বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

আন্তর্জাতিক রাজনৈতিক সংগঠন ও জোট

মোট প্রশ্ন৭৫০এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

আন্তর্জাতিক রাজনৈতিক সংগঠন ও জোট

PrepBank · পাতা / · ১০১২০০ / ৭৫০

১০১.
কোথায় WEF-এর বার্ষিক সভা অনুষ্ঠিত হয়?
  1. ক) রোম, ইতালি
  2. খ) ঢাকা,বাংলাদেশ
  3. গ) প্যারিস, ফ্রান্স
  4. ঘ) ডাভোস, সুইজারল্যান্ড
ব্যাখ্যা
• WEF:
- WEF Stands for World Economic Forum. 
- এটি জেনেভা ভিত্তিক অলাভজনক সংস্থা। 
- বিশেষ করে প্রতি বছর সুইজারল্যান্ড এর ডাভোসে এর সভা অনুষ্ঠানের জন্য সংগঠনটি পরিচিত।
- এর সদর দপ্তর সুইজারল্যান্ড এর কলগনিতে।
- সর্বশেষ সভা অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১৬ জানুয়ারি থেকে ২০ জানুয়ারি তারিখ পর্যন্ত। 

উৎস: WEF এর ওয়েবসাইট।
১০২.
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এর প্রেসিডেন্ট কে?
  1. ক) উরসুলা ভ্যান ডারলেন
  2. খ) চার্লস মিশেল
  3. গ) ক্রিস্টালিনা জর্জিযেভা
  4. ঘ) ক্রিস্টিন লাগার্দ
ব্যাখ্যা
ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক এর বর্তমান প্রেসিডেন্ট ফরাসি নারী অর্থনীতিবিদ ক্রিস্টিন লাগার্দ। তিনি ২০১৯ সালে ইসিবি এর প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। ইসিবি ইইউ এর ১৯টি সদস্যভুক্ত রাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের সমন্বয়ে গঠিত। এটি ১৯৯৮ সালের ১ জুন আমস্টারডাম চুক্তির মাধ্যমে গঠিত হয়। এর সদরদপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত। (সূত্র: ইসিবি ওয়েবসাইট)
১০৩.
নিচের কোন দেশটি CTBT চুক্তিতে স্বাক্ষর করেনি?
  1. ক) Democratic People’s Republic of Korea (DPRK)
  2. খ) India
  3. গ) Pakistan
  4. ঘ) All of the above
ব্যাখ্যা

সিটিবিটি চুক্তি (CTBT)
CTBT - এর পূর্ণরূপ - Comprehensive Nuclear-Test-Ban Treaty। এটি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধের একটি বহুপাক্ষিক আন্তর্জাতিক চুক্তি। অস্ট্রেলিয়ার প্রস্তাবক্রমে জাতিসংঘের উদ্যোগে চুক্তিটি স্বাক্ষরিত হয়।
- চুক্তিটি কার্যকর হওয়ার জন্য দ্বিতীয় পরিশিষ্ট (Annex 2) - এর ৪৪টি দেশের অনুমোদন প্রয়োজন। এই দেশগুলো পারমাণবিক প্রযুক্তির অধিকারী দেশ হিসাবে বিবেচিত।
- দ্বিতীয় পরিশিষ্ট (Annex 2) এখনো স্বাক্ষর করেনি তিনটি দেশ:
উত্তর কোরিয়া
ভারত
পাকিস্তান।
- দ্বিতীয় পরিশিষ্ট (Annex 2) তে স্বাক্ষর করেছে এখনো অনুমোদন দেয়নি আরো ৫টি দেশ:
চায়না
মিশর
মার্কিন যুক্তরাষ্ট্র
ইরান
ইসরায়েল
-পারমাণবিক অস্ত্রের অধিকারী দেশগুলোর মধ্যে রাশিয়া, ফ্রান্স ও যুক্তরাজ্য (৩টি দেশ) চুক্তিটি স্বাক্ষর ও অনুমোদন করেছে।
সূত্রঃ CTBT ওয়েবসাইট এবং https://www.nti.org/

১০৪.
বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান-
  1. ক) ৩টি
  2. খ) ৪টি
  3. গ) ৫টি
  4. ঘ) ৬টি
ব্যাখ্যা

• ১-২২ জুলাই ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫ টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় বিশ্বব্যাংক।
• বিশ্বব্যাংক গ্রুপের অঙ্গসংস্থা পাঁচটি। এগুলো হলোঃ
- IBRD,
- IDA,
- IFC,
- ICSID এবং
- MIGA.

উৎসঃ বিশ্ব ব্যাংকের ওয়েবসাইট।

১০৫.
ওআইসি- এর অফিসিয়াল ভাষা কয়টি?
  1. ২ টি
  2. ৩ টি
  3. ১ টি
  4. ৪ টি
ব্যাখ্যা
→ ওআইসি- এর অফিসিয়াল ভাষা  ৩ টি।
• ওআইসি(OIC):

- OIC-এর পূর্ণরূপ: The Organisation of Islamic Cooperation.
- OIC একটি ইসলামি সহযোগিতা সংস্থা।
- এটি মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
→ গঠন: ২৫ সেপ্টেম্বর, ১৯৬৯, মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে।
- প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়: রাবাত, মরক্কো (১৯৬৯ সালে)।
- ১৯৭২ সালে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ওআইসি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ২৪টি।
- বর্তমান সদস্য: ৫৭টি। [মে, ২০২৫]
- সদরদপ্তর: জেদ্দা, সৌদি আরব।
- বর্তমান মহাসচিব: ইব্রাহিম তাহা।( ১২তম)
- এটির অফিসিয়াল ভাষা: আরবি, ইংরেজি এবং ফরাসি।

উল্লেখ্য,
- এর মহাসচিব ওআইসি'র নির্বাহী ক্ষমতার অধিকারী।
- বর্তমান মহাসচিব আফ্রিকার দেশ চাঁদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুসেইন ইব্রাহিম তাহা।

উৎস: OIC ওয়েবসাইট।
১০৬.
আলেকজান্দ্রিয়া প্রটোকলের উপর ভিত্তি করে গঠিত হয় -
  1. লীগ অব নেশনস
  2. আফ্রিকান ইউনিয়ন
  3. ওআইসি
  4. আরব লীগ
ব্যাখ্যা
• আরব লীগ:
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- ৭ অক্টোবর ১৯৪৪ সালে স্বাক্ষরিত আলেকজান্দ্রিয়া প্রটোকল ছিল আরব লীগের ভিত্তি।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লিগ গঠিত হয়।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- ১৯৭৯ সালে মিশরের সাথে ইসরায়েলের শান্তি চুক্তির (ক্যাম্প ডেভিড চুক্তি) জের ধরে মিশরকে আরব লীগ থেকে বহিষ্কার করা হয়।
- এরই পরিপ্রেক্ষিতে তখন সদর দপ্তর কায়রো থেকে তিউনিসে (তিউনিসিয়া) স্থানান্তর করা হয়।
- পরে ১৯৮৯ সালে মিশর পুনরায় সদস্যপদ ফিরে পায় এবং ১৯৯০ সালে সদর দপ্তর কায়রোতে পুনঃস্থাপন করা হয়।

উৎস: আরব লীগ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
১০৭.
'Organisation for Economic Co-operation and Development' এর বর্তমান সদস্য সংখ্যা -
  1. ৩৮টি
  2. ৪০টি
  3. ৪২টি
  4. ৪৫টি
ব্যাখ্যা
OECD:
- ৩০ সেপ্টেম্বর, ১৯৬১ সালে OECD (Organisation for Economic Co-operation and Development) প্রতিষ্ঠিত হয়।
- OEEC" হিসাবে প্রতিষ্ঠিত ১ এপ্রিল ১৬, ১৯৪৮।
- এ সংস্থার উদ্দেশ্য সদস্য দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন।
- এটি একটি অর্থনৈতিক জোট।
- সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- OECD এর বর্তমান সদস্য সংখ্যা ৩৮টি।
- সর্বশেষ সদস্য - কোস্টারিকা (২৫ মে, ২০২১)।

উৎস- OECD ওয়েবসাইট।[লিংক]
১০৮.
'United Nations World Tourism Organization' এর মহাসচিবের নাম কী?
  1. আন্তোনিও গুতেরেস
  2. জুরাব পোলোলিকাশভিলি
  3. বুট্রোস ঘালি
  4. বুট্রোস পোলোলিকাশভিলি
ব্যাখ্যা
জাতিসংঘের পর্যটন সংস্থা:
- UNWTO এর পূর্ণরূপ-United Nations World Tourism Organization
- উদ্দেশ্য- পর্যটনের ভূমিকা সর্ম্পকে জনসচেতনতা বৃদ্ধি করা। 
- বিশ্ব পর্যটন দিবস পালন করে UNWTO।
- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে- ১৯৪৬ সালে।
- সদর দপ্তর- মাদ্রিদ, স্পেন।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে- ২০০৩ সালে।
- বর্তমান সদস্য- ১৬০ টি।
- সহযোগী সদস্য-৬ টি।
-পর্যবেক্ষক  সদস্য-  ২টি
- মহাসচিব- জুরাব পোলোলিকাশভিলি।

উৎস: UNWTO ওয়েবসাইট।
১০৯.
নিচের কোন দেশটি APTA চুক্তির অংশীদার নয়?
  1. ক) দক্ষিণ কোরিয়া
  2. খ) মিয়ানমার
  3. গ) ভারত
  4. ঘ) মঙ্গোলিয়া
ব্যাখ্যা
- APTA (Asia-Pacific Trade Agreement) হলো এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ৭টি দেশের একটি অগ্রাধিকারমূলক আঞ্চলিক বাণিজ্য চুক্তি।
- এটি ১৯৭৫ সালে ব্যাকংক এগ্রিমেন্ট নামে স্বাক্ষরিত হয়। ২০০৫ সালে এটি সংশোধন করে এর নামকরণ করা হয় Asia Pacific Trade Agreement.
APTA ভুক্ত দেশগুলো হলো:
- বাংলাদেশ
- ভারত
- চীন
- শ্রীলংকা
- লাওস
- দক্ষিণ কোরিয়া
- মঙ্গোলিয়া (সর্বশেষ সদস্য)।
(তথ্যসূত্রঃ এসকাপ ওয়েবসাইট)
১১০.
বাংলাদেশ কত সালে সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে?
  1. ১৯৭৮ সালে
  2. ১৯৭৬ সালে
  3. ১৯৭৪ সালে
  4. ১৯৭২ সালে
ব্যাখ্যা
IMO:
- International Maritime Organisation ( IMO ) হলো সমুদ্র চলাচল বিষয়ক আন্তর্জাতিক সংস্থা।
- IMO প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৪৮ সালের ৬ মার্চ জেনেভায় একটি কনভেনশন গৃহিত হয় যা ১৭ মার্চ ১৯৫৮ কার্যকর হয়।
- শুরুতে এর নাম ছিলো Inter-governmental Maritime Consultative Organisation (IMCO) ১৯৮২ সালে International Maritime Organisation নামকরণ করা হয়।
- ১৯৫৯ সালের ১৩ জানুয়ারি এটি জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে।
- IMO এর সদরদপ্তর যুক্তরাজ্যের লন্ডন শহরে অবস্থিত।
- বর্তমান সদস্য সংখ্যা ১৭৫টি। 
- বাংলাদেশ ১৯৭৬ সালে IMO এর সদস্যপদ লাভ করে।

উৎস- IMO অফিসিয়াল ওয়েবসাইট।
১১১.
নিচের কোনটির সদর দপ্তর নেই?
  1. ব্রিকস
  2. জি-৭
  3. জি-৭৭
  4. সবগুলো
ব্যাখ্যা
উল্লিখিত সবগুলো জোটের সদর দপ্তরনেই।
BRICS:
- BRICS  শব্দটি মূলত দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি  অর্জনকারী দেশগুলির সমষ্টিকে বোঝায়।
- BRICS এর  প্রাথমিক সদস্য – ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ।
- ব্রিকসের সদর দপ্তর নেই। 
- ব্রিকস এর সর্বশেষ সম্মেলন হয়- কাজান, রাশিয়া (অক্টোবর, ২২-২৪, ২০২৪)।

জি- ৭:
- বিশ্বের শিল্প উন্নত সাতটি দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানের জোট।
- পূর্ব এর সদস্য সংখ্যা ছিল: ৮টি।
- এটি প্রতিষ্ঠিত হয়: ১৫ নভেম্বর ১৯৭৫।
- এর সদর দপ্তর: এর সদর দপ্তর নাই।
- বর্তমান সদস্য: ৭টি।
- জি- ৭ এর একমাত্র এশীয় দেশ জাপান।
 
উৎস: Britannica & BRICS ওয়েবসাইট।  

 
১১২.
আইএমএফ কবে থেকে কার্যক্রম শুরু করে?
  1. ক) ১৯৪৫ সালে
  2. খ) ১৯৪৬ সালে
  3. গ) ১৯৪৭ সালে
  4. ঘ) ১৯৪৮ সালে
ব্যাখ্যা

- আন্তর্জাতিক অর্থ তহবিল প্রতিষ্ঠিত হয় ১৯৪৪ সালে।
- সংস্থাটির কার্যক্রম শুরু হয় ১ মার্চ, ১৯৪৭ সালে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
- ১ থেকে ২২ জুলাই ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে এ তহবিল প্রতিষ্ঠিত হয়।
- পরে এ চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয় ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
উৎসঃ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ওয়েবসাইট।

১১৩.
ন্যাটোভুক্ত মুসলিম দেশ কোনটি?
  1. ক) ইরান
  2. খ) ইরাক
  3. গ) লিবিয়া
  4. ঘ) আলবেনিয়া
ব্যাখ্যা
ন্যাটো:

- ন্যাটো ( NATO) পুরো নাম = North Atlantic Treaty Organization। ন্যাটো একটি বহুজাতিক সামরিক সংগঠন।
- ন্যাটো প্রতিষ্ঠার মূল উদ্যোক্তা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের তথা যুক্তরাষ্ট্রের ৩৩ তম প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান।
- ন্যাটো প্রতিষ্ঠিত হয় “ North Atlantic Treaty ” এর মাধ্যমে।
- ওয়াশিংটনে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে এই চুক্তিকে “Washington Treaty” নামেও অভিহিত করা হয়।
- ন্যাটো প্রতিষ্ঠিত হয় ১৯৪৯ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে।
- ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলস , বেলজিয়ামে অবস্থিত।
- ন্যাটোর প্রতিষ্ঠাকালীন সদস্যদেশ ১২
- ন্যাটোভুক্ত মুসলিম দেশ ২টি: তুরস্ক ও আলবেনিয়া।
- ন্যাটো থেকে বেরিয়ে গিয়ে পুনরায় ন্যাটোতে যোগদান করে ফ্রান্স ।
- ন্যাটোর অফিসিয়াল ভাষা দুইটি ইংরেজি ও ফরাসি ।
- ন্যাটো প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল তৎকালীণ সোভিয়েত ইউনিয়নের আগ্রাসনের হাত থেকে ইউরোপকে রক্ষা করা।
- ন্যাটোর সদস্য সংখ্যা ৩১, ন্যাটোর সর্বশেষ সদস্য ফিনল্যান্ড।

তথ্যসূত্র - ন্যাটো  ওয়েবসাইট।
১১৪.
আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থার সদরদপ্তর-
  1. ক) লন্ডনে
  2. খ) নাইরোবিতে
  3. গ) বার্নে
  4. ঘ) মন্ট্রিলে
ব্যাখ্যা

• আন্তর্জাতিক বেসামরিক বিমান সংস্থার (ICAO- International Civil Aviation Organization) সদরদপ্তর কানাডার মন্ট্রিলে অবস্থিত।
• এটি প্রতিষ্ঠিত হয় ১৯৪৭ সালে।
উৎসঃ ICAO এর ওয়েবসাইট।

১১৫.
বর্তমানে শরনার্থী আশ্রয়দানে শীর্ষদেশ কোনটি?
  1. ক) বাংলাদেশ
  2. খ) পাকিস্তান
  3. গ) কলম্বিয়া
  4. ঘ) তুরস্ক
ব্যাখ্যা
- United Nations High Commissioner for Refugees এর তথ্যানুসারে বর্তমান বিশ্বে মোট শরনার্থীর সংখ্যা ৮.২৪ কোটি।
শরনার্থী আশ্রয় দানে শীর্ষদেশ:
- প্রথম : তুরস্ক (৩৭ লক্ষ)
- দ্বিতীয় : কলম্বিয়া (১৭ লক্ষ)
- তৃতীয় : পাকিস্তান (১৪ লক্ষ)।

সবচেয়ে বেশি শরনার্থী হয়েছে যে দেশের:
- সিরিয়া : ৬৭ লক্ষ
- ভেনেজুয়েলা : ৪০ লক্ষ
- আফগানিস্তান : ২৬ লক্ষ।

(তথ্যসূত্রঃ UNHCR ওয়েবসাইট)
১১৬.
বঙ্গবন্ধু কত সালে এবং কোন শহরে জােট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করেন?
  1. ১৯৭২, কায়রাে
  2. ১৯৭৪, নয়া দিল্লী
  3. ১৯৭৫, বেলগ্রেড
  4. ১৯৭৩, আলজিয়ার্স
ব্যাখ্যা
NAM:
- NAM-এর পূর্ণরূপ: Non-Aligned Movement বা জোট-নিরপেক্ষ আন্দোলন।
- এটি উন্নয়নশীল দেশগুলির স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য নিবেদিত আন্তর্জাতিক সংস্থা।
- এটি একটি আন্তর্জাতিক সংগঠন যা তৃতীয় বিশ্বের দেশগুলোর স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য গঠিত হয়।
- এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর স্নায়ুযুদ্ধকালীন পুঁজিবাদী দেশসমূহের জোট ন্যাটো এবং সমাজতান্ত্রিক দেশসমূহের জোট ওয়ারশ থেকে নিরপেক্ষ হিসাবে আন্দোলনের জন্য প্রতিষ্ঠিত হয়।
- ১৯৫৫ সালের ১৮-২৪ এপ্রিল বান্দুং কনফারেন্সের প্রেক্ষিতে ন্যাম গঠিত হয়।
- ১৯৬১ সালে পুরোনো যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেড-এ জন্ম হয় জোটনিরপেক্ষ আন্দোলনের।
- প্রথম কনফারেন্স হয় বেলগ্রেড, ১৯৬১ সালের ১ থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।
- প্রতিষ্ঠিত হয়: ১ সেপ্টেম্বর, ১৯৬১।
- বর্তমান সদস্য: ১২১টি।
- চেয়ারম্যান: ইলহাম ইলিয়েভ।
- ন্যামের প্রথম প্রেসিডেন্ট: ইয়োসিপ ব্রোজ টিটো (মার্শাল টিটো)।

উল্লেখ্য,
- ১৯৭৩ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আলজিয়ার্সে অনুষ্ঠিত ন্যাম-এর ৪র্থ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করে।

⇒ ১৯৭৩ সালের ৫ থেকে ৯ সেপ্টেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত হয় জোটনিরপেক্ষ আন্দোলনের (ন্যাম) চতুর্থ শীর্ষ সম্মেলন।
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল আলজিয়ার্সে অনুষ্ঠিত ন্যাম-এর ৪র্থ শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করে।
- এতে প্রথমবারের মতো যোগ দিয়ে ক্ষুধা ও দারিদ্রমুক্ত বিশ্ব প্রতিষ্ঠার আহ্বান জানায় বাংলাদেশ।
- সদ্য-স্বাধীন বাংলাদেশের জন্য এ সম্মেলনটি ছিল নানা কারণেই গুরুত্বপূর্ণ।
- জাতিসংঘের সদস্যপদ পাওয়ার ক্ষেত্রে এই সম্মেলন শেষে ঘোষণাপত্রে জোটনিরপেক্ষ দেশগুলো তাদের সমর্থন দেয় বাংলাদেশকে।
- ১৯৭৩ সালের সেই সম্মেলনে বঙ্গবন্ধুর সফরসঙ্গী ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও অমর একুশের ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরী।

উৎস: NAM ওয়েবসাইট।
১১৭.
OIC এর সদর দপ্তর কোথায়?
  1. কায়রো, মিশর
  2. দোহা, কাতার
  3. রিয়াদ, সৌদি আরব
  4. জেদ্দা, সৌদি আরব
ব্যাখ্যা
• OIC:
- ইসলামিক সহযোগিতা সংস্থা OIC.
- OIC (The Organisation of Islamic Cooperation) হলো মুসলিম দেশগুলোর একটি রাজনৈতিক জোট।
- যা ১৯৬৯ সালের ২৫ সেপ্টেম্বর মরক্কোতে অনুষ্ঠিত রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য সংখ্যা ৫৭টি।[ এপ্রিল,২০২৫]
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুটি দেশ গায়ানা ও সুরিনাম OIC সদস্য।
- ইউরোপ মহাদেশের আলবেনিয়া OIC সদস্য।
- বাংলাদেশ ১৯৭৪ সালের ২২-২৪ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।
- সদরদপ্তর: সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- অফিসিয়াল ভাষা- তিনটি (আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ)।

উৎস: OIC অফিসিয়াল ওয়েবসাইট।
১১৮.
সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ঢাকা, বাংলাদেশ
  2. কাঠমান্ডু, নেপাল
  3. কলম্বো, শ্রীলঙ্কা
  4. ইসলামাবাদ, পাকিস্তান
ব্যাখ্যা
• SAARC:
- SAARC এর পূর্ণরুপ- South Asian Association for Regional Co-operation
- প্রতিষ্ঠা লাভ করে- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে (ঢাকায়)।
- ১৭ জানুয়ারী, ১৯৮৭ সালে কাঠমান্ডুতে SAARC এর সচিবালয় স্থাপিত হয়।
- সার্ক আটটি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত: আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা।
- সচিবালয়- কাঠমান্ডু, নেপাল।
- সার্কভুক্ত দেশের সংখ্যা- ৮ টি। 
- সর্বশেষ সদস্য - আফগানিস্তান।

• সার্কের আঞ্চলিক কেন্দ্রেসমূহ:
- সার্ক কৃষি কেন্দ্র- ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র- কাঠমান্ডু, নেপাল।
- সার্ক  সাংস্কৃতিক কেন্দ্র- কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র- ইসলামাবাদ, পাকিস্তান।

তথ্যসূত্র: সার্ক ওয়েবসাইট।
১১৯.
নিম্নোক্ত কোন দেশটি ইউরোপিয়ান ইউনিয়নের (EU) সদস্য নয়?
  1. বুলগেরিয়া
  2. হাঙ্গেরি
  3. পোল্যান্ড
  4. সুইজারল্যান্ড
ব্যাখ্যা

♦ সুইজারল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের (EU) সদস্য নয়। অন্যদিকে বুলগেরিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের (EU) সদস্য। 
 
ইউরোপিয়ান ইউনিয়ন (
European Union):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ সালে।
- সদরদপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ: ৬টি।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭টি।

⇒ ইইউ দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া , স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

উল্লেখ্য,
- দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপিয়ান দেশগুলো তাদের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য একটি অর্থনৈতিক জোট গঠনের প্রয়োজনীয়তা উপলদ্ধি করে।
• ১৮ এপ্রিল, ১৯৫১ সালে প্যারিসে একচুক্তির মাধ্যমে ইউরোপিয় কয়লা ও ইস্পাত পরিষদ (ECSE- European Coal and Steel Community) গঠিত হয়।
• ২৫ মার্চ, ১৯৫৭ সালে বেলজিয়াম, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্, ইতালি ফ্রান্স ও সাবেক পশ্চিম জার্মানী এ ৬টি রাষ্ট্রের মধ্যে 'রোম চুক্তি' স্বাক্ষরিত হয়।
- এ চুক্তি অনুযায়ী ১৭ জানুয়ারি, ১৯৫৮ সালে European Economic Community (EEC) এবং Euratom প্রতিষ্ঠিত হয়।
• পরবর্তীতে EEC একটি একক ইউরোপিয় অর্থনীতি গঠন করার প্রয়াস চালায়।
- ১৯৬৫ সালে সম্পাদিত 'ব্রাসেলস চুক্তি' সংগঠনটিকে European Community (EC) রূপান্তরিত করে।
• ১৯৯২ সালে স্বাক্ষরিত 'ম্যাসট্রিক্ট চুক্তি'র ভিত্তিতে EC রূপান্তরিত হয়ে বর্তমান ইউরোপিয়ান ইউনিয়ন European Union (EU) হিসেবে প্রতিষ্ঠা পায়। 

এছাড়াও,
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি।
- ইউরো মুদ্রা ব্যবহারকারী দেশ: ২০টি।

উৎস: EU ওয়েবসাইট।

১২০.
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কতটি?
  1. ক) ০৫
  2. খ) ১০
  3. গ) ১৫
  4. ঘ) ২০
ব্যাখ্যা
নিরাপত্তা পরিষদ/United Nations Security Council:
জাতিসংঘ সনদ অনুসারে বিশ্বের শান্তি ও নিরাপত্তা রক্ষার জন্য নিরাপত্তা পরিষদ দায়িত্ব পালন করে থাকে। জাতিসংঘ সনদের পঞ্চম অধ্যায় (২৩ - ৩২ নং অনুচ্ছেদ) - এ নিরাপত্তা পরিষদ সম্পর্কে আলোকপাত করা হয়।
⤇ সনদের ২৩ নং অনুচ্ছেদ অনুসারে এর সদস্য সংখ্যা মোট ১৫টি। তার মধ্যে স্থায়ী সদস্য ৫টি (যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, ফ্রান্স ও চীন) এবং ২ বছরের মেয়াদে বাকি ১০টি সদস্য নির্বাচন করা হয়ে থাকে।
⤇ সব সদস্য রাষ্ট্রের একটি করে ভোট দেওয়া ক্ষমতা রয়েছে। স্থায়ী ৫ সদস্যের রয়েছে ভেটো (Veto - আমি মানি না) প্রদান করার ক্ষমতা।
------------------
⤇ জাতিসংঘ সনদের ২৩ নং অনুচ্ছেদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ গঠনের কথা বলা হয়েছে।
⤇ সনদের ২৪ নং অনুচ্ছেদে নিরাপত্তা পরিষদের কাজ, দায়িত্ব ও ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে।
⤇ সনদের ২৭ নং অনুচ্ছেদে পরিষদের ভোটিং পদ্ধতি ও ২৮নং অনুচ্ছেদে এর কাজের পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে।
-----------------
⤇ ১৯৬৩ সালে সনদের ২৩নং অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের সদস্য ১১ থেকে বাড়িয়ে ১৫ করা হয় যা ১৯৬৫ সাল থেকে কার্যকর হয়।
⤇ নিরাপত্তা পরিষদ জাতিসংঘের নতুন সদস্য গ্রহনের জন্য, জাতিসংঘের মহাসচিব নির্বাচনের জন্য এবং কোন দেশের অবস্থা বিবেচনা করে সামরিক ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করে থাকে যা সাধারণ পরিষদে ন্যূনতম দুই-তৃতীয়াংশ ভোটে পাশের মাধ্যমে কার্যকর হয়।
⤇ নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব সদস্য দেশগুলোর নামের আদ্যক্ষর অনুসারে পরিবর্তিত হয়। সভাপতিত্বের মেয়াদ - ১ মাস।

উৎস: জাতিসংঘ ওয়েবসাইট।
১২১.
How many articles of CEDAW fund for the development of women?
  1. ক) 28
  2. খ) 20
  3. গ) 7
  4. ঘ) 30
ব্যাখ্যা
-- জাতিসংঘ নারীদের অধিকার রক্ষায় ১৮ ডিসেম্বর, ১৯৭৯ সালে নারীর প্রতি সকল প্রকার বৈষম্য প্রতিরোধ কনভেনশন বা Convention on the Elimination of Discrimination against Women (CEDAW) গ্রহণ করে।
-- এ কনভেনশন গৃহ নির্যাতন, প্রজনন, আইনগত, রাজনৈতিক অধিকারের ক্ষেত্রে নারীদের সমমর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে থাকে।
-- (CEDAW) সনদে ধারা আছে- ৩০ টি
-- পরিচ্ছদ আছে-৬ টি।
-- সিডোর ধারাগুলো ৩ ভাগে বিভক্ত যথা: 
প্রথম ভাগ-(১-১৬) নারী পুরুষের সমতা সর্ম্পকিত।
দ্বিতীয় ভাগ-(১৭-২২) এর কর্মপন্থা ও দায়িত্ব বিষয়ক।
তৃতীয় ভাগ- (২৩-৩০) প্রশাসনিক বিষয়।
-- ১ম স্বাক্ষরকারী দেশ- সুইডেন।
-- কমিটির প্রথম বাংলাদেশী সদস্য- সালমা খান।
-- বাংলাদেশ (CEDAW) অনুমোদন করে- ৪ নভেম্বর, ১৯৮৪ সালে।
-- ২০১১ সালের জানুয়ারি থেকে এটি জাতিসংঘের উন্নয়ন গ্রুপের অন্যতম সদস্য হয়। 

তথ্যসূত্র: অফিসিয়াল ওয়েবসাইট (CEDAW)
১২২.
ওয়ারশ প্যাক্ট স্বাক্ষরের স্থান কোনটি?
  1. পোল্যান্ড
  2. বেলজিয়াম
  3. আয়ারল্যান্ড
  4. হাঙেরি
ব্যাখ্যা
ওয়ারশ প্যাক্ট:
- Warsaw Pact বলতে বোঝায় Warsaw Treaty of Friendship, Cooperation, and Mutual Assistance।
- স্বাক্ষর: ১৪মে, ১৯৫৫।
- স্বাক্ষরের স্থান: ওয়ারশ, পোল্যান্ড।
- সদস্য সংখ্যা: ৮টি; সোভিয়েত ইউনিয়ন, আলবেনিয়া, বুলগেরিয়া, চেকোস্লাভিয়া, পূর্ব জার্মানি, হাঙেরি, পোল্যান্ড ও রোমানিয়া।
- বিলুপ্ত: ১ জুলাই, ১৯৯১।

তথ্যসূত্র - ব্রিটানিকা।
১২৩.
২০২২ সালের বিশ্বকাপ ফুটবলে গোল্ডেন বল লাভ করেন কে?
  1. লিওনেল মেসি
  2. কিলিয়ান এমবাপে
  3. ইমিলিয়ানো মার্টিনেজ
  4. জুলিয়ান আলভারেজ
ব্যাখ্যা
ফুটবল বিশ্বকাপ ২০২২:

- ২০ নভেম্বর ২০২২ সালে বিশ্বকাপ ফুটবল শুরু হয়।
- ফুটবল বিশ্বকাপ ২০২২ অনুষ্ঠিত হয় কাতারে।
- আর্জেন্টিনা ফুটবল বিশ্বকাপ ২০২২-এ চ্যাম্পিয়ন হয়।
- ফ্রান্স ফুটবল বিশ্বকাপ ২০২২-এ রানার্স আপ হয়।
- ক্রোয়েশিয়া ফুটবল বিশ্বকাপ ২০২২-এ তৃতীয় হয়।
• ফুটবল বিশ্বকাপ ২০২২-এ গোল্ডেন বল পায় লিওনেল মেসি।
• গোল্ডেন বুট- কিলিয়ান এমবাপে।
• গোল্ডেন গ্লাভস- ইমিলিয়ানো মার্টিনেজ।
- ফুটবল বিশ্বকাপ ২০২২-এর বলের নাম আল রিহলা।
- কাতারে অনুষ্ঠিত ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ মাস্কটের নাম লাইব।

তথ্যসূত্র - ফিফা অফিসিয়াল ওয়েবসাইট।
১২৪.
আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) এর সদস্য দেশ কতটি?
  1. ১৯০টি
  2. ১৯১টি
  3. ১৯২টি
  4. ১৯৩টি
ব্যাখ্যা
জাতিসংঘের বেসামরিক বিমান চলাচল সংস্থা:
- পূর্ণরূপ- International Civil Aviation Organization (ICAO)
- এটি জাতিসংঘের একটি বিশেষায়িত সংস্থা। 
- প্রতিষ্ঠাকাল– ৭ ডিসেম্বর, ১৯৪৪
- প্রতিষ্ঠার স্থান– শিকাগো, যুক্তরাষ্ট্র।
- সদস্য দেশ– ১৯৩টি।
- সদর দপ্তর– মন্ট্রিল, কানাডা।
- International Civil Aviation Day– ৭ ডিসেম্বর।
- বতর্মানে 'শিকাগো কনভেনশন' নামে পরিচিত।

উৎস: ICAO ওয়েবসাইট।
১২৫.
'GreenPeace'র সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ফ্রান্সে
  2. জার্মানিতে
  3. জাপানে
  4. নেদারল্যান্ডসে
ব্যাখ্যা
• গ্রীনপিস:
- গ্রীনপিস নেদারল্যান্ডভিত্তিক একটি পরিবেশবাদী সংস্থা।
- এটির সদর দপ্তর নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত।
- ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রের আলাস্কায় দ্বিতীয় পারমাণবিক পরীক্ষার প্রতিবাদ স্বরূপ লংমার্চের মাধ্যমে গ্রীনপিস জন্মলাভ করে।
- নিউজিল্যান্ড, হংকং সহ বিশ্বের ৪১ টির অধিক দেশে গ্রীনপিসের আঞ্চলিক দপ্তর রয়েছে।

উৎস: গ্রীনপিসের ওয়েবসাইট।
১২৬.
নিম্নের কোন সংস্থাটি ‘Agenda 2063’ শীর্ষক পরিকল্পনা ঘোষণা করেছে? 
  1. আসিয়ান 
  2. আফ্রিকান ইউনিয়ন
  3. ইউরোপীয় ইউনিয়ন
  4. সার্ক
ব্যাখ্যা

• এজেন্ডা ২০৬৩:
- এজেন্ডা ২০৬৩ হলো আফ্রিকান ইউনিয়ন (AU) প্রণীত একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা।
- ২০১৩ সালে আফ্রিকান ইউনিয়নের ৫০তম বার্ষিকীতে এজেন্ডাটি গৃহীত হয।
- এর মূল উদ্দেশ্য হলো আফ্রিকার সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, যাতে ২০৬৩ সালের মধ্যে আফ্রিকা একটি উন্নত, স্থিতিশীল এবং সমৃদ্ধ মহাদেশ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

⇒ এজেন্ডা ২০৬৩-এর ৭টি মূল লক্ষ্য রয়েছে:
১. আফ্রিকার সমস্ত জনগণের জন্য সমান সুযোগ এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্য।
২. আফ্রিকার রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে একটি রাজনৈতিকভাবে সমন্বিত এবং শক্তিশালী মহাদেশ গঠন।
৩. সুশাসন, গণতান্ত্রিক প্রক্রিয়া, মানবাধিকার, ন্যায়বিচার এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হবে।
৪. আফ্রিকার সকল অঞ্চলে শান্তি বজায় রাখা এবং নিরাপত্তা নিশ্চিত করা, যাতে সংঘাতের উত্থান রোধ করা যায়।
৫. আফ্রিকার জনগণের সাংস্কৃতিক পরিচয়, ঐতিহ্য এবং নৈতিক মূল্যবোধের সম্মান এবং প্রচার।
৬. জনগণের ক্ষমতায়ন এবং তাদের উন্নয়নকে উৎসাহিত করে একটি শক্তিশালী এবং স্বনির্ভর আফ্রিকা গঠন।
৭. আন্তর্জাতিক পর্যায়ে আফ্রিকার প্রভাব এবং অংশীদারিত্ব শক্তিশালী করা, যাতে আফ্রিকা বিশ্বের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে।

⇒ উল্লেখযোগ্য প্রকল্প (Flagship Projects):
- আফ্রিকান কন্টিনেন্টাল ফ্রি ট্রেড এরিয়া (AfCFTA), আফ্রিকান হাই-স্পিড ট্রেন নেটওয়ার্ক, একক আফ্রিকান পাসপোর্ট, আফ্রিকান স্যাটেলাইট ও স্পেস প্রোগ্রাম, গ্রেট আফ্রিকান মিউজিয়াম, সাইবার নিরাপত্তা, এনসাইক্লোপিডিয়া আফ্রিকানা, একটি বার্ষিক আফ্রিকান অর্থনৈতিক ফোরাম প্রতিষ্ঠা, গ্র্যান্ড ইঙ্গা বাঁধ প্রকল্পের বাস্তবায়, প্যান-আফ্রিকান ভার্চুয়াল বিশ্ববিদ্যালয়।

তথ্যসূত্র:  African Union ওয়েবসাইট।

১২৭.
উত্তর আটলান্টিক চুক্তির প্রতিষ্ঠাকালীন সদস্য -
  1. ক) ৩০টি
  2. খ) ২৫টি
  3. গ) ১২টি
  4. ঘ) ৮টি
ব্যাখ্যা
NATO:
- পূর্ণরুপ-The North Atlantic Treaty Organization
- NATO প্রতিষ্ঠিত হয় ৪ এপ্রিল, ১৯৪৯ সালে।
- উত্তর আটলান্টিক চুক্তির মাধ্যমে NATO গঠিত হয়।
- NATO গঠনের মূল উদ্দেশ্য ছিল - সমাজতন্ত্রের বিস্তার ঠেকানো এবং সম্মিলিতভাবে সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলা করা।

- NATO র প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল ১২ টি।
- NATO র বর্তমান সদস্য ৩০টি।
- NATO ভুক্ত মুসলিম দেশ ২টি - তুরস্ক ও আলবেনিয়া।
- NATO র বর্তমান সদর দপ্তর ব্রাসেলস (নোট: প্রতিষ্ঠাকালীন সদর দপ্তর ছিল লন্ডন, যুক্তরাজ্য)।
- মহাপরিচালক- Jens Stoltenberg।

তথ্যসূত্র: ন্যাটো ওয়েবসাইট।
১২৮.
বেনেলাক্স বলতে যে দেশগুলোকে বোঝায় -
  1. নেদারল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড
  2. বেলজিয়াম, নেদারল্যান্ড, লুক্সেমবার্গ
  3. নেদারল্যান্ড, পোল্যান্ড, জার্মানি
  4. বেলজিয়াম, আইরিশ প্রজাতন্ত্র, ফ্রান্স
ব্যাখ্যা
• বেনেলাক্স: 
- পশ্চিম ইউরোপের ৩ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগীতা বিষয়ক সংগঠন বেনেলাক্স।
- এর পূর্ণনাম - ‘Benelux Economic Union’।    
- প্রতিষ্ঠা:- চুক্তি স্বাক্ষর - ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সাল (The Treaty of the Benelux Economic Union)।
- চুক্তি কার্যকর:- ১৯৬০ সাল।
- সদস্য সংখ্যা:- ৩টি দেশ (বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ)। 
- সদর দপ্তর:- ব্রাসেলস, বেলজিয়াম। 

উৎস: ব্রিটানিকা।
১২৯.
নিরপেক্ষতা আন্দোলন বা Non-Aligned Movement (NAM) কখন শুরু হয়?
  1. ১৯৫৫
  2.  ১৯৬১
  3. ১৯৬৫
  4. ১৯৭০
ব্যাখ্যা

• ন্যাম(NAM): 
- এর পূর্ণরূপ:Non-Aligned Movement.
- জোট নিরপেক্ষ আন্দোলন।
- সূচনা: ১-৬ সেপ্টেম্বর, ১৯৬১ সালে
- স্থান: বেলগ্রেড, যুগোস্লাভিয়া।
- অংশগ্রহণকারী দেশ সংখ্যা: ২৫টি।
- বর্তমান সদস্য: ১২১ টি সদস্য দেশ। [সেপ্টেম্বর, ২০২৫]
- পর্যবেক্ষক দেশ: ১৮ টি।
- পর্যবেক্ষক সংগঠন: ১০ টি।

তথ্যসূত্র: NAM ওয়েবসাইট।

১৩০.
নিচের কোনটি ASEAN ভুক্ত দেশ নয়?
  1. সিঙ্গাপুর
  2. ভিয়েতনাম
  3. নেপাল
  4. লাওস
ব্যাখ্যা
- নেপাল ASEAN ভুক্ত দেশ নয়। 

• ASEAN:
- ASEAN এর পূর্ণরূপ Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি অর্থনৈতিক জোট।
- প্রতিষ্ঠিত হয় ১৯৬৭ সালে।
- এর সদরদপ্তর অবস্থিত জাকার্তা, ইন্দোনেশিয়া।
- এর বর্তমান সদস্য দেশ ১০টি।
- সদস্য দেশগুলো: মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।

উৎস: ASEAN ওয়েবসাইট।
১৩১.
'Piecing together the poverty puzzle' প্রতিবেদন কোন সংস্থা প্রকাশ করে?
  1. UN
  2. WB
  3. UNSD
  4. WEF
ব্যাখ্যা
• বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সহায়তা সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে।
- বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন।
- বিশ্বব্যাংক  ১৯৪৬ সালে তার কার্যক্রম শুরু করে।
- সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা।
- সদর দপ্তর অবস্থিত - ওয়াশিংটন, ডি.সি.-তে।
- Piecing together the poverty puzzle নামক প্রতিবেদন প্রকাশ করে থাকে - বিশ্বব্যাংক  ।

অন্যদিকে,
- বিশ্বব্যাংক গ্রুপ পাঁচটি সংস্থার সমন্বয়ে গঠিত।
- IBRD,
- IDA,
- IFC,
- ICSID,
- MIGA.

উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট।[link]
১৩২.
সম্প্রতি কোন দেশটি পুনরায় কমনওয়েলথে যোগদান করেছে?
  1. ক) জিম্বাবুয়ে
  2. খ) সুদান
  3. গ) মালদ্বীপ
  4. ঘ) রুয়ান্ডা
ব্যাখ্যা
১ ফেব্রুয়ারি ২০২০ মালদ্বীপ প্রায় চারবছর পর পুনরায় কমনওয়েলথে যোগ দিয়েছে। এর ফলে কমনওয়েলথের মোট সদস্য সংখ্যা দাড়ায় ৫৪টি। এর আগে ২০১৬ সালে মালদ্বীপ কমনওয়েলথ থেকে নিজেকে প্রত্যাহার করে নেয়। ১৯৮২ সালে মালদ্বীপ প্রথম কমনওয়েলথে যোগ দেয়।
(সূত্রঃ কমনওয়েলথ ওয়েবসাইট)
১৩৩.
জাতিসংঘের পাঁচটি স্থায়ী সদস্যদের ভেটো ক্ষমতা প্রদান করা হয়-
  1. ক) কাসাব্লাঙ্কা সম্মেলন
  2. খ) তেহরান সম্মেলন
  3. গ) ভার্জিনিয়া সম্মেলন
  4. ঘ) ইয়াল্টা সম্মেলন
ব্যাখ্যা

- জাতিসংঘ প্রতিষ্ঠার উদ্দেশ্যে ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয় ১৯৪৫ সালে ক্রিমিয়ারে ইয়াল্টাতে।
- এই সম্মেলনে রুজভেল্ট, চার্চিল ও স্ট্যালিন মিলিত হন।
- জাতিসংঘের স্থায়ী ৫ সদস্যদেশকে এই সম্মেলনে ভেটো প্রদান ক্ষমতা প্রদান করা হয়।
- ভেটো একটি ল্যাটিন শব্দ।
- ভেটো শব্দের অর্থ আমি ইহা মানি না।
উৎসঃ জাতিসংঘের ওয়েবসাইট।

১৩৪.
G-77 জোটটি কোন সংস্থার সম্মেলনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল? 
  1. WTO
  2. UNDP
  3. UNCTAD
  4. BRICS
ব্যাখ্যা

• G-77:
- G-77-এর পূর্ণরূপ: Group of 77.
- জাতিসংঘের উন্নয়নশীল দেশগুলোর জোট হচ্ছে G-77।
- প্রতিষ্ঠিত হয়: ১৫ জুন, ১৯৬৪।
- বর্তমান সদস্য দেশ: ১৩৪টি।
- এ জোট গঠনের মূল উদ্দেশ্য হলো জাতিসংঘের যেকোন উদ্যোগ বা ফোরামে সমষ্টিগতভাবে উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ আদায়। 

⇒ ১৯৬৪ সালের ১৫ জুন জেনেভায় UNCTAD-এর প্রথম অধিবেশনের সমাপ্তিতে ৭৭টি উন্নয়নশীল দেশের স্বাক্ষরিত "Joint Declaration of the Seventy-Seven Developing Countries" এর মাধ্যমে গ্রুপ অফ ৭৭ (G-77) প্রতিষ্ঠিত হয়। 

- এই গোষ্ঠীটি উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক ও সামাজিক স্বার্থ রক্ষার জন্য একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।
- ১৯৬৭ সালের ১০-২৫ অক্টোবর আলজিয়ার্সে (আলজেরিয়া) প্রথম মন্ত্রী পর্যায়ের বৈঠকে "আলজিয়ার্স সনদ" গৃহীত হয়, যা G-77-এর কার্যক্রমকে একটি স্থায়ী প্রাতিষ্ঠানিক কাঠামো প্রদান করে। 
- এর ফলে জেনেভা (UNCTAD), নাইরোবি (UNEP), প্যারিস (UNESCO), রোম (FAO/IFAD), ভিয়েনা (UNIDO) এবং ওয়াশিংটন, ডিসি (IMF ও বিশ্বব্যাংক)-এ G-24-এর সাথে G-77-এর অধ্যায় গঠিত হয়।
- বর্তমানে G-77-এর সদস্য সংখ্যা বেড়ে ১৩৪টি দেশে পৌঁছেছে। 
- তবে, ঐতিহাসিক তাৎপর্যের কারণে গোষ্ঠীটির নাম "গ্রুপ অফ ৭৭" অপরিবর্তিত রাখা হয়েছে। এই সংগঠনটি উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করা এবং বৈশ্বিক শাসনব্যবস্থায় তাদের প্রভাব বৃদ্ধির লক্ষ্যে কাজ করে।

তথ্যসূত্র: G-77 ও  UNCTAD ওয়েবসাইট।

১৩৫.
ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) -এর একক মুদ্রা কবে চালু হচ্ছে?
  1. ক) ১ জানুয়ারি, ১৯৯৯
  2. খ) ১ জুলাই, ১৯৯৯
  3. গ) ১ মার্চ, ২০০০
  4. ঘ) ১ জুলাই, ২০০০
ব্যাখ্যা
ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসমূহের একক মুদ্রার নাম ইউরো। ইউরো মুদ্রার জনক হলেন রবার্ট মুন্ডেল।
- ইউরো মুদ্রা চালু হয় ১ জানুয়ারি ১৯৯৯ সালে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর ১৯ টি দেশে বর্তমানে ইউরো মুদ্রা চালু আছে। লিথুনিয়া ১৯তম দেশ হিসেবে ইউরো মুদ্রা চালু করে।
- কখনো ইউরো মুদ্রা গ্রহণ করবে না ডেনমার্ক ও সুইডেন।

উৎসঃ ইইউ এর ওয়েবসাইট।
১৩৬.
আরবলীগ প্রতিষ্ঠার ভিত্তি নিচের কোনটি?
  1. কায়রো চুক্তি
  2. দোহা প্রোটোকল
  3. আলেকজান্দ্রিয়া প্রোটোকল
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

• আরব লীগ: 
- মধ্যপ্রাচ্যের দেশগুলোর আঞ্চলিক সংগঠন।
- উদ্দেশ্য: সদস্য দেশগুলোর রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও সামাজিক কর্মকান্ডের সমন্বয় ও বন্ধন শক্তিশালী করা।
- স্বাক্ষরিত হয়: ৭ অক্টোবর ১৯৪৪ সালে ।
- ১৯৪৫ সালের ২২ মার্চ আরব লীগ গঠিত হয়।
- আলেকজান্দ্রিয়া প্রটোকল- আরব লীগের ভিত্তি।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: সাতটি দেশ, মিশর, ইরাক, জর্ডান, লেবানন, সৌদি আরব, সিরিয়া এবং উত্তর ইয়েমেন।
- সদর দপ্তর: কায়রো, মিশর।
- সদস্য দেশ: মোট ২২টি রাষ্ট্র। 

উল্লেখ্য,
- আরব লীগ বহির্ভূত মধ্যপ্রাচ্যের দেশ: ইরান।
- অফিসিয়াল ভাষা: আরবি।

তথ্যসূত্র: Arab League ওয়েবসাইট।

১৩৭.
'ওপেক প্লাস'-এ যুক্ত হওয়া মোট দেশ কতটি?
  1. ৮টি
  2. ৯টি
  3. ১০টি
  4. ১১টি
ব্যাখ্যা

- 'ওপেক প্লাস'-এ যুক্ত হওয়া মোট দেশ ১০টি। 

• OPEC:

- OPEC-এর পূর্ণরূপ: Organization of the Petroleum Exporting Countries.
- OPEC তেল রপ্তানীকারক দেশসমূহের একটি আন্তঃরাষ্ট্রীয় সংগঠন।
- প্রধান উদ্দেশ্য: সদস্য দেশসমূহের পেট্রোলিয়ামের নীতি নির্ধারণ ও সমন্বয় এবং বৈশ্বিক তেলের দাম নির্ধারণ ও নিয়ন্ত্রন করা।
- ওপেক গঠনের প্রস্তাবক দেশ ভেনেজুয়েলা।
- প্রতিষ্ঠিত হয়: সেপ্টেম্বর, ১৯৬০ সালে। 
- প্রতিষ্ঠার স্থান: বাগদাদ, ইরাক।
- প্রতিষ্ঠাকালীন সদস্য: ৫টি (ইরাক, ইরান, কুয়েত, সৌদি আরব ও ভেনিজুয়েলা)।
- বর্তমান সদস্য: ১২টি (আলজেরিয়া, কঙ্গো, নিরক্ষীয় গিনি, গ্যাবন, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, নাইজেরিয়া, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ভেনিজুয়েলা।)।
- সদরদপ্তর: ভিয়েনা, অস্ট্রিয়া।              [ব্যাখ্যা আপডেট - ফেব্রুয়ারি, ২০২৬]

• OPEC Plus (OPEC+):
- তেল রপ্তানিকারক দেশগুলোর জোট (OPEC) ও তাদের সহযোগীরা ওপেক প্লাস হিসেবে পরিচিত।
- এটি রাশিয়া নেতৃত্বাধীন জোট। 
- এটি OPEC-এর ১২টি সদস্যের সাথে ১০টি অ-ওপেক (non-OPEC) তেল উৎপাদনকারী দেশের জোট।
- গঠিত হয়: ২০১৬ সালে (আলজেরিয়া)। 
- অ-ওপেক সদস্যগুলো হলো: আজারবাইজান, বাহরাইন, ব্রুনাই, কাজাখস্তান, মালয়েশিয়া, মেক্সিকো, ওমান, রাশিয়া, দক্ষিণ সুদান, সুদান। 
- এরা বিশ্বের তেল উৎপাদনের প্রায় ৫৯% নিয়ন্ত্রণ করে।

তথ্যসূত্র: OPEC ওয়েবসাইট ও রয়টার্স।। 

১৩৮.
সার্কের বর্তমান সদস্য-
  1. ক) ৬টি
  2. খ) ৭টি
  3. গ) ৮টি
  4. ঘ) ৯টি
ব্যাখ্যা

- SAARC (South Asian Association for Regional Cooperation) হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
- ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক প্রতিষ্ঠিত হয়।
- সার্কের সদর দপ্তর নেপালের কাঠমুন্ডু শহরে অবস্থিত।
- সার্কের বর্তমান সদস্য ৮টি।
- সদস্য দেশগুলো হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, ও আফগানিস্তান (৮ম তথা সর্বশেষ সদস্য)।
- সার্কের বর্তমান মহাসচিব ইসালা রুয়ান ওরাকুন এবং সভাপতি কে পি শর্মা অলি।
- সার্ক কৃষি তথ্যকেন্দ্র ঢাকায় অবস্থিত।
- সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র এবং সার্ক বিশ্ববিদ্যালয় নয়াদিল্লিতে অবস্থিত।
- সার্ক জ্বালানি ও পরিবেশ কেন্দ্র ইসলামাবাদে।
- সার্ক যক্ষা ও এইডস কেন্দ্র কাঠমুন্ডু।
- সার্ক সাংস্কৃতিক কেন্দ্র কলম্বোতে অবস্থিত।
উৎসঃ সার্ক ওয়েবসাইট।

১৩৯.
কোন যুদ্ধের ফলে OIC প্রতিষ্ঠিত হয়?
  1. ক) আরব ও ইসরাইলের প্রথম যুদ্ধ
  2. খ) আরব ও ইসরাইলের দ্বিতীয় যুদ্ধ
  3. গ) আরব ও ইসরাইলের তৃতীয় যুদ্ধ
  4. ঘ) আরব ও ইসরাইল এর চতুর্থ যুদ্ধ
ব্যাখ্যা

- ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে আরবদের তৃতীয় যুদ্ধ শুরু হয় ১৯৬৭ সালে। এই যুদ্ধটি Six-Day War নামেও পরিচিত।
- যুদ্ধের পরে ইসরাইল কর্তৃক জেরুজালেমের আল-আকসা মসজিদে আগুন ধরিয়ে দেয়া হয়।
- এই ঘটনার প্রেক্ষাপটে ১৯৬৯ সালে ওআইসি প্রতিষ্ঠা লাভ করে।

উৎসঃ Britannica.com

১৪০.
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) এর পর্যবেক্ষক সংস্থা - 
  1. ক) East Center
  2. খ) North Center
  3. গ) West Center
  4. ঘ) South Center
ব্যাখ্যা
•  জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) এর পর্যবেক্ষক সংস্থা - South Center। 

• NAM:

- NAM এর পূর্ণরুপ- Non-Aligned Movement
- আনুষ্ঠানিকভাবে গঠিত হয়- ১৯৬১ সালে।
- প্রতিষ্ঠাতা ছিলেন- মার্শাল টিটো, জওহরলাল নেহেরু, জামাল আবদুল নাসের, সুকর্ণ ও নক্রমা।
- বতর্মান সদস্য- ১২০ টি।

- যে সম্মেলনের মাধ্যমে NAM গঠনের সিদ্ধান্ত হয়-১৯৫৫ সালের সম্মেলনে অর্থাৎ বান্দুং সম্মেলনের মাধ্যমে।
- জোট নিরপেক্ষ আন্দোলনের (NAM) এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়- বেলগ্রেড, যুগোশ্লাভিয়া।

-  পর্যবেক্ষক রাষ্ট্র- ২০ টি।
- পর্যবেক্ষক সংস্থা ১০ টি।
যথা: 
- African Union,
- Afro-Asian People’s Solidarity Organization,
- Common-wealth Secretariat,
- Histoian National Independence Movement,
- Kanak Socialist National Liberation Front,
- League of Arab States,
- Organization of Islamic Cooperation,
- South Center,
- United Nations,
- Secretariat of the Commonwealth Nations,
- World Peace Council.

উৎস: ন্যাম ওয়েবসাইট।
১৪১.
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত?
  1. ক) নয়াদিল্লি, ভারত
  2. খ) গুজরাট, ভারত
  3. গ) কাঠমান্ডু, নেপাল
  4. ঘ) ঢাকা, বাংলাদেশ
ব্যাখ্যা
সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র ভারতের গুজরাটের গান্ধীনগরে অবস্থিত। 

• সার্ক:

- গঠিত হয়- ৮ ডিসেম্বর, ১৯৮৫ সালে।
- সচিবালয়- কাঠমান্ডু, নেপাল।
- সার্কভুক্ত দেশের সংখ্যা- ৮ টি। 
- সর্বশেষ সদস্য - আফগানিস্তান 
- ২০০৬ সালের অক্টোবরে ভারতের নয়াদিল্লিতে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল।
- তবে ২০১৬ সালে সার্ক আবহাওয়া কেন্দ্র, সার্ক বন কেন্দ্র এবং সার্ক উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কেন্দ্রকে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সাথে একীভূত করা হয়।
- তখন এটির কার্যালয় নয়াদিল্লি থেকে গুজরাটের গান্ধীনগরে স্থানান্তর করা হয়।
- বর্তমানে সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র গুজরাটের গান্ধীনগরে অবস্থিত।

• সার্কের অন্যান্য আঞ্চলিক কেন্দ্রেসমূহ:
- সার্ক কৃষি কেন্দ্র- ঢাকা, বাংলাদেশ।
- সার্ক যক্ষ্মা ও এইডস কেন্দ্র- কাঠমান্ডু, নেপাল।
- সার্ক  সাংস্কৃতিক কেন্দ্র- কলম্বো, শ্রীলঙ্কা।
- সার্ক জ্বালানি কেন্দ্র- ইসলামাবাদ, পাকিস্তান।

তথ্যসূত্র: সার্ক ওয়েবসাইট
১৪২.
ব্রিটেন ইউরোপীয়ান ইউনিয়নে যোগদান করে-
  1. ক) ১৯৫৮ সালে
  2. খ) ১৯৬৬ সালে
  3. গ) ১৯৭৩ সালে
  4. ঘ) ১৯৭৬ সালে
ব্যাখ্যা

- রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
- প্রতিষ্ঠাতা সদস্য দেশ ছিল ৬টি।
- ব্রিটেন ১৯৭৩ সালের ১ জানুয়ারি এতে যোগ দেয় এবং ২০২০ সালের ৩১ জানুয়ারি ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ব্রিটেন ইইউ ত্যাগ করে।
উৎসঃ ইইউ ওয়েবসাইট।

১৪৩.
ইউরোপীয় ইউনিয়ন ত্যাগকারী প্রথম দেশ-
  1. ক) সুইডেন
  2. খ) যুক্তরাজ্য
  3. গ) লিথুয়ানিয়া
  4. ঘ) বেলজিয়াম
ব্যাখ্যা
- রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি তথা বর্তমানের ইউরোপীয়ান ইউনিয়ন গঠিত হয়।
- ইইউর প্রতিষ্ঠাতাকালীন সদস্য দেশ ছিলো ৬টি।
- ব্রিটেন ১৯৭৩ সালের ১ জানুয়ারি ইইউতে যোগ দেয়।
- ২০২০ সালের ৩১ জানুয়ারি ৪৭ বছরের সম্পর্কের অবসান ঘটিয়ে ব্রিটেন ইইউ ত্যাগ করে।
- ফলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য সংখ্যা ২৮টি থেকে কমে বর্তমানে ২৭টি।
- এর মধ্য দিয়ে প্রথমবারের মতো কোন দেশ ইউরোপীয় ইউনিয়ন থেকে পদত্যাগ করে।

উৎস:- ইইউ ওয়েবসাইট।
১৪৪.
COMESA হচ্ছে একটি -
  1. ক) শান্তি ফোরাম
  2. খ) সামরিক জোট
  3. গ) বাণিজ্যিক জোট
  4. ঘ) পরিবেশবাদী গ্রুপ
ব্যাখ্যা
• COMESA:
- COMESA - এর পূর্ণরূপ ‘Common Market for Eastern and Southern Africa’.
- এটি পূর্ব ও দক্ষিণ আফ্রিকার কয়েকটি দেশের বাণিজ্য জোট। 
- প্রতিষ্ঠা: ৮ ডিসেম্বর, ১৯৯৪ সাল।
- সদস্য সংখ্যা: ২১টি।
- সদর দপ্তর: লুসাকা, জাম্বিয়া।   

তথ্যসূত্র: COMESA ওয়েবসাইট
১৪৫.
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা এর সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) জেনেভা
  2. খ) লন্ডন
  3. গ) ভিয়েনা
  4. ঘ) ব্রাসেলস
ব্যাখ্যা
আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (IMO-International Maritime Organisations) ১৯৪৮ সালের ১৭ মার্চ Inter-governmental Maritime Consultative Organisation (IMCO) নামে প্রতিষ্ঠিত হয় যা ১৯৮২ সালে IMO নামকরণ করা হয়। ১৯৫৯ সালে জাতিসংঘের বিশেষায়িত সংস্থার মর্যাদা লাভ করে। এর সদরদপ্তর লন্ডনে অবস্থিত। সদস্য সংখ্যা ১৭৪ এবং সহযোগী সদস্য ৩টি। বর্তমান মহাসচিব দক্ষিণ কোরিয়ার কিতাক লিম।(সূত্রঃ IMO ওয়েবসাইট)
১৪৬.
৪৯তম G-7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
  1. ক) প্যারিস, ফ্রান্স
  2. খ) লন্ডন, যুক্তরাজ্য
  3. গ) হিরোশিমা, জাপান
  4. ঘ) বন, জার্মানি
ব্যাখ্যা
• G-7:
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- G-7 এর পূর্ণরূপ- Group of Seven।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি। তবে ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো- যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, জাপান ও কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।
- ৪৯তম জি-৭ (গ্রুপ অব সেভেন) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় ২০২৩ সালের ১৯-২১ মে জাপানের হিরোশিমা শহরে।

তথ্যসূত্র: জি-৭ ওয়েবসাইট।
১৪৭.
World Bank এর বর্তমান প্রেসিডেন্ট এর নাম কী?
  1. ক) Albert Monru De
  2. খ) David Malpass
  3. গ) Kristalina Georgieva
  4. ঘ) Jim Yong Kim
ব্যাখ্যা
- বিশ্বের বৃহত্তম উন্নয়ন ব্যাংক হলো World Bank.
- এটি ১৯৪৪ সালে অনুষ্ঠিত ব্রেটনউডস সম্মেলনের মাধ্যমে গঠিত হয় যা ১৯৪৬ সাল থেকে তার কার্যক্রম শুরু করে।
- এর সদরদপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অবস্থিত।
- বাংলদেশ ১৯৭২ সালে এর সদস্য পদ লাভ করে। 
- World Bank এর বর্তমান প্রেসিডেন্ট David Malpass
- World Bank Group পাঁচটি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত।
এগুলো হলো:
- IBRD,
- IDA,
- IFC,
- ICSID 
- MIGA 

[উৎস: বিশ্বব্যাংক ওয়েবসাইট]
১৪৮.
'UNCTAD' এর প্রথম মহিলা পরিচালক কে?
  1. রেবেকা ফারিদ
  2. প্যাট্রিসিয়া স্কটল্যান্ড
  3. রেবেকা গ্রিনস্প্যান
  4. কাইটেক লিম
ব্যাখ্যা

• UNCTAD:
- পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development (UNCTAD).
- প্রতিষ্ঠার তারিখ: ১৯৬৪ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৯৫টি।

- শীর্ষ সম্মেলন প্রতি (৪) চার বছর পরপর হয়।
- প্রথম কনফারেন্স অনুষ্ঠিত হয়: ১৯৬৪ সালের ২৩ মার্চ থেকে ১৬ জুন, জেনেভা।
- 'UNCTAD' এর  বর্তমান মহাসচিব - রেবেকা গ্রিনস্প্যান (কোস্টারিকা)।
- UNCTAD এর প্রথম মহিলা পরিচালক-  রেবেকা গ্রিনস্প্যান।

অন্যদিকে,
- কমনওয়েলথের ৬ষ্ঠ মহাসচিব - প্যাট্রিসিয়া স্কটল্যান্ড (ডমিনিকান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক)। 
- International Maritime Organisation (IMO) এর বর্তমান মহাসচিব কাইটেক লিম (Kitack Lim) (১ জানুঃ, ২০১৬ - ২০২০ সালে ২য় বার দায়িত্ব গ্রহণ)।

উৎস: UNCTAD এর ওয়েবসাইট এবং IMO এর অফিসিয়াল ওয়েবসাইট। [লিঙ্ক]
১৪৯.
২০২০-২০২১ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে এশীয় অঞ্চল থেকে নির্বাচিত হয়েছে কোন দেশটি?
  1. ক) জাপান
  2. খ) ভারত
  3. গ) ব্রুনেই
  4. ঘ) ভিয়েতনাম
ব্যাখ্যা
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য ১০টি। এরা সাধারণ পরিষদের সদস্যদের ভোটে দুই বছরের জন্যে নির্বাচিত হয়। প্রতিবছর ৫ টি করে সদস্য নবায়ন হয়। ২০২০-২০২১ মেয়াদে দায়িত্ব পালনের জন্যে ৭ জুন ২০১৯ পাঁচটি দেশ নির্বাচন করা হয়। এগুলো হলোঃ ভিয়েতনাম (এশিয়া), তিউনেশিয়া ও নাইজার (আফ্রিকা), সেন্ট ভিনসেন্ট এন্ড গ্রানাডাইন্স (আমেরিকা অঞ্চল) এবং এস্তোনিয়া (ইউরোপ)। ভিয়েতনাম নিরাপত্তা পরিষদে কুয়েতের স্থলাভিষিক্ত হয় ২০২০ সালের ১ জানুয়ারী। এছাড়া ২০১৯-২০২০ মেয়াদে এশীয় প্রতিনিধি হিসেবে ইন্দোনেশিয়া দায়িত্ব পালন করছে। (সূত্রঃ ইউএনও ওয়েবসাইট)
১৫০.
ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংকের সদরদপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) ব্রাসেলস
  2. খ) স্ট্রাসবার্গ
  3. গ) ফ্রাঙ্কফুর্ট
  4. ঘ) লুক্সেমবার্গ
ব্যাখ্যা
রোম চুক্তির মাধ্যমে ১৯৫৮ সালের ১ জানুয়ারি ইউরোপীয় ইকোনমিক কমিউনিটি (EEC) থেকে বর্তমান ইউরোপীয়ান ইউনিয়ন নামকরণ করা হয় ১লা জানুয়ারি, ১৯৯৩ সালে ম্যাসট্রিট চুক্তি কার্যকরের মাধ্যমে।
ইইউর সদরদপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত। বর্তমানে এর সদস্য দেশ ২৭টি।
ইউরোপীয় ইউনিয়নের কেন্দ্রীয় ব্যাংকের সদরদপ্তর জার্মানির ফ্রাঙ্কফুর্টে অবস্থিত।
ইউরোপীয় পার্লামেন্টের সদরদপ্তর স্ট্রাসবার্গ, ব্রাসেলস ও লুক্সেমবার্গে অবস্থিত।
উৎসঃ ইইউর ওয়েবসাইট।
১৫১.
বর্তমানে শেনজেন অঞ্চল ভুক্ত দেশ কয়টি? [ফেব্রুয়ারি, ২০২৫]
  1. ২৫টি
  2. ২৭টি
  3. ২৯টি
  4. ৩২টি
ব্যাখ্যা
শেনজেন অঞ্চল (Schengen Area):
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি। [ফেব্রুয়ারি, ২০২৫]
- ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৫টি দেশ এবং ইইউর বাইরের চার দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।

উল্লেখ্য,
- সর্বশেষ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।

উৎস: European Union ওয়েবসাইট।  [Link]
১৫২.
Non-Aligned Movement (NAM) এর ভিত্তি স্থাপিত হয়েছিল কোন সম্মেলনে?
  1. পিকিন সম্মেলন
  2. বেলগ্রেড সম্মেলন
  3. বান্দুং সম্মেলন
  4. ব্রাসেলস সম্মেলন
ব্যাখ্যা
• ন্যাম বা জোট-নিরপেক্ষ আন্দোলনের ভিত্তি স্থাপিত হয়েছিল ১৯৫৫ সালের বান্দুং সম্মেলনে।
- এই সম্মেলনে গৃহীত নীতিগুলির উপর ভিত্তি করেই ১৯৬১ সালে বেলগ্রেডে জোট-নিরপেক্ষ আন্দোলনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। 

NAM: 

- এর পূর্ণরূপ:Non-Aligned Movement. 
- জোট নিরপেক্ষ আন্দোলন।
- NAM- এর উৎপত্তি ঘটে ১৮-২৪ এপ্রিল, ১৯৫৫ অনুষ্ঠিত প্রথম বৃহৎ এশীয়-আফ্রিকান সম্মেলন থেকে।
- এই সম্মেলনটি বান্দুং, ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হয়।
- এটি “Bandung Conference” নামে পরিচিত।
- ২৯টি দেশের প্রতিনিধিদল এই সম্মেলনে অংশগ্রহণ করে।
- অধিকাংশ ছিল এশীয়, কারণ অনেক আফ্রিকান দেশ তখনও উপনিবেশ ছিল।
- প্রথম শীর্ষ সম্মেলন: ১-৬ সেপ্টেম্বর, ১৯৬১ সালে।
- স্থান: বেলগ্রেড, যুগোস্লাভিয়া।
- অংশগ্রহণকারী দেশ সংখ্যা: ২৫টি।
- বর্তমান সদস্য: ১২১ টি সদস্য দেশ। [জুলাই, ২০২৫]
- পর্যবেক্ষক দেশ: ১৮ টি।
- পর্যবেক্ষক সংগঠন: ১০ টি।

উল্লেখ্য,
• ১৯তম জোট নিরপেক্ষ আন্দোলনের শীর্ষ সম্মেলন- ২০২৪: 
- স্থান: কামপালা, উগান্ডা।
- তারিখ: ১৫ -২০ জানুয়ারি, ২০২৪।

উৎস: NAM ওয়েবসাইট।
১৫৩.
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট কোন দেশে অবস্থিত?
  1. শ্রীলংকা
  2. ফিলিপাইন
  3. ইন্দোনেশিয়া
  4. জাপান
ব্যাখ্যা
আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউট:
- IRRI পূর্ণরূপ -International Rice Research Institute.
- IRRI হল একটি স্বাধীন, অলাভজনক, গবেষণা এবং শিক্ষা প্রতিষ্ঠান, ১৯৬০ সালে ফোর্ড এবং রকফেলার ফাউন্ডেশন ফিলিপাইন সরকারের সহায়তায় প্রতিষ্ঠিত।
- সংস্থাটির সদর দপ্তর ফিলিপাইন এর লস বানোসেতে অবস্থিত।তবে যোগাযোগের জন্য সংস্থাটি ম্যানিলাকে ঠিকানা হিসেবে ব্যবহার করে।
 
উৎস: IRRI website. [link]
১৫৪.
UNWTO জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে-
  1. ২০০৩ সালে
  2. ২০০৪ সালে
  3. ২০০৫ সালে
  4. ২০০৬ সালে
ব্যাখ্যা
• UNWTO:
- জাতিসংঘের পর্যটন সংস্থা (UNWTO)
- UNWTO এর পূর্ণরূপ - United Nations World Tourism Organization
- উদ্দেশ্য- পর্যটনের ভূমিকা সর্ম্পকে জনসচেতনতা বৃদ্ধি করা। 
- বিশ্ব পর্যটন দিবস পালিত হয়- ২৭ সেপ্টেম্বর।
- বিশ্ব পর্যটন দিবস পালন করে (UNWTO)

- আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে- ২ জানুয়ারি ১৯৭৫ সালে।
- সদর দপ্তর- মাদ্রিদ, স্পেন।
- জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে- ২০০৩ সালে।
- বর্তমান সদস্য- ১৬০ টি।
- সহযোগী সদস্য-৬ টি।

উৎস: অফিসিয়াল ওয়েবসাইট (UNWTO)। [লিঙ্ক]
১৫৫.
নিম্নের কোন দেশটি আরব লীগের সদস্য নয়?
  1. ফিলিস্তিন
  2. ইরাক
  3. তুরস্ক
  4. কাতার
ব্যাখ্যা

- তুরস্ক আরবলীগের সদস্য দেশ নয়।

•আরবলীগ:

- আরবলীগ হলো মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার মুসলিম দেশগুলোর রাজনৈতিক জোট।
- এটি ১৯৪৫ সালের ২২ মার্চ গঠিত হয়।
- এটির সদর দপ্তর মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত।
- সুদান, লেবানন ও ফিলিস্তিনসহ সংস্থাটির বর্তমান সদস্য ২২টি।
- তবে, সিরিয়ার সদস্যপদ বর্তমানে স্থগিত রয়েছে।
- বর্তমান মহাসচিব মিশরের আহমেদ আবুল ঘেইত।
- তুরস্ক আরবলীগের সদস্য নয়।
- আরব লীগের পর্যবেক্ষক দেশ: ব্রাজিল, ইরিত্রিয়া।
- সিরিয়া ২০১১-এ সাসপেন্ডেড, কিন্তু ২০২৩ সালে পুনর্বহাল হয়।

 উৎস: আরব লীগ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।

১৫৬.
Yalta Conference--এর একটি লক্ষ্য ছিল:
  1. ক) বিশ্বযুদ্ধের কারণ নির্ণয়
  2. খ) জিব্রালটার প্রণালীর সুরক্ষা
  3. গ) জাতিসংঘ প্রতিষ্ঠা
  4. ঘ) যুদ্ধে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ প্রদান
ব্যাখ্যা
ইয়াল্টা কনফারেন্সঃ 
- ১৯৪৫ সালের ৪-১১ ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের ক্রিমিয়ার ইয়াল্টাতে মিত্র পক্ষের এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
জাতিসংঘ গঠনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন -
- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট - ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট
- সোভিয়েত নেতা - জোসেফ স্টালিন
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী - উইনস্টন চার্চিল
এই সম্মেলনে জাতিসংঘের স্থায়ী ৫ সদস্যদের 'ভেটো' ক্ষমতা দেওয়া হয়।

উৎসঃ ব্রিটানিকা ও হিস্টরি.কম।
১৫৭.
ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ নয় কোনটি?
  1. লুক্সেমবার্গ
  2. বেলজিয়াম
  3. ফ্রান্স
  4. পোল্যান্ড
ব্যাখ্যা
⇒ 'পোল্যান্ড' ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ নয়।

ইউরোপীয় ইউনিয়ন (EU):
- বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন (EU)।
- EU এর পূর্ণরূপ European Union.
- এটি মাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- তখন থেকে এটি বিশ্বের বৃহত্তম ট্রেডিং ব্লকে পরিণত হয়।
- প্রতিষ্ঠিত হয়: ১ নভেম্বর, ১৯৯৩ সাল।
- সদর দপ্তর: ব্রাসেলস, বেলজিয়াম।
⇒ প্রতিষ্ঠাতা সদস্য: ৬টি। যথা -
• বেলজিয়াম,
• ফ্রান্স,
• জার্মানি,
• ইতালি,
• লুক্সেমবার্গ,
• নেদারল্যান্ডস।
- বর্তমান সদস্য: ২৭টি দেশ। (ফেব্রুয়ারি, ২০২৫)
- সর্বশেষ সদস্য: ক্রোয়েশিয়া। (ফেব্রুয়ারি, ২০২৫)
- সর্বশেষ ত্যাগকারী: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।

তথ্যসূত্র - EU ওয়েবসাইট।
১৫৮.
'ব্রেটন উডস ইনস্টিটিউট' বলতে কোন সংস্থাকে বোঝায়?
  1. ক) WTO
  2. খ) IMF
  3. গ) WHO
  4. ঘ) সবগুলোই
ব্যাখ্যা

- ১ থেকে ২২ জুলাই ১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের ব্রেটন উডসের মাউন্ট ওয়াশিংটন হোটেলে অনুষ্ঠিত ৪৫ টি দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে গৃহীত চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আইএমএফ ও বিশ্বব্যাংক।
- তাই আইএমএফ ও বিশ্বব্যাংককে ব্রেটন উডস ইনস্টিটিউট বলা হয়।
উৎসঃ বিশ্বব্যাংক ও আইএমএফের ওয়েবসাইট।

১৫৯.
জাতিসংঘ সনদের রচয়িতা কে?
  1. ক) ডব্লিউ হ্যারিসন
  2. খ) ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট
  3. গ) আর্কিভাল্ড ম্যাকলিশ
  4. ঘ) গ্লাডউইন জেব
ব্যাখ্যা
⤇ ১৯৪৫ সালের ২৬ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয়।
⤇ এই দিন ৫০ টি দেশ জাতিসংঘ সনদে স্বাক্ষর করে।
⤇ ৫১তম দেশ হিসেবে পোল্যান্ড ১৫ অক্টোবর সনদে স্বাক্ষর করে। যেহেতু জাতিসংঘ সনদ কার্যকর হওয়ার আগেই পোল্যান্ড এতে স্বাক্ষর করে, তাই পোল্যান্ডকেও - জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে গণ্য করা হয়।
⤇ ১৯৪৫ সালের ২৪ অক্টোবর জাতিসংঘ সনদ কার্যকর হয়।
⤇ ২৪ অক্টোবর প্রতিবছর জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়।
⤇ জাতিসংঘ সনদের রচয়িতা আর্কিভাল্ড ম্যাকলিশ
⤇ সনদে মোট ১১১টি অনুচ্ছেদ রয়েছে। এসব অনুচ্ছেদে জাতিসংঘের স্থায়ী অঙ্গ সমূহের গঠন, দ্বায়িত্ব, ক্ষমতা, ভোটিং পদ্ধতি - ইত্যাদি বিষয় উল্লেখ করা হয়েছে।
⤇ জাতিসংঘ সনদ এই পর্যন্ত মোট ৩ বার সংশোধিত হয়েছে।

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট এবং ব্রিটানিকা।
১৬০.
নিচের কোন ঘোষণাটি জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ হিসেবে বিবেচিত?
  1. ক) The Atlantic Charter
  2. খ) Moscow Declaration
  3. গ) The Declaration of St. James' Palace
  4. ঘ) Dumbarton Oaks Conference
ব্যাখ্যা
⤇ ১২ জুন, ১৯৪১ সালে লন্ডনের সেইন্ট জেমস প্রাসাদে গ্রেট ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং তৎকালীন ইউরোপের নয়টি দেশের (বেলজিয়াম, চেকোস্লাভিয়া, গ্রীস, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস্, নরওয়ে, পোল্যান্ড, যুগোস্লোভিয়া ও ফ্রান্স) নির্বাসিত সরকারপ্রধানরা (মোট ১৪টি দেশ) বিশ্ব শান্তি ও ঐক্য প্রতিষ্ঠার জন্য এক সম্মেলনে অংশগ্রহন করে।
⤇ বিশ্ব শান্তি, ঐক্য ও নিরাপত্তার জন্য সম্মেলনে অংশগ্রহনকারী নেতারা একটি ঐকমত্য পোষন করে।
⤇ উক্ত সম্মেলনে এক সম্মিলিত ঘোষনা আসে যা “The Declaration of St. James' Palace” বা “An Inter-Allied Declaration” নামে পরিচিত। এটি ‘London Declaration’ নামেও পরিচিত।
⤇ এটি জাতিসংঘ গঠনের প্রথম পদক্ষেপ। ঘোষনাটি ছিলো - "To work together, with other free peoples, both in war and in peace"।   

অন্যদিকে, 
▪ ১৯৪৩ সালের ৩০ অক্টোবর সোভিয়েত ইউনিয়নের মস্কোতে ‘শান্তি ও নিরাপত্তা’ রক্ষার জন্য একটি বৈশ্বিক সংগঠন গড়ে তোলার জন্য স্টালিন, চার্চিল, কর্ডেল হল (যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী) সহ অন্যান্য নেতারা একমত হন। এই সম্মেলনে সম্মিলিত ঘোষনাটি Moscow Declaration নামে পরিচিত।  
▪ ১৪ আগস্ট, ১৯৪১ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি. রুজভেল্ট ও ব্রিটিশ প্রধানমন্ত্রী উইন্সটন চার্চিল আটলান্টিক মহাসাগরে ব্রিটিশ রণতরী “প্রিন্স অব ওয়েলস (H.M.S. Prince of Wales) — এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হন। এতে দুই বিশ্বনেতা এক যৌথ ঘোষণায় স্বাক্ষর করেন যা ‘The Atlantic Charter’ নামে পরিচিত। 

তথ্যসূত্র:- জাতিসংঘ ওয়েবসাইট।
১৬১.
এন্টার্কটিক ট্রিটি সিস্টেম -১৯৫৯ কোন শহরে স্বাক্ষরিত হয়?
  1. ক) ওয়েলিংটন
  2. খ) সান্টিয়াগো
  3. গ) লন্ডন
  4. ঘ) ওয়াশিংটন
ব্যাখ্যা

এন্টার্কটিক ট্রিটি সিস্টেম (Antarctic Treaty System) ওয়াশিংটনে স্বাক্ষরিত হয় ১ ডিসেম্বর ১৯৫৯ সালে।
- এই চুক্তি প্রথমে ১২ টি দেশ স্বাক্ষর করে কিন্তু বর্তমানে সদস্য সংখ্যা ৫৪ ।
- এটি ১৯৬১ সালে কার্যকর হয় ।

উৎস: Britannica.com

১৬২.
কোথায় শেনজেন (Schengen) চুক্তি স্বাক্ষরিত হয়?
  1. ১৯৯৫ সালে ডেনমার্কে
  2. ১৯৮৪ সালে বেলজিয়ামে
  3. ১৯৮৫ সালে লুক্সেমবার্গে
  4. ১৯৯৬ সালে হাঙ্গেরিতে
ব্যাখ্যা
শেনজেন চুক্তি (Schengen):
- শেনজেন একটি আন্তর্জাতিক চুক্তি যা ইউরোপীয় দেশগুলোর মধ্যে ব্যক্তিদের অবাধ চলাচলের অনুমতি প্রদান করে।
- শেনজেন চুক্তি স্বাক্ষরিত হয় ১৯৮৫ সালে।
- স্থান: লুক্সেমবার্গের শেনজেন শহরে।
- ১৯৯৫ সালের ২৬ মার্চ চুক্তিটি কার্যকর হলে ভিসামুক্ত ইউরোপের যাত্রা শুরু হয়।
- শেনজেনভুক্ত দেশ: ২৯টি।
- ইউরোপীয় ইউনিয়নের বাকি ২৫টি দেশ এবং ইইউর বাইরের চার দেশ সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ড এবং লিচেনস্টাইন শেনজেন অঞ্চলের অন্তর্ভুক্ত।

উল্লেখ্য,
- সর্বশেষ শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।
- ২০২৪ সালের মার্চে ইউরোপে অবাধ চলাচলের শেনজেন অঞ্চলে যুক্ত হয়েছে রোমানিয়া ও বুলগেরিয়া।

উৎস: European Union ওয়েবসাইট।
১৬৩.
UNHCR এর পূর্ণরূপ -
  1. ক) United Nations Commission on Human Rights
  2. খ) United Nations High Commission for Refugees
  3. গ) United Nations High Commissioner for Refugees
  4. ঘ) United Nations Human Rights Council
ব্যাখ্যা
• জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR- United Nations High Commissioner for Refugees) ২ বার নোবেল পুরস্কার লাভ করে।
• প্রথমবার ১৯৫৪ সালে এবং দ্বিতীয় বার ১৯৮১ সালে।
• UNHCR ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়।
• এর সদরদপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
• UNHCR এর প্রধানকে বলা হয় হাইকমিশনার।

উৎসঃ জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার ওয়েবসাইট।
১৬৪.
'ফ্রিডম হাউজ' কী নিয়ে কাজ করে?
  1. মানবাধিকার ও রাজনৈতিক স্বাধীনতা
  2. উন্নয়নমূলক ও রাজনৈতিক স্বাধীনতা
  3. পারিবারিক ও রাজনৈতিক স্বাধীনতা
  4. অর্থনৈতিক ও রাজনৈতিক স্বাধীনতা
ব্যাখ্যা
• ফ্রিডম হাউজ: 
- ফ্রিডম হাউজ যুক্তরাষ্ট্রভিত্তিক একটি এনজিও সংস্থা।
- এটি মানবাধিকার এবং রাজনৈতিক স্বাধীনতা নিয়ে কাজ করে
- গঠিত - অক্টোবর ৩১, ১৯৪১ ।
- এই প্রতিষ্ঠানটির প্রত্যয় হলো একটি গণতান্ত্রিক দেশ যেখানে সরকার জনগণের নিকট দায়বদ্ধ থাকে সেখানে জনগণের স্বাধীনতার বিকাশ ঘটে।
- এর সদর দপ্তর ওয়াশিংটনে অবস্থিত।

উৎস: ফ্রিডম হাউজ ওয়েবসাইট।[লিঙ্ক]
১৬৫.
কোনটি উন্নয়ন কার্যক্রমে ঋণ সহয়তাদানকারী সংস্থা?
  1. ইউরোপীয় ইউনিয়ন
  2. এশীয় উন্নয়ন ব্যাংক
  3. বিশ্বব্যাংক
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা

- আন্তর্জাতিক উন্নয়ন কার্যক্রমে ঋণ সহায়তাদানের ক্ষেত্রে এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্বব্যাংক এবং ইউরোপীয় ইউনিয়ন—এই তিনটি সংস্থাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উল্লেখ্য, 
- এশীয় উন্নয়ন ব্যাংক (ADB) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোতে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য এবং জ্বালানি খাতে স্বল্প সুদে দীর্ঘমেয়াদি ঋণ ও কারিগরি সহায়তা প্রদান করে।
- বিশ্বব্যাংক বিশ্বের সর্ববৃহৎ উন্নয়ন সহায়তাদানকারী প্রতিষ্ঠান হিসেবে দারিদ্র্য বিমোচন, অবকাঠামো উন্নয়ন, শিক্ষা এবং স্বাস্থ্য খাতে উন্নয়নশীল দেশগুলোকে ব্যাপক অর্থায়ন করে।
- ইউরোপীয় ইউনিয়ন কেবল একটি অর্থনৈতিক জোট নয়, বরং উন্নয়ন সহযোগিতায় অনুদান ও ঋণের মাধ্যমে মানবাধিকার, গণতন্ত্র, পরিবেশ সংরক্ষণ এবং টেকসই উন্নয়নে অবদান রাখে।  

ইউরোপিয়ান ইউনিয়ন:
- ইউরোপিয়ান ইউনিয়ন (EU) বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট।
- এটি ইউরোপীয় দেশের একটি রাজনৈতিক ও অর্থনৈতিক জোট,
- ১ নভেম্বর ১৯৯৩ সালে মাস্ট্রিচ চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়।
- ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলস, বেলজিয়ামে অবস্থিত।
- বর্তমানে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের সংখ্যা ২৭টি। [জুলাই - ২০২৫] 
- ইইউভুক্ত দেশগুলো হলো: অস্ট্রিয়া, বেলজিয়াম, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, এস্তোনিয়া, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, গ্রীস, হাঙ্গেরি, আয়ারল্যান্ড, ইতালি, লাটভিয়া, লিথুয়ানিয়া, লুক্সেমবার্গ, মাল্টা, নেদারল্যান্ডস, পোল্যান্ড, পর্তুগাল, রোমানিয়া, স্লোভাকিয়া, স্লোভেনিয়া, স্পেন এবং সুইডেন।

এছাড়াও,
- ইউরোপিয়ান ইউনিয়নের একক মুদ্রা হলো ইউরো।
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- ইইউভুক্ত দেশগুলোর মধ্যে ইউরো মুদ্রার প্রচলন শুরু হয় ১ জানুয়ারি ১৯৯৯ সালে।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সীমান্ত বাহিনীর নাম FRONTEX.

এশীয় উন্নয়ন ব্যাংক: 
- এশীয় উন্নয়ন ব্যাংক একটি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক,
- এটি ১৯৬৬ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়েছিল।
- এশীয় উন্নয়ন ব্যাংক এর সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত।
- বাংলাদেশ এশীয় উন্নয়ন ব্যাংক এর সদস্যপদ লাভ করে ১৪ মার্চ ১৯৭৩ সালে। 

বিশ্বব্যাংক:
- বিশ্বব্যাংক গঠনের সিদ্ধান্ত হয় ১৯৪৪ সালের ৪ জুলাই।
- যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার শহরে ২৯টি দেশ ব্রেটন উডস চুক্তিতে স্বাক্ষর করে।
- আনুষ্ঠানিক প্রতিষ্ঠা লাভ করে ২৭ ডিসেম্বর, ১৯৪৫ সালে।
- কার্যক্রম শুরু করে জুন, ১৯৪৬ সালে।
- বর্তমান সদস্য ১৮৯টি দেশ।[জুলাই - ২০২৫]
- সদরদপ্তর: ওয়াশিংটন ডি. সি, যুক্তরাষ্ট্র।
- বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গ।[জুলাই - ২০২৫]
- বিশ্বব্যাংক এর উদ্দেশ্য মধ্য আয়ের দেশ গুলোকে ঋণ প্রদান ও উপদেষ্টা হিসেবে কাজ করে।
- বিশ্বব্যাংক বলতে IBRD (International Bank for Reconstruction and Development) কে বুঝানো হয়।
- বিশ্বব্যাংকের প্রথম ঋণ গ্রহীতা দেশ ফ্রান্স।

সূত্র: এশীয় উন্নয়ন ব্যাংক, বিশ্বব্যাংক এবং ইউরোপীয় ইউনিয়ন এর ওয়েবসাইট। 

১৬৬.
NAM প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন -
  1. ক) গামাল আবদেল নাসের
  2. খ) যোসেফ মার্শাল টিটো
  3. গ) আহমেদ সুকর্ণ
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
NAM:
• দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে যথাক্রমে পুঁজিবাদী ব্লক ও সমাজতান্ত্রিক ব্লকে বিভক্ত হয়ে পড়ে।
• এরূপ পরিস্থিতিতে যুগোশ্লাভিয়ার প্রেসিডেন্ট যোসেফ মার্শাল টিটো, ভারতের জওহরলাল নেহেরু, ইন্দোনেশিয়া ড. আহমেদ সুকর্ণ, মিশরের গামাল আবদেল নাসের প্রমুখ নেতৃত্ববৃন্দ জোট নিরপেক্ষ অবস্থান অবলম্বন করেন।
• এই লক্ষ্যে ১৯৫৫ সালে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত বান্দুং সম্মেলনে NAM (Non-Aligned Movement) গঠনের বিষয়ে আলোচনা হয়।
• ১৯৬১ সালের ১-৬ সেপ্টেম্বর ২৪টি দেশের অংশগ্রহণে সাবেক যুগোশ্লাভিয়ার (বর্তমান সার্বিয়া) রাজধানী বেলগ্রেড শহরে প্রথম NAM (The Non-Aligned Movement) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
• বর্তমানে ন্যামের সদস্য সংখ্যা ১২০টি।
• পর্যবেক্ষক রাষ্ট্রের সংখ্যা ১৭।
• NAM এর কোন স্থায়ী সদর দপ্তর নেই।

উৎস: ন্যাম ওয়েবসাইট।
১৬৭.
GCC ভুক্ত দেশ নয় কোনটি?
  1. ক) বাহরাইন
  2. খ) ওমান
  3. গ) কুয়েত
  4. ঘ) ইরাক
ব্যাখ্যা

১৯৮১ সালে গঠিত Gulf Cooperation Council (GCC) এর সদস্য দেশ ৬টি।
- পারস্য উপসাগরীয় দেশ সমূহের রাজনৈতিক ও অর্থনৈতিক জোট নামে পরিচিত।
- বাহরাইন, কুয়েত , ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এর সদস্য।
- ইরাক এই জোটের সদস্য নয়।

তথ্যসূত্র: GCC এর ওয়েবসাইট।

১৬৮.
আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিলুপ্তি প্রচারণা (ICAN) কোন বিষয় নিয়ে কাজ করে?
  1. ক) ওজোন স্তর সুরক্ষা ও সংরক্ষণ
  2. খ) পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ ও বিলুপ্তির জন্য পরিচালিত প্রচারণা
  3. গ) পরিবেশ বিষয়ক আন্দোলন
  4. ঘ) প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ
ব্যাখ্যা
আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিলুপ্তি প্রচারণা (ICAN)
ICAN - এর পূর্ণরূপ - International Campaign to Abolish Nuclear Weapons। এটি পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ ও বিলুপ্তির জন্য পরিচালিত একটি প্রচারণা/অভিযান। বিশ্বের নানা প্রান্তের কয়েকটি বেসরকারি সংগঠন ও বেসামরিক নাগরিকদের সমন্বয়ে এই প্রচারণা বা অভিযান পরিচালনা করা হয়ে থাকে। 
▪ ভূমি মাইন স্থাপন বন্ধের প্রচারনা থেকে উৎসাহিত হয়ে International Physicians for the Prevention of Nuclear War (IPPNW) উদ্যোগী হয়ে ICAN প্রতিষ্ঠা করে।
• প্রতিষ্ঠাকাল:- ফান্ড সংগ্রহ - ২৩ এপ্রিল, ২০০৭ সাল এবং মূল প্রচারনা শুরু - ৩০ এপ্রিল, ২০০৭ সাল।
• প্রতিষ্ঠার স্থান - মেলবোর্ন, অস্ট্রেলিয়া (ফান্ড সংগ্রহ) এবং ভিয়েনা, অস্ট্রিয়া (মূল কার্যক্রম শুরু)। 
• সদরদপ্তর - জেনেভা, সুইজারল্যান্ড।
• নোবেল শান্তি পুরস্কার লাভ করে ২০১৭ সালে।

অন্যদিকে,
• গ্রিন বেল্ট মুভমেন্ট - কেনিয়ার নাইরোবি ভিত্তিক একটি পরিবেশ বিষয়ক আন্দোলন। এর মাধ্যমে গ্রাম্য অঞ্চলে ফসলের উৎপাদন বৃদ্ধি পায়।
• IUCN প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ বিষয়ক একটি আন্তর্জাতিক সংস্থা যা ১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফনটেনব্লু শহরে প্রতিষ্ঠিত হয়।
১৯৮৫ সালের ২২শে মার্চ অস্ট্রিয়ার ভিয়েনাতে ওজোন স্তর সুরক্ষা ও সংরক্ষণে ভিয়েনা কনভেনশন গৃহীত হয়। 

তথ্যসূত্র: ব্রিটানিকা এবং হিস্টোরি ডট কম।  
১৬৯.
কোন ঘটনার প্রেক্ষাপটে OIC গঠিত হয়?
  1. ইজরায়েল-প্যালেস্টাইন যুদ্ধ
  2. আল আকসা মসজিদে অগ্নিসংযোগ
  3. আরব বসন্ত
  4. উপসাগরীয় যুদ্ধ
ব্যাখ্যা

OIC:
- OIC এর পূর্ণরূপ Organization of Islamic Cooperation বা ইসলামিক সহযোগিতা সংস্থা। 
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- ১৯৬৯ সালে রাবাত সম্মেলনের মাধ্যমে OIC গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য ৫৭ টি।
- OIC এর বর্তমান মহাসচিব হিসেইন ব্রাহীম তাহা (১২ তম)।
- অফিসিয়াল ভাষা ৩ টি: আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ।
- বাংলাদেশ ১৯৭৪ সালে OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

উৎস: OIC website.

১৭০.
কোন দেশটি BENELUX এর সদস্য নয়?
  1. লিচেনস্টাইন
  2. লুক্সেমবার্গ
  3. নেদারল্যান্ডস
  4. বেলজিয়াম
ব্যাখ্যা
BENELUX এর সদস্য নয় - লিচেনস্টাইন
 
• বেনেলাক্স: 
- পশ্চিম ইউরোপের ৩ দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগীতা বিষয়ক সংগঠন বেনেলাক্স।
- এর পূর্ণনাম - ‘Benelux Economic Union’।    
- প্রতিষ্ঠা:- চুক্তি স্বাক্ষর - ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সাল (The Treaty of the Benelux Economic Union)।
- চুক্তি কার্যকর:- ১৯৬০ সাল।
- সদস্য সংখ্যা:- ৩টি দেশ (বেলজিয়াম, নেদারল্যান্ড ও লুক্সেমবার্গ)। 
- সদরদপ্তর:- ব্রাসেলস, বেলজিয়াম। 

উৎস: ব্রিটানিকা।
১৭১.
নিম্নের কোন দেশটি G-7-এর প্রতিষ্ঠাতা সদস্য নয়? 
  1. কানাডা
  2. ফ্রান্স
  3. জার্মানি
  4. ইতালি 
ব্যাখ্যা

- G-7-এর প্রতিষ্ঠাতা সদস্য নয় কানাডা। 

G-7:

• G-7 (Group of 7) - বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশের সরকার প্রধানের জোট।
• জি- ৭ প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর ১৯৭৫ সালে।   
• পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
• তবে, ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।

•  জি- ৭ -এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ছয়টি দেশ - ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র  
• জি- ৭ এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি – কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
• এশিয়ার একমাত্র সদস্য দেশ জাপান।

উৎস: জি- ৭ -এর ওয়েবসাইট।

১৭২.
UPU সদস্য দেশ -
  1. ১৯১টি
  2. ১৯২টি
  3. ১৯৩টি
  4. ১৯৪টি
ব্যাখ্যা
• UPU:
-  বিশ্ব ডাক ইউনিয়ন (UPU)
- পূর্ণরুপ- Universal Postal Union 
- (UPU) হল ডাক সেক্টরের খেলোয়াড়দের মধ্যে সহযোগিতার প্রাথমিক ফোরাম। 
- প্রতিষ্ঠা লাভ করে– ১৮৭৪ সালে।
- এটি বিশ্বব্যাপী দ্বিতীয় প্রাচীনতম আন্তর্জাতিক সংস্থা।
- সদর দপ্তর– বার্ন, সুইজার‌ল্যান্ড।
- সদস্য দেশ– ১৯২টি।
- বিশ্ব ডাক দিবস - ৯ অক্টোবর।
- বাংলাদেশ সদস্যপদ লাভ করে - ১৯৭৩ সালে।

উৎস: অফিসিয়াল ওয়েবসাইট (UPU)। [লিঙ্ক]
১৭৩.
আফ্রিকান ইউনিয়নের সর্বশেষ সদস্য‌ দেশ কোনটি?
  1. ক) লিবিয়া
  2. খ) মালি
  3. গ) দক্ষিণ সুদান
  4. ঘ) নাইজেরিয়া
ব্যাখ্যা
সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান।

• AU- African Union:
 আফ্রিকান ইউনিয়ন (AU- African Union) আফ্রিকা মহাদেশের দেশসমূহের একটি সংগঠন।
- পূর্বে এর নাম ছিল - Organization of African Organization
- African Union নামকরণ করা হয় ৯ জুলাই, ২০০২ সালে।
- আফ্রিকান ইউনিয়নের সদর দপ্তর আদ্দিস আবাবা, ইথিওপিয়া।

- সংস্থাটির সদস্য সংখ্যা ৫৫টি।
- আফ্রিকান ইউনিয়নের সর্বশেষ সদস্য দেশ দক্ষিণ সুদান।
- ২০১১ সালের ২৭ জুলাই যোগদান করে।
- মরক্কো ২০১৭ সালের জানুয়ারি মাসে পুনরায় আফ্রিকান ইউনিয়নে যোগদান করে।
- আফ্রিকান ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট চিরিল রামাফোসা।

উৎস: আফ্রিকান ইউনিয়নের ওয়েবসাইট।
১৭৪.
UNESCO এর প্রতিষ্ঠাকাল?
  1. ক) ১ নভেম্বর ১৯৪৬
  2. খ) ৩ নভেম্বর ১৯৪৬
  3. গ) ২ নভেম্বর ১৯৪৬
  4. ঘ) ৪ নভেম্বর ১৯৪৬
ব্যাখ্যা

- UNESCO (The United Nations Educational, Scientific and Cultural Organization) হলো জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা।
- ১৯৪৫ সালের ১৬ নভেম্বর UNESCO এর সংবিধান স্বাক্ষরিত হয় যা কার্যকর হয় ১৯৪৬ সালের ৪ নভেম্বর।
- ইউনেস্কোর সদরদপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত।
- বর্তমান মহাপরিচালক ফ্রান্সের আদ্রে আজুলে।
- ইউনেস্কোর বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি এবং সহযোগী সদস্য ১১টি।
- বাংলাদেশ ১৯৭২ সালের ২৭ অক্টোবর ইউনেস্কোতে যোগ দেয়।
- ইউনেস্কোর সর্বশেষ সদস্য ফিলিস্তিন (২৩ নভেম্বর ২০১১)।
- যুক্তরাষ্ট্র ও ইসরাইল গত ১ জানুয়ারি ২০১৯ ইউনেস্কো ত্যাগ করে।

(তথ্যসূত্র : ইউনেস্কো ওয়েবসাইট)

১৭৫.
Which of the following country does not belong to G-8?
  1. Switzerland
  2. France
  3. Germany
  4. Italy
ব্যাখ্যা
রাশিয়া জি৮ থেকে বের হয়ে যাওয়াতে বর্তমানে গ্রুপটির নাম জি৭।

G-7:

- বিশ্বের শিল্পোন্নত ৭ টি দেশের সরকার প্রধানের জোট।
- জি-৭ প্রতিষ্ঠিত হয় ১৫ নভেম্বর ১৯৭৫ সালে।
- পূর্বে এর সদস্য সংখ্যা ছিল ৮টি।
- ক্রিমিয়া ইস্যুতে রাশিয়ার সদস্যপদ স্থগিত থাকায় বর্তমানে এটি G-7 নামে পরিচিত।
- জি- ৭ -এর প্রতিষ্ঠাতা সদস্য সংখ্যা ছিল ছয়টি দেশ ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
- জি-৭ এর বর্তমান সদস্য রাষ্ট্র ৭টি – কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 

তথ্যসূত্র - জি-৭-এর ওয়েবসাইট।
১৭৬.
ভৌগোলিক নির্দেশক (GI) পণ্যের স্বীকৃতি দেয়-
  1. ক) IFAD
  2. খ) WIPO
  3. গ) WTO
  4. ঘ) IDA
ব্যাখ্যা
-  বিশ্বব্যাপী জিওগ্রাফিক্যাল ইন্ডিকেটর (জিআই) বা ভৌগোলিক নির্দেশক পণ্যের স্বীকৃতি প্রদান করে আন্তর্জাতিক মেধাস্বত্ব সংস্থা (World Intellectual Property Organisation- WIPO) ।
- এই সনদ সরাসরি WIPO প্রদান করে না।
- WIPO এর প্রতিনিধি হিসেবে বাংলাদেশ প্যাটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর WIPO এর প্রতিনিধি হিসেবে বাংলাদেশে GI সনদ প্রদান করে থাকে।
- জিআই সনদ উৎপাদকের পণ্যের স্বতন্ত্র প্রতিষ্ঠা দেয়।
- এতে অন্য দেশের সমজাতীয় পণ্য থেকে তাদের পণ্য আলাদাভাবে চেনা যায়। 
- এর ফলে তাদের এই পণ্যের আলাদা রেপুটেশন তৈরি হয়। 
- উল্লেখ্য, বাংলাদেশে বর্তমানে ১১টি জিআই পণ্য রয়েছে।

উৎস: Britannica, WIPO.
১৭৭.
কমনওয়েলথের সদস্য হলেও ব্রিটিশ উপনিবেশ নয় এমন দেশ কোনটি?  
  1. রুয়ান্ডা
  2. সিঙ্গাপুর
  3. কানাডা
  4. জ্যামাইকা
ব্যাখ্যা

• কমনওয়েলথ:
- কমনওয়েলথ গঠনের ধারণা নেওয়া হয় ১৯২৬ সালে। 
- আধুনিক কমনওয়েলথ ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়। 
- সদর দপ্তর: লন্ডন।  
- কমনওয়েলথে দাপ্তরিক ভাষা ইংরেজী। 
- ব্রিটিশ উপনিবেশে না কিন্তু কমনওয়েলথ সদস্য দেশসমূহ যথা- মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো।
- পাকিস্তান ১৯৭২ সালে ত্যাগ করে আবার ১৯৮৯ সালে যোগ দেয়। 
- দক্ষিণ আফ্রিকা ১৯৬১ সালে ত্যাগ করে ১৯৯৪ সালে যোগ দেয়।
- বর্তমানে কমনওয়েলথের সদস্য -৫৬টি। 
- কমনওয়েলথ এর ৫৫ তম দেশ: গ্যাবন।
- কমনওয়েলথ এর ৫৬ তম দেশ: টোগো।
- বাংলাদেশ ১৯৭২ সালে কমনওয়েলথের সদস্য হয়।
- বাংলাদেশ কমনওয়েলথের ৩২তম সদস্য। 

উল্লেখ্য, 
- ২০২২ সালে, আফ্রিকার দুটি দেশ গ্যাবন ও টোগো Commonwealth-এ নতুন সদস্য হিসেবে যোগ দেয়।
- এই দেশ দুটির সদস্যপদ দেওয়া হয় রুয়ান্ডা সম্মেলনে, ২০২২ সালে।

তথ্যসূত্র: Commonwealth ওয়েবসাইট।

১৭৮.
২০২৫ সালের G-7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?  
  1. ফ্রান্স
  2. যুক্তরাজ্য
  3. কানাডা
  4. জাপান
ব্যাখ্যা
• ২০২৫ সালের G- 7 সামিট:
- সময়: ১৫ থেকে ১৭ জুন, ২০২৫।
- স্থান: কানাডার আলবার্টা প্রদেশের কানানাস্কিস।
- এই সম্মেলনে কানাডা সভাপতিত্ব করবে ।
- এটি G7-এর ৫১তম শীর্ষ সম্মেলন হবে ।​

• G-7:

- G-7 এর পূর্ণরূপ: Group of Seven.
- এটি বিশ্বের শিল্পোন্নত ৭টি দেশের আন্তঃরাষ্ট্রীয় জোট।
- প্রতিষ্ঠা: ১৫ নভেম্বর, ১৯৭৫ সালে।
- জি-৭ গঠনের প্রস্তাবক দেশ ছিল ফ্রান্স।
- জি-৭ এর বর্তমান সদস্য দেশ গুলো হলো:
- যুক্তরাষ্ট্র,
- যুক্তরাজ্য,
- ফ্রান্স,
- জার্মানি,
- ইতালি,
- জাপান ও
- কানাডা।
- এই সংস্থার একমাত্র এশীয় দেশ জাপান।
- এই দেশসমূহ ইউরোপীয় ইউনিয়ন ও জি-৭ এ প্রতিনিধিত্ব করে।

উৎস: কানাডার ওফিসিয়াল ওয়েবসাইট ও ব্রিটানিকা। 
১৭৯.
BENELUX এর সদর দপ্তর কোথায় অবস্থিত? 
  1. ব্রাসেলস, বেলজিয়াম
  2. লুক্সেমবার্গ সিটি, লুক্সেমবার্গ
  3. আমস্টারডাম, নেদারল্যান্ডস
  4. জেনেভা, সুইজারল্যান্ড
ব্যাখ্যা

• BENELUX:
- BENELUX -এর পূর্ণরূপ Belgium, Netherlands and Luxemberg.
- পশ্চিম ইউরোপের ৩টি দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগী সংগঠন বেনেলাক্স।
- চুক্তি স্বাক্ষরিত হয় ৩ ফেব্রুয়ারি, ১৯৫৮ সালে।
- চুক্তি কার্যকর হয় ১৯৬০ সালে।
- বেনেলাক্স প্রথম সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক শ্রমবাজারে পরিণত হয়।
- সদস্য দেশ তিনটি বেলজিয়াম, নেদারল্যান্ডস, ও লুক্সেমবার্গ।
- এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে অবস্থিত।

তথ্যসূত্র: বেনেলাক্স ওয়েবসাইট।

১৮০.
IUCN সদর দপ্তর কোথায় অবস্থিত?
  1. ক) প্যারিস
  2. খ) অটোয়া
  3. গ) বার্ন
  4. ঘ) গ্ল্যান্ড
ব্যাখ্যা
১৯৪৮ সালের ৫ অক্টোবর ফ্রান্সের ফনটেনব্লু শহরে প্রতিষ্ঠিত হয় International Union for the Conservation of Nature (IUCN)। এই সংস্থার সদর দপ্তর স্থাপন করা হয় সুজারল্যান্ডের গ্ল্যান্ড শহরে। রাষ্ট্র এবং সরকারি বেসরকারি সংস্থা মিলে এই সংস্থার বর্তমান সদস্য প্রায় ১৩০০। এর পরবর্তী শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২০ সালের ১১ থেকে ১৯ জুন ফ্রাসের মার্সিলি শহরে। (সূত্রঃ IUCN ওয়েবসাইট)
১৮১.
AIIB এর প্রতিষ্ঠাকালীন সদস্য কতটি?
  1. ক) ২৩ টি
  2. খ) ৪৩ টি
  3. গ) ৫৩ টি
  4. ঘ) ৫৭ টি
ব্যাখ্যা
AIIB-Asian Infrastructure Investment Bank বা এশীয় অবকাঠামো উন্নয়ন ব্যাংক ২৪ অক্টোবর ২০১৪ গঠিত হয়। প্রতিষ্টাকালীন সদস্য বাংলাদেশসহ মোট ৫৭টি। এর সদরদপ্তর চীনের বেইজিং এ অবস্থিত। বর্তমান অনুমোদিত সদস্য সংখ্যা ১০২টি। এই ব্যাংকে বাংলাদেশের শেয়ার ০.৬৭%।(সূত্রঃ এআইআইবি ওয়েবসাইট)
১৮২.
Which country is the winner of 'FIFA Women's World Cup 2023'?
  1. England
  2. Spain
  3. Japan
  4. Sweden
ব্যাখ্যা
ফিফা নারী বিশ্বকাপ ফুটবল ২০২৩:
- স্বাগতিক দেশ: অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড।
- সময়কাল: ২০ জুলাই – ২০ আগস্ট ২০২৩।
- দল: ৩২।
- চ্যাম্পিয়ন: স্পেন (১ম শিরোপা)।
- রানার-আপ: ইংল্যান্ড।
- তৃতীয় স্থান: সুইডেন।
- শীর্ষ গোলদাতা: হিনাতা মিয়াজাওয়া (৫ গোল); (জাপান)।
- সেরা খেলোয়াড়: আইতানা বনমাতি; স্পেন।
- সেরা যুব খেলোয়াড়: সালমা পারাউয়েলো (স্পেন)।
- সেরা গোলরক্ষক: মেরি আর্পস (ইংল্যান্ড)।
- ফেয়ার প্লে পুরস্কার: জাপান।

উৎস: FIFA ওয়েবসাইট।
১৮৩.
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM) -এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
  1. ক) কায়রো
  2. খ) দিল্লি
  3. গ) বেলগ্রেড
  4. ঘ) জাকার্তা
ব্যাখ্যা
জোট নিরপেক্ষ আন্দোলন (NAM):-
- জোট নিরপেক্ষ আন্দোলন উন্নয়নশীল দেশগুলির স্বার্থ এবং আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করার জন্য নিবেদিত আন্তর্জাতিক সংস্থা।
- ২১ শতকের গোড়ার দিকে জোটনিরপেক্ষ আন্দোলন ১২০টি সদস্য রাষ্ট্র গণনা করেছিল।
- জোটনিরপেক্ষ আন্দোলন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উপনিবেশকরণের তরঙ্গের প্রেক্ষাপটে আবির্ভূত হয়।
- ১৯৫৫ বান্দুং কনফারেন্সে (এশীয়-আফ্রিকান সম্মেলন) অংশগ্রহণকারীরা  যাদের অনেক দেশ সম্প্রতি তাদের স্বাধীনতা অর্জন করেছে, তারা "বড় শক্তিগুলির যে কোনও বিশেষ স্বার্থের জন্য সম্মিলিত প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছিল৷
- স্নায়ুযুদ্ধের প্রেক্ষাপটে তারা যুক্তি দিয়েছিল উন্নয়নশীল বিশ্বের দেশগুলিকে দুটি পরাশক্তির (মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউএসএসআর) যে কোনো একটির সাথে মিত্রতা করা থেকে বিরত থাকা এবং পরিবর্তে সকল প্রকারের বিরুদ্ধে জাতীয় আত্মনিয়ন্ত্রণের সমর্থনে একত্রিত হওয়া ।
- জোট নিরপেক্ষ আন্দোলন ১৯৬১ সালে যুগোস্লাভিয়ার জোসিপ ব্রোজ টিটো, মিশরের গামাল আবদেল নাসের, ভারতের জওহরলাল নেহেরু, ঘানার কোয়ামে নক্রুমা - এবং ইন্দোনেশিয়ার সুকর্নোর নেতৃত্বে তার প্রথম সম্মেলন (বেলগ্রেড সম্মেলন) অনুষ্ঠিত হয় এবং এর মধ্য দিয়ে (NAM) প্রতিষ্ঠিত হয়।
- জোট নিরপেক্ষ আন্দোলনের কোন সদর দপ্তর নেই।
 
উৎস: ব্রিটানিকা।
১৮৪.
যুক্তরাজ্য কত সালে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে? 
  1. ৩১ জানুয়ারি ২০২০ 
  2. ৩১ জানুয়ারি ২০২১
  3. ১ জানুয়ারি ২০২০ 
  4. ১ জানুয়ারি ২০২১ 
ব্যাখ্যা

- যুক্তরাজ্য  ৩১ জানুয়ারি ২০২০ সালে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করে।

ব্রেক্সিট: 

- ব্রেক্সিট (Brexit) হলো “Britain” এবং “Exit” শব্দ দুটি মিলিয়ে তৈরি একটি শব্দ।
- যা যুক্তরাজ্যের ইউরোপীয় ইউনিয়ন (EU) থেকে বেরিয়ে যাওয়াকে বোঝায়।
- জনমত জরিপ (Referendum):অনুষ্ঠিত হয়: ২৩ জুন ২০১৬।
- যুক্তরাজ্য EU ত্যাগ করে: ৩১ জানুয়ারি ২০২০।

•European Union (EU):
- প্রতিষ্ঠাকাল: ১৯৯৩ সালের ১ নভেম্বরে ম্যাসট্রিচট চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল।
- সদর দপ্তর: বেলজিয়ামের ব্রাসেলস।
- ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ: ২৭ টি।
- সর্বশেষ সদস্য দেশ: ক্রোয়েশিয়া।
- সর্বশেষ ত্যাগকারী দেশ: ব্রিটেন (৩১ জানুয়ারি, ২০২০)।
- ইউরোপিয় ইউনিয়নের একক মুদ্রা ইউরো।
- ইউরো মুদ্রার জনক রবার্ট মুন্ডেল।
- ইউরোপীয় ইউয়নিয়নের ইউরোপিয় মুদ্রা প্রচলন শুরু হয় -১ জানুয়ারি, ১৯৯৯ সালে।

উৎস: European Union ওয়েবসাইট।

১৮৫.
OPCW শান্তিতে নোবেল পুরস্কার পায়-
  1. ক) ১৯৬৯ সালে
  2. খ) ১৯৮৮ সালে
  3. গ) ২০০৫ সালে
  4. ঘ) ২০১৩ সালে
ব্যাখ্যা
OPCW (Organisations for the Prohibitions of Chemical Weapons) রাসায়নিক অস্ত্র নিষিদ্ধকরণ বিষয়ক বৈশ্বিক সংস্থা। ২০১৩ সালে সংস্থাটি নোবেল শান্তি পুরস্কার লাভ করে। এটি ১৯৯৭ সালের ২৯ এপ্রিল প্রতিষ্ঠিত হয়। এর সদর সদরদপ্তর নেদারল্যান্ডস হেগ শহরে অবস্থিত। বর্তমান সদস্য সংখ্যা ১৯৩টি এবং মহাপরিচালক ফার্নান্দো আরিয়াস। ১৯৬৯ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থা, ১৯৮৮ সালে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী এবং ২০০৫ সালে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা নোবেল শান্তি পুরস্কার লাভ করে।(সূত্রঃ OPCW এবং নোবেল প্রাইজ ওয়েবসাইট)
১৮৬.
আন্তর্জাতিক রেড ক্রস-এর সদর দপ্তর :
  1. ক) ভিয়েনা
  2. খ) জেনেভা
  3. গ) প্যারিস
  4. ঘ) লন্ডন
ব্যাখ্যা

রেডক্রসের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
Source: icrc.org

The International Committee of the Red Cross (ICRC) is an international human rights organization. Its purpose is to protect and co-operate with human rights during conflicts and other persecutions.

It is an independent and non-partisan organization founded in 183.
It is headquartered in Geneva, Switzerland.
Its founder is Henry Durant.
The signatories to the Geneva Conventions have mandated the Red Cross to work on human rights.
Source- icrc.org website.

১৮৭.
ব্রিটেনের উপনিবেশ না হয়েও কোন দুটি দেশ সম্প্রতি কমনওয়েলথের সদস্যপদ লাভ করে?
  1. ক) ঘানা ও কেনিয়া
  2. খ) গ্যাবন ও টোগো
  3. গ) নামিবিয়া ও নাইজেরিয়া
  4. ঘ) মোজাম্বিক ও রুয়ান্ডা
ব্যাখ্যা
• Commonwealth:
- ১৯৪৯ সালে ঐতিহাসিক লন্ডন ঘোষণার মাধ্যমে আধুনিক কমনওয়েলথের যাত্রা শুরু হয়।
- লন্ডন ঘোষণার দিনটিকে অর্থাৎ মার্চের দ্বিতীয় সোমবারকে প্রতিবছর কমনওয়েলথ দিবস পালন করা হয়।
- কমনওয়েলথের বর্তমান - প্রধান রাজা তৃতীয় চার্লস।
- এর সচিবালয় অবস্থিত মার্লবোরো হাউজ, লন্ডন, যুক্তরাজ্য।
- কমনওয়েলথের বর্তমান সদস্য সংখ্যা ৫৬ টি।
- সর্বশেষ সদস্য দেশ গ্যাবন ও টোগো।
- বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
- ব্রিটেনের সাবেক উপনিবেশ না হয়েও কোন দেশগুলো কমনওয়েলথের সদস্য- রুয়ান্ডা, মোজাম্বিক, গ্যাবন ও টোগো
- বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে।
- বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় কমনওয়েলথ ত্যাগ করেছিল পাকিস্তান পরবর্তীতে ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে।
- কমনওয়েলথের বর্তমান মহাসচিব - Rt Hon Patricia, স্কটল্যান্ড।

উৎস: কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
১৮৮.
জাতিসংঘ গঠনের প্রস্তাব কোন সম্মেলনে গৃহীত হয়?
  1. ক) মস্কো সম্মেলন
  2. খ) ইয়াল্টা সম্মেলন
  3. গ) সানফ্রান্সিসকো সম্মেলন
  4. ঘ) ডাম্বার্টনওকস সম্মেলন
ব্যাখ্যা
জাতিসংঘ গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে ১৯৪৪ সালের ২১ আগস্ট থেকে ৭ অক্টোবর পর্যন্ত যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ডাম্বার্টনওকস নামের একটি ব্যক্তিগত ভবনে ডাম্বার্টনওকস সম্মেলন অনুষ্ঠিত হয়।

এই সম্মেলনে যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, যুক্তরাজ্য ও চীনের প্রতিনিধিরা জাতিসংঘ গঠনের প্রস্তাব বা প্রোপোজাল গ্রহণ করে।
এই প্রস্তাবে নিরাপত্তা পরিষদের ভোটাধিকার প্রক্রিয়া অমিমাংসিত ছিলো যা ইয়াল্টা সম্মেলনে মিমাংসিত হয়।

(তথ্যসূত্র: জাতিসংঘ ওয়েবসাইট)
১৮৯.
OIC এর সদর দপ্তর কোথায়?
  1. সৌদি আরবের রিয়াদে
  2. সৌদি আরবের জেদ্দায়
  3. মিশরের কায়রো
  4. ইরানের তেহরান
ব্যাখ্যা
OIC:
- OIC এর পূর্ণরূপ Organisation of Islamic Cooperation বা ইসলামিক সহযোগিতা সংস্থা।
- OIC এর সদর দপ্তর সৌদি আরবের জেদ্দায় অবস্থিত।
- ইসরাইল কর্তৃক আল আকসা মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার প্রেক্ষাপটে OIC গঠিত হয়।
- ১৯৬৯ সালে রাবাত সম্মেলনের মাধ্যমে গঠিত হয়।
- OIC এর বর্তমান সদস্য ৫৭ টি।
- OIC এর বর্তমান মহাসচিব হিসেইন ব্রাহীম তাহা (১২ তম) ।
- অফিসিয়াল ভাষা ৩ টি: আরবি, ইংরেজি ও ফ্রেঞ্চ।
- বাংলাদেশ ১৯৭৪ সালে OIC এর দ্বিতীয় শীর্ষ সম্মেলনে সর্বপ্রথম অংশগ্রহণ করে।

উৎস: OIC website.
১৯০.
স্বাধীনতার পর বাংলাদেশ প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে?
  1. ক) ওআইসি
  2. খ) কমনওয়েলথ
  3. গ) গ্রীনপিস
  4. ঘ) রেড ক্রস
ব্যাখ্যা
স্বাধীনতার পর বাংলাদেশ প্রথম কোনো আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে তা হচ্ছে কমনওয়েলথ।
বাংলাদেশ‌ কমনওয়েলথের সদস্য পদ লাভ করে ১৮ এপ্রিল, ১৯৭২ সালে ৩৪তম দেশ হিসেবে। বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হওয়ায় পাকিস্তান কমনওয়েলথ ত্যাগ করেছিল। পরবর্তীতে ১৯৮৯ সালে পুনরায় যোগদান করে।
উৎসঃ কমনওয়েলথের অফিসিয়াল ওয়েবসাইট।
১৯১.
CIRDAP এর পূর্ণরূপ -
  1. Centre on Integrated Development for Asian and the Pacific
  2. Centre on Integrating Rural Development for Asia and the Pecific
  3. Centre on Integrated Developing for Asia and the Pacific
  4. Centre on Integrated Rural Development for Asia and the Pacific
ব্যাখ্যা
CIRDAP:
- CIRDAP এর পূর্ণরূপ Centre on Integrated Rural Development for Asia and the Pacific.
- CIRDAP একটি আঞ্চলিক, আন্তঃসরকারি এবং স্বায়ত্তশাসিত একটি সংস্থা।
- জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (FAO) উদ্যোগে (CIRDAP) প্রতিষ্ঠিত হয়।
- ৬ জুলাই, ১৯৭৯ সালে CIRDAP গঠিত হয়।
- এর সদর দপ্তর ঢাকায় অবস্থিত।
- CIRDAP এর সদস্য সংখ্যা ১৫টি।
- সদস্য দেশগুলো হলো আফগানিস্তান, বাংলাদেশ, ফিজি, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, লাওস, মালয়েশিয়া, মায়ানমার, নেপাল, পাকিস্তান, ফিলিপাইন, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ভিয়েতনাম।

উৎস: CIRDAP ওয়েবসাইট।
১৯২.
UNCTAD এর পূর্ণরূপ কী?
  1. United Nations Conference on Trade and Development
  2. United Nations Conversion on European Development
  3. United Nations Conference on Trading and Development
  4. United Nations Complies on Trade and Development
ব্যাখ্যা

UNCTAD:
- পূর্ণরূপ: United Nations Conference on Trade and Development.
- প্রথম কনফারেন্স অনুষ্ঠিত হয়: ১৯৬৪ সালের ২৩ মার্চ থেকে ১৬ জুন, জেনেভা।
- প্রতিষ্ঠার তারিখ: ১৯৬৪ সালে।
- বর্তমান সদস্য সংখ্যা: ১৯৫টি।
- বাংলাদেশের সদস্য হয়: ১৯৭২ সালে।
- শীর্ষ সম্মেলন অনুষ্ঠান প্রতি (৪) চার বছর পরপর হয়।
- মহাসচিব -রেবেকা গ্রিন্সপান (কোস্টারিকা) [১৩ সেপ্টেঃ ২০২১ - ৪ বছর মেয়াদে]

উৎস: UNCTAD এর ওয়েবসাইট।

১৯৩.
WFP এর সদরদপ্তর অবস্থিত-
  1. ক) নিউইয়র্ক
  2. খ) রোম
  3. গ) ব্রাসেলস
  4. ঘ) মস্কো
ব্যাখ্যা

- ক্ষুধা ও খাদ্য নিরাপত্তার সাথে জড়িত বিশ্বের বৃহত্তম সংস্থা- WFP।
- এর পূর্ণরূপঃ World Food Program.
- এই সংস্থাটি ২০২০ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করে।
- এটি প্রতিষ্ঠিত হয় ১৯ ডিসেম্বর ১৯৬১ সালে।
- সংস্থাটির সদরদপ্তর ইতালির রোমে অবস্থিত।
WFP এর ওয়েবসাইট।

১৯৪.
আসিয়ান (ASEAN) এর সদস্য দেশ নয় কোনটি?
  1. ক) শ্রীলংকা
  2. খ) সিঙ্গাপুর
  3. গ) ফিলিপাইন
  4. ঘ) মালয়েশিয়া
ব্যাখ্যা
আসিয়ান (ASEAN)
▪ আসিয়ান এর পূর্ণরূপ - ‘Association of Southeast Asian Nations’ বা ‘দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা’। 
▪ প্রতিষ্ঠাকাল:- ৮ আগস্ট, ১৯৬৭ সাল।
▪ প্রতিষ্ঠার স্থান:- ব্যাংকক, থাইল্যান্ড। 
▪ সদস্য সংখ্যা :- ১০টি দেশ। সদস্য দেশগুলো হলো - মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
▪ প্রতিষ্ঠাকালীন সদস্য:- ৫টি দেশ (ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড)।
▪ সদরদপ্তর:- জাকার্তা, ইন্দোনেশিয়া।    

তথ্যসূত্র: আসিয়ান ওয়েবসাইট। 
১৯৫.
কোন চুক্তির মাধ্যমে ইউরোপীয় কমিশন গঠিত হয়?
  1. ক) গ্লাসগো চুক্তি
  2. খ) প্যারিস চুক্তি
  3. গ) বার্লিন চুক্তি
  4. ঘ) রোম চুক্তি
ব্যাখ্যা

রোম চুক্তি স্বাক্ষরিত হয় ১ জানুয়ারি ১৯৫৮ ।
- স্পার্ক কমিশনের প্রতিবেদন ১৯৫৬ সালের ভেনিস সম্মেলনে গৃহীত হয়।
-পরবর্তীতে ভেনিস সম্মেলনে একটি আন্তঃসরকার সম্মেলন আয়োজনের প্রস্তাবে সবাই ঐকমত্য প্রকাশ করেন।
- এই সম্মেলনে অর্থনৈতিক ঐক্য গড়ার উপর জোর দেয়, যার ফলে ১৯৫৭ সালে রোম চুক্তি স্বাক্ষরিত হয়।
- রোম চুক্তি মোতাবেক ইউরোপীয় অর্থনৈতিক কমিশন (ইইসি) এবং ইউরোপীয় পারমাণবিক সংগঠনের(ইরাটম) সৃষ্টি হয়।

সূত্র:Live MCQ Lecture

১৯৬.
জাতিসংঘের উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণ সংস্থা-
  1. ক) NAFTA
  2. খ) COMESA
  3. গ) UNCTAD
  4. ঘ) UNESCO
ব্যাখ্যা

• UNCTAD হচ্ছে জাতিসংঘের উন্নয়নশীল বিশ্বে বাণিজ্য সম্প্রসারণ সংস্থা।
• এর পূর্ণরূপ- United Nations Conference on Trade and Development.
• এটি প্রতিষ্ঠিত হয় ১৯৬৪ সালে।
• এর বর্তমান সদস্য দেশ ১৯৫টি।
উৎসঃ UNCTAD এর ওয়েবসাইট।

১৯৭.
কোনটি D - 8 ভুক্ত দেশ নয়?
  1. ক) নাইজেরিয়া
  2. খ) ভারত
  3. গ) মালয়েশিয়া
  4. ঘ) তুরস্ক
ব্যাখ্যা
D-8:
- D-8 (Developing Eight) হলো মুসলিম বিশ্বের ৮টি উন্নয়নশীল দেশের মধ্যে অর্থনৈতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার উদ্দেশ্যে গঠিত একটি জোট।
- গঠিত হয় ১৫ জুন, ১৯৯৭ সালে।
- সদরদপ্তর: ইস্তাম্বুল, তুরস্ক।
- D-8 এর সদস্য দেশগুলো হলো: তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, ইরান, মিশর, নাইজেরিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া।
- D-8 সংস্থার বর্তমান মহাসচিব ইসিয়াকা আব্দুল কাদির ইমাম।
- D-8 শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় দুই বছর পর পর।

উৎস: Developing Eight ওয়েবসাইট।
১৯৮.
নিচের কোনটি G-7 ভুক্ত দেশ নয়?
  1. ক) যুক্তরাষ্ট্র
  2. খ) জাপান
  3. গ) জার্মান
  4. ঘ) বেলজিয়াম
ব্যাখ্যা
• G-7:
- G-7 (Group of Seven) হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি সংগঠন।
এই সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ।
- প্রতিষ্ঠা লাভ করে-১৯৭৫ সালে।
- প্রতিষ্ঠাকালীন সদস্য- ৬ টি।
- বর্তমান সদস্য- ৭ টি (যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, জার্মান, ফ্রান্স, ইতালি, কানাডা)।
- জি-৭ এর একমাত্র এশীয় দেশ- জাপান।

• শীর্ষ সম্মেলন:
- ৪৯তম জি-৭ (গ্রুপ অব সেভেন) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে ২০২৩ সালের ১৯-২১ মে জাপানের হিরোশিমা শহরে অনুষ্ঠিত হবে।
- ৪৮তম জি-৭ (গ্রুপ অব সেভেন) শীর্ষ সম্মেলন গত ২০২২ সালের ২৬-২৮ জুন জার্মানির ব্যাভারিয়ান রাজ্যের শ্লোস এলমাই শহরে অনুষ্ঠিত হয়। 
- ৪৭তম জি-৭ সামিট ২০২১ সালের ১১-১৩ জুন যুক্তরাজ্যের কর্ণওয়ালে অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্র: G-7 ওয়েবসাইট।
১৯৯.
ইউনেস্কো ঘোষিত কোন শহরকে ২০২৩ সালের 'World Book Capital' ঘোষণা করা হয়?
  1. ক) নোরাবা
  2. খ) আক্রা
  3. গ) ঢাকা
  4. ঘ) গুয়াদালাজারা
ব্যাখ্যা
• ইউনেস্কো:
- ২০০১ সাল থেকে ইউনেস্কো 'World Book Capital' ঘোষণা করে আসছে।
- স্পেনের মাদ্রিদ ছিল প্রথম 'World Book Capital' ।
- ২০২২ সালে মেক্সিকোর গুয়াদালাজারা শহরকে 'World Book Capital' করা হয়।
- ২০২৩ সালের World Book Capital – ঘানার আক্রা

উৎস: ইউনেস্কোর ওয়েবসাইট।[লিঙ্ক]
২০০.
IAEA এর বর্তমান মহাপরিচালক কে?
  1. রাফায়েল মারিয়ানো গ্রসি
  2. জেন্স স্টলেনবার্গ
  3. ইনগার অ্যান্ডারসন
  4. মাসাতসুগু আসাকাওয়া
ব্যাখ্যা
আর্ন্তজাতিক আণবিক শক্তি সংস্থা (IAEA) 
-পূর্ণরূপ- International Atomic Energy Agency 
- পারমাণবিক ক্ষেত্রে সহযোগিতার আন্তর্জাতিক সংস্থা যা সদস্য রাষ্ট্র ও বিশ্বব্যাপী পারমাণবিক প্রযুক্তির সুরক্ষা এবং শান্তিপূর্ণ ব্যবহার প্রচারের জন্য কাজ করে।
- প্রতিষ্ঠাকাল-২৯ জুলাই, ১৯৫৭ 
- প্রতিষ্ঠাকালীন সদস্য দেশ-৫৬ টি।
- বর্তমান সদস্য- ১৭৮টি।
- সদর দপ্তর - ভিয়েনা, অস্ট্রিয়া।
- আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA-International Atomic Energy Agency) বর্তমান মহাপরিচালক হলেন আর্জেন্টিনার নাগরিক রাফায়েল মারিয়ানো গ্রসি।

সূত্র: IAEA অফিসিয়াল ওয়েবসাইট।[লিঙ্ক]