বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক রাজনৈতিক সংগঠন ও জোট

মোট প্রশ্ন৭৫০এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক রাজনৈতিক সংগঠন ও জোট

PrepBank · পাতা / · ৪০১৫০০ / ৭৫০

৪০১.
বিশ্বের তেল রপ্তানিকারক দেশগুলোর সংস্থা 'OPEC' এর বর্তমান সদস্য সংখ্যা কত? [জানুয়ারি, ২০২৬]
  1. ১০টি
  2. ১২টি
  3. ১৪টি
  4. ১৫টি
ব্যাখ্যা

• ওপেক (OPEC):
- বাগদাদ কনফারেন্সের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- OPEC এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- এটি তেল রপ্তানিকারক দেশগুলোর জোট।
- ওপেক গঠনের প্রস্তাবনা করে: ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: এটি সেপ্টেম্বর, ১৯৬০ সালে বাগদাদ, ইরাক।
- সদরদপ্তর:  ভিয়েনা, অস্ট্রিয়া।
- OPEC এর প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ডের জেনেভাতে সদর দপ্তর ছিল।
- প্রাথমিক সদস্য: ৫টি দেশ ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা।
- বর্তমানে OPEC এর সদস্য সংখ্যা ১২টি।

উল্লেখ্য,
- কাতার: জানুয়ারি ২০১৯ সালে সদস্যপদ বাতিল করেছে।
- ইন্দোনেশিয়া: জানুয়ারি ২০০৯ সালে সদস্যপদ স্থগিত করে;
- জানুয়ারি ২০১৬ সালে পুনরায় সক্রিয় করে, কিন্তু নভেম্বরে আবার স্থগিত করে।

উৎস: OPEC ওয়েবসাইট।

৪০২.
জি৭ জোটভুক্ত দেশ নয় কোনটি? [জুন, ২০২৫]
  1. রাশিয়া
  2. জাপান
  3. চীন
  4. ক ও গ উভয়ই
ব্যাখ্যা
জি-৭:
- জি-৭-এর পূর্ণাঙ্গ রূপ হলো ‘গ্রুপ অব সেভেন’ বা সাতটি দেশের দল।
- বিশ্বের উন্নত অর্থনীতির সাতটি বড় দেশ ও একটি সংস্থা নিয়ে এই জোট গঠিত।
- জোটের সদস্যদেশ হলো কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
- এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এই জোটের একটি অংশ।
- জি-৭ ভুক্ত একমাত্র এশীয় দেশ জাপান।
- রাশিয়া ১৯৯৭ সালে এই জোটে যোগ দিলে সেটা জি-৮ হয়েছিল।
- তবে ক্রিমিয়া দখল করার কারণে ২০১৪ সালে রাশিয়া বাদ পড়ে যায়।
- চীন একটি বড় অর্থনীতি এবং বিশ্বের বৃহত্তম জনসংখ্যার দেশ হওয়া সত্ত্বেও তারা এই জোটের সদস্য নয়।
- কোনো দেশে মাথাপিছু সম্পদের পরিমাণ অপেক্ষাকৃত কম থাকলে ওই দেশকে জি-৭-ভুক্ত দেশগুলোর মতো উন্নত অর্থনীতি হিসেবে দেখা হয় না।
- তবে চীন ও রাশিয়া জি-২০-এর সদস্য।
- ২০২৪ সালের ৫০তম জি-৭ সম্মেলন ইতালিতে আয়োজিত হয়।
- ৫১তম জি-৭ সম্মেলন কানাডাতে আয়োজিত হবে। 

উৎস: যুগান্তর রিপোর্ট।
৪০৩.
ব্রেটন উডস কনফারেন্স - এ অংশ নিয়েছিলো কয়টি দেশের প্রতিনিধি?
  1. ক) ৪২
  2. খ) ৫০
  3. গ) ৫১
  4. ঘ) ৪৪
ব্যাখ্যা
ব্রেটন উডস কনফারেন্স (Bretton Woods Conference)
- Bretton Woods Conference অফিসিয়ালি United Nations Monetary and Financial Conference নামে পরিচিত।
- দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে ১৯৪৪ সালে জার্মানি ও জাপানের প্রত্যাশিত পরাজয়ের পর যুদ্ধোত্তর সময়ে যুদ্ধবিদ্ধস্ত দেশ সমূহের পুনর্গঠন ও আর্থিক সহায়তা এবং আন্তর্জাতিক বানিজ্যের রূপরেখা নির্ধারণের জন্য যুক্তরাষ্ট্রে বিশ্বের ৪৪টি দেশের নেতারা এক সম্মেলনে অংশ নেন।
- এই সম্মেলনকে ব্রেটন উডস কনফারেন্স (Bretton Woods Conference) বলা হয়।
- এই সম্মেলনের ফলে বিশ্বব্যাংক, IMF ও পরে GATT গঠিত হয়।
⤇ এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা ছিলেন - যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের কর্মকর্তা Harry Dexter White এবং ব্রিটিশ অর্থনীতিবিদ John Maynard Keynes। তাদের দুই জনকে বিশ্বব্যাংক ও IMF - এর Founding Fathers বলা হয়
⤇ ব্রেটন উডস সম্মেলনেই বিশ্বব্যাংক (IBRD) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) গঠিত হয়। এছাড়া, আন্তর্জাতিক বাণিজ্যের বাধা দূরীকরণ, নীতি নির্ধারণ ও নিয়ন্ত্রণের জন্য একটি সংগঠন গড়ে তোলার সুপারিশ করা হয়।

উৎস: বিশ্বব্যাংক গ্রুপ ও যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ওয়বসাইট।
৪০৪.
জাতিসংঘের স্বস্তি পরিষদের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল-
  1. ক) ১০টি
  2. খ) ১১টি
  3. গ) ১৩টি
  4. ঘ) ১৫টি
ব্যাখ্যা

- ১৯৬৫ সালের আগে জাতিসংঘের নিরাপত্তা বা স্বস্তি পরিষদের সদস্য সংখ্যা ছিল ১১টি। যার স্থায়ী সদস্য ৫টি এবং অস্থায়ী সদস্য ৬টি ছিল।
- বর্তমানে জাতিসংঘের স্বস্তি বা নিরাপত্তা পরিষদের সদস্য দেশ ১৫টি। যার ৫টি স্থায়ী এবং ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্র।
- নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ২ বছরের জন্য নির্বাচিত হন।

উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

৪০৫.
২৭তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. রুয়ান্ডা
  2. সামোয়া
  3. দক্ষিণ আফ্রিকা
  4. যুক্তরাজ্য
ব্যাখ্যা
• কমনওয়েলথ:
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- কমনওয়েলথের বর্তমান - প্রধান রাজা তৃতীয় চার্লস।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- ব্রিটিশ শাসনাধীন না হয়েও কমনওয়েলথের সদস্যদেশ চারটি – মোজাম্বিক, গ্যাবন, রুয়ান্ডা ও টোগো।

এছাড়াও,
- ২০২৪ সালের ২৭ তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে – সামোয়া।

উৎস: কমনওয়েলথ ওয়েবসাইট ও লাইভ এমসিকিউ সাম্প্রতিক সমাচার।
৪০৬.
রোটারি ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠার স্থান কোথায়?
  1. শিকাগো, যুক্তরাষ্ট্র
  2. অটোয়া, কানাডা
  3. ইলিনয়, যুক্তরাষ্ট্র
  4. কুইবেক, কানাডা
ব্যাখ্যা
▪ রোটারি ইন্টারন্যাশনাল:
- রোটারি ইন্টারন্যাশনাল ব্যবসায়ী, শিল্পপতি ও পেশাজীবীদের একটি সংগঠন।
- এটি ব্যবসায়ী ও পেশাজীবীদের মধ্যে পারস্পরিক বন্ধন সৃষ্টি এবং সহযোগিতার মাধ্যমে মানবকল্যাণ সাধনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত।
- প্রতিষ্ঠাকাল - ১৯০৫ সালের ২৩ ফেব্রুয়ারি।
- প্রতিষ্ঠার স্থান - শিকাগো, যুক্তরাষ্ট্র।
- সদর দপ্তর - ইভানস্টন, ইলিনয়, যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাতা - পল হ্যারিস (শিকাগোর সাবেক অ্যাটর্নি)।
- রোটারি ক্লাব ৩টি অংশের সমন্বয়ে গঠিত। যথা - Clubs, Rotary International এবং The Rotary Foundation।
- বিশ্ব স্কাউট আন্দোলনের উদ্যোক্তা হলেন ইংল্যান্ডের রবার্ট ব্যাডেন পাওয়েল।
- অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল(Amnesty International) ১৯৬১ সালে পিটার বেনেনসন কর্তৃক প্রতিষ্ঠিত হয়।

উৎস: রোটারি ইন্টারন্যাশনালের ওয়েবসাইট।[link]
৪০৭.
“শান্তির জন্য পরমাণু” শীর্ষক বক্তব্যের জন্য কে বিখ্যাত?
  1. ক) ট্রিগভে লাই
  2. খ) ডোয়াইট ডি. আইজেনহাওয়ার
  3. গ) উইনস্টন চার্চিল
  4. ঘ) দ্যাগ হ্যামারশোল্ড
ব্যাখ্যা

- ১৯৫৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি. আইজেনহাওয়ার “শান্তির জন্য পরমাণু” (Atoms for Peace) শীর্ষক যে বক্তব্য প্রদান করেন, সেটি থেকেই আন্তর্জাতিক আণবিক সংস্থা (IAEA) সংস্থাটি জন্ম নেয়।
- এই বক্তব্যের উপর ভিত্তি করে IAEA - এর বিধি প্রস্তুত হয় যাতে ২৩ অক্টোবর, ১৯৫৬ সালে ৮১টি দেশ অনুসমর্থন দেয়।
- পরের বছরই আন্তর্জাতিক আণবিক সংস্থা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

উৎসঃ IAEA ওয়েবসাইট।

৪০৮.
ANZUS জোটের সদস্যভুক্ত দেশ নয় কোনটি?
  1. ক) Australia
  2. খ) New Zealand
  3. গ) United States
  4. ঘ) United Kingdom
ব্যাখ্যা
- ANZUS জোটের সদস্য দেশ: Australia, New ZealandUnited States.

• ANZUS:
- ANZUS একটি সামরিক জোট।
- এই জোটের সদস্য দেশ: Australia, New Zealand ও United States.
- এটি প্রতিষ্ঠিত হয় ১ সেপ্টেম্বর ১৯৫১ সালে।
- এর সদর দপ্তর অবস্থিত অস্ট্রেলিয়ার ক্যানবেরায়।

উৎস: ANZUS-এর ওয়েবসাইট, ব্রিটানিকা।
৪০৯.
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (ICJ) বিচারকদের নিয়োগ প্রদান করে -
  1. ক) Assembly of State Parties (ASP)
  2. খ) Security Council
  3. গ) General Assembly
  4. ঘ) খ ও গ
ব্যাখ্যা
আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত/International Court of Justice 
⤇ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত (ICJ) বিচারকদের নিয়োগ প্রদান করে - সাধারন পরিষদ এবং নিরাপত্তা পরিষদ
⤇ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ পরিষদ বিচারকদের নিয়োগ দেয়।
⤇ আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত জাতিসংঘের প্রধান বিচারিক অঙ্গ।
⤇ এর দপ্তর নেদারল্যান্ডস এর রাজধানী হেগের “পিস প্যালেস” - এ অবস্থিত।
⤇ এটি নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অবস্থিত নয় এমন জাতিসংঘের প্রধান ছয় অঙ্গের মধ্যে একমাত্র অঙ্গ।
⤇ ১৫ জন বিচারকের সমন্বয়ে আন্তর্জাতিক আদালত গঠিত।
⤇ বিচারকদের মেয়াদ ৯ বছর।
⤇ ৩ বছর পর পর এর এক-তৃতীয়াংশ বিচারক নির্বাচন করা হয়।
⤇ আদালতের বিচারকদের মধ্য থেকে একজনকে গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি নির্বাচন করা হয়।
⤇ আন্তর্জাতিক আদালতের প্রেসিডেন্টের মেয়াদ ৩ বছর।

অন্যদিকে, 
⤇ আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের নিয়োগ প্রদান করে ICC এর Assembly of State Parties (ASP)। 

তথ্যসূত্র:- জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইট।
৪১০.
বিশ্ব এইডস দিবসে আন্তর্জাতিক প্রতীক হিসেবে বিবেচিত -
  1. লাল ফিতা
  2. হলুদ ফিতা
  3. সাদা ফিতা
  4. নীল ফিতা
ব্যাখ্যা
• UNAIDS:
- এইচআইভি আক্রান্ত ব্যক্তিদের সমর্থন দেখানোর জন্য এবং এইডস-সম্পর্কিত অসুস্থতায় যারা মারা গেছে তাদের স্মরণে সারা বিশ্বে ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়।
- প্রতি বছর ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করা হয়।
- UNAIDS- কার্যক্রম শুরু- ১৯৯৬ সালে।
- সদর দপ্তর- জেনেভা।
- বিশ্ব এইডস দিবসের একটি প্রধান আন্তর্জাতিক প্রতীক হল - লাল ফিতা।
 
সূত্র: Britannica.com
৪১১.
PLO এর বর্তমান চেয়ারম্যান কে?
  1. ক) ইসমাইল হাকিমি
  2. খ) কাসেম সোলাইমানী
  3. গ) আহমদ শুকিরি
  4. ঘ) মাহমুদ আব্বাস
ব্যাখ্যা
PLO:

- PLO এর বর্তমান চেয়ারম্যান মাহমুদ আব্বাস
- PLO এর পূর্ণ্রুপ - Palestine Liberation Organization.
- PLO প্রতিষ্ঠ হয় ২৮ মে ১৯৬৪ সালে
- PLO এর সদর দপ্তর রামাল্লায়
- ১৯৭৪ সাল থেকে PLO জাতিসংঘে পর্যবেক্ষক মর্যাদা ভোগ করছে।
- PLO এর প্রথম চেয়ারম্যান আহমদ শুকিরি
- প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন ১৯৬৪ সালে কায়রোতে অনুষ্ঠিত আরব-লীগের শীর্ষ সম্মেলনের সময় তৈরি হয়েছিল।
- PLO এর লক্ষ্য ছিল সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ফিলিস্তিনকে মুক্ত করা এবং মধ্যপ্রাচ্য থেকে ইহুদিবাদকে নির্মূল করা

তথ্যসূত্র - Worldatlas.com 
৪১২.
কোন দেশগুলো 'I2U2 গ্রুপিং' এর সাথে যুক্ত?
  1. ক) ভারত,ইসরায়েল,সংযুক্ত আরব আমিরাত,মার্কিন যুক্তরাষ্ট্র।
  2. খ) ভারত, ইরান,ইউনাইটেড কিংডম,মার্কিন যুক্তরাষ্ট্র।
  3. গ) ভারত, আয়ারল্যান্ড,ইউনাইটেড কিংডম, মার্কিন যুক্তরাষ্ট্র।
  4. ঘ) ভারত,ইতালি,সংযুক্ত আরব আমিরাত,মার্কিন যুক্তরাষ্ট্র।
ব্যাখ্যা
♦উল্লেখিত প্রশ্নের সঠিক উত্তর হলো -ভারত,ইসরায়েল,সংযুক্ত আরব আমিরাত,মার্কিন যুক্তরাষ্ট্র।

• I2U2 সামিট:
- নতুন অর্থনৈতিক জোট: I2U2 ( I2= India, Israel) & (U2=USA, UAE).
- প্রথম বৈঠক হয়: ১৩-১৬ জুলাই, ২০২২।
- I2U2 হল চারটি দেশ- ভারত, ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বারা গঠিত নতুন গ্রুপিং।
- I2U2 গ্রুপটি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের পুনঃশক্তির প্রচেষ্টার অংশ হিসাবে গঠিত হয়েছে৷ 
- ভার্চুয়ালে প্রথম I2U2 শীর্ষ সম্মেলন 2022 সালে অনুষ্ঠিত হয়।
- চার দেশের নেতারা খাদ্য নিরাপত্তা সংকট ও সহযোগিতার অন্যান্য ক্ষেত্র নিয়ে আলোচনা করেন।
- ভারতে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আহমেদ আলবান্না 'I2U2' গ্রুপিংকে ‘ওয়েস্ট এশিয়ান কোয়াড’ হিসাবে উল্লেখ করেন।

তথ্যসূত্র: Whitehouse.gov & The New York Times.
৪১৩.
কোন দিনটি 'বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস' হিসেবে পালিত হয়?
  1. ১ জানুয়ারি
  2. ৮ মে
  3. ১৫ জুন
  4. ২৬ অক্টোবর
ব্যাখ্যা

• Red Cross:
- ICRM-এর পূর্ণরূপ: The International Red Cross and Red Crescent Movement সংক্ষেপে রেডক্রস নামে পরিচিত।
- এটি একটি সেবাধর্মী প্রতিষ্ঠান।
- প্রতিষ্ঠিত হয়: ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩।
- প্রতিষ্ঠার স্থান: জেনেভা, সুইজারল্যান্ড।
- প্রতিষ্ঠাতা: হেনরি ডুনান্ট।
- সদর দপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- বিশ্বব্যাপী দুস্থ মানুষের সেবা তথা যুদ্ধে আহত ও যুদ্ধবন্দি, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্য ও দুঃখ লাঘবই রেড ক্রস/রেড ক্রিসেন্ট’র মূল লক্ষ্য।

উল্লেখ্য,
- হেনরি ডুনান্ট ১৮৬৩ সালে Red Cross প্রতিষ্ঠা করেন।
- তিনি সোলফেরিনোর যুদ্ধের ভয়াবহতা প্রত্যক্ষ করে মানবিক সহায়তার জন্য এই সংগঠন গঠনের উদ্যোগ নেন।
- ১৮৫৯ সালে ইতালির সোলফেরিনোর যুদ্ধে আহত সৈন্যদের দুর্দশা দেখে হেনরি ডুনান্ট Red Cross গঠনের প্রেরণা পান।
- ১৮২৮ সালের ৮ মে রেডক্রস এর প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট সুইজারল্যান্ডের জেনেভা শহরে জন্ম গ্রহণ করেন।
- মহান এই ব্যক্তিকে শ্রদ্ধার সাথে স্মরণ করতে প্রতিবছর তাঁর জন্মদিন  ৮ মে 'বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস' পালিত হয়। 

তথ্যসূত্র:  Red Cross ওয়েবসাইট।

৪১৪.
‍ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) এর ৫৫তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় -
  1. ১০-১৪ জানুয়ারি ২০২৫
  2. ২০-২৪ জানুয়ারি ২০২৫
  3. ১৮-২০ জানুয়ারি ২০২৫
  4. কোনটিই নয়
ব্যাখ্যা
‍• ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF):
- বিশ্ব অর্থনৈতিক ফোরাম হলো আন্তর্জাতিক পাবলিক-প্রাইভেট সহযোগিতা সংস্থা। 
- এর সর্বশেষ বৈঠক, ২০-২৪ জানুয়ারি ২০২৫ দাভোস , সুইজারল্যান্ড। 
- এটি প্রতিষ্ঠিত হয় -  ২৪ জানুয়ারি ১৯৭১ সালে।
- এটি প্রতিষ্ঠিত করেন -Klaus Schwab.
- এর সদর দপ্তর - Cologny, Switzerland. 
- এটি একটি বৈশ্বিক, নিরপেক্ষ এবং অলাভজনক এমন প্ল্যাটফর্ম।
- যা স্টেকহোল্ডারদের মধ্যে অর্থপূর্ণ সংযোগ স্থাপন, বিশ্বাস তৈরি এবং সহযোগিতা ও উন্নতির জন্য উদ্যোগ গড়ে তুলতে সাহায্য করে।

উৎস: WEF ওয়েবসাইট।
৪১৫.
নিম্নোক্ত কোন শহরে ICSID এর সদর দপ্তর অবস্থিত?
  1. নিউ ইয়র্ক 
  2. রোম
  3. লিও
  4. ওয়াশিংটন ডিসি
ব্যাখ্যা

ICSID:
- ICSID (International Centre for Settlement of Investment Disputes) হলো বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান।
- এটি সদস্য দেশগুলোর মধ্যে পুঁজি বিনিয়োগজনিত বিরোধ নিষ্পত্তি করে থাকে।
- ICSID ১৯৬৬ সালের ১৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয়।
- ICSID এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি তে অবস্থিত।
- এর সদস্য সংখ্যা ১৬৫টি দেশ।
- বাংলাদেশ ICSID এর সদস্য পদ লাভ করে ১৯৮০ সালে।

সূত্র - বিশ্বব্যাংক ওয়েবসাইট।

৪১৬.
AIIB এর বর্তমান সদস্য দেশ -
  1. ১০৭টি
  2. ১০৮টি
  3. ১০৯টি
  4. ১১০টি
ব্যাখ্যা
এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক:
- AIIB-এর পূর্ণরূপ: Asian Infrastructure Investment Bank বা এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক।
- চীনের নেতৃত্বাধীন এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক বা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। 
- এশিয়া প্যাসিফিক অঞ্চলে অবকাঠামো উন্নয়নে অর্থ সহায়তা করাই এই ব্যাংকের উদ্দেশ্য।
- প্রতিষ্ঠিত হয়: জানুয়ারি, ২০১৬ সালে।
- AIIB এর বর্তমান সদস্য: ১০৯টি দেশ।
- সদর দপ্তর: বেইজিং, চীন। 

উৎস: AIIB ওয়েবসাইট।[লিঙ্ক]
৪১৭.
WTO Stands for : 
  1. World Trade Organization
  2. Women Trade organization
  3. Weather Tower Observatory
  4. World tower One
  5. None of these
ব্যাখ্যা
WTO:
- WTO-এর পূর্ণরূপ: World Trade Organization.
- এটি বিশ্বের সবচেয়ে বড় বাণিজ্যিক জোট।
- প্রতিষ্ঠিত হয়: ১ জানুয়ারি, ১৯৯৫।
- বর্তমান সদস্য: ১৬৬টি দেশ।
- সদরদপ্তর: জেনেভা, সুইজারল্যান্ড।
- মহাপরিচালক: এনগোজি ওকোনজো ইওয়েলা।
- প্রতিষ্ঠাকালীন নাম: General Agreement on Tariffs and Trade (GATT).

⇒ WTO-এর সর্বশেষ ১৬৫তম দেশ কমোরোস এবং ১৬৬তম দেশ পূর্ব তিমুর।

উল্লেখ্য,
- বিশ্ব বাণিজ্য সংস্থা বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন (WTO) হলো একমাত্র আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যা বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যের নিয়ম নিয়ে কাজ করে।
- এর কেন্দ্রস্থলে WTO চুক্তি রয়েছে।
- এই চুক্তিটি আলোচনার মাধ্যমে বিশ্বের বেশির ভাগ ব্যবসায়ী দেশগুলোর দ্বারা স্বাক্ষরিত হয় এবং তাদের সংসদে অনুমোদিত হয়।
- এর মূল লক্ষ্য হলো বৈদেশিক বাণিজ্য যতটা সম্ভব সাবলীল ও অবাধে করা যায়।

উৎস: WTO ওয়েবসাইট।
৪১৮.
ইউরো মুদ্রা ব্যবহারকারী সর্বশেষ দেশ- [জানুয়ারি, ২০২৬]
  1. গ্রিস
  2. সুইডেন
  3. বুলগেরিয়া
  4. ডেনমার্ক
ব্যাখ্যা

- ১ জানুয়ারি, ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে ইউরো মুদ্রা গ্রহণকারী সর্বশেষ ২১তম দেশ হলো বুলগেরিয়া। 

•European Union (EU):

- প্রতিষ্ঠাকাল: ১৯৯৩ সালের ১ নভেম্বরে ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- সদর দপ্তর: বেলজিয়ামের ব্রাসেলস।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭ টি।
- সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী দেশ: ব্রিটেন ,৩১ জানুয়ারি, ২০২০।
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা ইউরো।
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় ইউয়নিয়নের ইউরোপিয় মুদ্রা প্রচলন শুরু হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে।
- ইউরোপীয় ইউনিয়নের ২৭টি সদস্য রাষ্ট্রের মধ্যে ২১টি ইউরোকে তাদের অফিসিয়াল মুদ্রা হিসেবে ব্যবহার করে।
- এই দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, আয়ারল্যান্ড, ইতালি, লাতভিয়া, লিথুয়ানিয়া, লাক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্লোভাকিয়া, স্লোভেনিয়া এবং স্পেন, বুলগেরিয়া ।

উৎস: European Union ওয়েবসাইট।

৪১৯.
কত সালে UNU প্রতিষ্ঠিত হয়?
  1. ক) 1945
  2. খ) 1972
  3. গ) 1973
  4. ঘ) 1975
ব্যাখ্যা

- ১৯৭২ সালের ডিসেম্বর মাসে United Nations University প্রতিষ্ঠিত হয়।
- অবস্থান: টোকিও, জাপান।
- বর্তমানে শুধুমাত্র স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা এবং গবেষণা কর্মকান্ড পরিচালিত হয়।
- ১৯৬৯ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশেনে তৎকালীন জাতিসংঘ মহাসচিব উ থান্ট সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব উত্থাপন করেন।
- বিশ্বের প্রায় ১২টি দেশে UNU ক্যাম্পাসের কার্যক্রম চলমান আছে।

সূত্রঃ UNU ওয়েবসাইট।

৪২০.
'আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত' নিম্নের কোথায় অবস্থিত?
  1. যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক
  2. সুইজারল্যান্ডের জেনেভা
  3. সুইজারল্যান্ডের জুরিখ
  4. নেদারল্যান্ডের হেগ
ব্যাখ্যা

আন্তর্জাতিক আদালত (International Court of Justice - ICJ):
- International Court of Justice (ICJ) বা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত ও বলা হয়।
- এটি জাতিসংঘের বিচারিক অঙ্গ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী রাষ্ট্রসমূহের মধ্যে বিরোধ নিষ্পত্তি করে।
- ICJ শুধুমাত্র সেই বিরোধগুলি শুনানি করে, যা রাষ্ট্রগুলি স্বেচ্ছায় আদালতে নিয়ে আসে।
- ICJ আন্তর্জাতিক আইন সম্পর্কিত বিরোধ যেমন সীমান্তের সমস্যা, সমুদ্রসীমা, এবং চুক্তির ব্যাখ্যা সমাধান করে।
- এটি নেদারল্যান্ডের হেগ শহরে অবস্থিত।
- বিচারক সংখ্যা ১৫ জন।
- বিচারকরা নয় বছরের জন্য নির্বাচিত হন।
- প্রতি বছর এক তৃতীয়াংশ বিচারক অবসর গ্রহণ করেন।

উৎস: ICJ ওয়েবসাইট।

৪২১.
ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন দেওয়ার প্রেক্ষাপটে কোন সংস্থার সৃষ্টি হয়?
  1. Arab League
  2. UNRWA
  3. OIC
  4. OPEC
ব্যাখ্যা
• ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC): 
- ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট,
- এটি ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাবাত শহরে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC গঠনের মূল কারণ ছিল ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগ। 
- বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ৫৭টি।
- বাংলাদেশ ১৯৭৪ সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC-এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে প্রথমবারের মতো অংশগ্রহণ করে। - OIC-এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- সংস্থাটির দাপ্তরিক ভাষা তিনটি— আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ।

সূত্র: OIC ওয়েবসাইট।
৪২২.
বাংলাদেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে-
  1. ক) ১ বার
  2. খ) ২ বার
  3. গ) ৩ বার
  4. ঘ) ৪ বার
ব্যাখ্যা

- জাতিসংঘে বাংলাদেশের ৪৬ বছরে‌ নিরাপত্তা পরিষদে ২ বার অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়।
- প্রথমবার ১০ নভেম্বর ১৯৭৮ সালে (১৯৭৯-৮০ মেয়াদে)।
- দ্বিতীয়বার ১৪ অক্টোবর ১৯৯৯ সালে (২০০০-০১ মেয়াদে)।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

৪২৩.
দক্ষিণ আমেরিকা অঞ্চলের কোন দেশটি OIC এর সদস্য?
  1. কলম্বিয়া
  2. বলিভিয়া
  3. গায়ানা
  4. ইকুয়েডর
ব্যাখ্যা
OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- OIC এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- মহাসচিবের মেয়াদ-৫ বছর।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

সূত্র: OIC অফিসিয়াল ওয়েবসাইট।
৪২৪.
প্রথম Global Refugee Forum কোথায় অনুষ্ঠিত হয়?
  1. সুইজারল্যান্ডে
  2. জার্মানিতে
  3. কিউবায়
  4. জাম্বিয়ায়
ব্যাখ্যা
• UNHCR:
- UNHCR এর পূর্ণরূপ: United Nations High Commissioner for Refugees.
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপীয় শরণার্থীদের সেবার প্রেক্ষাপটে UNHCR গঠিত হয়।
- এটি শরণার্থীদের নিয়ে কাজ করে। 
- ১৯৫০ সালের ১৪ ডিসেম্বর জাতিসংঘের শরনার্থী বিষয়ক হাইকমিশনার (UNHCR) গঠিত হয়।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- সংস্থাটি ২ বার (১৯৫৪ এবং ১৯৮১ সালে) নোবেল শান্তি পুরস্কার লাভ করে।
- ২০১৯ সালে প্রথম গ্লোবাল রিফিউজি ফোরাম অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডের জেনেভায় । 

উৎস: UNHCR ওয়েবসাইট।[লিঙ্ক]
৪২৫.
G-20 এর সদস্যের মধ্যে কতটি সংগঠন রয়েছে?
  1. ৪টি
  2. ৩টি
  3. ২টি
  4. ১টি
ব্যাখ্যা
G-20:
- G-20 ১৯৯৯ সালে এশিয়ান আর্থিক সংকটের পরে অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সমস্যা নিয়ে আলোচনার জন্য একটি ফোরাম হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ২০০৭ সালের বৈশ্বিক অর্থনৈতিক ও আর্থিক সংকটের পরিপ্রেক্ষিতে G-20-কে রাষ্ট্রপ্রধান/সরকার প্রধানদের স্তরে উন্নীত করা হয়। 
- ২০০৯ সালে "আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার জন্য প্রধান ফোরাম" মনোনীত করা হয়।
- G-20 শীর্ষ সম্মেলন প্রতি বছর একটি ঘূর্ণায়মান প্রেসিডেন্সির নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
- G-20 ১৯টি দেশ নিয়ে গঠিত (আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুর্কি,যুক্তরাজ্য, মার্কিন যুক্তরাষ্ট্র।
- দুটি সংগঠন ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন G-20 এর সদস্য।
- G-20 এর নতুন সদস্য আফ্রিকান ইউনিয়ন।
- G-20 সদস্যরা বিশ্বব্যাপী জিডিপির প্রায় ৮৫%, বিশ্ব বাণিজ্যের ৭৫% এবং বিশ্বের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব করে।

উৎস: G20 অফিসিয়াল ওয়েবসাইট ও ডেইলি স্টার পত্রিকা রিপোর্ট।
৪২৬.
পিএলও-এর সদর দপ্তর-
  1. তিউনিস
  2. ফিলিস্তিন
  3. বেনগাজি
  4. মরক্কো
ব্যাখ্যা
• পিএলও (PLO):
- PLO-এর পূর্ণরূপ— Palestine Liberation Organization.
- প্রতিষ্ঠিত হয় — ১৯৬৪ সালে।
- সদর দপ্তর: রামাল্লাহ — ফিলিস্তিন।
- PLO-এর প্রথম চেয়ারম্যান — আহমদ শুকিরি ।
- PLO-এর তৃতীয় চেয়ারম্যান — ইয়াসির আরাফাত।
- সংগঠনটি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়।
- ১৯৭৪ সাল থেকে পিএলও জাতিসংঘে পর্যবেক্ষক মর্যাদা ভোগ করছে।

• 'Orient House':
- জেরুজালেমে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর সদর দপ্তর।
- ওরিয়েন্ট হাউস হল ইসরায়েলি অধিকৃত জেরুজালেমে স্বায়ত্তশাসন এবং সংহতির জন্য ফিলিস্তিনিদের আকাঙ্ক্ষার প্রতীক এবং এটিই আজ ফিলিস্তিনি জাতীয় পতাকা নেড়েছে।

তথ্যসূত্র: orienthouse.org, Encyclopaedia Britannica, Britannica. 
৪২৭.
বাংলাদেশ কোন সংস্থা থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়?
  1. ক) IFC
  2. খ) IDA
  3. গ) IMF
  4. ঘ) MIGA
ব্যাখ্যা
বাংলাদেশ IDA (International Development Association) থেকে সর্বাধিক অর্থ সহায়তা পায়। বাংলাদেশ IDA এর দ্বিতীয় সর্বোচ্চ ঋণ গ্রহীতা। IDA বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি ১৯৬০ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমান সদস্য সংখ্যা ১৭৩ টি। যেসব দেশ IBRD থেকে ঋণ পায় না, IDA তাদের সহজ শর্তে বিনা সুদে ঋণ প্রদান করে। এজন্যে এটি Soft Loan Window নামে পরিচিত। বাংলাদেশ ১৯৭২ সালের ১৭ আগস্ট IDA এর সদস্যপদ লাভ করে। দেশ হিসেবে বাংলাদেশ জাপান থেকে সবচেয়ে বেশি সহায়তা পায়। (সূত্রঃ erd.gov.bd ও IDA ওয়েবসাইট)
৪২৮.
IMO কোন ধরনের সংস্থা?
  1. আন্তর্জাতিক অভিবাসী সংস্থা
  2. সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা
  3. বিশ্ব আবহাওয়া সংস্থা
  4. আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা
ব্যাখ্যা
IMO:
- International Maritime Organisation (IMO) হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে।
- তবে কার্যকর হয় ১৯৫৮ সালে এবং ১৯৮২ সালে IMO নামধারণ করে।
- শুরুতে এর নাম ছিলো Inter-governmental Maritime Consultative Organisation (IMCO)।
- IMO এর সদরদপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।

সূত্র: IMO এর অফিসিয়াল ওয়েবসাইট।
৪২৯.
জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত কোন সংস্থা?
  1. WIPO
  2. UNFPA
  3. UNKPA
  4. UNDP
ব্যাখ্যা
UNFPA:
- UNFPA এর পূর্ণরূপ- United Nations Population Fund.
- UNFPA হল জাতিসংঘের জনসংখ্যা ও প্রজনন স্বাস্থ্য সংস্থা।
- এটি জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত। 
- UNFPA আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- সংস্থাটি  প্রতিষ্ঠা লাভ করে- ১৯৬৯ সালে। 
- সদর দপ্তর - নিউইর্য়ক।
- বিশ্ব জনসংখ্যা রির্পোট প্রকাশ করে-UNFPA 
- UNFPA নারী ও যুবকদের জন্য প্রজনন স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে ১৫০ টিরও বেশি দেশে।

উৎস: UNFPA অফিসিয়াল ওয়েবসাইট। [LINK]
৪৩০.
বিশ্ব জনসংখ্যা রির্পোট প্রকাশ করে জাতিসংঘের কোন সংস্থা?
  1. UNICEF
  2. UNFPA
  3. UNDP
  4. UNEP
ব্যাখ্যা
• UNFPA:
- বিশ্ব জনসংখ্যা রির্পোট প্রকাশ করে-UNFPA.
- UNFPA এর পূর্ণরূপ- United Nations Population Fund.
- UNFPA হল জাতিসংঘের যৌন ও প্রজনন স্বাস্থ্য সংস্থা।
- UNFPA এর লক্ষ্য হল এমন একটি বিশ্ব সরবরাহ করা যেখানে প্রতিটি গর্ভাবস্থা কাঙ্ক্ষিত, প্রতিটি সন্তানের জন্ম নিরাপদ এবং প্রতিটি যুবকের সম্ভাবনা পূর্ণ হয়।
- UNFPA আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের জনসংখ্যা তহবিল নামে পরিচিত।
- সংস্থাটি  প্রতিষ্ঠা লাভ করে- ১৯৬৯ সালে। 
- সদর দপ্তর - নিউইর্য়ক।

সূত্র: UNFPA অফিসিয়াল ওয়েবসাইট।
৪৩১.
'MERCOSUR' প্রতিষ্ঠা লাভ করে কত সালে?
  1. ১৯৯০ সালে
  2. ১৯৯১ সালে
  3. ১৯৯২ সালে
  4. ১৯৯৩ সালে
ব্যাখ্যা

MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সালে
- সদর দপ্তর: মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: ‘Treaty of Asuncion’
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন
- প্রতিষ্ঠাকালীন সদস্য: আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে
- বর্তমান সদস্য সংখ্যা: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও ভেনেজুয়েলা)। (সেপ্টেম্বর, ২০২৫) 
- সহযোগী সদস্য: ৭টি। (সেপ্টেম্বর, ২০২৫) 

সূত্র - Britannic.com

৪৩২.
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের বর্তমান সদস্য-
  1. ক) ১৮৮টি
  2. খ) ১৮৯টি
  3. গ) ১৯০টি
  4. ঘ) ১৯১টি
ব্যাখ্যা

- আইএমএফ জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান।
- IMF এর পূর্ণরূপ International Monetary Fund.
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৫ সালের ২৭ ডিসেম্বর।
- এর কার্যক্রম শুরু হয় ১৯৪৭ সালে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
- বর্তমান সদস্যদেশ ১৯০টি।
- সর্বশেষ সদস্য দেশ- অ্যান্ডোরা।
- বাংলাদেশ সদস্য পদ লাভ করে ১৭ আগস্ট, ১৯৭২ সালে।
- নির্বাহী প্রধানের পদবী ব্যবস্থাপনা পরিচালক।
- বর্তমান ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা।
উৎসঃ আইএমএফের ওয়েবসাইট।

৪৩৩.
২০২৬ সালের G‑20 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? [জানুয়ারি, ২০২৬]
  1. রিও ডি জেনেইরো
  2. টোকিও
  3. লন্ডন
  4. মায়ামি
ব্যাখ্যা

• জি-২০:
- G-20 আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল।
- এটি শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, নীতি সমন্বয় এবং বিশ্ব অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
- বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।

⇒ জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

উল্লেখ্য,
- ২০২৫ সালের জি-২০ শীর্ষ সম্মেলন ২২-২৩ নভেম্বর, ২০২৫ তারিখে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়।
- ইতিহাসে প্রথমবারের মতো কোনো আফ্রিকান দেশে এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
- এবারের মূল প্রতিপাদ্য ছিল 'সংহতি, সমতা ও স্থায়িত্ব'।

অন্যদিকে,
- জি-২০ জোটের সম্মেলন ২০২৬ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের মায়ামির ‘ট্রাম্প ন্যাশনাল ডোরাল গলফ রিসোর্টে’ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যা ট্রাম্প পরিবারের মালিকানাধীন।

তথ্যসূত্র: i) Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট।
ii) BBC ও বাসস

৪৩৪.
Five Eyes গোয়েন্দা জোট অন্য কী নামে পরিচিত?
  1. FVQAY
  2. FVAY
  3. FVREY
  4. FVEY
ব্যাখ্যা
Five Eyes:
- বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত এবং সমালোচিত গোয়েন্দা জোট।
- ‘ফাইভ আইস’ নেটওয়ার্ক হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ডের একটি গোয়েন্দা জোট।
- ফাইভ আইজ ইন্টেলিজেন্স অ্যালায়েন্স, যা FVEY নামেও পরিচিত।
- তারা গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ভাগ করে নেওয়ার জন্য একসাথে কাজ করে।
- তারা তাদের দেশকে নিরাপদ রাখতে একে অপরকে সাহায্য করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে একসাথে কাজ করছে।
- তারা সন্ত্রাসবাদ, সাইবার হুমকি এবং অন্যান্য নিরাপত্তা উদ্বেগের মতো বিষয়গুলি সম্পর্কে তথ্য শেয়ার করে।
- জোটটি UKUSA চুক্তির উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা সিগন্যাল ইন্টেলিজেন্সে যৌথ সহযোগিতার জন্য একটি চুক্তি।

উৎস: Five Eyes ওয়েবসাইট & ukdefencejournal.org.uk।
৪৩৫.
G-7 ভুক্ত দেশ কোনটি? 
  1. জার্মানি
  2. রাশিয়া
  3. ফিনল্যান্ড
  4. চীন
ব্যাখ্যা

» G-7:
• G-7 (Group of 7) - বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশের সরকার প্রধানের জোট।
• জি- ৭ প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর ১৯৭৫ সালে।   
• পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
• তবে, ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

•  জি- ৭ -এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ছয়টি দেশ - ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র  
• জি- ৭ এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি – কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
• এশিয়ার একমাত্র সদস্য দেশ জাপান।

তথ্যসূত্র: জি- ৭ -এর ওয়েবসাইট।

৪৩৬.
প্রথম ন্যাম (NAM) সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. বেলগ্রেড
  2. তেহরান
  3. কায়রো
  4. জাগ্রেব
ব্যাখ্যা

• Non-Aligned Movement (NAM):
- Non-Aligned Movement এর সূচনা হয় ১৮-২৪ এপ্রিল, ১৯৫৫ সালে বান্দুং সম্মেলনে (ইন্দোনেশিয়ার বান্দুং শহরে)।
- ১-৬ সেপ্টেম্বর, ১৯৬১ সালে যুগোস্লাভিয়ার বেলগ্রেডে প্রথম NAM সম্মেলন অনুষ্ঠিত হয়।
-NAM-এর নিজস্ব চার্টার, চুক্তি বা স্থায়ী সদর দপ্তর নেই।
সভাপতিত্বকারী দেশই সংগঠনের কাজ সমন্বয় করে।
-NAM একটি রাজনৈতিকভাবে নিরপেক্ষ বিশ্ব আন্দোলন, যা উন্নয়নশীল দেশগুলোর স্বাধীনতা, শান্তি ও উন্নয়নের পক্ষে কাজ করে।
-সদস্য: ১২১টি দেশ।

তথ্যসূত্র: ন্যাম ওয়েবসাইট।

৪৩৭.
FRONTEX কী?
  1. ক) EU-এর সীমান্ত বাহিনী
  2. খ) EU-এর পুলিশ সংস্থা
  3. গ) EU-এর গোয়েন্দা সংস্থা
  4. ঘ) রাশিয়ার গোয়েন্দা সংস্থা
ব্যাখ্যা
• FRONTEX হচ্ছে  - EU-এর সীমান্ত বাহিনী।

• European Union: 
- European Union (EU) প্রতিষ্ঠিত হয় ১ জানুয়ারি, ১৯৫৮ সালে।
- এর সদর দপ্তর - বেলজিয়ামের ব্রাসেলস।
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা - ইউরো।
- ইউরো মুদ্রার জনক - রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় ইউয়নিয়নের ইউরোপিয় মুদ্রা প্রচলন শুরু  হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে।
- ইউরোপীয় ইউয়নিয়ভুক্ত দেশ - ২৭ টি।
- সর্বশেষ সদস্য দেশ -ক্রোয়েশিয়া।
- ক্রোয়েশিয়া ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করে।
- ইউরোপীয় ইউনিয়ন এর দেশসমূহের সীমান্ত বাহিনীর নাম - FRONTEX।

উৎস: EU-এর ওয়েবসাইট
৪৩৮.
নিচের কোন দেশটি 'MERCOSUR' জোটের অন্তর্ভুক্ত নয়?
  1. আর্জেন্টিনা
  2. ব্রাজিল
  3. প্যারাগুয়ে 
  4. চিলি
ব্যাখ্যা

• MERCOSUR:
- 'MERCOSUR' হচ্ছে দক্ষিণ আমেরিকার একটি বাণিজ্য গোষ্ঠী।
- প্রতিষ্ঠা: ২৬ মার্চ, ১৯৯১ সালে।
- সদর দপ্তর: মন্টিভিডিও, উরুগুয়ে।
- প্রতিষ্ঠাকালীন চুক্তি: ‘Treaty of Asuncion’
- চুক্তি স্বাক্ষরের স্থান: প্যারাগুয়ের রাজধানী আসুনসিয়ন
- প্রতিষ্ঠাকালীন সদস্য: আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে।
- বর্তমান সদস্য সংখ্যা: ৫টি (আর্জেন্টিনা, ব্রাজিল, প্যারাগুয়ে, উরুগুয়ে ও ভেনেজুয়েলা)। [নভেম্বর, ২০২৫]
- ২০১৬ সাল থেকে সদস্য হিসেবে ভেনেজুয়েলার কার্যক্রম স্থগিত রাখা হয়েছে, তবে, সদস্যপদ বহাল আছে।
- সহযোগী সদস্য: ৭টি। [ডিসেম্বর, ২০২৫]

তথ্যসূত্র: ব্রিটানিকা।

৪৩৯.
নিচের কোন মুসলিম দেশ সামরিক জোট ন্যাটোর সদস্য?
  1. ক) সৌদি আরব
  2. খ) আলবেনিয়া
  3. গ) পাকিস্তান
  4. ঘ) মালয়েশিয়া
ব্যাখ্যা
• আলবেনিয়া ন্যাটোর সদস্য। 

• ১৯৪৯ সালের ৪ এপ্রিল ১২টি দেশের সমন্বয়ে North Atlantic Treaty Organizations (NATO) সামরিক জোট গঠিত হয়।
- ন্যাটোর বর্তমান সদস্য সংখ্যা ৩১ টি। 
- সর্বশেষ সদস্য ফিনল্যান্ড। 
- ন্যাটো সদরদপ্তর ব্রাসেলসে অবস্থিত।
- তুরস্ক ও আলবেনিয়া ন্যাটোভুক্ত মুসলিম দেশ।

সূত্র: ন্যাটো ওয়েবসাইট। 
৪৪০.
বিশ্ব আবহাওয়া সংস্থার প্রধান লক্ষ্য -
  1. জলবায়ু পরিবর্তন হ্রাস
  2. আবহাওয়াবিদ্যার উন্নয়ন
  3. সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধ
  4. জলজ ও আবহাওয়া সম্পদের উন্নয়ন
ব্যাখ্যা
বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO):
- WMO এর পূর্ণরূপ World Meteorological Organization বা বিশ্ব আবহাওয়া সংস্থা।
- বিশ্ব আবহাওয়া সংস্থার প্রধান লক্ষ্য - আবহাওয়াবিদ্যার উন্নয়ন এবং আবহাওয়া, জলবায়ু, জলবিদ্যা এবং সংশ্লিষ্ট পরিবেশগত ক্ষেত্র সম্পর্কিত তথ্য ও প্রযুক্তির আদান-প্রদানে আন্তর্জাতিক সহযোগিতা সহজতর করা।
- প্রতিষ্ঠা লাভ করে - ২৩ মার্চ, ১৯৫০ সালে।
- সদর দপ্তর– জেনেভা।
- সদস্য – ১৯৩টি।
-১৮৭টি সদস্য রাষ্ট্র এবং ৬টি অঞ্চল রয়েছে।
- বর্তমান মহাসচিব– আন্দ্রেয়া সেলেস্তে সাওলো।
- বাংলাদেশ (WMO) এর সদস্যপদ লাভ করে– ২৪ আগস্ট, ১৯৭৩ সাল।

উৎস: WMO Official Website.[লিঙ্ক]
৪৪১.
জি-৭ সংগঠনে একমাত্র এশীয় সদস্য রাষ্ট্র কোনটি?
  1. দক্ষিণ কোরিয়া
  2. জাপান
  3. চীন
  4. ভারত
ব্যাখ্যা

• জি-৭:
- বিশ্বের সবচেয়ে শিল্পোন্নত সাত দেশের জোট।
- পূর্বে এর নাম ছিল জি-৮।
- প্রতিষ্ঠা: ১৯৭৫ সালে।
- প্রতিষ্ঠাতা সদস্য : ৬টি। ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
- কানাডা ১৯৭৬ সালে যোগ দিলে সদস্য সংখ্যা দাঁড়ায় ৭টি।
- বর্তমান সদস্য রাষ্ট্র: ৭টি। কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
- জি-৭-এর একমাত্র এশীয় সদস্য দেশ হলো জাপান।
- ১৯৯৮ সালে মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আহ্বানে রাশিয়াকে G-7-এ পূর্ণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
এর ফলে G-7 রূপান্তরিত হয় G-8-এ।
- ২০১৪ সালে রাশিয়া ইউক্রেনের ক্রাইমিয়া অঞ্চল দখল করে।
- এর পর অন্যান্য সদস্য দেশগুলো রাশিয়াকে G-8 থেকে বহিষ্কার করে, ফলে এটি পুনরায় পরিচিত হয় G-7 নামে।

তথ্যসূত্র: G-7 ওয়েবসাইট।

৪৪২.
OIC গঠনের মূল কারণ কী ছিল?
  1. আরব ইসরাইল যুদ্ধ
  2. ফিলিস্তিনের স্বাধীনতা ঘোষণা
  3. আল আকসা মসজিদে অগ্নিসংযোগ
  4. মুসলিম দেশগুলোর পারমাণবিক উন্নয়ন
ব্যাখ্যা
ইসলামিক সহযোগিতা সংস্থা:
- ইসলামিক সহযোগিতা সংস্থা (OIC) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট,
- এটি ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাবাত শহরে অনুষ্ঠিত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- সংস্থাটির দাপ্তরিক ভাষা তিনটি— আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ।

উল্লেখ্য, 
- OIC গঠনের মূল কারণ ছিল ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে অগ্নিসংযোগ।
- বর্তমানে সংস্থাটির সদস্য সংখ্যা ৫৭টি। [জুলাই - ২০২৫] 
- বাংলাদেশ ১৯৭৪ সালে পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC-এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে প্রথমবারের মতো অংশগ্রহণ করে।
- OIC-এর সদরদপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।

সূত্র: OIC ওয়েবসাইট।
৪৪৩.
IMF এর বর্তমান প্রধান কে?
  1. ক) ক্রিস্টিন লাগার্ড
  2. খ) মাইকেল ক্রেমার
  3. গ) ক্রিস্টানিলা জর্জিয়েভা
  4. ঘ) পল রোমার
ব্যাখ্যা
IMF (International Monetary Fund) এর বর্তমান প্রধান ও এমডি হলেন বুলগেরিয়ার নাগরিক ক্রিস্টালিনা জর্জিয়েভা। তিনি ১ অক্টোবর ২০১৯ পাঁচ বছরের জন্যে দায়িত্ব গ্রহণ করেন। ক্রিস্টিন লাগার্দ আইএমএফ এর সাবেক প্রধান এবং বর্তমানে ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের প্রেসিডেন্ট৷ মাইকেল ক্রেমার ও পল রোমার যথাক্রমে ২০১৯ ও ২০১৮ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন। (সূত্রঃ আইএমএফ, ইসিবি ও নোবেল প্রাইজ ওয়েবসাইট)
৪৪৪.
রেডক্রস সংস্থাটি এ পর্যন্ত কতবার নোবেল পুরস্কার পেয়েছে?
  1. ১ বার
  2. ২ বার
  3. ৩ বার
  4. ৪ বার
ব্যাখ্যা
• International Committee of the Red Cross:
- প্রতিষ্ঠাকাল - ৯ ফেব্রুয়ারি, ১৮৬৩ সাল।
- প্রতিষ্ঠার স্থান - জেনেভা, সুইজারল্যান্ড।
- সদর দপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
- সদস্য - বিশ্বব্যাপী ১৯১টি National Societies এবং প্রায় ১৭ মিলিয়ন ভলান্টিয়ার রয়েছে।
- প্রতিষ্ঠাতা -  জিন হেনরি ডুনান্ট, সুইজারল্যান্ড।

- রেডক্রস মুসলিম বিশ্বে “রেড ক্রিসেন্ট” নামে পরিচিত। 
- রেডক্রসের প্রতীক ৩টি। যথা - রেড ক্রস, রেড ক্রিসেন্ট ও রেড ক্রিস্টাল।
- হেনরি ডুনান্টের জন্মদিন “৮ মে” - কে “আন্তর্জাতিক রেডক্রস দিবস” হিসাবে পালন করা হয়।
- রেডক্রস এ পর্যন্ত তিনবার নোবেল পুরস্কার লাভ করে।
- ১৯১৭, ১৯৪৪ এবং ১৯৬৩ সালে নোবেল শান্তি পুরস্কার লাভ করে রেডক্রস যা একক সংগঠন বা সংস্থা হিসাবে সর্বোচ্চ।
- অফিসিয়াল ভাষা - ৪টি (ইংরেজি, স্প্যানিশ, ফ্রেঞ্চ ও আরবি)।
- Red Cross - পূর্ণরূপ "International Committee of the Red Cross ‘’ (ICRC) এবং এটি ‘The International Red Cross and Red Crescent Movement’ নামেও পরিচিত।

উৎস: রেড ক্রস ও নোবেল প্রাইজ ওয়েবসাইট। [লিঙ্ক]
৪৪৫.
ওপেক এর সদস্য দেশ কতটি? [ফেব্রুয়ারি,২০২৫]
  1. ১০টি
  2. ১১টি
  3. ১২টি
  4. ১৩টি
ব্যাখ্যা
ওপেক:
- পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংস্থা (OPEC) ইরাকের বাগদাদে প্রতিষ্ঠিত হয়েছিল।
- ১৯৬০ সালের সেপ্টেম্বরে ইসলামিক প্রজাতন্ত্র ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনিজুয়েলা নামের পাঁচটি দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এটি প্রতিষ্ঠিত হয়েছিল।
- বর্তমানে সংস্থাটির মোট ১২টি সদস্য দেশ রয়েছে। [ফেব্রুয়ারি,২০২৫]
- অ্যাঙ্গোলা ১ জানুয়ারী ২০২৪ কার্যকরী সদস্যপদ প্রত্যাহার করে।
- OPEC এর প্রথম পাঁচ বছর সুইজারল্যান্ডের জেনেভাতে সদর দপ্তর ছিল।
- সদর দপ্তর ১ সেপ্টেম্বর ১৯৬৫ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় স্থানান্তরিত হয়।
- OPEC এর উদ্দেশ্য হল সদস্য দেশগুলির মধ্যে পেট্রোলিয়াম নীতিগুলিকে সমন্বিত করা এবং একীভূত করা, যাতে পেট্রোলিয়াম উৎপাদনকারীদের জন্য ন্যায্য এবং স্থিতিশীল মূল্য নিশ্চিত করা যায়

উৎস: ওপেক ওয়েবসাইট।[লিংক]
৪৪৬.
বেসরকারি খাতের উন্নয়ন সাধনে কোনটি কাজ করে?
  1. ক) IFC
  2. খ) IDA
  3. গ) IMF
  4. ঘ) ICSID
ব্যাখ্যা
IFC (International Finance Corporation) বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান। এটি প্রধানত উন্নয়নশীল দেশগুলোতে বেসরকারি বা ব্যক্তিমালিকানা খাতের উন্নয়নে কাজ করে। IFC ১৯৫৬ সালে প্রতিষ্ঠিত হয়। এর সদস্য সংখ্যা ১৮৫ টি। বর্তমান সিইও ফিলিপে লি হোরেইও। IFC এর সদরদপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। (সূত্রঃ IFC ওয়েবসাইট)
৪৪৭.
'League of Arab States'-এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. তিউনেসিয়া
  2. কায়রো
  3. রাবাত
  4. জেদ্দা
ব্যাখ্যা
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- স্বাক্ষরিত হয়: ৭ অক্টোবর, ১৯৪৪।
- আরব লীগ গঠিত হয়: ২২ মার্চ, ১৯৪৫।
- আরব লীগের ভিত্তি ছিল আলেকজান্দ্রিয়া প্রটোকল।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- অফিসিয়াল ভাষা: আরবি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৭টি।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: মিশর, ইরাক, লেবানন, সৌদি আরব, সিরিয়া, জর্ডান এবং ইয়েমেন।
- বর্তমান সদস্য: ২২টি।
- বর্তমান সদস্য দেশ: কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্ডান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, কমোরোস, সোমালিয়া।

উল্লেখ্য,
- সংযুক্ত আরব আমিরাত ৬ ডিসেম্বর, ১৯৭১ সালে আরব লীগে যোগদান করে।

উৎস: Arab League ওয়েবসাইট।
৪৪৮.
কোন দেশটি 'আসিয়ান' জোট ভুক্ত নয়?
  1. লাওস
  2. থাইল্যান্ড
  3. কম্বোডিয়া
  4. ভারত
ব্যাখ্যা
ASEAN:
• Association of Southeast Asian Nations (ASEAN) হল দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
• প্রতিষ্ঠা: ১৯৬৭ সালের ৮ আগস্ট 'ব্যাংকক ডিক্লারেশনের' মাধ্যমে।
• সদর দপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া,
• বর্তমান সদস্য সংখ্যা: ১০টি,
• সদস্য দেশ: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার, কম্বোডিয়া।
• সর্বশেষ যোগদান: কম্বোডিয়া, ৩০ এপ্রিল ১৯৯৯,
• বাংলাদেশ আসিয়ান রিজিওনাল ফোরামের সদস্য।
• প্রথম শীর্ষ সম্মেলন: বালি, ইন্দোনেশিয়া, ২৩-২৪ ফেব্রুয়ারি ১৯৭৬।
• ভারত আসিয়ান জোট ভুক্ত দেশ নয়।

উৎস:  ASEAN ওয়েবসাইট।
৪৪৯.
ইউরোপীয় ইউনিয়নের কয়টি দেশ শেনজেন ভুক্ত?
  1. ২২টি
  2. ২৫টি
  3. ২৭টি
  4. ২৯টি
ব্যাখ্যা

শেনজেন চুক্তি (Schengen):
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি [ইউরোপীয় ইউনিয়নের ২৫টি দেশ এবং ইইউর বাইরের চার দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত]।

উল্লেখ্য,
- সর্বশেষ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।
- ২০২৪ সালের মার্চে ইউরোপে অবাধ চলাচলের শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া। 

উৎস: European Union ওয়েবসাইট।

৪৫০.
সার্কের প্রথম মহাসচিব কে ছিলেন?
  1. ক) শীল কান্ত শর্মা
  2. খ) ইব্রাহীম হুসাইন জাকী
  3. গ) আবুল আহসান
  4. ঘ) নিহাল রডরিগো
ব্যাখ্যা
- SAARC (South Asian Association for Regional Cooperation) হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়।
- সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
 - সার্কের প্রথম মহাসচিব ছিলেন বাংলাদেশের আবুল আহসান।  
- সার্কের বর্তমান ১৪তম মহাসচিব শ্রীলংকার ইসালা রুয়ান ওয়েরাকুন।
- তিনি ২০২০ সালের ১ মার্চ সার্কের মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

- সার্কের সদস্য ৮ টি।
- দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ও আফগানিস্তান (৮ম তথা সর্বশেষ সদস্য)।
- এর মধ্যে আফগানিস্তান সর্বশেষ সদস্য হিসেবে ২০০৭ সালে সার্কে যোগ দেয়।

সূত্র- সার্ক ওয়েবসাইট
৪৫১.
আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) এর বিচারকের মেয়াদ -
  1. ৫ বছর
  2. ৭ বছর
  3. ৯ বছর
  4. ১১ বছর
ব্যাখ্যা
• আন্তর্জাতিক অপরাধ আদলত (ICC):
- ১৯৯৮ সালের ১৭ জুলাই স্বাক্ষরিত রোম চুক্তি কার্যকরের মাধ্যমে ২০০২ সালের ১ জুলাই আন্তর্জাতিক অপরাধ আদালত আনুষ্ঠানিকভাবে গঠিত হয়।
- বর্তমান সদস্য সংখ্যা ১২৩টি।
-  International Criminal Court এর সদরদপ্তর - নেদারল্যান্ডেস্‌-এর হেগ শহরে।
- আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকদের নিয়োগ প্রদান করে ICC এর Assembly of State Parties (ASP).
- আন্তর্জাতিক অপরাধ আদালতের বিচারকের সংখ্যা - ১৮ জন এবং মেয়াদ - ৯ বছর।

সূত্র:- জাতিসংঘ ও আন্তর্জাতিক অপরাধ আদালতের ওয়েবসাইট। [লিঙ্ক]
৪৫২.
অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) এর বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. ক) ক্রিস্টালিনা জর্জিয়েভা
  2. খ) আসিম স্টেইনার
  3. গ) পাউলি নারভেজ
  4. ঘ) রাফায়েল মারিয়ানো গ্রোসি
ব্যাখ্যা
• ECOSOC:
 - ECOSOC এর বর্তমান  প্রেসিডেন্ট (৭৯তম)  পাউলি নারভেজ
- তিনি চিলির নাগরিক এবং ২৭ জুলাই, ২০২৩ সালে তিনি দায়িত্ব গ্রহণ করেন। 

উল্লেখ্য, 
- অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ECOSOC) জাতিসংঘের ছয়টি মূল অঙ্গসংস্থার একটি।
- তিন বছরের জন্যে নির্বাচিত ৫৪টি সদস্যের সমন্বয়ে ECOSOC গঠিত।
- IAEA এর মহাপরিচালক - রাফায়েল মারিয়ানো গ্রোসি (আর্জেন্টিনা)

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
৪৫৩.
ব্রিটিশ অধিভুক্ত না হয়েও কমনওয়েলথভুক্ত দেশ কোনটি?
  1. কানাডা
  2. ভারত
  3. রুয়ান্ডা
  4. দক্ষিণ আফ্রিকা
ব্যাখ্যা
• কমনওয়েলথ:
- কমনওয়েলথ গঠনের ধারণা নেওয়া  হয় ১৯২৬ সালে। 
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- কমনওয়েলথ এর সদর দপ্তর লন্ডনে। 
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী।
- কমনওয়েলথ দেশগুলির মধ্যে আয়তনের ভিত্তিতে বিশ্বের বৃহত্তম দেশ কানাডা।
- ব্রিটিশ  উপনিবেশে না থেকে কমনওয়েলথ সদস্য দেশসমূহ যথা- মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো।
- পাকিস্তান ১৯৭২ সালে ত্যাগ করে  আবার ১৯৮৯ সালে যোগ দেয়। 
- দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে ১৯৯৪ সালে যোগ দেয়।

উল্লেখ্য,
- বর্তমানে কমনওয়েলথের সদস্য -৫৬টি। (মে, ২০২৫)
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।

উৎস: Commonwealth ওয়েবসাইট।
৪৫৪.
বেনেলাক্স (BENELUX) এর সদর দপ্তর কোথায়?
  1. ক) ভিয়েনা
  2. খ) কোপেনহেগেন
  3. গ) ব্রাসেলস
  4. ঘ) আমাস্টারডাম
ব্যাখ্যা
• বেনেলাক্স:
- পশ্চিম ইউরোপের ৩ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগীতা বিষয়ক সংগঠন বেনেলাক্স।
- এর পূর্ণনাম - ‘Benelux Economic Union’।    
- প্রতিষ্ঠা:- চুক্তি স্বাক্ষর - ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সাল (The Treaty of the Benelux Economic Union)।
- চুক্তি কার্যকর:- ১৯৬০ সাল।
- সদস্য সংখ্যা:- ৩টি দেশ (বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ)। 
- সদরদপ্তর:- ব্রাসেলস, বেলজিয়াম। 

তথ্যসূত্র: ব্রিটানিকা।
৪৫৫.
কে জোট-নিরপেক্ষ আন্দোলনের সাথে জড়িত নয়?
  1. জওহরলাল নেহরু
  2. মার্শাল টিটো
  3. জেনারেল সুহার্তো
  4. ড. আহমদ সুকর্ণ
ব্যাখ্যা
জেনারেল সুহার্তো জোট-নিরপেক্ষ আন্দোলনের সাথে জড়িত নয়। 

NAM:

- NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement বা জোট-নিরপেক্ষ আন্দোলন।
- এটি উন্নয়নশীল দেশগুলির স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য নিবেদিত আন্তর্জাতিক সংস্থা।
- এটি একটি আন্তর্জাতিক সংগঠন যা তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়।
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- ১৯৬১ সালে পুরোনো যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেড-এ জন্ম হয় জোটনিরপেক্ষ আন্দোলনের।
- প্রথম কনফারেন্স হয় বেলগ্রেড, ১৯৬১ সালের ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১।
- বর্তমান সদস্য: ১২১টি।
- চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ।

ন্যামের প্রতিষ্ঠাতা ছিলেন সেই সময়কার পাঁচ বিশ্ব রাজনৈতিক ব্যক্তিত্ব:
১. ইন্দোনেশিয়ার প্রথম প্রেসিডেন্ট ড. আহমদ সুকর্ণ।
২. ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু।
৩. যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসিপ টিটো।
৪. মিসরের দ্বিতীয় প্রেসিডেন্ট জামাল আবদুল নাসের।
৫. ঘানার প্রেসিডেন্ট ড. কাওয়ামে ন্ক্রুমা।

উল্লেখ্য,
- ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আলজিয়ার্সে অনুষ্ঠিত ন্যাম-এর ৪র্থ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করে।
- NAM-এর ১৯তম শীর্ষ সম্মেলন ২০২৪ সালের জানুয়ারিতে উগান্ডায় অনুষ্ঠিত হয়েছে।

উৎস: NAM ওয়েবসাইট।
৪৫৬.
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কোন দেশ ভিত্তিক মানবাধিকার সংস্থা?
  1. ফ্রান্স
  2. জার্মানি
  3. যুক্তরাজ্য
  4. যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল:
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তরাজ্য ভিত্তিক একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা।
- এটি ১৯৬১ সালে প্রতিষ্ঠিত হয়।
- অ্যামনেস্টির সদর দপ্তর যুক্তরাজ্যের লন্ডনে অবস্থিত।
- অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বর্তমান মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড।
- অ্যামনেস্টির প্রথম নারী ও এশীয় মহাসচিব ছিলেন বাংলাদেশের আইরিন জুবাইদা খান (২০০১-২০০৯)।
 - অ্যামনেস্টির বর্তমান (২০২৪) মহাসচিব ডাঃ অ্যাগনেস ক্যালামার্ড (Dr Agnès Callamard)।
 
উৎস: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ওয়েবসাইট।
৪৫৭.
আশ্রয় বিনির্মাণে কাজ করে -
  1. UN -WTO
  2. UNAIDS
  3. UN-HABITAT
  4. UNCTAD
ব্যাখ্যা
• UN-HABITAT:
- এর পূর্ণরুপ - United Nations Human Settlements Programme.
- প্রতিষ্ঠাকাল- ১৯৭৫ সালে।
- সদর দপ্তর- কেনিয়ার নাইরোবী।
- UN-HABITAT এর বর্তমান নিবাহী প্রধান- মাইমনা মোহাম্মদ শরীফ (মালেশিয়ার নাগরিক)।
- সমাজের সব শ্রেণি পেশার মানুষের আশ্রয় বিনির্মাণে কাজ করে UN-HABITAT
- প্রতিবছর অক্টোবর মাসের প্রথম সোমবার বিশ্ব প্রতিবেশ ‍দিবস (World Habitat Day )পালন করা হয়।

সূত্র:  UN-HABITAT অফিসিয়াল ওয়েবসাইট।
৪৫৮.
২০২৪ সালে "ডি-৮ জোট" এর ১১তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ইস্তাম্বুল, তুরস্ক
  2. কায়রো, মিশর
  3. রিয়াদ, সৌদি আরব
  4. দুবাই, সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা
[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।] 
----------------
ডি-৮ জোট:
ডি-৮ (D-8) হলো অর্থনৈতিক সহযোগিতার জন্য উন্নয়নশীল আটটি মুসলিম দেশের সমন্বয়ে গঠিত একটি আন্তর্জাতিক জোট। এটি "The D-8 Organization for Economic Cooperation" নামে পরিচিত। জোটের লক্ষ্য হলো সদস্য দেশগুলোর অর্থনৈতিক প্রবৃদ্ধি, টেকসই উন্নয়ন এবং নাগরিকদের জীবনমানের উন্নয়ন ত্বরান্বিত করা।

- প্রতিষ্ঠাকাল: ১৫ জুন, ১৯৯৭ সাল।
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক
- সদস্য সংখ্যা: ৮টি দেশ (বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান, তুরস্ক)।                  

১১তম শীর্ষ সম্মেলন (২০২৪):
- সম্মেলনের স্থান: কায়রো, মিশর।
- বাংলাদেশের প্রতিনিধি: প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস।

 বিশেষ আলোচনা ও সিদ্ধান্ত:
- সম্মেলনে ফিলিস্তিন ও লেবানন পরিস্থিতি নিয়ে একটি যৌথ ইশতেহার গৃহীত হয়।
- সম্মেলনে আজারবাইজানকে পূর্ণ সদস্য হিসেবে স্বাগত জানানো হয়।

তথ্যসূত্র: Developing Eight ওয়েবসাইট।
৪৫৯.
CSCE (১৯৭৫) চুক্তিতে কতটি দেশ স্বাক্ষর করেছিল ?
  1. ক) ২৩ টি
  2. খ) ৩৩ টি
  3. গ) ৩৫ টি
  4. ঘ) ৪১ টি
ব্যাখ্যা

৩০ জুলাই- ১ আগস্ট, ১৯৭৫ ফিনল্যান্ডের হেলসিংকিতে অনুষ্ঠিত সম্মেলনে Conference on Security & Co-operation in Europe (CSCE) চুক্তি স্বাক্ষরিত হয়।
- এ সময় ৩৫ টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করে।
- এই চুক্তির মাধ্যমে ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা Organisation for Security and Cooperation in Europe(OSCE) জন্মলাভ করে ।
- এটি হলো বিশ্বের সবচেয়ে বড় নিরাপত্তা ভিত্তিক আন্তঃসরকার প্রতিষ্ঠান ।

সূত্র: Britannica.com

৪৬০.
কোন দেশটি আরব লীগের সদস্য নয়?
  1. লেবানন
  2. জর্ডান
  3. ইরান
  4. কাতার
ব্যাখ্যা

• আরব লীগ: 
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র।
- আলজেরিয়া, বাহরাইন, কোমোরোস, জিবুতি, মিশর, ইরাক, জর্ডান, কুয়েত, লেবানন, লিবিয়া, মৌরিতানিয়া, মরক্কো, ওমান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, সোমালিয়া, সুদান, সিরিয়া, তিউনিশিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।

তথ্যসূত্র: আরব লীগ ওয়েবসাইট।

৪৬১.
কোন ঘটনার প্রেক্ষাপটে ওআইসি (OIC) গঠিত হয়?
  1. ইরানে ইসলামিক বিপ্লব
  2. সুয়েজ খাল সংকট
  3. আল-আকসা মসজিদে অগ্নিসংযোগ
  4. ইরান-ইরাক যুদ্ধ
ব্যাখ্যা
OIC:
- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation/ ইসলামি সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- গঠিত হয়: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- ১৯৭২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওআইসি।
- ১৯৬৯ সালের আগস্টে ইসরায়েল অধিকৃত জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদে অগ্নিসংযোগের ঘটনার প্রেক্ষাপটে ওআইসি (OIC) গঠিত হয়।

⇒ প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি।
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।
- এর অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।
- এতে পর্যবেক্ষক হিসেবে ওআইসির সঙ্গে যুক্ত আছে পাঁচটি দেশ (রাশিয়া, বসনিয়া, থাইল্যান্ড, সিএআর ও তুর্কি সাইপ্রাস) এবং সাতটি সংগঠন ও সংস্থা।

⇒ ১৯৬৯ সালের ২১ আগস্ট জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসায় অগ্নিসংযোগ করে ইসরায়েল।
- সমগ্র মুসলিম বিশ্বে প্রতিক্রিয়া দেখা দিলে এ সময় ১৪টি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা মিসরের রাজধানী কায়রোতে এক বৈঠকে মিলিত হন।
- ওই বছরের ২২-২৫ সেপ্টেম্বর মরক্কোর রাবাতে ২৫টি মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের নিয়ে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।
- সম্মেলনে সব রাষ্ট্রের প্রতিনিধির সিদ্ধান্তে ২৫ সেপ্টেম্বর ওআইসি গঠন করা হয়।
- মূলত আল-আকসা মসজিদে ইসরায়েলের অগ্নিকান্ডের প্রেক্ষিতে ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর ওআইসি গঠন করা হয়।
- ২০১১ সালের ২৮ জুন ইসলামী সম্মেলন সংস্থার নাম পরিবর্তন করে ইসলামী সহযোগিতা সংস্থা (Organization of Islamic Co-operation) রাখা হয়।

উৎস: OIC ওয়েবসাইট।
৪৬২.
২০২৩ সালে 'জি-২০' সম্মেলন কখন অনুষ্ঠিত হবে?
  1. ৮-৯ সেপ্টেম্বর
  2. ৯-১০ সেপ্টেম্বর
  3. ১১-১২ সেপ্টেম্বর
  4. ১৩-১৪ সেপ্টেম্বর
ব্যাখ্যা
জি-২০ সম্মেলন:
- বিশ্বের শিল্পোন্নত দেশের সরকার ও গভর্নরদের জোট জি-২০।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে।
- ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন মিলে ২০ সদস্যের জোট জি-২০।
- ২০২৩ সালে ৯-১০ সেপ্টেম্বরে জি-২০ সম্মেলন অনুষ্ঠিত হবে ভারতে।
- লোগোটির নকশায় ভারতের জাতীয় ফুল পদ্ম ব্যবহার হয়েছে। সাত পাপড়ির এ পদ্মে সাত মহাদেশ এবং সঙ্গীতের সাত স্বরকে ইঙ্গিত করা হয়েছে।
- স্লোগান হিসেবে নেয়া হয়েছে - ‘এক বিশ্ব, এক পরিবার, এক ভবিষ্যৎ’।

এছাড়াও,
- পূর্বে ভারত ২০২২ সালের জি-২০ সম্মেলনের আয়োজক হিসেবে নির্ধারিত হলেও চলতি বছরের রিয়াদ সম্মেলনে তা পরিবর্তন করা হয়।
- ২০২৪ সালে ব্রাজিলে এই সম্মেলন অনুষ্ঠিত হবে।

উৎস: জি-২০ ওয়েবসাইট। [লিঙ্ক]
৪৬৩.
বাংলাদেশ কততম দেশ হিসেবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?
  1. ক) ১৩৫
  2. খ) ১৩৬
  3. গ) ১৩৭
  4. ঘ) ১৩৮
ব্যাখ্যা
▪ জাতিসংঘের সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে ১৯৭৪ সালের ১৭ই সেপ্টেম্বর বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য হিসেবে সদস্যপদ লাভ করে।
▪ একই অধিবেশনে গ্রানাডা ১৩৭তম সদস্যপদ এবং গিনি বিসাউ ১৩৮তম সদস্যপদ লাভ করে।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।   
৪৬৪.
ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাতা দেশ কয়টি?
  1. ৬টি
  2. ৭টি
  3. ৮টি
  4. ৯টি
ব্যাখ্যা
European Union:
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ সালে।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।
- ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

উল্লেখ্য,
⇒ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপিয়ান দেশগুলো তাদের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য একটি অর্থনৈতিক জোট গঠনের প্রয়োজনীয়তা উপলদ্ধি করে।
• ১৮ এপ্রিল, ১৯৫১ সালে প্যারিসে একচুক্তির মাধ্যমে ইউরোপিয় কয়লা ও ইস্পাত পরিষদ (ECSE- European Coal and Steel Community) গঠিত হয়।
• ২৫ মার্চ, ১৯৫৭ সালে বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্, ইতালি ফ্রান্স ও সাবেক পশ্চিম জার্মানী এ ৬টি রাষ্ট্রের মধ্যে 'রোম চুক্তি' স্বাক্ষরিত হয়।
- এ চুক্তি অনুযায়ী ১৭ জানুয়ারি, ১৯৫৮ সালে European Economic Community (EEC) এবং Euratom প্রতিষ্ঠিত হয়।
• পরবর্তীতে EEC একটি একক ইউরোপিয় অর্থনীতি গঠন করার প্রয়াস চালায়।
- ১৯৬৫ সালে সম্পাদিত 'ব্রাসেলস চুক্তি' সংগঠনটিকে European Community (EC) রূপান্তরিত করে।
• ১৯৯২ সালে স্বাক্ষরিত 'ম্যাসট্রিক্ট চুক্তি'র ভিত্তিতে EC রূপান্তরিত হয়ে বর্তমান ইউরোপিয়ান ইউনিয়ন European Union (EU) হিসেবে প্রতিষ্ঠা পায়।

⇒ ইউরোপিয়ান ইউনিয়নের বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে:
i. ইউরোপিয়ান কাউন্সিল,
ii. ইউরোপিয়ান পার্লামেন্ট,
iii. ইউরোপিয়ান কমিশন,
iv. ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস,
V. ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক,
vi. দি কোর্ট অব অডিটরস.

উৎস: EU-এর ওয়েবসাইট।
৪৬৫.
'ECO' জোটের সদরদপ্তর অবস্থিত-
  1. ক) ইস্তাম্বুল
  2. খ) করাচি
  3. গ) তেহরান
  4. ঘ) লাহোর
ব্যাখ্যা

- ECO এর পূর্ণরূপ Economic Co-operation Organization.
- এটি গঠিত হয় ১৯৮৫ সালে তেহরানে।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশ গুলো হলো ইরান, পাকিস্তান, তুরস্ক, আফগানিস্তান, কিরগিজিস্তান, তুর্কমেনিস্তান, কাজাখস্তান, আজারবাইজান, তাজিকিস্তান ও উজবেকিস্তান।
- এর সদরদপ্তর অবস্থিত তেহরান, ইরান।
উৎসঃ ইকোর ওয়েবসাইট।

৪৬৬.
কোন প্রোটোকলের উপর ভিত্তি করে আরবলীগ গঠিত হয়?
  1. ত্রিপোলি প্রটোকল
  2. বাসেল প্রটোকল
  3. জেদ্দা প্রটোকল
  4. আলেকজান্দ্রিয়া প্রটোকল
ব্যাখ্যা
আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- মহাসচিব: আহমদ আবুল গাইত।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র (কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্দান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, সোমালিয়া)।
- অফিসিয়াল ভাষা: আরবি।

উল্লেখ্য,
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।

উৎস: আরব লীগ ওয়েবসাইট। 
৪৬৭.
নিচের কোন দেশ UNESCO থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়?
  1. পোল্যান্ড
  2. ফ্রান্স
  3. কানাডা
  4. ইসরাইল
ব্যাখ্যা
UNESCO:
 - UNESCO হল জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা। 
- UNESCO-এর পূর্ণরুপ-United Nations Educational Scientific and Cultural Organization 
- UNESCO- এর বর্তমান বিশ্ব ঐতিহ্যের সংখ্যা– ১১৫৪ টি।
- প্রতিষ্ঠাকাল– ১৬ নভেম্বর, ১৯৪৫ সালে চুক্তি স্বাক্ষর করে।
- প্রতিষ্ঠার স্থান- লন্ডন, যুক্তরাজ্য।
- সদর দপ্তর– প্যারিস, ফ্রান্স।
- জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ– ১৪ ডিসেম্বর, ১৯৪৬ সালে।
- UNESCO থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়- যুক্তরাষ্ট্র ও ইসরাইল (২০১৭ সালে)

উৎস: Official website (UNESCO)
৪৬৮.
'দাভোস কনফারেন্স' বলতে সাধারণত কোন সংস্থার সম্মেলনকে বুঝায়?
  1. ক) WTO
  2. খ) WEF
  3. গ) UNCTAD
  4. ঘ) LDC
ব্যাখ্যা
'দাভোস কনফারেন্স' বলতে সাধারণত বিশ্ব অর্থনৈতিক ফোরাম (WEF-World Economic Conference) এর বার্ষিক সম্মেলনকে বুঝায়। প্রতিবছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোস শহরে বিশ্ব অর্থনীতি ও ভূরাজনীতি বিষয়ে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এজন্যে এ সম্মেলনকে দাভোস কনফারেন্স হিসেবে অভিহিত করা হয়। WEF একটি বেসরকারি আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা বা এনজিও। এটি ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্বের সহস্রাধিক লিডিং কোম্পানি এর সদস্য। (সূত্রঃ টাইম সাময়িকী এবং WEF ওয়েবসাইট)
৪৬৯.
'BENELUX' জোটের সদস্য দেশ কয়টি?
  1. ক) ২টি
  2. খ) ৩টি
  3. গ) ৪টি
  4. ঘ) ৫টি
ব্যাখ্যা

- BENELUX হলো একটি আঞ্চলিক অর্থনৈতিক জোট।
- এর পূর্ণরূপ হলো- Belgium, Netherland and Luxembourg Economic Co-operation।
- এই জোটের সদস্য দেশ ৩টি।
- সদস্য দেশগুলো হলো বেলজিয়াম, নেদারল্যান্ডস এবং লুক্সেমবার্গ।
- বুলগেরিয়া এই জোটের কোনো সদস্য দেশ নয়।
- সংস্থাটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৮ সালে।
- এর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।
উৎসঃ বেনেলাক্স ওয়েবসাইট।

৪৭০.
কমনওয়েলথ সচিবালয় ভবনের নাম কী?
  1. মার্লবরো হাউজ
  2. ওরিয়েন্ট হাউজ
  3. বুশ হাউজ
  4. এলিসি প্রসাদ
ব্যাখ্যা

কমনওয়েলথ:
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- কমনওয়েলথের বর্তমান প্রধান রাজা তৃতীয় চার্লস।
- কমনওয়েলথের সচিবালয় ভবনের নাম মার্লবোরো হাউজ,
- এটির অবস্থান: লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬টি।
- বাংলাদেশ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
- বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় কমনওয়েলথ ত্যাগ করেছিল পাকিস্তান পরবর্তীতে ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে।

উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।

৪৭১.
আরব লীগের সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. কায়রো, মিশর
  2. জেদ্দা, সৌদিআরব
  3. মাস্কাট, ওমান
  4. মানামা, বাহরাইন
ব্যাখ্যা
আরব লীগ:

- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ ৭টি।
- সদস্য: মোট ২২টি রাষ্ট্র (কুয়েত, লেবানন, ফিলিস্তিন, কাতার, জর্দান, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া, ওমান, সৌদি আরব, সিরিয়া, তিউনিসিয়া, ইরাক, আলজেরিয়া, মরোক্কো, সুদান, জিবুতি, মিশর, ইয়েমেন, মৌরিতানিয়া, সোমালিয়া)।
- অফিসিয়াল ভাষা: আরবি।

উৎস: আরব লীগ ওয়েবসাইট এবং ব্রিটানিকা। 
৪৭২.
How many countries are members of the World Customs Organization?
  1. ক) 180
  2. খ) 182
  3. গ) 184
  4. ঘ) 185
ব্যাখ্যা
WCO
- ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও), কাস্টমস কো-অপারেশন কাউন্সিল (সিসিসি) হিসাবে 1952 সালে প্রতিষ্ঠিত হয়।
- কাস্টমস বিশেষজ্ঞদের বিশ্বব্যাপী কেন্দ্র হিসাবে, WCO হল একমাত্র আন্তর্জাতিক সংস্থা যার শুল্ক সংক্রান্ত বিষয়ে দক্ষতা রয়েছে এবং সঠিকভাবে নিজেকে আন্তর্জাতিক কাস্টমস সম্প্রদায়ের কণ্ঠস্বর বলতে পারে।
- এটি একটি স্বাধীন আন্তঃসরকারি সংস্থা যার লক্ষ্য কাস্টমস প্রশাসনের কার্যকারিতা এবং দক্ষতা বৃদ্ধি করা।
- এর সদস্য সংখ্যা 185, যার তিন-চতুর্থাংশ উন্নয়নশীল দেশ, বিশ্ব বাণিজ্যের 98% এরও বেশি পরিচালনার জন্য দায়ী।
- তারা ছয়টি অঞ্চলে বিভক্ত।
- ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন আন্তর্জাতিক মান উন্নয়ন করে, সহযোগিতাকে উৎসাহিত করে এবং বৈধ বাণিজ্য সহজতর করার জন্য, একটি ন্যায্য রাজস্ব সংগ্রহের জন্য এবং সমাজকে রক্ষা করার জন্য, কাস্টমস প্রশাসনকে নেতৃত্ব, নির্দেশিকা এবং সহায়তা প্রদানের জন্য ক্ষমতা তৈরি করে।

উৎস: WCO - এর অফিসিয়াল ওয়েবসাইট।
৪৭৩.
বর্তমানে কমনওয়েলথ (Commonwealth)-এর প্রধান কে? (ফেব্রুয়ারি ২০২৫)
  1. রাজা দ্বিতীয় চার্লস
  2. রাজা চার্লস আর্থারিও প্রিন্স
  3. রাজা তৃতীয় চার্লস
  4. রাজা ফিলিপ প্রিয়ারিও জর্জ
ব্যাখ্যা

[এই প্রশ্নের তথ্য পরিবর্তনশীল। অনুগ্রহ করে সাম্প্রতিক তথ্য দেখে নিন। সাম্প্রতিক আপডেট তথ্য জানার জন্য Live MCQ ডাইনামিক ইনফো প্যানেল, সাম্প্রতিক সমাচার বা অথেনটিক সংবাদপত্র দেখুন।]

কমনওয়েলথ (Commonwealth):
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট। এটি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়।
- বর্তমান সদস্য ৫৬টি।
- বর্তমান প্রধান: রাজা তৃতীয় চার্লস।
- সদরদপ্তর: মার্লবোরো হাউস, লন্ডন।
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয় ।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য।

উৎস: Commonwealth ওয়েবসাইট।

৪৭৪.
জি-২০ জোটের পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে-
  1. ক) জার্মানিতে
  2. খ) ভারতে
  3. গ) ইতালিতে
  4. ঘ) ফ্রান্সে
ব্যাখ্যা

- ১৯৯৯ সালে বিশ্বের শিল্পোন্নত দেশের সরকার ও গভর্নরদের জোট হচ্ছে জি-২০।
- এতে ১৯টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন মিলে ২০টি সদস্য নিয়ে জি-২০ জোট গঠিত হয়েছে।
- জি-২০ এর সর্বশেষ সম্মেলন (১৫তম) ২০২০ সালের ২১-২২ নভেম্বর সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হয়।
- করোনা পরিস্থিতির কারণে প্রথমবারের মতো সম্মেলনটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে প্রথমবারের মতো মুসলিম কোনো দেশ এই সম্মেলন আয়োজন করলো।
- জোটের পরবর্তী সম্মেলন অনুষ্ঠিত হবে ৩০-৩১ অক্টোবর, ২০২১ তারিখে ইতালির রাজধানী রোমে।
- ২০২২ সালের সম্মেলন ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা পরিবর্তিত হয়ে ইন্দোনেশিয়ার বালিতে স্থানান্তর হয়।
- ২০২৩ সালের সম্মেলন ভারতে এবং ২০২৪ সালের সম্মেলন ব্রাজিলে অনুষ্ঠিত হবে।
উৎস: জি-২০ এর ওয়েবসাইট ও ডিপ্লোমেট সাময়িকী।

৪৭৫.
২০২৪ সালের G7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ইতালি
  2. ফ্রান্স
  3. যুক্তরাজ্য
  4. কানাডা
ব্যাখ্যা
গ্রুপ অফ সেভেন (G7): 
- ১৯৭৩ সালের জ্বালানি সংকটের প্রতিক্রিয়ায় প্রতিষ্ঠিত হয়। 
- প্রথম সম্মেলন: ১৯৭৫ সালে, রামবুইয়ে, ফ্রান্স। 
- ২০২৪ সালের G7 সম্মেলন অনুষ্ঠিত হয় ইতালিতে। 
- বর্তমান সদস্য: ইতালি, কানাডা, ফ্রান্স, জার্মানি, জাপান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র। 
- ইউরোপীয় ইউনিয়নও প্রতিনিধিত্ব করে, তবে সভাপতিত্ব পায় না। 
- ১৯৭৬ সাল: কানাডা যোগ দেয়, G7 বর্তমান কাঠামো পায়
- ১৯৯৭-২০১৩ সাল: রাশিয়া যুক্ত হয়ে G8 গঠন
- ২০১৪: ক্রিমিয়া সংযুক্তির কারণে রাশিয়ার সদস্যপদ স্থগিত করা হয়। 
- G7 বিশ্বের শীর্ষস্থানীয় অর্থনীতিগুলোর মধ্যে সহযোগিতা ও নীতিগত সমন্বয়ের জন্য গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম।

উৎস: G7 ITALIA ওয়েবসাইট। 
৪৭৬.
ইন্টারপোলের বর্তমান সদস্য সংখ্যা-
  1. ক) ১৯০টি
  2. খ) ১৯২টি
  3. গ) ১৯৪টি
  4. ঘ) ১৯৬টি
ব্যাখ্যা

- Interpol এর পূর্ণরূপ হলো International Criminal Police Organisations।
- এটি ১৯২৩ সালের সেপ্টেম্বরে প্রতিষ্ঠিত হয়।
- শুরুতে এটির সদরদপ্তর ছিলো অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে।
- ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিও শহরে সদরদপ্তর স্থাপন করা হয়।
- প্রথমে ১৬টি দেশ নিয়ে যাত্রা শুরু করলেও এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি।
- বাংলাদেশ ১৯৭৬ সালে ইন্টারপোলের সদস্যপদ লাভ করে।
উৎসঃ ইন্টারপোল ওয়েবসাইট।

৪৭৭.
শিল্পোন্নত দেশ হলেও কোন দেশটি G-7 এর সদস্য নয়?
  1. জাপান
  2. জার্মানি
  3. যুক্তরাষ্ট্র
  4. ভারত
ব্যাখ্যা

- শিল্পোন্নত দেশ হলেও কোন দেশটি G-7 এর সদস্য নয় ভারত

G-7:

• G-7 (Group of 7) - বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশের সরকার প্রধানের জোট।
• জি- ৭ প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর ১৯৭৫ সালে।   
• পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
• তবে, ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

•  জি- ৭ -এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ছয়টি দেশ - ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র  
• জি- ৭ এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি – কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
• এশিয়ার একমাত্র সদস্য দেশ জাপান।

তথ্যসূত্র : জি- ৭ -এর ওয়েবসাইট।

৪৭৮.
নিচের কোনটি নিয়ে 'International Organization for Migration' কাজ করে?
  1. জোর করে অভিবাসন
  2. অভিবাসন এবং উন্নয়ন
  3. মাইগ্রেশন সহজতর
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা
• International Organization for Migration:
-দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পশ্চিম ইউরোপের বিশৃঙ্খলা ও স্থানচ্যুতি থেকে জন্মগ্রহণ করেছিল আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা।
- আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার সদস্য সংখ্যা কত- ১৭৫টি।
- প্রতিষ্ঠা লাভ করে ১৯৫১ সালে।
- সদর দপ্তর- জেনেভা, সুইজার‌ল্যান্ড।

• IOM অভিবাসন ব্যবস্থাপনার চারটি ক্ষেত্রে কাজ করে:
১) অভিবাসন এবং উন্নয়ন,
২) মাইগ্রেশন সহজতর,
৩) মাইগ্রেশন নিয়ন্ত্রণ করা,
৪) জোর করে অভিবাসন।

উৎস: IOM অফিসিয়াল ওয়েবসাইট।[লিঙ্ক]
৪৭৯.
Green Climate Fund গঠিত হয় -
  1. ২০১২ সালে
  2. ২০১০ সালে
  3. ২০০৮ সালে
  4. ২০০৬ সালে
ব্যাখ্যা
• Green Climate Fund:  
- গ্রিন ক্লাইমেট ফান্ড (Green Climate Fund) জাতিসংঘের জলবায়ু পরিবর্তন কনভেনশন ফ্রেমওয়ার্ক (UNFCCC) কর্তৃক গঠিত একটি গঠিত তহবিল।
- শিল্পোন্নত দেশ সমূহের প্রদত্ত চাঁদা থেকে এই তহবিল গঠিত হবে।
- প্রতিষ্ঠাকাল: ২০১০ সাল। 
- প্রতিষ্ঠার স্থান: কানকুন, মেক্সিকো। 
- প্রতিষ্ঠাকালীন সম্মেলন: COP-16. 
- সদর দপ্তর: ইয়েনচিয়ন, দক্ষিণ কোরিয়া। 
- No. of projects - ২৪৩টি।

উৎস: গ্রিন ক্লাইমেট ফান্ড ওয়েবসাইট।[Link]
৪৮০.
ন্যাটোর সর্বশেষ সদস্য রাষ্ট্র কোনটি?
  1. ক) মন্টিনিগ্রো
  2. খ) উত্তর আয়ারল্যান্ড
  3. গ) উত্তর মেসিডোনিয়া
  4. ঘ) ক্রোয়েশিয়া
ব্যাখ্যা
উত্তর মেসিডোনিয়া সর্বশেষ সদস্য রাষ্ট্র হিসেবে ২০২০ সালে ন্যাটোতে যোগদান করে।
এর প্রতিষ্ঠাকালীন সদস্য ১২ টি এবং বর্তমান সদস্য সংখ্যা ৩০ টি।
উৎস: NATO Website
৪৮১.
Arab League গঠনের মূল ভিত্তি কোন প্রোটোকল?
  1. Cairo Protocol
  2. Alexandria Protocol
  3. Riyadh Agreement
  4. Baghdad Treaty
ব্যাখ্যা

- Alexandria Protocol আরব লীগের ভিত্তি।

আরব লীগ:

- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- স্বাক্ষরিত হয়: ৭ অক্টোবর ১৯৪৪ সালে ।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল (Alexandria Protocol)- আরব লীগের ভিত্তি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: সাতটি দেশ, মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সৌদি আরব, সিরিয়া এবং উত্তর ইয়েমেন।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য দেশ: মোট ২২টি রাষ্ট্র। (আগস্ট২০২৫)।
- Secretary-General: Mr. Ahmed Aboul Gheit. (আগস্ট, ২০২৫)।

উল্লেখ্য,
- অফিসিয়াল ভাষা: আরবি।

উৎস: Arab League ওয়েবসাইট।

৪৮২.
জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সৈন্য প্রেরণে বর্তমানে বাংলাদেশের অবস্থান -
  1. ক) প্রথম
  2. খ) দ্বিতীয়
  3. গ) তৃতীয়
  4. ঘ) পঞ্চম
ব্যাখ্যা

জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে সৈন্য প্রেরণে বর্তমানে বাংলাদেশের অবস্থান প্রথম
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বিভিন্ন দেশের অবস্থান:- 
১। বাংলাদেশ - ৬৬৯২ জন। 
২। নেপাল - ৫৭৯০ জন। 
৩। ভারত - ৫৭৬৮ জন।
৪। রুয়ান্ডা - ৫২৭৭ জন।
৫। পাকিস্তান - ৪১২৭ জন। 

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।   

৪৮৩.
AIIB এর বর্তমান প্রেসিডেন্ট কে?
  1. মার্কোস পিনো
  2. জিন পিয়াঙ্কো
  3. মার্কোস ট্রয়েজ
  4. জিন লিকুয়ান
ব্যাখ্যা
AIIB:
- The Asian Infrastructure Investment Bank (AIIB) এর বর্তমান প্রেসিডেন্ট চীনের জিন লিকুয়ান
- তিনি গত ১৬ জানুয়ারি ২০২১ তিনি দ্বিতীয়বারের মতো ব্যাংকটির প্রেসিডেন্ট হিসেবে পাঁচবছরের জন্যে দায়িত্বগ্রহণ করেন।
- AIIB চীনের উদ্যোগে ২০১৪ সালের ২৪ অক্টোবর প্রতিষ্ঠিত হয় এবং ২০১৬ সালের ১৬ জানুয়ারি থেকে কর্মকাণ্ড শুরু করে।
- AIIB এর সদর দপ্তর বেইজিংয়ে অবস্থিত।
- AIIB কে ‘চীনের বিশ্বব্যাংক’ হিসেবে অভিহিত করা হয়।
- ব্যাংকটিতে চীনের ভোটাধিকারের পরিমাণ ৩০.৬৯৬০শতাংশ।

উৎস: AIIB ওয়েবসাইট।
৪৮৪.
'রিক্সড্যাগ' কোন দেশের আইনসভা?
  1. ক) সুইডেন
  2. খ) নেপাল
  3. গ) ইরান
  4. ঘ) ডেনমার্ক
ব্যাখ্যা
- মজলিস : ইরানের আইনসভা
- রাষ্টীয় সভা : নেপালের আইনসভা
- লয়াজিরগা : আফগানিস্তানের আইনসভা
- কংগ্রেস : যুক্তরাষ্ট্রের আইনসভা
- রিক্সড্যাগ : সুইডেনের আইনসভা
- ফোকেটিং : ডেনমার্কের আইনসভা
- আলথিং : আইসল্যান্ডের আইনসভা
- এডুসকুন্ডা : ফিনল্যান্ডের আইনসভা

উৎস: সংশ্লিষ্ট দেশগুলোর আইনসভা
৪৮৫.
WEF-এর বার্ষিক সভা কোন শহরে অনুষ্ঠিত হয়? 
  1. দাভোস
  2. নিউ ইয়র্ক
  3. সিডনি
  4. প্যারিস
ব্যাখ্যা

- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা প্রতি বছর জানুয়ারিতে দাভোস, সুইজারল্যান্ডে এ বৈঠক হয়।

• WEF: 
- ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (WEF) ১৯৭১ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়।
- এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হলেন জার্মান অধ্যাপক ক্লাউস সোয়েব।
- শুরুতে এটি "European Management Forum" নামে পরিচিত ছিল, তবে ১৯৮৭ সালে "World Economic Forum" নামে পুনর্নামকরণ করা হয়।

উল্লেখ্য, 
- সংস্থাটির সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
- প্রতি বছর জানুয়ারিতে সুইজারল্যান্ডের দাভোসে এটি বিশ্বের সরকারি ও বেসরকারি খাতের অংশীদারদের নিয়ে বাৎসরিক অধিবেশন আয়োজন করে এবং বৈশ্বিক অর্থনীতি, প্রযুক্তি, জলবায়ু পরিবর্তন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

তথ্যসূত্র: WEF ওয়েবসাইট।

৪৮৬.
২০২৩ সালে অনুষ্ঠিতব্য কপ-২৮ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
  1. ক) গ্লাসগো, স্কটল্যান্ড
  2. খ) শারম আল শেখ, মিশর
  3. গ) আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত
  4. ঘ) দোহা, কাতার
ব্যাখ্যা
- ৩০ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৩ সালে ২৮তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৮ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে।
- ৭ থেকে ১৮ নভেম্বর ২০২২ সালে ২৭তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৭ অনুষ্ঠিত হয়েছে শারম আল শেখ, মিশর। ( এখন পর্যন্ত এটিই সর্বশেষ সম্মেলন )
- ১ থেকে ১২ নভেম্বর ২০২১ সালে ২৬তম জলবায়ু শীর্ষ সম্মেলন বা কপ-২৬ অনুষ্ঠিত হয় স্কটল্যান্ডের গ্লাসগোতে।

উল্লেখ্য যে, 
- প্রথম জাতিসংঘ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয় জার্মানির বার্লিনে ১৯৯৫ সালে।
- ২০১৫ সালে অনুষ্ঠিত ঐতিহাসিক কপ-২১ সম্মেলনে সদস্য দেশগুলো প্যারিস চুক্তিতে অনুমোদন দেয়। 
- কপ-২৭ সম্মেলনে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত গরিব দেশগুলোকে ক্ষতিপূরণ দিতে ঐতিহাসিক ‘লস অ্যান্ড ড্যামেজ’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

তথ্যসূত্র: UNFCCC ওয়েবসাইট এবং Live MCQ বিশেষ সাম্প্রতিক সমাচার।
৪৮৭.
'International Soft Loan Window' নামে পরিচিত-
  1. ক) MIGA
  2. খ) IFC
  3. গ) WTO
  4. ঘ) IDA
ব্যাখ্যা

- IDA (International Development Association) প্রতিষ্ঠিত হয় ২৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে।
- এটি সহজ শর্তে ঋণ প্রদান করে, তাই 'International Soft Loan Window' নামে পরিচিত।
- এটি দারিদ্র্য বিমোচনে কর্মসূচি বাস্তবায়ন করে।
- জরুরি সহায়তা প্রদানের জন্য IDA ২০০৭ সালে Crisis Response Window চালু করে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- এর বর্তমান সদস্য ১৭৩টি।
উৎসঃ আইডিএ এর ওয়েবসাইট।

৪৮৮.
ইউরোপীয় ইউনিয়নের 'ইউরো ব্যাংক নোট' চালু হয় -
  1. ১ জানুয়ারি, ১৯৯৯
  2. ১ জানুয়ারী, ১৯৯১
  3. ১ জানুয়ারী, ২০০২
  4. ১ জানুয়ারী, ১৯৯২
ব্যাখ্যা
• European Union: 
- European Union (EU) প্রতিষ্ঠিত হয় ১ জানুয়ারি, ১৯৫৮ সালে।
- এর সদর দপ্তর - বেলজিয়ামের ব্রাসেলস।
- ইউরোপীয় ইউনিয়নের একক মুদ্রা - ইউরো।
- ইউরো মুদ্রার জনক - রবার্ট মুন্ডেল।
-  ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় মুদ্রা প্রচলন চুক্তি হয় - ১৯৯১ সালে।

- ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় মুদ্রা প্রচলন শুরু  হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে।
- ইউরোপীয় ইউনিয়নের ভুক্ত ১২ টি দেশ নিয়ে কয়েন এবং ব্যাংক নোট চালু হয় - ১ জানুয়ারী ২০০২ সালে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ - ২৭ টি।
- সর্বশেষ সদস্য দেশ -ক্রোয়েশিয়া।
- ক্রোয়েশিয়া ২০তম দেশ হিসেবে ইউরো মুদ্রা গ্রহণ করে।
- ইউরোপীয় ইউনিয়ন এর দেশসমূহের সীমান্ত বাহিনীর নাম - FRONTEX।

উৎস: EU-এর ওয়েবসাইট।[লিঙ্ক]
৪৮৯.
'Soft Loan Window' নামে পরিচিত -
  1. International Development Association
  2. International Finance Corporation
  3. Integrated Development Association
  4. International Monetary Fund
ব্যাখ্যা
IDA:
-IDA এর পূর্ণরূপ - International Development Association.
- এটি ২৪ সেপ্টেম্বর, ১৯৬০ সালে প্রতিষ্ঠা লাভ করে।
- এটি সহজ শর্তে ঋণ প্রদান করে, তাই এটি 'International Soft Loan Window' নামে পরিচিত।
- IDA-এর মূল উদ্দেশ্য দারিদ্র্য নিয়ন্ত্রণ এবং বিকাশে সাহায্য করা।
- এটি উন্নত দেশগুলির জন্য অনুকূল শর্তে ঋণ প্রদান করে, যাতে তারা অর্থনৈতিক ও সামাজিক উন্নতি অর্জন করতে সক্ষম হতে পারে।
- IDA জরুরি সহায়তা প্রদানের জন্য ২০০৭ সালে Crisis Response Window চালু করে।
- সদর দপ্তর: ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৭৪টি।

উৎস: আইডিএ ওয়েবসাইট ও বিশ্বব্যাংক।
৪৯০.
নিচের কোন দেশটি ব্রিটেনের সাবেক উপনিবেশ ছিলো কিন্তু কমনওয়েলথের সদস্য নয়?
  1. ক) পাকিস্তান
  2. খ) মিয়ানমার
  3. গ) দক্ষিণ আফ্রিকা
  4. ঘ) গায়ানা
ব্যাখ্যা
- কমনওয়েলথ মূলত ব্রিটেনের সাবেক উপনিবেশিক দেশগুলোর একটি রাজনৈতিক জোট যা ১৯৪৯ সালে গঠিত হয়।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৪টি।
- এর মধ্যে রুয়ান্ডা ও মোজাম্বিক ব্রিটেনের সাবেক উপনিবেশ ছিলো না।
অন্যদিকে,
- মার্কিন যুক্তরাষ্ট্র, মিয়ানমার, সুদান, মিশর প্রভৃতি দেশ ব্রিটেনের সাবেক উপনিবেশ হলেও কমনওয়েলথের সদস্য নয়।
- কমনওয়েলথ সদরদপ্তর অবস্থিত লন্ডনের মার্লবোরো হাউজে।
- কমনওয়েলথ সরকার প্রধানদের সম্মেলন প্রতি দুইবছর পরপর অনুষ্ঠিত হয়।
- পরবর্তী কমনওয়েলথ সম্মেলন রুয়ান্ডায় অনুষ্ঠিত হবে যা বর্তমানে করোনা পরিস্থিতির কারণে স্থগিত রয়েছে।
(তথ্যসূত্রঃ কমনওয়েলথ ওয়েবসাইট)
৪৯১.
জি২০ এর সদস্য সংস্থা কয়টি? [জুন, ২০২৫]
  1. ১৮টি
  2. ১৯টি
  3. ২০টি
  4. ২টি
ব্যাখ্যা
জি২০:
- ১৯৯৭-১৯৯৮ সালের এশীয় আর্থিক সংকটের পর ১৯৯৯ সালে জি২০ প্রতিষ্ঠিত হয়েছিল।
- এটি শিল্পোন্নত ও উন্নয়নশীল অর্থনীতির অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের আন্তর্জাতিক অর্থনৈতিক ও আর্থিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করার জন্য একটি অনানুষ্ঠানিক ফোরাম হিসেবে কাজ করে ।
- ফোরামটি প্রাথমিকভাবে বিস্তৃত সামষ্টিক অর্থনৈতিক বিষয়গুলির উপর মূলত দৃষ্টি নিবদ্ধ করেছিল। 
- তবে এটি তার এজেন্ডাকে অন্যান্য বিষয়ের মধ্যে প্রসারিত করেছে যার মধ্যে রয়েছে বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, স্বাস্থ্য, কৃষি, জ্বালানি, পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং দুর্নীতি দমন।
- এটি ১৯টি দেশ (আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, কোরিয়া প্রজাতন্ত্র, মেক্সিকো, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র) এবং ২টি আঞ্চলিক সংস্থা যথা ইউরোপীয় ইউনিয়ন (EU) এবং আফ্রিকান ইউনিয়ন (AU) নিয়ে গঠিত।
- জি-২০ সদস্যরা বিশ্বব্যাপী মোট দেশজ উৎপাদনের প্রায় ৮৫%, বিশ্ব বাণিজ্যের ৭৫% এরও বেশি এবং বিশ্বের জনসংখ্যার প্রায় দুই-তৃতীয়াংশ প্রতিনিধিত্ব করে।

উৎস: জি২০ ওয়েবসাইট।
৪৯২.
পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংগঠন হল -
  1. PetroEx
  2. APEC
  3. OPEC
  4. ESCAP
ব্যাখ্যা
OPEC: 
- পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলির সংগঠন হল OPEC বা ওপেক যা একটি স্থায়ী, আন্তঃসরকারি সংস্থা। 
- এটি ১০-১৪ সেপ্টেম্বর, ১৯৬০ তারিখে বাগদাদ সম্মেলনে ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব এবং ভেনেজুয়েলা দ্বারা গঠিত হয়েছিল।
- প্রতিষ্ঠাতা সদস্য: ৫টি। 
- বর্তমানে সংস্থার মোট ১২টি সদস্য দেশ রয়েছে।
- সদস্য দেশ: ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব, ভেনেজুয়েলা, লিবিয়া (১৯৬২), সংযুক্ত আরব আমিরাত (১৯৬৭), আলজেরিয়া (১৯৬৯), নাইজেরিয়া (১৯৭১), গ্যাবন (১৯৭৫), নিরক্ষীয় গিনি (২০১৭) এবং কঙ্গো (২০১৮)।
- OPEC-এর প্রথম পাঁচ বছরে জেনেভা, সুইজারল্যান্ডে এর সদর দপ্তর ছিল।
- এটি ১৯৬৫ সালের ১ সেপ্টেম্বর অস্ট্রিয়ার ভিয়েনায় স্থানান্তরিত হয়।
- ওপেকের লক্ষ্য হলো সদস্য দেশগুলির মধ্যে পেট্রোলিয়াম নীতির সমন্বয় সাধন এবং একীকরণ করা। 

উল্লেখ্য,
- ESCAP এর অর্থ হল জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন।
- APEC এর অর্থ হল এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (Asia-Pacific Economic Cooperation) । এটি একটি আঞ্চলিক অর্থনৈতিক ফোরাম যা এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল জুড়ে মুক্ত বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতা প্রচারের জন্য প্রতিষ্ঠিত।

উৎস: OPEC ওয়েবসাইট। 
৪৯৩.
অছি পরিষদের কার্যক্রম স্থগিত রয়েছে কত সাল থেকে?
  1. ক) ১৯৯২
  2. খ) ১৯৯৪
  3. গ) ১৯৯৬
  4. ঘ) ১৯৯৭
ব্যাখ্যা
অছি পরিষদ/Trusteeship Council
▪ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেসকল ট্রাস্ট অঞ্চল স্বাধীনতা পাওয়ার যোগ্য সেসকল অঞ্চলসমূহকে স্বাধীন বা স্বায়ত্তশাসন লাভ করার উপযোগী করার উদ্দেশ্যে অছি পরিষদ কাজ করেছে।
 ১ নভেম্বর, ১৯৯৪ সালে এই পরিষদের কার্যক্রম স্থগিত হয়। তবে প্রয়োজন মনে হলে জাতিসংঘ সাধারণ পরিষদ অথবা নিরাপত্তা পরিষদের অনুমোদনক্রমে এটি আবার কার্যক্রম শুরু করতে পারবে।
▪ জাতিসংঘ সনদের ত্রয়োদশ অধ্যায়ে (৮৬ — ৯১নং অনুচ্ছেদ) অছি পরিষদ সম্পর্কে বলা হয়েছে।
▪ অছি পরিষদের অধীনে ১১টি ট্রাস্ট অঞ্চল যা জাতিসংঘের ৭টি সদস্য রাষ্ট্রের অধীনস্ত ছিলো, সেগুলো স্বাধীনতা বা স্বায়ত্বশাসন লাভ করে। এই পরিষদের অধীনে সর্বশেষ স্বাধীনতা লাভকারী দেশ “পালাউ” যা যুক্তরাষ্ট্রের অধীনস্ত ছিলো।
▪ ১৯৯৪ সালে পালাউয়ের স্বাধীনতা প্রাপ্তির মাধ্যমে সকল অছি অঞ্চলই স্বাধীন দেশে পরিণত হয়।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
৪৯৪.
OIC এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. রিয়াদ
  2. কায়রো
  3. রাবাত
  4. দোহা
  5. জেদ্দা
ব্যাখ্যা
OIC: 
- OIC এর পূর্ণরূপ: The Organization of Islamic Cooperation.
- মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
-  গঠন: ২৫ সেপ্টেম্বর ১৯৬৯, মরক্কোর রাবাত সম্মেলনের মাধ্যমে।
- ইসরাইল কর্তৃত্ব আল আকসা মসজিদ অগ্নিসংযোগের প্রেক্ষাপটের OIC গঠিত হয়।
- প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল: ২৪ টি।
- বর্তমান সদস্য: ৫৭ টি (এপ্রিল ২০২৫)।
- সদর দপ্তর : জেদ্দা, সৌদি আরব।
- অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফারসি।
- প্রথম সম্মেলন: রাবাত, মরক্কো (১৯৬৯ সাল)।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে ১৯৭৪ সালে।
- মহাপরিচালক: Mr Hissein Brahim Taha.

উল্লেখ্য,
- ও.আই.সি ১৫ তম সম্মেলন, ৪-৫ মে, ২০২৪ সালে গাম্বিয়ার বানজুলে অনুষ্ঠিত হয়।
- OIC এর পরবর্তী সম্মেলন  ২০২৬ আজারবাইজানে অনুষ্ঠিত হবে।

উৎস: OIC ওয়েবসাইট। [Link]
৪৯৫.
বাংলাদেশ কবে আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) এর সদস্যপদ লাভ করে?
  1. ১৯৭২ সালে
  2. ১৯৭৩ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭৫ সালে
ব্যাখ্যা
আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO):
- মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকান ফেডারেশন অফ লেবার (AFL) এর প্রধান স্যামুয়েল গম্পার্সের সভাপতিত্বে শ্রম কমিশন ১৯১৯ সালের প্রথম দিকে (ILO)-এর সংবিধান প্রণয়ন করেছিল। 
- আন্তর্জাতিক শ্রম সংস্থা নয়টি দেশের প্রতিনিধিদের নিয়ে গঠিত।
 দেশগুলে হলো: বেলজিয়াম, কিউবা, চেকোস্লোভাকিয়া, ফ্রান্স, ইতালি, জাপান, পোল্যান্ড, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- প্রতিষ্ঠাকাল–১৯ এপ্রিল, ১৯১৯।
- প্রতিষ্ঠার স্থান–প্যারিস, ফ্রান্স।
- সদর দপ্তর– জেনেভা।
- সদস্য সংখ্যা– ১৮৭টি দেশ।
- বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ লাভ করে –২২ জুন, ১৯৭২ সালে।

উৎস: ILO Official website. [লিঙ্ক]
৪৯৬.
কমনওয়েলথের সচিবালয় কোথায় অবস্থিত?
  1. ক) রিয়াঞ্জো হাউজ,যুক্তরাজ্য
  2. খ) নটিংহ্যাম হাউজ,যুক্তরাজ্য
  3. গ) মার্লবোরো হাউজ,যুক্তরাজ্য
  4. ঘ) প্যালেসিং হাউজ,যুক্তরাজ্য
ব্যাখ্যা
• Commonwealth:
- বাংলাদেশ কমনওয়েলথ এর ৩২-তম সদস্য রাষ্ট্র। 
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- কমনওয়েলথের বর্তমান - প্রধান রাজা তৃতীয় চার্লস।
- কমনওয়েলথের সদর দপ্তর অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- সর্বশেষ সদস্য দেশ গ্যাবন ও টোগো।
- বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
- বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় কমনওয়েলথ ত্যাগ করেছিল পাকিস্তান পরবর্তীতে ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে।
- কমনওয়েলথের বর্তমান মহাসচিব - Rt Hon Patricia স্কটল্যান্ড।

উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
৪৯৭.
কোনটি D-8 ভুক্ত সংস্থার সদস্য দেশ নয়?
  1. ক) বাংলাদেশ
  2. খ) মিশর
  3. গ) আলজেরিয়া
  4. ঘ) তুরস্ক
ব্যাখ্যা
D-8 (Developing Eight) ১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের উদ্যোগে মুসলিম বিশ্বের উন্নয়নশীল ৮টি দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি সংস্থা।
এর সদর দপ্তর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত। এর সদস্য দেশগুলো হলো- তুরস্ক, ইরান, মিশর, নাইজেরিয়া, পাকিস্তান, বাংলাদেশ, মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। আলজেরিয়া এই সংস্থার সদস্য দেশ নয়।
উৎসঃ ডি-৮ এর অফিসিয়াল ওয়েবসাইট।
৪৯৮.
পিটিআই কোন দেশের রাজনৈতিক দল?
  1. ক) শ্রীলংকা
  2. খ) পাকিস্তান
  3. গ) ভারত
  4. ঘ) ফ্রান্স
ব্যাখ্যা
পিটিআই (পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ) পার্টি হলো পাকিস্তানের অন্যতম প্রধান রাজনৈতিক দল। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খান ১৯৯৬ সালে পিটিআই প্রতিষ্ঠা করেন।

২০১৮ সালের ২৫ জুলাই অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ নির্বাচনে ইমরান খানের নেতৃত্বে পিটিআই ১৪৯টি আসনে জয় লাভ করে সরকার গঠন।

পাকিস্তানের ২২তম প্রধানমন্ত্রী ইমরান খান গত ১০ এপ্রিল ২০২২ অনাস্থা ভোটে পরাজিত হয়ে প্রধানমন্ত্রীত্ব হারান। পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী হলেন মুসলিম লীগ (নওয়াজ) নেতা শাহবাজ শরীফ।

(তথ্যসূত্র: আল জাজিরা ও বিবিসি ওয়ার্ল্ড)
৪৯৯.
G-20-এর সদস্য নয় -
  1. ইউরোপীয় ইউনিয়ন
  2. আফ্রিকান ইউনিয়ন
  3. অস্ট্রেলিয়া
  4. স্পেন
ব্যাখ্যা

• Group of 20 (G-20):
- G-20 আন্তর্জাতিক অর্থনৈতিক সহযোগিতার প্রধান ফোরাম।
- বিশ্ব অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ১৯৯৯ সালে গঠিত হয়েছিল।
- এটি শিল্পোন্নত এবং উন্নয়নশীল দেশগুলির মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, নীতি সমন্বয় এবং বিশ্ব অর্থনীতির বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।
- বিশ্বের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৮৫ শতাংশই এই জোটের দখলে।
- আন্তর্জাতিক বাণিজ্যের ৭৫ শতাংশের সঙ্গে জড়িত জি-২০ দেশগুলো।

⇒ জি-২০’র সদস্য: ২১টি।
- দেশ ১৯টি এবং জোট ইউরোপীয় ইউনিয়ন ও আফ্রিকান ইউনিয়ন।
- সদস্য দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, চীন, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, ভারত, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক।
- স্পেন স্থায়ী অতিথি হিসেবে আমন্ত্রিত হয়।

তথ্যসূত্র:  Department of Foreign Affairs and Trade ওয়েবসাইট ও বিবিসি। 

৫০০.
নিচের কোনটি  ICIJ এর সাথে সামঞ্জস্যপূর্ণ?
  1. এটি অনুসন্ধানী সাংবাদিকদের সংগঠন
  2. এটি ক্রীড়াবিদদের সংগঠন
  3. এটি উচ্চ আদালতের বিচারকদের সংগঠন
  4. এটি মানবাধিকার কর্মীদের সংগঠন
ব্যাখ্যা
ICIJ:
- ICIJ  এর পূর্ণরূপ The International Consortium of Investigative Journalists.
- এটি বিশ্বের ১০০টির অধিক দেশের শীর্ষস্থানীয় অনুসন্ধানী সাংবাদিকদের একটি সংগঠন।
- মার্কিন সাংবাদিক চার্লস  লুইস ১৯৯৭ সালে এটি প্রতিষ্ঠা করেন।
-  সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
- এটি পানামা পেপার্স, প্যারাডাইস পেপার্স, প্যান্ডোরা পেপার্স প্রভৃতি গোপন নথিপত্র ফাঁসের মাধ্যমে ICIJ বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে।

সূত্র: ICIJ ওয়েবসাইট।