বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (রাজধানী, মুদ্রা), স্থান, বন্দর ইত্যাদি সম্পর্কিত

মোট প্রশ্ন৫,০৮০এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (রাজধানী, মুদ্রা), স্থান, বন্দর ইত্যাদি সম্পর্কিত

PrepBank · পাতা ২২ / ৫১ · ২,১০১২,২০০ / ৫,০৮০

২,১০১.
হিটলার জার্মান চ্যান্সেলর নিযুক্ত হন কত সালে -
  1. ক) ১৯৩৩ সালে
  2. খ) ১৯৩৫ সালে
  3. গ) ১৯৩২ সালে
  4. ঘ) ১৯২৯ সালে
ব্যাখ্যা
• অ্যাডলফ হিটলার:
- অ্যাডলফ হিটলার ১৯৩৩ সালে জার্মানির চ্যান্সেলর নির্বাচিত হন।
- ১৯৪৫ সালের এপ্রিলে আত্মহত্যার পূর্ব পর্যন্ত তিনি জার্মানির চ্যান্সেলর ছিলেন।
- তার রাজনৈতিক দলের নাম নাৎসী (Nazi) পার্টি।
- হিটলারের গোপন পুলিশ বাহিনী গেস্টাপো নামে পরিচিত।
- হিটলারের আত্মজীবনীর নাম Mein Kamph.
- যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন বলেছেন- হিটলার।
- হিটলার আত্মহত্যা করেন- ৩০ এপ্রিল, ১৯৪৫ সালে।

সূত্র:- হিস্টোরি ডটকম।
২,১০২.
দক্ষিণ আফ্রিকার বিচার বিভাগীয় রাজধানীর নাম কী?
  1. নাটালন্টেইন
  2. কেপ টাউন
  3. প্রিটোরিয়া
  4. ব্লোয়েমফন্টেইন
ব্যাখ্যা
দক্ষিণ আফ্রিকা:
- দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সর্বদক্ষিণে অবস্থিত রাষ্ট্র।
- দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম Republic of South Africa.
- আইনসভা: দ্বিকক্ষ বিশিষ্ট , উচ্চকক্ষ: National Council ও নিম্নকক্ষ: National Assembly।
- মুদ্রার নাম: র‍্যান্ড।

• রাজধানী: ৩টি, যথা -
- নির্বাহী বা প্রশাসনিক রাজধানী: প্রিটোরিয়া, 
- সংসদীয় রাজধানী: কেপ টাউন,
- বিচার বিভাগীয় রাজধানী: ব্লোয়েমফন্টেইন।

উৎস: Britannica.com
২,১০৩.
পূর্বে আবিসিনিয়া নামে পরিচিত ছিলো কোন দেশ?
  1. ক) মিশর
  2. খ) ইয়েমেন
  3. গ) ইথিওপিয়া
  4. ঘ) মরক্কো
ব্যাখ্যা
- ইথিওপিয়া অতীতে এক সময় আবিসিনিয়া নামে পরিচিত ছিলো।
- আবিসিনিয়া ইথিওপিয়ার একটি অঞ্চল যা এক সময় সাম্রাজ্য ছিলো, তখন বর্তমান ইথিওপিয়া এর অন্তর্ভুক্ত ছিলো। ফলে তখন ইথিওপিয়া আবিসিনিয়া নামে পরিচিতি পায়।
- তবে তখনো কিছু কিছু ভাষা বিশেষত আরব্য ইতিহাস চর্চায় ইথিওপিয়া বুঝাতে আবিসিনিয়া নামটি ব্যবহৃত হয়। ইথিওপিয়া আফ্রিকার সবচেয়ে প্রাচীনতম স্বাধীন রাষ্ট্র।
- ১৯৩৫-১৯৪১ (ইতালির অধীন) এ ছয় বছর ব্যতীত ইথিওপিয়া কখনো পরাধীনতার অধীনে ছিলো না। ইথিওপিয়া জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য।
- এর প্রধানমন্ত্রী আবি আহমেদ ২০১৯ সালে শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করে।
(সূত্রঃ বিবিসি ওয়ার্ল্ড, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
২,১০৪.
ভারত ও পাকিস্তানের অমীমাংসিত সীমানারেখাকে বলা হয়?
  1. ক) Line of Access Control
  2. খ) Line of Actual Control
  3. গ) Line of Control
  4. ঘ) Line of No Crossing
ব্যাখ্যা
- ভারত ও পাকিস্তানের অমীমাংসিত সীমানারেখাকে বলা হয়  Line of Control.
- ভারত ও চীনের অমীমাংসিত সীমানারেখাকে বলা হয়  Line of Actual Control.
 
ডুরান্ড লাইন : পাকিস্তান ও আফগানিস্তান
ব্লু লাইন : ইসরাইল ও লেবানন
সনোরা লাইন : যুক্তরাষ্ট্র ও মেক্সিকো
ওডারনিস লাইন : জার্মানি ও পোল্যান্ড
সিগফ্রিড লাইন : জার্মানি ও ফ্রান্স
হিন্ডারবার্গ লাইন : জার্মানি ও ফ্রান্স
গ্রিন লাইন : ইসরাইল ও জর্ডান।

(তথ্যসূত্র: ব্রিটানিকা ও আটলান্টিক কাউন্সিল ওয়েবসাইট)
২,১০৫.
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সচিবালয় ভবনের নাম কী?
  1. রাইটার্স বিল্ডিং
  2. নবান্ন
  3. রাইসিনা হিল
  4. জনপদ রোড
ব্যাখ্যা
- ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বর্তমান সচিবালয় ভবনের নাম নবান্ন। এটি হাওড়া জেলার শিবপুরের শরৎ চ্যাটার্জী রোডে অবস্থিত ১৫ তলা বিশিষ্ট একটি সরকারি ভবন।
- তবে ২০১৩ সালের পূর্বে রাজ্য সরকারের সচিবালয় ছিলো কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে যা ১৭৮০ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি নির্মাণ করেছিলো।
- রাইসিনা হিল হলো ভারতের রাষ্ট্রপতির বাসভবন।
(তথ্যসূত্র: ভারতের সরকারি ওয়েবসাইট)
২,১০৬.
গোল্ডেন ট্রায়াঙ্গল অঞ্চল বাংলাদেশের কোন দিকে অবস্থিত?
  1. পশ্চিমে
  2. পূর্বে
  3. উত্তরে
  4. দক্ষিণে
ব্যাখ্যা

গোল্ডেন ট্রায়াঙ্গল:
- মিয়ানমার, লাওস ও থাইল্যান্ডের সীমানা মিলে গোল্ডেন ট্রায়াঙ্গল। 
- গোল্ডেন ট্রায়াঙ্গল বাংলাদেশের পূর্বে অবস্থিত।
- মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সরাসরি সীমানা রয়েছে।

অন্যদিকে,
- মাদক উৎপাদন ও চোরাচালানের পথ হিসেবে ইরান, আফগানিস্তান এবং পাকিস্তানকে একত্রে বলা হয় গোল্ডেন ক্রিসেন্ট।
- এই অঞ্চল বাংলাদেশের পশ্চিমে।
- আর গোল্ডেন ওয়েজ হচ্ছে ভারতের হিমাচল প্রদেশ, উত্তর প্রদেশ, অরুণাচল প্রদেশ, নেপাল ও ভুটানের কিছু অংশ।
- এই অংশ বাংলাদেশের উত্তরে অবস্থিত।
- বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬ টি গ্রামকে গাঁজা উৎপাদনের জন্য 'গোল্ডেন ভিলেজ' বলা হয়।

উৎস: প্রথম আলো অনলাইন নিউজ।

২,১০৭.
ভ্যাটিকান সিটি কোন নদীর তীরে অবস্থিত?
  1. টেমস
  2. হাডসন
  3. টাইবার
  4. পটোম্যাক
ব্যাখ্যা
ভ্যাটিকান সিটি:
- আয়তনে ইউরোপ মহাদেশের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি।
- দেশটির আয়তন ১০৯ একর।
- ভ্যাটিকান সিটি টাইবার নদীর তীরে অবস্থিত।
- ভ্যাটিকান সিটির নিজস্ব কূটনৈতিক মিশন, সংবাদপত্র, পোস্ট অফিস, রেডিও স্টেশন, ব্যাংকিং ব্যবস্থা, ১০০ সুইস গার্ডের সেনাবাহিনী এবং প্রকাশনা সংস্থা রয়েছে।
- ভ্যাটিকান সিটির স্বাধীন সার্বভৌমত্ব ১৯২৯ সালের লেটারান চুক্তিতে স্বীকৃত হয়েছিল।

তথ্যসূত্র - Britannica.com
২,১০৮.
গুয়ানতানামো বে নৌ ঘাঁটিটি কোন দেশে অবস্থিত?
  1. পানামা
  2. কিউবা
  3. হাইতি
  4. পেরু
ব্যাখ্যা

- গুয়ানতানামো বে কিউবার দক্ষিণ-পূর্বে অবস্থিত একটি মার্কিন নৌ ঘাঁটি। 

​গুয়ানতানামো বে কারাগার:
- গুয়ানতানামো বে কারাগার কিউবায় অবস্থিত।
- এটি কিউবার দক্ষিণ-পূর্ব কোণে ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত এবং
- কিউবা সরকারের কাছ থেকে ১৯০৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্র এটি ভাড়া নেয়।
- পরবর্তীতে, ২০০২ সালে সন্ত্রাসবিরোধী যুদ্ধের অংশ হিসেবে সেখানে বন্দিদের আটক রাখা শুরু হয়,
- এতে বেশিরভাগই আফগানিস্তান, ইরাক, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে বন্দী করা হয়েছিল।
- গুয়ানতানামো বে কারাগারটি মার্কিন যুক্তরাষ্ট্রের নৌ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়।

সূত্র: ব্রিটানিকা ও প্রথম আলো।

২,১০৯.
সান মারিনো কোন মহাদেশে অবস্থিত?
  1. এশিয়া
  2. আফ্রিকা
  3. ইউরোপ
  4. দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা

• সান মারিনো:
- সান মারিনো ইউরোপ মহাদেশে অবস্থিত একটি রাষ্ট্র।
- সান ম্যারিনো পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্রগুলোর একটি।
- সান মারিনো একটি ছোট, ভু-বেষ্টিত প্রজাতন্ত্র, যা মধ্য ইতালির অ্যাড্রিয়াটিক সাগরের তীরে, টিটানো পাহাড়ের ঢালে অবস্থিত। 
- এটি এমিলিয়া-রোমাগনা এবং মারচে অঞ্চলের মধ্যে অবস্থান করছে এবং চারপাশে সম্পূর্ণভাবে ইতালি দ্বারা ঘেরা।
- ভ্যাটিকান সিটি ও মনাকোর পর এটি ইউরোপের সবচেয়ে ছোট স্বাধীন রাষ্ট্র, এবং নাউরু ১৯৬৮ সালে স্বাধীন হওয়ার আগে এটি ছিল বিশ্বের ক্ষুদ্রতম প্রজাতন্ত্র। 
- আনুষ্ঠানিকভাবে সান মেরিনো প্রজাতন্ত্র নামে পরিচিত। 

-সম্প্রতি, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ইউরোপের দেশ সান মারিনো। 
- জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে এই ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী লুকা বেক্কারি। 

তথ্যসূত্র: ব্রিটানিকা ও কালেরকণ্ঠ।

২,১১০.
স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল?
  1. ব্রিটেন
  2. ফ্রান্স
  3. অস্ট্রেলিয়া
  4. নিউজিল্যান্ড
ব্যাখ্যা
পাপুয়া নিউ গিনি:
- দক্ষিণ প্রশান্ত সাগরীয় দেশ পাপুয়া নিউ গিনি।
- এটি প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপ রাষ্ট্র। 
- এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ।
- রাজধানী: পোর্ট মোর্সবি। 
- ১৯৭৫ সালে পাপুয়া নিউ গিনি স্বাধীনতা অর্জন করে। 
- স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি অস্ট্রেলিয়ার অধীন ছিল।

উল্লেখ্য,
- একসময় দেশটি শাসন করেছে হল্যান্ড, জার্মানি ও ব্রিটেন।
- ১৮২৮ সালে পাপুয়া নিউ গিনি ডাচ ইস্ট ইন্ডিজের অধীনে আসে।
- ১৮৮৪ সালে ব্রিটেন পাপুয়া নিউ গিনির দক্ষিণ-পূর্ব অংশের অধিকার দাবি করে।
- আর জার্মানি দেশটির উত্তর-পূর্ব অংশের অধিকার দাবি করে।
- পাপুয়া নিউ গিনির ব্রিটেনের অংশ ১৯০৫ সালে অস্ট্রেলিয়ার কাছে চলে যায়।
- আর প্রথম বিশ্বযুদ্ধের পর তা জার্মানি অধিকার করে।
- প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানীর নিকট থেকে অস্ট্রেলিয়া জার্মান নিউ গিনি অধিকার করে।
- ১৯৭৫ সালে এটি অস্ট্রেলিয়ার নিকট থেকে স্বাধীনতা লাভ করে।

উৎস: Britannica.
২,১১১.
ব্রিটিশ উপনিবেশ ছেড়ে বিশ্বের বুকে প্রজাতন্ত্র হিসেবে সর্বশেষ আত্মপ্রকাশ করেছে কোন দেশ?
  1. ক) তাইওয়ান
  2. খ) আয়ারল্যান্ড
  3. গ) হংকং
  4. ঘ) বার্বাডোস
ব্যাখ্যা
- পৃথিবীর নতুন প্রজাতন্ত্র বার্বাডোজ।
- দ্বীপ রাষ্ট্র বার্বাডোস প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।
- বার্বাডোসের স্বাধীনতার ৫৫তম বার্ষিকীতে ৩০ নভেম্বর, ২০২১ দেশটির প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সান্দ্রা ম্যাসন। জন্ম নেয় বিশ্বের কনিষ্ঠতম প্রজাতান্ত্রিক রাষ্ট্র।
- যার মধ্য দিয়ে অবসান ঘটে ৪০০ বছরের রাজতন্ত্রের।
- বার্বাডোসই একমাত্র দেশ যে দেশের রাষ্ট্র ও সরকার প্রধান উভয়ই নারী।
- দেশটির প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় রয়েছেন মিয়া আমর মটলি।
- সান্দ্রা ম্যাসন দেশটির পার্লামেন্টের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি দেশটির প্রথম নারী প্রেসিডেন্টও।
- ৩০ নভেম্বর, ২০২১ বার্বাডোসের রাষ্ট্রপ্রধানের পদ থেকে বাদ পড়ায় বর্তমানে ১৫ দেশের রাষ্ট্রপ্রধান রানি দ্বিতীয় এলিজাবেথ।

তথ্যসূত্র- Live MCQ সাম্প্রতিক সমাচার - মার্চ, ২০২২।
২,১১২.
পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা কোনটি?
  1. সনেরা লাইন
  2. ওডার-নেইস লাইন
  3. ব্লু লাইন
  4. লাইন অব ডিমারকেশন
ব্যাখ্যা

বিভিন্ন দেশের সীমানা:
⇒ পার্পল লাইন: ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
⇒ সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা।
⇒ ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা।
⇒ ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা।
⇒ লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
⇒ ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
⇒ রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
⇒ লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা।
⇒ লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।

তথ্যসূত্র - Britannica.com

২,১১৩.
'লয়াজিরগা' কোন দেশের আইন সভা?
  1. ফিজি
  2. সিরিয়া
  3. লেবানন
  4. আফগানিস্তান
ব্যাখ্যা
আফগানিস্তান:
- আফগানিস্তান দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র।
- রাষ্ট্রীয় নাম: ইসলামিক আমিরাত অব আফগানিস্তান (Islamic Emirate of Afghanistan)।
- আফগানিস্তান শব্দটির অর্থ 'আফগান বা পশতুন জাতির দেশ'।
- আফগানিস্তানে বসবাসরত সবচেয়ে বড় জনগোষ্ঠী হল পশতু জাতি।
- রাজধানী: কাবুল।
- ভাষা: পশতু, দারি।
- মুদ্রা: আফগানি।
- আফগানিস্তানের আইনসভা: লয়াজিরগা।

উল্লেখ্য,
- ১৯১৯ সালে তৃতীয় ব্রিটিশ-আফগান যুদ্ধশেষে আফগানিস্তান দেশটি ব্রিটেন থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে।
- ১৯৯৬ সালে তালেবান গোষ্ঠী কাবুলের দখল নেয়।
- ১১ই সেপ্টেম্বর, ২০০১-এর সন্ত্রাসী হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র আফগানিস্তান আক্রমণ করে এবং ২০০১-এর শেষে তালেবানদের উৎখাত করে।
- ২০২১ সালে মার্কিন বাহিনী প্রত্যাহারের পর তালেবানরা কাবুল পুনরায় দখল করে।

উৎস: National Geographic Kids ওয়েবসাইট।
২,১১৪.
শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?
  1. ১৯৮০ সালে
  2. ১৯৮৩ সালে
  3. ১৯৮৫ সালে
  4. ১৯৮৮ সালে 
ব্যাখ্যা

• শেনজেন অঞ্চল:
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- চুক্তি স্বাক্ষরের স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেন ভুক্ত দেশ: ২৯টি।
- ১ জানুয়ারী ২০২৫ এ সম্পূর্ণরূপে যোগদানকারী সর্বশেষ দেশ রোমানিয়া ও বুলগেরিয়া। (জানুয়ারি, ২০২৬)

উল্লেখ্য:
- লিচেনস্টাইন, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নরওয়ে এই দেশ চারটি ইউরোপীয় ইউনিয়ন এর অন্তর্ভুক্ত না হয়েও শেনজেনভুক্ত দেশের তালিকায় রয়েছে।

তথ্যসূত্র: European Union ওয়েবসাইট।

২,১১৫.
আফ্রিকার কোন দেশ বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে?
  1. লিবিয়া
  2. সিয়েরা লিওন
  3. লাইবেরিয়া
  4. আইভরি কোস্ট
ব্যাখ্যা
সিয়েরা লিওন:
- সম্প্রতি সিয়েরা লিওনের একটি রাস্তার নাম 'বাংলাদেশ' করা হয়েছে।
- সিয়েরা লিওন ২০০২ সালে বাংলা ভাষাকে সেখানকার সম্মানসূচক সরকারি ভাষার মর্যাদা দেয়।
- বাংলাদেশি শান্তিরক্ষীদের ভূমিকাকে চিরস্মারণীয় রাখতে বাংলা ভাষাকে সিয়েরা লিয়ন এই সম্মান জানায়।
- সিয়েরা লিয়ন পশ্চিম আফ্রিকার একটি দেশ।
- সিয়েরা লিওনের সাংবিধানিক নাম - সিয়েরা লিওন প্রজাতন্ত্র।
- দেশটির রাজধানী - ফ্রিটাউন।
- দেশটিতে প্রায় ১৬টি জাতিগোষ্ঠী বসবাস করে, যাদের প্রত্যেকের রয়েছে আলাদা ভাষা ও রীতিনীতি।
- ইংরেজি ভাষা সিয়েরা লিওনের সরকারি ভাষা। তাছাড়া এখানে আরও প্রায় ২০টি ভাষা প্রচলিত।

তথ্যসূত্র - Britannica.com
২,১১৬.
‘মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন’ কোন দেশের সাহায্য সংস্থা?
  1. যুক্তরাজ্য
  2. কানাডা
  3. যুক্তরাষ্ট্র
  4. জার্মান
ব্যাখ্যা
মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন:
- মিলেনিয়াম চ্যালেঞ্জ কর্পোরেশন (MCC) হল একটি মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বৈদেশিক সাহায্য সংস্থা।
- যা ২০০৪ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি, উন্মুক্ত বাজার এবং নির্বাচিত দেশগুলিতে জীবনযাত্রার মান বৃদ্ধির জন্য তৈরি করা হয়েছিল।
- MCC সুশাসন, অর্থনৈতিক স্বাধীনতা, এবং তাদের নাগরিকদের বিনিয়োগের প্রতি দেশগুলির প্রতিশ্রুতি সম্পর্কিত সূচকগুলি ব্যবহার করে।
- MCC দুটি প্রাথমিক ধরনের অনুদান ব্যবহার করে: কমপ্যাক্ট এবং থ্রেশহোল্ড প্রোগ্রাম।
- কম্প্যাক্টগুলি হল বড়, ৫-বছরের অনুদান যেগুলি MCC-এর যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ হয়৷
- থ্রেশহোল্ড প্রোগ্রামগুলি হল ছোট অনুদান যেগুলি দেশগুলিকে দেওয়া হয় যেগুলি এই মানদণ্ডগুলি অতিক্রম করার কাছাকাছি আসে এবং তাদের নীতির কর্মক্ষমতা উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

উৎস:mcc.gov & oig.usaid.gov.[link]
২,১১৭.
Fifth Republic - কোন দেশের সরকার গঠনের ধরণ?
  1. ক) রাশিয়া
  2. খ) চীন
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
Fifth Republic, system of government in France from 1958. Under the constitution crafted by Charles de Gaulle with the help of Michel Debré, executive power was increased at the expense of the National Assembly. In 1959 de Gaulle was inaugurated as the first president of the Fifth Republic, with Debré as his prime minister. In 1962 de Gaulle pushed through a constitutional amendment that provided for direct popular election of the president, and in 1965 he became the first French president elected by popular vote since 1848. Source: britannica.com
২,১১৮.
The Associated Press কোন দেশের সংবাদ সংস্থা?
  1. যুক্তরাষ্ট্র
  2. ফ্রান্স
  3. যুক্তরাজ্য
  4. জার্মানি
ব্যাখ্যা
The Associated Press (AP):
- AP বা The Associated Press একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা।
- এটি পৃথিবীর অন্যতম বৃহৎ একটি আমেরিকান সংবাদ সংস্থা।
- সংস্থাটি ১৮৪৬ সালে গঠিত হয়।
- এর প্রধান সদর দপ্তর নিউইয়র্কে অবস্থিত।
- নিউইয়র্কে প্রতিষ্ঠিত বার্তা সংস্থাটি মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদপত্র ও সম্প্রচার কেন্দ্রের মালিকানাধীন একটি সমবায় প্রতিষ্ঠান।
- এর ফটো লাইব্রেরিতে এক কোটির বেশি ছবি আছে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে বিশ্বের অনেক গণমাধ্যম কর্তৃপক্ষ ফির বিনিময়ে এপির সংগৃহীত তথ্য ও ছবি ব্যবহার করে।

উল্লেখ্য,
- কয়েক দশক ধরে, সংবাদ সংস্থাটি চার ডজনেরও বেশি পুলিৎজার পুরস্কার পেয়েছে।

উৎস: Britannica.
২,১১৯.
যুক্তরাজ্য বলতে কোনটিকে বোঝায়?
  1. স্কটল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েলস
  2. স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ড
  3. স্কটল্যান্ড, ইংল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ড
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
গ্রেট ব্রিটেন ও যুক্তরাজ্য:
- গ্রেট ব্রিটেন এবং ইউনাইটেড কিংডম (যুক্তরাজ্য) নামগুলি আসলে সমার্থক নয়।
- ইংল্যান্ড, ওয়েলস ও স্কটল্যান্ড নিয়ে গ্রেট ব্রিটেন।
- কিন্তু ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ড নিয়ে যুক্তরাজ্য গঠিত। 
- গ্রেট ব্রিটেন মূলত বিশাল একটি দ্বীপ এবং বেশ কিছু দ্বীপপুঞ্জের সমষ্টি।
- উত্তর আটলান্টিক মহাসাগরের এই দ্বীপটি বিশ্বের নবম বৃহত্তম দ্বীপ।
- ১৭০৭ সালে ইউনিয়ন আইনের মাধ্যমে স্কটল্যান্ড ইংল্যান্ডের সঙ্গে যুক্ত হয়।
- গ্রেট ব্রিটেনের সঙ্গে উত্তর আয়ারল্যান্ড মিলে গঠিত হয় যুক্তরাজ্য বা ইউনাইটেট কিংডম (ইউকে)।
- গ্রেট ব্রিটেনের আয়তন ২,০৯,৩৩১ বর্গকিলোমিটার, আর যুক্তরাজ্যের আয়তন ২,৪২,৪৯৫ বর্গকিলোমিটার।
- গ্রেট ব্রিটেনে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র চালু চয়েছে।
- পার্লামেন্ট দ্বারা শাসিত।

উৎস: Britannica.
রাষ্ট্রবিজ্ঞান-৪, বিএ এবং বিএসএস প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,১২০.
'START-2' কী?
  1. কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি
  2. বাণিজ্য সংক্রান্ত চুক্তি
  3. কৌশলগত অস্ত্র বৃদ্ধি সংক্রান্ত চুক্তি
  4. কোনটি নয়
ব্যাখ্যা
START চুক্তি:
- START এর পূর্ণরূপ: Strategic Arms Reduction Treaty।
- এটি হলো কৌশলগত অস্ত্র হ্রাস সংক্রান্ত চুক্তি
- চুক্তি হয়েছিল যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে।
- START-1 স্বাক্ষরিত হয়: ৩১ শে জুলাই ১৯৯১।
- START-2 স্বাক্ষরিত হয়: ৩ জানুয়ারি ১৯৯৩।

উৎস: U.S. Department of State ওয়েবসাইট এবং  ব্রিটানিকা।
২,১২১.
আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম মহাদেশ?
  1. আফ্রিকা
  2. এশিয়া
  3. ইউরোপ
  4. দক্ষিণ আমেরিকা
ব্যাখ্যা

• পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া মহাদেশ। 

• এশিয়া মহাদেশ:
- এশিয়া মহাদেশ পৃথিবীর মোট ভূপৃষ্ঠের প্রায় ৮.৭% (অথবা মোট ভূমি এলাকার ২৯.৫%) জুড়ে বিস্তৃত।
- এটি পৃথিবীর সবচেয়ে জনবহুল মহাদেশ।
- এশিয়া মহাদেশ ৪৮টি দেশ নিয়ে গঠিত।
- এশিয়ার আয়তনে বৃহত্তম দেশ রাশিয়া এবং ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ।
- এশিয়ার বৃহত্তম সাগর: দক্ষিণ চীন সাগর,
- এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংজি,
- এশিয়ার গভীরতম হ্রদ: বৈকাল হ্রদ,
- সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেষ্ট (৮,৮৫০ মিটার),
- এশিয়া এবং ইউরোপ মহাদেশের মাঝ বরাবর ইউরাল পর্বতমালা অবস্থিত।

উৎস: World Atlas.

২,১২২.
কোন দেশের সীমান্তরক্ষী বাহিনীর নাম 'বিজিপি'?
  1. চীন
  2. আফগানিস্তান
  3. মায়ানমার
  4. ভিয়েতনাম
ব্যাখ্যা
• মিয়ানমার:
- মিয়ানমার দক্ষিণ-পূর্ব এশিয়া মহাদেশের একটি দেশ।
-এর দক্ষিণে বঙ্গোপসাগরে, পশ্চিমে বাংলাদেশ ও ভারত, উত্তরে চীন, পূর্বে চীন, লাওস ও থাইল্যান্ড।
- রাজধানী: নাইপিদো।
- সরকারী ভাষা: বর্মী।
- মুদ্রা: কিয়াট।
- মায়ানমারের বর্তমান সীমান্তরক্ষী বাহিনীর নাম বিজিপি (BGP) Border Guard Police. 
- 'নাসাকা' মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী।
- ২০১৩ সালের পূর্বে নাসাকা মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী হিসেবে দায়িত্ব পালন করেছিলো।'

উৎস: Britannica.
২,১২৩.
'বগাকাইন লেক' বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
  1. ক) বান্দরবান
  2. খ) রাঙ্গামাটি
  3. গ) খাগড়াছড়ি
  4. ঘ) কক্সবাজার
ব্যাখ্যা
বগাকাইন হ্রদ (Bagakain Lake):
- বান্দরবান পার্বত্য জেলার একমাত্র প্রাকৃতিক হ্রদ।
- সাধারণভাবে বগা লেক নামে পরিচিত।
- হ্রদটি রুমা থানার পূর্বদিকে শঙ্খ নদীর তীর থেকে ২৯ কিমি অভ্যন্তরে নাইতং মৌজায় পলিতাই পর্বতশ্রেণীর একটি পাহাড়ের চূড়ায় অবস্থিত।
- এর তীরগুলি পরস্পর সমান্তরাল বলে এটিকে মানুষের খনন করা দিঘি বলে মনে হয়।
- এর গভীরতা ৩৮ মিটার।
- হ্রদটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪৫৭ মিটার ও ৬১০ মিটার উচ্চতার মধ্যবর্তী অবস্থানে একটি মালভূমিতে অবস্থিত।

উৎস: বাংলাপিডিয়া।
২,১২৪.
যুক্তরাষ্ট্রের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট কে?
  1. এলিজাবেথ ওয়ারেন
  2. হিলারি ক্লিনটন
  3. নিকি হ্যালি
  4. কমলা হ্যারিস
ব্যাখ্যা
- মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হলেন কমলা দেবী হ্যারিস।
- তিনি দেশটির বর্তমান ও ৪৯তম ভাইস প্রেসিডেন্ট। তিনি একইসাথে যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ, প্রথম আফ্রো-আমেরিকান ভাইস প্রেসিডেন্ট।
- কমলা হ্যারিসের মা ভারতীয় বংশোদ্ভূত এবং বাবা জ্যামাইকান বংশোদ্ভূত।
- কমলা হ্যারিস ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পূর্বে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিনেটর ছিলেন।
(তথ্যসূত্র: আল জাজিরা)
২,১২৫.
১৭২৫ সালে ইউরােপের কোন শহরে বিশ্বের প্রাচীনতম রেস্তোরা চালু হয়েছিল?
  1. প্যারিস
  2. মাদ্রিদ
  3. লন্ডন
  4. রোম
ব্যাখ্যা
বিশ্বের প্রাচীনতম রেস্তোরা:
- বিশ্বের প্রাচীনতম রেস্তোরা স্পেনের রাজধানী মাদ্রিদ শহরে অবস্থিত।
- রেস্তোরাটির নাম সোব্রিনো দে বোতিন।
- গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বুক অনুসারে, এটিই বিশ্বের প্রাচীনতম রেস্তোরাঁ।
- প্রাচীন রেস্তোরাঁটির পুরনো সব মেন্যু এখনও চালু রয়েছে।
- স্পেনের রাজধানী মাদ্রিদের বিখ্যাত প্লাসা মাইয়র স্কয়ার প্রায় ৪০০ বছরের পুরনো।
- চারদিকে রেস্তোরাঁ, ক্যাফে ও সুভেনিরের দোকান।
- ফরাসি জিন বোতিন ও তার স্ত্রী ১৭২৫ সালে এ রেস্তোরাঁ প্রতিষ্ঠা করেন।
- প্রথমে এটি ছিল সরাইখানা।
- যার নাম ছিল ‘কাসা বোতিন’।
- কিছুদিন পর তার ভাইপো রেস্তোরাঁর মালিক হন।
- নাম দেন ‘সোব্রিনো দে বোতিন’।

উৎস: Restaurante Botín ওয়েবসাইট।
২,১২৬.
কতটি এজেন্সি যুক্তরাষ্ট্রের ফেডারেল সিভিল সার্ভিস কমিশনের ভূমিকা পালন করে?
  1. ২টি
  2. ৩টি
  3. ৪টি
  4. ১টি
ব্যাখ্যা
১৮৮৩ সালে গঠিত মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সিভিল সার্ভিস কমিশন ১৯৭৮ সালে বিভক্ত হয়ে তিনটি সংস্থায় প্রতিস্থাপিত হয়। এগুলো হলো:
- অফিস অব দ্য পার্সোনেল ম্যানেজমেন্ট
- দ্য মেরিট সিস্টেম প্রোটেকশন বোর্ড
- দ্য ফেডারেল লেবার রিলেশন অথরিটি।
(সূত্র: অফিস অব দ্য পার্সোনেল ম্যানেজমেন্ট ওয়েবসাইট)
২,১২৭.
যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘােষক ও যুদ্ধের সর্বাধিনায়ক কে ছিলেন?
  1. ক) জর্জ বুশ
  2. খ) জর্জ ওয়াশিংটন
  3. গ) হ্যারি এস ট্রুম্যান
  4. ঘ) ফ্রাঙ্কলিন রুজভেল্ট
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্রের ৩২তম প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট বার বছর ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘােষক ও যুদ্ধের সর্বাধিনায়ক জর্জ ওয়াশিংটন দেশটির প্রথম রাষ্ট্রপতি হন। টমাস জেফারসন দেশটির তৃতীয় প্রেসিডেন্ট। আর বারাক ওবামা মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৪ তম প্রেসিডেন্ট তিনি ৮ বছর ক্ষমতায় ছিলেন।
উৎস: whitehouse.gov
২,১২৮.
হাইতির রাজধানীর নাম কি?
  1. কেপটাউন
  2. পোর্ট অব প্রিন্স
  3. পোর্ট অব স্পেন
  4. হায়ারে
ব্যাখ্যা

হাইতি:
- ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশ হাইতি।
- হাইতির রাজধানীর নাম পোর্ট অব প্রিন্স।
- হাইতির পশ্চিম উপকূলে গোনাভ উপসাগরের তীরে এটি অবস্থিত।
- ১৭৪৯ সালে ফরাসিরা এটি প্রতিষ্ঠা করেন এবং ১৭৭০ সালে এটি হাইতির রাজধানী হিসেবে ঘোষিত হয়।
- এটি হাইতির সবচেয়ে বড় শহর ও প্রধান বন্দর।
- ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্পে এই শহরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

অন্যদিকে,
- পোর্ট অব স্পেন- ত্রিনিদাদ এন্ড টোবাগোর রাজধানী
- সেন্ট জোন্স- এন্টিগুয়া এন্ড বারমুডার রাজধানী।
- কেপটাউন দক্ষিণ আফ্রিকার আইনসভা রাজধানী । দক্ষিণ আফ্রিকার তিনটি রাজধানী রয়েছে: প্রিটোরিয়া (প্রশাসনিক), কেপটাউন (আইনসভা) এবং ব্লুমফন্টেইন (বিচার বিভাগ)।

উৎস: worldatlas.com

২,১২৯.
'মেনাই সাসপেনশন ব্রিজ' কোথায় অবস্থিত?
  1. সানফ্রান্সিসকো
  2. সাউথ ক্যারোলিনা
  3. ওয়েলস
  4. ফিলাডেলফিয়া
ব্যাখ্যা
• ব্রিজ:
- মেনাই সাসপেনশন ব্রিজ -ওয়েলস যুক্তরাজ্যে অবস্থিত।
- আধুনিক বিশ্বের প্রথম ঝুলন্ত সেতু ধরা হয়।
-  ব্রিজটির দূরত্ব ১৭৬ মিটার (৫৮০ ফুট)।
- ১৮২৬ সালের ৩০ জানুয়ারি সেতুটির উদ্বোধন করা হয়েছিল।
- টমাস টেলফোর্ড দ্বারা ডিজাইন এবং নির্মিত।

উৎস: ব্রিটানিকা ও প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
২,১৩০.
অ্যান্টার্কটিকা মহাদেশ কোন মহাসাগর দ্বারা বেষ্টিত?
  1. উত্তর মহাসাগর
  2. দক্ষিণ মহাসাগর
  3. ভারত মহাসাগর
  4. প্রশান্ত মহাসাগর
ব্যাখ্যা
অ্যান্টার্কটিকা মহাদেশ:
- অ্যান্টার্কটিকা পৃথিবীর দক্ষিণতম মহাদেশ।
- অ্যান্টার্কটিকা দক্ষিণ মহাসাগর দ্বারা বেষ্টিত।
- এটিতে ভৌগোলিক দক্ষিণ মেরু রয়েছে।
- এটি পঞ্চম বৃহত্তম মহাদেশ।
- এর আয়তন ১,৪২,০০,০০০ বর্গ কি.মি.।
- অ্যান্টার্কটিকার বেশিরভাগ অংশই বরফ দ্বারা আবৃত তাই এটি মানুষ বসবাসের অনুপযোগী।
- বিশ্বের প্রায় ৮০% স্বাদু পানির রিজার্ভ সেখানে হিমায়িত রয়েছে।
- আন্টার্কটিকার সর্বোচ্চ বিন্দু: ভিনসন মাসিফ এবং সর্বনিম্ন বিন্দু: বেন্টলে সাবগ্লাসিয়াল।
- এ মহাদেশের জীবজন্তু: পেঙ্গুইন, তিমি ও সীল।


উৎস: Britannica.
World Atlas.
২,১৩১.
বেসরকারি ব্যাংকের পরিচালকের মেয়াদ কত বছর?
  1. ক) ১০ বছর
  2. খ) ১১ বছর
  3. গ) ১২ বছর
  4. ঘ) ১৩ বছর
ব্যাখ্যা
বেসরকারি ব্যাংকের পরিচালকের মেয়াদ:
- জাতীয় সংসদে গত ২১ জুন 'ব্যাংক কোম্পানি (সংশোধন) বিল ২০২৩' পাস হয়েছে। 
- ব্যাংক পরিচালকদের মেয়াদ ১২ বছর করার বিধান হয়েছে।
- ১৯৯১ সালের ব্যাংক কোম্পানি আইনে বলা হয়েছিল, একজন পরিচালক টানা ৬ বছর পরিচালক পদে থাকতে পারবেন। 
- ২০১৮ সালে মেয়াদ বাড়িয়ে ৯ বছর করা হয়।

উৎস: ২৫ জুন, ২০২৩, The Daily Star বাংলা।
২,১৩২.
দর্শনা স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর-
  1. পেট্রাপোল
  2. কৃষ্ণনগর
  3. মোহাদিপুর
  4. ডাউকি
ব্যাখ্যা

- চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর সংলগ্ন পশ্চিমবঙ্গের কৃষ্ণনগর স্থলবন্দর।
- বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোর জেলার বেনাপোল সংলগ্ন ভারতীয় স্থলবন্দর পেট্রাপোল।
- সিলেটের তামাবিল স্থলবন্দর সংলগ্ন ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি স্থলবন্দর।
- চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ সংলগ্ন পশ্চিমবঙ্গের মোহাদিপুর স্থলবন্দর।

২,১৩৩.
নেপাল প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে কত সালে? 
  1. ২০০৬ সালে
  2. ২০০৮ সালে
  3. ২০০৭ সালে
  4. ২০০৫ সালে
ব্যাখ্যা

নেপাল: 
-
২০২৫ সালের সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞার পর দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
- রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ৭২ জন নিহত হয়।
- বিভিন্ন সরকারি স্থাপনায় আগুন ধ্বংসের ঘটনায় কে পি শর্মা অলি পদত্যাগ করেন।
- নেপালের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে সুশীলা কার্কি ১৩ সেপ্টেম্বর কাঠমান্ডুতে শপথ গ্রহণ করেন।
নেপালের রাজনৈতিক ইতিহাস: 

- নেপালে ১৯৯০ সালে 'জন আন্দোলন' বা 'পিপলস মুভমেন্ট' মাধ্যমে রাজতন্ত্রের সীমিত ক্ষমতা প্রাপ্ত সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হলেও তা স্থায়ী হয়নি।
- ২০০৬ সালে মাওবাদী বিদ্রোহী ও মূলধারার রাজনৈতিক দলগুলো একত্রিত হয়ে রাজতন্ত্রের অবসান ঘটায়।
- এবং ২০০৮ সালে নেপাল প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে।
- তবে প্রজাতন্ত্র ঘোষণার পরও ২০০৮ থেকে ২০২৫ সালের মধ্যে নেপালে ১৩ বার সরকার পরিবর্তন হয়েছে।
- এর মূল কারণগুলোর মধ্যে রয়েছে:
- রাজনৈতিক দলগুলোর ভাঙন,
- ও মতাদর্শগত পার্থক্য,
- এবং জোট সরকারের অভাবনীয় কার্যকারিতা।

উৎস: নেপাল সরকারি ওয়েবসাইট।

২,১৩৪.
Which country is called the 'Land of Rising Sun'?
  1. Japan
  2. South Korea
  3. China
  4. Thailand
  5. None of these
ব্যাখ্যা
জাপান:

- এটি পূর্ব এশিয়ার একটি দ্বীপ দেশ।
- এর আয়তন ১৪৫,৯৩৬ বর্গ মাইল।
- রাজধানী: টোকিও।
- ভাষা: জাপানি (অফিসিয়াল)।
- ধর্ম: শিন্টো, বৌদ্ধ ধর্ম, এছাড়াও খ্রিস্টধর্ম।
- মুদ্রা: ইয়েন।
- এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র যার দুটি আইনসভা রয়েছে।
- জাপানের পতাকার রং সাদা ও লাল।
- জাপানকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়।

তথ্যসূত্র - Britannica.com
২,১৩৫.
গ্রীনল্যান্ড কোন মহাদেশের অংশ?
  1. এশিয়া
  2. ইউরোপ
  3. অস্ট্রেলিয়া
  4. উত্তর আমেরিকা
ব্যাখ্যা

• গ্রিনল্যান্ড: 
- গ্রিনল্যান্ড বিশ্বের বৃহত্তম দ্বীপ।
- গ্রিনল্যান্ড উত্তর আমেরিকা মহাদেশের অংশ।
- দ্বীপটির অবস্থান যুক্তরাষ্ট্র ও ইউরোপের মাঝখানে। 
- অবস্থান: উত্তর আটলান্টিক মহাসাগরে। 
-  ভূপ্রকৃতি: বিস্তীর্ণ তুন্দ্রা ও বিশাল হিমবাহে আচ্ছাদিত।
- স্থানীয় নাম: Kalaallit Nunaat (গ্রিনল্যান্ডারদের দেশ)। 
- রাজধানী: নুউক (Nuuk), পূর্বতন নাম গোডহোপ (Godthab)। 
- গ্রিনল্যান্ডের বাসিন্দাদের বেশিরভাগই ইনুইট জনগোষ্ঠীভুক্ত।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

২,১৩৬.
যুক্তরাষ্ট্রের কোন প্রেসিডেন্ট “The Great Emancipator” নামে পরিচিত?
  1. ক) জর্জ ওয়াশিংটন
  2. খ) ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
  3. গ) আব্রাহাম লিঙ্কন
  4. ঘ) জেমস এ. গারফিল্ড
ব্যাখ্যা
Abraham Lincoln, byname Honest Abe, the Rail-Splitter, or the Great Emancipator, (born February 12, 1809, near Hodgenville, Kentucky, U.S.—died April 15, 1865, Washington, D.C.), 16th president of the United States (1861–65), who preserved the Union during the American Civil War and brought about the emancipation of the slaves.
Source: britannica.com
২,১৩৭.
স্রেব্রেনিৎসা গণহত্যা কোন দেশে সংঘটিত হয়?
  1. আর্মেনিয়া
  2. বসনিয়া ও হার্জেগোভিনা
  3. পোল্যান্ড
  4. রুয়ান্ডা
ব্যাখ্যা
- স্রেব্রেনিৎসা হলো বসনিয়া ও হার্জেগোভিনার একটি শহর। বলকান গৃহযুদ্ধের সময় ১৯৯৫ সালের জুলাই মাসে সার্ব বাহিনী স্রেব্রেনিৎসার মুসলিমদের উপর যে গণহত্যা চালায় তা ‘স্রেব্রেনিৎসা গনহত্যা’ নামে পরিচিত।
- সার্ব নেতা জেনারেল রাতকো স্লাদিচের নেতৃত্বে এই গণহত্যায় প্রায় আট হাজার বসনিয়ান মুসলিম মারা যায়।
- আন্তর্জাতিক অপরাধ আদালত স্রেব্রেনিৎসা গণহত্যার জন্যে রাতকো স্লাদিচকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে।
(তথ্যসূত্র: বিবিসি বাংলা)
২,১৩৮.
পৃথিবীর মৃদু ঢালবিশিষ্ট সুউচ্চ ভূভাগ কী নামে পরিচিত?
  1. ভূত্বক
  2. পর্বত
  3. মালভূমি
  4. পাহাড়
ব্যাখ্যা
মালভূমি:
- পৃথিবীর মৃদু ঢালবিশিষ্ট সুউচ্চ ভূভাগ মালভূমি নামে পরিচিত।
- মালভূমির উচ্চতা শত মিটার থেকে কয়েক হাজার মিটার পর্যন্ত হতে পারে।
- পৃথিবীর বৃহত্তম মালভূমির উচ্চতা ৪,২৭০ থেকে ৪,১৯০ মিটার।
- পৃথিবীর উচ্চতম মালভূমি হলো পামীর মালভূমি।

- অবস্থানের ভিত্তিতে মালভূমি তিন প্রকার। যথা:
পর্বত মধ্যবর্তী মালভূমি : তিব্বত মালভূমি, দক্ষিণ আমেরিকার বলিভিয়া, মধ্য আমেরিকার মেক্সিকো, এশিয়ার মঙ্গোলিয়া ও তারিম।
পাদদেশীয় মালভূমি : উত্তর আমেরিকার কলোরাডো এবং দক্ষিণ আমেরিকার পাতাগোনিয়া।
মহাদেশীয় মালভূমি : এ ধরনের মালভূমির সাথে পর্বতের কোন সংযোগ থাকে না। স্পেন, অস্ট্রেলিয়া, সৌদি আরব, গ্রিনল্যান্ড।

তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ (নবম-দশম শ্রেণি), উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,১৩৯.
এশিয়া মহাদেশের আয়তন-
  1. ক) প্রায় সাড়ে তিন কোটি বর্গকিলোমিটার
  2. খ) প্রায় চার কোটি বর্গকিলোমিটার
  3. গ) প্রায় সাড়ে চার কোটি বর্গকিলোমিটার
  4. ঘ) প্রায় পাঁচ কোটি বর্গকিলোমিটার
ব্যাখ্যা

আয়তনে পৃথিবীর বৃহত্তম মহাদেশ এশিয়া। এ মহাদেশের আয়তন ৪ কোটি ৫০ লক্ষ ৩৬ হাজার ৪৯২ বর্গকিলোমিটার।
পৃথিবীর স্থলভাগের প্রায় এক তৃতীয়াংশের কাছাকাছি এশিয়া মহাদেশের অন্তর্ভুক্ত। এ মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমারেখা অতিক্রম করেছে। এ মহাদেশের সর্বোচ্চ স্থান মাউন্ট এভারেষ্ট (৮,৮৫০ মিটার)।
মহাদেশটির উত্তরে উত্তর মহাসাগর, দক্ষিণে ভারত মহাসাগর, পূর্বে প্রশান্ত মহাসাগর, দক্ষিণ-পশ্চিমে লোহিত সাগর ও আফ্রিকা মহাদেশ এবং পশ্চিমে ভ‚-মধ্যসাগর ও ইউরোপ মহাদেশ অবস্থিত। এশিয়া এবং ইউরোপ মহাদেশের মাঝ বরাবর ইউরাল পর্বতমালা অবস্থিত। দ্বীপপুঞ্জ দ্বারা গঠিত জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া এ মহাদেশে অবস্থিত। এগুলোকে খন্ডিত রাষ্ট্রও বলা হয়। এ মহাদেশের অন্তর্ভুক্ত জাপানকে সূর্যোদয়ের দেশ বলা হয়।
এশিয়া মহাদেশে বিভিন্ন আয়তনের ৫০টি দেশ রয়েছে। এর মধ্যে আয়তনে চীন বৃহত্তম (৯৫,৬১,০০০ বর্গকিলোমিটার) এবং মালদ্বীপ ক্ষুদ্রতম (২৯৮ বর্গকিলোমিটার)। এশিয়ার দীর্ঘতম নদী ইয়াংসিকিয়াং (৫,৯৮০ কিলোমিটার)।
উৎসঃ ভূগোল, এইসএসসি প্রোগ্রাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

২,১৪০.
কোনটি পৃথিবীর উচ্চতম রাজধানী? 
  1. মন্টেভিডিও
  2. লাপাজ
  3. ব্রাসিলিয়া
  4. বোগাটো 
ব্যাখ্যা
• বলিভিয়ার রাজধানী লাপাজ পৃথিবীর উচ্চতম রাজধানী।
- সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা ৩৬৫০ মিটার।

অন্যদিকে,
- চিলির রাজধানী সান্তিয়াগো।
- উরুগুয়ের রাজধানীর মন্টেভিডিও।
- দ্বিতীয় উচ্চতম রাজধানী হচ্ছে ইকুয়েডরের কিটো।

উৎস: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড এটলাস।
২,১৪১.
দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন কোরিয়া কোন দেশের অধীনে ছিল?
  1. রাশিয়া
  2. পর্তুগাল
  3. ফ্রান্স
  4. জাপান
ব্যাখ্যা

- ১৯০৫ সালে জাপান কোরিয়া দখলে নিয়েছিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের (১৯৩৯-১৯৪৫) সময় কোরিয়া জাপানের অধীনে ছিল।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে জাতিসংঘ কোরিয়া উপদ্বীপকে সোভিয়েত নিয়ন্ত্রণাধীন উত্তর এবং যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন দক্ষিণ অংশে বিভক্ত করে।
- ১৯৪৮ সালে আনুষ্ঠানিকভাবে উত্তর ও দক্ষিণ কোরিয়ার জন্ম হয়।

উৎস: ব্রিটানিকা

২,১৪২.
পৃথিবীর গভীরতম সমুদ্র খাত কোনটি?
  1. ক) মারিয়ানা
  2. খ) ম্যাতপান
  3. গ) পোর্টেরিকো
  4. ঘ) সুন্দা
ব্যাখ্যা
- প্রশান্ত মহাসাগরে গভীর সমুদ্র খাতের সংখ্যা সবচেয়ে বেশি।
- সর্বাপেক্ষা গভীরতম সমুদ্র খাত মারিয়ানা খাত।
- এটি গুয়াম দ্বীপের ৩২২ কি.মি. দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
- ভারত মহাসাগরের গভীরতম খাত 'সুন্দা খাত'।
- আটলান্টিক মহাসাগরের গভীরতম খাত পোর্টেরিকো খাত।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
২,১৪৩.
বিশ্বের বৃহত্তম স্বর্ন খনির নাম -
  1. ক) ওয়ানকোচা খনি
  2. খ) গ্লোডস্ট্রাইক খনি
  3. গ) অক দাররে
  4. ঘ) গ্রাসবার্গ খনি
ব্যাখ্যা
পৃথিবীর সবচেয়ে বড় সোনার খনি গ্রাসবার্গ। গ্রাসবার্গ খনিটি ওসেনিয়া মহাদেশের পাপুয়া নিওগিনিতে অবস্থিত। [সূত্র: বাংলাদেশ প্রতিদিন]
২,১৪৪.
হার্ভার্ড বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
  1. ক) ১৬৩৬ সালে
  2. খ) ১৬৩৭ সালে
  3. গ) ১৬৩৮ সালে
  4. ঘ) ১৬৩৯ সালে
ব্যাখ্যা
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়:
- হার্ভার্ড বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়।
- এটি ম্যাসাচুসেট্‌স- এর বোস্টনে অবস্থিত।
- ১৬৩৬ সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।

উৎস: Britannica.
২,১৪৫.
নেলসন ম্যান্ডেলার ডাক নাম কী ছিল?
  1. হ্যারিস
  2. ওরিস
  3. মাদিবা
  4. পিরু
ব্যাখ্যা
• নেলসন ম্যান্ডেলা:
- নেলসন ম্যান্ডেলার রাজনৈতিক দলের নাম আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস।
- নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার অবিসংবাদিত কৃষ্ণাঙ্গনেতা ও সাবেক প্রেসিডেন্ট।
- নেলসন ম্যান্ডেলা আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (ANC) পার্টির নেতা ছিলেন।
- ১৯৪৪ সালে তিনি ANC তে যোগ দেন।
- ১৯৯১-১৯৯৭ সময়ে তিনি ANC এর সভাপতির দায়িত্ব পালন করেন।
- বর্ণবাদী শাসনের বিরুদ্ধে প্রতিবাদের কারণে তিনি ১৯৬৩-১৯৯০ পর্যন্ত দীর্ঘ প্রায় ২৭ বছর রোবেন দ্বীপে কারান্তরীণ ছিলেন।
- ১৯৯৪ সালের ১০ মে ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার গণতান্ত্রিক ভাবে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হন।
- ১৯৯৩ সালে ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
- ২০১৩ সালের ৫ ডিসেম্বর ম্যান্ডেলা মারা যান।
- তার ডাকনাম ছিলো মাদিবা।

উৎস: নেলসন ম্যান্ডেলা ফাউন্ডেশন ওয়েবসাইট ও ব্রিটানিকা।
২,১৪৬.
আয়তনে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত-
  1. অ্যাঞ্জেল জলপ্রপাত
  2. নায়াগ্রা জলপ্রপাত
  3. ভিক্টোরিয়া জলপ্রপাত
  4. গুয়ারিয়া জলপ্রপাত
ব্যাখ্যা

নায়াগ্রা জলপ্রপাত: 
- উত্তর আমেরিকার নায়াগ্রা নদীর উপর অবস্থিত জলপ্রপাত। 
- এই জলপ্রপাতটি কানাডার অন্টারিও এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের সীমান্তে অবস্থিত।
- আয়তনে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত নায়াগ্রা।
- এর গড় উচ্চতা ১৬৭ ফুট বা ৫২ মিটার ।
- বিশ্বের পর্যটকদের নিকট একটি আকর্ষণীয় জায়গা হিসেবে নায়াগ্রা খুবই পরিচিত।
- হিমবাহ থেকে বরফ গলে যাওয়ার ফলে ১২,০০০ বছরেরও বেশি সময় আগে নায়াগ্রা জলপ্রপাতের সৃষ্টি হয়েছিল।

অন্যদিকে, 
- অ্যাঞ্জেল জলপ্রপাত ভেনিজুয়েলার কানাইমা ন্যাশনাল পার্কে অবস্থিত। এটি বিশ্বের সর্বোচ্চ নিরবচ্ছিন্ন জলপ্রপাত।
- ভিক্টোরিয়া জলপ্রপাত জাম্বিয়া ও জিম্বাবুয়ে দেশের সীমান্তে অবস্থিত। এটি জলপ্রপাতের প্রস্থের দিক থেকে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত।
- গুয়ারিয়া জলপ্রপাত ব্রাজিল -এ অবস্থিত। পানি পতনের দিক থেকে এটি বিশ্বের বৃহত্তম জলপ্রপাত।

উৎস: ব্রিটানিকা ও হিস্টোরি ডটকম। 

২,১৪৭.
মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
  1. কলাম্বিয়া
  2. নিকারাগুয়া
  3. কোস্টারিকা
  4. এল সালভাদর
ব্যাখ্যা
কোস্টারিকা:
- কোস্টারিকা দেশের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই।
- ১৯৪৯ সাল থেকে, কোস্টারিকা সেনাবাহিনীকে বিলুপ্ত করার জন্য বিশ্বের প্রথম দেশ হয়ে ওঠে।
- দেশটির সমস্ত নিরাপত্তার দায়িত্ব দেশটির পুলিশ বাহিনীর উপর ন্যস্ত।
- যুদ্ধ-বিগ্রহের ক্ষতি ও ভয়াবহতার স্মৃতি তাদের সেনাবাহিনী ছাড়া পথচলার স্বপ্ন দেখায়।
- তখন থেকেই দেশটিতে কোনো সেনাবাহিনী গড়ে ওঠেনি।

⇒ যেসব দেশে কোন সামরিক বাহিনী নেই:
- একটি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেনাবাহিনী।
- দেশের সীমান্ত রক্ষা, বিদেশী আক্রমণ থেকে দেশকে রক্ষা থেকে শুরু করে অভ্যন্তরীণ শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে একটি অপরিহার্য প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে সেনাবাহিনী।
- দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীর ভূমিকা প্রতিটি দেশই গুরুত্বের সঙ্গে দেখে থাকে।
- কিন্তু পৃথিবীতে এমনও দেশ রয়েছে, তাদের স্থায়ী বা নিজস্ব কোনো সেনাবাহিনী নেই।
- গ্রিনল্যান্ড, আইসল্যান্ড, সামোয়া, মার্শাল দ্বীপপুঞ্জ, অ্যান্ডোরা, ডোমিনিকা, নাউরু, লিচেনস্টাইন, ট্যুভ্যালু, পালাউ, গ্রেনাডা, কিরিবাতি, মাইক্রোনেশিয়া, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডাইনস, সলোমান দ্বীপপুঞ্জ, ভ্যাটিকান সিটি, কোস্টারিকা, মোনাকো, মরিশাস, পানামা, ভানুয়াতু, আরুবা, কেম্যান দ্বীপপুঞ্জ, কুক দ্বীপপুঞ্জ, ফকল্যান্ড দ্বীপপুঞ্জ, ফ্যারো দ্বীপপুঞ্জ, ফরাসি পলিনেশিয়া, হংকং, ম্যাকাও, মন্টসেরাট, নিউ ক্যালেডোনিয়া, নিউ, পুয়ের্তো রিকো, সান মারিনো, সিন্ট মার্টেন।

উৎস: World Population Review.
২,১৪৮.
আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় কোন দেশ?
  1. ভারত
  2. চীন
  3. বাংলাদেশ
  4. রাশিয়া
ব্যাখ্যা
আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় কোন দেশ - রাশিয়া।
আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে ছোট কোন দেশ - ভ্যাটিকান সিটি।
২,১৪৯.
‘আনাদোলু এজেন্সি’ কোন দেশ ভিত্তিক সংবাদ সংস্থা?
  1. বেলজিয়াম
  2. মিশর
  3. মালয়েশিয়া
  4. তুর্কিয়ে
ব্যাখ্যা
সংবাদ সংস্থা:
- ‘আনাদোলু এজেন্সি’ তুর্কিয়ে সংবাদ সংস্থা।
- স্বাধীনতা  সংগ্রামে উৎসাহ উদ্দীপনা জোগাতে কামাল আতাতুর্কের নির্দেশে প্রতিষ্ঠা হয় আনাদোলু এজেন্সী।
- আনাদোলু এজেন্সিটি মুসলিম দেশের একমাত্র বৈশ্বিক সংবাদ সংস্থা যা জি-২০ ফোরামের অংশ।

অন্যদিকে,
- মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা- বার্নামা।
- মিশরের সংবাদ সংস্থার নাম- মেনা (মিডিল ইস্ট নিউজ এজেন্সি)।
- বেলজিয়ামের সংবাদ সংস্থার নাম- বেলজা।

উৎস: World Atlas এবং সংশ্লিষ্ট দেশের ওয়েবসাইট ও যুগান্তর পত্রিকা রিপোর্ট।
২,১৫০.
গালফ এয়ার (Gulf Air) কোন দেশের বিমান সংস্থার নাম?
  1. কাতার
  2. বাহরাইন
  3. ইন্দোনেশিয়া 
  4. মালয়েশিয়া
ব্যাখ্যা

- বাহরাইন জাতীয় বিমান সংস্থার নাম- গালফ এয়ার (Gulf Air)।

অন্যদিকে,
- ইন্দোনেশিয়া হল স্কাইটিমে যোগদানকারী প্রথম ইন্দোনেশিয়ান বিমান সংস্থা।
- মালয়েশিয়া জাতীয় বিমান সংস্থার নাম- মালয়েশিয়ান এয়ারলাইনস।
- কাতার জাতীয় বিমান সংস্থার নাম- কাতার এয়ারওয়েজ।

উৎস: সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইট।

২,১৫১.
'লাইন অব একচুয়াল কন্ট্রোল' কোন কোন দেশের সীমানা রেখা?
  1. ভারত ও পাকিস্তান
  2. পাকিস্তান ও আফগানিস্তান
  3. ভারত ও আফগানিস্তান
  4. ভারত ও চীন
ব্যাখ্যা

বিশ্বের বিখ্যাত সীমারেখা:
- ভারত ও পাকিস্তানের সীমানা রেখা- লাইন অব কন্ট্রোল।
- ভারত ও চীনের সীমানা রেখা (কাশ্মীর সীমান্তে)- লাইন অব একচুয়াল কন্ট্রোল।
- র‍্যাডক্লিফ লাইন- ১৯৪৭ সালে স্যার সাইবিল র‍্যাডক্লিফ কর্তৃক ভারত ও তৎকালীন পাকিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা।
- ডুরান্ড লাইন- স্যার হেনরি মর্টিমার ডুরান্ড কর্তৃক ১৮৯৬ সালে তৎকালীন ভারত ও আফগানিস্তানের মধ্যে চিহ্নিত সীমারেখা।
- বর্তমানে ডুরান্ড লাইন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা চিহ্নিতকরণ রেখা।
- ম্যাকমোহন লাইন- স্যার ম্যাকমোহন কর্তৃক চিহ্নিত ভারত ও চীনের মধ্যে সীমানা রেখা।
- সনোরা লাইন- যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমানা চিহ্নিতকরণ রেখা।
- লাইন অব ডিমারকেশন- পর্তুগাল ও স্পেনের সীমানা চিহ্নিতকরণ রেখা।
- ব্লু লাইন- ইসরাইল ও লেবাননের সীমানা চিহ্নিতকরণ রেখা।

উৎস:  ব্রিটানিকা ও হিস্টোরি ডটকম।

২,১৫২.
স্ক্যান্ডিনেভিয়া দেশ নয় কোনটি?
  1. আইসল্যান্ড
  2. নরওয়ে
  3. সুইডেন
  4. ডেনমার্ক
ব্যাখ্যা

- স্ক্যান্ডিনেভিয়া ইউরোপের উত্তর অংশে অবস্থিত। 
- সাধারণভাবে, স্ক্যান্ডিনেভিয়া বলতে নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ককে বোঝায়।

- আইসল্যান্ড নর্ডিক দেশগুলোর একটি।

উল্লেখ্য,
- নর্ডিক দেশগুলি হল উত্তর ইউরোপের কয়েকটি দেশের সমষ্টি যার মধ্যে রয়েছে ডেনমার্ক , ফিনল্যান্ড , আইসল্যান্ড , নরওয়ে এবং সুইডেন । 

উৎস: ব্রিটানিকা।

২,১৫৩.
কাজাখস্তানের জাতির জনক কে?
  1. রাফিক নিসোনোভ
  2. নুরসুলতান নাজারবায়েভ
  3. কাসেম জুমাত তুকায়েভ
  4. ইয়ারিক আসানবায়েভ
ব্যাখ্যা
নুরসুলতান নাজারবায়েভ কে কাজাখস্তানের জাতির পিতা হিসেবে অভিহিত করা হয়। তিনি দেশটির প্রতিষ্ঠাতা প্রেসিডন্ট। ১৯৯০ সাল থেকে ২০১৯ সালের ২০ মার্চ পর্যন্ত তিনি টানা দেশটির প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১৯ সালে তিনি স্বেচ্ছায় প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন। তার প্রতি সম্মান জানিয়ে কাজাখস্তান পার্লামেন্ট দেশটির রাজধানীর নামকরণ করে নুরসুলতান।

(তথ্যসূত্র: ব্রিটানিকা ও দেশটির সরকারি ওয়েবসাইট)
২,১৫৪.
‘গ্লাসনস্ত’ নীতির সাথে আর কোন নীতি একত্রে প্রবর্তিত হয়েছিল?
  1. গ্রেট লিপ ফরওয়ার্ড
  2. পেরেস্ত্রইকা
  3. ডেটান্তে
  4. নিউ ইকোনমিক পলিসি
ব্যাখ্যা
‘গ্লাসনস্ত’ নীতির সাথে পেরেস্ত্রইকা নীতি একত্রে প্রবর্তিত হয়েছিল।

মিখাইল গর্বাচেভ:
- মিখাইল গর্বাচেভ ছিলেন একজন সোভিয়েত রাজনীতিবিদ এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট।
- তিনি ১৯৮৫ সালে ক্ষমতাসীন হওয়ার পর গ্লাসনস্ত এবং পেরেস্ত্রইকা নামে দুটির সংস্কারমূলক নীতি গ্রহণ করেন।
- স্নায়ুযুদ্ধের অবসান এবং যুক্তরাষ্ট্র-সোভিয়েত ইউনিয়নের মধ্যকার দীর্ঘ শীতল সম্পর্ক উষ্ণ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন মিখাইল গর্বাচেভ।

⇒ গ্লাসনস্ত নীতি:
- গ্লাসনস্ত শব্দের অর্থ হচ্ছে মুক্তবস্থা বা খোলা হাওয়া। ১৯৮৫ সালে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ মানবধিকার ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারকে স্বীকৃতি দেয়ার জন্য যে নীতি গ্রহণ করেছিলেন তাই হচ্ছে গ্লাসনস্ত। এর লক্ষ্য ছিল সরকারের কর্মকাণ্ডে স্বচ্ছতা আনা, দুর্নীতি কমানো এবং জনগণের মাঝে মুক্ত চিন্তা ও আলোচনা উত্সাহিত করা। এই নীতি পরবর্তীতে সোভিয়েত ইউনিয়নের পতনের দিকে পরিচালিত হয়।

⇒ পেরেস্ত্রইকা নীতি:
- পেরেস্ত্রইকা শব্দের অর্থ হচ্ছে পুনর্গঠন। আর্থিক ও সামাজিক সংস্কার করতে ১৯৮৫ সালে এই নীতি প্রবর্তন করেন প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ- ওই সময় দেশকে নতুন দিশায় নিয়ে যেতে যে পুনর্গঠন প্রকৃত শুরু করেছিলেন তিনি, সেটাই পেরেস্ত্রইকা। এই নীতির মূল উদ্দেশ্য ছিল সমাজতন্ত্রের আধারে এমন এক ব্যবস্থা গড়ে তোলা, যেখানে থাকবে একটি দক্ষ অর্থনীতি এবং সর্বোপরি একটি উন্নত বিজ্ঞান প্রযুক্তি নির্ভর ও গণতান্ত্রিক সমাজ কাঠামো। শীতলযুদ্ধের প্রয়োজনে সোভিয়েত ইউনিয়ন মূলত ভারী শিল্প বিশেষত সামরিক শিল্পের ওপর বেশি গুরুত্ব দিয়েছিল।ফলে তথ্যপ্রযুক্তি, ইলেকট্রনিক বা এই ধরনের বিলাস দ্রব্যের উৎপাদন পরিকাঠামো গড়ে ওঠেনি। একই সাথে বিশ্ববাণিজ্যে সোভিয়েত ইউনিয়ন পিছিয়ে পড়েছিল। বাণিজ্য কেবল পূর্ব ইউরোপ এবং সমাজতান্ত্রিক শিবিরের অন্তর্ভুক্ত দেশগুলির সঙ্গেই সীমাবদ্ধ ছিল। এই অবস্থার পরিবর্তন ঘটানোর উদ্দেশ্যে অর্থনৈতিক উদারীকরণ এর নীতি গৃহীত হয়।

উৎস: Britannica.
২,১৫৫.
কানাডার পশ্চিমে কোন মহাসাগর অবস্থিত?
  1. আটলান্টিক মহাসাগর
  2. প্রশান্ত মহাসাগর
  3. ভারত মহাসাগর
  4. দক্ষিণ মহাসাগর 
ব্যাখ্যা

প্রশান্ত মহাসাগর:
- প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম, গভীরতম ও প্রশস্ততম মহাসাগর।
- এর আয়তন প্রায় ৬৩ মিলিয়ন বর্গমাইল এবং
- আকৃতিতে এটি বৃহদাকার ত্রিভুজ এর মতো দেখতে।
- এ মহাসাগরটি এশিয়া, অস্ট্রেলিয়া এবং উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে অবস্থিত।
- কানাডার পশ্চিমে প্রশান্ত মহাসাগর (Pacific Ocean) অবস্থিত।
- বিশেষ করে ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশটি এই মহাসাগরের তীরে অবস্থান করছে, যা কানাডার পশ্চিম সীমানা নির্ধারণ করে।

- প্রশান্ত মহাসাগরের গড় গভীরতা ( সংলগ্ন সমুদ্র ব্যতীত) ১৪,০৪০ ফুট (৪,২৮০ মিটার)।
- উত্তর গোলার্ধে প্রশান্ত মহাসাগর বেরিং সাগরের মাধ্যমে আর্কটিক মহাসাগরের সঙ্গে সংযুক্ত হয়।
- অপরদিকে, দক্ষিণ গোলার্ধে প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগরের সঙ্গে একটি তুলনামূলকভাবে সংকীর্ণ অঞ্চলে মিলিত হয়।

- প্রশান্ত মহাসাগরের তথা পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ, যার গভীরতা প্রায় ১১,০৩৪ মিটার।
- মারিয়ানা ট্রেঞ্চের গভীরতম বিন্দু হচ্ছে Challenger Deep.
- পাশাপাশি এই মহাসাগরেই অবস্থিত বিশ্বের বৃহত্তম প্রবালপ্রাচীর গ্রেট ব্যারিয়ার রিফ।
- এটি অস্ট্রেলিয়ার উত্তর-পূর্ব উপকূল জুড়ে অবস্থিত।  

উৎস: Britannica. 

২,১৫৬.
পবিত্র আল-আকসা মসজিদ কোথায় অবস্থিত?
  1. বাগদাদ
  2. কায়রো
  3. মদিনা
  4. জেরুজালেম
ব্যাখ্যা
জেরুজালেম:

- পবিত্র আল-আকসা মসজিদ জেরুজালেমে অবস্থিত।
- জেরুজালেম শহরকে মুসলমান খ্রিস্টান ইহুদি সকলের পবিত্র স্থান বলা হয়।
- জেরুজালেমের মন্দিরের স্থান হিসাবে এটি ইহুদি ধর্মের কাছে পবিত্র, যীশুর সাথে যুক্ত থাকার কারণে খ্রিস্টান ধর্মের কাছে এবং মিরাজ (নবী মুহাম্মদের স্বর্গে আরোহণের) সাথে এর সংযোগের কারণে ইসলামের কাছে পবিত্র।
- ইহুদিদের উপাসনালয় ওয়েস্টার্ন ওয়াল অন্তর্ভুক্ত। ইসলামের পবিত্র স্থানগুলোর মধ্যে রয়েছে ডোম অফ দ্য রক।
- এটি মধ্যপ্রাচ্যের প্রাচীন শহর যেটি ১৯৬৭ সাল থেকে সম্পূর্ণভাবে ইসরায়েল রাষ্ট্রের অধীনে ছিল।
- ঐতিহাসিক প্যালেস্টাইনের কেন্দ্রস্থলে অবস্থিত, এটি পশ্চিম তীর এবং ইস্রায়েলের মধ্যে অবস্থিত।

তথ্যসূত্র - Britannica.com
২,১৫৭.
ওকিনাওয়া দ্বীপটি ২য় বিশ্ব যুদ্ধের সময় কোন দেশের দখলে ছিল?
  1. ক) রাশিয়া
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) ফ্রান্স
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
জাপানের একটি বিখ্যাত দ্বীপ ওকিনাওয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র দ্বীপটি দখল করে নেয়। ১৯৭২ সালে দ্বীপটি পুনরায় যুক্তরাষ্ট্র জাপানের কাছে ফেরত দেয়।
উৎসঃ জাপানের সরকারি ওয়েবসাইট।
২,১৫৮.
আয়রন ডোম কী?
  1. ক) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা
  2. খ) গোয়েন্দা ড্রোন
  3. গ) মিসাইল ব্যবস্থা
  4. ঘ) স্পাইওয়্যার
ব্যাখ্যা
- আয়রন ডোম বিশ্বের একটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা।
- এ ব্যবস্থা বিশেষভাবে স্বল্পপাল্লার (শর্ট রেঞ্জ) হুমকির বিরুদ্ধে কাজ করে থাকে।
- ইসরায়েলের রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমস ও ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ আয়রন ডোম তৈরি করেছে।
- ২০১১ সালে ইসরায়েল প্রথম আয়রন ডোম মোতায়েন করে।
- আয়রন ডোম ব্যবস্থার প্রধান দিক তিনটি। রাডার ব্যবস্থা, কন্ট্রোল ব্যবস্থা, মিসাইল ফায়ারিং ব্যবস্থা।
- এ তিন ব্যবস্থা মিলেই গড়ে ওঠে সুদৃঢ় প্রতিরক্ষাব্যবস্থা।

উৎস: প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
২,১৫৯.
নেলসন ম্যান্ডেলা কোন দ্বীপে নির্বাসনে ছিলেন?
  1. আলকাট্রাজ দ্বীপ
  2. রোবেন দ্বীপ
  3. আন্দামান দ্বীপ
  4. মাল্টা দ্বীপ
ব্যাখ্যা

- নেলসন ম্যান্ডেলা রোবেন দ্বীপে নির্বাসনে ছিলেন।

⇒ দক্ষিণ আফ্রিকার কেপটাউনের উত্তরে টেবিল বে-তে অবস্থিত রবেন দ্বীপে একসময় সর্বোচ্চ নিরাপত্তারক্ষীদের একটি কারাগার ছিল, কিন্তু পরে এটি একটি গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র হয়ে ওঠে।
 
• নেলসন মেন্ডেলা: 

- রোলিহলাহলা ম্যান্ডেলা ১৮ জুলাই ১৯১৮ সালে পূর্ব কেপের এমভেজো গ্রামে মাদিবা বংশে জন্মগ্রহণ করেন।
- প্রতিরোধ যুদ্ধে তার পূর্বপুরুষদের বীরত্বের গল্প শুনে তিনি স্বপ্ন দেখেছিলেন তার জনগণের স্বাধীনতা সংগ্রামে নিজে অবদান রাখার।
- নেলসন মেন্ডেলার রাজনৈতিক দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস।
- তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
- তিনি দেশটির প্রথম কৃষাঙ্গ রাষ্ট্রপ্রধান।
- ১৯৯১ থেকে ১৯৯৭ খ্রিস্টাব্দ পর্যন্ত আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেন।
- ৯ অক্টোবর ১৯৬৩ তারিখে ম্যান্ডেলা রিভোনিয়া ট্রায়াল নামে পরিচিত হওয়া নাশকতার জন্য ১০ জনের বিচারে যোগ দেন।
- মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়ার সময় ২০ এপ্রিল ১৯৬৪- এ তাঁর বিখ্যাত 'Speech from the Dock' শেষে আদালতে তাঁর কথাগুলি অমর হয়ে গিয়েছিল।
- ১১ জুন ১৯৬৪ ম্যান্ডেলা এবং অন্য সাতজন অভিযুক্ত হয়।
- ১১ ফেব্রুয়ারী, ১৯৯০ সালে, রাষ্ট্রপতি ডি ক্লার্কের অধীনে দক্ষিণ আফ্রিকার সরকার ম্যান্ডেলাকে কারাগার থেকে মুক্তি দেয়।
- মুক্তির কিছুক্ষণ পর ম্যান্ডেলাকে এএনসি-র ডেপুটি প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।
- তিনি ১৯৯১ সালের জুলাইয়ে দলের সভাপতি হন।

উৎস: ⅰ) Biography of Nelson Mandela, Nelson Mandela.
ii) Britannica.

২,১৬০.
কোন নদীর তীরে ম্যাগনাকার্টা স্বাক্ষরিত হয়?
  1. ইরাবতী নদী
  2. টেমস নদী
  3. দানিয়ুব নদী
  4. রাইন নদী
ব্যাখ্যা
♦ ম্যাগনাকার্টা:
- ম্যাগনা কার্টা হলো রাজার ক্ষমতা খর্ব করার একটি ঐতিহাসিক দলিল।
- ম্যাগনাকার্টাকে ব্রিটেনের শাসনতন্ত্রের বাইবেল বলা হয়।
- ১২১৫ সালের ১৫ই জুন টেমস নদীর তীরে রানিমেড নামক স্থানে তৎকালীন ইংল্যান্ডের রাজা জন ম্যাগনাকার্টায় স্বাক্ষর করেন।
- এতে ঘোষণা করা হয় কেউ আইনের উর্ধ্বে নয়।
- এর মাধ্যমে আইনের শাসনের ধারণার যাত্রা শুরু হয়।
- এটিকে ব্রিটেনের প্রথম শাসনতন্ত্রও বলা হয়।

উল্লেখ্য,
- এটি প্রাথমিকভাবে সফল হয়নি।
- নথিটি ১২১৬, ১২১৭ এবং ১২২৫ সালে পুনরায় পরিবর্তন সহ জারি করা হয়েছিল।
- অবশেষে এটি আইন ব্যবস্থার ভিত্তি হিসাবে কাজ করে।
- পরবর্তী প্রজন্ম ম্যাগনা কার্টাকে নিপীড়ন থেকে স্বাধীনতার প্রতীক হিসাবে উদযাপন করে।  

উৎস: History Channel.
২,১৬১.
নিচের কোনটি ব্যতিক্রম?
  1. ভেনেজুয়েলা
  2. পেরু
  3. কলম্বিয়া
  4. পর্তুগাল
ব্যাখ্যা
- পর্তুগাল ইউরোপে অবস্থিত।

পর্তুগাল:

- পর্তুগালের ভূমধ্যসাগর বরাবর উপকূলরেখা নেই।
- পর্তুগাল আইবেরিয়ান উপদ্বীপের পশ্চিম উপকূলে, দক্ষিণ-পশ্চিম ইউরোপে অবস্থিত।
- এর আয়তন ৯২,২২৫ বর্গ কিমি।
- দেশটির রাজধানী: লিসবন।
- প্রশাসনিকভাবে, অ্যাজোরস এবং মাদেইরার আটলান্টিক দ্বীপপুঞ্জ পর্তুগালের অংশ।

অন্যদিকে: 
- কলম্বিয়া, পেরু, ভেনেজুয়েলা - দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত।

উৎস: Worldatlas.com & Britannica.com.
২,১৬২.
মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষের মেয়াদ কত বছর?
  1. ২ বছর
  2. ৩ বছর
  3. ৪ বছর
  4. ৫ বছর
ব্যাখ্যা
কংগ্রেস:
- মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের আইন সভার নাম কংগ্রেস।
- আইন প্রণয়ন করাই এর প্রধান কাজ।
- কংগ্রেস একটি দ্বি-কক্ষ বিশিষ্ট আইন সভা।
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' (The House of Representative) এবং উচ্চকক্ষ 'সিনেট' (The Senate) নামে পরিচিত।

⇒ নিম্নকক্ষ:
- কংগ্রেসের নিম্নকক্ষ ‘প্রতিনিধি সভা' বা 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ৪৩৫টি।
• মেয়াদ - ২ বছর।
• 'হাউস অফ রিপ্রেজেন্টেটিভ' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ২৫ বছর হতে হবে।

⇒ উচ্চকক্ষ:
- কংগ্রেসের উচ্চকক্ষ 'সিনেট' নামে পরিচিত।
• আসন সংখ্যা - ১০০টি।
• মেয়াদ - ৬ বছর।
• 'সিনেট' সদস্য নির্বাচিত হওয়ার জন্য, একজন ব্যক্তির বয়স কমপক্ষে ৩০ বছর হতে হবে।

তথ্যসূত্র - যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
২,১৬৩.
আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র-
  1. নাউরু
  2. ইন্দোনেশিয়া
  3. মালদ্বীপ
  4. টুভ্যালু
ব্যাখ্যা

নাউরু:
- নাউরু দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র।
- এটি দক্ষিণ-পূর্ব মাইক্রোনেশিয়ায় অবস্থিত একটি উত্থিত প্রবাল দ্বীপ নিয়ে গঠিত।
- বিষুবরেখা থেকে ২৫ মাইল (৪০ কিমি) দক্ষিণে অবস্থিত।
- দ্বীপটি সলোমন দ্বীপপুঞ্জ থেকে প্রায় ৮০০ মাইল (১,৩০০ কিমি) উত্তর-পূর্বে অবস্থিত।
- নাউরুর কোন সরকারী রাজধানী নেই, তবে সরকারি অফিসগুলি ইয়ারেন জেলায় অবস্থিত ।
- নাউরু বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ, যার আয়তন প্রায় ৮ বর্গমাইল।
- জনসংখ্যা ও আয়তনে বিশ্বের ক্ষুদ্রতম দ্বীপরাষ্ট্র নাউরু।
- ১৯৪৭ সালে নাউরু জাতিসংঘের ট্রাস্ট টেরিটরিতে পরিণত হয়।
- ৩১ জানুয়ারী, ১৯৬৮ সালে স্বাধীনতা লাভ করে।

উল্লেখ্য,
- জনসংখ্যা ও আয়তনে বিশ্বের বৃহত্তম দ্বীপরাষ্ট্র ইন্দোনেশিয়া।
- আয়তনে এবং লোকসংখ্যায় এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ।
- পৃথিবীর সবচেয়ে বড় ব-দ্বীপ হলো বাংলাদেশ।

সূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট।

২,১৬৪.
নিচের কোনটি নর্ডিক রাষ্ট্র?
  1. ক) আয়ারল্যান্ড
  2. খ) এস্তোনিয়া
  3. গ) ডেনমার্ক
  4. ঘ) স্কটল্যান্ড
ব্যাখ্যা
নর্ডিক (Nordic):
উত্তর ইউরোপের ৫টি দেশকে একত্রে নর্ডিক দেশ বলা হয়ে থাকে। দেশগুলো হচ্ছে:
- ফিনল্যান্ড, 
- ডেনমার্ক
- আইসল্যান্ড, 
- সুইডেন ও 
- নরওয়ে।
 
 স্ক্যান্ডেনেভিয়া (Scandinavia):
ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ভাষাগত মিলের দিক থেকে নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক (ফারাও দ্বীপপুঞ্জ, গ্রিনল্যান্ডসহ) এই ৩টি দেশকে স্ক্যান্ডেনেভিয়ান দেশ বলা হয়ে থাকে।
 
নর্ডিক অঞ্চল বলতে আসলে, স্ক্যান্ডেনেভিয়ান দেশ + ফিনল্যান্ড + আইসল্যান্ডকে বুঝায়।
অর্থাৎ, স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।
 
উৎসঃ ওয়ার্ল্ড এটলাস, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। 
২,১৬৫.
ফ্রান্স ও জার্মানির মধ্যে বাফার স্টেট কোনটি?
  1. অস্ট্রিয়া
  2. বেলজিয়াম
  3. পোল্যান্ড
  4. স্পেন
ব্যাখ্যা
বাফার স্টেট:

• দুটি বৃহৎ অথচ বিপরীতমনা রাষ্ট্রের ভৌগোলিক অবস্থানের মধ্যবর্তী এলাকায় অবস্থিত কোন ক্ষুদ্র রাষ্ট্র, যা সংঘর্ষে জড়িয়ে যেতে রাষ্ট্র দুটোকে নিবৃত্ত করে তাকে বাফার স্টেট বলে।
• দুটি বৃহৎ শক্তিশালী দেশের মধ্যস্থলে অবস্থিত ক্ষুদ্র রাষ্ট্রটি শক্তির ভারসাম্য বজায় রাখতে অনেক সময় বিশেষভাবে সাহায্য করে।
• দুই চিরপ্রতিদ্বন্দ্বী রাষ্ট্র ফ্রান্স ও জার্মানির মধ্যবর্তী এলাকায় অবস্থিত বেলজিয়াম একটি বাফার স্টেট ।
• অপরদিকে, ভারত ও চীনের মাঝে ভূটান ও নেপাল বাফার স্টেট হিসেবে কাজ করে। 

উৎস: আন্তর্জাতিক রাজনীতিকোষ, তারেক শামসুর রেহমান ও Live MCQ লেকচার। 
২,১৬৬.
লাদাখ ভারতীয় উপমহাদেশের কোন দিকে অবস্থিত?
  1. উত্তর পশ্চিম কোণে
  2. দক্ষিণ পূর্বে কোণে
  3. দক্ষিণ পশ্চিম কোণে
  4. পূর্বে পশ্চিম কোণে
ব্যাখ্যা
লাদাখ:
- এটি উত্তর-পশ্চিম ভারতীয় উপমহাদেশ অবস্থিত ।
- প্রশাসনিকভাবে, লাদাখকে পাকিস্তান (উত্তর-পশ্চিম), গিলগিট-বালতিস্তানের অংশ হিসাবে এবং ভারত (দক্ষিণ-পূর্ব), লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলের অংশ হিসাবে ভাগ করা হয়েছে।
- লাদাখ প্রায় ৪৫,০০০ বর্গ মাইল (১১৭,০০০ বর্গ কিমি) জুড়ে রয়েছে।
- লাদাখ পৃথিবীর উচ্চতম অঞ্চলগুলির মধ্যে একটি।
- এর প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি প্রধানত উচ্চ সমভূমি এবং গভীর উপত্যকা নিয়ে গঠিত।

উৎস: ব্রিটানিকা। [লিঙ্ক]
২,১৬৭.
সূর্যোদয়ের দেশ বলা হয় কোন দেশকে?
  1. চীন 
  2. মঙ্গোলিয়া 
  3. জাপান 
  4. নেদারল্যান্ড
ব্যাখ্যা

জাপান:
 সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে।

⇒ জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র।
- পূর্বনাম: নিপ্পন।
- রাজধানী: টোকিও।
- ভাষা: জাপানি (অফিসিয়াল)।
- মুদ্রা: ইয়েন।
- আইনসভা: ডায়েট।
- পতাকার রং সাদা ও লাল।
- বর্তমান প্রধানমন্ত্রী: সানায়ে তাকাইচি।
- প্রধান দ্বীপ: হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু ও ওকিনাওয়া।
- জাপানের সবচেয়ে বড় দ্বীপ: হনসু।

এছাড়াও,
- বজ্রপাতের দেশ: ভুটান।
- নিষিদ্ধ দেশ:  তিব্বত।
- শান্ত দেশ: কোরিয়া।
- সাদা হাতির দেশ: থাইল্যান্ড।
- ধীবরের দেশ: নরওয়ে।
- হাজার হ্রদের দেশ: ফিনল্যান্ড।
- সিল্ক রুটের দেশ: ইরান।
- ভূমিকম্পের দেশ: জাপান।
- ম্যাপল পাতার দেশ: কানাডা।

উৎস: Britannica.

২,১৬৮.
নিচের কোনটি বাল্টিক রাষ্ট্র নয়?
  1. ক) সার্বিয়া
  2. খ) এস্তোনিয়া
  3. গ) লাটভিয়া
  4. ঘ) লিথুনিয়া
ব্যাখ্যা

বাল্টিক সাগরের তীরবর্তী দেশসমূহকে একত্রে বাল্টিক রাষ্ট্র বলা হয়। বাল্টিক রাষ্ট্র ৩টি।
যথা-এস্তোনিয়া,
লাটভিয়া,
লিথুনিয়া।
অন্যদিকে, সার্বিয়া বলকান রাষ্ট্র।
সূত্র: worldatlas.com

২,১৬৯.
আয়তন বিবেচনায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র কোনটি? 
  1. রাশিয়া
  2. কানাডা
  3. আমেরিকা
  4. চীন
ব্যাখ্যা

•  আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ কানাডা।

•  কানাডা:

- ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি কানাডা। দেশটিতে ম্যাপল গাছের আধিক্য এবং কানাডার জনজীবনে এর সংশ্লিষ্টতার জন্যে কানাডাকে ম্যাপল পাতার দেশ বলা হয়।
- কানাডার জাতীয় পতাকায়ও ম্যাপল পাতার ছবি রয়েছে।
- বিশ্বের মোট ম্যাপল সিরাপের ৭০ ভাগই কানাডা থেকে রপ্তানি হয়।
- কানাডা উত্তর আমেরিকার একটি দেশ।
- এটি আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
- দেশটির আয়তন - ৩,৮৫৫,০৮১ বর্গ মাইল (৯,৯৮৪,৬৭০ বর্গ কিমি)।
- কানাডার রাজধানীর নাম অটোয়া।
অন্যদিকে,

আয়তনের দিক থেকে পৃথিবীর শীর্ষ ৫টি দেশ হলো:

১) রাশিয়া – ১৭,০৯৮,২৪২ কিমি²
২) কানাডা – ৯,৯৮৪,৬৭০ কিমি²
৩) চীন – ৯,৭০৬,৯৬১ কিমি²
৪) যুক্তরাষ্ট্র – ৯,৩৭২,৬১০ কিমি²
৫) ব্রাজিল – ৮,৫১৫,৭৬৭ কিমি²

উৎস: কানাডার সরকারি ওয়েবসাইট ও ওয়ার্ল্ড এটলাস।

২,১৭০.
সম্প্রতি কোন দেশ চালকবিহীন বুলেট ট্রেন পরীক্ষামূকভাবে চালু করে?
  1. দক্ষিণ কোরিয়া
  2. জাপান
  3. জার্মানি
  4. ইংল্যান্ড
ব্যাখ্যা
প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক।

জাপানে চালকবিহীন বুলেট ট্রেনের পরীক্ষামূলক যাত্রা:
- কর্মী স্বল্পতার কারণে চালক ছাড়াই ট্রেন চালু করতে চায় জাপান।
- এ উপলক্ষে ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি হনশু দ্বীপের পশ্চিম উপকূলের নিগাতা অঞ্চলে স্বয়ংক্রিয় বুলেট ট্রেনের পরীক্ষা চালিয়েছে।
- পরীক্ষার শুরুতে চালক ট্রেনটির সুইচ চেপে তা ‘স্বয়ংক্রিয় মোডে’ চালু করে দেন।
- এরপর থেকে ১২টি বগিবিশিষ্ট বুলেট ট্রেনটিতে চালকের আর কোনো হস্তক্ষেপ প্রয়োজন পড়ে না।
- ই৭-সিরিজের ট্রেনটি দূরের একটি নিয়ন্ত্রণকেন্দ্র থেকে পরিচালনা করা হয়।
- জাপানে ইতিমধ্যে বাণিজ্যিকভাবে চালু থাকা বুলেট ট্রেনের স্বয়ংক্রিয়ভাবে বা চালকবিহীন চলাচলের প্রথম পরীক্ষা ছিল এটি।

উৎস: প্রথম আলো,  ১৮ নভেম্বর ২০২১।
২,১৭১.
নিচের কোন দেশটি পারস্য উপসাগরের আঞ্চলিক জোট GCC এর সদস্য দেশ নয়?
  1. কুয়েত
  2. ওমান
  3. জর্ডান
  4. বাহরাইন
ব্যাখ্যা
GCC (Gulf Cooperation Council) হলো পারস্য উপসাগর তীরবর্তী আরব উপদ্বীপের দেশগুলোর একটি রাজনৈতিক ও অর্থনেতিক জোট।
এটি ১৯৮১ সালে গঠিত হয়। এর সদরদপ্তর সৌদি আরবের রিয়াদে অবস্থিত।
এর সদস্য সংখ্যা: ৬টি। 
যথা:
- সৌদি আরব,
- সংযুক্ত আরব আমিরাত,
- কাতার,
- কুয়েত,
- বাহরাইন এবং
- ওমান।

(সূত্র: জিসিসি ওয়েবসাইট এবং এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)
২,১৭২.
নেলসন ম্যান্ডেলা কারারুদ্ধ ছিলেন -
  1. ক) ১৯৬০-১৯৬৪
  2. খ) ১৯৬০-১৯৯০
  3. গ) ১৯৬৪-১৯৯০
  4. ঘ) ১৯৬৪-১৯৯৪
ব্যাখ্যা
নেলসন মেন্ডেলা
- রোলিহলাহলা ম্যান্ডেলা ১৮ জুলাই ১৯১৮ সালে পূর্ব কেপের এমভেজো গ্রামে মাদিবা বংশে জন্মগ্রহণ করেন।
- প্রতিরোধ যুদ্ধে তার পূর্বপুরুষদের বীরত্বের গল্প শুনে তিনি স্বপ্ন দেখেছিলেন তার জনগণের স্বাধীনতা সংগ্রামে নিজে অবদান রাখার।
- নেলসন মেন্ডেলার রাজনৈতিক দল - আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস।
- তিনি ১৯৯৪ থেকে ১৯৯৯ খ্রিস্টাব্দ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন।
- তিনি দেশটির প্রথম কৃষাঙ্গ রাষ্ট্রপ্রধান।
-  ১৯৯১ থেকে ১৯৯৭ খ্রিস্টাব্দ পর্যন্ত আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেন।
- ৯ অক্টোবর ১৯৬৩ তারিখে ম্যান্ডেলা রিভোনিয়া ট্রায়াল নামে পরিচিত হওয়া নাশকতার জন্য ১০ জনের বিচারে যোগ দেন।
- মৃত্যুদণ্ডের মুখোমুখি হওয়ার সময় ২০ এপ্রিল ১৯৬৪- এ তাঁর বিখ্যাত 'Speech from the Dock' শেষে আদালতে তাঁর কথাগুলি অমর হয়ে গিয়েছিল।
- ১১ জুন ১৯৬৪ ম্যান্ডেলা এবং অন্য সাতজন অভিযুক্ত হয়।
- ১১ ফেব্রুয়ারী, ১৯৯০ সালে, রাষ্ট্রপতি ডি ক্লার্কের অধীনে দক্ষিণ আফ্রিকার সরকার ম্যান্ডেলাকে কারাগার থেকে মুক্তি দেয়।
- মুক্তির কিছুক্ষণ পর ম্যান্ডেলাকে এএনসি- র ডেপুটি প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়।
- তিনি ১৯৯১ সালের জুলাইয়ে দলের সভাপতি হন।

উৎস: i) Biography of Nelson Mandela, Nelson Mandela.
          ii) Britannica.
২,১৭৩.
হেলসিংকি কোন দেশের রাজধানী?
  1. সুইডেন
  2. নরওয়ে
  3. ফিনল্যান্ড
  4. পোল্যান্ড
ব্যাখ্যা
ফিনল্যান্ড:
- ফিনল্যান্ড একটি স্ক্যান্ডিনেভিয়ান দেশ, যা উত্তর ইউরোপে অবস্থিত।
- ফিনল্যান্ডের সীমানায় রয়েছে সুইডেন, নরওয়ে, রাশিয়া এবং বাল্টিক সাগর।
- রাজধানী: হেলসিঙ্কি।
- আইনসভা: এডুসকুন্টা।
- মুদ্রা: ইউরো।

উল্লেখ্য,
- ফিনল্যান্ডকে পৃথিবীর সবচেয়ে সুখী দেশ বলা হয়।
- দেশটি 'হাজার হ্রদের দেশ' হিসেবে পরিচিত। ফিনল্যান্ডে প্রায় ৫৬,০০০ হ্রদ রয়েছে। 

অন্যদিকে,
- নরওয়ের রাজধানী অসলো।
- সুইডেনের রাজধানী স্টকহোম।
- পোল্যান্ডের রাজধানী ওয়ারশ।

উৎস: Britannica.
২,১৭৪.
মহাকবি ফেরদৌসী কোন দেশের নাগরিক ছিলেন?
  1. ক) ইরাক
  2. খ) ইরান
  3. গ) তুরস্ক
  4. ঘ) আফগানিস্তান
ব্যাখ্যা
মহাকবি ফেরদৌসী:
- ফেরদৌসী ছিলেন পারস্যের (পারস্যের বর্তমান নাম ইরান) কবি ।
- তাকে 'প্রাচ্যের হোমার' হিসাবে গণ্য করা হয়।
- ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সুলতান ও বিজেতা হিসেবে সুলতান মাহমুদ ছিলেন প্রতিভাবান শাসক ও সুনিপুন সৈনিক।
- ঈশ্বরী প্রসাদ সুলতান মাহমুদের যুগকে 'কবিতার যুগ' বলে অভিহিত করেছেন।
- ঐ যুগের প্রসিদ্ধ কবি ছিলেন আবুল কাশেম ফেরদৌসী।
- প্রাচ্যের হোমার নামে খ্যাত এ কবি সুলতান মাহমুদের অনুরোধে জগদ্বিখ্যাত 'শাহনামা' মহাকাব্য রচনা করেন।

উৎস: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ২য় পত্র, HSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
২,১৭৫.
অস্ট্রেলিয়ার রাজধানীর নাম-
  1. সিডনি
  2. মেলবোর্ন
  3. ক্যানবেরা
  4. হারারে
ব্যাখ্যা
অস্ট্রেলিয়া:
- অস্ট্রেলিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়ায় অবস্থিত।
- দক্ষিণ গোলার্ধে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত।
- অস্ট্রেলিয়া পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম রাষ্ট্র।
- রাজধানী: ক্যানবেরা।
- ভাষা: ইংরেজি (অফিসিয়াল)।
- মুদ্রা: অস্ট্রেলিয়ান ডলার।
- ডার্লিং/মারে নদী অস্ট্রেলিয়ার বৃহত্তম নদী।
- গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ায় অবস্থিত।
- অস্ট্রেলিয়া ৬টি রাজ্য এবং ২টি প্রধান প্রধান ভূখণ্ডে বিভক্ত।
- দুটি প্রধান প্রধান ভূখণ্ড হল: অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি এবং নর্দার্ন টেরিটরি।
- মেলবোর্ন অস্ট্রেলিয়ার ২য় বৃহত্তম শহর।

উৎস: ব্রিটানিকা।
২,১৭৬.
বিশ্বের কোন রাষ্ট্রটি সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত?
  1. ব্রাজিল
  2. কঙ্গো
  3. চীন
  4. জার্মানি
ব্যাখ্যা

সর্বাধিক প্রতিবেশী রাষ্ট্র দ্বারা পরিবেষ্টিত:
1.চীন:
- সীমান্তবর্তী দেশ ১৪টি।
- সীমান্তবর্তী দেশ: আফগানিস্তান, ভুটান, ভারত, কাজাখস্তান, কিরগিজস্তান, লাওস, মঙ্গোলিয়া, মায়ানমার, নেপাল, উত্তর কোরিয়া, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, ভিয়েতনাম।

রাশিয়া:
- সীমান্তবর্তী দেশ ১৪টি।
- সীমান্তবর্তী দেশ: আজারবাইজান, বেলারুশ, চীন, এস্তোনিয়া, ফিনল্যান্ড, জর্জিয়া, কাজাখস্তান, লাটভিয়া, লিথুয়ানিয়া, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, নরওয়ে, পোল্যান্ড, ইউক্রেন।

2. ব্রাজিল:
- সীমান্তবর্তী দেশ ১০টি।
- সীমান্তবর্তী দেশ: আর্জেন্টিনা, বলিভিয়া, কলম্বিয়া, ফ্রান্স (ফরাসি গায়ানা), গায়ানা, প্যারাগুয়ে, পেরু, সুরিনাম, উরুগুয়ে, ভেনিজুয়েলা।

3. কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র:
- সীমান্তবর্তী দেশ ৯টি।
- সীমান্তবর্তী দেশ: অ্যাঙ্গোলা, বুরুন্ডি, মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র, কঙ্গো প্রজাতন্ত্র, রুয়ান্ডা, সুদান, তানজানিয়া, উগান্ডা, জাম্বিয়া।

জার্মানি:
- সীমান্তবর্তী দেশ ৯টি।
- সীমান্তবর্তী দেশ: অস্ট্রিয়া, বেলজিয়াম, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফ্রান্স, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পোল্যান্ড, সুইজারল্যান্ড।

উৎস: Worldatlas.

২,১৭৭.
চীনের মুদ্রার নাম কী?
  1. ইয়েন
  2. ইউয়ান
  3. রেনমিনবি
  4. খ ও গ উভয়ই
ব্যাখ্যা
চীন (People's Republic of China)
- রাজধানী: বেইজিং।
- অবস্থান: পূর্ব এশিয়া।
- সরকার ব্যবস্থা: একদলীয় সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র।
- জনসংখ্যা: ১.৪ বিলিয়নেরও বেশি।
- বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি।
- বিশ্বের সর্ববৃহৎ কার্বন নিঃসরণকারী দেশ হলেও নবায়নযোগ্য শক্তির (যেমন: সৌর ও বায়ু শক্তি) উন্নয়নে নেতৃস্থানীয়।
- চীনের মুদ্রাকে চীনা ইউয়ান (CNY) বা রেনমিনবি (RMB) হিসাবে উল্লেখ করা হয়।


- জাপানের মুদ্রার নাম ইয়েন।

উৎস: i) Merriam-webster dictionary.
ii) investopedia.
২,১৭৮.
City of motor cars বলা হয় কোন শহরকে?
  1. যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট
  2. যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকো
  3. যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক
  4. ফ্রান্সের প্যারিস
ব্যাখ্যা
City of motor cars:
- City of motor cars বলা হয় যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট।

অন্যদিকে,
- City of Golden gate: যুক্তরাষ্ট্রের স্যানফ্রান্সিসকো।
- City of light: ফ্রান্সের প্যারিস।
- City of flowering trees: জিম্বাবুয়ের হারারে।
- City of canals: ইতালির ভেনিস।
- Pink city: ভারতের জয়পুর।
- Big apple: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক।

উৎস: Britannica.
২,১৭৯.
সাফরেন একটি-
  1. সাবমেরিন
  2. যুদ্ধ বিমান
  3. আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা
  4. ব্যালিস্টিক ক্ষেপনাস্ত্র
ব্যাখ্যা
সাফরেন হলো ফ্রান্সের তৈরি নতুন প্রজন্মের অত্যাধুনিক বারকুডা শ্রেণীর পরমাণু সাবমেরিন।
এটি ২০২০ সাল থেকে ফ্রাস নৌবাহিনীতে ইনস্টল করা হবে। এটি ফ্রান্সের সাফরেন কোম্পানি তৈরি করে।
(সূত্রঃ সাফরেন ওয়েবসাইট)
২,১৮০.
ফ্রান্সের বর্তমান প্রধানমন্ত্রী কে? (ডিসেম্বর, ২০২৪)
  1. ইমানুয়েল মাক্রোঁ
  2. ফ্রাঁসোয়া বাইরু
  3. মিশেল বার্নিয়ে
  4. এলিজাবেথ বর্নি
ব্যাখ্যা
ফ্রান্স:
- ফ্রান্স উত্তর-পশ্চিম ইউরোপের দেশ।
- এটি ইউরোপের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষি উৎপাদনকারী এবং বিশ্বের অন্যতম প্রধান শিল্প শক্তি।
- দেশটির আয়তন প্রায় ৫৪৩,৯৪০ বর্গ কিমি (২১০,০২০ মাইল)।
- দেশটির উত্তর-পূর্বে বেলজিয়াম এবং লুক্সেমবার্গে, পূর্বে জার্মানি, সুইজারল্যান্ড এবং ইতালি ও দক্ষিণ-পূর্বে, মোনাকো এবং ভূমধ্যসাগর অবস্থিত।
- দেশটি পৃথিবীতে সবচেয়ে বেশি টাইম জোনে বিভক্ত।
- দেশটিতে মোট ১৩টি টাইম জোন রয়েছে।
- রাজধানী ও বৃহত্তম নগরী: প্যারিস।
- মুদ্রা: ইউরো।
- ভাষা: ফরাসি (অফিসিয়াল)।
- ধর্ম: খ্রিস্টধর্ম (প্রধানত রোমান ক্যাথলিক; এছাড়াও প্রোটেস্ট্যান্ট); এছাড়াও ইসলাম, ইহুদি ধর্ম।
- বর্তমান প্রধানমন্ত্রী: ফ্রাঁসোয়া বাইরু। (ডিসেম্বর, ২০২৪)
- বর্তমান রাষ্ট্রপতি: ইমানুয়েল মাক্রোঁ। (ডিসেম্বর, ২০২৪)

তথ্যসূত্র - Britannica.com & Worldatlas.com
২,১৮১.
'মায়োতে দ্বীপপুঞ্জ' কোন মহাসাগরে অবস্থিত?
  1. প্রশান্ত মহাসাগর
  2. ভারত মহাসাগর
  3. উত্তর মহাসাগর
  4. আটলান্টিক মহাসাগর
ব্যাখ্যা
মায়োতে দ্বীপপুঞ্জ:
- মায়োতে দ্বীপপুঞ্জ আফ্রিকা মহাদেশসংলগ্ন ভারত মহাসাগরে অবস্থিত।
- এটি কোমোরোস দ্বীপপুঞ্জের পূর্বে, মোজাম্বিক চ্যানেলের উত্তরে এবং মাদাগাস্কারের উত্তর-পশ্চিমে অবস্থিত। 
- ১৮৪১ সালে মায়োতে দ্বীপপুঞ্জে উপনিবেশ গড়ে তুলেছিল ফ্রান্স।
- অঞ্চলটি দেশটির সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত।
- দ্বীপপুঞ্জের জনসংখ্যা প্রায় ৩ লাখ ২০ হাজার।

উল্লেখ্য,
- গত ১৪ ডিসেম্বর ভারত মহাসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় চিডো তাণ্ডব চালায় ফ্রান্স নিয়ন্ত্রিত দ্বীপটিতে।
- চিডো চতুর্থ ক্যাটাগরির একটি ঘূর্ণিঝড়। প্রতি ১০০ বছর একবার এমন ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা থাকে।
- বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২২৫ কিলোমিটারের বেশি।
- এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় অঞ্চলটি।

তথ্যসূত্র: ব্রিটানিকা, ডেইলি স্টার নিউজ। [Link]
২,১৮২.
ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযোজনকারী প্রণালী কোনটি?
  1. বাব এল-মান্দেব প্রণালী
  2. জিব্রাল্টার প্রণালী
  3. ডোভার প্রণালী
  4. মালাক্কা প্রণালী
ব্যাখ্যা
জিব্রাল্টার প্রণালী:
- জিব্রাল্টার প্রণালী ইউরোপ থেকে আফ্রিকাকে পৃথক করেছে।
- ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সংযোজনকারী একমাত্র প্রাকৃতিক পথ।
- জিব্রাল্টার প্রণালী পূর্বে ভূমধ্যসাগরকে পশ্চিমে আটলান্টিক মহাসাগরের সাথে সংযোগকারী সমুদ্র প্রণালী।
- এটি উত্তর আফ্রিকাকে দক্ষিণ-পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপ থেকে পৃথক করেছে।
- প্রণালীটি মরক্কো ও স্পেনকে পৃথক করে।
- যার গড় গভীরতা ১,২০০ ফুট (৩৬৫ মিটার)।

তথ্যসূত্র - Britannica.com
২,১৮৩.
বর্তমানকালের দৃশ্যমান মহাদেশগুলোর আদি-অকৃত্রিম রূপ -
  1. ক) প্যানথালাসা
  2. খ) প্যানজিয়া
  3. গ) গন্ডোয়ানাল্যান্ড
  4. ঘ) লরেশিয়া
ব্যাখ্যা
• বিজ্ঞানী ওয়েগনারের মতে, ইন্ডিয়া, সাউথ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া ও অ্যান্টার্কটিকা একসঙ্গে জড়ো হয়ে গন্ডোয়ানাল্যান্ড গঠন করে।
- অন্যদিকে, নর্দান আমেরিকা, ইউরোপ, নর্থ ও মিড এশিয়া লরেশিয়ার অন্তর্ভুক্ত।
- এই দুই ভূখণ্ড গন্ডোয়ানাল্যান্ড ও লরেশিয়া মিলে যে সুবিশাল স্থলভাগ গঠন করেছিল সেটির নামই প্যানজিয়া
- এই প্যানজিয়াই হলো বর্তমানকালের দৃশ্যমান মহাদেশগুলোর আদি-অকৃত্রিম রূপ।
- আলফ্রেড ওয়েগনার এই প্যানজিয়াকে ঘিরে থাকা বিশাল জলভাগের নামকরণ করেছিলেন প্যানথালাসা।

সুত্র: ন্যাশনাল জিওগ্রাফিক
২,১৮৪.
জাম্বিয়া'র পূর্বনাম -
  1. ক) দক্ষিণ রোডেশিয়া
  2. খ) নিয়াসীল্যান্ড
  3. গ) উত্তর রোডেশিয়া
  4. ঘ) সলসবেরী
ব্যাখ্যা

- জিম্বাবুয়ের পূর্বনাম - দক্ষিণ রোডেশিয়া
- হারারে'র পূর্বনাম - সলসবেরি, যা জিম্বাবুয়ের রাজধানী
- জাম্বিয়া'র পূর্বনাম - উত্তর রোডেশিয়া

উৎসঃ ব্রিটানিকা এবং ওয়ার্ল্ড এটলাস

২,১৮৫.
বিশ্বে সয়াবিন উৎপাদনকারী শীর্ষ দেশ -
  1. যুক্তরাষ্ট্র
  2. ব্রাজিল
  3. আইভরিকোস্ট
  4. ইথিওপিয়া
ব্যাখ্যা
বিশ্বে সয়াবিন উৎপাদনকারী শীর্ষ দেশ:
- বিশ্বে সয়াবিন উৎপাদনকারী শীর্ষ দেশ ব্রাজিল।

উল্লেখ্য,
ব্রাজিল: 
- ব্রাজিল হলো দক্ষিণ আমেরিকার বৃহত্তম এবং বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ।
- ব্রাজিল আটলান্টিক মহাসাগরের উপকূলরেখাসহ দক্ষিণ আমেরিকা মহাদেশের পূর্ব দিকে একটি বিশাল ত্রিভুজের আকৃতি নিয়েছে।
- চিলি ও ইকুয়েডর ছাড়া দক্ষিণ আমেরিকার প্রতিটি দেশের সঙ্গে এর সীমান্ত আছে।

অন্যদিকে -
বিশ্বে সয়াবিন উৎপাদনকারী শীর্ষ দেশসমূহ:
১। ব্রাজিল,
২। যুক্তরাষ্ট্র,
৩। আর্জেন্টিনা,
৪। চায়না,
৫। ভারত,
৬। প্যারাগুয়ে,
৭। কানাডা,
৮। ইউক্রেন,
৯। রাশিয়া
১০। বলিভিয়া।

উৎস: World Population Review ওয়েবসাইট।
২,১৮৬.
আফগানিস্তানের কোন শহরে তালিবানরা ইরানের কূটনীতিবিদদের হত্যা করেছে?
  1. মাজার-ই-শরীফ
  2. হেরাত
  3. জালালাবাদ
  4. কান্দাহার
ব্যাখ্যা
[প্রশ্নটি তৎকালীন সাম্প্রতিক প্রশ্ন যা এখন আর গুরুত্বপূর্ণ নয়]

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই শরীফ।
- আফগানিস্তানে তালেবান ১৯৯৬-২০০১ সালে ক্ষমতায় থাকা কালে ১৯৯৮ সালে মাজার-ই শরীফে অবস্থিত ইরানের কনস্যুলেটে আক্রমন চালায়।
- তাদের হামলায় সেই সময় সাতজন কূটনীতিক ও এক ইরানি সাংবাদিক নিহত হয়েছিলেন।

আফগানিস্তান:
- আফগানিস্তান দক্ষিণ এশিয়ার একটি রাষ্ট্র।
- রাষ্ট্রীয় নাম: ইসলামিক আমিরাত অব আফগানিস্তান (Islamic Emirate of Afghanistan)।
- আফগানিস্তান শব্দটির অর্থ 'আফগান বা পশতুন জাতির দেশ'।
- ভাষা: পশতু, দারি।
- মুদ্রা: আফগানি।

⇒ তালেবান গোষ্ঠী:
- ১৯৯৪ সালে আফগান প্রতিরোধ যোদ্ধাদের নিয়ে গঠিত হয়েছিল তালেবান গোষ্ঠী।
- পশতু ভাষায় তালেবান মানে হচ্ছে 'ছাত্র'।
- আফগানিস্তান থেকে সোভিয়েত রাশিয়ার সেনারা ফিরে যাওয়ার পর ১৯৯০-এর দশকের শুরুতে উত্তর পাকিস্তানে এই তালেবান আন্দোলনের জন্ম।
- এই আন্দোলনে মূলত পশতুন অর্থাৎ পশতুভাষীদের প্রাধান্য।
- এই মাদ্রাসাগুলো পরিচালিত হতো সৌদি অর্থে - এবং সেখানে খুবই কট্টর সুন্নী মতাদর্শের ইসলামই প্রচার করা হতো।
- তাদের মূল লক্ষ্য ছিল ইসলামি আইনে দেশ পরিচালনা এবং যে কোনো ধরনের বিদেশি প্রভাব দূর করা।
- ১৯৯৮ সাল নাগাদ তালেবান আফগানিস্তানের প্রায় ৯০ শতাংশ অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
- তাদের সবচেয়ে ভয়াবহ কাণ্ড ছিল ২০০১ সালে আফগানিস্তানের মধ্যাঞ্চলে বিখ্যাত বামিয়ান বুদ্ধের মূর্তি ধ্বংস করা।
- ২০০১ সালের ১১ই সেপ্টেম্বর নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আল কায়েদার হামলার পর সারা বিশ্বের মনোযোগের কেন্দ্রে চলে আসে আফগানিস্তানের তালেবান।

উৎস: i) National Geographic Kids ওয়েবসাইট।
ii) BBC.
২,১৮৭.
যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী? [জুলাই, ২০২৫]
  1. বরিস জনসন
  2. কিয়ের স্টারমার
  3. সিয়ার পালমাল
  4. পল লিঞ্চ
ব্যাখ্যা
• যুক্তরাজ্য:
- ‘ইউনাইটেড কিংডম অব গ্রেট ব্রিটেন অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড’’-এর সংক্ষিপ্ত রূপ যুক্তরাজ্য বা ইউকে।
- এটি একটি স্বাধীন রাষ্ট্র।
- এই রাষ্ট্রটি গঠিত হয়েছে চারটি পৃথক দেশের সমন্বয়ে: ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও নর্দার্ন আয়ারল্যান্ড।
- সরকার ব্যবস্থা: সাংবিধানিক রাজতন্ত্র।
- সংবিধান: অলিখিত।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- রাষ্ট্র প্রধান: রানি বা রাজা।
- বর্তমান প্রধানমন্ত্রী: কিয়ের স্টারমার (লেবার পার্টি)।[জুলাই, ২০২৫]
- বর্তমান রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস।
- যুক্তরাজ্যের পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট (হাউস অফ কমন্স ও হাউস অফ লর্ডস)।

উৎস: Britannica.
২,১৮৮.
কোন যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের ক্রীতদাস প্রথার অবসান ঘটে?
  1. ক) মার্কিন স্বাধীনতা যুদ্ধ
  2. খ) ব্রিটিশ যুদ্ধ
  3. গ) গেটিসবার্গ যুদ্ধ
  4. ঘ) ক্যালিফোর্নিয়া যুদ্ধ
ব্যাখ্যা
গেটিসবার্গ যুদ্ধ

- সময়: ১-৩ জুলাই, ১৮৬৩ ।
- স্থান: গেটিসবার্গ, পেনসিলভেনিয়া। 
- মার্কিন যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময় যুক্তরাষ্ট্রের ১৬তম প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনের পক্ষের ইউনিয়ন বাহিনী ও কনফেডারেট স্টেটস এর মাঝে যুুুুদ্ধটি সংগঠিত হয়।
- ফলাফল:
→ যুদ্ধে জয়লাভ করে মার্কিন যুক্তরাষ্ট্র অর্থাৎ ইউনিয়ন সেনা।
→ ক্রীতদাস প্রথার অবসান ঘটে।

- প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ২ মিনিটের বিখ্যাত গেটিসবার্গ ভাষণ দেন: ১৮৬৩ সালে।
- বিখ্যাত উক্তি: ‘Democracy is a government of the people, by the people and for the people.’ 


তথ্যসূত্র: হিস্টরি.কম।
২,১৮৯.
কম্বোডিয়ার একক সরকারী ভাষা হচ্ছে-
  1. ক) খেমার
  2. খ) হাউসা
  3. গ) আকান
  4. ঘ) দিভেহী
ব্যাখ্যা
কম্বোডিয়ার একক সরকারী ভাষা হচ্ছে খেমার। দেশের প্রায় ৯০% জনসংখ্যা এই ভাষায় কথা বলে। সরকারী প্রশাসনিক কাজে, সকল স্তরের শিক্ষা প্রদানে, মিডিয়া ইত্যাদিতে ব্যবহৃত হয় এই ভাষা। ভিয়েতনামী ভাষার পরে, খেমার দ্বিতীয় বৃহত্তম বহুল প্রচারিত অস্ট্রো-এশিয়াটিক ভাষা। হাউসা পশ্চিম আফ্রিকাতে প্রচলিত আফ্রো-এশীয় ভাষা। সূত্র- Worldatlas ওয়েবসাইট।
২,১৯০.
সম্প্রতি নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশের সাথে চুক্তি সই করেছে -
  1. জার্মানি
  2. ইউরোপিয়ান ইউনিয়ন
  3. ভারত
  4. আফ্রিকান ইউনিয়ন
ব্যাখ্যা
ইইউ ও বাংলাদেশ:
• গ্লোবাল গেটওয়ে ফোরামে ইইউ ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক সম্প্রসারণ ও উন্নয়নে নতুন অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তির বিষয়ে আলোচনা করেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেয়েন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

• বাংলাদেশের বিদ্যুৎ খাতের টেকসই সবুজ রূপান্তরে অবদান রাখতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পের জন্য ৪০০ মিলিয়ন ইউরোর চুক্তি সই করেছে ইইউ’র  ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংক (ইআইবি) ও বাংলাদেশ। এটি দেশের জলবায়ু প্রশমন লক্ষ্যমাত্রা পূরণের লক্ষ্যেও করা হয়েছে।

• শিক্ষা সহায়তা, নিরাপদ কাজ, সবুজায়ন, ই-গভর্নেন্স ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে সহায়তার জন্য ৭০ কোটি ইউরো মূল্যের পাঁচটি অতিরিক্ত সহযোগিতামূলক পদক্ষেপও চালু করা হয়েছে।

• ২০২৩ সালে ইইউ-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী। এই সময়ে ইইউ বাংলাদেশের বিশ্বস্ত উন্নয়ন, বাণিজ্য ও মানবিক অংশীদার হয়েছে।

উৎস: দৈনিক ইত্তেফাক পত্রিকা রিপোর্ট।
২,১৯১.
বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণে কারিগরি সহায়তা করছে কোন দেশের প্রতিষ্ঠান?
  1. ক) জার্মানি
  2. খ) যুক্তরাষ্ট্র
  3. গ) রাশিয়া
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা

- রোসাটম রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা
- পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার রূপপুরে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মিত হচ্ছে যেখানে এই প্রতিষ্ঠান কারিগরি সহায়তা করছে।

সূত্র: রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ওয়েবসাইট এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ড।

২,১৯২.
মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির জনক-
  1. ক) জর্জ বুশ
  2. খ) আব্রাহাম লিংকন
  3. গ) জর্জ ওয়াশিংটন
  4. ঘ) থিওডোর রুজভেল্ট
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা

জর্জ ওয়াশিংটন (ফেব্রুয়ারি ২২, ১৭৩২ – ডিসেম্বর ১৪, ১৭৯৯) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রপতি।
তিনি আমেরিকার স্বাধীনতা যুদ্ধ-এ কন্টিনেন্টাল আর্মির সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন। তাকে মার্কিন যুক্তরাষ্ট্র গঠনের প্রধান বলে উল্লেখ করা হয় এবং তিনি তার জীবদ্দশায় এবং এখনও মার্কিন যুক্তরাষ্ট্রের জাতির জনক হিসেবে পরিচিত।
তথ্য যাচাইঃ ব্রিটানিকা এবং যুক্তরাষ্ট্রের সরকারী ওয়েবসাইট।

২,১৯৩.
'অ্যালায়েন্স ফর চেঞ্জ' কোন দেশের রাজনৈতিক জোট?
  1. শ্রীলঙ্কা
  2. মরিশাস
  3. সিচেলিস
  4. মাদাগাস্কার
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 

মরিশাস:
-পূর্ব আফ্রিকার দেশ মরিশাসের বিরোধী জোট হচ্ছে 'অ্যালায়েন্স ফর চেঞ্জ'।
- সর্বশেষ অনুষ্ঠিত নির্বাচনে দেশটির পার্লামেন্টের ৬২টি আসনের সব আসন দখল করে এই জোট।
- 'অ্যালায়েন্স ফর চেঞ্জ' জোটের জয়ের ফলে দেশের প্রধানমন্ত্রী হিসেবে নবীন রামগুলামের প্রত্যাবর্তন ঘটবে।
- তিনি এর আগেও দুই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য,
- মরিশাস দ্বীপ ভারত মহাসাগরে অবস্থিত একটি রাষ্ট্র যা আফ্রিকা মহাদেশের অন্তর্গত।
- এর রাজধানী শহর পোর্ট লুইস।

তথ্যসূত্র: ইত্তেফাক নিউজ।
২,১৯৪.
ভারতের সেভেন সিস্টারস খ্যাত রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন কোনটি?
  1. মণিপুর
  2. আসাম
  3. অরুণাচল
  4. নাগাল্যান্ড
ব্যাখ্যা
সেভেন সিস্টার্স:
- উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্য সেভেন সিস্টার্স নামে পরিচিত।
- রাজ্যগুলো হচ্ছে -আসাম, অরুণাচল, মেঘালয়, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ড।
- ভারতের সেভেন সিস্টারস খ্যাত রাজ্যগুলোর মধ্যে বাংলাদেশের সীমান্ত সংলগ্ন নয় মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল রাজ্য।
- ভারতের মোট ৫টি রাজ্য বাংলাদেশের সীমান্তবর্তী।
- এগুলো হলো: আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ।

তথ্যসূত্র - ওয়ার্ল্ড এটলাস।
২,১৯৫.
'Salt Man Museum' কোন দেশে অবস্থিত?
  1. অস্ট্রেলিয়া
  2. জাপান
  3. যুক্তরাজ্য
  4. ইরান
ব্যাখ্যা

⇒ সল্ট ম্যান মিউজিয়াম ইরানের জানজান শহরে অবস্থিত।

Salt Man Museum:
- ১৯৯৩ সালে জানজান প্রদেশের চেহরআবাদ লবণ খনিতে আবিষ্কৃত ছয়টি মমিকে লবণ পুরুষ বলা হয়।
- এটি চেহরাবাদ লবণ খনি থেকে আবিষ্কৃত প্রাচীন মমিগুলোর জন্য বিখ্যাত।
- এই মমিগুলো প্রাকৃতিকভাবে লবণে সংরক্ষিত। চেহরআবাদ খনিতে পাওয়া লবণ পুরুষদের মধ্যে তিনজন আচেমেনিড যুগের (প্রায় ৪০০ খ্রিস্টপূর্বাব্দ) এবং অন্য দুজন লবণ পুরুষ সাসানীয় যুগের শেষের দিকের (প্রায় ৪০০ থেকে ৬০০ খ্রিস্টপূর্বাব্দ)।
- লবণ পুরুষরা বিশ্বের সবচেয়ে মূল্যবান এবং অমূল্য ঐতিহাসিক আবিষ্কারগুলির মধ্যে একটি।
- এটি ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আকর্ষণ।

তথ্যসূত্র - সল্ট ম্যান মিউজিয়াম ওয়েবসাইট।

২,১৯৬.
পৃথিবীর দীর্ঘতম স্থল সীমান্ত -
  1. আমেরিকা ও কানাডা
  2. কাজাকিস্তান ও রাশিয়া
  3. ভারত ও বাংলাদেশ
  4. আর্জেন্টিনা ও চিলি
ব্যাখ্যা
পৃথিবীর দীর্ঘতম স্থল সীমান্ত:
- আমেরিকা ও কানাডার স্থল সীমান্ত হলো পৃথিবীর দীর্ঘতম স্থল সীমান্ত।
- যার দৈর্ঘ্য ৮৮৯৩ কিলোমিটার।

উল্লেখ্য,
- পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম আন্তর্জাতিক সীমারেখা কাজাকিস্তান ও রাশিয়া, যার দৈর্ঘ্য ৭৬৪৪ কিলোমিটার।
- ২য় দীর্ঘতম আন্তর্জাতিক সীমারেখা আর্জেন্টিনা ও চিলি, যার দৈর্ঘ্য ৬৬৯১ কিলোমিটার।
- ৩য় দীর্ঘতম আন্তর্জাতিক সীমারেখা চীন ও মঙ্গোলিয়া, যার দৈর্ঘ্য ৪৬৩০ কিলোমিটার।
- ৪র্থ দীর্ঘতম আন্তর্জাতিক সীমারেখা ভারত ও বাংলাদেশ, যার দৈর্ঘ্য ৪১৪২ কিলোমিটার।

উৎস: Statistica.
২,১৯৭.
নেপালে বসবাসকারী জাতি-
  1. ক) গুর্খা
  2. খ) জুলু
  3. গ) নাগা
  4. ঘ) টোডা
ব্যাখ্যা
নেপালে বসবাসকারী জাতি গুর্খা। এছাড়া ভারতের নাগাল্যান্ডের পাহাড়ী উপজাতি নাগা; ভারতের কর্ণাটক রাজ্যের একটি উপজাতি টোডা; এবং দক্ষিণ আফ্রিকার নাটালের উপজাতি জুলু। সূত্র- ব্রিটানিকা।
২,১৯৮.
বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট – 
  1. বেনজির ভুট্টো
  2. ইসাবেলা পেরন 
  3. সিরিল রামোজ 
  4. কোরাজন একুইনো
ব্যাখ্যা

 - বিশ্বের প্রথম মহিলা প্রেসিডেন্ট: ইসাবেল পেরন (আর্জেন্টিনা)
- বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী: শ্রীমাভো বন্দরনায়েক (শ্রীলংকা)
- বিশ্বের প্রথম মুসলিম মহিলা প্রধানমন্ত্রী: বেনজীর ভুট্টো (পাকিস্তান)
- বিশ্বের দ্বিতীয় মুসলিম মহিলা প্রধানমন্ত্রী: বেগম খালেদা জিয়া (বাংলাদেশ)
- হেলেন ক্লার্ক: নিউজিল্যান্ডের প্রথম মহিলা প্রধানমন্ত্রী
- গোল্ডা মায়ার: ইসরাইলের প্রথম মহিলা প্রধানমন্ত্রী।

 উৎস: ব্রিটানিকা।

২,১৯৯.
অস্ট্রিয়ার রাজধানীর নাম কী?
  1. ক) সিডনী
  2. খ) আমস্টারডাম
  3. গ) ভিয়েনা
  4. ঘ) বার্ন
ব্যাখ্যা
ভিয়েনা - অস্ট্রিয়ার রাজধানী, বৃহত্তম এবং সবচেয়ে জনবহুল শহর।
- এটি দেশের প্রশাসনিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক কেন্দ্রও।

সিডনী - অস্ট্রেলিয়ার অন্যতম শহর ও বাণিজ্যিক রাজধানী
আমস্টারডাম -নেদারল্যান্ডের রাজধানী
বার্ন - সুইজারল্যান্ডের রাজধানী

উৎস: ব্রিটানিকা.কম
২,২০০.
কোন মার্কিন প্রেসিডেন্ট ক্রীতদাস প্রথা বিলোপ করেন?
  1. জর্জ ওয়াশিংটন
  2. থিওডোর রুজভেল্ট
  3. আব্রাহাম লিংকন
  4. জন এফ কেনেডি
ব্যাখ্যা
- মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন ১৮৬৩ সালে Emancipation Proclamation দিয়ে ক্রীতদাস প্রথা বিলোপের উদ্যোগ নেন। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে দাসপ্রথা আইনগতভাবে নিষিদ্ধ করা হয়।

যুক্তরাষ্ট্র:

- যুক্তরাষ্ট্রে মোট পঞ্চাশটি রাজ্য রয়েছে।
- এই দুইটি রাজ্যই ১৯৫৯ সালে যুক্তরাষ্ট্র ইউনিয়নে যোগদান করে।
- আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম রাজ্য।
- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- জনসংখ্যায় বৃহত্তম অঙ্গরাজ্য - ক্যালিফোর্নিয়া।
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।

উল্লেখ্য, 
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম - আব্রাহাম লিংকন।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।

সূত্র: ব্রিটানিকা ও হিস্টোরি ডট কম।