বিষয়সমূহ

PrepBank · বিষয়ভিত্তিক প্রশ্ন

বানান ও ভাষা (Spelling and Language)

মোট প্রশ্ন২,০২৯এই পাতা১০০প্রতি পাতা১০০
ঘনত্ব
উত্তর
উত্তরিতবর্তমানপুনরায় দেখুনঅসম্পূর্ণ

বানান ও ভাষা (Spelling and Language)

PrepBank · পাতা ১৭ / ২১ · ১,৬০১১,৭০০ / ২,০২৯

১,৬০১.
'Memorandum' শব্দের সঠিক পারিভাষিক শব্দ কোনটি?
  1. ঘোষণাপত্র
  2. প্রতারণা
  3. স্মারকলিপি
  4. সারগ্রন্থ
ব্যাখ্যা

প্রশ্ন: 'Memorandum' শব্দের সঠিক পারিভাষিক শব্দ কোনটি?

সমাধান: 
'Memorandum' শব্দের বাংলা পরিভাষা - 'স্মারকলিপি'।

অন্য অপশনগুলো -
- Gazette শব্দের বাংলা পরিভাষা - 'ঘোষণাপত্র'।
- 'Deceit' এর বাংলা পরিভাষা- 'প্রতারণা'।
- 'Manual’ শব্দের বাংলা পরিভাষা - 'সারগ্রন্থ'।

• আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ হলো:
- 'Manifesto' শব্দের বাংলা পরিভাষা - 'ইশতেহার'।
- 'Constitution' শব্দের বাংলা পরিভাষা - 'সংবিধান'।
- 'Constituency' শব্দের বাংলা পরিভাষা - 'নির্বাচনী এলাকা/ নির্বাচকমণ্ডলী'।
- 'Manuscript' শব্দের বাংলা পরিভাষা - 'পাণ্ডুলিপি'।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।

১,৬০২.
আগমন : নির্গমন : : অশন : ?
  1. ক) অমৃত
  2. খ) অনশন
  3. গ) অস্তি
  4. ঘ) অর্পণ
ব্যাখ্যা
• 'অশন' এর বিপরীত শব্দ- অনশন।
- অশন এর অর্থ- ভোজন, আহার, আহার্যসামগ্রী, খাদ্যদ্রব্য। 
- 'অনশন' এর অর্থ- অনাহার।
- 'আগমন' এর বিপরীত শব্দ- নির্গমন।
- 'অমৃত' এর বিপরীত শব্দ- গরল।
- 'অস্তি' এর বিপরীত শব্দ- নাস্তি।
- 'অর্পণ' এর বিপরীত শব্দ-  গ্রহণ।

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ এবং আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৬০৩.
'অহঙ্কার’ অর্থে কোন বাগধারাটি ব্যবহৃত হয়?
  1. পায়া ভারি
  2. বকধার্মিক
  3. কাকভূষণ্ডী
  4. কানকাটা
ব্যাখ্যা
• ‘পায়া ভারি’  বাগধারা টির অর্থ = অহঙ্কার।

অন্যদিকে,
‘কানকাটা’  বাগধারা টির অর্থ = বেহায়া।
‘কাকভূষণ্ডী’ বাগধারার অর্থ = দীর্ঘজীবী।
‘বকধার্মিক’  বাগধারা টির অর্থ = ভণ্ড।

• কিছু গুরুত্বপূর্ণ বাগধারা:
'কালে ভদ্রে' বাগধারা টির অর্থ = কদাচিৎ
‘ডাকাবুকো’ বাগধারা টির অর্থ = নির্ভীক।
‘কূপমুন্ডক’ বাগধারার অর্থ = সীমাবদ্ধ জ্ঞান।
'কেউ কেটা' বাগধারার অর্থ = সামান্য ।
'ঝিঙেফুল' ফোটা বাগধারার অর্থ = আয়ু ফুরিয়ে আসা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, হায়াৎ মামুদ।
১,৬০৪.
Man did not know that the earth moved round the sun until it was ______.
  1. rehearsed
  2. discovered
  3. invented
  4. hypothesized
ব্যাখ্যা
প্রশ্ন: Man did not know that the earth moved round the sun until it was ______.

সমাধান:
rehearsed - নাটক প্রভৃতির পরীক্ষামূলক উপস্থাপনা; মহড়া।
Discover - অনাবিষ্কৃত কোন জিনিষের সন্ধান পাওয়া।
Invent - সম্পূর্ণ নতুন জিনিষ আবিষ্কার করা।
hypothesized - উপপ্রমেয় গঠন বা রচনা করা।

• পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, এটা সন্ধান পাওয়ার আগেও এই ঘটনাটি ঘটতো।
- এটি ছিল পর্যবেক্ষন, বৈজ্ঞানিক অনুসন্ধান এবং সময়ের সাথে সাথে আবিষ্কারের একটি ধীর প্রক্রিয়া।
- তাই এই ঘটনাটিকে rehearsed, invented অথবা hypothesized বলা যাবে না।
- অর্থাৎ, এটি দ্বারা বোঝাচ্ছে যে বিদ্যমান ঘটনাটিকে আবিষ্কৃত করা হয়েছে।

•  সুতরাং, সঠিক উত্তর - discovered.
- Complete Sentence: Man did not know that the earth moved round the sun until it was discovered.

Source: Accessible Dictionary by Bangla Academy.
১,৬০৫.
একটি সাংকেতিক ভাষায় GERMINATION = IMGRENNOAIT হলে ESTABLISHED = ?
  1. ক) BEATSLDEIHS
  2. খ) BAETSLEDIHS
  3. গ) BATESLDEIHS
  4. ঘ) BAETSLDEIHS
ব্যাখ্যা

অনুরূপভাবে সাজালে ESTABLISHED = BAETSLDEIHS হবে
১,৬০৬.
অর্থ ও শিক্ষায় যারা পশ্চাদবর্তী তারাই _________। 
  1. প্রগতিশীল
  2. অনগ্রসর
  3. দেউলিয়া
  4. স্থিতিশীল
ব্যাখ্যা

প্রশ্ন: অর্থ ও শিক্ষায় যারা পশ্চাদবর্তী তারাই _________। 

সমাধান:
- অর্থ ও শিক্ষায় যারা পশ্চাদবর্তী তারাই অনগ্রসর।
- "অর্থ ও শিক্ষায় পশ্চাদবর্তী" বলতে বোঝানো হয়েছে - যারা অর্থনৈতিকভাবে দরিদ্র এবং শিক্ষাগতভাবে পিছিয়ে। 
- অর্থ ও শিক্ষায় পিছিয়ে পড়ার ফলে তারা উন্নয়ন ও অগ্রগতির দিক থেকেও পিছিয়ে থাকে অর্থাৎ অনগ্রসর হয়।

১,৬০৭.
কোনটি শুদ্ধ বানান?
  1. স্বায়ত্বশাসন
  2. স্মায়ত্বশাসন
  3. শ্বায়ত্তশাসন
  4. স্বায়ত্তশাসন
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটি শুদ্ধ বানান?

সমাধান:
- শুদ্ধ বানান = স্বায়ত্তশাসন। 

• স্বায়ত্তশাসন (বিশেষ্য), 
- সংস্কৃত শব্দ, 
- প্রকৃতি প্রত্যয় = স্বায়ত্ত + শাসন, 
অর্থ: স্বশাসিত রাষ্ট্র। 

- স্বায়ত্তশাসন হলো সংবিধান স্বীকৃত উপায়ে প্রদেশে 'স' শাসন প্রতিষ্ঠা করা।
- অর্থাৎ সংবিধানের আওতাধীন কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ মুক্ত থেকে প্রাদেশিক সরকার পরিচালনা করাকে স্বায়ত্তশাসন বলা হয়। 

উৎস: প্রমিত বাংলা বানান রীতি ও আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
 
১,৬০৮.
What is the correct spelling?
  1. Pharoanic
  2. Pharaonic
  3. Pharaonick
  4. Pharaonique
ব্যাখ্যা

প্রশ্ন: What is the correct spelling?

সমাধান: 
'Pharaonic' শব্দের অর্থ হলো- ফারাও সম্পর্কিত বা ফারাওদের শাসনের সঙ্গে যুক্ত
সাধারণভাবে বোঝায় প্রাচীন মিশরের ফারাওদের মতো বা তাদের শাসন-প্রথা অনুসারে

উদাহরণ:
The pyramids are a Pharaonic achievement.(পিরামিডগুলো ফারাওদের যুগের একটি বিশাল কীর্তি)

অন্য অপশনগুলো ভুল। 

১,৬০৯.
Grain : Stock :: Stick : ?
  1. ক) Bundle
  2. খ) String
  3. গ) Collection
  4. ঘ) Heap
ব্যাখ্যা
Grain বা শস্যের Collection কে stock বলে।
তেমনি Stick বা লাঠির Collection কে bundle বলে।
১,৬১০.
'ইতিহাস রচনা করেন যিনি' এককথায় কী বলা হয়?
  1. পণ্ডিতস্মন্য
  2. ঐতিহাসিক
  3. ইতিহাসবেত্তা
  4. সবগুলোই
ব্যাখ্যা
প্রশ্ন: 'ইতিহাস রচনা করেন যিনি' এককথায় কী বলা হয়?

সমাধান:
ইতিহাস রচনা করেন যিনি - ঐতিহাসিক
ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি - ইতিহাসবেত্তা 
আপনাকে যে পণ্ডিত মনে করে - পণ্ডিতস্মন্য

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম - দশম শ্রেণি
১,৬১১.
'গঞ্জনা' শব্দের বিপরীতার্থক শব্দ -
  1. ক) কালা 
  2. খ) মন্থর 
  3. গ) প্রশংসা
  4. ঘ) বদান্য 
ব্যাখ্যা
'গঞ্জনা' এর বিপরীত শব্দ- প্রশংসা 
'গোরা' এর বিপরীত শব্দ- কালা 
'ক্ষিপ্র' এর বিপরীত শব্দ- মন্থর 
'কৃপণ' এর বিপরীত শব্দ- বদান্য 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মামুদ 
১,৬১২.
অ, ই, উ, ঋ, ?
  1. ক) ঊ
  2. খ) এ
  3. গ) ঐ
  4. ঘ) ঔ
ব্যাখ্যা
ধারাটি বাংলা স্বরবর্ণের। এখানে প্রতিটি বর্ণের পরে এক বর্ণ বাদ দিয়ে লেখা হয়েছে৷ তাই এই ধারার পরবর্তী বর্ণটি হবে ঐ।
১,৬১৩.
'কাদম্বিনী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. কুমুদিনী
  2. বারিধারা
  3. মেঘমালা
  4. শর্বরী
ব্যাখ্যা
প্রশ্ন: 'কাদম্বিনী' শব্দের সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
'কাদম্বিনী' 'মেঘ' শব্দের সমার্থক।
মেঘ থেকে মেঘমালা

'মেঘ' শব্দের অন্যান্য সমার্থক শব্দ:
- জলদ,
- বারিদ,
- জলধর ,
- নীরদ,
- অভ্র,
- তোয়দ,
- পয়োধর,
- নীরধর। 

উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
 
১,৬১৪.
নিচের কোন এলোমেলো অক্ষর দিয়ে মানবদেহের অঙ্গের নাম হবে না?
  1. ক) R Y A N P H X
  2. খ) D R A G I A O H M
  3. গ) O S C M R T U
  4. ঘ) E A N P R C A S
ব্যাখ্যা

মানবদেহের অঙ্গ:
Pharynx - অন্ননালির উপরে অবস্থিত গহ্বর।
Diaphragm - বক্ষ ও উদরের মধ্যবর্তী ঝিল্লির পরদা; মধ্যচ্ছদা।
Scrotum - অণ্ডকোষের থলে; মুষ্ক।
Pancreas - পাকস্থলীর নিকটবর্তী পরিপাকরস নিঃসরণকারী গ্ল্যান্ড; অগ্ন্যাশয়।

১,৬১৫.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. একান্নবত্তী
  2. একান্নবর্তি
  3. একান্নবর্তী
  4. একান্নবর্ত্তী
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
শুদ্ধ বানানটি হলো - একান্নবর্তী

এর অর্থ হলো- একসাথে আহার ও বসবাস করে এমন পরিবার বা যৌথ পরিবার। 

উৎস:
- বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।

১,৬১৬.
নিচের ধারার পরবর্তী অক্ষরটি কী হবে?
অ, ই, উ, ঋ ?
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের ধারার পরবর্তী অক্ষরটি কী হবে?
অ, ই, উ, ঋ ?

সমাধান:
ধারাটি স্বরবর্নের এবং একটি অক্ষর বাদে পরের অক্ষরটি বসবে, সুতরাং ধারার পরের অক্ষর - 
১,৬১৭.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) Beterment
  2. খ) Treatmeant
  3. গ) Efficient
  4. ঘ) Employd
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
Beterment এর সঠিক বানান - Betterment (উন্নতি)
Treatmeant এর সঠিক বানান - Treatment (চিকিৎসা)
Efficient (দক্ষ) এটি সঠিক বানান
Employd এর সঠিক বানান - Employed (নিযুক্ত)

উৎস: Google Translate.
১,৬১৮.
'S N T S E I C Y E' by arranging the jumble letters make a meaningful word and the word means-
  1. Ascertain
  2. Indispensable
  3. Accessories
  4. Retrieve
ব্যাখ্যা
'S N T S E I C Y E' by arranging the jumble letters make a meaningful word is- Necessity আবশ্যকতা
and the word means- Indispensable  অপরিহার্য;
Necessity এর বাংলা অর্থ- আবশ্যকতা
Indispensable এর বাংলা অর্থ- অপরিহার্য;

তাছাড়া, 
Accessories অর্থ- সহায়ক বস্তু; আনুষঙ্গিক উপকরণ:
Retrieve  ফিরে পাওয়া: শুদ্ধ করা; উদ্ধার করা।
Ascertain নিশ্চিত করা; নির্ধারণ করা; নিরূপণ করা; স্থির করা: 
১,৬১৯.
শুদ্ধ বানান কোনটি?
  1. প্রতিধন্দ্বীতা
  2. উপর্যুক্ত
  3. একান্নবর্তি
  4. উচ্ছ্বল
ব্যাখ্যা
প্রশ্ন: শুদ্ধ বানান কোনটি?

সমাধান:
শুদ্ধ বানানঃ
- উপর্যুক্ত
- প্রতিদ্বন্দ্বিতা 
- উচ্ছল
- একান্নবর্তী

উৎসঃ বাংলা একাডেমি অভিধান
১,৬২০.
নিচের কোন শব্দটি আন্তর্জাতিক ভূ-রাজনীতির সাথে সম্পর্কিত নয়? 
  1. Soft Power
  2. Necklace of Diamonds
  3. White Elephant
  4. Salami Slicing
ব্যাখ্যা

• সঠিক উত্তর হলো গ) White Elephant।
- ভূ-রাজনীতিতে অন্যান্য শব্দগুলো রাষ্ট্রীয় ক্ষমতা, কৌশল বা প্রভাব বিস্তারের সাথে সরাসরি যুক্ত হলেও হোয়াইট এলিফ্যান্ট একটি অর্থনৈতিক পরিভাষা।
- এটি একটি প্রবাদ বা বাগধারা যার অর্থ: ব্যয়বহুল কিন্তু অকেজো সম্পদ; যা রক্ষণাবেক্ষণে খরচ বেশি কিন্তু উপকার কম।
- উদাহরণ: "This unused stadium has become a white elephant for the city."

অন্যান্য অপশন:
ক) Soft Power: এটি একটি ভূ-রাজনৈতিক ধারণা যা বলপ্রয়োগ না করে সংস্কৃতি বা আদর্শের মাধ্যমে প্রভাব বিস্তারকে বোঝায়।
খ) Necklace of Diamonds: এটি ভারত কর্তৃক মহাসাগরীয় অঞ্চলে চীনের স্ট্রিং অফ পার্লস নীতিকে প্রতিহত করার একটি ভূ-রাজনৈতিক কৌশল।
ঘ) Salami Slicing: এটি একটি ভূ-রাজনৈতিক কৌশল যেখানে কোনো দেশ ধীরে ধীরে ছোট ছোট পদক্ষেপের মাধ্যমে প্রতিবেশী রাষ্ট্রের ভূখণ্ড দখল করে।

১,৬২১.
'Graduate' এর পরিভাষা হলো-
  1. ক) পর্যায় 
  2. খ) মঞ্জুরি 
  3. গ) জোড়কলম 
  4. ঘ) অংশিত 
ব্যাখ্যা
Graduate - অংশিত 
Gradation - পর্যায় 
grant - মঞ্জুরি 
Graft - জোড়কলম 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা  
১,৬২২.
"মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই।" এই যে বেঁচে থাকার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, একে এক কথায় কি বলে?
  1. জিজীবিষা
  2. জিগীষা
  3. জিগমিষা
  4. বিজিগীষা
ব্যাখ্যা

• ‘বাঁচতে ইচ্ছা’ এর এক কথায় প্রকাশ - জিজীবিষা।

অন্যদিকে,
- 'গমন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগমিষা।
- 'বিজয় লাভের ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিজিগীষা।
- 'জয় করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিগীষা।

এরূপ আরও কিছু এক কথায় প্রকাশ-
- 'হনন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জিঘাংসা।
- 'নিন্দা করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - জুগুপ্সা ।
- 'ভোজন করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বুভুক্ষা।
- 'লাভ করার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - লিপ্সা।
- 'দেখবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - দিদৃক্ষা।
- 'বলবার ইচ্ছা' এর এক কথায় প্রকাশ - বিবক্ষা।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।

১,৬২৩.
কোনটি ‘শর্বরী' শব্দের বিপরীত শব্দ?
  1. শীতল
  2. সুন্দর
  3. শোভা
  4. দিবস
ব্যাখ্যা
• ‘শর্বরী' শব্দের বিপরীত শব্দ: 'দিবস'। 

আরো গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ: 
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো - বিনীত,
'ভীরু' শব্দের বিপরীত শব্দ হলো - নির্ভীক,
'জঙ্গম' শব্দের বিপরীত শব্দ হলো - স্থাবর,
'ঢালু' শব্দের বিপরীত শব্দ হলো - সমান,
'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত,
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো- বিনীত।

উৎস: প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি, ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন। 
১,৬২৪.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) চক্ষুস্মান
  2. খ) চক্ষুষ্মান
  3. গ) চক্ষুশ্মান
  4. ঘ) চক্ষুম্মাণ
ব্যাখ্যা
চক্ষুষ্মান (চোক্‌খুশ্‌মান )- [স. চক্ষুঃ+মৎ]
(বিশেষণ) 
- চোখ আছে এমন, তীক্ষ্ণ দৃষ্টিশক্তিসম্পন্ন।
- সত্যদ্রষ্টা। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, একাডেমি অভিধান।
১,৬২৫.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. বুদ্ধিজিবি
  2. বুদ্ধিজিবী
  3. বুদ্ধিজীবী
  4. বুদ্ধিজীবি
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
সঠিক বানানটি হলো - "বুদ্ধিজীবী"।

• বুদ্ধিজীবী শব্দটির অর্থ:
- পণ্ডিত বা চিন্তাশীল ব্যক্তি, 
- সমাজ সংস্কৃতি প্রভৃতি বিষয়ে সচেতন এবং জ্ঞানবিজ্ঞানে দক্ষ ও শিক্ষিত ব্যক্তি,
- জ্ঞান বা বুদ্ধিদ্বারা জীবিকা অর্জন করেন এমন।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১,৬২৬.
'পরশ্ব' শব্দের সঠিক উচ্চারণ কোনটি?
  1. ক) পরোশ্‌শো
  2. খ) পরশ্শু‌
  3. গ) পরশু
  4. ঘ) পোরশ্‌শ
ব্যাখ্যা
-  'পরশ্ব' শব্দের সঠিক উচ্চারণ হচ্ছে পরোশ্‌শো

• পরশ্ব:
- এটি একটি সংস্কৃত শব্দ।
- এর অর্থ আগামীকালের পরবর্তী বা গতকালের পূর্ববর্তী দিন, পরশু।

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৬২৭.
'নীর' শব্দের অর্থ-
  1. ক) পাখির বাসা
  2. খ) মাটি
  3. গ) পানি
  4. ঘ) বায়ু
ব্যাখ্যা
• 'নীর' শব্দের অর্থ: 
১. পানি, জল 
২. রস 
এটি সংস্কৃত ভাষার শব্দ।  

অন্যদিকে,
• নীড় (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ 
- প্রকৃতি প্রত্যয় = নি+√ঈড়্‌+অ
অর্থ: পাখির বাসা, কুলায় 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি
১,৬২৮.
Choose the correct spelling.
  1. ক) Apropriate
  2. খ) Appropreate
  3. গ) Appropriate
  4. ঘ) Apropreate
ব্যাখ্যা
No explanation added.
১,৬২৯.
‘FBOOKCEA’ বর্ণগুলো সাজালে কিসের নাম পাওয়া যাবে?
  1. হার্ডওয়্যার উপাদান
  2. নক্ষত্র
  3. প্রাকৃতিক ঘটনা
  4. সামাজিক যোগাযোগ মাধ্যম
ব্যাখ্যা
‘FBOOKCEA’ বর্ণগুলো সাজালে (FACEBOOK) সামাজিক যোগাযোগ মাধ্যমের নাম পাওয়া যাবে।
১,৬৩০.
প্রবিষ্ট : প্রস্থিত : : বিরত : ?
  1. বিরক্ত 
  2. নিয়ত
  3. বিনীত
  4. বিনয় 
ব্যাখ্যা
গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ:
'অনুরক্ত' এর বিপরীত শব্দ - বিরক্ত 
'অনুমেয়' এর বিপরীত শব্দ - অননুমেয় 
'নিয়ত' এর বিপরীত শব্দ -  বিরত 
'প্রবিষ্ট' এর বিপরীত শব্দ - প্রস্থিত 
'দরদি' এর বিপরীত শব্দ-নির্দয় 
'উদ্ধত' এর বিপরীত শব্দ-বিনীত 
'উগ্র' এর বিপরীত শব্দ-মৃদু / সৌম্য 
'ঔদ্ধত্য' এর বিপরীত শব্দ-বিনয় 

উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।
১,৬৩১.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ব্যাথা
  2. আভ্যন্তরীণ
  3. অধস্তন
  4. ন্যাক্কারজনক
ব্যাখ্যা
• বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান অনুসারে,
'অধস্তন'- শুদ্ধ বানান। 

• 'অধস্তন' শব্দের অর্থ:
- পদমর্যাদায় নিম্নে অবস্থিত।

অন্য অপশনের অশুদ্ধ বানানের শুদ্ধরূপ:
• ব্যাথা - ব্যথা,
• আভ্যন্তরীণ - অভ্যন্তরীণ, 
• ন্যাক্কারজনক - ন্যক্কারজনক। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৬৩২.
What does DOCTRINE mean?
  1. principle
  2. counterfeit
  3. adept
  4. scorn
ব্যাখ্যা
প্রশ্ন: What does DOCTRINE mean?

সমাধান:
Doctrine-মতবাদ এবং Principle অর্থ আদর্শ বা মতবাদ।
Adept - দক্ষ
Counterfeit - নকল বা জাল
Scorn - ঘৃণা বা অবজ্ঞা
১,৬৩৩.
'উদ্যতি' শব্দের বিপরীত শব্দ হলো-
  1. বিরতি 
  2. অনুদ্যম 
  3. বিরত
  4. বিনীত 
ব্যাখ্যা
'উদ্যতি' শব্দের বিপরীত শব্দ হলো- বিরতি 
'উদ্যম' শব্দের বিপরীত শব্দ হলো- অনুদ্যম 
'উদ্যত' শব্দের বিপরীত শব্দ হলো- বিরত
'উদ্ধত' শব্দের বিপরীত শব্দ হলো- বিনীত 

[উৎস: ভাষা শিক্ষা , ড. হায়াৎ মাহমুদ]
১,৬৩৪.
কোন বানানটি শুদ্ধ?
  1. Suerseede
  2. Supercede
  3. Supersede
  4. Superceed
ব্যাখ্যা
শুদ্ধ বানান হলো Supersede, এর অর্থ ⇒  স্থান অধিকার করা; (কোনো ব্যক্তি বা বস্তুর) স্থলাভিষিক্তি বা স্থলে ব্যবহার করা; নিরাকৃত/অপসারিত করা।

উৎস: Accessible Dictionary.
১,৬৩৫.
নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
EVER (.........) LAND
  1. MORE
  2. Shine
  3. GREEN
  4. AFTER
ব্যাখ্যা

প্রশ্ন: নিম্নের কোন শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় এবং দ্বিতীয় শব্দটি শুরু হয়?
EVER (.........) LAND

সমাধান:
GREEN শব্দটি দিয়ে প্রথম শব্দটি সম্পূর্ণ হয় EVERGREEN এবং দ্বিতীয় শব্দটি শুরু হয় GREENLAND.
Evergreen - চিরহরিৎ, সর্বদা সজীব ও সতেজ।
Greenland - উত্তর মেরুর নিকটবর্তী একটি বৃহৎ দ্বীপদেশ।

১,৬৩৬.
'PARAPHERNALLA' শব্দের বর্ণগুলো দিয়ে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না?
  1. PRAISE
  2. RENAL
  3. PENAL
  4. PEAR
ব্যাখ্যা
প্রশ্ন: 'PARAPHERNALLA' শব্দের বর্ণগুলো দিয়ে নিচের কোন শব্দটি গঠন করা যাবে না? 

সমাধান:
PRAISE  শব্দটি গঠন করা যাবে না। কারণ I, S বর্ণগুলো 'PARAPHERNALLA' শব্দে নেই।
১,৬৩৭.
কোনটির অর্থ ভিন্ন?
  1. মনিকাঞ্চন যোগ
  2. আম-দুধে মেশা
  3. আদায় কাঁচ কলায়
  4. সোনায় সোহাগা
ব্যাখ্যা
প্রশ্ন: কোনটির অর্থ ভিন্ন?

সমাধান:
আদায় কাঁচ কলায় - অর্থ শত্রুতা।

অন্যদিকে,
মণিকাঞ্চন যোগ - উপযুক্ত মিলন।
আম-দুধে মেশা - চমৎকার সম্মিলন
সোনায় সোহাগা - উপযুক্ত মিলন।
১,৬৩৮.
কোন বানানটি শুদ্ধ?
  1. সংশপ্তক
  2. সংসপ্তক
  3. শংসপ্তক
  4. শংশপ্তক
ব্যাখ্যা
সংশপ্তক বানানটি শুদ্ধ। 
সংশপ্তক (বিশেষ্য) (বিশেষণ)
- নির্ভীক; জয়লাভে দৃঢ়প্রতিজ্ঞ; 
উৎস: বাংলা একাডেমি অভিধান।
১,৬৩৯.
নিচের এলোমেলো বর্ণ দিয়ে গঠিত বাগধারার শেষ যুক্ত অক্ষরটি হবে-
য়ং গ গ
  1. চ্ছ
  2. ঙ্গ
  3. ঞ্চ
  4. কোনো বাগধারা গঠিত হয় না
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের এলোমেলো বর্ণ দিয়ে গঠিত বাগধারার শেষ যুক্ত অক্ষরটি হবে-
য়ং গ গ

সমাধান:
• নিচের এলোমেলো বর্ণ দিয়ে গঠিত বাগধারার শেষ যুক্ত অক্ষরটি হবে-
য়ং গ গ চ্ছ

এলোমেলো বর্ণ দিয়ে গঠিত বাগধারাটি হবে 'গয়ংগচ্ছ'।
→ 'গয়ংগচ্ছ' বাগধারাটির অর্থ - গড়িমসি, কুঁড়েমি।

∴ বাগধারাটির শেষ যুক্ত অক্ষরটি 'চ্ছ'।
১,৬৪০.
সঠিক বানান কোনটি?
  1. Miscelleneous
  2. Misellaneous
  3. Miscellaneous
  4. Miscelaneous
ব্যাখ্যা
• সঠিক বানান - Miscellaneous.

• Miscellaneous (adjective)
English Meaning: (of items or people gathered or considered together) of various types or from different sources.
Bangla Meaning: বিবিধ।
Example sentence: He picked up the miscellaneous papers in his in-tray.

আরো কিছু গুরুত্বপূর্ণ সঠিক বানান-
- Acknowledgement, 
- Abhorrence,  
- Affidavit, 
- Bureaucracy,  
- Committee, 
- Consensus, 
- Vacuum.

উৎস: Accessible Dictionary. ভাষা শিক্ষা - ড. হায়াৎ মামুদ।
১,৬৪১.
শর্বরীর আঁধারে হারিয়ে গেল সে একা পথিক।
এখানে, 'শর্বরী' শব্দের সমার্থক শব্দ কোনটি?
  1. চাঁদ
  2. রাত
  3. সমুদ্র
  4. সুন্দর
ব্যাখ্যা
প্রশ্ন: শর্বরীর আঁধারে হারিয়ে গেল সে একা পথিক।
'শর্বরী' শব্দের সমার্থক শব্দ কোনটি?

সমাধান:
• শর্বরীর আঁধারে হারিয়ে গেল সে একা পথিক।
- এখানে, 'শর্বরী' শব্দের সমার্থক শব্দ - রাত।

• শর্বরী (বিশেষ্য পদ),
অর্থ:
- রাত্রি; রজনী; ক্ষণদা; নিশা; বিভাবরী; যামিনী।

'রাত/রাত্রি' এর সমার্থক শব্দ:
রাত্রি, রজনী, নিশি, নিশা, নিশীথ, নিশীথিনী, যামিনী, শর্বরী, বিভাবরী।

উৎস: অভিগম্য অভিধান এবং বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১-সংস্করণ)।
১,৬৪২.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) নীশিথীনি
  2. খ) স্বরস্বতী
  3. গ) পীপিলীকা
  4. ঘ) অভ্যুত্থান
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ? 
ক) নীশিথীনি
খ) স্বরস্বতী
গ) পীপিলীকা
ঘ) অভ্যুত্থান

 
প্রদত্ত অপশনগুলোতে,
- শুদ্ধ বানান- অভ্যুত্থান। যার অর্থ  উত্থান, উদয়, ওঠা,  উন্নতি, সমৃদ্ধি,  বিদ্রোহ।
- 'নীশিথীনি' শব্দের সঠিক বানানটি হচ্ছে নিশীথিনী। যার অর্থ গভীর রাত।
- 'স্বরস্বতী' এর সঠিক বানানটি হচ্ছে সরস্বতী।
- 'পীপিলীকা' এর শুদ্ধ বানানটি হচ্ছে পিপীলিকা।

উৎসঃ‌ বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম।
১,৬৪৩.
নিচের কোন বানানটি সঠিক?
  1. Lieutenant
  2. Obedeince
  3. Magagine
  4. Ingeneous
ব্যাখ্যা
Lieutenant বানানটি শুদ্ধ।

Obedeince এর সঠিক বানান Obedience 
Magagine এর সঠিক বানান Magazine
Ingeneous এর সঠিক বানান Ingenuous
১,৬৪৪.
নিচের কোনটি 'হরিণ'-এর সমার্থক শব্দ নয়? 
  1. সুনয়ন
  2. লহরী
  3. কুরঙ্গ
  4. মৃগ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি 'হরিণ'-এর সমার্থক শব্দ নয়? 

সমাধান:
'হরিণ'-এর সমার্থক শব্দ: সুনয়ন, কুরঙ্গ, মৃগ, সারঙ্গ
লহরী হচ্ছে 'ঊর্মি' শব্দের সমার্থক শব্দ।
১,৬৪৫.
‘আবাহন’ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. ক) তিরোভাব
  2. খ) অপকর্ষ
  3. গ) বিসর্জন
  4. ঘ) অবরোহন
ব্যাখ্যা

‘আবাহন’ এর বিপরীত শব্দ বিসর্জন।
‘আবির্ভাব’ এর বিপরীত শব্দ তিরোভাব।
‘আরোহণ’ এর বিপরীত শব্দ অবতরণ।

রেফারেন্সঃ বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা- সৌমিত্র শেখর।

১,৬৪৬.
"আলোল" শব্দটির সঠিক অর্থ কোনটি?
  1. লুক্কায়িত
  2. লালায়িত
  3. আলোকসজ্জা
  4. আলাল
ব্যাখ্যা
প্রশ্ন: "আলোল" শব্দটির সঠিক অর্থ কোনটি?

সমাধান:
"আলোল" শব্দটির সঠিক অর্থ হলো:
- ঈষৎ চঞ্চল,
- লালায়িত। 


অন্যদিকে,
• লুক্কায়িত শব্দটির অর্থ হলো→ লুকিয়ে আছে বা লুকানো হয়েছে এমন, প্রচ্ছন্ন, গুপ্ত, গোপনে রক্ষিত, অদৃশ্য, অন্তর্হিত।
• আলোকসজ্জা শব্দটির অর্থ হলো→ কোনো উৎসব উপলক্ষে আলো জ্বালিয়ে ঘরবাড়ি প্রভৃতি সজ্জিতকরণ।
• আলাল শব্দটির অর্থ হলো→ বিত্তবান, ধনী ব্যক্তি।

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান। 
১,৬৪৭.
'সিক্ত' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. করাল
  2. উজান
  3. শুষ্ক
  4. খাতক
ব্যাখ্যা
প্রশ্ন: 'সিক্ত' শব্দের বিপরীত শব্দ কোনটি?

সমাধান:
- 'সিক্ত' শব্দের বিপরীত শব্দ - শুষ্ক।

অন্য অপশন গুলো হলোঃ
'সৌম্য, মহাজান ও ভাটি' শব্দের বিপরীত শব্দ যথাক্রমে - 'করাল, খাতক ও উজান'।

উৎস: বাংলা একাডেমি, প্রশাসনিক পরিভাষা।
১,৬৪৮.
নিচের কোনটি শুদ্ধ বানান?
  1. রৌদ্রকরোজ্জল
  2. রৌদ্রকরুজ্জল
  3. রৌদ্রকরোজ্জ্বল
  4. রৌদ্রকরুজ্জ্বল
ব্যাখ্যা

বাংলা একাডেমি বাংলা বানান-অভিধান অনুসারে ‘রৌদ্রকরোজ্জ্বল’ বানানটি শুদ্ধ।
১,৬৪৯.
মানবতা, সচেতনতা, নৈতিকতা, নমনীয়তা, স্বাধীনতা, মিতব্যয়িতা
শব্দগুলোর আলোকে সঠিক অনুক্রম নিচের কোনটি?
  1. মা নৈ স্বা ন স মি
  2. মা স ন নৈ স্বা মি
  3. মা স নৈ ন মি স্বা
  4. মা স নৈ ন স্বা মি
ব্যাখ্যা
প্রশ্ন: মানবতা, সচেতনতা, নৈতিকতা, নমনীয়তা, স্বাধীনতা, মিতব্যয়িতা
শব্দগুলোর আলোকে সঠিক অনুক্রম নিচের কোনটি?

সমাধান:
মানবতা, সচেতনতা, নৈতিকতা, নমনীয়তা, স্বাধীনতা, মিতব্যয়িতা শব্দগুলোর আদ্যক্ষর নিয়ে পাই,
মা স নৈ ন স্বা মি
১,৬৫০.
'BARBIT' অক্ষরগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?
  1. দেশ
  2. প্রাণী
  3. সাগর
  4. রাজধানী
ব্যাখ্যা

প্রশ্ন: 'BARBIT' অক্ষরগুলোকে নতুন করে সাজালে নিচের কোনটি পাওয়া যাবে?

সমাধান:
'BARBIT' শব্দটির অক্ষরগুলোকে (B, A, R, B, I, T) পুনরায় সাজালে পাই 'RABBIT'।
ইংরেজি 'RABBIT' শব্দের বাংলা অর্থ হলো 'খরগোশ', যা একটি প্রাণী।

১,৬৫১.
নিচের কোনটি ভিন্ন?
  1. অর্ণব
  2. তোয়ধি
  3. অম্বর
  4. বারীশ
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোনটি ভিন্ন?

সমাধান:
সমুদ্র শব্দের সমার্থক শব্দ গুলো হল: অর্ণব, জলধি, উদধি, পয়োধি, পয়োনিধি, তোয়ধি, পারাবার, সাগর, সিন্ধু, বারিধি, বারীশ, রত্নাকর, সায়র, অকূল, রত্নাকর ইত্যাদি।

আকাশ শব্দের সমার্থক শব্দ: অম্বর।
১,৬৫২.
Honey : Hive :: Ore : ?
  1. Mineral
  2. Clay
  3. Plant
  4. Powder
ব্যাখ্যা

Honey - মধু।
Hive - বাক্স; মধুকোষ।

সম্পর্ক: Hive বা মধুকোষ এ Honey থাকে।

Ore - আকরিক।
Mineral - বিশেষ যেসব পদার্থের রাসায়নিক গঠন অপরিবর্তিত থাকে; খনিজ; আকরিক।

সম্পর্ক: Mineral বা খনিজ পদার্থে এ Ore বা আকরিক পাওয়া যায়।

Other options,
Clay - কাদামাটি; এঁটেলমাটি 
Plant - উদ্ভিদ; চারাগাছ; 
Powder - চূর্ণ;

১,৬৫৩.
Find out the correctly spelt word.
  1. ক) Surreptitious
  2. খ) Sureptitious
  3. গ) Sureptetious
  4. ঘ) Surreptetious
ব্যাখ্যা
Surreptitious
- done secretly, without anyone seeing or knowing.
- গুপ্তভাবে কৃত; চোরাগোপ্তা।

Source: Cambridge Dictionary & Accessible Dictionary
১,৬৫৪.
'সমীহা' শব্দের অর্থ কোনটি ? 
  1. ক) বাতাস
  2. খ) সন্ধান
  3. গ) আবৃত
  4. ঘ) যোগ্য
ব্যাখ্যা
'সমীহা'  শব্দের অর্থ হলো-
১.চেষ্টা,
২. সন্ধান, 
৩.ইচ্ছা, আকাঙ্ক্ষা 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
১,৬৫৫.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. ক) ঊন্মাদ
  2. খ) উম্মদ
  3. গ) উন্মদ 
  4. ঘ) কোনটি নয়
ব্যাখ্যা
সঠিক বানান : উন্মদ 
উন্মদ শব্দের অর্থ: 
১.উন্মত্ত, ক্ষিপ্ত 
২.হিতাহিত জ্ঞানশূন্য 
৩.অতিশয় আসক্ত 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
১,৬৫৬.
কিন্ত তোমার কষ্ট হইবে না না আমি ত রোজই হাঁটিয়া বাড়ি যাই - যতিচিহ্ন ব্যবহারে বাক্যটিতে ভুলের সংখ্যা কতটি?
  1. ক) ৫
  2. খ) ৭
  3. গ) ৬
  4. ঘ) ৮
ব্যাখ্যা
যতিচিহ্ন ব্যবহারে সঠিক বাক্যটি হবে:
"কিন্ত তোমার কষ্ট হইবে না?'', ''না, আমি ত রোজই হাঁটিয়া বাড়ি যাই।''
১,৬৫৭.
প্রদত্ত শব্দগুলোকে বাংলা অভিধান অনুসারে সাজলে সঠিক ক্রম কোনটি হবে?
১. অবিমৃশ্যকারিত্ব ২. অবিমৃশ্য ৩. অবিমৃশ্যকারী ৪. অবিমিশ্র ৫. অবিমৃশ্যকারিতা
  1. ক) ৪, ২, ১, ৩, ৫
  2. খ) ২, ৪, ৫, ১, ৩
  3. গ) ৪, ২, ৫, ৩, ১
  4. ঘ) ৪, ২, ৫, ১, ৩
ব্যাখ্যা
প্রদত্ত শব্দগুলোকে বাংলা অভিধান অনুসারে সাজলে সঠিক ক্রম কোনটি হবে?
১. অবিমৃশ্যকারিত্ব ২. অবিমৃশ্য ৩. অবিমৃশ্যকারী ৪. অবিমিশ্র ৫. অবিমৃশ্যকারিতা

উত্তর-
৪. অবিমিশ্র
২. অবিমৃশ্য
৫. অবিমৃশ্যকারিতা
১. অবিমৃশ্যকারিত্ব
৩. অবিমৃশ্যকারী

সূত্র: 
বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
১,৬৫৮.
কোন বানানটি অশুদ্ধ?
  1. সমিতি
  2. জ্যামিতি
  3. প্রতিতি
  4. প্রকৃতি
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি অশুদ্ধ?

সমাধান:
‘প্রতিতি’ বানানটি অশুদ্ধ।
যার শুদ্ধ বানান হলো ‘প্রতীতি’

প্রতীতি (বিশেষ্য) 
অর্থ: 
- উপলব্ধ, জ্ঞান
- বিশ্বাস, প্রত্যয়।

অপরদিকে, সমিতি, জ্যামিতি, প্রকৃতি সবগুলো বানানই শুদ্ধ।
১,৬৫৯.
কোন বানানটি শুদ্ধ নয়?
  1. Diarrhoea
  2. Dysentery
  3. Disease
  4. Neumonia
ব্যাখ্যা
Neumonia বানানটি সঠিক নয়।
সঠিক বানান হবে Pneumonia
১,৬৬০.
কোন বানানটি শুদ্ধ?
  1. বহিষ্কার
  2. অভ্যুথান
  3. ফণিভূষন
  4. কুসংষ্কার
ব্যাখ্যা
• 'বহিষ্কার' বানানটি শুদ্ধ।

• শব্দের অর্থ:
- দূরীকরণ, বর্জন, নির্বাসন। 

অন্য অপশনের শুদ্ধ বানান-
ফণিভূষন -ফণিভূষণ,
অভ্যুথান - অভ্যুত্থান,
কুসংষ্কার -কুসংস্কার। 

উৎস: বাংলা একাডেমি, আধুনিক বাংলা অভিধান।
১,৬৬১.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. Etiqute
  2. Etequette
  3. Etiquette
  4. Itiqutte
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
Etiquette হচ্ছে বিশেষ্য পদ। 
Etiquette এর অর্থ - শিষ্টাচার, আদব ইত্যাদি। 

Synonym - manner, form, mores ইত্যাদি।
Example in sentence: Her failure to respond to the invitation was a serious breach of etiquette.

উৎস: Merriam-Webster
১,৬৬২.
নিরবধি : অবিরাম :: নিখিল : ?
  1. অশণি
  2. অনিল
  3. অখিল
  4. অশান্ত
ব্যাখ্যা
প্রশ্ন: নিরবধি : অবিরাম :: নিখিল : ?

সমাধান:
- নিরবধি শব্দের অর্থ - অনবরত, অনুক্ষণ, নিরন্তর।
- অবিরাম শব্দের অর্থ - নিরন্তর;
- নিখিল অর্থ - সমস্ত, সমগ্র, সমুদয়;
- অখিল অর্থ - সমস্ত, সমগ্র।
১,৬৬৩.
Which spelling is not correct ?
  1. ক) Cigarette
  2. খ) Bourgeose
  3. গ) Secretariat
  4. ঘ) Minuscule
ব্যাখ্যা
Bourgeose- is not the correct spelling. 
The right word is- Bourgeois 
Bourgeois অর্থ- সম্পদশালী; ব্যবসাকার্যে নিয়োজিত ব্যক্তি বা মধ্যবিত্ত শ্রেণির লোক। 

cigarette এর বাংলা পরিভাষা- সিগারেট।
secretariat এর বাংলা পরিভাষা- কোনো বৃহৎ সংগঠনের মহাসচিবের কর্মচারীবৃন্দ বা দফতর; সচিবালয়।
minuscule এর বাংলা পরিভাষা- অতি ক্ষুদ্র; পিচ্চি; ক্ষুদ্রাতিক্ষুদ্র।

Source: Accessible Dictionary by Bangla Academy.
১,৬৬৪.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. বনষ্পতি
  2. ব্যুৎপত্তি 
  3. পুরষ্কার
  4. নুপুর
ব্যাখ্যা
শুদ্ধ বানানটি হলো - ব্যুৎপত্তি 

বনষ্পতি এর শুদ্ধ বানান - বনস্পতি
পুরষ্কার এর শুদ্ধ বানান - পুরস্কার
নুপুর এর শুদ্ধ বানান - নূপুর

উৎস: ভাষা শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ।
১,৬৬৫.
'চন্দ্র' এর সমার্থক শব্দ কোনটি?
  1. কলানিধি
  2. দিবস
  3. কায়া
  4. ধাম
ব্যাখ্যা
'চন্দ্র' এর সমার্থক শব্দ কলানিধি।
চন্দ্র এর অন্য সমর্থক শব্দগুলো হল: চাঁদ, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, সুধানিধি ইত্যাদি।

- দিবস এর সমার্থক শব্দ অহন।
- কায়া এর সমার্থক শব্দ দেহ।
- ধাম এর সমার্থক শব্দ গৃহ।

উৎস : বাংলা একাডেমি অভিধান, বাংলা ভাষা শিক্ষা (হায়াৎ মামুদ)।
১,৬৬৬.
Arrange the following words in a meaningful sequence.
1. Sickness; 2. Germs; 3. Recovery; 4. Medicine; 5. Diagnosis
  1. 1, 2, 5, 4, 3 
  2. 2, 1, 5, 4, 3
  3. 2, 5, 1, 4, 3
  4. 2, 1, 4, 5, 3
ব্যাখ্যা

 প্রশ্ন: Arrange the following words in a meaningful sequence.
1. Sickness; 2. Germs; 3. Recovery; 4. Medicine; 5. Diagnosis

সমাধান:
Germs ⇒ Sickness ⇒ Diagnosis ⇒ Medicine ⇒ Recovery
2 ⇒ 1 ⇒ 5 ⇒ 4 ⇒ 3

১,৬৬৭.
'স্বামী' শব্দের প্রতিশব্দ কোনটি?
  1. দারা
  2. দয়িত
  3. ভার্যা 
  4. উপরের সবগুলো
ব্যাখ্যা

প্রশ্ন: 'স্বামী' শব্দের প্রতিশব্দ কোনটি?

সমাধান:
• 'স্বামী' শব্দের সমার্থক শব্দ:
- পতি, কান্ত, নাথ, বল্লভ, দয়িত

অন্যদিকে,
'স্ত্রী' শব্দের সমার্থক শব্দ:
- পত্নী, ভার্যা, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, দারা, জায়া, বধূ, বউ, বিবি, বেগম, গৃহিণী।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২১ সংস্করণ)।

১,৬৬৮.
সঠিক বানান কোনটি ?
  1. ক) Indwelling
  2. খ) Indwling
  3. গ) Indweling
  4. ঘ) Indulling
ব্যাখ্যা

Indwell: To dwell in; to abide within; to remain in possession.

Source: Bangla Academy Dictionary

 
১,৬৬৯.
কোন বানানটি সঠিক?
  1. Psudonym
  2. Pseodonym
  3. Pseudonym
  4. Psuedonym
ব্যাখ্যা
প্রশ্ন: কোন বানানটি সঠিক?

সমাধান:
Pseudonym অর্থ হলো ছদ্মনাম বা প্রতারক নাম।

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.
১,৬৭০.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. স্বায়ত্বশাসন
  2. প্রতিধন্দ্বীতা
  3. মহিয়সী
  4. আলস্য
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
আলস্য বানানটি শুদ্ধ।

প্রদত্ত প্রশ্নের অন্য অপশনগুলোর বানান ভুল। এদের শুদ্ধ বানান হলো-
- প্রতিদ্বন্দ্বিতা
- স্বায়ত্তশাসন
- মহীয়সী

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৬৭১.
Play is to actor as concert is to
  1. symphony
  2. musician
  3. piano
  4. percussion
ব্যাখ্যা
An actor performs in a play. A musician performs at a concert.
১,৬৭২.
'Gazette' এর বাংলা পরিভাষা কী?
  1. সংবিধান
  2. সরকারি ইশতাহার
  3. পাণ্ডুলিপি
  4. পত্র
ব্যাখ্যা
প্রশ্ন: 'Gazette' এর বাংলা পরিভাষা কী?

সমাধান:
'Gazette' এর বাংলা পরিভাষা সরকারি ইশতাহার; গেজেট।
১,৬৭৩.
গাছ, পালা, শাখা, প্রশাখা, ফল, মূল শব্দগুলোর আদ্যক্ষর নিয়ে গঠিত -
  1. গা শা পা প্র ফ মূ
  2. গা পা প্র শা ফ মূ
  3. গা পা শা ফ প্র মূ
  4. গা পা শা প্র ফ মূ
ব্যাখ্যা
গাছ, পালা, শাখা, প্রশাখা, ফল, মূল শব্দগুলোর আদ্যক্ষর নিয়ে গঠিত -
গা পা শা প্র ফ মূ
১,৬৭৪.
নিচের কোনটি শুদ্ধরূপে লেখা? 
  1. ক) পরিশ্রুতি
  2. খ) পরিস্রুতি
  3. গ) পরিশ্রূতি
  4. ঘ) পরিশ্রতি
ব্যাখ্যা
পরিশ্রুতি: 
এটি সংস্কৃত ভাষার শব্দ। 
এর অর্থ-চোখের জল, অশ্ৰু 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
১,৬৭৫.
'উদার' শব্দের বিপরীত শব্দ কোনটি?
  1. ক) উহ্য 
  2. খ) উগ্র
  3. গ) স্বস্তি
  4. ঘ) অনুদা 
ব্যাখ্যা
'উদার' শব্দের বিপরীত শব্দ- অনুদা 
'উৎকণ্ঠা' শব্দের বিপরীত শব্দ-  স্বস্তি 
'সৌম্য' শব্দের বিপরীত শব্দ-  উগ্র
'স্পষ্ট' শব্দের বিপরীত শব্দ- উহ্য 

[উৎস: ভাষা- শিক্ষা, ড. হায়াৎ মাহমুদ[ 
১,৬৭৬.
'Aeronautics' এর বাংলা পরিভাষা-
  1. মৃৎশিল্প
  2. শপথগ্রহণ
  3. বৈমানিক
  4. বিমানবিদ্যা
ব্যাখ্যা
প্রশ্ন: 'Aeronautics' এর বাংলা পরিভাষা-

সমাধান:
'Aeronautics' এর বাংলা পরিভাষা- বিমানবিদ্যা 

তাছাড়া,
• 'Aeronaut' এর বাংলা পরিভাষা- বৈমানিক 
• 'Affirmation'এর বাংলা পরিভাষা- শপথগ্রহণ 
• ‘Ceramics’ এর বাংলা পরিভাষা- মৃৎশিল্প 

উৎস: বাংলা একাডেমি প্রশাসনিক পরিভাষা। 
১,৬৭৭.
'Periodical' - এর পারিভাষিক শব্দ কোনটি?
  1. সমীকরণ
  2. সমাপ্তি
  3. সাময়িকী
  4. স্নাতক
ব্যাখ্যা
প্রশ্ন: 'Periodical' - এর পারিভাষিক শব্দ কোনটি?
 
সমাধান:
Periodical- এর পারিভাষিক শব্দ - সাময়িকী, সাময়িকপত্র, যা নির্দিষ্ট সময়ের বিরতিতে প্রকাশিত হয়
Equation - সমীকরণ।
Final - সমাপ্তি, সর্বশেষ।
Graduate - স্নাতক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ- ৯ম ও ১০ম শ্রেণি ( ২০১৮- সংস্করণ) ও Accessible Dictionary.
১,৬৭৮.
শুদ্ধ বানান কোনটি?
  1. ন্যূনতম
  2. মূর্ধণ্য
  3. অতিথী
  4. নিরীক্ষন
  5. শারীরীক
ব্যাখ্যা
• শুদ্ধ বানান- ন্যূনতম। 

অন্য অপশনে, 

অশুদ্ধ বানান- শুদ্ধ বানান:
মূর্ধণ্য- মূর্ধন্য, 
অতিথী- অতিথি,
নিরীক্ষন- নিরীক্ষণ,
শারিরীক- শারীরিক।  

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান।
১,৬৭৯.
নিচের কোন বানানটি সঠিক?
  1. Hermefrodite
  2. Hermaphrodite
  3. Harmaphrodite
  4. Hermaphrodyte
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের কোন বানানটি সঠিক?

সমাধান:
সঠিক বানানটি হলো- Hermaphrodite

Hermaphrodite অর্থ হলো- একাধারে স্ত্রী ও পুংলিঙ্গ কিংবা বৈশিষ্ট্যসংবলিত প্রাণী। 

​উৎস:
- Accessible Dictionary by Bangla Academy.

১,৬৮০.
শুদ্ধ বানান কোনটি?
  1. Riprobate
  2. Reprobete
  3. Reprobate
  4. Reprebate
ব্যাখ্যা
Reprobate
[রেপ্রাবেইট্]
(noun)
Synonyms: Rascal (অসৎ ব্যক্তি; দুর্বৃত্ত), Scoundrel (বদমাশ; দুর্বৃত্ত), Sinner (পাপী; পাপিষ্ঠ).
Antonyms: Angel (দেবদূত), Innocent (নিরপরাধ; নির্দোষ), Saint (নিঃস্বার্থ বা ধৈর্যশীল ব্যক্তি; ঋষি).
English Meaning: A person of bad character and habits.
Bangla Meaning: অনুমোদন লাভে ব্যর্থ ব্যক্তি; নৈতিক চরিত্রের কারণে অশ্রদ্ধেয় ব্যক্তি।Other Forms: Reprobate [রেপ্রাবেইট্] (verb transitive) কোনো অবস্থাতে অনুমোদন না-করা; প্রত্যাখ্যান করা।
- Reprobation [রেপরাবেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] অননুমোদন; প্রত্যাখ্যান।
Example Sentence: ‘Every time I see you, you're drunk, you old reprobate!’
১,৬৮১.
'প্রতন' শব্দের অর্থ হলো-
  1. ক) নতুন
  2. খ) প্রাচীন 
  3. গ) সমাহিত
  4. ঘ) ঢাকা
ব্যাখ্যা
প্রতন(বিশেষণ) শব্দের অর্থ হলো- পুরাতন, প্রাচীন 
- এটি সস্কৃত ভাষার শব্দ। 

উৎস: বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান
১,৬৮২.
কোনটি সঠিক বানান?
  1. ক) অক্ষৌহিনী
  2. খ) অক্ষৌহিণী
  3. গ) অক্ষৌহীনি
  4. ঘ) অক্ষৌহিণি
ব্যাখ্যা
অক্ষৌহিণী (বিশেষ্য) 
- সংস্কৃত শব্দ। 
- প্রকৃতি প্রত্যয় = অক্ষ+ঊহিণী 
অর্থ: বিপুলসংখ্যক অশ্ব ও হস্তী ও রথসহ পৌরাণিক প্রণালিতে সমাবিষ্ট সৈণ্যবাহিনী। 

উৎস: আধুনিক বাংলা অভিধান, বাংলা একাডেমি।
১,৬৮৩.
Choose the correct spelling.
  1. Manueuvre
  2. Menoeuvre
  3. Manoeuvre
  4. Manoevre
ব্যাখ্যা

প্রশ্ন: Choose the correct spelling.

সমাধান:
• The correct spelling is - Manoeuvre. (অপশন 'গ')
Bangla Meaning: কৌশলী নড়াচড়া; দক্ষতার সাথে সম্পন্ন পরিকল্পিত পদক্ষেপ।
English Meaning: A movement or series of moves requiring skill and care; a carefully planned action. 

Example Sentence:
1. The pilot executed a difficult manoeuvre to avoid the storm. 
2. The soldiers practiced a complex manoeuvre during the drill session.

Source:
1. Cambridge Dictionary.
2. Accessible Dictionary by Bangla Academy.

১,৬৮৪.
'Proximate' এর বিপরীত শব্দ কোনটি?
  1. Tranquil
  2. Distant
  3. Nebulous
  4. Harbinger
ব্যাখ্যা
প্রশ্ন: 'Proximate' এর বিপরীত শব্দ কোনটি?

সমাধান:
'Proximate' এর বিপরীত শব্দ Distant.
Proximate = নিকটতম, সমীপতম।
Distant = দূরবর্তী।

• অন্যান্য অপশন আলোচনা:
Tranquil = শান্ত, চুপচাপ।
Nebulous = মেঘসদৃশ, ঝাপসা।
Harbinger = অগ্রদূত।
১,৬৮৫.
"Bona fide" শব্দটির বাংলা পরিভাষা কোনটি?
  1. গাথা
  2. বিশ্বস্ত 
  3. হলফনামা 
  4. জালিয়াতি 
ব্যাখ্যা

প্রশ্ন: "Bona fide" শব্দটির বাংলা পরিভাষা কোনটি?

সমাধান:
"Bona fide" শব্দটির বাংলা পরিভাষা হলো- প্রকৃত/বিশ্বস্ত । 

অন্যদিকে,
Ballad শব্দটির বাংলা পরিভাষা হলো- গাথা। 
Affidavit শব্দটির বাংলা পরিভাষা হলো- হলফনামা। 
Forgery শব্দটির বাংলা পরিভাষা হলো- জালিয়াতি। 

উৎস:
- প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

১,৬৮৬.
নিম্নের শব্দগুলো ইংরেজি অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজান;
(১) Royal    (২) Revolution
(৩) Razor   (৪) Rider
(৫) Rapid
  1. ৫৩৪২১
  2. ৩১৫২৪
  3. ৫৩২৪১
  4. ২৫৪৩১
ব্যাখ্যা
প্রশ্ন: নিম্নের শব্দগুলো ইংরেজি অভিধানে যে ক্রমে আছে সেভাবে সাজান;
(১) Royal    (২) Revolution
(৩) Razor   (৪) Rider
(৫) Rapid

সমাধান:
১ম বর্ণ R যা সবগুলো শব্দের মধ্যে আছে।
অভিধানের ক্রম:
(৫) Rapid বর্ণ ap, যা অভিধানে সবার প্রথমে আসে;
(৩) Razor বর্ণ az, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ২য়;
(২) Revolution বর্ণ e, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ৩য়;
(৪) Rider বর্ণ i, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ৪র্থ;
(১) Royal বর্ণ o, প্রদত্ত শব্দগুলোর মধ্যে ৫ম;

সঠিক উত্তর: ৫৩২৪১
১,৬৮৭.
নিচের এলোমেলো বর্ণগুলোকে সঠিক ক্রমে সাজালে যে শব্দটি পাওয়া যায় সেটি কিসের সাথে সম্পর্কিত?
"S, L, I, O, D, D, A, F, F"
  1. Poem
  2. Play 
  3. Essay 
  4. Autobiography
ব্যাখ্যা

প্রশ্ন: নিচের এলোমেলো বর্ণগুলোকে সঠিক ক্রমে সাজালে যে শব্দটি পাওয়া যায় সেটি দ্বারা কী বোঝায়?
"S, L, I, O, D, D, A, F, F"

সমাধান:
প্রদত্ত বর্ণগুলোকে সঠিক ক্রমে সাজালে যে শব্দটি পাওয়া যায় সেটি হলো- DAFFODILS 

DAFFODILS হলো William Wordsworth এর একটি Poem/কবিতা। 

১,৬৮৮.
The synonym of ANTAGONIST is-
  1. quarrelsome
  2. opponent
  3. belligerent
  4. hyperactive
ব্যাখ্যা
প্রশ্ন: The synonym of ANTAGONIST is-

সমাধান:
ANTAGONIST এর অর্থ প্রতিপক্ষ, প্রতিযোগী, শত্রু, প্রতিদ্বন্দ্বী।
Opponent অর্থও প্রতিদ্বন্দ্বী বা বিরোধী পক্ষ।

বাকি বিকল্পগুলো-
quarrelsome – ঝগড়াটে
belligerent – আগ্রাসী বা লড়াকু
hyperactive – অতিসক্রিয়
১,৬৮৯.
'Apprentice' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি?  
  1. অবৈতনিক
  2. শিক্ষানবিশ
  3. বাক্যপ্রকরণ
  4. নীতিবিদ্যা
ব্যাখ্যা

প্রশ্ন: 'Apprentice' এর বাংলা পারিভাষিক শব্দ কোনটি? 

সমাধান:
'Apprentice' শব্দের সঠিক বাংলা পরিভাষা- শিক্ষানবিশ।

আরো কিছু গুরুত্বপূর্ণ পারিভাষিক শব্দ:
'Mass Education' - গণশিক্ষা।
'Phonetics' - ধ্বনিবিজ্ঞান।
'Plebiscite' - গণভোট।
'Pledge' - বন্দক।
'Orion' - কালপুরুষ।
'Hostage' - জিম্মি।
'Honorary' - অবৈতনিক।
'Distorted' - বিকৃত।
'Etiquette' - শিষ্টাচার।
'Modesty' - শালীনতা।
'Ethics' - নীতিবিদ্যা।
'Syntax' -বাক্যপ্রকরণ।
'Progress' -প্রগতি।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।

১,৬৯০.
Select the correct sentence.
  1. The person who was known to me was businessman.
  2. The person was businessman who was known to me.
  3. The person was businessman who is known to me.
  4. The person who was known to me is businessman.
ব্যাখ্যা
The person who was known to me was businessman বাক্যটি সঠিক।
১,৬৯১.
'হত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. জীবিত
  2. বিভক্ত
  3. অসংযত
  4. সংকুচিত
ব্যাখ্যা
প্রশ্ন: 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?

সমাধান:
- 'হত' শব্দের বিপরীতার্থক শব্দ = জীবিত।


• আরো কিছু বিপরীতার্থক শব্দ:
- 'আকুঞ্চন' শব্দের বিপরীত শব্দা = প্রসারণ।
- 'সংহত' শব্দের বিপরীতার্থক শব্দ = বিভক্ত।
- 'প্রসারিত' শব্দের বিপরীতার্থক শব্দ = সংকুচিত।
- 'সংযত' শব্দের বিপরীতার্থক শব্দ = অসংযত।
১,৬৯২.
নিচ থেকে শুদ্ধ বানানটি চিহ্নিত করুন-
  1. ক) শ্রদ্ধাস্পদেষু
  2. খ) শ্রদ্ধাস্পদাষু
  3. গ) শ্রদ্ধাষ্পদেষু
  4. ঘ) শ্রদ্দাস্পাদাসু
ব্যাখ্যা
বাংলা একাডেমী আধুনিক বাংলা অভিধান অনুসারে ‘শ্রদ্ধাস্পদেষু’ শুদ্ধ বানান।
১,৬৯৩.
'ইন্দ্রিয়' এর বিপরীতার্থক শব্দ কোনটি?
  1. তদানীন্তন
  2. অতিন্দ্রীয়
  3. নিরীশ্বর
  4. অনীপ্সিত
ব্যাখ্যা

প্রশ্ন: 'ইন্দ্রিয়' এর বিপরীতার্থক শব্দ কোনটি?

সমাধান: 
ইন্দ্রিয় এর বিপরীতার্থক শব্দ - অতিন্দ্রীয়

অন্যদিকে,
তদানীন্তন এর বিপরীতার্থক শব্দ - ইদানীন্তন
নিরীশ্বর এর বিপরীতার্থক শব্দ - ঈশ্বর
অনীপ্সিত এর বিপরীতার্থক শব্দ - ঈপ্সিত

১,৬৯৪.
Vehicle : Wheel : : Clock :
  1. ক) Needle
  2. খ) Nail
  3. গ) Stick
  4. ঘ) Time
ব্যাখ্যা
Vehicle : Wheel : : Clock : Needle

- Vehicle (যানবাহন) এর মধ্যে Wheel (চাকা) থাকে; Clock (ঘড়ি) এর মধ্যে (Needle) কাঁটা থাকে।
১,৬৯৫.
কোনটি সঠিক?
  1. Enterprenur
  2. Entreprenur
  3. Enterpreneur
  4. Entrepreneur
ব্যাখ্যা
Entrepreneur = উদ্যোক্তা।
১,৬৯৬.
'Syntax' এর সঠিক বাংলা পারিভাষিক শব্দ কোনটি?
  1. বাক্যতত্ত্ব
  2. অভিধানতত্ত্ব
  3. অর্থতত্ত্ব
  4. ভাষাতত্ত্ব
ব্যাখ্যা
প্রশ্ন: 'Syntax' এর সঠিক বাংলা পারিভাষিক শব্দ কোনটি?

সমাধান:
'Syntax' এর সঠিক বাংলা পারিভাষিক শব্দ বাক্যতত্ত্ব। 

• অন্য অপশন গুলো হলো-
- Semantics - অর্থতত্ত্ব। 
- Philology - ভাষাবিদ্যা; ভাষাবিজ্ঞান; ভাষাতত্ত্ব।
- Lexicography - অভিধানতত্ত্ব।

উৎস: প্রশাসনিক পরিভাষা, বাংলা একাডেমি।
১,৬৯৭.
‘ক/চ, খ/ছ, _____, ঘ/ঝ’ শূন্য স্থানের বর্ণ জোড় কি হবে?
  1. ক) খ/জ
  2. খ) ঙ/ছ
  3. গ) জ/খ
  4. ঘ) গ/জ
ব্যাখ্যা

ক এর চারটি বর্ণ পরে হল চ; তাই ক/চ
খ এর চারটি বর্ণ পরে হল ছ; তাই খ/ছ
গ এর চারটি বর্ণ পরে হল জ; তাই গ/জ
ঘ এর চারটি বর্ণ পরে হল ঝ; তাই ঘ/ঝ
∴ শূন্য স্থানে গ/জ হবে।

১,৬৯৮.
নিচের কোন বানানটি শুদ্ধ?
  1. অভ্যুত্থান
  2. রেজিষ্ট্রেশন
  3. লজ্জাস্কর
  4. পুরষ্কার
ব্যাখ্যা
প্রশ্ন: নিচের কোন বানানটি শুদ্ধ?

সমাধান:
- শুদ্ধ বানান- অভ্যুত্থান। যার অর্থ উত্থান, উদয়, ওঠা, উন্নতি, সমৃদ্ধি, বিদ্রোহ।
- পুরষ্কার, রেজিষ্ট্রেশন, লজ্জাস্কর বানান গুলো সঠিক নয়।
- এর সঠিক বানানগুলো হলো যথাক্রমে- পুরস্কার, রেজিস্ট্রেশন, লজ্জাকর।
১,৬৯৯.
‘অভেদ’ - এর সমার্থক শব্দ চিহ্নিত করুন।
  1. একতা
  2. বোল
  3. দৃঢ়
  4. স্পৃহা
ব্যাখ্যা
একতা - ঐক্য, মিলন, একত্ব, অভেদ, অভিন্নতা
বাংলা ব্যাকরণ ৯ম-১০ম শ্রেণি
১,৭০০.
“Regicide” শব্দের বাংলা সমার্থক কী?
  1. গণহত্যা
  2. রাজহত্যা
  3. মাতৃহত্যা
  4. শিশুহত্যা
ব্যাখ্যা

প্রশ্ন: “Regicide” শব্দের বাংলা সমার্থক কী?

সমাধান:
'Regicide' এর বাংলা পরিভাষা - রাজহত্যা।

• অন্যান্য অপশন আলোচনা:
- 'Infanticide' এর বাংলা পরিভাষা - শিশুহত্যা।
- 'Genocide' এর বাংলা পরিভাষা - গণহত্যা।
- ’Matricide’ শব্দের বাংলা পরিভাষা - "মাতৃহত্যা"।