বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বানান ও ভাষা (Spelling and Language)

মোট প্রশ্ন২,০২৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বানান ও ভাষা (Spelling and Language)

PrepBank · পাতা ১৮ / ২১ · ১,৭০১১,৮০০ / ২,০২৯

১,৭০১.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. নুপুর
  2. পূর্বাহ্ন
  3. চাকুরিজীবী
  4. সমীচিন
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
• শুদ্ধ বানান- অপশন (গ): চাকুরিজীবী

অন্যদিকে,
- 'নুপুর' এর শুদ্ধ বানান: নূপুর।
- 'পূর্বাহ্ন' এর শুদ্ধ বানান: পূর্বাহ্ণ।
- 'সমীচিন' এর শুদ্ধ বানান: সমীচীন।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৭০২.
“CHOREOGRAPHY” শব্দটির অক্ষরগুলো দিয়ে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না?
  1. ক) GEOGRAPHY
  2. খ) GRAPH
  3. গ) OGRE
  4. ঘ) PHOTOGRAPHY
ব্যাখ্যা
Photography তে T আছে। বাকি শব্দগুলো গঠন করা যাবে।
১,৭০৩.
পর্বত এর সমার্থক শব্দ কোনটি?
  1. নগ
  2. খগ
  3. অপ
  4. দৃক
ব্যাখ্যা
নগ (বিশেষ্য) = পাহাড়; পর্বত

খগ (বিশেষণ) = আকাশে গমনকারী; শূন্যে বিচরণকারী। 
খগ বিশেষ্য = পাখি, বায়ু, সূর্য; গ্রহ।

অপ (অব্যয়) = নিন্দা বিরোধ প্রতিকূল

দৃক, দৃক্ (বিশেষ্য) = চোখ; নয়ন। 

উৎস: বাংলা একাডেমি অভিধান।

[ Topic - বানান ও ভাষা ( সমার্থক ও বিপরীতার্থক শব্দ) ]
১,৭০৪.
"নির্ভেজাল" শব্দের সমার্থক নয় কোনটি?
  1. খাঁটি
  2. নিখাত
  3. বিশুদ্ধ
  4. খাদহীন
ব্যাখ্যা
প্রশ্ন: "নির্ভেজাল" শব্দের সমার্থক নয় কোনটি?

সমাধান:
"নিখাত" শব্দটি "নির্ভেজাল" শব্দের সমার্থক নয়।

"নিখাদ" শব্দের সমার্থক শব্দ হলো- খাদহীন, খাঁটি, বিশুদ্ধ, নির্ভেজাল।

অন্যদিকে,
"নিখাত" শব্দের সমার্থক হলো- খনিত, প্রোথিত  সংস্থাপিত, প্রতিষ্ঠিত।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি (খন্ড-২), ড. হায়াৎ মামুদ।
১,৭০৫.
নিচের কোন যতি বা ছেদ চিহ্নের জন্য বিরতি কালের প্রয়োজন হয় না?
  1. প্রশ্নবোধক চিহ্ন
  2. হাইফেন
  3. সেমিকোলন
  4. কোলন ড্যাস
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন যতি বা ছেদ চিহ্নের জন্য বিরতি কালের প্রয়োজন হয় না?

সমাধান:
যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল:
১. কমা - ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
২. সেমিকোলন - ১ বলার দ্বিগুণ সময়।
৩. দাঁড়ি বা পূর্ণচ্ছেদ - এক সেকেন্ড।
৪. প্রশ্নবোধক চিহ্ন - এক সেকেন্ড।
৫. বিস্ময় ও সম্বোধন চিহ্ন - এক সেকেন্ড।
৬. কোলন - এক সেকেন্ড।
৭. ড্যাস - এক সেকেন্ড।
৮. কোলন ড্যাস - এক সেকেন্ড।
৯. হাইফেন - থামার প্রয়োজন নেই।
১০. ইলেক বা লোপ চিহ্ন - থামার প্রয়োজন নেই।
১১. একক উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
১২. যুগল উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
১৩. ব্র্যাকেট (বন্ধনি চিহ্ন) - থামার প্রয়োজন নেই।
১৪. ধাতু দ্যোতক চিহ্ন - থামার প্রয়োজন নেই।
১,৭০৬.
কোনটি শুদ্ধ বানান?
  1. Jewelary
  2. Jewellary
  3. Jwellry
  4. Jewellery
ব্যাখ্যা
Jewellery বানানটি শুদ্ধ। 
এর অর্থ ⇒ রত্নপাথর; রত্নখচিত অলংকারাদির সমগ্র।
১,৭০৭.
What is antonym of Consolidate-
  1. Destroy
  2. Expand
  3. Build
  4. Weaken
ব্যাখ্যা

প্রশ্ন: What is antonym of Consolidate-

সমাধান:  
Consolidate = শক্তিশালী/সংহত করা
Weaken = দুর্বল করা। 
যা পুরোপুরি বিপরীত অর্থ প্রকাশ করে। 

অন্য অপশন গুলো -
ক) Destroy = ধ্বংস করা)
খ) Expand = বিস্তার করা)
গ) Build = নির্মাণ করা)

১,৭০৮.
কাজী নজরুল ইসলাম : দুখু মিয়া :: নেলসন ম্যান্ডেলা : ?
  1. আবাই
  2. মাদিবা
  3. নেতাজি
  4. আপারথেইড
ব্যাখ্যা
প্রশ্ন: কাজী নজরুল ইসলাম : দুখু মিয়া :: নেলসন ম্যান্ডেলা : ?

সমাধান:
• কাজী নজরুল ইসলামের ডাক নাম - দুখু মিয়া।
• নেলসন ম্যান্ডেলার ডাক নাম - মাদিবা।
১,৭০৯.
এ পর্যন্ত যার শত্রু জন্মায়নি-
  1. সহযাত্রী
  2. অতীন্দ্রিয়
  3. বন্ধুর
  4. অজাতশত্রু
ব্যাখ্যা
প্রশ্ন: এ পর্যন্ত যার শত্রু জন্মায়নি-

সমাধান:
এ পর্যন্ত যার শত্রু জন্মায়নি তাকে এক কথায় বলে - অজাতশত্রু।

অন্যদিকে,
একসঙ্গে যারা যাত্রা করে - সহযাত্রী।
চক্ষু কর্ণ প্রভৃতি দ্বারা যা জানতে পারা যায় না- অতীন্দ্রিয়।
কোথাও নত কোথাও উন্নত - বন্ধুর।
১,৭১০.
নৈরাশ্যবাদী শব্দের অর্থ কি?
  1. ক) হতাশ ব্যক্তি
  2. খ) লুকিয়ে থাকা
  3. গ) লুপ্ত ব্যক্তি
  4. ঘ) খ ও গ
ব্যাখ্যা

নৈরাশ্যবাদী শব্দের অর্থ হতাশ ব্যক্তি, নিরাশ ব্যক্তি
[বাংলা সাহিত্য ৯ম-১০ম শ্রেণি; পৃষ্ঠা নং২৯২]

১,৭১১.
'নলিনী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. নদী
  2. পর্বত
  3. বায়ু
  4. পদ্মফুল
ব্যাখ্যা
'নলিনী' শব্দের সমার্থক শব্দ পদ্মফুল।
১,৭১২.
“খেদ” এর বিপরীত শব্দ নয় কোনটি?
  1. ক) অখেদ
  2. খ) হর্ষ
  3. গ) আহ্লাদ
  4. ঘ) মেদা
ব্যাখ্যা
মেদা/মন্দ – তেজী, খেদ – অখেদ/হর্ষ/অহ্লাদ/প্রসন্নতা।
১,৭১৩.
'যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম।' এটি কোন ধরনের বাক্য?
  1. ক) সরল বাক্য
  2. খ) যৌগিক বাক্য
  3. গ) জটিল বাক্য
  4. ঘ) খন্ড বাক্য
ব্যাখ্যা
জটিল বাক্য:
যে-সে, যারা-তারা, যিনি-তিনি, যাঁরা-তাঁরা, যা-তা প্রভৃতি সাপেক্ষ সর্বনাম এবং যদি-তবে, যদিও-তবু, যেহেতু-সেহেতু, যত-তত, যেটুকু-সেটুকু, যেমন-তেমন, যখন-তখন প্রভৃতি সাপেক্ষ যোজক দিয়ে যখন অধীন বাক্যগুলো যুক্ত থাকে, তাকে জটিল বাক্য বলে।
যেমন -
যদি তুমি যাও, তবে তার দেখা পাবে।
যে ছেলেটি এখানে এসেছিল, সে আমার ভাই।
যখন বৃষ্টি নামল, তখন আমরা ছাতা খুঁজতে শুরু করলাম।

[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম- দশম শ্রেণি]
১,৭১৪.
‘নগদ নারায়ণ’ বাগধারার অর্থ কী?
  1. ঋণ
  2. কাঁচা টাকা
  3. সঞ্চয়
  4. ধনসম্পদ
ব্যাখ্যা
প্রশ্ন: ‘নগদ নারায়ণ’ বাগধারার অর্থ কী?
 
সমাধান:
'নগদ নারায়ণ' বাগধারাটির অর্থ - কাঁচা টাকা।

গুরুত্বপূর্ণ কিছু বাগধারা ও প্রবাদ প্রবচনঃ
 আলাভোলা - সাদাসিধে
 কূপমণ্ডূক - সীমিত জ্ঞানের মাুষ
 কাঁঠালের আমসত্ত্ব - অসম্ভব ব্যাপার
 গাঁয়ে ফুঁ দিয়ে বেড়ানো - কোনো দায়িত্ব গ্রহণ না করা
 বড়োর পিরিত বালির বাঁধ - ভঙ্গুর
 কত ধানে কত চাল - টের পাওয়ানো
 পায়াভারী - অহংকারী
 আমড়া কাঠের ঢেঁকি - অকেজো
১,৭১৫.
সুজন দেখ তো কে এসেছে - বাক্যের মাঝে কোন যতিচিহ্ন বসবে?
  1. ড্যাশ
  2. সেমিকোলন
  3. কমা
  4. কোলন
ব্যাখ্যা
- বাক্যের মাঝে কমা ( , ) যতিচিহ্ন বসবে।
- বাক্যটি হবে এরূপ - সুজন, দেখ তো কে এসেছে।
 
কমা এর ব্যবহার: 
- কমা সামান্য বিরতি নির্দেশ করে।
- শব্দ, বর্গ, ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়।
যেমন- 
সুজন, দেখ তো কে এসেছে।
কাল তুমি যাকে দেখেছ, তিনি আমার বাবা।
 
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)। 
১,৭১৬.
কোন শব্দগুচ্ছ শুদ্ধ? 
  1. আয়ত্তাধীন, অহেরাত্রি, অদ্যপি
  2. গড্ডলিকা, চিন্ময়, কল্যাণ
  3. গৃহন্ত, গণনা, ইদানিং
  4. আবশ্যখ, মিথস্ক্রীয়া, গীতালি
ব্যাখ্যা
প্রশ্ন: কোন শব্দগুচ্ছ শুদ্ধ?

সমাধান:
গড্ডলিকা, চিন্ময়, কল্যাণ - শব্দগুচ্ছ বাংলা একাডেমি অভিধান অনুযায়ী শুদ্ধ।
১,৭১৭.
Choose the correct sentence.
  1. ক) Everybody have gone there
  2. খ) Everybody are gone there
  3. গ) Everybody has went there
  4. ঘ) Everybody has gone there
ব্যাখ্যা
Everybody+singular verb.
Have/has/had+ V3.
১,৭১৮.
উৎকোচ শব্দের অর্থ কী?
  1. উত্তর দিকের
  2. ঘুষ
  3. উকুন
  4. উপরে
ব্যাখ্যা
প্রশ্ন: উৎকোচ শব্দের অর্থ কী?

সমাধান: 
উৎকোচ শব্দের অর্থ - ঘুষ
উৎকুন শব্দের অর্থ - উকুন
উদবারি শব্দের অর্থ - উপরে
উদীচী - উত্তর দিকের
১,৭১৯.
এলোমেলো বর্ণগুলো সাজিয়ে যে অর্থবোধক শব্দটি ব্যতিক্রম তা খুঁজে বের করুন-
  1. ঞ্জ তা লি গী
  2. চৈ লি তা
  3. ফু ন ব ল
  4. রা গো
ব্যাখ্যা

প্রশ্ন: এলোমেলো বর্ণগুলো সাজিয়ে যে অর্থবোধক শব্দটি ব্যতিক্রম তা খুঁজে বের করুন-

সমাধান: 
অর্থবোধক ব্যতিক্রম শব্দ- 'গোরা' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাস।
আর 'গীতাঞ্জলি, চৈতালি, বনফুল' তাঁর রচিত কাব্যগ্রন্থ।

১,৭২০.
নিম্নের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই সঠিক?
  1. ক) প্রজ্বলন, শ্রদ্ধাঞ্জলী, প্রজ্জ্বল
  2. খ) অনূর্বর, ঊর্ধবগামী, শুদ্ধ্যশুদ্ধি
  3. গ) পিপিলীকা, দুরবস্থা, উপর্যুক্ত
  4. ঘ) অপরাহ্ণ, মধ্যাহ্ন, পূর্বাহ্ণ
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোন বানানগুচ্ছের সবগুলো বানানই সঠিক?

সমাধান:
অপশন ‘ঘ’ এর সবগুলো বানানই (অপরাহ্ণ, মধ্যাহ্ন, পূর্বাহ্ণ) শুদ্ধ।

- প্রথম অপশনের ২টি বানান (শ্রদ্ধাঞ্জলী, প্রজ্জ্বল) ভুল।
এদের শুদ্ধ বানান হল- শ্রদ্ধাঞ্জলি ও প্রোজ্জ্বল

- দ্বিতীয় অপশনের ২টি বানান (অনূর্বর, ঊর্ধবগামী) ভুল।
এদের শুদ্ধ বানান হল- অনুর্বর, ঊর্ধ্বগামী

- তৃতীয় অপশনে একটি বানান (পিপিলীকা) ভুল।
শুদ্ধ বানান হল- পিপীলিকা
 
১,৭২১.
"ম, ত, য়ে, ভি" বর্ণগুলোর সাথে নিচের কোনটি যোগ করে বিন্যাস করলে একটি দেশের নাম পাওয়া যাবে?
  1. ভা
  2. ন্ড
  3. না
ব্যাখ্যা
প্রশ্ন: "ম, ত, য়ে, ভি" বর্ণগুলোর সাথে নিচের কোনটি যোগ করে বিন্যাস করলে একটি দেশের নাম পাওয়া যাবে?

সমাধান:
"ম, ত, য়ে, ভি" বর্ণগুলোর সাথে "না" বর্ণটি যোগ করে বিন্যাস করলে "ভিয়েতনাম" শব্দটি পাওয়া যায়।

ভিয়েতনাম দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ।
এটি ইন্দোচীন উপদ্বীপের পূর্ব উপকূলে অবস্থিত।
উত্তরে চীনের সাথে এবং পশ্চিমে লাওস ও কম্বোডিয়ার সাথে এর সীমান্ত রয়েছে। 

উৎস: World Atlas.
১,৭২২.
নিচের ধারায় কোনটি ভুল?
ABD, DGK, HMS, NTB, SBL, ZKW
  1. ক) HMS
  2. খ) NTB
  3. গ) SBL
  4. ঘ) ZKW
ব্যাখ্যা

NTB এর স্থলে MTB হবে।

১,৭২৩.
Which word has correct spelling?
  1. Hipopotamus
  2. Hippopotamus
  3. Hipopotomus
  4. Hippoppotamus
ব্যাখ্যা
প্রশ্ন: Which word has correct spelling?

সমাধান:
'Hippopotamus' শব্দটির বাংলা অর্থ হলো- জলহস্তী (জলে বাস করে এমন বড় স্তন্যপায়ী প্রাণী)
এটি একটি বড় আকারের জলচর তৃণভোজী স্তন্যপায়ী প্রাণী, যেটি মূলত আফ্রিকার নদী ও হ্রদে বাস করে।
১,৭২৪.
নিচের এলোমেলো শব্দগুলো সঠিকভাবে সাজালে একটি অর্থপূর্ণ বাক্য গঠিত হবে। ‍উক্ত বাক্যের শেষ শব্দের শেষ বর্ণটি কী হবে?
a summer does not swallow one make.
  1. s
  2. r
  3. w
  4. e
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের এলোমেলো শব্দগুলো সঠিকভাবে সাজালে একটি অর্থপূর্ণ বাক্য গঠিত হবে। ‍উক্ত বাক্যের শেষ শব্দের শেষ বর্ণটি কী হবে?
a summer does not swallow one  make.

সমাধান:
সঠিকভাবে সাজালে একটি অর্থপূর্ণ বাক্য হলো:
- One swallow does not make a summer.
- বাংলা অর্থ - 'এক মাঘে শীত যায় না'।

• উক্ত বাক্যের শেষ শব্দের শেষ বর্ণটি হবে r.

Source: Bangla Academy Dictionary and Oxford Learner's Dictionary.
১,৭২৫.
Choose the correct spelling.
  1. Surveilance
  2. Surveililance
  3. Surveiliance
  4. Surveillance
ব্যাখ্যা
Surveillance - close observation, especially of a suspected spy or criminal.
১,৭২৬.
নিচের শূন্যস্থানে কোনটি বসবে?
ঙ, ণ, ম, --
  1. ক) ষ
  2. খ) হ
  3. গ) য়
  4. ঘ) য
ব্যাখ্যা
শূন্যস্থানে য় বসবে।
১,৭২৭.
'Mercury' কোন গ্রহের নাম?
  1. ক) বুধ
  2. খ) মঙ্গল
  3. গ) শুক্র
  4. ঘ) বৃহস্পতি
ব্যাখ্যা
Mercury হলো বুধ গ্রহ। 
Venus হলো শুক্র গ্রহ। 
Jupiter হলো বৃহস্পতি গ্রহ।
Mars হলো মঙ্গল গ্রহ।
 
১,৭২৮.
'কোলন ড্যাস'-এর বিরতি কাল কত?
  1. ১ সেকেন্ড
  2. ১ বলতে যে সময় প্রয়োজন
  3. ১ বলার দ্বিগুণ সময়
  4. থামার প্রয়োজন নেই
ব্যাখ্যা
প্রশ্ন: 'কোলন ড্যাস'-এর বিরতি কাল কত?

সমাধান:
যতি বা ছেদ চিহ্নের বিরতি কাল:
১. কমা - ১ (এক) বলতে যে সময় প্রয়োজন।
২. সেমিকোলন - ১ বলার দ্বিগুণ সময়।
৩. দাঁড়ি বা পূর্ণচ্ছেদ - এক সেকেন্ড।
৪. প্রশ্নবোধক চিহ্ন - এক সেকেন্ড।
৫. বিস্ময় ও সম্বোধন চিহ্ন - এক সেকেন্ড।
৬. কোলন - এক সেকেন্ড।
৭. ড্যাস - এক সেকেন্ড।
৮. কোলন ড্যাস - এক সেকেন্ড।
৯. হাইফেন - থামার প্রয়োজন নেই।
১০. ইলেক বা লোপ চিহ্ন - থামার প্রয়োজন নেই।
১১. একক উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
১২. যুগল উদ্ধৃতি চিহ্ন - 'এক' উচ্চরণে যে সময় লাগে।
১৩. ব্র্যাকেট (বন্ধনি চিহ্ন) - থামার প্রয়োজন নেই।
১৪. ধাতু দ্যোতক চিহ্ন - থামার প্রয়োজন নেই।
১,৭২৯.
'বিচক্ষণ ব্যক্তি' অর্থে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
  1. গয়ংগচ্ছ
  2. ভূষণ্ডির কাক
  3. ভিজে বিড়াল
  4. ঝড়ো কাক
ব্যাখ্যা
প্রশ্ন: 'বিচক্ষণ ব্যক্তি' অর্থে নিচের কোন বাগধারাটি ব্যবহৃত হয়?

সমাধান:
• ‘ভূষণ্ডির কাক’ বাগধারাটির অর্থ - বিচক্ষণ ব্যক্তি / দীর্ঘজীবী।

• অন্যান্য অপশনগুলো:
- ঝড়ো কাক ⇒ বিপর্যস্ত অবস্থা
- গয়ংগচ্ছ ⇒ ঢিলেমি
- ভিজে বিড়াল ⇒ কপটচারী

[• বাংলা ভাষার ব্যাকরণ নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ) অনুসারে ⇒ ভূষণ্ডির কাক - দীর্ঘজীবী।
• বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর অনুসারে ⇒ ভূষণ্ডির কাক: বিচক্ষণ ব্যক্তি
• ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ অনুসারে ভূষণ্ডির কাক: দীর্ঘকালের অভিজ্ঞ ব্যক্তি।]
১,৭৩০.
The correct spelling is -
  1. ক) Asurance
  2. খ) Assurance
  3. গ) Assuranse
  4. ঘ) Assureance
ব্যাখ্যা
The correct spelling is Assurance. [source: oxfordlearnersdictionaries.com]
১,৭৩১.
ব্যতিক্রম শব্দযুগল চিহ্নিত করুন?
  1. অসূয়া - বিদ্বেষ
  2. ইন্দু - চন্দ্রমা
  3. কলাভৃত - পরভৃত
  4. পয়ঃ - অম্ভঃ
ব্যাখ্যা
ঈর্ষা'র সমার্থক শব্দ হলো অসূয়া - বিদ্বেষ।
চাঁদের সমার্থক শব্দ হলো ইন্দু-চন্দ্রমা।
পয়ঃ, অম্ভঃ হলো পানির সমার্থক শব্দ।
কলাভৃত হলো চাঁদের সমার্থক শব্দ, পরভৃত কোকিলের সমার্থক শব্দ।

উৎসঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা-ড. সৌমিত্র শেখর
১,৭৩২.
কোন বানানটি সঠিক?
  1. Millanium
  2. Millaniem
  3. Millanniem
  4. Millennium
ব্যাখ্যা
• Correct spelling is Millennium.
• যার বাংলা অর্থ সহস্রাব্দ; বর্ষসহস্রক।

উৎস: Accessible Dictionary.
১,৭৩৩.
MELEE :
  1. heat
  2. brawl
  3. attempt
  4. weapon
  5. choice
ব্যাখ্যা
Melee - এলোমেলো লড়াই; বিশৃঙ্খল মানুষের ভিড়।
brawl - তুমুল ঝগড়া বা যুদ্ধ
heat - তাপ; উত্তাপ
attempt - চেষ্টা, উপক্রম
weapon - অস্ত্র
choice - বাছাই; পছন্দ।

অর্থের বিবেচনায় Melee : Brawl.
১,৭৩৪.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. শুশ্রুষা
  2. বিশেষণ
  3. ঊর্ধ্বগামী
  4. শিরশ্ছেদ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
শুশ্রুষা বানানটি অশুদ্ধ।
শুদ্ধ বানান - শুশ্রূষা
১,৭৩৫.
Thermometer : Temperature : : Glucometer : ?
  1. Body sugar
  2. Body resistance
  3. Blood
  4. Blood sugar
ব্যাখ্যা

প্রশ্ন: Thermometer : Temperature : : Glucometer : ?

সমাধান: 
Thermometer দিয়ে Temperature(তাপমাত্রা) পরিমাপ করা হয়।
Glucometer দিয়ে Blood sugar (শর্করার) মাত্রা পরিমাপ করা হয়।

সুতরাং, সঠিক উত্তর ঘ) Blood sugar

১,৭৩৬.
কোন বর্ণটি ব্যাতিক্রম?
  1. ক) থ
  2. খ) ঝ
  3. গ) খ
  4. ঘ) ট
ব্যাখ্যা
'ট' অল্পপ্রাণ ব্যঞ্জন বাকিরা মহাপ্রাণ ব্যঞ্জন বর্ণ। 

অল্পপ্রাণ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণের সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহের মাত্রা অপেক্ষাকৃত কম, সেগুলোকে বলা হয় অল্পপ্রাণ ধ্বনি।
যেমন - প, ব, ত, দ, স ,ট, ড, ড়, চ, জ, শ, ক, গ ইত্যাদি।  

মহাপ্রাণ ব্যঞ্জন:
যেসব ধ্বনি উচ্চারণে সময়ে ফুসফুস থেকে নির্গত বায়ুপ্রবাহ অপেক্ষাকৃত বেশি সেগুলোকে বলা হয় মহাপ্রাণ ধ্বনি।
যেমন- ফ, ভ , থ, ধ, ঠ, ঢ, ঢ়, ছ, ঝ, খ, ঘ ইত্যাদি

[উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি; ২০২১ সংস্করণ]
১,৭৩৭.
'নিউমোনিয়া' শব্দের সঠিক বানান কোনটি?
  1. Neumonia
  2. Pneumonia
  3. Neumunia
  4. Pniumonia
ব্যাখ্যা
প্রশ্ন: 'নিউমোনিয়া' শব্দের সঠিক বানান কোনটি?

সমাধান:
'নিউমোনিয়া' শব্দের সঠিক বানান Pneumonia.

আরোকিছু গুরুত্বপূর্ণ সঠিক বানান-
Occasion
Embarrass
Achievement
Committee
Accelerate
Unfortunate
Pneumonia
Rheumatism
Annihilate
Lieutenant
১,৭৩৮.
'R E E I N I S L C E' by arranging the jumble letters make a meaningful word and the word is-
  1. SILENCE
  2. RESILIENCE
  3. LICENSE
  4. RELIANCE
ব্যাখ্যা

প্রশ্ন: 'R E E I N I S L C E' by arranging the jumble letters make a meaningful word and the word is-

সমাধান:
দেওয়া বর্ণগুলো: R E E I N I S L C E
এগুলো সাজালে গঠিত অর্থবোধক শব্দটি হলো-  RESILIENCE
অর্থ: স্থিতিস্থাপকতা, প্রতিকূলতা থেকে দ্রুত পুনরুদ্ধারের ক্ষমতা, মানসিক দৃঢ়তা । 

সুতরাং, সঠিক শব্দটি হলো RESILIENCE।

১,৭৩৯.
'Constipation' শব্দের বাংলা পরিভাষা কী?
  1. কোষ্ঠকাঠিন্য
  2. দ্রাঘিমাংশ
  3. ধ্বনি
  4. দোভাষী
ব্যাখ্যা
প্রশ্ন: 'Constipation' শব্দের বাংলা পরিভাষা কী?

সমাধান:
"Constipation" শব্দের বাংলা পরিভাষা - "কোষ্ঠকাঠিন্য"।

• অন্যান্য অপশন আলোচনা:
- 'Longitude' এর বাংলা পরিভাষা - দ্রাঘিমাংশ।
- 'Interpreter' এর বাংলা পরিভাষা - দোভাষী।
- 'Plosive' এর বাংলা পরিভাষা - ধ্বনি।
১,৭৪০.
Choose the correctly spelt word.
  1. ক) Diarhoeia
  2. খ) Diarrhoea
  3. গ) Diarihia
  4. ঘ) Diarhoea
ব্যাখ্যা
Diarrhoea - a condition in which faeces are discharged from the bowels frequently and in a liquid form.
১,৭৪১.
শুদ্ধ বানান কোনটি?
  1. তিতিক্ষা
  2. তীতীক্ষা
  3. তীতিক্ষা
  4. তিতীক্ষা
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'তিতিক্ষা'- বানানটি সঠিক। 

'তিতিক্ষা' শব্দের অর্থ- 
সহনশীলতা; সহিষ্ণুতা।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৭৪২.
As the wildfire encircled the village, the mayor's __________ instructions through the megaphone kept families from descending into chaos.
  1. Tortuous
  2. Trenchant
  3. Obsequious
  4. Equivocal
ব্যাখ্যা

সঠিক উত্তর: (খ) Trenchant
• এখানে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের (wildfire) জরুরি অবস্থার প্রেক্ষাপট বর্ণনা করা হয়েছে। এমন মুহূর্তে বিশৃঙ্খলা (chaos) এড়ানোর জন্য নির্দেশনার ধরণটি অত্যন্ত জোরালো এবং সরাসরি হওয়া প্রয়োজন।
- Trenchant শব্দটির অর্থ হলো প্রবল, তীক্ষ্ণ, সরাসরি এবং অত্যন্ত কার্যকর। এটি এমন নির্দেশনাকে বোঝায় যা কোনো দ্বিধা ছাড়াই মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারে।

অন্যান্য অপশন:
- Tortuous → অত্যন্ত প্যাঁচানো বা জটিল কিছু বোঝায় যা জরুরি অবস্থায় মানুষের মধ্যে আরও বেশি বিভ্রান্তি সৃষ্টি করে।
- Equivocal → অস্পষ্ট বা দ্ব্যর্থবোধক কথা যা মানুষকে সিদ্ধান্তহীনতায় ফেলে এবং বিশৃঙ্খলা আরও বাড়িয়ে দেয়।
- Obsequious → অতিশয় অনুগত বা তোষামোদপূর্ণ আচরণ বোঝায় যা এই গম্ভীর পরিস্থিতির সাথে অসামঞ্জস্যপূর্ণ।

১,৭৪৩.
Find the mis-spelt word:
  1. ক) Annex
  2. খ) Aniversary
  3. গ) Animate
  4. ঘ) Animosity
ব্যাখ্যা
Correct Spelling is -
Anniversary: কোনো ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তারিখের বার্ষিক আবর্তন; এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান; বার্ষিকী।
১,৭৪৪.
"খোদার খাসি" বাগধারাটির অর্থ কী?
  1. তোষামোদকারী
  2. ভাবনাচিন্তাহীন 
  3. অতিমূর্খ 
  4. ছিঁচকে চোর 
ব্যাখ্যা

প্রশ্ন: "খোদার খাসি" বাগধারাটির অর্থ কী?

সমাধান:
"খোদার খাসি" বাগধারাটির অর্থ হলো- ভাবনাচিন্তাহীন। 

অন্যদিকে,
"খয়ের খাঁ" বাগধারাটির অর্থ হলো- তোষামোদকারী। 
"গোমূর্খ" বাগধারাটির অর্থ হলো- অতিমূর্খ। 
"ঘটিচোর" বাগধারাটির অর্থ হলো- ছিঁচকে চোর। 

উৎস: 
- প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি (খন্ড-২), ড. হায়াৎ মামুদ।

১,৭৪৫.
Find out the correct sentence.
  1. ক) Bangalees are a brave nation
  2. খ) The Bangalees is brave nation
  3. গ) The Bangalees is a brave nation
  4. ঘ) The Bangalees are a brave nation
ব্যাখ্যা
জাতি+plural verb. এখানে বাঙালি জাতি বুঝানো হয়েছে। তাই The Bangalees এরপর plural verb are হবে।
১,৭৪৬.
Which spelling is not correct?
  1. Secretariat
  2. Cigarette
  3. Minuscule
  4. Bourgeose
ব্যাখ্যা
Bourgeose- is not the correct spelling. 
The right word is- Bourgeois 
Bourgeois অর্থ- সম্পদশালী; ব্যবসাকার্যে নিয়োজিত ব্যক্তি বা মধ্যবিত্ত শ্রেণির লোক। 

cigarette এর বাংলা পরিভাষা- সিগারেট।
secretariat এর বাংলা পরিভাষা- কোনো বৃহৎ সংগঠনের মহাসচিবের কর্মচারীবৃন্দ বা দফতর; সচিবালয়।
minuscule এর বাংলা পরিভাষা- অতি ক্ষুদ্র; পিচ্চি; ক্ষুদ্রাতিক্ষুদ্র।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১,৭৪৭.
“পুত্র” শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. ক) ধেনু
  2. খ) পরভৃত
  3. গ) সুত
  4. ঘ) জনক
ব্যাখ্যা

পুত্র শব্দের সমার্থক শব্দ
ছেলে
সুত
পুত্র
নন্দন
(বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি) পৃষ্ঠা নং ১৮৭)

১,৭৪৮.
Alleviate : Aggravate :: __________ : ________?
  1. ক) Elastic:Rigid
  2. খ) Elevate: Agree
  3. গ) Joke: Worry
  4. ঘ) Level: Grade
ব্যাখ্যা

Alleviate(লাঘব করা):Aggravate(গুরুতর করা)।
Elastic(নমনীয়, স্থিতিস্থাপক): Rigid(অনমনীয়)
Elevate(লাঘব করা):Agree(রাজি হাওয়া) 
Joke(ঠাট্টা, তামাশা):Worry (উদ্বিগ্ন হওয়া)
Level(সমতল):Grade(পদমর্যাদা, গুণাগুণ)
∴ বিপরীতার্থক হিসাবে a হবে সঠিক উত্তর

১,৭৪৯.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ঝঞ্ঝাট
  2. ঝঞ্জাট
  3. জঞ্ঝাঠ
  4. জঞ্ঝাট
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
- ঝঞ্ঝাট- শুদ্ধ বানান।

• ঝঞ্ঝাট, ঝঞ্ঝট [ঝন্‌ঝাট্‌, ঝন্‌ঝট্‌] শব্দের অর্থ:
- অশান্তি; হাঙ্গামা; ঝামেলা; ঝক্কি।
- কষ্ট (ঝঞ্ঝাট পোহানো)। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৭৫০.
The opposite of despair is-
  1. faith
  2. misery
  3. hope
  4. sorrow
ব্যাখ্যা
প্রশ্ন: The opposite of despair is-

সমাধান:
despair - হতাশা, নৈরাশ্য, নিরাশা।
hope - আশা, ভরসা, প্রত্যাশা।

অপরদিকে,
faith - বিশ্বাস, আস্থা।
misery -  দুর্দশা, যন্ত্রণা।
sorrow - দুঃখ বা বিষাদ।

The opposite of hope is hope.
১,৭৫১.
'প্রতর্ক' শব্দের অর্থ কোনটি? 
  1. ক) তর্ক
  2. খ) পুরাতন
  3. গ) সিদ্ধান্ত
  4. ঘ) লিখিত
ব্যাখ্যা
'প্রতর্ক' শব্দের অর্থ :

১.সন্দেহ, ধারণা, অনুমান 
২. বিচার, সিদ্ধান্ত 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান 
১,৭৫২.
'অন্বর্থ' শব্দের অর্থ কী?
  1. ক) যথার্থ
  2. খ) ভিন্ন অর্থ
  3. গ) অশুভ
  4. ঘ) অনাসৃষ্টি
ব্যাখ্যা
অন্বর্থ (বিশেষণ) 
- সংস্কৃত শব্দ 
অর্থ:
- অর্থের সঙ্গে সঙ্গতিপূর্ণ। 
- যথার্থ । 
- অর্থানুরূপ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৭৫৩.
নিচের কোন শব্দদ্বয় শুদ্ধ?
  1. উপরিউক্ত-উল্লিখিত
  2. উপরোক্ত-উল্লেখিত
  3. জাদুঘর-শুধুমাত্র
  4. আইনজীবী-মৌনতা
ব্যাখ্যা
• 'উপরিউক্ত'- বানানটি শুদ্ধ।
এর অর্থ: ওপরে বা পূর্বে বলা হয়েছে এমন, উপর্যুক্ত।

- 'উল্লিখিত'- বানানটি শুদ্ধ।
শব্দের অর্থ: ওপরে বা পূর্বে লিখিত, পূর্বোক্ত।

অন্যান্য অপশন,
অপশন খ) উপরোক্ত-উল্লেখিত; বানানগুলো অশুদ্ধ।

অপশন গ) জাদুঘর- বানানটি শুদ্ধ।
তবে,
শুধুমাত্র- অশুদ্ধ প্রয়োগ।
এর শুদ্ধ রূপ: শুধু/ মাত্র। 

অপশন ঘ) আইনজীবী-শুদ্ধ বানান।
তবে, 
মৌনতা- অশুদ্ধ প্রয়োগ।
এর শুদ্ধ প্রয়োগ: মৌন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান, বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ। 
১,৭৫৪.
নিচের কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়?
  1. বিস্ময়চিহ্ন
  2. প্রশ্নচিহ্ন
  3. কমা
  4. দুই দাঁড়ি
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন নয়?

সমাধান:
• ‘কমা’ প্রান্তিক বিরাম চিহ্ন নয়।

• বাক্যে অবস্থান বিবেচনায় বিরাম চিহ্নকে ২ প্রকার। যথা:
• বাক্যান্তর্গত বিরামচিহ্ন:
১. কমা
২. সেমিকোলন
৩. ড্যাস
৪. হাইফেন ইত্যাদি।

• বাক্যের শেষে বসে ৪টি প্রান্তিক যতিচিহ্ন বা বিরাম চিহ্ন:
১. দাঁড়ি (।)
২. প্রশ্নচিহ্ন (?)
৩. বিস্ময়চিহ্ন (!)
৪. দুই দাঁড়ি (।।)।
১,৭৫৫.
'মনোগত ইচ্ছা'- এর এক কথায় প্রকাশ হলো-
  1. ক) লিপ্সা 
  2. খ) অভাবিত
  3. গ) ঈপ্সা
  4. ঘ) ঈপ্সিত
ব্যাখ্যা
'মনোগত ইচ্ছা' এর এক কথায় প্রকাশ -ঈপ্সিত 
'লাভ করা ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা 
'যে বা যা হবে' এর এক কথায় প্রকাশ - ভাবী 
'যা ভাবা হয়নি'এর এক কথায় প্রকাশ - অভাবিত 
'পাওয়ার ইচ্ছা'এর এক কথায় প্রকাশ - ঈপ্সা,

[উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ]
১,৭৫৬.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. স্বত্ব
  2. গভর্নর
  3. দুর্বিসহ
  4. প্রতীচী
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
দুর্বিসহ- বানানটি অশুদ্ধ।
 এর শুদ্ধ বানান- 'দুর্বিষহ'।

'দুর্বিষহ'- এর শব্দের অর্থ:
- সহ্য করা যায় না এমন। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১,৭৫৭.
ক্ষুদ্র বৃক্ষটি তখন বিরক্ত হইয়া সকল শাখা নাড়িয়া বলিল আগে বরের কথা বল বর কে? - যতিচিহ্ন ব্যবহারে বাক্যটিতে ভুলের সংখ্যা কতটি?
  1. ক) ৫
  2. খ) ৬
  3. গ) ৭
  4. ঘ) ৪
ব্যাখ্যা
ক্ষুদ্র বৃক্ষটি তখন বিরক্ত হইয়া, সকল শাখা নাড়িয়া বলিল, আগে বরের কথা বল - বর কে? - বাংলা সাহিত্য (নবম-দশম শ্রেণী); পৃষ্ঠা নং ৭ এর ১২ তম লাইন থেকে নেওয়া।
১,৭৫৮.
'নৈসর্গিক' শব্দের বিপরীত শব্দ হলো-
  1. ক) কৃত্রিম
  2. খ) পারত্রিক
  3. গ) রাজসিক
  4. ঘ) প্রসারণ
ব্যাখ্যা
'নৈসর্গিক' শব্দের বিপরীত শব্দ 'কৃত্রিম/অনৈসর্গিক'।

অন্যদিকে, 
'ঐহিক' শব্দের বিপরীত শব্দ 'পারত্রিক'
'তামসিক' শব্দের বিপরীত শব্দ 'রাজসিক' 
আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দ- প্রসারণ

উৎস: ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,৭৫৯.
কোন বানানটি শুদ্ধ?
  1. Incyclopedia
  2. Encyclopedia
  3. Enciclopadia
  4. Encyclopedea
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
Encyclopedia: (noun) বিশ্বকোষ; জ্ঞানকোষ; বিদ্যাকোষ; তথ্যকোষ।

সুত্রঃ বাংলা একাডেমি অভিধান।
১,৭৬০.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) মতাবলম্বী
  2. খ) পারতন্ত্র
  3. গ) নিকৃন্তন
  4. ঘ) তাৎক্ষণিক
ব্যাখ্যা
- পারতন্ত্র বানান ভুল।
- সঠিক বানান - পারতন্ত্র্য, যার অর্থ - পরবশ্যতা, পরাধীনতা।

- মতাবলম্বী শব্দের অর্থ - বিশেষ কোণ মতের অনুসারী।
- নিকৃন্তন শব্দের অর্থ - ছেদন, কর্তন, খন্ডন।
- তাৎক্ষণিক শব্দের অর্থ - বিনা প্রস্তুতিতে

সূত্র: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৭৬১.
নিচের কোনটি 'তিমির' শব্দের সমার্থক শব্দ নয়?
  1. ক) অন্ধকার
  2. খ) তমসা
  3. গ) তমঃ
  4. ঘ) তিতির
ব্যাখ্যা
তিমির (বিশেষ্য পদ): অন্ধকার, তমসা; চক্ষুর রোগবিশেষ, ছানি, দৃষ্টিহীনতা।
তমঃ (বিশেষ্য): অন্ধকার; তমসা; তিমির 

তিতির (বিশেষ্য): এক জাতীয় পাখি; তিত্তির পাখি।

উৎস: Accessible Dictionary. 
১,৭৬২.
Find the error.
Neither the teacher nor the students was ready for the exam.
  1. Neither
  2. the
  3. was
  4. for
ব্যাখ্যা
প্রশ্ন: Find the error.
Neither the teacher nor the students was ready for the exam.

সমাধান:
Incorrect Sentence: Neither the teacher nor the students was ready for the exam.
Correct Sentence: Neither the teacher nor the students were ready for the exam.

- Error: "was" (should be "were").

• Explanation:
- [Either/neither] + noun + [or/nor] + singular noun + singular verb.
- Neither the salesmen nor the marketing manager is in favour of the system.

- [Either/neither] + noun + [or/nor] + plural noun + plural verb.
- Neither John nor his friends are going to the beach today.
১,৭৬৩.
কোন গুচ্ছের বর্ণগুলোকে ভিন্নভাবে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দগঠন সম্ভব?
  1. রকাপ্তিপ্রাস্বী
  2. রণীস্মআবাম
  3. রযোসহাতাগী
  4. পুরীখ্যনির
ব্যাখ্যা

প্রশ্ন: কোন গুচ্ছের বর্ণগুলোকে ভিন্নভাবে সাজিয়ে একটি অর্থপূর্ণ শব্দগঠন সম্ভব?

সমাধান:
রকাপ্তিপ্রাস্বী বর্ণগুচ্ছের বর্ণগুলো সঠিক ভাবে সাজালে 'প্রাপ্তিস্বীকার' অর্থপূর্ণ শব্দ পাওয়া যায়।
অবশিষ্ট বর্ণগুচ্ছ গুলো কে ভিন্নভাবে সাজিয়ে অর্থপূর্ণ শব্দ গঠন করা যায় না।

১,৭৬৪.
What is the antonym of `Abundant'?
  1. ক) Paucity
  2. খ) Plentiful
  3. গ) Copious
  4. ঘ) Ample
ব্যাখ্যা
প্রশ্ন: What is the antonym of `Abundant'?

সমাধান:
- The word 'Abundant' (প্রচুর; অঢেল) means existing or available in large quantities;
Plentiful - প্রচুর; অপর্যাপ্ত; বহুল।
Copious - প্রাচুর্যপূর্ণ।
Ample - প্রচুর, বড় আকারের; প্রশস্ত
Paucity শব্দটির অর্থ: পরিমাপে বা সংখ্যায় স্বল্পতা; অভাব।

Source: Accessible Dictionary.
১,৭৬৫.
Select the sentence with the correct punctuation and capitalization.
  1. Have you read charlotte's web book?
  2. Have you read Charlotte's Web book?
  3. Have you read Charlotte's web book.
  4. have you read Charlotte's Web book?
ব্যাখ্যা
প্রশ্ন: Select the sentence with the correct punctuation and capitalization.

সমাধান:
Correct: Have you read Charlotte's Web book?

• Explanation:
"Charlotte" একটি সঠিক নাম, তাই এর প্রথম অক্ষর বড় (capital) হবে।
"Web" একটি শিরোনামের অংশ, তাই এটি যথাযথভাবে বড় অক্ষরে থাকবে।
বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) সঠিকভাবে বসানো হয়েছে।
১,৭৬৬.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. Lieutenent
  2. Comittee
  3. Neumonia
  4. Diarrhoea
ব্যাখ্যা
Correct Spelling of the words:
Lieutenent ⇒ Lieutenant,
Comittee ⇒ Committee,
Neumonia ⇒ Pneumonia,
Diarrhoea.
১,৭৬৭.
A contest has always -
  1. umpire
  2. victory
  3. opponent
  4. applause
ব্যাখ্যা
প্রশ্ন: A contest has always -
 
সমাধান:
Contest (noun):
Meaning - প্রতিযোগিতা; লড়াই; জয়লাভের প্রচেষ্টা। 

অপশনসমূহ, 
victory - জয়; বিজয়।
applause - সমর্থন বা অভিনন্দনজ্ঞাপক তুমুল হর্ষধ্বনি বা করতালি। 
umpire - খেলার নিয়মকানুন যথাযথভাবে পালিত হচ্ছে কিনা তা দেখার নির্বাচিত ব্যক্তি; আম্পায়ার।
opponent - প্রতিপক্ষ; প্রতিদ্বন্দ্বী।

অপশনসমূহ বিবেচনা করে দেখা যায়, সঠিক উত্তরটি হছে opponent. 
- কেননা, Contest এ সবসময় opponent (প্রতিদ্বন্দ্বী) থাকে। 
১,৭৬৮.
নিচের কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন?
  1. দাঁড়ি চিহ্ন
  2. বিস্ময় চিহ্ন
  3. প্রশ্নবোধক চিহ্ন
  4. সবগুলো
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন?

সমাধান:
বাক্যের শেষে বসে বলে এগুলোকে প্রান্তিক যতিচিহ্ন বলে।

প্রান্তিক বিরামচিহ্ন গুলো হল,
১. দাঁড়ি/পূর্ণচ্ছেদ (।)
২. প্রশ্ন/জিজ্ঞাসা চিহ্ন (?)
৩. আশ্চর্য/বিস্ময় চিহ্ন (!)
১,৭৬৯.
নিচের কোনটি 'সাপ' এর সমার্থক শব্দ নয়?
  1. উরগ
  2. কুরঙ্গ
  3. পন্নগ
  4. অহি
ব্যাখ্যা
• কুরঙ্গ - 'সাপ' এর সমার্থক শব্দ নয়। 
- এটি হরিণ এর সমর্থক শব্দ। 

• অন্যদিকে: 
- ‘সাপ' এর সমর্থক শব্দ - সৰ্প, অহি, ফণী, নাগ, ভুজগ, ভুজঙ্গ, আশীবিষ, উরগ, বিষধর, পন্নগ।

• গুরত্বপূর্ণ কিছু সমার্থক শব্দ: 
- ‘সিংহ' এর সমর্থক শব্দ - কেশরী, পশুরাজ, মৃগেন্দ্র,পারীন্দ্র,মৃগরাজ।
- 'হরিণ' এর সমর্থক শব্দ - মৃগ, কুরঙ্গ, সুনয়ন, সারঙ্গ।
- 'হাত' এর সমর্থক শব্দ- হস্ত, কর, বাহু, ভুজ, পাণি ।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন।
১,৭৭০.
কৃপাণ এর সমার্থক শব্দ কোনটি?
  1. কিপ্টে
  2. খড়গ
  3. নয়ন
  4. ধেনু
ব্যাখ্যা
কিপ্টে হচ্ছে কৃপণ এর সমার্থক শব্দ।
খড়গ হচ্ছে কৃপাণ বা তরবারি এর সমার্থক শব্দ।
ধেনু হচ্ছে গরু এর সমার্থক শব্দ।
নয়ন হচ্ছে চোখ এর সমার্থক শব্দ।

[ Topic - বানান ও ভাষা ( সমার্থক ও বিপরীতার্থক শব্দ) ]
১,৭৭১.
কোনটি ভুল বানান?
  1. পরিপক্ক
  2. অঞ্জলি
  3. মরূদ্যান
  4. কটূক্তি
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি ভুল বানান?

সমাধান:
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'পরিপক্ক' বানানটি অশুদ্ধ।
শুদ্ধ বানান- 'পরিপক্ব'

• 'পরিপক্ব' শব্দের অর্থ- 'সম্পূর্ণ থাকা, পরিণত, প্রাজ্ঞ।
• 'অঞ্জলি' শব্দের অর্থ- যুক্তকর, ভজনা, সেবা। 
• 'মরূদ্যান' শব্দের অর্থ- 'মরুভূমিতে অবস্থিত জল ও বৃক্ষাদিপূর্ণ স্থান।
• 'কটূক্তি' শব্দের অর্থ- অশোভন উক্তি, গালিগালাজ। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১,৭৭২.
Find out that word, which spelling is wrong?
  1. ক) Demonstration
  2. খ) Tution
  3. গ) Mendacious
  4. ঘ) Audience
ব্যাখ্যা
Tution will be Tuition
১,৭৭৩.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. প্রোজ্জ্বল
  2. বন্দোপাধ্যায়
  3. গীতাঞ্জলি
  4. মুমূর্ষু
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'বন্দোপাধ্যায়' - বানানটি অশুদ্ধ। 

• শুদ্ধ বানান: 'বন্দ্যোপাধ্যায়'। 

• 'বন্দ্যোপাধ্যায়' (বিশেষ্য পদ) বলতে বোঝায়:  কুলীন ব্রাহ্মণের উপাধিবিশেষ। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি। 
১,৭৭৪.
শুদ্ধ বানান কোনটি? 
  1. কৃতাকৃত্য
  2. কৃত্যাকৃতি
  3. কৃত্যকৃত্য
  4. কৃত্যাকৃত্য
ব্যাখ্যা

প্রশ্ন: শুদ্ধ বানান কোনটি? 

সমাধান:
• শুদ্ধ বানান - কৃত্যাকৃত্য।
- এটি একটি সংস্কৃত শব্দ।
- এটি বিশেষ্য পদ।

শব্দের অর্থ:
- কর্তব্য-অকর্তব্য, কাজ ও অকাজ।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।

১,৭৭৫.
Peacock : India :: Magpie : ?
  1. Australia
  2. America
  3. Bangladesh
  4. England
ব্যাখ্যা
As Peacock is the national bird of India, similarly Magpie is the national bird of Bangladesh.
১,৭৭৬.
নিচের কোন বানানটি অশুদ্ধ?
  1. শ্রীলঙ্কা
  2. গ্রিস
  3. হাঙ্গেরী
  4. মালদ্বীপ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
• অশুদ্ধ বানান - হাঙ্গেরী।
- শুদ্ধ বানান - হাঙ্গেরি।

নিয়ম:
যে কোন দেশ, জাতি ও ভাষার নাম লিখতে ই/ঈ কার দেয়ার প্রশ্ন এলে তাতে ই-কার ব্যবহৃত হবে।
যেমন-
• দেশ: গ্রিস, হাঙ্গেরি, ইতালি ইত্যাদি।
[ব্যতিক্রম- মালদ্বীপ ও শ্রীলঙ্কা]

• জাতি: বাঙালি, জার্মানি, পর্তুগিজ, তুর্কি ইত্যাদি।
• ভাষা: হিন্দি, আরবি, ফারসি ইত্যাদি।

উৎস: বাংলা ভাষাও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং বাংলা একাডেমি অভিধান।
১,৭৭৭.
কোন বানানটি শুদ্ধ? 
  1. Achievment
  2. Achievement
  3. Achivement
  4. Achievemant
ব্যাখ্যা
শুদ্ধ বানান= Achievement
Achievement অর্থ অর্জন,সিদ্ধি, সিদ্ধিলাভ।
১,৭৭৮.
"হিমানী" শব্দটির অর্থ কোনটি?
  1. বরফ 
  2. গণ্যমান্য ব্যক্তি 
  3. সূর্য 
  4. তরুণী 
ব্যাখ্যা

প্রশ্ন: "হিমানী" শব্দটির অর্থ কোনটি?

সমাধান:
"হিমানী" শব্দটির অর্থ হলো- বরফ, তুষারপুঞ্জ। 

অন্যদিকে, 
"গণ্যমান্য" শব্দটির অর্থ হলো- সম্ভ্রান্ত, বিশেষভাবে মান্য, সম্মাননীয়।
"হিরণ্যরেতা" শব্দটির অর্থ হলো- অগ্নি, সূর্য, শিব।
"তরুণী" শব্দটির অর্থ হলো- যুবতি।

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 

১,৭৭৯.
সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন-
  1. গাঙ, তটিনী, অর্ণব
  2. স্রোতস্বিনী, নির্ঝরিনী, সিন্ধু
  3. দীঘিকা, নদী, প্রণালী
  4. শৈবলিনী, তরঙ্গিণী, সরিৎ
ব্যাখ্যা
প্রশ্ন: সমার্থক শব্দগুচ্ছ শনাক্ত করুন-
 
সমাধান:
'নদী' এর সমার্থক শব্দ - স্রোতস্বিনী, প্রবাহিণী, শৈবলিনী, তটিণী, তরঙ্গিণী, নির্ঝরিণী, দরিয়া, সরিৎ।
১,৭৮০.
নিচের অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ কোনটি?
ত মা জা ই না
  1. নাতমাইজা
  2. জাইনাতমা
  3. নাতজামাই
  4. ইমাইজানাত
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ কোনটি?
ত মা জা ই না

সমাধান:
ত মা জা ই না অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ নাতজামাই
নাতজামাই - নাতিনের স্বামীকে নাতজামাই বলে।

আরো কিছু গুরুত্বপূর্ণ সঠিক শব্দ -
হা সা র ম গ অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ - মহাসাগর।
শা খু ড় ড়ি, শু অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ - খুড়শাশুড়ি।
প নি শ বে উ অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ - উপনিবেশ।
র তা ঘ সে র অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ - তাসের ঘর।
ধ নি রা প র অক্ষরগুলো দিয়ে সঠিক শব্দ -  নিরপরাধ।
১,৭৮১.
POSE যদি OQNPRTDF হয় তাহলে TYPE হবে -
  1. SUXZOQFD
  2. SUXZQOFD
  3. SUXZOQDF
  4. SUXZQODE
ব্যাখ্যা
OQNPRTDF এখানে কোডের প্রতিটি জোরের মাঝে বর্ণমালার ক্রমে যে অক্ষরটি নেই সেগুলো হচ্ছে POSE.
সুতরাং, TYPE হবে SUXZOQDF
১,৭৮২.
Which one is spelt correctly?
  1. Treamondus
  2. Tremondous
  3. Tremendous
  4. Tremendus
ব্যাখ্যা
tremendous - ভয়ানক; প্রচন্ড; বিস্ময়কর
১,৭৮৩.
কোন বানানটি অশুদ্ধ?
  1. ক) নির্লক্ষ্য
  2. খ) বয়ঃকনিষ্ঠ
  3. গ) চক্ষুস্মান
  4. ঘ) নির্মূলীকরণ
ব্যাখ্যা
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে, 
'চক্ষুস্মান' বানান ভুল। 
'চক্ষুস্মান' এর বানান- 'চক্ষুষ্মান'। 
'চক্ষুস্মান' শব্দের অর্থ- চক্ষু আছে এরূপ; দর্শনেন্দ্রয়বিশিষ্ট। 

তাছাড়া, 
লক্ষ্যহীন বানানটি শুদ্ধ; এর অর্থ- আদর্শহীন।  
নির্মূলীকরণ বানানটি শুদ্ধ; এর অর্থ- 'নির্মূল'। 
বয়ঃকনিষ্ঠ বানানটি শুদ্ধ; এর অর্থ - 'বয়সে ছোট'।  

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৭৮৪.
'জ্যোতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?
  1. কর
  2. আলোকচ্ছটা
  3. অংশু
  4. কৌমুদী
ব্যাখ্যা
প্রশ্ন: 'জ্যোতি' শব্দের সমার্থক শব্দ নয় কোনটি?

সমাধান:
জ্যোতি শব্দের সমার্থক শব্দ - কিরণ, রশ্মি, শিখা, আলোকচ্ছটা, কর, প্রভা, দীপ্তি, অংশু।

কৌমুদি হলো জ্যোৎস্না এর সমার্থক শব্দ।
১,৭৮৫.
'র যা ব যা' ধ্বনি গুলোর সমন্বয়ে গঠিত শব্দটি কোন লেখকের ছদ্মনাম?
  1. বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায়
  2. বিমল ঘোষ
  3. সমরেশ বসু
  4. সৈয়দ মুজতবা আলী
ব্যাখ্যা
প্রশ্ন: 'র যা ব যা' ধ্বনি গুলোর সমন্বয়ে গঠিত শব্দটি কোন লেখকের ছদ্মনাম?

সমাধান:
• 'র যা ব যা' ধ্বনি গুলোর সমন্বয়ে গঠিত শব্দ - যাযাবর।
• বিনয়কৃষ্ণ মুখোপাধ্যায় এর ছদ্মনাম - যাযাবর।

অন্যদিকে,
- বিমল ঘোষ এর ছদ্মনাম - মৌমাছি।
- সমরেশ বসুর ছদ্মনাম - কালকূট।
- সৈয়দ মুজতবা আলী প্রিয়দর্শী = প্রিয়দর্শী।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
১,৭৮৬.
‘অপলাপ’ শব্দের অর্থ কী?
  1. মিথ্যাচার
  2. অস্বীকার
  3. প্রলাপ
  4. সংলাপ
ব্যাখ্যা
আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি অন্নুসারে,
'অপলাপ' শব্দের অর্থ - অস্বীকার
- এটি তৎসম বা সংস্কৃত শব্দ।
- এর প্রকৃতি-প্রত্যয়: অপ+√লপ্+অ

অপলাপ (বিশেষ্য): 
অর্থ:
গোপন।
মিথ্যা উক্তি (সত্যের অপলাপ)।
অস্বীকার (তুমি একেবারে পরিণয় পর্যন্ত অপলাপ করিতেছ - ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৭৮৭.
“চুল” শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. ক) চিকুর
  2. খ) কুন্তল
  3. গ) অলক
  4. ঘ) সবগুলো
ব্যাখ্যা
“চুল” শব্দের প্রতিশব্দ অলক, কুন্তল, কেশ, চিকুর।(বাংলা ভাষার ব্যাকরণ (নবম-দশম শ্রেণি) পৃষ্ঠা নং ১৮৭)
১,৭৮৮.
Which word is not spelt correctly?
  1. Correspondence
  2. Dissonence
  3. Incumbent
  4. Manoeuvre
ব্যাখ্যা
Dissonence বানানটি সঠিক নয়। 
The correct spelling of the word is Dissonance (অনৈক্য)।

Correspondence - প্রতিনিধি
Incumbent - আরোপিত
Manoeuvre - রণকৌশল।
১,৭৮৯.
'E A R D K' by arranging the jumble letters make a meaningful word and the Feminine gender of the word is-
  1. Drone
  2. Duck
  3. Drake
  4. Duke
ব্যাখ্যা
প্রশ্ন: 'E A R D K' by arranging the jumble letters make a meaningful word and the Feminine gender of the word is-

সমাধান:
The word is 'DRAKE' and feminine gender is 'DUCK'.
১,৭৯০.
নিচের কোনটি শুদ্ধ বানান? 
  1. ক) সুচ্যগ্র
  2. খ) সূচ্যগ্র 
  3. গ) সুচগ্র
  4. ঘ) সূচগ্র 
ব্যাখ্যা
শুদ্ধ বানান হলো:  সূচ্যগ্র 
এর অর্থ
১.সুচের আগা বা ডগা 
২.অতি সামান্য 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান 
১,৭৯১.
কোনটি শুদ্ধ বানান?
  1. আমাবস্যা
  2. অনসুয়া
  3. অগ্নিমান্দ্য
  4. অত্যাদিক
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি শুদ্ধ বানান?

সমাধান:
শুদ্ধ বানান - অগ্নিমান্দ্য।
শব্দের অর্থ:
- পরিপাকশক্তির অল্পতা, অজীর্ণরোগ।

অন্যদিকে,
অনসুয়া – অনসূয়া,
অত্যাদিক – অত্যধিক,
আমাবস্যা – অমাবস্যা।

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৭৯২.
'ঘোড়ার গাড়ির চালক' এর এক কথায় প্রকাশ হলো-
  1. ক) আস্তাবল
  2. খ) কোচোয়ান 
  3. গ) গোপাট
  4. ঘ) গোবেচারা 
ব্যাখ্যা
ঘোড়ার গাড়ির চালক - কোচোয়ান 
ঘোড়া রাখার স্থান - আস্তাবল 
গোরু চলাচলের পথ - গোপথ/গোপাট  
গোরুর মত নিরীহ - গোবেচারা 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ 
১,৭৯৩.
'যা লাফিয়ে চলে' এর এক কথায় প্রকাশ কী হবে ?
  1. জলচর
  2. উভচর
  3. সরীসৃপ
  4. প্লবগ
ব্যাখ্যা

প্রশ্ন: 'যা লাফিয়ে চলে' এর এক কথায় প্রকাশ কী হবে ?

সমাধান:
• 'যা লাফিয়ে চলে' এর এক কথায় প্রকাশ - প্লবগ

অন্যদিকে,
- 'যা জলে চলে' এর এক কথায় প্রকাশ - জলচর।
- 'যা জলে ও স্থলে চরে' এর এক কথায় প্রকাশ - উভচর।
- 'যে বুকে হেঁটে চলে' এর এক কথায় প্রকাশ - সরীসৃপ।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৭৯৪.
Which word is synonymous with 'percipient'?
  1. ক) dapper
  2. খ) natty
  3. গ) intelligent
  4. ঘ) malevolent
ব্যাখ্যা

percipient - having good insight or understanding; perceptive.
Similar:
astute
perceptive
sharp
clear-sighted
clear-eyed
intelligent

১,৭৯৫.
নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
EX (............) ACLE
  1. PERT
  2. TRACT
  3. TENT
  4. CHANGE
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
EX (............) ACLE

সমাধান:
TENT শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় Extent এবং দ্বিতীয় শব্দটি শুরু Tentacle হয়।
Extent - সীমা; আয়তন।
Tentacle - দীর্ঘ, সরু, নরম।
১,৭৯৬.
লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি?
  1. Lieaftenant
  2. Leaftenant
  3. Leiftenant
  4. Lieutenant
ব্যাখ্যা
প্রশ্ন: লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক ইংরেজি বানান কোনটি?

সমাধান:
লেফটেন্যান্ট জেনারেল শব্দের সঠিক বানান Lieutenant General.
কিন্তু General শব্দটি অপশনে নেই।

আরোকিছু গুরুত্বপূর্ণ সঠিক বানান-
Pneumonia
Occasion
Embarrass
Achievement
Committee
Accelerate
Unfortunate
Pneumonia
Rheumatism
Annihilate
১,৭৯৭.
মণিপুরীঃ সিলেটঃঃ সাঁওতালঃ?
  1. ক) বরিশাল
  2. খ) দিনাজপুর
  3. গ) পটুয়াখালী
  4. ঘ) ঢাকা
ব্যাখ্যা
মণিপুরী ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রধান আবাস সিলেট জেলায়; তেমনিভাবে, সাঁওতাল জনগোষ্ঠীর প্রধান আবাস - দিনাজপুর জেলায়।
১,৭৯৮.
কোন সমার্থক শব্দগুচ্ছটি অশুদ্ধ?
  1. ক) যবনিকা, সমাপ্তি, রফা
  2. খ) বাজী, হয়, তুরগ
  3. গ) পক্ষী, বিহগ, খ
  4. ঘ) গিরি, অচল, শৈল
ব্যাখ্যা

শুদ্ধ সমার্থক শব্দগুচ্ছঃ
ইতি - শেষ, যবনিকা, সমাপ্তি, রফা
অশ্ব - বাজী, হয়, তুরগ
পাখি - পক্ষী, বিহগ, খগ; খ অর্থ আকাশ
পর্বত - গিরি, অচল, শৈল

১,৭৯৯.
'Anticipation' শব্দের বাংলা পরিভাষা কী?
  1. পরিরক্ষক
  2. পূর্বাভাস
  3. অনিদ্রা
  4. বাজেয়াপ্তকরণ
ব্যাখ্যা
প্রশ্ন: 'Anticipation' শব্দের বাংলা পরিভাষা কী?

সমাধান:
• 'Anticipation' শব্দের বাংলা পরিভাষা - 'পূর্বাভাস'।

• অন্যান্য অপশন আলোচনা:
• ’Forfeiture' শব্দের বাংলা পরিভাষা - 'বাজেয়াপ্তকরণ'।
• 'Insomnia' এর বাংলা পরিভাষা: 'অনিদ্রা'।
• 'Invigilator' শব্দের বাংলা পরিভাষা - 'পরিরক্ষক'।
১,৮০০.
কোন শব্দগুচ্ছ শুদ্ধ?
  1. ক) আয়ত্তাধীন, অহেরাত্রি, অদ্যপি
  2. খ) গড্ডালিকা , চিণ্ময়,কল্যাণ
  3. গ) গৃহন্ত, গণনা, ইদানিং
  4. ঘ) আবশ্যক , মিথস্ক্রিয়া গীতালি
ব্যাখ্যা
আবশ্যক, মিথস্ক্রিয়া, গীতালি - শব্দগুচ্ছ বাংলা একাডেমি অভিধান অনুযায়ী শুদ্ধ।