PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন
বানান ও ভাষা (Spelling and Language)
বানান ও ভাষা (Spelling and Language)
PrepBank · পাতা ১৯ / ২১ · ১,৮০১–১,৯০০ / ২,০২৯
ব্যাখ্যা
সমাধান:
পাপড়ি পুষ্পের অংশ, তেমনি চাকা সাইকেল এর একটি অংশ।
ব্যাখ্যা
ব্যাখ্যা
সমাধান:
'সরল' এর বিপরীতার্থক শব্দ = বক্র/কুটিল/জটিল
'অমৃত' এর বিপরীতার্থক শব্দ = 'গরল'
গুরুত্বপূর্ণ কিছু বিপরীতার্থক শব্দঃ
হর্ষ - বিষাদ
সচেষ্ট - নিশ্চেষ্ট
শাসক - শাসিত
অচলায়তন - সচলায়তন
উগ্র - সৌম্য।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
ব্যাখ্যা
সমাধান:
'ধোপদুরস্ত' বাগধারাটির অর্থ- বাবুয়ানি।
অন্যদিকে,
দা-কুমড়ো সম্বন্ধ- শত্রুভাব।
পায়া ভারী- অহংকার
দহরম মহরম- অন্তরঙ্গতা।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
ব্যাখ্যা
- Scarcity - inadequate and not enough.
- Satisfy - meet the expectations, needs, or desires of (someone).
- Surfeit - an amount that is too large, or is more than is needed.
- Copious - large in quantity or number; abundant; plentiful.
Source: Cambridge Dictionary
ব্যাখ্যা
যেমন- বর্ণালি, রুপালি, সোনালি।
• রেফ এর পর কোথাও (তৎসম, অতৎসম সকল শব্দে) ব্যঞ্জনবর্ণের দ্বিত্ব হবে না।
যেমন- কার্য, কর্ম, পূর্ব।
• কয়েকটি স্ত্রীবাচক শব্দের শেষে ঈ- কার হবে।
যেমন- কিংকরী, পিশাচী, হরিণী।
• উপরের আলোচনা অনুসারে, কার্য্য এর শুদ্ধ বানান হবে- 'কার্য'।
উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মতি- ড. হায়াৎ মামুদ এবং ড. মোহাম্মদ আমীন।
ব্যাখ্যা
প্রশ্ন: 'H E M L A T E' অক্ষরগুলোকে সঠিক ক্রমে সাজালে যে শব্দটি পাওয়া যায় সেটি দ্বারা কী বোঝায়?
সমাধান:
'H E M L A T E' অক্ষরগুলোকে সঠিক ক্রমে সাজালে যে শব্দটি পাওয়া যায় সেটি হলো HAMLET
যা উইলিয়াম শেক্সপিয়ারের একটি Play
ব্যাখ্যা
দৃক অর্থ চক্ষু, চোখ; নয়ন।
অলিক অর্থ নিয়তি, ললাট, কপাল।
সন্দেশ অর্থ সংবাদ; খবর; আদেশ।
ব্যাখ্যা
Synonyms: Elitist, Arrogant, Peremptory
Antonym: Modest, Humble
Sincerity traits courtesy character of desirable and are.
ব্যাখ্যা
Sincerity traits courtesy character of desirable and are.
সমাধান:
সঠিকভাবে সাজালে একটি অর্থপূর্ণ বাক্য হলো:
Sincerity and courtesy are traits of desirable character.
শিষ্টাচার ও সততা চরিত্রের দুটি কাঙ্খিত গুণ।
উক্ত বাক্যের শেষ শব্দের শেষ বর্ণটি R
ব্যাখ্যা
প্রশ্ন: ADMINISTRATION শব্দটি দ্বারা নিম্নের কোন শব্দটি গঠন করা যায় না?
সমাধান:
MINISTER শব্দটি গঠন করতে 'E' অক্ষরটি প্রয়োজন। কিন্তু ADMINISTRATION শব্দটিতে 'E' অক্ষরটি অনুপস্থিত। তাই এই শব্দটি গঠন করা সম্ভব নয়।
ব্যাখ্যা
• 'ডুমুরের ফুল' বাগধারার অর্থ - অদৃশ্য বস্তু বা বিরল বস্তু (যা সহজে দেখা যায় না)।
অন্যদিকে,
• 'দুধের মাছি' বাগধারাটির অর্থ - সুসময়ের বন্ধু।
• 'আমড়া কাঠের ঢেঁকি' বাগধারাটির অর্থ - অপদার্থ।
• 'ইঁদুর কপালে' বাগধারাটির অর্থ - মন্দভাগ্য।
ব্যাখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: "COMMODITY" শব্দটির বাংলা পরিভাষা কী?
সমাধান:
"COMMODITY" শব্দটির বাংলা পরিভাষা হলো - পণ্য।
অন্যদিকে,
"CADRE" শব্দটির বাংলা পরিভাষা হলো - পদালি।
"COMET" শব্দটির বাংলা পরিভাষা হলো - ধূমকেতু।
"COMMITTED" শব্দটির বাংলা পরিভাষা হলো - অঙ্গীকারবদ্ধ।
উৎস:
- প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
- Accessible Dictionary by Bangla Academy.
ব্যাখ্যা
- ২ উন্মাদ; পাগল; ক্ষেপা (আমি তত বাতুল নহি-রোসা)।
বাতুলতা অর্থ - পাগলামি (তাহা অনেকটা বাতুলতারূপে প্রতীয়মান হইত-রবীন্দ্রনাথ ঠাকুর)।
বাতুলাগার অর্থ - পাগলা-গারদ (পৃথিবীর গতি আছে এই কথা বলতে মহাত্মা গ্যালিলিওকে বাতুলাগারে যাইতে হইয়াছিল-রোসা)।
ব্যাখ্যা
ঔজ্জ্বল্য (বিশেষ্য) ১ উজ্জ্বলতা; দীপ্তি; প্রখরতা।
উৎস: Accessible Dictionary.
ব্যাখ্যা
সমাধান:
তৃতীয় অপশনের সব শব্দের বানান সঠিক।
- প্রথম অপশনের ২টি বানান (শ্রদ্ধাঞ্জলী, প্রজ্জ্বল) ভুল।
এদের শুদ্ধ বানান হল- শ্রদ্ধাঞ্জলি ও প্রোজ্জ্বল।
- দ্বিতীয় অপশনের ২টি বানান (অনূর্বর, ঊর্ধবগামী) ভুল।
এদের শুদ্ধ বানান হল- অনুর্বর, ঊর্ধ্বগামী।
- চতুর্থ অপশনে একটি বানান (পিপিলীকা) ভুল।
শুদ্ধ বানান হল- পিপীলিকা।
উৎস: বাংলা একাডেমি অভিধান।
ব্যাখ্যা
Indefatigable (adjective)
Meaning: departed from an accepted standard.
Synonym: energetic, assiduous, relentless, tireless, untiring.
Antonym: feeble, idle.
Source: Oxford Languages
ব্যাখ্যা
চক্ষুষ্মান (বিশেষণ) ⇒ চক্ষু আছে এরূপ; দর্শনেন্দ্রয়বিশিষ্ট।
উৎস: Accessible Dictionary.
ব্যাখ্যা
- সংস্কৃত শব্দ।
- প্রকৃতি প্রত্যয় = প্রতিযোগিন্+তা।
অর্থ:
১ প্রতিদ্বন্দ্বিতা।
২ বিরোধিতা; বিপক্ষতা।
উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
ব্যাখ্যা
শুদ্ধ সমার্থক শব্দগুচ্ছঃ
আকাশ - খ, গগন, দ্যুলোক
ইচ্ছা - অভিলাষ, অভিরুচি, আকিঞ্চন
অন্ন - ভাত, ওদন, দব্য
দেহ - কায়া, গা, কলেবর।
ব্যাখ্যা
অপশন (ক) - কৃপণ - খরচ না করে কেবল সঞ্চয় করতে চান এমন ব্যক্তি
অপশন (খ) - পাটোয়ারি - যিনি অতিশয় হিসাবি
অপশন (গ) - ব্যবসায়ী - যিনি ব্যবসা করেন
অপশন (ঘ) - চাঁদমারি - তীর ছোড়ার অনুশীলনের জন্য স্থাপিত লক্ষ্য
সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
ব্যাখ্যা
এলোমেলো শব্দগুলোকে সাজালে পাওয়া যায় - MESOPOTAMIA যা একটি প্রাচীন সভ্যতার নাম।
- Mesopotamia মানে হলো দুই নদীর মধ্যবর্তী অঞ্চল।
- পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা 'মেসোপটেমীয় সভ্যতা'।
- ফোরাত ও দজলা নদীর মাঝখানে গড়ে ওঠা এই সভ্যতার নামকরণ হয়েছে গ্রিক শব্দে।
ব্যাখ্যা
সান্ত্বনা অর্থ: আশ্বাস বা আশা দিয়ে শান্তকরণ, প্রবোধদান
[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি]
ব্যাখ্যা
ব্যাখ্যা
সমাধান:
অপশন ক এর এলোমেলো বর্ণগুলো সাজিয়ে অর্থবোধক শব্দ 'বোধোদয়' গঠন করা যায় যা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত শিক্ষামূলক গ্রন্থ।
• অন্যান্য অপশন আলোচনা:
- 'খেলাঘর' মাহমুদুল হক একটি রচিত উপন্যাস।
- 'নৌকাডুবি' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একট উপন্যাস।
- 'অহিংসা' মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাস।
ব্যাখ্যা
সমাধান:
'গুড়ে বালি' বাগধারার অর্থ হলো আশায় নৈরাশ্য একইভাবে 'গয়ংগচ্ছ' বাগধারার অর্থ হলো ঢিলেমি।
অন্যদিকে,
হাড়হদ্দ বাগধারার অর্থ - সবকিছু।
সপ্তকান্ড রামায়ণ বাগধারার অর্থ - বৃহৎ বিষয়।
তানকানা বাগধারার অর্থ - কাণ্ডজ্ঞানহীন।
ব্যাখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?
সমাধান:
সঠিক বানান: Millennium.
শব্দটির অর্থ হলো সহস্রাব্দ।
১,০০০ বছর = ১ সহস্রাব্দ।
অন্যান্য অপশন আলোচনা:
Sacriligious = Sacrilegious.
Acquintance = Acquaintance.
Neccessary = necessary
ব্যাখ্যা
- (দরজা-জানালার) পর্দা।
- (মঞ্চের) যবনিকা; পর্দা।
- আবরণ
--------------------
এছাড়া,
Custom - প্রথা
Curtail - সংক্ষিপ্ত
Detail - বিস্তারিত
সূত্র:
১. প্রশাসনিক পরিভাষা (বাংলা একাডেমি)
২. Accessible Dictionary by Bangla Academy
ব্যাখ্যা
সমাধান:
The correctly spelt word is -
Reverberation = ধ্বনির অনুরণন; প্রতিধ্বনি।
Correct Spelling of the other words:
Caterpillar = শুঁয়া পোকা, খাঁজকাটা চাকার উপরের ধাতুপাতের বেল্ট।
Ascertain = নিশ্চিত করা; নির্ধারণ করা; নিরূপণ করা; স্থির করা।
Rectangular = আয়তক্ষেত্রাকার।
Source: Accessible Dictionary by Bangla Academy.
ব্যাখ্যা
সমাধান:
"Authoritarian" এর অর্থ কর্তৃত্বপরায়ণ, স্বৈরাচারী
The synonym of "Authoritarian" is "Autocratic".
Other possible synonyms include:
Tyrannical, dictatorial, Totalitarian, Despotic, Oppressive
"Senior" এর অর্থ - বয়সে বড়, বয়োজ্যেষ্ঠ
"Potential" এর অর্থ - সম্ভাবনাময়
"Compliment" এর অর্থ - প্রশংসা, সাধুবাদ
ব্যাখ্যা
সমাধান:
"সংকাশ" শব্দটির সমার্থক শব্দ হলো-
- তুল্য,
- নিকটস্থ,
- সমীপস্থ,
- সদৃশ,
- নিকট।
উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
ব্যাখ্যা
বাল্য হতেই তিনি কাব্য প্রিয়।
তাহার বৈমাত্রেয় ভ্রাতা অসুস্থ।
হে ত্রিনয়না, আমাকে রক্ষা করো।
এই মহীয়সী নারীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই।
ব্যাখ্যা
সমাধান:
সঠিক বানান Advertisement.
অন্যান্য সঠিক বানানগুলো হলো-
Government
Accommodation
Receive
ব্যাখ্যা
সমাধান:
Artificial - প্রাকৃতিক বা স্বাভাবিক নয় এমন, কৃত্রিম।
Bogus - মিথ্যা, বাজে, জাল।
Fictitious - বাস্তব নয়, কল্পিত বা আবিষ্কৃত।
Feigned - বাস্তব নয়, কাল্পনিক।
Echt - প্রকৃত, খাঁটি, অকৃত্রিম।
∴ Artificial-এর সমার্থক শব্দ নয় Echt.
ব্যাখ্যা
সমাধান:
'হাতি' এর সমার্থক শব্দ: গজ, দ্বিপ, দ্বিরদ, ঐরাবত হস্তী, করী, দন্তী, দন্তাবল, দ্রুমারি, গজ ইত্যাদি।
'ফণী' শব্দের সমার্থক শব্দ সর্প, সাপ, আশীবিষ, নাগ, অহি, ভুজঙ্গ, ফনাধর, বিষধর ইত্যাদি।
'হরিণ' শব্দের সমার্থক শব্দ -মৃগ , কুরঙ্গ , সারঙ্গ, সুনয়ন
'সিংহ' এর সমার্থক শব্দ = পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, মৃগরাজ, হরি, হর্ষক্ষ।
[উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
ব্যাখ্যা
প্রশ্ন: Deformed শব্দটির Synonym কোনটি?
সমাধান:
Deformed শব্দটির Synonym হলো Cripple.
Deformed শব্দটির অর্থ হলো- বিকৃত, বিকলাঙ্গ।
Cripple শব্দটির অর্থ হলো- পঙ্গু লোক।
অন্যদিকে,
Determine শব্দটির অর্থ হলো- দৃঢ় সিদ্ধান্ত করা, দৃঢ় সংকল্প করা।
Beautiful শব্দটির অর্থ হলো- সুন্দর, চমৎকার।
Handsome শব্দটির অর্থ হলো- সুদর্শন, সুপুরুষ।
উৎস:
- Accessible Dictionary by Bangla Academy.
ব্যাখ্যা
সমাধান:
উপরের চারটি শব্দের মধ্যে 'শ্রদ্ধাঞ্জলি' হল সঠিক বানান।
'শ্রদ্ধা' এবং 'অঞ্জলি' দুটি শব্দ মিলিয়ে 'শ্রদ্ধাঞ্জলি' গঠিত হয়েছে। 'শ্রদ্ধা' অর্থ ভক্তি, আন্তরিকতা।
'শ্রদ্ধেয়াঞ্জলী', 'শ্রোদ্ধাঞ্জলী' এবং 'শ্রদ্ধাঞ্জলী' সবগুলোই ভুল বানান।
∴ 'শ্রদ্ধাঞ্জলি' হল সঠিক বানান।
PER (............) ULENT
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
PER (............) ULENT
সমাধান:
TURB শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় Perturb এবং দ্বিতীয় শব্দটি শুরু Turbulent হয়।
Perturb - বিচলিত করা; উদ্বিগ্ন করা; ব্যাহত করা।
Turbulent - উত্তাল; অশান্ত; বিশৃঙ্খল; অস্থির।
ব্যাখ্যা
ব্যাখ্যা
“আগুন” এর সমর্থক শব্দ : শিখিন, শুচি, অনল, বহ্নি, সর্বভুক, পাবক, হুতাশন, জ্বলন, শিখাবৎ, বায়ুসখ, হুতভুক, অনিলসখ।
অন্যান্য শব্দের সমার্থক হচ্ছে:
“অশ্ব” এর সমর্থক শব্দ - বাহ, ঘোড়া, ঘোটক, বাজী, তুরঙ্গম, তুরগ, বাহনশ্রেষ্ঠ, হ্রেষী, বামী।
“অল্প” এর সমর্থক শব্দ - নগণ্য, কম, সামান্য, কিয়ৎ, একটু, অনধিক, অবহুল।
“অজ্ঞ” এর সমর্থক শব্দ - মূঢ়, মুর্খ, নির্বোধ, অশিক্ষিত, জ্ঞানহীন, বেকুব, নিরক্ষর, অবিদ্বান, অপ্রজ্ঞা।
‘অচেতন” এর সমর্থক শব্দ - মূর্ছিত, আচ্ছন্ন, অসাড়, চেতনাশূন্য, সংজ্ঞাহীন, হেহুঁশ।
“অক্ষয়” এর সমর্থক শব্দ - চিরন্তন, অলয়, অনশ্বর, ক্ষয়হীন, অমর, চিরায়ু, স্থায়ী, নাশহীন, অব্যয়।
“অঙ্গ” এর সমর্থক শব্দ - বপু, দেহ, শরীর, অবয়ব, তনু, গতর, কাঠামো।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
(1) Nature, (2) Nation, (3) Native, (4) Narrow, (5) Naval
ব্যাখ্যা
প্রশ্ন: প্রদত্ত শব্দগুলো ইংরেজি অভিধান সাজালে কোন ক্রমটি পাওয়া যাবে?
(1) Nature, (2) Nation, (3) Native, (4) Narrow, (5) Naval
সমাধান:
প্রদত্ত শব্দগুলোর প্রথম দুই বর্ণ 'Na' যা সবগুলোতে সমান। তাই ৩য় বর্ণ দেখতে হবে।
(4) Narrow: ৩য় বর্ণ 'r', যা অভিধানে সবার প্রথমে আসে
(2) Nation: ৩য় বর্ণ 't' এর পর ৪র্থ ও ৫ম বর্ণ 'io', প্রদত্ত শব্দগুলোর মধ্যে দ্বিতীয়।
(3) Native: ৩য় বর্ণ 't' এর পর ৪র্থ ও ৫ম বর্ণ 'iv', প্রদত্ত শব্দগুলোর মধ্যে তৃতীয়।
(1) Nature: ৩য় বর্ণ 't' এর পর ৪র্থ বর্ণ 'u', প্রদত্ত শব্দগুলোর মধ্যে চতুর্থ।
(5) Naval: ৩য় বর্ণ 'v', যা প্রদত্ত শব্দগুলোর মধ্যে সবার শেষে।
∴ সঠিক উত্তর 42315
ব্যাখ্যা
সমাধান:
শুদ্ধ বানান - assignment.
assignment - নির্দেশ; নিয়োগ; স্বত্বনিয়োগ।
He took kindly to his new assignment.
ব্যাখ্যা
- 'খোশামোদ' ফারসি শব্দ।
• না স আ র- বর্ণগুলো সাজালে পাওয়া যায়- 'আনারস'।
- আনারস পর্তুগিজ শব্দ।
• তা হ র ল- বর্ণগুলো সাজালে পাওয়া যায়- 'হরতাল'।
- হরতাল গুজরাটি শব্দ।
• হা তে ই শ র- বর্ণগুলো সাজালে পাওয়া যায়- 'ইশতেহার'।
- ইশতেহার আরবি শব্দ।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
ব্যাখ্যা
প্রশ্ন: গৌরচন্দ্রিকা : ভূমিকা :: বর্ণচোরা : ?
সমাধান:
'গৌরচন্দ্রিকা' বাগধারাটির অর্থ - ভূমিকা।
'বর্ণচোরা' বাগধারাটির অর্থ - কপট ব্যক্তি।
- ‘অজগর বৃত্তি’ বাগধারাটির অর্থ = আলসেমি।
- 'কেউ কেটা' বাগধারার অর্থ = সামান্য ।
- 'ধোপদুরস্ত' বাগধারাটির অর্থ = বাবুয়ানি।
ব্যাখ্যা
সমাধান:
'Gazette' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ = ঘোষণাপত্র।
'Manuscript' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ = পাণ্ডুলিপি।
'Deceit' শব্দটির বাংলা পরিভাষা = প্রতারণা।
'Constitution' শব্দটির বাংলা পারিভাষিক শব্দ = সংবিধান।
ব্যাখ্যা
সমাধান:
ব্যঞ্জনবর্ণ: ব্যঞ্জনধ্বনির লিখিত চিহ্ন বা প্রতীককে ব্যঞ্জনবর্ণ বলা হয়। বাংলা ভাষায় ব্যঞ্জনবর্ণ ৩৯টি।
যথা: ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ, ট, ঠ, ড, ঢ, ণ, ত, থ, দ, ধ, ন, প, ফ, ব, ভ, ম, য, র, ল, শ, ষ, স, হ, ড়, ঢ়, য়, ৎ, ং, ঃ
ব্যাখ্যা
[ বানান ও ভাষা - বর্ণ সংক্রান্ত সামর্থ্য ]
ব্যাখ্যা
ব্যাখ্যা
সমাধান:
Y E K N I D কে সাজালে KIDNEY (বৃক্ক) পাওয়া যায়, যা মানবদেহের একটি অঙ্গ।
ব্যাখ্যা
সঠিক বানানগুলো হলো -
Banquet - সাধারণত বিশেষ উপলক্ষে আয়োজিত বক্তৃতাদিসমেত ভূরিভোজন; সম্ভোজন।
Tsunami - সুনামি; সাগর বা নদী বা অন্য কোনো জলক্ষেত্রে ভূমিকম্প, ভূমিধস কিংবা আগ্নেয়গিরির উদ্গিরণের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাস বা ঢেউ।
Supersede - স্থান অধিকার করা; (কোনো ব্যক্তি বা বস্তুর) স্থলাভিষিক্তি বা স্থলে ব্যবহার করা; নিরাকৃত/অপসারিত করা।
Catalogue - সুবিন্যস্ত তালিকা।
ব্যাখ্যা
Correct Spelling of the words are:
Efficient
Treatment
Quarantine
Precipitate
ব্যাখ্যা
নিমরাজি (বিশেষণ) অর্ধেক রাজি; প্রায় সম্মত
ব্যাখ্যা
Source: Oxford
ব্যাখ্যা
• 'অনিন্দ্য' শব্দের অর্থ:
- নিন্দার অযোগ্য।
অন্যান্য অপশন,
• 'ঈর্ষাপরায়ন' এর শুদ্ধ বানান- 'ঈর্ষাপরায়ণ'।
• 'অনুকুল' এর শুদ্ধ বানান- 'অনুকূল'।
• 'অনাস্তা' এর শুদ্ধ বানান- 'অনাস্থা'।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
ব্যাখ্যা
সমাধান:
"বারিচামর" শব্দের অর্থ - শৈবাল।
অন্যদিকে,
"দিঘি" শব্দের অর্থ - সরোবর
"অম্বর" শব্দের অর্থ -আকাশ
"উপকূল" শব্দের অর্থ -নদী সমুদ্র প্রভৃতির কূলের নিকটবর্তী স্থান, বেলাভূমি।
উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
ব্যাখ্যা
প্রশ্ন: 'জগদ্দল পাথর' বাগ্ধারার অর্থ কী?
সমাধান:
'জগদ্দল পাথর' বাগ্ধারার অর্থ - গুরুভার
• কিছু গুরুত্বপূর্ণ বাগ্ধারা:
- ধামাধরা = তোষামুদে;
- হাল ধরা = দায়িত্ব বা নেতৃত্ব গ্রহণ;
- বিষবৃক্ষ = অনিষ্টকারী;
- জগদ্দল পাথর = গুরুভার;
- গৌরচন্দ্রিকা = ভূমিকা;
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ ও বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
ব্যাখ্যা
'আবির্ভূত' এর অর্থ:
১. প্রকাশিত, উদিত
২. অধিষ্ঠিত
৩. অবতীর্ণ
[উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি]
ব্যাখ্যা
• Discussion:
(noun)
বাংলা অর্থ: আলোচনা; গভীরভাবে বিচার; বিতর্ক।
• Discussion এর কয়েকটি Synonyms:
- debate,
- consultation,
- consult,
talk,
- conversation,
- dialogue.
Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
ব্যাখ্যা
সমাধান:
'Edition' শব্দের পারিভাষিক শব্দ - সংস্করণ।
অন্যদিকে,
'Editorioal' শব্দের পারিভাষিক শব্দ - সম্পাদকীয়।
'Edit' শব্দের পারিভাষিক শব্দ - সম্পাদনা।
'Edited' শব্দের পারিভাষিক শব্দ - সম্পাদিত।
উৎস: বাংলা একাডেমি, প্রসাশনিক পরিভাষা।
ব্যাখ্যা
সুতরাং, VISIT হবে - UKRKS
ব্যাখ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: বাক্য অসম্পূর্ণ থাকলে বাক্যের শেষে ব্যবহৃত হয়-
সমাধান:
অসম্পূর্ণ বাক্যের শেষে সাধারণত ব্যবহৃত হয় ড্যাশ (—)।
কোলন (:)- তালিকা বা ব্যাখ্যা শুরু করতে।
সেমিকোলন (;)- স্বাধীন বাক্যাংশ যুক্ত করতে।
কমা (,)- স্বল্প বিরতি।
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি অশুদ্ধ?
সমাধান:
"প্রণষ্ট" বানানটি অশুদ্ধ।
শুদ্ধ বানানটি হলো - প্রনষ্ট।
এর অর্থ হলো- সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত, বিনাশপ্রাপ্ত, বিনষ্ট।
অন্যদিকে,
পরিনির্বাণ, নির্নিমেষ, পাষণ্ড বানান তিনটি শুদ্ধ।
উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
ব্যাখ্যা
সমাধান:
পুটি মাছের প্রাণ বাগধারার অর্থ - ছোটো মন।
উজানের কৈ বাগধারার অর্থ - সহজলভ্য।
অন্যদিকে,
অকালকুষ্মাণ্ড = অপদার্থ।
আট কপালে = হতভাগ্য।
কেতাদুরস্থ = পরিপাটি।
ব্যাখ্যা
ব্যাখ্যা
চিন্ময় - অচেতন
চিরায়ত - সাময়িক
চতুর - নির্বোধ
ঘাতক - পালক
উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
ব্যাখ্যা
Plote অর্থ 1. The plan or main story (as of a movie or literary work)
2. The logical arrangements of incidents যা ছাড়া নাটক রচনা করা অসম্ভব।
ব্যাখ্যা
• 'Resilience' শব্দটির সমার্থক শব্দ Endurance।
Resilience (noun) - স্থিতিস্থাপকতা; সংকট কাটিয়ে ওঠার ক্ষমতা; কষ্ট সহ্য করার শক্তি।
Fragility - ভঙ্গুরতা; যা সহজেই ভেঙে যায় এমন অবস্থা।
Endurance - সহনশীলতা; ধৈর্য; কোনো প্রতিকূলতা সহ্য করার ক্ষমতা।
Despair - নিরাশা; চরম হতাশা।
Vulnerability - অরক্ষিত অবস্থা; আঘাতপ্রাপ্ত হওয়ার ঝুঁকি বা দুর্বলতা।
অপশন বিবেচনায় 'Resilience' শব্দটির সমার্থক শব্দ Endurance.
ব্যাখ্যা
ব্যাখ্যা
সমাধান:
আদ্যাক্ষর বানানটি শুদ্ধ।
- 'নীশিথীনি' শব্দের সঠিক বানানটি হচ্ছে নিশীথিনী।
- 'স্বরস্বতি' এর সঠিক বানানটি হচ্ছে সরস্বতী।
- 'নিরিক্ষন' এর শুদ্ধ বানানটি হচ্ছে নিরীক্ষণ।
উৎসঃ বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম।
ব্যাখ্যা
সমাধান:
PETROL শব্দটি তৈরি করা যাবে না কারণ CONCEPTUALIZATION শব্দটিতে R অক্ষরটি নেই।
ব্যাখ্যা
ব্যাখ্যা
Antithesis বানাটি শুদ্ধ। এর অর্থ ⇒ বৈপরীত্যের ক্ষেত্র বা দৃষ্টান্ত; পরস্পরবিরোধী ভাবধারার সন্নিবেশ, বিরোধালংকার
Euphemissm বানাটি ভুল। এর শুদ্ধরূপ হলো Euphemism. এর অর্থ ⇒ সুভাষণ; সত্যিকার শব্দের পরিবর্তে অন্য কোনো শব্দের ব্যবহার- যেমন ‘মৃত্যু’ শব্দের বদলে ‘পরলোকগমন' বাক্যাংশের ব্যবহার।
Exhaustend বানাটি ভুল। এর শুদ্ধরূপ হলো Exhausted. এর অর্থ ⇒ ক্লান্ত।
উৎস: Accessible Dictionary.
ব্যাখ্যা
সমাধান:
• AUTHENTIC শব্দটির A, U বর্ণগুলো 'PHOTOSYNTHETIC' শব্দটিতে নেই। তাই এই শব্দটি তৈরি করা যাবে না।
• এখানে একই বর্ণ একাধিকবার ব্যবহার করা যাবেনা এমন শর্ত দেয়া হয়নি। তাই CYSTIC শব্দে C দুইবার ব্যবহৃত হলেও শব্দটি গঠন করা যাবে।
ব্যাখ্যা
গোপাল: হিন্দু পুরাণোক্ত শ্রীকৃষ্ণের বালক বয়সের নাম।
কেশব: কৃষ্ণ; বিষ্ণু।
বিভু: পরমেশ্বর; ঈশ্বর।
চন্দ্র এর অন্য সমর্থক শব্দগুলো হল: চাঁদ, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, সুধানিধি,কলানিধি ইত্যাদি।
∴ বিভু ও সুধাংশু সমার্থক নয়।
ব্যাখ্যা
প্রশ্ন: 'অমিতব্যয়ী' ব্যক্তিকে কী বলা হয়?
সমাধান:
সঠিক উত্তর - গ) ড় উ ন্ডী চ ন
'ড় উ ন্ডী চ ন' বর্ণগুলোকে সাজালে যে অর্থবোধক শব্দ পাওয়া যায় তা হলো→ উড়নচণ্ডী
উড়নচণ্ডী শব্দটির অর্থ হলো- অমিতব্যয়ী।
অন্যদিকে,
ক কূ ণ্ডূ ম প → কূপমণ্ডূক = সীমাবদ্ধ জ্ঞান সম্পন্ন ব্যক্তি
র দা আ পা রী ব্যা → আদার ব্যাপারী = নগণ্য ব্যক্তি
গ লু উ খা ড়া → উলুখাগড়া = অনগ্রসর ব্যক্তি বা নিরীহ প্রজা।
উৎস:
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ।
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
ব্যাখ্যা
• English Meaning: Willing to satisfy others by being polite and fitting in with their plans.
• Bangla Meaning: অন্যকে খুশি করতে আগ্রহী।
• Synonyms: Willing (স্বেচ্ছাপ্রণোদিত), Obliging (স্বেচ্ছায় সাহায্য দান করে এমন; পরোপকারী), Compliant (অন্যের ইচ্ছাপূরণে সম্মত), Amiable (বন্ধুত্বপূর্ণ), Generous (উদার)।
• Antonyms: Unwilling (অনিচ্ছুক), Defiant (অবাধ্য), Disobedient (অবাধ্য), Merciless (নির্দয়), Stern (কঠোর)।
• Other Forms:
- Complaisantly (adverb).
- Complaisance (noun).
• Example Sentence:
- She carried on passionate love affairs with the consent of her complaisant husband.
- His comment went unchallenged by the complaisant Morgan.
Source: Cambridge Dictionary
ব্যাখ্যা
প্রশ্ন: 'Forfeiture' শব্দের বাংলা পরিভাষা কী?
সমাধান:
'Forfeiture' শব্দের বাংলা পরিভাষা - বাজেয়াপ্তকরণ
• অন্যান্য অপশন আলোচনা:
• 'Anticipation' শব্দের বাংলা পরিভাষা - 'পূর্বাভাস'।
• 'Insomnia' এর বাংলা পরিভাষা: 'অনিদ্রা'।
• 'Invigilator' শব্দের বাংলা পরিভাষা - 'পরিরক্ষক'।
উৎস: প্রশাসনিক পরিভাষা
ব্যাখ্যা
• Incorrect: Miscelleneous
• Correct: Miscellaneous
- Exaggeration (অতিরঞ্জন): কোনো কিছুকে বাস্তবে যা তার চেয়ে বড় বা ভালো করে বর্ণনা করা।
- Questionnaire (প্রশ্নমালা): তথ্য সংগ্রহের জন্য ব্যবহৃত লিখিত প্রশ্নের তালিকা।
- Pusillanimous (ভীরু/দুর্বলচিত্ত): যার সাহসের অভাব আছে এবং সিদ্ধান্ত নিতে ভয় পায়।
- Miscellaneous (বিবিধ): বিভিন্ন উৎস বা ধরনের জিনিসের মিশ্রণ যা নির্দিষ্ট কোনো শ্রেণিতে পড়ে না।
উৎস: Accessible dictionary
ব্যাখ্যা
এর অর্থ : শুভ্র, সাদা, শুক্ল
[উৎস: বাংলা একাডেমি,আধুনিক বাংলা অভিধান]
ব্যাখ্যা
- তীর
- পুলিন
- সৈকত
- কূল
- কিনার
- আশ্রয়
- অবধি
- ধার
- পাড়
- শর
'সূর্য' শব্দের সমার্থক শব্দ হলো- তপন
'বায়ু' শব্দের সমার্থক শব্দ হলো- অনিল
'বৃক্ষ' শব্দের সমার্থক শব্দ হলো- পল্লবী
উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ
ব্যাখ্যা
সমাধান:
- মানুষ অর্থ সম্পদ অর্জনের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নত করতে পারে, ভালো খাবার এর মাধ্যমে স্বাস্থ্য গঠন করতে পারে।
- আচার ব্যবহারের দ্বারা নিজেকে সমাজে ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে।
- কিন্তু পারস্পরিক সহযোগীতা ছাড়া, ভালোবাসা ছাড়া, স্নেহ বিনিময় করা ছাড়া মানসিক শান্তি বা সুখ লাভ করতে পারে না। আর সুখী হতে হলে উন্নত জীবন বা সুঠাম দেহ থাকা লাগে না।
ব্যাখ্যা
সমাধান:
Ornament - অলংকার; গহনা।
Ring - আংটি।
Furniture - আসবাবপত্র; গৃহসজ্জা।
Table - টেবিল।
Ornament : Ring : : Furniture : Table
ব্যাখ্যা
সমাধান:
অধিপতী বানানটি ভুল।
শুদ্ধ বানান: অধিপতি।
ব্যাখ্যা
সমাধান:
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'পসারি' শব্দের অর্থ- 'পণ্যবিক্রেতা'।
• 'পসারি' এর স্ত্রীলিঙ্গ- 'পসারিণী'।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ?
সমাধান:
সঠিক বানানটি হলো- শিরশ্ছেদ
শিরশ্ছেদ শব্দটির অর্থ হলো- দেহ থেকে মাথা ছিন্নকরণ।
উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
ব্যাখ্যা
অন্যদিকে,
আদায়-কাচকলায়, দা-কুমড়া, অহি-নকুল বাগধারাগুলোর অর্থ শত্রুতা।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর; বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি।
ব্যাখ্যা
সমাধান:
"Accomplish" শব্দটির অর্থ হল কোনো কাজ, লক্ষ্য বা উদ্দেশ্য সফলভাবে সম্পন্ন করা বা অর্জন করা।
ব্যাখ্যা
'পরিপক্ক' বানানটি অশুদ্ধ।
শুদ্ধ বানান- 'পরিপক্ব'।
• 'পরিপক্ব' শব্দের অর্থ- 'সম্পূর্ণ থাকা, পরিণত, প্রাজ্ঞ।
• 'মরূদ্যান' শব্দের অর্থ- 'মরুভূমিতে অবস্থিত জল ও বৃক্ষাদিপূর্ণ স্থান।
• 'কটূক্তি' শব্দের অর্থ- অশোভন উক্তি, গালিগালাজ।
• 'অঞ্জলি' শব্দের অর্থ- যুক্তকর, ভজনা, সেবা।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
1. HRGST, 2. RILSA, 3. TOOMT, 4. WQRGS
ব্যাখ্যা
1. HRGST, 2. RILSA, 3. TOOMT, 4. WQRGS
সমাধান:
2 & 3- এর বর্ণগুলোকে সাজালে গঠিত শব্দ দুটি যথআক্রমে LIRAS (তুরস্কের মুদ্রা) ও MOTTO।
2- এর থেকে LIARS (মিথ্যাবাদী) শব্দটিও পাওয়া যায়।
1 ও 4 নং দিয়ে কোন শব্দ তৈরি হয় না।
ব্যাখ্যা
- কুম্ভীর
- পিঙ্গচুক্ষ
- শঙ্খমুখ
- নক্র
- মকর
- কুমির
উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
ব্যাখ্যা
সমাধান:
লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক বানান Lieutenant General.
আরোকিছু গুরুত্বপূর্ণ সঠিক বানান-
Pneumonia
Occasion
Embarrass
Achievement
Committee
Accelerate
Unfortunate
Pneumonia
Rheumatism
Annihilate
ব্যাখ্যা
প্রশ্ন: 'মোক্ষ' এর বিপরীত শব্দ কোনটি?
সমাধান:
'মোক্ষ'-এর বিপরীত শব্দ বন্ধন বা সংসার।
মোক্ষ হলো জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্তি, যা নির্বাণ বা কৈবল্য নামেও পরিচিত, যেখানে 'সংসার' মানে হলো জাগতিক অস্তিত্ব, যা বন্ধন সৃষ্টি করে।
মোক্ষ এর অর্থ মুক্তি, নিস্তার, বা জন্ম-মৃত্যুর চক্র থেকে মুক্তি।
ব্যাখ্যা
মুমূর্ষু (বিশেষণ)- মরণাপন্ন; মৃতপ্রায় ; মৃত্যুকাল আসন্ন এমন।
উৎসঃ বাংলা একাডেমি অভিধান
ব্যাখ্যা
সমাধান:
পুকুরের জলে অস্তায়মান সূর্যের ছায়া পড়েছে।
এখানে, আস্তমান, অস্তমান, অস্তয়মান - এ সবগুলোই অশুদ্ধ।
• শুদ্ধ বানান- অস্তায়মান
- সংস্কৃত শব্দ
- প্রকৃতি প্রত্যয় = [√অন্তায়+মান (শানচ্)]
অর্থ: অস্তমিত হচ্ছে এমন।
উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
ব্যাখ্যা
- দাঁড়ি (।) বিরামের সময় - ১ সেকেন্ড।
- কোলন (:) বিরামের সময় - ১ সেকেন্ড।
- হাইফেন (-) বিরামের সময় - থামার প্রয়োজন নেই।
- কোলন ড্যাশ (:-) বিরামের সময় - ১ সেকেন্ড।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।