বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (রাজধানী, মুদ্রা), স্থান, বন্দর ইত্যাদি সম্পর্কিত

মোট প্রশ্ন৫,০৮০এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (রাজধানী, মুদ্রা), স্থান, বন্দর ইত্যাদি সম্পর্কিত

PrepBank · পাতা ২৬ / ৫১ · ২,৫০১২,৬০০ / ৫,০৮০

২,৫০১.
Parliament of which SAARC country is unicameral?
  1. Pakistan
  2. Nepal
  3. Bhutan
  4. India
  5. Maldives
ব্যাখ্যা
মালদ্বীপ:
- ভারতীয় উপমহাদেশের দক্ষিণ-পশ্চিমের দেশ মালদ্বীপ।
- এটি ১২ শতাধিক ছোট দ্বীপ নিয়ে গঠিত।
- মালদ্বীপ দক্ষিণ এশীয় আঞ্চলিক জোট সার্কের সদস্য।
- মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশ।
- দ্বীপ রাষ্ট্রটির অর্থনীতি মূলত পর্যটন নির্ভর।
- এ দেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার।
- রাজধানী: মালে।
- ভাষা: দিভেহী ও ইংরেজি।
- পার্লামেন্ট: পিপলস মজলিস।
- মুদ্রা : মালদ্বীপীয় রুপাইয়া।
- মালদ্বীপের আইনসভা এককক্ষবিশিষ্ট।

উল্লেখ্য,
- সার্কভুক্ত দেশসমূহের মধ্যে মালদ্বীপ, শ্রীলঙ্কা ও বাংলাদেশের আইনসভা এককক্ষবিশিষ্ট।

অন্যদিকে,
- ভারত, পাকিস্তান, নেপাল ভুটান, আফগানিস্তানের সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট।

উৎস: i) World Atlas.
ii) Britannica.
২,৫০২.
বিশ্বে প্রথম কোন শহরে সেল ফোন চালু হয়?
  1. ক) বার্লিন
  2. খ) শিকাগো
  3. গ) নিউইর্য়ক
  4. ঘ) প্যারিস
ব্যাখ্যা
১৯৮৩ সালে শিকাগো শহরে বিশ্বে প্রথম বাণিজ্যিক ভাবে সেল ফোন চালু হয়। উৎসঃ ব্রিটানিকা এবং ফোর্বস ম্যাগাজিন।
২,৫০৩.
লিবিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
  1. যুক্তরাজ্য
  2. পর্তুগাল
  3. নিউজিল্যান্ড
  4. ইতালি
ব্যাখ্যা
লিবিয়া:
- লিবিয়া উত্তর আফ্রিকায় ভূমধ্যসাগরের দক্ষিণ তীরে অবস্থিত।
- রাজধানী: ত্রিপোলি।
- মুদ্রা: দিনার।
- লিবিয়ার আদিবাসী: বার্বার জাতি।
- প্রধান ভাষা: আরবী, ইতালীয় ও ইংরেজী।

⇒ লিবিয়া ইতালির উপনিবেশ ছিল।
- ১৯৫০ সালে জাতিসংঘের অনুমোদনের ভিত্তিতে এবং সাইরেনিকার আমিরের নেতৃত্বে লিবিয়া একটি ফেডারেল সার্বভৌম রাষ্ট্রে পরিণত হয়।
- ১৯৫১ সালে লিবিয়া ইতালির কাছ থেকে স্বাধীনতা লাভ করে এবং ঐ বছরেই ২৫ ডিসেম্বর জাতিসংঘ লিবিয়াকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে ঘোষণা করে।

⇒ বেনগাজি হলো লিবিয়ার দ্বিতীয় জনবহুল শহর।
- ভূমধ্যসাগরের সিদ্রা উপসাগরে অবস্থিত বেনগাজি লিবিয়ার একটি প্রধান সমুদ্রবন্দর।

উৎস: Britannica.
২,৫০৪.
বিশ্বের সর্ববৃহৎ বইমেলা কোথায় আয়োজিত হয়?
  1. ফ্রাঙ্কফুর্ট, জার্মানি
  2. লন্ডন, যুক্তরাজ্য
  3. নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র
  4. প্যারিস, ফ্রান্স
ব্যাখ্যা

ফ্রাঙ্কফুর্ট বইমেলা:
- বিশ্বের সর্ববৃহৎ বইমেলা জার্মানির ফ্রাঙ্কফুর্টে আয়োজিত হয়।
- প্রসঙ্গত, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৯ সালে আধুনিক ফ্রাঙ্কফুর্ট বইমেলার শুরু হলেও এর মূল গোড়াপত্তন হয়েছিল ৫০০ বছর পূর্বে ১৪৬২ খ্রিস্টাব্দে। 
- প্রতি বছর অক্টোবর মাসে আয়োজিত হয় জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলা।
- বিশ্ববিখ্যাত এই বইমেলার সময়সীমা সাধারণত পাঁচ দিন। 

উৎস: The Economic Times. 

২,৫০৫.
বৈরুত কোন দেশের রাজধানী শহর?
  1. ক) সিরিয়া
  2. খ) সাইপ্রাস
  3. গ) লেবানন
  4. ঘ) জর্ডান
ব্যাখ্যা
ভূমধ্যসাগরের তীরে অবস্থিত বৈরুত লেবাননের রাজধানী শহর। অন্যদিকে সিরিয়া, সাইপ্রাস ও জর্ডানের রাজধানীর নাম যথাক্রমে দামেস্ক, নিকোশিয়া এবং আম্মান।
(সূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস)
২,৫০৬.
ইরানের মুদ্রার নাম কী?
  1. লিরা
  2. দিরহাম
  3. দিনার
  4. রিয়াল
ব্যাখ্যা

রিয়াল যেসব দেশের মুদ্রা:
- সৌদি আরব,
- ওমান,
- ইয়েমেন,
- কাতার,
- ইরান।

দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক,
- কুয়েত,
- জর্ডান,
- বাহরাইন,
- আলজেরিয়া,
- তিউনেশিয়া।

দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত,
- মরক্কো।

পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর,
- সিরিয়া,
- লেবানন।

তথ্যসূত্র - Britannica.com

২,৫০৭.
'প্রথম জাতি রাষ্ট্র' আত্মপ্রকাশের সাথে কোনটি সম্পর্কিত?
  1. ম্যাগনাকার্টা
  2. পিটিশন অব রাইট
  3. ইংলিশ কমনওয়েলথ
  4. ফার্স্ট এমেন্ডমেন্ট
ব্যাখ্যা
- জাতি রাষ্ট্র হলো একক জাতিগত পরিচয় বা জাতীয় আদর্শের ভিত্তিতে গঠিত রাষ্ট্র। জাতি রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হলো জাতীয়তাবাদী চেতনা। জাতীয়তাবাদী আন্দোলনের ফলেই জাতি রাষ্ট্রের উদ্ভব ঘটেছে।
- ১৬৪৯ সালে ব্রিটেনে ‘ইংলিশ কমনওয়েলথ’ প্রতিষ্ঠাকে বিশ্বের প্রথম জাতি রাষ্ট্র হিসেবে অভিহিত করা হয়।
- তবে অনেক ঐতিহাসিক ফরাসি বিপ্লবের পর ফ্রান্সে প্রতিষ্ঠিত রাষ্ট্রকে বিশ্বের প্রথম জাতি রাষ্ট্র হিসেবে গণ্য করেন।
- আঠারো শতকের শেষ দিক থেকে জাতি রাষ্ট্রের ধারণা প্রভাবশালী হয়ে উঠতে শুরু করে।
- জাতি রাষ্ট্রের উদ্ভবের ফলে রাজতন্ত্র, ধর্মতন্ত্র, উপনিবেশিক প্রভৃতি রাষ্ট্রের পতন তরান্বিত হয়।

(তথ্যসূত্র: ব্রিটানিকা এবং রাষ্ট্রবিজ্ঞান : স্নাতক শ্রেণী)
২,৫০৮.
লিপজিগের যুদ্ধে পরাজয়ের পর নেপোলিয়ানকে কোন দ্বীপে নির্বাসনে পাঠানো হয়?
  1. ক) সেন্ট হেলেনা
  2. খ) এলবা
  3. গ) রোবেন
  4. ঘ) পেরিজিল
ব্যাখ্যা
১৮১৩ সালে লিপজিগের যুদ্ধে ইউরোপের ষষ্ঠ কোয়ালিশিনের কাছে পরাজিত হন নেপোলিয়ান। একই বছর তাকে ক্ষমতাচ্যুত করে ফ্রান্স দখল করে নেয় কোয়ালিশন। পরবর্তীতে ১৮১৪ সালে নেপোলিয়ানকে এলবা দ্বীপে নির্বাসনে পাঠানো হয়।
১৮১৫ সালের ওয়াটার লু যুদ্ধে নেপোলিয়নের পরাজয় হয় ও তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসন দেওয়া হয়।
উৎসঃ worldatlas.com
২,৫০৯.
আলবেনিয়ার মুদ্রার নাম কী?
  1. লিরা
  2. লেক
  3. পেসো
  4. ডলার
ব্যাখ্যা
আলবেনিয়া:
- আলবেনিয়া দক্ষিণ-পূর্ব ইউরোপে অবস্থিত একটি রাষ্ট্র।
- আলেবেনীয় ভাষার দেশটির নাম 'ঈগলদের দেশ'।
- দেশটির রাজধানী ও বৃহত্তম নগরী: তিরানা।
- মুদ্রা: লেক।

অন্যদিকে,
- তুরস্কের মুদ্রার নাম লিরা।
- ফিলিপাইন, আর্জেন্টিনা, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, চিলি, কলম্বিয়া, উরুগুয়ের মুদ্রার নাম পেসো। 

উৎস: Britannica.
২,৫১০.
উগান্ডার রাজধানীর নাম কী?
  1. সারায়েভো
  2. কাম্পালা
  3. বুখারেস্ট
  4. উলানবাটোর
ব্যাখ্যা
উগান্ডা:
- উগান্ডা পূর্ব আফ্রিকার একটি দেশ।
- আয়তন: ৯৩,২৬৫ বর্গ মাইল (২৪১,৫৫৫ বর্গ কিমি)।
- রাজধানী: কাম্পালা।
- ভাষা: ইংরেজি (অফিসিয়াল), সোয়াহিলি।
- ধর্ম: খ্রিস্টধর্ম (বেশিরভাগই রোমান ক্যাথলিক; এছাড়াও প্রোটেস্ট্যান্ট) ও এছাড়াও ইসলাম।
- মুদ্রা: উগান্ডা শিলিং।
- দেশটি ১৯৬২ সালে স্বাধীনতা লাভ করে।

তথ্যসূত্র - Britannica.com
২,৫১১.
The administrative capital of South Africa is -
  1. Cape Town
  2. Bloemfontein
  3. Pretoria
  4. Johannesburg
  5. None of these
ব্যাখ্যা
দক্ষিন আফ্রিকার প্রশাসনিক রাজধানীর নাম প্রিটোরিয়া।

দক্ষিণ আফ্রিকা:
- দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র।
- দেশটির পূর্ণ সরকারি নাম দক্ষিণ আফ্রিকা প্রজাতন্ত্র।
- আইনসভার নাম পার্লামেন্ট।
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- যথা: উচ্চকক্ষ National Council, নিম্নকক্ষ National Assembly.

⇒ দক্ষিন আফ্রিকার রাজধানী ৩টি। যথা:
• নির্বাহী বা প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া।
• সংসদীয় রাজধানী: কেপ টাউন।
• বিচার বিভাগীয় রাজধানী: ব্লোয়েমফন্টেইন।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম Republic of South Africa.
- মুদ্রা: র‍্যান্ড।

অন্যদিকে -
- বৃহত্তম নগরী: জোহানেসবার্গ।

উৎস: Britannica.
২,৫১২.
প্যাটাগোনিয়ান মরুভূমি কোথায় অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে
  2. আর্জেন্টিনা ও চিলিতে
  3. দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়া
  4. আর্জেন্টিনা ও নামিবিয়া
ব্যাখ্যা
• প্যাটাগোনিয়ান মরুভূমি:
- প্যাটাগোনিয়ান মরুভূমি অবস্থিত আর্জেন্টিনা ও চিলিতে।
- এটি আর্জেন্টিনার বৃহত্তম এবং বিশ্বের অষ্টম বৃহত্তম মরুভূমি।

অন্যদিকে,
- কালাহারি মরুভূমির অবস্থান আফ্রিকা মহাদেশের অন্তর্গত দক্ষিণ আফ্রিকা, বতসোয়ানা এবং নামিবিয়া জুড়ে।
- পৃথিবীর সর্ববৃহৎ উষ্ণ মরুভূমি সাহারা মরুভূমি। সাহারা মরুভূমিকে আফ্রিকার দুঃখ বলা হয়।
- সোনোরান মরুভূমি যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অবস্থিত।

উৎস: ওয়ার্ল্ড এটলাস এবং সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট।
২,৫১৩.
ইসরায়েলের প্রধান গভীর সমুদ্রবন্দর কোনটি?
  1. আকাবা
  2. হাইফা
  3. বসরা
  4. আকিয়াব
ব্যাখ্যা

হাইফা:
- হাইফা ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর ও প্রধান গভীর সমুদ্রবন্দর।
- ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফা।
- ইসরায়েলের সবচেয়ে বড় তেল শোধনাগার হাইফা এলাকায় অবস্থিত।
- ইসরায়েলের সামুদ্রিক বাণিজ্যের একটি বড় অংশ এখান থেকে পরিচালিত হয়।
- ইসরায়েলের মোট পণ্য পরিবহনের প্রায় অর্ধেকই এই বন্দর দিয়ে পরিবাহিত হয়।

⇒ বিশ্বের কিছু গুরত্বপূর্ণ সমুদ্রবন্দর:
- আকাবা: জর্ডানের সমুদ্র বন্দর।
- লাতাকিয়া: সিরিয়ার সমুদ্রবন্দর।
- আকিয়াব: মিয়ানমারের সমুদ্রবন্দর।
- আন্টওয়ার্প: বেলজিয়ামের সমুদ্রবন্দর।
- লা গুয়েরা: ভেনেজুয়েলার সমুদ্রবন্দর।
- ইরাকের সমুদ্র বন্দর: বসরা।

উৎস: Britannica.

২,৫১৪.
কোন দেশের সিভিল সার্ভিসের চাকরিকে ‘Iron Rice Bowl’ বলা হয়?
  1. গ্রীস
  2. ইতালি
  3. চীন
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
চীনের সিভিল সার্ভিস:
- চীনের সিভিল সার্ভিস একটি প্রশাসনিক ব্যবস্থা যা ঐতিহ্যগতভাবে চীনের সরকারের বেসামরিক কাজ সম্পাদনার জন্য মেধাভিত্তিক প্রতিযোগীতার মাধ্যমে বিয়োগপ্রাপ্ত হন।
- যোগ্যতার ভিত্তিতে সিভিল সার্ভিসের প্রাচীনতম উদাহরণগুলির মধ্যে একটি হলো চীনের ইম্পেরিয়াল আমলাতন্ত্র।
- চীনে সিভিল সার্ভিসের চাকরিকে ‘Iron Rice Bowl’ বলা হয়।
- চাকরির নিরাপত্তা ও উচ্চ বেতনের জন্য এই নামকরণ করা হয়েছে।
- চীনের সিভিল সার্ভিস পরীক্ষা মান্দারিন ভাষায় হয় ‘Guako’। 

উল্লেখ্য,
- খ্রিষ্টপূর্ব ২০৬ অব্দে চীনের হান রাজবংশের রাজা গাওজু (Gaozu) এর শাসনামলে মেধাভিত্তিক সিভিল সার্ভিসের উন্মেষ ঘটে। তিনি প্রথম পরীক্ষার মাধ্যমে রাজকর্মচারী নিয়োগের ব্যবস্থা চালু করেন। এই সময়ে ইম্পেরিয়াল পরীক্ষা ব্যবস্থা (Keju বা Civil Service Examination) চালু হয়, যা মেধা ও যোগ্যতার ভিত্তিতে সরকারি কর্মকর্তা নিয়োগের জন্য প্রতিযোগিতামূলক পরীক্ষার উপর নির্ভরশীল ছিল। এই ব্যবস্থা পরবর্তীতে সুই (৫৮১-৬১৮) এবং তাং রাজবংশের (৬১৮-৯০৭) সময়ে আরও উন্নত হয়।
- পরবর্তীতে অন্যান্য রাজবংশের শাসনের সময় তা বিভিন্ন সংশোধন ও পরিমার্জনের মাধ্যমে পরিবর্তিত হতে থাকে ও অধিক সুসংগঠিত হয়।
- সং সাম্রাজ্য (Song Dynasty – 960–1279) প্রথম যোগ্যতা (jinshi degree) ও পরীক্ষা পদ্ধতির প্রচলন ঘটায়।
- মিং সাম্রাজ্যের (Ming dynasty – 1368–1644) সময় সিভিল সার্ভিস সিস্টেম চূড়ান্ত রূপে পৌঁছায় এবং পরবর্তীতে কিং সাম্রাজ্যও এই পদ্ধতিই অনুসরণ করে। এই সময় সিভিল সার্ভিসের কর্মকর্তাগণ নিজের এলাকায় নিয়োগ না পাওয়া, এক স্থানে তিনবছরের বেশি দায়িত্ব পালন না করা ইত্যাদি নিয়ম অন্তর্ভূক্ত হয়। তাছাড়া, উচ্চপদের জন্য যোগ্যতার ক্ষেত্রে বেশ কিছু জিনিস অন্তর্ভূক্ত এবং শৃঙ্খলাভঙ্গের জন্য শাস্তির বিধান করা হয়।
- আধুনিকীকরণের প্রচেষ্টার মাঝে ১৯০৫ সালে কিং রাজবংশ কর্তৃক শেষ পর্যন্ত পরীক্ষা ব্যবস্থা বাতিল করে দেওয়া হয় এবং পূর্বে বিদ্যমান সিভিল সার্ভিস সিস্টেমটি 1911/12 সালে রাজবংশের সাথে উৎখাত করে দেওয়া হয়েছিল।
- চীনে ১৯৪৯ সালে গণপ্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর মূলত বর্তমান রাষ্ট্রীয় সিভিল সার্ভিসের প্রচলন ঘটে। সাধারণত কমিউনিস্ট পার্টির সাথে সংশ্লিষ্টরাই এই সার্ভিসে যোগদান করে।

উৎস: i) Britannica.
ii) BBC.
২,৫১৫.
সম্প্রতি ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ পাওয়া এডওয়ার্ড এম কেনেডি সিনিয়র কোন দেশের নাগরিক?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) ফ্রান্স
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) জাপান
ব্যাখ্যা
• বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম কেনেডি সিনিয়রকে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
• এডওয়ার্ড এম কেনেডি সিনিয়রকে (মরনোত্তর) তার যোগ্য পুত্র এডওয়ার্ড এম টেড কেনেডি জুনিয়রের হাতে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ তুলে দেন।

তথ্যসূত্র: লাইভ এম সি কিউ সাম্প্রতিক সমাচার নভেম্বর, ২০২২
২,৫১৬.
বুচা শহরটি কোন দেশে অবস্থিত?
  1. ক) রাশিয়া
  2. খ) ইউক্রেন
  3. গ) বেলারুশ
  4. ঘ) সুইডেন
ব্যাখ্যা
বুচা শহর যে দেশে অবস্থিত - ইউক্রেন।
ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী শহর বুচা। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরুর কয়েক দিনের মধ্যেই এখানে পৌঁছে যায় রুশ বাহিনী। ৫ সপ্তাহ তুমুল লড়াইয়ের পর বুচা ছাড়ে রাশিয়ান সেনারা। এর কয়েকদিন তাদের বিরুদ্ধে বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ আনে ইউক্রেন।

সূত্র: ডেইলি স্টার ও Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
২,৫১৭.
Which of the following countries has recently launched the world's longest zip line, measuring 2.83km in length?
  1. ক) China
  2. খ) Japan
  3. গ) UAE
  4. ঘ) None
ব্যাখ্যা
- বিশ্বের দীর্ঘতম এবং সর্বোচ্চ জিপ লাইন নির্মাণ করে - সংযুক্ত আরব আমিরাত। 
- সংযুক্ত আরব আমিরাত বিশ্বের দীর্ঘতম এবং সর্বোচ্চ জিপ লাইন উদ্বোধনের করে।
- দেশটির রাস আল খাইমাহ ট্যুরিজম ডেভেলপমেন্ট অথোরিটি (আরএকেটিডিএ)।
- আরব আমিরাতের সর্বোচ্চ শৃঙ্গ জাবেল জাইসের চূড়ায় এই জিপ লাইন খোলা হচ্ছে।

উৎস: ডিএমপি নিউজ।
২,৫১৮.
বিশ্বের গভীরতম স্থানের নাম কী?
  1. প্রশান্ত মহাসাগর
  2. মারিয়ানা ট্রেঞ্চ
  3. টোঙ্গা ট্রেঞ্চ
  4. সোয়াচ অব নো গ্রাউন্ড
ব্যাখ্যা
মারিয়ানা ট্রেঞ্চ (Mariana Trench):
- মারিয়ানা ট্রেঞ্চ বিশ্বের গভীরতম স্থান।
- এর অবস্থান হাওয়াই দ্বীপপুঞ্জ ও ফিলিপাইনের মধ্যবর্তী প্রশান্ত মহাসাগরে।
- এর নামকরণ করা হয় নিকটবর্তী মারিয়ানা দ্বীপ ও অস্ট্রিয়ার তৎকালীন রানী মারিয়ানার নামে।
- মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা মাপার উদ্যোগ নেয়া হয় ১৮৭৫ সালে।
- তৎকালীন ব্রিটিশ জরিপ পরিচালনাকারী জাহাজ HMS Challenger।
- তখন গভীরতা নির্ণয় করা হয় ২৬,৮৫০ ফুট।
- পরবর্তীতে আরো কয়েকদফা মাপার পর ২০১০ সালে এর সর্বোচ্চ গভীরতা মাপা হয় ৩৬,০৭০ ফুট।
- বর্তমানে এই গভীরতাই গ্রহণযোগ্য।
- এর গভীরতম অংশকে চ্যালেঞ্জার ডিপ বা Challenger Deep বলা হয়। 

অন্যদিকে,
i) টোঙ্গা ট্রেঞ্চ:- অবস্থান - প্রশান্ত মহাসাগর; গভীরতা - ৩৫,৭০২ ফুট।
- টোঙ্গা ট্রেঞ্চ পৃথিবীর দ্বিতীয় গভীরতম স্থান।
ii)সোয়াচ অব নো গ্রাউন্ড:
- সোয়াচ অব নো গ্রাউন্ড খাদ আকৃতির সামুদ্রিক অববাহিকা বা গিরিখাত, যা বঙ্গোপসাগরের মহীসোপানকে কৌণিকভাবে অতিক্রম করেছে।
- এটি গঙ্গা-ব্রহ্মপুত্র বদ্বীপের পশ্চিমে অবস্থিত। গঙ্গা খাত নামেও এটি পরিচিত।
- সোয়াচ অব নো গ্রাউন্ডের প্রস্থ ৫ থেকে ৭ কিলোমিটার, তলদেশ তুলনামূলকভাবে সমতল এবং পার্শ্ব দেয়াল প্রায় ১২ ডিগ্রি হেলানো। মহীসোপানের কিনারায় খাদের গভীরতা প্রায় ১,২০০ মিটার।
- 'বেঙ্গল ফ্যান' ভূমি রূপটি পাওয়া যায় বঙ্গোপসাগরের সোয়াচ অব নো গ্রাউন্ডে।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস, ব্রিটানিকা ও ন্যাশনাল জিওগ্রাফি ওয়েবসাইট।
২,৫১৯.
পৃথিবীর সর্ববৃহৎ হীরক খনি কোথায় অবস্থিত?
  1. ক) এন্টার্কটিকা 
  2. খ) রাশিয়া
  3. গ) দক্ষিণ আফ্রিকা
  4. ঘ) চিলি
ব্যাখ্যা
পৃথিবীর সর্ববৃহৎ হীরক খনি রাশিয়ার ইয়াকুতিয়াতে অবস্থিত।

স্বর্ণের খনির জন্য বিখ্যাত - দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ।

চিলিতে পৃথিবীর সর্ববৃহৎ তামার খনি অবস্থিত।

এন্টার্কটিকার প্রধান খনিজ দ্রব্য কয়লা।

তথ্যসূত্র: https://www.royalcoster.com
২,৫২০.
মালদ্বীপের মুদ্রার নাম কি?
  1. রুপি
  2. রুফিয়া
  3. রিঙ্গিত
  4. মালয়
ব্যাখ্যা
- লিরা : তুরস্কের মুদ্রা
- র‌্যান্ড : দক্ষিণ আফ্রিকার মুদ্রা
- রুবল : রাশিয়ার মুদ্রা
- পাউন্ড : মিশর, সিরিয়া, সুদান, দ. সুদান ও লেবাননের মুদ্রার নাম।
- ক্রোনা : সুইডেন ও  ডেনমার্ক
- রুফিয়া (rufiyaa): মালদ্বীপ 
উৎসঃ ব্রিটানিকা
২,৫২১.
আন্তর্জাতিক তারিখ রেখাটি কোন মহাসাগর বরাবর কল্পনা করা হয়?
  1. উত্তর মহাসাগর
  2. ভারত মহাসাগর
  3. প্রশান্ত মহাসাগর
  4. আটলান্টিক মহাসাগর
ব্যাখ্যা
আর্ন্তজাতিক তারিখ রেখা: 

• আন্তর্জাতিক তারিখ রেখা , উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মধ্যে প্রসারিত কাল্পনিক রেখা। 
• পৃথিবীপৃষ্ঠে কল্পিত ১৮০° দ্রাঘিমা রেখাটি আন্তর্জাতিক তারিখ রেখা নামে পরিচিত।
• এশিয়া ও উত্তর আমেরিকা মহাদেশের মধ্যভাগ দিয়ে অংকিত এই রেখা স্থলভাগ এড়িয়ে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে কল্পনা করা হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা এবং ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৫২২.
পারস্য কোন দেশের পুরাতন নাম?
  1. ইরাক
  2. ইরান
  3. ইস্তাম্বুল
  4. ইয়াঙ্গুন
ব্যাখ্যা

পারস্য (Persia): 
- পারস্য হলো বর্তমান ইরান এর প্রাচীন নাম।
- ১৯৩৫ সালে আন্তর্জাতিকভাবে দেশের নাম ইরান গৃহীত হয়।
- পারস্য সভ্যতা ছিল প্রাচীন বিশ্বের অন্যতম সমৃদ্ধ সভ্যতা।
- আচার্য সাইরাস দ্য গ্রেট ছিলেন পারস্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা।

বিভিন্ন দেশের পূর্ব বা পুরাতন নাম:

- ইস্তাম্বুলের পুরাতন নাম - কনস্ট্যান্টিনোপল।
- ইয়াঙ্গুনের পুরাতন নাম - রেঙ্গুন।
- জাপানের পুরাতন নাম - নিপ্পন।
- জাম্বিয়ার পুরাতন নাম- উত্তর রোডেশিয়া।
- জিম্বাবুয়ের পূর্ব নাম - দক্ষিণ রোডেশিয়া।
- থাইল্যান্ড এর পুরাতন নাম- শ্যামদেশ।
- নেদারল্যান্ডের পুরাতন নাম - হল্যান্ড।

উৎস: ব্রিটানিকা ও হিস্টোরি ডটকম।

২,৫২৩.
আয়তনে দক্ষিণ আমেরিকা মহাদেশের বৃহত্তম দেশ কোনটি
  1. চিলি
  2. ভেনেজুয়েলা
  3. ব্রাজিল
  4. পেরু
ব্যাখ্যা
দক্ষিণ আমেরিকা মহাদেশ:
- দক্ষিণ আমেরিকার মহাদেশ ১২ টি দেশ নিয়ে গঠিত।
- দেশগুলো হচ্ছে - ব্রাজিল, কলম্বিয়া, আর্জেন্টিনা, পেরু, ভেনেজুয়েলা, চিলি, ইকুয়েডর, বলিভিয়া, প্যারাগুয়ে, উরুগুয়ে, গায়ানা, সুরিনাম
- স্বাধীন দেশ - ১২ টি।
- জাতিসংঘভুক্ত দেশ  - ১২ টি
- আয়তনে বৃহত্তম দেশ - ব্রাজিল।
- জনসংখ্যায় বৃহত্তম দেশ - ব্রাজিল।
- ব্রাজিল, গায়ানা এবং সুরিনাম ছাড়া সবকটিতেই স্প্যানিশ সরকারি ভাষা।
- ব্রাজিলের সরকারী ভাষা পর্তুগিজ ।
 
তথ্যসূত্র: ওয়াল্ড এটলাস।
২,৫২৪.
কোন দেশগুলো 'I2U2 গ্রুপিং' এর সাথে যুক্ত?
  1. ভারত, ইরান, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র
  2. ভারত, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র
  3. ভারত, আয়ারল্যান্ড, যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র
  4. ভারত, ইতালি, সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
• I2U2 সামিট:
- নতুন অর্থনৈতিক জোট: I2U2 ( I2= India, Israel) & (U2=USA, UAE).
- প্রথম বৈঠক হয়: ১৩-১৬ জুলাই, ২০২২।
- I2U2 হল চারটি দেশ- ভারত, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা গঠিত নতুন গ্রুপিং।
- I2U2 গ্রুপটি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের পুনঃশক্তির প্রচেষ্টার অংশ হিসাবে গঠিত হয়েছে৷ 
- ভার্চুয়ালে প্রথম I2U2 শীর্ষ সম্মেলন২০২২ সালে অনুষ্ঠিত হয়।
- চার দেশের নেতারা খাদ্য নিরাপত্তা সংকট ও সহযোগিতার অন্যান্য ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।
- ভারতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আহমেদ আলবান্না 'I2U2' গ্রুপিংকে ‘ওয়েস্ট এশিয়ান কোয়াড’ হিসাবে উল্লেখ করেন।

সূত্র: Whitehouse.gov & The New York Times.
২,৫২৫.
মহাত্মা গান্ধী সম্পাদিত পত্রিকা কোনটি?
  1. Indian Happiness
  2. Indian Opinion
  3. Indian Observer
  4. Indian liberation
ব্যাখ্যা
• মাহাত্ম গান্ধী:
- অহিংস আন্দোলনের প্রবক্তা ও ভারত রাষ্ট্রের জনক মহাত্মা গান্ধী।
- তিনি ১৮৬৯ সালের ২ অক্টোবর গুজরাটের পোরবন্দ নামক স্থানে জন্ম গ্রহণ করেন।
- মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা এই উপাধিটি রবীন্দ্রনাথ প্রদান করেন।
- ইন্ডিয়ান ওপিনিয়ন ছিল একটি গুরুত্বপূর্ণ সংবাদপত্র যেটি ১৯০৩ সালে দক্ষিণ আফ্রিকার ডারবানে মহাত্মা গান্ধী এবং এমএইচ নাজার সম্পাদনা করেছিলো। 

উৎস: ব্রিটানিকা ও Gandhi Research Foundation. 
২,৫২৬.
বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল -
  1. সৌদি আরব
  2. কুয়েত
  3. ওমান
  4. জর্দান
ব্যাখ্যা
◉ বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সর্বাধিক গন্তব্যস্থল হচ্ছে সৌদি আরব। 

অভিবাসী নারী শ্রমিক: 

- বাংলাদেশের অভিবাসী নারী শ্রমিকদের সবচেয়ে বড় গন্তব্যস্থল মধ্যপ্রাচ্যের দেশগুলো।
- এর মধ্যে অভিবাসী নারী শ্রমিকরা সবচেয়ে বেশি যান সৌদি আরবে
- মোট নারী অভিবাসীর ৬৫ শতাংশের গন্তব্য হলো সৌদি আরব।
- এছাড়া, ২৪ শতাংশ নারী শ্রমিক যান জর্ডানে।



উৎস: জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো।
২,৫২৭.
কোন দেশের জাতীয় সংসদ দ্বি-কক্ষ বিশিষ্ট?
  1. মিয়ানমার
  2. চীন
  3. সিঙ্গাপুর
  4. ব্রুনাই
ব্যাখ্যা
মিয়ানমার:
- দেশটি বার্মা নামেও পরিচিত।
- রাজধানী: নেপিদো।
- মুদ্রা: কিয়াট।
- প্রধান ভাষা: বার্মিজ।
- বর্তমান প্রেসিডেন্ট: মিন্ট সোয়ে।
- সীমান্তরক্ষী বাহিনী: বর্ডার গার্ড পুলিশ (BGP)।
- মিয়ানমারের আইনসভা দ্বি-কক্ষ বিশিষ্ট।

⇒ ১৯৬২ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত টানা দীর্ঘ ৪৭ বছর জান্তা সরকারের শাসনাধীন ছিল দেশটি।
- ২০১১ সালে নির্বাচনের মাধ্যমে বেসামরিক সরকারের হাতে নামমাত্র ক্ষমতা হস্তান্তর করে সামরিক বাহিনী।
- ২০১৫ সালে অং সাং সু চি’র নেতৃত্বাধীন বিরোধীদল এনএলডি জয়লাভ করে সরকার গঠন করে।
- ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি ও তার সরকারের পতন হয়।

উল্লেখ্য,
- দেশটির দ্বি-কক্ষ বিশিষ্ট আইনসভা প্রিদাংসুর নিম্নকক্ষের নাম পিথু হুততাও ও উচ্চকক্ষের নাম অ্যামিয়োথা হুততাও।

অন্যদিকে,
- চীন, সিঙ্গাপুর, ব্রুনাই-এর আইনসভা এক-কক্ষ বিশিষ্ট।

উৎস: Britannica.
২,৫২৮.
৪৯° উত্তর অক্ষরেখা কোন দেশের সীমান্তে অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্র–মেক্সিকো
  2. যুক্তরাষ্ট্র–কানাডা
  3. ভারত–চীন
  4. পাকিস্তান–আফগানিস্তান 
ব্যাখ্যা

৪৯° উত্তর অক্ষরেখা:
- ৪৯° উত্তর অক্ষরেখা (49th Parallel North) মূলত মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে একটি আন্তর্জাতিক সীমান্ত হিসেবে কাজ করে।
- এটি ১৮১৮ সালের চুক্তি অনুযায়ী নির্ধারিত হয়। 
- এটি পশ্চিমে জর্জিয়া প্রণালী থেকে পূর্বে লেক অফ দ্য উডস পর্যন্ত বিস্তৃত।
- এই সীমান্ত কানাডার ব্রিটিশ কলাম্বিয়া, আলবার্টা, সাসকাচোয়ান এবং ম্যানিটোবা প্রদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, আইডাহো, মন্টানা, নর্থ ডাকোটা এবং মিনেসোটা অঙ্গরাজ্য থেকে আলাদা করে।
- ১৮১৮ সালের অ্যাংলো-আমেরিকান কনভেনশন এবং ১৮৪৬ সালের ওরেগন চুক্তির মাধ্যমে এই সীমান্ত চূড়ান্তভাবে নির্ধারিত হয়।
-----------------
উল্লেখ্য, 
- বিশ্বে কিছু গুরুত্বপূর্ণ ভৌগোলিক সীমারেখা রয়েছে, যা রাজনৈতিক এবং সামরিক কারণে পরিচিত।
- যেমন-
• ৩৮° উত্তর অক্ষরেখা উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে, যা কোরিয়া যুদ্ধে (১৯৫০) পূর্ববর্তী বিভাজনরেখা হিসেবে পরিচিত।

• দক্ষিণ এশিয়ায়, র‍্যাডক্লিফ লাইন ভারত ও পাকিস্তানকে বিভক্ত করেছে; 
• ডুরান্ড লাইন পাকিস্তান ও আফগানিস্তানের সীমা নির্ধারণ করেছে;
• আর ম্যাকমোহন লাইন ভারত ও চীনের সীমান্ত চিহ্নিত করেছে।

• ইউরোপে, ফ্রান্সের প্রতিরক্ষা জন্য ম্যাজিনো লাইন এবং জার্মানির জন্য সিগফ্রাইড লাইন তৈরি করা হয়েছিল। 

• মধ্যপ্রাচ্যে, ইসরায়েল ও প্যালেস্টাইন অঞ্চলের বিভাজনের জন্য গ্রিন লাইন স্থাপন করা হয়েছে।

উৎস: The 49th Parallel Wealth [লিঙ্ক].

২,৫২৯.
পাম আইল্যান্ড কোথায় অবস্থিত?
  1. ক) কানাডা
  2. খ) কুয়েত
  3. গ) সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা

সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ দুবাইয়ের শান্ত সাগরের বুকে পাম গাছ আকৃতির তিনটি দ্বীপ তৈরি করেছেন।
তিনটি গাছ আকৃতির দ্বীপকে একত্রে পাম আইল্যান্ড বলে।

উৎসঃ যুগান্তর

২,৫৩০.
ইউরোপের স্থলবেষ্টিত দেশ নয় কোনটি?
  1. অস্ট্রিয়া
  2. হাঙ্গেরি
  3. ডেনমার্ক
  4. লুক্সেমবার্গ
ব্যাখ্যা

- ইউরোপের স্থলবেষ্টিত দেশ নয় - ডেনমার্ক।

ডেনমার্ক উত্তর ইউরোপে অবস্থিত।
- দেশটি জুটল্যান্ড উপদ্বীপ এবং ৪০০-এরও বেশি দ্বীপ নিয়ে গঠিত।
- উত্তর সাগরের ওপারে পশ্চিমে যুক্তরাজ্য অবস্থিত।
- ডেনিশ দ্বীপ বোর্নহোম বাল্টিক সাগরের পূর্ব দিকে অবস্থিত।
- নরওয়ে ও সুইডেনের সঙ্গে, ডেনমার্ক স্ক্যান্ডিনেভিয়া গঠন করে।

• ইউরোপের ১৪টি স্থলবেষ্টিত দেশ।

- ইউরোপের সবচেয়ে বড় স্থলবেষ্টিত দেশ হল বেলারুশ (Belarus)।
- বেলারুশের আয়তন প্রায় ২০৭,৬০০ বর্গ কিলোমিটার ।
- চেক প্রজাতন্ত্রের আয়তন প্রায় ৭৮,৮৬৭  বর্গ কিলোমিটার।
- হাঙ্গেরির আয়তন প্রায় ৯৩,০২৮ বর্গ কিলোমিটার।
- লিচেনস্টাইনের আয়তন প্রায় ১৬০  বর্গ কিলোমিটার।

• ইউরোপের স্থলবেষ্টিত দেশসমূহ:
- অ্যান্ডোরা;
- অস্ট্রিয়া;
-  বেলারুশ;
-  চেক প্রজাতন্ত্র;
- হাঙ্গেরি;
-  লিচেনস্টাইন;
- লুক্সেমবার্গ;
- মাল্দোবা;
- উত্তর ম্যাসেডোনিয়া;
- সান মারিনো;
- সার্বিয়া;
- স্লোভাকিয়া;
- সুইজারল্যান্ড;
- ভ্যাটিকান সিটি;

উৎস: World Atlas and the Government of Belarus.

২,৫৩১.
ভারতের কতটি রাজ্য রয়েছে? 
  1. ২৭টি
  2. ২৮টি
  3. ২৯টি
  4. ৩০টি
ব্যাখ্যা

- ভারতের রাজ্যের সংখ্যা: ২৮টি।

​ভারত:

- সরকারের ধরন: সংসদীয় গণতন্ত্র ও প্রজাতন্ত্র।
- রাজধানী: নয়াদিল্লি।
- সরকার প্রধান: নরেন্দ্র মোদী।
- রাষ্ট্রপতি: দ্রৌপদী মুর্মু।
- সংবিধান গৃহীত: ২৬ নভেম্বর ১৯৪৯;
- কার্যকর ২৬ জানুয়ারি ১৯৫০।
- স্বাধীনতা লাভ: ১৫ আগস্ট ১৯৪৭ (ব্রিটিশ শাসন থেকে)।
- ভাষা: সরকারি ভাষা: হিন্দি ও ইংরেজি।
- মুদ্রা: ভারতীয় রুপি।
- জনসংখ্যা: জনসংখ্যায় বিশ্বের বড় দেশ।
- জাতীয় পশু: বাঘ।
- জাতীয় পাখি: ময়ূর।
- ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র।

​উল্লেখ্য, 
- ভারতের রাজ্যের সংখ্যা: ২৮টি।
- কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা: ৮টি।
- সবচেয়ে বড় রাজ্য (আয়তনে): রাজস্থান (৩,৪২,২৩৯ বর্গ কিমি)।
- সবচেয়ে ছোট রাজ্য (আয়তনে): গোয়া (৩,৭০২ বর্গ কিমি)।
- সবচেয়ে বড় কেন্দ্রশাসিত অঞ্চল (আয়তনে): আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (৮,২৪৯ বর্গ কিমি)।
- সবচেয়ে ছোট কেন্দ্রশাসিত অঞ্চল (আয়তনে): লাক্ষাদ্বীপ (৩২ বর্গ কিমি)। 

​উৎস: ব্রিটানিকা ও ভারতীয় সরকারি ওয়েবসাইট।

২,৫৩২.
ইন্দোনেশিয়া কোন দেশের উপনিবেশ ছিল?
  1. স্পেন
  2. পর্তুগাল
  3. ফ্রান্স
  4. নেদারল্যান্ডস
ব্যাখ্যা

ইন্দোনেশিয়ার উপনিবেশবাদ:
- ইন্দোনেশিয়া দীর্ঘদিন ধরে নেদারল্যান্ডস-এর উপনিবেশ ছিল।
- প্রায় ৩৫০ বছর ধরে ডাচ ইস্ট ইন্ডিজ নামে পরিচিত ছিল
- এটিকে ঔপনিবেশিক যুগে ডাচ ইস্ট ইন্ডিজ বা নেদারল্যান্ডস ইস্ট ইন্ডিজ বলা হতো।
- ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১৬০২ সাল থেকে নিয়ন্ত্রণ শুরু করে এবং ১৮০০ সালের পর সরাসরি নেদারল্যান্ডস সরকারের অধীনে চলে।
- ১৯৪৫ সালে ইন্দোনেশিয়া স্বাধীনতা ঘোষণা করে এবং ১৯৪৯ সালে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায়।

উল্লেখ্য,
- ইন্দোনেশিয়ার দেশটি অস্ট্রেলিয়ার ঠিক উত্তরে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার মূল ভূখণ্ড থেকে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত।
- এটি নিরক্ষরেখা জুড়ে অবস্থিত।
- বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া।
- রাষ্ট্রীয় নাম: রিপাবলিক অব ইন্দোনেশিয়া।
- রাজধানী: জাকার্তা।
- মুদ্রা: ইন্দোনেশীয় রুপিয়া।
- প্রধান ভাষা: বাহাসা ইন্দোনেশিয়া।
- সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত।

উৎস: Worldatlas.

২,৫৩৩.
’সাদা হাতির দেশ’ বলা হয়-
  1. শ্রীলঙ্কা
  2. থাইল্যান্ড
  3. নিউজিল্যান্ড
  4. বাহারাইন
ব্যাখ্যা
ভৌগলিক উপনাম: 
- সাদা হাতি থাইল্যান্ডে একটি পবিত্র, রাজকীয় এবং সৌভাগ্যের প্রতীক।
- এবং সেগুলোর সাথে দেশটির ধর্ম, ইতিহাস ও সংস্কৃতির গভীর সম্পর্ক রয়েছে।
- তাই থাইল্যান্ডকে বলা হয় সাদা হাতির দেশ।

কিছু গুরুত্বপূর্ণ ভৌগলিক উপনাম:
- সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার।
- লিলি ফুলের দেশ: কানাডা।
- ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া।
- সিল্ক রুটের দেশ: ইরান।
- মার্বেলের দেশ: ইতালি।

উৎস: ব্রিটানিকা
২,৫৩৪.
পিকেকে কোন দেশের কুর্দি মিলিশিয়া সংগঠন?
  1. ক) সিরিয়া
  2. খ) ইরাক
  3. গ) তুরস্ক
  4. ঘ) ইরান
ব্যাখ্যা
কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি কুর্দি ভাষায় (Partiya Karkeren Kurdistan-PKK) পিকেকে নামে পরিচিত। এটি তুর্কি কুর্দিদের একটি রাজনৈতিক ও মিলিশিয়া সংগঠন।
১৯৭৮ সালে আব্দুল্লাহ ওচালান এটি প্রতিষ্ঠা করেন। এরা তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠায় সংগ্রাম করে আসছে।
(সূত্র: কুর্দিস্তান প্রজেক্ট এবং বিবিসি ওয়ার্ল্ড)
২,৫৩৫.
১৯৬৪ সালে কোন দেশে প্রথম জিআইএস-এর ব্যবহার শুরু হয়?
  1. যুক্তরাষ্ট্র
  2. কানাডা
  3. যুক্তরাজ্য
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা
জিআইএস (GIS): 
- GIS-এর পূর্ণরূপ: Geographic information systems বা ভৌগোলিক তথ্য পদ্ধতি হলো ভৌগোলিক তথ্য সংরক্ষণ এবং বিশ্লেষণ ব্যবস্থা।
- বৃটিশ গবেষক সোহো (Soho) ১৮৫৪ সালে লন্ডন শহরের ভয়াবহ কলেরা রোগের উপর কাজ করেন। তিনি নিশ্চিত হন যে, কিছু পাম্পের পানি দূষিত হয়ে কলেরা ছড়াচ্ছে। লন্ডন শহরের ঐ এলাকার পানির পাম্প এবং চারপাশে কী পরিমাণ লোকের মধ্যে কলেরা ছড়াচ্ছে বা মারা যাচ্ছে সে সম্পর্কে উপাত্ত সংগ্রহ করে তা মানচিত্রে দেখান। তাঁর এ গবেষণার ফলে সমস্যা অনুধাবন করে কলেরা রোগ দূর করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা সহজ হয়।
- ১৯৬৪ সালে কানাডিয়ান 'The Canadian Geographic Information System (CGIS)' এর মাধ্যমে জিআইএস এর ব্যবহার শুরু হয়।
- ১৯৮৬ সালে ESRI বাণিজ্যিকভাবে Arc/Info সফট্ওয়্যার তৈরি শুরু করে।

উল্লেখ্য,
- বাংলাদেশে ১৯৯১ সালে প্রথম জিআইএস এর ব্যবহার শুরু হয়।

উৎস: i) বাংলাপিডিয়া।
ii) ভূগোল ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,৫৩৬.
বিশ্বের প্রাচীনতম ইংরেজি ভাষাভিত্তিক বিশ্ববিদ্যালয় কোনটি?
  1. হার্ভার্ড ইউনিভার্সিটি
  2. কেমব্রিজ ইউনিভার্সিটি
  3. অক্সফোর্ড ইউনিভার্সিটি
  4. আল-কারাওইন ইউনিভার্সিটি
ব্যাখ্যা
অক্সফোর্ড ইউনিভার্সিটি:
- অক্সফোর্ড ইউনিভার্সিটি (University of Oxford) বিশ্বের অন্যতম প্রাচীন এবং শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়গুলোর একটি।
- এটি ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে অবস্থিত এবং ১০৯৬ সালের দিকে এর শিক্ষা কার্যক্রম শুরু হয় বলে ধারণা করা হয়।
- অক্সফোর্ড বিশ্বের প্রাচীনতম ইংরেজি-ভাষাভিত্তিক বিশ্ববিদ্যালয়।
- ১২শ শতাব্দীতে এটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা লাভ করে।
- এটি একটি কলেজ-ভিত্তিক বিশ্ববিদ্যালয়, যেখানে ৩৯টি স্বতন্ত্র কলেজ রয়েছে।
- কলেজগুলো শিক্ষার্থীদের আবাসন, খাদ্য, এবং সাংস্কৃতিক কার্যক্রমের সুযোগ প্রদান করে।
- অক্সফোর্ড নিয়মিতভাবে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় অন্তর্ভুক্ত।
- গবেষণা ও শিক্ষার মানে এটি স্বীকৃত।
- অক্সফোর্ড থেকে বহু নোবেল বিজয়ী, রাজনীতিবিদ, বিজ্ঞানী, এবং সাহিত্যিক শিক্ষা গ্রহণ করেছেন।
- এর মধ্যে রয়েছেন স্যার উইনস্টন চার্চিল, স্টিফেন হকিং, এবং মালালা ইউসুফজাই।
- অক্সফোর্ড ইউনিভার্সিটি ইংল্যান্ডের অক্সফোর্ড শহরের কেন্দ্রে অবস্থিত।

উল্লেখ্য,
- মরক্কোর ফেজে অবস্থিত আল কারাওইন বিশ্ববিদ্যালয় পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়। ৮৫৯ খ্রিস্টাব্দে ফাতিমা আল-ফিহরি এটি প্রতিষ্ঠা করেন।

উৎস: Oxford University Official Website
Times Higher Education
Britannica Encyclopedia
২,৫৩৭.
বিশ্বের প্রথম দেশ হিসেবে ধুমপান নিষিদ্ধ করে কোন দেশ?
  1. বাংলাদেশ
  2. ভূটান
  3. চীন
  4. নেপাল
ব্যাখ্যা

ভুটানে ধূমপান নিষিদ্ধকরণ:
- ২০১০ সালে ভুটান সর্বজনীন স্থানে তামাক বিক্রি এবং ধূমপান নিষিদ্ধ করার জন্য প্রথম দেশ হিসেবে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিল।
- ১৯৮৯ সালে ভুটানের ধর্মীয় কেন্দ্রস্থল বুমথাং এর স্থানীয় সরকারী নেতারা জেলায় তামাক বিক্রির উপর নিষেধাজ্ঞা করেছিলেন।
- ৭০তম জাতীয় পরিষদের অধিবেশনে আলোচনা হাইলাইট করেছে যে ধূমপানকে নিন্দনীয় বলে মনে করা হয়।
- ২০০৪ সালে দেশব্যাপী বিক্রয় নিষেধাজ্ঞার উপর ভিত্তি করে, 'তামাক নিয়ন্ত্রণ আইন, ২০১০' ভুটানে সমস্ত তামাকজাত পণ্যের উপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে।
- আইনে তামাকজাত দ্রব্যের চাষ, উৎপাদন, সরবরাহ ও বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে।
- চলচ্চিত্রে বিধিনিষেধ সহ তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচার ও পৃষ্ঠপোষকতার উপর নিষেধাজ্ঞা আরোপ করা; ধূমপানমুক্ত পাবলিক প্লেস বা জোন ঘোষণা করা হয়েছে।

উৎস: Bhutan reverses sales ban on tobacco BMJ Blogs.

২,৫৩৮.
Elephant pass কোথায় অবস্থিত?
  1. নেপাল
  2. শ্রীলঙ্কা
  3. ভুটান
  4. থাইল্যান্ড
ব্যাখ্যা
এলিফ্যান্ট পাস:
- এলিফ্যান্ট পাস শ্রীলঙ্কার উত্তরাঞ্চলে, জাফনা উপদ্বীপের প্রবেশদ্বারে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ স্থান।
- এটি মূলত শ্রীলঙ্কার কিলিনচিচি জেলার অংশ এবং শ্রীলঙ্কার মূল ভূখণ্ডের সাথে জাফনা উপদ্বীপের সংযোগকারী সড়কপথ হিসেবে ব্যবহৃত হত।

উল্লেখ্য, 
- ঐতিহাসিকভাবে, শ্রীলঙ্কার বিভিন্ন অংশে ধরা হাতিগুলিকে এই উপহ্রদ পেরিয়ে জাফনা উপদ্বীপে নিয়ে যাওয়া হত, যা পরে একটি সেতুতে পরিণত হয় এবং এলিফ্যান্ট পাস নামে পরিচিত হয়।
- গৃহযুদ্ধের সময় এলিফ্যান্ট পাস ছিল শ্রীলঙ্কা সরকার এবং LTTE (লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম)-এর মধ্যে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান।  

উৎস: Lakpura LLC ও ডয়েচে বেলে।  
২,৫৩৯.
নিচের কোন দেশটি কোয়াড গ্রুপের অন্তর্ভুক্ত নয়?
  1. অস্ট্রেলিয়া
  2. জাপান
  3. দক্ষিণ কোরিয়া
  4. ভারত
ব্যাখ্যা
- কোয়াড (দ্য কোয়াড্রিল্যাটারেল সিকিউরিটি ডায়ালগ) হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চারটি দেশের সমন্বয়ে গঠিত চীনবিরোধী একটি সামরিক জোট।
- কোয়াডভুক্ত দেশগুলো হলো:
- যুক্তরাষ্ট্র
- ভারত
- অস্ট্রেলিয়া এবং
- জাপান।
- ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের উত্থান রোধের লক্ষ্যে ২০০৭ সালে এই জোট গঠিত হয়।
- এটিকে ‘এশিয়ান ন্যাটো’ জোট নামেও অভিহিত করা হচ্ছে।
(তথ্যসূত্র: আল জাজিরা এবং দৈনিক ইত্তেফাক)
২,৫৪০.
নিচের কোন দেশটির মুদ্রার নাম 'দিনার'?
  1. সিরিয়া
  2. ইরাক
  3. কাতার
  4. ইয়েমেন
ব্যাখ্যা
রিয়াল যেসব দেশের মুদ্রা:
- সৌদি আরব,
- ওমান,
- ইয়েমেন,
- কাতার,
- ইরান।

দিনার যেসব দেশের মুদ্রা:
- ইরাক,
- কুয়েত,
- জর্ডান,
- বাহরাইন,
- আলজেরিয়া,
- তিউনেশিয়া।

দিরহাম যেসব দেশের মুদ্রা:
- সংযুক্ত আরব আমিরাত,
- মরক্কো।

পাউন্ড যেসব দেশের মুদ্রা:
- মিশর,
- সিরিয়া,
- লেবানন।

তথ্যসূত্র - Britannica.com
২,৫৪১.
চীন কত সালে 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)' কার্যক্রম চালু করে?
  1. ২০০৮ সালে 
  2. ২০০৯ সালে 
  3. ২০১১ সালে 
  4. ২০১৩ সালে 
ব্যাখ্যা
Belt and Road Initiative (BRI):
- বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ (BRI) হলো চীন প্রবর্তিত একটি মহাপরিকল্পনা।
- ২০১৩ সালে চীন 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)' কার্যক্রম চালু করে।

⇒ ২০১৩ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রথম এই প্রকল্পের বিষয়টি প্রকাশ করেন। এ প্রকল্পকে 'ওয়ান বেল্ট ওয়ান রোড' কিংবা নিউ সিল্ক রোড নামেও অভিহিত করা হয়।
- উন্নয়ন এবং বিনিয়োগ উদ্যোগের বিশাল সংগ্রহ মূলত ভৌত অবকাঠামোর মাধ্যমে পূর্ব এশিয়া এবং ইউরোপকে সংযুক্ত করার জন্য তৈরি করা হয়েছিল এই উদ্যোগ।

⇒ BRI এর মূল লক্ষ্য হলো চীন ও অন্যান্য দেশগুলির মধ্যে বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করা এবং অবকাঠামোগত বিনিয়োগ বৃদ্ধি করা।
- প্রকল্পের উদ্দেশ্য বিশ্বের ১৫০টির বেশি দেশকে আর্থিক সহায়তা দিয়ে উন্নতি সাধনের চেষ্টা করা।

উল্লেখ্য,
- চীন প্রবর্তিত 'বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)' কে মোকাবিলা করতে জি৭ভুক্ত দেশসমূহ নতুন যে পরিকল্পনা ঘোষণা করেছে, তার নাম PGII.
- PGII- এর পূর্ণরূপ: Partnership for Global Infrastructure and Investment.
- চীনকে মোকাবিলায় বৈশ্বিক অবকাঠামো ও বিনিয়োগ অংশীদ্বারিত্ব (PGII) প্রকল্প গ্রহণকারী সংস্থার নাম – G7।
- ২০২২ সালে ৪৮তম জি-৭ শীর্ষ সম্মেলনে গৃহীত হয় 'PGII'।

উৎস: Britannica.
২,৫৪২.
which country located in the northern European region?
  1. Belarus
  2. Bulgaria
  3. Czech Republic
  4. Hungary
  5. Finland
ব্যাখ্যা
পূর্ব ইউরোপের দেশসমূহ:
• বেলারুশ
• বুলগেরিয়া
• চেক প্রজাতন্ত্র
• হাঙ্গেরি
• পোল্যান্ড
• মলদোভা
• রোমানিয়া
• রাশিয়া
• স্লোভাকিয়া
• ইউক্রেন

উত্তর ইউরোপের দেশসমূহ:
• নরওয়ে
• সুইডেন
• ডেনমার্ক
• ফিনল্যান্ড
• আইসল্যান্ড
• যুক্তরাজ্য
• আয়ারল্যান্ড
• লিথুয়ানিয়া
• লাটভিয়া
• এস্তোনিয়া

তথ্যসূত্র - Worldatlas.com
২,৫৪৩.
লাইন অব কন্ট্রোল কোন দুটি দেশের ভৌগোলিক সীমারেখা?
  1. ক) ভারত ও চীন
  2. খ) পাকিস্তান ও আফগানিস্তান
  3. গ) ভারত ও পকিস্তান
  4. ঘ) যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
ব্যাখ্যা
লাইন অব কন্ট্রোল হলো ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মির সীমান্তে বিরাজমান ভৌগোলিক সীমারেখা।
১৯৭২ সালের সিমলা চুক্তির মাধ্যমে এই রেখা নির্ধারিত হয়। এটি আন্তর্জাতিক ভাবে স্বীকৃত সীমারেখা না হলেও এটিই কাশ্মির সীমান্তে দেশ দুটির মধ্যে ডি-ফ্যাক্টো রেখা।
(সূত্র: টাইমস অব ইন্ডিয়া)
২,৫৪৪.
আন্তর্জাতিক পেটেন্ট আবেদনের শীর্ষে অবস্থান করছে কোন দেশ?
  1. ক) জাপান
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) চীন
  4. ঘ) দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা
আন্তর্জাতিক পেটেন্ট আবেদনের শীর্ষে অবস্থানের তালিকা:
১. চীন
২. জাপান
৩. দক্ষিণ কোরিয়া
৪. জার্মানি
৫. ফ্রান্স
৬. সুইজারল্যান্ড
৭. সুইডেন
৮ নেদারল্যান্ডস
 
উৎস: বিশ্ব মেধাস্বত্ব সংস্থার ওয়েবসাইট। 
২,৫৪৫.
সমুদ্র বন্দরবিহীন দেশ কোনটি?
  1. ক) লাওস
  2. খ) ভিয়েতনাম
  3. গ) জর্ডান
  4. ঘ) ইসরাইল
  5. ঙ) কেনিয়া
ব্যাখ্যা
লাওস পূর্ব এশিয়ার স্থলবেষ্টিত একটি দেশ। এর কোন সমুদ্রবন্দর নেই। বাকি দেশগুলোর সমুদ্র তট রয়েছে। (সূত্রঃ ব্রিটনিকা)
২,৫৪৬.
ভারতের কোন রাজ্যে “শিবসেনা” নামক সাম্প্রদায়িক সংগঠনটি ক্ষমতাসীন রয়েছে?
  1. ক) রাজস্থান
  2. খ) মহারাষ্ট্র
  3. গ) হরিয়ানা
  4. ঘ) মধ্যপ্রদেশ
ব্যাখ্যা
শিভসেনা ভারতের মহারাষ্ট্রের ক্ষমতায় আছে।
ভারতের মধ্যপ্রদেশের ক্ষমতায় আছে বিজেপি।
রাজস্থানের ক্ষমতায় আছে কংগ্রেস।

Source: timesofindia
২,৫৪৭.
হামবুর্গ কোন দেশের সমুদ্র বন্দর?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) ফ্রান্স
  3. গ) ইতালি
  4. ঘ) জার্মানি
ব্যাখ্যা
'হামবুর্গ' জার্মানি এবং 'মার্শেই' ফ্রান্সের বিখ্যাত সমুদ্রবন্দরের নাম। ইতালির বিখ্যাত সমুদ্রবন্দর - নেপলস, জেনোয়া ও ভেনিস এবং যুক্তরাজ্যের বিখ্যাত সমুদ্র বন্দর- কার্ডিফ, ব্রিস্টল, ম্যানচেস্টার, লিভারপুল, লন্ডন ও গ্লাসগো।
Source: Britannica
২,৫৪৮.
মহাত্মা গান্ধীর হত্যাকারীর নাম কী?
  1. নলিনী
  2. ধানু
  3. নাথুরাম
  4. মুরুগেন
ব্যাখ্যা
মহাত্মা গান্ধীর হত্যাকারীর নাম নাথুরাম গডসে।

মহাত্মা গান্ধী:
- ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা মোহনদাস করমচাঁদ গান্ধী।
- ১৮৬৯ সালের ২ অক্টোবর ভারতে জন্ম নেন তিনি।
- ব্রিটিশদের বিরুদ্ধে অহিংস আন্দোলন করা এবং ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তিকে বিদায় করতে তাঁর ভূমিকা অগ্রগণ্য।
- তাঁর অহিংস নীতি, নৈতিক ভিত্তি, আশ্চর্যজনক নেতৃত্বের ক্ষমতা আরও বেশি মানুষকে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে সংযুক্ত করেছিল। 
- তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা।
- মহাত্মা গান্ধীকে ১৯৪৮ সালের ৩০শে জানুয়ারি নতুন দিল্লির একটি সুবৃহৎ প্রাসাদ বিড়লা হাউসের প্রাঙ্গনে হত্যা করা হয়েছিল।
- তাঁর ঘাতক ছিলেন নাথুরাম গডসে।

এছাড়াও,
- রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে ‘মহাত্মা’ উপাধি দিয়েছিলেন।
- তিনি ৫ বার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন, পুরস্কার পাওয়ার আগে ১৯৪৮ সালে তাঁকে হত্যা করা হয়।
- ১৯৩০ সালে, তিনি আমেরিকার টাইম ম্যাগাজিন দ্বারা ‘ম্যান অব দ্য ইয়ার’ উপাধিতে ভূষিত হন।

উল্লেখ্য,
- মহাত্মা গান্ধীর অসহযোগ আন্দোলন সংঘটিত হয় ১৯২০ সালে।
- ১৯২১-২২ খ্রিস্টাব্দে এই আন্দোলন সর্বভারতীয় গণ-আন্দোলনে রূপ নেয়।
- ১৯২১ খ্রিস্টাব্দে উত্তর প্রদেশের চৌরিচোরা নামক স্থানে অহিংস অসহযোগ আন্দোলন সহিংসতায় রূপ নিলে হঠাৎ করে এই আন্দোলন বন্ধের ডাক দেন।
- ১৯২২ খ্রিস্টাব্দে তিনি গ্রেফতার হলে আন্দোলন স্থিমিত হয়ে যায়।

উৎস: i) Hindustan Times.
         ii) Britannica.
২,৫৪৯.
আফগানিস্তানের সরকারী ভাষা কোনটি?
  1. পশতু
  2. তুর্কি
  3. আফগানি
  4. উর্দু
ব্যাখ্যা
আফগানিস্তান:
- আফগানিস্তান দক্ষিণ-মধ্য এশিয়ার একটি দেশ।
- আয়তন: ২৫২,০৭২ বর্গ মাইল (৬৫২,৮৬৭ বর্গ কিমি)।
- রাজধানী: কাবুল।
- ভাষা: পশতু, ফার্সি (উভয় সরকারী)।
- ধর্ম: ইসলাম (সরকারি; প্রধানত সুন্নি)।
- মুদ্রা: আফগানি।
- দেশটিতে দুটি আইনসভা রয়েছে।
- রাষ্ট্রপতি রাষ্ট্র এবং সরকার উভয়ের প্রধান।

তথ্যসূত্র - Britannica.com
২,৫৫০.
কুইবেক প্রদেশ কোন দেশের অংশ?
  1. ক) যুক্তরাজ্য
  2. খ) কানাডা
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
কুইবেক কানাডার দ্বিতীয় বৃহত্তম প্রদেশ। এটির রাজধানী কুইবেক সিটি। তবে মন্ট্রিয়াল হলো বৃহত্তম শহর।ফরাসি উপনিবেশের অধীনে ছিল এই প্রদেশ। এ অঞ্চলের অধিকাংশ অধিবাসীর ভাষা ফরাসী এবং প্রদেশটির প্রধান সরকারি ভাষাও ফরাসী।
Source: quebec.ca
২,৫৫১.
নিচের কোনটি পাদদেশীয় মালভূমি?
  1. তিব্বত মালভূমি
  2. ভারতীয় উপদ্বীপ
  3. কলোরাডো মালভূমি
  4. তারিম মালভূমি
ব্যাখ্যা
- পর্বত থেকে নিচু কিন্তু সমভূমি থেকে উঁচু খাড়া ঢালযুক্ত ঢেউ খেলানো বিস্তৃর্ণ সমতলভূমিকে মালভূমি বলে।
- অবস্থানের ভিত্তিতে মালভূমি তিন প্রকার।
যথাঃ
- পর্বতমধ্যবর্তী মালভূমি
- পাদদেশীয় মালভূমি
- মহাদেশীয় মালভূমি।
- উচ্চ পর্বত ক্ষয়প্রাপ্ত হয়ে এর পাদদেশে তলানি জমে যে মালভূমির সৃষ্টি করে তাকে পাদদেশীয় মালভূমি বলে৷ পাদদেশীয় মালভূমির মধ্যে রয়েছে:
- দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া
- উত্তর আমেরিকার কলোরাডো মালভূমি।
পর্বত মধ্যবর্তী মালভূমি:
- তিব্বত মালভূমি
- তারিম মালভূমি
বলিভিয়া
- মেক্সিকো প্রভৃতি।
মহাদেশীয় মালভূমি:
- ভারতীয় উপদ্বীপ
- স্পেন
- অস্ট্রেলিয়া
- গ্রিনল্যান্ড
- সৌদি আরব
- এন্টার্কটিকা প্রভৃতি।
(তথ্যসূত্রঃ ভূগোল ও পরিবেশ : নবম-দশম শ্রেণী)
২,৫৫২.
পৃথিবীর সর্ববৃহৎ তামার খনি কোন দেশে অবস্থিত?
  1. চিলি
  2. ব্রাজিল
  3. যুক্তরাষ্ট্র
  4. দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
সরু রাষ্ট্র চিলি ও তামার খনি:
- পৃথিবীর সর্ববৃহৎ তামার খনি চিলিতে অবস্থিত।
- কপার খনিগুলি উত্তর চিলিতে। উত্তর-চিলির আন্দিজ বরাবর অবস্থিত।

উল্লেখ্য,
- 'চিলি' দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।
- চিলি দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিম সমুদ্র তীর বরাবর অবস্থিত দেশ ।
- চিলি বিশ্বের সবচেয়ে সরু রাষ্ট্র। 
- এর রাজধানীর নাম সান্তিয়াগো।
- এটি উত্তরে পেরু এবং বলিভিয়া দ্বারা , এর দীর্ঘ পূর্ব সীমান্তে আর্জেন্টিনা এবং পশ্চিমে প্রশান্ত মহাসাগর দ্বারা আবদ্ধ।

অন্যদিকে,
- পৃথিবীর সর্ববৃহৎ হীরক খনি রাশিয়ার ইয়াকুতিয়াতে অবস্থিত।
- স্বর্ণের খনির জন্য বিখ্যাত - দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ।
- এন্টার্কটিকার প্রধান খনিজ দ্রব্য কয়লা।

তথ্যসূত্র:- ব্রিটেনিকা ওয়েবসাইট।
২,৫৫৩.
কোন মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি দেশ রয়েছে?
  1. এশিয়া
  2. আফ্রিকা
  3. ইউরোপ
  4. উত্তর আমেরিকা
ব্যাখ্যা
আফ্রিকা মহাদেশ:
- আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হল আফ্রিকা মহাদেশ।
- আফ্রিকা মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে বিষুবরেখা বা নিরক্ষরেখা অতিক্রম করেছে।
- এর আয়তন ১১,৭২৪,০০০ বর্গ মাইল (৩০,৩৬৫,০০০ বর্গ কিমি)।
- এ মহাদেশের উত্তরে ভূ-মধ্যসাগর, দক্ষিণে দক্ষিণ মহাসাগর, পূর্বে ভারত মহাসাগর ও লোহিত সাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি দেশ রয়েছে।
- এই মহাদেশে মোট ৫৪টি দেশ অবস্থিত।
- আয়তনে আফ্রিকার সবচেয়ে বড় দেশ আলজেরিয়া।
- আয়তনে আফ্রিকার সবচেয়ে ছোট দেশ সিচেলিস।

বিভিন্ন মহাদেশে দেশের সংখ্যা:
• আফ্রিকা - ৫৪
• এশিয়া - ৪৮
• ইউরোপ - ৪৪
• উত্তর আমেরিকা - ২৩
• অস্ট্রেলিয়া/ওশেনিয়া - ১৪
• দক্ষিণ আমেরিকা - ১২

তথ্যসূত্র - worldatlas.com
২,৫৫৪.
'La Tomatina' is the most popular festivals in which country?
  1. Italy
  2. Portugal
  3. Spain
  4. France
ব্যাখ্যা
লা টমাটিনা:
- লা টমাটিনা ইউরোপের দেশ স্পেনের একটি জনপ্রিয় উৎসব।

⇒ এই উৎসবে অংশগ্রহণকারী ব্যক্তিরা একে অপরের দিকে টমেটো ছুড়ে মারেন।
- প্রতিবছর এই উৎসবে অংশ নিতে হাজার হাজার দেশি-বিদেশি পর্যটক স্পেনের বুনোল শহরে জড়ো হন।
- মেতে ওঠেন টমেটো ছোড়ার উৎসবে।
- এই উৎসবকে বিশ্বের সবচেয়ে বড় খাবারের লড়াই বলা হয়ে থাকে।
- ১৯৪৫ সালের ২৯ আগস্ট লা টমাটিনার প্রথম আসর বসেছিল।
- সেই থেকে নিয়মিত এই উৎসব হচ্ছে।

উৎস: La Tomatina ওয়েবসাইট।
২,৫৫৫.
মিয়ানমারের বর্তমান সেনাপ্রধান কে?
  1. জেনারেল নে উইন
  2. জেনারেল মিন অং হ্লাইং
  3. জেনারেল থিয়েন সেইন
  4. জেনারেল মিন সোয়ে
ব্যাখ্যা
- মিয়ানমারের বর্তমান সেনাপ্রধান হলেন জেনারেল মিন অং হ্লাইং।
- তিনি দেশটির স্টেট অ্যাডমিনিস্ট্র্যাটিভ কাউন্সিলেরও চেয়ারম্যান। বর্তমানে এই কাউন্সিলই মিয়ানমারের সরকার হিসেবে রাষ্ট্র পরিচালনা করছে।
- গত ১ ফেব্রুয়ারি ২০২১ মিয়ানমারের সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাসীন এনএলডি (ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসি) সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে।
- মিয়ানমারে ১৯৬২ সালে প্রথম সামরিক অভ্যুত্থান ঘটেছিলো।
- দীর্ঘ প্রায় ৫০ বছর সামরিক শাসনের পর ২০১১ সালে দেশটিতে বেসামরিক সরকার গঠিত হয়েছিলো।
(তথ্যসূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
২,৫৫৬.
জিবুতি দেশটি কোথায় অবস্থিত?
  1. লোহিত সাগরের পাশে
  2. দক্ষিণ চীন সাগরে
  3. ভূমধ্যসাসাগরের পাশে
  4. কৃষ্ণ সাগরে
ব্যাখ্যা
জিবুতি:
- জিবুতি উত্তর-পূর্ব আফ্রিকার একটি রাষ্ট্র।
- এটি লোহিত সাগর ও এডেন উপসাগর এর সংযোগস্থলে অবস্থিত।
- এর দক্ষিণে আছে সোমালিয়া, দক্ষিণ ও পশ্চিমে ইথিওপিয়া, উত্তরে ইরিত্রিয়া আর পূর্ব দিকে আছে লোহিত সাগর ও ইয়েমেন উপসাগর।
- Horn of Africa বা আফ্রিকার শিং অঞ্চলে অবস্থিত ছোট্ট দেশ জিবুতি।
- রাজধানী জিবুতি।
- মুদ্রা: জিবুতিয়ান ফ্রাঙ্ক।

উল্লেখ্য,
- জিবুতি ফ্রান্সের উপনিবেশ হিসেবে গণ্য ছিল।
- ১৮৯৬ থেকে ১৯৬৭ এই সময়টায় একে বলা হতো ফরাসি সোমালিল্যান্ড।
- দেশটি ১৯৭৭ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে।
- দেশটিতে ‘লেক আবি’ ও ‘লেক আসাল’ নামে দুটি বিখ্যাত লেক রয়েছে।

উৎস: Britannica.
২,৫৫৭.
ডোমিনো তত্ত্বের প্রবর্তক আমেরিকান প্রেসিডেন্ট -
  1. ক) জর্জ ওয়াশিংটন
  2. খ) থিওডোর রুজভেল্ট
  3. গ) জেমস মনরো
  4. ঘ) ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
ব্যাখ্যা
• ডমিনো তত্ত্ব:
- মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার ১৯৫৪ সালের ৭ এপ্রিল এক সংবাদ সম্মেলনে ইন্দোচিনে কমিউনিজমের কথা উল্লেখ করার সময় তত্ত্বটি বর্ণনা   করেছিলেন
- ডমিনো তত্ত্বে বলা হয়েছে, কোনো একটি রাষ্ট্রে যদি সমাজতন্ত্রীরা ক্ষমতাসীন হয়, তাহলে পাশের রাষ্ট্রটিও সমাজতন্ত্রীদের দখলে চলে যাবে।
- ভিয়েতনাম যুদ্ধ(১৯৫৫-১৯৭৫) এবং স্নায়ুযুদ্ধের সময়ও যুক্তরাষ্ট্র এই ডমিনো তত্ত্ব প্রয়োগ করেছিল।
- তিনি এন্টি-কমিউনিস্ট দক্ষিণ ভিয়েতনাম সরকারকে সহায়তা করেন।
- ডমিনো তত্ত্বটি দক্ষিণ-পূর্ব এশিয়ার জন্য প্রযোজ্য ছিল।
- ১৯৫০ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্র তত্ত্বটি প্রচার করেছিল।

উৎস: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান।
২,৫৫৮.
ইসরায়েলকে স্বীকৃতিদানকারী প্রথম মুসলিম দেশ-
  1. তুরস্ক
  2. মিশর
  3. ইরাক
  4. সিরিয়া
ব্যাখ্যা
- ইসরায়েলকে স্বীকৃতি প্রথম মুসলিম দেশ তুরস্ক।
- ১৯৪৯ সালের মার্চ মাসে তুরস্ক এই স্বীকৃতি দেয়। 

উল্লেখ্য, 
• আরব ইসরায়েল যুদ্ধ: 
- ১৯৭৩ সালের অক্টোবর যুদ্ধ (Yom Kippur War / October War)
- যুদ্ধের সময়কাল: অক্টোবর ১৯৭৩ (প্রায় তিন সপ্তাহ)।
- ইসরায়েলি নাম: Yom Kippur War.
- আরব নাম: October War বা Ramadan War.
- ১৯৭৩ সালের তেল সংকট (Oil Crisis):
- যুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহায়তা করায়,
→ OPEC (তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা) এর আরব সদস্যরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা (oil embargo) আরোপ করে।
- উদ্দেশ্য: ইসরায়েলকে ১৯৬৭ সালে দখলকৃত সব এলাকা ছাড়তে বাধ্য করা।
- ফিলিস্তিনিদের অধিকার ফিরিয়ে দেওয়া।
- যুদ্ধের পরে Camp David Accords স্বাক্ষরিত হয় (১৯৭৮)।
- মিশর প্রথম আরব দেশ, যারা ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে।

উৎস: আলজাজিরা।
২,৫৫৯.
মহাকাব্য “শাহনামা” কোন দেশের অন্যতম প্রসিদ্ধ সাহিত্য?
  1. ক) ইরাক
  2. খ) ইরান
  3. গ) তুর্কি
  4. ঘ) মিশর
ব্যাখ্যা

‘শাহনামা’ মহাকাব্যের রচয়িতা পার্সিয়ান কবি ফেরদৌসী।
এটি ফারসি ভাষায় রচিত হয়েছে।
এই মহাকাব্যটি পারস্যের বা ইরানের অন্যতম প্রসিদ্ধ সাহিত্য।
উৎসঃ ব্রিটানিকা এনসাইক্লোপিডিয়া।

২,৫৬০.
কোন মহাদেশ দেখতে অনেকটা ত্রিভুজাকৃতির? 
  1. আফ্রিকা
  2. উত্তর আমেরিকা
  3. দক্ষিণ আমেরিকা
  4. অস্ট্রেলিয়া
ব্যাখ্যা

দক্ষিণ আমেরিকা (South America):

- দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত একটি দেশ নয় - আলবেনিয়া।
- আয়তনে চতুর্থ বৃহত্তম মহাদেশ দক্ষিণ আমেরিকা।
- এ মহাদেশ দেখতে ত্রিকোণোকৃতির।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান আকাঙ্কাগুয়া ।
- দক্ষিণ আমেরিকা মহাদেশে ১২টি স্বাধীন দেশ রয়েছে।
- এর মধ্যে আয়তনে বৃহত্তম ব্রাজিল এবং ক্ষুদ্রতম সুরিনাম।
- ফকল্যান্ড দ্বীপ এ মহাদেশে অবস্থিত।
- দক্ষিণ আমেরিকার দীর্ঘতম এবং পৃথিবীর প্রশস্ততম নদী আমাজান।
- এ মহাদেশের অন্তর্গত ইকুয়েডরকে 'চির বসন্তের দেশ বলা হয়।
- নিরক্ষরেখা দেশটির উপর দিয়ে অতিক্রম করেছে।

তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com

২,৫৬১.
তাইওয়ানের সরকারি বা রাষ্ট্রীয় নাম কোনটি?
  1. ডেমোক্র্যাটিক রিপাবলিক অব তাইওয়ান
  2. রিপাবলিক অব চায়না
  3. চাইনিজ তাইপে
  4. পিপলস রিপাবলিক অব তাইপে
ব্যাখ্যা
তাইওয়ান:
- তাইওয়ান সরকারিভাবে রিপাবলিক অব চায়না।
- ফরমোজার বর্তমান নাম তাইওয়ান।
- এটি পূর্ব এশিয়ার একটি দ্বীপ, যা তাইওয়ান প্রণালীর পূর্বে চীনা মূল ভূখন্ডের দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত।
- আয়তন: ১৩,৯৭৬ বর্গ মাইল (৩৬,১৯৭ বর্গ কিমি)।
- ভাষা: ম্যান্ডারিন চাইনিজ (অফিসিয়াল), তাইওয়ানিজ, ফুকিয়েন এবং হাক্কা উপভাষায়ও কথা বলা হয়।
- ধর্ম: বৌদ্ধ ধর্ম, দাওবাদ, কনফুসিয়ানিজম, খ্রিস্টধর্ম।
- মুদ্রা: নতুন তাইওয়ান ডলার।

তথ্যসূত্র - Britannica.com
২,৫৬২.
‘দ্য চেয়ারম্যান অব এভরিথিং’ নামে পরিচিত -
  1. ক) জো বাইডেন
  2. খ) শেখ হাসিনা
  3. গ) শি জিনপিং
  4. ঘ) নরেন্দ্র মোদী
ব্যাখ্যা
• প্রেসিডেন্ট শি জিনপিং:
- চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির নেতা শি চিনপিংকে ‘দ্য চেয়ারম্যান অব এভরিথিং’ উপাধি দেওয়া হয়েছে।
- ২০১২ সালে ক্ষমতায় আসার পর চিনপিং শুধু দেশের বা ক্ষমতাসীন চীনা কমিউনিস্ট পার্টির এবং সশস্ত্র বাহিনীর প্রধানই হননি;  বরং তিনি দলীয় বহু সুপার কমিটিরও প্রধান নিযুক্ত হয়েছেন।
- ১৯৮০ সালে চীন যখন অর্থনীতি উন্মুক্ত করতে শুরু করে, তখনই চীনা নেতারা ইংরেজিতে সরকারি উপাধি পান।
- শি চিনপিং চীনে প্রধানত তিনটি উপাধিতে পরিচিত। তা হলঃ রাষ্ট্রীয় চেয়ারম্যান (চীনা ভাষায় গুওজিয়া ঝুশি), সেন্ট্রাল মিলিটারি কমিশনের চেয়ারম্যান (চীনা ভাষায় ঝংইয়াং জুনওয়েই ঝুশি), চীনা কমিউনিস্ট পার্টির (জং শুজি) জেনারেল সেক্রেটারি।

অন্যদিকে,
- চীনের ‘নেকড়ে যোদ্ধা’ কূটনীতি প্রথম শুরু করেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং।
- শি জিনপিংয়ের অভিনব কূটনৈতিক দর্শন থেকে এই পরিভাষাটি বেছে নেয়া হয়েছে।
- নিজের মর্যাদা বাড়াতে ও ক্ষমতাকে আরও পাকাপোক্তে কৌশলের অংশ হিসেবে চীনাদের জাতীয়তাবাদী অনুভূতি শক্তিশালী করতে শি জিনপিং এমন কৌশল নিয়েছেন।

উৎস:- কালের কণ্ঠ এবং এবং দেশ রূপান্তর পত্রিকা রিপোর্ট [লিঙ্ক] ।
২,৫৬৩.
ক্রোয়েশিয়ার মুদ্রার নাম কী?
  1. ডলার
  2. রিয়াল
  3. ইউরো
  4. ফ্রাঙ্ক
ব্যাখ্যা
→ ক্রোয়েশিয়ার মুদ্রার নাম- ইউরো 
- ২০তম দেশ হিসেবে ১লা জানুয়ারী, ২০২৩ তারিখে ক্রোয়েশিয়া ইউরো মুদ্রা চালু করে।

• ইউরো:

- ইউরো হলো ইউরোপীয় ইউনিয়নের আর্থিক একক এবং মুদ্রা, যা € প্রতীক দ্বারা উপস্থাপিত হয়।
- ইউরো ১৯৯১ সালের মাস্ট্রিচ চুক্তি থেকে উদ্ভুত হয়েছিল।
- ইউরো আনুষ্ঠানিকভাবে ১লা জানুয়ারী, ১৯৯৯ সালে জারি করা হয়েছিল।
- ইউরো ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক দ্বারা পরিচালিত হয়।
- ইউরো ব্যবহার সদস্য: ২০টি।
- সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া।
- ২০তম দেশ হিসেবে ১লা জানুয়ারী, ২০২৩ তারিখে ক্রোয়েশিয়া ইউরো মুদ্রা চালু করে।
- ইউরো ব্যবহারকারী দেশগুলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ড, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন।

অপরদিকে,
- ফ্রাঙ্ক মুদ্রা ব্যবাহারী দেশ:
- সেনেগাল, মালি, গিনি, গ্যাবন, কঙ্গো, রুয়ান্ডা, ক্যামেরুন, মুরুন্ডি, জিবুতি, নাইজার, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, বেনিন ও টোগো

উৎস: EU ওয়েবসাইট ও Britannica.
২,৫৬৪.
কোন দেশে সমুদ্র বন্দর নাই?
  1. মালদ্বীপ
  2. নেপাল
  3. গ্রীস
  4. ভেনেজুয়েলা
ব্যাখ্যা
⇒ নেপালে কোনো সমুদ্র বন্দর নেই।

নেপাল:
- নেপাল দক্ষিণ এশিয়ার একটি দেশ।
- আয়তন: ৫৬,৮২৭ বর্গ মাইল (১৪৭,১৮১ বর্গ কিমি)।।
- রাজধানী: কাঠমান্ডু।
- ভাষা: নেপালি (অফিসিয়াল), ইংরেজি।
- ধর্ম: হিন্দু ধর্ম; এছাড়াও বৌদ্ধ ধর্ম, ইসলাম।
- মুদ্রা: নেপালি রুপি।
- গ্রেট হিমালয়, মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত।
- নেপালকে হিমালয় কন্যা বলা হয়।

তথ্যসূত্র - Worldatlas.com & Britannica.com
২,৫৬৫.
ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনীর নাম কী?
  1. ইউরোটেক্স
  2. ইউরোপোল
  3. ফ্রনটেক্স
  4. রেঞ্জার্স
ব্যাখ্যা
• ইউরোপীয় ইউনিয়ন:
- রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
- ইইউর প্রতিষ্ঠাতাকালীন সদস্য দেশ ছিলো ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত মোট দেশের সংখ্যা ২৭ টি।
- এদের মধ্যে এখন পর্যন্ত ২০ টি দেশ একক মুদ্রা হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করেছে।
- সদর দপ্তর- ব্রাসেলস, বেলজিয়াম।
- ইউরোপীয় ইউনিয়নে ভিসামুক্ত প্রবেশের চুক্তি শেনজেন চুক্তি।
- ম্যাসট্রিচট চুক্তির ফলে ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি থেকে ইউরোপীয় ইউনিয়ন নামকরণ করা হয়।
- ২০০৭ সালে পর্তুগালের লিসবনে স্বাক্ষরিত চুক্তিকে লিসবন চুক্তি বলে। এই চুক্তিকে ইউরোপীয় ইউনিয়নের সংস্কার চুক্তি বলা হয়।
- এই চুক্তির অনুচ্ছেদ-৫০ এ বলা আছে গণভোটের মাধ্যমে কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করতে পারবে।
- ইউরোপীয় ইউনিয়নের সীমান্তরক্ষী বাহিনীর নাম ফ্রনটেক্স।

উৎস: ইউ ওয়েবসাইট।
২,৫৬৬.
Which country in the world shares its border with the most countries?
  1. ক) Brazil
  2. খ) Germany
  3. গ) Russia
  4. ঘ) Japan
ব্যাখ্যা
- চীন ও রাশিয়ার সাথে সবচেয়ে বেশি সংখ্যক দেশের সীমানা রয়েছে। 
- উভয় দেশের সাথে সমান সংখ্যক ১৪টি দেশের সীমানা রয়েছে। 
- এরপর রয়েছে ব্রাজিলের অবস্থান। 

উৎস : ওয়ার্ল্ড এটলাস 
২,৫৬৭.
'পালাউ' দেশটি কোন মহাদেশে অবস্থিত?
  1. এশিয়া
  2. ওশেনিয়া
  3. ইউরোপ
  4. আফ্রিকা
ব্যাখ্যা

পালাউ:
- আনুষ্ঠানিকভাবে পালাউ প্রজাতন্ত্র, দ্বীপ দেশ।
- 'পালাউ' দেশটি ওশেনিয়া মহাদেশে অবস্থিত।
- আয়তন: ১৮৯ বর্গ মাইল (৪৯০ বর্গ কিমি)।
- রাজধানী: মেলেকোক।
- ভাষা: পালাউয়ান, ইংরেজি (উভয় সরকারী)।
- ধর্ম: খ্রিস্টান ধর্ম (বেশিরভাগই রোমান ক্যাথলিক।
- মুদ্রা: মার্কিন ডলার।

তথ্যসূত্র - Britannica.com

২,৫৬৮.
সম্প্রতি হামাস কর্তৃক ইসরায়েলে অভিযানের নাম কী?
  1. অপারেশন আল-আকসা ফ্লাড
  2. অপারেশন আল-আকসা স্টার্ট
  3. অপারেশন আল-আকিম ফ্লাড
  4. অপারেশন আল-আকিম ফাইট
ব্যাখ্যা
অপারেশন আল-আকসা ফ্লাড:
- গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিরুদ্ধে নতুন অভিযানের ঘোষণা দিয়েছে হামাস। 
- এ লড়াইয়ের নাম দেয়া হয়েছে অপারেশন আল-আকসা ফ্লাড।
- বস্তুত বন্যার জলের মতই সশস্ত্র হামাস বাহিনী ঢুকে পড়েছে ইসরায়েলের মূল ভূখণ্ডে।
- এর আগে ২০২১ সালে ইসরায়েল ও হামাসের মধ্যে ১১ দিন ধরে সংঘাত চলেছিল। 
- হামাস সদস্য ইজেত আল-রাশক জানান, আল-আকসা মসজিদে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া হিসেবে তারা লড়ছেন।
- ইহুদিদের এখন উৎসব পর্ব চলছে।
- সেই উৎসবের শেষ দিনে এই আঘাত হেনেছে হামাস।
- ইসরায়েলের বন্দর শহর তেল আবিবের উত্তরে পর্যন্ত রকেট হামলা করা হয়েছে।
- সেই সাথে হামাসের সশস্ত্র বাহিনী ঢুকে পড়েছে ইসরায়েলের দক্ষিণে।

 উৎস: ৮ অক্টোবর, ২০২৩, বিবিসি বাংলা।
২,৫৬৯.
জাপানের বর্তমান প্রধানমন্ত্রী কে? [ফেব্রুয়ারি,২০২৬]
  1. সানায়ে তাকাইচি
  2. নারুহিতো
  3. ইয়োশিহিদে সুগা
  4. শিনজো আবে
ব্যাখ্যা

জাপান:
- জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র যা উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
- সংবিধানিক রাজতন্ত্র (Constitutional Monarchy).
- সম্রাটের ক্ষমতা আনুষ্ঠানিক কিন্তু কার্যকর শাসন প্রধানমন্ত্রীর মাধ্যমে পরিচালিত হয়।
- তবে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সংসদীয় পদ্ধতিতে প্রকৃত শাসন পরিচালিত হয়।
- বর্তমান সম্রাট: সম্রাট নারুহিতো (Emperor Naruhito)।
- রাজধানী: টোকিও (Tokyo) ১৮৬৮ সালে ইডো থেকে টোকিওতে স্থানান্তরিত হয়।
- ভৌগোলিক অবস্থান: পূর্ব এশিয়ার প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপদেশ; চারটি প্রধান দ্বীপ: হোক্কাইডো, হোনশু, শিকোকু, কিউশু।
- জাপানের আয়তন: ৩৭৭,৯১৫ বর্গকিলোমিটার।
- সবচেয়ে বড় দ্বীপ: হোনশু।
- আয়তন প্রায় ২২৭,৯৬২ বর্গকিলোমিটার
- জনসংখ্যা (২০২৫ আনুমানিক): প্রায় ১২৩,১০৫,০০০ জন।
- জাতীয় ভাষা: জাপানি (Japanese)।
- ধর্ম: শিন্তো ও বৌদ্ধ ধর্ম প্রধান; খ্রিস্টান ও অন্যান্য ধর্মের অনুসারীও রয়েছে।
- জাপানের বর্তমান প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি।
- আইনসভা: 'ডায়েট' (National Diet)।

উৎস: ব্রিটানিকা।

২,৫৭০.
'লিমা' কোন দেশের রাজধানী?
  1. ক) তুর্কেমেনিস্তান
  2. খ) আজারবাইজান
  3. গ) ফিলিপাইন
  4. ঘ) পেরু
ব্যাখ্যা
লিমা পেরুর রাজধানী।

• অপরদিকে-
- ফিলিপাইনের রাজধানী- ম্যানিলা।
- আজারবাইজানের রাজধানী- বাকু।
- তুর্কেমেনিস্তানের রাজধানী- আশখাবাদ।

তথ্যসূত্র: ব্রিটানিকা
২,৫৭১.
সম্প্রতি চাঁদে সফল অবতরণ করা যুক্তরাষ্ট্রের নভোযান ‘অডিসিয়াস’ এর নির্মাতা প্রতিষ্ঠান -
  1. ইনটিউটিভ চন্দ্রযান
  2. আইনস্টাইন প্রোব
  3. ইনটিউটিভ মেশিনস
  4. ক্যানাভেরাল স্পেস ফোর্স
ব্যাখ্যা
অডিসিয়াস:
- যুক্তরাষ্ট্র থেকে ‘অডিসিয়াস’ নামের ওই মহাকাশযান চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করে।
- পরে মহাকাশযানটির সঙ্গে সংযোগ স্থাপনে সক্ষম হয় সেটির নির্মাতা প্রতিষ্ঠান ইনটিউটিভ মেশিনস।
- এর মধ্য দিয়ে বিশ্বে প্রথম কোনো বেসরকারি প্রতিষ্ঠানের মহাকাশযান চাঁদে পৌঁছায়।

সূত্র: প্রথম আলো ও কালের কন্ঠ পত্রিকা রিপোর্ট।
২,৫৭২.
জার্মানির বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল কোনটি?
  1. ক) ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন
  2. খ) সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি
  3. গ) ইউনাইটেড জার্মানি
  4. ঘ) ক্রিস্টিয়ান সোশ্যাল ইউনিয়ন
ব্যাখ্যা
- গত ২৬ সেপ্টেম্বর ২০২১ জার্মানির পার্লামেন্ট (বুন্দেসট্যাগ) নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সোশ্যাল ডেমোক্র্যাটিক পার্টি (২০৬টি আসন), ফ্রি ডেমোক্র্যাটিক পার্টি (৯২ টি আসন) এবং দ্য গ্রিন পার্টির (১১৮টি আসন) সমন্বয়ে গঠিত জোট জয় লাভ করে।
অন্যদিকে,
- অ্যাঞ্জেলা মার্কেলের দল ক্রিস্টিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন ও ক্রিস্টিয়ান সোশ্যাল ইউনিয়ন ১৯৭টি আসন লাভ করে।
- গত ৮ ডিসেম্বর ২০২১ সোশ্যাল ডেমোক্র্যাটিক ইউনিয়ন পার্টির নেতা ওলাফ শলাৎস জার্মানির নবম চ্যান্সেলর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
(তথ্যসূত্র: জার্মানির সরকারি ওয়েবসাইট)
২,৫৭৩.
সোনালী প্যাগোডার দেশ বলা হয় কোনটিকে?
  1. ভুটান
  2. মিয়ানমার
  3. অস্ট্রেলিয়া
  4. নেপাল
ব্যাখ্যা
পৃথিবীর বিভিন্ন দেশের ভৌগলিক উপনাম:
- সোনালী প্যাগোডার দেশ: মিয়ানমার।
- লিলি ফুলের দেশ: কানাডা।
- ক্যাঙ্গারুর দেশ: অস্ট্রেলিয়া।
- সিল্ক রুটের দেশ: ইরান।
- মার্বেলের দেশ: ইতালি।
- পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান।
- তামার দেশ: জাম্বিয়া।
- পিরামিডের দেশ: মিশর।
- প্রাচীরের দেশ: চীন।
- ভূমিকম্পের দেশ: জাপান।

উৎস: Britannica.com
২,৫৭৪.
প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ইউকোসুক
  2. গোয়াম
  3. হাওয়াই
  4. সাতসুনা
ব্যাখ্যা
সপ্তম নৌবহর:
- মূল ভূখণ্ডের বাইরে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় নেভাল ফোর্স হল- সপ্তম নৌবহর।
- বর্তমানে এর প্রধান ঘাটি জাপানের ইয়াকোসুকে অবস্থিত।
- এটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের অংশ।
- বর্তমানে এতে ৬০-৭০ জাহাজ, ৩০০ বিমান এবং ৪০,০০০ নৌবাহিনী, মেরিন কর্পস সদস্য এবং কোস্টগার্ড সদস্য রয়েছে।

উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিয়া ও কালের কন্ঠ পত্রিকা রিপোর্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ওয়েবসাইট। [লিঙ্ক]
২,৫৭৫.
এশিয়ার দীর্ঘতম নদী কোনটি?
  1. হলুদ নদী
  2. ইয়াংজি নদী 
  3. মেকং নদী
  4. ব্রহ্মপুত্র নদ
ব্যাখ্যা

- ইয়াংজি নদী এশিয়ার দীর্ঘতম নদী, যার দৈর্ঘ্য ৩,৯১৫ মাইল।
- নদীটি চীনে অবস্থিত।
- তিব্বতের মালভূমি এর উৎপত্তিস্থল এবং পতিত হয়েছে পূর্ব চীন সাগরে।
- এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী।

অন্যদিকে,
- ব্রহ্মপুত্র নদী চীন, ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে ২,৩৯১ মাইল (৩,৮৪৮ কিমি) প্রবাহিত হয়েছে। এটি হিমালয়ের উৎস থেকে চীনের তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্য দিয়ে পূর্ব দিকে প্রবাহিত হয়ে ভারতে প্রবেশ করে ছোট গঙ্গা নদীর সাথে সংযোগস্থলে পৌঁছেছে। 
- মেকং নদী চীন, মায়ানমার, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া এবং ভিয়েতনামের মধ্য দিয়ে অনেক সীমান্ত অতিক্রম করে।
- এশিয়ার দ্বিতীয় দীর্ঘতম হলুদ নদী, যে অঞ্চলগুলির মধ্য দিয়ে প্রবাহিত হয়, সেখানকার পরিবেশগত পরিবেশ উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উৎস: World Atlas.

২,৫৭৬.
'পালাউ' কোন মহাদেশে অবস্থিত?
  1. এশিয়া
  2. দক্ষিণ আমেরিকা
  3. ইউরোপ
  4. ওশেনিয়া
ব্যাখ্যা

পালাউ:
- আনুষ্ঠানিকভাবে পালাউ প্রজাতন্ত্র, দ্বীপ দেশ।
- 'পালাউ' দেশটি ওশেনিয়া মহাদেশে অবস্থিত।
- আয়তন: ১৮৯ বর্গ মাইল (৪৯০ বর্গ কিমি)।
- রাজধানী: মেলেকোক।
- ভাষা: পালাউয়ান, ইংরেজি (উভয় সরকারী)।
- ধর্ম: খ্রিস্টান ধর্ম (বেশিরভাগই রোমান ক্যাথলিক।
- মুদ্রা: মার্কিন ডলার।

তথ্যসূত্র - Britannica.com

২,৫৭৭.
২০২১ সালের টেকসই উন্নয়ন সূচকে শীর্ষদেশ কোনটি?
  1. ক) ডেনমার্ক
  2. খ) ফিনল্যান্ড
  3. গ) কানাডা
  4. ঘ) আইসল্যান্ড
ব্যাখ্যা
- জাতিসংঘ সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক প্রকাশিত টেকসই উন্নয়ন সূচক-২০২১:
- শীর্ষদেশ : ফিনল্যান্ড
- সর্বনিম্ন দেশ (১৬৫তম) : মধ্য আফ্রিকা প্রজাতন্ত্র
- বাংলাদেশের অবস্থান : ১০৯তম।
(তথ্যসূত্র: জাতিসংঘ সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক ওয়েবসাইট)
২,৫৭৮.
What is the world's largest landlocked country by land area?
  1. Kazakhstan
  2. Mongolia
  3. Afghanistan
  4. Chad
ব্যাখ্যা
কাজাখস্তান:

- স্থলভাগে বিশ্বের বৃহত্তম স্থলবেষ্টিত দেশ কাজাখস্তান।
- এটি মধ্য এশিয়ার একটি দেশ।
- দেশটির আয়তন ১,০৫২,০৯০ বর্গ মাইল (২,৭২৪,৯০০ বর্গ কিমি)।
- এর রাজধানী নুরসুলতান।
- ভাষা: কাজাখ, রাশিয়ান।
- ধর্ম: ইসলাম (বেশিরভাগই সুন্নি), খ্রিস্টান।
- মুদ্রা: টেংগে।
- কাজাখস্তান হল একটি একক প্রজাতন্ত্র যার পার্লামেন্ট দুটি কক্ষ নিয়ে গঠিত।
- এর রাষ্ট্র ও সরকার প্রধান হলেন রাষ্ট্রপতি।

তথ্যসুত্র - Britannica.com
২,৫৭৯.
ক্ষতিকর বর্জ্য চলাচল ও নিয়ন্ত্রণ সংক্রান্ত 'বাসেল কনভেনশন' কোথায় স্বাক্ষরিত হয়?
  1. ক) সুইডেন
  2. খ) সুইজারল্যান্ড
  3. গ) নেদারল্যান্ডস
  4. ঘ) বেলজিয়াম
ব্যাখ্যা
বাসেল কনভেনশন (Basel Convention)
বাসেল কনভেনশনের পূর্ণনাম - Basel Convention on the Control of Transboundary Movements of Hazardous Wastes and their Disposal। অর্থ্যাৎ, এটি ক্ষতিকর বর্জ্য চলাচল ও নিয়ন্ত্রণ সংক্রান্ত একটি আন্তর্জাতিক চুক্তি। UNEP - এর সহায়তায় সুইজারল্যান্ডের বাসেলে পরিবেশ বিষয়ক এই চুক্তিটি স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুমোদন: ২২ মার্চ, ১৯৮৯ সাল
চুক্তি কার্যকর: ৫ মে, ১৯৯২ সাল
স্বাক্ষরকারী পক্ষ: ৫৩টি
অনুমোদনকারী পক্ষ: ১৮৯টি

বাসেল কনভেনশন ও বাংলাদেশ:
অনুমোদন - ১ এপ্রিল, ১৯৯৩ সাল
কার্যকর - ৩০ জুন, ১৯৯৩ সাল
 
উৎস: বাসেল কনভেনশন ও UNEP ওয়েবসাইট।

২,৫৮০.
'পিস স্ট্যাচু' কোথায় অবস্থিত?
  1. নাগাসাকি
  2. নিউইয়র্ক
  3. হো চি মিন সিটি
  4. হিরোশিমা
ব্যাখ্যা
পিস স্ট্যাচু: 

• অবস্থান: জাপানের নাগাসাকির শান্তি পার্কে।
• নাগাসাকিতে পারমাণবিক বোমা বিস্ফোরণে নিহতদের স্মরণে 'শান্তি পার্ক' স্থাপন করা হয়।
• ২য় বিশ্বযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্র জাপানে ২টি পারমাণবিক বোমা নিক্ষেপ করে।
• একটি হিরোশিমায় 'লিটল বয়' ৬ আগস্ট, ১৯৪৫।
• অপরটি নাগাসাকিতে 'ফ্যাট ম্যান' ৯ আগস্ট ১৯৪৫।
• ১৯৪০ সালের ২২ সেপ্টেম্বরে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে।
• জাপান কর্তৃক পার্ল হারবর আক্রমণের প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্র ৮ ডিসেম্বর, ১৯৪১ সালে সরাসরি ২য় বিশ্বযুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করে।
• অন্যদিকে, স্ট্যাচু অব পিস (Statue of Peace) অবস্থিত দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে জাপানি দূতাবাসের সামনে।
• করনারস্টোন অব পিসের অবস্থান – জাপানের ওকিনাওয়ায়।
• ওকিনাওয়ার যুদ্ধে নিহতদের স্মরণে নির্মাণ ।

উৎস: ব্রিটানিকা এবং Live Mcq লেকচার।
২,৫৮১.
নিচের কোন দেশটি ককেশাস অঞ্চলে অবস্থিত?
  1. ক) লাটভিয়া
  2. খ) আজারবাইজান
  3. গ) বুলগেরিয়া
  4. ঘ) সুইডেন
ব্যাখ্যা
ককেশাস পর্বতমালার দক্ষিণে ট্রান্সককেশাস অঞ্চল অবস্থিত। এই অঞ্চলে তিনটি স্বাধীন রাষ্ট্র অবস্থিত। এগুলো হলো:
- জর্জিয়া
- আর্মেনিয়া এবং
- আজারবাইজান।

অন্যদিকে,
- লাটভিয়া বাল্টিক রাষ্ট্র
- বুলগেরিয়া বলকান রাষ্ট্র
- সুইডেন স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র।

(তথ্যসূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস)
২,৫৮২.
'রাজা ভুল করে না'- উক্তিটি কোন দেশের সংবিধানে উল্লেখ আছে?
  1. যুক্তরাজ্য
  2. জাপান
  3. সৌদি আরব
  4. নেপাল
ব্যাখ্যা
যুক্তরাজ্য:
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- রাষ্ট্র প্রধান: রানি বা রাজা।
- ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন: ১০ নং ডাইনিং স্ট্রিট।
- ব্রিটেনের অর্থমন্ত্রীর বাসভবন: ১১ নং ডাইনিং স্ট্রিট।
- ব্রিটিশ রাজপরিবারের বাসভবন: বাকিংহাম প্যালেস (লন্ডন)।
- সংবিধান: অলিখিত।
- প্রথম প্রধানমন্ত্রী: রবার্ট ওয়ালপল।
- রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।
- বর্তমান প্রধানমন্ত্রী: ঋষি সুনাক (কনজারভেটিভ পার্টি)।
- প্রথম নারী প্রধানমন্ত্রী: মার্গারেট থ্যাচার।
- যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী উইনস্টোন চার্চিল রাজনীতিবিদ হয়েও সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।
- 'Fleet Street' সংবাদপত্র প্রকাশনার জন্য বিখ্যাত একটি সড়ক।
- 'Whitehall' লন্ডনের কেন্দ্রস্থলে অবস্থিত একটি রাস্তা।
- এখানে ব্রিটিশ সরকারের অধিকাংশ প্রশাসনিক ভবন অবস্থিত।
- যুক্তরাজ্যের সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব: ভিক্টোরিয়া ক্রস।
- যুক্তরাজ্যের পতাকে বলা হয়: ইউনিয়ন জ্যাক।
- 'Trafalgar Square' এর অবস্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেল এবং ইংল্যান্ডের প্রথম শাসনতন্ত্র বলা হয় ম্যাগনাকার্টাকে।

উল্লেখ্য,
- 'রাজা ভুল করে না'- উক্তিটি যুক্তরাজ্যের সংবিধানে উল্লেখ আছে।

উৎস: i) GOV.UK [link]
         ii) Britannica.
২,৫৮৩.
আয়তনে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ কোনটি?
  1. কানাডা
  2. যুক্তরাষ্ট্র
  3. চীন
  4. ব্রাজিল
ব্যাখ্যা
কানাডা: 
- কানাডা উত্তর আমেরিকার উত্তরাংশে অবস্থিত। 
- এটি আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ (রাশিয়ার পর)।
- এটি মহাদেশের প্রায় দুই-পঞ্চমাংশ অংশ জুড়ে বিস্তৃত।
- যদিও আয়তন বিশাল, কানাডার জনসংখ্যা তুলনামূলকভাবে খুবই কম।
- সুদূরপ্রসারী বনভূমি, পর্বত ও নিসর্গ দেশটির পরিচয়ে বিশেষ ভূমিকা রেখেছে। 
- কানাডা আনুষ্ঠানিকভাবে ইংরেজি এবং ফরাসি ভাষায় দ্বিভাষিক, যা দেশটির ইতিহাসকে প্রতিফলিত করে। 
- কানাডা একটি বহু-সাংস্কৃতিক দেশ, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষ একত্রে বসবাস করে। 
- কানাডা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ – বন, খনিজ, পানি ইত্যাদি। 
- এই দেশ শিক্ষা ও গবেষণায়ও অগ্রণী, এবং জ্ঞানের রপ্তানিকারক হিসেবেও খ্যাত। 
- কানাডা শুধু তার প্রাকৃতিক সৌন্দর্য বা আয়তনের জন্য নয়, বরং একটি সহনশীল, অন্তর্ভুক্তিমূলক ও প্রগতিশীল সমাজের জন্যও বিশ্বে পরিচিত।

উৎস: Britannica.
২,৫৮৪.
মধ্যপ্রাচ্যের কোন দেশে যুক্তরাষ্ট্রের আল-উদেইদ ঘাঁটিটি অবস্থিত?
  1. বাহরাইন
  2. কুয়েত
  3. কাতার
  4. সৌদি আরব
ব্যাখ্যা
বিখ্যাত কিছু মার্কিন ঘাঁটি:
- কাতার: আল-উদেইদ (Al Udeid Air Base).
- এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিমানঘাঁটি।
- বাহরাইন: নৌঘাঁটি - NSA Bahrain.
- যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের ঘাঁটি।
- কুয়েত: ক্যাম্প আরিফজান (Camp Arifjan)।
- মার্কিন সেনাবাহিনীর প্রধান ঘাঁটি কুয়েতে। 
- ইরাক:  আল-আসাদ, তাজি।
- সামরিক প্রশিক্ষণ ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম।
- সৌদি আরব: প্রিন্স সুলতান এয়ার বেস।
- ২০১৯ সাল থেকে মার্কিন সেনা মোতায়েন
- জর্ডান: Muaffaq Salti Air Base.

উৎস: U.S. Department of Defense. 
২,৫৮৫.
কানাডার কোন প্রদেশটি ফ্রান্সের স্থায়ী উপনিবেশ (Colony) ছিলো?
  1. ক) মন্ট্রিল
  2. খ) কুইবেক
  3. গ) ভ্যাঙ্কুবার
  4. ঘ) অটোয়া
ব্যাখ্যা
By the turn of the century, the French were heavily involved in the lucrative fur trading business in Canada. On one of those fur trapping missions in 1605, the French geographer and explorer, Samuel de Champlain, established France's first settlement in western Nova Scotia. Port Royal would later be abandoned, but in 1608, he founded a permanent colony in Quebec, a colony that would later become the capital of New France.
Giovanni Caboto, an Italian navigator and explorer, known in English as John Cabot, landed along the northeastern shore of Canada in 1497. Source: worldatlas.com
২,৫৮৬.
‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি অনুযায়ী, চীন হংকংকে কত বছর শাসন করবে?
  1. ৪০ বছর
  2. ৫০ বছর
  3. ৮০ বছর
  4. ১০০ বছর
ব্যাখ্যা
‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি:
- ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি চালু আছে চীনে।
- চীনের দুটি বিশেষ প্রশাসনিক অঞ্চলের একটি হংকং, অন্যটি ম্যাকাও।
- হংকং চীনের দক্ষিণ-পূর্ব উপকূলের একটি সমৃদ্ধিশালী দ্বীপ।
- চীনের ‘প্রবেশদ্বার’ নামে পরিচিত হংকং আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র।

উল্লেখ্য,
- ২৪৩ খ্রিষ্টপূর্বাব্দে চীনের কিং সাম্রাজ্যের সময় প্রথমবারের মতো হংকং চীন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়।
- রানি ভিক্টোরিয়ার আমলে হংকং পরিণত হয় ব্রিটিশ উপনিবেশে।
- উপনিবেশ হিসেবে ৯৯ বছরের ইজারার মেয়াদ শেষ হলে ১৯৯৭ সালে ব্রিটেন চীনের কাছে হংকংকে ফিরিয়ে দেয়।
- হংকংয়ের ব্রিটিশ উপনিবেশে পরিণত হওয়ার পেছনে আছে ‘আফিম যুদ্ধের’ ভূমিকা।
- প্রথম আফিম যুদ্ধে চীন পরাজিত হলে ১৮৪১ সালে ব্রিটেন হংকং দ্বীপ দখল করে নেয় এবং হংকংকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করে।
- নানকিং চুক্তির মাধ্যমে হংকং ব্রিটিশ সাম্রাজ্যের ‘ক্রাউন কলোনি’তে পরিণত হয়।
- ১৯৮৪ সালে বেইজিংয়ের ‘হল অব দ্য পিপল’-এ ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং চীনা প্রধানমন্ত্রী ঝাও জিয়াং হংকংকে চীনের কাছে ফিরিয়ে দেওয়ার যৌথ ঘোষণাপত্রে স্বাক্ষর করেন।
- ঘোষণাপত্র অনুযায়ী ব্রিটেন হংকংকে ১৯৯৭ সালের ১ জুলাই চীনের কাছে হস্তান্তর করতে রাজি হয়।
- ১৯৯৭ সালের ১ জুলাই মধ্যরাতে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, প্রিন্স চার্লস, চীনের প্রেসিডেন্ট জিয়াং জেমিন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ম্যাডেলিন অলব্রাইটসহ অনেক আন্তর্জাতিক নেতার অংশগ্রহণে হংকংকে শান্তিপূর্ণভাবে চীনের কাছে হস্তান্তর করা হয়।
- ঘোষণাপত্রের অন্যতম শর্ত ছিল চীনের অধীনে যাওয়ার ৫০ বছর পর্যন্ত চীন হংকংকে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতি অনুযায়ী শাসন করবে অর্থাৎ পররাষ্ট্র ও নিরাপত্তার বিষয়গুলো ছাড়া হংকং পূর্ণ স্বায়ত্তশাসন ভোগ করবে।
- ২০৪৭ সালে ‘এক দেশ, দুই ব্যবস্থা’ নীতির বাধ্যবাধকতা উঠে গেলে চীন হংকংকে নিজেদের একটি প্রদেশ হিসেবে ঘোষণা করবে।

উৎস: Britannica.
২,৫৮৭.
এডেন কোন দেশের সমুদ্রবন্দর?
  1. ইয়েমেন
  2. কাতার
  3. ওমান
  4. ইরাক
ব্যাখ্যা
এডেন ইয়েমেনের সমুদ্রবন্দর।

এডেন:
- এডেন ইয়েমেনের শহর।​
- এটি এডেন উপসাগরের উত্তর উপকূলে অবস্থিত এবং আল-তাওয়াহি হারবারের পূর্ব দিকে ঘেরা একটি উপদ্বীপে অবস্থিত।
- এডেন ২০১৫ সাল থেকে ইয়েমেনের অস্থায়ী রাজধানী।।

⇒ ইয়েমেন:
- ইয়েমেন প্রজাতন্ত্র পশ্চিম এশিয়ার একটি আরব দেশ।
- দেশটি এককালে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার সংযোগস্থল ছিল।
- আরব উপদ্বীপের দক্ষিণ প্রান্তে দক্ষিণ আরবজুড়ে দেশটির অবস্থান।
- ইয়েমেন আরব উপদ্বীপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র।
- ইয়েমেনের সীমান্তে রয়েছে উত্তরে সৌদি আরব, পশ্চিমে লোহিত সাগর, দক্ষিণে এডেন উপসাগর ও আরব সাগর এবং পূর্ব-উত্তর পূর্বে ওমান।
- রাজধানী: এডেন।
- ভাষা: আরবি।
- মুদ্রা: ইয়েমেনি রিয়াল।

অন্যদিকে,
- কাতারের প্রধান সমুদ্রবন্দর হামাদ।
- ওমানের প্রধান সমুদ্রবন্দর সালালাহ।
- ইরাকের প্রধান সমুদ্রবন্দর উম্মে কাসর।

উৎস: i) World Atlas.
         ii) Britannica.
২,৫৮৮.
বিশ্বে প্রথম ন্যায়পাল ব্যবস্থা প্রবর্তিত হয় কোন দেশে?
  1. ক) ফিনল্যান্ডে
  2. খ) ডেনমার্কে
  3. গ) সুইডেনে
  4. ঘ) নরওয়েতে
ব্যাখ্যা
- জবাবদিহিতামূলক পদ বা প্রতিষ্ঠান হিসেবে ১৮০৯ সালে সুইডেনে প্রথম প্রবর্তিত হয়।
- ক্রমান্বয়ে অন্যান্য দেশে এই ব্যবস্থা চালু হয়। যেমন- ফিনল্যান্ডে ১৯১৯ সালে , ডেনমার্কে ১৯৫৫ সালে , নিউজিল্যান্ডে ১৯৬১ সালে , নরওয়েতে ১৯৬৩ সালে , গ্রেট ব্রিটেনে ১৯৬৭ সালে , অস্ট্রেলিয়ায় ১৯৭৩ সালে।
- সুইডিশ ভাষায় Ombudsman বা ন্যায়পাল বলতে এমন একজন সরকারি মুখপাত্র বা প্রতিনিধি কিংবা সরকারি কর্মকর্তাকে বোঝায় যিনি সরকারি কর্তৃপক্ষের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করেন।
- বাংলাদেশের সংবিধানের ৭৭ অনুচ্ছেদে জাতীয় সংসদ কর্তৃক ন্যায়পাল নিয়োগের বিধান রাখা হয়েছে।

সোর্স:- বাংলাপিডিয়া এবং বাংলাদেশের সংবিধান।
২,৫৮৯.
কংগ্রেস কোন দেশের আইন সভার নাম?
  1. ক) ব্রিটেন
  2. খ) জার্মানি
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
The United States Congress is the bicameral legislature of the federal government of the United States, and consists of two chambers: the House of Representatives and the Senate. The Congress meets in the United States Capitol in Washington, D.C.
২,৫৯০.
নিচের কোন দেশ মেলানেশিয়া অঞ্চলের অন্তর্গত?
  1. নাউরু
  2. টোঙ্গা
  3. কিরিবাতি
  4. ফিজি
ব্যাখ্যা

⇒ মেলানেশিয়া:
- 'মেলানেশিয়া' শব্দটি গ্রীক থেকে এসেছে এবং এর অর্থ 'কালো দ্বীপ'।
- মেলানেশিয়া দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি অঞ্চল।
- এটি প্রায় ২,০০০ দ্বীপ নিয়ে গঠিত।
- এই অঞ্চলের দেশগুলো হলো: পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, ভানুয়াতু এবং ফিজি।

⇒ পলিনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- টোঙ্গা,
- টুভ্যালু,
- সামোয়াত।

⇒ মাইক্রোনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- নাউরু,
- পালাউ,
- কিরিবাতি,
- মার্শাল দ্বীপপুঞ্জ।

তথ্যসূত্র - ওয়ার্ল্ড অ্যাটলাস।

২,৫৯১.
বৃহত্তম স্থলবেষ্টিত ((Landlocked Country) দেশ কোনটি?
  1. ক) আজারবাইজান
  2. খ) কাজাখস্থান
  3. গ) ভ্যাটিকান সিটি
  4. ঘ) আফগানিস্তান
ব্যাখ্যা
স্থলবেষ্টিত দেশ (Landlocked Countries)
• যেসকল দেশের সাথে কোন সাগর/মহাসাগরের সীমান্ত নেই এবং সম্পূর্ণরূপে ভূমি দ্বারা বেষ্টিত এরকম দেশগুলোকে স্থলবেষ্টিত দেশ বলা হয়।
• সমুদ্রের সাথে সীমান্ত না থাকায় এই দেশগুলোর কোন সমুদ্র বন্দর নেই।
স্থলবেষ্টিত বৃহত্তম দেশ - কাজাখস্থান এবং ক্ষুদ্রতম দেশ - ভ্যাটিকান সিটি ও নবীনতম দেশ - দক্ষিণ সুদান।
• দুটি দেশ “ডাবল স্থলবেষ্টিত দেশ” (অন্য স্থলবেষ্টিত দেশ দ্বারা বেষ্টিত)। যথা - উজবেকিস্তান ও লিচেনস্টেইন।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।
২,৫৯২.
’ব্রেক্সিট’ কার্যকর করা হয় কবে?
  1. ক) ৩০ জানুয়ারি, ২০২০
  2. খ) ৩১ জানুয়ারি, ২০২০
  3. গ) ৩১ ডিসেম্বর ২০১৯
  4. ঘ) ২৯ সেপ্টেম্বর, ২০২০
ব্যাখ্যা
- ব্রেক্সিট হলো ‘ব্রিটিশ এক্সিট’ বা যুক্তরাজ্যের ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া।
- ২০২০ সালের ৩১ জানুয়ারি ব্রেক্সিট কার্যকরের মাধ্যমে ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করে।
- ২০১৬ সালের ২৩শে জুন যুক্তরাজ্যে অনুষ্ঠিত গণভোটে ৫২ শতাংশ জনগণ ইউরোপিয়ান ইউনিয়ন ত্যাগ করার পক্ষে ভোট দেয়।
- এতে ২০১৯ সালের ২৯শে মার্চ ব্রেক্সিট তারিখ নির্ধারিত হলেও তা দুই দফায় বৃদ্ধি করে সর্বশেষ ৩১ জানুয়ারি ২০২০ কার্যকর হয়।
- এর আগে ১৯৭৩ সালে যুক্তরাজ্য ইউরোপিয়ান ইউনিয়নে যোগ দেয়।

সূত্র: বিবিসি
২,৫৯৩.
’দক্ষিণ আফ্রিকা‘ আফ্রিকা মহাদেশের কোন দিকে অবস্থিত?
  1. উত্তর-পূর্বে
  2. সর্ব দক্ষিণে
  3. উত্তর-পশ্চিমে
  4. দক্ষিণ-পূর্বে
ব্যাখ্যা
দক্ষিণ আফ্রিকা:
- দক্ষিণ আফ্রিকার রাজধানী ৩টি। যথা:
- নির্বাহী বা প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া।
- সংসদীয় রাজধানী: কেপ টাউন।
- বিচার বিভাগীয় রাজধানী: ব্লোয়েমফন্টেইন।
- দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম Republic of South Africa.
- দেশটির দক্ষিণে ভারত মহাসাগর ও দক্ষিণ আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- দুই মহাসাগর মিলিয়ে দক্ষিণ আফ্রিকার উপকূলীয় তটরেখার দৈর্ঘ্য প্রায় ১৭৩৯ মাইল।
- দেশটির আইনসভার নাম পার্লামেন্ট।
- দেশটির আইনসভা ২ কক্ষ বিশিষ্ট।
- যথা: উচ্চকক্ষ National Council, নিম্নকক্ষ National Assembly.
- মুদ্রার নাম: র‍্যান্ড।



উৎস: Worldatlas. ও Britannica.
২,৫৯৪.
বর্তমান বিশ্বে খেজুর উৎপাদনে শীর্ষ দেশ কোনটি? (মার্চ-২০২৬)
  1. মিশর
  2. সৌদি আরব
  3. কুয়েত
  4. কাতার
ব্যাখ্যা

- আফ্রিকার দেশ মিসর বিশ্বের খেজুর উৎপাদনকারী সবচেয়ে বড় রাষ্ট্র।
- ২০২৩ সালে মিসরে ১৮ লাখ ৭০ হাজার টন খেজুর উৎপাদিত হয়।
- নীল নদের উপত্যকাজুড়ে বিস্তৃত খেজুরবাগানগুলো দেশটির অর্থনীতিতে বড় অবদান রাখে।

- মরুর দেশ সৌদি আরব বৈশ্বিক খেজুর উৎপাদনে দ্বিতীয়। 
- দেশটির আল-কাসিম, আল-মদিনা ও আল-আহসা অঞ্চল খেজুর উৎপাদনের জন্য বিখ্যাত।

উল্লেখ্য,
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) তথ্য অনুযায়ী, বিশ্বে বছরে প্রায় ৯৫ লাখ টনের বেশি খেজুর উৎপাদিত হয়। এর বেশির ভাগই উৎপাদিত হয় মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার কিছু দেশে।

উৎস: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং প্রথম আলো।

২,৫৯৫.
'Tilt Policy' কোন দেশের সাথে সংশ্লিষ্ট?
  1. ক) রাশিয়া
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) চীন
  4. ঘ) ইউক্রেন
ব্যাখ্যা
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়কালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন পাকিস্তানের পক্ষে যে নীতি গ্রহণ করেন, তা Tilt Policy নামে পরিচিত। 
 
১৯৭১ সালের ৩ ডিসেম্বর পাক-ভারত যুদ্ধ শুরুর পর নিক্সন প্রশাসনে এই সন্দেহ বদ্ধমূল হলো যে, পূর্ব পাকিস্তানে সামরিক অভিযান সফল হবার পর পশ্চিম পাকিস্তানের ওপর চরম আঘাত হানা হবে। তাই যুদ্ধ শুরুর পর থেকেই যুক্তরাষ্ট্র প্রচন্ড ভারত বিরোধী ও পাকিস্তান ঘেঁষা নীতি অনুসরণ করতে থাকে। পাকিস্তানকে যাবতীয় নৈতিক ও কূটনৈতিক সমর্থন দানের জন্য প্রেসিডেন্ট নিক্সন হেনরি কিসিঞ্জারকে নির্দেশ দেন। নিক্সনের এ নীতিকে Tilt Policy নামে অভিহিত করা হয়েছে।
৬ ডিসেম্বর যুক্তরাষ্ট্র ভারতের জন্য ৮৬.৬ মিলিয়ন ডলার আর্থিক সাহায্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে। অপর দিকে জাতিসংঘের মাধ্যমে কূটনৈতিক চাপ প্রয়োগও অব্যাহত থাকে। উল্লেখ্য, ৫ ডিসেম্বর জাতিসংঘে মার্কিন প্রতিনিধি জর্জ বুশ ভারতকে প্রধান আক্রমণকারী বলে উল্লেখ করেন। ৭ ডিসেম্বর হোয়াইট হাউসে সাংবাদিক সম্মেলনে কিসিঞ্জারও ভারতকে আক্রমণকারী ও বিশ্বাসঘাতক হিসেবে অভিযুক্ত করে।
 
উৎস: ইতিহাস, এসএসএইচএল প্রোগ্রাম; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 
২,৫৯৬.
বাবরি মসজিদ ভারতের কোন শহরে ছিলো?
  1. কাশি
  2. অযোধ্যা
  3. লাক্ষা
  4. বৃন্দাবন
ব্যাখ্যা
৬ ডিসেম্বর ১৯৯২ ভারতের উত্তর প্রদেশের শহর অযোধ্যায় ধ্বংস করা হয়েছিল ঐতিহাসিক বাবরি মসজিদ। বহু বছর ধরেই এ নিয়ে হিন্দু ও মুসলিমদের মধ্যে বিবাদ চলছিল।
বিতর্কিত এই স্থান নিয়ে ‘রাম জন্মভূমি ট্রাস্ট’ ও ‘সুন্নি ওয়াকফ বোর্ড’ দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের। অবশেষে গত ৯ নভেম্বর ২০১৯ বিতর্কিত এই জায়গায় রাম মন্দির তৈরির পক্ষে চূড়ান্ত রায় দেয় ভারতের সুপ্রিম কোর্ট। সেই সাথে মসজিদ তৈরি করার জন্য মুসলিম পক্ষকে অযোধ্যার মধ্যেই পাঁচ একর জমি দেয়ার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
অতঃপর ১০ জুন, ২০২০ শুরু হয় বিতর্কিত রাম মন্দির নির্মাণ।
উৎসঃ Live MCQ সাম্প্রতিক সমাচার।
২,৫৯৭.
কোন দেশের সমুদ্র বন্দর নেই?
  1. পাকিস্তান
  2. আফগানিস্তান
  3. তুরস্ক
  4. ভারত
ব্যাখ্যা
সমুদ্র বন্দরহীন দেশ:
- যেসব দেশের সাথে সমুদ্র সীমা নেই সেসব দেশকে স্থল বেষ্টিত দেশ (Landlocked country) বলে।
- আফগানিস্তানে সমুদ্র বন্দর নেই।

এশিয়ার কয়েকটি স্থল বেষ্টিত দেশ হচ্ছে:
• আফগানিস্তান,
• আর্মেনিয়া,
• আজারবাইজান,
• ভুটান,
• তুর্কমেনিস্তান,
• কাজাখস্তান,
• কিরগিজস্তান,
• লাওস,
• মঙ্গোলিয়া,
• নেপাল,
• তাজিকিস্তান এবং
• উজবেকিস্তান।

তথ্যসূত্র - Worldatlas.com
২,৫৯৮.
‘লিপুলেখ’ কোন দুটি দেশের মধ্যবর্তী বিরোধপূর্ণ অঞ্চল-
  1. ক) ভারত ও চীন
  2. খ) ভারত ও ভুটান
  3. গ) ভারত ও নেপাল
  4. ঘ) ভারত ও পাকিস্তান
ব্যাখ্যা
ভারতের দখলে থাকা উত্তরাখন্ডের কালাপানি, লিপুলেখ ও লিমপিয়াধুরা অঞ্চলকে নিজেদের বলে দাবি করে নেপাল। এইগুলো ভারত ও নেপালের মধ্যবর্তী বিরোধপূর্ণ অঞ্চল।
[সূত্র: দ্য ডিপ্লোম্যাট ও কাঠমান্ডু পোস্ট]
২,৫৯৯.
গেটিসবার্গ শহরের সাথে মার্কিন কোন প্রেসিডেন্টের নাম জড়িত?
  1. মার্টিন লুথার কিং
  2. জর্জ ওয়াশিংটন
  3. আব্রাহাম লিংকন
  4. রিচার্ড নিক্সন
ব্যাখ্যা
আব্রাহাম লিংকন:
- আব্রাহাম লিংকন ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ১৬তম রাষ্ট্রপতি এবং প্রথম রিপাবলিক দলের প্রেসিডেন্ট।
- তিনি যুক্তরাষ্ট্র থেকে দাস প্রথা বিলুপ্ত করেন এবং ক্রীতদাসদের স্বাধীন নাগরিকের মর্যাদা দেন।
- ১৯ নভেম্বর ১৮৬৩ তারিখে গেটিসবার্গের ভাষণ আব্রাহাম লিংকনের একটি বিখ্যাত ভাষণ।
- আব্রাহাম লিংকন আমেরিকার গৃহযুদ্ধের সময় পেনসিলভানিয়ার গেটিসবার্গে এই ভাষণ দেন। 
- ভাষণটি দিতে তাঁর লেগেছিল তিন মিনিটেরও কম সময়।
- শব্দ ছিল মাত্র ২৭২টি।
- কিন্তু তার শিহরণ লেগেছিল গোটা বিশ্বে।

উল্লেখ্য,
- তার বিখ্যাত উক্তি: ‘বুলেটের চাইতেও ব্যালট শক্তিশালী’ ও ‘Democracy is a government of the people, by the people and for the people’

অন্যদিকে -
- রিচার্ড নিক্সন ছিলেন যুক্তরাষ্ট্রের ৩৭তম প্রেসিডেন্ট। তিনি ‘ওয়াটার গেট’ কেলেঙ্কারীর সাথে জড়িত ছিলেন।
- জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের ১ম প্রেসিডেন্ট এবং স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন।
- যুক্তরাষ্ট্রের নিগ্রোদের অধিকার আদায়ে আন্দোলনের অহিংসবাদী নেতা ছিলেন মার্টিন লুথার কিং।

উৎস: History Channel.
২,৬০০.
মিয়ানমারের ছায়া সরকার নিম্নের কোন ভার্চুয়াল মুদ্রা হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়?
  1. Bitcoin
  2. Tether
  3. Bitcoin Cash
  4. Litecoin
ব্যাখ্যা
গত ১১ ডিসেম্বর, ২০২১ মিয়ানমারের সামরিক জান্তাবিরোধী দলগুলোর জোট বা ছায়া সরকার ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) বিশ্বের অন্যতম বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি টেদারকে (Tether) নিজেদের আনুষ্ঠানিক মুদ্রা হিসেবে স্বীকৃতি দেয়।
এর ফলে তাদের তহবিল সংগ্রহ এবং পাওনা পরিশোধ সহজ হবে বলে বলা হয়েছে।
ক্ষমতাসীন সামরিক জান্তাকে বিপ্লবের মাধ্যমে উৎখাতে তহবিল সংগ্রহ করতে চায় এনইউজি।

উৎস: পত্রিকা রিপোর্ট।