বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বানান ও ভাষা (Spelling and Language)

মোট প্রশ্ন২,০২৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বানান ও ভাষা (Spelling and Language)

PrepBank · পাতা / ২১ · ৬০১৭০০ / ২,০২৯

৬০১.
আকাশ : পাখি : : সমুদ্র : ?
  1. জাহাজ
  2. ট্রলার
  3. মাছ
  4. নাবিক
ব্যাখ্যা
আকাশে সাধারণত পাখি উড়ে।
সমুদ্রে সাধারণত মাছ বিচরণ করে।
৬০২.
Choose the correct spelling-
  1. Pharmaceutical
  2. Farmaceutical
  3. Pharmacitical
  4. Pharmaceuticle
ব্যাখ্যা
প্রশ্ন: Choose the correct spelling-

সমাধান:
Correct spelling- Pharmaceutical

Pharmaceutical অর্থ ওষুধ প্রস্তুতসংক্রান্ত
৬০৩.
’বসুন্ধরা' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. অবনী
  2. নীর
  3. ক্ষিতি
  4. অদিতি
ব্যাখ্যা
’বসুন্ধরা' শব্দের সমার্থক শব্দ নয় - নীর।

• নীর এর সমার্থক শব্দ - পানি, জল, বারি, অম্বু, জীবন ইত্যাদি।

• বসুন্ধরা শব্দের সমার্থক শব্দ: অদিতি, পৃথিবী, অবনী, ক্ষিতি, পৃথ্বী ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ২০২২ সংস্করণ।
৬০৪.
'নদী' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. তটিনী
  2. স্রোতস্বিনী
  3. তুরঙ্গ
  4. তরঙ্গিণী
ব্যাখ্যা

প্রশ্ন: 'নদী' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

সমাধান:
'নদী' শব্দের সমার্থক শব্দঃ
- সরিৎ
- প্রবাহিণী,
- মন্দাকিনী
- কল্লোলিনী
- তরঙ্গিণী
- নদ
- নদনদী
- স্রোতস্বিনী,
- তটিনী,
- স্রোতস্বতী,
- শৈবলিনী ইত্যাদি।

- 'অশ্ব' শব্দের সমার্থক শব্দ-তুরঙ্গ।

উৎস: ভাষা-শিক্ষা, ড.হায়াৎ মামুদ।

৬০৫.
কোন বানানটি শুদ্ধ?
  1. প্রতিযোগিতা
  2. প্রতিযোগীতা
  3. প্রতীযোগিতা
  4. প্রতিজোগিতা
ব্যাখ্যা

 • শুদ্ধ বানান - প্রতিযোগিতা। 
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = প্রতিযোগিন্+তা। 

অর্থ:
১ প্রতিদ্বন্দ্বিতা।
২ বিরোধিতা; বিপক্ষতা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬০৬.
শুদ্ধরূপে লেখা বানান কোনটি?
  1. ক) গার্হস্থ্য 
  2. খ) দ্ব্যার্থ
  3. গ) স্বান্তনা
  4. ঘ) গণ্ডষ
ব্যাখ্যা
• গণ্ডূষ (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = √গণ্ড্‌+ঊষ
অর্থ:
- মুখে বা হাতের কোষে যে পরিমাণ ধরে।
- এক মুখ বা এক অঞ্জলি পরিমাণ জল।
- হাতের কোষ।
- অত্যন্ত অল্প পরিমাণ।

• দ্ব্যর্থ(বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = দ্বি+অর্থ 
অর্থ: দুই রকম অর্থ

• সান্ত্বনা (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = সান্ত্বন+আ  
অর্থ: আশ্বাস বা আশা দিয়ে শান্তকরন, প্রবোধদান

• গার্হস্থ্য (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = গৃহস্থ+য
অর্থ: গৃহস্থের কর্তব্য বা ধর্ম ।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৬০৭.
'Lexicography'এর সঠিক বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. বাক্যতত্ত্ব
  2. অভিধানতত্ত্ব
  3. অর্থতত্ত্ব
  4. ভাষাতত্ত্ব
ব্যাখ্যা

প্রশ্ন: 'Lexicography'এর সঠিক বাংলা পারিভাষিক শব্দ কোনটি?

সমাধান:
'Lexicography' এর সঠিক বাংলা পারিভাষিক শব্দ অভিধানতত্ত্ব।

• অন্য অপশন গুলো হলো-
- Syntax - বাক্যতত্ত্ব
- Semantics - অর্থতত্ত্ব। 
- Philology - ভাষাবিদ্যা; ভাষাবিজ্ঞান; ভাষাতত্ত্ব।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

৬০৮.
নিচের কোনটি শুদ্ধ বাক্য?
  1. ক) গণিত খুব কঠিন
  2. খ) গণিত খুব জটিল
  3. গ) বানান ভুল দোষণীয়
  4. ঘ) বিধি লঙ্ঘন হয়েছে
ব্যাখ্যা

‘গণিত খুব কঠিন’-বাক্যটি ভুল। এর শুদ্ধরূপ-‘গণিত খুব জটিল’ ।
অন্যদিকে-
‘বানান ভুল দোষণীয়’ বাক্যটি ভুল। সঠিক রূপ - বানান ভুল দূষণীয়।
‘বিধি লঙ্ঘন হয়েছে’ বাক্যটি ভুল। সঠিক রূপ - বিধি লঙ্ঘিত হয়েছে।

৬০৯.
নিচের শব্দগুলােকে কিভাবে সাজালে তা অর্থপূর্ণ হবে?
1. Vice-President 2. President 3. Speaker 4. Prime minister 5. Member of Parliament
  1. ক) 4, 2, 1, 3, 5
  2. খ) 2, 3, 4, 5, 1
  3. গ) 5, 1, 2, 3, 4
  4. ঘ) 2, 1, 4, 3, 5
ব্যাখ্যা
রাজনৈতিক শ্রেণিবিন্যাসে রাষ্ট্রপতি প্রথমে আসে।
রাষ্ট্রপতির পর উপ-রাষ্ট্রপতি।
উপ-রাষ্ট্রপতির পরেই প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর পরেই স্পিকার।
স্পিকারকে অনুসরণ করে একজন সংসদ সদস্য।
সঠিক যৌক্তিক ক্রম হল, 2) রাষ্ট্রপতি → 1) উপ-রাষ্ট্রপতি → 4) প্রধানমন্ত্রী → 3) স্পিকার → 5) সংসদ সদস্য
তাই, "2, 1, 4, 3, 5" সঠিক উত্তর
৬১০.
TRACTABLE :
  1. distraught
  2. irritating
  3. ruthless
  4. headstrong
  5. lazy
ব্যাখ্যা

TRACTABLE - সহজে নিয়ন্ত্রণযোগ্য।

headstrong - একগুয়ে; গোঁয়ার; একরোখা; স্বেচ্ছাচারী; যথেচ্ছাচারী।

অর্থাৎ, TRACTABLE ও headstrong হচ্ছে পরস্পর বিপরীত। 

৬১১.
নিচের কোনটি ভিন্ন?
  1. অহর্নিশ
  2. বাচস্পতি
  3. পরস্পর
  4. অতএব
ব্যাখ্যা
• উপর্যুক্ত শব্দগুলোর মধ্যে - পর+পর = পরস্পর, নিপাতনে সিদ্ধ সন্ধি।
- বাকীগুলো বিসর্গ সন্ধি। 

কয়েকটি বিশেষ বিসর্গ সন্ধির উদাহরণ:
- বাচঃ + পতি = বাচস্পতি,
- ভাঃ + কর = ভাস্কর,
- অহঃ + নিশা= অহর্নিশ,
- অহঃ + অহ = অহরহ,
- অতঃ + এব= অতএব ইত্যাদি।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
৬১২.
'অশ্ম' শব্দের অর্থ কী?
  1. ঘোড়া
  2. পাথর
  3. হাতি
  4. উপর
ব্যাখ্যা
অশ্ম
১ প্রস্তর; শিলা; পাষাণ; ২ শিলাজতু; bitumen
অশ্মমণ্ডল (বিশেষ্য ) পৃথিবীর প্রস্তরময় স্তর।
অশ্মর (বিশেষণ) ১ পাথুরে; প্রস্তরময়।

২ শিলা সম্বন্ধীয়।
অশ্ম রী (বিশেষ্য) পাথুরি নামক রোগ।
অশ্মীভূত (বিশেষণ) প্রস্তরীভূত; প্রস্তরে পরিণত; শিলীভূত; fossilized ।

সুত্রঃ বাংলা একাডেমি অভিধান।
৬১৩.
Choose the word which has similar meaning as ‘Scavenge’ -
  1. Search
  2. Read
  3. Lax
  4. Revenge
ব্যাখ্যা
Scavenge - search for and collect (anything usable) from discarded waste.
Synonyms: rummage, search, hunt, look, forage.
৬১৪.
'নিকেতন' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) নিদ
  2. খ) নলিন 
  3. গ) নিলয় 
  4. ঘ) সলিল 
ব্যাখ্যা
'নিকেতন' শব্দের সমার্থক শব্দ : 
- গৃহ 
- আলয়
- ভবন 
- নিলয় 
- সদন
- আগার 
- বাড়ি 
- আবাস 
- বাটি 
- বটিকা 
- গেহ 
- নিকেত 

অন্যদিকে,
'নিদ্রা' শব্দের সমার্থক শব্দ - নিদ
'পদ্ম' শব্দের সমার্থক শব্দ - নলিন 
'পানি' শব্দের সমার্থক শব্দ - সলিল 

[উৎস: ভাষা -শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ]
৬১৫.
'Memorandum' এর বাংলা পরিভাষা কোনটি?
  1. ঘোষণাপত্র
  2. স্মারকলিপি
  3. পাণ্ডুলিপি
  4. ইশতেহার
ব্যাখ্যা

• 'Memorandum'-এর বাংলা পরিভাষা স্মারকলিপি।

• কয়েকটি গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
- Agenda - আলোচ্যসূচি।
- Constitution - সংবিধান।
- Manifesto - ইশতেহার।
- Manuscript - পাণ্ডুলিপি।
- Edition - সংস্করণ।
- Manual - সারগ্রন্থ।
- Gazette ঘোষণাপত্র।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৬১৬.
বাংলা ভাষায় ভাওয়েল ও কনসোনেন্ট কয়টি?
  1. ২৯ ও ৮ টি
  2. ২৭ ও ৭ টি
  3. ২৯ ও ৭ টি
  4. ২৮ ও ৭ টি
ব্যাখ্যা
⇒  বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে। এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। যথা - স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি।

• মৌলিক স্বরধ্বনি - ৭টি।
• মৌলিক ব্যঞ্জনধ্বনি - ৩০টি।

[প্রশ্নটি বিসিএস জব সল্যুশনের হওয়ায় কাছাকাছি উত্তর হিসেবে গ) ২৯ ও ৭ নেওয়া হয়েছে।]

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।
৬১৭.
শিক্ষা : অক্ষর :: জীবন : ? 
  1. উন্নতি
  2. জন্ম
  3. শিক্ষক
  4. বিদ্যালয়
ব্যাখ্যা
শিক্ষা গ্রহণের শুরু হয় অক্ষর শেখার মধ্যে দিয়ে, আর মানুষের জীবনের শুরু হয় জন্মের মধ্যে দিয়ে।
৬১৮.
শুদ্ধ বাক্যটি চিহ্নিত করুন।
  1. ক) ছেলেটি ভয়ানক মেধাবী।
  2. খ) আজকাল বিদ্বান মেয়ের অভাব নেই।
  3. গ) সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন।
  4. ঘ) ইহার আবশ্যক নাই।
ব্যাখ্যা

শুদ্ধ বাক্যটি হলো - সভ্যগণ এখানে উপস্থিত ছিলেন।

অপশনের বাকি বাক্যগুলোর শুদ্ধরূপ হলো -
ছেলেটি ভয়ানক মেধাবী। => ছেলেটি অত্যন্ত মেধাবী।
আজকাল বিদ্বান মেয়ের অভাব নেই। => আজকাল বিদুষী মেয়ের অভাব নেই।
ইহার আবশ্যক নাই। => ইহার আবশ্যকতা নাই।

সূত্র: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।

৬১৯.
'এঁড়ে' শব্দের বিপরীত শব্দ কোনটি? 
  1. আনাড়ি
  2. বকনা
  3. গোঁয়ার
  4. ষাঁড়
ব্যাখ্যা
- 'এঁড়ে' শব্দের বিপরীত শব্দ - বকনা।   

• আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ: 
- 'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত।
- 'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো- বিনীত।
- 'ভীরু' শব্দের বিপরীত শব্দ হলো - নির্ভীক।
- 'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর।
- 'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান।

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৬২০.
'চূর' শব্দটির অর্থ কী? 
  1. চূর্ণ
  2. রাগান্বিত 
  3. নেশাগ্রস্ত
  4. শান্ত
ব্যাখ্যা

প্রশ্ন: 'চূর' শব্দটির অর্থ কী?  

সমাধান:
'চূর' শব্দের অর্থ - চূর্ণ। 

'চুর' শব্দের অর্থ - নেশাগ্রস্ত

উৎস: Accessible Dictionary by Bangla Academy.

৬২১.
নিম্নের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই সঠিক?
  1. প্রজ্বলন, শ্রদ্ধাঞ্জলী, অত্যাধিক
  2. অনূর্বর, অনুকূল্য, স্ফুরণ
  3. দুষ্কৃতিকারী, দুরবস্থা, উপর্যুক্ত
  4. অপরাহ্ণ, বহিষ্কার, পূর্বাহ্ণ
ব্যাখ্যা

প্রশ্ন: নিম্নের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই সঠিক?

সমাধান:
অপশন ‘ঘ’ এর সবগুলো বানানই (অপরাহ্ণ, বহিষ্কার, পূর্বাহ্ণ) শুদ্ধ।

• অন্যদিকে,
- অপশন (ক) এর ২টি বানান (শ্রদ্ধাঞ্জলী, অত্যাধিক) ভুল।
- এদের শুদ্ধ বানান হলো: শ্রদ্ধাঞ্জলি ও অত্যধিক।

- অপশন (খ) এর ২টি বানান (অনূর্বর, অনুকূল্য) ভুল।
- এদের শুদ্ধ বানান হলো: অনুর্বর, আনুকূল্য।

-অপশন (গ) এর একটি বানান (দুষ্কৃতিকারী) ভুল।
- শুদ্ধ বানান হলো: দুষ্কৃতকারী।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান। 

৬২২.
"SAVORY" শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. TENET
  2. SAD
  3. HIDDEN
  4. INSIPID
ব্যাখ্যা
প্রশ্ন: "SAVORY" শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?

সমাধান:
"SAVORY" শব্দটির অর্থ হলো- সুস্বাদু।

INSIPID শব্দটির অর্থ হলো- বিস্বাদ, নীরস। 

অর্থাৎ SAVORY ও INSIPID শব্দদ্বয় পরস্পর বিপরীতার্থক। 

• TENET শব্দটির অর্থ হলো- মতবাদ, বিশ্বাস।
• SAD শব্দটির অর্থ হলো- অসুখী, বিষণ্ন। 
• HIDDEN শব্দটির অর্থ হলো- লুকানো। 

উৎস: Accessible Dictionary by Bangla Academy.
৬২৩.
Pen is to poet as needle is to -
  1. thread
  2. button
  3. sewing
  4. tailor
ব্যাখ্যা

A pen is a tool used by a poet.
A needle is a tool used by a tailor.

৬২৪.
হ, রু, নি, সা - এর সঙ্গে কোন বর্ণ যোগ দিয়ে বর্ণগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়?
  1. ক) ব
  2. খ) ং
  3. গ) ৎ
  4. ঘ) ল
ব্যাখ্যা
- হ, রু, নি, সা - এর সঙ্গে 'ৎ' যোগ দিয়ে বর্ণগুলো পুনর্বিন্যাস করে একটি অর্থবোধক শব্দ তৈরি করা যায়।
- শব্দটি হবে: নিরুৎসাহ

নিরুৎসাহ
১. উৎসাহহীন। 
২. হতাশ; নিরাশ; হতোদ্যম; ভগ্নোদ্যম। 
৩. উৎসাহের বা উদ্যমের অভাব; নিরুদ্যম।

উৎস: Accessible Dictionary by Bangla Academy
৬২৫.
"পর্বত" শব্দের সমার্থক নয় কোনটি?
  1. নগ
  2. অদ্রি
  3. অরবিন্দ
  4. অচল
ব্যাখ্যা
প্রশ্ন: "পর্বত" শব্দের সমার্থক নয় কোনটি?

সমাধান:
"অরবিন্দ" শব্দটি "পর্বত" শব্দের সমার্থক নয়। 

• "পর্বত" শব্দের সমার্থক শব্দগুলো হলো - গিরি, শৈল, অদ্রি, নগ, অচল, ক্ষিতিধর, পৃথ্বীধর, ধরাধর ইত্যাদি। 

অন্যদিকে,
"অরবিন্দ" শব্দটি পদ্ম শব্দের সমার্থক।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৬২৬.
শুদ্ধরূপে লেখা বানান কোনটি? 
  1. ক) Ostantatious
  2. খ) Ostentetiouse
  3. গ) Ostentatious
  4. ঘ) Osstentatious
ব্যাখ্যা
Ostentatious:
[অস্‌টেন্‌টেইশাস্‌]
(adjective)
Synonyms: Pretentious (আত্মাভিমানী), Conspicuous (দৃষ্টি-আকর্ষক), Flamboyant (জাঁকালো).
Antonyms: Plain (সরল), Unobtrusive (অনতিলক্ষ্য), Restrained (নিরাবেগ), Modest (পরিমিত).
English Meaning: Intended to attract admiration or notice.
Bangla Meaning: লোক-দেখাতে পছন্দ করে এমন; জাঁকালো: in an ostentatious manner.
Other Forms: Ostentatiously (adverb).
Example Sentence: ‘They contribute generously to village and family enterprises and avoid ostentatious displays of affluence.’
৬২৭.
কোনটি সঠিক?
  1. ক) গীতাজ্ঞলী পড়েছ কী?
  2. খ) সে, তুমি ও আমি কাল সাভার জাতীয় স্মৃতিসৌধ দেখতে যাব।
  3. গ) অনাবশ্যক ব্যাপারে কৌতূহল ভালো নয়।
  4. ঘ) দেশের সব আলেমগণ এখান উপস্থিত।
ব্যাখ্যা
সঠিক- গীতাজ্ঞলি পড়েছ কী?
সে, তুমি ও আমি কাল সাভারে জাতীয় স্মৃতিসৌধ দেখতে যাব।
দেশের সব আলেম এখান উপস্থিত।
৬২৮.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) বিনীবর্তন
  2. খ) বিনিবর্তন
  3. গ) বিনিবর্তণ
  4. ঘ) বীনিবর্তণ
ব্যাখ্যা
• শুদ্ধ বানান: বিনিবর্তন।
• অর্থ: পুনরায় আগমন বা গমন, বিরতি।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৬২৯.
Tongue : Speech : : Eye:?
  1. Mouth
  2. Sight
  3. Blind
  4. Dumb
ব্যাখ্যা
প্রশ্ন: Tongue : Speech : : Eye:?

সমাধান:
Tongue (জিহ্বা) হলো Speech (কথা) বলার উৎস।
Eye (চোখ) হলো Sight (দৃষ্টি) এর উৎস।
৬৩০.
নিচের কোন শব্দটির বানানে ‘ণ’ - এর ভুল প্রয়োগ ঘটেছে?
  1. ক) লবণ
  2. খ) বিপণি
  3. গ) মণ্ডণ
  4. ঘ) বাণিজ্য
ব্যাখ্যা
তৎসম শব্দের বানানে ণ-এর সঠিক ব্যবহারের নিয়মকে ণ-ত্ব বিধান বলে।
বাংলা ভাষায় কতগুলো শব্দে স্বভাবতই ‘ণ’ হয়। যেমন - চাণক্য, মাণিক্য, বাণিজ্য, লবণ, মণ, গণ, নিপুণ, বিপণি ইত্যাদি।
মণ্ডণ শব্দটির সঠিক বানান - মণ্ডন ।
উৎসঃ নবম - দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই।
৬৩১.
The situation has come to a head - এর অর্থ -
  1. ক) পরিস্থিতির উন্নতি ঘটেছে
  2. খ) পরিস্থিতি সবচেয়ে ভাল অবস্থায় দাঁড়িয়েছে
  3. গ) পরিস্থিতির অবনতি ঘটেছে
  4. ঘ) পরিস্থিতি চরম অবস্থায় পৌঁছেছে
ব্যাখ্যা
Come to a head (idiom)
- reach a crisis.
- The situation has come to a head এর যথার্থ অর্থ হচ্ছে - পরিস্থিতি চরম অবস্থায় পৌঁছেছে।

Source: Oxford Language
৬৩২.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. বয়ঃজৈষ্ঠ
  2. বয়োঃজৈষ্ঠ
  3. বয়োজ্যেষ্ঠ
  4. বয়োজৈষ্ঠ
ব্যাখ্যা
বয়োজ্যেষ্ঠ [বয়োজেশ্‌ঠো] (বিশেষণ) - বয়সে বড়; অধিক বয়স্ক।
{(তৎসম বা সংস্কৃত) বয়ঃ+জ্যেষ্ঠ}
৬৩৩.
কোন শব্দটি আয়নায় ও বাস্তবে একই রকম দেখাবে?
  1. OSMIHOM
  2. HIMOSTA
  3. VHRTRVH
  4. AOVIVOA
ব্যাখ্যা
ইংরেজি বর্ণমালায় নিচের বড় হাতের অক্ষর গুলো A, H, I, M, O, T, U, V, W, X ও Y আয়নায় ও বাস্তবে কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ আয়নায় ও বাস্তবে একই রকম দেখায়।
৬৩৪.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. Ineventable
  2. Inventable
  3. Inevitable
  4. Invitable
ব্যাখ্যা
Inevitable বানানটি শুদ্ধ।
Inevitable এর অর্থ: অনিবার্য; অপরিহার্য; অবশ্যম্ভাবী; অনতিক্রম্য।
৬৩৫.
Antonym of Curtail.
  1. ক) Cure
  2. খ) Add
  3. গ) Save
  4. ঘ) Detail
ব্যাখ্যা
Curtail -সংকুচিত করা, Detail-বিস্তারিত।
৬৩৬.
নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণনানুক্রমিকভাবে সাজানো রয়েছে?
  1. ক) নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়
  2. খ) নিদর্শন, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিরাময়
  3. গ) নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়, নিষ্ক্রিয়, নিসর্গ
  4. ঘ) নিদর্শন, নিম্নোক্ত, নিরাময়, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণনানুক্রমিকভাবে সাজানো রয়েছে?

সমাধান
বাংলা একাডেমি অভিধান অনুসারে,
প্রদত্ত শব্দগুলোকে বর্ণনানুক্রমিকভাবে সাজালে আমরা পাই,
- নিদর্শন, 
- নিম্নোক্ত, 
- নিরাময়, 
- নিরাসক্ত, 
- নিষ্ক্রিয়, 
- নিসর্গ
৬৩৭.
“ক্ষিতিতল” শব্দের অর্থ কি?
  1. ক) কেঁচো
  2. খ) লাঙ্গল
  3. গ) ভূতল
  4. ঘ) নভোতল
ব্যাখ্যা
“ক্ষিতিতল” অর্থ পৃথিবী।
৬৩৮.
Which word is correctly spelt?
  1. renaissence
  2. renaisance
  3. reneissance
  4. renaissance
ব্যাখ্যা
renaissance সঠিক  বানান।
renaissance  অর্থ -  (১) the Renaissance ১৪, ১৫ ও ১৬ শতকের ইউরোপে প্রাচীন গ্রিক জ্ঞানবিজ্ঞানের উপর ভিত্তি করে সাহিত্য;
                                    চিত্রকলা ইত্যাদির পুনরুজ্জীবন; পুনর্জন্ম; রেনেসাঁ।
                               (২) উক্তরূপ যেকোনো পুনরুজ্জীবন; নবজাগরণ।
৬৩৯.
কোনটি শুদ্ধ বানান নয়?
  1. ক) Ingenuous
  2. খ) Inoculate
  3. গ) Nuisance
  4. ঘ) Miscelaneous
ব্যাখ্যা
Miscelaneous এর সঠিক বানান হচ্ছে Miscellaneous
৬৪০.
Synonym of 'purloin' is -
  1. ক) Obscure
  2. খ) Extol
  3. গ) Steal
  4. ঘ) Lax
ব্যাখ্যা
Purloin - steal (something). ''He must have managed to purloin a copy of the key''.
৬৪১.
EDUCATE কে যদি FGYHGAM লেখা হয়, তবে PROPORTION কে কিভাবে লেখা যাবে?
  1. QUSUUYBRYY
  2. YBXXQUSUU
  3. XXQUSUUYB
  4. QUSBXXUUY
ব্যাখ্যা
EDUCATE এর জন্য,
E→  F (ব্যবধান ১)
D→ G (ব্যবধান ২)
U→ Y (ব্যবধান ৩)
C→ H (ব্যবধান ৪)
A→ G (ব্যবধান ৫)
T→ A (ব্যবধান ৬)
E→ M (ব্যবধান ৭)

সুতরাং, PROPORTION এর জন্য, 
P → Q 
R → U 
O → S 
P → U 
O → U
R → Y 
T → B
I → R
O → Y
N → Y
৬৪২.
জটিল বাক্যে বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?
  1. কোলন-ড্যাশ
  2. হাইফেন
  3. কমা
  4. সেমিকোলন
ব্যাখ্যা

প্রশ্ন: জটিল বাক্যে বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে কোন যতিচিহ্ন ব্যবহৃত হয়?

সমাধান:
জটিল বাক্যে বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পরে "কমা" ব্যবহৃত হয়।

কমা (,):
- কমা সামান্য বিরতি নির্দেশ করে। শব্দ, বর্গ ও অধীন বাক্যকে, বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ডকে আলাদা করতে কমার ব্যবহার হয়।

উদাহরন-
গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত বাংলাদেশ এই ছয়টি ঋতুর দেশ।
কাল তুমি যাকে দেখেছ, তিনি আমার বাবা।
রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, "পাপকে ঠেকাবার জন্যে কিছু না করাই তো পাপ।"

উৎস:
- বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, ৯ম ও ১০ম শ্রেণি।

৬৪৩.
What is the antonym of 'Talkative'?
  1. ক) chatty
  2. খ) reticent
  3. গ) gossipy
  4. ঘ) blathering
ব্যাখ্যা
Talkative: (adjective) বাচাল; বাক্যবাগীশ।

Synonyms: 
chatty, chattery, long-winded, loquacious, garrulous, babbling, verbose, effusive, gabby, wordy, mouthy, gassy, talky, multiloquent,voluble, blathering, profuse, big-mouthed, multiloquous, prolix, gossipy, communicative, conversational, gibbering, rambling, gushing, yakking

Antonyms:
taciturn, reticent

Source: Oxford Languages
৬৪৪.
Which word is correctly spelt?
  1. Reverbaration
  2. Ractengular
  3. Ascertain
  4. Catterpillar
ব্যাখ্যা
প্রশ্ন: Which word is correctly spelt?

সমাধান
The correctly spelt word is -
Ascertain = নিশ্চিত করা; নির্ধারণ করা; নিরূপণ করা; স্থির করা।

Correct Spelling of the other words:
Reverberation = ধ্বনির অনুরণন; প্রতিধ্বনি।
Rectangular = আয়তক্ষেত্রাকার।
Caterpillar = শুঁয়া পোকা, খাঁজকাটা চাকার উপরের ধাতুপাতের বেল্ট।
৬৪৫.
What is the opposite of 'Inimical'?
  1. adversary
  2. antipathetic
  3. hostile
  4. advantageous
ব্যাখ্যা

Synonyms for inimical
adversarial, adversary, antagonistic, antipathetic, hostile,

Antonyms for inimical
helpful, advantageous

৬৪৬.
Find the odd one out
  1. Adamant:Acquiescent
  2. Propitiate:Incense
  3. Enrage:Mollify
  4. Implacable:Inexorable
ব্যাখ্যা
অপশন এর ঘ শব্দ জোড়া সমার্থক এবং ক, খ, ও গ এর শব্দ জোড়া বিপরীতার্থক।
Propitiate
(verb transitive) Synonyms: Placate (শান্ত/আশ্বস্ত করা), Mollify (শান্ত/প্রশমিত করা), Satisfy (সন্তুষ্ট/ পরিতুষ্ট করা).
Antonyms: Anger (রাগানো), Enrage (ক্রুদ্ধ করা), Incense (ক্রুদ্ধ/কোপান্বিত/প্রকোপিত করা).
Implacable
(adjective) Synonyms: Unappeasable (শান্ত, তুষ্ট বা প্রশমিত করার অসাধ্য), Inexorable (নির্মম), Adamant (অনড়).
Antonyms: Acquiescent (প্রশ্রয়প্রবণ), Compliant (অন্যের ইচ্ছাপূরণে সম্মত), Relenting (কোমল হত্তয়া).
৬৪৭.
শুদ্ধ বানান কোনটি?
  1. বিভিষিকা
  2. বিভীষীকা
  3. বিভীষিকা
  4. বিভিষীকা
ব্যাখ্যা
ড. সৌমিত্র শেখর রচিত বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা অনুযায়ী বিভীষিকা বানানটি শুদ্ধ।
৬৪৮.
কোন শব্দটি শুদ্ধ বানানে লিখিত নয়?
  1. প্রোজ্জল
  2. শ্মশান
  3. জিগীষা
  4. অচিন্তনীয়
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
প্রোজ্জল - বানানটি অশুদ্ধ।
- এর শুদ্ধ বানান: 'প্রোজ্জ্বল'।

• 'প্রোজ্জ্বল' শব্দের অর্থ:
- বিশেষভাবে উজ্জ্বল। 

• কয়েকটি শুদ্ধ বানান:
- কৌতূহল,
- মন্ত্রিসভা,
- মুমূর্ষু,
- সমীচীন,
- স্বায়ত্তশাসন,
- প্রতিযোগিতা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬৪৯.
'Curtain' এর বাংলা পরিভাষা -
  1. সংক্ষিপ্ত
  2. প্রথা
  3. বিস্তারিত
  4. পর্দা
ব্যাখ্যা

Curtain  (noun) - (দরজা-জানালার) পর্দা।
- (মঞ্চের) যবনিকা; পর্দা।
- আবরণ

এছাড়া, 
Custom - প্রথা
Curtail - সংক্ষিপ্ত
Detail - বিস্তারিত

সূত্র:
১. প্রশাসনিক পরিভাষা (বাংলা একাডেমি)
২. Accessible Dictionary by Bangla Academy

৬৫০.
কোন বানানটি ভুল?
  1. Happiness
  2. Prosparity
  3. Pneumonia
  4. Necessary
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বানানটি ভুল?

সমাধান:
Prosparity এর সঠিক বানান 'Prosperity'। যার বাংলা প্রতিশব্দ: উন্নতি, সৌভাগ্য।

৬৫১.
'বেসাতি' শব্দের অর্থ কী?
  1. ক) দীর্ঘকায়
  2. খ) প্রাচীর
  3. গ) নিবিড়
  4. ঘ) কেনাবেচা
ব্যাখ্যা
বেসাতি, বেসাতী অর্থ - 
১ ব্যবসায়ে; কেনাবেচা; দোকানদারি (মিছার বেসাতি করি ভবের নদিতে ফিরিছে কতই ভাগ্যবানের তরী-জসীমউদ্‌দীন)। 
২ দোকানদার; পসারি; বেনে; ফেরিওয়ালা। 
৩ খরিদ; ক্রয়। 
৪ বিক্রয়। 
৫ পণ্য।


নিবিড় অর্থ -
১ ঘন; গহন; গভীর; দুর্ভেদ্য। 
২ নিশ্ছিদ্র; ফাঁক নেই এমন (নিবিড়ভাবে বোনা কাপড়)। 
৩ জমাট; সান্দ্র; বদ্ধ (নিবিড় আঁধার)। 
৪ দৃঢ় (নিবিড় নীবিবন্ধ)। 
৫ গাঢ় (নিবিড় আলিঙ্গন)। 
৬ স্থূল; মোটাসোটা (নিবিড় নিতম্ব)।


আবৃত : প্রাচীর বেড়া।
আবেষ্টক : (বিশেষ্য) বেড়া; প্রাচীর।
আলিসা, আলিশা, আলসে  : ছাদের প্রান্তস্থ অনুচ্চ প্রাচীর (বসি আলিসার আড়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)।
কাঁথ : দেয়াল, প্রাচীর (কাঁথ ভাঙ্গি যাই যদি দেহ অনুমতি-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))।
ক্লাউন : ভাঁড় (সার্কাসের আহত ক্লাউন আর প্রাচীরের অতন্দ্র বিড়াল-এস.এন.কিউ জুলফিকার আলী (নছরু))।
গোপুর : মন্দিরদ্বার (মন্দিরের গোপুর ও প্রাচীর সেখানেও শক্তিমান শিল্পীরা কাজ করছে- অবনীন্দ্রনাথ ঠাকুর)।
ঘেরা , ঘিরা  : বেষ্টন করা (প্রাচীর দিয়ে ঘেরা)।

সূত্র - বাংলা একাডেমি অভিধান
৬৫২.
নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
SHR (..........) LING
  1. ENT
  2. INK
  3. IVEN
  4. EW
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
SHR (..........) LING

সমাধান:
INK শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় SHRINK এবং দ্বিতীয় শব্দটি শুরু INKLING হয়।
SHRINK - পিছিয়ে আনা; সংকোচ বোধ করা; পিছু হটা।
INKLING - কোনোকিছুর আভাস/ইঙ্গিত পাওয়া/দেওয়া।
৬৫৩.
Candle : Wax : : ?
  1. Metal : Corrosion
  2. Leather : Vinyl
  3. Curtain : Pleat
  4. Tire : Rubber
ব্যাখ্যা
প্রশ্ন: Candle : Wax : : ?

সমাধান:
- Wax : মোম; পেট্রোলিয়াম প্রভৃতি খনিজ তেল থেকে প্রাপ্ত মোমজাতীয় পদার্থ।
- Candle : মোমবাতি; দীপ।

মোমবাতি যেমন মোমের সাথে সম্পর্কিত, ঠিক তেমনি টায়ার রাবারের সাথে সম্পর্কিত।
৬৫৪.
'সৌপ্তিক' শব্দের অর্থ কি?
  1. ক) নৈশ ভোজ
  2. খ) নৈশ প্রহরী
  3. গ) নৈশ যুদ্ধ
  4. ঘ) নৈশব্দ
ব্যাখ্যা
সৌপ্তিক (বিশেষ্য)
অর্থ :
- ১ নৈশ যুদ্ধ।
- ২ মহাভারতের একটি যুদ্ধবিশেষ।
□ (বিশেষণ) সুপ্তি সম্বন্ধীয়।
{(তৎসম বা সংস্কৃত) সুপ্তি+ইক(ঠঞ্‌)}

উৎস: বাংলা একাডেমি অভিধান।
৬৫৫.
'হ, রু, সা, নি, ৎ' এলোমেলো অক্ষর দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষর কোনটি?
  1. ক) ৎ
  2. খ) নি
  3. গ) হ
  4. ঘ) সা
ব্যাখ্যা
প্রশ্ন: 'হ, রু, সা, নি, ৎ' এলোমেলো অক্ষর দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষর কোনটি?

⇒ এলোমেলো অক্ষর গুলো সাজালে শব্দটি হবে, 'নিরুৎসাহ' 
সঠিক উত্তর: হ
৬৫৬.
নিচের কোন এলোমেলো শব্দটি ফারসি ভাষার?
  1. ক) র না স আ
  2. খ) তি বা ল
  3. গ) শ ফে তা রে
  4. ঘ) য়া য়া লি তো
ব্যাখ্যা

পর্তুগীজ শব্দ - আনারস, বালতি, তোয়ালিয়া 
ফারসি ভাষার শব্দ - ফেরেশতা

 
৬৫৭.
Dirty : Filthy : : Silly : ?
  1. Mundane
  2. Serious
  3. Frivolous
  4. Discreet
ব্যাখ্যা
The synonym of Dirty is Filthy.
The synonym of Silly is Frivolous.

​Therefore, the correct answer is 'Frivolous.'​
Correct analogy: Dirty : Filthy :: Silly : Frivolous
৬৫৮.
কোন বানানটি শুদ্ধ?
  1. Incyclopedia
  2. Encyclopedia
  3. Enciclopadia
  4. Encyclopedea
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
Encyclopedia:(noun)
বিশ্বকোষ; জ্ঞানকোষ; বিদ্যাকোষ; তথ্যকোষ।

সুত্রঃ বাংলা একাডেমি অভিধান।
৬৫৯.
"পুরন্ধ্রি" শব্দের অর্থ কোনটি?
  1. পরিপুষ্ট
  2. শ্বেতহস্তী
  3. গুপ্ত
  4. গৃহিণী
ব্যাখ্যা
প্রশ্ন: "পুরন্দ্রি" শব্দের অর্থ কোনটি?

সমাধান:
"পুরন্ধ্রি" শব্দের অর্থ- গৃহিণী।

পুরন্ধ্রি শব্দের অর্থসমূহ হলো-  গৃহিণী, কুলনারী।

অন্যদিকে,
"পুশিদা" শব্দের অর্থ- লুক্কায়িত, গুপ্ত।
"পুন্নাগ" শব্দের অর্থ- শ্বেতপদ্ম, স্বেতহস্তী, নরশ্রেষ্ঠ।
"পুরন্ত" শব্দের অর্থ- পরিপুষ্ট, নিটোল, সমগ্র, সম্পূর্ণ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৬৬০.
কোন বানানটি শুদ্ধ?
  1. অধগতি
  2. অধঃগতি
  3. অধোগতি
  4. অধোঃগতি
ব্যাখ্যা
বানান: 
- অধোগতি বানানটি শুদ্ধ। 
- অধোগতি, অধোগমন একটি বিশেষ্য শব্দ। 
- অধোগতি শব্দটির বিভিন্ন অর্থ রয়েছে। 
যেমন - 
১. নিম্নগতি; নিচের দিকে যাওয়া। 
২. অবনতি; দুর্দশা; অধঃপতন (আকস্মিক অধোগতির খবরতার কানে আসে-অচিন্তকুমার সেনগুপ্ত)।
৩. নরকবাস; দোজখে যাওয়া। 

উৎস: বাংলা একাডেমি অভিধান।
৬৬১.
'Recomposition' এর বাংলা পরিভাষা শব্দ-
  1. পুনর্বিবেচনা
  2. পুনর্মিলন
  3. সুপারিশ
  4. পুনর্যোজন
ব্যাখ্যা
প্রশ্ন: 'Recomposition' এর বাংলা পরিভাষা শব্দ-

সমাধান:
'Recomposition' এর বাংলা পরিভাষা শব্দ- পুনর্যোজন।

তাছাড়া,
Reconciliation এর বাংলা পরিভাষা শব্দ- পুনর্মিলন।
Recommendation এর বাংলা পরিভাষা শব্দ- সুপারিশ।
Reconsideration এর বাংলা পরিভাষা শব্দ- পুনর্বিবেচনা।

উৎস: বাংলা একাডেমি- প্রশাসনিক পরিভাষা। 
৬৬২.
কোনটি শুদ্ধ বানান
  1. ঐষ্টীক
  2. কোল্ললিনী
  3. গিরিখন্দর
  4. অযাথার্থ্য
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি শুদ্ধ বানান?

সমাধান:
অশুদ্ধ- অযাথাথ্য
শুদ্ধ - অযাথার্থ্য

অশুদ্ধ - কোল্ললিনী
শুদ্ধ - কল্লোলিনী

অশুদ্ধ - গিরিখন্দর
শুদ্ধ - গিরিকন্দর

অশুদ্ধ - ঐষ্টীক
শুদ্ধ- ঐষ্টিক
৬৬৩.
সঠিক বিপরীতার্থক শব্দ যুগল কোনটি?
  1. ক) বিপন্ন - আসন্ন
  2. খ) বিরক্ত - আরক্ত
  3. গ) বিরত - নিরত
  4. ঘ) বিজেতা - জেতা
ব্যাখ্যা
সঠিক বিপরীতার্থক শব্দ যুগল
বিরত - নিরত
বিপন্ন - নিরাপদ
বিরক্ত - অনুরক্ত 
বহাল - বরখাস্ত
বিজেতা - বিজিত 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৬৬৪.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. স্বায়ত্তশাসন
  2. অভ্যন্তর
  3. ঘূর্নিপাক
  4. ঐন্দ্রজালিক
ব্যাখ্যা
• 'ঘূর্নিপাক'-  বানানটি অশুদ্ধ।
এর শুদ্ধ বানান- 'ঘূর্ণিপাক'। 

• 'ঘূর্ণিপাক' শব্দের অর্থ- বায়ু বা জলের প্রচণ্ড আবর্ত। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬৬৫.
কোন শব্দগুচ্ছ শুদ্ধ?
  1. চিন্নয়, কল্যান
  2. মিথস্ক্রিয়া, গীতালি
  3. আয়ত্তাধীন, অদ্যপি
  4. গৃহন্ত, ইদানিং
ব্যাখ্যা
প্রশ্ন: কোন শব্দগুচ্ছ শুদ্ধ?

সমাধান:
শুদ্ধ বানানগুচ্ছ হলো- মিথস্ক্রিয়া ও গীতালি

"চিন্নয় ও কল্যান" - অশুদ্ধ; এদের শুদ্ধ বানান - চিন্ময় ও কল্যাণ
"আয়ত্তাধীন ও অদ্যপি" - অশুদ্ধ; এদের শুদ্ধ বানান - আয়ত্ত ও অদ্যাপি
"গৃহন্ত ও ইদানিং" - অশুদ্ধ; এদের শুদ্ধ বানান - গৃহস্থ ও ইদানীং
৬৬৬.
কোনটি সঠিক বানান?
  1. Gazete
  2. Gazzete
  3. Gaggete
  4. Gazette
ব্যাখ্যা

প্রশ্ন: কোনটি সঠিক বানান?

সমাধান:
সঠিক বানান: ঘ) Gazette

• 'Gazette' শব্দের বাংলা পরিভাষা - ঘোষণাপত্র, সরকারি ইশতাহার, গেজেট।
- এটি সাধারণত সরকারি সিদ্ধান্ত, প্রজ্ঞাপন ও আইনি নোটিশ প্রকাশের মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়।

এছাড়াও,
'License' শব্দের বাংলা পারিভাষা অনুজ্ঞাপত্র, লাইসেন্স।
'Manifesto' শব্দের বাংলা পারিভাষা- ইশতেহার।
'Manuscript' শব্দের বাংলা পারিভাষা- পাণ্ডুলিপি।

উৎস:
১। বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা। 
২। Accessible Dictionary. [link]

৬৬৭.
Find the correctly spelt word.
  1. Aberant
  2. Abbarant
  3. Aberrant
  4. Abberant
ব্যাখ্যা
প্রশ্ন: Find the correctly spelt word.

সমাধান:
সঠিক বানান Aberrant (adjective) বিপথগামী; স্বাভাবিক, যথাযথ বা ঈপ্সিত পথ বা লক্ষ্য থেকে বিচ্যুত; উন্মার্গগামী; অস্বাভাবিক।
৬৬৮.
'সিত' এর প্রতিশব্দ কোনটি? 
  1. শীত 
  2. অন্ধকার 
  3. বস্ত্র 
  4. শুভ্র
ব্যাখ্যা

প্রশ্ন: 'সিত' এর প্রতিশব্দ কোনটি? 

সমাধান: 
'সিত' একটি সংস্কৃত শব্দ যার অর্থ হলো সাদা, শুভ্র, বা শুক্ল। 


অন্যদিকে, 
ক) 'শীত' এর প্রতিশব্দ - শীতঋতু, ঠান্ডা, হিম, হিমাঙ্গ, হিমকাল, হিমমন্ডল, হিমময়, শৈত্য, হিমালয় ইত্যাদি

খ) 'অন্ধকার' এর প্রতিশব্দ - আঁধার, তিমির, তমসা, তম, তমিস্র, নিরালোক, শর্বর, অমা ইত্যাদি

গ) 'বস্ত্র' এর প্রতিশব্দ - বসন, পোশাক, পরিধেয়, পরিচ্ছদ, জামাকাপড়, আচ্ছাদন, অংশু, পট, পট্ট, বাস, বেশ ইত্যাদি।

সঠিক উত্তর ঘ) শুভ্র

৬৬৯.
'চুল' এর সমর্থক শব্দ নিচের কোনটি?
  1. হিল্লোল
  2. অতল
  3. অলক
  4. ঝটিকা
ব্যাখ্যা

‘চুল’ এর সমর্থক শব্দ: কেশ, অলক, চিকুর, কুন্তল, কবরী।

অন্যান্য শব্দগুলোর সমার্থক শব্দ হচ্ছে:
• ‘ঢেউ’ এর সমর্থক শব্দ: তরঙ্গ, কল্লোল, ঊর্মি, হিল্লোল, লহরী।
• ‘গভীর’ এর সমর্থক শব্দ: অগাধ, অতল, গহন, প্রগাঢ়, ‍নিবিড়।
• ‘ঝড়’ এর সমর্থক শব্দ: ঝাঞ্ঝা, তুফান, সাইক্লোন, ঝটিকা, টর্নেডো, ঘূর্ণিঝড়।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি।

৬৭০.
আদালত : জাতীয় সংসদ : : ফার্মেসি : ?
  1. ক) ডাক্তার
  2. খ) হাসপাতাল
  3. গ) ঔষধ কারখানা
  4. ঘ) রোগী
ব্যাখ্যা
আদালতে যে আইন প্রয়োগ করা হয় তা তৈরি হয় জাতীয় সংসদে, একইভাবে ফার্মেসিতে যে ঔষধ বিক্রি করা হয় তা তৈরি করা হয় ঔষধ কারখানায়।
৬৭১.
শুদ্ধ বানান কোনটি?
  1. অধোগতি
  2. অধুগোতি
  3. অধগতি
  4. অধোঃগতি
ব্যাখ্যা
প্রশ্ন: শুদ্ধ বানান কোনটি?

সমাধান:
শুদ্ধ বানানটি হলো অধোগতি।

এর অর্থ হলো:
- নিম্নগতি।
- অধঃপতন।
- দুর্দশা।
- নরকে গমন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬৭২.
শূন্যস্থানে কোন বর্ণ বসবে?
  1. P, I
  2. D, T
  3. P, Q
  4. O, T
ব্যাখ্যা
সমাধান: শূন্যস্থানে কোন বর্ণ বসবে?

সমাধান:
DEPOSITS
এর অর্থ ⇒ আমানত রাখা; অপরের প্রাপ্য অর্থ আংশিক শোধ করা; জমা দেওয়া।
৬৭৩.
Identify the accurate spelling.
  1. Abberant
  2. Aberant
  3. Abbarant
  4. Aberrant
ব্যাখ্যা
Aberrant (noun/adjective):

English Meaning:

a person whose behavior departs substantially from the standard.

Bangla Meaning:
বিপথগমন; বিপথগামিতা; নীতিভ্রংশ; বিচ্যুতি; অপেরণ।

Example of Sentences:
The people who are the aberrants will be dealt with, we hope, by the world at large.
Such a view treats the chords as exotic or aberrant decorations without any real structural importance.

Source: 
1. Merriam-Webster Dictionary. 
2. Accessible Dictionary.
3. Cambridge Dictionary.
৬৭৪.
'Magistracy' শব্দের পারিভাষিক শব্দ কোনটি?
  1. শাসক
  2. সরকারি ব্যবহারিক
  3. শাসকবর্গ
  4. সরকারি ব্যবহারদেশক
ব্যাখ্যা
প্রশ্ন: 'Magistracy' শব্দের পারিভাষিক শব্দ কোনটি?

সমাধান:
• 'Magistracy'/'Governing Body' শব্দের পারিভাষিক শব্দ হচ্ছে - শাসকবর্গ।

• অন্যান্য অপশনসমূহ সম্পর্কে আলোচনা:
- 'শাসক' শব্দের ইংরেজি পারিভাষিক শব্দ - Magistrate.
- 'সরকারি ব্যবহারিক' শব্দের ইংরেজি পারিভাষিক শব্দ - Government Counsel.
- 'সরকারি ব্যবহারদেশক' শব্দের ইংরেজি পারিভাষিক শব্দ - Government solicitor.
৬৭৫.
শীকর শব্দের অর্থ কী?
  1. ক) জলবিন্দু
  2. খ) নীহারিকা
  3. গ) শিশির
  4. ঘ) পদ্মফুল
ব্যাখ্যা
প্রশ্ন: শীকর শব্দের অর্থ কী?

সমাধান:
শীকর শব্দের অর্থ:
১. বাতাসে ভাসমান জলকণা। 
২. জলবিন্দু

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
৬৭৬.
Attendant এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) হাজিরা
  2. খ) হাজিরা-খাতা
  3. গ) সত্যায়ক
  4. ঘ) পরিচালক
ব্যাখ্যা
Attendance - হাজিরা
Attendance register - হাজিরা-খাতা
Attestor - সত্যায়ক
Attendant - পরিচালক

সূত্র:
প্রশাসনিক পরিভাষা -  বাংলা একাডেমি
৬৭৭.
"B A E H M T C" অক্ষরগুলোকে সঠিক ক্রমে সাজালে যে শব্দটি পাওয়া যায় সেটি দ্বারা কী বোঝায়?
  1. Play
  2. Novel
  3. Essay
  4. Poem
ব্যাখ্যা

প্রশ্ন: "B A E H M T C" অক্ষরগুলোকে সঠিক ক্রমে সাজালে যে শব্দটি পাওয়া যায় সেটি দ্বারা কী বোঝায়?

সমাধান:
"B A E H M T C" অক্ষরগুলোকে সঠিক ক্রমে সাজালে যে শব্দটি পাওয়া যায় সেটি হলো MACBETH

যা উইলিয়াম শেক্সপিয়ারের একটি Play

৬৭৮.
'তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।' এই বাক্যটিতে কী ধরনের ভুল হয়েছে?
  1. ক) সন্ধি জনিত
  2. খ) বাচ্যজনিত
  3. গ) বচনজনিত
  4. ঘ) যোগ্যতা জনিত
ব্যাখ্যা
'তোমাকে দেখে সে আশ্চর্য হয়েছে।' এই বাক্যটিতে বাচ্যজনিত ভুল হয়েছে৷
শুদ্ধরূপ হবে - 'তোমাকে দেখে সে আশ্চর্যান্বিত হয়েছে।'
৬৭৯.
কোন বানানটি সঠিক?
  1. ভদ্রতাচিত 
  2. ভদ্রচিত
  3. ভদ্রোচিত
  4. ভদ্রাচিত
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বানানটি সঠিক?

সমাধান: 
সঠিক বানান হলো - ভদ্রোচিত


অন্য অপশনে বানানগুলো ভুল। 

৬৮০.
'Envoy' এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. ক) দূত
  2. খ) ভুক্তি
  3. গ) সরকারি রাজস্ব
  4. ঘ) চরম
ব্যাখ্যা

‘Envoy’ শব্দের পারিভাষিক শব্দ - দূত।

সূত্র: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

৬৮১.
What is the antonym of 'Insomnia'?
  1. Restlessness
  2. Wakefulness
  3. Drowsiness
  4. Sleeplessness
ব্যাখ্যা
• The antonym of 'Insomnia' is - Drowsiness.
 
• Insomnia (noun)
English Meaning: the inability to obtain adequate sleep.
Bangla Meaning: অনিদ্রা।
 
অপশন আলোচনা:
- Restlessness - বিশ্রামহীনতা।
- Wakefulness - অনিদ্রা।
- Drowsiness - তন্দ্রাচ্ছন্নভাব।
- Sleeplessness - অনিদ্রা।
 
Source:
1. merriam-webster.
2. Accessible Dictionary by Bangla Academy.
৬৮২.
কোন বানানটি অশুদ্ধ?
  1. মন্ত্রিত্ব
  2. আশীষ
  3. জাত্যভিমান
  4. কিরীট
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বানানটি অশুদ্ধ?
 
সমাধান:
বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান অনুসারে,
-  শুদ্ধ বানান - আশিস।
শব্দের অর্থ:
- আশীর্বাদ,
- দোয়া,
- শুভেচ্ছা।

অন্যদিকে,
- কিরীট, মন্ত্রিত্ব এবং জাত্যভিমান - শব্দগুলোর বানান শুদ্ধ। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

৬৮৩.
'র সা মু ফি' ধ্বনি গুলোর সমন্বয়ে গঠিত শব্দটি কোন লেখকের ছদ্মনাম?
  1. দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার
  2. সৈয়দ মুজতবা আলী
  3. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
  4. সমরেশ বসু
ব্যাখ্যা
• 'র সা মু ফি' ধ্বনি গুলোর সমন্বয়ে গঠিত শব্দ - মুসাফির।
• ‘মুসাফির’ ছদ্মনামে সৈয়দ মুজতবা আলী লিখতেন।

• সৈয়দ মুজতবা আলীর অন্য ছদ্মনাম:
- সত্যপীর,
- ওমর খৈয়াম, 
- প্রিয়দর্শী।

অন্যদিকে, 
- সমরেশ বসুর ছদ্মনাম 'কালকূট।'
- দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার 'দৃষ্টিহীন' ছদ্মনামে লিখতেন।
- বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় এর ছদ্মনাম - যাযাবর।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৬৮৪.
What is the antonym of the word "Primary"?
  1. Secondary
  2. Nascent
  3. Utmost
  4. Cardinal
ব্যাখ্যা

• Primary শব্দের অর্থ - প্রথম; প্রাথমিক; আদ্য; আদি; আদিম; মুখ্য; প্রধান।

• এর antonym হচ্ছে Secondary. 
- Secondary শব্দের অর্থ - অমুখ্য; গৌণ; অপ্রধান; মাধ্যমিক; মধ্যক।

অন্যান্য অপশনগুলোর অর্থ:
খ) Nascent - জন্ম নিচ্ছে এমন; জায়মান; উৎপদ্যমান।
গ) Utmost - চরম; সর্বাধিক; পরম; সর্বোচ্চ; নিরতিশয়।
ঘ) Cardinal - প্রধান; মুখ্য; অগ্রগণ্য; অপরিহার্য।

অন্যান্য অপশনগুলো Primary এর Synonym হিসেবে ব্যবহৃত হয়।

Source: Cambridge Dictionary, Accessible Dictionary by Bangla Academy. 

৬৮৫.
নিচের অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ কোনটি?
ল খ গো
  1. ক) গোলখ
  2. খ) খগোল
  3. গ) লগোখ
  4. ঘ) গোখল
ব্যাখ্যা
খগোল অর্থ আকাশমণ্ডল।

৬৮৬.
'হিরণ্যরেতা' শব্দটির অর্থ কোনটি?
  1. তরুণী
  2. সূর্য
  3. তুষারপুঞ্জ
  4. গণ্যমান্য
ব্যাখ্যা

প্রশ্ন: 'হিরণ্যরেতা' শব্দটির অর্থ কোনটি?

সমাধান:
"হিরণ্যরেতা" শব্দটির অর্থ হলো- অগ্নি, সূর্য, শিব।

অন্যদিকে, 
"গণ্যমান্য" শব্দটির অর্থ হলো- সম্ভ্রান্ত, বিশেষভাবে মান্য, সম্মাননীয়।
"হিমানী" শব্দটির অর্থ হলো- বরফ, তুষারপুঞ্জ। 
"তরুণী" শব্দটির অর্থ হলো- যুবতি।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

৬৮৭.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. সুত্র
  2. নির্মুল
  3. হরীতকী
  4. কৃপন
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'হরীতকী' - শুদ্ধ বানান।

• 'হরীতকী' শব্দের অর্থ:
- গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জাত এবং বসন্তকালে ফোটে এমন সাদাটে উভলিঙ্গ ফুল ও ভেষজগুণসম্পন্ন জলপাইসদৃশ হলুদাভ কষায় ফল বা তাঁর ডিম্বাকৃতি পাতাবিশিষ্ট মাঝারি উচ্চতার পত্রমোচী উদ্ভিদ।

অন্যান্য অপশনের শুদ্ধ বানান: 
• সুত্র - সূত্র,
• নির্মুল - নির্মূল, 
• কৃপন - কৃপণ।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬৮৮.
রাশিয়ার সাথে রুবল যেভাবে সম্পর্কিত, ইউক্রেনের সাথে তেমনি কোনটি সম্পর্কিত?
  1. পেসো
  2. গুয়ারানি
  3. রিভনিয়া
  4. ইউরো
ব্যাখ্যা
প্রশ্ন: রাশিয়ার সাথে রুবল যেভাবে সম্পর্কিত, ইউক্রেনের সাথে তেমনি কোনটি সম্পর্কিত?

সমাধান:
- রাশিয়ার মুদ্রার নাম রুবল।
- ইউক্রেনের মুদ্রার নাম রিভনিয়া।

অতএব, রাশিয়ার সাথে রুবল যেভাবে সম্পর্কিত, ইউক্রেনের সাথে তেমনি কোনটি 'রিভনিয়া' সম্পর্কিত।
৬৮৯.
কোনটি শুদ্ধ রূপে লেখা বানান?
  1. বিমূঢ়
  2. ভূবন
  3. তদানুসারে
  4. দুরাবস্থা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি শুদ্ধ রূপে লেখা বানান?

সমাধান:
শুদ্ধ বানান: বিমূঢ়।

• অন্যান্য শব্দগুলোর শুদ্ধ বানান:
ভূবন = ভুবন।
দুরাবস্থা = দুরবস্থা।
তদানুসারে = 'তদনুসারে'।
৬৯০.
কোন শব্দগুচ্ছ / বাক্যে হাইফেনের ব্যবহারে ভুল আছে?
  1. ক) ভাই-বোন
  2. খ) দিন-দিন আবহাওয়া বদলে যাচ্ছে
  3. গ) ছেলে-ভুলানো ছড়া
  4. ঘ) বাংলাদেশ-ভারতের মৈত্রি চুক্তির মেয়াদ শেষ হয়েছে
ব্যাখ্যা

হাইফেনের সঠিক ব্যবহারের উদাহরণঃ

- ভাই-বোন
- দিন-দিন আবহাওয়া বদলে যাচ্ছে
- ছেলে-ভুলানো ছড়া
- বাংলাদেশ ও ভারতের মৈত্রি-চুক্তির মেয়াদ শেষ হয়েছে

উৎসঃ ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ

৬৯১.
“যতী” এর সঠিক বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) অনূঢ়া
  2. খ) সধবা
  3. গ) মাতা
  4. ঘ) প্রসবিত্রী
ব্যাখ্যা
“যতী” শব্দের অর্থ – তপস্বী, মুনি। তাই এর বিপরীত শব্দ হল -সধবা। অনূঢ়া অর্থ - কুমরি।
৬৯২.
সবাইকে ছেড়ে কর্তা মশাই ________ করলেন।
  1. ক) অন্ধের যষ্টি
  2. খ) অর্ধচন্দ্র
  3. গ) অগ্নিশর্মা
  4. ঘ) অগস্ত্য যাত্রা
ব্যাখ্যা
• সবাইকে ছেড়ে কর্তা মশাই অগস্ত্য যাত্রা করলেন।
- অগস্ত্য যাত্রা বাগধারাটির অর্থ: চিরদিনের জন্য প্রস্থান।
• অন্ধের যষ্টি: একমাত্র অবলম্বন।
• অর্ধচন্দ্র: গলাধাক্কা।
• অগ্নিশর্মা: অতিশয় ক্রুদ্ধ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
৬৯৩.
Which spelling is correct?
  1. Consciencious
  2. Volantary
  3. Supersede
  4. Accelerrate
ব্যাখ্যা
Correct Spelling:
Conscientious = ন্যায়বান।
Voluntary = স্বেচ্ছামূলক
Supersede = কাউকে ছাড়িয়ে যাওয়া
Accelerate = গতি বাড়ানো
৬৯৪.
শেখ ফজলুল করিম : সাহিত্য বিশারদ :: কাজেম আল কোরায়েশী : ?
  1. কাব্যভূষণ
  2. ভোরের পাখি
  3. বাংলার স্কট
  4. সাহিত্য বিশারদ
ব্যাখ্যা
প্রশ্ন: শেখ ফজলুল করিম : সাহিত্য বিশারদ :: কাজেম আল কোরায়েশী : ?

সমাধান:
'কাজেম আল কোরায়েশী / কায়কোবাদ' এর উপাধি - কাব্যভূষণ।

• অন্যান্য অপশন আলোচনা:
- 'শেখ ফজলুল করিম' এর উপাধি - সাহিত্য বিশারদ।
- বিহারীলাল চক্রবর্তী উপাধি হল ভোরের পাখি।
- বঙ্কিমচন্দ্রকে বাংলার স্কট বলা হয়।
৬৯৫.
কোন শব্দগুচ্ছ শুদ্ধ?
  1. অপরাহ্ণ, মধ্যাহ্ন, পূর্বাহ্ন
  2. কৌতূহল, বিভীষিকা, পুষ্পাঞ্জলি
  3. পিপিলীকা, দুরবস্থা, উপর্যুক্ত
  4. প্রজ্বলন, শ্রদ্ধাঞ্জলী, প্রজ্জ্বল
ব্যাখ্যা
খ) অপশনের সব শব্দের বানান সঠিক।
- ঘ) অপশনের ২টি বানান ভুল। সঠিকরূপ যথাক্রমে - শ্রদ্ধাঞ্জলি ও প্রোজ্জ্বল।
- ক) অপশনে একটি ভুল। সঠিকরূপ হচ্ছে - পূর্বাহ্ণ।
- গ) অপশনে একটি বানান ভুল। সঠিকরূপ - পিপীলিকা।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৬৯৬.
Synonym of ‘Primeval’ is
  1. Modern
  2. Restore
  3. Antique
  4. Destroy
ব্যাখ্যা
Primeval (adjective)
English Meaning: Ancient; existing at or from a very early time.
বাংলা অর্থ: পৃথিবীর ইতিহাসের আদিতমকাল সম্বন্ধীয়, সনাতন, আদ্যকালীন।

• অপশনগুলোর মধ্যে ‘Primeval’ এর Synonym হচ্ছে Antique (প্রাচীন; প্রাচীনকাল থেকে বিদ্যমান বা বর্তমান; প্রাচীন রীতিবিশিষ্ট)।

অন্যদিকে,
→ Modern এর Synonyms: Contemporary, Current, Designer, Hot, Modernistic, New, mod.
→ Restore এর Synonyms: Freshen, Recharge, Recreate, Refresh, Refreshen, Regenerate.
→ Destroy এর Synonyms: Annihilate, Decimate, Demolish, Desolate, Devastate, Extinguish.

Source: Merriam-Webster Dictionary, Accessible Dictionary
৬৯৭.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. অনূদিত
  2. অহোরাত্র
  3. পাণিনি
  4. স্নেহাষ্পদ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
• স্নেহাষ্পদ - বানানটি অশুদ্ধ। 

বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
সঠিক বানানটি হবে - 'স্নেহাস্পদ'। 

'স্নেহাস্পদ' শব্দের অর্থ:
- স্নেহের পাত্র,
- স্নেহভাজন। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৬৯৮.
অশুদ্ধ বানান কোনটি?
  1. শ্রাবণ
  2. ভ্রাতৃত্ত্ব
  3. হিতৈষণা
  4. জ্যোৎস্না
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'ভ্রাতৃত্ত্ব' এর শুদ্ধ বানানটি হবে- 'ভ্রাতৃত্ব'।   

'ভ্রাতৃত্ব' (বিশেষ্য)': 

- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = ভ্রাতৃ+ত্ব। 
অর্থ: ভাই এর সম্পর্ক, ভাই ভাই ভাব। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৬৯৯.
'য়া রো পো বা' এলোমেলো বর্ণগুলো দ্বারা গঠিত বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?
  1. ক) সৌভাগ্য
  2. খ) অপচয়
  3. গ) অহংকার
  4. ঘ) অকৃতজ্ঞ
ব্যাখ্যা
প্রশ্ন: 'য়া রো পো বা' এলোমেলো বর্ণগুলো দ্বারা গঠিত বাগধারাটি কী অর্থ প্রকাশ করে?

সমাধান:
'য়া রো পো বা' এলোমেলো বর্ণগুলো সাজালে পাওয়া যায় পোয়াবারো

পোয়াবারো (বিশেষ্য)
- সৌভাগ্য
- পাশা খেলার সুবিধাজনক দানবিশেষ।

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
 
৭০০.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) মূমুর্ষ
  2. খ) মুমূর্ষ
  3. গ) মূমুর্ষু
  4. ঘ) মুমূর্ষু
ব্যাখ্যা
উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য - ড সৌমিত্র শেখর। অধ্যায়-শব্দ