বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (রাজধানী, মুদ্রা), স্থান, বন্দর ইত্যাদি সম্পর্কিত

মোট প্রশ্ন৫,০৮০এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

গুরুত্বপূর্ণ মহাদেশ, দেশ (রাজধানী, মুদ্রা), স্থান, বন্দর ইত্যাদি সম্পর্কিত

PrepBank · পাতা ১৬ / ৫১ · ১,৫০১১,৬০০ / ৫,০৮০

১,৫০১.
নেপালে আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলুপ্ত হয় কত সালে?
  1. ২০০৬ সালে
  2. ২০০৭ সালে
  3. ২০০৮ সালে
  4. ২০০৯ সালে
ব্যাখ্যা

নেপাল:
- নেপাল দক্ষিণ এশিয়ার একটি দেশ।
- রাজধানী: কাঠমান্ডু।
- মুদ্রা: নেপালি রুপি।
- ভাষা: নেপালি।
- বর্তমান প্রধানমন্ত্রী: কে পি শর্মা ওলি।
- বর্তমান রাষ্ট্রপতি: রাম চন্দ্র পাওদেল।
- নেপালের আইনসভার নাম পার্লামেন্ট।
- নেপালের আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট।

⇒ ১৭৬৮ সালে পৃথ্বী নারায়ণ শাহ কাঠমান্ডু জয় করেন ও ঐক্যবদ্ধ একটি রাজ্যের ভিত্তি স্থাপন করেন।
- ১৭৬৯ সালে নেপালে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। নেপালের ১ম রাজা ছিলেন পৃথ্বী নারায়ণ শাহ।
- নেপালের সর্বশেষ রাজা ছিলেন রাজা জ্ঞানেন্দ্র বীর বিক্রম শাহ দেব। তিনি রাজা বীরেন্দ্রের হত্যার পর সিংহাসনে আরোহণ করেন। তিনি সর্বশেষ হিন্দু রাজাও ছিলেন।

⇒ ২৮ মে, ২০০৮-এ, নবনির্বাচিত গণপরিষদ নেপালকে একটি ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক ঘোষণা করে।
- এভাবে ২৪০ বছরের পুরোনো রাজতন্ত্র বিলুপ্ত করে।

উৎস: Britannica.

১,৫০২.
জাপানের প্রাচীন রাজধানী কোনটি?
  1. কিয়োটো
  2. টোকিও
  3. ওসাকা
  4. হিরোশিমা
ব্যাখ্যা
দ্বীপরাষ্ট্র জাপান:
- জাপান একটি দ্বীপরাষ্ট্র। এর প্রধান দ্বীপ: হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু ও অন্যান্য ছোট দ্বীপসমূহ।
- জাপানের রাজধানী টোকিও বৃহত্তম দ্বীপ হনসুতে অবস্থিত।
- জাপানের আইনসভা ডায়েট।
- জাপানের মুদ্রা ইয়েন।
- জাপানের সংবিধান ‘শান্তি সংবিধান’ হিসেবে পরিচিত।

কিয়োটো: 
- কিয়োটো জাপানের পশ্চিম-মধ্য হোনশু দ্বীপে অবস্থিত একটি শহর এবং কিয়োটো ফু (শহরীয় প্রিফেকচার) এর কেন্দ্র।
- এটি ওসাকা থেকে প্রায় ৫০ কিমি উত্তর-পূর্বে এবং নারা থেকে সমদূরত্বে অবস্থিত।
- ১৮০ ফুট (৫৫ মিটার) গড় উচ্চতায় অবস্থিত কিয়োটো, কিঙ্কি অঞ্চলের কেন্দ্রস্থলে এবং জাপানের দ্বিতীয় বৃহত্তম শিল্পাঞ্চল কেইহানশিন জোনের একটি অংশ।
- ৭৯৪ থেকে ১৮৬৮ পর্যন্ত কিয়োটো ১,০০০ বছরেরও বেশি সময় ধরে জাপানের রাজধানী ছিল।
- এটি ঐতিহ্যবাহী জাপানি সংস্কৃতি, বৌদ্ধধর্ম, এবং সূক্ষ্ম বস্ত্রশিল্পের কেন্দ্র।
- শহরের ঐতিহাসিক মন্দির ও বাগানগুলো ১৯৯৪ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃতি পেয়েছে।
- জাপানি ঐতিহ্যের প্রতি গভীর ভালোবাসার প্রতীক কিয়োটো, যা প্রায় প্রতিটি জাপানির জীবনে একবার হলেও দেখার আকাঙ্ক্ষা থাকে।

উৎস: i) Ministry of Foreign Affairs of Japan website
ii) Britannica
১,৫০৩.
পৃথিবীর বৃহত্তম লাইব্রেরী কোনটি?
  1. ক) রাশিয়ান স্টেট লাইব্রেরী
  2. খ) ব্রিটিশ লাইব্রেরী
  3. গ) লাইব্রেরী অব কংগ্রেস
  4. ঘ) ন্যাশনাল লাইব্রেরী
ব্যাখ্যা
- পৃথিবীর বৃহত্তম লাইব্রেরী লাইব্রেরী অব কংগ্রেস।

বৃহত্তম লাইব্রেরী:
- লাইব্রেরী অব কংগ্রেস ওয়াশিংটন, ডি.সি. তে অবস্থিত।
- লাইব্রেরী অব কংগ্রেস ১৮০০ সালে প্রতিষ্ঠিত হয়।
- লাইব্রেরী অব কংগ্রেস যুক্তরাষ্ট্রের জাতীয় লাইব্রেরী।
- ব্রিটিশ লাইব্রেরী পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম লাইব্রেরী।
- ব্রিটিশ লাইব্রেরী গ্রেট বৃটেনের জাতীয় লাইব্রেরী।
- ব্রিটিশ লাইব্রেরী ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়।

তথ্যসূত্র - Britannica.
১,৫০৪.
ভ্লাদিভস্টক কোন দেশের সমুদ্রবন্দর?
  1. ক) ইউক্রেন
  2. খ) কাজাখস্তান
  3. গ) তাজাখস্তান
  4. ঘ) রাশিয়া
ব্যাখ্যা
রাশিয়ার অন্যতম প্রধান সমুদ্রবন্দর।
Source: Britannica
১,৫০৫.
নেপালে কত সালে রাজতন্ত্রের অবসান ঘটিয়ে প্রজাতন্ত্রে পরিণত হয়?
  1. ২০০৮ সালে
  2. ২০০৭ সালে
  3. ২০০৬ সালে
  4. ২০০৫ সালে
ব্যাখ্যা

নেপাল:
- নেপাল দক্ষিণ এশিয়ার একটি স্থলবেষ্টিত রাষ্ট্র,
- এটি বিশ্বের একমাত্র দেশ যার জাতীয় পতাকা চতুর্ভুজাকার নয়।
- অফিসিয়াল নাম: ফেডারেল ডেমোক্রেটিক রিপাবলিক অফ নেপাল।
- রাজধানী: কাঠমান্ডু (Kathmandu)।
- বৃহত্তম শহর: কাঠমান্ডু।
- সরকার পদ্ধতি: সংসদীয় প্রজাতন্ত্র।
- মুদ্রা: নেপালি রুপি (NPR)।
- হিমালয়ের দেশ: বিশ্বের ১০টি সর্বোচ্চ পর্বতশৃঙ্গের মধ্যে ৮টিই নেপালে অবস্থিত।
- স্থলবেষ্টিত অবস্থান: নেপাল উত্তর দিকে চীন (তিব্বত) এবং দক্ষিণ, পূর্ব ও পশ্চিম দিকে ভারত দ্বারা বেষ্টিত।
- রাজতন্ত্রের অবসান: ২০০৮ সালে নেপাল দীর্ঘদিনের রাজতন্ত্র ত্যাগ করে একটি ধর্মনিরপেক্ষ প্রজাতন্ত্রে পরিণত হয়।
- ধর্ম: নেপালের জনসংখ্যার সিংহভাগ হিন্দু (৮১%), তবে বৌদ্ধ ধর্মের প্রভাবও অত্যন্ত গভীর।
- লুম্বিনী: গৌতম বুদ্ধের জন্মস্থান হিসেবে লুম্বিনী বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান তীর্থস্থান।

উৎস:  ব্রিটানিকা, বিবিসি নিউজ।

১,৫০৬.
সম্প্রতি কোন দেশ AI‑চালিত, নথি‑বিহীন ইমিগ্রেশন করিডর চালু করেছে?[ নভেম্বর, ২০২৫]
  1. সিঙ্গাপুর
  2. সংযুক্ত আরব আমিরাত 
  3. যুক্তরাজ্য
  4. কানাডা
ব্যাখ্যা

• AI‑চালিত, document-free ইমিগ্রেশন করিডর :
- সংযুক্ত আরব আমিরাতে, বিশেষ করে Dubai International Airport (DXB)‑এ একটি AI‑চালিত, document-free ইমিগ্রেশন করিডর চালু করা হয়েছে।
- এই করিডরের মাধ্যমে যাত্রীদের পাসপোর্ট বা অন্য কোনো নথি দেখানোর প্রয়োজন নেই; মুখমণ্ডল সনাক্তকরণ ও বায়োমেট্রিক প্রযুক্তির মাধ্যমে সীমান্ত যাচাই সম্পন্ন হয়।
সুবিধা:
- অপেক্ষার সময় কমে যায়, মাত্র কয়েক সেকেন্ডে যাত্রীরা করিডর পার হয়।
- Terminal 3‑এর First & Business Class লাউঞ্জে কার্যকর করা হয়েছে।

উৎস: The Economist.

১,৫০৭.
সিরিয়ার নতুন জাতীয় প্রতীক কী? [জুলাই, ২০২৫]
  1. সোনালি হাঁস
  2. সাদা ঈগল
  3. সোনালি ঈগল
  4. সাদা পায়রা
ব্যাখ্যা
সিরিয়ার জাতীয় প্রতীক:
- সিরিয়ার অন্তর্বর্তী সরকার সম্প্রতি নতুন জাতীয় প্রতীক হিসেবে ‘সোনালি ঈগল’ উন্মোচন করেছে।
- সোনালি ঈগল বহু শতাব্দী ধরে মধ্যপ্রাচ্যের সংস্কৃতি, শক্তি এবং সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছে।
- এই প্রতীকের মাথায় রয়েছে তিনটি তারা, যা সিরিয়ার জনগণের মুক্তিকে প্রতীকীভাবে তুলে ধরে।
- ঈগলের লেজের পাঁচটি পালক দেশটির পাঁচটি ভৌগোলিক অঞ্চল-উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ ও কেন্দ্রকে নির্দেশ করে।
- আর ডানার ১৪টি পালক প্রতিটি প্রদেশের প্রতিনিধিত্ব করে।

উল্লেখ্য,
- প্রায় ২৫ বছর সিরিয়া শাসন করার পর সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ গত ডিসেম্বর মাসে রাশিয়ায় পালিয়ে যান।
- এরপর চলতি বছরের জানুয়ারিতে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন আহমেদ আল-শারা।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [link]
১,৫০৮.
জাপানের সর্বোচ্চ পর্বত 'মাউন্ট ফুজি' কোন দ্বীপে অবস্থিত?
  1. হনসু
  2. শিকোকু
  3. হোক্কাইডো
  4. ওকিনাওয়া
ব্যাখ্যা
জাপান:
- জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র।
- পূর্বনাম: নিপ্পন।
- রাজধানী: টোকিও।
- ভাষা: জাপানি (অফিসিয়াল)।
- ধর্ম: শিন্টো, বৌদ্ধ ধর্ম, এছাড়াও খ্রিস্টধর্ম।
- মুদ্রা: ইয়েন।
- এটি একটি সাংবিধানিক রাজতন্ত্র।
- জাপানের সংবিধানকে বিশ্বের ‘শান্তির সংবিধান‘ বলা হয়।
- আইনসভা: ২টি।
- আইনসভার নাম ডায়েট।
- পতাকার রং সাদা ও লাল।
- বর্তমান প্রধানমন্ত্রী: ফুমিও কিশিদা।
- প্রধান দ্বীপ: হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু ও ওকিনাওয়া।
- জাপানের সবচেয়ে বড় দ্বীপ: হনসু।

উল্লেখ্য,
- আয়তনে বৃহত্তম দ্বীপ হনসু।
- রাজধানী টোকিও হনসু দ্বীপে অবস্থিত।
- হনসু জাপানের মূল ভূখণ্ড হিসেবে গণ্য হয়।
- জাপানের সর্বোচ্চ পর্বত মাউন্ট ফুজি এবং এর বৃহত্তম হ্রদ বিওয়া হ্রদ এই দ্বীপে অবস্থিত।

উৎস: Worldatlas.
১,৫০৯.
'চির বসন্তের দেশ' নামে পরিচিত -
  1. কানাডা
  2. বেলজিয়াম
  3. ইকুয়েডর
  4. চিলি
ব্যাখ্যা
ইকুয়েডর:
- দেশটির নামের অর্থ ‘নিরক্ষীয় অঞ্চল’।
- ইকুয়েডর উত্তর-পশ্চিম দক্ষিণ আমেরিকার দেশ।
- দেশটির আয়তন ৯৯,১১২ বর্গ মাইল (২৫৬,৭০০ বর্গ কিমি)।
- এর রাজধানীর নাম কুইটো।
- বর্তমানে ইকুয়েডর যা আছে তার বেশিরভাগই ইনকা সভ্যতার অন্তর্ভুক্ত।
- ইকুয়েডর নিরক্ষরেখায় অবস্থিত , সিয়েরা ব্যতীত বেশিরভাগ দেশই আর্দ্র গ্রীষ্মমন্ডলীয় জলবায়ু অনুভব করে।
- ওরিয়েন্ট সারা বছর ধরে একটি অস্থির সামুদ্রিক গ্রীষ্মমন্ডলীয় বায়ু দ্বারা প্রভাবিত হয়।
- এটি দক্ষিণ আমেরিকার চির বসন্তের দেশ।

তথ্যসূত্র - Britannica.com
১,৫১০.
'গুড ফ্রাইডে ট্রিটি' কোন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় একটি মাইলফলক হিসাবে বিবেচিত?
  1. ক) বসনিয়া
  2. খ) আইসল্যান্ড
  3. গ) কসোভো
  4. ঘ) উত্তর আয়ারল্যান্ড
ব্যাখ্যা
বেলফাস্ট চুক্তি (Belfast Agreement):
উত্তর আয়ারল্যান্ডে শান্তি প্রতিষ্ঠার জন্য বেলফাস্ট চুক্তিটি একটি মাইলফলক হিসাবে বিবেচিত হয়।
উত্তর আয়ারল্যান্ড - এর শাসনতন্ত্র কিরকম হবে তা এই চুক্তির মাধ্যমে নির্ধারিত হয়। “বেলফাস্ট চুক্তি”র অপর নাম - Good Friday Agreement।
চুক্তি স্বাক্ষরের তারিখ - ১০ এপ্রিল, ১৯৯৮ সাল।
চুক্তি কার্যকরের তারিখ - ডিসেম্বর, ১৯৯৯ সাল।
চুক্তি স্বাক্ষরকারী পক্ষ - ব্রিটিশ সরকার, আয়ারল্যান্ড ও উত্তর আয়ারল্যান্ডের কয়েকটি রাজনৈতিক দল।
উৎসঃ History.com ও Live MCQ Content (Upcoming)
১,৫১১.
বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?
  1. ক) ভুটান
  2. খ) মোনাকো
  3. গ) যুক্তরাষ্ট্র
  4. ঘ) ভারত
ব্যাখ্যা

সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ ভারতের সংবিধানও পৃথিবীর সবচেয়ে বড়।
অন্যদিকে,
বর্তমানে শব্দ সংখ্যার হিসাবে বিশ্বের সবচেয়ে ছোট লিখিত সংবিধান - মোনাকোর।
তবে অপশনে 'মোনাকো' না থাকলে 'যুক্তরাষ্ট্র' উত্তর হবে।

Source: World Atlas

১,৫১২.
“Red Army” কোন দেশের সেনাবাহিনীর নাম ছিলো?
  1. ক) জাপান
  2. খ) চীন
  3. গ) রাশিয়া
  4. ঘ) যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
Red Army, Russian Krasnaya Armiya, Soviet army created by the Communist government after the Bolshevik Revolution of 1917. The name Red Army was abandoned in 1946.
Source: britannica.com
১,৫১৩.
ফ্রাঙ্কফুর্ট বইমেলা কোন দেশে অনুষ্ঠিত হয়?
  1. ফ্রান্স
  2. জার্মানি
  3. সুইজারল্যান্ড
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
ফ্রাঙ্কফুর্ট বইমেলা:
 - এটি বিশ্বের সর্ববৃহৎ বইমেলা।
- জার্মানি এবং বিশ্বের সাহিত্য ও সংস্কৃতিকে এগিয়ে নিতে এ মেলার অপরিসীম অবদান রয়েছে।
- এবারের মেলার স্লোগান ‘ফ্রাঙ্কফুর্ট কলিং’।
- প্রতিবছর অক্টোবর মাসে এই বইমেলা অনুষ্ঠিত হয়।

আয়োজন: ৭৬তম।
সময়কাল: ১৫-২০ অক্টোবর, ২০২৪
স্থান: ফ্রাঙ্কফুর্ট, জার্মানি।

জার্মানির ফ্রাঙ্কফুর্ট বইমেলার ৭৬তম আসর বসেছে। চলমান ঐতিহ্যকে সঙ্গে নিয়ে মধ্য জার্মানির অন্যতম এই ব্যস্ত বাণিজ্যিক শহর ফ্রাঙ্কফুর্ট বইমেলা উপলক্ষে সেজেছে সৃষ্টিশীল নান্দনিকতায়।

উৎস: ফ্রাঙ্কফুর্ট বইমেলা, প্রথম আলো পত্রিকা রিপোর্ট।
১,৫১৪.
পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর কোনটি?
  1. সিঙ্গাপুর বন্দর
  2. শেনজেন বন্দর
  3. পোর্ট অব সাংহাই
  4. কিংডাও বন্দর
ব্যাখ্যা

পোর্ট অব সাংহাই:
- পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র বন্দর চীনের 'পোর্ট অব সাংহাই'।
- অবস্থান: ইয়াংজি নদীর মোহনা, চীন।
- আয়তন: ৩৬১৯ বর্গ কিলোমিটার।
- পরিচালনায়: সাংহাই ইন্টারন্যাশনাল পোর্ট গ্রুপ (এসআইপিজি)।
- ২০ কিলোমিটার দীর্ঘ জেটিতে রয়েছে ১২৫টি বার্থ (নৌযান ভিড়ানোর স্থান)।
- এই বন্দরে মাসে প্রায় দুই হাজার কন্টেইনার জাহাজ আসা-যাওয়া করে।
- চীনের বৈদেশিক বাণিজ্যের একচতুর্থাংশ এই বন্দর দিয়েই পরিচালিত হয়।

উল্লেখ্য:
- ২য় অবস্থানে আছে সিঙ্গাপুর বন্দর।
- ৩য় অবস্থানে আছে নিংবো বন্দর, নিংবো-ঝুশান।
- ৪র্থ অবস্থানে আছে শেনজেন বন্দর।
- ৫ম অবস্থানে আছে কিংডাও বন্দর।

তথ্যসূত্র - World Shipping Council

১,৫১৫.
ইকুয়েডরের রাজধানীর নাম কী?
  1. কুয়েঞ্চা
  2. কুইটো
  3. সান্তা এলেনা
  4. কানার
ব্যাখ্যা
ইকুয়েডর:
- দেশটির নামের অর্থ ‘নিরক্ষীয় অঞ্চল’।
- ইকুয়েডর উত্তর-পশ্চিম দক্ষিণ আমেরিকার দেশ।
- দেশটির আয়তন ৯৯,১১২ বর্গ মাইল (২৫৬,৭০০ বর্গ কিমি)।
- এর রাজধানীর নাম কুইটো।
- বর্তমানে ইকুয়েডর যা আছে তার বেশিরভাগই ইনকা সভ্যতার অন্তর্ভুক্ত।
- ইকুয়েডর নিরক্ষরেখায় অবস্থিত , সিয়েরা ব্যতীত বেশিরভাগ দেশই আর্দ্র গ্রীষ্মমন্ডলীয় জলবায়ু অনুভব করে।
- ওরিয়েন্ট সারা বছর ধরে একটি অস্থির সামুদ্রিক গ্রীষ্মমন্ডলীয় বায়ু দ্বারা প্রভাবিত হয়।
- এটি দক্ষিণ আমেরিকার চির বসন্তের দেশ।

তথ্যসূত্র - Britannica.com
১,৫১৬.
নিচের কোনটি বাল্টিক রাষ্ট্র নয়?
  1. লাতভিয়া
  2. লিথুয়ানিয়া
  3. এস্তোনিয়া
  4. স্লোভেনিয়া
ব্যাখ্যা
স্লোভেনিয়া বাল্টিক রাষ্ট্র নয়।

বাল্টিক রাষ্ট্র:

- উত্তর-পূর্ব ইউরোপের বাল্টিক সাগরের পূর্বতীরে অবস্থিত রাষ্ট্রসমূহ বাল্টিক রাষ্ট্র হিসেবে পরিচিত।
- এই অঞ্চলে তিনটি দেশ রয়েছে।
১. এস্তোনিয়া,
২. লাতভিয়া এবং
৩. লিথুয়ানিয়া।
- বাল্টিক রাষ্ট্রসমূহ বর্তমানে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের অংশ।

উৎস: Britannica.com & WorldAtlas.com.
১,৫১৭.
ইউক্রেনের ভৌগলিক অবস্থান কোনটি?
  1. উত্তর আমেরিকা
  2. পূর্ব ইউরোপ
  3. পশ্চিম ইউরোপ
  4. মধ্য ইউরোপ
ব্যাখ্যা

- ইউক্রেন পূর্ব ইউরোপের একটি দেশ এবং রাশিয়ার পরে মহাদেশের দ্বিতীয় বৃহত্তম।
- রাজধানী শহর- কিয়েভ।

- ভৌগোলিক অবস্থানের কারণে ইউক্রেনের সংস্কৃতি পশ্চিম ইউরোপ এবং রাশিয়া উভয়ের দ্বারা প্রভাবিত হয়েছে।
- দেশটির সমৃদ্ধ সাহিত্য ইতিহাস, স্থাপত্য, জাদুঘর, আর্ট গ্যালারি এবং লোকশিল্প রয়েছে।

- ইউক্রেনের সরকারী এবং জাতীয় ভাষা হল ইউক্রেনীয় । 

উৎস: Britannica.com

১,৫১৮.
থাইল্যান্ড, লাওস ও মিয়ানমারের মাদক উৎপাদনকারী অঞ্চল কী নামে পরিচিত?
  1. ক) গোল্ডেন ক্রিসেন্ট
  2. খ) গোল্ডেন ট্রায়াঙ্গল
  3. গ) গোল্ডেন ওয়েজ
  4. ঘ) গোল্ডেন ভিলেজ
ব্যাখ্যা
- গোল্ডেন ট্রায়াঙ্গল : থাইল্যান্ড, লাওস ও মিয়ানমারের মধ্যকার মাদক উৎপাদনকারী অঞ্চল।
- গোল্ডেন ক্রিসেন্ট : ইরান, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার মাদক চোরাচালান পথ।
- গোল্ডেন ওয়েজ : ভারত, বাংলাদেশ ও নেপালের মধ্যকার মাদক চোরাচালান পথ।
- গোল্ডেন ভিলেজ : কুষ্টিয়ার গাজা উৎপাদনকারী ২৬টি গ্রামকে গোল্ডেন ভিলেজ হিসেবে অভিহিত করা হয়।
(তথ্যসূত্র: জাতীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম)
১,৫১৯.
'গ্রেট বেরিয়ার রীফ' কোথায় অবস্থিত?
  1. ক) ভারত মহাসাগর
  2. খ) আটলান্টিক মহাসাগর
  3. গ) প্রশান্ত মহাসাগর
  4. ঘ) ভারত মহাসাগর
ব্যাখ্যা
'গ্রেট বেরিয়ার রিফ' হলাে পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর যা অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যে প্রশান্ত মহাসাগরে অবস্থিত।
- এটির দৈর্ঘ্য প্রায় ৩০০০ কিলােমিটার এবং সর্বাধিক প্রস্থ ৬৫ কিলােমিটার।
- এটি পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের একটি এবং ইউনেস্কো ঘােষিত বিশ্ব ঐহিত্য।

[সূত্র: গ্রেট বেরিয়ার রিফ অর্গানাইজেশন ওয়েবসাইট ও ব্রিটানিকা]
১,৫২০.
চীনের তৈরি প্রথম যাত্রীবাহী উড়োজাহাজ নিচের কোনটি?
  1. সি-৯১৯
  2. সি-৯৩৯
  3. সি-৯৭৯
  4. সি-৯৯৯
ব্যাখ্যা
চীনের তৈরি প্রথম যাত্রীবাহী উড়োজাহাজ:

- চীনের তৈরি প্রথম যাত্রীবাহী উড়োজাহাজ সি-৯১৯ বাণিজ্যিক যাত্রায় আকাশে উড়ল।
- ২৮ মে, ২০২৩ সালে উড়োজাহাজটি যাত্রী নিয়ে সাংহাই থেকে বেইজিংয়ে পৌঁছে।
- সি-৯১৯ মডেলের মাঝারি আকারের উড়োজাহাজটি বোয়িং ৭৩৭ ম্যাক্স ও এয়ারবাস এ ৩২০-এর মতো বিদেশি মডেলের সঙ্গে পাল্লা দেবে।
- সি ৯১৯ উড়োজাহাজটি তৈরি করেছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোমাক)।
- এর বড় অংশ চীনের তৈরি হলেও ইঞ্জিনসহ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি পশ্চিমা দেশ থেকে আনা হয়েছে। 
- চায়না ইস্টার্ন এয়ারলাইনসের বহরের উড়োজাহাজটি গতকাল স্থানীয় সময় সকালে ১৩০ জন যাত্রী নিয়ে সাংহাই বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশে ছেড়ে যায়।

তথ্যসূত্র - কালের কন্ঠ, ২৯ মে, ২০২৩।
১,৫২১.
'স্ট্যাচু অব লিবার্টি' কোন শহরে অবস্থিত?
  1. নিউইয়র্ক
  2. ফ্লোরিডা
  3. ক্যালিফোর্নিয়া
  4. টেক্সাস
ব্যাখ্যা

• স্ট্যাচু অব লিবার্টি:
- যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক হিসেবে খ্যাত স্ট্যাচু অব লিবার্টি'।
- নিউইয়র্কের লিবার্টি দ্বীপে সগৌরবে দাঁড়িয়ে আছে 'স্ট্যাচু অব লিবার্টি'।
- ভাস্কর্যটি একটি মহিলাকে উপস্থাপন করে, যার ডান হাতে একটি বাতি উঁচু করে ধরা আছে এবং বাম হাতে একটি ট্যাবলেট আছে, যা স্বাধীনতার ঘোষণাপত্র (৪ জুলাই, ১৭৭৬) গ্রহণের তারিখ বহন করে।
- বন্ধুত্বের নিদর্শনস্বরূপ ফ্রান্সের পক্ষ থেকে ভাস্কর্যটি যুক্তরাষ্ট্রকে উপহার দেওয়া হয়।
- মূল ভাস্কর্যটির উচ্চতা ১৫১ ফুট।
- বেদিসহ এর উচ্চতা ৩০৫ ফুট (৯৩ মিটার)।
- ভাস্কর্যটি রোমান দেবী লিবার্টাসের আদলে গড়া।
- ভাস্কর্যটির নকশা করেন ফরাসি স্থপতি ফ্রেডেরিক বার্থোলডি।
- ১৮৮৬ সালের ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ড ভাস্কর্যটি উদ্বোধন করেন।
- যুক্তরাষ্ট্র সরকার ১৯২৪ সালে একে জাতীয় স্মৃতিস্তম্ভ হিসেবে ঘোষণা করে।
- ভাস্কর্যের মুকুটে একটি পর্যবেক্ষণ প্ল্যাটফর্মে পৌঁছানোর জন্য একটি সপিরাল সিঁড়ি রয়েছে।
- বেদির প্রবেশদ্বারে একটি শিলালিপি রয়েছে, যেখানে এমা লাজারাসের (১৮৮৩) কবিতা “দ্য নিউ কলোসাস” খোদাই করা আছে।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

১,৫২২.
যুক্তরাষ্ট্রের 'এলমেনডর্ফ-রিচার্ডসন' সামরিক ঘাঁটি কোথায় অবস্থিত?
  1. ভার্জিনিয়া
  2. ওয়াশিংটন
  3. আলাস্কা
  4. ক্যালিফোর্নিয়া
ব্যাখ্যা

এলমেনডর্ফ-রিচার্ডসন:
- যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্যের অ্যাঙ্কোরেজের উত্তর প্রান্তে অবস্থিত ‘জয়েন্ট বেস এলমেনডর্ফ-রিচার্ডসন’ আলাস্কার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। 
- ৬৪ হাজার একর আয়তনের এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর আর্কটিক অঞ্চলে কার্যক্রম পরিচালনার প্রস্তুতির ক্ষেত্রে একটি প্রধান কেন্দ্র।
- ১৯৫৭ সালে ঘাঁটিটি সবচেয়ে বেশি সক্রিয় অবস্থায় ছিল। সে সময় এখানে ২০০টি যুদ্ধবিমান, একাধিক বিমান চলাচল নিয়ন্ত্রণকেন্দ্র ও সতর্কীকরণের জন্য রাডার সিস্টেম মোতায়েন ছিল।
- স্নায়ুযুদ্ধ চলাকালে সোভিয়েত ইউনিয়নের হামলার আশঙ্কা মোকাবিলায় আকাশ প্রতিরক্ষাকেন্দ্র ও কেন্দ্রীয় কমান্ড পয়েন্ট হিসেবে ঘাঁটিটি ব্যবহৃত হয়েছিল।

উল্লেখ্য,
- ১৫ আগস্ট, ২০২৫ এই ঘাঁটিতে  ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হয়।

তথ্যসূত্র- পত্রিকা প্রতিবেদন। [Link]

১,৫২৩.
বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী-
  1. এথেন্স
  2. স্পার্টা
  3. সিডন
  4. কনস্টান্টিনোপল
ব্যাখ্যা

বাইজেন্টাইন সাম্রাজ্য:
- বাইজেন্টাইন সাম্রাজ্য আনুমানিক ৩৯৫ খ্রিস্টাব্দ থেকে ১৪৫৩ খ্রিস্টাব্দ পর্যন্ত বিদ্যমান ছিল।
- ১৫ শতকে অটোমান তুর্কি আক্রমণে পতনের আগে এটি বিশ্বের অন্যতম প্রধান সভ্যতায় পরিণত হয়েছিল।
- বাইজেনটাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল।
- বাইজেন্টাইন সাম্রাজ্য ভূমধ্যসাগরের আশেপাশের বেশিরভাগ ভূমি জুড়ে ছিল, যার মধ্যে বর্তমানে ইতালি, গ্রীস এবং তুরস্ক এবং উত্তর আফ্রিকা জুড়ে বিস্তৃত।
- কনস্টান্টিনোপল আধুনিক তুরস্কের একটি প্রাচীন শহর যা এখন ইস্তাম্বুল নামে পরিচিত।
- খ্রিস্টপূর্ব ৭৫৩ সালে ইতালির টাইবার নদীর তীরে রোম নগরী স্থাপিত হয়।
- এই নগরীর গোড়াপত্তন করেন রোমাস ও রমুলাস নামে দুই ভাই।
- প্রথম দিকে ছিল এটা একটি বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র।
- এই বিশাল সাম্রাজ্য শাসনের জন্য রোমান সম্রাট কনস্টানটাইন কৃষ্ণসাগর তীরবর্তী বাইজান্টিয়াম নামক স্থানে দ্বিতীয় রাজধানী কনস্টান্টিনোপল প্রতিষ্ঠা করেন।
- এই নামকরণ করা হয়েছিল সম্রাট কনস্টানটাইনের নামানুসারে।

অন্যদিকে,
- প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্র ছিলো- এথেন্স, স্পার্টা।
- সিডন, লেবাননের একটি শহর। এটি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্ভবত ফিনিশীয় সভ্যতার প্রাচীনতম শহরগুলোর একটি। 

উৎস: History.com ও আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ।

১,৫২৪.
নিচের কোন দেশটি মিলেনেশিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত?
  1. ক) সামােয়া
  2. খ) নাউরু
  3. গ) ফিজি
  4. ঘ) লাওস
  5. ঙ) কোনটিই নয়
ব্যাখ্যা
প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগ এবং অস্ট্রেলিয়া মহাদেশের উত্তর-পূর্ব ভাগে অবস্থিত দ্বীপসমূহের সমষ্টি মেলোনেশিয়া নামে পরিচিত। চারটি স্বাধীন রাষ্ট্র যথা- পাপুয়া নিউগিনি, সলোমান দ্বীপপুঞ্জ, ভানুয়াতু ও ফিজি নিয়ে মেলোনেশিয়া অবস্থিত।
Source: Britannica.com
১,৫২৫.
উজবেকিস্তানের মুদ্রার নাম কী?
  1. পেসো
  2. সোম
  3. দিনার
  4. লিরা
ব্যাখ্যা
উজবেকিস্তান:
- আনুষ্ঠানিকভাবে উজবেকিস্তান প্রজাতন্ত্র।
- দেশটি ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন থেকে পূর্ণ স্বাধীনতা অর্জন করে।
- 'উজবেকিস্তান' দেশটি মধ্য এশিয়ায় অবস্থিত।
- উজবেকিস্তান মূলত আমু দরিয়া এবং সির দরিয়া নদীর মধ্যে অবস্থিত।
- আয়তন: ১৭৩,৩৪৯ বর্গ মাইল (৪৪৮,৯৭১ বর্গ কিমি)।
- রাজধানী: তাসখন্দ।
- ভাষা: উজবেক (অফিসিয়াল), রাশিয়ান, তাজিক, কাজাখ।
- ধর্ম: ইসলাম (প্রধানত সুন্নি)।
- মুদ্রা: সোম।

তথ্যসূত্র - Britannica.com
১,৫২৬.
কাস্পিয়ান সাগর প্রকৃতপক্ষে একটি -
  1. নদী
  2. সাগর
  3. উপসাগর
  4. হ্রদ
ব্যাখ্যা

কাস্পিয়ান সাগর:
- কাস্পিয়ান সাগর হলো প্রকৃতপক্ষে একটি হ্রদ।
- এটি এশিয়া এবং ইউরোপের মাঝে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় আন্তঃমহাদেশীয় হ্রদ।
- এটি আয়তনে পৃথিবীর বৃহত্তম লবণাক্ত পানির হ্রদ।
- কাস্পিয়ান সাগরের আয়তন ৩,৮৬,৪০০ বর্গ কিলোমিটার।
- প্রধান নদী: ভলগা, ইউরাল, কুরা ও তেরেক নদী এতে পানি সরবরাহ করে।

উল্লেখ্য,
- এটি পাঁচটি দেশের সীমান্তে অবস্থিত: রাশিয়া, কাজাখস্তান, আজারবাইজান, ইরান এবং তুর্কমেনিস্তান।
- এটি এশিয়া-ইউরোপের মাঝে, ককেসাস পর্বতমালার পূর্বে এবং স্তেপ ও মধ্য এশিয়ার পশ্চিমে অবস্থিত।

উৎস: World Atlas.

১,৫২৭.
মার্কিন ড্রোন হামলায় ইরানের আল কুদস ফোর্সের কোন কমান্ডার নিহত হন?
  1. ক) আবু মাহাদী আল মুহানদিস
  2. খ) কাশেম সুলাইমানি
  3. গ) হাসান রাফসানজানি
  4. ঘ) আব্দুল্লাহ ফাখরিজাদেহ
ব্যাখ্যা
০৩ জানুয়ারি ২০২০ ইরাকের বাগদাদ বিমানবন্দরের নিকট মার্কিন ড্রোন এমকিউ-৯ রিপার থেকে নিক্ষেপিত হেলফায়ার-২ মিসাইলের আঘাতে ইরানের আল কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাশেম সুলাইমানি নিহত হন।
একই হামলায় ইরাকি মিলিশিয়া গ্রুপ হাশদ আল রাব্বি এর ডেপুটি কমান্ডার আবু মাহদী আল মুহানদিস সহ আরো কয়েকজন নিহত হন।
(সূত্র: বিবিসি ওয়ার্ল্ড)
১,৫২৮.
কোন ইউরোপীয় নাবিক প্রথম আমেরিকায় পৌছান?
  1. ক) ক্রিস্টোফার কলম্বাস
  2. খ) লুই বার্থেমেলু
  3. গ) ভাস্কো দা গামা
  4. ঘ) আল বুকার্ক
ব্যাখ্যা
বিখ্যাত ইতালিয়ান নাবিক ক্রিস্টোফার কলম্বাস ১৪৯২ সালে ভারতের উদ্দেশ্যে আটলান্টিক মহাসাগরের পশ্চিম উপকূলের বরাবর যাত্রা শুরু করেন। একই বছরের ১২ অক্টোবর তিনি বাহামা দ্বীপে প্রথম পা রাখেন।
স্পেনের রাজা ফার্ডিনান্ড এবং রাণী ইসাবেলা তার এ অভিযানে আর্থিক সহায়তা প্রদান করেন।
তার এই পদার্পণের সূত্র ধরেই আমেরিকা মহাদেশে ইউরোপীয়দের উপস্থিতি ঘটে।
আমেরিকা মহাদেশের নামকরণ করা হয় আমেরিগো ভেসপুচির নামানুসারে।
(সূত্রঃ হিস্টোরি ডটকম)
১,৫২৯.
‘বারনামা’ কোন দেশের বার্তা সংস্থা?
  1. ক) ইন্দোনেশিয়া
  2. খ) মালয়েশিয়া
  3. গ) বেলজিয়াম
  4. ঘ) মায়ানমার
ব্যাখ্যা
মালয়েশিয়ার সরকারি বার্তা সংস্থা- বারনামা।
ইন্দোনেশিয়ার সংবাদ সংস্থার নাম- আনতারা।
মিশরের সংবাদ সংস্থার নাম- মেনা (মিডিল ইস্ট নিউজ এজেন্সি)।
পর্তুগালের নিউজ এজেন্সি- লুসা।
বেলজিয়ামের সংবাদ সংস্থার নাম- বেলজা।
উৎসঃ বিভিন্ন সংবাদ সংস্থার ওয়েবসাইট।
১,৫৩০.
কারবালা কোন দেশের বিখ্যাত স্থান?
  1. ইরান
  2. ইরাক
  3. ফিলিস্তিন
  4. তুরস্ক
ব্যাখ্যা
- কারবালা ইরাকে অবস্থিত। 
- ইমাম হোসাইন (রা.) শহীদ হন কারবালার যুদ্ধে (৬৮০ খ্রি.)।
- আশুরা উপলক্ষে প্রতিবছর শিয়া মুসলমানদের বিশাল সমাবেশ হয়।

ইরাক (Iraq):

- দাপ্তরিক নাম: Republic of Iraq (ইরাক প্রজাতন্ত্র)। 
- রাজধানী: বাগদাদ (Baghdad).
- আরবিল (Erbil): কুর্দি স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী।
- ভাষা: আরবি ও কুর্দি।
- ধর্ম: ইসলাম – প্রায় ৯৫% (এর মধ্যে শিয়া ও সুন্নি মুসলমান)
- মুদ্রা: ইরাকি দিনার (IQD).
- অবস্থান: মধ্যপ্রাচ্যে, পশ্চিম এশিয়ায়।
- ভৌগোলিক অবস্থান:
- পূর্বে: ইরান
- উত্তর: তুরস্ক
- পশ্চিম: সিরিয়া ও জর্ডান
- দক্ষিণে: সৌদি আরব ও কুয়েত
- দক্ষিণ-পূর্বে: পারস্য উপসাগর
- দুইটি প্রধান নদী: টাইগ্রিস ও ইউফ্রেটিস (বিশ্বপ্রাচীন সভ্যতার জন্মস্থান)।

উৎস: : Britannica ও World Atlas. 
১,৫৩১.
কততম মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ক্রীতদাস প্রথা বিলোপ করেন?
  1. ৩২তম
  2. ১৬তম
  3. ২০তম
  4. ৩৫তম
ব্যাখ্যা
মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে - ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- অঙ্গরাজ্য - ৫০টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য - হাওয়াই।
- পতাকায় তারকা সংখ্যা - ৫০টি।
- আইনসভা - কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট- জো বাইডেন (৪৬তম)।
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় দেশ - ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম - আব্রাহাম লিংকন।
- আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের - ১৬তম প্রেসিডেন্ট।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি - জর্জ ওয়াশিংটন।

সূত্র - Britannica.com
১,৫৩২.
পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান কোনটি?
  1. যুক্তরাষ্ট্রের সংবিধান
  2. ভারতের সংবিধান
  3. যুক্তরাজ্যের সংবিধান
  4. কানাডার সংবিধান
ব্যাখ্যা

 • ভারত:
- স্বাধীনতা লাভ - ১৫ আগস্ট, ১৯৪৭ সালে (যুক্তরাজ্য থেকে)।
- সংবিধান কার্যকর হয় - ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।
- প্রজাতন্ত্র ঘোষণা দেয় - ২৬ জানুয়ারি, ১৯৫০ সালে।

- জাতীয় প্রতীক -  অশোকচক্র।
- রাজ্য সংখ্যা - ২৮ টি।
-  বিশ্বের সবচেয়ে বড় লিখিত সংবিধান - ভারতের।
- আইনসভা - দ্বি-কক্ষ বিশিষ্ট। যথা: রাজ্যসভা (উচ্চকক্ষ) ও লোকসভা (নিম্নকক্ষ)।
- লোকসভার আসন সংখ্যা - ৫৪৫ টি।
-  রাজ্যসভার আসন সংখ্যা - ২৫০ টি।

উৎস: ব্রিটানিকা।

১,৫৩৩.
'Chon Buri' শহরটি কোন দেশে অবস্থিত?
  1. কানাডা
  2. ভিয়েতনাম
  3. থাইল্যান্ড
  4. চীন
ব্যাখ্যা
'Chon Buri':
- চোন বুরি, দক্ষিণ-মধ্য থাইল্যান্ডের শহর।
- স্থানীয়ভাবে এটি ব্যাং প্লা সোই নামে পরিচিত।
- এখানে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প এবং একটি আবহাওয়া কেন্দ্র রয়েছে।

থাইল্যান্ড:
- ‘থাই’ শব্দের একটি অর্থ ‘মুক্ত’।
- 'থাইল্যান্ড' শব্দের অর্থ মুক্ত ভূমি।
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
- আয়তন: ১৯৮,১১৭ বর্গ মাইল।
- রাজধানী: ব্যাংকক।
- জনসংখ্যা প্রধানত থাই, উল্লেখযোগ্য চীনা, খেমার এবং মালয় সংখ্যালঘু।
- ভাষা: থাই (সরকারি)।
- ধর্ম: বৌদ্ধ ধর্ম; এছাড়াও ইসলাম।
- মুদ্রা: বাথ।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
১,৫৩৪.
নিচের কোনটি ইউরেশিয়ান তৃণভূমি?
  1. সাভানা
  2. স্তেপ
  3. ল্যানোস
  4. প্রেইরি
ব্যাখ্যা
- ইউরোপের পূর্বাঞ্চল ও এশিয়ার মধ্যভাগ জুড়ে বিস্তৃত তৃণভূমি স্তেপ নামে পরিচিত। একে ইউরেশিয়ান স্তেপ বা গ্রেট স্তেপ নামেও ডাকা হয়।
- রোমানিয়া, হাঙ্গেরি, ইউক্রেন, মোলদাভিয়া, রাশিয়া, কাজাখস্তান, মঙ্গোলিয়া, চীনের জিনজিয়াং প্রভৃতি অঞ্চলজুড়ে স্তেপ তৃণভূমি দেখা যায়।
- সাধারণত স্বল্প বৃষ্টিপাত সম্পন্ন অঞ্চলে তৃণভূমি গড়ে উঠে।
অন্যদিকে,
- প্রেইরি : উত্তর আমেরিকা তৃণভূমি
- ল্যানোস : দক্ষিণ আমেরিকার তৃণভূমি।
- সাভানা : আফ্রিকান তৃণভূমি।
(তথ্যসূত্রঃ ন্যাশনাল জিওগ্রাফিক ও ব্রিটানিকা)
১,৫৩৫.
লিটল সেন্ট জেমস দ্বীপটি কোথায় অবস্থিত?
  1. কিউবা
  2. যুক্তরাষ্ট্র
  3. ব্রাজিল
  4. জ্যামাইকা
ব্যাখ্যা

লিটল সেন্ট জেমস 
- লিটল সেন্ট জেমস হল মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিন দ্বীপপুঞ্জে অবস্থিত একটি ছোট ব্যক্তিগত দ্বীপ।
- এটি এপস্টাইন দ্বীপ নামে কুখ্যাত,  শিশু যৌন অপরাধী জেফ্রি এপস্টাইন এর মালিক ছিলেন।
- তিনি ১৯৯৮ সাল থেকে ২০১৯ সালে মৃত্যুর পূর্ব পর্যন্ত এই দ্বীপের মালিক ছিলেন।
- অভিযোগ আছে যে এ সময়ে তিনি এখানে তার সমস্ত উল্লেখযোগ্য অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করেছিলেন।
- এপস্টাইনের বহু বছরের মালিকানার কারণে, বিশেষ করে অপ্রাপ্তবয়স্কদের যৌন পাচারের জন্য দ্বীপটি ব্যবহারের অভিযোগের কারণে, দ্বীপটিকে “পেডোফাইল দ্বীপ”ও বলা হয়।

উৎস: রয়টার্স।

১,৫৩৬.
জাপানের ফুকুশিমা পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে কতগুলো রিঅ্যাক্টর ছিল?
  1. ক) ৪টি
  2. খ) ৫টি
  3. গ) ৬টি
  4. ঘ) ১০টি
ব্যাখ্যা
জাপানের ফুকুশিমা পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে ছয়টি রিয়েক্টর ছিলো৷ ২০১১ সালের ভুমিকম্প ও সুনামিতে এটি ধ্বংস হয়ে যায়৷
Source: Britannica
১,৫৩৭.
ওয়াল স্ট্রিট কোন শহরে অবস্থিত?
  1. ওয়াশিংটন
  2. নিউ ইয়র্ক
  3. বেইজিং
  4. লন্ডন
ব্যাখ্যা

• ওয়াল স্ট্রিট:
- অবস্থান: লোয়ার ম্যানহাটন, নিউ ইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠার ইতিহাস: ডাচ উপনিবেশিকদের নির্মিত কাঠের প্রাচীর থেকে নামকরণ (প্রাচীর নির্মিত হয় ১৬৫৩ সালে)।
- প্রাচীন প্রেক্ষাপট: প্রথমদিকে দাসবাজার, পণ্যের ক্রয়-বিক্রয়ের স্থান ও শহরের প্রশাসনিক কেন্দ্র।
• মুখ্য আর্থিক প্রতিষ্ঠান: নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ (NYSE)।
- NASDAQ
- ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক
- ১৯২৯ সালের স্টক মার্কেট ধস, যা গ্রেট ডিপ্রেশন ডেকে আনে ২০০৮ অর্থনৈতিক সংকট।
- চলচ্চিত্র: Wall Street (1987), Wall Street: Money Never Sleeps (2010)।

তথ্যসূত্র: Britannica.

১,৫৩৮.
বিশ্বের সর্ববৃহৎ তেলের মজুদ রয়েছে কোন দেশে?
  1. ভেনেজুয়েলা
  2. সৌদি আরব
  3. যুক্তরাষ্ট্র
  4. ইরান
ব্যাখ্যা

• বিশ্বের শীর্ষ তেল মজুতধারী দেশ:
- ভেনেজুয়েলার কাছে বিশ্বের সবচেয়ে বেশি তেল মজুত রয়েছে, যার পরিমাণ ৩০০ বিলিয়ন ব্যারেলেরও বেশি। 
- সৌদি আরব বিশ্বের দ্বিতীয় সর্বাধিক তেল মজুতধারী দেশ, যেখানে প্রায় ২৬৭ বিলিয়ন ব্যারেল তেল সংরক্ষিত আছে।

- যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদক দেশ এবং একই সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় তেল ভোক্তা। 
- এ কারণে যুক্তরাষ্ট্রকে অন্যান্য বহু তেল উৎপাদনকারী দেশ থেকে অতিরিক্ত তেল আমদানি করতে হয়। 
- বিশ্বে তেল উৎপাদনে অন্যতম শীর্ষ অবস্থানে থাকলেও, মোট মজুতের দিক থেকে যুক্তরাষ্ট্রের অবস্থান মাত্র নবম।

» বিশ্বের শীর্ষ তেল মজুতধারী দেশসমূহ: 
১) ভেনেজুয়েলা — ৩০৩.২২ বিলিয়ন ব্যারেল
২) সৌদি আরব — ২৬৭.১৯ বিলিয়ন ব্যারেল
৩) ইরান — ২০৮.৬০ বিলিয়ন ব্যারেল
৪) কানাডা — ১৬৩.৬৩ বিলিয়ন ব্যারেল
৫) ইরাক — ১৪৫.০২ বিলিয়ন ব্যারেল
৬) সংযুক্ত আরব আমিরাত — ১১৩.০০ বিলিয়ন ব্যারেল
৭) কুয়েত — ১০১.৫০ বিলিয়ন ব্যারেল
৮) রাশিয়া — ৮০.০০ বিলিয়ন ব্যারেল
৯) যুক্তরাষ্ট্র — ৫৫.২৫ বিলিয়ন ব্যারেল
১০) লিবিয়া — ৪৮.৩৬ বিলিয়ন ব্যারেল



তথ্যসূত্র:
i) World Population Review. (Link1)
ii) OPEC (Link2)
iii) Global Fire Power. (Link3)
iV) Word Atlas. (Link4)

১,৫৩৯.
যে দেশ এসডিআই প্রতিরক্ষা কর্মসূচি গ্রহণ করেছে-
  1. ব্রিটেন
  2. ফ্রান্স
  3. যুক্তরাষ্ট্র
  4. রাশিয়া
ব্যাখ্যা
• Strategic Defense Initiative (SDI):
- তারকা যুদ্ধ নামে খ্যাত — Strategic Defense Initiative এর প্রস্তাবক ছিলেন রোনাল্ড রিগ্যান। 
- আমেরিকার প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান প্রবর্তিত — Strategic Defense Initiative (SDI) এর মূল বিষয়বস্তু ছিল পারমাণবিক নিরাপত্তা সংক্রান্ত। 

রোনাল্ড রিগ্যান ও এসডিআই (SDI): 
- রোনাল্ড রিগ্যান মার্কিন রাজনীতিবিদ।
- তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের — ৪০তম রাষ্ট্রপতি।
- তিনি ১৯৮১ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করেন।
- রাষ্ট্রপতিত্বের পূর্বে তিনি — হলিউডের চলচ্চিত্র অভিনেতা ছিলেন।
- রোনাল্ড রিগ্যান — ১৯৮৩ সালের ২৩ মার্চ ভূমি ও মহাকাশে পরমাণু ক্ষেপণাস্ত্র আক্রমণ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা হাতে নেন যা — SDI (Strategic Defense Initiative) নামে পরিচিত।
- একে সমালোচকরা — নক্ষত্র যুদ্ধ (Star War) এর পরিকল্পনা হিসেবেও অভিহিত করেন।
--------------- 
অন্যদিকে, 
• S-400: 
- S-400 রাশিয়ার তৈরি অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।
- ২০০৭ সাল থেকে রাশিয়ার সামরিক বাহিনী S-400 প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে আসছে।
- বর্তমানে রাশিয়া ব্যতীত চীন ও তুরস্ক এই ব্যবস্থা ব্যবহার করছে। এছাড়া ভারতও এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করতে রাশিয়ার সাথে চুক্তি করেছে।

উৎস: ডয়েচেভেলে এবং আল জাজিরা, Britannica.
১,৫৪০.
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বৈঠক করেন কোথায়?
  1. ক) রিয়াদ, সৌদি আরব
  2. খ) শারম আল শেখ, মিশর
  3. গ) ব্যাংকক, থাইল্যান্ড
  4. ঘ) বালি, ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
ইন্দোনেশিয়ার বালিতে জি–২০ সম্মেলনের আগে জো বাইডেন ও সি চিন পিং মুখোমুখি আলোচনায় বসেন।
▪ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন না আসায় ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের সবচেয়ে বড় শিরোনাম হলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের মধ্যকার মুখোমুখি বৈঠক।
▪ অপ্রত্যাশিত হলেও দুই নেতা দুই দেশের মধ্যকার বিরোধপূর্ণ বিষয়গুলো সমাধানের জন্য যৌথ কর্মসম্পাদন দল গঠনে একমত হয়েছেন।
▪ এ ছাড়া তাইওয়ান থেকে শুরু করে মানবাধিকার, বাণিজ্য ও প্রযুক্তি বিনিময় বিষয়েও তাঁরা আলোচনা করেছেন।

তথ্যসূত্র; প্রথম আলো।
১,৫৪১.
কার্জন লাইন কোন দুটি দেশের সীমান্তরেখা?
  1. ক) ভারত - আফগানিস্তান
  2. খ) জার্মানি - পোল্যান্ড
  3. গ) জার্মানি - ফ্রান্স
  4. ঘ) রাশিয়া - পোল্যান্ড
ব্যাখ্যা
Curzon Line, demarcation line between Poland and Soviet Russia that was proposed during the Russo-Polish War of 1919–20 as a possible armistice line and became (with a few alterations) the Soviet-Polish border after World War II.
Source: britannica.com
১,৫৪২.
নিম্নের কোন দেশ থেকে 'অস্ট্রেলিয়া' স্বাধীনতা লাভ করে?
  1. কানাডা
  2.  যুক্তরাষ্ট্র
  3. যুক্তরাজ্য
  4. ফ্রান্স
ব্যাখ্যা

• অস্ট্রেলিয়া:
- অস্ট্রেলিয়া ওশেনিয়া মহাদেশের একটি সার্বভৌম রাষ্ট্র।
- আয়তনের দিক থেকে এটি ওশেনিয়ার সর্ব বৃহ‌ৎ রাষ্ট্র ও পৃথিবীর ৬ষ্ঠ বৃহত্তম রাষ্ট্র।
- রাজধানী: ক্যানবেরা।
- বিখ্যাত জনবহুল শহর: সিডনি।
- মুদ্রা: অস্ট্রেলিয়ান ডলার।
- সরকার প্রধান: প্রধানমন্ত্রী।
- সিডনিতে প্রধানমন্ত্রীর বাসভবনের নাম: কিরিবিলি হাউস।
- অস্ট্রেলিয়া যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে ১৯০১ সালে।
- ১৯০১ সালে অস্ট্রেলিয়া ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে থাকা স্বাধীন কমনওয়েলথ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়।

উৎস: Britannica ওয়েবসাইট। 

১,৫৪৩.
“গ্লাসনস্ত” – এর অর্থ কী?
  1. খোলামেলা আলোচনা
  2. সংস্কার
  3. পুনর্গঠন
  4. নতুন রাষ্ট্রগঠন
ব্যাখ্যা

 গ্লাসনস্ত:
– ১৯৮৫ সালে সোভিয়েত ইউনিয়নে ক্ষমতাসীন হয়েছিলেন মিখাইল গর্বাচেভ।
– গর্বাচেভ’র সংস্কার কর্মসূচির দুটি মূল স্তম্ভ ছিল গ্লাসনস্ত বা 'খোলা দুয়ার' আর পেরেস্ত্রইকা বা 'পুনর্গঠন' - যা শুরু হয় ১৯৮৭ সালে ।
– গ্লাসনস্ত ছিল রাজনৈতিক ও সামাজিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনার সোভিয়েত নীতি।
– ১৯৯০ সালে সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ মানবধিকার ও সাংস্কৃতিক ক্ষেত্রে ব্যক্তি স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারকে স্বীকৃতি দেয়ার জন্য যে নীতি গ্রহণ করেছিলেন তাই হচ্ছে গ্লাসনস্ত।

পেরেস্ত্রইকা:
– পেরেস্ত্রইকা শব্দের অর্থ হচ্ছে পুনর্গঠন।
– আর্থিক ও সামাজিক সংস্কার করতে ১৯৯০ সালে এই নীতি প্রবর্তন করেন প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভ।
– এর উদ্দেশ্য ছিল রাষ্ট্রের রাশ কিছুটা আলগা করে জনতার ক্ষোভ প্রশমিত করা।
– এই নীতির মূল উদ্দেশ্য ছিল সমাজতন্ত্রের আধারে এমন এক ব্যবস্থা গড়ে তোলা, যেখানে থাকবে একটি দক্ষ অর্থনীতি এবং সর্বোপরি একটি উন্নত বিজ্ঞান প্রযুক্তি নির্ভর ও গণতান্ত্রিক সমাজ কাঠামো।
– ২৫ ডিসেম্বর, ১৯৯১ গর্বাচেভ সোভিয়েত রাষ্ট্র প্রধানের পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দেন।

উৎস: i) Britannica.
ii) ডেইলি ইনকিলাব।

১,৫৪৪.
“Saint Gotthard Tunnel” - কোথায় অবস্থিত?
  1. ক) ইতালি
  2. খ) সুইজারল্যান্ড
  3. গ) ফ্রান্স
  4. ঘ) ইংল্যান্ড
  5. ঙ) কানাডা
ব্যাখ্যা
The Gotthard Base Tunnel, also known as the Saint Gotthard Tunnel is a railway tunnel through the Alps in Switzerland. It opened on 1 June 2016, and full service began on 11 December 2016.
১,৫৪৫.
থাইল্যান্ডের মুদ্রার নাম কী?
  1. উন
  2. ডং
  3. কিয়াট
  4. বাথ
ব্যাখ্যা

থাইল্যান্ড:
- ‘থাই’ শব্দের একটি অর্থ ‘মুক্ত’।
- 'থাইল্যান্ড' শব্দের অর্থ মুক্ত ভূমি।
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
- আয়তন: ১৯৮,১১৭ বর্গ মাইল।
- রাজধানী: ব্যাংকক।
- জনসংখ্যা প্রধানত থাই, উল্লেখযোগ্য চীনা, খেমার এবং মালয় সংখ্যালঘু।
- ভাষা: থাই (সরকারি)।
- ধর্ম: বৌদ্ধ ধর্ম; এছাড়াও ইসলাম।
- মুদ্রা: বাথ।

তথ্যসূত্র - ব্রিটানিকা ও দৈনিক প্রথম আলো, ২১ মে ২০২৩।

১,৫৪৬.
Which of the following is the newest country in the world?
  1. East Timor
  2. Armenia
  3. South Sudan
  4. Palestine
  5. None of these
ব্যাখ্যা
দক্ষিণ সুদান:
- বিশ্বের সর্বশেষ স্বাধীন ও জাতিসংঘভুক্ত দেশ দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ৯ জুলাই দেশটি সুদান থেকে স্বাধীন হয় ও ১৪ জুলাই জাতিসংঘের সদস্য হয়।
- দক্ষিণ সুদান জাতিসংঘের সর্বশেষ ১৯৩তম সদস্য।
- ২০১১ সালের ৯ জুলাই, দক্ষিণ সুদান আফ্রিকার ৫৪তম স্বাধীন দেশে পরিণত হয়।

উল্লেখ্য
- রাষ্ট্রীয় নাম: The Republic of South Sudan.
- রাজধানী: জুবা।
- ভাষা: ইংরেজি।
- মুদ্রা: পাউন্ড।

এছাড়াও,
⇒ বিশ্বের ১০টি নতুন দেশ:
1. দক্ষিণ সুদান: জুলাই ২০১১,
2. মন্টিনিগ্রো: জুন ২০০৬,
3. সার্বিয়া: জুন ২০০৬,
4. পূর্ব তিমুর: মে ২০০২,
5. পালাউ: অক্টোবর ১৯৯৪,
6. ইরিত্রিয়া: এপ্রিল ১৯৯৩,
7. চেক প্রজাতন্ত্র: জানুয়ারী ১৯৯৩,
৪. স্লোভাকিয়া: জানুয়ারী ১৯৯৩,
9. উত্তর মেসিডোনিয়া: সেপ্টেম্বর ১৯৯১,
10. ক্রোয়েশিয়া: জুন ১৯৯১।

উৎস: World Atlas.
১,৫৪৭.
নিচের কোন বন্দরটি লোহিত সাগরের তীরবর্তী নয়?
  1. পোর্ট সুদান
  2. জেদ্দা
  3. আল হুদাইদাহ
  4. হাইফা
ব্যাখ্যা
উল্লিখিত অপশনসমূহের মধ্যে পোর্ট সুদান (সুদান), জেদ্দা (সৌদি আরব) এবং আল হুদাইদাহ (ইয়েমেন) সমুদ্রবন্দর লোহিত সাগর তীরবর্তী।
অন্যদিকে, ইসরাইলের প্রধান সমুদ্রবন্দর হাইফা ভূমধ্যসাগরের তীরে অবস্থিত।
(সূত্র: ওয়ার্ল্ড অ্যাটলাস)
১,৫৪৮.
মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির রাজনৈতিক দলের নাম-
  1. ক) ন্যাশনাল অ্যাসেম্বলি পার্টি
  2. খ) ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট
  3. গ) ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি
  4. ঘ) স্টেট পিস এন্ড ডেভলপমেন্ট কাউন্সিল
ব্যাখ্যা
মায়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির রাজনৈতিক দলের নাম ন্যাশনাল লীগ ফর ডেমােক্রেসি (NLD)।
- ২০১৫ সালে দেশটিতে অনুষ্ঠিত হয় প্রথম সাধারণ নির্বাচন। এতে জয়লাভ করে অং সান সু চি'র দল ন্যাশনাল লিগ ফর ডেমােক্রেসি (NLD)।
- দেশটিতে দ্বিতীয়বারের মতাে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় গত ৮ নভেম্বর, ২০২০। এ নির্বাচনেও জয়লাভ করে NLD।
উল্লেখ্য, ১ ফেব্রুয়ারি ২০২১ মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাবাহিনী দেশটির নিয়ন্ত্রণ নেয় এবং অং সান সুচি-সহ অন্য রাজনীতিক নেতা ও কয়েকশ' আইনপ্রণেতাকে আটক করে।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, সাম্প্রতিক সমাচার এবং বিভিন্ন পত্রিকা।
১,৫৪৯.
কোন দেশ ব্রিটিশ উপনিবেশ ছিল না?
  1. জিম্বাবুয়ে
  2. মালদ্বীপ
  3. নেপাল
  4. হংকং
ব্যাখ্যা
উপনিবেশ:
- চীনের অধীনস্থ হওয়ার পূর্বে হংকং ব্রিটেনের উপনিবেশ ছিলো।
- মালদ্বীপ এবং জিম্বাবুয়ে দ্বীপ ব্রিটেনের উপনিবেশ ছিল।
- নেপাল সরাসরি ব্রিটিশ উপনিবেশ ছিল না তবে তারা ব্রিটেনের কাছে Protectorate (আশ্রিত রাজ্য) হিসেবে ছিল।
- স্বায়ত্ত্বশাসন অব্যাহত থাকায় নেপাল এর স্বাধীনতা খর্ব হয় নি।
- তাই অপশন বিবেচনায় নেপাল উত্তর নেওয়া হয়েছে।

তথ্যসূত্র - Britannica.com & Worldatlas.com
১,৫৫০.
'Freetown' is the capital of which country?
  1. Senegal
  2. Jamaica
  3. Sierra Leone
  4. Haiti
  5. Costa Rica
ব্যাখ্যা
সিয়েরা লিওন-এর রাজধানী ফ্রিটাউন।

সিয়েরা লিওন:
- সিয়েরা লিওন পশ্চিম আফ্রিকার একটি দেশ।
- এর সাংবিধানিক নাম সিয়েরা লিওন প্রজাতন্ত্র।
- সিয়েরা লিওনের উত্তর সীমান্তে গিনি, দক্ষিণ-পূর্ব সীমান্তে লাইবেরিয়া এবং দক্ষিণ-পশ্চিম উপকূলের দিকে আটলান্টিক মহাসাগর অবস্থিত।
- এই দেশে গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু বিদ্যমান।
- রাজধানী: ফ্রিটাউন।
- মুদ্রার নাম লিওন।
- এটি দেশের সর্ববৃহৎ শহর এবং অর্থনীতি ও রাজনীতির কেন্দ্রস্থল।
- সিয়েরা লিওন ১৯৬১ সালে স্বাধীনতা অর্জন করে।
- সিয়েরা লিওন খনিজ সম্পদের ওপর নির্ভরশীল। বিশেষ করে হীরা এ দেশের অর্থনীতির প্রধান ভিত্তি।
- এ ছাড়া রয়েছে অন্যতম পণ্য টাইটানিয়াম ও বক্সাইট।

অন্যদিকে -
- সেনেগালের রাজধানী ডাকার।
- জ্যামাইকার রাজধানী কিংস্টন।
- হাইতির রাজধানী পোর্ট অব প্রিন্স।
- কোস্টারিকার রাজধানী স্যানজোসে।

উৎস: Britannica.
১,৫৫১.
'দিলি' কোন দেশের রাজধানী?
  1. দক্ষিন সুদান
  2. পশ্চিম তিমুর
  3. পূর্ব তিমুর
  4. ভারত
ব্যাখ্যা
পূর্ব তিমুর:
- পূর্ব তিমুর দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দ্বীপ রাষ্ট্র।
- পূর্ব তিমুর এশিয়ার সর্বশেষ স্বাধীন রাষ্ট্র।
- রাজধানী: দিলি।
- মুদ্রা: ডলার।

এছাড়াও,
- ১৮৬০ ও ১৮৯৩ সালে বিবাদমান উপনিবেশিক শক্তিগুলোর মধ্যে চুক্তির মাধ্যমে পূর্ব তিমুর শাসনের অধিকার লাভ করে পর্তুগীজরা।
- চুক্তি ১৯১৪ সালে কার্যকর হয়।
- ১৯৭৫ সাল পর্যন্ত পূর্ব তিমুর পর্তুগালের উপনিবেশ ছিল।
- ১৯৭৫ সালে Revolutionary Front for an Independent East Timor গঠিত হয় এবং এর বেশিরভাগ অঞ্চল তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসে স্বাধীনতা ঘোষণা করে।
- ১৯৭৬ সালে ইন্দোনেশিয়া পূর্ব তিমুর আক্রমন করে দখল করে এবং এটি নিজেদের অঞ্চল বলে ঘোষণা করে।
- ১৯৯৯ সালের ৩০ আগস্ট পূর্ব তিমুরে স্বাধীনতার স্বপক্ষে গণভোট অনুষ্ঠিত হয় এবং জনসাধারণ স্বাধীনতার পক্ষে ভোট দেয়। পশ্চিম তিমুর ইন্দোনেশিয়ার সাথে থেকে যায়।
- তারপর থেকে ২০০২ সাল পর্যন্ত পূর্ব তিমুর জাতিসংঘের নিয়ন্ত্রণে ছিল। ২০০২ সালের এপ্রিলে Xanana Gusmão প্রেসিডেন্ট নির্বাচিত হয় এবং জাতিসংঘ তার কাছে ক্ষমতা হস্তান্তর করে এবং পূর্ণাঙ্গ স্বাধীনতা লাভ করে।

অন্যদিকে,
- দক্ষিণ সুদানের রাজধানী জুবা।
- পশ্চিম তিমুর ইন্দোনেশিয়ার একটি প্রদেশ বা অঙ্গরাজ্য।
- ভারতের রাজধানী নয়াদিল্লি।

উৎস: Britannica.
১,৫৫২.
মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
  1. ক) আব্দুল্লাহ আহমদ বাদাবি
  2. খ) মাহাথির বিন মহাম্মদ
  3. গ) টুংকো আব্দুর রহমান পুত্র আল হাজ
  4. ঘ) টুন আব্দুল রাজ্জাক আল হোসেন
ব্যাখ্যা
মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ১৯৬৩ সাল থেকে ১৯৭০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন টুংকো আব্দুর রহমান পুত্র আল হাজ।
Source: Britannica
১,৫৫৩.
"হাজার হ্রদের দেশ" নামে পরিচিত কোন দেশ?
  1. ইন্দোনেশিয়া
  2. ফিনল্যান্ড 
  3. নরওয়ে
  4. রাশিয়া
ব্যাখ্যা

ফিনল্যান্ড 
- ফিনল্যান্ড উত্তর ইউরোপের একটি দেশ।
- উত্তর-পশ্চিমে সুইডেন, দক্ষিণে এস্তোনিয়া, পূর্বে রাশিয়া এবং উত্তরে নরওয়ে অবস্থিত।
- ফিনল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের অংশ, যার রাজধানী হেলসিঙ্কি। 
- ৫৫ লক্ষ জনসংখ্যার দেশটিতে ১৮৭,০০০ এরও বেশি হ্রদ রয়েছে।
- ফিনল্যান্ডের হাজার হাজার হ্রদের কারণেই দেশটির ডাকনাম "হাজার হ্রদের দেশ"। 
- জনসংখ্যার সাথে হ্রদের সংখ্যার তুলনা করলে দেখা যায় যে প্রতি ২৬ জন ফিনের জন্য একটি হ্রদ রয়েছে।
- ফিনল্যান্ডের ভূমি এলাকার ১০% জল।
- তারপর ভূমির দুই-তৃতীয়াংশ বনজ উদ্ভিদ দ্বারা গঠিত। 
- ফলস্বরূপ, ফিনল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য ইউরোপের বেশিরভাগ দেশের সাথে অতুলনীয়। 

উৎস: world atlas.

১,৫৫৪.
হিব্রু সভ্যতার প্রধান নগর কোনটি ছিল?
  1. উরুক
  2. জেরুজালেম
  3. রোম
  4. বাগদাদ
ব্যাখ্যা

 হিব্রু সভ্যতা:
- বর্তমান ফিলিস্তিন ও ইসরাইল অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠা একটি প্রাচীন সভ্যতা হলো হিব্রু সভ্যতা।
- হিব্রু সভ্যতা জেরুজালেম নগরকে কেন্দ্র করে গড়ে উঠে।
- হিব্রু জাতি বর্তমানে ইসরাইলে বসবাস করে।
• হিব্রু মূলত ভাষার নাম, অর্থ যাযাবর বা নিম্ন শ্রেণি।
- জাতিগতভাবে হিব্রু সভ্যতার লোকজন একটি মিশ্র জাতি।
- প্রধান ধর্মীয় নেতা: হযরত মূসা (আ)।
- হিব্রুদের আদি পুরুষ ইব্রাহিম (আ:)।
- পৃথিবীর প্রাচীন ভাষা হিব্রু ভাষা।
- হিব্রু সভ্যতার অবদান ধর্ম প্রচার।
- হিব্রুদেরও আইন অনেকটা হাম্মুরাবীর আইনের দ্বারা প্রভাবিত।
- ব্যাবিলনীয় আইনের অনুকরণে তারা যে আইন তৈরী করে তা 'ডিউটোরোনোমিক কোড' নামে পরিচিত ছিল।

উৎস:  Britannica. এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

১,৫৫৫.
নীলনদ কতটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে?
  1. ১২টি
  2. ১১টি
  3. ১০টি
  4. ৯টি
ব্যাখ্যা

নীল নদ:
পৃথিবীর দীর্ঘতম নদী নীল নদ।
- নীল নদ আফ্রিকা মহাদেশে অবস্থিত।
- নীল নামটি গ্রীক নিলোস থেকে এসেছে, যার অর্থ একটি উপত্যকা বা নদী উপত্যকা।
- আফ্রিকার লেক ভিক্টোরিয়া নীল নদের উৎস।
- নীল নদ ভূমধ্যসাগরে পতিত হয়েছে।
- নীলনদ ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।

উল্লেখ্য,
- নীল নদের দৈর্ঘ্য ৬৮০০ কি.মি (৪,১৩৫ মাইল)।
- বিভিন্ন দেশ হয়ে ভূ-মধ্যসাগরে নীল নদ পতিত হয়।
- নীলনদ ১১টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে।
- নীল নদের অববাহিকা মিশর, সুদান, দক্ষিণ সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া, কেনিয়া, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা এবং তানজানিয়া জুড়ে বিস্তৃত।
এর সবচেয়ে দূরবর্তী উৎস বুরুন্ডির কাগেরা নদী।
- নীল নদ তিনটি প্রধান স্রোত দ্বারা গঠিত।
- নীল নীল এবং আতবারা যা ইথিওপিয়ার উচ্চভূমি থেকে প্রবাহিত হয় এবং সাদা নীল যার প্রধান স্রোত ভিক্টোরিয়া এবং আলবার্ট হ্রদে প্রবাহিত হয়।

উৎস: World atlas.

১,৫৫৬.
লাওসের মুদ্রার নাম কী?
  1. পেসো
  2. ডলার
  3. ডং
  4. কিপ
ব্যাখ্যা
লাওস (Laos):
 
- দেশটির আনুষ্ঠানিক নাম লাও পিপলস ডেমোক্রেটিক রিপাবলিক।
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
- আয়তন: ৯১,৪২৯ বর্গ মাইল।
- জনসংখ্যা: (২০২৩ আনুমানিক) ৭,৫৫৭,০০০।
- রাজধানী: ভিয়েনতিয়েন।
- ভাষা: লাও (অফিসিয়াল), ইংরেজি, ভিয়েতনামী, ফরাসি।
- ধর্ম: বৌদ্ধ ধর্ম, ঐতিহ্যগত বিশ্বাস।
- মুদ্রা: কিপ।
 
তথ্যসূত্র - Britannica.com
১,৫৫৭.
বাল্টিক রাষ্ট্র নয় কোনটি?
  1. রোমানিয়া
  2. এস্তোনিয়া
  3. লাতভিয়া
  4. লিথুয়ানিয়া
ব্যাখ্যা
বাল্টিক রাষ্ট্র:
- রোমানিয়া বাল্টিক রাষ্ট্র নয়।
- উত্তর-পূর্ব ইউরোপের বাল্টিক সাগরের পূর্বতীরে অবস্থিত রাষ্ট্রসমূহ বাল্টিক রাষ্ট্র হিসেবে পরিচিত।
- এই অঞ্চলে তিনটি দেশ রয়েছে;
• এস্তোনিয়া,
• লাতভিয়া এবং
• লিথুয়ানিয়া।
- বাল্টিক রাষ্ট্রসমূহ বর্তমানে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের অংশ।

তথ্যসূত্র - Britannica.com & WorldAtlas.com
১,৫৫৮.
'Palestine Liberation Organization' কত সালে প্রতিষ্ঠা লাভ করে?
  1. ১৯৫২ সালে
  2. ১৯৫৬ সালে
  3. ১৯৬২ সালে
  4. ১৯৬৪ সালে
ব্যাখ্যা

PLO:
– পূর্ণরূপ - Palestine Liberation Organization.
– প্রতিষ্ঠা- ১৯৬৪ সালে।
– PLO-এর প্রথম চেয়ারম্যান- আহমদ শুকিরি।
– PLO-এর তৃতীয় চেয়ারম্যান- ইয়াসির আরাফাত (১৯৬৯ সালে) ।
– PLO এর লক্ষ্য ছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ফিলিস্তিনকে মুক্ত করা এবং মধ্যপ্রাচ্য থেকে ইহুদিবাদকে নির্মূল করা।

উৎস: i) বিবিসি বাংলা।
ii) Britannica

১,৫৫৯.
'গুয়াম' কোন অঞ্চলের বৃহত্তম দ্বীপ?
  1. অস্ট্রেলিয়া
  2. মাইক্রোনেশিয়া
  3. পলিনেশিয়া
  4. মিলেনেশিয়া
ব্যাখ্যা

ওশেনিয়া মহাদেশ:
• অঞ্চলভিত্তিক ওশেনিয়ার দেশসমূহ:
- অস্ট্রেলিয়া- ১. অস্ট্রেলিয়া।
- নিউজিল্যান্ড- ১. নিউজিল্যান্ড।
- মাইক্রোনেশিয়া- ১. মাইক্রোনেশিয়া, ২. কিরিবাতি ৩. নাউরু, ৪. মার্শাল দ্বীপপুঞ্জ, ৫. পালাউ।
- মাইক্রোনেশিয়া অঞ্চলে অবস্থিত বৃহত্তম দ্বীপ গুয়াম, যার পরিমাপ ৫৬১ বর্গ কিমি।

• মিলেনেশিয়া:
- "মেলানেশিয়া" শব্দটি গ্রীক থেকে এসেছে এবং এর অর্থ "কালো দ্বীপ"।
- মেলানেশিয়া দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি অঞ্চল যা প্রায় ২,০০০ দ্বীপ নিয়ে গঠিত।
• এই অঞ্চলের দেশগুলো হলো:
১. পাপুয়া নিউগিনি,
২. সলোমন দ্বীপপুঞ্জ,
৩. ভানুয়াতু এবং
৪. ফিজি।

• পলিনেশিয়া অঞ্চলের দেশসমূহ:
- টোঙ্গা
- টুভ্যালু ও
- সামোয়া।

উৎস: ওয়ার্ল্ড এটলাস।

১,৫৬০.
বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্যদানকারী দেশ কোনটি?
  1. জাপান
  2. জার্মানি
  3. যুক্তরাষ্ট্র
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
বাংলাদেশের বৃহৎ সাহায্যদানকারী দেশ:
- বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্যদানকারী দেশ জাপান।

⇒ বাংলাদেশের বৃহৎ সাহায্যদানকারী দেশ:
১. জাপান,
২. যুক্তরাষ্ট্র,
৩. ফ্রান্স,
৪. জার্মানি।

উল্লেখ্য,
• জাপান:
- জাপান পূর্ব এশিয়ার একটি দ্বীপরাষ্ট্র।
- রাজধানী: টোকিও।
- মুদ্রা: ইয়েন।
- জাপানের সংবিধানকে বিশ্বের ‘শান্তির সংবিধান‘ বলা হয়।
- আইনসভা: ২টি।
- আইনসভার নাম ডায়েট।
- পতাকার রং সাদা ও লাল।
- বর্তমান প্রধানমন্ত্রী: ইশিবা শিগেরু।
- প্রধান দ্বীপ: হোক্কাইডো, হনসু, শিকোকু, কিউসু ও ওকিনাওয়া।
- সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে।

উৎস: i) U.S. Foreign Assistance by Country. [link]
iii) Worldatlas.
১,৫৬১.
নিউইয়র্কে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক একাডেমি-
  1. ক) ওয়েস্ট পয়েন্ট
  2. খ) স্যান্ডহার্স্ট
  3. গ) ইউকুসোক
  4. ঘ) সুবিক বে
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের সামরিক একাডেমী ওয়েস্ট পয়েন্ট।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৃহত্তম মার্কিন নৌঘাঁটি ছিল ফিলিপাইনের 'সুবিক বে'। ১৯৯১ সালে এই নৌঘাঁটিটি বন্ধ করে দেয়া হয়।
ব্রিটিশ সেনাবাহিনীর প্রাথমিক অফিসার প্রশিক্ষণ কেন্দ্র স্যান্ডহার্স্ট।
প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের সদরদপ্তর জাপানের ইউকোসুকে অবস্থিত।
উৎসঃ যুক্তরাষ্ট্রের সরকারি ওয়েবসাইট।
১,৫৬২.
ইথিওপিয়ার সশস্ত্র গোষ্ঠীর নাম কী?
  1. ক) ULFA
  2. খ) MNLF
  3. গ) TPLF
  4. ঘ) Shining Path
ব্যাখ্যা
- TPLF (Tigray People's Liberation Front) হলো ইথিওপিয়ার উত্তরাঞ্চলের টিগ্রে অঞ্চলের সশস্ত্র গোষ্ঠী।
- অতীতে এই গোষ্ঠীটি ইথিওপিয়ার সরকার ও রাজনীতিতে সর্বাধিক প্রভাব বিস্তারকারী ছিলো।
- কিন্তু আবি আহমেদ ইথিওপিয়ার ক্ষমতা গ্রহণের পর তাদের প্রভাব হ্রাস পেতে শুরু করে।
- এতে করে টিগ্রে অঞ্চলে টিপিএলএফ নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে সচেষ্ট হলে সরকারের সাথে তাদের সংঘর্ষ বাঁধে।
- টিগ্রে অঞ্চলে সাম্প্রতিক সময়ে সরকার ও টিপিএলফের মধ্যকার সংঘর্ষের ফলে ভয়াবহ মানবিক সংকট সৃষ্ট হয়েছে।
- ইথিওপিয়ায় গৃহযুদ্ধ বন্ধে আবার চুক্তিতে স্বাক্ষর করেছে ইথিওপিয়ার সেনাবাহিনী ও ‘টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট' টিপিএলএফ৷ 

---------------------------------
- ULFA - United Liberation Front of Asom. ভারতের আসাম রাজ্যের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন।
- MNLF - Moro National Liberation Front. এটি  ফিলিপাইনের মিন্দানাও স্বাধীনতাকামী সংগঠন।
- শাইনিং পাথ (Shining Path) পেরুর গেরিলা সংগঠন।

তথ্যসূত্র: লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার এবং বিবিসি ওয়ার্ল্ড।
১,৫৬৩.
জার্মানির প্রাচীন নাম কী?
  1. ক) হেলভেসিয়া
  2. খ) ডয়েচল্যান্ড
  3. গ) সলসবেরি
  4. ঘ) রোডেশিয়া
ব্যাখ্যা

- সুইজারল্যান্ড: হেলভেসিয়া, হেলভেটিয়া।
- জার্মানি: ডয়েচল্যান্ড।
- জাম্বিয়া: উত্তর রোডেশিয়া।
- হারারে - সলসবেরি।।
উৎসঃ এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা এবং worldatlas.com

১,৫৬৪.
নিম্নের কোনটি ইয়েমেনের বন্দরনগরী?
  1. আকাবা
  2. হাইফা
  3. লাতাকিয়া
  4. এডেন
ব্যাখ্যা
এডেন:
- এডেন ইয়েমেনের একটি বন্দর শহর।​
- এটি এডেন উপসাগরের উত্তর উপকূলে অবস্থিত এবং আল-তাওয়াহি হারবারের পূর্ব দিকে ঘেরা একটি উপদ্বীপে অবস্থিত।
- এডেন ২০১৫ সাল থেকে ইয়েমেনের অস্থায়ী রাজধানী।।

⇒ ইয়েমেন:
- ইয়েমেন প্রজাতন্ত্র পশ্চিম এশিয়ার একটি আরব দেশ।
- দেশটি এককালে আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও এশিয়ার সংযোগস্থল ছিল।
- আরব উপদ্বীপের দক্ষিণ প্রান্তে দক্ষিণ আরবজুড়ে দেশটির অবস্থান।
- ইয়েমেন আরব উপদ্বীপের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র।
- ইয়েমেনের সীমান্তে রয়েছে উত্তরে সৌদি আরব, পশ্চিমে লোহিত সাগর, দক্ষিণে এডেন উপসাগর ও আরব সাগর এবং পূর্ব-উত্তর পূর্বে ওমান।
- রাজধানী: এডেন।
- ভাষা: আরবি।
- মুদ্রা: ইয়েমেনি রিয়াল।

অন্যদিকে,
⇒ বিশ্বের কিছু গুরত্বপূর্ণ সমুদ্রবন্দর:
- আকাবা: জর্ডানের সমুদ্র বন্দর।
- লাতাকিয়া: সিরিয়ার সমুদ্রবন্দর।
- আকিয়াব: মিয়ানমারের সমুদ্রবন্দর।
- হাইফা: ইসরাইলের সমুদ্রবন্দর।
- আন্টওয়ার্প: বেলজিয়ামের সমুদ্রবন্দর।
- লা গুয়েরা: ভেনেজুয়েলার সমুদ্রবন্দর।

উৎস: i) World Atlas.
ii) Britannica.
১,৫৬৫.
কানাডার রাজধানীর নাম কী?
  1. টরোন্টো
  2. অটোয়া
  3. ভ্যাঙ্কুভার
  4. মন্ট্রিল
ব্যাখ্যা

• কানাডা:

- কানাডা উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ।
- এটি আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
- কানাডার রাজধানীর নাম অটোয়া।
- টরেন্টো হচ্ছে কানাডার বৃহত্তম শহর।
- কানাডার রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র।
- ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি কানাডা।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

১,৫৬৬.
তিব্বত কোন দেশের স্বায়ত্তশাসিত অঞ্চল?
  1. চীন
  2. ভারত
  3. নেপাল
  4. ভুটান
ব্যাখ্যা
তিব্বত (Tibet):
- এটি চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল।

- তিব্বত মূলত একটি উপত্যকা।
- একে "roof of the world" বা 'বিশ্বের ছাদ' নামেও অভিহিত করা হয়।
- তিব্বতের আয়তন: ১২,২১,৬০০ বর্গকিলোমিটার।
= রাজধানী শহর: লাসা, একে নিষিদ্ধ শহর বলা হয়।

⇒ তিব্বত মূলত বৌদ্ধ ধর্মের অনুসারী অধ্যুষিত এলাকা।
- চীন দীর্ঘদিন থেকে অঞ্চলটির মালিকানা দাবি করে আসছে।

⇒ হিমালয়ের সমগ্র পরিসর জুড়ে, অসংখ্য উপত্যকা এবং গিরিখাত রয়েছে।
- বিশ্বের দীর্ঘতম এবং সবচেয়ে সুন্দর পর্বতশ্রেণী, এই উপত্যকাগুলি শুধুমাত্র পাহাড়ের তীব্র সৌন্দর্যকে বাড়িয়ে তোলে এবং পাহাড়ের তুষারময় প্রান্তরকে উপত্যকার সবুজ সবুজ ল্যান্ডস্কেপের সাথে বৈসাদৃশ্য করে ভ্রমণকারীদের অভিজ্ঞতা বাড়িয়ে তোলে।

উৎস: i) Britannica.
ii) USGS (.gov).
১,৫৬৭.
স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মধ্যে আয়তনে সবচেয়ে বড় দেশ কোনটি?
  1. আইসল্যান্ড
  2. নরওয়ে
  3. সুইডেন
  4. ডেনমার্ক
ব্যাখ্যা

- সুইডেন উত্তর ইউরোপের দেশগুলোর মধ্যে বৃহত্তম এবং স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলে আয়তনে সবচেয়ে বড়।

স্ক্যান্ডিনেভিয়ান দেশ:

- স্ক্যান্ডিনেভিয়া হলো ইউরোপের উত্তরে অবস্থিত একটি ভৌগোলিক অঞ্চল।
- স্ক্যান্ডেনেভিয়ান রাষ্ট্র মূলত ৩টি।
- যথা- নরওয়ে, সুইডেন ও ডেনমার্ক।
• তবে ফিনল্যান্ড, আইসল্যান্ড এবং ফারো আইল্যান্ডকেও অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র হিসেব গণ্য ব হয়।
- নর্ডিক অঞ্চল বলতে স্ক্যান্ডেনেভিয়ান দেশ ফিনল্যান্ড আইসল্যান্ডকে বুঝায়।
- অর্থাৎ, স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলো আসলে নর্ডিক অঞ্চলের মধ্যে পরে।
• নর্ডিক অঞ্চলভুক্ত দেশ ৫টি।
যথা - আইসল্যান্ড, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন এবং ফিনল্যান্ড।

উৎস: Worldatlas.com.

১,৫৬৮.
'ফ্রেইঞ্জ বেকেনবাওয়ার' বিখ্যাত –
  1. ক) ক্রিকেটার হিসাবে
  2. খ) সাঁতারু হিসাবে
  3. গ) ফুটবলার হিসাবে
  4. ঘ) দৌড়বিদ হিসাবে
ব্যাখ্যা
ফ্রেইঞ্জ বেকেনবাওয়ার:
- ফ্রেইঞ্জ বেকেনবাওয়ার বিখ্যাত জার্মান ফুটবলার।
- তিনি খেলোয়াড় হিসেবে ১৯৭২ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং ১৯৭৪ সালে ফিফা বিশ্বকাপ জয় করেন।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
১,৫৬৯.
গ্রিনিচ মান সময়ের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘণ্টা?
  1. ছয় ঘণ্টা
  2. আট ঘণ্টা
  3. দশ ঘণ্টা
  4. পাঁচ ঘণ্টা
ব্যাখ্যা
গ্রিনিচ মান সময়:
- গ্রিনিচ মান মন্দির যুক্তরাজ্য অবস্থিত।
- Greenwich Mean Time (GMT) একটি আন্তর্জাতিক মানদণ্ডে প্রণীত সময় পদ্ধতি।
- বাংলাদেশের সাথে GMT এর পার্থক্য +৬ ঘন্টা।
- গ্রীনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় ৬ ঘণ্টা আগে।
- পৃথিবীতে প্রতি ডিগ্রি দ্রাঘিমার জন্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট করে।
- সেজন্যে বাংলাদেশ মূল মধ্যরেখা বা গ্রিনিচ মানমন্দির থেকে ৯০ ডিগ্রি পূর্বদিকে অবস্থিত হওয়ায় বাংলাদেশের সাথে গ্রিনিচের সময়ের পার্থক্য ৯০ x ৪ = ৩৬০ মিনিট বা ৬ ঘন্টা।
- গ্রীনিচের পূর্ব দিকে অবস্থিত স্থানগুলোর সময় গ্রীনিচ এর থেকে এগিয়ে থাকে।

উৎস: ভূগোল ও পরিবেশ, নবম-দশম শ্রেণি।
১,৫৭০.
বি-৫২ কী?
  1. ক) এক ধরনের বোমা
  2. খ) এক ধরনের হেলিকপ্টার
  3. গ) এক ধরনের কেমিক্যাল
  4. ঘ) এক ধরনের বিমান
ব্যাখ্যা
• বি-৫২:
- বি-৫২, যাকে স্ট্র্যাটোফোর্ট্রেসও বলা হয়।
- এটি এক ধরণের মার্কিন বোমারু বিমান। 
- এটি ১৯৪৮ সালে ডিজাইন করা হয়েছিল।
- এটি প্রথম ১৯৫২ সালে উড্ডয়ন করা হয়েছিল এবং ১৯৫৫ সালে প্রথম সামরিক পরিষেবা দেয়।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
১,৫৭১.
২৬ এপ্রিল, ১৯৭৫ তারিখে সিকিম ভারতের কততম রাজ্য হিসেবে স্বীকৃতি পায়?
  1. ২০তম
  2. ২১তম
  3. ২২তম
  4. ২৩তম
ব্যাখ্যা
সিকিম:
- ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য সিকিম।
- সিকিম পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বতশৃঙ্গ কাঞ্চনজঙ্ঘার পাদদেশে অবস্থিত।
- এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১৬ হাজার ফুট উঁচুতে অবস্থিত। 
- মাত্র ৭,০৯৬ বর্গ কিলোমিটারের ছোট্ট রাজ্যটি প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি।
- সিকিমের রাজধানীর নাম গ্যাংটক।
- সিকিম প্রথমে স্বাধীন অঞ্চল হিসেবে থাকলেও বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ১৯৭৫ সালে ভারতের প্রজাতন্ত্রের অংশ হয়।

উল্লেখ্য,
- সিকিমে ১৯৭৩ সালে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফলে অসন্তুষ্ট হয়ে ভোট কারচুপির অভিযোগ আনে লেন্দুপ দর্জির নেতৃত্বাধীন সিকিম ন্যাশনাল কংগ্রেস
- ১৯৭৪ সালে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং নির্বাচনে লেন্দুপ দর্জি অস্বাভাবিক ব্যবধানে বিজয় লাভ করে।
- ৩২টি আসনের মধ্যে ৩১টি আসনেই তার দল জয়ী হয়েছিল।
- এতে সিকিমের প্রধানমন্ত্রী হন লেন্দুপ দর্জি।
- ১৯৭৫ সালের ২৭ মার্চ লেন্দুপ দর্জি কেবিনেট মিটিংয়ে রাজতন্ত্র বিলোপের প্রশ্নে একটি সাজানো গণভোটের আয়োজন করেন।
- যার ফলাফলস্বরূপ অবসান ঘটে চোগিয়াল পদের।
- ২৬ এপ্রিল, ১৯৭৫ তারিখে ভারতের ২২তম রাজ্য হিসেবে স্বীকৃতি পায় সিকিম

উৎস: Britannica.
১,৫৭২.
লাতাকিয়া কোন দেশের প্রধান সমুদ্রবন্দর?
  1. ইসরায়েল
  2. সিরিয়া
  3. লেবানন
  4. মিশর
ব্যাখ্যা

লাতাকিয়া:
- লাতাকিয়া হচ্ছে সিরিয়ার প্রধান সমুদ্রবন্দর।
- এটি ভূমধ্যসাগরের উপকূলে অবস্থিত সিরিয়ার লাতাকিয়া শহরের একটি গুরুত্বপূর্ণ বন্দর।
- লাতাকিয়া বন্দরটি ১৯৫০ সালে আধুনিকভাবে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমানে এটি সিরিয়ার প্রধান বাণিজ্যিক ও সামরিক সমুদ্রবন্দর হিসেবে ব্যবহৃত হয়।

সিরিয়া:
- আনুষ্ঠানিকভাবে সিরিয়ান আরব প্রজাতন্ত্র।
- সিরিয়া মধ্যপ্রাচ্যের ভূমধ্যসাগরের পূর্ব উপকূল বরাবর অবস্থিত।
- সীমান্তবর্তী দেশ: তুরস্ক, ইরাক, জর্ডান, লেবানন ও ইসরায়েল।
- রাজধানী: দামেস্ক।
- ভাষা: আরবি (অফিসিয়াল), কুর্দি, আর্মেনিয়ান।
- মুদ্রা: সিরিয়ান পাউন্ড।

উৎস: ব্রিটানিকা।

১,৫৭৩.
বিশ্বের সবচেয়ে বেশি পিরামিড রয়েছে কোন দেশে?
  1. তানজানিয়া
  2. সুদান
  3. মেক্সিকো
  4. ইরাক
ব্যাখ্যা
পিড়ামিড: 
- সর্বাধিক পিরামিডের মালিক দেশটির নাম সুদান।
- মিশরে পিরামিডের সংখ্যা ১১৮।
- সুদানে পিরামিডের সংখ্যা ২৫৫ ।
- যুক্তরাষ্ট্র পিরামিডের সংখ্যা ৩৫ ।
- গুয়েতোমালা পিরামিডের সংখ্যা ৮।

উল্লেখ্য, 
• প্রাচীন ও ঐতিহাসিক পিরামিড:
- মিশরের গিজার গ্রেট পিরামিড বিশ্বের অন্যতম আশ্চর্য এবং স্থাপত্যের বিস্ময়।
- সুদানের মেরোয়ের পিরামিডসমূহ তুলনামূলকভাবে ছোট আকারের, কিন্তু গুরুত্বপূর্ণ নুবীয় (Nubian) সভ্যতার নিদর্শন।

উৎস: World Population review. [Link]
১,৫৭৪.
বিশ্বের কোন শহরকে “দক্ষিণের রাণী” বলা হয়?
  1. ক) ওসাকা
  2. খ) ওয়েলিংটন
  3. গ) সিডনি
  4. ঘ) নিউইয়র্ক
  5. ঙ) কোনোটিই নয়
ব্যাখ্যা

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের রাজধানী 'সিডনি'। এটি অস্ট্রেলিয়ার দক্ষিণ-পূর্ব উপকূলে অবস্থিত দেশটির বৃহত্তম ও সবচেয়ে জনবহুল শহর এবং বন্দর নগরী।
বহুল প্রচলিত তথ্য অনুযায়ী, সিডনি কে ''দক্ষিণের রাণী'' বলা হয়।

১,৫৭৫.
‘হাজার হ্রদের দেশ’ বলা হয় কোনটিকে?
  1. ফিনল্যান্ড
  2. নরওয়ে
  3. জাপান
  4. ইন্দোনেশিয়া
ব্যাখ্যা
কিছু ভৌগোলিক উপনাম:
• হাজার হ্রদের দেশ: ফিনল্যান্ড।
• হাজার দ্বীপের দেশ: ইন্দোনেশিয়া।
• নিশীথ সূর্যের দেশ: নরওয়ে।
• ম্যাপল পাতার দেশ: কানাডা।
• বজ্রপাতের দেশ: ভুটান।
• সূর্যোদয়ের দেশ: জাপান।
• সমুদ্রের বধু: গ্রেট ব্রিটেন।
• নীল নদের দেশ: মিশর।
• পঞ্চম ড্রাগনের দেশ: তাইওয়ান।

তথ্যসূত্র: এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা।
১,৫৭৬.
ইন্টারপোলের বর্তমান প্রেসিডেন্ট কোন দেশ থেকে নির্বাচিত?
  1. ক) ইংল্যান্ড
  2. খ) নরওয়ে
  3. গ) সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) কাতার
ব্যাখ্যা
- ইন্টারপোলের বর্তমান প্রেসিডেন্ট - আহমেদ নাসের আল-রাইসি (সংযুক্ত আরব আমিরাত)
- দায়িত্ব গ্রহণ করেন - ২৫ নভেম্বর, ২০২১।  
- ইন্টারপোলের বর্তমান সদস্য - ১৯৫টি।
- ২৩ নভেম্বর, ২০২১ ইন্টারপোলের ১৯৫তম সদস্যপদ লাভ করে - মাইক্রোনেশিয়া।

তথ্যসূত্র- ইন্টারপোল ওয়েবসাইট।
১,৫৭৭.
ইন্দোচীনের অন্তর্ভুক্ত দেশ কোনটি?
  1. ব্রুনাই
  2. জাপান
  3. তাইওয়ান
  4. লাওস
ব্যাখ্যা
ইন্দোচীন:
- ইন্দোচীন ভিয়েতনাম, লাওস এবং কম্বোডিয়া নিয়ে গঠিত,
- এটি ফ্রান্সের শাসনে ছিল অষ্টাদশ শতক থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত।
- ফ্রান্স এই অঞ্চলটি ইন্দোচীন নামে পরিচিত করে এবং এর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপান ইন্দোচীন দখল করে নেয়, তবে যুদ্ধ শেষে ১৯৪৫ সালে ভিয়েতনাম স্বাধীনতা ঘোষণা করে।
- এরপর ফ্রান্স ১৯৪৬ সালে ভিয়েতনামকে ফরাসি ইউনিয়নের অধীনে একটি পৃথক রাষ্ট্র হিসেবে পুনরায় স্বীকৃতি দেয় এবং শাসন প্রতিষ্ঠা করে।

উৎস: ব্রিটানিকা।
১,৫৭৮.
এআই প্রযুক্তিসম্পন্ন 'আলমাস' ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে- [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ইরাক
  2. ইরান
  3. লেবানন
  4. পাকিস্তান
ব্যাখ্যা
এআই প্রযুক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র:
- পারস্য উপসাগরে সামরিক মহড়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।
- ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশি প্রযুক্তিতে গায়েম ও আলমাস ক্ষেপণাস্ত্র দুটি বানিয়েছে।
- এগুলো এআই প্রযুক্তিসম্পন্ন এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।
- মোহাজের-৬ ও আবাবিল-৫ ড্রোন থেকে গায়েম ও আলমাস ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে আইআরজিসির নৌবাহিনী।
- দেশেটির নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ইরানি বাহিনীর প্রস্তুতি বাড়ানোই এই মহড়ার উদ্দেশ্য ছিল বলে জানায় ইরান।

তথ্যসূত্র- পত্রিকা রিপোর্ট। [Link]
১,৫৭৯.
নিচের কোনটি স্থলবেষ্টিত রাষ্ট্র?
  1. ক) ইরাক
  2. খ) মঙ্গোলিয়া
  3. গ) রোমানিয়া
  4. ঘ) ইকুয়েডর
ব্যাখ্যা
অপশন সমূহের মধ্যে মঙ্গোলিয়া স্থলবেষ্টিত রাষ্ট্র। দেশটি চীন ও রাশিয়া দ্বারা বেষ্টিত।
অন্যদিকে ইরাক, রোমানিয়া এবং ইকুয়েডরের সমুদ্রতীর রয়েছে।
(সূত্রঃ ওয়ার্ল্ড অ্যাটলাস)
১,৫৮০.
যুক্তরাষ্ট্রের মোট অঙ্গরাজ্য কয়টি?
  1. ৫১ টি
  2. ৫০ টি
  3. ২৬ টি
  4. ৫৫ টি
ব্যাখ্যা
• মার্কিন যুক্তরাষ্ট্র:
- স্বাধীনতা লাভ করে ৪ জুলাই, ১৭৭৬ সালে যুক্তরাজ্য থেকে।
- যুক্তরাষ্ট্রে জাতীয় দিবস - ৪ জুলাই।
- অঙ্গরাজ্য - ৫০ টি।
- সর্বশেষ অঙ্গরাজ্য - হাওয়াই।
- পতাকায় তারকা সংখ্যা ৫০ টি।
- আইনসভা - কংগ্রেস (দ্বিকক্ষ বিশিষ্ট)।
- কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ এবং উচ্চকক্ষ সিনেট পরিষদ।
- যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট- ডোনাল্ড ট্রাম্প। [ জুন, ২০২৫]
- প্রথম প্রেসিডেন্ট - জর্জ ওয়াশিংটন।
- যুক্তরাষ্ট্র আলাস্কা অঙ্গরাজ্যটি ক্রয় করে   রাশিয়া থেকে।

উল্লেখ্য, 
- হাওয়ােই অঙ্গরাজ্যটি ক্রয় করে ফ্রান্স থেকে।
- যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অব লিবার্টি উপহার দেয় কোন দেশ- ফ্রান্স।
- যুক্তরাষ্ট্রে ক্রীতদাস প্রথা বিলোপকারী প্রেসিডেন্টের নাম আব্রাহাম লিংকন।
- আব্রাহাম লিংকন ছিলেন যুক্তরাষ্ট্রের ১৬ তম প্রেসিডেন্ট।
- যুক্তরাষ্ট্র থেকে ক্রীতদাস প্রথা বিলোপ হয় - ১৮৬৩ সালে।
- মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রেসিডেন্ট কখনো হোয়াইট হাউজে বসবাস করেননি জর্জ ওয়াশিংটন।

উৎস: ব্রিটানিকা।
১,৫৮১.
'গ্রিন স্কয়ার' কোথায় অবস্থিত?
  1. মস্কো
  2. কায়রো
  3. ইস্তাম্বুল
  4. ত্রিপোলি
ব্যাখ্যা
গ্রিন স্কয়ার:
- গ্রিন স্কয়ার লিবিয়ার ত্রিপোলিতে অবস্থিত।
- সরকার বিরোধী বিক্ষোভের স্থান, গাদ্দাফি সমর্থকদের বিক্ষোভ এবং নেতার নিজের জ্বালাময়ী বক্তৃতার জন্য গ্রিন স্কয়ার বিখ্যাত।
- গ্রিন স্কয়ার দীর্ঘদিন ধরে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির ক্ষমতার প্রতীক ছিল।
- কিন্তু বিদ্রোহের সময় এটি পরিবর্তিত হয়েছে, বিদ্রোহীরা স্কোয়ারে ঝড় তুলে এবং এটির নামকরণ করে 'শহীদ স্কয়ার'।

এছাড়াও,
- তাকসিম স্কয়ার: তুরস্কের ইস্তাম্বুল শহরে অবস্থিত একটি স্থানের নাম তাকসিম স্কয়ার।
- তাহরির স্কয়ার: মিশরের কায়রোতে অবস্থিত। এটিই কায়রোর গুরুত্বপূর্ণ জনসমাগমস্থল।
- রেড স্কয়ার: রাশিয়ার রাজধানী মস্কোর প্রাণকেন্দ্রে এই রেড স্কয়ার অবস্থিত।

উৎস: Britannica.
১,৫৮২.
মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা কোনটি?
  1. পার্পল লাইন
  2. ওডার-নেইস লাইন
  3. সনেরা লাইন
  4. ডুরান্ড লাইন
ব্যাখ্যা

বিভিন্ন দেশের সীমানা:
⇒ পার্পল লাইন: ইসরাইল ও সিরিয়ার মধ্যে সীমানা।
⇒ সনেরা লাইন: মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সীমানা।
⇒ ওডার-নেইস লাইন: জার্মানি ও পোল্যান্ডের মধ্যকার সীমানা।
⇒ ব্লু লাইন: লেবানন ও ইসরায়েলের মধ্যকার সীমানা।
⇒ লাইন অব ডিমারকেশন: পর্তুগাল ও স্পেনের মধ্যে সীমানা।
⇒ ডুরান্ড লাইন: পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমানা।
⇒ রেডক্লিফ লাইন: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমারেখা।
⇒ লাইন অব একচুয়াল কন্ট্রোল / ম্যাকমোহন লাইন: চীন ও ভারতের মধ্যে সীমানা।
⇒ লাইন অব কন্ট্রোল: ভারত ও পাকিস্তানের মধ্যে সীমানা।

তথ্যসূত্র - Britannica.com

১,৫৮৩.
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে ন্যূনতম কত ইলেক্টোরাল ভোটের প্রয়োজন?
  1. ২৭২টি
  2. ২৭০টি
  3. ২৭৪টি
  4. ২৬৪টি
ব্যাখ্যা
যুক্তরাষ্ট্রের ইলেক্টোরাল কলেজ:
- ২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ইলেক্টোরাল কলেজ ব্যবস্থার ব্যবহার নিয়ে বিতর্ক আবারও সামনে আসে, যখন ডোনাল্ড ট্রাম্প সাধারণ ভোটে হিলারি ক্লিনটনের চেয়ে ২.৮ মিলিয়নের বেশি ভোটে পরাজিত হন, কিন্তু ৩০টি রাজ্যে জয় এবং ইলেক্টোরাল কলেজে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে প্রেসিডেন্ট হন।
- ট্রাম্প পেয়েছিলেন ৩০৪টি ইলেক্টোরাল ভোট এবং মোট ৪৬.০৯% ভোট (৬২,৯৮৪,৮২৫ ভোট)
- হিলারি ক্লিনটন পেয়েছিলেন ২২৭টি ইলেক্টোরাল ভোট এবং মোট ৪৮.১৮% ভোট (৬৫,৮৫৩,৫১৬ ভোট)।
- এর আগে চারবার এমন ঘটনা ঘটেছে যখন কেউ সাধারণ ভোটে পরাজিত হয়ে প্রেসিডেন্ট হয়েছেন:
- ইলেক্টোরাল কলেজের প্রতিষ্ঠা হয় ১৭৮৮ সালে। 
- সংবিধানে অন্তর্ভুক্ত হওয়ায়, ইলেক্টোরাল কলেজ বাতিল করতে হলে সংবিধানে সংশোধনী আনতে হবে, যার জন্য কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ অনুমোদন এবং ৩৮টি রাজ্যের অনুমোদন প্রয়োজন।
- সংবিধান প্রণেতারা ইলেক্টোরাল কলেজ তৈরি করেন একটি সমঝোতার মাধ্যমে—প্রেসিডেন্ট নির্বাচনে সরাসরি জনগণের ভোট বনাম কংগ্রেসীয় ভোটের মাঝামাঝি পন্থা হিসেবে।
- ইলেক্টোরাল কলেজে ৫৩৮ জন ইলেক্টর থাকে, যার মধ্যে: প্রতিটি রাজ্য পায় সংখ্যা অনুযায়ী প্রতিনিধি + ২ সিনেটর, এবং ওয়াশিংটন, ডিসি পায় ৩ জন ইলেক্টর (২৩তম সংশোধনী অনুসারে)।
- অধিকাংশ রাজ্যে "উইনার-টেক-অল" পদ্ধতি অনুসরণ করা হয়—একটি প্রার্থী রাজ্যে সর্বাধিক ভোট পেলে, তার দল সব ইলেক্টোরাল ভোট পায়।
- একজন প্রার্থীকে প্রেসিডেন্ট হতে হলে কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হয়।

উৎস: Britannica.
১,৫৮৪.
‘USSR‘ বিলুপ্ত হয় কবে?
  1. ক) ২৫ ডিসেম্বর, ১৯৯০
  2. খ) ১ জানুয়ারি, ১৯৯১
  3. গ) ২৬ ডিসেম্বর, ১৯৯১
  4. ঘ) ৩১ জানুয়ারি, ১৯৯১
ব্যাখ্যা
রাশিয়া: 
- আয়তনে বিশ্বের বিশ্বের বৃহত্তম দেশ - রাশিয়া।
- বর্তমান প্রেসিডেন্ট - ভ্লাদিমির পুতিন।
- তার রাজনৈতিক দলের নাম - ইউনাইটেড রাশিয়া।
- রাশিয়ার সাথে ১৪ টি দেশের সীমান্ত রয়েছে।

- রাশিয়ায় রাজতন্ত্রের অবসান ঘটে - ১৯১৭ সালে।
- বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র - সোভিয়েত ইউনিয়ন।
- সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় - ১৯২২ সালে।
- রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবন  - ক্রেমলিন।

- রাশিয়ার প্রেসিডেন্টের মেয়াদ - ৬ বছর।
- সোভিয়েত ইউনিয়ন গঠিত হয় - ১৯২২ সালে।
- সোভয়েত ইউনিয়নের স্থায়িত্বকাল - ১৯২২-১৯৯১ সাল।
- USSR (Union of Soviet Socialist Republic) বিলুপ্ত হয় - ২৬ ডিসেম্বর, ১৯৯১ সালে।
- রাশিয়ায় রুশ বিপ্লব সংঘঠিত হয় - ১৯১৭ সালে।
- রুশ বিপ্লবের স্থায়িত্ব ছিল - ১০ দিন।

-  রুশ বিপ্লবের অন্য নাম - বলশেভিক বিপ্লব, সমাজতান্ত্রিক বিপ্লব, অক্টোবর বিপ্লব ও ফেব্রুয়ারি বিপ্লব।
- বলশেভিক বিপ্লবের ফলে - রাশিয়ায় লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা লাভ করে।
- বলশেভিক বিপ্লবের নেতা ছিলেন - ভ্লাদিমির লেনিন ও লিওন ট্রটস্কি।
- সর্বপ্রথম অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন করে - সোভিয়েত ইউনিয়ন।
- পঞ্চবাষির্কী উন্নয়ন পরিকল্পনার প্রবর্তক দেশ - রাশিয়া।
- 'Imperialism, the Highest Stage of Capitalism' বইটির লেখক - ভি. আই. লেনিন।
- ‘গ্লাসনস্ত নীতি‘ প্রবর্তন  করেন - সোভিয়েত ইউনিয়নের সর্বশেষ প্রেসিডেন্ট গর্বাচেভ।

তথ্যসূত্র: ব্রিটানিকা।
১,৫৮৫.
কিলিমাঞ্জারো আগ্নেয় পর্বত কোন দেশে অবস্থিত?
  1. তানজানিয়া
  2. কেনিয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. জার্মানি
  5. উগান্ডা
ব্যাখ্যা

কিলিমাঞ্জারো আগ্নেয় পর্বত পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়াতে অবস্থিত।

কিলিমাঞ্জারো পর্বত:
- কিলিমাঞ্জারো আগ্নেয় পর্বত উত্তর-পূর্ব তানজানিয়াতে কেনিয়ার সাথে সীমান্তে অবস্থিত।
- এটি একটি মৃত আগ্নেয়গিরি।
- এটি আফ্রিকার সবচেয়ে উঁচু পর্বত।
- মাউন্ট কিলিমাঞ্জারোর উচ্চতা প্রায় ৫,৮৯৫ মিটার (১৯,৩৪০ ফুট)।
- কিলিমাঞ্জারো তিনটি শৃঙ্গ দ্বারা গঠিত: কিবো, মাওয়েঞ্জি এবং শিরা।
- উচ্চতর শৃঙ্গটির নাম কিবো। কিবোর জ্বালামুখ সর্বদাই বরফে আবৃত থাকে।

উৎস: Britannica.

১,৫৮৬.
সুইডেনের শাসনব্যবস্থা কীরুপ-
  1. গণতান্ত্রিক
  2. প্রজাতান্ত্রিক
  3. সাংবিধানিক রাজতন্ত্র
  4. স্বৈরতান্ত্রিক
ব্যাখ্যা
সুইডেন

- রাষ্ট্রীয়/প্রশাসনিক নাম - Kingdom of Sweden
- রাজধানী - স্টকহোম।
- মুদ্রার নাম - সুইডিশ ক্রোনা।
- রাষ্ট্রীয় ভাষা - সুইডিশ।
- সংসদের নাম - রাইখসড্যাগ (Riksdag)।
- শাসনব্যবস্থা - সাংবিধানিক রাজতন্ত্র।

উৎস: ব্রিটানিকা ও ওয়ার্ল্ড এটলাস।
১,৫৮৭.
প্রথম মুসলিম দেশ হিসেবে কোন দেশটি মঙ্গলগ্রহের উদ্দেশ্যে মহাকাশযান প্রেরণ করে?
  1. মালয়েশিয়া
  2. মিশর
  3. তুরস্ক
  4. সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
- বিশ্বের প্রথম মুসলিম ও আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত গত ২০ জুলাই ২০২০ জাপানের তানেগামিশা উৎক্ষেপণকেন্দ্র থেকে মঙ্গলগ্রহের উদ্দেশ্যে মহাকাশযান উৎক্ষেপণ করে।
- গত ৯ ফেব্রুয়ারি ২০২১ সংযুক্ত আরব আমিরাত প্রেরিত ‘আমাল’ বা ‘হোপ মিশন’ নামের মহাকাশযান মঙ্গলগ্রহের কক্ষপথে প্রবেশ করতে সক্ষম হয়।
- ১০ ফেব্রুয়ারি মহাকাশযানটি মঙ্গলগ্রহের প্রথম ছবি প্রেরণ করে।
- সংযুক্ত আরব আমিরাত বিশ্বের পঞ্চম দেশ হিসেবে মঙ্গলগ্রহের কক্ষপথে মহাকাশযান প্রবেশ করাতে সক্ষম হয়।
- আমাল মিশনের উদ্দেশ্য মঙ্গলগ্রহের আবহাওয়া ও জলবায়ু বিষয়ে গবেষণা করা। মহাকাশযানটির ওজন ১.৩ টন।
- সংযুক্ত আরব আমিরাতের এই মঙ্গলগ্রহ অভিযানের বৈজ্ঞানিক দলের প্রধান হলেন সারাহ আল আমিরি। এই প্রকল্পে মার্কিন যুক্তরাষ্ট্র কারিগরি সহায়তা প্রদান করে।
(তথ্যসূত্রঃ সিএনএন, ডয়েচভেলে এবং স্পেস ডটকম)
১,৫৮৮.
বিশ্বের সবচেয়ে শীর্ষ উঁচু টাওয়ার কোনটি?
  1. বুর্জ খলিফা
  2. আইফেল টাওয়ার
  3. টুইন টাওয়ার
  4. স্ট্যাচু অফ লিবার্টি
ব্যাখ্যা

বুর্জ খলিফা:
- বুর্জ খলিফা পৃথিবীর সর্বোচ্চতম টাওয়ার।
- সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার অবস্থান।
- এই বহুতল ভবনের নামকরণ করা হয়েছে আমিরাতের সাবেক প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের নামে।
- ১৬৩ তলাবিশিষ্ট এই ভবনের উচ্চতা ২,৭১৬.৫ ফুট বা ৮২৮ মিটার।
- স্থাপত্যপ্রতিষ্ঠান স্কিডমোর ও ওয়িংস অ্যান্ড মেরিলের স্থপতি অ্যাড্রিয়ান স্মিথ আকাশচুম্বী ভবনটির নকশা করেছেন।

উল্লেখ্য,
- ২০০৪ সালে বুর্জ খলিফা তৈরির কাজ শুরু হয়।
- ২০১০ সালে আনুষ্ঠানিকভাবে এই ভবনের উদ্বোধন করা হয়।
- দ্বিতীয়: মার্ডেকা: ২২২৭ মিটার।
- তৃতীয়: সাংহাই টাওয়ার  ২০৭৩ মিটার।

উৎস: ব্রিটানিকা ওয়েবসাইট।

১,৫৮৯.
নিচের কোন শিল্প কানাডার জন্য বিশেষভাবে বিখ্যাত?
  1. কার্পাস
  2. লোহা
  3. কাগজ
  4. রসায়ন
ব্যাখ্যা

কানাডা:
- কানাডা উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ।
- এটি আয়তনে পৃথিবীর ২য় বৃহত্তম দেশ।
- কানাডার রাজধানীর নাম অটোয়া।
- টরেন্টো হচ্ছে কানাডার বৃহত্তম শহর।
- কানাডার রাজনৈতিক ব্যবস্থা সাংবিধানিক রাজতন্ত্র।
- ম্যাপল পাতার দেশ নামে পরিচিতি কানাডা।
- দেশটি কাগজ শিল্পের জন্য বিখ্যাত
- কাগজ শিল্পের জন্য কানাডা বিশেষভাবে অগ্রণী একটি দেশ।
- নিউজপ্রিন্ট উৎপাদনে কানাডা বিশ্বে প্রথম স্থান অধিকার করে।
- কানাডার উত্তরে রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তৈগা বনভূমি।
- এই সরলবর্গীয় বনভূমি থেকে পর্যাপ্ত পরিমাণে নরম কাঠের যোগান পাওয়া যায়, যা কাগজের মন্ড ও নিউজপ্রিন্ট তৈরির প্রধান উপকরণ।

তথ্যসূত্র: ব্রিটানিকা।

১,৫৯০.
মনরো ডকট্রিনের মাধ্যমে যুক্তরাষ্ট্র কোন পররাষ্ট্রনীতি অনুসরণ করে?
  1. সাম্রাজ্যবাদ
  2. বিচ্ছিন্নতাবাদ
  3. সাম্যবাদ
  4. জোট নিরপেক্ষতা
ব্যাখ্যা

মনরো ডকট্রিন (Monroe Doctrine): 
- ১৮২৩ সালের ২ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জেমস মনরো ‘মনরো ডকট্রিন’ ঘোষণা করেন।
- এ নীতিতে বলা হয়েছিল যে, যুক্তরাষ্ট্র ইউরোপীয় কোনো বিষয়ে আর হস্তক্ষেপ করবে না। তবে পুরো পশ্চিম গোলার্ধ তাদের প্রভাবের আওতায় থাকবে।
- প্রকৃতপক্ষে মনরো মতবাদ হলো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির অবস্থান যা পশ্চিম গোলার্ধে ইউরোপীয় উপনিবেশবাদের বিরোধিতা করে।
- এই মতবাদের মূল কথা হলো বিদেশি শক্তি দ্বারা আমেরিকা মহাদেশের রাজনৈতিক বিষয়ে যেকোনো হস্তক্ষেপ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি সম্ভাব্য শত্রুতামূলক কাজ।
- এই মতবাদটি বিশ শতকে আমেরিকান গ্র্যান্ড কৌশলের কেন্দ্রবিন্দু ছিল।
- এই মতবাদ ‘পলিসি অব আইসোলেশন’ নামেও পরিচিত ছিল।

⇒ মনরো ডকট্রিনের মূল বক্তব্য ছিল:
- উত্তর ও দক্ষিণ আমেরিকার কোনো স্বাধীন দেশের অভ্যন্তরীণ বিষয়ে ইউরোপের কোনো দেশ হস্তক্ষেপ করতে পারবে না।
- এই অঞ্চলে নতুন করে কোনো উপনিবেশ স্থাপন করা যাবে না।
- কোনো ইউরোপীয় হস্তক্ষেপকে আমেরিকার নিরাপত্তার ওপর সরাসরি আক্রমণ হিসেবে দেখা হবে।
- বিনিময়ে তিনি প্রতিশ্রুতি দেন যে, যুক্তরাষ্ট্র বিদ্যমান ইউরোপীয় উপনিবেশগুলোকে স্বীকৃতি দেবে এবং ইউরোপীয় দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়গুলিতে হস্তক্ষেপ করবে না।

⇒ এই ডকট্রিনের মর্মার্থ ছিল ‘আমেরিকা আমেরিকানদের’। মনরো ডকট্রিনের মাধ্যমে যুক্তরাষ্ট্র মূলত বিচ্ছিন্নতাবাদ পররাষ্ট্রনীতি অনুসরণ করে
- এতে বলা হয় যে, যুক্তরাষ্ট্র ইউরোপীয় রাজনীতি ও যুদ্ধে হস্তক্ষেপ করবে না এবং ইউরোপীয় শক্তিসমূহকেও পশ্চিম গোলার্ধে (আমেরিকা মহাদেশ) হস্তক্ষেপ করতে দেবে না।
- পরবর্তীকালে প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্ট এই তত্ত্বের প্রায়োগিকতায় অবদান রাখেন। 

উল্লেখ্য,
- সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট আবারও Monroe Doctrine-কে পুনর্জীবিত করার ঘোষণা দিয়েছেন, এবং এর অংশ হিসেবে ভেনেজুয়েলা, কিউবা ও নিকারাগুয়ার অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের কথা স্পষ্টভাবে জানিয়েছেন। বিশেষ করে তেলসমৃদ্ধ ভেনেজুয়েলায় সরকার পরিবর্তনের প্রচেষ্টা যে কোনো সময় সামরিক সংঘাতে রূপ নিতে পারে। পাশাপাশি কলম্বিয়া, ব্রাজিল ও বলিভিয়ার সাথেও মার্কিন সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

উৎস: Britannica.

১,৫৯১.
'আফ্রিকার মুক্তা' হিসেবে পরিচিত দেশ কোনটি?
  1. তানজানিয়া
  2. উগান্ডা
  3. সুদান
  4. কেনিয়া
ব্যাখ্যা
উগান্ডা:
- এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত।
- উগান্ডা পূর্ব আফ্রিকার একটি landlocked (স্থলবেষ্টিত) দেশ।
- দেশটির পূর্বে কেনিয়া, উত্তরে সুদান, পশ্চিমে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, দক্ষিণ-পশ্চিমে রুয়ান্ডা এবং দক্ষিণে তানজানিয়া।
- রাজধানী: কাম্পালা।
- মুদ্রা: উগান্ডান শিলিং।

উল্লেখ্য,
- এখানে গরিলা ট্রেকিং, সাফারি, পর্বত ট্রেক এবং হোয়াইট ওয়াটার রাফটিং এর মতো বিভিন্ন ক্রিয়াকলাপ হয়ে থাকে।
- উইনস্টন চার্চিল এর সৌন্দর্য, প্রচুর বন্যপ্রাণী এবং বৈচিত্র্যের জন্য উগান্ডাকে 'আফ্রিকার মুক্তা' বলে অভিহিত করেছেন।
- ‘উগান্ডা 'আফ্রিকার মুক্তা’ উইনস্টন চার্চিল তার ১৯০৮ সালের বই ‘মাই আফ্রিকান জার্নি’ ১৯০৭ সালে উগান্ডা ভ্রমণ সম্পর্কে বলেছিলেন।
- উইনস্টন চার্চিল উগান্ডায় যা পেয়েছেন তা নিয়ে তিনি বেশ উৎসাহী ছিলেন।

উৎস: Britannica.
১,৫৯২.
Blood and Iron Policy-এর প্রবক্তা -
  1. হিটলার
  2. বিসমার্ক
  3. আব্রাহাম লিংকন
  4. নেপোলিয়ান
ব্যাখ্যা
◉ অটো ভন বিসমার্ক:
- অটোভন বিসমার্ক আধুনিক জার্মানির জনক।
- জার্মানিতে ১৮৭১ সালে ক্ষমতায় বসেন অটোভন বিসমার্ক।
- তিনি জার্মান সাম্রাজ্যের প্রথম চ্যান্সেলর।
- তাঁর হাত ধরে জার্মান রাজ্যগুলো একক রাষ্ট্রের পতাকাতলে জড়ো হয়।
- ইউরোপে অন্যতম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে জার্মানি।
- Blood and Iron Policy-এর প্রবক্তা অটো ভন বিসমার্ক।

উৎস: i) Britannica ও History Flame. [link]
১,৫৯৩.
ওশেনিয়া মহাদেশে কয়টি স্বাধীন দেশ রয়েছে?
  1. ১০টি
  2. ১২টি
  3. ১৪টি
  4. ১৬টি
ব্যাখ্যা
ওশেনিয়া:
- প্রশান্ত মহাসাগরের মধ্যভাগ ও দক্ষিণাংশের দ্বীপসমূহকে একত্রে ওশেনিয়া বলা হয়।
- ওশেনিয়া বিশ্বের ক্ষুদ্রতম মহাদেশ।
- এই অঞ্চলকে চার ভাগে ভাগ করা হয়েছে।
- যথা: অস্ট্রেলিয়া (অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড), মেলানেশিয়া, মাইক্রোনেশিয়া এবং পলিনেশিয়া।
- ওশেনিয়া মহাদেশের স্বাধীন দেশ ১৪টি।
- দেশগুলো: অস্ট্রেলিয়া, ফিজি, কিরিবাতি, মার্শাল দ্বীপপুঞ্জ, নাউরু, নিউজিল্যান্ড, পালাউ, পাপুয়া নিউগিনি, সামোয়া, সলোমন দ্বীপপুঞ্জ, টোঙ্গা, টুভালু, ভানুয়াতু।

উৎস: World Atlas.
১,৫৯৪.
কোন নদীর তীরে ৪টি দেশের রাজধানী শহর অবস্থিত?
  1. টেমস নদী
  2. রাইন নদী
  3. দানিয়ুব নদী
  4. ভলগা নদী
ব্যাখ্যা

দানিয়ুব নদী:
- দানিয়ুব নদী (Danube River) ইউরোপ মহাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী। 
- এটি মোট ২,৮৫০ কিলোমিটার দীর্ঘ।
- এটি ১০টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়।
- দেশগুলো হলো: জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, স্লোভাকিয়া, মলদোভা, ইউক্রেন এবং রোমানিয়া।
- উৎস: দানিয়ুব নদীর উৎস জার্মানির ব্ল্যাক ফরেস্ট পর্বতে।
- দানিয়ুব নদী কৃষ্ণ সাগরে পতিত হয় যা রোমানিয়া ও ইউক্রেনের মধ্যে অবস্থিত।

উল্লেখ্য,
- দানিউব নদীর তীরে ৪টি দেশের রাজধানী শহর অবস্থিত।
- এই রাজধানী শহরগুলো হলো অস্ট্রিয়ার ভিয়েনা, স্লোভাকিয়ার ব্রাতিস্লাভা, হাঙ্গেরির বুদাপেস্ট এবং সার্বিয়ার রাজধানী বেলগ্রেড। 

উৎস: World Atlas.

১,৫৯৫.
শ্রীলংকার বাণিজ্যিক রাজধানী কোনটি?
  1. শ্রী জয়বর্ধনপুর
  2. জাফনা
  3. গল
  4. কলম্বো
ব্যাখ্যা
শ্রীলংকা: 
- দাপ্তরিক নাম: ডেমোক্রেটিক সোশ্যালিস্ট রিপাবলিক অফ শ্রীলংকা।
- পূর্ব নাম: সিলন- ১৯৭২ সালে "শ্রীলংকা" নাম গ্রহণ করে।
- প্রশাসনিক রাজধানী: শ্রী জয়বর্ধনপুর কোট্টে।
- বাণিজ্যিক রাজধানী: কলম্বো।
- কলম্বো দেশটির বৃহত্তম শহর এবং এটি শ্রীলঙ্কার পশ্চিম উপকূলে অবস্থিত। 
- ভাষা: সিংহলি ও তামিল (দুটি রাষ্ট্রভাষা), 
- ধর্ম: বৌদ্ধ প্রধান ধর্ম।
- মুদ্রা: শ্রীলংকান রুপি (LKR)।
- ভৌগোলিক অবস্থান: ভারত মহাসাগরে, দক্ষিণ এশিয়ায়, ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলের নিকটে।
- সংবিধান: ১৯৭৮ সালে বর্তমান সংবিধান গৃহীত।
- আইনসভা: এককক্ষবিশিষ্ট সংসদ (Unicameral Parliament)
- প্রশাসনিক বিভাগ: ৯টি প্রদেশ ও ২৫টি জেলা।
- এডাম’স পিক হলো শ্রীলংকার একটি পবিত্র পাহাড়,
- অবস্থান: শ্রীলংকার কেন্দ্র-পশ্চিম অংশে, সবারাগামুওয়া প্রদেশে (Sabaragamuwa Province)
 এটি শ্রীলংকার অন্যতম বিখ্যাত ও পবিত্র পর্বত শৃঙ্গ।

উৎস: ব্রিটানিকা। 
১,৫৯৬.
নাসা কোন দেশের সংস্থা?
  1. জার্মানি
  2. রাশিয়া
  3. ফ্রান্স
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
NASA:
- NASA-এর পূর্ণরূপ হলো: National Aeronautics and Space Administration.
- NASA মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা।
- প্রতিষ্ঠিত হয়: ২৯ জুলাই, ১৯৫৮।
- বাণিজ্যিকভাবে যাত্রা শুরু: ১ অক্টোবর, ১৯৫৮।
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি.সি.।
- ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল হলো এটির উৎক্ষেপণ কেন্দ্র।

উৎস: NASA ওয়েবসাইট।
১,৫৯৭.
কোন দেশটির সাথে সমুদ্রসীমা নেই?
  1. ক) জাপান
  2. খ) ব্রিটেন
  3. গ) ভুটান
  4. ঘ) উত্তর কোরিয়া
ব্যাখ্যা
যেসব দেশের সাথে সমুদ্র সীমা নেই সেসব দেশকে ল্যান্ড লকড কান্ট্রি বলে।
কিছু ল্যান্ড লকড কান্ট্রিঃ নেপাল, আফগানিস্তান, ভুটান, রুয়ান্ডা, জিম্বাবুয়ে ইত্যাদি।
উৎসঃ জাতিসংঘ
১,৫৯৮.
বুর্জ খলিফার উচ্চতা কত?
  1. ৮০৪ মিটার
  2. ৮১৭ মিটার
  3. ৮২৮ মিটার
  4. ৮৪২ মিটার
ব্যাখ্যা
বুর্জ খলিফা:
- বুর্জ খলিফা পৃথিবীর সর্বোচ্চতম টাওয়ার।
- বুর্জ খলিফা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে অবস্থিত।
- বুর্জ খলিফার নির্মান কাজ শেষ হয় ২০০৯ সালে।
- বুর্জ খলিফার উচ্চতা ২৭১৭ ফুট বা ৮২৮ মিটার।
- বুর্জ খলিফা ২০১০ সালে উদ্ভোদন করা হয়।
- স্কিডমোর, ওইংস এবং মেরিল-এর শিকাগো-ভিত্তিক আর্কিটেকচারাল ফার্ম দ্বারা ডিজাইন করা হয়েছিল।
- অ্যাড্রিয়ান স্মিথ স্থপতি হিসাবে কাজ করেছিলেন, এবং উইলিয়াম এফ বেকার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেছিলেন।

তথ্যসূত্র - Britannica.com & Worldatlas.com
১,৫৯৯.
Indo-Pacific Economic Framework এ কয়টি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে?
  1. ক) ১১টি
  2. খ) ১২টি
  3. গ) ১৩টি
  4. ঘ) ১৪টি
ব্যাখ্যা
IPEF এর পূর্ণরুপ Indo-Pacific Economic Framework.
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এশিয়া নীতির অংশ হিসাবে ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্কে ভারতসহ ১৩ দেশ যোগদান করবে। এ অঞ্চলে চীনের আগ্রাসী প্রভাবের পালটা হিসাবে নতুন এই বাণিজ্য উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ অবশ্য বাইডেনের এ উদ্যোগ থেকে শেষ পর্যন্ত বাদ পড়েছে। 
২০২১ সালে বাইডেন প্রশাসন এই উদ্যোগ শুরুর সময়ে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করেছিল। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের তরফে কূটনৈতিক পর্যায়ে ব্রিফ করা হয়েছিল। তবে বাংলাদেশের হোমওয়ার্ক সম্পন্ন না হওয়ায় ঢাকার ধীরে চলো নীতি ছিল। ফলে চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশের পরিবর্তে ব্রুনাইকে এই জোটে অন্তর্ভুক্ত করে।
আইপিইএফ চারটি প্রধান ক্ষেত্র ডিজিটাল অর্থনীতি, সরবরাহ চেইন, ক্লিন এনার্জি অবকাঠামো এবং দুর্নীতিবিরোধী পদক্ষেপ নিয়ে পারস্পরিক সম্মতিতে মানদণ্ড নির্ধারণ করবে।
আইপিইএফে যে ১৩টি দেশ অন্তর্ভুক্ত হয়েছে, সেগুলো হলো - মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, ব্রুনাই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, নিউজিল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।


সূত্র: Live MCQ সাম্প্রতিক সমাচার, মে ও জুন ২০২২
১,৬০০.
ফকল্যান্ড দ্বীপ নিয়ে কোন দুই দেশের মধ্যে সংঘর্ষ হয়েছে?
  1. ফ্রান্স ও যুক্তরাজ্য
  2. যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য
  3. আর্জেন্টিনা ও ব্রাজিল
  4. যুক্তরাজ্য ও আর্জেন্টিনা
ব্যাখ্যা

ফকল্যান্ড দ্বীপপুঞ্জ:
- ১৯৮২ সালে আর্জেন্টিনার সঙ্গে সংঘটিত ফকল্যান্ড যুদ্ধের পর, দ্বীপপুঞ্জটি আবার ব্রিটিশ নিয়ন্ত্রণে আসে। 
- যুক্তরাজ্য ও  আর্জেন্টিনার সঙ্গে সংঘর্ষ সংঘটিত হয়।
- ফকল্যান্ড দ্বীপপুঞ্জ দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত একটি দ্বীপপুঞ্জ।
- দ্বীপপুঞ্জটি পূর্ব ও পশ্চিম ফকল্যান্ড নামে দুটি প্রধান দ্বীপ এবং আরও ৭৭৬টি ছোট দ্বীপ নিয়ে গঠিত।
- ফকল্যান্ড দ্বীপপুঞ্জের ইতিহাসে ফরাসি, ব্রিটিশ, স্পেনীয় ও আর্জেন্টাইনদের উপস্থিতি ছিল।
- বর্তমানে, দ্বীপপুঞ্জের অধিকাংশ জনগোষ্ঠী ব্রিটিশ।
- অর্থনীতিতে মাছ ধরা, পর্যটন ও ভেড়া পালন উল্লেখযোগ্য।

উৎস: Britannica.