ব্যাখ্যা
সমাধান:
এখানে,
P(E) = 3/5
P(E ∩ S) = 1/4
P(E ∪ S) = 7/10
P(S) = ?
আমরা জানি ,
P(E ∪ S) = P(E) + P(S) - P(E ∩ S)
⇒ 7/10 = (3/5) + P(S) - (1/4)
⇒ (7/10) - (3/5) + (1/4) = P(S)
⇒ (14 - 12 + 5)/20 = P(S)
∴ P(S) = 7/20
PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
PrepBank · পাতা ৬ / ২০ · ৫০১–৬০০ / ১,৯৮৫
প্রশ্ন: দুইটি ছক্কা একত্রে নিক্ষেপ করা হলে তাদের গুনফল 20 এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা কত?
সমাধান:
ছক্কা দুইবার নিক্ষেপ করলে মোট ঘটনা = 6 × 6 = 36
20 এর চেয়ে বড় হওয়ার ঘটনা = {(4, 6), (5, 5), (5, 6), (6, 4), (6, 5), (6, 6)} = 6 টি
∴ সম্ভাবনা = 6/36 = 1/6
প্রশ্ন: 540 এর মৌলিক উৎপাদকগুলোর মধ্যে প্রচুরক কত?
সমাধান:
540 এর মৌলিক উৎপাদকগুলো = 2 × 2 × 3 × 3 × 3 × 5
এখানে,
2 আছে 2 বার।
3 আছে 3 বার।
5 আছে 1 বার।
যেহেতু মৌলিক উৎপাদকদের মধ্যে 3 সবচেয়ে বেশি বার রয়েছে (3 বার),
∴ 540 এর মৌলিক উৎপাদকগুলোর মধ্যে প্রচুরক = 3
প্রশ্ন: 7 থেকে 28 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে একটি মৌলিক সংখ্যা নির্বাচনের সম্ভাব্যতা কত?
সমাধান:
7 থেকে 28 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো,
7, 11, 13, 17, 19, 23
মোট মৌলিক সংখ্যা = 6
7 থেকে 28 পর্যন্ত মোট সংখ্যা,
= 28 - 7 + 1
= 22
∴ মৌলিক সংখ্যার সম্ভাবনা = 6/22
= 3/11
∴ মৌলিক সংখ্যার সম্ভাবনা = 3/11
প্রশ্ন: A এবং B দুটি ঘটনা যেখানে P(A) = 3/8, P(B) = 1/2 এবং P(A ∩ B) = 1/4 হয়, তবে P(A̅ ∩ B̅) = ?
সমাধান:
P(A) = 3/8
P(B) = 1/2
P(A ∩ B) = 1/4
আমরা জানি,
P(A̅ ∩ B̅) = 1 - P(A ∪ B)
P(A ∪ B) = P(A) + P(B) - P(A ∩ B)
∴ P(A ∪ B) = (3/8) + (1/2) - (1/4)
⇒ P(A ∪ B) = (3 + 4 - 2)/8
⇒ P(A ∪ B) = 5/8
∴ P(A̅ ∩ B̅) = 1 - (5/8)
⇒ P(A̅ ∩ B̅) = (8 - 5)/8 = 3/8
মোট মার্বেল ২৫ টি
২টি মার্বেলই কালো হবার সম্ভাবনা 10C2/25C2 = 3/20
২টি মার্বেলই লাল হবার সম্ভাবনা 15C2/25C2 = 7/20
তাহলে মার্বেল দুটি একই রং হবার সম্ভাবনা 3/20 + 7/20 = 1/2
একটি নিরপেক্ষ ছক্কা ও একটি মুদ্রা একবার নিক্ষেপ করা হলে নমুনা ক্ষেত্র গুলো
(1H), (1T), (2H), (2T), (3H), (3T), (4H), (4T), (5H), (5T), (6H), (6T)
ছক্কায় ৫ এবং মুদ্রায় হেড পাবার সম্ভাব্যতা ১/১২
প্রশ্ন: একজন ছাত্রের পরীক্ষায় পাস করার সম্ভাবনা ৪/৫ এবং বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৩/১০। ছাত্রটি ফেল করার এবং বৃষ্টি না হওয়ার যৌথ সম্ভাবনা কত?
সমাধান:
দেওয়া আছে,
পাস করার সম্ভাবনা = ৪/৫
∴ ফেল করার সম্ভাবনা = ১ - (৪/৫) = ১/৫
আবার,
বৃষ্টি হওয়ার সম্ভাবনা = ৩/১০
∴ বৃষ্টি না হওয়ার সম্ভাবনা = ১ - (৩/১০) = ৭/১০
এই দুটি ঘটনা স্বাধীন, তাই যৌথ সম্ভাবনা = গুণফল
= (১/৫) × (৭/১০)
= ৭/৫০
সুতরাং, ছাত্রটি ফেল করার এবং বৃষ্টি না হওয়ার যৌথ সম্ভাবনা ৭/৫০।
প্রশ্ন: 4, 3, 2, 14, 8, 1, 11, 5, 9, 18, 7, 6, 8, 12, 17, 19, 16, 8, 13, 15 উপাত্তগুলোর প্রচুরক কত?
সমাধান:
প্রথমে উপাত্তগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই:
1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8, 8, 9, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19
∴ সবচেয়ে বেশি বার এসেছে 8 মোট 3 বার
∴ প্রচুরক (Mode) = 8
৩০ থেকে ৪০ পর্যন্ত মৌলিক সংখ্যা = ৩১, ৩৭
৩০ থেকে ৪০ পর্যন্ত ৫ এর গুণিতক = ৩০, ৩৫, ৪০
৩০ থেকে ৪০ পর্যন্ত মোট সংখ্যা = ১১ টি
মৌলিক সংখ্যা অথবা ৫ এর গুণিতক = ২ + ৩ = ৫টি
তাহলে সম্ভাবনা = ৫/১১
জুলাই মাসের ২য় সপ্তাহে মোট ৭ দিনে বৃষ্টি হয়েছিল ৫ দিন
বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৫/৭
বুধবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা = ১ - ৫/৭ = ২/৭
প্রশ্ন: একটি বাক্সে ২০টি বৈদ্যুতিক বাল্ব আছে, যার মধ্যে ৪টি ত্রুটিপূর্ণ। এই বাক্স থেকে এলোমেলোভাবে দুটি বাল্ব নেওয়া হলো। অন্তত একটি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত?
সমাধান:
দেওয়া আছে,
মোট বাল্ব = ২০টি
ত্রুটিপূর্ণ বাল্ব = ৪টি
ত্রুটিহীন বাল্ব = ২০ - ৪ = ১৬টি
দুটি বাল্ব এলোমেলোভাবে নেওয়া হচ্ছে(পুনর্বিন্যাস ছাড়া)।
এখন,
দুটিই ত্রুটিহীন হওয়ার সম্ভাবনা = (১৬/২০) × (১৫/১৯)
= (৪/৫) × (১৫/১৯)
= ১২/১৯
অতএব, অন্তত একটি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা = ১ - (দুটিই ত্রুটিহীন হওয়ার সম্ভাবনা)
= ১ - (১২/১৯)
= (১৯ - ১২)/১৯
= ৭/১৯
সুতরাং, অন্তত একটি ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা ৭/১৯
থলিতে মোট বল আছে = (১২+১৬+২০) = ৪৮ টি।
বলটি নীল হওয়ার সম্ভাবনা = নীল বলের অনুকূল ফলাফল/সমগ্র সম্ভাব্য ফলাফল
= ১২/৪৮
= ১/৪
প্রশ্ন: 1, 4, 9, 16, ........., n পদ পর্যন্ত গাণিতিক গড় কত?
সমাধান:
প্রদত্ত ধারাটি হলো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের ধারা:
12, 22, 32, 42, …, n2
এখানে, পদসংখ্যা = n
আমরা জানি, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি:
Sn = 12 + 22 + … + n2 = n(n + 1)(2n + 1)/6
∴ গাণিতিক গড় = পদগুলোর সমষ্টি/পদসংখ্যা
= Sn/n
= {n(n + 1)(2n + 1)/6}/ n
= n(n + 1)(2n + 1)/6n
= (n + 1)(2n + 1)/6
এখানে নমুনাক্ষেত্র S = {১০,১১,১২,১৩,১৪,------,২৮,২৯,৩০}
অতএব, n(S) = ২১
মৌলিক সংখ্যার সেট, A = {১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৯}
অতএব, n(A) = ৬
৫ এর গুণিতক সংখ্যার সেট, B = {১০,১৫,২০,২৫,৩০}
অতএব n(B) = ৫
ঘটনা দুটির অনুকূল সেট = A≈B, কারণ, A≈B সেটের যে কোন উপাদান A সেটে থাকবে, B সেটে থাকবে অথবা উভয় সেটে থাকবে।
n(A≈B) = n(A) + n(B) = ১১
সুতরাং, নির্ণেয় সম্ভাব্যতা = ১১/২১
প্রশ্ন: ২০২৫ সালের জুন মাসের ২য় সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে শুক্রবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?
সমাধান:
এক সপ্তাহে আছে = ৭ দিন
বৃষ্টি হয়েছে = ৫ দিন
∴ যেকোনো একদিন (যেমন শুক্রবার) বৃষ্টি হওয়ার সম্ভাবনা = ৫/৭
∴ শুক্রবার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা = ১ - (৫/৭)
= (৭ - ৫)/৭
= ২/৭
মোট তাস = 52 টি
মোট টেক্কা = 4 টি
মোট কালো টেক্কা = 2 টি
মোট কালো তাস = 26 টি
একটি তাস টেক্কা হওয়ার সম্ভাবনা = 4/52
একটি তাস কালো টেক্কা হওয়ার সম্ভাবনা = 2/52
একটি তাস কালো তাস হওয়ার সম্ভাবনা = 26/52
∴ তাসটি কালো বা টেক্কা হওয়ার সম্ভাবনা = 4/52 + 26/52 - 2/52
= 4 + 26 - 2/52
= 28/52
= 7/13
প্রশ্ন: একটি ঝুড়িতে ৪টি লাল, ৭টি সবুজ এবং ৯টি নীল বেলুন আছে। দৈব চয়নের মাধ্যমে একটি বেলুন তুললে সেটি লাল না হওয়ার সম্ভাবনা কত?
সমাধান:
ঝুড়িতে মোট বেলুনের সংখ্যা = (৪ + ৭ + ৯) = ২০ টি
লাল বেলুনের সংখ্যা = ৪ টি
বেলুনটি লাল হওয়ার সম্ভাবনা = লাল বেলুনের সংখ্যা/মোট বেলুনের সংখ্যা
= ৪/২০
= ১/৫
আমরা জানি, কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা এবং না ঘটার সম্ভাবনার যোগফল ১ হয়।
সুতরাং, বেলুনটি লাল না হওয়ার সম্ভাবনা = ১ - লাল হওয়ার সম্ভাবনা
= ১ - ৪/২০
= (২০ - ৪)/২০
= ১৬/২০ = ৪/৫
অতএব, বেলুনটি লাল না হওয়ার সম্ভাবনা ৪/৫।
প্রশ্ন: ১ থেকে ৬০ পর্যন্ত ৫ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত?
সমাধান:
১ থেকে ৬০ পর্যন্ত ৫ দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো,
৫, ১০, ১৫, ২০, ২৫, ৩০, ৩৫, ৪০, ৪৫, ৫০, ৫৫, ৬০
∴ মোট সংখ্যা = ১২টি (জোড় সংখ্যক)
জোড় সংখ্যক উপাত্তের মধ্যক = {(n/২) ও (n/২) + ১} তম পদ
= {(১২/২) ও (১২/২) + ১} তম পদ
= (৬ ও ৭) তম পদ
এখানে, ৬ষ্ঠ ও ৭ম সংখ্যা হলো ৩০, ৩৫
∴ মধ্যক = (৩০ + ৩৫)/২ = ৬৫ / ২ = ৩২.৫
প্রশ্ন: ৮, ২৫, ১৭, ১২, ৯, ১৫, ৫, ২০, ২১, ২৩, ১১ উপাত্তগুলো গড় ও মধ্যকের মাঝে সম্পর্ক কী?
সমাধান:
উপাত্তগুলোকে ঊর্ধ্ব ক্রম অনুসারে সাজালে পাওয়া যায় - ৫, ৮, ৯, ১১, ১২, ১৫, ১৭, ২০, ২১, ২৩, ২৫
আমরা জানি,
উপাত্তের সংখ্যা n হয় এবং n যদি বিজোড় সংখ্যা হয় তবে মধ্যক হবে (n + 1)/2 তম পদের মান।
এখানে
n = ১১
মধ্যক = (১১ + ১)/২ তম পদের মান
= ৬ তম পদের মান
= ১৫
গড় = (৫ + ৮ + ৯ + ১১ + ১২ + ১৫ + ১৭ + ২০ + ২১ + ২৩ + ২৫)/১১
= ১৬৬/১১
= ১৫.০৯০৯
∴ গড় > মধ্যক
লাল টেক্কা ২ টা
মোট তাস ৫২ টা
∴ লালা টেক্কা হওয়ার সম্ভাবনা = ২/৫২ = ১/২৬
৩ টি তাস দৈবভাবে নেওয়া হলো কমপক্ষে ১ টি রাজা হওয়ার সম্ভাবনা = P(১ টি রাজা ও ২টি অন্য তাস) + P(২টি রাজা ও ১ টা অন্য তাস) + P(৩টি রাজা)
=(৪C১×৪৮C২)/৫২C৩ + (৪C২×৪৮C১)/৫২C৩ + ৪C৩/৫২C৩
= ১২০১/৫৫২৫
প্রশ্ন: একটি বাক্সে ১০ টি নীল ও ১৫ টি লাল মার্বেল আছে। যেমন খুশী টানলে প্রতিবার ২টি একই রংয়ের মার্বেল পাওয়ার সম্ভাব্যতা-
সমাধান:
দেওয়া আছে,
নীল মার্বেল = ১০
লাল মার্বেল = ১৫
∴ মোট মার্বেল = ১০ + ১৫ = ২৫
∴ মোট ২৫টি মার্বেল থেকে ২টি তোলার উপায় = ২৫C২ = ২৫!/২!(২৫ - ২)!
= (২৫ × ২৪ × ২৩!)/(২ × ২৩!)
= ৩০০
আবার,
একই রংয়ের নীল জোড়া পাওয়া উপায় = ১০C২ = ৪৫
একই রংয়ের লাল জোড়া পাওয়া উপায় = ১৫C২ = ১০৫
∴ মোট একই রংয়ের জোড়া = ৪৫ + ১০৫ = ১৫০
∴ P(২টি একই রংয়ের মার্বেল পাওয়ার সম্ভাব্যতা) = ১৫০/৩০০ = ১/২
৫২টি তাসের মধ্যে মোট টেক্কা আছে ৪টি
সুতরাং, প্রথম সুযোগে টেক্কা পাওয়ার সম্ভাব্যতা = ৪/৫২
পরে একটি টেক্কা পাওয়ার সম্ভাব্যতা = ৩/৫১
এরপরে একটি টেক্কা পাওয়ার সম্ভাব্যতা = ২/৫০
সর্বশেষ টেক্কা পাওয়ার সম্ভাব্যতা = ১/৪৯
পূরণ সূত্র অনুসারে ৪টি টেক্কা ধারাবাহিকভাবে পাওয়ার সম্ভাব্যতা=
৪/৫২X৩/৫১X২/৫০X১/৪৯ = ১/২৭০৭২৫ [ক্যালকুলেটরের প্রয়োজন নেই যেহেতু উত্তরে 'কোনটিই নয় এই অপশন আছে']
ব্যাগটিতে,
সাদা বল সংখ্যা = 4টি
কালো বল সংখ্যা = 5টি
মোট বল সংখ্যা = 9টি
বলগুলো ভিন্ন রংয়ের হওয়ার সম্ভাবনা
= {(4c2 × 5c1)/9c3}+ {(4c1 × 5c2)/9c3}
= {(6 × 5)/84} + {(4 × 10)/84}
= (30 + 40)/84
= 70/84
= 5/6
পরিসরের সংজ্ঞানুসারে।
ধরি সংখ্যাটি ক
প্রশ্নমতে,
৬ + ৮ + ১০ = ৭ + ৯ + ক
বা, ২৪ = ১৬ + ক
বা, ক = ৮