বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (রাজধানী, মুদ্রা), স্থান, বন্দর ইত্যাদি সম্পর্কিত

মোট প্রশ্ন৫,০৮০এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (রাজধানী, মুদ্রা), স্থান, বন্দর ইত্যাদি সম্পর্কিত

PrepBank · পাতা ১৮ / ৫১ · ১,৭০১১,৮০০ / ৫,০৮০

১,৭০১.
'সাবিনা ওয়ার্ল্ড এয়ারলাইন্স' কোন দেশের বিমান সংস্থা?
  1. রাশিয়া
  2. বেলজিয়াম
  3. গ্রিস
  4. ফিনল্যান্ড
ব্যাখ্যা
কয়েকটি বিখ্যাত এয়ারলাইন্স:

যুক্তরাষ্ট্র -- কন্টিনেন্টাল এয়ারলাইন্স, ডেল্টা এয়ারলাইন্স, ট্রান্স ওয়ার্ল্ড এয়ারলাইন্স।
রাশিয়া -- এরোফ্লোট (Aeroflot),
ফিনল্যান্ড -- ফিন এয়ার (Finnair)
বেলজিয়াম -- সাবিনা ওয়ার্ল্ড এয়ারলাইন্স
গ্রিস -- অলিম্পিক এয়ারওয়েজ

উৎস: সংশ্লিষ্ট ওয়েবসাইট
১,৭০২.
বিখ্যাত ব্যাটেল ফিল্ড 'ওয়াটার লু' কোথায় অবস্থিত?
  1. বেলজিয়াম
  2. ফ্রান্স
  3. ইংল্যান্ড
  4. স্পেন
ব্যাখ্যা

• ওয়াটারলু যুদ্ধ:
- বিখ্যাত 'ওয়াটার লু' যুদ্ধক্ষেত্র বেলজিয়ামে অবস্থিত।
- 'ওয়াটার লু' যুদ্ধ সংঘটিত হয় ১৮১৫ সালে।
- এই যুদ্ধে পরাজিত হন ফরাসি বীর নেপোলিয়ন বোনাপার্ট।
- পরাজয়ের ফলে তাঁকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসনে দেওয়া হয়েছে।
- তিনি ১৮২১ সালে মৃত্যুবরণ করেন।
- ওয়াটার লুর যুদ্ধে বিজয়ী সেনাপতির নাম আর্থার ওয়েলেসলি (ডিউক অব ওয়েলিংটন)।

উৎস: Britannica.

১,৭০৩.
রাশিয়ায় 'এক দেশ ভিত্তিক সমাজতন্ত্র' নীতিমালা গ্রহণ করেন কে?
  1. গর্বাচেভ
  2. লিওন ট্রটস্কি
  3. ভ্লাদিমির লেনিন
  4. স্ট্যালিন
ব্যাখ্যা
রাশিয়া: 
- আয়তনে বিশ্বের বিশ্বের বৃহত্তম দেশ - রাশিয়া।
- বর্তমান প্রেসিডেন্ট - ভ্লাদিমির পুতিন।
- তার রাজনৈতিক দলের নাম - ইউনাইটেড রাশিয়া।
- রাশিয়ার সাথে ১৪ টি দেশের সীমান্ত রয়েছে।
- রাশিয়ার সম্রাটদের বলা হয় - জার।
- রাশিয়ায় রাজতন্ত্রের অবসান ঘটে - ১৯১৭ সালে।
- বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র - সোভিয়েত ইউনিয়ন।
- রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন  - ক্রেমলিন।
- ১৯২৮ সাল থেকে স্ট্যালিন 'এক দেশ ভিত্তিক সমাজতন্ত্র' নীতিমালা গ্রহণ করেন।
- এ সময় মার্কসীয় ধারার বিশ্ব সাম্যবাদী বিপ্লবের পরিবর্তে শুধুমাত্র সোভিয়েত ইউনিয়নে সমাজতন্ত্র প্রতিষ্ঠায় উদ্যোগী হন তিনি।
- স্ট্যালিন উদ্ভাবিত সমাজতন্ত্র প্রতিষ্ঠায় এই কর্মসূচী ছিল লেনিন ও ট্রটস্কি প্রচলিত 'স্থায়ী বিপ্লব' নীতির পরিপন্থী।  

উৎস: Britannica ও রাষ্ট্রবিজ্ঞান - ২ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (লিঙ্ক)।
১,৭০৪.
'গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স' - ২০২৩ অনুসারে শীর্ষ দেশ -
  1. ক) জাপান
  2. খ) জার্মানি
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) যুক্তরাজ্য
ব্যাখ্যা
গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স:
- ২০২৩ সালের গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স অনুসারে শীর্ষ দেশ - যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড মূল্য ৩০ হাজার ৩০৯ বিলিয়ন বা ৩০ লাখ ৩০ হাজার ৯০০ কোটি ডলার।
- ১০০-এর মধ্যে তাদের অর্জিত মান ৭৪ দশমিক ৮।

এছাড়াও,
• দ্বিতীয় অবস্থানে রয়েছে  যুক্তরাজ্য।
- ১০০-এর মধ্যে তাদের অর্জিত মান হচ্ছে ৬৭ দশমিক ৩।
• তৃতীয় অবস্থানে রয়েছে জার্মানি।
- ১০০-এর মধ্যে তাদের অর্জিত মান হচ্ছে  ৬৫ দশমিক ৮ ।
• চতুর্থ অবস্থানে রয়েছে জাপান।
- ১০০-এর মধ্যে তাদের অর্জিত মান হচ্ছে ৬৫ দশমিক ২।
• ৯৭তম অবস্থানে রয়েছে বাংলাদেশ ।
- ১০০-এর মধ্যে তাদের অর্জিত মান হচ্ছে ৩৫.১।

উৎস: গ্লোবাল সফট পাওয়ার ইন্ডেক্স-২০২৩।
১,৭০৫.
নিউজিল্যান্ডে বসবাসকারী আদিবাসী গোষ্ঠী কোনটি?
  1. তাতার
  2. কুর্দি
  3. জুলু
  4. মাউরি
ব্যাখ্যা
মাউরি:
- নিউজিল্যান্ডের আদিবাসীদের বলা হয় মাউরি।

অন্যদিকে,
- কুর্দি জাতি পশ্চিম এশিয়ার কুর্দিস্তানের পার্বত্য অঞ্চলের স্থানীয় একটি ইরানি জাতিগোষ্ঠী, যারা দক্ষিণ-পূর্ব তুরস্ক, উত্তর-পশ্চিম ইরান, উত্তর ইরাক এবং উত্তর সিরিয়ায় বাস করে।
- জুলু উপজাতি বাস করে দক্ষিণ আফ্রিকা।
- তাতার জাতি হল তুর্কি জাতিগোষ্ঠির অন্তর্ভুক্ত একটি উপজাতি, যারা প্রধানত ইউরোপ ও এশিয়ায় বসবাস করে।
- আমেরিকান অধিবাসীদের বলা হয় রেড ইন্ডিয়ান।

তথ্যসূত্র - Britannica.com
১,৭০৬.
সংযুক্ত আরব আমিরাতের মঙ্গল অভিযানের নাম কী?
  1. সাদিক
  2. আমাল
  3. নাহর
  4. সাহরা
ব্যাখ্যা
- বিশ্বের প্রথম মুসলিম ও আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত গত ২০ জুলাই ২০২০ জাপানের তানেগামিশা উৎক্ষেপণকেন্দ্র থেকে মঙ্গলগ্রহের উদ্দেশ্যে মহাকাশযান উৎক্ষেপণ করে।
- গত ৯ ফেব্রুয়ারি ২০২১ সংযুক্ত আরব আমিরাত প্রেরিত ‘আমাল’ বা ‘হোপ মিশন’ নামের মহাকাশযান মঙ্গলগ্রহের কক্ষপথে প্রবেশ করতে সক্ষম হয়।
- ১০ ফেব্রুয়ারি মহাকাশযানটি মঙ্গলগ্রহের প্রথম ছবি প্রেরণ করে।
- সংযুক্ত আরব আমিরাত বিশ্বের পঞ্চম দেশ হিসেবে মঙ্গলগ্রহের কক্ষপথে মহাকাশযান প্রবেশ করাতে সক্ষম হয়।
- আমাল মিশনের উদ্দেশ্য মঙ্গলগ্রহের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে গবেষণা করা। মহাকাশযানটির ওজন ১.৩ টন।
- সংযুক্ত আরব আমিরাতের এই মঙ্গলগ্রহ অভিযানের বৈজ্ঞানিক দলের প্রধান হলেন সারাহ আল আমিরি। এই প্রকল্পে মার্কিন যুক্তরাষ্ট্র কারিগরি সহায়তা প্রদান করে।
(তথ্যসূত্রঃ সিএনএন, ডয়েচভেলে এবং স্পেস ডটকম)
১,৭০৭.
নিচের কোনটি স্ক্যান্ডিনেভীয় দেশ?
  1. সুইডেন
  2. ডেনমার্ক
  3. নরওয়ে
  4. সবগুলো
ব্যাখ্যা
স্ক্যান্ডিনেভিয়া:
- স্ক্যান্ডিনেভিয়া উত্তর ইউরোপের একটি অঞ্চল।
- এটি ৩টি দেশ নিয়ে গঠিত, ডেনমার্ক, নরওয়ে এবং সুইডেন।
- "নর্ডিক দেশ" শব্দটিতে স্ক্যান্ডিনেভিয়ার দেশগুলির পাশাপাশি ফিনল্যান্ড এবং আইসল্যান্ডও অন্তর্ভুক্ত রয়েছে।
- তিনটি স্ক্যান্ডিনেভিয়ান দেশই সাংবিধানিক রাজতন্ত্র এবং সংসদীয় গণতন্ত্র।
- যুক্তরাজ্যের উত্তরে অবস্থিত ফ্যারো দ্বীপপুঞ্জ এবং উত্তর কানাডার পূর্বে অবস্থিত গ্রিনল্যান্ডকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে স্ক্যান্ডিনেভিয়ার অংশ হিসেবে বিবেচনা করা হয়, কারণ উভয় অঞ্চলই ডেনমার্ক দ্বারা নিয়ন্ত্রিত।

উৎস: World Atlas.
১,৭০৮.
নীল নদ কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত?
  1. ক) ১০
  2. খ) ১১
  3. গ) ১২
  4. ঘ) ১৩
ব্যাখ্যা
Nile River System: The Nile is a north-flowing river considered the longest river in the world at 6,650 km (4,130 mi) long. It is shared by and benefits eleven countries. The White Nile and Blue Nile are its major tributaries. The White Nile is longer and rises in the Great Lakes region of central Africa, flowing north from Tanzania to South Sudan. The Blue Nile is the source of most of the water and both rivers join near Khartoum, Sudan The northern section of the river flows almost entirely through desert, from Sudan into Egypt. The Nile ends in a large delta that empties into the Mediterranean Sea.
Source: Worldatlas.com
১,৭০৯.
সিরিয়ার কোন শহর ‘বিপ্লবের রাজধানী’ হিসেবে পরিচিত?
  1. গাজা
  2. হোমস
  3. দামেস্ক
  4. আলেপ্পো
ব্যাখ্যা
বিপ্লবের রাজধানী:
- সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হোমস, দেশটির প্রধান প্রধান শহর ও বন্দরের যোগাযোগের কেন্দ্রস্থল।
-  এটি সিরিয়ার অন্যতম শিল্পকেন্দ্র।
- ২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী যুদ্ধের অন্যতম ক্ষেত্র হয়ে ওঠে এই হোমস। 
- এ কারণে শহরটিকে বলা হয় ‘বিপ্লবের রাজধানী (capital of the revolution)’.
- ২০১১ সালের মার্চের মাঝামাঝি সিরিয়ায় বাশার সরকার উৎখাতের ডাক দেওয়া হয়।
- সরকারবিরোধী বিক্ষোভ শুরু কয়েক সপ্তাহের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে হোমসে।
- সরকারি বাহিনীর অভিযানে সেখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।

উল্লেখ্য,
- সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, হোমসের অবরোধ দুই বছর স্থায়ী হয় এবং এতে প্রায় ২ হাজার ২০০ জনকে হত্যা করা হয়।
- এখানে ২০১২ সালে মার্কিন সাংবাদিক ম্যারি কলভিন এবং ফরাসি সাংবাদিক রেমি ওচলিক বোমা হামলায় নিহত হন।
- সম্প্রতি, আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বাস্তুচ্যুত মানুষরা তাদের নিজেদের এলাকায় ফিরে যেতে শুরু করেছে।

তথ্যসূত্র- নিউজ প্রতিবেদন। [Link]
১,৭১০.
'ইস্তানা নেগারা' কোন দেশের রাজপ্রাসাদ?
  1. মালয়েশিয়া
  2. রাশিয়া
  3. দক্ষিণ কোরিয়া
  4. আর্জেন্টিনা
ব্যাখ্যা
রাজপ্রাসাদ:
- 'ইস্তানা নেগারা' মালয়েশিয়ার  রাজপ্রাসাদ।
- সাংবিধানিক রাজতন্ত্র ব্যবস্থায় দেশের সর্বোচ্চ পদমর্যাদার নেতা রাজা।
- ১১.৩৪ হেক্টর জমিতে অবস্থিত।

এছাড়া,
- ক্রেমলিন রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন।
- ব্লু হাউজ দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবন।
- পিংক হাউজ আর্জেন্টিনার প্রেসিডেন্টের বাসভবনের নাম।

উৎস: ইস্তানা নেগারা ওয়েবসাইট [লিঙ্ক] ও ব্রিটানিকা ও বিডিনিউজ পত্রিকা রিপোর্ট।
১,৭১১.
চাঁদের কক্ষপথে 'দানুরি' নামক অরবিটার উৎক্ষেপণ করে কোন দেশ?
  1. ক) চীন
  2. খ) উত্তর কোরিয়া
  3. গ) দক্ষিণ কোরিয়া
  4. ঘ) ভারত
ব্যাখ্যা
▪ দক্ষিণ কোরিয়া চাঁদের কক্ষপথে যে অরবিটার উৎক্ষেপণ করে - দানুরি (Danuri)
▪ দেশটির ইতিহাসে প্রথমবারের মতো স্পেসএক্সের ফ্যালকন নাইন রকেট উৎক্ষেপণের মধ্য দিয়ে চাঁদের কক্ষপথের উদ্দেশে রওনা দেয় নভোযান 'দানুরি'।
▪ 'দানুরি' অর্থ ‌‌‌‌‌‌‌‌‍‍‍‍‍‍‌‌চাঁদ উপভোগ করুন।
▪ আগামী ডিসেম্বরেই কক্ষপথে প্রবেশ করতে সক্ষম হবে 'দানুরি'। এতে করে বিশ্বে সপ্তম দেশ হিসেবে স্পেসএক্সের আর্টেমিস মুন মিশন প্রকল্পের আওতায় ঢুকে গেল দক্ষিণ কোরিয়া। 

তথ্যসূত্র:- ইনকিলাব এবং যুগান্তর।
১,৭১২.
বাগদাদ কোন দেশের রাজধানী?
  1. ক) ইরান
  2. খ) ইরাক
  3. গ) ইসরায়েল
  4. ঘ) ওমান
ব্যাখ্যা
বিভিন্ন দেশের রাজধানী: 
আফগানিস্তান - কাবুল
মঙ্গোলিয়া - উলানবাটুর
আজারবাইজান - বাকু
ইয়েমেন - সানা
ইন্দোনেশিয়া - জাকার্তা
ইরান - তেহরান
ইরাক - বাগদাদ
ইসরায়েল - জেরুজালেম
উত্তর কোরিয়া - পিয়ংইয়ং
উজবেকিস্তান - তাশখন্দ
ওমান - মাস্কাট
কাজাখস্তান - আস্তানা
কিরগিজস্তান - বিশকেক

উৎস: ব্রিটানিকা।
১,৭১৩.
সুয়েজ খাল জাতীয়করণকে কেন্দ্র করে নিম্নের কোন দেশ মিসর আক্রমণ করে?
  1. ক) ফ্রান্স
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) ইসরায়েল
  4. ঘ) উপরের সবগুলো
ব্যাখ্যা
১৯৫৬ সালের সুয়েজ খাল সংকট
যুদ্ধ সংঘটনকাল :অক্টোবর, ১৯৫৬ - মার্চ, ১৯৫৭ সাল পর্যন্ত৷
বিবাদমান পক্ষসমূহ: মিশর এবং ইসরায়েল, যুক্তরাজ্য ও ফ্রান্স।
ফলাফল: মিশর পরাজিত। 

১৯৫৬ সালে মিশরের প্রেসিডেন্ট জামাল আবদেল নাসের সুয়েজখাল জাতীয়করণের ঘোষণা দিলে ইসরায়েল ১৯৫৬ সালের ২৯ অক্টোবর মিশর আক্রমণ করে। তারা সিনাই উপদ্বীপ, গাজা উপত্যকা সহ সুয়েজখালের পূর্বদিকের অনেক অঞ্চল দখল করে নেয়। অন্যদিকে, যুক্তরাজ্য ও ফ্রান্স ইউরোপ ও এশিয়ার সংযোগকারী জলপথটির নিয়ন্ত্রণ নিতে চেয়েছিল। তাদের ভয় ছিলো যে মিশর এই খালের মাধ্যমে ইউরোপে পেট্রোলিয়ামবাহী জাহাজ আটকে দিতে পারে। ফলেও তারাও যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ইসরায়েলকে পূর্ণ সমর্থন দেয়।
ইসরায়েল সুয়েজ খালসহ সিনাই উপদ্বীপের নিয়ন্ত্রণ নেয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র মিশরে সোভিয়েত উপস্থিতি ও প্রভাব বৃদ্ধি পাবে – এই আশঙ্কা - থেকে মিশরকে সমর্থন করে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ১৯৫৬ সালের ডিসেম্বরে ফ্রান্স ও যুক্তরাজ্য সৈন্য প্রত্যাহার করে। কিন্তু ইসরায়েল তাদের দখলদারিত্ব বজায় রাখে। পরবর্তী ১৯৫৭ সালের মার্চে সৈন্য প্রত্যাহার করে।
জাতিসংঘ এই সংকটকে কেন্দ্র করে সিনাই উপদ্বীপে শান্তিরক্ষী মিশন প্রেরণ করে। ১৯৫৭ সালের মার্চে ইসরায়েল ও মিশরের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়।
 
উৎস: লাইভ এমসিকিউ লেকচার। 
১,৭১৪.
প্রতিবছর কত তারিখে ‘আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস’ পালিত হয়?
  1. ১৭ নভেম্বর
  2. ২৯ নভেম্বর
  3. ২০ সেপ্টেম্বর
  4. ৭ অক্টোবর
ব্যাখ্যা

আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস:
- প্রতিবছর ২৯ নভেম্বর ‘আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস’ পালিত হয়।
- ১৯৭৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ২৯ নভেম্বরকে ফিলিস্তিনি জনগণের সাথে সংহতি প্রকাশ করতে আন্তর্জাতিক ফিলিস্তিন সংহতি দিবস হিসেবে গ্রহণ করে। এর ঠিক ১০ বছর পরে ১৯৮৭ সালের ২৯ নভেম্বর ‘ইউনাইটেড নেশনস পার্টিশন প্ল্যান ফর প্যালেস্টাইন’ প্রস্তাব অনুমোদিত হয়। এরপর থেকেই মুলত এ দিনটি ‘আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস’ হিসেবে সারা বিশ্বে পালিত হয়ে আসছে।

⇒ জাতিসংঘের রেজ্যুলেশন ১৮১ (UN Resolution 181):
- জাতিসংঘের রেজ্যুলেশন ১৮১ "Partition Plan for Palestine" নামে পরিচিত।
- ১৯৪৭ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে রেজুলেশন-১৮১ এর আওতায় ফিলিস্তিন রাষ্ট্রকে ভাগ করে একটি ইহুদি রাষ্ট্র ইসরায়েল ও একটি আরব রাষ্ট্র ফিলিস্তিন করার প্রস্তাব করা হয়। 
- গৃহীত হয়: ২৯ নভেম্বর, ১৯৪৭। 

উৎস: i) UN ওয়েবসাইট। 
ii) Britannica.

১,৭১৫.
'মেলানেশিয়া' অঞ্চলের দেশ নয় কোনটি?
  1. ফিজি
  2. পালাউ
  3. পাপুয়া নিউগিনি
  4. ভানুয়াতু
ব্যাখ্যা
মেলানেশিয়া:
- 'মেলানেশিয়া' শব্দটি গ্রীক থেকে এসেছে এবং এর অর্থ 'কালো দ্বীপ'।
- মেলানেশিয়া দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি অঞ্চল।
- এটি প্রায় ২,০০০ দ্বীপ নিয়ে গঠিত।
- এই অঞ্চলের দেশগুলো হলো: পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, ভানুয়াতু এবং ফিজি।

অন্যদিকে -
- মাইক্রোনেশিয়া অঞ্চল ফিলিপাইনের পূর্বে এবং নিউগিনি দ্বীপের উত্তর ও উত্তর-পূর্ব দিকে অবস্থিত।
- এ অঞ্চলে পালাউ, মার্শাল দ্বীপপুঞ্জ, কিরিবাতি ও নাউরু এ পাঁচটি স্বাধীন দেশ রয়েছে।

উৎস: World Atlas.
১,৭১৬.
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত?
  1. ক) ফিলিপাইন
  2. খ) শ্রীলংকা
  3. গ) ভিয়েতনাম
  4. ঘ) জাপান
ব্যাখ্যা

আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র (International Rice Research Institute (IRRI)) হল একটি স্বশাসিত, অলাভজনক, কৃষিবিষয়ক বিশ্লেষণ এবং প্রশিক্ষণ সংস্থা।
সংস্থাটির সদর দপ্তর ফিলিপাইন এর ম্যানিলাতে অবস্থিত।
উৎসঃ IRRI website.

১,৭১৭.
লালবাহাদুর শাস্ত্রী ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন?
  1. ক) ৩য়
  2. খ) ৪র্থ
  3. গ) ৫ম
  4. ঘ) ৬ষ্ঠ
ব্যাখ্যা
ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, দ্বিতীয় প্রধানমন্ত্রী (ভারপ্রাপ্ত) গুলজারি লাল নন্দ, তৃতীয় প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী, চতুর্থ প্রধানমন্ত্রী (ভারপ্রাপ্ত) গুলজারি লাল নন্দ এবং পঞ্চম প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।
উৎসঃ ভারত সরকারের ওয়েবসাইট (https://knowindia.gov.in/)।
১,৭১৮.
ইন্দোনেশিয়ার পর্যটনকেন্দ্র বালি দ্বীপে কোন তারিখে শক্তিশালী বোমা হামলায় ব্যাপক প্রাণহানিসহ একটি নাইট ক্লাব ধ্বংস হয়ে গেছে?
  1. ১০ অক্টোবর, ২০০২
  2. ১২ অক্টোবর, ২০০২
  3. ১০ নভেম্বর, ২০০২
  4. ১২ নভেম্বর, ২০০২
ব্যাখ্যা
ইন্দোনেশিয়ার পর্যটনকেন্দ্র বালি দ্বীপে ১২ অক্টোবর, ২০০২ তারিখে শক্তিশালী বোমা হামলায় ব্যাপক প্রাণহানিসহ একটি নাইট ক্লাব ধ্বংস হয়ে গেছে।

২০০২ বালি বোমা হামলা:

- জনপ্রিয় পর্যটন দ্বীপ ইন্দোনেশিয়ার বালি। 
- বালির বার ও নাইটক্লাবে ২০০২ সালের ১২ই অক্টোবর চালানো হয় দুটি বোমা হামলা।
- বোমা হামলার পেছনে ছিল ইন্দোনেশিয়ার আল-কায়েদা অনুপ্রাণিত সংগঠন জেমা ইসলামিয়া।
- হামলায় ২১টি দেশের নাগরিকেরা নিহত হন।
- ইন্দোনেশিয়ার ইতিহাসে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা।

উল্লেখ্য,
- বালি বোমা হামলার সময় জেমা ইসলামিয়া (জেআই) নামের জঙ্গী সংগঠনের কম্যাণ্ডার ছিলেন আবু বাকার বা'আসির।
- বালি বোমা হামলার ষড়যন্ত্রের জন্যও মি. বা'আসিরের কারাদণ্ড হয়েছিল।

ইন্দোনেশিয়া:
- এশিয়া ও অস্ট্রেলিয়া মহাদেশের মাঝখানে অবস্থিত দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়া।
- বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া।
- ডাচ উপনিবেশ থাকা দেশটি আন্দোলনের মাধ্যমে ১৯৪৯ সালে স্বাধীন হয়।
- রাষ্ট্রীয় নাম: রিপাবলিক অব ইন্দোনেশিয়া।
- রাজধানী: জাকার্তা।
- মুদ্রা: ইন্দোনেশীয় রুপিয়া।
- প্রধান ভাষা: বাহাসা ইন্দোনেশিয়া। 
- সরকার ব্যবস্থা রাষ্ট্রপতি শাসিত।

উৎস: i) Britannica.
         ii) ৮ জানুয়ারি ২০২১, বিবিসি।
১,৭১৯.
পলিনেশিয়ার দেশ নয় কোনটি?
  1. ক) টোঙ্গা
  2. খ) টুভ্যালু
  3. গ) সামোয়া
  4. ঘ) ফিজি
ব্যাখ্যা

পলিনেশিয়া শব্দের অর্থ বহু দ্বীপ। মধ্য ও দক্ষিণ প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলো এর অন্তর্গত। পলিনেশিয়া এর দেশসমূহ- টোঙ্গা, টুভ্যালু এবং সামোয়া।
ফিজি মেলোনেশিয়ার দেশ। ফিজির রাজধানী সুভা।
সূত্র: worldatlas.com

১,৭২০.
চট্টগ্রাম ও স্বন্দীপ থেকে পর্তুগীজদের উচ্ছেদ করেন বাংলার কোন শাসক?
  1. ক) ইসলাম খান
  2. খ) শাহ সুজা
  3. গ) কাসেম খান জুয়েনী
  4. ঘ) শায়েস্তা খান
  5. ঙ) মীর জুমলা
ব্যাখ্যা
পর্তুগীজরা আরও নানা প্রকার অপরাধমূলক কাজ করত। তাঁরা জোর করে এদেশেরই অসহায় বালক-বালিকাদের খ্রিস্টান বানাত। এদেশের মানুষকে ধরে নিয়ে দাস দাসীরূপে বিক্রি করতো বিদেশের বাজারে। পর্তুগীজ সৈন্যরা জোর করে এদেশের মেয়ে বিয়ে করত। তাদের এ অপরাধের মাত্রা বেড়ে গেলে সম্রাট শাহজাহান পর্তুগীজদের এদেশ থেকে বিতাড়িত করেন। সম্রাটের নির্দেশে কাসিম খান তাদের হুগলী কুঠি থেকে বিতাড়িত করেন। সর্বশেষ বাংলার সুবেদার শায়েস্তা খান তাদের চট্টগ্রাম ও স›দ্বীপ ঘাঁটি দখল করে চিরতরে এ দেশ থেকে উচ্ছেদ করেন।
উৎসঃ একাদশ - দ্বাদশ শ্রেণির ইতিহাস -২য় পত্র বই (উন্মুক্ত)।
১,৭২১.
Where is the headquater of Al-Jazeera Television?
  1. Doha
  2. Dubai
  3. Cairo
  4. New York
ব্যাখ্যা
আল জাজিরা:
- আল জাজিরা হলো কাতারভিত্তিক একটি আন্তর্জাতিক টিভি চ্যানেল।
- এটি ১৯৯৬ সালের ১ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে সম্প্রচার শুরু করে।
- সদর দপ্তর: দোহা, কাতার।
- আল জাজিরা আরবি ও ইংরেজি ভাষায় সম্প্রচার করে থাকে।
- এটি আরববিশ্বের সবচেয়ে প্রভাবশালী গণমাধ্যম হিসেবে বিবেচিত।

তথ্যসূত্র - আল জাজিরা ওয়েবসাইট।
১,৭২২.
আলমাআতা কোন দেশের রাজধানী ছিল?
  1. কাজাখস্তান
  2. আজারবাইজান
  3. ইরান 
  4. তুর্কমেনিস্তান
ব্যাখ্যা

আলমাআতা:
- আলমাআতা ছিল কাজাখস্তানের রাজধানী।
- ১৯৬১ সাল থেকে ১৯৯৭ সাল পর্যন্ত কাজাখস্তানের রাজধানী ছিল আলমাআতা।
- এরপর নূর-সুলতান (বর্তমানে আস্তানা) নতুন রাজধানী হয়। 
- দেশটির একেবারে দক্ষিণ-পূবের ছোট্ট এই আলমাটি শহর অবস্থিত তিয়েনশান পর্বতের পাদদেশে। এই শহরটি এখনও কাজাখস্তানের বাণিজ্যিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে পরিচিত।

⇒ কাজাখস্তান:
- কাজাখস্তান মধ্য এশিয়ার একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র।
- এটি বিশ্বের সবচেয়ে বড় স্থলবেষ্টিত দেশ। 
- এটি বিশ্বের নবম বৃহত্তম রাষ্ট্র।
- দেশটির উত্তরে রাশিয়া, পূর্বে চীন, দক্ষিণে কিরগিজস্তান, উজবেকিস্তান ও তুর্কমেনিস্তান এবং পশ্চিমে ক্যাস্পিয়ান সাগর ও রাশিয়া।
- কাজাখস্তান প্রায় সম্পূর্ণভাবে এশিয়া মহাদেশে অবস্থিত।
- তবে দেশটির কিয়দংশ উরাল নদীর পশ্চিমে ইউরোপ মহাদেশে পড়েছে। 
- রাজধানী: আস্তানা (Astana)। এটি পূর্বে নূর-সুলতান নামে পরিচিত ছিল।
- মুদ্রার নাম: টেঙ্গি।

উৎস: Worldatlas.

১,৭২৩.
আয়তনের দিক থেকে আফ্রিকার বৃহত্তম দেশ কোনটি?
  1. দক্ষিণ আফ্রিকা
  2. মিশর
  3. নাইজেরিয়া
  4. আলজেরিয়া
ব্যাখ্যা
• আলজেরিয়া: 
- সরকারি নাম: পিপল’স ডেমোক্রেটিক রিপাবলিক অব আলজেরিয়া।
- রাজধানী: আলজিয়ার্স (Algiers)।
- আয়তন: প্রায় ২.৩৮ মিলিয়ন বর্গকিমি
- আফ্রিকার সর্ববৃহৎ দেশ (আয়তন অনুযায়ী)।
- ভাষা: আরবি (সরকারি), 
- মুদ্রা: আলজেরিয়ান দিনার (DZD)
- ধর্ম: ইসলাম (রাষ্ট্রধর্ম, প্রায় ৯৯% মুসলিম)
- শাসনব্যবস্থা: আধা-প্রেসিডেনশিয়াল গণতন্ত্র
- বর্তমান রাষ্ট্রপতি: আবদেলমাদজিদ তেবুন (Abdelmadjid Tebboune) [ জুলাই, ২০২৫]
- ফরাসি ঔপনিবেশিক শাসন: ১৮৩০ সাল থেকে শুরু হয়।
- ১৯৬২ সালের ৫ জুলাই, দীর্ঘ ৮ বছরের মুক্তিযুদ্ধের পর ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে
- এই যুদ্ধকে বলা হয় Algerian War of Independence (1954–1962)।
- নেতৃত্বে ছিল FLN (National Liberation Front). 

উল্লেখ্য, 
- অবস্থান: উত্তর আফ্রিকা। 
- উত্তরে: ভূমধ্যসাগর।
- সীমান্তবর্তী দেশ: মরক্কো, তিউনিসিয়া, লিবিয়া, নাইজার, মালি, মরিতানিয়া, পশ্চিম সাহারা।
 
উৎস: Britannica, World Atlas.
১,৭২৪.
Which is the new capital of Indonesia?
  1. ক) Jakarta
  2. খ) Bali
  3. গ) Borneo
  4. ঘ) Nusantara
ব্যাখ্যা
ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর:


- জাকার্তার পরিবর্তে ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম নুসানতারা।
- ইন্দোনেশিয়া ঘোষণা দিয়েছে, জাকার্তার বদলে তারা যে নতুন রাজধানী তৈরি করতে যাচ্ছে, তার নাম হবে 'নুসানতারা'।
- জাভানিজ ভাষায় নুসানতারার অর্থ দ্বীপপুঞ্জ।
- দেশটির দ্রুত ডুবন্ত শহর জাকার্তা থেকে রাজধানী সরিয়ে নেয়ার একটি প্রস্তাব পার্লামেন্ট অনুমোদনের পর এই ঘোষণা দিয়েছে সরকার।
- বোর্নিও দ্বীপ থেকে ১ হাজার ৩০০ কিলোমিটার দূরের রাজধানী তৈরি করার প্রথম প্রস্তাব করা হয়েছিল ২০১৯ সালে।
- ভিড়বহুল জাকার্তা দুষিত হয়ে পড়েছে এবং ভূ-গর্ভস্থ পানির মাত্রাতিরিক্ত উত্তোলনের ফলে আশঙ্কাজনক হারে শহরটি ডেবে যাচ্ছে। জাভা সাগরের এই বৃহত্তম দ্বীপে এক কোটির বেশি মানুষ বসবাস করে।
- ইন্দোনেশিয়া সরকারের বৃহৎ প্রকল্পের অন্যতম রাজধানী স্থানান্তরের এই পদক্ষেপে খরচ হবে প্রায় ৪৬৬ ট্রিলিয়ন রুপি বা তিন হাজার দুইশো ৪০ কোটি ডলার।
- সরকার ২০২৪ সালের ১৭ আগস্ট ইন্দোনেশিয়ার স্বাধীনতা দিবসে নতুন রাজধানী উদ্বোধন করার পরিকল্পনা করেছে। তবে এটি সম্পূর্ণভাবে তৈরি হতে ২০৪৫ সালের আগস্ট পর্যন্ত সময় লাগবে।
- তবে বিশ্বে ইন্দোনেশিয়াই প্রথম দেশ নয়, যারা তাদের রাজধানী স্থানান্তর করেছে। নতুন করে পরিকল্পিত ও নির্মিত শহরে এভাবে রাজধানী স্থানান্তর করেছে ব্রাজিল, পাকিস্তান, নাইজেরিয়া।

তথ্যসূত্র - বিবিসি বাংলা, ১৯ জানুয়ারি ২০২২।
১,৭২৫.
আইফেল টাওয়ার কোথায় অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. প্যারিস
  3. টোকিও
  4. টরেন্টো
ব্যাখ্যা
ফ্রান্স:
- রাজধানী: প্যারিস।
- সরকার ব্যবস্থা: আধা-রাষ্ট্রপতি শাসিত প্রজাতন্ত্র।
- বর্তমান প্রেসিডেন্ট: ইমানুয়েল ম্যাক্রোঁ।
- ইউরোপের তৃতীয় বৃহৎ অর্থনীতি দেশ।
- বিখ্যাত স্থাপনা: আইফেল টাওয়ার, প্যারিস, ফ্রান্স।
- মুদ্রা: ইউরো (€)।
- ভাষা: ফরাসি (French)।
- সংবিধান গ্রহণ: ১৯৫৮ সালে।
- বিখ্যাত বিপ্লব: ১৭৮৯ সালের ফরাসি বিপ্লব।
- জোট সদস্যপদ: ইউরোপীয় ইউনিয়ন (EU), ন্যাটো, G7,  UN,. 

অন্যদিকে,
- লন্ডনের ওয়েস্টমিনস্টার এলাকার সংসদ ভবনের উত্তরাংশের ক্লক টাওয়ারে অবস্থিত সুবিশাল ঘণ্টা।
- ব্র্যান্ডেনবার্গ গেট "রেইচস্টাগ" যা জার্মানির পার্লামেন্টের আসন।
- ক্রেমলিন মস্কোতে অবস্থিত।

উৎস: ব্রিটানিকা। 
১,৭২৬.
ISIS কোন দেশের সন্ত্রাসী সংগঠন?
  1. ক) সিরিয়া
  2. খ) ইরাক
  3. গ) ইরাক ও সিরিয়া
  4. ঘ) আন্তর্জাতিক
ব্যাখ্যা
ISIS দ্বারা বােঝায় Islamic State of Iraq and Syria, যার অন্য নাম Islamic State of Iraq and the Levant ইরাক এবং সিরিয়া ভিত্তিক একটি জঙ্গি সংগঠন। যার বর্তমান নাম IS বা Islamic State। উৎস: এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
১,৭২৭.
'City of Love' হিসেবে পরিচিত-
  1. নিউইর্য়ক
  2. লস অ্যাঞ্জেলেস
  3. প্যারিস
  4. মিলান
ব্যাখ্যা
• প্যারিস :
- শহরটি ভালোবাসার শহর।
- প্যারিস শহরের রাস্তাঘাট, নদীর ধারে হাঁটার পথ, রোমান্টিক রেস্তোরাঁ, এবং ঐতিহাসিক কাঠামোগুলো একটি রোমান্টিক পরিবেশ তৈরি করে।
 - প্যারিস নিজেকে "ভালোবাসার শহর" হিসেবে আলাদা করে তুলেছে।
- প্যারিস দীর্ঘদিন ধরে প্রেমের প্রতি নিবেদিতপ্রাণ ব্যক্তিদের, যেমন লেখক এবং শিল্পীদের, আকর্ষণ করে আসছে।
- প্যারিসে ভালোবাসা সর্বত্রই পাওয়া যায়, এর আরামদায়ক ক্যাফে থেকে শুরু করে আর্টস ব্রিজ পর্যন্ত, যেখানে ২০০০-এর দশকের গোড়ার দিকে দম্পতিরা একে অপরের প্রতি তাদের প্রতিশ্রুতি প্রদর্শনের জন্য তালা লাগিয়েছিলেন।

উৎস: ব্রিটানিকা।
১,৭২৮.
কোন দেশ রােহিঙ্গা গণহত্যা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে ICJ তে মামলা করে?
  1. নাইজেরিয়া
  2. গাম্বিয়া
  3. সৌদি আরব
  4. তুরস্ক
ব্যাখ্যা
১০ ডিসেম্বর ২০১৯, রােহিঙ্গা গণহত্যা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে ICJ তে গাম্বিয়ার দায়েরকৃত মামলার বিচার শুরু হয়।
পরবর্তীতে, ২৩ জানুয়ারি, ২০২০ তারিখে আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) রােহিঙ্গাদের সুরক্ষায় সর্বসম্মতভাবে মিয়ানমারের প্রতি চার দফা অন্তর্বর্তী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়।
উৎসঃ লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, সালতামামী
১,৭২৯.
আফগানিস্তানে রাজতন্ত্রের অবসান ঘটে কত সালে?
  1. ১৯৭০সালে
  2. ১৯৭৩সালে
  3. ১৯৭৬সালে
  4. ১৯৭৭সালে
ব্যাখ্যা
• আফগানিস্তান:
- আফগানিস্তানের শেষ রাজা মোহাম্মদ জহির শাহ ১৯৩৩ সালে ক্ষমতা লাভ করেন।
-  ১৯৭৩ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্রের অবসান ঘটে।
- ১৯শ শতাব্দীতে দেশটি ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ও রুশ সাম্রাজ্যের মধ্যকার দ্বন্দ্বে মধ্যবর্তী ক্রীড়ানক রাষ্ট্রে পরিণত হয়।
- ১৯৭৩ সালে একটি সামরিক অভ্যুত্থানে সামরিক কর্মকর্তাগণ রাজার পতন ঘটান এবং প্রজাতন্ত্র গঠন করেন।
- ১৯১৯ সালে তৃতীয় ব্রিটিশ-আফগান যুদ্ধশেষে আফগানিস্তান যুক্তরাজ্য থেকে সম্পূর্ণ স্বাধীনতা লাভ করে।
- ১৯৭০-এর দশকের শেষের দিকে আফগানিস্তানে এক দীর্ঘ রক্তক্ষয়ী গৃহযুদ্ধ শুরু হয়।
- গৃহযুদ্ধে হস্তক্ষেপের অভিপ্রায়ে ১৯৭৯ সালে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান আক্রমণ করে এবং সোভিয়েত- আফগান যুদ্ধ শুরু হয়।
- ১৯৮৯ সালে সোভিয়েতরা আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার করে নেয় এবং এর সাথে সাথে দেশটিতে আবার গৃহযুদ্ধ শুরু হয়ে যায়।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
১,৭৩০.
গ্লাস্তনস্ত এবং পেরেস্ত্রইকা নীতির প্রবক্তা হিসেবে পরিচিত-
  1. মিখাইল গর্বাচেভ
  2. রিচার্ড নিক্সন
  3. আন্দ্রে ব্রেজনেভ
  4. ভি আই লেলিন
ব্যাখ্যা
• মিখাইল গর্বাচেভ:
- সেভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ ১৯৮৫ সালে ক্ষমতাসীন হওয়ার পর গ্লাস্তনস্ত এবং পেরেস্ত্রইকা নামে দুটির সংস্কারমূলক নীতি গ্রহণ করেন।
- এর মধ্যে গ্লাস্তনস্ত ছিলো রাজনৈতিক সংস্কার কর্মসূচি এবং পেরেস্ত্রইকা ছিলো অর্থনৈতিক সংস্কার কর্মসূচি বিষয়ক নীতি।
- সোভিয়েত নাগরিকদের ব্যাক্তি স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি খোলামেলা আলোচনার যে মুক্ত ব্যবস্থা চালু করেছিলেন তাই গ্লাসনস্ত নীতি হিসেবে অভিহিত।
- মিখাইল গর্বাচেভ ১৯৯০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

উৎস: হিস্টরি.কম ও ব্রিটানিকা।
১,৭৩১.
সম্প্রতি কোন দেশ বিশ্বের সবচেয়ে গভীর ও বৃহত্তম পাতাল ট্রেনের স্টেশন চালু করে?
  1. চীন
  2. জাপান
  3. যুক্তরাষ্ট্র
  4. ইতালি
ব্যাখ্যা
[বিশেষ দ্রষ্টব্য: এটি তৎকালীন সাম্প্রতিক, যা বর্তমানে গুরুত্বপূর্ণ নয়।]

বিশ্বের সবচেয়ে গভীর ও বৃহত্তম পাতাল ট্রেনের স্টেশন:
- দ্রুতগতির স্বয়ংক্রিয় পাতাল ট্রেন চালু করেছে চীন।
- যা বিশ্বের প্রথম উচ্চগতির স্বচালিত ট্রেন।
- বিশ্বের সবচেয়ে গভীর ও বৃহত্তম পাতাল ট্রেনের স্টেশন চালু করেছে চীন।
- শীতকালীন অলিম্পিককে সামনে রেখে দ্রুতগতির এই স্বয়ংক্রিয় পাতাল ট্রেন চালু করেছে চীন। 
- এর নির্মাণ শুরু হয় ২০১৬ সালে।
- ৩৩৫ ফুট মাটির নিচে ৩৬ হাজার বর্গমিটার এলাকাজুড়ে বিস্তৃত এই রেলস্টেশন।
- এটি তিনতলা কাঠামো নিয়ে গঠিত।
- এই রেলস্টেশনের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে চীনের অন্যতম দর্শনীয় স্থান গ্রেট ওয়ালের নিচে এর নির্মাণ হয়েছে।
- চীনে প্রথমবারের মতো ব্যবহৃত হয়েছে এই প্রযুক্তি।

উৎস: ৫ ফেব্রুয়ারি ২০২২, দৈনিক ইত্তেফাক। [link]
১,৭৩২.
রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি?
  1. ক) সাইবেরিয়া
  2. খ) ভ্লাদিভস্টক
  3. গ) খায়বারভস্ক
  4. ঘ) বোখারা
ব্যাখ্যা

The Russian Far East is extraordinarily far from Russia's major population centers in Europe and is usually visited separately unless... by the Trans-Siberian Railway of course.
The largest city in the region, Vladivostok, is a full seven time zones away from Moscow, with 9,300 km of railroad between them.
The Far East is very different from popular conceptions of Russia—it is very mountainous and has an often spectacular Pacific coastline.

Source: Discovery Russia.

১,৭৩৩.
গডউইন অস্টিন (K2) কোন পর্বতমালায় অবস্থিত?
  1. হিমালয়
  2. কারাকোরাম
  3. হিন্দুকুশ
  4. পামীর
ব্যাখ্যা

গডউইন অস্টিন (K2): 
- K2 বিশ্বের দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ (উচ্চতা: ২৮,২৫১ ফুট বা ৮,৬১১ মিটার), যা মাউন্ট এভারেস্ট-এর পরেই স্থান পায়।
- কারাকোরাম পর্বতমালার সর্বোচ্চ পর্বত গডউইন অস্টিন (K2)। 
- গডউইন অস্টিন "K2" পর্বতের এক নাম, যা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ।
- এটি কারাকোরাম পর্বতমালায় অবস্থিত এবং পাকিস্তান ও চীনের সীমান্তে পড়ে।
- "গডউইন অস্টিন" নামটি ব্রিটিশ ভূতাত্ত্বিক এবং জরিপকারী কর্নেল এইচ.এইচ. গডউইন-অস্টিনের নামানুসারে রাখা হয়েছে, যিনি এই অঞ্চলে জরিপ কাজ পরিচালনা করেছিলেন।
- K2 নামটি এসেছে গ্রেট ট্রিগনোমেট্রিক সার্ভে (Great Trigonometrical Survey)-এর সময় দেওয়া এক সিরিজ কোড থেকে — ‘K’ মানে Karakoram, এবং এটি ছিল দ্বিতীয় শৃঙ্গ যা ওই অঞ্চলে চিহ্নিত হয়েছিল
- K2 প্রায় ৮,৬১১ মিটার (২৮,২৫১ ফুট) উঁচু এবং এটি পর্বতারোহীদের জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং পর্বত হিসেবে পরিচিত।
- এর চূড়ায় ওঠার পথটি অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক, যা পর্বতারোহীদের মধ্যে "সাভেজ মাউন্টেন" বা "নিষ্ঠুর পর্বত" নামে পরিচিত।
- K2-এর চূড়ায় পৌঁছানোর প্রচেষ্টা প্রায়ই প্রাকৃতিক বিপর্যয় এবং খারাপ আবহাওয়ার কারণে ব্যর্থ হয়।

উৎস: Britannica.

১,৭৩৪.
মালদ্বীপ গঠিত হয়েছে কীভাবে?
  1. ক) একটি বড় দ্বীপ নিয়ে
  2. খ) দুইটি ছোট দ্বীপ নিয়ে
  3. গ) চারটি দ্বীপ নিয়ে
  4. ঘ) অনেকগুলো দ্বীপ নিয়ে
ব্যাখ্যা
মালদ্বীপ:
- মালদ্বীপ এশিয়া মহাদেশের দেশগুলোর মধ্যে ক্ষুদ্রতম।
- এটি ভারত মহাসাগরের অনেকগুলো দ্বীপ নিয়ে গঠিত।
- ১১০০ দ্বীপ নিয়ে দেশটি গঠিত।
- এর আয়তন প্রায় ২৯৮ বর্গ কিলোমিটার।
- সার্ক এর সদস্য দেশ মালদ্বীপ। 
- বিশ্বের সবচেয়ে নিচু দেশ।
- পর্যটনের জন্য বিখ্যাত এ দেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার।
- মালদ্বীপের রাজধানী মালে।
- মালদ্বীপের মুদ্রা রুপাইয়া।

উৎস: World Atlas.
১,৭৩৫.
ফ্রান্স ও ব্রিটেনকে পৃথককারী প্রণালী-
  1. পক প্রণালী
  2. ডোভার প্রণালী
  3. হরমুজ প্রণালী
  4. ডেভিস প্রণালী
ব্যাখ্যা
ডোভার প্রণালী:
- ডোভার প্রণালী গ্রেট ব্রিটেন দ্বীপকে ফ্রান্স থেকে পৃথক করেছে।
- এটি ইংলিশ চ্যানেল তথা আটলান্টিক মহাসাগরের সাথে উত্তর সাগরকে যুক্ত করেছে। 
- ডোভার প্রণালীটি বিশ্বের সবচেয়ে ব্যস্ত সমুদ্রপ্রণালী।
- এখানে প্রতিদিন প্রায় ৪০০ বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে।

অন্যদিকে -
- ভারত ও শ্রীলঙ্কাকে পৃথক করেছে পক প্রণালী।
- কানাডা ও গ্রিনল্যান্ডের পৃথক করেছে ডেভিস প্রণালী।
- আরব আমিরাত ও ইরানকে পৃথক করেছে হরমুজ প্রণালী।

উৎস: Britannica.
১,৭৩৬.
নিম্নের কোন দেশ ভিক্টোরিয়া ফলসের প্রতি ইঙ্গিত করে নতুন স্বর্ণমুদ্রা চালু করে?
  1. ক) কানাডা
  2. খ) রুয়ান্ডা 
  3. গ) জিম্বাবুয়ে
  4. ঘ) কেনিয়া 
ব্যাখ্যা
স্বর্ণমুদ্রা 
• জিম্বাবুয়ে ও জাম্বিয়া সীমান্তে অবস্থিত ভিক্টোরিয়া ফলসের প্রতি ইঙ্গিত করে নতুন এ মুদ্রার নামকরণ করা হয়েছে ‘মোসি-ওয়া- তুনিয়া গোল্ড কয়েন'।
• ২৫ জুলাই ২০২২ থেকে মুদ্রাস্ফীতির দেশ জিম্বাবুয়েতে চালু হয়েছে স্বর্ণমুদ্রা। 
• জুন মাসে জিম্বাবুয়েতে মুদ্রাস্ফীতি দ্বিগুণের বেশি বেড়ে ১৯১ শতাংশে দাঁড়িয়েছিল।
• ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে স্বর্ণমুদ্রা চালুর এই ঘোষণা দেয় দেশটি।
উৎস:- লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার, জুলাই ২০২২।
১,৭৩৭.
বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন ‘চোকপয়েন্ট’ কোনটি?
  1. জিব্রাল্টার প্রণালী
  2. হরমুজ প্রণালী
  3. মালাক্কা প্রণালী
  4. সুয়েজ খাল
ব্যাখ্যা

হরমুজ প্রণালী:
- পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে সংযুক্ত করেছে হরমুজ প্রণালি।
- এটি আরব উপদ্বীপ থেকে ইরানকে পৃথক করেছে।
- হরমুজ প্রণালির সবচেয়ে সরু অংশের প্রস্থ ৩৩ কিলোমিটার। সবচেয়ে প্রশস্ত অংশ ৯৫ কিলোমিটার।
- এই প্রণালীতে জাহাজ চলাচলের জন্য দুটো লেন রয়েছে এবং প্রতিটি লেন দুই মাইল প্রশস্ত।

উল্লেখ্য,
- এই চ্যানেলটি ৩৪ কিলোমিটার দীর্ঘ।
- পারস্য উপসাগর থেকে ওমান উপসাগর ও ভারত মহাসাগরে জাহাজ প্রবেশের একমাত্র সমুদ্রপথ হলো হরমুজ প্রণালী।
- এর এক পাশে অবস্থিত আরব দেশগুলো, যাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের মিত্র রাষ্ট্রসমূহ, এবং অন্য পাশে রয়েছে ইরান।
- মধ্যপ্রাচ্য থেকে পৃথিবীর বিভিন্ন জায়গায় তেল রপ্তানি করা হয় হরমুজ প্রণালীর মাধ্যমে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্য থেকে তেল যায় এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা এবং অন্যান্য জায়গায়।

• যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য কর্তৃপক্ষ ইআইএ এই জলপথকে “বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ তেল পরিবহন চোকপয়েন্ট” হিসেবে বর্ণনা করেছে।
- মার্কিন জ্বালানি তথ্য প্রশাসনের মতে, বিশ্বে প্রতিদিন ব্যবহৃত মোট তেলের প্রায় ২০ শতাংশ এই প্রণালী দিয়ে পরিবহন করা হয়।
- যুক্তরাষ্ট্রভিত্তিক এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) এক প্রতিবেদন অনুসারে, এ পথ দিয়ে প্রতিদিন গড়ে ২ কোটি ১০ লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল পরিবাহিত হয়, বৈশ্বিক বাণিজ্যের যা প্রায় ২১ শতাংশ।
- হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল এবং তেল পণ্য পরিবহন করা হয়, যা বিশ্বব্যাপী তেল চালানের প্রায় এক-পঞ্চমাংশ।

উৎস: i) Britannica.
ii) Al Jazeera.
iii) EIA (U.S. Energy Information Administration) ওয়েবসাইট।

১,৭৩৮.
২০২২ সালে এশিয়া কাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) বাংলাদেশ
  2. খ) শ্রীলংকা
  3. গ) ভারত
  4. ঘ) পাকিস্তান
ব্যাখ্যা
২০২০ সালের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টটি প্রথমে পাকিস্তানে হওয়ার কথা থাকলেও পরবর্তীতে সেটি দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কায় আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
- ২০২১ সালের জুনে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি ফরমেটে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার সময়সূচী নির্ধারিত ছিল। কিন্তু পরবর্তীতে করোনা পরিস্থিতির কারণে সেটি ২০২২ সালে শ্রীলঙ্কাতেই আয়োজন করার সিদ্ধান্ত নেয় এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
- ২০২৩ সালের এশিয়া কাপ ক্রিকেট ওয়ানডে ফরমেটে পাকিস্তানে অনুষ্ঠিত হবে।

সূত্র: এশিয়ান ক্রিকেট কাউন্সিল ওয়েবসাইট ও ডেইলি স্টার রিপোর্ট।
১,৭৩৯.
বিশ্বে প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ কোনটি?
  1. নেপাল
  2. ভুটান
  3.  শ্রীলঙ্কা
  4.  ভিয়েতনাম
ব্যাখ্যা

• বিশ্বে প্রথম কার্বন প্রভাবমুক্ত দেশ: 
-বিশ্বে কার্বন ডাই অক্সাইডের ক্ষতিকর প্রভাবমুক্ত প্রথম দেশ ভুটান।
- দেশটি যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড নির্গমন করে তারচেয়ে কয়েকগুণ বেশি কার্বন শোষণক্ষম হওয়াতেই এর নেতিবাচক প্রভাব থেকে মুক্ত।
- পৃথিবীকে বাসযোগ্য রাখতে বিশ্বের শিল্পোন্নত দেশগুলো গ্রীন হাউস গ্যাস নির্গমন কমিয়ে আনতে মরিয়া হয়ে চেষ্টা করছে।
- বেশিরভাগ দেশ যে পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস শোষণ করতে সক্ষম তারচেয়ে কয়েকগুণ বেশি গ্যাস নির্গমন করে।
- কিন্তু এক্ষেত্রে প্রথম ব্যতিক্রম ভুটান।
- দেশটির মোট ভূমির ৭২ শতাংশ বনাঞ্চল।
- ভুটান বার্ষিক ১৫ লাখ টন কার্বন নির্গমন করে, যেখানে দেশটির কার্বন শোষণ ক্ষমতা ৬০ লাখ টন।

তথ্যসূত্র: দৈনিক জনকণ্ঠ।

১,৭৪০.
'আচেহ' প্রদেশ কোন দেশের অংশ?
  1. ইন্দোনেশিয়া
  2. ফিলিপাইন
  3. মালয়েশিয়া
  4. ব্রুনেই
ব্যাখ্যা

- আচেহ প্রদেশ অবস্থিত ইন্দোনেশিয়ায়।

• ইন্দোনেশিয়া:
- ইন্দোনেশিয়া পৃথিবীর বৃহত্তম দ্বীপরাষ্ট্র।
- ইন্দোনেশিয়াতে সর্বমোট ১৭,০০০+ দ্বীপ রয়েছে।
- ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপগুলো হচ্ছে-সুমাত্রা, জাভা, বালি ইত্যাদি।
- বৃহত্তম দ্বীপ সুমাত্রা।
- আচেহ প্রদেশ অবস্থিত ইন্দোনেশিয়ায়।
- জনবহুল দ্বীপ জাভা (রাজধানী জাকার্তা অবস্থিত)।
- দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া নেদারল্যান্ডসের উপনিবেশ ছিল।
- নেদারল্যান্ডের কাছ থেকে দেশটি আন্দোলনের মাধ্যমে ১৯৪৯ সালে স্বাধীন হয়।
- ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি (স্বাধীনতার নেতৃত্ব প্রদান) মেঘবতী সুকর্ণপুত্রী।
- মেঘবতী সুকর্ণপুত্রী (২০০১ সালে রাষ্ট্রপতি নির্বাচিত)।
- তিনি মুসলিম বিশ্বের প্রথম নির্বাচিত মহিলা প্রধান।

তথ্যসূত্র: ওয়ার্ল্ড এটলাস।

১,৭৪১.
কোন সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে?
  1. ২০১০
  2. ২০১২
  3. ২০১৪
  4. ২০১৬
ব্যাখ্যা
ক্রিমিয়া:
- ২৪ আগস্ট, ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে ইউক্রেন স্বাধীনতা লাভ করে।

কিন্তু,
- ১৬ মার্চ, ২০১৪ সালে ইউক্রেনের স্বায়ত্তশাসিত অঞ্চল কৃষ্ণ সাগরের উত্তর উপকূলের ছোট দ্বীপ ক্রিমিয়ায় অনুষ্ঠিত এক গণভোটে ক্রিমিয়ার জনগণ রাশিয়ার সাথে একীভূত হওয়ার পক্ষে রায় দেন।
- ১৭ মার্চ, ২০১৪ সালে ক্রিমিয়ার পার্লামেন্ট নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে।
- ১৮ মার্চ, ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া।
- ২১ মার্চ, ২০১৪ সালে সকল আইনি প্রক্রিয়া শেষে ইতিহাসের সবচেয়ে স্বল্পায়ু রাষ্ট্র ক্রিমিয়া রাশিয়ার অন্তর্ভুক্ত হয়।

উৎস: Britannica.
১,৭৪২.
Hong Kong কোন দেশের উপনিবেশ ছিল?
  1. China
  2. France
  3. USA
  4. UK
ব্যাখ্যা
হংকং:
- হংকং, চীনা জিয়াংগ্যাং বা হসিয়াং-কাং, চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল।
- এটি হংকং দ্বীপ এবং দক্ষিণ চীন সাগরের সংলগ্ন দ্বীপগুলি নিয়ে গঠিত।
- দেশটি ব্রিটেনের উপনিবেশ ছিল।
- আয়তন: ৪৩০ বর্গ মাইল (১,১১৪ বর্গ কিমি)।
- হংকং দ্বীপ মূলত ১৮৪২ সালে চীন গ্রেট ব্রিটেনের কাছে হস্তান্তর করে।
- দীর্ঘ ব্রিটিশ উপনিবেশের শেষে প্রশাসনিক কারণে ১৯৯৭ সালে এই অঞ্চল চীনের অধীনে আসে।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
১,৭৪৩.
স্পিতি উপত্যকা কোন দেশে অবস্থিত?
  1. চীন
  2. ভারত
  3. পাকিস্তান
  4. ক ও গ
ব্যাখ্যা
স্পিতি উপত্যকা
- স্পিতি উপত্যকা ভারতের হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি জেলার ছোট্ট পাহাড়ি গ্রাম তাশিগাং এ অবস্থিত।
- উপত্যকাটির অবস্থান ভারত ও চীনকে পৃথককারী সীমারেখা লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোলের কাছাকাছি।
- এটি মান্ডি লোকসভা আসনের আওতাধীন।
- ১৫,২৫৬ ফুট উঁচুতে স্পিতি উপত্যকায় বিশ্বের সর্বোচ্চ উঁচু ভোট কেন্দ্র রয়েছে। 

ভারতে লোকসভা নির্বাচন
- ৫৪৩ আসনের লোকসভা নির্বাচনে ভারতীয় সংসদের নিম্নকক্ষে  সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২৭২ আসন।
- স্বাধীন ভারতে সর্বপ্রথম লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৫১-৫২ সালে।
- এবার ২০২৪ সালে অনুষ্ঠিত হলো অষ্টাদশ লোকসভা নির্বাচন। সাত দফায় দেড় মাস ধরে ভোটগ্রহণ সম্পন্ন হয়। 
- বিশ্বের বৃহৎ গণতান্ত্রিক দেশ ভারতে দেড় মাসব্যাপী মোট ৯৭ কোটি নিবন্ধিত ভোটারের মধ্যে ভোট দিয়েছে ৬৪ কোটি ২০ লাখের মতো ভোটার। তাদের মধ্যে নারী ভোটারের সংখ্যা ৩১ কোটি ২০ লাখের মতো। 

তথ্যসূত্র - প্রথম আলো, Business Standard।
১,৭৪৪.
মার্কিন যুক্তরাষ্ট্রের ৫০তম ভাইস প্রেসিডেন্টের নাম কী?
  1. কমলা হ্যারিস
  2. মাইক পেন্স
  3. ড্যান কুয়েল
  4. জেমস ডেভিড ভ্যান্স
ব্যাখ্যা

জেমস ডেভিড ভ্যান্স: 
- জেডি ভ্যান্স একজন মার্কিন রাজনীতিবিদ, ওহাইওর সিনেটর এবং সাবেক ভেঞ্চার ক্যাপিটালিস্ট।
- তিনি দেশটির ৫০তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।  

উল্লেখ্য, 
- জেডি ভ্যান্স তার আত্মজীবনীমূলক বই Hillbilly Elegy (২০১৬)-এর মাধ্যমে খ্যাতি অর্জন করেন। 
- ২০২২ সালে তিনি ওহাইও থেকে রিপাবলিকান সিনেটর নির্বাচিত হন এবং ধীরে ধীরে ট্রাম্পপন্থী রাজনীতির অন্যতম মুখপাত্রে পরিণত হন। 

যুক্তরাষ্ট্র:
- যুক্তরাষ্ট্রে মোট পঞ্চাশটি রাজ্য রয়েছে ।
 - আলাস্কা মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহত্তম রাজ্য। 
- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- জনসংখ্যায় বৃহত্তম অঙ্গরাজ্য - ক্যালিফোর্নিয়া।
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম  - আব্রাহাম লিংকন।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।

সূত্র: যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ওয়েবসাইট।

১,৭৪৫.
মেক্সিকো দেশটি কোন মহাদেশের অন্তর্গত?
  1. ক) উত্তর আমেরিকা
  2. খ) দক্ষিণ আমেরিকা
  3. গ) ইউরোপ
  4. ঘ) আফ্রিকা
ব্যাখ্যা
মেক্সিকো উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।
মেক্সিকোর একটি গুরুত্বপূর্ণ পর্যটন নগরী হলো কানকুন।
মেক্সিকো এর রাজধানী হলো - মেক্সিকো সিটি। 

Source: world atlas
১,৭৪৬.
মালবর্ক দুর্গ কোথায় অবস্থিত?
  1. ফ্রান্স
  2. ইতালি
  3. জার্মানি
  4. পোল্যান্ড
ব্যাখ্যা
মালবর্ক দুর্গ:
- উত্তর পোল্যান্ডের নোগাত নদীর তীরে অবস্থিত মালবর্ক দুর্গটি আয়তনের দিক থেকে বিশ্বের বৃহত্তম দুর্গ।
- পোল্যান্ডের মালবর্কে ১৩ শতকে নির্মিত এই দুর্গ প্রায় ৫২ একর জায়গাজুড়ে অবস্থিত।
- জার্মান ক্যাথলিক ধর্মীয় ক্রুসেডারদের সংগঠন টিউটনিক নাইটস এ দুর্গ নির্মাণ করেছে।
- এটি ছিল ইউরোপের সর্ববৃহৎ সুরক্ষিত গথিক স্থাপনা।
- ১৯৯৭ সালে ইউনেসকো এটিকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [link]
১,৭৪৭.
ট্রুম্যান ডকট্রিন কোন ঘটনার প্রেক্ষাপটে ঘোষণা করা হয়েছিল?
  1. আরব-ইসরায়েল যুদ্ধের সময়
  2. ভিয়েতনাম যুদ্ধের সময়
  3. কোরীয় যুদ্ধের সময়
  4. দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর
ব্যাখ্যা
ট্রুম্যান ডকট্রিন:
- হ্যারি এস. ট্রুম্যান ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম রাষ্ট্রপতি।
- ১২ মার্চ, ১৯৪৭ সালে কংগ্রেসে  তিনি ঘোষণা করেন, মার্কিন যুক্তরাষ্ট্র দীর্ঘদিন বিশ্বরাজনীতিতে বিচ্ছিন্নতার নীতি (মনরো নীতি) অনুসরণ করে আসছে। কিন্তু সোভিয়েত সাম্যবাদের প্রসার রোধ করার উদ্দেশ্যে সেই নীতি থেকে তারা সরে আসবে। তিনি আরও বলেন, যেসব জাতি সশস্ত্র সংখ্যালঘুদের কিংবা কোনো বিদেশী রাষ্ট্রের আক্রমণের স্বীকার হবে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের আর্থিক ও সামরিক সাহায্য দেবে।
- এভাবে বিচ্ছিন্নতার নীতির পরিবর্তে ট্রুম্যান যে সামরিক সক্রিয়তার নীতি নিলেন তা-ই ইতিহাসে 'ট্রুম্যান নীতি' (ট্রুম্যান ডকট্রিন) নামে পরিচিত।
- ট্রুম্যান ডকট্রিনের মূল লক্ষ্য হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে সোভিয়েত ইউনিয়নের ভূ-রাজনৈতিক বিস্তার প্রতিরোধ করা।

⇒ ট্রুম্যানের এই নীতি ঘোষণার পিছনে কয়েকটি কারণ -
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে যুদ্ধবিধ্বস্ত ইউরোপের বিভিন্ন দেশে কমিউনিস্টদের শক্তি বৃদ্ধি ঘটে। এই ঘটনা আমেরিকা সহ পশ্চিমি গণতান্ত্রিক রাষ্ট্রগুলিকে উদ্বিগ্ন করে তোলে।
- ইংল্যান্ড আমেরিকাকে সতর্ক করে যে, ব্রিটিশ সৈন্য গ্রিস থেকে ফিরে আসার পর সেখানে কমিউনিস্টদের প্রাধান্য স্থাপিত হলে সমগ্র ভূমধ্যসাগর ও বলকান অঞ্চল মিত্রশক্তির নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এই সতর্কবার্তায় আমেরিকা সচকিত হয়ে পড়ে।
- বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে মার্কিন বাণিজ্যে মন্দা ও অস্ত্রনির্মাণ সংস্থা উৎপাদন হ্রাস ও কর্মী ছাঁটাইয়ের আশঙ্কায় ভুগতে থাকে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ট্রুম্যান তাঁর সামরিক সক্রিয়তার নীতি গ্রহণ করেন।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের দেশগুলির আর্থিক অবস্থা শোচনীয় হয়ে পড়ে। এই অবস্থার সুযোগ নিয়ে বিনা সুদে ঋণ দেওয়ার বিনিময়ে আমেরিকা এই সব দেশে শিল্পপণ্যের বাজার দখলের পরিকল্পনা করে।

উল্লেখ্য,
- এই নীতি গ্রহণের ফলে গ্রিস ও তুরস্কে (৪০ কোটি ডলার সাহায্য দিয়ে) কমিউনিস্টদের প্রতিহত করা সম্ভব হয়।

উৎস: National Archives (.gov).
১,৭৪৮.
বিশ্বখ্যাত বন্দরনগরী ‘পোর্ট সৈয়দ’ কোন দেশের অন্তর্গত?
  1. মিশর
  2. ইরাক
  3. জর্ডান
  4. লিবিয়া
ব্যাখ্যা

• পোর্ট সৈয়দ: 
- পোর্ট সৈয়দ হলো উত্তর-পূর্ব মিশরে অবস্থিত একটি বন্দরনগরী, যা সুয়েজ খালের উত্তর প্রান্তে অবস্থিত।
- এটি মিশরের বুর সৈয়দ গভর্নরেটের মূল নগর হিসেবেও পরিচিত।
- প্রতিষ্ঠা: ১৮৫৯ সালে।
- খেদিভ মোহাম্মদ সৈয়দের নামে শহরটির নামকরণ করা হয়।
- এটি গড়ে উঠেছিল পুনরুদ্ধারকৃত জমিতে, যা ছিল ভূমধ্যসাগর এবং লেক মানজালার মাঝে একটি বালুর রেখা।
- এটি মিশরের অর্থনৈতিক ও নৌবাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। 

তথ্যসূত্র: ব্রিটানিকা।

১,৭৪৯.
‘পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ’ কোনটি?
  1. অস্ট্রেলিয়া
  2. নিউ গিনি
  3. গ্রিনল্যান্ড 
  4. বোর্নিও
ব্যাখ্যা

গ্রিনল্যান্ড:
- পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড যা ডেনমার্কের স্বশাসিত অঞ্চল। এটি উত্তর আমেরিকা মহাদেশের অংশ।
- এর অবস্থান কানাডা এবং আইসল্যান্ডের মাঝে উত্তর আটলান্টিক মহাসাগরে উত্তর আমেরিকা এবং ইউরোপ মহাদেশের মধ্যে অবস্থিত।
- আয়তনে এটি মূল ডেনমার্কের চেয়ে প্রায় ৫০ গুন বড়।
- রাজধানী: নুউক।
- গ্রিনল্যান্ডের অধিবাসীরা এস্কিমো হিসেবে পরিচিত। জনসংখ্যার ৯০ শতাংশ হচ্ছে আদিবাসী ইনুইট সম্প্রদায়ের।
- গ্রীনল্যান্ডের ৮০ শতাংশ এলাকা বরফে ঢাকা।

• বিশ্বের বৃহত্তম দ্বীপ:
১. গ্রিনল্যান্ড,
২. নিউ গিনি,
৩. বোর্নিও,
৪. মাদাগাস্কার,
৫. বাফিন।
 
উৎস: Britannica.

১,৭৫০.
ভোমরা স্থল বন্দর কোথায় অবস্থিত?
  1. সিলেট
  2. কুড়িগ্রাম
  3. সাতক্ষীরা
  4. চুয়াডাঙ্গা
ব্যাখ্যা

• ভোমরা স্থলবন্দর:
ভোমরা স্থলবন্দর সাতক্ষীরা সদর উপজেলাধীন ভোমরা সীমান্তে অবস্থিত।
- ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতীয় অংশে পশ্চিমবঙ্গ রাজ্যের চব্বিশ পরগনা জেলার গোজাডাঙ্গা সীমান্ত অবস্থিত।
- এটি বাংলাদেশ-ভারতের মধ্যকার চেকপয়েন্ট ও গুরুত্বপূর্ণ স্থলবন্দর।
- এটি ১২ জানুয়ারি ২০০২ স্থলবন্দর ঘোষণা করা হয় এবং ১৯ মে, ২০১৩ স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়।

⇒ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর:
• তামাবিল স্থলবন্দর- সিলেট।
• দর্শনা স্থলবন্দর- চুয়াডাঙ্গা।
• বিলোনিয়া স্থলবন্দর- ফেনী।
• বেনাপল স্থলবন্দর- যশোর।
• বুড়িমারী স্থলবন্দর- লালমনির হাট।
• আখাউরা স্থলবন্দর- ব্রাক্ষণবাড়িয়া।

তথ্যসূত্র - ভোমরা স্থলবন্দর ওয়েবসাইট।

১,৭৫১.
১৯৭৯ সালের ইরানের বিপ্লবের নায়ক ছিলেন -
  1. ইব্রাহিম রাইসি
  2. শাহ পাহলভী
  3. আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি
  4. মোহাম্মদ মুসাদ্দিক
ব্যাখ্যা
ইরানের ইসলামিক বিপ্লব:
- এই বিপ্লব সংঘটিত হয় ১৯৭৯ সালে।
- এই বিপ্লবের মাধ্যমে ইরানের শাহ রাজতন্ত্রের পতন ঘটে।
- বিপ্লবের মাধ্যমে পাশ্চাত্যের প্রভাবমুক্ত হয়ে একটি ইসলামি প্রজাতন্ত্রে আবির্ভূত হয় ইরান।
- শেষ রাজা ছিলেন শাহ পাহলভী।

উল্লেখ্য, 
- ইরানের বিপ্লবের নায়ক ছিলেন আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি।
- তিনি দীর্ঘদিন ফ্রান্সে নির্বাসিত ছিলেন।

সূত্র: Britannica.
১,৭৫২.
কোন দেশে '১০০ ট্রিলিয়ন ডলার' নোটের ব্যবহার রয়েছে?
  1. জিম্বাবুয়ে
  2. কেনিয়া
  3. উগান্ডা
  4. সুদান
ব্যাখ্যা
জিম্বাবুইয়ান ডলার:
- দারিদ্র, অনাহার, দুর্নীতি আর শোষণে ধুঁকতে থাকা জিম্বাবুয়েতে ২০০৯ সালে '১০০ ট্রিলিয়ন ডলারের নোট বাজারে ছাড়া হয়।
- ১০০ ট্রিলিয়ন জিম্বাবুইয়ান ডলারে বাংলাদেশি টাকায় মাত্র ২৫ হাজার টাকা।
- জিম্বাবুয়ের মুদ্রার নাম জিম্বাবুইয়ান ডলার।
- কোনো দেশের সর্বোচ্চ এবং সর্বনিম্ন ব্যাংক নোটের উপর সে দেশের অর্থনৈতিক অবস্থা এবং মুদ্রাস্ফীতি সম্পর্কে প্রাথমিক ধারণা পাওয়া যায়। 

উৎস: Investopedia ওয়েবসাইট এবং কালের কন্ঠ পত্রিকা রিপোর্ট। [link]
১,৭৫৩.
বিশ্বের প্রথম পাতাল রেল কোথায় চালু হয়?
  1. বেইজিং, চীন
  2. ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র
  3. লন্ডন, যুক্তরাজ্য
  4. টোকিও, জাপান
ব্যাখ্যা
বিশ্বের প্রথম পাতালরেল:
- আধুনিক সভ্যতার সূতিকাগার ইউরোপ মহাদেশের ব্রিটেন।
- বিশ্বের প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল এ দেশে।
- বিশ্বের প্রথম পাতাল রেলপথ নির্মিত হয়েছিল এ দেশের রাজধানী লন্ডনে।
- ১৮৬৩ সালে এ রেলপথ নির্মিত হয়েছিল।
- এটি ইঞ্জিনিয়ার স্যার মার্ক ইসামবার্ড ব্রুনেলের অসাধারণ কীর্তি।

সূত্র: World Atlas.
১,৭৫৪.
বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) এর প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি?
  1. ক) সোমালিয়া
  2. খ) দক্ষিণ সুদান
  3. গ) ইয়েমেন
  4. ঘ) ভেনিজুয়েলা
ব্যাখ্যা
বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) ২০২২ সালের ২৫ জানুয়ারি তাদের বার্ষিক দুর্নীতির ধারণাসূচক (সিপিআই)–২০২১ প্রকাশ করেছে।
 
সূচক অনুযায়ী ১৮০টি দেশের মধ্যে- 
কম দুর্নীতিগ্রস্ত দেশ - ডেনমার্ক, ফিনল্যান্ড ও নিউজিল্যান্ড; স্কোর ৮৮।
শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ - দক্ষিণ সুদান; স্কোর ১১।

নিম্নক্রম অনুসারে বাংলাদেশের অবস্থান - ১৩; স্কোর ২৬।
উর্ধ্বক্রম অনুসারে বাংলাদেশের অবস্থান - ১৪৭তম।

উৎসঃ পত্রিকা রিপোর্ট।
১,৭৫৫.
পঞ্চম মহাকাশ পর্যটক কে?
  1. ডেনিস টিটো
  2. মার্ক শাটলওয়ার্থ
  3. আনুশেহ আনসারি
  4. চার্লস সিমোনি
ব্যাখ্যা
পঞ্চম মহাকাশ পর্যটক:

- চার্লস সিমোনি পঞ্চম মহাকাশ পর্যটক।
- ২০০৭ সালে সিমোনি আমেরিকান মহাকাশ পর্যটন সংস্থা স্পেস অ্যাডভেঞ্চারস, লিমিটেডের মাধ্যমে মহাকাশ গমন করেন।
- রাশিয়ার স্টার সিটিতে ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে তাকে ছয় মাস প্রশিক্ষণ দেয়া হয়।
- সিমোনিকে কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে ৭ এপ্রিল, ২০০৭-এ দুই রাশিয়ান মহাকাশচারী, এক্সপিডিশন ১৫ কমান্ডার ফিওদর ইয়ুরচিখিন এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার ওলেগ কোটভ সহ সয়ুজ TMA-10-এ মহাকাশে পাঠানো হয়েছিল।
- ৯ এপ্রিল তিনি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন (ISS) এ পৌঁছেন।
- সেখানে তিনি ১১ দিন অবস্থান করেন।
- তিনি সয়ুজ TMA-9-এ চড়ে পৃথিবীতে ফিরে আসেন, ২১ এপ্রিল কাজাখস্তানের স্টেপসে অবতরণ করেন।

তথ্যসূত্র - Britannica.com
১,৭৫৬.
তৈরি পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান বিশ্বে কততম?
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) পঞ্চম
ব্যাখ্যা
বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে একক দেশ হিসেবে,
প্রথম - চীন
দ্বিতীয় - বাংলাদেশ
তৃতীয় – ভিয়েতনাম।
তবে দেশ ও অঞ্চল হিসেবে,
প্রথম - চীন
দ্বিতীয় – ইউরোপিয়ান ইউনিয়ন
তৃতীয় – বাংলাদেশ।
(সূত্র: বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান-২০২০)
১,৭৫৭.
শান্তিতে নোবেল পুরস্কার দেয়া কোন দেশ হতে?
  1. ক) সুইডেন
  2. খ) ফ্রান্স
  3. গ) ব্রিটেন
  4. ঘ) নরওয়ে
ব্যাখ্যা
বিশ্বের সবচেয়ে বড় পুরস্কার হিসেবে বিবেচিত নোবেল পুরস্কার নরওয়ে ও সুইডেন থেকে দেওয়া হয়। এর মধ্যে শান্তিতে নোবেল পুরস্কার প্রদান করে নরওয়েজিয়ান নোবেল কমিটি যা নরওয়ে পার্লামেন্ট কর্তৃক গঠিত পাঁচ সদস্যের একটি কমিটি। সুইডেনের সুইডিশ একাডেমি প্রদান করে সাহিত্যে নোবেল। চিকিৎসায় নোবেল প্রদান করে ক্যারোলিনস্কা ইনস্টিটিউট। পদার্থ, রসায়ন ও অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হয় রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্স এ পক্ষ থেকে।
(সূত্র: নোবেলপ্রাইজ কমিটির ওয়েবসাইট)
১,৭৫৮.
পৃথিবীর উচ্চতম মালভূমি কোনটি?
  1. তারিম মালভূমি
  2. তিব্বত মালভূমি
  3. পামীর মালভূমি
  4. কলোরাডো মালভূমি
ব্যাখ্যা

তিব্বত মালভূমি:
- পৃথিবীর উচ্চতম মালভূমি তিব্বত মালভূমি।
- সমুদ্র সমতল থেকে অতি উচ্চ বিস্তীর্ণ সমভূমিকে মালভূমি বলে। মালভূমি প্রায়ই পর্বতবেষ্টিত হয়।
- পৃথিবীর বৃহত্তম মালভূমি হল তিব্বতীয় মালভূমি।
- এটি মধ্য এশিয়া ও পূর্ব এশিয়ার একটি বিশাল উচ্চভূমি।
- তিব্বতীয় মালভূমির আয়তন প্রায় ২,৫০০,০০০ বর্গকিলোমিটার (৯৬৫,০০০ বর্গমাইল)। 
- এটি সমুদ্রতল থেকে ১৩,০০০ - ১৫,০০০ ফুট (৪,০০০ - ৫,০০০ মিটার) উঁচু।

⇒ তিব্বত মালভূমির উত্তরে রয়েছে ‘কুনলুন’ পর্বত এবং দক্ষিণে হিমালয়; পশ্চিমে কারাকোরাম পর্বতমালা; পূর্বে হেংতুয়ান পর্বতমালা।
- এখানে আরও রয়েছে গাংদেস পর্বতমালা - নাইনকেন তাংগুলা পর্বতমালা এবং এর শাখা।

উৎস: i) Britannica
ii) World atlas.

১,৭৫৯.
বিশ্বের সর্বাধিক বনাঞ্চল রয়েছে কোন দেশে?
  1. চীনে
  2. রাশিয়ায়
  3. ব্রাজিলে
  4. কোনটি নয়
ব্যাখ্যা
বিশ্বের সর্বাধিক বনাঞ্চল:
- বিশ্বের সর্বাধিক বনাঞ্চল রয়েছে রাশিয়ায়।
- বিশ্বের বৃহত্তম এই দেশে বিশ্বের এক পঞ্চমাংশ বনভূমির অবস্থান।
- রাশিয়ার মোট ভূমির ৪৫ শতাংশ বন দ্বারা আচ্ছাদিত।
- এখানে প্রায় ৮১৫ মিলিয়ন হেক্টর বনভূমি বিদ্যমান।
- এছাড়া ব্রাজিল, যুক্তরাষ্ট্র, কানাডা, চীন, অস্ট্রেলিয়া এবং গণতান্ত্রিক কঙ্গো হলো অন্যান্য দেশ যেখানে ১০০ মিলিয়ন হেক্টরের অধিক বনাঞ্চল রয়েছে।
--------------------

রাশিয়া:
- আয়তনে বিশ্বের বিশ্বের বৃহত্তম দেশ - রাশিয়া।
- বর্তমান প্রেসিডেন্ট - ভ্লাদিমির পুতিন।
- তার রাজনৈতিক দলের নাম - ইউনাইটেড রাশিয়া।
- রাশিয়ার সাথে ১৪ টি দেশের সীমান্ত রয়েছে।
- রাশিয়ায় রাজতন্ত্রের অবসান ঘটে - ১৯১৭ সালে।
- বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র - সোভিয়েত ইউনিয়ন।
- সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় - ১৯২২ সালে।
- রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন - ক্রেমলিন।
- রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদ - ৬ বছর।
- সোভয়েত ইউনিয়নের স্থায়িত্বকাল - ১৯২২-১৯৯১ সাল।
- USSR (Union of Soviet Socialist Republic) বিলুপ্ত হয় - ২৬ ডিসেম্বর, ১৯৯১ সালে।
- রাশিয়ায় রুশ বিপ্লব সংঘঠিত হয় - ১৯১৭ সালে।

উৎস: Worldatlas.
১,৭৬০.
ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?
  1. ভিয়েনা
  2. মাদ্রিদ
  3. প্যারিস
  4. স্টকহোম
ব্যাখ্যা
ল্যুভর মিউজিয়াম:
- ল্যুভর মিউজিয়াম হল বিশ্বের বৃহত্তম জাদুঘরগুলির মধ্যে একটি।
- ল্যুভর মিউজিয়াম ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- এর পুরো নাম- Louvre Museum or French Musee du Louvre
- এটি বিশ্বের সবচেয়ে পরিদর্শন করা শিল্প জাদুঘর।
- ল্যুভর জাদুঘরে 'মোনালিসা' প্রদর্শিত ও সংরক্ষিত রয়েছে।

উৎস: Britannica.com
১,৭৬১.
পৃথিবীর কোন্ অঞ্চলে মৌসুমী জলবায়ুর প্রভাব বেশী?
  1. ক) উত্তর আমেরিকার পূর্বাংশ
  2. খ) এশিয়ার উত্তর পূর্বাংশ
  3. গ) অস্ট্রেলিয়ার দক্ষিনাংশ
  4. ঘ) এশিয়ার দক্ষিণ পূর্বাংশ
ব্যাখ্যা
মৌসুমী জলবায়ু অঞ্চল
- আরবী ভাষায় মৌসুম শব্দের অর্থ ঋতু। 
- তাই যে বায়ুর গতি ঋতু পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় বা বিভিন্ন দিক থেকে প্রবাহিত হয় তাকে মৌসুমী বায়ু বলে। 
- আর এই মৌসুমী বায়ু যেসব অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত হয় তাকে মৌসুমী জলবায়ু অঞ্চল বলে। 
- গ্রীষ্মকালে অধিক তাপ ও প্রচুর বৃষ্টিপাত এবং শীতকালে বৃষ্টিহীন ও শুষ্কতাই এ জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট । 
- প্রধানত: ১৫° হতে ৩০° উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে মৌসুমী জলবায়ু অঞ্চল অবস্থিত। 
- অর্থাৎ মহাদেশের পূর্বাঞ্চলসমূহ তথা কর্কটক্রান্তি ও মকরক্রান্তির মধ্যবর্তী অঞ্চলসমূহ এই জলবায়ু অঞ্চলের অন্তর্গত। 
 
- পৃথিবীর প্রায় সব মহাদেশের কোন না কোন অংশে মৌসুমী জলবায়ু পরিদৃষ্ট হলেও এশিয়ার দক্ষিন-পূর্বাংশেই এর প্রভাব বেশী পরিদৃষ্ট হয়। 
- দক্ষিণ-পূর্ব এশিয়ার ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার (বার্মা), থাইল্যান্ড, লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, কম্পুচিয়া, সিঙ্গাপুর, দক্ষিন কোরিয়া, তাইওয়ান, চীন, জাপান ও ফিলিপাইনের অংশ বিশেষে এ জলবায়ু বিরাজ করে। 
- এছাড়া আফ্রিকার সোয়াজিল্যান্ড, মালাগাছি ও মোজাম্বিক; উত্তর ও মধ্য আমেরিকার মেক্সিকো; যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চল, জ্যামাইকা, বাহামা, হাইতি, কিউবা, পানামা, কোষ্টারিকা, নিকারাগুয়া, গুয়েতেমালা ও এলসালভেদরেও এ জলবায়ু পরিদৃষ্ট হয়।
এছাড়াও অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলীয় অঞ্চল, দক্ষিন আমেরিকার ব্রাজিল ও উরুগুয়ের পূর্বাংশ এবং কলম্বিয়া ও ভেনিজুয়েলার উত্তরাংশে মৌসুমী জলবায়ু অঞ্চল পরিদৃষ্ট হয় ।
 
উৎস: এইচএসসি প্রোগ্রাম, বাণিজ্যিক ভূগোল; উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
১,৭৬২.
রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন অবস্থিত -
  1. তাহরির স্কয়ার
  2. রেড স্কয়ার
  3. গ্রিন স্কয়ার
  4. তাকসিম স্কয়ার
ব্যাখ্যা
রেড স্কয়ার:
- রাশিয়ার রাজধানী মস্কোর প্রাণকেন্দ্রে এই রেড স্কয়ার অবস্থিত।
- ঐতিহাসিক নিদর্শন এবং দৃষ্টিনন্দন স্থাপত্য নিদর্শনে সমৃদ্ধ এক পর্যটনকেন্দ্র মস্কোর রেড স্কয়ার।
- রাশিয়ার প্রশাসনিক ক্ষমতার কেন্দ্রবিন্দু ক্রেমলিন সংলগ্ন এই রেড স্কয়ার।
- রেড স্কয়ারের পশ্চিম পাশে ক্রেমলিনেই বর্তমান রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন
- রেড স্কয়ারে শায়িত আছেন রুশ বিপ্লবের মহানায়ক ভ্লাদিমির ইলিচ লেনিন।

অন্যদিকে -
• গ্রিন স্কয়ার:
- গ্রিন স্কয়ার লিবিয়ার ত্রিপোলিতে অবস্থিত।
- সরকার বিরোধী বিক্ষোভের স্থান, গাদ্দাফি সমর্থকদের বিক্ষোভ এবং নেতার নিজের জ্বালাময়ী বক্তৃতার জন্য গ্রিন স্কয়ার বিখ্যাত।
- গ্রিন স্কয়ার দীর্ঘদিন ধরে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির ক্ষমতার প্রতীক ছিল।
- কিন্তু বিদ্রোহের সময় এটি পরিবর্তিত হয়েছে, বিদ্রোহীরা স্কোয়ারে ঝড় তুলে এবং এটির নামকরণ করে 'শহীদ স্কয়ার'।

• তাহরির স্কয়ার:
- মিশরের কায়রোতে অবস্থিত।
- এটিই কায়রোর গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল।

• তাকসিম স্কয়ার:
- তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত একটি স্থানের নাম তাকসিম স্কয়ার।
- তাকসিম স্কয়ার এলাকায় প্রধানত ইস্তাম্বুলের অমুসলিমদের বসবাস।
- এটিকে সেক্যুলার তুরস্কের অন্যতম প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।

উৎস: Britannica.
১,৭৬৩.
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করেছে কোন খালটি?
  1. সুয়েজ খাল
  2. পানামা খাল
  3. কিল খাল
  4. হরমুজ প্রণালী
ব্যাখ্যা

• পানামা খাল:
- আটলান্টিক মহাসাগর ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে পানামা খাল।
- খালটি উত্তর আমেরিকার দেশ পানামাতে অবস্থিত।
- পানামা খালটির নির্মাণ ১৯০৪ সালে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে শুরু হয়েছিল এবং ১৯১৪ সালে শেষ হয়েছিল।
- ১৯৭৯ সাল পর্যন্ত পানামা খালটি আমেরিকার নিয়ন্ত্রণে ছিল।
- ১৯৭৯ সালের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও পানামা প্রজাতন্ত্রের যৌথ সংস্থা খালটির নিয়ন্ত্রণ করে।
- ৩১ শে ডিসেম্বর, ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্র পানামার কাছে খালটি পুরোপুরি হস্তান্তর করে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

১,৭৬৪.
নিচের কোন দেশের সংবিধান অলিখিত?
  1. ইতালি
  2. ব্রিটেন
  3. আমেরিকা
  4. ফ্রান্স
ব্যাখ্যা
• সংবিধান:
- লিখিত সংবিধান : লিখিত সংবিধান বলতে সেই সংবিধানকে বুঝায় যার ধারা বা নিয়মাবলী কোন দলিলে লিপিবদ্ধ করা থাকে। যেমন : ফ্রান্স, ভারত, যুক্তরাষ্ট্র, ইতালি  প্রভৃতি দেশের সংবিধান লিখিত সংবিধান।

- অলিখিত সংবিধান : অলিখিত সংবিধান বলতে সেই সংবিধানকে বুঝায় যার ধারা বা নিয়মাবলী কোন দলিলে লিপিবদ্ধ থাকে না। যেমন : যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, সৌদি আরব ও ইসরায়েল প্রভৃতি দেশের সংবিধান অলিখিত সংবিধান।

উৎস: ওয়াল্ড এটলাস।
১,৭৬৫.
নিচের কোনটিকে ‘পৃথিবীর ফুসফুস’ বলা হয়?
  1. ক) তৈগা বনভূমি
  2. খ) স্তেপ তৃণভূমি
  3. গ) আমাজন বনাঞ্চল
  4. ঘ) ভূমধ্যসাগর
ব্যাখ্যা
দক্ষিণ আমেরিকা মহাদেশে অবস্থিত বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট আমাজন বনভূমিকে ‘পৃথিবীর ফুসফুস’ বলা হয়।
পৃথিবীতে মোট অক্সিজেনের শতকরা ২০ ভাগ আমাজন বনভূমি একা সরবরাহ করে। যার কারণে এটিকে ‘পৃথিবীর ফুসফুস’ বলা হয়।
দক্ষিণ আমেরিকার ৯টি দেশ জুড়ে বিস্তৃত এ বনাঞ্চলের আয়তন প্রায় ২১ লক্ষ বর্গ মাইল।
(সূত্রঃ আল জাজিরা)
১,৭৬৬.
আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশ কোনটি?
  1. সিচেলিস
  2. নাউরু
  3. ভ্যাটিকান সিটি
  4. মোনাকো
ব্যাখ্যা
আয়তনে পৃথিবীর ক্ষুদ্রতম দেশসমূহ:
- প্রথম : ভ্যাটিকান সিটি,
- দ্বিতীয় : মোনাকো,
- তৃতীয় : নাউরু।

এছাড়া,
- জনসংখ্যায় ক্ষুদ্রতম দেশ : ভ্যাটিকান সিটি
- আয়তনে বৃহত্তম দেশ : রাশিয়া
- সিচেলিস আফিকার ক্ষুদ্রতম দেশ।

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাত, ব্রিটানিকা।
১,৭৬৭.
স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপ প্রধানত কোন দুটি দেশ দ্বারা অধিকৃত?
  1. ডেনমার্ক ও ফিনল্যান্ড
  2. নরওয়ে ও সুইডেন
  3. সুইজারল্যান্ড ও সুইডেন
  4. আইসল্যান্ড ও নরওয়ে
ব্যাখ্যা
স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ:
- স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ উত্তর ইউরোপের বৃহৎ উপদ্বীপ।
- এটি প্রায় ১,১৫০ মাইল (১,৮৫০ কিমি) লম্বা।
- উপদ্বীপটির আয়তন ২৮৯,৫০০ বর্গ মাইল।
- আর্কটিক সার্কেলের উপর থেকে বাল্টিক সাগরের তীর পর্যন্ত এটি বিস্তৃত। 
- এটি প্রধানত নরওয়ে ও সুইডেন দ্বারা অধিকৃত।
- নরওয়ে এবং সুইডেন যথাক্রমে এই পর্বতমালার পশ্চিম এবং পূর্ব দিক ভাগ করে নেয়।

উল্লেখ্য,
- তবে ডেনমার্ককেও সাধারণভাবে স্ক্যান্ডিনেভিয়ার অংশ হিসেবে গণ্য করা হয়।
- কারণ এর নরওয়ে এবং সুইডেনের সাথে ঐতিহাসিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে।
- এই তিনটি দেশ নর্ডিক দেশগুলোর অংশ, যার মধ্যে ফিনল্যান্ড এবং আইসল্যান্ডও অন্তর্ভুক্ত।

তথ্যসূত্র: ব্রিটানিকা, এনসাইক্লোপিডিয়া।
১,৭৬৮.
The city 'Mosul' is in which country?
  1. Iraq
  2. Iran
  3. Syria
  4. Lebanon
  5. Jordan
ব্যাখ্যা
মসুল:
- উত্তর-পশ্চিম ইরাকের প্রধান শহর মসুল।
- মসুল ইরাকের দ্বিতীয় বৃহত্তম শহর।
- এটি দেশের উত্তর-পশ্চিম অংশের প্রধান বাণিজ্যিক কেন্দ্র।
- মসুল আরব বিশ্বের বৃহত্তর এবং ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে একটি।

ইরাক:
- ইরাক দক্ষিণ-পশ্চিম এশিয়া একটি দেশ।
- আয়তন: ১৬৭,৯৭৪ বর্গ মাইল (৪৩৫,০৫২ বর্গ কিমি)।
- ইরাক বিশ্বের ৫৮তম বৃহত্তম দেশ।
- সীমান্তবর্তী দেশ: সৌদি আরব, জর্ডান, সিরিয়া, তুরস্ক, কুয়েত, ইরান।
- রাজধানী: বাগদাদ।
- ভাষা: আরবি, কুর্দি (অফিসিয়াল)।
- ধর্ম: ইসলাম (সরকারি, বেশিরভাগ শিয়া), এছাড়াও খ্রিস্টান ধর্ম।
- মুদ্রা: দিনার।
- ইরাকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পেট্রোলিয়ামের মজুদ রয়েছে।

তথ্যসূত্র - Britannica.com
১,৭৬৯.
২০২৪ সালে ডেনমার্কের নতুন রাজা কে?
  1. রাজা চার্লস
  2. প্রিন্স হ্যারি
  3. প্রিন্স ফ্রেডেরিক
  4. রানি দ্বিতীয় মারগ্রেথ
ব্যাখ্যা
 [এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

ক্রাউন প্রিন্স ফ্রেডেরিক:

- ডেনমার্কে রাজতন্ত্র মূলত একটি সাংবিধানিক রাজতন্ত্র।
- এর অধীনে গ্রিনল্যান্ড এবং ফ্যারো দ্বীপপুঞ্জও রয়েছে।
- ডেনমার্কের বর্তমান রাজা ক্রাউন প্রিন্স ফ্রেডেরিক।
- তিনি জানুয়ারি, ২০২৪ সালে ডেনমার্কের রাজা এবং দেশের রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

উল্লেখ্য,
- ৫৫ বছর বয়সী এই ক্রাউন প্রিন্সের কোন আনুষ্ঠানিক রাজ্যাভিষেক বা মুকুট পরানোর অনুষ্ঠান হয়নি।

অন্যদিকে -
- ৮৩ বছর বয়সী দ্বিতীয় মারগ্রেথ বর্তমানে বিশ্বের একমাত্র রাজত্বকারী রানি। 
- তিনি বিশ্বের দীর্ঘতম রাজত্বকারী রানি। 
- ১৯৭২ সালে রাজা নবম ফ্রেডেরিকের মৃত্যুর পর দ্বিতীয় মারগ্রেথ সিংহাসনে আসীন হন।
- ১৪ জানুয়ারি, ২০২৪ তারিখে আনুষ্ঠানিকভাবে সিংহাসন ছাড়েন রানি দ্বিতীয় মারগ্রেথ।

উৎস: ১ জানুয়ারি ২০২৪, বিবিসি বাংলা।
১,৭৭০.
ল্যুভর মিউজিয়াম কোথায় অবস্থিত?
  1. ইংল্যান্ড
  2. ফ্রান্স
  3. ইতালি
  4. রাশিয়া
ব্যাখ্যা
ল্যুভর মিউজিয়াম (Louvre): 
- ল্যুভর মিউজিয়াম ফ্রান্সের জাতীয় জাদুঘর ও শিল্প গ্যালারি, যা প্যারিসের ল্যুভর প্রাসাদে অবস্থিত।
- এটি বিশ্বের সবচেয়ে বেশি পরিদর্শিত আর্ট মিউজিয়াম, যেখানে প্রাচীন সভ্যতা থেকে ১৯তম শতাব্দীর মাঝামাঝি পর্যন্ত শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে।
- এটি ১২শ শতাব্দীর ফিলিপ অগাস্টাসের দুর্গের ওপর নির্মিত।
- পরবর্তীতে এটি একটি রাজপ্রাসাদ থেকে জাদুঘরে রূপান্তরিত হয়।
- প্রসিদ্ধ শিল্পকর্ম: লিওনার্দো দা ভিঞ্চির "মোনালিসা" (Mona Lisa, ১৫০৩-১৯)

উৎস: Britannica. 
১,৭৭১.
দিরা স্কোয়ার কোন দেশে অবস্থিত?
  1. মিশর
  2. সৌদি আরব
  3. লিবিয়া
  4. লেবানন
ব্যাখ্যা

দিরা স্কোয়ার/জাস্টিস স্কয়ার:
​- দিরা স্কোয়ার (Deera Square) সৌদি আরবের রিয়াদে অবস্থিত। 
​- এটি জাস্টিস স্কয়ার নামেও পরিচিত।
​- ঐতিহাসিকভাবে এটি জনসমক্ষে মৃত্যুদণ্ড (বিশেষ করে শিরচ্ছেদ) কার্যকর করার স্থান ছিল।
​- বিদেশীদের মধ্যে 'Chop-Chop Square' নামটি জনপ্রিয় হয়েছিল কারণ এখানে প্রকাশ্যে শিরচ্ছেদ করার ঘটনাটি দৃষ্টিগোচর হতো।

​উল্লেখ্য,
​- ২০২২ সাল থেকে এখানে কোনো জনসাধারণের শিরচ্ছেদ রেকর্ড করা হয়নি।
​- বর্তমানে একটি ঐতিহাসিক স্থান এবং পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান।

​উৎস: DW.

১,৭৭২.
কানাডা কোন মহাদেশে অবস্থিত?
  1. দক্ষিণ আমেরিকা
  2. আফ্রিকা
  3. ইউরোপ
  4. উত্তর আমেরিকা
ব্যাখ্যা

কানাডা:
- উত্তর আমেরিকা মহাদেশে অবস্থিত।
- কানাডা আয়তনের দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ।
- রাজধানী: অটোয়া (Ottawa)।
- বৃহত্তম শহর: টরন্টো।
- সরকার পদ্ধতি: সংসদীয় গণতন্ত্র এবং সাংবিধানিক রাজতন্ত্র।
- রাষ্ট্রপ্রধান: রাজা তৃতীয় চার্লস (গভর্নর জেনারেলের মাধ্যমে প্রতিনিধিত্ব করেন)।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী (বর্তমানে মার্ক কার্নি (Mark Carney)।
- মুদ্রা: কানাডিয়ান ডলার (CAD, $)।
- ভাষা: ইংরেজি ও ফরাসি (উভয়ই সরকারি ভাষা)।

• সীমানা: দক্ষিণে মার্কিন যুক্তরাষ্ট্র (বিশ্বের দীর্ঘতম আন্তর্জাতিক স্থল সীমান্ত), পূর্বে আটলান্টিক মহাসাগর, পশ্চিমে প্রশান্ত মহাসাগর এবং উত্তরে উত্তর মহাসাগর।
-  ১৫৩৪ সালে ফরাসিরা এবং পরবর্তীতে ব্রিটিশরা এখানে উপনিবেশ স্থাপন করে। ১৭৬৩ সালের প্যারিস চুক্তির পর ব্রিটিশরা উত্তর আমেরিকার বেশিরভাগ অংশের নিয়ন্ত্রণ নেয়।
- ১৮৬৭ সালের ১ জুলাই 'কানাডা অ্যাক্ট'-এর মাধ্যমে একটি স্বায়ত্তশাসিত রাষ্ট্র হিসেবে কানাডা রাষ্ট্রের জন্ম হয়।
- ১৯১৮ সালে কানাডিয়ান নারীরা ফেডারেল নির্বাচনে ভোট দেওয়ার অধিকার পান।

উৎস: Government of Canada Official Website এবং Britannica.

১,৭৭৩.
দক্ষিণ আমেরিকা মহাদেশে কয়টি স্বাধীন দেশ রয়েছে?
  1. ১০টি
  2. ১২টি
  3. ১৪টি
  4. ১৬টি
ব্যাখ্যা
দক্ষিণ আমেরিকা (South America):

- আয়তনে চতুর্থ বৃহত্তম মহাদেশ দক্ষিণ আমেরিকা।
- এ মহাদেশ দেখতে ত্রিকোণোকৃতির ।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান আকাঙ্কাগুয়া ।
- দক্ষিণ আমেরিকা মহাদেশে ১২টি স্বাধীন দেশ রয়েছে।
- এর মধ্যে আয়তনে বৃহত্তম ব্রাজিল এবং ক্ষুদ্রতম সুরিনাম।
- ফকল্যান্ড দ্বীপ এ মহাদেশে অবস্থিত।
- দক্ষিণ আমেরিকার দীর্ঘতম এবং পৃথিবীর প্রশস্ততম নদী আমাজান।
- এ মহাদেশের অন্তর্গত ইকুয়েডরকে 'চির বসন্তের দেশ বলা হয়।
- নিরক্ষরেখা দেশটির উপর দিয়ে অতিক্রম করেছে।

তথ্যসূত্র - Worldatlas.com
১,৭৭৪.
অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান কে?
  1. প্রধানমন্ত্রী
  2. রাজা চার্লস তৃতীয়
  3. সংসদীয় স্পিকার
  4. গর্ভনর জেনারেল
ব্যাখ্যা
অস্ট্রেলিয়া:
- অস্ট্রেলিয়া পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়ায় অবস্থিত।
- দক্ষিণ গোলার্ধে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত।
- অস্ট্রেলিয়া পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম রাষ্ট্র।
- রাজধানী: ক্যানবেরা।
- ভাষা: ইংরেজি (অফিসিয়াল)।
- মুদ্রা: অস্ট্রেলিয়ান ডলার।
- ডার্লিং/মারে নদী অস্ট্রেলিয়ার বৃহত্তম নদী।
- গ্রেট ব্যারিয়ার রিফ অস্ট্রেলিয়ায় অবস্থিত।
- অস্ট্রেলিয়া ৬টি রাজ্য এবং ২টি প্রধান প্রধান ভূখণ্ডে বিভক্ত।
- দুটি প্রধান প্রধান ভূখণ্ড হল: অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি এবং নর্দার্ন টেরিটরি।
- মেলবোর্ন অস্ট্রেলিয়ার ২য় বৃহত্তম শহর।
- অস্ট্রেলিয়া কমনওয়েলথের সদস্য এবং ব্রিটিশ রাজাকে রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দেয়।

উল্লেখ্য, 
- কমনওয়েলথ রিয়ালমস হলো এমন ১৫টি স্বাধীন সার্বভৌম দেশ,
- যারা এখনও ব্রিটিশ রাজাকে তাদের রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দেয়।

উৎস: Britannica.com
১,৭৭৫.
রাশিয়ার মূল ভূখণ্ড ও ক্রিমিয়াকে পৃথক করেছে কোন প্রণালি?
  1. সিসিলি প্রণালি
  2. কার্চ প্রণালি
  3. মালাক্কা প্রণালি
  4. জিব্রাল্টার প্রণালি
ব্যাখ্যা
• প্রণালি:
- কার্চ প্রণালি রাশিয়ার মূল ভূখণ্ড থেকে রাশিয়া অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপকে পৃথক করেছে।
- কৃষ্ণসাগর ও অ্যাজভ সাগর কার্চ প্রণালি দ্বারা পরস্পরের সাথে যুক্ত।
- ইউক্রেনের আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কার্চ প্রণালির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

অন্যদিকে,
- জিব্রাল্টার প্রণালি আফ্রিকা থেকে ইউরোপকে পৃথক করেছ এবং ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরকে সাগরকে সংযুক্ত করেছে।
- মালাক্কা প্রণালি দক্ষিণ-পূর্ব এশিয়াতে মালয় উপদ্বীপ এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের মধ্যে অবস্থিত একটি সমুদ্রপ্রণালী ।

উৎস: ওয়ার্ল্ড অ্যাটলাস এবং Britannica.Com
১,৭৭৬.
'নাথু লা পাস' কোন দুটি অঞ্চলকে সংযুক্ত করেছে?
  1. ক) অরুণাচল প্রদেশ ও ইউনান
  2. খ) লাদাখ ও জিনজিয়াং
  3. গ) সিকিম ও তিব্বত
  4. ঘ) জিনজিয়াং ও কারাকোম
ব্যাখ্যা
নাথু লা পাস (Nathula Pass) - চীন ও ভারতের মধ্যে অবস্থিত একটি গিরিপথ।
- এটি তিব্বত ও সিকিম সীমান্তে অবস্থিত।
- এটি চীনের পুরাতণ সিল্ক রোডের একটি অংশ।
- এটি সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ১৪,৪৫০ ফুট উপরে অবস্থিত।
- বর্তমানে চীন-ভারতের বাণিজ্যের অন্যতম রূট হিসাবে এই গিরিপথটি ব্যবহৃত হয়।

উৎস: সিকিমের সরকারি ওয়েবসাইট।
১,৭৭৭.
ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা করেন কে?
  1. ডেভিড বেন গুরিয়েন
  2. ব্যারন রটসচাইল্ড
  3. লর্ড আর্থার জেমস বেলফোর
  4. থিওডোর হার্জেল
ব্যাখ্যা

 ইসরায়েল:
- মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর মাঝখানে ইহুদী রাষ্ট্র ইসরায়েল।
- রাজধানী: জেরুজালেম।
- মুদ্রা: শেকেল।
- ভাষা: হিব্রু।

⇒ ফিলিস্তিন অংশের ভূমি দখল করে রাষ্ট্র গঠন করে ইসরায়েল।
- ১৯৪৮ সালের ১৪ই মে ব্রিটিশ ও মার্কিনদের সহায়তায় ইহুদিরা ফিলিস্তিন ভূমিতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করে।
- তারাই একমাত্র দেশ যারা শুধুমাত্র ধর্মের ভিত্তিতে সরাসরি নাগরিকত্ব দেয়।
- ইসরাইলের স্বাধীনতা ঘোষণা করেন ডেভিড বেন গুরিয়েন।

উল্লেখ্য,
- ১৯১৭ সালের নভেম্বর মাসে তুরস্কের সেনাদের হাত থেকে জেরুজালেম দখল করে ব্রিটেন।
- ১৯১৭ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের নিয়ন্ত্রণে ছিল।
- তখন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিয়েছিল যে, ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য একটি আলাদা রাষ্ট্র গঠনের জন্য সহায়তা করবে।
- ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী লর্ড আর্থার জেমস বেলফোর বিষয়টি জানিয়ে চিঠি লিখেছিলেন ইহুদি আন্দোলনের নেতা ব্যারন রটসচাইল্ডকে।
- তৎকালীন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর সে চিঠি ‘বেলফোর ডিক্লারেশন’ হিসেবে পরিচিত।
- ১৯৪৭ সালের নভেম্বর মাসে ফিলিস্তিনের ভূখণ্ডে দুটি রাষ্ট্র গঠনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ, একটি ইহুদিদের জন্য এবং অন্যটি আরবদের জন্য। 
- ১৯৪৮ সালের ১৪ই মে ফিলিস্তিন ছেড়ে যায় ব্রিটেন, আর ইহুদিরা ঘোষণা করে নিজস্ব রাষ্ট্র ইসরায়েলের। 

উৎস: i) Britannica.
ii) BBC.

১,৭৭৮.
The Taiga forests of North America are also called as -
  1. Tundra
  2. Sahel
  3. Llanos
  4. Prairie
  5. Boreal
ব্যাখ্যা
তৈগা বনভূমি:
- পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বৃক্ষের বনভূমির নাম তৈগা বনভূমি।
- উত্তর আমেরিকাতেও তৈগা ধরনের বনাঞ্চল রয়েছে।
- তৈগা যা বোরিয়াল বনাঞ্চল নামেও পরিচিত।
- এই বন হল সাইবেরিয়ার বৃহত্তম বন।
- এটি বিশ্বের বনভূমির ১৭ শতাংশ জুড়ে রয়েছে।
- এটি কানাডা এবং আলাস্কার অধিকাংশ এলাকা জুড়ে বিস্তৃত এবং উত্তর উডস নামে পরিচিত।
- তৈগা বনগুলি তুষার বন হিসাবে পরিচিত এবং এখানে লার্চ, স্পুস এবং পাইনের মতো সরলবর্গীয় গাছ রয়েছে।
- এগুলি লম্বা, নরম কাঠের চিরহরিৎ গাছ।
- এগুলিকে শীতল পরিস্থিতিতে পাওয়া যায়।

অন্যদিকে,
- প্রেইরি (Prairie): উত্তর আমেরিকার উর্বর তৃণভূমি।
- ল্যানোস (Llanos): দক্ষিণ আমেরিকায় অবস্থিত তৃণভূমি।
- সাহিল (Sahel): সাহেল অঞ্চল বলে অভিহিত পশ্চিম আফ্রিকার সাব সাহারা অঞ্চল। এই অঞ্চলের উল্লেখযোগ্য দেশগুলো হচ্ছে মৌরিতানিয়া, মালি ও নাইজার প্রভৃতি। এই অঞ্চলে সাভানা বনভূমি রয়েছে।

উৎস: Britannica.
১,৭৭৯.
ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় কোন দেশকে?
  1. জার্মানি
  2. ইউক্রেন
  3. ফ্রান্স
  4. রাশিয়া
ব্যাখ্যা
ইউক্রেন:
- ইউক্রেন পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র।
- এর আয়তন ৬০৩,৫৪৯ বর্গ কিমি।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ। 
- এ দেশের অফিসিয়াল ভাষা ইউক্রেনীয় হলেও রাশিয়ান, রোমানিয়ান, পোলিশ, হাঙ্গেরিয়ান, বেলারুশিয়ান, এবং বুলগেরিয়ান ভাষাও প্রচলিত।
- ইউক্রেনের প্রধান ধর্ম খ্রিস্টধর্ম।
- দেশটির পশ্চিমে পোল্যান্ড, স্লোভাকিয়া ও হাঙ্গেরি, দক্ষিণ-পশ্চিমে রোমানিয়া ও মলদোভা, দক্ষিণে কৃষ্ণ সাগর ও আজভ সাগর, পূর্বে ও উত্তর-পূর্বে রাশিয়া এবং উত্তরে বেলারুস অবস্থিত। 
- উর্বর ভূমির কারণে ইউক্রেনকে ইউরোপের "শস্য ভাণ্ডার" বলা হয়। এখানে প্রচুর পরিমাণে গম, সানফ্লাওয়ার, এবং অন্যান্য দানাদার জাতীয় শস্য উৎপন্ন হয়। এর ফলে ইউক্রেনকে "ইউরোপের রুটির ঝুড়ি" হিসেবেও পরিচিত।   

সূত্র: ব্রিটানিকা ও প্রথম আলো। 
১,৭৮০.
সপ্তম আইসিসি টি-২০ বিশ্বকাপ প্রতিযোগিতা কোন দেশে অনুষ্ঠিত হবে?
  1. ভারত
  2. সংযুক্ত আরব আমিরাত
  3. ওমান
  4. খ + গ
ব্যাখ্যা
- ২০২১ সালের ১৭ অক্টোবর থেকে ১৪ নভেম্বর সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হবে।
- টুর্নামেন্টটি মূলত ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও দেশটিতে করোনা পরিস্থিতির কারণে তা সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহিত হয়।
- প্রতিযোগিতার মূল পর্বে আইসিসি টি-২০ র‌্যাংকিংয়ের শীর্ষ আটটি দল এবং রাউন্ড-১ এর বাছাই পর্ব থেকে চারটি দলসহ মোট ১২টি দল অংশ নিবে।
(তথ্যসূত্র: আইসিসি ওয়েবসাইট)
১,৭৮১.
জাইকা কোন দেশের অর্থনৈতিক সংস্থা?
  1. জার্মানি
  2. চীন
  3. রাশিয়া
  4. জাপান
ব্যাখ্যা
জাইকা (JICA):
- JICA-এর পূর্ণরূপ: Japan International Cooperation Agency.
- জাইকা হল জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা।
- এটি জাপানের একটি সরকারী উন্নয়ন সংস্থা।
- JICA ১৯৭৪ সালের আগস্ট মাসে প্রতিষ্ঠিত হয়। 
- এটি উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য নির্মূল এবং মানবাধিকার উন্নয়নসহ বিভিন্ন সহায়তা প্রদান করে থাকে।

⇒ এই সংস্থা সর্বপ্রথম ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম ইত্যাদি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে সহায়তা করতে এগিয়ে আসে।
- বর্তমানে বিশ্বব্যাপী তাদের আর্থ-সামাজিক কর্মকাণ্ড বিস্তৃত করে চলেছে।

উৎস: Japan International Cooperation Agency ওয়েরবসাইট।
১,৭৮২.
ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম কী?
  1. ক) জন ওয়ালপোল
  2. খ) উইনস্টন চার্চিল
  3. গ) জন এডামসন
  4. ঘ) রবার্ট ওয়ালপোল
ব্যাখ্যা
ব্রিটেনের প্রথম প্রধানমন্ত্রীর নাম রবার্ট ওয়ালপোল।
তিনি ১৭২১ থেকে ৪২ পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
উইনস্টন চার্চিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া অব ব্রিটানিকা।
১,৭৮৩.
প্রাচীন তাম্রলিপ্ত জনপদের বর্তমান অবস্থান কোন অঞ্চলে?
  1. ক) বর্ধমান জেলা
  2. খ) মেদিনীপুর জেলা
  3. গ) মুর্শিদাবাদ জেলা
  4. ঘ) রাজশাহী ও দিনাজপুর
  5. ঙ) দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জ
ব্যাখ্যা
হরিকেল জনপদের দক্ষিণে অবস্থিত ছিলো তাম্রলিপ্ত জনপদ। বর্তমান পশ্চিম বঙ্গের মেদিনীপুর জেলার তমলুকই ছিল তাম্রলিপ্ত -জনপদের প্রাণকেন্দ্র। উৎসঃ নবম - দশম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্ব পরিচয়।
১,৭৮৪.
এনরন (ENRON) কি?
  1. ক) একটি যুদ্ধবিমানবাহী জাহাজ
  2. খ) একটি ঔষধের নাম
  3. গ) এক প্রকার রোগজীবাণু
  4. ঘ) পৃথিবীর অন্যতম বৃহত্তম দেউলিয়া ঘোষিত জ্বালানি কোম্পানি
ব্যাখ্যা
Enron scandal, series of events that resulted in the bankruptcy of the U.S. energy, commodities, and services company Enron Corporation and the dissolution of Arthur Andersen LLP, which had been one of the largest auditing and accounting companies in the world.
Source: Encyclopaedia Britannica
১,৭৮৫.
গোবি মরুভূমির অবস্থান কোথায়?
  1. পাকিস্তান ও ভারত
  2. মঙ্গোলিয়া ও চীন
  3. সৌদি আরব ও ইরাক
  4. তুরস্ক ও সিরিয়া
ব্যাখ্যা
• গোবি মরুভূমি:
- গোবি মরুভূমি মধ্য এশিয়ার একটি বিশাল মরুভূমি, এটি মঙ্গোলিয়া ও চীনের মধ্যে বিস্তৃত।
- এর আয়তন প্রায় ১৩ লক্ষ বর্গকিলোমিটার। 

• বিখ্যাত কিছু মরুভূমির অবস্থান: 
- থর মরুভূমি : ভারত ও পাকিস্তান।
- মোজাবে মরুভূমি : যুক্তরাষ্ট্র, 
- সাহারা মরুভূমি : আফ্রিকা, 
- গোবি মরুভূমি : চীন ও মঙ্গোলিয়া। 

সূত্র: ব্রিটানিকা।
১,৭৮৬.
ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় ঐতিহাসিক অসলো চুক্তির মধ্যস্থতা করেন কোন মার্কিন প্রেসিডেন্ট?
  1. ক) বিল ক্লিনটন
  2. খ) জর্জ ডব্লিউ বুশ
  3. গ) বারাক ওবামা
  4. ঘ) ডোনাল্ড ট্রাম্প
ব্যাখ্যা
- ১৯৯৩ সালের  ১৩ সেপ্টেম্বর হোয়াইট হাউসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের মধ্যস্থতায় একটি চুক্তিতে সই করেন ফিলিস্তিনের অবিসংবাদিত নেতা ইয়াসির আরাফাত ও সেই সময়ের ইসরায়েলি প্রধানমন্ত্রী আইজ্যাক রবিন।
- চুক্তির নেপথ্যে তিন ব্যক্তি ইয়াসির আরাফাত, আইজ্যাক রবিন ও ইসরায়েলের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী শিমন পেরেজ মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে ১৯৯৪ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।

[উৎস: দৈনিক প্রথমআলো]
১,৭৮৭.
মহাকাশ ‘চন্দ্রযান-থ্রি’ চাঁদের বুকে অবতরণে ভারত বিশ্বের কত তম দেশ হিসেবে গৌরব অর্জন করেছে?
  1. সপ্তম
  2. চতুর্থ
  3. পঞ্চম
  4. নবম
ব্যাখ্যা
• চন্দ্রযান-৩: 
- ভারত বিশ্বের ৪র্থ দেশ হিসেবে চাঁদে সফলভাবে অভিযান পরিচালনা করেছে। 
- চন্দ্রযান-৩ চাঁদে যাত্রা শুরু করে ১৪ জুলাই, ২০২৩।
- চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩ অবতরণ করে - ২৩ আগস্ট, ২০২৩।  
- ভারতের মহাকাশগবেষণা সংস্থার নাম - ইসরো। 
- চন্দ্রযান-৩-এর ল্যান্ডারের - ‘বিক্রম’।
- চন্দ্রযান-৩-এর রোভারের নাম ‘প্রজ্ঞান’।
- চন্দ্রযান-৩-এর পুরো অভিযান পরিচালনায় ভারতের মোট ব্যয় - ৬১৫ কোটি রুপি।
- ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে ‘চন্দ্ৰযান-৩' উৎক্ষেপণ করা হয়।

সূত্র: বিবিসি নিউজ পত্রিকা রিপোর্ট।
১,৭৮৮.
‘আরব পিস ইনিশিয়েটিভ’ কোন বিষয়ের সাথে সংশ্লিষ্ট?
  1. ক) সন্ত্রাস বিরোধী জোট
  2. খ) ফিলিস্তিন সংকট
  3. গ) কুর্দি সংকট সমাধান
  4. ঘ) আরব বসন্ত
ব্যাখ্যা
আরব পিস ইনিশিয়েটিভ হলো মধ্যপ্রাচ্যে ফিলিস্তিন-ইসরাইল সংঘাত বন্ধ করে শান্তি স্থাপনে আরব দেশসমূহের মধ্যে গৃহিত একটি চুক্তি।
২০০২ সালের মার্চে লেবাননের বৈরুতে অনুষ্ঠিত আরব লীগের সামিটে সৌদি আরবের উদ্যোগে এটি গৃহিত হয়।
এতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ১৯৬৭ সালের পূর্বের সীমানা অনুযায়ী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিনিময়ে আরবদেশগুলো কর্তৃক ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার কথা বলা হয়।
(সূত্রঃ দ্য গার্ডিয়ান)
১,৭৮৯.
The civilian Airport of highest altitude is in -
  1. ক) Tibet
  2. খ) China
  3. গ) Nepal
  4. ঘ) India
ব্যাখ্যা
উচ্চতায় বিশ্বের সর্বোচ্চ বেসামরিক বিমানবন্দর অবস্থিত - চীনে।

চীন:
- Daocheng Yading Airport এটি হচ্ছে চীনের সর্বোচ্চ বেসামরিক বিমানবন্দর।
- দাওচেং ইয়াডিং বিমানবন্দর চীনের সিচুয়ান প্রদেশের গার্জে তিব্বত স্বায়ত্তশাসিত এলাকাতে সেবা দেয়।
- এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৪১১ মিটার উপরে অবস্থিত এবং এর একটি রানওয়ে রয়েছে যার মোট দৈর্ঘ্য ৪,২০০ মিটার।
- উচ্চতার বিচারে এটি বিশ্বের সর্বোচ্চ বিমানবন্দর।

উৎস: ব্রিটানিকা।
১,৭৯০.
রাশিয়ার সাথে বিশ্বের কয়টি দেশের সীমান্ত রয়েছে?
  1. ক) ১০ টি
  2. খ) ১২ টি
  3. গ) ১৪ টি
  4. ঘ) ১৬ টি
ব্যাখ্যা
- আয়তনে বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া।
- রাশিয়া এবং চীন উভয় দেশের সাথে বিশ্বের ১৪টি করে দেশের সীমান্ত রয়েছে।
- যে দেশগুলির সাথে রাশিয়া তার স্থল সীমানা ভাগ করে তাদের মধ্যে রয়েছে উত্তর কোরিয়া, চীন, নরওয়ে, ফিনল্যান্ড, ইউক্রেন, কাজাখস্তান, পোল্যান্ড, জর্জিয়া, মঙ্গোলিয়া, লাটভিয়া, এস্তোনিয়া, আজারবাইজান, বেলারুশ এবং লিথুয়ানিয়া।
- উল্লেখ্য, আবখাজিয়া এবং দক্ষিণ ওসেটিয়া এই দুটি দেশের সার্বভৌমত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়, তারাও রাশিয়ার সাথে একটি স্থল সীমানা ভাগ করেছে।

উৎস: World Atlas.
১,৭৯১.
বিশ্বখ্যাত পর্যটন আকর্ষণ ‘বন্ডি সমুদ্রসৈকত’ কোন দেশে অবস্থিত?
  1. কানাডা
  2. অস্ট্রেলিয়া
  3. ইন্দোনেশিয়া 
  4. আয়ারল্যান্ড 
ব্যাখ্যা

• বন্ডি সমুদ্রসৈকত (Bondi Beach): 
- বন্ডি সমুদ্রসৈকত (Bondi Beach) অস্ট্রেলিয়ার সবচেয়ে বিখ্যাত সমুদ্রসৈকত।
 - সিডনির স্বচ্ছন্দ ও আরামদায়ক সৈকতজীবনের প্রতীক হিসেবে পরিচিত এই সৈকতটি বিশ্বের প্রাচীনতম সার্ফ লাইফসেভিং ক্লাবগুলোর একটি এবং অস্ট্রেলিয়ার অন্যতম পুরোনো সাঁতার ক্লাব Bondi Icebergs-এর আবাসস্থল।
 - শহরের কেন্দ্র থেকে গণপরিবহন ব্যবহার করে সহজেই এই আইকনিক সমুদ্রসৈকতে পৌঁছানো যায়।

- সাদা বালুকাময় এই সমুদ্রসৈকতে সাঁতার কাটা, সার্ফিং করা, রোদ পোহানো থেকে শুরু করে মনোরম উপকূলীয় পদচারণা পর্যন্ত নানা ধরনের কার্যক্রম উপভোগ করা যায়।
 - এখানে সৈকতভিত্তিক পিকনিক বেশ জনপ্রিয় এবং আশপাশে অবস্থিত ক্যাফে ও রেস্তোরাঁগুলো থেকে সমুদ্রসৈকত ও ঝকঝকে নীল সমুদ্রের অপূর্ব দৃশ্য উপভোগ করা যায়।

প্রসঙ্গত,
  - অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ব্যাপক গুলিবর্ষণের খবর পাওয়া গেছে।
 - রয়টার্স জানিয়েছে, রোববার (১৪ ডিসেম্বর, ২০২৫) এ ঘটনায় গুলিবিদ্ধ অন্তত ৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং দু'জনকে আটক করা হয়েছে।

তথ্যসূত্র: সিডনি ট্যুরিজম ওয়েবসাইট ও রয়টার্স। (Link) 

১,৭৯২.
মেধাভিত্তিক আধুনিক সিভিল সার্ভিস ব্যবস্থার সূচনা হয় কোন দেশে?
  1. যুক্তরাজ্যে
  2. যুক্তরাষ্ট্রে
  3. চীনে
  4. ভারতে
ব্যাখ্যা

• আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিস:
- প্রাচীন চীনে সরকারী চাকুরি বা আধুনিক মেধাভিত্তিক সিভিল সার্ভিসের সূচনা।
- তখন চীনে সরকারী চাকুরে রাজ্যের বিভিন্ন বিষয়ে সম্রাটকে অবহিত করতেন।
- সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা বলা হতো মন্ত্রিদেরকে, যারা সরাসরি প্রাসাদের কাজ করতেন।
- তারা সরকারের ক্ষমতাশালী ব্যাক্তিবর্গ হিসাবে পরিচিত ছিলেন।

⇒ ২০৬ খ্রিস্টপূর্বে হ্যান শাসনামলে সম্রাট উডির শাসনামলে সর্বপ্রথম সিভিল সার্ভিস বা সরকারী চাকরির সূচনা হয়।
- সম্রাট জানতেন চীনের মতো এতো বড় সাম্রাজ্য তিনি একা চালাতে পারবেন না।
- তিনি উচ্চশিক্ষিত মন্ত্রী এবং প্রশাসকদের সরকারের সাথে যুক্ত করার সিদ্ধান্ত নিলেন।
- এভাবেই ২০০০ বছর ধরে চীনা সাম্রাজ্য সিভিল সার্ভিস দ্বারা পরিচালিত হতো।

উল্লেখ্য,
- বাংলাদেশ সিভিল সার্ভিস (সংক্ষিপ্ত রুপ বিসিএস নামে সর্বাধিক পরিচিতি) হল বাংলাদেশ সরকারের সিভিল সার্ভিস।
- এটি প্রাক্তন সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিস অব পাকিস্তান থেকে উদ্ভূত হয়েছে, যা উপনিবেশিক শাসনামলের ব্রিটিশ সম্রাজ্ঞী নিয়ন্ত্রিত ইন্ডিয়ান সিভিল সার্ভিসের উত্তরসূরি ছিল।
- স্বাধীনতার পর থেকে এটি সিভিল সার্ভিস অধ্যাদেশের দ্বারা বাংলাদেশ সিভিল সার্ভিস হিসাবে পরিচিতি হয়।
- এর মূলনীতি ও পরিচালনা পরিষদ বাংলাদেশ সরকারী কর্ম কমিশন কর্তৃক নির্ধারিত হয়।
- বিসিএস এর ক্যাডার সংখ্যা হল ২৬টি।

তথ্যসূত্র: Britannica.

১,৭৯৩.
অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাসট্রিক্ট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল?
  1. ক) লুক্সেমবার্গ
  2. খ) আয়ারল্যান্ড
  3. গ) গ্রীস
  4. ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা
In 1992, the Danes rejected the Maastricht Treaty by 50.7 per cent to 49.3 per cent. The outcome was marked by jubilant celebrations in Copenhagen and grim warnings elsewhere about its effect on integration.

After lengthy debate in Denmark and within the European Commission, the Danish government secured opt-outs on sensitive issues, including the single currency, joint defence policies, common policing and joint citizenship rules. Supported by almost the entire Danish political establishment, the treaty was approved in a second referendum in 1993, by 56.7 per cent to 44.3 per cent.

Source: Irish Times
১,৭৯৪.
সবচেয়ে বেশি দেশ অবস্থিত -
  1. এশিয়া মহাদেশে
  2. ইউরোপ মহাদেশে
  3. আফ্রিকা মহাদেশে
  4. উত্তর আমেরিকা মহাদেশে
ব্যাখ্যা

আফ্রিকা মহাদেশ:
- আয়তনে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হল আফ্রিকা মহাদেশ।
- আফ্রিকা মহাদেশের প্রায় মধ্যভাগ দিয়ে বিষুবরেখা বা নিরক্ষরেখা অতিক্রম করেছে।
- এর আয়তন ১১,৭২৪,০০০ বর্গ মাইল (৩০,৩৬৫,০০০ বর্গ কিমি)।
- এ মহাদেশের উত্তরে ভূ-মধ্যসাগর, দক্ষিণে দক্ষিণ মহাসাগর, পূর্বে ভারত মহাসাগর ও লোহিত সাগর এবং পশ্চিমে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বেশি দেশ রয়েছে।
- এই মহাদেশে মোট ৫৪টি দেশ অবস্থিত।
- আয়তনে আফ্রিকার সবচেয়ে বড় দেশ আলজেরিয়া।
- আয়তনে আফ্রিকার সবচেয়ে ছোট দেশ সিচেলিস।

বিভিন্ন মহাদেশে দেশের সংখ্যা:
• আফ্রিকা - ৫৪টি।
• এশিয়া - ৪৮টি।
• ইউরোপ - ৪৪টি।
• উত্তর আমেরিকা - ২৩টি।
• অস্ট্রেলিয়া/ওশেনিয়া - ১৪টি।
• দক্ষিণ আমেরিকা - ১২টি।

তথ্যসূত্র - worldatlas.com

১,৭৯৫.
গুয়ানতানামো বে কারাগার কবে প্রতিষ্ঠিত হয়েছিল?
  1. ২০০০ সালে
  2. ২০০১ সালে
  3. ২০০২ সালে
  4. ২০১১ সালে
ব্যাখ্যা
গুয়ানতানামো বে কারাগার: 
- গুয়ানতানামো বে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি কারাগার।
- ১৯০৩ সালে হাভানা চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র কিউবার কাছ থেকে গুয়ানতানামো বে ইজারা নেয়।
- গুয়ানতানামো বে কারাগারটি ২০০২ সালে প্রতিষ্ঠিত হয়।
- এটি কিউবার দক্ষিণ-পূর্বে ক্যারিবীয় সাগরে অবস্থিত।
- এটি বন্দীদের উপর অমানুষিক নির্যাতনের জন্য কুখ্যাত।
- ক্যাম্প সেভেন ছিল সিআইএর গোপন শিবির, যেখানে ২০০১ সালের ৯/১১ হামলার সঙ্গে জড়িত অপরাধীরা আটক ছিলেন।
- এখানে বিভিন্ন মুসলিম দেশ থেকে ধরে আনা বন্দীদের আটক করা হয়।
- যুক্তরাষ্ট্রের সামরিক বিভাগ এই ক্যাম্পটি বন্ধের ঘোষণা দেয়।
- কারাগারটি মানবাধিকার লঙ্ঘনের প্রতীক হিসেবে পরিচিত।

উল্লেখ্য,
- সম্প্রতি ১১ জন ইয়েমেনি বন্দীকে মুক্তি দিয়ে ওমানে পাঠানো হয়েছে। [জানুয়ারি,২০২৫]
- এর আগে তিউনিসিয়ার এক বন্দীকে মুক্তি দেওয়া হয়, যিনি ২০০২ সাল থেকে অভিযোগ ছাড়াই বন্দী ছিলেন।
- বর্তমানে গুয়ানতানামো কারাগারে মাত্র ১৫ জন বন্দী রয়েছেন।
- তাঁদের মধ্যে ‘নাইন–ইলেভেন ফাইভ’খ্যাত পাঁচজনও রয়েছেন।

তথ্যসূত্র: ব্রিটানিকা ওয়েবসাইট। [লিঙ্ক] এবং প্রথম আলো নিউজ। [লিঙ্ক]
১,৭৯৬.
'লয়া জিরগা' হলো-
  1. ক) মুসলমানদের একটি পবিত্র স্থান
  2. খ) ইহুদিদের একটি ধর্মীয় প্রতিষ্ঠান
  3. গ) আফগানিস্তানের শাসনকার্য পরিচালনার জন্য বয়োজ্যেষ্ঠদের পরিষদ
  4. ঘ) তিব্বতের আধ্যাতিক নেতা
ব্যাখ্যা
• 'লয়া জিরগা':
- আফগানিস্তানের শাসনকার্য পরিচালনার জন্য বয়োজ্যেষ্ঠদের পরিষদ হচ্ছে
- 'লয়া জিরগা'।
- লয়া জিরগা আইনসভা পশতুন জনগণের আইনের ঐতিহ্যগত রীতি।
- এটি মূলত আকস্মিক মৃত্যুর ক্ষেত্রে নতুন রাষ্ট্রপ্রধান নির্বাচন, একটি নতুন সংবিধান গ্রহণ বা যুদ্ধের মতো জাতীয় বা আঞ্চলিক সমস্যা সমাধানের জন্য সংগঠিত হয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
১,৭৯৭.
সিডনিতে অবস্থিত অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর বাসভবনের নাম-
  1. দি লজ
  2. অপেরা হাউস
  3. কিরিবিলি হাউস
  4. দ্য আর্গ
ব্যাখ্যা
অস্ট্রেলিয়া:
- অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশের একটি সার্বভৌম রাষ্ট্র।
- আয়তনের দিক থেকে এটি ওশেনিয়ার সর্ব বৃহ‌ৎ রাষ্ট্র ও পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম রাষ্ট্র।
- যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে ১৯০১ সালে।
- রাজধানী: ক্যানবেরা।
- বিখ্যাত জনবহুল শহর: সিডনি।
- মুদ্রা: অস্ট্রেলিয়ান ডলার।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- সিডনিতে প্রধানমন্ত্রীর বাসভবনের নাম: কিরিবিলি হাউস।

উল্লেখ্য,
- প্রধানমন্ত্রীর দুটি সরকারি বাসভবন রয়েছে।
- ক্যানবেরার লজ এবং সিডনির কিরিবিলি হাউস।

ছবির উৎস: ব্রিটানিকা 
উৎস: ব্রিটানিকা। 
১,৭৯৮.
নরওয়ের আইনসভার নাম কী?
  1. কংগ্রেস
  2. ডুমা
  3. স্টোরটিং
  4. ফোকেটিং
ব্যাখ্যা
বিভিন্ন দেশের আইনসভা:

- ইসরায়েলের আইনসভা : নেসেট।
- নরওয়ের আইনসভা : স্টোরটিং।
- সুইডেনের আইনসভা : রিক্সড্যাগ।
- ডেনমার্কের আইনসভা : ফোকেটিং।
- ডেনমার্ক, সুইডেন, নরওয়ে এবং ইসরায়েলের আইনসভা এককক্ষ বিশিষ্ট।

তথ্যসূত্র - সংশ্লিষ্ট দেশগুলাের আইনসভা এবং ব্রিটানিকা।
১,৭৯৯.
ফকল্যান্ড দ্বীপ কোন মহাদেশে অবস্থিত?
  1. উত্তর আমেরিকা
  2. অস্ট্রেলিয়া
  3. দক্ষিণ আমেরিকা
  4. ইউরোপ
ব্যাখ্যা
 দক্ষিণ আমেরিকা (South America):
- আয়তনে চতুর্থ বৃহত্তম মহাদেশ দক্ষিণ আমেরিকা।
- এ মহাদেশ দেখতে ত্রিকোণোকৃতির ।
- এ মহাদেশের সর্বোচ্চ স্থান আকাঙ্কাগুয়া ।
- দক্ষিণ আমেরিকা মহাদেশ ১৪টি দেশ নিয়ে গঠিত।
- এর মধ্যে আয়তনে বৃহত্তম ব্রাজিল এবং ক্ষুদ্রতম সুরিনাম।
- ফকল্যান্ড দ্বীপ এ মহাদেশে অবস্থিত।
- এই দ্বীপ নিয়ে বিরোধের জেরে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে যুদ্ধ হয়।
- দক্ষিণ আমেরিকার দীর্ঘতম এবং পৃথিবীর প্রশস্ততম নদী আমাজান।
- এ মহাদেশের অন্তর্গত ইকুয়েডরকে 'চির বসন্তের দেশ বলা হয়।
- নিরক্ষরেখা দেশটির উপর দিয়ে অতিক্রম করেছে।

উৎস: Britannica. Com
১,৮০০.
ইসরাইল কবে গোলান মালভূমি দখল করে নেয়?
  1. ক) ১৯৪৯ সালে
  2. খ) ১৯৫৬ সালে
  3. গ) ১৯৬৭ সালে
  4. ঘ) ১৯৭৩ সালে
ব্যাখ্যা
গোলান মালভূমি মধ্যপ্রাচ্যে অবস্থিত ইসরাইল অধিকৃত সিরিয়ার একটি মালভূমি। এটি ১৯৬৭ সালে তৃতীয় আরব ইসরাইল যুদ্ধে ইসরাইল দখল করে নেয়।
এর আয়তন প্রায় ১২০০ বর্গ কিলোমিটার। ১৯৮১ সালে ইসরাইল এটিকে নিজেদের ভূখন্ড হিসেবে একীভূত করার ঘোষণা দেয়। কিন্তু আন্তর্জাতিকভাবে তা স্বীকৃতি পায়নি।
(সূত্রঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা)