁটি।
- এই বিদ্রোহীদের মধ্যে আল-কায়েদা সমর্থক জিহাদি গোষ্ঠী যেমন আছে, তেমনি আছে তুরস্ক-সমর্থিত বিদ্রোহী, কিছু কুর্দি বাহিনীও আছে।
- ইদলিন শহর নিয়ন্ত্রন কেন্দ্র করে সিরিয়া ও তুরস্কের মধ্যে বিরোধ রয়েছে।

উৎস: Britannica.
৩৮২.
'The Times' কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক পত্রিকা?
  1. যুক্তরাজ্য
  2. যুক্তরাষ্ট্র
  3. অস্ট্রেলিয়া
  4. ফ্রান্স 
ব্যাখ্যা

• 'The Times' লন্ডন থেকে প্রকাশিত যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক পত্রিকা। 

• বিভিন্ন দেশের বিখ্যাত কিছু পত্রিকা:
- অ্যাকটা ডুরনা - বিশ্ব ইতিহাসের প্রথম পত্রিকা।
- ডেইলি ডন - পাকিস্তান
- আল আহরাম- মিশর
- হেরাল্ড ট্রিবিউন- যুক্তরাষ্ট্র (নিউইয়র্ক)
- ডেইলি মিরর - যুক্তরাজ্য (লন্ডন)
- দ্য ওয়াল স্ট্রিট জার্নাল - যুক্তরাষ্ট্র (নিউইয়র্ক)
- দ্য গার্ডিয়ান - যুক্তরাজ্য
- দ্য ওইয়াশিংটন পোস্ট - যুক্তরাষ্ট্র
- টাইমস - যুক্তরাজ্য। 
- কায়হান - ইরান
- আল আখবার - মিশর

উৎস: ব্রিটানিকা।

৩৮৩.
ভারতে বছরের কোন দিনটি সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালিত হয়?
  1. ২১ এপ্রিল
  2. ২ অক্টোবর
  3. ২৬ জানুয়ারি
  4. ১০ মে
ব্যাখ্যা
ভারত:
- দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারত।
- ভারত স্বাধীনতা লাভ করে: ১৫ আগস্ট, ১৯৪৭ সালে।
- সংবিধান কার্যকর হয়: ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- প্রজাতন্ত্র ঘোষণা দেয়: ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।

⇒ ভারতে ২১ এপ্রিল সিভিল সার্ভিস দিবস (Civil Service Day) হিসেবে পালিত হয়।

অন্যদিকে,
- প্রতি বছর ২৬ জানুয়ারি ভারতে প্রজাতন্ত্র দিবস পালন করা হয়।

উল্লেখ্য,
- জাতীয় প্রতীক: অশোকচক্র।
- অঙ্গরাজ্য: ২৮টি।
- আইনসভা: দ্বি-কক্ষ বিশিষ্ট। যথা: রাজ্যসভা (উচ্চকক্ষ) ও লোকসভা (নিম্নকক্ষ)।
- ভারতের লোকসভার আসন সংখ্যা: ৫৪৩টি।
- ভারতের রাজ্যসভার আসন সংখ্যা: ২৪৫টি।

এছাড়াও,
- ভারতের প্রথম প্রধানমন্ত্রী: জওহরলার নেহরু।
- প্রথম রাষ্ট্রপতি: ড. রাজেন্দ্র প্রসাদ।
- প্রথম মুসলমান রাষ্ট্রপতি: জাকির হোসেন।
- প্রথম নারী রাষ্ট্রপতি: প্রতিভা পাতিল।
- বর্তমান প্রধানমন্ত্রী: নরেন্দ্র মোদী।
- বর্তমান রাষ্ট্রপতি: দ্রৌপদী মুর্মু (প্রথম সাওতাল উপজাতি রাষ্ট্রপতি)।

উৎস: Britannica.
৩৮৪.
Great Depression কত সালে শুরু হয়েছিল?
  1. ১৯২১ সালে
  2. ১৯২৯ সালে
  3. ১৯৩৯ সালে
  4. ১৯৪১ সালে
ব্যাখ্যা

Great Depression:
- Great Depression বা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা শুরু হয়েছিল ১৯২৯ সালে।
- প্রায় ১৯৩৯ সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল।
- ১৯২৯ সালের আগস্টে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে নেমেছিল ভয়াবহ ধ্বস।
- আমেরিকা ছাড়িয়ে পার্শ্ববর্তী অঞ্চল ও ইউরোপেও ছড়িয়ে পড়েছিল এর প্রভাব।
- এই মন্দায় যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলো দেউলিয়া হয়ে যায় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করা মেক্সিকান শরণার্থীদের একাংশ নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরতে বাধ্য হন।
- প্রায় এক দশক ধরে চলা অর্থনৈতিক মহামন্দায় সোভিয়েত ইউনিয়ন ছাড়া সারা বিশ্ব সম্মুখীন হয়েছিল অর্থনৈতিক ক্ষতির।

উৎস: Britannica.

৩৮৫.
তিবলিশি কোন দেশের রাজধানী?
  1. আর্মেনিয়া
  2. জর্জিয়া
  3. মোলদাভিয়া
  4. ক্রোয়েশিয়া
ব্যাখ্যা
- তিবলিশি : জর্জিয়ার রাজধানী।
অন্যদিকে
- ইয়েরেভান : আর্মেনিয়ার রাজধানী
- চিসিনিউ : মোলদাভিয়ার রাজধানী
- জাগরেব : ক্রোয়েশিয়ার রাজধানী।
(তথ্যসূত্র: ব্রিটানিকা)
৩৮৬.
জো বাইডেন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন?
  1. ক) ক্যালিফোর্নিয়া
  2. খ) নিউইয়র্ক
  3. গ) ডেলাওয়ার
  4. ঘ) মিশিগান
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেন ১৯৭৩ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত টানা ৩৬ বছর যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের সিনেটর হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০৯ সালে ৪৭তম ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর তিনি সিনেটর পদ থেকে পদত্যাগ করেন।
২০২১ সালের ২০ জানুয়ারি তিনি ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেন।
(সূত্র: মার্কিন সরকারি ওয়েবসাইট)
৩৮৭.
ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে ২৫ জুলাই ২০২২ তারিখে শপথ গ্রহণ করেন—
  1. ক) দ্রৌপদী শৰ্মা
  2. খ) দ্রৌপদী চাকমা
  3. গ) দ্রৌপদী মার্মা
  4. ঘ) দ্রৌপদী মুর্মু
ব্যাখ্যা
- ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে ২৫ জুলাই ২০২২ তারিখে শপথ গ্রহণ করেন দ্রৌপদী মুর্মু।

 ভারতের পঞ্চদশ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু-
- সাঁওতাল নারী হিসেবে, সবচেয়ে কম বয়সে ভারতের রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন দ্রৌপদী মুর্মু।
- ৬৪ বছর বয়সী দ্রৌপদী মুর্মু দেশটির সর্বোচ্চ সাংবিধানিক পদে আসীন হওয়া প্রথম আদিবাসী নারী এবং দেশটির সর্বকনিষ্ঠ রাষ্ট্রপতি। 
- দ্রৌপদীর পারিবারিক পদবি ছিল টুডু। স্কুল-কলেজেও তিনি এই পদবি ব্যবহার করতেন। বিয়ের পর পদবি বদলে রাখেন মুর্মু।
- দ্রৌপদী মুর্মুই ভারতের প্রথম রাষ্ট্রপতি, যাঁর জন্ম ভারতের স্বাধীনতার পর।
- ভারতের প্রেসিডেন্ট নির্বাচনে ৬৪ শতাংশ ভোট পেয়েছেন দ্রৌপদী। উত্তর প্রদেশ ও মহারাষ্ট্র থেকে সবচেয়ে বেশিসংখ্যক ভোট পেয়েছেন দ্রৌপদী। আশ্চর্যজনকভাবে বিরোধী দলের ১৭ জন এমপি এবং ১২৫ জন এমএলএ বা বিধায়কের ভোট পেয়েছেন তিনি।
- ১৯৫৮ সালের ২০ জুন ভারতের ওডিশার ময়ুরভঞ্জ জেলার উপারবেদা গ্রামে জন্ম নেন দ্রৌপদী মুর্মু। স্থানীয় স্কুলেই প্রাথমিক এবং মাধ্যমিক পড়ালেখা করেন। পরে রাম দেবী মহিলা কলেজ থেকে লেখাপড়ার পাট চুকান। ওডিশার সচিবালয়ে কেরানি হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। তার কিছুদিন পরই বিয়ে করেন ব্যাংক কর্মকর্তা শ্যামচরণ মুর্মুকে।

তথ্যসূত্র - দৈনিক প্রথম আলো, ২৯ জুলাই ২০২২।
৩৮৮.
ক্রিপ্টোকারেন্সীর স্বীকৃতি প্রদানকারী পৃথিবীর প্রথম দেশ কোনটি?
  1. এল সালভেদর
  2. গুয়েতেমালা
  3. নিকারাগুয়া
  4. হুন্ডুরাস
ব্যাখ্যা
ক্রিপ্টোকারেন্সি বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃতি:

- এল সালভেদর হচ্ছে বিশ্বের প্রথম কোন দেশ যারা বিটকয়েনকে সরকারিভাবে একটি বৈধ মুদ্রা বা কারেন্সি হিসেবে স্বীকৃতি দিয়েছে।
- ২০২১ সালের ৯ জুন এল সালভেদরের কংগ্রেসে এক ভোটাভুটিতে বিটকয়েনকে আনুষ্ঠানিক মুদ্রার এই স্বীকৃতি দেয়া হয়।
- এর ফলে আগামী ৯০ দিনের মধ্যে মার্কিন ডলারের পাশাপাশি বিটকয়েন দেশটিতে একটি বৈধ মুদ্রা হিসেবে লেনদেন করা যাবে।
- এল সালভেদরের এই নতুন আইনের ফলে দেশটির সব আর্থিক লেন-দেনে এখন বিটকয়েনকে বৈধ মুদ্রা হিসেবে গ্রহণ করতে হবে।
- এল সালভেদরের বহু মানুষ তাদের প্রবাসে থাকা আত্মীয়-স্বজনের পাঠানো রেমিটেন্স বা অর্থের উপর নির্ভরশীল।
- দেশটির জিডিপির প্রায় ২০ শতাংশ আসে রেমিটেন্স থেকে।
- রেমিটেন্স পাঠানোর জন্য বিটকয়েন বা ক্রিপ্টোকারেন্সিই সব চাইতে সহজ এবং ভালো উপায়।

তথ্যসূত্র - বিবিসি নিউজ বাংলা, ১১ জুন ২০২১।
৩৮৯.
BENELUX দেশগুলো মুদ্রা হিসেবে নিম্নের কোনটি ব্যবহার করে?
  1. ডলার
  2. পাউন্ড
  3. ইউরো
  4. ক্রোনা
ব্যাখ্যা
BENELUX:
- BENELUX-এর পূর্ণনাম: ‘Benelux Economic Union’।
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক সংগঠন বেনেলাক্স।
- এর পূর্ণনাম: ‘Benelux Economic Union’।
- ১৯৪৪ সালে ‘BENELUX’ একটি ‘কাস্টমস ইউনিয়ন’ হিসেবে আত্নপ্রকাশ করে যা ১৯৪৮ সালের ১ জানুয়ারি বাস্তবায়ন করা হয়।
- চুক্তি স্বাক্ষর: ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সাল।
- চুক্তি কার্যকর: ১৯৬০ সাল।
- সদস্য সংখ্যা: ৩টি দেশ (বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ)।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- BENELUX-এর দেশগুলোর ব্যবহৃত মুদ্রা ইউরো।

উল্লেখ্য,
- ১৭ জুন, ২০০৮ সালে একটি নতুন ‘BENELUX’ চুক্তি স্বাক্ষর করা হয়।
- এটি ১ জানুয়ারি, ২০১২ সালে কার্যকর করা হয়।

⇒ BENELUX গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বেলজিয়ামের সাবেক শীর্ষস্থানীয় রাষ্ট্রনায়ক Paul-Henri Spaak।
- BENELUX বিশ্বের প্রথম ফ্রি শ্রম বাজার।
- মূলধন এবং সেবা - ও বিনাশুল্কে স্থানান্তরিত হয় এবং ১৯৭০ সালে BENELUX এর দেশগুলোর মধ্যে সীমান্ত কড়াকড়ি উঠিয়ে দেয়া হয়।
- BENELUX এর বর্তমান মহাসচিব Mr Frans Weekers (লুক্সেমবার্গ)।
- তিনি ১ জানিয়ারি, ২০২৩ সালে দায়িত্ব গ্রহণ করেন।
- তিনি জিন-ক্লদ মেয়ার (LU) এবং মিশেল-এটিন টাইলেম্যানস (BE) এর সাথে কলেজ গঠন করেন।
- এই কলেজ তিন বছরের জন্য নিয়োগ করা হয়।

উৎস: BENELUX ওয়েবসাইট।
৩৯০.
কোন মুদ্রার মান বিশ্বে সবচেয়ে বেশি?
  1. বাহরাইনি দিনার
  2. কুয়েতি দিনার
  3. মার্কিন ডলার
  4. ওমানি রিয়াল
ব্যাখ্যা
কুয়েতি দিনার (KWD): 
- বিশ্বের সবচেয়ে বেশি মূল্যের মুদ্রা হল কুয়েতি দিনার (KWD)। 

- কুয়েতের অর্থনৈতিক স্থিতিশীলতা এবং তেল-নির্ভর অর্থনীতির কারণে এর মূল্য অনেক বেশি। 
- জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাপী ১৮০টি মুদ্রাকে স্বীকৃতি দেয়, যা ১৯৫টি দেশে বৈধ দরপত্র হিসেবে ব্যবহৃত হয়।
- কুয়েতি দিনার (KWD) বিশ্বের সর্বোচ্চ মূল্যবান মুদ্রার খেতাব ধারণ করে।
- ১৯৬০ সালে প্রবর্তিত এই মুদ্রাটি বিশ্বব্যাপী সবচেয়ে মূল্যবান মুদ্রা হিসেবে ধারাবাহিকভাবে তার অবস্থান বজায় রেখেছে।
- কুয়েতের অর্থনৈতিক স্থিতিশীলতা, এর বিশাল তেলের মজুদ এবং করমুক্ত ব্যবস্থা দ্বারা শক্তিশালী, এর মুদ্রার উচ্চ চাহিদাকে চালিত করে।

উল্লেখ্য,
- বাহরাইনি দিনার (BHD) বিশ্বের দ্বিতীয় শক্তিশালী মুদ্রা হিসাবে স্বীকৃত।
- ওমানি রিয়াল (OMR) বিশ্বের তৃতীয় সবচেয়ে মূল্যবান মুদ্রা হিসেবে স্বীকৃত।
-  মার্কিন ডলার (USD) বিশ্বের শক্তিশালী মুদ্রাগুলির মধ্যে দশম স্থানে রয়েছে।

উৎস: ফোর্বস ইন্ডিয়া (২৪ এপ্রিল, ২০২৫)
৩৯১.
মহান মুক্তিযুদ্ধ চলাকালীন 'কনসার্ট ফর বাংলাদেশ’ (Concert for Bangladesh) কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
  1. নিউইয়র্ক
  2. বােস্টন
  3. লন্ডন
  4. ক্যানবেরা
ব্যাখ্যা
কনসার্ট ফর বাংলাদেশ:
- মহান মুক্তিযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ১৯৭১ সালের ১ আগস্ট অনুষ্ঠিত হয়েছিল ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’।
- ৪০ হাজারের বেশি মানুষ নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে এমন একটি আয়োজনে যোগ দিয়েছিলেন, যে ধরণের আয়োজন এর আগে বিশ্বের মানুষ কখনও দেখেনি।

⇒ কনসার্ট ফর বাংলাদেশ'-এর প্রধান উদ্যোক্তা ছিলেন নিউইয়র্কে যুক্তরাষ্ট্রের শিল্পী জর্জ হ্যারিসন।
- জর্জ হ্যারিসন 'কন্সার্ট ফর বাংলাদেশ' থেকে প্রাপ্ত অর্থ মুজিবনগর সরকারের কাছে তুলে দেন।
- ভারতের খ্যাতিমান শিল্পী রবি শঙ্কর মুক্তিযুদ্ধে মানুষকে উজ্জীবিত করেন।
- তিনি বাংলাদেশ কনসার্টের আয়োজকদের মধ্যে অন্যতম।
- ১৯৭১ সালের ১লা অগাস্টের সেই আয়োজনে অংশ নিয়েছিলেন পপ সঙ্গীতের তৎকালীন সুপারস্টার বব ডিলান, জর্জ হ্যারিসন এবং এরিক ক্ল্যাপটনের মত তারকারা।
- জর্জ হ্যারিসন, বব ডিলানের মতো তারকাদের মাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধ অন্যরকম এক পরিচিতি পায় যুক্তরাষ্ট্রসহ বিশ্বের সাধারণ মানুষের কাছে।

উৎস: i) বাংলাদেশ ও বিশ্বপরিচয়, অষ্টম শ্রেণি।
ii) ১ অগাস্ট ২০২১, BBC।
৩৯২.
বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ কোনটি?
  1. সুইডেন
  2. নরওয়ে
  3. ভূটান
  4. মালদ্বীপ
ব্যাখ্যা
ভূটান:

- ভূটান দক্ষিণ-মধ্য এশিয়ার একটি দেশ।
- আয়তন: ১৪,৮২৪ বর্গ মাইল (৩৮,৩৯৪ বর্গ কিমি)।
- রাজধানী: থিম্পু।
- ভাষা: নেপালি।
- ধর্ম: তিব্বতি, বৌদ্ধধর্ম, এছাড়াও হিন্দু ধর্ম।
- মুদ্রা: গুলট্রাম।
- ভূটান বিশ্বের প্রথম ধুমপানমুক্ত দেশ।

তথ্যসূত্র - Britannica.com & Al Jazeera, Sep 25, 2003.
৩৯৩.
বিশ্বের সবচেয়ে দ্রুত ডুবে যাওয়া শহর কোনটি?
  1. ক) কক্সবাজার
  2. খ) লাগোস
  3. গ) জাকার্তা
  4. ঘ) ব্যাংকক
ব্যাখ্যা
- ১০ মিলিয়ন মানুষের জাকার্তাকে বিবিসি বিশ্বের "সবচেয়ে দ্রুত ডুবে যাওয়া শহর" হিসেবে অভিহিত করেছে। 
- হংকং ভিত্তিক অলাভজনক পরিবেশ সংস্থা আর্থের মতে, শহরটি প্রতি বছর ২ থেকে ৪ ইঞ্চি পর্যন্ত ডুবে যাচ্ছে।
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে, ২০৫০ সালের মধ্যে জাকার্তার অধিকাংশ অংশই পানির নিচে তলিয়ে যাবে। 
- পরিস্থিতি এতটাই সংকটাপন্ন যে ইন্দোনেশিয়ার রাজধানী বোর্নিও দ্বীপের নুসানতারা স্থানান্তরিত হচ্ছে যা জাকার্তা থেকে ১,২০০ মাইল দূরে অবস্থিত।
 
- শুধু জাকার্তাই নয়, ঢাকার তলিয়ে যাওয়ার ঝুঁকিও কম নয়।
 - ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্য অনুসারে, ২১০০ সালের মধ্যে ঢাকা, লাগোস ও ব্যাংকক পুরোপুরি অথবা আংশিক ডুবে যেতে পারে। 
- এরমধ্যে ঢাকাই সবচেয়ে জনবহুল শহর।
 
উৎস: দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড 
৩৯৪.
'বোগোটা' কোন দেশের রাজধানী?
  1. চিলি
  2. বলিভিয়া
  3. পেরু
  4. কলম্বিয়া
ব্যাখ্যা
কলম্বিয়া:
- কলম্বিয়া দক্ষিণ আমেরিকার একটি দেশ।
- আয়তন ৪৪০,৫৩১ বর্গ মাইল।
- রাজধানী: বোগোটা।
- ভাষা: স্প্যানিশ (অফিসিয়াল)।
- ধর্ম: খ্রিস্টধর্ম (প্রধানত রোমান ক্যাথলিক)।
- মুদ্রা: পেসো।
- কফি দেশটির প্রধান অর্থকরী ফসল।
- কলম্বিয়া হল বিশ্বের সবচেয়ে বড় পান্না উৎপাদনকারী এবং দক্ষিণ আমেরিকার সোনার বৃহত্তম উৎপাদনকারী দেশ।
- এর রাষ্ট্র ও সরকার প্রধান হলেন রাষ্ট্রপতি।

তথ্যসূত্র - Britannica.com
৩৯৫.
দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত দেশ কোনটি?
  1. ক) কেপ ভার্দে
  2. খ) বলিভিয়া
  3. গ) মাদাগাস্কার
  4. ঘ) সাওটমে অ্যান্ড প্রিন্সিপে
ব্যাখ্যা
দক্ষিণ আমেরিকা (South America):
- দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত একটি দেশ -বলিভিয়া।
- আয়তনে চতুর্থ বৃহত্তম মহাদেশ দক্ষিণ আমেরিকা।
- এ মহাদেশ দেখতে ত্রিকোণোকৃতির ।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান আকাঙ্কাগুয়া ।
- দক্ষিণ আমেরিকা মহাদেশ ১৪টি দেশ নিয়ে গঠিত।
– এর মধ্যে আয়তনে বৃহত্তম ব্রাজিল এবং ক্ষুদ্রতম সুরিনাম।
- ফকল্যান্ড দ্বীপ এ মহাদেশে অবস্থিত।
- দক্ষিণ আমেরিকার দীর্ঘতম এবং পৃথিবীর প্রশস্ততম নদী আমাজান।
- এ মহাদেশের অন্তর্গত ইকুয়েডরকে ‘চির বসন্তের দেশ বলা হয়।
- নিরক্ষরেখা দেশটির উপর দিয়ে অতিক্রম করেছে।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।
৩৯৬.
ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী কে?
  1. নাফতালি বেনেট
  2. বেনঞ্জামিন নেতানিয়াহু
  3. শিমন পেরেজ
  4. ইয়ার লাপিড
ব্যাখ্যা
- ইসরাইলের নতুন প্রধানমন্ত্রী হিসেব গত ১৩ জুন ২০২১ দায়িত্বগ্রহণ করেন ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেট। এর মাধ্যমে লিকুদ পার্টির নেতা বেনঞ্জামিন নেতানিয়াহু‘র ১২ বছরের প্রধানমন্ত্রীত্বের অবসান হয়।
- নাফতালি বেনেট পরবর্তী দু্ই বছর দেশটির ১৩তম প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। দুইবছর পর বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ও ইয়াশ আদিত পার্টির নেতা ইয়ার লাপিড প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।
- মনসুর আব্বাস নেতৃত্বাধীন ইসলামিক আরব লিস্ট ইসরাইলের বর্তমান কোয়ালিশন সরকারের অন্যতম শরিক।
(তথ্যসূত্র: আল জাজিরা)
৩৯৭.
চীন থেকে ক্রয়কৃত বাংলাদেশ নৌবাহিনীর ডুবােজাহাজ দুটি নিম্নোক্ত কোন শ্রেণির?
  1. ক) কিলাে-ক্লাস
  2. খ) মিং-ক্লাস
  3. গ) ডলফিন-ক্লাস
  4. ঘ) শ্যাং-ক্লাস
ব্যাখ্যা
- বাংলাদেশ ২০১৬ সালে চীনের কাছ থেকে দুটি সাবমেরিন ক্রয় করে।
- ১৪ নভেম্বর ২০১৬ চীনের দালিয়ান প্রদেশের লিয়াওয়ান শিপইয়ার্ডে সাবমেরিন দুটি বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়। সাবমেরিন দুটির নামকরণ করা হয় 'নবযাত্রা' এবং ‘জয়যাত্রা'।
- আইএসপিআর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, টাইপ ০৩৫ ডুবোজাহাজ (ন্যাটো প্রদত্ত নাম: মিং ক্লাস) এই কনভেনশনাল সাবমেরিন দুইটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন, যার প্রতিটি দৈর্ঘ্যে ৭৬ মিটার এবং প্রস্থে ৭.৬ মিটার।
- আইএসপিআর থেকে আরো জানানো হয়, 'নবযাত্রা' এবং 'জয়যাত্রা' নামের দুটি সাবমেরিন টর্পেডো এবং মাইন দ্বারা সুসজ্জিত, যা শত্রুপক্ষের যুদ্ধজাহাজ ও সাবমেরিনকে আক্রমণ করতে সক্ষম।

উৎস: ডেইলি স্টার ও বিবিসি বাংলা রিপোর্ট।
৩৯৮.
পূর্ব জার্মানির অবলুপ্তি ঘোষণা করা হয় কত সালে?
  1. ১৯৮৫ সালে
  2. ১৯৯০ সালে
  3. ১৯৯৩ সালে
  4. ১৯৯৬ সালে
ব্যাখ্যা
জার্মান একত্রীকরণ:
- ১৯৪৯ সালের ৭ অক্টোবর জন্ম পূর্ব জার্মানির।
- আর ১৯৬১ সালের ১৩ আগস্ট বার্লিন দেয়াল তৈরি করে কৃত্রিমভাবে জার্মানিকে বিভক্ত করে রাখা হয়েছিল।
- ১৯৮৯ সালের ৯ নভেম্বর বার্লিন দেয়ালের পতন হয়।
- জার্মান একত্রীকরণের পথ এতে করে ত্বরান্বিত হয়।
- দুই জার্মানির একত্রীকরণের ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৯০ সালের ১৬ মে।
- ১৯৯০ সালের ৩ অক্টোবর পূর্ব জার্মানির অবলুপ্তি ঘোষণা করা হয় এবং দুই জার্মানি একত্রিত হয়।
- ২ ডিসেম্বর (১৯৯০) যুক্ত জার্মানির প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
৩৯৯.
ডয়েচল্যান্ডের বর্তমান নাম কী?
  1. সুইজাল্যান্ড
  2. জার্মানি
  3. অস্ট্রিয়া
  4. নেদারল্যান্ড
ব্যাখ্যা

• ডয়েচল্যান্ড:
- ডয়েচল্যান্ড এর বর্তমান নাম জার্মানি।
- ডয়েচল্যান্ড হলো জার্মানি  এর  জার্মান ভাষায় বুঝায়।
- এই শব্দটি জার্মান ভাষার Deutsch থেকে এসেছে।
- ১৯৪৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত জার্মানি দুই ভাগে বিভক্ত ছিল।
- পূর্ব জার্মান সোভিয়েত ইউনিয়ন এর প্রভাবাধীন এবং পশ্চিম জার্মান  পশ্চিমা দেশগুলোর প্রভাবাধীন।
- ১৯৯০ সালের ৩ অক্টোবর দুই জার্মান একত্রিত হয়।

এছাড়াও, 
- নেদারল্যান্ড এর পূর্ব নাম- হল্যান্ড।
- জাপানের পূর্ব নাম - নিপ্পন।
- জিম্বাবুয়ের পূর্ব নাম- দক্ষিণ রোডেশিয়া।

উৎস: Britannica.

৪০০.
দক্ষিণ সুদানের রাজধানীর নাম কি?
  1. মালাকান
  2. জুবা
  3. দরফুর
  4. খার্তুম
ব্যাখ্যা

দক্ষিণ সুদান:
- আনুষ্ঠানিকভাবে দক্ষিণ সুদান প্রজাতন্ত্র।
- উগান্ডা উত্তর-পূর্ব আফ্রিকার একটি দেশ।
- আয়তন: ২৪৮,৭৭৫ বর্গ মাইল (৬৪৪,৩২৯ বর্গ কিমি)।
- রাজধানী: জুবা।
- ভাষা: ইংরেজি (অফিসিয়াল কাজের ভাষা), আদিবাসী ভাষা, আরবি।
- ধর্ম: খ্রিস্টধর্ম, ঐতিহ্যগত বিশ্বাস, ইসলাম।
- মুদ্রা: দক্ষিণ সুদান পাউন্ড।

উৎস: Britannica.com