বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বানান ও ভাষা (Spelling and Language)

মোট প্রশ্ন২,০২৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বানান ও ভাষা (Spelling and Language)

PrepBank · পাতা / ২১ · ৩০১৪০০ / ২,০২৯

৩০১.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) প্রতিধন্দ্বীতা
  2. খ) উচ্ছ্বল
  3. গ) উপর্যুক্ত
  4. ঘ) উল্লেখিত
ব্যাখ্যা
প্রশ্ন: শুদ্ধ বানান কোনটি?

সমাধান:
শুদ্ধ বানান উপর্যুক্ত।

প্রদত্ত প্রশ্নের অন্য অপশনগুলোর বানান ভুল। এদের শুদ্ধ বানান হলো-
- প্রতিদ্বন্দ্বিতা 
- উল্লিখিত
- উচ্ছল
উৎসঃ বাংলা একাডেমি অভিধান।
৩০২.
শুদ্ধ বানান কোনটি?
  1. উপর্যুক্ত
  2. প্রতিধন্দ্বীতা
  3. উচ্ছ্বল
  4. একান্নবর্তি
ব্যাখ্যা
প্রশ্ন: শুদ্ধ বানান কোনটি?

সমাধান:
শুদ্ধ বানানঃ
- উপর্যুক্ত
- প্রতিদ্বন্দ্বিতা 
- উচ্ছল
- একান্নবর্তী

উৎসঃ বাংলা একাডেমি অভিধান
৩০৩.
নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি অভিধানে শেষে আসবে?
  1. Elephant
  2. Elevator
  3. Elastic
  4. Elder
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের শব্দগুলোর মধ্যে কোনটি ইংরেজি অভিধানে শেষে আসবে?

সমাধান:
ক্রম: Elastic → Elder → Elephant → Elevator
প্রদত্ত শব্দসমূহের মধ্যে ধারাবাহিকভাবে শেষে আসবে Elevator।
৩০৪.
হাত, চোখ ও মস্তিষ্কের কার্যাবলি এতটাই ______ যে শৈশব কালের প্রথম দিকে হাতের ব্যবহার সম্পূর্ণ ______ বিকাশকে ত্বরান্বিত করতে সাহায্য করে। উপরের ফাঁকা যায়গাগুলো নিম্নে উল্লিখিত জোড়াশব্দ দিয়ে পূরণ করুন।
  1. অপরিবর্তনীয় - বুদ্ধিসম্পর্কিত
  2. রহস্যময় - মনস্তাত্ত্বিক
  3. নিয়ন্ত্রিত - কিশোর
  4. ঘনিষ্টভাবে যুক্ত - প্রত্যক্ষণমূলক
ব্যাখ্যা

প্রশ্ন: হাত, চোখ ও মস্তিষ্কের কার্যাবলি এতটাই ______ যে শৈশব কালের প্রথম দিকে হাতের ব্যবহার সম্পূর্ণ ______ বিকাশকে ত্বরান্বিত করতে সাহায্য করে। উপরের ফাঁকা যায়গাগুলো নিম্নে উল্লিখিত জোড়াশব্দ দিয়ে পূরণ করুন।

সমাধান: 
হাত, চোখ ও মস্তিষ্কের কার্যাবলি যদি ঘনিষ্ঠভাবে যুক্ত থাকে তবে শিশুর প্রত্যক্ষণমূলক বিকাশ ত্বরান্বিত হয়।

'ঘনিষ্টভাবে যুক্ত - প্রত্যক্ষণমূলক': এটি সবচেয়ে উপযুক্ত। হাত, চোখ ও মস্তিষ্কের কার্যাবলি ঘনিষ্ঠভাবে যুক্ত (interconnected), এবং হাতের ব্যবহার প্রত্যক্ষণমূলক (perceptual) বিকাশকে ত্বরান্বিত করে (যেমন, দৃষ্টি-স্পর্শ সমন্বয়, স্থানিক বোধ ইত্যাদি)।
সুতরাং, সঠিক জোড়া হলো: ঘ) ঘনিষ্টভাবে যুক্ত - প্রত্যক্ষণমূলক। 
উল্লেখ্য, অপশনের বাকি শব্দগুলো শূন্যস্থানে যথার্থ নয়।

প্রত্যক্ষণ প্রক্রিয়া: 
- পৃথিবীর যাবতীয় বস্তু সম্বন্ধে আমরা যেসব অভিজ্ঞতা লাভ করি-অর্থাৎ পৃথিবীকে যেমন দেখি, শুনি, স্পর্শ করি, অনুভব করি, ঘ্রাণ পাই, স্বাদ নিই- সেগুলোই আমাদের প্রত্যক্ষণ। যে কোন বস্তুর বাস্তব অভিজ্ঞতাই প্রত্যক্ষণ।
- এ প্রেক্ষাপটে মরগান, কিং ও রবিনসন (১৯৭৯) বলেন, প্রত্যক্ষণ হলো আমরা যেভাবে বিশ্বকে দেখি, শুনি, অনুভব করি, স্বাদ গ্রহণ করি বা ঘ্রাণ নেই [Perception refers to the way the world looks, sounds, feels, tastes or smells] ।
- প্রত্যক্ষণ হলো একটি প্রক্রিয়া যার সাহায্যে জীব তথা মানুষ ইন্দ্রিয় শক্তির মাধ্যমে পৃথিবীর সব কিছুকে উপলব্ধি করে জ্ঞানীয় প্রক্রিয়া ব্যবহার করে একটি অর্থবহ ব্যাখ্যা দিতে পারে।

উৎস: শিল্প মনোবিজ্ঞান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়। 

৩০৫.
'নলিনী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. নদী
  2. পর্বত
  3. বায়ু
  4. পদ্মফুল
ব্যাখ্যা
'নলিনী' শব্দের সমার্থক শব্দ পদ্মফুল।
৩০৬.
'শিলীমুখ' এর প্রতিশব্দ কোনটি? 
  1. ভ্রমর
  2. গুহা 
  3. তীক্ষ্ণপাথর 
  4. কোনটিই নয়
ব্যাখ্যা

প্রশ্ন: 'শিলীমুখ' এর প্রতিশব্দ কোনটি? 

সমাধান: 
'শিলীমুখ' এর প্রতিশব্দ হলো ভ্রমর বা মৌমাছি।
শিলীমুখ শব্দের আরও কিছু সমার্থক শব্দ হলো- 
অলি, মধুকর, ভৃঙ্গ

অন্যদিকে, 
'গুহা' শব্দের প্রধান প্রতিশব্দগুলো হলো-
গহ্বর, কন্দ, গর্ত, বিবর, ছিদ্র ইত্যাদি। 

'তীক্ষ্ণপাথর' শব্দের প্রধান প্রতিশব্দগুলো হলো-
শানপাথর, শান ইত্যাদি

৩০৭.
সঠিক বিপরীতার্থক শব্দ যুগল নয় কোনটি?
  1. ক) রত - বিরত
  2. খ) শড়া - সিক্ত
  3. গ) রজত - স্বর্ণ
  4. ঘ) ষণ্ডা - দুর্বল
ব্যাখ্যা
'শড়া' এর বিপরীত শব্দ - 'টাটকা' 
অন্যান্য শব্দযুগল সমূহ সঠিক বিপরীতার্থক শব্দ। 

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
৩০৮.
প : দ :: খ :
ব্যাখ্যা
প্রশ্ন: প : দ :: খ : 

সমাধান: 
• প - অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি।
• দ - অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি।

• খ - মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি।
• ঘ - মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি।

∴ প : দ :: খ : ঘ

• ব্যঞ্জনধ্বনি উচ্চারণের সময়ে বায়ুপ্রবাহের বেগ কমবেশি হওয়ার ভিত্তিতে ব্যঞ্জনধ্বনিকে দুই ভাগে ভাগ করা যায়: অল্পপ্রাণ ও মহাপ্রাণ।

⇒ অল্পপ্রাণ ব্যঞ্জনধ্বনি:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলােকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি।
যেমন: প, ব, ত, দ, স, ট, ড, ড়, চ, জ, শ, ক, ইত্যাদি।

⇒ মহাপ্রাণ ব্যঞ্জনধ্বনি:
সেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি, সেগুলােকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি।
যেমন: ফ, ভ, থ, ধ, ঠ, ঢ, ঢ়, ছ, ঝ, খ, ঘ, হ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২সংস্করণ)।
৩০৯.
Antonym of Crux.
  1. ক) Affliction
  2. খ) Spark
  3. গ) Events
  4. ঘ) Trivial point
ব্যাখ্যা
Crux-- অত্যন্ত জটিল, Affliction- পীড়া, Spark-স্ফুলিঙ্গ, Events-ঘটনা, Trivial point- মামুলি বিষয়।
৩১০.
নিচের এলোমেলো অক্ষর দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষর কোনটি?
ধ, নি, রা, প, র
  1. নি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের এলোমেলো অক্ষর দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষর কোনটি?
ধ, নি, রা, প, র

সমাধান:
প্রদত্ত এলোমেলো অক্ষর দিয়ে গঠিত অর্থপূর্ণ শব্দ = নিরপরাধ 
অর্থপূর্ণ শব্দের শেষ অক্ষরটি হলো = ধ
৩১১.
কোন বানানটি শুদ্ধ?
  1. আশিষ
  2. আশিষ
  3. আশিস
  4. আশীস
ব্যাখ্যা
আশিস [আশিশ্]
- (বিশেষ্য)
- আশীর্বাদ; শুভেচ্ছা; দোয়া ।
{সংস্কৃত. আ+√শাস্‌+ক্কিপ্‌}

উৎস: আধুনিক বাংলা অভিধান, একাডেমি অভিধান।
৩১২.
নিচের কোন বানানটি সঠিক?
  1. Palentology
  2. Peleontology
  3. palaeontology
  4. Paliontology
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

সমাধান:
সঠিক বানানটি হলো palaeontology.

palaeontology শব্দটির অর্থ হলো প্রত্ন জীববিদ্যা। 

উৎস: Accessible Dictionary by Bangla Academy.
৩১৩.
Antonyms for delicate is:
  1. dainty
  2. subtle
  3. robust
  4. exquisite
ব্যাখ্যা

Synonyms for delicate
airy, dainty, exquisite, nuanced, refined, subtle

Antonyms for delicate
robust, strong, sturdy

৩১৪.
'একই সময়ে বর্তমান' এর একথায় প্রকাশ হলো-
  1. ক) স ম কা লী ন 
  2. খ) স ম সা ম য়ি ক
  3. গ) যু গ প ৎ
  4. ঘ) ব ক ল ম
ব্যাখ্যা
একই সময়ে- যুগপৎ
একই কালে বর্তমান - সমকালীন 
একই সময়ে বর্তমান- সমসাময়িক 
একের পরিবর্তে অপরের সই- বকলম  

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ 
৩১৫.
'খোলতা' শব্দের অর্থ কোনটি?
  1. ক) ব্যয়
  2. খ) আবরণ
  3. গ) দীপ্তিমান
  4. ঘ) ভালো
ব্যাখ্যা
'খোলতা' শব্দের অর্থ কোনটি- 
খোলতা একটি দেশি শব্দ। 
১. দীপ্তিমান ,উজ্জ্বল
২.সুস্পষ্ট
৩. সুবিকশিত 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
৩১৬.
নিচের কোন বানানটি শুদ্ধ নয়?
  1. ক) মরীচিকা
  2. খ) পাণিনি
  3. গ) উন্মীলীত
  4. ঘ) ত্র্যহস্পর্শ
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'উন্মীলীত'- বানানটি শুদ্ধ নয়। 
এর শুদ্ধ রূপ: 'উন্মীলিত'।

উন্মীলিত (বিশেষণ): 
- সংস্কৃত শব্দ।
- শব্দার্থ: উন্মীলন হয়েছে এমন,  বিকশিত, প্রস্ফুটিত। 

তাছাড়া, 
'মরীচিকা' শব্দের অর্থ- মরুভূমিতে সূর্যের কিরণে জল ভ্রান্তি।
'পাণিনি' শব্দের অর্থ- খ্রিষ্টপূর্ব পঞ্চম শতকের সংস্কৃত ব্যাকরণপ্রণেতা। 
'ত্র্যহস্পর্শ'  শব্দের অর্থ- একদিনে তিন তিথির যোগ।  

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৩১৭.
কোন বানানটি শুদ্ধ নয়?
  1. শূদ্র
  2. স্বত্ব
  3. যন্ত্রনা
  4. সমীচীন
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'যন্ত্রনা' - বানানটি অশুদ্ধ।
- এর শুদ্ধ বানান: 'যন্ত্রণা'।

• 'যন্ত্রনা' শব্দের অর্থ:
- পীড়া, যাতনা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৩১৮.
ইংরেজি অভিধানে কোন শব্দটি সবার পরে আসবে?
Nested, Nation, Nippon, Niger.
  1. Nested
  2. Nation
  3. Nippon
  4. Niger
ব্যাখ্যা

প্রশ্ন: ইংরেজি অভিধানে কোন শব্দটি সবার পরে আসবে?
Nested, Nation, Nippon, Niger.

সমাধান:
সঠিক ক্রম হবে
Nation
Nested
Niger
Nippon

∴ সবার পরে আসবে Nippon.

৩১৯.
সঠিক বানানটি চিহ্নিত করুন
  1. Recomendation
  2. Recommendation
  3. Recommandaton
  4. Recomandation
ব্যাখ্যা
Recommendation - a suggestion or proposal as to the best course of action, especially one put forward by an authoritative body.
৩২০.
কোন গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ? 
  1. শুশ্রূষা, উজ্জ্বল, শিরচ্ছেদ
  2. আকাঙ্খা, দারিদ্র্য, অঞ্জলী
  3. মনোকষ্ট, ব্যাকুলতা, দূষণীয়
  4. সান্ত্বনা, স্বায়ত্তশাসন, কৃত্যাকৃত্য
ব্যাখ্যা

প্রশ্ন: কোন গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ? 

সমাধান:
সঠিক উত্তর: ঘ) সান্ত্বনা, স্বায়ত্তশাসন, কৃত্যাকৃত্য

• বাংলা একাডেমি বানান অভিধান অনুসারে, সান্ত্বনা, স্বায়ত্তশাসন, উজ্জ্বল বানানগুলো শুদ্ধ।
- সান্ত্বনা: দুঃখ বা কষ্ট লাঘব করার জন্য সহানুভূতিমূলক কথা বা কাজ।
- স্বায়ত্তশাসন: নিজস্ব শাসনব্যবস্থা; নিজেদের দ্বারা পরিচালিত শাসন।
- কৃত্যাকৃত্য: কর্তব্য-অকর্তব্য, কাজ ও অকাজ।

অন্যান্য অপশন:
অপশন 'ক' এর অশুদ্ধ বানান হলো: শিরচ্ছেদ
- শুদ্ধ বানানগুলো হলো: শুশ্রূষা, উজ্জ্বল, শিরশ্ছেদ

অপশন 'খ' এর অশুদ্ধ বানান হলো: আকাঙ্খা, অঞ্জলী
- শুদ্ধ বানানগুলো হলো: আকাঙ্ক্ষা, দারিদ্র্য, অঞ্জলি

অপশন 'গ' এর অশুদ্ধ বানান হলো: মনোকষ্ট
- শুদ্ধ বানানগুলো হলো: মনঃকষ্ট, ব্যাকুলতা, দূষণীয়

উৎস: বাংলা একাডেমি অভিধান।

৩২১.
What is the most appropriate synonym for 'Amalgamate'?
  1. ক) Coalesce
  2. খ) Detach
  3. গ) Rummage
  4. ঘ) Differentiate
ব্যাখ্যা
- Amalgamate - মেশানো; যুক্ত করা; মিলিত করা।

- Coalesce - মিলিত হওয়া; একাঙ্গীভূত হওয়া।
- Detach - বিছিন্ন করা।
- Rummage - অনুসন্ধান করা।
- Differentiate - পার্থক্য করা; পার্থক্য দেখানো।

Source: Accessible Dictionary by Bangla Academy
৩২২.
কোনটি শুদ্ধ বানান?
  1. Jewelary
  2. Jewellry
  3. Jwellry
  4. Jewellery
ব্যাখ্যা

Jewellery (noun):
Meaning - রত্নপাথর; রত্নখচিত অলংকারাদির সমগ্র।

Example Sentences:
- The jewellery showed exquisite craftsmanship.
- They stole jewellery valued at £50,000.

৩২৩.
নিচের কোনটি অশুদ্ধ বানান?
  1. লবণ
  2. রামায়ণ
  3. পরায়ণ
  4. পলায়ণ
ব্যাখ্যা
‘পলায়ণ’- বানানটি অশুদ্ধ।

• লবণ, রামায়ণ, পরায়ণ, ণ হলেও ণত্ব বিধি অনুযায়ী পলায়ন বানানে ‘ন’ হবে ।

উৎস : প্রমিত বাংলা বানানের নিয়ম, বাংলা একাডেমি ।
৩২৪.
শুদ্ধ বানানটি চিহ্নিত করুন।
  1. ক) ব্যতিক্রমি
  2. খ) ব্যাতিক্রমী
  3. গ) ব্যতিক্রমী
  4. ঘ) ব্যাতিক্রমি
ব্যাখ্যা
ব্যতিক্রমী - অন্যথা করে এমন; ব্যতিক্রম বা বিশিষ্ট হিসেবে বিবেচ্য
৩২৫.
Identify that word, which spelling is wrong?
  1. ক) Etiquete
  2. খ) Pattern
  3. গ) Privilege
  4. ঘ) Dialogue
ব্যাখ্যা
Etiquete will be Etiquette
৩২৬.
Consistent is the antonym of --
  1. coherent
  2. accordant
  3. compatible
  4. conflicting
ব্যাখ্যা
Consistent অর্থ সামঞ্জস্যপূর্ণ, সংগতিপূর্ণ, অবিচলিত, অটল, সঙ্গত, উপযুক্ত, দৃঢ়বদ্ধ, দৃঢ় ইত্যাদি।
Consistent is the synonym of accordant, coherent, compatible, concordant, conformable (to), congruent, congruous, consonant, correspondent (with or to), harmonious
Consistent is the antonym of conflicting, conflictive, incompatible, incongruous, inconsistent, inharmonious, noncompatible
৩২৭.
নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
DE (............) ROY
  1. NY
  2. PT
  3. VICE
  4. VIDE
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
DE (............) ROY

সমাধান:
VICE শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় DEVICE এবং দ্বিতীয় শব্দটি শুরু VICEROY হয়।
DEVICE - যন্ত্র; পরিকল্পনা; ফন্দি; কৌশল।
VICEROY - কোনো সার্বভৌম শাসকের প্রতিনিধি হিসেবে যিনি রাজ্যশাসন করেন (যেমন সাবেক ভারতবর্ষ); উপরাজ।
৩২৮.
'INTREPID' শব্দের অর্থ কি?
  1. Belligerent
  2. Timid
  3. Arrogant
  4. Fearless
ব্যাখ্যা
প্রশ্ন: 'INTREPID' শব্দের অর্থ কি?

সমাধান:
'INTREPID' শব্দের অর্থ হলো নির্ভীক, অতুলনীয় সাহসী বা অপরাজেয়।

আবার,
Fearless অর্থ 'নির্ভীক'

'INTREPID' শব্দের সমর্থক শব্দ হলো -
Brave (সাহসী)
Fearless (নির্ভীক)
Bold (দুঃসাহসী)
Courageous (বীরত্বপূর্ণ)
Daring (ঝুঁকিপূর্ণ কাজে সাহসী)

"Arrogant" শব্দের অর্থ হলো অহংকারী, দাম্ভিক বা অহংভাবপূর্ণ।
"Belligerent" শব্দের অর্থ হলো যুদ্ধপরায়ণ, আক্রমণাত্মক বা ঝগড়াটে।
"Timid" শব্দের অর্থ হলো ভীতু, লাজুক বা সংকোচপ্রবণ।
৩২৯.
নিচের কোন বানানটি সঠিক?
  1. ক) স্বায়ত্তশাসন
  2. খ) সায়ত্বশাসন
  3. গ) সায়ত্তশাসন
  4. ঘ) স্বায়ত্বশাসন
ব্যাখ্যা
শুদ্ধ বানান -স্বায়ত্তশাসন
স্বায়ত্তশাসন (বিশেষ্য): স্বজাতীয়দের দ্বারা পরিচালিত শাসন; স্বদেশবাসী কর্তৃক রাজ্যশাসন; স্বশাসন।

উৎস: Accessible Dictionary
৩৩০.
উদ্ধরণ বা উদ্ধৃতি বিরাম চিহ্ন অনুসারে ব্যবহৃত নিচের কোন বাক্যটি?
  1. ক) আহা! কী চমৎকার দৃশ্য।
  2. খ) শীতকালে এ দেশে আবহাওয়া শুষ্ক থাকে।
  3. গ) শিক্ষক বললেন, 'গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে'।
  4. ঘ) সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে।
ব্যাখ্যা
• উদ্ধৃতি (" " অথবা ' ') বিরাম চিহ্ন অনুসারে ব্যবহৃত বাক্য- শিক্ষক বললেন, 'গতকাল তুরস্কে ভয়ানক ভূমিকম্প হয়েছে'।
- উদ্ধৃতি বিরাম চিহ্নের ব্যবহার:
১. কথোপকথন ও সংলাপে।
২. নির্দিষ্ট শব্দে মনোযোগ আকর্ষনের জন্য।
৩. নির্দিষ্ট ভবনের নাম বা গ্রন্থের নাম জানানোর জন্য।
• আহা! কী চমৎকার দৃশ্য।- বিস্ময়সূচক (!) বিরাম চিহ্ন।
• শীতকালে এ দেশে আবহাওয়া শুষ্ক থাকে।- দাঁড়ি (।) বিরাম চিহ্ন।
• সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে।- কমা (,) বিরাম চিহ্ন।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৩১.
কোনটি শুদ্ধ শব্দ?
  1. ক) প্রানি
  2. খ) প্রানী
  3. গ) প্রাণি
  4. ঘ) প্রাণী
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'প্রাণী'- বানানটি শুদ্ধ। 

বাংলা একাডেমী আধুনিক বানান অভিধান অনুসারে
কিছু বানানের শুদ্ধরূপ
- শিরশ্ছেদ, 
- আকাঙ্ক্ষা, 
- ন্যূনতম,
- অপরাহ্ণ,
- জ্ঞানভূষিত, 

উৎস : বাংলা একাডেমি আধুনিক বানান অভিধান। 
৩৩২.
“পরের ভালো যে দেখতে পারে না” তাকে এক কথায় কি বলে?
  1. ক) পরশ্রীকাতর
  2. খ) অপেয়
  3. গ) পঙ্কজ
  4. ঘ) পুরাতাত্ত্বিক
ব্যাখ্যা
প্রশ্ন: “পরের ভালো যে দেখতে পারে না” তাকে এক কথায় কি বলে?

সমাধান
“পরের ভালো যে দেখতে পারে না” এক কথায় - পরশ্রীকাতর।

কিছু গুরত্ব এক কথায় প্রকাশ:
- পান করার যোগ্য নয় - অপেয়
- পঙ্কে জন্মে যা - পঙ্কজ
- পুরাকালের বিষয় যিনি জানেন - পুরাতাত্ত্বিক

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৩৩.
কোন বানানটি শুদ্ধ?
  1. ভদ্রতাচিত
  2. ভদ্রাচিতো
  3. ভদ্রোচিত
  4. ভদ্রোতাচিত
ব্যাখ্যা

প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
শুদ্ধ বানানটি হচ্ছে- ভদ্রোচিত।
অর্থ - অভিজাত, শিষ্ট।

উৎস: বাংলা একাডেমি অভিধান।

৩৩৪.
কোন গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ? 
  1. জ্যেষ্ঠ, কন্টক, দূষণীয়
  2. প্রমান, অঙ্গন, অর্ধাঙ্গিনী
  3. সৌজন্য, সত্ব, ইতিপূর্বে
  4. কেঁউকেঁউ, প্রতীতি, শঙ্কাকুল
ব্যাখ্যা

প্রশ্ন: কোন গুচ্ছের সবগুলো বানানই শুদ্ধ? 

সমাধান:
সঠিক উত্তর: ঘ) কেঁউকেঁউ, প্রতীতি, শঙ্কাকুল

• বাংলা একাডেমি বানান অভিধান অনুসারে, কেঁউকেঁউ, প্রতীতি, শঙ্কাকুল বানানগুলো শুদ্ধ।
- কেঁউকেঁউ: আহত ও পলায়নপর কুকুরের ডাক।
- প্রতীতি: বিশ্বাস, প্রত্যয়।
- শঙ্কাকুল: ভয়ার্ত, ভয়যুক্ত।

অন্যান্য অপশন:
অপশন 'ক' এর অশুদ্ধ বানান হলো: কন্টক
- শুদ্ধ বানানগুলো হলো: জ্যেষ্ঠ, কণ্টক, দূষণীয়

অপশন 'খ' এর অশুদ্ধ বানান হলো: প্রমান
- শুদ্ধ বানানগুলো হলো: প্রমাণ, অঙ্গন, অর্ধাঙ্গিনী

অপশন 'গ' এর অশুদ্ধ বানান হলো: সত্ব
- শুদ্ধ বানানগুলো হলো: সৌজন্য, সত্ত্ব, ইতিপূর্বে

উৎস: বাংলা একাডেমি অভিধান।

৩৩৫.
বারি : পানি : : বারিদ : ?
  1. সমুদ্র
  2. বালু
  3. মেঘ
  4. আকাশ
ব্যাখ্যা

• 'বারি' শব্দের অর্থ - জল, পানি, বৃষ্টি।
• 'বারিদ' শব্দের অর্থ - জলদ, মেঘ

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

৩৩৬.
‘উর্বী’ শব্দের সঠিক প্রতিশব্দ কোনটি?
  1. বসুন্ধরা
  2. রাতুল
  3. আফতাব
  4. অর্ণব
ব্যাখ্যা
উর্বি শব্দের সঠিক প্রতিশব্দ - পৃথিবী।
এর আরো কয়েকটি প্রতিশব্দ -
ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, অবনি, ক্ষিতি, মহী, অখিল ইত্যাদি।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর।
৩৩৭.
নিচের কোনটি 'কেশ' এর প্রতিশব্দ -
  1. লহরী
  2. অনল
  3. বিধু
  4. কবরী
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোনটি 'কেশ' এর প্রতিশব্দ -

সমাধান:
'কেশ' এর প্রতিশব্দ- 'কবরী'।
’কেশ’ এর আরো কিছু প্রতিশব্দ : চুল, অলক, কেশ, চিকুর, কুন্তল, কবরী।

অন্যদিকে,
'লহরী' শব্দের প্রতিশব্দ- ঢেউ।
'বিধু' - 'চাঁদ' এর প্রতিশব্দ।
'অনল' হচ্ছে 'আগুন' শব্দের প্রতিশব্দ।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০২৫ সংস্করণ)।

৩৩৮.
যদি ACMIE কে EIMCA লিখা হয়, তবে FANTA কিভাবে লেখা যাবে ?
  1. ATANF
  2. ATNNF
  3. ANTFA
  4. ATNAF
ব্যাখ্যা
প্রশ্ন : যদি ACMIE কে EIMCA লিখা হয়, তবে FANTA কিভাবে লেখা যাবে ?

সমাধান :
এখানে,
ACMIE কে বিপরীত করে লিখা হয় = EIMCA

∴  FANTA কে বিপরীত করে লিখলে হবে =ATNAF
৩৩৯.
কোনটি শুদ্ধ বাক্য?
  1. বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছে
  2. তোমার সঙ্গে গোপন পরামর্শ আছে
  3. মেয়েটি দারুণ সবুদ্ধিমতী
  4. আজকাল বিদ্বান মহিলার অভাব নেই
ব্যাখ্যা
বৃক্ষটি সমূলে উৎপাটিত হয়েছেে। এই বাক্যটি সঠিক।

তোমার সঙ্গে গোপন পরামর্শ আছে। বাক্যে বিশেষণের অপপ্রয়োগজনিত ভুল রয়েছে। বাক্যটির শুদ্ধ রূপ - তোমার সঙ্গে গোপনীয় পরামর্শ আছে।
মেয়েটি দারুণ সবুদ্ধিমতী। বাক্যে সবুদ্ধিমতী শব্দটি সঠিক নয়। বাক্যটির শুদ্ধরূপ: মেয়েটি দারুণ বুদ্ধিমতী। 
আজকাল বিদ্বান মহিলার অভাব নেই। বাক্যে বিদ্বান শব্দটি হল পুরুষ বাচক শব্দ।  বাক্যটির শুদ্ধরূপ:  আজকাল বিদুষী মহিলার অভাব নেই। 

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৪০.
Select the correctly spelt word is-
  1. Questionere
  2. Questinnaire
  3. Questionaire
  4. Questionnaire
ব্যাখ্যা
প্রশ্ন: Select the correctly spelt word is-

সমাধান:
'Questionnaire' অর্থ - প্রশ্নপত্র বা জরিপ ফর্ম।
৩৪১.
Choose the correct Spelling -
  1. ক) Velnerable
  2. খ) Vulnarable
  3. গ) Vulnerable
  4. ঘ) Valnerable
ব্যাখ্যা

Vulnerable:
Able to be easily physically, emotionally, or mentally hurt, influenced, or attacked.

Source: Cambridge.

৩৪২.
'Ombudsman' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. ন্যায়পাল
  2. রাষ্ট্রদূত
  3. ধ্বনিবিদ্যা
  4. মজুরী
ব্যাখ্যা

প্রশ্ন: 'Ombudsman' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ কোনটি?

সমাধান:
Ombudsman শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো ন্যায়পাল

অন্যদিকে,
Ambassador শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো রাষ্ট্রদূত।
Phonetics শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো ধ্বনিবিদ্যা।
Wages বা Salary শব্দটির বাংলা পারিভাষিক শব্দ হলো মজুরী।


উৎস:- Accessible Dictionary by Bangla Academy.

৩৪৩.
কোনটি শুদ্ধ বানান?
  1. ক) জাজ্জ্বল্যমান
  2. খ) ন্যূনাধিক
  3. গ) প্রোজ্বলিত
  4. ঘ) শ্বাশত
ব্যাখ্যা
ন্যূনাধিক বানানটি সঠিক।
ন্যূনাধিক (বিশেষণ) শব্দের অর্থ- কমবেশি; বেশিকম। 

জাজ্জ্বল্যমান এর শুদ্ধ বানান- জাজ্বল্যমান। 
প্রোজ্বলিত এর শুদ্ধ বানান- প্রজ্বলিত।
শ্বাশত এর শুদ্ধ বানান- শাশ্বত। 


উৎস: বাংলা একাডেমি বাংলা বানান- অভিধান। 
৩৪৪.
'রাজসিক' এর বিপরীত শব্দ কোনটি?
  1. তামসিক
  2. অরাজসিক
  3. প্রজাসিক
  4. পারত্রিক
ব্যাখ্যা
প্রশ্ন: 'রাজসিক' এর বিপরীত শব্দ কোনটি?

সমাধান:
- 'রাজসিক' শব্দের বিপরীত শব্দ- 'তামসিক'।

উল্লেখ্য,
'রাজসিক' শব্দের অর্থ - আড়ম্বরপূর্ণ; রাজরাজড়াদের মতো।
আবার, তামসিক শব্দের অর্থ - মেঘাচ্ছন্ন।

অন্যদিকে, 
- 'ঐহিক' শব্দের বিপরীত শব্দ - পারত্রিক।

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৩৪৫.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. মহত্ব
  2. মাহাত্ম্য
  3. মহাত্মা
  4. মর্মস্পর্শী
ব্যাখ্যা
• 'মহত্ব'- বানানটি অশুদ্ধ।  
সঠিক বানান- 'মহত্ত্ব'।

 • 'মহত্ত্ব' শব্দের অর্থ- উদারতা, প্রকর্ষ। 

অন্যদিকে, 
মহাত্মা- অতি মহৎ। 
মাহাত্ম্য - মহানুভবতা, মহিমা, গৌরব। 
মর্মস্পর্শী - মর্মকে স্পর্শ বা আকুল করে এমন। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৩৪৬.
নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
EX (............) ACLE
  1. PERT
  2. TRACT
  3. TENT
  4. CHANGE
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
EX (............) ACLE

সমাধান:
TENT শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় Extent এবং দ্বিতীয় শব্দটি শুরু Tentacle হয়।
Extent - সীমা; আয়তন।
Tentacle - দীর্ঘ, সরু, নরম।
৩৪৭.
Synonym of 'FIGURINE' is -
  1. Statue
  2. Picture
  3. Cloth
  4. Shadow
ব্যাখ্যা

প্রশ্ন: Synonym of 'FIGURINE' is -

সমাধান:
'FIGURINE' এর অর্থ ছোট মূর্তি বা প্রতিকৃতি।
এটি সাধারণত মানুষ, পশু বা দেবদেবীর ছোট আকারের মূর্তি বোঝাতে ব্যবহৃত হয়।

অপশনগুলো যাচাই করে পাই, 
A) Statue এর অর্থ মূর্তি। 
B) Picture এর অর্থ ছবি, আঁকা বা ফটো। 
C) Cloth এর অর্থ কাপড়। 
D) Shadow এর অর্থ ছায়া। 

সুতরাং, FIGURINE এর সমার্থক শব্দ হলো STATUE. 

৩৪৮.
তা, ত্ন, ত্ত্বি, প্র, এর সাথে নিচের কোন ধ্বনিটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়?
ব্যাখ্যা
প্রশ্ন: তা, ত্ন, ত্ত্বি, প্র, এর সাথে নিচের কোন ধ্বনিটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়?

সমাধান:
তা, ত্ন, ত্ত্বি, প্র, এর সাথে ক যুক্ত হলে হয় 'প্রত্নতাত্ত্বিক'।

প্রত্নতাত্ত্বিক:
প্রত্ন শব্দের অর্থ অতি পুরাতন বা প্রাচীন। এই সম্পর্কিত যে তত্ত্ব তাকে বলা হয় প্রত্নতত্ত্ব। আর প্রাচীনকালের জিনিসপত্র, মুদ্রা, অট্টালিকা ইত্যাদি বিচার করে এবং ইতিহাস খুঁজে যা বের করা হয় বা যেভাবে বের করা হয় তাকে বলে প্রত্নতাত্ত্বিক।
৩৪৯.
ত্য, ত্ন, হি, সা' এর সাথে নিচের কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়?
ব্যাখ্যা
প্রশ্ন: 'ত্য, ত্ন, হি, সা' এর সাথে নিচের কোন বর্ণটি যোগ করলে একটি অর্থবোধক শব্দ গঠিত হয়?

সমাধান:
'ত্য, ত্ন, হি, সা' এর সাথে 'র' বর্ণটি যোগ করে সাজিয়ে 'সাহিত্যরত্ন' শব্দটি পাওয়া যাবে।
৩৫০.
Choose the word which has similar meaning as ‘Obsequious’ -
  1. Servile
  2. Dyspeptic
  3. Natty
  4. Simple
ব্যাখ্যা
Obsequious - obedient or attentive to an excessive or servile degree.
Similar: servile, ingratiating, unctuous, sycophantic, fawning.
৩৫১.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. কূসংস্কার
  2. কুশংষ্কার
  3. কুসংস্কার
  4. কুশংস্কার
ব্যাখ্যা
কুসংস্কার শুদ্ধ বানান। এর অর্থ ⇒ চিরাচরিত ভ্রান্ত ধারণা বা বিশ্বাস; সামাজিক প্রথা বা ধর্মাদি বিষয়ে যুক্তিহীন বিশ্বাস।

উৎস: Accessible Dictionary.
৩৫২.
জলকুন্তল শব্দের অর্থ কী?
  1. শৈবাল
  2. গাঙচিল
  3. শুশুক
  4. পদ্মফুল
ব্যাখ্যা
জলকুন্তল (বিশেষ্য) ⇒ শেওলা; শৈবাল।

উৎস: Accessible Dictionary.
৩৫৩.
'Ubiquitous' শব্দটির সমার্থক শব্দ কোনটি চিহ্নিত করুন।
  1. Scarce
  2. Abundant
  3. Widespread
  4. Limited
ব্যাখ্যা
প্রশ্ন: 'Ubiquitous' শব্দটির সমার্থক শব্দ কোনটি চিহ্নিত করুন।

সমাধান:
Ubiquitous (adjective) - একই সময়ে সর্বত্র বা বিভিন্ন স্থানে উপস্থিত; সর্বব্যাপী।

Scarce - অপ্রতুল; দুষ্প্রাপ্য; দুর্লভ; দুষ্প্রাপণীয়।
Abundant - প্রচুর; অঢেল।
Widespread - বহুবিস্তৃত।
Limited - নিয়ন্ত্রিত; বাধাপ্রাপ্ত; সংকীর্ণ; সীমিত; সীমাবদ্ধ।

অপশন বিবেচনায় 'Ubiquitous' শব্দটির সমার্থক শব্দ Widespread.
৩৫৪.
নিচের কোন যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল আছে?
  1. হাইফেন
  2. কোলন
  3. ইলেক
  4. ব্র্যাকেট
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল আছে?

সমাধান:
যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল:
১. কমা - ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
২. সেমিকোলন - ১ বলার দ্বিগুণ সময়।
৩. দাঁড়ি বা পূর্ণচ্ছেদ - এক সেকেন্ড।
৪. প্রশ্নবোধক চিহ্ন - এক সেকেন্ড।
৫. বিস্ময় ও সম্বোধন চিহ্ন - এক সেকেন্ড।
৬. কোলন - এক সেকেন্ড।
৭. ড্যাশ - এক সেকেন্ড।
৮. কোলন ড্যাশ - এক সেকেন্ড।
৯. হাইফেন - থামার প্রয়োজন নেই।
১০. ইলেক বা লোপ চিহ্ন - থামার প্রয়োজন নেই।
১১. একক উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চারণে যে সময় লাগে।
১২. যুগল উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চারণে যে সময় লাগে।
১৩. ব্র্যাকেট (বন্ধনি চিহ্ন) - থামার প্রয়োজন নেই।
১৪. ধাতু দ্যোতক চিহ্ন - থামার প্রয়োজন নেই।
৩৫৫.
বিরক্ত : অনুরক্ত :: আপদ : ?
  1. ক) বিপদ
  2. খ) সম্পদ
  3. গ) নিগ্রহ
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা
বিরক্ত এর বিপরীত শব্দ অনুরক্ত।
তেমনি আপদ এর বিপরীত সম্পদ।
৩৫৬.
'একাদশে বৃহস্পতি' এর বিপরীত বাগ্‌ধারা কোনটি?
  1. ক) উড়নচণ্ডী
  2. খ) গৌরচন্দ্রিকা
  3. গ) আট কপালে
  4. ঘ) চাঁদের হাট
ব্যাখ্যা
'একাদশে বৃহস্পতি' এর বিপরীত বাগ্‌ধারা 'আট কপালে'
কেননা, 
আট কপালে - মন্দভাগ্য,
একাদশে বৃহস্পতি - সৌভাগ্যের বিষয়;

অন্যদিকে, 
উড়নচণ্ডী = অমিতব্যয়ী
গৌরচন্দ্রিকা = ভূমিকা
চাঁদের হাট = সুখের সংসার 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
৩৫৭.
‘অপলাপ’ শব্দের অর্থ কী?
  1. মিথ্যাচার
  2. অস্বীকার
  3. প্রলাপ
  4. সংলাপ
ব্যাখ্যা
আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অন্নুসারে,
'অপলাপ' শব্দের অর্থ - অস্বীকার।
- এটি তৎসম বা সংস্কৃত শব্দ।
- এর প্রকৃতি-প্রত্যয়: অপ+√লপ্+অ

অপলাপ (বিশেষ্য): 
অর্থ:
গোপন।
মিথ্যা উক্তি (সত্যের অপলাপ)।
অস্বীকার (তুমি একেবারে পরিণয় পর্যন্ত অপলাপ করিতেছ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩৫৮.
'School, Science, Schedule, Shadow' শব্দগুলো থেকে ইংরেজি অভিধানে কোনটি আগে বসবে?
  1. Shadow
  2. School
  3. Science
  4. Schedule
ব্যাখ্যা

প্রশ্ন: 'School, Science, Schedule, Shadow' শব্দগুলো থেকে ইংরেজি অভিধানে কোনটি আগে বসবে?

সমাধান: 
ইংরেজি অভিধানে শব্দগুলো যে ক্রমে বসবে, 
Schedule, School, Science, Shadow

কারণ, 
অভিধানে শব্দগুলো প্রথম অক্ষর (S) দিয়ে একই ক্রমে থাকে। তাই দ্বিতীয় অক্ষরে যাওয়া হয় (c, c, c, h)। তারপর তৃতীয় অক্ষর দেখা হয়। যখন প্রথম দুটি অক্ষর একই হয় (Sch), তখন পরবর্তী অক্ষরগুলো ক্রমানুসারে সাজানো হয়, 
Schedule (e) এবং School (o)

এই শব্দগুলির মধ্যে, 'Schedule' শব্দটি ইংরেজি অভিধানে সবার আগে বসবে কারণ S-এর পর C, তারপর H, তারপর E অক্ষর আসে, যা অন্য শব্দগুলির পরবর্তী অক্ষরগুলির চেয়ে অভিধানের ক্রমে আগে আসে। 

সঠিক উত্তর ঘ) Schedule

৩৫৯.
UNIVERSITY শব্দ থেকে নিচের কোন শব্দটি তৈরি সম্ভব না?
  1. YES
  2. TRY
  3. NO
  4. SIR
ব্যাখ্যা
প্রশ্ন: UNIVERSITY শব্দ থেকে নিচের কোন শব্দটি তৈরি সম্ভব?
 
সমাধান:
UNIVERSITY শব্দ থেকে YES, SIR, TRY শব্দ গুলো লেখা যাবে।
 
কিন্তু,
- NO = UNIVERSITY শব্দে = O না থাকায় এটি গঠন করা সম্ভব নয়।
 
৩৬০.
ইংরেজি অভিধানে কোন শব্দটি সবার পরে আসবে?
Apple, Application, Approach, Appreciate
  1. Application
  2. Apple
  3. Approach
  4. Appreciate
ব্যাখ্যা
প্রশ্ন: ইংরেজি অভিধানে কোন শব্দটি সবার পরে আসবে?
Apple, Application, Approach, Appreciate

সমাধান:
সঠিক ক্রম হবে:
Apple
Application
Appreciate
Approach

∴ সবার পরে আসবে Approach.
৩৬১.
Choose the correct spelling-
  1. Conseciencious
  2. Conscientious
  3. Consciencious
  4. Consientious
ব্যাখ্যা

প্রশ্ন: Choose the correct spelling-

সমাধান:
'Conscientious' শব্দের অর্থ হলো দায়িত্বপরায়ণ, সতর্ক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে সঠিক কাজ করার চেষ্টা করা।

Primary meaning:
যে ব্যক্তি নিজের কাজের প্রতি যত্নশীল, দায়িত্বশীল এবং সতর্কভাবে কাজ করে।
উদাহরণ: একজন conscientious ছাত্র সময়মতো হোমওয়ার্ক করে এবং মন দিয়ে পড়ে।

Synonyms (প্রায়শই interchangeable):
Diligent = পরিশ্রমী
Meticulous = যত্নশীল
Careful = সতর্ক
Thorough = খুঁটিনাটি পর্যন্ত খেয়াল রাখে

Example sentence:
She is a conscientious worker who never misses a deadline.
- সে একজন দায়িত্বশীল কর্মী, যিনি কখনও সময়মতো কাজ শেষ করতে ভুল করেন না।


সঠিক উত্তর খ) Conscientious

৩৬২.
কোন বানানটি শুদ্ধ?
  1. বুদ্ধিজীবী
  2. বুদ্ধিজিবী
  3. বুদ্ধিজিবি
  4. বুদ্ধীজীবী
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'বুদ্ধিজীবী' বানানটি সঠিক।  

• 'বুদ্ধিজীবী' শব্দটি সম্পর্কে বিস্তারিত:
- এর প্রকৃতি- প্রত্যয়: 'বুদ্ধি + √ জীব + ইন্‌।  

• 'বুদ্ধিজীবী' শব্দের অর্থ: 
- সমাজ ও সংস্কৃতি সচেতন এবং জ্ঞান বিজ্ঞানে দক্ষ সুশিক্ষিত মানুষ, যারা বুদ্ধির বলে বা বুদ্ধির কাজ দিয়ে জীবিকা নির্বাহ করে।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
৩৬৩.
Bank : Transaction :: Hospital : ?
  1. Treatment
  2. Patient
  3. Medicine
  4. Water
ব্যাখ্যা
Bank এ নিয়মিত Transaction হয়।
Hospital এ নিয়মিত Treatment হয়.
৩৬৪.
'পরিচর' শব্দের অর্থ হলো- 
  1. ক) সেবক
  2. খ) হনন
  3. গ) বিভক্ত
  4. ঘ) পোশাক
ব্যাখ্যা
পরিচর শব্দটি সংস্কৃত ভাষার শব্দ।  
পরিচর শব্দের অর্থ হলো-
১. সেবক, পরিচারক 
২. সহচর 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
৩৬৫.
নিচের কোন বানানটি শুদ্ধ? 
  1. নীশিথীনি
  2. স্বরস্বতী
  3. পীপিলীকা
  4. অভ্যুত্থান
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ? 

সমাধান:
প্রদত্ত অপশনগুলোতে,
- শুদ্ধ বানান- অভ্যুত্থান। যার অর্থ  উত্থান, উদয়, ওঠা,  উন্নতি, সমৃদ্ধি,  বিদ্রোহ।
- 'নীশিথীনি' শব্দের সঠিক বানানটি হচ্ছে নিশীথিনী। যার অর্থ গভীর রাত।
- 'স্বরস্বতী' এর সঠিক বানানটি হচ্ছে সরস্বতী।
- 'পীপিলীকা' এর শুদ্ধ বানানটি হচ্ছে পিপীলিকা।

উৎসঃ‌ বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম।
৩৬৬.
OBSTINATE, FLEXIBLE এই শব্দগুলো কী?
  1. বিপরীত ধর্মী অর্থ
  2. না এক না ভিন্ন অর্থ
  3. একই অর্থে
  4. কোনোটিই নয়
ব্যাখ্যা
• Obstinate
English meaning: Very stubborn, refusing to change your opinions, way of behaving, etc. when other people try to persuade you to; showing this
Bangla Meaning: একগুঁয়ে, জেদি।

• FLEXIBLE:
English Meaning: Pliant.
বাংলা অর্থ: নমনীয়।

• অর্থাৎ OBSTINATE, FLEXIBLE এই শব্দগুলো বিপরীত ধর্মী অর্থ প্রকাশ করে।
৩৬৭.
"Delusional (Delulu)" শব্দের অর্থ কী? 
  1. আনন্দদায়ক
  2. কার্যকর
  3. গুরুত্বপূর্ণ
  4. বিভ্রান্তিকর
ব্যাখ্যা

প্রশ্ন: "Delusional (Delulu)" শব্দের অর্থ কী? 

সমাধান:
- “Delusional” বা সোশ্যাল মিডিয়ায় সংক্ষিপ্তভাবে বলা হয়ে থাকে “Delulu” শব্দটি মূলত মানসিক অবস্থা বা মনোভাব বোঝায়, যেখানে কেউ বাস্তবতার সঙ্গে মিল না খাওয়া কোনো বিশ্বাস বা ধারণা পোষণ করে। 
- অর্থাৎ, ব্যক্তিটি এমন কিছু বিশ্বাস করে যা প্রকৃতপক্ষে সত্য নয় বা সম্ভব নয়। উদাহরণস্বরূপ, কেউ ভাবতে পারে যে একটি পরিচিত ব্যক্তি তার প্রেমে পড়েছে, অথচ বাস্তবে তা ঘটেনি। 

- সোশ্যাল মিডিয়ায় “Delulu” অনেক সময় হাস্যরসের সঙ্গে ব্যবহার হয়, যেখানে বন্ধুরা বা ভক্তরা কারো অত্যন্ত অবাস্তব বা অতিরিক্ত আশা বা ফ্যান্টাসি নিয়ে কথা বলার সময় এই শব্দটি ব্যবহার করে।
- এটি মানসিক সমস্যা নয়, বরং কারও অতিমাত্রায় ভুল বিশ্বাসকে হালকাভাবে চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয়।

- কথ্য ও অনলাইন সংস্কৃতিতে “Delulu” শব্দটি অনেক সময় হালকা-ফুলকা বা হাস্যরসাত্মক অর্থেও ব্যবহৃত হয়, তবে মূলত এটি ভুল ধারণা বা বিভ্রান্তিকর বিশ্বাস বোঝায়। 
- সুতরাং সঠিক উত্তর হলো: ঘ) বিভ্রান্তিকর।

৩৬৮.
“কুন্তল” শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. ক) চুল
  2. খ) অলক
  3. গ) ক ও খ
  4. ঘ) কোনোটিই নয়
ব্যাখ্যা

“কুন্তল” শব্দের প্রতিশব্দ
অলক
চুল
কেশ
চিকুর
(বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি) পৃষ্ঠা নং ১৮৭)

৩৬৯.
'চাঁদ' এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. ইন্দু
  2. নিধি
  3. বিধু
  4. সোম
ব্যাখ্যা
প্রশ্ন: 'চাঁদ' এর সমার্থক শব্দ নয় কোনটি?

সমাধান:
- 'চাঁদ' এর সমার্থক শব্দ নয় 'নিধি'। 'নিধি' হলো 'ধন' এর সমার্থক শব্দ।

• 'চাঁদ' এর সমার্থক শব্দ:
- চন্দ্র, শশী, শশাঙ্ক, সুধাকর, ইন্দু, সোম, শশধর, বিধু, নিশাকর, সুধাংশু, সিতাংশু, হিমাংশু, মৃগাঙ্ক।

• 'ধন' এর সমার্থক শব্দ:
- বিত্ত, অর্থ, সম্পদ, বিভব, বৈভব, বিভূতি, নিধি, ঐশ্বর্য, বিত্ত।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
৩৭০.
Choose the sentence with correct capitalization and punctuation.
  1. ক) When it rains, i don't like to ride my bike to school.
  2. খ) When it rains, I don't like to ride my bike to school.
  3. গ) When it rains, I don't like to ride My bike to school.
  4. ঘ) When it rains; I don't like to ride my bike to school.
ব্যাখ্যা
The sentence with correct capitalization and punctuation: 
When it rains, I don't like to ride my bike to school. 

Punctuation and Capitalization এর কয়েকটি নিয়ম: 
- Subordinate clause যুক্ত Sentence এর পর Comma এবং তার পরে Comma বসে। 
- যে কোন English বাক্যের শুরুর word টি Capital letter হয়। 
- "I= আমি, বোঝাতে Capital letter হয়। 

অপশন খ) তে উপরিউক্ত নিয়ম সঠিকভাবে ব্যবহৃত হয়েছে। 
৩৭১.
নিচের কোনটি ভিন্ন?
  1. রাত্রি : ক্ষণদা
  2. বৃক্ষ : দ্রুম
  3. আলো : ময়ূখ
  4. সমুদ্র : জলদ
ব্যাখ্যা
বৃক্ষ শব্দের প্রতিশব্দ - গাছ, তরু, দ্রুম, পাদপ, বিটপী, মহীরুহ, শাখী।

রাত্রি শব্দের প্রতিশব্দ - নিশা, রজনী, যামিনী, নিশীথিনী, শর্বরী, বিভাবরী, ক্ষণদা

আলো শব্দের প্রতিশব্দ - অংশু, অংশুক, অর্চি, আভা, আল, আলা, আলোক, কর, কিরণ, জ্যোতি, দীপ্তি, দ্যুতি, ধাম, নুর, বসু, বিভা, প্রভা, ভানু, ময়ুখ

সমুদ্র শব্দের প্রতিশব্দ - অর্ণব, জলধি, জলনিধি, পারাবার, বারিধি, রত্নাকর, সাগর, সিন্ধু।
অন্যদিকে জলদ শব্দের অর্থ মেঘ। 

এখানে সমুদ্র : জলদ সমার্থক নয়। তাই ভিন্ন। 

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ-নবম দশম শ্রেণী।
৩৭২.
কোন বানানটি শুদ্ধ?
  1. ক) নুন্যাধিক
  2. খ) ন্যূনাধিক
  3. গ) ন্যুনাধিক
  4. ঘ) ন্যুনধিক
ব্যাখ্যা
ন্যূনাধিক বানানটি শুদ্ধ।
- ন্যূনাধিক এর অর্থ কমবেশি।
- ন্যূনাধিক্য এর অর্থ কমবেশির ভাব, তারতম্য, অল্পতা ও আধিক্য।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
৩৭৩.
INTELLIGENCE শব্দটির বর্ণ ব্যবহার করে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না? 
  1. ক) NEGLECT
  2. খ) INCITE
  3. গ) TELL
  4. ঘ) CANCLE
ব্যাখ্যা
 INTELLIGENCE শব্দটির বর্ণ ব্যবহার করে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না? 

সমাধান:
INTELLIGENCE শব্দটির বর্ণ ব্যবহার করে CANCLE শব্দটি গঠন করা যাবে না। 
কারণ 
 CANCLE শব্দের A বর্ণটি INTELLIGENCE  শব্দে অনুপস্থিত।
 
৩৭৪.
নিচের কোনটি সঠিক বানান?
  1. ক) Wriiting
  2. খ) Writting
  3. গ) Writing
  4. ঘ) Ritting
ব্যাখ্যা
Write শব্দের present participle হল writing।অন্য শব্দের গঠনের সঠিক কোনো নিয়ম নেই।
৩৭৫.
'Manuscript' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ-
  1. ঘোষণাপত্র
  2. পাণ্ডুলিপি
  3. সংবিধান
  4. প্রতারণা
ব্যাখ্যা
প্রশ্ন: 'Manuscript' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ-

সমাধান:
'Gazette' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ = ঘোষণাপত্র।
'Manuscript' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ = পাণ্ডুলিপি।
'Constitution' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ = সংবিধান।
'Deceit' শব্দটির বাংলা পরিভাষা =  প্রতারণা।
৩৭৬.
'কিরণ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. প্রভা
  2. শিখা
  3. সমীর
  4. অংশু
ব্যাখ্যা
প্রশ্ন: 'কিরণ' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

সমাধান:
• 'কিরণ' শব্দের সমার্থক শব্দ:
- রশ্মি,
- শিখা,
- আলোকচ্ছটা,
- কর,
- প্রভা,
- দীপ্তি,
- জ্যোতি,
- অংশু।

• 'সমীর' শব্দের সমার্থক শব্দ- বাতাস। 
৩৭৭.
Phlegmatic শব্দের অর্থ কী?
  1. ক) জটিল
  2. খ) উদাসীন
  3. গ) কঠোর
  4. ঘ) অনাড়ম্বর
ব্যাখ্যা
Phlegmatic (adjective)
English Meaning: Not easily excited or emotional; calm.
Bangla Meaning: স্বভাবত উদাসীন।
Synonyms: Dispassionate (আবেগমুক্ত; নিরাবেগ), Serene (স্বচ্ছ ও শান্ত), Impassive (নিরাবেগ).
Antonyms: Excitable (উত্তেজনসাধ্য), Quick-tempered (বদমেজাজী).
Other Forms: - Phlegm [ফ্লেম্] (noun) [Uncountable noun] (১) কাশির সঙ্গে নির্গত শ্লেষ্মা। (২) কাজ করা/অনুভব করার ক্ষেত্রে ধীরমতি; প্রকৃতিগত ঔদাসীন্য।
- Phlegmatically (adverb)
Example Sentence: ‘As a football player, his great asset was his calm, phlegmatic manner.’
 
উৎস: লাইভ এমসিকিউ লেকচার 
৩৭৮.
Find the correctly spelled word-
  1. Pusilanimous
  2. Pusilenimous
  3. Pusillanimous
  4. Pusillanemous
ব্যাখ্যা

প্রশ্ন: Find the correctly spelled word-

সমাধান: 
সঠিক উত্তর গ) Pusillanimous
যার অর্থ - কাপুরুষ / ভীরু / দুর্বল মনোবলের

৩৭৯.
কোন শব্দটি অন্যগুলো থেকে ভিন্ন?
  1. ক) unique
  2. খ) beautiful
  3. গ) rare
  4. ঘ) exceptional
ব্যাখ্যা
Unique, rare এবং  exceptional হলো  synonyms.
Beautiful তাদের থেকে ভিন্ন অর্থ প্রকাশ করে। 
৩৮০.
কোন বানানটি সঠিক?
  1. ক) পুরস্কার
  2. খ) পূরস্কার
  3. গ) পুরষ্কার
  4. ঘ) পূরষ্কার
ব্যাখ্যা
সঠিক বানান: পুরস্কার 

পুরস্কার (বিশেষ্য)

১. বখশিশ; পারিতোষিক
২. অর্চনা; অভ্যর্থনা; সম্মান প্রদর্শন; সমাদর

পুরস্কৃত (বিশেষণ)
১. পুরস্কারপ্রাপ্ত
২. সমাদৃত

উৎস: Accessible Dictionary by Bangla Academy
৩৮১.
'দাঁড়ি' চিহ্নের বিরতিকাল কতটুকু?
  1. থামার প্রয়োজন নেই
  2. এক বলার দ্বিগুণ সময়
  3. এক বলতে যে সময় প্রয়োজন
  4. কোনটিই নয় 
ব্যাখ্যা

প্রশ্ন: 'দাঁড়ি' চিহ্নের বিরতিকাল কতটুকু?

সমাধান:
দাঁড়ি:
দাঁড়ি সাধারণত বাক্যের সমাপ্তি নির্দেশ করে। বাংলা রচনায় দাঁড়ি চিহ্নের ব্যবহার অন্যান্য যতির তুলনায় বেশি।
বিবৃতিমূলক সরল বাক্যে শুধু একটি দাঁড়ি দিয়ে শেষ হয়। এর বিরতিকাল এক সেকেন্ড
অনুরোধ, আদেশ ইত্যাদি বোঝায় এমন বাক্যের শেষে দাঁড়ি ব্যবহৃত হয়। 

যেমন:
তোমার লেখা হলে কলমটা দিয়ো তো।
প্রান্ত ফুটবল খেলা পছন্দ করে।

উৎস:
১) বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ ও ২০১৯ সংস্করণ)।
২) ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩৮২.
শুদ্ধ বানান কোনটি?
  1. ক) অধোগতি
  2. খ) অধঃগতি
  3. গ) অধগতি
  4. ঘ) অধোঃগতি
ব্যাখ্যা
অধোগতি, অধোগমন (বিশেষ্য): নিম্নগতি; নিচের দিকে যাওয়া।
উৎসঃ বাংলা একাডেমী অভিধান।
৩৮৩.
উৎকর্ষ : অপকর্ষ : :  অনুরক্ত : ?
  1. বিরক্ত 
  2. বিরত 
  3. উগ্র
  4. বিনয় 
ব্যাখ্যা
'উৎকর্ষ '- শব্দের বিপরীত শব্দ অপকর্ষ।

গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'সৌম্য' শব্দের বিপরীত শব্দ - 'উগ্র'
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত 
'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয় 
'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত 
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত 
'দরদি' এর বিপরীত শব্দ - নির্দয় 
'উদ্ধত' এর বিপরীত শব্দ - বিনীত 
'উগ্র' এর বিপরীত শব্দ-মৃদু / সৌম্য 
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ - বিনয় 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।
 
৩৮৪.
অভিধানে কোন শব্দটি আগে বসবে?
  1. Commission
  2. Commercial
  3. Commerce
  4. Common
ব্যাখ্যা
প্রশ্ন: অভিধানে কোন শব্দটি আগে বসবে?

সমাধান:
Commission, Commercial, Commerce, Common
প্রতিটি শব্দে Comm রয়েছে তারপর যথাক্রমে i, e, e, o আছে। এগুলোর মাঝে সবার আগে আসে e.

আবার,
Commercial, Commerce
প্রতিটি শব্দে Commerc রয়েছে তারপর যথাক্রমে i, e আছে। এগুলোর মাঝে সবার আগে আসে e.

তাই অভিধানে Commerce শব্দটি আগে বসবে।
৩৮৫.
নিচের কোনটি ভিন্ন?
  1. দাঁড়ি
  2. প্রশ্নচিহ্ন
  3. কোলন
  4. বিস্ময়চিহ্ন
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

সমাধান:
• ‘কোলন’ ব্যতিত বাকিসবগুলো প্রান্তিক বিরাম চিহ্ন।

- বাক্যের শেষে বসে ৪টি যতিচিহ্ন বা বিরাম চিহ্ন। যথা:
১. দাঁড়ি (।)
২. প্রশ্নচিহ্ন (?)
৩. বিস্ময়চিহ্ন (!)
৪. দুই দাঁড়ি (।।)।
- এগুলোকে প্রান্তিক যতিচিহ্ন বা বিরাম চিহ্ন বলে।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি।
৩৮৬.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. গূড়
  2. মূখ্য
  3. শ্রদ্ধাস্পদ
  4. শুশ্রুষা
ব্যাখ্যা
• শ্রদ্ধাস্পদ- বানানটি শুদ্ধ।
শব্দের অর্থ: শ্রদ্ধাভাজন। 

অন্য অপশন,

• 'গূড়' শুদ্ধ বানান- গূঢ়। 
শব্দের অর্থ: গুপ্ত, লুকায়িত

• 'মূখ্য' শুদ্ধ বানান- মুখ্য।
শব্দের অর্থ: প্রধান, শ্রেষ্ঠ। 

• 'শুশ্রুষা' শুদ্ধ বানান- শুশ্রূষা।
শব্দের অর্থ: পরিচর্যা, সেবা। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
৩৮৭.
সঠিক বানান কোনটি, চিহ্নিত করুন।
  1. Consciencious
  2. Conscienctious
  3. Consciencitious
  4. Conscientious
ব্যাখ্যা
প্রশ্ন: সঠিক বানান কোনটি, চিহ্নিত করুন।

সমাধান:
সটিক বানান Conscientious.
Conscientious (adjective): English Meaning - Feeling a moral responsibility to do your work carefully and to be fair to others.
Bangla Meaning - বিবেকবান; বিবেকবুদ্ধিসম্পন্ন।
৩৮৮.
STICKY শব্দটির সাথে সামঞ্জস্যপূর্ণ কোনটি?
  1. Vague
  2. Glutinous
  3. Irony
  4. Silky
ব্যাখ্যা
প্রশ্ন: STICKY শব্দটির সাথে সামঞ্জস্যপূর্ণ কোনটি?

সমাধান:
Sticky শব্দটির অর্থ হলো আঠালো বা চটচটে। 
Glutinous শব্দটির অর্থ হলো আঠালো।

অর্থাৎ Silky শব্দটির সাথে সামঞ্জস্যপূর্ণ শব্দ হলো Glutinous। 

অন্যদিকে,
Vague শব্দটির অর্থ হলো অস্পষ্ট। 
Irony শব্দটির অর্থ হলো বিদ্রুপ বা শ্লেষবাক্য।
Silky শব্দটির অর্থ হলো রেশমি।

উৎস: Accessible Dictionary by Bangla Academy.
৩৮৯.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) বাল্মীকি
  2. খ) বাল্মীকী
  3. গ) বাল্মিকী
  4. ঘ) বাল্মিকি
ব্যাখ্যা
বাল্মীকি অর্থ সংস্কৃত রামায়ণ রচয়িতা কবি ও মুনি; আদিকবি।
৩৯০.
"Rina bought a red ribbon for her rabbit." এখানে ইংরেজি বর্ণমালার ১৮তম বর্ণটি কতবার ব্যবহৃত হয়েছে?
ব্যাখ্যা
প্রশ্ন: "Rina bought a red ribbon for her rabbit." এখানে ইংরেজি বর্ণমালার ১৮তম বর্ণটি কতবার ব্যবহৃত হয়েছে?

সমাধান:

ইংরেজি বর্ণমালার ১৮তম বর্ণ হলো R/r.
Rina bought a red ribbon for her rabbit
প্রদত্ত লাইনটিতে R/r আছে ৬ বার।
৩৯১.
চৈত্র : বৈশাখ :: হেমন্ত :
  1. শীত
  2. বর্ষা
  3. গ্রীষ্ম
  4. শরৎ
ব্যাখ্যা
প্রশ্ন: চৈত্র : বৈশাখ :: হেমন্ত :

সমাধান:
• চৈত্রের পর বৈশাখ আসে।
• হেমন্তের পর শীত আসে।

→ বাংলা বার মাসের নাম হচ্ছে - বৈশাখ, জৈষ্ঠ্য, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ , ফাল্গুন ও চৈত্র
→ বাংলা ৬ ঋতু হচ্ছে - গ্রীষ্মকাল, বর্ষাকাল, শরৎকাল, হেমন্তকাল, শীতকাল, বসন্তকাল।

সুতরাং, চৈত্র : বৈশাখ :: হেমন্ত : শীত
৩৯২.
নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
MAN (.........) LESS
  1. ART
  2. TLE
  3. TEL
  4. AGE
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
MAN (.........) LESS

সমাধান:
AGE শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় MANAGE এবং দ্বিতীয় শব্দটি শুরু AGELESS হয়।
Manage - পরিচালনা করা।
Ageless - শাশ্বত; অজর; নিত্য; চির; চিরতরুণ; কালজয়ী।
৩৯৩.
Give the serial order in which the following word will come first in the dictionary?
  1. Beautiful
  2. Beauty
  3. Beat
  4. Begin
ব্যাখ্যা
প্রশ্ন: Give the serial order in which the following word will come first in the dictionary?

সমাধান:
প্রদত্ত শব্দসমূহের মধ্যে ধারাবাহিকভাবে প্রথমে আসবে Beat, Beautiful, Beauty সর্বশেষে Begin।

Beautiful - সুন্দর, চমৎকার।
Beauty -  সৌন্দর্য, রূপ, লাবণ্য।
Beat - নিয়মিত পৌনঃপুনিক স্পন্দন বা ধ্বনি বা টোকা।
Begin - শুরু করা, আরম্ভ করা।
৩৯৪.
নিচের কোনটি শুদ্ধ?
  1. শূন্য
  2. ত্রিভূজ
  3. পূণ্য
  4. ভূবন
ব্যাখ্যা
• শুদ্ধ বানান 'শূন্য'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: √শ্বন্‌ + য।
  অর্থ: 
- পরিমাণ বা আয়তনের অভাব।

• শুদ্ধ বানান 'ত্রিভুজ'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
 অর্থ:
- তিনটি সরলরেখা-পরিবেষ্টিত ক্ষেত্র।

• শুদ্ধ বানান 'পুণ্য'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: √পূ + উন্য।
 অর্থ:
- সৎকর্ম,
- সওয়াব।

• শুদ্ধ বানান 'ভুবন'
- বিশেষ্য পদ।
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয়: √ভূ + অন।
 অর্থ:
- পৃথিবী,
- জগৎ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
৩৯৫.
'Cease fire' পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কোনটি?
  1. অস্ত্র কেনাবেচা
  2. আগুনের ন্যায় চোখ
  3. যুদ্ধবিরতি
  4. অগ্নিনির্বাপণ দল
ব্যাখ্যা
প্রশ্ন: 'Cease fire' পরিভাষাটির বাংলা প্রতিশব্দ কোনটি?

সমাধান:
'Cease fire' পরিভাষাটির বাংলা প্রতিশব্দ হলো যুদ্ধবিরতি।

উৎস: Cambridge Dictionary.
৩৯৬.
কোন বাক্যটি শুদ্ধ?
  1. সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
  2. এটা অপক্ক হাতের লেখা।
  3. আমি অপমান হয়েছি।
  4. তিনি সস্ত্রীক রাজশাহী থাকেন।
ব্যাখ্যা

• শুদ্ধ বাক্য: তিনি সস্ত্রীক রাজশাহী থাকেন। 

অশুদ্ধ বাক্য: সকল আলেমগণ সভায় উপস্থিত ছিলেন।
শুদ্ধ বাক্য: সকল আলেম সভায় উপস্থিত ছিলেন।

অশুদ্ধ বাক্য: আমি অপমান হয়েছি।
শুদ্ধ বাক্য: আমি অপমানিত হয়েছি।

অশুদ্ধ বাক্য: এটা অপক্ক হাতের লেখা।
শুদ্ধ বাক্য: এটা কাঁচা হাতের লেখা।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

৩৯৭.
শব্দ : কর্ণ :: আলো : ?
  1. অন্ধকার
  2. বুদ্ধি
  3. শোনা
  4. লোচন
ব্যাখ্যা
শব্দ আমাদের কানে বা কর্ণে আসলে শুনতে পাই। 
অনুরূপভাবে,
আলো আমাদের চোখে বা লোচনে পড়লে আমরা বস্তু দেখতে পাই।

[ ভাষাগত যৌক্তিক বিচার - সাদৃশ্য ]
৩৯৮.
"গোকুলের ষাঁড়" বাগধারাটির অর্থ কী?
  1. অতিশয় ধূর্ত
  2. নিরীহ
  3. নিষ্কর্মা
  4. গুরুত্বপূর্ণ ব্যক্তি
ব্যাখ্যা
প্রশ্ন: "গোকুলের ষাঁড়" বাগধারাটির অর্থ কী?

সমাধান:
"গোকুলের ষাঁড়" বাগধারাটির অর্থ হলো- নিষ্কর্মা, অপদার্থ। 

অন্যদিকে,
"গভীর জলের মাছ" বাগধারাটির অর্থ হলো- অতিশয় ধূর্ত।
"গোবেচারা" বাগধারাটির অর্থ হলো- নিরীহ।
"কেষ্ট বিষ্টু" বাগধারাটির অর্থ হলো- গুরুত্বপূর্ণ ব্যক্তি। 

উৎস:
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি (খন্ড-২), ড. হায়াৎ মামুদ।
৩৯৯.
‘অতিথি’ - এর সমার্থক শব্দ নয় কোনটি?
  1. কুটুম
  2. অক্ষয়
  3. অভ্যাগত
  4. আগন্তুক
ব্যাখ্যা

অতিথি - মেহমান, অভ্যাগত, আগন্তুক, নিমন্ত্রিত, কুটুম।
অন্তবিহীন - অক্ষয়।
উৎসঃ বাংলা ব্যাকরণ ৯ম-১০ম শ্রেণী

৪০০.
‘প্রত্যয়িত’ এর সঠিক পরিভাষা কোনটি?
  1. ক) Attested
  2. খ) Certified
  3. গ) Verified
  4. ঘ) Authenticated
ব্যাখ্যা

বাংলা একাডেমির প্রশাসনিক পরিভাষা বই থেকে -
Attested - সত্যায়িত।
Certified - প্রত্যয়িত।
Verified - প্রতিপাদিত।
Authenticated - প্রমাণীকৃত।